পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
পরীক্ষা – ৪৫: গণিত ত্রিভুজ, চতুর্ভুজ ও অন্যান্য বহুভুজ সংক্রান্ত ক্ষেত্রফল ও অন্যান্য প্রয়োগ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রি? 
  1. ক) ৩০°
  2. খ) ৪৫°
  3. গ) ৬০°
  4. ঘ) ৭৫°
সঠিক উত্তর:
খ) ৪৫°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রি? 

সমাধান
মনে করি, 
১ম কোণ = ৩ক
২য় কোণ = ৪ক এবং 
৩য় কোণ = ৫ক 

প্রশ্নমতে,
৩ক + ৪ক + ৫ক = ১৮০° 
বা, ১২ক = ১৮০° 
বা, ক = ১৫° 

∴ ক্ষুদ্রতম কোণ = ৩ক
= ৩ × ১৫°
= ৪৫°
.
নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না? 
  1. ক) বর্গ
  2. খ) আয়ত
  3. গ) রম্বস
  4. ঘ) ট্রাপিজিয়াম
সঠিক উত্তর:
গ) রম্বস
উত্তর
সঠিক উত্তর:
গ) রম্বস
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না? 

সমাধান
⇒ বৃত্তস্থ চতুর্ভুজের যে কোন দুইটি বিপরীত কোনের সমষ্টি দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হয়। 
⇒ বর্গ, আয়ত, ট্রাপিজিয়াম - এই তিন চতুর্ভুজের দুইটি বিপরীত কোনের সমষ্টি সর্বদা দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হয়। 
⇒ কিন্তু রম্বসের দুইটি বিপরীত কোনের  সমষ্টি কখনো দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হয় না।

সুতরাং, রম্বস বৃত্তস্থ চতুর্ভুজ হয় না। 
.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে, পরিসীমা কত? 
  1. ক) 40 মি.
  2. খ) 70 মি.
  3. গ) 60 মি.
  4. ঘ) 50 মি.
সঠিক উত্তর:
খ) 70 মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 70 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে, পরিসীমা কত? 

সমাধান
ধরি,
আয়তাকার ঘরের প্রস্থ = x মি.
তাহলে, দৈর্ঘ্য = 3x/2 মি. 

শর্তমতে,
(3x/2) × x = 294
বা, 3x2 = 588
বা, x2 = 196
বা, (x)2 = (14)2 
∴ x = 14 মি. 
এবং দৈর্ঘ্য = (3 × 14)/2 মি.
= 21 মি.

∴ আয়তাকার ঘরের পরিসীমা = 2 × (21 + 14) মি.
= 70 মি. 
.
চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি নিচের কোনটি?
  1. ক) 180°
  2. খ) 270°
  3. গ) 360°
  4. ঘ) 720°
সঠিক উত্তর:
গ) 360°
উত্তর
সঠিক উত্তর:
গ) 360°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি নিচের কোনটি? 

সমাধান
যেকোনো চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360° । 
.
বর্গক্ষেত্রের একবাহু 4 মিটার হলে, উহার কর্ণ কত মিটার? 
  1. ক) 32√2
  2. খ) 16
  3. গ) 32
  4. ঘ) 4√2
সঠিক উত্তর:
ঘ) 4√2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4√2
ব্যাখ্যা
প্রশ্ন: বর্গক্ষেত্রের একবাহু 4 মিটার হলে, উহার কর্ণ কত মিটার? 

সমাধান
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের এক বাহু = 4 মিটার
আমরা জানি, 
 বর্গক্ষেত্রের কর্ণ = √2 × একবাহুর দৈর্ঘ্য 

∴ বর্গক্ষেত্রের কর্ণ = √2 × 4 = 4√2 মি. 
.
কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 ও 10 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?   
  1. ক) 12 বর্গ সে.মি.
  2. খ) 24 বর্গ সে.মি.
  3. গ) 30 বর্গ সে.মি.
  4. ঘ) 40 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
খ) 24 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 24 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 ও 10 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?   

সমাধান
ত্রিভুজের বাহু তিনটি দিয়ে যে ত্রিভুজ আঁকা যায় তা হলো সমকোণী ত্রিভুজ।  
∴ সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল = (1/2) × সমকোণ সংলগ্ন সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল 
= (1/2) × 6 × 8 
= 24 বর্গ সে.মি. 

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = 24 বর্গ সে.মি. 
.
৬ বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে?
  1. ক) ৬
  2. খ) ৯
  3. গ) ১২
  4. ঘ) ১৮
সঠিক উত্তর:
খ) ৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯
ব্যাখ্যা
বহুভুজের কর্ণের সংখ্যা= n(n - 3)/2
∴ ছয় বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ আছে = 6(6 - 3)/2 = 9
.
একটি রম্বসের ক্ষেত্রফল ৫২ বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত?
  1. ক) ২৬ বর্গ সে.মি.
  2. খ) ৫২ বর্গ সে.মি.
  3. গ) ১০৪ বর্গ সে.মি.
  4. ঘ) ১০৮ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
গ) ১০৪ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০৪ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ৫২ বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত? 

