পরীক্ষা আর্কাইভ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

পরীক্ষা৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন৩১
সিলেবাস
পরীক্ষা - ১১ পার্ট-১) English Literature: Topics 1. Writers of Romantic Period 2. Writers from Victorian Period [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] Important Writers: William Blake, William Wordsworth, Samuel Taylor Coleridge, Lord Byron, Percy Bysshe Shelley, John Keats, Jane Austen. Alfred Lord Tennyson, Robert Browning, Charles Dickens, Sir Walter Scott, Matthew Arnold, Oscar Wilde, Thomas Hardy. Other Writers: Charles Lamb, William Hazlitt, R.L Stevenson, Mark Twain, William Hazlitt, Edward Fitzgerald, George Eliot, John Stuart Mill, Charles Robert Darwin, Karl Marx, Cardinal Newman, Thomas Babington Macaulay, Emily Bronte, Gustave Flaubert, Henry James, George Robert Gissing. পার্ট-২) ১) অপারেটিং সিস্টেমস। ২) এমবেডেড কম্পিউটার। ৩) কম্পিউটারের ইতিহাস। ৪) কম্পিউটারের প্রকারভেদ। ৫) কম্পিউটার প্রোগ্রাম: ভাইরাস, ফায়ারওয়াল ইত্যাদি। ৬) ডেটাবেজ সিস্টেম। ------------------ পার্ট–১ সোর্স: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ইংরেজি সাহিত্যের উপর যেকোনো স্কলারের লেখা বই (যেমন - ইংরাজি সাহিত্যের ইতিহাস: শীতল ঘোষ), যেকোনো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] পার্ট–২ সোর্স: যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived · তারিখ অনির্ধারিত · ৩১ প্রশ্ন

.
How many poems are there in the collection of Lyrical Ballads?
  1. 20
  2. 23
  3. 30
  4. 25
সঠিক উত্তর:
23
উত্তর
সঠিক উত্তর:
23
ব্যাখ্যা
• Lyrical Ballads:
- It is a collection of poems.
- It was first published in 1798.
- The Romantic period began with the publication of Lyrical Ballads.
- Lyrical Ballads is a collection of Romantic poems.

- Preface to Lyrical ballads লিখেছেন William Wordsworth and Samuel Taylor Coleridge.
- এই কাব্যগ্রন্থটিতে প্রকাশিত কবিতাগুলো বিষয়বস্তুর দিকে যেমন সরল তেমনি শব্দের ব্যবহারের দিক দিয়েও উচ্চাঙ্গের কিছু না।
- অন্যভাবে বললে, এই কবিতাগুলো অলংকার বিবর্জিত এবং কৃত্রিমতা বিহীন।
- সাধারণ মানুষের মুখে যে ভাষা প্রচলিত ছিল সেসব শব্দই তিনি এই কবিতাতে ব্যবহার করেন।

• Lyrical Ballads এ মোট 23 টি কবিতা রয়েছে। 
- তার মধ্যে 19 টি William Wordsworth ও 4 টি S.T. Coleridge এর।

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman, Live MCQ lecture and Britannica.com
.
What is the primary genre of the famous literary piece 'Christabel'?
  1. Tragedy
  2. Gothic narrative poem
  3. Elegy
  4. Lyric poetry
সঠিক উত্তর:
Gothic narrative poem
উত্তর
সঠিক উত্তর:
Gothic narrative poem
ব্যাখ্যা
• Christabel:
- Samuel Taylor Coleridge রচিত একটি unfinished long narrative gothic ballad.
- কবি এটি তিনটি পার্টে সমাপ্ত করতে চেয়েছিলেন।
- কিন্তু প্রথম পার্টটি ১৭৯৭ এবং এরপরেরটি ১৮০০ সালে প্রকাশিত হবার পরে, কবির এত তৃতীয় পার্টটি আর প্রকাশ করেননি।
- তাই এটিকে তাঁর unfinished poem হিসেবেও অভহত করা হয়।
- Christabel একজন তরুণী যিনি মধ্যরাতে একাকী গাছপালা ঘেরা জায়গায় যান, এবং প্রার্থনা করেন।
- এই কবিতায় একই সাথে sin versus religiosity, evil versus devoutness, and sexuality versus purity কে উপস্থাপন করা হয়।
- Christabel হচ্ছে religiosity এর প্রতীক, অপরদিকে Geraldine হচ্ছে sin এর প্রতীক। 

• Samuel Taylor Coleridge: 
- তিনি একজন English lyrical poet, critic এবং philosopher.
- তাকে Poet of Supernaturalism বলা হয়।
- His Lyrical Ballads, written with William Wordsworth, heralded the English Romantic movement, and his Biographia Literaria (1817) is the most significant work of general literary criticism produced in the English Romantic period.

• Notable Works of Samuel Taylor Coleridge:
- Biographia Literaria; (Literary criticism/autobiography)
- Christabel; ( long narrative ballad) (unfinished)
- Dejection: An Ode;
- Frost at Midnight;
- Kubla Khan; (unfinished)
- Lyrical Ballads;
- On the Constitution of the Church and State;
- The Rime of the Ancient Mariner.

Source: Encyclopedia Britannica.
.
"Sweet is revenge—especially to women." - This quote is from -
  1. Pride and Prejudice
  2. Don Juan
  3. Emma
  4. Jane Eyre
সঠিক উত্তর:
Don Juan
উত্তর
সঠিক উত্তর:
Don Juan
ব্যাখ্যা
• "Sweet is revenge—especially to women." - This quote is from - Don Juan.

• Don Juan:

- এটি Lord Byron রচিত কবিতা।
- তার জন্ম স্পেনের সেভিল শহরে।
- Don Juan এর বাবা-মা সুখী দম্পত্তি ছিলেন না।
- হঠাৎ তার বাবা মারা যান। Don Juan কে বড় করেন তার মা এবং তাকে সাধ্যের সর্বোচ্চ দিয়ে শিক্ষিত করে তোলার চেষ্টা করেন।

• কৈশোর এর শুরুতে Don Juan, নামক একজন বিবাহিত মহিলার সাথে অভিসারে লিপ্ত হন।
- পরবর্তীতে তিনি স্পেন ত্যাগ করেন। জাহাজে করে যাত্রার প্রাক্কালে জাহাজ ঝড়ের কবলে পড়ে এবং কোনমতে প্রানে বেঁচে যান।
- পরবর্তীতে একজন জলদস্যু তাকে দাস হিসেবে বিক্রি করে দেয়। হাতবদল হয়ে একজন তুরস্কের একজন সম্ভ্রান্ত মহিলার হাতে পড়েন।
- যে তাকে যৌন দাস হিসবে ব্যবহার করতে চায় ।
- কিন্তু তিনি পালিয়ে যান এবং রাশানদের পক্ষ নিয়ে তুর্কীদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। পরবর্তীতে আরেকজন সম্ভ্রান্ত বংশীয়া বিবাহিত মহিলার সাথে ব্যাভিচারে জড়ান তিনি।

• Several quotes from the poem Don Juan by Lord Byron -
- "Sweet is revenge—especially to women."
- "Pleasure's a sin, and sometimes sin's a pleasure."
- "Man's love is of man's life a thing apart,
'Tis woman's whole existence."

• Lord Byron:
- Lord Byron এর পুরো নাম George Gordon Byron.
- তিনি একজন British Romantic poet এবং satirist.
- His poetry and personality captured the imagination of Europe.

• Some notable work:
- Beppo,
- Childe Harold’s Pilgrimage,
- Don Juan,
- Giaour,
- Lara,
- Manfred.

