পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
বিষয়: English Language and Grammar সিলেবাস: 1. Correction 2. Sentences & Transformation 3. Words 4. Composition উৎস: প্রচলিত যেকোনো ভালো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL. (সব বই পড়া লাগবে না, সুবিধামতো যেকোনো ১/২টি বেছে নিন।)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
Which one is the correct sentence?
  1. One should take care of their responsibilities properly.
  2. Twenty kilometer are not a short distance to walk.
  3. The furniture was arranged neatly in the room.
  4. Every students are present at today.
সঠিক উত্তর:
The furniture was arranged neatly in the room.
উত্তর
সঠিক উত্তর:
The furniture was arranged neatly in the room.
ব্যাখ্যা
Correct Sentence: The furniture was arranged neatly in the room.
- কারণ Furniture হচ্ছে Uncount Noun তাই এর Plural হয় না। এটি Singular verb নেয়।

• Furniture (Uncountable Noun)
- English Meaning: Objects that can be moved, such as tables, chairs, and beds, that are put into a house or an office to make it suitable for living or working in.
- Bangla Meaning: আসবাবপত্র।

• Note:
- এদেরকে plural করতে হলে, A piece of furniture (Singular), কে Two pieces of furniture (Plural) লিখে করতে হয়।

উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) their এর পরিবর্তে one's হবে। কারণ, One এর Possessive case টি one's  হয়।
- Correct sentence: One should take care of one's responsibilities properly.

খ) একক সমষ্টি বুঝাতে অর্থ, সময়, দূরত্ব এর রকক দেখতে Plural হলেও Singular verb নেয়। তাই Twenty kilometers এরপর is হবে।
- Correct sentence: Twenty kilometers is not a short distance to walk.

ঘ) Every এবং Singular Noun একত্রিত হয়ে একটি Singular Subject তৈরি করে, তাই Verb ও Singular হয়।
- Correct sentence: Every student is present today.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
.
A single paragraph is composed of how many paragraphs?
  1. One
  2. Two
  3. Three
  4. Four
সঠিক উত্তর:
One
উত্তর
সঠিক উত্তর:
One
ব্যাখ্যা
A single paragraph is composed of - One paragraph.

Paragraph
- Paragraph শব্দের অর্থ হলো অনুচ্ছেদ। ‌
- Paragraph হলো এমন একটি ক্ষুদ্র রচনা যার মধ্যে একটি মাত্র, idea বা theme থাকে।

• তাছাড়া Paragraph এ সাধারণত তিনটি অংশ থাকে।
01. Topic Sentence
- একটি Paragraph এর প্রধান idea বা theme যে বাক্যের দ্বারা প্রকাশিত হয় তাকে topic sentence বলে।
- Topic Sentence সাধারণত কোনো Paragraph এর শুরুতে লেখা হয়। 
- Topic Sentence এ অবশ্যই একটি Controlling Idea থাকবে যা Paragraph এর বাকি অংশ Control করে।

02. Body:
- প্রথম sentence- এর পর থেকে শেষ sentence এর আগ পর্যন্ত পুরো অংশটাকে parragraph এর body বলা যায়।
- এতে এমন সব বাক্যসমষ্টি থাকে যা paragraph এর মূল idea বা theme কে উপস্থাপিত করে।

03. Terminator:
- এটাকে paragraph এর সমাপ্তি, উপসংহার বলে। এটি দিয়ে Paragraph শেষ হয়।
- অর্থাৎ একটি সার্থক সমাপ্তিসূচক sentence কে বলা হয় Terminator.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
Choose the correct sentence using "a few".
  1. There are only a few apples remaining in the basket.
  2. There is only a few apples remaining in the basket.
  3. There a few apples remaining in the basket.
  4. A few of apples remaining in the basket.
সঠিক উত্তর:
There are only a few apples remaining in the basket.
উত্তর
সঠিক উত্তর:
There are only a few apples remaining in the basket.
ব্যাখ্যা

The correct answer is - There are only a few apples remaining in the basket.

Little, A little, Few, A few এর ব্যবহার:
- এগুলো হচ্ছে quantifier determiners. যার দ্বারা কিছু পরিমাণ, সংখ্যাকে বুঝায়।
- Little এবং A little বসে uncountable noun এর ক্ষেত্রে,
- Few এবং A few বসে countable noun এর ক্ষেত্রে।   

- Little ও Few, negative quantifier determiners ব্যবহার করা হয়। এর অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে।

• অল্প কয়েকটি অর্থে countable noun এর আগে A few বসে এবং অল্প একটু বা সামান্য অর্থে uncountable noun এর আগে A little বসে।
- A few বা A little উভয়ের অর্থই হচ্ছে Some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)।

• প্রদত্ত sentence টিতে apples হচ্ছে Countable noun. 
- A few এর অর্থ হলো অল্প কয়েকটি বা অল্প পরিমাণ।
- কিন্তু "remaining in the basket" এর বাংলা অর্থ হলো "ঝুঁড়িতে অবশিষ্ট থাকা"। যা দিয়ে বুঝা যাচ্ছে যে এখনও ঝুড়িতে অবশিষ্ট আছে।