সমাধান
আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 

∴ কর্ণদ্বয়ের গুণফল = ২ × রম্বসের ক্ষেত্রফল
= (২ × ৫২) বর্গ সে.মি. 
= ১০৪ বর্গ সে.মি. 
.
কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি-
  1. ক) সমকোণী
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) বিষমবাহু
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) সমদ্বিবাহু
উত্তর
সঠিক উত্তর:
খ) সমদ্বিবাহু
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি- 

সমাধান
ত্রিভুজের অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণের সমষ্টি দুই সমকোণ।
সুতরাং ত্রিভুজের দুটি বহিঃস্থ কোণ সমান হলে ত্রিভুজটির অন্তঃস্থ কোণ দুটিও সমান হবে।
অর্থাৎ ত্রিভুজটি সমদ্বিবাহু হবে।
১০.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? 
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৯
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
গ) ৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? 

সমাধান:
ধরি, 
রেখাটি = ক 
রেখাটির উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = ক২ 
রেখাটির এক-তৃতীয়াংশ = ক/৩ 
রেখাটির এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = (ক/৩)২ 
= ক/৯ 
= ১/৯ × ক 
= ১/৯ × (ক রেখার উপর বর্গের ক্ষেত্রফল) 

∴ ক রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অনুপাত = ক/(ক/৯)  
= (ক/ক) × ৯  
= ৯ গুণ 
১১.
সুষম ষড়ভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?  
  1. ক) ৬০°
  2. খ) ৭৫°
  3. গ) ৫০°
  4. ঘ) ১২০°
সঠিক উত্তর:
ক) ৬০°
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম ষড়ভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?  

সমাধান
সুষম ষড়ভূজের বহিঃস্থকোণের সমষ্টি = 360° 
সুষম ষড়ভূজের প্রতিটি বহিঃস্থকোণ = 360°/6 = 60°
১২.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 50 সেমি ও ভূমি 60 সেমি?
  1. ক) 1120 বর্গ সেমি
  2. খ) 1200 বর্গ সেমি
  3. গ) 1020 বর্গ সেমি
  4. ঘ) 1100 বর্গ সেমি
সঠিক উত্তর:
খ) 1200 বর্গ সেমি
উত্তর
সঠিক উত্তর:
খ) 1200 বর্গ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 50 সেমি ও ভূমি 60 সেমি?

সমাধান
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4) ×(√4a2 - b2)
যেখানে b = 60 ও a = 50 

∴  ক্ষেত্রফল = (b/4) ×(√4a2 - b2)
= (60/4) × {√4. (50)2 - (60)2}
= 15 × (√10000 - 3600)
= 15 × (√6400)
= 15 × 80 
= 1200 বর্গ সেমি 

∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 1200 বর্গ সেমি।
১৩.
একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
  1. ক) ৮৮ মিটার
  2. খ) ১২১ মিটার
  3. গ) ১২০ মিটার
  4. ঘ) ১৩২ মিটার
সঠিক উত্তর:
খ) ১২১ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২১ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার হলে এর ক্ষেত্রফল কত? 

সমাধান
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার 
∴ বর্গের বাহুর দৈর্ঘ্য = ৪৪/৪ মিটার
= ১১ মিটার 

∴ বর্গের ক্ষেত্রফল = (১১) বর্গ মিটার 
= ১২১ বর্গ মিটার
১৪.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৩০ মিটার। বাগানের ভিতরে সীমানার পাশ দিয়ে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৩৮০ বর্গমিটার
  2. খ) ৩৮৪ বর্গমিটার
  3. গ) ৪২৪ বর্গমিটার
  4. ঘ) ৪৪২ বর্গমিটার
সঠিক উত্তর:
গ) ৪২৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪২৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৩০ মিটার। বাগানের ভিতরে সীমানার পাশ দিয়ে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 

সমাধান
দেওয়া আছে,
বাগানের দৈর্ঘ্য = ৮০ মিটার 
বাগানের প্রস্থ = ৩০ মিটার 
∴ বাগানের ক্ষেত্রফল = (৮০ × ৩০) বর্গমিটার 
= ২৪০০ বর্গমিটার

আবার,
রাস্তাবাদে বাগানের দৈর্ঘ্য = (৮০ - ২ × ২) মিটার
= ৭৬ মিটার
রাস্তাবাদে বাগানের প্রস্থ = (৩০  - ২ × ২) মিটার
= ২৬ মিটার
∴ রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = (৭৬ × ২৬) বর্গমিটার 
= ১৯৭৬ বর্গমিটার 

∴ রাস্তার ক্ষেত্রফল = (২৪০০ - ১৯৭৬) বর্গমিটার 
= ৪২৪ বর্গমিটার 
১৫.
ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু a সে.মি. ও b সে.মি.। তাদের মধ্যবর্তী দূরত্ব h সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ক) (a + b)× h
  2. খ) {2(a + b)× h}
  3. গ) {(1/2) × (a - b) × h}
  4. ঘ) {(1/2) × (a + b) × h}
সঠিক উত্তর:
ঘ) {(1/2) × (a + b) × h}
উত্তর
সঠিক উত্তর:
ঘ) {(1/2) × (a + b) × h}
ব্যাখ্যা
প্রশ্ন: ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু a সে.মি. ও b সে.মি.। তাদের মধ্যবর্তী দূরত্ব h সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত? 

