পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৮২
সিলেবাস
Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৮২ প্রশ্ন

.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) বর্ধীষ্ণূ
  2. খ) বর্ধিষ্ণূ
  3. গ) বর্ধীষ্ণু
  4. ঘ) বর্ধিষ্ণু
ব্যাখ্যা
শুদ্ধ বানান - বর্ধিষ্ণু
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [√বৃধ্+ইষ্ণু]
অর্থ: ক্রমে বাড়ছে এমন, সমৃদ্ধ হচ্ছে এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘সময় ছিল না বলে যেতে পারিনি’- বাক্যে ‘বলে’ কোন পদ?
  1. ক) যোজক
  2. খ) আবেগ
  3. গ) অনুসর্গ
  4. ঘ) সর্বনাম
ব্যাখ্যা
• অনুসর্গ:
বাংলা ভাষায় এক ধরনের সহায়ক শব্দ বাক্যে অন্য কোনো পদের পরে বসে পেদটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে কিংবা বিভক্তির মতো কাজ করে এগুলোকে অনুসর্গ বলে।
যেমন:
- সময় ছিল না বলে যেতে পারিনি।
উপরের বাক্যে ‘বলে একটি অনুসর্গ।

• বাংলা ভাষায় প্রচুর অনুসর্গ রয়েছে। যেমন- প্রতি, বিনা, বিহীন, ব্রতীত, বশত, বাবদ, বলে, সহ, সহকারে, সাথে , সঙ্গে, মনে, সহিত, অপেক্ষ, অধিক, অবধি, ছাড়া, জন্যে, উপর, চেয়ে, কর্তৃক, দ্বারা, নিমিত্ত, নিচে, থেকে, হইতে, অপেক্ষা, মধ্যে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
‘বিজয়া’ চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের অন্তর্ভুক্ত?
  1. ক) গৃহদাহ
  2. খ) দেবদাস
  3. গ) অরক্ষণীয়
  4. ঘ) দত্তা
ব্যাখ্যা
• ‘দত্তা’ উপন্যাস:
- ‘দত্তা’(১৯১৮) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সুখপাঠ্য প্রেমের উপন্যাস।
- ১৩২৪-২৫ বঙ্গাব্দে ‘ভারতবর্ষে’ প্রকাশিত হয়।
- এই উপন্যাসটি ‘বিজয়া’ (১৯৪৩) নামে নাট্যায়িত হয়। 
- উল্লেখযোগ্য চরিত্র: বিজয়া, নরেন, রাসবিহারী, বনমালী।
--------------------

• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন। 
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকা’য় প্রকাশিত হয়।
- তাঁঁর প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ করেন। 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

তাঁর রচিত বিখ্যাত উপন্যাস :
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পন্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয় ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?
  1. ক) মনগড়া
  2. খ) দেশসেবা
  3. গ) আরামকেদারা
  4. ঘ) প্রাণাধিক
ব্যাখ্যা
প্রাণের চেয়ে অধিক = প্রাণাধিক
এটি পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ। 

পঞ্চমী তৎপুরুষ সমাস:
যে সমাসে পূর্বপদে পঞ্চমী বিভক্তির (হইতে, থেকে, চেয়ে) লােপ পায় তাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস।
- সাধারণত পুত, জাত, আগত, ভীত, গৃহীত, নিয়ত, মুক্ত, উত্তীর্ণ, চালানাে, ভ্রষ্ট ইত্যাদি পরস্পরের ফলে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়।

যেমন-
বিলাত থেকে ফেরত = বিলাতফেরত,
প্রাণের চেয়ে অধিক = প্রাণাধিক,
সত্য থেকে ভ্রষ্ট = সত্যভ্রষ্ট,
প্রাণের চেয়ে প্রিয় = প্রাণপ্রিয়,
জেল থেকে মুক্ত= জেলমুক্ত,
জেল থেকে খালাস = জেলখালাস,
পণ হতে মুক্তি = পণমুক্তি,
পদ থেকে চ্যুত = পদচ্যুত প্রভৃতি।
কোনাে কোনাে সময় পঞ্চমী তৎপুরুষের ব্যাসবাক্য এর চেয়ে ইত্যাদি অনুসর্গের ব্যবহার হয়।
যেমন- প্রাণের চেয়ে প্রিয় = প্রাণপ্রিয়,
পরাণের চেয়ে প্রিয় = পরাণপ্রিয় ইত্যাদি

- আরামের জন্য কেদারা = আরামকেদারা - চতুর্থী তৎপুরুষ সমাস।
- মন দ্বারা গড়া = মনগড়া - তৃতীয়া তৎপুরুষ সমাস।
-  দেশের সেবা = দেশসেবা - ষষ্ঠী তৎপুরুষ সমাস।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
স্বরধ্বনির অর্ধ-সংবৃত উচ্চারণ ঘটেছে নিচের কোন বর্ণে?
  1. ক) [উ]
  2. খ) [এ]
  3. গ) [ই]
  4. ঘ) [অ্যা]
ব্যাখ্যা
• স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতটুকু খােলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত:
- সংবৃত: [ই], [উ];
- অর্ধ-সংবৃত: [এ], [ও];
- অর্ধ-বিবৃত: [অ্যা] [অ];
- বিবৃত: [আ]।

• সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোট কম খেলে;
• বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোট বেশি খােলে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
‘ভবিষ্যৎ’ শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি?
  1. ক) √ভূবি+ষয্+ত
  2. খ) √ভবি+স্যত্
  3. গ) √ভূ+বিষ্+ত
  4. ঘ) √ভূ+স্যতৃ
ব্যাখ্যা
• ভবিষ্যৎ
- সংস্কৃত শব্দ্
- প্রকৃত-প্রত্যয় = [√ভূ+স্যতৃ]
অর্থ:
- পরে ঘটবে এমন,
- ভাবী, আগামী,
- আগামী সময়,
- আগামী দিনের সুফল বা কুফল,
- পরিণাম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
গাতি অর্থে ‘প্র’ উপসর্গটি ব্যবহৃত হয়েছে কোন শব্দে?
  1. ক) প্রস্থান
  2. খ) প্রচলন
  3. গ) প্রশংসা
  4. ঘ) প্রতাপ
ব্যাখ্যা
• গাতি অর্থে ‘প্র’ উপসর্গটি ব্যবহৃত হয়েছে - প্রস্থান শব্দে

অন্যদিকে,
• প্রকৃষ্ট অর্থে ‘প্র’ উপসর্গের প্রয়োগ: প্রভাত, প্রকাশ, প্রচলন, প্রবোধ।
• খ্যাতি অর্থে ‘প্র’ উপসর্গের প্রয়োগ: প্রশংসা, প্রসিদ্ধ, প্রভাব, প্রতাপ।
• আধিক্য অর্থে ‘প্র’ উপসর্গের প্রয়োগ: প্রগাঢ়।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
‘অমৃতস্য পুত্রাঃ’ উপন্যাসটির রচয়িতা-
  1. ক) মানিক বন্দ্যোপাধ্যায়
  2. খ) বিহারীলাল চক্রবর্তী
  3. গ) মামুনুর রশীদ
  4. ঘ) শওকত ওসমান
ব্যাখ্যা
⇒ ‘অমৃতস্য পুত্রাঃ’ উপন্যাস:
১৯৩৮ সালে মানিক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক ও দাম্পত্য সমস্যামূলক এই উপন্যাসটি প্রকাশিত হয়।
• বিত্তবান বীরেশ্বরের দ্বিতীয়বার পাণিগ্রহণ, প্রথম বধূর স্বামীগৃহ ত্যাগ, তাদের সন্তান শ্যামলালের বিবাহ, অতঃপর শ্যামলালের পুত্র অনুপমের সঙ্গে  বীরেশ্বরের সাক্ষাৎ এবং তার টাকাতে অপুপমের বিলেতে যাওয়া ইত্যাদি ঘটনাকে কেন্দ্র করে উপন্যাসের কাহিনি আবর্তিত হয়েছে।
• যার তাৎপর্য হলো আদর্শবান পিতার সন্তানের আদর্শচ্যুতি। উল্লেখ্য যে অনুপম চরিত্রটি দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় আধুনিক জীবনবোধের প্রতি ইঙ্গিত দিয়েছেন।

------------
⇒ মানিক বন্দ্যোপাধ্যায়:
- ৯০৮ খ্রিস্টাব্দের ২৯ মে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
-  মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ তাঁর ডাকনাম।
- মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের একজন শক্তিমান লেখক।

• তাঁর রচিত উপন্যাস:
- জননী, 
- দিবারাত্রির কাব্য,
- পদ্মানদীর মাঝি, 
- পুতুলনাচের ইতিকথা, 
- শহরতলী, 
 - চিহ্ন, 
- চতুষ্কোণ, 
- সার্বজনীন, 
 -আরোগ্য ইত্যাদি। 

• ছোটগল্প:
- অতসী মামী ও অন্যান্য গল্প, 
- প্রাগৈতিহাসিক, 
- সরীসৃপ, 
- সমুদ্রের স্বাদ, 
- হলুদ পোড়া, 
- আজ কাল পরশুর গল্প, 
- মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প, 
- ফেরিওয়ালা ইত্যাদি। 

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
চর্যাপদের টীকাকার মুনিদত্ত কোন পদটির ব্যাখ্যা দেন নি?
  1. ক) ১৫ নং
  2. খ) ১১ নং
  3. গ) ১০ নং
  4. ঘ) ৯নং
ব্যাখ্যা
চর্যাপদের পদসংখ্যা নিয়ে মতান্তর রয়েছে- 
- চর্যাপদ শুধু প্রাচীন বাংলা সাহিত্যেরই নিদর্শন নয়, প্রাচীন বাংলা গানেরও নিদর্শন। 
- সুকুমার সেন রচিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম 'চর্যাগীতি পদাবলী'।
- যদিও সুকুমার সেন মনে করেন যে, চর্যাপদের পদসংখ্যা - ৫১টি; তবে তিনি তার 'চর্যাগীতি পদাবলী' গ্রন্থে ৫০টি পদের উল্লেখ করেছেন।
- টীকাকারের কাছে মূল চর্যার পুঁথিতে আরো অন্তত একটি বেশি চর্যা ছিল (১১ ও ১২ তম চর্যার মাঝখানে)। এই চর্যাটির ব্যাখ্যা না থাকায় লিপিকার উদ্ধৃত করেন নি, শুধু 'টীকা নাই' এই মন্তব্যটুকু করিয়াছেন।
- সংস্কৃত ভাষায় মুনিদত্ত চর্যাপদের ব্যাখ্যা করেন। তিনি ১১ নং পদের ব্যাখ্যা করেন নি।
- আলোচনা অংশে তার বক্তব্য মুনিদত্ত ৫০টি ব্যাখ্যা করেছিলেন।
- ড. শহীদুল্লাহ চর্যাপদের পদ সংখ্যা ৫০টি বলে মনে করেন।
উল্লেখ্য, চর্যাপদের একটি পদ ছিন্ন অবস্থায় পাওয়া গেছে, সেখান থেকেই এই মত বিরোধের সৃষ্টি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।
১০.
‘চন্দ্রগুপ্ত’ নাটকটির রচয়িতা কে?
  1. ক) সৈয়দ ওয়ালীউল্লাহ্
  2. খ) তারাচরণ শিকদার
  3. গ) দ্বিজেন্দ্রলাল রায়
  4. ঘ) দাউদ হায়দার
ব্যাখ্যা
• ‘চন্দ্রগুপ্ত’ নাটক:
‘চন্দ্রগুপ্ত’ (১৯১১) দ্বিজেন্দ্রলাল রায় রচিত জনপ্রিয় নাটক। গ্রিক-ভারতীয় সম্পর্কের ইতিহাসের একটি বিশেষ মুহূর্তকে এই নাটকের পটভূমি করা হয়েছে। এই নাটকের কেন্দ্রীয় চরিত্র চাণক্যের মধ্যে কাঠিন্য এবং কোমলতার বিপরীত সমাবেশ, দেশপ্রেমের উদ্দীপ্তি এবং ভাষার আড়ম্বর এই তিনদিক থেকে বাংলা নাটকের ইতিহাসে ‘চন্দ্রগুপ্ত’ বিশেষভাবে আলোচিত হয়।