Source: Encyclopedia Britannica
.
Who is the central male protagonist in Wuthering Heights?
  1. Edgar Linton
  2. Hindley Earnshaw
  3. Heathcliff
  4. Joseph
সঠিক উত্তর:
Heathcliff
উত্তর
সঠিক উত্তর:
Heathcliff
ব্যাখ্যা
• Emily Bronte এর "Wuthering Heights" উপন্যাসের কেন্দ্রীয় পুরুষ চরিত্র হলেন Heathcliff। তিনি গল্পটির সবচেয়ে জটিল এবং গাঢ় চরিত্র। Heathcliff একজন অনাথ, যাকে Earnshaw পরিবার দত্তক নেয়।

• Wuthering Heights

- এই উপন্যাসটি ১৮৪৭ সালে Emily Bronte ছদ্মনাম Ellis Bell এর অন্তর্গত হয়ে প্রকাশিত হয়।
- This intense, solidly imagined novel is distinguished from other novels of the period by its dramatic and poetic presentation, its abstention from authorial intrusion, and its unusual structure.
- Wuthering Heights by Emily Bronte হচ্ছে Gothic Novel এর একটি অন্যতম উদাহরণ।

• Heathcliff এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র একজন এতিম বালক।
- অন্যের আশ্রয়ে থাকে এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw এর সাথে তার মনের মিলন ঘটে, দুইজন দুইজনকে ভালোবেসে ফেলে।
- কিন্তু Catherine প্রতিশ্রুতি ভঙ্গ করে অন্যত্র বিয়ে করলে Heathcliff নিরুদ্দেশ হয়ে যায়।
- যখন ফিরে আসে তখন সে অঢেল অর্থ বিত্তের মালিক।
- কাহিনীর এ পর্যায়ে তাকে তার মালিকের বাড়ী Wuthering Heights কিনে নেয়ার পাশাপাশি প্রাক্তন প্রেমিকা Catherine এর ননদের সাথে প্রেমের অভিনয় করে সম্পত্তির লোভে তাকে বিয়ে করতে দেখা যায়।
- পরবর্তীতে এই বিয়েটা ভেঙে যায় এবং এরপর Catherine মারা যায়। তার ভাই Hindley ও মারা যায়। কিন্তু তাদের সন্তানরা ধীরে ধীরে বড় হতে থাকে।
- Heathcliff এর সন্তানও এদের সাথে যোগ দেয়। এভাবে কাহিনী এক প্রজন্ম থেকে পরের প্রজন্মের মাঝে এগিয়ে চলে।

• Important characters of this novel -
- Catherine Earnshaw,
- Cathy Linton,
- Edgar Linton,
- Heathcliff (The central character)
- Lockwood etc.

• Emily Bronte:
- ভিক্টরিয়ান যুগের একজন স্বনামধন্য সাহিত্যিক।

- Charlotte Bronte এর ছোট বোন।
- “Wuthering Heights” উপন্যাসকে ঘিরেই মূলত: তার পরিচতি।
- ত্রিশ বছর বয়সেই মৃত্যু বরণ করেন।

• Notable Works:
- Poems by Currer, Ellis and Acton Bell,
- Wuthering Heights, etc.

Source: Britannica and Live MCQ Lecture.
.
What is the poem Adonais primarily about?
  1. Love and betrayal
  2. The death of John Keats
  3. The triumph of nature
  4. The search for spiritual enlightenment
সঠিক উত্তর:
The death of John Keats
উত্তর
সঠিক উত্তর:
The death of John Keats
ব্যাখ্যা
• Adonais:
- এটি Shelley রচিত একটি কবিতা।
- এই কবিতাটি হলো একটি pastoral elegy.
- এই ধরনের কবিতাগুলোর মূল বৈশিষ্ট্য হলো মৃত্যু এবং গ্রামীণ পরিবেশের বর্ণনা।
- Shelley তার বন্ধু John Keats এর মৃত্যুতে শোক প্রকাশ করে এই কবিতাটি লিখেছিলেন।

- গ্রীক পূরাণ কাহিনী অনুযায়ী Adonais একজন তরুণ বীরের নাম।
- এই কবিতাকে John Milton এর Lycidas কবিতার সাথে তুলনা দেয়া হয়।
- কবিতায় দেখা যায়, John Keats এর মৃত্যুতে শোক প্রকাশ করছে প্রকৃতি, দেবতাদের আহবান করা হচ্ছে যেন তারাও শোক প্রকাশ করে।

• P.B. Shelley:
- তাঁর পুরো নাম Percy Bysshe Shelley.
- তিনি রোমান্টিক যুগের অন্যতম একজন কবি।

• Some notable work:
- Adonais,
- Mont Blanc,
- Ode to the West Wind,
- Ozymandias,
- Peter Bell the Third,
- Prometheus Unbound,
- Queen Mab,
- Rosalind and Helen,
- The Cenci,
- The Cloud,
- The Masque of Anarchy.

Source: Britannica
.
"Ah, but a man's reach should exceed his grasp,
Or what's a heaven for? All is silver-grey" 
- This is quoted by -
  1. Robert Browning
  2. John Keats
  3. George Eliot
  4. Lord Byron
সঠিক উত্তর:
Robert Browning
উত্তর
সঠিক উত্তর:
Robert Browning
ব্যাখ্যা
• "Ah, but a man's reach should exceed his grasp,
Or what's a heaven for? All is silver-grey" 
- This is quoted by - Robert Browning.

• "Andrea del Sarto" কবিতাটি Victorian Period এ Robert Browning এর রচিত কবিতা।

- Dramatic Monologue আকারে লেখা এই কবিতাটি ১৮৫৫ সালে তার কবিতা সংকলন Men and Women এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিলো।

• The poem is based on the life of the Italian Renaissance painter Andrea del Sarto, who was known as the "faultless painter" due to the technical perfection of his work but was often criticized for lacking the emotional depth and innovative spirit of his contemporaries, such as Michelangelo and Raphael.

• কবিতায়, Andrea del Sarto নিজেই Speaker এর ভূমিকা পালন করেছেন।
- তিনি তার স্ত্রীকে ডেকে পাশে বসান এবং কিছু নিরুপদ্রব ভালো সময় দুইজন একসাথে কাটাতে চান এমন মনোভাব ব্যক্ত করেন।
- এরপর কবি তার ফেলে আসা জীবনের কিছু হতাশার দিক তুলে ধরেন এবং তার জন্য আফসোস করেন যে, যদিও তার নিখুঁত কারিগরি দক্ষতা রয়েছে, তিনি সেই আধ্যাত্মিক প্রেরণার অভাবে ভুগছেন যা সত্যিকারের মহান শিল্প তৈরির জন্য প্রয়োজন।
- পরিশেষে স্ত্রীর সব আব্দার তিনি মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন বিনিময়ে তিনি শুধু শান্তি চান।

• Robert Browning:
- তিনি একজন British poet.
- তিনি Victorian age এর।
- He is noted for his mastery of dramatic monologue.

• Notable works:
- Fra Lippo Lippi,
- Men and Women,
- My Last Duchess,
- Paracelsus,
- Pippa Passes,
- Rabbi Ben Ezra,
- Sordello,
- The Pied Piper of Hamelin,
- The Ring.

Source: Britannica.
.
'Mansfield Park' is written by -
  1. Oscar Wilde
  2. Lord Byron
  3. Jane Austen
  4. Thomas Hardy
সঠিক উত্তর:
Jane Austen
উত্তর
সঠিক উত্তর:
Jane Austen
ব্যাখ্যা
• Mansfield Park:
- এটি Jane Austen রচিত।
- প্রকাশিত হয় 1814 সালে।
- এই উপন্যাসটিকে ধরা হয় Jane Austen এর সবচেয়ে সিরিয়াস গুরুগম্ভীর উপন্যাস হিসেবে।

• উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র হিসেবে ধরা যায়, Fanny Price নামের এক তরুনীকে।
- কিছুটা অন্তর্মুখী স্বভাবের Fanny Price কে তার পরিবার ধনী আত্মীয় Bertram family এর কাছে পাঠায়।
- কিশোরী Fanny Price এর সাথে সেই পরিবারের অনেকেই রুঢ় আচরণ করে ।
- কিন্তু শেষপর্যন্ত তার অবিচল ব্যক্তিত্ব এবং নৈতিকতায় মুগ্ধ হয়ে পরিবারের সবাই তাকে সমাদরে গ্রহন করে।
- Edmund Bertram এর সাথে বিয়ে হয় Fanny Price এর।

• Jane Austen: 
- তিনি একজন English novelist.
- She first gave the novel its distinctly modern character through her treatment of ordinary people in everyday life.