- তাই এখানে (অপশন ক) সঠিক

• উল্লিখিত বাকি অপশনগুলো,
(খ) There is only a few apples remaining in the basket.
- এখানে There is না হয়ে There are হবে। apples এখানে Plural তাই verb ও plural হবে।
- তাই এটি ভুল।

(গ) There a few apples remaining in the basket.
- There এরপর কোন verb ব্যবহার করা হয় নাই।
- তাই এটি ভুল।

(ঘ) A few of apples remaining in the basket.
- এটি গঠনগত ভুল।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

.
Which sentence correctly uses the word "Blemish"?
  1. The scar was a blemish on her otherwise perfect skin.
  2. খ) He blemished the cake with extra sugar.
  3. They blemished the road before the rain.
  4. She blemished the room by cleaning it.
সঠিক উত্তর:
The scar was a blemish on her otherwise perfect skin.
উত্তর
সঠিক উত্তর:
The scar was a blemish on her otherwise perfect skin.
ব্যাখ্যা
The correct answer is - The scar was a blemish on her otherwise perfect skin.

• Blemish (verb & noun)
- English Meaning: A mark on something that spoils its appearance.
- Bangla Meaning: দাগ বা ত্রুটি; নৈতিক ত্রুটি; দোষ বা কলঙ্ক।

Synonyms:
- Defect - ত্রুটি; বিচ্যুতি; খুঁত; অভাব; দোষ।
- Stain - রং পরিবর্তিত করা; রঞ্জিত করা; বিবর্ণ করা।
- Flaw - চিড়; ফাটল; খুঁত; ত্রুটি; কলঙ্ক; দোষ।

Antonyms:
- Perfection - উৎকর্ষ বা সাধিত উৎকর্ষ।
- Purity - পরিষ্কার অবস্থা; বিশুদ্ধতা; শুদ্ধতা; দোষশূন্যতা; পবিত্রতা; পাপশূন্যতা।
- Immaculateness - নির্মল; বিশুদ্ধ।

Example Sentence
1. The painting was beautiful except for a small blemish on the canvas.
2. The scandal blemished his reputation.

• উল্লিখিত বাকি অপশনগুলো,
খ) She blemished the cake with extra sugar.
- ভুল। কেকের স্বাদ বাড়ানো বা অতিরিক্ত চিনি দেওয়া খারাপ বা নষ্ট করার কাজ নয়, বরং এটি একটি রান্নার প্রক্রিয়া বা স্বাদ বৃদ্ধি। তাই এখানে "blemish" ব্যবহার অপ্রযোজ্য এবং অর্থগত ভুল।

 গ) They blemished the road before the rain.
- ভুল। রাস্তা নষ্ট বা ক্ষতিগ্রস্ত হওয়া বোঝাতে "blemish" ব্যবহার করা ঠিক নয়, কারণ রাস্তা ক্ষতিগ্রস্ত হলে সাধারণত "damage", "deteriorate" ইত্যাদি শব্দ ব্যবহার হয়।

ঘ) She blemished the room by cleaning it.
- ভুল। ঘর পরিষ্কার করা একটি সদুপায় এবং ভালো কাজ। পরিষ্কারের ফলে ঘর নষ্ট বা দাগগ্রস্ত হয় না। তাই এখানে “blemish” ব্যবহার অর্থগত ভুল এবং বাক্যের ভাবের বিরোধী।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
.
The synonym of the word "Contrast" is -
  1. Similarity
  2. Abscission
  3. Petulant
  4. Disparity
সঠিক উত্তর:
Disparity
উত্তর
সঠিক উত্তর:
Disparity
ব্যাখ্যা
• Contrast (Noun, Verb):
- English Meaning: An obvious difference between two or more things; to compare two people or things to show the differences between them.
- Bangla Meaning: বিপরীত বা বিরুদ্ধ বলে প্রতীয়মান হওয়া।

Synonyms: Juxtaposition, Divergence, Disparity.
Antonyms: Similarity, Conformity, Harmony.

উল্লিখিত অপশনগুলো,
- Similarity - সাদৃশ্য;
- Abscission - আকস্মিক সমাপ্তি;
- Petulant - যুক্তিহীনভাবে অস্থির বা বিরক্তিকর;
- Disparity - বৈষম্য; অসমতা

Example sentence
- There is a sharp contrast between his words and actions.
- The essay contrasts rural life with urban life.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
.
Select the sentence that is grammatically correct.
  1. Would that I can know the answer to this difficult question.
  2. She has already finished her homework.
  3. The Headmaster and secretary are attending the conference today.
  4. He talks as though he know everything.
সঠিক উত্তর:
She has already finished her homework.
উত্তর
সঠিক উত্তর:
She has already finished her homework.
ব্যাখ্যা
Correct Sentence: She has already finished her homework. (অপশন খ)
- Just, Just now, Already, Recently, Yet, Ever থাকলে Sentence টি Present Perfect Tense হয়।

উল্লিখিত বাকি অপশনগুলো,
(ক) Would that দিয়ে Sentence শুরু হলে Subject এরপর could বসে এবং verb এর Present form বসে।
- Correct Sentence: Would that I could know the answer to this difficult question.

(গ) And দ্বারা যুক্ত Sentence এ যদি Subject একই ব্যক্তি বা বস্তুকে বুঝায় তবে তাদের Verb ও Pronoun Singular হয়।
- Correct Sentence: The Headmaster and secretary is attending the conference today.