• দ্বিজেন্দ্রলাল রায়:
• দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬৩-১৯১৩) কবি, নাট্যকার, গীতিকার। ১৮৬৩ সালের ১৯ জুলাই পশ্চিমবঙ্গের  নদীয়া জেলার কৃষ্ণনগরে তাঁর জন্ম। 
• দ্বিজেন্দ্রলাল কৈশোরেই কাব্যচর্চা শুরু করেন। ছাত্রজীবনে তাঁর আর্য্যগাথা (১ম ভাগ, ১৮৮২) এবং বিলেতে থাকাকালে Lyrics of Ind (১৮৮৬) কাব্য প্রকাশিত হয়। ১৯০৩ সাল পর্যন্ত তিনি মূলত কাব্যই রচনা করেন এবং এ সময় পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থ বারোটি।

দ্বিজেন্দ্রলালের উলে­খযোগ্য কয়েকটি গ্রন্থ হলো:
• কাব্য:
- আর্য্যগাথা,
- আলেখ্য,
- ত্রিবেণী।

• নকশা-প্রহসন:
- একঘরে,
- সমাজ-বিভ্রাট ও কল্কি অবতার,
- ত্র্যহস্পর্শ,
- প্রায়শ্চিত্ত,
- পুনর্জন্ম।

• পৌরাণিক নাটক:
- পাষাণী,
- সীতা,
- ভীষ্ম।

• সামাজিক নাটক:
- পরপারে,
- বঙ্গনারী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

১১.
‘কষ্টে’র সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অম্বর
  2. খ) রোদন
  3. গ) অংশু
  4. ঘ) আয়াস
ব্যাখ্যা
• কষ্টের সমর্থক শব্দ: ক্লেশ, মেহনত, যন্ত্রণা, দুঃখ, আয়াস, পরিশ্রম।

অন্যান্য সমার্থক শব্দগুলো হলো:
• আকাশের সমর্থক শব্দ: ব্যোম, নভ, গগন, অন্তরীক্ষ, অম্বর।
• কান্নার সমর্থক শব্দ: ক্রন্দন, কাঁদা, রোদন, অশ্রুপাত।
• কিরণের সমর্থক শব্দ: রশ্মি, কর, প্রভা, দীপ্তি, অংশু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
বাংলায় টপ্পার প্রচলন হয় কত শতকে?
  1. ক) সপ্তদশ শতকে
  2. খ) ঊবিংশ শতকে
  3. গ) অষ্টাদশ শতকে
  4. ঘ) বিংশ শতকে
ব্যাখ্যা
- বাংলায় অষ্টাদশ শতকের শেষ ভাগ থেকে টপ্পার প্রচলন।
- বাংলা টপ্পা সঙ্গীতের প্রবর্তক হিসেবে বিখ্যাত রামনিধি গুপ্ত। রামনিধি গুপ্তের ডাক নাম নিধু (বাবু)।
- বাংলায় টপ্পা গান ছিল না। ১৭৭৬ খ্রিষ্টাব্দে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকুরি সূত্রে বিহারের ছাপরায় গমন এবং হিন্দুস্তানি টপ্পা - শিক্ষাগ্রহণ করেন।
- ১৭৯৪ খ্রিষ্টাব্দে কলকাতায় ফিরে তিনি বাংলায় টপ্পা রচনা ও পরিবেশন করেন।
- তাঁর বিখ্যাত টপ্পার উদাহরণ: নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা।
- তাঁর টপ্পা সঙ্গীত সংকলনের নাম ‘গীতরত্ন’ (১৮৩২)।
- ঊনবিংশ শতাব্দীতে বহু সংগীতজ্ঞ সুললিত, অপূর্ব টপ্পা রচনা করে গেছেন। এঁদের মধ্যে রয়েছেন রাধামোহন সেন, কালিকা মির্জা, শ্রীধর কথক, দাশরথী রায় বিশেষভাবে  উল্লেখযোগ্য।

উৎস: বাংলা ভাষার সাহিত্য ও জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন নয় কোনটি?
  1. ক) কলিমা জালাল
  2. খ) সেক শুভোদয়া
  3. গ) পাকৃতপৈঙ্গল
  4. ঘ) ডাকার্ণব
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যে ১২০০ থেকে ১৩৫০ সাল পর্যন্ত দেড় শ বছরকে কেউ কেউ অন্ধকার যুগ বা তামস যুগ বলে অভিহিত করেছেন। 
- এ সময়ে বাংলা সাহিত্যের ব্যাপক নিদর্শন পাওয়া না গেলেও অন্যান্য ভাষায় সাহিত্যসৃষ্টির নিদর্শন বর্তমান থাকাতে অন্ধকার যুগের অপবাদের অসারতা প্রমাণিত হয়। 
- তথাকথিত অন্ধকার যুগের সাহিত্য সৃষ্টির কোনো নিদর্শন পাওয়া যায় নি এ কথা ও সত্য নয়। 

অন্ধকার যুগে প্রাপ্ত কিছু সাহিত্য নিদর্শন- 
- পাকৃতপৈঙ্গলের (প্রাকৃত ভাষার গীতিকবিতা গ্রন্থ)। 
- রামাই পণ্ডিত রচিত 'শূণ্যপূরাণ' এবং এর 'কলিমা জালাল' বা 'নিরঞ্জনের রুষ্মা'।
- হলায়ূধ মিশ্র রচিত 'সেক শুভদয়ার' অন্তর্গত পীর-মাহাত্ম্যজ্ঞাপক বাংলা 'আর্যা' অথবা 'ভাটিয়ালী রাগেণ গীয়তে'। 

- ডাকার্ণব - প্রাচীনযুগের সাহিত্য নিদর্শন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
১৪.
কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যগ্রন্থটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. ক) পরিদর্শক
  2. খ) নব্যভারত
  3. গ) আহমদী
  4. ঘ) কোহিনূর
ব্যাখ্যা
⇒ 'মহাশ্মশান' মহাকাব্য:
• কায়কোবাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'মহাশ্মশান' ১৯০৫ সালে প্রকাশিত হয়।
- কাব্যটি ধারাবাহিকভাবে মহম্মদ রওশন আলী সম্পাদিত 'কোহিনূর' পত্রিকায় প্রকাশিত হয়।
- পানিপথের তৃতীয় যুদ্ধ(১৭৬১) অবলম্বনে কাব্যটি রচিত।
- কাব্যের তিনটি খন্ড রচিত।
- প্রথম খণ্ডে ২৯টি সর্গ, দ্বিতীয় খণ্ডে ২৪টি সর্গ, তৃতীয় খণ্ডে ৭টি সর্গ বিদ্যমান। 

• মহাকাব্যের প্রধান চরিত্রগুলো হলো:
- এব্রাহিম কার্দি,
- জোহরা বেগম,
- হিরণ বালা,
- আতা খাঁ,
- লঙ্গ,
- রত্নজি,
- সুজাউদ্দৌলা,
- সেলিনা,
- আহমদ শাহ্ আব্দালী।

⇒ কায়কোবাদ:
- আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ।
- তাঁর প্রকৃত নাম কাজেম আল কোরেশী।
- কায়কোবাদ তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ- বিরহ বিলাপ (১৮৭০)।
- মাত্র তের বছর বয়সে তাঁর এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।

• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- মহাশ্মশান (মহাকাব্য),
- কুসুম কানন,
- অশ্রুমালা,
- শিবমন্দির,
- অমিয়ধারা,
- শ্মশানভষ্ম,
- মহররম শরীফ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৫.
‘পুত্তিক’ শব্দের অর্থ-
  1. ক) মৌমাছি
  2. খ) কন্যা
  3. গ) পুতুল
  4. ঘ) ফড়িং
ব্যাখ্যা
• পুত্তিক
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত প্রত্যয় = [পুৎ+√তন্+অ+ক (কন্)]
অর্থ: উইপোকা, মৌমাছি, মণিবিশেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৬.
'প্রেষণ' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
  1. ক) স্বরসন্ধি
  2. খ) ব্যঞ্জনসন্ধি
  3. গ) বিসর্গ সন্ধি
  4. ঘ) নিপাতনে সন্ধি
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ সন্ধি: সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
গো+ইন্দ্র = গবেন্দ্র,
গো+অক্ষ = গবাক্ষ,
প্র+এষণ = প্রেষণ,
কুল+অটা = কুলটা,
পর+পর = পরস্পর,
অন্য + অন্য = অন্যান্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৭.
‘খোয়াবনামা’ উপন্যাসের বিষয়বস্তুর নয় কোনটি?
  1. ক) ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
  2. খ) আসামের ভূমিকম্প
  3. গ) তেভাগা আন্দোলন
  4. ঘ) সিলেটের ভয়াবহ বন্যা
ব্যাখ্যা
• ‘খোয়াবনামা’ উপন্যাস:
‘খোয়াবনামা’ (১৯৯৬) আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি ঐতিহাসিক উপন্যাস। উপন্যাসটিতে ঐতিহাসিক নানা উপাদান নিপুনভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
গ্রাম বাংলার নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবনালেখ্যসহ ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, আসামের ভূমিকম্প, তেভাগা আন্দোলন, ১৯৪৩-এর মন্বন্তর, পাকিস্তান আন্দোলন ও সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি ঐতিহাসিক উপাদান এ উপন্যাসে নিপুণভাবে উপস্থিত করা হয়েছে। এই উপাদানসমূহ অবলম্বন করে বাঙালির তথা মানবজীবনের সংগ্রাম ও এগিয়ে যাওয়াই উপন্যাসটির বিষয় ।