সমাধান
ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু a সে.মি. ও b সে.মি. এবং মধ্যবর্তী দূরত্ব h সে.মি.
∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = {(1/2) × (a + b) × h}
১৬.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কী কোণ?
  1. ক) সরলকোণ
  2. খ) সূক্ষ্মকোণ
  3. গ) পূরককোণ
  4. ঘ) সন্নিহিত কোণ
সঠিক উত্তর:
খ) সূক্ষ্মকোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) সূক্ষ্মকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কী কোণ? 

সমাধান
আমরা জানি, 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০° 
সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ = ৯০°
∴ অপর দুই কোণের সমষ্টি = ১৮০° - ৯০° = ৯০°

∴ প্রতিটি কোণ ভিন্ন ভিন্ন ভাবে অবশ্যই ৯০° এর চেয়ে ছোট হবে।
অর্থাৎ এগুলো সূক্ষ্মকোণ হবে। 
১৭.
ABCD সামান্তরিকের B কোণ ১০০ ডিগ্রি হলে C কোণের মান কত?
  1. ক) ১০০ ডিগ্রি
  2. খ) ২৬০ ডিগ্রি
  3. গ) ৯০ ডিগ্রি
  4. ঘ) ৮০ ডিগ্রি
সঠিক উত্তর:
ঘ) ৮০ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮০ ডিগ্রি
ব্যাখ্যা
আমরা জানি, সামান্তরিকের সন্নিহিত দুই কোণের যোগফল ১৮০° এবং কর্ণ বরাবর বিপরীত কোষগুলো পরস্পর সমান।
অর্থাৎ ABCD সামন্তরিকে A ও B কোণের যোগফল ১৮০° এবং B ও D কোণ পরস্পর সমান।
এখানে B +C = 180°
বা, 100° + C = 180°
বা, C = 180° - 100° = 80°
১৮.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 3 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 6 মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল 75 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ক) 9 মিটার
  2. খ) 11 মিটার
  3. গ) 14 মিটার
  4. ঘ) 17 মিটার
সঠিক উত্তর:
গ) 14 মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) 14 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 3 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 6 মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল 75 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি, সমান্তরাল বাহুদ্বয় x ও (x + 3) মিটার

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × 6 × (x + x + 3) বর্গ মিটার

প্রশমতে,
(1/2) × 6 × (x + x + 3) = 75
বা, 2x + 3 = 25
বা, 2x = 22
বা, x = 11

বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য = 11 + 3 = 14 মিটার
১৯.
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ক) (√3/2) a2 
  2. খ) (√3/4) a2 
  3. গ) (√3/2) a 
  4. ঘ) (√3/4) a 
সঠিক উত্তর:
খ) (√3/4) a2 
উত্তর
সঠিক উত্তর:
খ) (√3/4) a2 
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক? 

সমাধান
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) a2 
২০.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য ১০ সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ৪৫° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ক) ২৫
  2. খ) ৩০
  3. গ) ২৫√২ 
  4. ঘ) ২৫√৫ 
সঠিক উত্তর:
গ) ২৫√২ 
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫√২ 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য ১০ সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ৪৫° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? 

সমাধান
কোনো ত্রিভুজের যেকোনো দুটি বাহুর দৈর্ঘ্য a ও b এবং এদের মধ্যবর্তী কোণ θ হলে, 
ত্রিভুজটির ক্ষেত্রফল = (১/২) ab sinθ। 

∴ নির্ণেয় ক্ষেত্রফল = (১/২) × ১০ × ১০ × sin ৪৫°  
= ৫০ × (১/√২)
= ২৫ × ২ × (১/√২)
= ২৫√২
২১.
কোনো সমকোণী ত্রিভুজের ভূমি a, উচ্চতা b এবং অতিভুজ c হলে কোনটি সঠিক?
  1. ক) c2 = a2 + b2
  2. খ) a= b2 + c2 
  3. গ) b2 = c2 + a2 
  4. ঘ) c2 = a2 - b2
সঠিক উত্তর:
ক) c2 = a2 + b2
উত্তর
সঠিক উত্তর:
ক) c2 = a2 + b2
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমকোণী ত্রিভুজের ভূমি a, উচ্চতা b এবং অতিভুজ c হলে কোনটি সঠিক? 

সমাধান:
পিথাগোরাসের উপপাদ্য:
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান।

 
(অতিভুজ) = (লম্ব)২ + (ভূমি)
বা, GE2 = EF2 + FG2
∴ c2 = a2 + b2