(ঘ) As if / As though এর পূর্বে Present Indefinite Tense, থাকলে as if/ as though এর পরে Past Indefinite Tense হয় এবং Be verb থাকলে সব সময় were হয়।
- Correct Sentence: He talks as though he knew everything.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
Which sentence correctly uses the word "Leniency"?
  1. The teacher showed leniency by punishing the students harshly.
  2. The manager's leniency made the rules stricter.
  3. The judge showed leniency and gave a lighter sentence.
  4. Her leniency caused her to ignore the traffic signs intentionally.
সঠিক উত্তর:
The judge showed leniency and gave a lighter sentence.
উত্তর
সঠিক উত্তর:
The judge showed leniency and gave a lighter sentence.
ব্যাখ্যা
The correct answer is - The judge showed leniency and gave a lighter sentence.

• Leniency (Noun)
- English Meaning: The fact or quality of being more merciful or tolerant than expected.
- Bangla Meaning: উদার; দয়ালু; কোমল; ক্ষমাশীল।

• Synonyms
- Clemency - ক্ষমাশীলতা; নম্রতা; কোমলতা; মৃদুতা।
- Mildness - কোমলতা; আচরণ বা সিদ্ধান্তে কঠোরতা বা রূঢ়তার অভাব।
- Forbearance - ধৈর্য; আত্মসংযম; ধৈর্যশীলতা; তিতিক্ষা।

Antonyms
- Severity - কঠোরতা; তীব্রতা; প্রচণ্ডতা; প্রবলতা।
- Strictness - কড়াকড়ি; নিয়ম বা শৃঙ্খলার ক্ষেত্রে অনমনীয়তা।
- Rigidity - দৃঢ়তা; অনমনীয়তা; কঠোরতা।

উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) The teacher showed leniency by punishing the students harshly.
- ভুল। এই বাক্যে বলা হয়েছে, শিক্ষক leniency দেখালেন, কিন্তু পরক্ষণেই বলা হচ্ছে harshly punished (কঠোর শাস্তি দিয়েছেন)।
- এটি পরস্পরবিরোধী এবং সহনশীলতা ও কঠোর শাস্তি একসাথে হয় না।
- তাই বাক্যটি অর্থগতভাবে ভুল।

খ) The manager's leniency made the rules stricter.
- ভুল। Leniency থাকলে নিয়ম নরম বা সহজ হওয়ার কথা, কিন্তু এখানে বলা হয়েছে "made the rules stricter" (নিয়ম আরও কঠোর করেছে)।
- এই দাবি leniency এর প্রকৃত অর্থের সঙ্গে বিরোধপূর্ণ, তাই এটি অর্থবোধকভাবে ভুল।

ঘ) Her leniency caused her to ignore the traffic signs intentionally.
- ভুল। এখানে বলা হয়েছে, নিজের leniency এর কারণে সে ট্রাফিক চিহ্ন উপেক্ষা করেছে, তাও ইচ্ছাকৃতভাবে।
- Leniency সাধারণত অন্যকে ক্ষমা করার বা কঠোরতা না দেখানোর বিষয়, নিজের প্রতি ইচ্ছাকৃত অবহেলার সঙ্গে এর অর্থ মেলে না।
- তাই বাক্যটি ব্যবহারগত ও ভাবগতভাবে ভুল।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
.
He did not get a good job although he had qualifications. (Make it simple)
  1. Despite of having qualifications, he did not get a good job.
  2. In spite of having qualifications, he did not get a good job.
  3. In spite of being qualifications, he did not get a good job.
  4. Because of having qualifications, he did not get a good job.
সঠিক উত্তর:
In spite of having qualifications, he did not get a good job.
উত্তর
সঠিক উত্তর:
In spite of having qualifications, he did not get a good job.
ব্যাখ্যা
Though/ Although Clause- এ has/ have/ had থাকলে সে ক্ষেত্রে Complex Sentence কে Simple Sentence এ রূপান্তরের নিয়ম:
- Though/ Although এর পরিবর্তে Despite/ In Spite of বসে।
- Subject অনুসারে এর Possessive form বসে।
- has/ have/ had এর পরিবর্তে having বসে।
- প্রদত্ত Sentence এর বাকী অংশ বসবে।

Complex Sentence: He did not get a good job although he had qualifications.
Simple Sentence: In spite of having qualifications, he did not get a good job.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
Oliver Kahn is the best goalkeeper we have ever seen. (make it comparative)
  1. Oliver Kahn is better than most other goalkeeper we have ever seen.
  2. Oliver Kahn is better than other goalkeeper we have ever seen.
  3. Oliver Kahn is better goalkeeper than any other we have ever seen.
  4. Oliver Kahn is better than any other goalkeeper we have ever seen.
সঠিক উত্তর:
Oliver Kahn is better than any other goalkeeper we have ever seen.
উত্তর
সঠিক উত্তর:
Oliver Kahn is better than any other goalkeeper we have ever seen.
ব্যাখ্যা
Superlative Degree কে Comparative Degree তে রূপান্তরের নিয়ম:
- প্রদত্ত Sentence এর Subject ও verb বসে।
- the উঠে যায়।
- Superlative এর Comparative form বসে।
- than any other বসে।
- প্রদত্ত Sentence এর বাকি অংশ বসে।