•  আখতারুজ্জামান ইলিয়াস:
- আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) কথাসাহিত্যিক। পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস।
- আখতারুজ্জামান ইলিয়াস বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন।
- এদেশের প্রগতিশীল ও মানবতাবাদী সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের প্রতিও তাঁর পরোক্ষ সমর্থন ছিল।
- তাঁর লেখায় সমাজবাস্তবতা ও কালচেতনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

তাঁর রচিত গ্রন্থগুলো হলো:
• উপন্যাস:
- চিলেকোঠার সেপাই,
- খােয়াবনামা।

• ছােটগল্প:
- অন্য ঘরে অন্য স্বর,
- খোয়ারি,
- দুধভাতে উৎপাত,
- দোজখের ওম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৮.
‘পেতে ইচ্ছুক’ এর এক কথায় প্রকাশ-
  1. ক) প্রেপ্সু
  2. খ) মুমুক্ষা
  3. গ) মুমুক্ষু
  4. ঘ) ঈপ্সা
ব্যাখ্যা
• ‘পেতে ইচ্ছুক’ এর এক কথায় প্রকাশ - প্রেপ্সু

অন্যান্য অপশন, 
- মুক্তি লাভের ইচ্ছা এর  বাক্য সংকোচন - মুমুক্ষা। 
- 'মুক্তি পেতে ইচ্ছুক' এর  বাক্য সংকোচন - মুমুক্ষু। 
- পাওয়ার ইচ্ছা এর  বাক্য সংকোচন - ঈপ্সা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৯.
'The Excursion' by William Wordsworth is a -
  1. ক) Drama
  2. খ) Poem
  3. গ) Novel
  4. ঘ) Essay
ব্যাখ্যা
'The Excursion' হচ্ছে William Wordsworth এর বিখ্যাত কবিতা। 

• William Wordsworth (1770 -1850):
- He is one of the major poets of the Romantic Period.
- তিনি ‘Poet of Nature’ নামে পরিচিত। 
- William Wordsworth এবং Samuel Taylor Coleridge রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয়।

• Famous poems of Wordsworth:
- The Solitary Reaper,
- Peter Bell,
- The Recluse,
- The World is Too Much with Us,
- Tintern Abbey,
- Rainbow,
- To The Cuckoo,
- Laodamia,
- Lucy Poems,
- The Daffodils,
- Ode on immortality,
- The Excursion,
- Michael etc.

Source: Encyclopedia Britannica.
২০.
Percy Bysshe Shelley belongs to -
  1. ক) Renaissance Period
  2. খ) Romantic Period
  3. গ) Neoclassical Period
  4. ঘ) Victorian Period
ব্যাখ্যা
P. B. Shelley (1792-1822): 
- তার পুরো নাম Percy Bysshe Shelley. তিনি রোমান্টিক যুগের অন্যতম একজন কবি।
- তার স্ত্রীর নাম Mary Shelley. 
- তার বিখ্যাত কবিতা ‘The Revolt of Islam’. 

• তাঁর উল্লেখযোগ্য কবিতা সমূহ - 
- Adonais,
- Ode to West Wind,
- Ozymandias,
- Rosalind and Helen,
- To a Skylark, etc.

Romantic Period: 
- রোমান্টিক যুগের সূচনা হয় ১৭৯৮ সালে।
- ইংরেজি সাহিত্যের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একটি যুগ হলো, রোমান্টিক যুগ। 
- এই যুগকে বলা হয় The Golden age of Lyrics এবং The Age of Revolution. 

Source: Encyclopedia Britannica, Live MCQ Lecture.
২১.
The characters Antonio, Prospero, and Miranda are found in William Shakespeare's play -
  1. ক) As You Like It
  2. খ) Measure for Measure
  3. গ) Othello
  4. ঘ) The Tempest
ব্যাখ্যা
The Tempest: 
- The Tempest হচ্ছে William Shakespeare এর  last work বা Swan Song.
- Tempest শব্দটির অর্থ হচ্ছে Violent Storm.
- এটি 5 act এ বিভক্ত একটি Romantic comedy.
• এর প্রধান চরিত্রগুলো হলো -
- Prospero,
- Miranda,
- Ariel
- Alonso,
- Caliban,
- Antonio,
- Ferdinand,
- Gonzalo ইত্যাদি। 

William Shakespeare : 
- তিনি Bard of Avon ও Swan of Avon নামে পরিচিত। 
- তিনি মোট ৩৭টি নাটক ও ১৫৪টি সনেট রচনা করেছেন।
- তিনি ইংলান্ডের জাতীয় কবি। 
- তার উল্লেখযোগ্য কবিতাসমূহ হচ্ছে: The Rape of Lucree, Venus And Adonis. 
• তার বিখ্যাত tragedy গুলো হচ্ছে:
- Macbeth,
- Hamlet,
- Othello,
- King Lear,
- Julius Caesar,  
- Troilus Cressida,
- Romeo and Juliet,
- Antony and Cleopatra,
- Timon of Athens, etc. 

• তার বিখ্যাত comedy গুলো হচ্ছে:
- All’s Well That Ends Well,
- As You Like It,
- A Midsummer Night’s Dream,
- The Tempest,
- Twelfth Night,
- Love’s Labour’s Lost,
- The Taming of the Shrew,
- Measure for Measure,
- The Merchant of Venice,
- Much Ado About Nothing,
- The Winter’s Tale, etc. 

Source: Encyclopedia Britannica, Live MCQ Lecture.
২২.
Choose the right form of verb -
I feel like ____ tea.
  1. ক) have
  2. খ) to have
  3. গ) having
  4. ঘ) have to
ব্যাখ্যা
• কিছু কিছু verb এর পর object বা compliment হিসেবে সবসময় gerund বসে, infinitive বসে না। 
যেমন: 
- admit (স্বীকার করা), 
- appreciate (প্রশংসা করা), 
- consider (বিবেচনা করা), 
- delay (দেরি করিয়ে দেয়া), 
- feel like (মনে হওয়া), 
- involve (জড়িত করা), 
- leave of (ত্যাগ করা), 
- resent (আক্ষেপ করা), 
- suggest (সুপারিশ করা) ইত্যাদি। 
Examples: 
1. I resent having gone there with them. 
2. They delayed paying the bill. 
3. I feel like having tea.  

Gerund
- Verb এর সাথে ing যোগ হয়ে noun এর কাজ করে অর্থাৎ verb ও noun এর কাজ করে, তাকে Gerund বলে।
- Gerund: Verb + ing = noun.
- It is a word ending in '-ing' that is made from a verb.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain. 
২৩.
The store owner kept a wary eye on him.
The underlined word is a/an -
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Verb
ব্যাখ্যা
Adjective
- যে শব্দ Noun/ Pronoun এর দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে।
- যেমন - Some water, A little oil, Cold winds, horrible storm ইত্যাদি।

Wary [ওএআরি] (adjective): 
English Meaning: Careful when dealing with somebody/something because you think that there may be a danger or problem
Bangla Meaning: সতর্ক।

Synonyms: Cautious (সতর্ক), Careful (হুঁশিয়ার), Alert (সাবধান), Attentive (একাগ্রচিত্ত), Watchful (সজাগ)। 
Antonyms: Unwary (অসচেতন), Careless (অমনোযোগী), Heedless (অসতর্ক), Inattentive (অসতর্ক), Reckless (বেপরোয়া)। 

Other Forms:  
- Warily [ওএআলি] (adverb); - Wariness (noun).
Example Sentence: 
1. She was wary of getting involved with him.
2. The store owner kept a wary eye on him.
২৪.
Choose the appropriate preposition:
He objected ____ the presence of non-members at the party meeting.
  1. ক) at
  2. খ) with
  3. গ) to
  4. ঘ) no preposition
ব্যাখ্যা
Object (to):
• Meaning - আপত্তি করা; বিরোধিতা করা; প্রতিবাদ করা। 
- কোন বিষয়ে বিরোধিতা করা বুঝাতে Object এর পর 'to' preposition ব্যবহৃত হয়। 
যেমন: He objected to my proposal (সে আমার প্রস্তাবের বিরোধিতা করেছিল।) 

এছাড়াও, 
Object (against somebody):
- (কারো বিরুদ্ধে) যুক্তি দেখানো: The board objected against his co-option.

Source: Accessible Dictionary by Bangla Academy. 
২৫.
She came down the hill. Here the underlined word is a/an -
  1. ক) Noun
  2. খ) Preposition
  3. গ) Adjective
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
Preposition
- Preposition একটি noun বা pronoun বা noun-equivalent এর পূর্বে ব্যবহৃত হয়ে তার সঙ্গে বাক্যের অন্য word- এর সম্পর্ক বুঝিয়ে দেয়। ঐ noun, pronoun বা noun-equivalent কে ঐ preposition এর object বলে। 
- সাধারণত noun বা pronoun এর আগে preposition বসে। 
- তবে Interrogative Pronoun বা Relative Pronoun যদি Preposition এর object হয়, তাহলে Preposition সব শেষে বসে। 

Down (Preposition): 
- (১) নিচে; নিম্নে; নিম্নাভিমুখে; নিচের দিকে।
(২) নিম্নাংশে; দূরবর্তী অংশে; বরাবর: walking down the street.
(৩) স্রোতধারা যেদিকে প্রবাহিত হয় সেদিকে: to go down the river.
(৪) (সময়) অতীত থেকে নিকটবর্তী সময়; down the ages.

She came down the hill. 
- এই বাক্যে 'down' preposition টি noun এর পূর্বে বসে বাক্যের সাথে সম্পর্ক স্থাপন করছে। 

Source: 
1. Applied English Grammar & Composition by P.C. Das. 
2. Accessible Dictionary by Bangla Academy.
২৬.
The army showed its strength.
Here the underlined word is a -
  1. ক) Masculine Gender
  2. খ) Feminine Gender
  3. গ) Common Gender
  4. ঘ) Neuter Gender
ব্যাখ্যা
Neuter Gender: 
- Noun যদি প্রাণহীন পদার্থকে বুঝায়, তাহলে Neuter Gender হয়। 
- এছাড়াও ইতর প্রাণীকে প্রায়শঃ Neuter Gender গণ্য করা হয়। 

Army (Collective noun) - সেনাবাহিনী। 
- Collective noun প্রাণীবাচক হলেও Neuter Gender হয়। 

Source: Applied English Grammar & Composition by P.C. Das. 
২৭.
Choose the right form of the verb:
It is many years since I _____ to Dhaka.
  1. ক) come
  2. খ) came
  3. গ) had come
  4. ঘ) have come
ব্যাখ্যা
• Since এর প্রথম অংশ Present Indefinite/ Present Perfect Tense হলে পরের অংশ Past Indefinite Tense হয়। 
• আবার Since এর প্রথম অংশ Past Indefinite Tense হলে পরের অংশ Past Perfect Tense হয়। 
যেমন: 
- Many years have passed since his father died. 
- It was many years since they had first met. 