• Notable works: 
• Novels: 
- Sense and Sensibility (1811),
- Pride and Prejudice (1813),
- Mansfield Park (1814),
- Emma (1815),
-Northanger Abbey,
- Persuasion.

Source: Britannica.
.
Prometheus Unbound is a _________.
  1. novel
  2. tragedy play in two acts
  3. lyrical drama in four acts
  4. play in five acts
সঠিক উত্তর:
lyrical drama in four acts
উত্তর
সঠিক উত্তর:
lyrical drama in four acts
ব্যাখ্যা
• Prometheus Unbound:
- এটি হচ্ছে P.B Shelley রচিত একটি play.
- P.B Shelley রচিত একটি lyrical drama in four acts.
- প্রকাশিত হয় ১৮২০ সালে।
- এটি একটি four acts বিশিষ্ট গীতিনাট্য।
- এই সাহিত্যকর্মটিকে ইংরেজি সাহিত্যের অন্যতম Masterpiece হিসেবে গন্য করা হয়।
- দেবতা কিংবা প্রভুদের সাথে বিদ্রোহের কথা বলা হয়েছে এই কবিতায়।
- Shelley’s heroic Prometheus strikes against oppression as represented by a power-mad Jupiter.
- This brilliant but uneven work represented the culmination of the poet’s lyrical gifts and political thought.
 
• P.B. Shelley:
- তিনি একজন English Romantic poet.
- Her passionate search for personal love and social justice was gradually channeled from overt actions into poems that rank with the greatest in the English language.
 
• Best works:
• Poem:
- Ode to the West Wind,
- Queen Mab,
- Alastor,
- Adonais,
- Ozymandias,
- To a Skylark.
 
• Drama:
- Prometheus Unbound,
- The Cenci.
 
Source: Britannica
.
"Into the valley of Death
_________ the six hundred" -
- Complete this quote of Alfred Tennyson.
  1. March
  2. Rode
  3. Walk
  4. Charged
সঠিক উত্তর:
Rode
উত্তর
সঠিক উত্তর:
Rode
ব্যাখ্যা
• "Into the valley of Death
Rode the six hundred" -
- উল্লিখিত লাইন গুলো Alfred Tennyson লিখিত কবিতা 'The Charge of the Light Brigade' হতে উদ্ধৃত।

• The Charge of the Light Brigade: 
- Tennyson রচিত একটি কবিতা যা ১৮৫৫ সালে এটি প্রকাশিত হয়।
- ১৮৫৪ সালে ক্রিমিয়ান যুদ্ধ চলাকালে বালাক্লাভা নামক এক রণক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনীর সাথে ব্রিটেন, ফ্রান্স এবং তুরস্কের এক যুদ্ধ সংঘটিত হয়।
- এই 'Battle of Balaklava' এর প্রেক্ষিতেই কবি কবিতাটি রচনা করেন।
- এই যুদ্ধে, একটি ব্রিটিশ অশ্বারোহী  বাহিনী  - the “Light Brigade” -কে একটি রাশিয়ান artillery unit এর বিরুদ্ধে চার্জ করার নির্দেশ দেওয়া হয়েছিল।
- কবিতাটি ৬০০ জন সৈনিকের একটি ব্রিগেডের (Brigade) গল্প বলে, যারা ঘোড়ায় চড়ে "মৃত্যুর উপত্যকা"য় (death valley) প্রবেশ করে প্রায় দেড় মাইল পথ অতিক্রম করা পর। তারা শত্রু বাহিনীর দিকে অগ্রসর হওয়ার আদেশ পালন করছিল। পরবর্তীতে তারা শ্ত্রুবাহিনীর হাতে নিরস্ত্র অবস্থায় মৃত্যুবরণ করেছিলো।
- আদেশ পালনকালে সকল সৈনিক বুঝতে পেরেছিল যে তাদের কমান্ডার একটি ভয়ানক ভুল করেছেন, তবুও একটিও সৈনিক অগ্রসর হওয়ার আদেশে নিরুৎসাহিত বা হতাশ হয়নি।
- তাদের মধ্যে কেউ একজন বলেছিলো - সৈনিকের কাজ হলো আদেশ মেনে চলা এবং "উত্তর দেওয়া নয়... কারণ খোঁজা নয়," তাই তারা আদেশ অনুসরণ করে "মৃত্যুর উপত্যকা"য় প্রবেশ করেছিল।
- বিভিন্ন দিক থেকে তাদেরকে অতকির্তে হামলা করার পরে পরবর্তীতে তারা শ্ত্রুবাহিনীর হাতে নিরস্ত্র অবস্থায় মৃত্যুবরণ করেছিলো। তবুও তারা সাহসের সঙ্গে তাদের মৃত্যু মুখে এগিয়ে গিয়েছিল।
- পুরা বিশ্ব সেই সৈনিকদের সাহস দেখে বিস্মিত হয়েছিল; কবিতাটি বলে যে এই মহৎ ৬০০ জন আজও সম্মান ও শ্রদ্ধার যোগ্য: তাদের গৌরব অমর।

• Alfred Tennyson:
- Alfred, Lord Tennyson একজন English poet 
- He is often regarded as the chief representative of the Victorian age in poetry.
১০.
In Fra Lippo Lippi, the speaker is a character from which profession?
  1. A monk
  2. A soldier
  3. A poet
  4. A king
সঠিক উত্তর:
A monk
উত্তর
সঠিক উত্তর:
A monk
ব্যাখ্যা
• Fra Lippo Lippi হলো রবার্ট ব্রাউনিংয়ের একটি বিখ্যাত কবিতা, যেখানে মূল বক্তা হলেন ফ্রায়ার লিপ্পো লিপ্পি (Fra Lippo Lippi), একজন ক্যাথলিক ধর্মগুরু বা মঙ্ক।

• Fra Lippo Lippi:
- এটি Robert Browning লিখিত একটি কবিতা।
- এটি তার one of finest dramatic monologues হিসেবে বিবেচিত।
- এটি blank verse এ রচিত।
- It allows Browning to write it in free expression of colloquial vigor.

• এই কবিতার মূল চরিত্র, ফ্রা লিপ্পো লিপ্পি, একজন ইতালিয়ান ফ্রান্সিসকান সন্ন্যাসী এবং শিল্পী, যিনি একদিন মধ্যরাতে এক তীর্থযাত্রী শহরে বেরিয়ে আসেন। তিনি ধর্মীয় শিল্পের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন এবং এই কবিতায় তার চিন্তা-ভাবনা ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব তুলে ধরা হয়। ফ্রা লিপ্পো লিপ্পি শিল্পী হিসেবে তাঁর কাজের প্রতি প্যাশন এবং মানবিক জীবনকে অনুসরণ করার আগ্রহ ব্যক্ত করেন, যা ধর্মীয় নিয়মাবলী থেকে কিছুটা বেরিয়ে যায়। কবিতাটি শিল্পী এবং ধর্মের সম্পর্ক, সৃষ্টিশীলতা এবং নৈতিকতা নিয়ে আলোচনা করে।

• Robert Browning:
- তিনি Victorian যুগের একজন  major English poet.
- তিনি dramatic monologue and psychological portraiture এর জন্যে বিখ্যাত।
- His most noted work was The Ring and the Book, the story of a Roman murder trial in 12 books.

Notable Works:
Poems:
- My Last Duchess.
- The Pied Piper of Hamelin.
- Fra Lippo Lippi.
- Andrea del Sarto.

 Plays: 
- Browning's first play, Strafford (1837), closed after only five performances.