Superlative Degree: Oliver Kahn is the best goalkeeper we have ever seen. 
Comparative Degree: Oliver Kahn is better than any other goalkeeper we have ever seen.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১০.
When he was four, he left his village. (Make it simple)
  1. When in four, he left his village.
  2. At the age of four, he left his village.
  3. In four, he left his village.
  4. In the age of four, he left his village.
সঠিক উত্তর:
At the age of four, he left his village.
উত্তর
সঠিক উত্তর:
At the age of four, he left his village.
ব্যাখ্যা
When যুক্ত Complex Sentence কে Simple Sentence করার নিয়ম:
- When উঠে যায় এবং when এরপরের অংশে যে Subject ও Verb থাকে টা উঠে যায়। 
- ছোট সময় বুঝালে at/ in বসে।
- ঋতু বুঝালে তার পূর্বে in বসে।
- বয়স বুঝালে at the age of বসে।
- Comma (,) এরপরের অংশ বসবে।

Complex Sentence: When he was four, he left his village.
Simple Sentence: At the age of four, he left his village.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১১.
Though she studied hard, she failed the exam. (make it compound)
  1. She studied hard or she failed the exam.
  2. She studied hard and she failed the exam.
  3. She studied hard but she failed the exam.
  4. She studied hard so she failed the exam.
সঠিক উত্তর:
She studied hard but she failed the exam.
উত্তর
সঠিক উত্তর:
She studied hard but she failed the exam.
ব্যাখ্যা
Though/ although যুক্ত Complex Sentence কে Compound Sentence এ রূপান্তরের নিয়ম:
- Though/ although উঠে যায়।
- ১ম Clause টি বসে।
- But বসে।
- ২য় Clause টি বসে।

Complex Sentence: Though she studied hard, she failed the exam.
Compound Sentence: She studied hard but she failed the exam.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১২.
The puzzle is too difficult to solve. (Make it complex)
  1. The puzzle is so that difficult and it can not be solved.
  2. The puzzle is difficult that it can not be solved.
  3. The puzzle is too difficult that it can not be solved.
  4. The puzzle is so difficult that it can not be solved.
সঠিক উত্তর:
The puzzle is so difficult that it can not be solved.
উত্তর
সঠিক উত্তর:
The puzzle is so difficult that it can not be solved.
ব্যাখ্যা
 • Too + --- + to যুক্ত Simple sentence কে Complex sentence এ রূপান্তরের নিয়ম:
- Subject এরপরে প্রথম too এর জায়গায় so বসে।
- Too + --- + to এর মাঝের Adjective word টি বসে।
- to এর পরিবর্তে that বসে।
- প্রথম subject টির Pronoun form বসে।
- tense অনুযায়ী can not/ could not বসে।
- বাকী অংশ বসে।

• Simple: The puzzle is too difficult to solve.
• Complex: The puzzle is so difficult that it can not be solved.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৩.
Which sentence correctly uses the word "Melee"?
  1. The scientist led a melee of new discoveries in the lab.
  2. She enjoyed the melee of quiet thoughts in her diary.
  3. A melee broke out after the referee made a controversial call.
  4. He painted a melee of calm colors on the canvas.
সঠিক উত্তর:
A melee broke out after the referee made a controversial call.
উত্তর
সঠিক উত্তর:
A melee broke out after the referee made a controversial call.
ব্যাখ্যা
The correct answer is - A melee broke out after the referee made a controversial call.

• Melee (Noun)
- English Meaning: A large noisy, uncontrolled crowd, in which people are moving in different directions and sometimes fighting with each other.
- Bangla Meaning: এলোমেলো লড়াই; বিশৃঙ্খল মানুষের ভিড়।

Synonym:
- Scuffle - হাতাহাতি (করা); মারপিট (করা)।
- Rumpus - গোলমাল; হৈচৈ; কোলাহল।
- Scrap - মারামারি; ঝগড়াঝাঁটি।

Antonym:
- Pacification - শান্তকরণ বা শান্ত হওয়া; শান্তি প্রতিষ্ঠা।
- Reconciliation - সামঞ্জস্যবিধান; মিটমাট; পুনর্মিত্রতা; মীমাংসা।
- Appeasement - শান্ত বা প্রশমিতকরণ।

Example Sentence:
1. The melee on the soccer field led to multiple yellow cards being issued to players from both teams.
2. The soldiers engaged in fierce melee combat, swords clashing in the chaos of battle.

 উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) The scientist led a melee of new discoveries in the lab.
- ভুল। এখানে "melee of new discoveries" বলা হয়েছে, যা একেবারেই অপ্রাসঙ্গিক।
- Scientific discoveries সাধারণত শৃঙ্খলাবদ্ধ ও বিশ্লেষণমূলক, সেখানে melee ব্যবহার করলে তা অর্থগত ও প্রসঙ্গগতভাবে ভুল হয়।

খ) She enjoyed the melee of quiet thoughts in her diary.
- ভুল। "Quiet thoughts" অর্থেই বোঝাচ্ছে একটি শান্ত ও অভ্যন্তরীণ অনুভূতির বিষয়, যেখানে "melee" শব্দটি সম্পূর্ণ বিরোধী।
- তাই বাক্যটি অর্থের দিক থেকে অসংগতিপূর্ণ।

ঘ) He painted a melee of calm colors on the canvas.
- ভুল। "Calm colors" মানেই শান্ত, মসৃণ, কিন্তু melee মানে গোলযোগপূর্ণ সংঘর্ষ।
- এই দুইয়ের ধারণাগত মিল নেই, তাই এখানে "melee" ব্যবহার অর্থগতভাবে ভুল।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১৪.
Which of the following is a common component of a formal letter?
  1. Complimentary close
  2. Topic sentence
  3. Terminator
  4. Greeting card
সঠিক উত্তর:
Complimentary close
উত্তর
সঠিক উত্তর:
Complimentary close
ব্যাখ্যা
A complimentary close is a part of a formal letter.