• প্রদত্ত বাক্যে since এর পূর্বের অংশ It is many years অর্থাৎ Present Indefinite Tense বিধায় পরের অংশ Past Indefinite Tense হবে। 

Complete Sentence: It is many years since I came to Dhaka. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain. 
২৮.
Which word is not similar to 'Skeptic'?
  1. ক) Devotee
  2. খ) Rationalist
  3. গ) Doubter
  4. ঘ) Pessimist
ব্যাখ্যা
Skeptic [স্কেপটিক] (noun):
English Meaning: A person who doubts the truth or value of an idea or belief.
Bangla Meaning: যে ব্যক্তি কোনো দাবি, তত্ত্ব ইত্যাদির সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে; যে ব্যক্তি ধর্মের সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে, সংশয়াত্মা, সংশয়ান, সংশয়বাদী।

• Synonyms: Doubter (অবিশ্বাসী), Rationalist (যুক্তিবাদী), Atheist (নিরীশ্বরবাদী; নাস্তিক্যবাদী), Agnostic (অজ্ঞেয়বাদী), Pessimist (নৈরাশ্যবাদী)।
• Antonyms: Believer (বিশ্বাসী ব্যক্তি; ইমানদার), Worshipper (আবেদ, ইবাদতকারী), Admirer(ভক্ত), Devotee (উপাসক), Pious (ধার্মিক)। 

Other Forms: 
- Skeptical) [স্কেপটিকল্] (adjective) সন্দেহপ্রবণ; সংশয়বাদী; সন্দিগ্ধচিত্ত।
- Skeptically [স্কেপটিকালি] (adverb) সংশয়ের সঙ্গে; সন্ধিগ্ধভাবে।
- Skepticism [স্কেপ্‌টিসিজ্‌ম্‌] (noun) সন্ধিগ্ধচিত্ততা; সংশয়বাদ। 
Example Sentence: 
1. He was different from the other skeptic who had questioned her.
2. I was initially skeptical about the test, but later on, I realized it creates good value. 

Source: Live MCQ lecture. 
২৯.
Identify the optative sentence -
  1. ক) Alas! I am undone.
  2. খ) Let me go out.
  3. গ) Read more and more.
  4. ঘ) Long live the king.
ব্যাখ্যা
Optative Sentence:
- যে sentence- এ মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে Optative Sentence বলে। 
- Structure: May + subject + verb + extension. 
যেমন: May Bangladesh prosper day by day. 
- অনেক সময় May উহ্য থাকে। যেমন: 
Long live the king. 

অন্যান্য অপশনসমূহ, 
Alas! I am undone. (Exclamatory Sentence).
Let me go out. (অনুরোধ বুঝাচ্ছে, Imperative Sentence).
Read more and more. (উপদেশ বুঝাচ্ছে, Imperative Sentence). 

Source: Advanced Learner's English Grammar & Composition. 
৩০.
Choose the correctly spelled word.
  1. ক) Compilant
  2. খ) Complint
  3. গ) Compliant
  4. ঘ) Compleant
ব্যাখ্যা
Compliant [কাম্‌প্লেইন্‌ট্] (adjective):
• English Meaning: Used to describe someone or something that obeys particular rules or laws.
• Bangla Meaning: অন্যের ইচ্ছাপূরণে সম্মত; নমনশীল; ভদ্র।

• Synonyms: Acquiescent (মৌনসম্মতিপূর্ণ, প্রশ্রয়প্রবণ), Biddable (সহজে নিয়ন্ত্রণযোগ্য; মেনে নিতে প্রস্তুত), Obedient (আজ্ঞানুবর্তী; বাধ্য), Manageable (নিয়ন্ত্রণসাধ্য), Docile (অনুগত)।
• Antonyms: Recalcitrant (অবাধ্য; শৃঙ্খলাভঙ্গকারী), Bloody-minded (অসহযোগী), Defiant (অবজ্ঞাপূর্ণ), Disobedient (অবাধ্য), Unruly (উচ্ছৃংখল)।

• Other Forms: Compliantly (adverb).
• Example Sentence: 
1. You are logical and compliant but only to a degree.
2. Children compliant with the parental will.

Source: Live MCQ lecture. 
৩১.
What is the meaning of the literary term 'Allegory'?
  1. ক) An exalted lyric poem that begins with an address to someone.
  2. খ) A narrative poem that tells a story through dialogue and action.
  3. গ) A symbolic fictional narrative that conveys a meaning not explicitly set forth in the narrative.
  4. ঘ) A lyric poem or song in praise of God.
ব্যাখ্যা
Allegory
- A symbolic fictional narrative that conveys a meaning not explicitly set forth in the narrative.
- রূপক বর্ণনা; প্রতীকাশ্রয়ী কাহিনী। 
- John Bunyan’s 'Pilgrim’s Progress' is a well-known allegory in prose that deals with the Christian notion of a soul’s salvation.

Other Options, 
Ode - An exalted lyric poem that begins with an address to someone.
Ballad - A narrative poem that tells a story through dialogue and action.
Hymn - A lyric poem or song in praise of God. 

Source: 
1. Encyclopedia Britannica. 
2. An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.
৩২.
The man walking along the street saw a deadly accident.
Here the underlined word is a/an -
  1. ক) Gerund
  2. খ) Participle
  3. গ) Infinitive
  4. ঘ) Principal verb
ব্যাখ্যা
Participle: 
- Participle একই সাথে verb ও adjective এর কাজ করে। 
- Participle তিন প্রকার। যথা: 
1) Present Participle → verb + ing. 
2) Past Participle → verb (past participle). 
3) Perfect Participle → Having + verb (past participle). 

• এখানে 'walking' শব্দটি The man (noun) এর অবস্থা নির্দেশ করছে অর্থাৎ qualify করছে। তাই 'walking' হচ্ছে Participle. 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
৩৩.
Which of the following literary works is not written by Ben Jonson?
  1. ক) Volpone
  2. খ) Every Man in His Humour
  3. গ) The Silent Woman
  4. ঘ) The White Devil
ব্যাখ্যা
Ben Jonson:
- English Stuart dramatist, lyric poet, and literary critic.
- He is generally regarded as the second most important English dramatist, after William Shakespeare, during the reign of James I.
- Comedy of Humor এর বিকাশের সাথে তার নাম জড়িত। 

Notable works. 
- Every Man in His Humour (1598),
- Volpone (1605),
- Epicoene; or, The Silent Woman (1609),
- The Alchemist (1610), and
- Bartholomew Fair (1614).

• John Webster is the writer of the tragedy 'The White Devil'.
- এটি একটি 5 acts বিশিষ্ট tragedy, যা ১৬১২ সালে প্রকাশিত হয়। 
- Based on historical events in Italy during the 1580s, this dark Jacobean drama is considered one of the finest of the period.
- The White Devil centers on the love affair between the Duke of Brachiano and Vittoria Corombona, two of the play’s many unscrupulous characters.
- Despite her role as a vicious heroine, Vittoria elicits sympathy in her attempt to endure a profoundly corrupt society.

Source: Encyclopedia Britannica.
৩৪.
x3 + 3x + 36 এর উৎপাদক নিচের কোনটি?
  1. ক) x + 3
  2. খ) x - 3
  3. গ) x + 2
  4. ঘ) x - 2
ব্যাখ্যা
প্রশ্ন: x3 + 3x + 36 এর উৎপাদক নিচের কোনটি?

সমাধান:
ধরি,
f(x) = x3 + 3x + 36
f(- 3) = (- 3)3 + 3(- 3) + 36
= - 27 - 9 + 36
= - 36 + 36
= 0

x3 + 3x + 36
= x3 + 3x2 - 3x2 - 9x + 12x + 36
= x2(x + 3) - 3x(x + 3) + 12(x + 3)
= (x + 3)(x2 - 3x + 12)
৩৫.
৩ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি চাপের দৈর্ঘ্য π মিটার হলে। উক্ত চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ কত?
  1. ক) ৩০°
  2. খ) ৪৫°
  3. গ) ৬০°
  4. ঘ) ৫৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি চাপের দৈর্ঘ্য π মিটার হলে। উক্ত চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ কত?

সমাধান: 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ, r = ৩ মিটার 
বৃত্তচাপের দৈর্ঘ্য, s = π মিটার

আমরা জানি,
s = rθ 
বা, θ = s/r
= π/৩ রেডিয়ান
= ৬০°
৩৬.
৯.৫% হারে সরল মুনাফায় ৬০০ টাকার ২ বছরের মুনাফা কত?
  1. ক) ১২০ টাকা
  2. খ) ১১৪ টাকা
  3. গ) ১১৮ টাকা
  4. ঘ) ১১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৯.৫% হারে সরল মুনাফায় ৬০০ টাকার ২ বছরের মুনাফা কত?

সমাধান: 
মুনাফার হার, r = ৯.৫% = ৯.৫/১০০ = ৯৫/১০০০
আসল, p = ৬০০ টাকা 
সময়, n = ২ বছর
মুনাফা, I = pnr
= ৬০০ × ২ × (৯৫/১০০০)
= ১১৪ টাকা 
৩৭.
2√3 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ক) 3√3 বর্গমিটার
  2. খ) 9√3 বর্গমিটার
  3. গ) 3 বর্গমিটার
  4. ঘ) 4√3 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: 2√3 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?

সমাধান: 
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4)(2√3)2 বর্গমিটার 
= (√3/4) × 12 বর্গমিটার 
= 3√3 বর্গমিটার
৩৮.
2x + y = 5 এবং x - y = 1 হলে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + y = 5 এবং x - y = 1 হলে x এর মান কত?

সমাধান: 
2x + y = 5 …….(i)
x - y = 1 …….(ii)

(ii) হতে পাই,
x = 1 + y …….(iii)

এখন, x এর মান (i) নং এ বসিয়ে পাই,
2(1 + y) + y = 5
বা, 2 + 2y + y = 5
বা, 2 + 3y = 5
বা, 3y = 5 - 2
বা, 3y = 3
বা, y = 3/3
∴ y = 1

y এর মান (iii) নং এ বসিয়ে পাই,
x = 1 + 1 =  2
৩৯.
কোন সমান্তর ধারার ৮ম পদ এবং ১২তম পদ যথাক্রমে ৩৯ এবং ৫৯ হলে, ধারাটির প্রথম পদ কত?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সমান্তর ধারার ৮ম পদ এবং ১২তম পদ যথাক্রমে ৩৯ এবং ৫৯ হলে, ধারাটির প্রথম পদ কত?