Source: Britannica.com and Encyclopedia.com
১১.
Which of the following is Victorian literature?
  1. Mrs. Dalloway
  2. Major Barbara
  3. Brave New World
  4. David Copperfield
সঠিক উত্তর:
David Copperfield
উত্তর
সঠিক উত্তর:
David Copperfield
ব্যাখ্যা
• David Copperfield:
- David Copperfield is a novel by Charles Dickens, তিনি Victorian era এর একজন লেখক।
- উপন্যাসটির পুরো নাম: The Personal History of David Copperfield.
- পূর্নাঙ্গ বই আকারে এটি প্রকাশিত হয় ১৮৫০ সালে।
- লেখকের মতে এটা তার শ্রেষ্ঠ উপন্যাস। তিনি এটাকে আখ্যায়িত করতেন তার “favorite child.” হিসেবে।
- The work is semi-autobiographical বা আত্মজীবনী মূলক উপন্যাস। এই উপন্যাস লেখার প্রেরণা লেখক তার নিজের জীবন থেকেই সংগ্রহ করেছিলেন।
কাহিনীর সময়কাল হিসেবে দেখানো হয়েছে রাণী ভিক্টোরিয়ার শাসনামলের প্রথমদিকের সময়।

• Short Summary:
- উপন্যাসে দেখা যায় মাঝ বয়সী David Copperfield তার ফেলে আসা জীবনের স্মৃতিচারণ করছে। David এর বাবা মারা যায় তার জন্মের আগেই। তার মা Mrs. Clara Copperfield আবার বিয়ে করে। আট বছর বয়সে তার ঠিকানা হয় বোর্ডিং স্কুলে। বোর্ডিং হাউজটির নাম ছিল Salem House.
- David Copperfield এর সাথে খুব ভাল সম্পর্ক ছিল তাদের বাড়ীর গৃহ পরিচারিকা Peggotty এর। Peggotty এর বাড়ীতেও যায় সে বোর্ডিং স্কুলে যাবার আগে। তার জীবনের অন্যতম সেরা একটি সময় ছিল সেখানে কাটানো সময়গুলো।
- বোর্ডিং স্কুলে তার দুইজন খুব ভালো বন্ধু হয়। তারা হল, Tommy Traddles এবং Steerforth.

• Charles Dickens:
- তিনি একজন British novelist
- He is generally considered the greatest of the Victorian era.

• Best Works: (Novels)
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House.
- A Tale of Two Cities,
- Great Expectations, and
- Our Mutual Friend.
- Hard Times
- The Pickwick Papers

Options,
ক) Mrs. Dalloway: Virginia Woolf: Modern period.

খ) Major Barbara: GB Shaw: Modern period.

গ) Brave New World: Aldous Huxley: Modern period.

Source: Live MCQ lecture and Britannica.com
১২.
Who wrote the poem 'The Lamb'?
  1. George Eliot
  2. William Wordsworth
  3. William Blake
  4. Charles Lamb
সঠিক উত্তর:
William Blake
উত্তর
সঠিক উত্তর:
William Blake
ব্যাখ্যা
• William Blake wrote the poem 'The Lamb'.
- কবিতাটি তাঁত বিখ্যাত কাব্য সংকলন "Songs of Innocence" এর অন্তর্ভুক্ত হয়ে ১৭৮৯ সালে প্রকাশিত হয়েছিলো।
- এই কবিতায় শিশু-সুলভ সরলতা ও নির্দোষত্বের প্রকাশ ঘটেছে, যেখানে শিশু একটি মেষশাবককে প্রশ্ন করে যে, তাকে কে সৃষ্টি করেছে। কবিতাটি ঈশ্বরের সৃষ্টির কোমলতা এবং পবিত্রতার প্রতীক হিসেবে মেষশাবককে তুলে ধরে।
- Blake এই কবিতায় ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা এবং সৃষ্টির সঙ্গে তার সম্পর্ককে প্রকাশ করেছেন। কবিতার ভাষা সহজ এবং সুরটি মৃদু, যা শিশু এবং মেষশাবকের সরলতার সঙ্গে মিলে যায়। কবিতার মাধ্যমে ব্লেক মানবতার ভালোবাসা এবং স্নেহের বার্তা দিয়েছেন, যা ঈশ্বরের সৃষ্টিতে প্রতিফলিত হয়।

•  William Blake: 
- তিনি ২৮ নভেম্বর ১৭৫৭ সালে London, England এ জন্মগ্রহণ করেন।
- তিনি একাধারে একজন engraver, artist, poet, author.
- He is one of the greatest romantic poets in English Literature.
- William Blake is considered to be one of the greatest visionaries of the early Romantic era.
- লেখক বা কবি পরিচয় ছাড়াও তার মূল পেশা ছিল: engraver (খোদাই কাজ করে যে) and watercolor artist.
- তিনি খোদাই করে ছবি তৈরী করতেন। তার আঁকা ছবি গুলো অদ্ভুত এবং ছবি ব্যাখ্যা করতে গিয়েই তিনি কবিতা লিখতে প্রবৃত্ত হোন।

Source: Britannica
১৩.
The famous memoir 'Life on the Mississippi' is written by -
  1. American writer
  2. British writer
  3. Colombian writer
  4. Russian writer
সঠিক উত্তর:
American writer
উত্তর
সঠিক উত্তর:
American writer
ব্যাখ্যা
• 'Life on the Mississippi' একটি বিখ্যাত স্মৃতিকথা যা American writer, Mark Twain লিখেছেন।

• 'Life on the Mississippi', memoir of the steamboat era on the Mississippi River before the American Civil War by Mark Twain.
- Memoir, history or record composed from personal observation and experience.
- ১৮৮৩ সালে এটি প্রকাশিত হয়।
- The book begins with a brief history of the river from its discovery by Hernando de Soto in 1541.
- Chapters 4–22 describe Twain’s career as a Mississippi steamboat pilot, the fulfillment of a childhood dream.

• Main Characters:
- In Life on the Mississippi, the two main characters are Mark Twain himself and Captain Horace Bixby, the steamboat pilot whom Twain served as an apprentice under.

• Mark Twain:
-Mark Twain was an American humorist, novelist, and travel writer.

• Famous Works:
- During his lifetime Mark Twain wrote more than 20 novels.
- The Adventures of Tom Sawyer (1876)
- Adventures of Huckleberry Finn (1884),

• Other Notable Works:
- A Connecticut Yankee in King Arthur’s Court,
- A Tramp Abroad,
- Adventures of Huckleberry Finn,
- Following the Equator,
- Letters from the Earth,
- Life on the Mississippi,
- Old Times on the Mississippi,
- Pudd’nhead Wilson,
- The Prince and the Pauper, etc.

Source: Britannica.
১৪.
'The Importance of Being Earnest' is written by -
  1. Oscar Wilde
  2. Thomas Hardy
  3. George Eliot
  4. R.L Stevenson
সঠিক উত্তর:
Oscar Wilde
উত্তর
সঠিক উত্তর:
Oscar Wilde
ব্যাখ্যা
• The Importance of Being Earnest:
- রচনা করেন Oscar Wilde.
- The Importance of Being Earnest, in full The Importance of Being Earnest: A Trivial Comedy for Serious People.
- এটি একটি three act বিশিষ্ট play.
- ১৯৯৫ সালে নাটক টি প্রথম মঞ্চস্থ হয়েছিল এবং ১৮৯৯ সালে এটি প্রকাশিত হয়।
- এটি মূলত একটি social satire about Victorian social hypocrisy.
- The witty play is considered Wilde’s greatest dramatic achievement.

• Oscar Wilde: 
- তিনি জন্মগ্রহণ করেন Dublin, Ireland এ।
- তিনি একজন Irish Author.
- তিনি একাধারে Irish wit, poet, dramatist and novelist.
- He was a spokesman for the late 19th-century Aesthetic movement in England, which advocated art for art’s sake.

• Some notable work: 
- The Importance of Being Earnest,
- The Picture of Dorian Gray,
- A Woman of No Importance,
- An Ideal Husband,
- Intentions,
- The Happy Prince and Other Tales.