একটি formal letter এর প্রধান অংশ হলো ছয়টি। যথা: 
1. Heading - প্রেরকের নাম, ঠিকানা ইত্যাদি।
2. Salutation - যেমন Sir, Dear X.  
3. Body 
4. Complimentary close or, subscription যেমন I remain, Sir/ Yourse faithfully
5. Signature - স্বাক্ষর। 
6. Address or, superscription. 

উল্লিখিত বাকি অপশনগুলো,
Topic Sentence:
- একটি Paragraph এর প্রধান idea বা theme যে বাক্যের দ্বারা প্রকাশিত হয় তাকে topic sentence বলে।
- Topic Sentence সাধারণত কোনো Paragraph এর শুরুতে লেখা হয়।
- Topic Sentence এ অবশ্যই একটি Controlling Idea থাকবে যা Paragraph এর বাকি অংশ Control করে।

Terminator:
- এটাকে paragraph এর সমাপ্তি, উপসংহার বলে। এটি দিয়ে Paragraph শেষ হয়।

Source: High School English Grammar and Composition by Wren & Martin.
১৫.
Which sentence correctly uses the word "Primitive"?
  1. She wore a primitive gown at the fashion show.
  2. The robot was primitive and operated using artificial intelligence.
  3. Early humans used primitive tools made of stone.
  4. His behavior was primitive in its elegance and charm.
সঠিক উত্তর:
Early humans used primitive tools made of stone.
উত্তর
সঠিক উত্তর:
Early humans used primitive tools made of stone.
ব্যাখ্যা
The correct answer is - Early humans used primitive tools made of stone.

• Primitive (Adjective)
- English Meaning: relating to human society at a very early stage of development, with people living in a simple way without machines or a writing system.
- Bangla Meaning: সাদামাটা; আদিম।

Synonym:
- Undeveloped - অনুন্নত; অনুন্নীত।
- Rudimentary - প্রাথমিক; অবিকশিত; আদিম; অনুন্নত; অবর্ধিত।

Antonym:
- Sophisticated - সহজাত সারল্য হারিয়ে দুনিয়াদারি শিখেছে এমন; দুনিয়াদারি প্রদর্শন করে এমন; জটিল; অত্যাধুনিক।
- Artful - ধূর্ত; চতুর; প্রতারণাপূর্ণ; সেয়ানা।
- Refined - পরিমার্জিত; সংস্কৃত।

Example Sentence:
1. In the depths of the jungle, they discovered a primitive tribe living without modern amenities.
2. The cave paintings provided insight into the primitive artistry of our ancestors.

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) She wore a primitive gown at the fashion show.
- ভুল। ফ্যাশন শো হলো আধুনিক ও রুচিসম্মত পোশাক প্রদর্শনের জায়গা। সেখানে কেউ যদি "primitive gown" পড়ে, সেটা শৈল্পিক উদ্দেশ্যে হলে ভিন্ন কথা। কিন্তু সাধারণভাবে এটি অপরিণত বা আদিম পোশাক বোঝাবে, যা বাক্যটিকে অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিকর করে তোলে।
- তাই এখানে "primitive" ব্যবহার অনুচিত।

খ) The robot was primitive and operated using artificial intelligence.
- ভুল। একটি primitive robot কখনোই AI-চালিত হতে পারে না, কারণ AI নিজেই অত্যাধুনিক এক প্রযুক্তি।
- "Primitive" ও "artificial intelligence" পরস্পরবিরোধী ধারণা বহন করে, তাই বাক্যটি অর্থগতভাবে অসঙ্গত।

ঘ) His behavior was primitive in its elegance and charm.
- ভুল। একই আচরণ একসাথে primitive (অমার্জিত) এবং elegant & charming (মার্জিত ও আকর্ষণীয়) হতে পারে না।
- এটি অর্থগতভাবে পরস্পরবিরোধী এবং বাক্যটির ভাবও অস্পষ্ট হয়ে পড়ে।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১৬.
The synonym of the word "Precedence" is -
  1. Priority
  2. Callous
  3. Elderly
  4. Neutral
সঠিক উত্তর:
Priority
উত্তর
সঠিক উত্তর:
Priority
ব্যাখ্যা
• Precedence (Noun):
- English Meaning: the condition of being considered more important than someone or something else; priority in importance, order, or rank.
- Bangla Meaning: অগ্রপদ বা অগ্রবর্তিতার অধিকার; অগ্রাধিকার; অগ্রগণ্যতা।

Synonym: Priority, Antecedence, Predominance.
Antonym: Insignificance, Inferiority, Mediocrity.