সমাধান: 
ধরি,
প্রথম পদ = a
সাধারণ অন্তর = d

৮ম পদ = a + 7d = 39 ........... (1)
১২ তম পদ = a + 11d = 59 ........... (2)

(2) - (1) হতে পাই,
 a + 11d - a - 7d = 59 - 39
⇒ 4d = 20
∴ d = 5

তাহলে,
a + 7 × 5 = 39
⇒ a = 39 - 35
∴ a = 4
৪০.
যদি 3(x - y) = 27 এবং 3(x + y) = 243 হয়, তাহলে x এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 3(x - y) = 27 এবং 3(x + y) = 243 হয়, তাহলে x এর মান কত?

সমাধান: 
3(x - y) = 27
⇒ 3(x - y) = 33      
∴  x - y = 3 .........................(i)

3(x + y) = 243
⇒ 3(x + y) = 35      
∴ x + y = 5 .......................(ii)

(i) ও (ii) হতে পাই, x = 4.
৪১.
একটি ঝুড়িতে ৮টি লাল বল, ৭টি নীল বল এবং ৬টি সবুজ বল আছে। একটি বল দৈবভাবে তোলা হলে, বলটি লাল অথবা সবুজ না হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৩
  2. খ) ২/৩
  3. গ) ৫/৭
  4. ঘ) ১/২১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে ৮টি লাল বল, ৭টি নীল বল এবং ৬টি সবুজ বল আছে। একটি বল দৈবভাবে তোলা হলে, বলটি লাল অথবা সবুজ না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
মোট বল আছে = (৮ + ৭ + ৬)টি
= ২১টি

বলটি লাল অথবা সবুজ না হওয়ার অর্থ হলো বলটি নীল হবে।

এখানে  নীল বল আছে ৭টি 

∴ বলটি লাল অথবা সবুজ না হওয়ার সম্ভাবনা = ৭/২১ = ১/৩ 
৪২.
Mississippi শব্দটির সবগুলো অক্ষর এক সাথে নিয়ে মোট কতগুলো বিন্যাস পাওয়া যাবে?
  1. ক) 34660
  2. খ) 34640
  3. গ) 34650
  4. ঘ) 16460
ব্যাখ্যা
প্রশ্ন: Mississippi শব্দটির সবগুলো অক্ষর এক সাথে নিয়ে মোট কতগুলো বিন্যাস পাওয়া যাবে?


সমাধান:
শব্দটিতে মোট 11টি অক্ষর যার 4টি s, 4টি i, 2টি p এবং বাকি একটি স্বতন্ত্র(M)

∴ নির্নেয় বিন্যাস সংখ্যা =11!/(4! 4! 2!)
= 34650
৪৩.
একজন কিশোরী পার্কের দোলনায় দুলছে - এটি কোন ধরনের গতির উদাহরণ?
  1. ক) রৈখিক গতি
  2. খ) পর্যাবৃত্ত গতি
  3. গ) ঘূর্ণন গতি
  4. ঘ) অর্ধবৃত্তাকার গতি
ব্যাখ্যা
দোলন গতি
- একটি সরু সুতার এক প্রান্তের সাথে একটি ছোট পাথরের টুকরো বেঁধে সুতার অন্য প্রান্ত একটি টেবিলের প্রান্তের সাথে বেঁধে ঝুলিয়ে পাথরটির এক প্রান্ত সামান্য পরিমাণ টেনে ছেড়ে দিলে পাথরটি দুলতে থাকবে এবং নির্দিষ্ট সময় পর পর পাথরটির গতির দিক পরিবর্তিত হবে। 
- পাথরটির এ ধরনের গতি দোলন গতি। 
যেমন- ঘড়ির দোলকের গতি, দোলনার গতি ইত্যাদি দোলন গতি। 
- অর্থাৎ কোন গতিশীল বস্তু গতির অর্ধেক সময় এক দিকে এবং বাকী অর্ধেক সময় বিপরীত দিকে যায় এবং নির্দিষ্ট সময় পর পর তার গতি পথের কোন বিন্দুকে একই দিক দিয়ে অতিক্রম করলে যে গতি হয় তাকে দোলন গতি বলে। 

- দোলন গতি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। 
- দোলন গতিকে স্পন্দন গতিও বলে। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪.
উদ্ভিদের শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে কোনটি?
  1. ক) নাইট্রোজেন
  2. খ) ম্যাগনেসিয়াম
  3. গ) ফসফরাস
  4. ঘ) পটাসিয়াম
ব্যাখ্যা
পুষ্টি উপাদানের গুরুত্ব
- উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে বিভিন্ন খনিজ উপাদানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 
যেমন- 

ম্যাগনেসিয়াম (Mg)
- ক্লোরোফিল অণুর একটি গুরুত্বপূর্ণ উপাদান। 
- এটি উদ্ভিদের শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে। 

নাইট্রোজেন (N)
- নিউক্লিক অ্যাসিড, প্রোটিন ও ক্লোরোফিলের অত্যাবশ্যকীয় উপাদান। 
- উদ্ভিদের স্বাভাবিক দৈহিক বৃদ্ধিতে নাইট্রোজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কোষকলায় পানির পরিমাণ বৃদ্ধি করে। 

ফসফরাস (P)
- নিউক্লিক অ্যাসিড, বিভিন্ন ফসফোলিপিড, NADP, ATP ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাসায়নিক দ্রব্যের সাংগঠনিক উপাদান। 
- উদ্ভিদের মূল বর্ধনের জন্য ফসফরাস অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। 

পটাসিয়াম (K)
- উদ্ভিদের পানি শোষণে সাহায্য করে। 
- পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার ক্ষেত্রে পটাসিয়ামের গুরুত্ব অপরিসীম। 
- ইহা মূল, ফুল ও ফল উৎপাদন এবং বর্ধনে সাহায্য করে। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪৫.
অসম ঘনত্ব বিশিষ্ট একটি গ্যাস বা তরল অপর গ্যাস বা তরলের মধ্যে স্বাভাবিক ও স্বতঃস্ফুর্তভাবে অণু প্রবেশকে কী বলে?
  1. ক) গলন
  2. খ) নিঃসরণ
  3. গ) ঊর্ধ্বপাতন
  4. ঘ) ব্যাপন
ব্যাখ্যা
ব্যাপন: 
- অসম ঘনত্ব বিশিষ্ট একটি গ্যাস বা তরল অপর গ্যাস বা তরলের মধ্যে স্বাভাবিক ও স্বতঃস্ফুর্তভাবে অণু প্রবেশকে ব্যাপন বলে। 

নিঃসরণ: 

- কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বাহ্যিক চাপের প্রভাবে পাত্রের সূক্ষ ছিদ্রপথ দিয়ে কোনো উপাদানের উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে একমুখী বের হওয়ার প্রক্রিয়াকে নি:সরণ বলা হয়। 

গলন

- কঠিন পদার্থকে তাপ প্রয়োগে তরল অবস্থায় পরিবর্তন করার প্রক্রিয়াকে গলন বলা হয়। 

ঊর্ধ্বপাতন
- কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগে সরাসরি বাষ্পে পরিণত করে এবং ঐ বাষ্পকে শীতল করে সরাসরি কঠিন অবস্থায় ফিরে আনার প্রক্রিয়াকে উর্ধ্বপাতন বলা হয়। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়োলাস অদৃশ্য হয়?
  1. ক) প্রোফেজ
  2. খ) অ্যানাফেজ
  3. গ) মেটাফেজ
  4. ঘ) প্রোমেটাফেজ
ব্যাখ্যা
নিউক্লিয়োলাস
- নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত ক্ষুদ্র, অপেক্ষাকৃত ঘন, গোলাকার বস্তুটি হচ্ছে নিউক্লিয়োলাস। 
- বিজ্ঞানী ফন্টানা ১৭৮১ খ্রিস্টাব্দে এটি সর্বপ্রথম আবিষ্কার করলেও বাউম্যান ১৮৪০ সালে এর নামকরণ করেন। 
- নিউক্লিয়োলাসের আকার কোষের কর্মক্ষমতার উপর নির্ভর করে। 
- সাধারণত প্রত্যেক কোষে একটি নিউক্লিয়োলাস থাকে তবে প্রজাতি ভেদে এর সংখ্যা দুটি বা এর বেশিও হতে পারে। 
- যে সকল কোষ অধিক মাত্রায় প্রোটিন সংশ্লেষণ করে সে সকল কোষে নিউক্লিয়োলাস বড় এবং একাধিক হয়। 

- নিউক্লিয়োলাস নির্দিষ্ট ক্রোমোসোমের নির্দিষ্ট অংশে সংযুক্ত থাকে। 
- ক্রোমোসোমের যে স্থানটিতে এটি সংযুক্ত থাকে সে স্থানটিকে নিউক্লিয়ার অর্গানাইজিং রিজিয়ন (NOR) বলা হয়। 
- কোষ বিভাজনের মেটাফেজ দশায় নিউক্লিয়োলাস অদৃশ্য হয় এবং বিভাজন শেষে প্রতিটি অপত্য নিউক্লিয়াসে নিউক্লিয়োলাসের আবির্ভাব ঘটে। 
- নিউক্লিয়োলাস নিউক্লিক অ্যাসিড এর ভান্ডার হিসেবে কাজ করে, রাইবোসোম প্রস্তুত করে, প্রোটিন ও RNA সংশ্লেষণ করে এবং জিন হতে নির্দিষ্ট বার্তা গ্রহণ করে সাইটোপ্লাজমে নিয়ে যায়। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
আলফা রশ্মি হলো মূলত -
  1. ক) ইলেকট্রন
  2. খ) প্রোটন
  3. গ) হিলিয়াম নিউক্লিয়াস
  4. ঘ) নিউট্রন
ব্যাখ্যা
আলফা কণিকার ধর্ম ও প্রকৃতি
১। আলফা কণিকা দুটি প্রোটন ও দুটি নিউট্রন নিয়ে গঠিত অর্থাৎ এটি আয়নিত হিলিয়াম নিউক্লিয়াস। এর ভর 6.6×10-27 কেজি। 
২। ইহা ধনাত্মক চার্জ বহন করে। এর পরিমাণ 3.2×10-19 কুলম্ব। 
৩। এর শক্তি 1MeV বা 1.6x10-13J হতে 9MeV বা 1.44 x 10-12J পর্যন্ত হয়। 
৪। এই রশ্মি তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। 
৫। এর আয়নিত করার ক্ষমতা খুব বেশী। β -কণিকার চেয়ে প্রায় 100 গুণ এবং γ -কণিকার চেয়ে প্রায় 1000 গুণ বেশী। 
৬। এটি ফটোগ্রাফিক প্লেটের উপর বিক্রিয়া করে। 
৭। ইহা সহজেই বস্তু দ্বারা শোষিত হয়। এর ভেদন ক্ষমতা খুব কম। 
৮। জিংক সালফাইডে আলফা কণিকা প্রতিপ্রভা সৃষ্টি করে। 
৯। ধাতব প্লেটের মধ্য দিয়ে যাবার সময় আলফা কণিকার কণাগুলো চারিদিকে বিক্ষিপ্ত হয়। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৮.
56 এর সমতুল্য বাইনারি কত?
  1. ক) 110110
  2. খ) 100111
  3. গ) 111000
  4. ঘ) 110011
ব্যাখ্যা