Source: Britannica, Live MCQ Lecture.
১৫.
'Tess of D'Urbervilles' is a/an -
  1. play
  2. novel
  3. poem
  4. autobiography
সঠিক উত্তর:
novel
উত্তর
সঠিক উত্তর:
novel
ব্যাখ্যা
• Tess of D'Urbervilles:
- উপন্যাসটি বিখ্যাত ইংরেজ লেখক Thomas Hardy রচিত।

- এই উপন্যাস টি প্রথম ১৮৯১ সালের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়। 
- একই বছর উপন্যাসটি তিনটি ভলিউমে বই আকারে প্রকাশিত হয়। 

- এই উপন্যাসটি বেশ কিছু কারণে বিতর্কের জন্ম দেয়।
- গতানুতিক ভিক্টোরিয়ান ফিকশনের চেয়ে কিছুটা ভিন্ন এই উপন্যাসটি।
- গ্রামীন সমাজের দরিদ্র শ্রেণীর এক মেয়েকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে যায়। মেয়েটির নাম Tess Durbeyfield
- এছাড়া যৌনতা এবং ধর্মীয় বিষয় নিয়েও বিতর্কিত উপাদান আছে উপন্যাসটিতে।
- উনিশ শতকের গ্রামীন ইংল্যান্ডে মেয়েদের অসহায়ত্ব এবং বিত্তশালী শ্রেণীর লালসা চরিতার্থের একটি যথার্থ রূপ ফুটে উঠেছে এই উপন্যাসটিতে ।

• Important characters:
- Alec d'Urberville,
- John Durbeyfield,
- Tess Durbeyfield,
- Angel Clare,
- Sorrow.

• Thomas Hardy:
- তিনি Pessimistic Novelist হিসেবে পরিচিত।
- He was also a regional novelist and a poet কারণ একটি মাত্র নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করেই তার সকল সাহিত্যকর্ম রচিত হওয়ার কারণে তাকে এই উপাধি দেয়া হয়। 
- তিনি Victorian age এর শ্রেষ্ঠ উপন্যাসিক এবং ছোট গল্পকার।
- Thomas Hardy এর ছোটবেলা কাটে গ্রামে। গ্রামে কাটানো শৈশবের স্মৃতি।
১৬.
'Under the Greenwood Tree' is a novel written by -
  1. Matthew Arnold
  2. Thomas Hardy
  3. Charles Lamb
  4. George Eliot
সঠিক উত্তর:
Thomas Hardy
উত্তর
সঠিক উত্তর:
Thomas Hardy
ব্যাখ্যা
• 'Under the Greenwood Tree' is a novel written by - Thomas Hardy.
- Hardy এর জনপ্রিয় উপন্যাসের মধ্যে এটি উল্লেখযোগ্য।
- বিয়ে, সামাজিক বিভিন্ন পরিবর্তন হচ্ছে এই উপন্যাসের মূল বিষয়বস্তু।
- এই Novel টিকে Hardy's most gentle and pastoral novel হিসেবে বিবেচনা করা হয়।
- Under the Greenwood Tree is the story of the romantic entanglement between church musician, Dick Dewey, and the attractive new school mistress, Fancy Day.

• Thomas Hardy is known as a Pessimistic Novelist.
- তিনি Victorian age এর শ্রেষ্ঠ উপন্যাসিক এবং ছোট গল্পকার।
- He was also a regional novelist and a poet কারণ একটি মাত্র নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করেই তার সকল সাহিত্যকর্ম রচিত হওয়ার কারণে তাকে এই উপাধি দেয়া হয়।

• Thomas Hardy-এর লেখা কয়েকটি উপন্যাস হলো -
- Tess of the d'Urbervilles,
- Far from the Madding Crowd,
- The Return of the Native,
- The Poor Man and the Lady,
- The Mayor of Casterbridge,
- Jude the Obscure,
- A Pair of Blue Eyes,
- Under the Greenwood Tree, etc.

• উল্লেখ্য যে, 'Under the Greenwood Tree' শিরোনামে William Shakespeare এর একটি গান রয়েছে, যেটি তাঁর কমেডি As You Like It এর অন্তর্ভুক্ত।

Source: Britannica and Goodreads.
১৭.
"Behind every exquisite thing that existed, there was something tragic. World's had to be in travail, that the meanest flower might blow" - This is quoted by -
  1. Thomas Hardy
  2. Charles Dickens
  3. Oscar Wilde
  4. Mark Twain
সঠিক উত্তর:
Oscar Wilde
উত্তর
সঠিক উত্তর:
Oscar Wilde
ব্যাখ্যা
• "Behind every exquisite thing that existed, there was something tragic. World's had to be in travail, that the meanest flower might blow" - This is quoted by - Oscar Wilde.

The Picture of Dorian Gray:
- Oscar Wilde এর একমাত্র Novel.
- It is a moral fantasy novel.
- It was published in an early form in Lippincott's Monthly Magazine in 1890.
- Dorian Gray একজন তরুন যুবা, যে তার আত্মা বিক্রি করার বিনিময়ে অনন্ত যৌবন ক্রয় করে।
- কাহিনী শুরু হয় শিল্পী Basil Hallward এর স্টুডিও থেকে। 
- Dorian Gray কে কুমন্ত্রনা দেয় এবং প্রভাবিত করে দুশ্চরিত্র Lord Henry Wotton নামের এক ব্যক্তি।
- "Behind every exquisite thing that existed, there was something tragic" এই উপন্যাসের একটি অন্যতম বিখ্যাত উদ্ধৃতি”।

• Oscar Wilde:
- তিনি একজন Irish Author.
- তিনি একাধারে  Irish wit, poet, dramatist and novelist.
-  He was a spokesman for the late 19th-century Aesthetic movement in England, which advocated art for art’s sake.

• Some notable work: 
- The Importance of Being Earnest
- The Picture of Dorian Gray
- A Woman of No Importance
- An Ideal Husband
- Intentions
- The Happy Prince and Other Tales
১৮.
অপারেটিং সিস্টেমের কোন অংশটি মেমোরি ব্যবস্থাপনা, প্রসেস শিডিউলিং এবং ডিভাইস নিয়ন্ত্রণ করে?
  1. প্রসেসর
  2. কার্নেল
  3. সিপিইউ
  4. কোর
সঠিক উত্তর:
কার্নেল
উত্তর
সঠিক উত্তর:
কার্নেল
ব্যাখ্যা
• "কার্নেল" মেমোরি ব্যবস্থাপনা, প্রসেস শিডিউলিং এবং ডিভাইস নিয়ন্ত্রণ করে।

• কার্নেল (Kernel):

- অপারেটিং সিস্টেমের মূল অংশের নাম হলো কার্নেল।
- কার্নেল হলো অপারেটিং সিস্টেমের মৌলিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর মধ্যে যোগদান করে অপারেটিং সিস্টেমকে চালু এবং পরিচালনা করে।

• কার্নেলের প্রকারভেদ:
১. মনোলিথিক কার্নেল
২. মাইক্রোকার্নেল
৩. হাইব্রিডকার্নেল
৪. এক্সোকার্নেল
৫. ন্যানোকার্নেল।

• কার্নেলের কাজ:
- সিপিইউ এর শিডিউলিং এর দায়িত্ব পালন করে।
- ইনকামিং প্রক্রিয়ার অবস্থা নির্ধারণ, টাস্ক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।
- মেমরি ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট এর কাজ করে।
- ইনপুট/আউটপুট ডিভাইসের সাথে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সংযোগ স্থাপন করে।
- এটি প্রোগ্রাম চালানো, ফাইল অ্যাক্সেস করা এবং প্রিন্টার এবং কীবোর্ডের মতো ডিভাইসের সাথে সংযোগ করার মতো কাজগুলি পরিচালনা করে।

উৎস:
1. Techtarget website.
2. geeksforgeeks website.
১৯.
অ্যান্টিভাইরাস সফটওয়্যার-
  1. Bitdefender
  2. Informix
  3. Foxpro
  4. Oracle
সঠিক উত্তর:
Bitdefender
উত্তর
সঠিক উত্তর:
Bitdefender
ব্যাখ্যা
• Bitdefender অ্যান্টিভাইরাস সফটওয়্যার।

• অ্যান্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হলো এন্টিভাইরাস।
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়।
- এই প্রোগ্রামগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে।
- অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে।

• কতিপয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার:
- Symantec,
- McAfee,
- AVG Anti-Virus,
- Avira,
- AVAST Anti-Virus,
- TREND micro,
- ESET NOD32,
- Kaspersky Anti-Virus,
- Microsoft Security Essential,
- ZoneAlarm Anti-Virus,
- Cobra Anti-Virus,
- Bitdefender,
- Norton Anti-Virus,
- Panda Anti-Virus,
- PC Tools Anti-Virus etc.

• অন্যান্য অপশন আলোচনা:
- Oracle, Foxpro, Informix হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
২০.
শর্তারোপ করে কুয়েরিকৃত ফলাফল সামারি আকারে প্রদর্শনের জন্য কোন কুয়েরি ব্যবহার করা হয়?
  1. Cross tab Query
  2. Select Query
  3. Parameter Query
  4. Action Query
সঠিক উত্তর:
Cross tab Query
উত্তর
সঠিক উত্তর:
Cross tab Query
ব্যাখ্যা
• কুয়েরি (Query):
- ডেটাবেজে এক বা একাধিক টেবিলে সংরক্ষিত বিপুল পরিমাণ ডেটা থেকে প্রয়োজনীয় যেকোন সংখ্যক ডেটাকে দ্রুত বা খুব সহজে খুঁজে বের করা, প্রদর্শন করা বা ছাপানোর পদ্ধতিকে কুয়েরি বলা হয়।

• ডেটাবেজে ব্যবহৃত বিভিন্ন কুয়েরি গুলো হলো:
১. ক্রসট্যাব কুয়েরি (Cross tab Query):
- শর্তারোপ করে কুয়েরিকৃত ফলাফল সামারি আকারে প্রদর্শনের জন্য যে কুয়েরি করা হয় তাকে, ক্রসট্যাব কুয়েরি বলে।


২. সিলেক্ট কুয়েরি (Select Query):

- কোনো ডেটাবেজ টেবিলের ফিল্ড বা কলাম নির্বাচন করে যে কুয়েরি করা হয় তাকে সিলেক্ট কুয়েরি বলা হয়।

৩. প্যারামিটার কুয়েরি (Parameter Query):
- ডায়লগ বক্সের তথ্য পূরণ করে যে কুয়েরি করা হয় তাকে প্যারামিটার কুয়েরি বলে।

৪. অ্যাকশন কুয়েরি (Action Query):
- কোনো কুয়েরি যখন ডেটাবেজের ডেটার মানের পরিবর্তন করে তাকে অ্যাকশন কুয়েরি বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২১.
"প্যারাডক্স" কোন ধরনের সার্ভিস?
  1. ডেটাবেজ
  2. প্রোগ্রামিং
  3. ওয়েব ব্রাউজার
  4. অ্যান্টিভাইরাস সফটওয়্যার
সঠিক উত্তর:
ডেটাবেজ
উত্তর
সঠিক উত্তর:
ডেটাবেজ
ব্যাখ্যা
• "প্যারাডক্স" হলো ডেটাবেজ প্রোগ্রাম

• ডেটাবেজ:

- ডেটাবেজ হলো সংগৃহীত ডাটা যা একই সময়ে ডাটা সংরক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে অনেক এ্যাপ্লিকেশন কিংবা নির্দিষ্ট কোন এ্যাপ্লিকেশনকে সেবা প্রদানের জন্য সংগঠিত হয়।
- ডেটাবেজ হচ্ছে ডাটাসমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টি।

• ডেটাবেজের বিভিন্ন উপাদানসমূহ হলো:
১. ডাটা (Data)
২. রেকর্ড (Record)
৩. ফিল্ড (Field) ও
৪. ডাটা টেবিল (Data Table)।

• উল্লেখযোগ্য কয়েকটি ডেটাবেজ প্রোগ্রাম হলো:
- ফোর্থ ডাইমেনশন,
- মাইক্রোসফট এক্সেস,
- ফক্সপ্রো,
- ডিবেজ,
- ফক্সবেইজ,
- ওরাকল,
- প্যারাডক্স,
- MySQL ইত্যাদি।

• ডাটাবেজ এর ব্যবহার:
- অতি দ্রুত ডাটা উপস্থাপন করা যায়।
- অত্যন্ত দক্ষতার সাথে ডাটা পরিচালনা করা যায়।
- সংরক্ষিত ডাটাকে পরবর্তীতে আপডেট করা যায়।
- ডাটাবেজের তথ্যসমূহকে প্রয়োজনে অ্যাসেন্ডিং (Ascending) ও ডিসেন্ডিং (Descending) অর্ডারে সাজানো যায়।
- অল্প সময়ে ডাটার বিন্যাস ঘটানো যায়। 
- বিভিন্ন শিল্প কারখানায় পণ্যের উৎপাদন, চাহিদা, পরিমান, মজুদ, লেনদেনের হিসাব ইত্যাদি বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় তথ্যাদি সংরক্ষণে ডাটাবেজ ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২.
কোনটি Database Transaction Property- এর অন্তর্গত?
  1. Atomicity
  2. Durability
  3. Isolation
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত সবগুলোই Database Transaction Property- এর অন্তর্গত।

• ACID:
- কম্পিউটার বিজ্ঞানে ACID নীতি হল কতকগুলো বৈশিষ্ট্যের একটি সেট যা database transactions- এর নির্ভরযোগ্য প্রক্রিয়াকরণের নিশ্চয়তা দেয়।
- ACID ডেটাবেজ পরিচালনার ক্ষেত্রে মৌলিক ধারণা।
- ডেটাবেজ লেনদেন নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল ACID।
- উদাহরণস্বরুপ, একজন ব্যক্তি যখন ATM থেকে টাকা উত্তোলন করেন ACID transaction এর মাধ্যমে একাউন্ট ব্যালেন্স এবং ট্রান্সজেকশনের রেকর্ড আপডেট করা হয়।

• ACID এর acronym হল:

- A = Atomicity.
- C = Consistency.
- I = Isolation.
- D = Durability.

উৎস: techtarget.com
২৩.
মাইক্রোসফট উইন্ডোজ-এর সর্বশেষ সংস্করণ কোনটি? (জানুয়ারি, ২০২৫)
  1. Windows 10
  2. Windows 11
  3. Windows 12
  4. Windows 13
সঠিক উত্তর:
Windows 11
উত্তর
সঠিক উত্তর:
Windows 11
ব্যাখ্যা
• Windows 11 হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ।

• উইন্ডোজ:
- উইন্ডোজ হচ্ছে আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি একটি অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম।
- উইন্ডোজের জনপ্রিয়তার প্রধান কারণ হলো গ্র্যাফিক্যাল ইউজার ইন্টারফেস।
- ১৯৮৫ সালে সর্বপ্রথম উইন্ডোজ তৈরি হয়।
- মাইক্রোসফট এখন পর্যন্ত Windows 7, Windows Vista, Windows XP, Windows 8, Windows 10, Windows 11 প্রভৃতি অপারেটিং সিস্টেম বাজারে এনেছে।

• উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য সুবিধাসমূহ হলো:
১. উইন্ডোজ একটি স্বতন্ত্র অপারেটিং সিস্টেম।
২. উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কোনো ধরনের কমান্ড মুখস্থ রাখার প্রয়োজন হয় না।
৩. পুল ডাউন বা মেন্যু বা আইকন ব্যবহারের সুবিধা পাওয়া যায়।
৪. অধিকাংশ কমান্ড মাউস ব্যবহার করে দেওয়া যায়।
৫. নেটওয়ার্কিং বা ইন্টারনেটব্যবস্থার সুবিধা পাওয়া যায়।
৬. ইউএসবি সাপোর্ট, ডিভিডি সাপোর্ট ইত্যাদি প্রযুক্তির সুবিধা পাওয়া যায়।
৭. মাল্টিমিডিয়া ব্যবহারের সুবিধা পাওয়া যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৪.
নিচের কোনটি "System Software" নয়?
  1. Windows Xp
  2. Linux
  3. Maxthon
  4. Android
সঠিক উত্তর:
Maxthon
উত্তর
সঠিক উত্তর:
Maxthon
ব্যাখ্যা
• "Maxthon" System Software নয়.
- এটি একটি ওয়েব ব্রাউজার।

• কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা:
১. সিস্টেম সফটওয়্যার (System Software)
২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software)

• সিস্টেম সফটওয়্যার:
কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার অচল।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে।

• সিস্টেম সফটওয়্যারের উদাহরণ:
- DOS,
- Windows Xp,
- Linux,
- Unix,
- Mac OS (Apple IOS)
- Android
- Solaries
আবার Compiler, Interpretor, Assembler প্রোগ্রামসমূহও সিস্টেম সফটওয়্যারের অন্তর্গত।

• সিস্টেম সফট্ওয়‍্যারের কাজ:
- কম্পিউটারের সূইচ অন করার পর অপারেটিং সিস্টেম দেখে নেয় কম্পিউটারের র‍্যামে কি পরিমাণ জায়গা আছে।
- এরপর স্টার্টআপ ডিস্ক (Startup Disc) খুঁজে বের করে এবং ডিস্ক থেকে সিস্টেম ফাইলের প্রয়োজনীয় অংশ RAM-এ নিয়ে আসে। এর ফলে কী-বোর্ড, ডেস্ক এক্সেসরিজ ইত্যাদির প্রয়োজনীয় নির্দেশমালা অপারেটিং সিস্টেমের আওতায় চলে আসে।
- অপারেটিং সিস্টেম কম্পিউটারের যাবতীয় কাজ পরিচালনার জন্য আবারও স্টার্টআপ ডিস্ক থেকে প্রিন্টার ও অন্যান্য যন্ত্রাদির সাথে তথ্য বিনিময়ের জন্য রিসোর্সগুলো নিয়ে আসে। 
- অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফট্ওয়্যার কম্পিউটারের হার্ডডিস্ক ও এ্যাপ্লিকেশন প্রোগ্রামের মাঝখানে অবস্থান করে এবং এ্যাপ্লিকেশন প্রোগ্রামের কাজগুলো করার ব্যাপারে সমন্বয়কারীর ভূমিকা পালন করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসএসসি প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা।
২৫.
কম্পিউটার ফায়ারওয়ালের কাজ কী?
  1. কম্পিউটার পারফরম্যান্স এর গতি বৃদ্ধিতে।
  2. সহায়ক মেমোরি হিসেবে কাজ করে।
  3. ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে ব্যবহৃত হয়।
  4. প্রধান মেমোরি হিসেবে ব্যবহৃত হয়।
সঠিক উত্তর:
ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে ব্যবহৃত হয়।
উত্তর
সঠিক উত্তর:
ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে ব্যবহৃত হয়।
ব্যাখ্যা
• ফায়ারওয়াল:
- ফায়ারওয়াল হলো কম্পিউটার নেটওয়ার্কের একটি সুরক্ষা ব্যবস্থা, যা নেটওয়ার্ককে অননুমোদিত প্রবেশ বা হ্যাকিং থেকে রক্ষা করে।
- ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে ব্যবহৃত হয়।
- ফায়ারওয়াল- অবাঞ্চিত ব্যবহারকারীর হাত হতে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে ফায়ারওয়াল ব্যবহার করা হয়।
- ফায়ারওয়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়।
- ফায়ারওয়াল প্রটেক্টেড সিস্টেমে সাধারণত নেটওয়ার্কের ভিতর থেকে বাহিরের সবকিছু ব্যবহার করা যায়, তবে অন্য কোন অবাঞ্চিত ব্যবহারকারী এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারে না। শুধুমাত্র বৈধ ব্যবহারকারীগণ এটি ব্যবহার করতে পারেন।

উৎস: ব্রিটানিকা।
২৬.
মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয় কোনটিকে?
  1. মাইক্রোপ্রসেসর
  2. হার্ড ডিস্ক
  3. মনিটর
  4. অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
মাইক্রোপ্রসেসর
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোপ্রসেসর
ব্যাখ্যা
• মাইক্রোপ্রসেসরকে মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়।

• মাইক্রোপ্রসেসর:
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের VLSI(Very large Scale Integration) চিপ।
- একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।
- মাইক্রোপ্রসেসরকে মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়।

• মাইক্রোপ্রসেসর প্রধানত তিনটি অংশে বিভক্ত। যথা-
১. নিয়ন্ত্রণ অংশ(Control Unit),
২. গাণিতিক যুক্তি অংশ(Arithmetic Logic Unit) এবং
৩. রেজিস্টার সমূহ(Register Set)

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭.
নিচের কোন ভাইরাসটি মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টকে ইনফেক্ট করে?
  1. জেরুজালেম
  2. ভিবিএস/হেল্পার
  3. মাইক্রো ভাইরাস
  4. এক্স ৯৭এম/হপার.আর
সঠিক উত্তর:
ভিবিএস/হেল্পার
উত্তর
সঠিক উত্তর:
ভিবিএস/হেল্পার
ব্যাখ্যা
• ভিবিএস/হেল্পার:
- এই ভাইরাসটি মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টকে ইনফেক্ট করে।

- এই ভাইরাসের মধ্যে আছে অটোক্লোজ নামে একটি ম্যাক্রো।
- ইনফেক্টেড ডকুমেন্টে অটোম্যাক্রো ব্যবহার করে ভাইরাসটি সক্রিয় হয়ে ওঠে।
- এর ফলে ইউজাররা ম্যাক্রো কোড ভিউ বা এডিট করতে পারে না।

• কম্পিউটার ভাইরাস:

- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করে এবং তার কার্যক্রমকে বাধাগ্রস্ত করে।
- এই ভাইরাস বাহ্যিক উৎস থেকে কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে এবং গোপনে বিস্তার লাভ করে, ফলে মূল্যবান প্রোগ্রাম এবং তথ্য নষ্ট হতে পারে, এমনকি অনেক সময় এটি কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাস, যা চেরনোবিল ভাইরাস নামেও পরিচিত, এর রচয়িতা হলেন চেন ইং-হাও (Chen Ing-hau), যিনি তাইওয়ানের টাটুং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
এই ভাইরাসের নামকরণ করা হয়েছে তার নামের আদ্যাক্ষর "CIH" থেকে।
- CIH ভাইরাস বা চেরনোবিল ভাইরাস ১৯৯৯ সালের ২৬ এপ্রিল সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এবং লক্ষ লক্ষ কম্পিউটারকে আক্রান্ত করে।
এই ভাইরাসকে "Chernobyl" বা "Spacefiller" নামেও ডাকা হয়।
- সত্তর দশকে, ইন্টারনেটের প্রাথমিক রূপ ARPANET-এ "Creeper" নামক প্রথম ভাইরাস চিহ্নিত হয়েছিল।
- Creeper ভাইরাসের মোকাবেলায় "Reaper" নামে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছিল, যা ভাইরাসটি মুছে ফেলতে সক্ষম ছিল। তবে তখন ভাইরাসটি সাধারণত শুধুমাত্র তার উৎপত্তিস্থলে সীমাবদ্ধ থাকত।

• কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৮.
বাণিজ্যিকভাবে সুনির্দিষ্ট কাজের জন্য তৈরীকৃত সফটওয়্যার বা প্রোগ্রামকে কী বলা হয়?
  1. ইউটিলিটি সফটওয়্যার
  2. অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম
  3. ইনফরমেশন সফটওয়্যার
  4. সিস্টেম সফটওয়্যার
সঠিক উত্তর:
অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম
ব্যাখ্যা
• বাণিজ্যিকভাবে সুনির্দিষ্ট কাজের জন্য তৈরীকৃত সফটওয়্যার বা প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বলা হয়।

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়। কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়‍্যার বলা হয়।
- এটি একটি কম্পিউটার সফটওয়্যার যেটা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এবং নির্দিষ্ট কাজ সম্পাদনা (এক বা একাধিক) করতে ব্যবহারকারীকে সহায়তা করে থাকে।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সাধারণত ব্যবহারকারীকে টেক্সট, সংখ্যা কিংবা ছবি নিয়ে বিভিন্ন কাজ করার সুযোগ দেয়।
- একাউন্টিং সফটওয়্যার, অফিস সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, বিভিন্ন মিডিয়া প্লেয়ার (ভিডিও এবং অডিও) গুলো হল অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
- উদাহরণ: MS Word, MS Excel, Oracle, Foxpro, Adobe Photoshop, Paint ইত্যাদি।

• অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে দুই ভাগে ভাগ করা যায়। যথা:
১. সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম :
- ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্তৃক তৈরি যে সমস্ত বাণিজ্যিক সফটওয়্যার পাওয়া যায় তাদেরকে সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম বলা হয়।
• উদারণস্বরূপ:
- এমএসওয়ার্ড প্রোগ্রামের সাহায্যে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করা যায়,
- এমএস এক্সেল প্রোগ্রামের সাহায্যে হিসাব-নিকাশের কাজ করা যায়,
- এমএস এক্সেস প্রোগ্রামের সাহায্যে ডেটাবেজ ব্যবস্থাপনার কাজ করা যায় ইত্যাদি।
- মূলত কম্পিউটার ব্যবহারকারীগণ সাধারণ ব্যবহারিক প্রোগ্রামের সাহায্যে প্রাত্যহিক সমস্যার সমাধান করে থাকেন।

২. অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড প্রোগ্রাম :
- অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড হলো কাজের ধরন ও সমস্যা অনুযায়ী ব্যবহারকারীর জন্য কোনো দক্ষ প্রোগ্রামার বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান দ্বারা বিশেষভাবে তৈরীকৃত প্রোগ্রাম।
- সমস্যার ধরন ও প্রকৃতি অনুসারে ব্যবহারকারী অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম তৈরি হয়ে থাকে।
• উদারণস্বরূপ:
- ব্যাংকিং কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ব্যাংকিং সফটওয়্যার,
- ইলেকট্রনিস কমার্স,
- পেরোল সিস্টেম ইত্যাদি হলো অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম।
- কাস্টমাইজড প্রোগ্রাম মূলত ব্যাংক, বীমা, হাসপাতাল ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়ে থাকে ।

• ইউটিলিটি প্রোগ্রাম:
- ইউটিলিটি সফটওয়্যার হলো এক ধরনের সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার সিস্টেম এর কার্যকারিতা পরিচালনা, কম্পিউটার কনফিগার অপটিমাইজ (optimize) এবং বিভিন্ন রকম সমস্যার সমাধান এবং রক্ষণাবেক্ষণ করতে অপারেটিং সিস্টেমকে সাহায্য করে।
- Utility program সিস্টেম সফটওয়্যারে ইউটিলিটি প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকে মূলত কাজ বের করা (যেমন- অনুলিপি তৈরি, প্রাইমারি স্টোরেজ পরিষ্কার রাখা ইত্যাদি) এবং রুটিন কাজের জন্য।
- উদাহরণ: Antivirus Programs, Disk Defragmenter, File Manager ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯.
নিচের কোন ক্ষেত্রে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়?
  1. ভিডিও গেমস
  2. সেল ফোন
  3. থার্মোস্ট্যাট
  4. উল্লিখিত সকল ক্ষেত্রে
সঠিক উত্তর:
উল্লিখিত সকল ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সকল ক্ষেত্রে
ব্যাখ্যা
• এমবেডেড কম্পিউটার:
- এম্বেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলারের ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- এটি শুধুমাত্র সুনির্দিষ্ট করে দেওয়া কাজই করে।
- সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।

উৎস: computerhope website.
৩০.
রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার কোনটি?
  1. Microsoft Access
  2. Internet Explorer
  3. Opera
  4. Google Chrome
সঠিক উত্তর:
Microsoft Access
উত্তর
সঠিক উত্তর:
Microsoft Access
ব্যাখ্যা
• Microsoft Acces হলো রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার।

• রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম:
- রিলেশন করা ডাটা টেবিলের সমন্বয়ে গঠিত ডাটাবেজকে রিলেশনাল ডাটাবেজ বলা হয়।
- আধুনিক ডাটাবেজ সফটওয়্যার বলতে সাধারণত রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকেই বুঝায়।
- ১৯৭০ সালে হেনরি এফ কড রিলেশনাল ডেটাবেজ মডেলটির ধারণা উপস্থাপনা করেন।
- হেনরি এফ কড কে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর প্রবর্তক বলা হয়।

• কয়েকটি রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার:
- Oracle,
- MySQL,
- Microsoft Access ইত্যাদি।

• রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্যসমূহ:
- সহজে টেবিল তৈরি করে ডাটা এন্ট্রি করা যায়।
- ডাটা টেবিলের সাথে অন্য এক বা একাধিক ডাটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়।
- অসংখ্য ডাটার মধ্য থেকে প্রয়োজনীয় ডাটাকে খুঁজে বের করা যায়।
- সহজে এক ডাটাবেজ থেকে অন্য ডাটাবেজের সাথে তথ্য আদান প্রদান করা যায়।
- সংখ্যাবাচক ডাটাসমূহে সূক্ষ্ম গাণিতিক কাজ করা যায়।
- সহজে নানা ফরমেটের রিপোর্ট তৈরি করা যায় ও তা মুদ্রণ করা যায়।
- প্রয়োজনীয় তথ্য নিয়ে লেবেল তৈরি করা যায় এবং ছাপানো যায়।
- এন্ট্রি ফর্ম তৈরি করা যায়।
- বিভিন্ন ধরনের চার্ট তৈরি করা যায়। আকর্ষণীয় ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করা যায়।
- অন্যান্য ডাটাবেজ প্রোগ্রাম (যেমন- ফক্সপ্রো, এক্সেল ইত্যাদি) থেকে তথ্য বা ডাটা এনে ব্যবহার করা যায়।
- সহজে এ্যাপ্লিকেশন সফ্টওয়‍্যার/প্রোগ্রাম তৈরি করা যায়।

• অন্যান্য অপশন আলোচনা:
Internet Explorer, Opera, Google Chrome হলো ওয়েব ব্রাউজার।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩১.
কম্পিউটারের ক্ষতিকর প্রোগ্রাম কোনটি?
  1. অ্যাভাস্ট
  2. এভিরা
  3. নরটন
  4. মেলওয়্যার
সঠিক উত্তর:
মেলওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
মেলওয়্যার
ব্যাখ্যা
• "মেলওয়্যার" কম্পিউটারের ক্ষতিকর প্রোগ্রাম।

• মেলওয়্যার (Malware):
- Malware-এর পূর্ণ শব্দরূপ হলো Malicious Software.
- মেলওয়্যার অনেক বিস্তৃত একটি টার্ম হিসেবে ব্যবহৃত হয় যার অন্যতম সাধারণ একটি টাইপ হচ্ছে কম্পিউটার ভাইরাস।
- মেলওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যার গুলোর মধ্যে রয়েছে: স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, ট্রোজান হর্স প্রভৃতি।
- এগুলোর প্রতিটির টাইপ বা প্রকৃতি ভিন্ন হলেও এদের উদ্দেশ্য এক অর্থাৎ কম্পিউটার সিস্টেমে অবৈধ অনুপ্রবেশ এবং এর ক্ষতিসাধন করা।
- আর্থিক প্রতারণা বা অবৈধ উপায়ে অর্থ আদায়ে ব্যবহৃত সফটওয়্যারগুলোকেও আ্যাডভান্স লেভেলের মেলওয়্যার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম।
- কাজ: কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে মেমোরিতে গোপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রোগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।

• কম্পিউটারের ক্ষতিকর প্রোগ্রাম বা কম্পিউটার ভাইরাস:
- Malware,
- Spyware,
- Ransomware,
- Worms,
- Trojan Horse ইত্যাদি।

• অন্যান্য অপশন আলোচনা:
- নরটন, এভিরা, অ্যাভাস্ট হচ্ছে কম্পিউটার এন্টিভাইরাস সফ্টওয়্যার।

উৎস:
১. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।