উল্লিখিত অপশনগুলো,
- Priority - অগ্রাধিকার;
- Callous - অনুভূতিহীন;
- Elderly - প্রবীণ;
- Neutral - নিরপেক্ষ।

Example sentence
- Safety must take precedence over speed in construction work.
- The manager gave precedence to experience rather than academic results.

Source: Live MCQ Lecture.
১৭.
Choose the correct sentence.
  1. The population of India is greater than China.
  2. The population of India is greater than those of China.
  3. The population of India is greater than that of China.
  4. The population of India is greater than China’s population.
সঠিক উত্তর:
The population of India is greater than that of China.
উত্তর
সঠিক উত্তর:
The population of India is greater than that of China.
ব্যাখ্যা
Correct Sentence: The population of India is greater than that of China.

• দুটি Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে Uncountable Noun এর পরিবর্তে that of এবং Plural Countable Noun এর পরিবর্তে those of ব্যবহৃত হয়।
- অন্যভাবে বলা যায়, কোনো Comparative sentence এর প্রথম অংশ যদি The + Noun + of + Noun হয়, তবে verb এর পরের অংশ হবে than + that/ those of হবে।

উল্লিখিত বাকি অপশনগুলো,
(ক) Sentence টিতে Comparative sentence এর প্রথম অংশের নিয়ম অনুসারে The + Noun + of + Noun (The population of India) হয়েছে, তাই দ্বিতীয় অংশে than এরপর that of হবে। কারণ, The population of India দ্বারা Uncountable Noun কে বুঝায়।

(খ) Sentence টিতে The population of India, Uncountable Noun কে বুঝায় তাই those of এর পরিবর্তে that of হবে।

(ঘ) দুটি Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে হবে। তাই Sentence টিতে The climate of Nepal, Uncountable Noun কে বুঝায় তাই এখানে than China's population এর পরিবর্তে than that of China হবে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
১৮.
The antonym of the word "Recalcitrant" is -
  1. Intractable
  2. Uncooperative
  3. Indifferent
  4. Docile
সঠিক উত্তর:
Docile
উত্তর
সঠিক উত্তর:
Docile
ব্যাখ্যা
• Recalcitrant (Adjective)
- English Meaning: Unwilling to do what you are asked or ordered to do, even if it is reasonable.
- Bangla Meaning: অবাধ্য; অবশ্য; শৃঙ্খলাভঙ্গকারী: a recalcitrant child/attitude.

Synonyms: Uncooperative, Intractable, Unmanageable, Rebellious.
Antonyms: Amenable, Docile, Compliant, Biddable.

উল্লিখিত অপশনগুলো,
- Intractable - সহজে নিয়ন্ত্রণ বা বশ করা যায় না এমন;
- Uncooperative  - অসহযোগী;
- Indifferent - উদাসীন, নিরপেক্ষ;
- Docile - বাধ্য

Example Sentence:
1. He was often handed the difficult and recalcitrant patients by his bosses and he hadn't failed one yet.
2. The manager worried that the recalcitrant employee would try to undermine his authority.

Source: Live MCQ Lecture.
১৯.
The antonym of the word "Stagnation" is -
  1. Decline
  2. Advancement
  3. Dormancy
  4. Standstill
সঠিক উত্তর:
Advancement
উত্তর
সঠিক উত্তর:
Advancement
ব্যাখ্যা
• Stagnation (Noun)
- English Meaning: The state of not changing, developing, or moving; a lack of progress or growth.
- Bangla Meaning: অগ্রগতি বা পরিবর্তনের অভাব (অগ্রগতিহীন অবস্থা)।

Synonyms: Standstill, Inactivity, Idle.
Antonyms: Progress, Advancement, Development.

উল্লিখিত অপশনগুলো,
- Decline- পতন বা অবনতি;
- Advancement- পদোন্নতি; উন্নতি
- Dormancy- সুপ্ত বা নিষ্ক্রিয় অবস্থা;
- Standstill- অচলাবস্থা।

Example Sentences:
1. The water in the pond showed signs of stagnation.
2. Without new ideas, the project has fallen into stagnation.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২০.
The synonym of the word "Fastidious" is -
  1. Remiss
  2. Meticulous
  3. Flexible
  4. Fabricated
সঠিক উত্তর:
Meticulous
উত্তর
সঠিক উত্তর:
Meticulous
ব্যাখ্যা
• Fastidious (Adjective)
- English Meaning: Giving too much attention to small details and wanting everything to be correct and perfect.
- Bangla Meaning: খুঁতখুঁতে; দোষ ধরতে তৎপর।

Synonyms: Meticulous, Finicky, Fussy.
Antonyms: Remiss, Lax, Neglectful.