56 এর সমতুল্য বাইনারি = (111000)
৪৯.
কম্পিউটারের কোন ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করতে কোন ফাংশন কী ব্যবহার করা হয়?
  1. ক) F1
  2. খ) F2
  3. গ) F3
  4. ঘ) F7
ব্যাখ্যা
কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যকরণ ঠিক করা হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয় ৷
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয় ।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুল স্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয় ।

উৎস: ব্রিটানিকা।
৫০.
1100101 সংখ্যাটিকে ২এর পরিপূরক করলে নিচের কোন সংখ্যাটি আসবে?
  1. ক) 0011011
  2. খ) 1101001
  3. গ) 0011010
  4. ঘ) 0011001
ব্যাখ্যা
২ এর পরিপূরক করতে হলে একটি বাইনারি সংখ্যাকে প্রথমে ১এর পরিপূরক করতে হবে তারপর এই ১এর পরিপূরক এর সাথে ১ যোগ করতে হবে।

1100101
0011010 - ১এর পরিপূরক
+         1
0011011
৫১.
MacWrite কী ধরনের সফটওয়্যার?
  1. ক) Spread Sheet Analysis
  2. খ) Database Management System
  3. গ) Word Processing
  4. ঘ) Graphics Design Program
ব্যাখ্যা
• MacWrite সফটওয়্যার।

• ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার (Word Processing Software):
- কম্পিউটারের সাহায্যে বর্ণমালা, সংখ্যা, চিহ্ন বা শব্দ ব্যবহার করে ডকুমেন্ট বা লিপি তৈরি করা এবং উক্ত ডকুমেন্টকে সম্পাদনই হলো ওয়ার্ড প্রসেসিং।
- ডকুমেন্ট তৈরি ও প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত এক বিশেষ ধরনের কম্পিউটারের ব্যবস্থাকে ওয়ার্ড প্রসেসর বলা হয়। মূলত লেখালেখির কাজ করার জন্য ব্যবহৃত অ্যাপ্লিকেশন প্রোগ্রামকেই ওয়ার্ড প্রসেসর বা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম বলা হয়ে থাকে।

• ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামসমূহ হলো:
- মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft word)
- ওয়ার্ডস্টার (Wordstar)
- ওয়ার্ডপারফেক্ট (Wordperfect)
- ল্যাটেক্স (Latex)
- নোড প্যাড (Note Pad)
- ম্যাকরাইট (MacWrite)
- ওয়ার্ড প্যাড (Word Pad) ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
বাংলা ভাষায় প্রথম কম্পিউটার বিষয়ক মাসিক পত্রিকা কম্পিউটার জগৎ প্রথম প্রকাশিত হয় কত সালে?
  1. ক) ২০০১ সালে
  2. খ) ১৯৯৯ সালে
  3. গ) ১৯৯১ সালে
  4. ঘ) ১৯৯০ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ এ কম্পিউটারের ইতিহাস:
- ১৯৬৪ সালে প্রথম IBM-1620 মডেলের মেইনফ্রেম কম্পিউটার স্থাপন করা হয় পরমাণু শক্তি কেন্দ্রে।
- ১৯৯১ সালে বাংলা ভাষায় প্রথম কম্পিউটার বিষয়ক মাসিক পত্রিকা কম্পিউটার জগৎ প্রকাশিত হয়।
- ১৯৯৬ সালে প্রথম ইন্টারনেট চালু হয়।
- বাংলাদেশ এ একমাত্র সুপার কম্পিউটার আছে কম্পিউটার কাউন্সিল ল্যাবে। যার মডেল IBM RS/6000 SP.
- বাংলাদেশে ইন্টারনেট ভিত্তিক প্রথম নিউজ এজেন্সি - বিডি নিউজ।

উৎস: কম্পিউটার জগৎ বাংলাদেশ এর ওয়েবসাইট।
৫৩.
১ কিলোবাইট =
  1. ক) 25 বাইট
  2. খ) 210 বাইট
  3. গ) 215 বাইট
  4. ঘ) 220 বাইট
ব্যাখ্যা
কম্পিউটার মেমোরি পরিমাপের একক:

৪ বিট = 1 বাইট = 1 অক্ষর
210 বাইট বা 1024 বাইট = 1 কিলোবাইট (1KB)
220 বাইট বা 1024 কিলোবাইট = 1 মেগাবাইট (1MB)
230 বাইট বা 1024 মেগাবাইট = 1 গিগাবাইট (1GB)
240 বাইট বা 1024 গিগাবাইট = 1 টেরাবাইট (1TB)
250 বাইট বা 1024 টেরাবাইট = 1 পেটাবাইট (1PB)

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
Internet Protocol অ্যাড্রেসের কয়টি ID থাকে?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৬ টি
ব্যাখ্যা
IP Address:
- কম্পিউটার নেটওয়ার্কে প্রতিটি ডিভাইসের জন্য একটি পরিচিতি বা আইডেন্টিটি থাকে যাকে IP (Internet Protocol) Address বলে।

- প্রতিটি IP Address এর দু'টি অংশ থাকে :
i) NetID (Network ID),
ii) HostID (Host ID).

IP Address এর দুটি ভার্সন আছে:
1) IPV4
2) IPV6

• IPV4:
- এই ভার্সনে অ্যাড্রেস প্রকাশ করার জন্য মোট ৪ টি অকটেট থাকে।
- প্রতিটি অকটেট ৮ বিটের বাইনারি সংখ্যা ।
- প্রতিটি অকটেট ডট (.) দ্বারা আলাদা করা থাকে। যেমন:
11010101.00101010.10001001.00101010
- মোট ৩২ বিটের বাইনারির অ্যাড্রেস থাকে ৷
- এই ভার্সনের সাহায্যে 232 টি ডিভাইসকে অদ্বিতীয় পরচিতি দেয়া যায় ৷

• IPV6:
- এই ভার্সনে অ্যাড্রেস প্রকাশ করার জন্য মোট ৮ টি ভাগ থাকে।
- প্রতিটি ভাগে ১৬ বিটের বাইনারি সংখ্যা।
- প্রতিটি ভাগ ডট (.) দ্বারা আলাদা করা থাকে।
- মোট ১২৮ বিটের বাইনারির অ্যাড্রেস থাকে।
- এই ভার্সনের সাহায্যে 2128 টি ডিভাইসকে অদ্বিতীয় পরচিতি দেয়া যায়।

উৎস: উচ্চ মাধ্যমিকের ICT বই, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৫.

F এর মান - 
  1. ক) A
  2. খ) A+B
  3. গ) AB
  4. ঘ) A(A+B)
ব্যাখ্যা

F এর মান = AB(A + B)
= AAB + ABB
= AB + AB
= AB
৫৬.
স্প্যামার কোন ধরনের সাইবার অপরাধের সাথে জড়িত?
  1. ক) ফেক ওয়েব সাইট দিয়ে তথ্য চুরি করা
  2. খ) অবাঞ্ছিত ই-মেইল পাঠানো
  3. গ) কোন নেটওয়ার্কে অনধিকার প্রবেশ করা
  4. ঘ) অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেয়া
ব্যাখ্যা
হ্যাকিং (Hacking): কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমোদিত ভাবে অধিকার (Access) লাভ করার উপায়কে হ্যাকিং বলে। যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/ অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে।

ফিশিং (Phishing): ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা ।

ভিশিং (Vishing): মোবাইল, টেলিফোন, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়।

স্প্যামিং (Spamming): অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয় ৷

স্পুফিং (Spoofing): নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।

স্নিকিং (Sneaking): গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

প্লেজিয়ারিজম (Plagiarism): অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করারই হল প্লেজিয়ারিজম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৫৭.
নিচের কোনটি অডিও ফরমেট?
  1. ক) .mov
  2. খ) .pdf
  3. গ) .wav
  4. ঘ) .avi
ব্যাখ্যা
বিভিন্ন ফাইলের ফরমেট:
Audio:
- .mp3
- .acc
- .flac
- .wav

Video:
- .mov
- .mp4
- .wmv
- .avi
- .flv

Image:

- .jpeg
- .gif
- .png
- .pdf

উৎস: adovefileformat.
৫৮.
ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. ক) On-demand self-service
  2. খ) Broad network access
  3. গ) Unlimited customization
  4. ঘ) resource pooling
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য:
- On-demand self-service,
- Broad network access,
- Limited customization,
- resource pooling,
- rapid elasticity,
- measured service.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৯.
সি প্রোগ্রামের কোন ফাংশন আউটপুট দেখায়?
  1. ক) scanf
  2. খ) print
  3. গ) printall
  4. ঘ) printf
ব্যাখ্যা
#include<stdio.h>
int main()
{
printf("Hello World!");
return 0;
}

- <stdio.h> হল প্রোগ্রামের হেডার ফাইল। এই ফাইলে ইনপুট আউটপুট এর ফাংশনগুলো থাকে।
- প্রোগ্রামের সব কার্যাবলি সম্পাদন হয় main() ফাংশন এর মধ্যে।
- { } এর ভিতরেই মূল প্রোগ্রাম রচনা করতে হয়।
- { } এর ভিতরে যা থাকবে কম্পিউটার সেই কাজগুলোই করবে।
- কোন কিছু প্রিন্ট করার জন্য printf ফাংশন ব্যবহার করা হয়।
- কোন কিছু ইনপুট নেওয়ার জন্য scanf ফাংশন ব্যবহার করা হয়।
- প্রতিটি কমান্ডের পরে ; চিহ্ন ব্যবহার করা হয়।

উৎস: উচ্চ মাধ্যমিকের ICT বই, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬০.
√3, 1, 1/√3, 1/3, 1/(3√3),..... ধারার পরের পদটি কত হবে?
  1. ক) 1/6
  2. খ) 1/(6√3)
  3. গ) 1/9
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: √3, 1, 1/√3, 1/(3√3),...... ধারার পরের পদটি কত হবে?

সমাধান: 
২য় পদ ÷ ১ম পদ = 1 ÷ √3 = 1/√3
৩য় পদ ÷ ২য় পদ = 1/√3 ÷ 1 = 1/√3
 ∴ পরবর্তী পদটি তার আগের পদের 1/√3 গুণ 

1/(3√3) এর পরের পদ হবে {1/(3√3)} × (1/√3)
= 1/9
৬১.
রিংকির বাবার বোনের বাবার একমাত্র ছেলের ছেলে রিংকির কী হবে?
  1. ক) কাকা
  2. খ) ভাই
  3. গ) বাবা
  4. ঘ) মামা
ব্যাখ্যা
প্রশ্ন: রিংকির বাবার বোনের বাবার একমাত্র ছেলের ছেলে রিংকির কী হবে?

সমাধান:
রিংকির বাবার বোন ⇒ রিংকির ফুফু
রিংকির ফুফুর বাবা ⇒ রিংকির দাদা 
রিংকির দাদার একমাত্র ছেলে ⇒ রিংকির বাবা 
রিংকির বাবার ছেলে ⇒ রিংকির ভাই 

∴ রিংকির বাবার বোনের বাবার একমাত্র ছেলের ছেলে রিংকির ভাই হবে।
৬২.
দেড় কেজি ফজলি আমের দাম ১০৫ টাকা হলে, আড়াই কেজি ফজলি আমের দাম কত?
  1. ক) ১৪০ টাকা
  2. খ) ৭০ টাকা
  3. গ) ১৫৫ টাকা
  4. ঘ) ১৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: দেড় কেজি ফজলি আমের দাম ১০৫ টাকা হলে, আড়াই কেজি ফজলি আমের দাম কত?

সমাধান: 
১.৫ কেজি ফজলি আমের দাম = ১০৫ টাকা 
∴ ১ কেজি ফজলি আমের দাম = ১০৫/১.৫ টাকা 
∴ ২.৫ কেজি ফজলি আমের দাম = (১০৫ × ২.৫)/১.৫ টাকা 
= ১৭৫ টাকা 
৬৩.
নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
  1. ক) ৫৫/১০
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?

সমাধান:
৫৫/১০ = ৫.৫ 
= ০.৫৫৫৫৫......
=০.৫
= ০.০৫

∴ সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা ৫/১০০ = ০.০৫
৬৪.
'MANGO' শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
প্রশ্ন: 'MANGO' শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি?
৬৫.
ঙ, খ এর চেয়ে দুর্বল।
গ, ঙ এর চেয়ে দুর্বল। 
ঘ, ক এর চেয়ে দুর্বল।
ক, ঙ এর চেয়ে দুর্বল।
কে সবচেয়ে সবল?
  1. ক) ক
  2. খ) খ
  3. গ) ঙ
  4. ঘ) ঘ
ব্যাখ্যা
প্রশ্ন: ঙ, খ এর চেয়ে দুর্বল।
গ, ঙ এর চেয়ে দুর্বল। 
ঘ, ক এর চেয়ে দুর্বল।
ক, ঙ এর চেয়ে দুর্বল।
কে সবচেয়ে সবল?

সমাধান:
ঙ, খ এর চেয়ে দুর্বল।
খ > ঙ
গ, ঙ এর চেয়ে দুর্বল। 
ঙ > গ
∴ খ > ঙ > গ----------------------------(১)
ঘ, ক এর চেয়ে দুর্বল।
ক > ঘ
ক, ঙ এর চেয়ে দুর্বল।
ঙ > ক 
∴ ঙ > ক > ঘ----------------------------(২)

১ ও ২ নং থেকে পাই,
সবচেয়ে সবল খ। 
৬৬.
যদি FAIL = 28 হয় তাহলে PASS =?
  1. ক) 55
  2. খ) 56
  3. গ) 33
  4. ঘ) 40
ব্যাখ্যা
প্রশ্ন: যদি FAIL = 28 হয় তাহলে PASS =?

সমাধান: 

এখানে,
F + A + I + L 
6 + 1 + 9 + 12
= 28

তাহলে,
P + A + S + S
16 + 1 + 19 + 19
= 55 
৬৭.
জহির ২ কিলোমিটার পূর্ব দিকে হেঁটে বাম দিকে ঘুরলো এবং ২ কিলোমিটার হাটলো তারপর আবার বাম দিকে ঘুরলো। সে এখন কোন দিকে মুখ করে আছে?
  1. ক) উত্তর
  2. খ) দক্ষিণ
  3. গ) পূর্ব
  4. ঘ) পশ্চিম
ব্যাখ্যা
প্রশ্ন: জহির ২ কিলোমিটার পূর্ব দিকে হেঁটে বাম দিকে ঘুরলো এবং ২ কিলোমিটার হাটলো তারপর আবার বাম দিকে ঘুরলো। সে এখন কোন দিকে মুখ করে আছে?

সমাধান: 
৬৮.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Beterment
  2. খ) Treatmeant
  3. গ) Efficient
  4. ঘ) Employd
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
Beterment এর সঠিক বানান - Betterment (উন্নতি)
Treatmeant এর সঠিক বানান - Treatment (চিকিৎসা)
Efficient (দক্ষ) এটি সঠিক বানান
Employd এর সঠিক বানান - Employed (নিযুক্ত)

উৎস: Google Translate.
৬৯.
বাংলাদেশ কখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৭ এপ্রিল, ১৯৭২ সালে
  2. খ) ১৭ আগস্ট, ১৯৭২ সালে
  3. গ) ০৫ নভেম্বর, ১৯৭২ সালে
  4. ঘ) ২৩ মে, ১৯৭৪ সালে
ব্যাখ্যা
IMF:
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF
▪ প্রতিষ্ঠাকাল:- গঠনের সিদ্ধান্ত - ৪ জুলাই, ১৯৪৪ সাল।
▪ আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
▪ কার্যক্রম শুরু:- মার্চ, ১৯৪৭।
▪ প্রতিষ্ঠার স্থান:- নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র। 
▪ প্রতিষ্ঠাকালীন সম্মেলন:- Bretton Woods Conference.

▪ সদস্য সংখ্যা:- ১৯০টি দেশ (সর্বশেষ - অ্যান্ডোরা; ১৬ অক্টোবর, ২০২০)। 
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৪৪টি দেশ। 
▪ সদর দপ্তর:- ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র। 
▪ বাংলাদেশ সদস্যপদ লাভ করে - ১৭ আগস্ট, ১৯৭২ সালে।
▪ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

তথ্যসূত্র: IMF ওয়েবসাইট।
৭০.
ছয় দফা কখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়?
  1. ক) ২১ ফেব্রুয়ারি, ১৯৬৫
  2. খ) ২ মার্চ, ১৯৬৬
  3. গ) ৫ ফেব্রুয়ারি, ১৯৬৬
  4. ঘ) ২৩ মার্চ, ১৯৬৬
ব্যাখ্যা
• 'ছয় দফা':
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন। ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবিকে বাঙালি জাতির ‘মুক্তির সনদ’ বা ‘ম্যাগনেকার্টা’ হিসাবে পরিচিত।
- ৬ দফাকে বাঙালির মুক্তির সনদ বলার কারণ - এটি বাঙালির ন্যায্য অধিকারের সনদ।
- ছয় দফা দাবি ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ এর ভিত্তিতে রচিত।
- ছয় দফা আন্দোলনের প্রথম শহিদ - মনু মিয়া।

• দফা গুলো হলো:-
- প্রথম দফাঃ প্রাদেশিক স্বায়ত্তশাসন‌।
- দ্বিতীয় দফাঃ কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- তৃতীয় দফাঃ মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- চতুর্থ দফাঃ রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- পঞ্চম দফাঃ বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- ষষ্ঠ দফাঃ আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

তথ্যসূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭১.
বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭১ সালে গঠিত মুজিবনগর সরকারের কোন পদে নিযুক্ত ছিলেন?
  1. ক) পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী
  2. খ) আইন ও বিচার বিষয়ক মন্ত্রী
  3. গ) বিশেষ কুটনৈতিক প্রতিনিধি
  4. ঘ) নয়াদিল্লীস্থ বাংলাদেশ মিশন প্রধান
ব্যাখ্যা
• মুজিবনগর সরকার:
- মুক্তিযুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ স্বাধীন বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত।
- মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। 
- মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। 
- এ শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। 

- এ সরকারের সদর দপ্তর প্রথম স্থাপিত হয় মুজিবনগরে (মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা)।
- পরবর্তীকালে স্বাধীনতাযুদ্ধ চলাকালীন সময়ে প্রধানত নিরাপত্তা এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানের সুবিধার্থে এ সরকারের প্রধান কার্যালয় কলকাতায় স্থানান্তর হয়।
- এ সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- তাই তাঁরই নামানুসারে বৈদ্যনাথতলার নতুন
নামকরণ হয় মুজিবনগর এবং অস্থায়ী সরকারও পরিচিত হয় মুজিবনগর সরকার নামে।

- এই সরকারের বিশেষ কুটনৈতিক প্রতিনিধি ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী।
- বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে প্রকাশিত হয় ‘সাপ্তাহিক জয়বাংলা’।
- আব্দুল মান্নান এম.এন.এ. ছিলেন এর সম্পাদক মন্ডলীর সভাপতি এবং জিল্লুর রহমান এম.এন.এ. ছিলেন প্রধান সম্পাদক।
 ১১ মে থেকে ১৬ ডিসেম্বর এটি প্রকাশিত হয়।

তথ্যসূত্র: - বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, নবম-দশম শ্রেণি।
৭২.
১৬ এপ্রিল, ২০২৩ সালে কোন বনভূমিকে দেশের ২৫তম বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়?
  1. ক) টেংরাগিরি বণ্যপ্রাণী অভয়ারণ্য
  2. খ) চান্দপাই বন্যপ্রাণী অভয়ারণ্য
  3. গ) পদ্মা সেতু বন্যপ্রাণী অভয়ারণ্য
  4. ঘ) বাইশারী ব্যাংডেপা বন্যপ্রাণী অভয়ারণ্য
ব্যাখ্যা
২৫তম বন্যপ্রাণী অভয়ারণ্য:
- বাইশারী ব্যাংডেপা বন্যপ্রাণী অভয়ারণ্য, কক্সবাজার।

এছাড়াও আরো কিছু বন্যপ্রাণী অভয়ারণ্যগুলো হচ্ছে -

- রেমা কালেঙ্গা বন্যপ্রানী অভয়ারণ্য, হবিগঞ্জ।
- চর কুকরি মুকরি বন্যপ্রানী  অভয়ারণ্য, ভোলা।
- সুন্দরবন ইষ্ট বন্যপ্রানী  অভয়ারণ্য, বাগেরহাট।
- সুন্দরবন ওয়েস্ট বন্যপ্রানী অভয়ারণ্য, সাতক্ষীরা।
- সুন্দরবন সাউথ বন্যপ্রানী  অভয়ারণ্য, খুলনা।
- পাবলাখালী বন্যপ্রানী অভয়ারণ্য, পার্বত্য চট্টগ্রাম।