উল্লিখিত অপশনগুলো,
- Remiss - কর্তব্য অবহেলাকারী; অমনোযোগী;
- Meticulous - খুঁটিনাটির ব্যাপারে অতি যত্নশীল; অতি সতর্ক;
- Flexible - নমনশীল; আনম্য; নম্য; নমনীয়;
- Fabricated - নির্মাণকরণ, মিথ্যাকাহিনি, জাল দলিল; মনগড়া; বানানো।

Example sentence:
- She is fastidious about keeping her house spotless.
- The editor is so fastidious that even the smallest typo gets corrected.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২১.
Which sentence correctly uses the word "Trepidation"?
  1. She danced with trepidation at the joyful festival.
  2. He opened the mysterious letter with a sense of trepidation.
  3. They celebrated the victory with trepidation and excitement.
  4. The kids laughed in trepidation while playing in the park.
সঠিক উত্তর:
He opened the mysterious letter with a sense of trepidation.
উত্তর
সঠিক উত্তর:
He opened the mysterious letter with a sense of trepidation.
ব্যাখ্যা
The correct answer is - He opened the mysterious letter with a sense of trepidation.

• Trepidation (Noun)
- English Meaning: An uncomfortable feeling of nervousness or worry about something that is happening or might happen in the future.
- Bangla Meaning: সচকিত উত্তেজিত মনোভাব।

• Synonyms:
- Anxiety - ভবিষ্যৎ বিষয়ে ভয় ও অনিশ্চয়তাবোধ; উদ্বেগ; দুশ্চিন্তা।
- Apprehension - আশঙ্কা; ভবিষ্যৎ বিষয়ে উৎকণ্ঠার অনুভূতি; উপলব্ধি; চেতনা; বোধ।
- Disquietude - মানসিক অস্থিরতা বা উদ্বেগ।

Antonyms:
- Calmness - শান্ততা, বিশ্রান্ততা।
- Equanimity - মনমেজাজের প্রশান্তি।
- Composure - শান্তি; স্থৈর্য; আত্মসংবরণ।

Example Sentence:
1. The villagers faced the storm with trepidation but stood united.
2. Despite his trepidation, he agreed to try skydiving for the first time.

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) She danced with trepidation at the joyful festival.
- ভুল। Joyful festival মানেই এক আনন্দময় ও উল্লসিত পরিবেশ, যেখানে কেউ সাধারণত উৎসাহ নিয়ে নাচে।
- কিন্তু "trepidation" হলো এমন একটি অনুভূতি যা সাধারণত ভীতিকর বা চাপের মুহূর্তে দেখা যায়, নাচ বা উৎসবের সঙ্গে তা অর্থগতভাবে অসঙ্গত।
- তাই এখানে "trepidation" শব্দটির ব্যবহার ভুল ও অপ্রাসঙ্গিক।

গ) They celebrated the victory with trepidation and excitement.
- ভুল। "Victory celebration" এবং “trepidation” পরস্পরবিরোধী অনুভূতি।
- একইসাথে ভয় ও আনন্দ প্রকাশ করা ব্যাকরণগতভাবে সম্ভব হলেও, বাস্তবতায় এটি অযৌক্তিক ও বিভ্রান্তিকর।
- তাই এই বাক্যে "trepidation" ব্যবহৃত হয়েছে অযথা ও অসঙ্গতিপূর্ণভাবে।

ঘ) The kids laughed in trepidation while playing in the park.
- ভুল। "laughed in trepidation" বলতে বোঝায় ভয়ে কাঁপতে কাঁপতে হাসা, যা একটি খেলাধুলার পরিবেশে অযৌক্তিক ও বাস্তবতা-বিরোধী।
- তাই এখানে শব্দের ব্যবহার অনর্থক ও অবাস্তব।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২২.
Choose the correct sentence.
  1. He died in a car crash last night.
  2. He died of a car crash last night.
  3. He died from a car crash last night.
  4. He died at a car crash last night.
সঠিক উত্তর:
He died in a car crash last night.
উত্তর
সঠিক উত্তর:
He died in a car crash last night.
ব্যাখ্যা
Correct Answer: He died in a car crash last night.

- দুর্ঘটনায় মারা গেলে; হাসপাতালে মারা গেলে; শান্তিতে মারা গেলে (ঘুমে); যুদ্ধে মারা গেলে, died (verb) এর সাথে (Preposition) in বসে।

• তাছাড়া, "Die" (verb) এর সঙ্গে ব্যবহৃত Prepositions ও তাদের অর্থ:

01. By:
- সহিংস পদ্ধতি বা মাধ্যম দ্বারা মারা যাওয়া বোঝাতে by ব্যবহৃত হয়।

Example
• তরবারি, গুলি বা সহিংসতার মাধ্যমে:
- He died by the sword.
- সে তরবারির আঘাতে মারা যায়।

• পথ দুর্ঘটনা বা মারাত্মক আক্রমণে:
- They died by gunfire.
- তারা গুলিতে মারা গেছে।

02. Of/ From:
- রোগ, ক্ষুধা, আঘাত বা বয়সজনিত কারণে মারা গেলে of বা from ব্যবহৃত হয়।

Example
• রোগ বা দুর্বলতার কারণে:
- She died of cancer/ from cancer.
- সে ক্যান্সারে মারা গেছে।

• ক্ষুধা বা পিপাসায়:
- They died of hunger/ thirst.
- তারা ক্ষুধা/ পিপাসায় মারা গেছে।

• আঘাত বা ইনজুরির কারণে:
- The cyclist died from his injuries.
- সাইকেল আরোহী তার আঘাতে মারা গেছে।

• বয়সজনিত কারণে:
- She died of old age.
- সে বার্ধক্যে মারা গেছে।

03. For:
- কোনো উদ্দেশ্য, কারণ বা কারো জন্য আত্মত্যাগ বোঝাতে for ব্যবহৃত হয়।

Example
• দেশের জন্য মারা যাওয়া:
- He died for his country.
- সে তার দেশের জন্য মারা গেছে।

• বিশ্বাস বা ন্যায়ের জন্য:
- They died for justice.
- তারা ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে।

04. At
• ঝুঁকিপূর্ণ জায়গা বা মুহূর্ত বোঝাতে at ব্যবহৃত হয়।

Example
- He died at the scene of the explosion.
- সে বিস্ফোরণের স্থানেই মারা যায়।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.
২৩.
Which of the following sentences is grammatically incorrect?
  1. I hardly saw no one at the party.
  2. Several students participated in the competition.
  3. They asked many questions after the lecture.
  4. He showed a little kindness to the stranger.
সঠিক উত্তর:
I hardly saw no one at the party.
উত্তর
সঠিক উত্তর:
I hardly saw no one at the party.
ব্যাখ্যা
The incorrect sentence is - I hardly saw no one at the party.

Explanation:
- "Hardly" নিজেই একটি negative অর্থবাচক শব্দ, তাই এর পরে "no" ব্যবহার করা যাবে না।
- Correct sentence is - "I hardly saw anyone at the party." 

উল্লিখিত বাকি অপশনগুলো,
খ) Several students participated in the competition.
- এখানে Several (কিছু সংখ্যক) সঠিক determiner, যা plural countable noun "students" কে determine করতে ব্যবহৃত হয়েছে।

গ) They asked many questions after the lecture.
- Many সঠিক determiner, যা countable noun "questions" কে determine করতে ব্যবহৃত হয়েছে।

ঘ) He showed a little kindness to the stranger.
- A little সঠিক determiner, যা uncountable noun "kindness" -কে determine করতে ব্যবহৃত হয়েছে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
২৪.
Which one of the following sentences is correct?
  1. The guests will have gone home in 10 p.m.
  2. The guests will have gone home since 10 p.m.
  3. The guests will have gone home for 10 p.m.
  4. The guests will have gone home by 10 p.m.
সঠিক উত্তর:
The guests will have gone home by 10 p.m.
উত্তর
সঠিক উত্তর:
The guests will have gone home by 10 p.m.
ব্যাখ্যা
Correct answer: The guests will have gone home by 10 p.m.

• ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে in বসে এবং নির্দিষ্ট সময়ের জন্য by অথবা before বসে।
• অতীতের নির্দিষ্ট সময়ের পূর্বে since অথবা from এবং ব্যাপক সময়ের পূর্বে for বসে।

• প্রদত্ত Sentence টি Future Tense এ আছে এবং 10 p.m. উল্লেখ করার কারণে সময়টি নির্দিষ্ট বুঝিয়েছে।
- তাই এখানে in ব্যবহার না হয়ে by ব্যবহার হয়েছে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২৫.
Which sentence correctly uses the word "Crude"?
  1. She wore a crude dress made of diamonds.
  2. The crude joke offended many people.
  3. His explanation was crude and very scientific.
  4. They built a crude robot with advanced technology.
সঠিক উত্তর:
The crude joke offended many people.
উত্তর
সঠিক উত্তর:
The crude joke offended many people.
ব্যাখ্যা
The correct answer is - The crude joke offended many people.

• Crude (Noun, Adjective)
- English Meaning: Being in a natural state, not refined, or being unrefined and lacking subtlety or sophistication.
- Bangla Meaning: অশোধিত; অপরিবর্তিত।

• Synonyms:
- Raw - কাঁচা; অপক্ব; অদক্ষ; অনভিজ্ঞ; কাঁচা; প্রশিক্ষণহীন।
- Unrefined - অমার্জিত।
- Unpolished - অপরিষ্কার; যেটি নিখুঁত বা মার্জিত নয়।

• Antonyms:
- Refined - পরিশোধিত; উন্নত এবং মার্জিত।
- Sophisticated - পরিশীলিত; সূক্ষ্ম এবং উন্নতমানের; জটিল; অত্যাধুনিক।
- Cultivated - সংস্কৃত; পরিমার্জিত; শিক্ষিত।

• Example Sentence:
1. His crude manners offended the guests at the party.
2. Early humans used crude tools made from stone and wood.

উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) She wore a crude dress made of diamonds.
- ভুল। একটি হীরার তৈরি পোশাক সাধারণত পরিশীলিত এবং মূল্যবান হয় - এটি "crude" হওয়ার কোনো সুযোগ নেই।
- তাই "crude" এবং "dress made of diamonds" এই দুটি ধারণা পরস্পর বিরোধী।

গ) His explanation was crude and very scientific.
- ভুল। একই বাক্যেতে একসাথে crude এবং scientific হতে পারে না।
- কারণ এটি ভাষাগত এবং ভাবগতভাবে পরস্পরবিরোধী।
- তাই এখানে "crude" ব্যবহৃত হয়েছে ভুলভাবে।

ঘ) They built a crude robot with advanced technology.
- ভুল। “Advanced technology” বোঝায় উন্নত ও আধুনিক প্রযুক্তি।
- তাই "crude robot" এবং "advanced technology" এক বাক্যে ব্যবহার করলে অর্থগত দ্বন্দ্ব তৈরি হয়।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.