তথ্যসূত্র: বন অধিদপ্তর
৭৩.
ইরাক এবং ইরানের মধ্যে কখন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ক) ১৯৭৫ সালে
  2. খ) ১৯৭৬ সালে
  3. গ) ১৯৭৭ সালে
  4. ঘ) ১৯৭৮ সালে
ব্যাখ্যা
আলজিয়ার্স চুক্তি:
- ইরাক এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত হয়।
- ১৩ জুন, ১৯৭৫ সালে এটি স্বাক্ষরিত হয়।
- চুক্তি অনুমোদন করে ১৯৭৬ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান- আলজির্য়াস, আলজেরিয়া।
- চুক্তির বিষয় হলো শাত-ইল-আরব সহ বিরোধপূর্ণ সীমানা নিয়ে দুই দেশের মধ্যে মীমাংসা।

তথ্যসুত্র: Britannica.com
৭৪.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. ক) জন এফ কেনেডি
  2. খ) রুজভেল্ট
  3. গ) রিচার্ড নিক্সন
  4. ঘ) জেরাল্ড ফোর্ড
ব্যাখ্যা
• দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিলো জার্মানি, জাপান ও ইতালি।
- মিত্রশক্তিতে ছিলো ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।

- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি যোগদান করে।
- ৭ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের দুটি ব্যবহার হয়েছিল।
- তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার নেতা বা প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন।
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।

তথ্যসূত্র: হিস্টোরি ও ব্রিটানিকা.কম।
৭৫.
লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা “Last Supper” চিত্রকর্মটি ইতালির কোন শহরে রক্ষিত আছে?
  1. ক) রোম
  2. খ) ফ্লোরেন্স
  3. গ) ভেনিস
  4. ঘ) মিলান
ব্যাখ্যা
লিওনার্দো দ্যা ভিঞ্চি:
- লিওনার্দো দা ভিঞ্চি ইতালির চিত্রশিল্পী।
- তিনি ১৫ এপ্রিল, ১৪৫২ সালে জন্ম গ্রহন করেন।
- তাঁর সবচেয়ে বিখ্যাত পেইন্টিংগুলি হল -
- “Battle of Anghiari” “Last Supper” “Leda” “Mona Lisa” “Portrait of Ginevra de’ Benci” “St. Jerome” “The Benois Madonna” “The Virgin of the Rocks” “Treatise on Painting” “Virgin and Child with St. Anne” 9
- ২মে, ১৫১৯ সালে ৬৭ বছর বয়সে, লিওনার্দো দা ভিঞ্চি মারা যান।
- “Last Supper” চিত্রকর্মটি ইতালির মিলান শহরে রক্ষিত আছে।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৭৬.
৪৯তম G-7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) প্যারিস, ফ্রান্স
  2. খ) লন্ডন, যুক্তরাজ্য
  3. গ) হিরোশিমা, জাপান
  4. ঘ) বন, জার্মানি
ব্যাখ্যা
• G-7:
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- G-7 এর পূর্ণরূপ- Group of Seven।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
- ৪৯তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৯-২১ মে জাপানের হিরোশিমা শহরে।

তথ্যসূত্র: জি-৭ ওয়েবসাইট।
৭৭.
কোনটি BIMSTEC ভুক্ত দেশ নয় -
  1. ক) বাংলাদেশ
  2. খ) ভারত
  3. গ) পাকিস্তান
  4. ঘ) মায়ানমার
ব্যাখ্যা
BIMSTEC ভুক্ত দেশ নয় - পাকিস্তান।

• BIMSTEC:

- BIMSTEC এর পূর্ণরুপ - The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
- এটি হচ্ছে বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- প্রথমে নাম ছিল- BIST-EC (Bangladesh-India-Sri Lanka-Thailand Economic Cooperation)

- ২২ ডিসেম্বর, ১৯৯৭ সালে মায়ানমার সদস্য হয়।
- ভুটান এবং নেপাল সদস্যপদ লাভ করে ২০০৪ সালের ফেব্রুয়ারিতে।
-  বর্তমান নামকরণ করা হয়-৩১ জুলাই, ২০০৪ সালে।

- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদরদপ্তর অবস্থিত - ঢাকায়।
- বর্তমান মহাসচিব ভুটানের তেনজিন লেকপেল।

তথ্যসূত্র: বিমসটেক ওয়েবসাইট
৭৮.
আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে গঠিত হয়?
  1. ক) ১৯১৫ সালে
  2. খ) ১৯১৯ সালে
  3. গ) ১৯২৩ সালে
  4. ঘ) ১৯২৯ সালে
ব্যাখ্যা
• ILO:
- আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)
- (ILO) এর পূণর্রুপ – International Labour Organization
- প্রথম বিশ্বযুদ্ধের পর “ভার্সাই চুক্তির“ ফলে আর্ন্তজাতিক শ্রম সংস্থা গড়ে উঠে – ১৯১৯ সালে।
- আন্তর্জাতিক শ্রম সংস্থা জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সদস্য লাভ করে – ১৯৪৬ সালে।
- প্রতিষ্ঠাকাল –১৯ এপ্রিল, ১৯১৯ 
- আর্ন্তজাতিক শ্রম সংস্থা ২০১৯ সালে তাদের শতবার্ষিকী পালন করে।

- প্রতিষ্ঠার স্থান –প্যারিস, ফ্রান্স।
- সদর দপ্তর – জেনেভা।
- সদস্য সংখ্যা – ১৮৭ টি দেশ।
- শান্তিতে নোবেল পুরস্কার পায় – ১৯৬৯ সালে।
- বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে –২২ জুন, ১৯৭২ সালে।

তথ্যসূত্র: Official website (ILO)
৭৯.
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW) কখন নোবেল শান্তি পুরস্কার লাভ করে?
  1. ক) ২০০৭ সালে
  2. খ) ২০১১ সালে
  3. গ) ২০১৩ সালে
  4. ঘ) ২০১৫ সালে
ব্যাখ্যা
• OPCW:
- রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW)
- OPCW -এর পূণরুপ- Organisation for the Prohibition of Chemical Weapons 
- রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC)-এর প্রয়োগের মাধ্যমে তৈরি হয়েছিল গণবিধ্বংসী অস্ত্রের নির্মূল করার জন্য বিশ্বের প্রথম বহুপাক্ষিক নিরস্ত্রীকরণ চুক্তি (OPCW)
- প্রতিষ্ঠাকাল - ২৯ এপ্রিল, ১৯৯৭ সালে।
- সদস দপ্তর - হেগ, নেদার‌ল্যান্ডস।
- সদস্য সংখ্যা - ১৯৩ টি।
- OPCW নোবেল শান্তি পুরস্কার লাভ করে - ২০১৩ সালে।
- বাংলাদেশ OPCW চুক্তি স্বাক্ষর করে - ১৪ জানুয়ারি, ১৯৯৩ সালে।
- চুক্তি অনুমোদন করে - ২৫ এপ্রিল, ১৯৯৭ সালে।
- চুক্তি কার্যকর করে - ২৯ এপ্রিল, ১৯৯৭ সালে।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (OPCW)
৮০.
জ্যামাইকা কোন মহাদেশের অন্তর্গত?
  1. ক) ইউরোপ
  2. খ) আফ্রিকা
  3. গ) উত্তর আমেরিকা
  4. ঘ) দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা
জ্যামাইকা উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত

উত্তর আমেরিকা মহাদেশ:
- বার্বাডোজ, বেলিজ, কানাডা, কোস্টারিকা, কিউবা, ডমিনিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, গ্রানাডা, গুয়াতেমালা হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস
ত্রিনিদাদ ও টোবাগো, যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশগুলো উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
৮১.
নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত দেশ নয় কোনটি?
  1. ক) জাপান
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) ব্রুনাই
ব্যাখ্যা
 নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত দেশ নয় - জাপান।

• নিরক্ষীয় জলবায়ু:
-  নিরক্ষরেখায় অবস্থানকারী দেশসমূহ এবং এই নিরক্ষরেখার কাছাকাছি অবস্থানরত দেশসমূহে নিরক্ষীয় জলবায়ু বিরাজমান বলে একে বলা হয় নিরক্ষীয় জলবায়ু।

• অবস্থান ও দেশসমূহ:
- নিরক্ষরেখার উভয় পাশে ৫° অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় অঞ্চল অবস্থিত।
-  সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়নের ফলে এ অঞ্চলে দুইবার মাত্রাতিরিক্ত তাপমাত্রা দেখা যায়। কোনো কোনো স্থানে নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে ১০° অক্ষাংশের সীমা পর্যন্ত নিরক্ষরেখা বিস্তৃত।

- বিষুবরেখার পার্শ্ববর্তী ৯৬৫ কি. মি. এলাকাজুড়ে এই জলবায়ুর প্রভাব বিস্তৃত।
- আফ্রিকার কঙ্গো নদী অববাহিকা ও গিনি উপকূলীয় এলাকা, মধ্য আমেরিকার পূর্ব উপকূলের পানামা, হন্ডুরাস, কোস্টারিকা, নিকারাগুয়া এবং দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এই জলবায়ু অঞ্চলের অর্ন্তগত।

- এছাড়াও নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত দেশগুলো যেমন- মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন, আমাজান নদীর অববাহিকা, পেরু, ইকুয়েডর ও কলম্বিয়ার দক্ষিণাঞ্চল জুড়েও এই জলবায়ু প্রভাব বিস্তার করে।

তথ্যসূত্র: ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮২.
ধর্ম চর্চার অধিকার মানুষের কোন ধরনের অধিকার?
  1. ক) সাংস্কৃতিক অধিকার
  2. খ) সামাজিক অধিকার
  3. গ) রাজনৈতিক অধিকার
  4. ঘ) নৈতিক অধিকার
ব্যাখ্যা
ধর্ম চর্চার অধিকার মানুষের সামাজিক অধিকার।

- অধিকার হলো সমাজ বা রাষ্ট্রকর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে থাকে।
- সমাজে সুখে-শান্তিতে বসবাসের জন্যে আমরা যেসব অধিকার ভোগ করে থাকি সেগুলো হলো সামাজিক অধিকার।

বিভিন্ন সামাজিক অধিকারের মধ্যে রয়েছে:
- ধর্ম চর্চার অধিকার।
- সম্পত্তি লাভের অধিকার।
- চলাফেরা ও মতপ্রকাশের অধিকার।
- আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভের অধিকার প্রভৃতি।

তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেনী।