পরীক্ষা আর্কাইভ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

পরীক্ষাউপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
"পরীক্ষা - ৩২ বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা। "
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived] · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
'লাঙল' পত্রিকার প্রচ্ছদে সম্পাদক হিসেবে কার নাম ছাপা হতো?
  1. সুভাষচন্দ্র বসুর
  2. মণিভূষণ মুখোপাধ্যায়ের
  3. কমরেড মুজাফ্‌ফর আহমেদের
  4. সৌম্যেন্দ্রনাথ ঠাকুরের
ব্যাখ্যা
• 'লাঙল' সাপ্তাহিক পত্রিকা:
• 'লাঙল' সাপ্তাহিক পত্রিকা। কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ১৯২৫ সালের ১৬ ডিসেম্বর কলকাতা থেকে এটি প্রকাশিত হয়। 'লাঙল পত্রিকা' ছিল ‘শ্রমিক-প্রজা-স্বরাজ-সম্প্রদায়’ নামে শ্রমিক শ্রেণীর একটি সংগঠনের মুখপত্র।

• নজরুল এর সম্পাদক হলেও পত্রিকার প্রচ্ছদে তাঁর নাম ছাপা হতো মুখ্য পরিচালক হিসেবে, আর সম্পাদক হিসেবে ছাপা হতো মণিভূষণ মুখোপাধ্যায়ের নাম। এছাড়া পত্রিকার প্রচ্ছদে কাঁধে লাঙলবাহী একজন কৃষকের ছবিও থাকত।

• পত্রিকার প্রথম পাতায় মানুষের মহত্ত্ব প্রচারের উদ্দেশ্যে চণ্ডীদাসের একটি উক্তি মুদ্রিত হতো।

• লাঙলের প্রথম সংখ্যার প্রধান আকর্ষণ ছিল ‘সাম্যবাদী’ শিরোনামে এগারোটি কবিতার সমাহার। কৃষক, নারী, দিনমজুর, কুলি প্রভৃতি জনগোষ্ঠীর পীড়িত ও নির্যাতিত জীবন বর্ণনাত্মক এ কবিতাগুলি পরবর্তীকালে পুস্তক আকারে প্রকাশিত হয়। পত্রিকার এই বিশেষ সংখ্যার প্রায় পাঁচ হাজার কপি ছাপানো হয়েছিল, কিন্তু এর চাহিদা এতই ব্যাপক ছিল যে কয়েক ঘণ্টার মধ্যে সব কপিই বিক্রি হয়ে যায়। নজরুল ‘কৃষক-প্রজা-স্বরাজ-সম্প্রদায়ে’র আহবায়ক হিসেবে এ সংখ্যায়ই সংগঠনের ঘোষণাপত্র প্রকাশ করেন।

• নজরুল লাঙলের অন্যান্য সংখ্যায়ও নিজের কিছু বিখ্যাত কবিতা প্রকাশ করেন, যেমন ‘কৃষাণের গান’, ‘সব্যসাচী’ এবং ‘সর্বহারা’। লাঙ্গলে অন্যান্য লেখকের রচনাসমূহের বিষয়বস্ত্ত ছিল তৎকালীন সমাজতন্ত্রী নেতা কার্ল মার্কস, লেনিন বা সোভিয়েত রাশিয়ার রাজনৈতিক গতিধারা, চীনের পুনর্জাগরণ ইত্যাদি।

• ১৯২৬ সালের ২১ জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে লাঙলের একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। তাতে তাঁর জীবনী এবং অপ্রকাশিত কয়েকটি চিঠি স্থান পায়। পত্রিকার লেখকদের মধ্যে অন্যতম ছিলেন কমরেড মুজাফ্ফর আহমেদ ও সৌম্যেন্দ্রনাথ ঠাকুর। 

উৎস: বাংলাপিডিয়া।
.
বুদ্ধদেব বসু রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
  1. যে আঁধার আলোর অধিক
  2. কঙ্কাবতী
  3. মর্মবাণী
  4. একদা তুমি প্রিয়ে
ব্যাখ্যা
• 'একদা তুমি প্রিয়ে' উপন্যাস:
পলাশ ও রেবার মধ্যে যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তারই স্মৃতি ধরে উভয়ের মনে এক জটিল সমস্যার সৃষ্টি হয়। রেবা নতুনভাবে প্রেমের অভিষেক করতে চায় কিন্তু পলাশ বুঝতে পারে তা সম্ভবপর নয়। এরকম একটি কাহিনি নিয়ে বুদ্ধদেব বসু রচিত এই উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৩৩ সালে।

-------------------
• বুদ্ধদেব বসু রচিত কাব্যগ্রন্থ:
- কঙ্কাবতী,
- দময়ন্তী,
- মর্মবাণী,
- যে আঁধার আলোর অধিক।

• বুদ্ধদেব বসু রচিত অন্যান্য উপন্যাস:
- তিথিডোর,
- সাড়া,
- সানন্দা,
- লালমেঘ,
- পরিক্রমা,
- কালো হাওয়া,
- নির্জন স্বাক্ষর,
- নীলাঞ্জনার খাতা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'রাসবিহারী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কোন উপন্যাসের চরিত্র?
  1. বড়দিদি
  2. দত্তা
  3. শ্রীকান্ত
  4. গৃহদাহ
ব্যাখ্যা
• 'দত্তা' উপন্যাস:
- এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সুখপাঠ্য প্রেমের উপন্যাস।
- এটি ১৯১৮ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসটি 'বিজয়া' নামে ১৯৪৩ সালে নাট্যায়িত হয়।

এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
- বিজয়া,
- নরেন্দ্র
- বনমালী ও 
- রাসবিহারী ইত্যাদি।

অন্যদিকে, 
• 'বড়দিদি' উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: মাধবী, সুরেন্দ্রনাথ।
• 'শ্রীকান্ত' উপন্যাসটি শরৎচন্দ্রের আত্মজৈবনিক উপন্যাস। এর চারটি খণ্ড। উল্লেখযোগ্য চরিত্র- শ্রীকান্ত, রাজলক্ষ্মী, অন্নদাদিদি, অভয়া, রোহিণী, কমললতা প্রমুখ। 
• 'গৃহদাহ' উপন্যাসের রচিত্র- অচলা, সুরেশ ও মহিম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
হুমায়ূন আহমেদ নির্মিত শেষ চলচ্চিত্র কোনটি?
  1. ঘেটুপুত্র কমলা
  2. আগুনের পরশমণি
  3. শ্যামল ছায়া
  4. শ্রাবণ মেঘের দিন
ব্যাখ্যা
হুমায়ূন আহমেদ ও চলচ্চিত্র:
• হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২) কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক। হুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।

• হুমায়ূন আহমেদ চলচ্চিত্র নির্মাণেও সার্থক তাঁর প্রথম ছবি 'আগুনের পরশমণি' (১৯৯৫) এবং শেষ চলচ্চিত্র 'ঘেটুপুত্র কমলা' (২০১২)।

• ৮৫তম অস্কার বাংলাদেশ কমিটি ৮৫তম একাডেমী অ্যাওয়ার্ড (অস্কার) প্রতিযোগিতার জন্য ঘেটুপুত্র কমলা ছবিটি মনোনীত করে। সুস্থ ধারার চলচ্চিত্র উপহার দিয়ে হুমায়ূন আহমেদ মধ্যবিত্ত দর্শকদের হলমুখী করে তোলেন।

• তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্র 'শ্যামল ছায়া'  ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমি অবলম্বনে নির্মিত। এটি ‘অস্কার একাডেমী পুরস্কার’-এর জন্য ‘সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত হয়।

• অন্যান্য চলচ্চিত্র : শ্রাবণ মেঘের দিন (২০০০), দুই দুয়ারী (২০০১), চন্দ্রকথা (২০০৩), নয় নম্বর বিপদ সংকেত (২০০৭) এবং আমার আছে জল (২০০৮)।

• তাঁর উপন্যাস অবলম্বনে নির্মিত হয় কয়েকটি চলচ্চিত্র। এর মধ্যে উল্লেখযোগ্য মোরশেদুল ইসলাম পরিচালিত 'দূরত্ব' (২০০৬), সুভাষ দত্ত পরিচালিত 'আবদার', বেলাল আহমেদ পরিচালিত 'নন্দিত নরকে', আবু সাইদ পরিচালিত 'নিরন্তর', শাহ আলম কিরণ পরিচালিত 'সাজঘর '(২০০৭) এবং তৌকির আহমেদ নির্মিত 'দারুচিনি দ্বীপ'।

উৎস: বাংলাপিডিয়া।
.
'রায়বাহাদুর' কার উপাধি?
  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. মীর মশাররফ হোসেন
  3. দীনবন্ধু মিত্র
  4. ক ও গ
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও দীনবন্ধু মিত্র উভয়ই  'রায়বাহাদুর' উপাধিতে ভূষিত হোন । 

• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:

- তিনি ছিলেন ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ।
- তিনি ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম দিকে ছিলেন ব্রিটিশ উপনিবেশিক সরকারের একজন কর্মকর্তা, পরে হুগলির ডেপুটি কালেক্টর হন।
- ১৮৫৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের যে দুজন ছাত্র বিএ পাস করেন, বঙ্কিমচন্দ্র ছিলেন তাঁদের একজন।
- তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে চাকরি করেন। উপনিবেশিক সরকারের কর্মকর্তা হিসেবে বঙ্কিমচন্দ্র তাঁর দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন। তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ কর্তৃপক্ষ তাঁকে ১৮৯১ সালে 'রায়বাহাদুর' এবং ১৮৯৪ সালে 'Companion of the Most Eminent Order of the Indian Empire' (CMEOIE) উপাধি প্রদান করে।

---------------------
• দীনবন্ধু মিত্র:

- রায়বাহাদুর দীনবন্ধু মিত্র একজন নাট্যকার ছিলেন।
- ১৮৩০ সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতৃদত্ত নাম গন্ধর্বনারায়ণ।
- ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায় কবিতা লিখতেন।তিনি কলেজে পড়ার সময়ই ঈশ্বর গুপ্তের সংস্পর্শে গিয়ে সংবাদ প্রভাকর, সাধুরঞ্জন প্রভৃতি পত্রিকায় কবিতা লিখতে শুরু করেন।
- তবে নাটক ও প্রহসন লিখেই তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেন। নীলদর্পণ তাঁর শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনাও।
- ১৮৭১ সালে লুসাই যুদ্ধের সময় দীনবন্ধু কাছাড়ে সফলভাবে ডাকবিভাগ পরিচালনা করেন, যার জন্য তৎকালীন সরকার তাঁকে 'রায়বাহাদুর' উপাধিতে ভূষিত করে।

উৎস: বাংলাপিডিয়া।
.
মীর মশাররফ হোসেন কত সালে জন্মগ্রহণ করেন?
  1. ১৮৪৮ সালের
  2. ১৮৭৪ সালের
  3. ১৮৪৭ সালের
  4. ১৮৫৭ সালের
ব্যাখ্যা
মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- তাকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক বলা হয়। গ্রামবার্তার সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু।
- তার রচিত প্রথম গ্রন্থ হলো 'রত্নাবতী'।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তাঁর সাহিত্যজীবনের শুরু।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
• নাটক:
- বসন্তকুমারী,
- জমীদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়।

• প্রহসন:
- টালা অভিনয়,
- এর উপায় কি,
- ফাঁস কাগজ,
- ভাই ভাই এইতো চাই।

• উপন্যাস:
- বিষাদ-সিন্ধু।

• আত্মজীবনীমূলক রচনা:
- উদাসীন পথিকের মনের কথা,
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম' কে প্রতিষ্ঠা করেন?
  1. ফররুখ আহমদ
  2. কাজী নজরুল ইসলাম
  3. নজিবর রহমান
  4. রোকেয়া সাখাওয়াত হোসেন
ব্যাখ্যা
• রোকেয়া সাখাওয়াত হোসেন:
- নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ই ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
- বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান।
- মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার আদায়ের জন্য ১৯১৬ সালে বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি।

রোকেয়ার উলে­খযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচূর (প্রবন্ধ, ২ খণ্ড: ১ম খণ্ড ১৯০৪, ২য় খণ্ড ১৯২২),
- Sultana’s Dream (নকশাধর্মী রচনা, ১৯০৮),
- পদ্মরাগ (উপন্যাস, ১৯২৪),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ, ১৯৩১) প্রভৃতি।

• Sultana’s Dream গ্রন্থটি রোকেয়া নিজেই বাংলায় অনুবাদ করেন 'সুলতানার স্বপ্ন' নামে। এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক।

• মতিচূর ২য় খণ্ডে আছে ‘সৌরজগৎ’, ‘ডেলিসিয়া হত্যা’ (মেরী করেলী রচিত Murder of Delicia, ১৮৯৬ উপন্যাসের গল্পাংশের অনুবাদ), ‘জ্ঞান-ফল’, ‘নারী-সৃষ্টি’, ‘নার্স নেলী’, ‘মুক্তি-ফল’ প্রভৃতি গল্প ও রূপকথা। 

উৎস: বাংলাপিডিয়া।
.
The Winter’s Tale is a ______ .
  1. comedy
  2. romantic comedy
  3. tragedy
  4. novel
ব্যাখ্যা
• The Winter’s Tale is a romantic comedy.

• The Winter’s Tale (play)
- এটি William Shakespeare -এর লেখা 5 acts বিশিষ্ট একটি romantic comedy.
- যা ১৬০৯–১১ সালের মধ্যে রচিত এবং লন্ডনের গ্লোব থিয়েটারে মঞ্চস্থ হয়।
- এটি ১৬২৩ সালে First Folio -তে প্রকাশিত হয়।
- Shakespeare -এর শেষের দিকে রচিত নাটকগুলির মধ্যে একটি, মূলত 'The Winter’s Tale' একটি romantic comedy, যার মধ্যে tragedy -এর উপাদানও রয়েছে।
- The plot was based on a work of prose fiction called Pandosto (1588) by Robert Greene.
- "The Winter’s Tale" সাধারণত মানবীয় অনুভূতির জটিলতাগুলির (বিশেষত ঈর্ষা, ক্ষমা,এবং অনুসন্ধানের) জন্য প্রশংসিত হয়।
- নাটকটি তার Pastoral উপাদানগুলির (with the idyllic setting of Bohemia) এবং Tragi-comedy -এর মিশ্রণের (blending) জন্যও গুরুত্ব পেয়েছে।

• William Shakespeare
- William Shakespeare was born on 23 April 1564 AD and died on 23 April 1616 AD.
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Shakespeare wrote a total of 37 plays and 154 sonnets.

• Notable Tragi-Comedies of Shakespeare:
- The Merchant of Venice,
- The Winter's Tale (Romantic comedy with elements of tragedy),
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measure etc.

• Comedies of Shakespeare:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Comedy of Error,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream etc.

Source: Britannica and An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.
.
'Sons and Lovers' was written by the author of-
  1. Moby Dick
  2. Ulysses
  3. The Birthday Party
  4. Lady Chatterley’s Lover
ব্যাখ্যা
• 'Sons and Lovers' was written by the author of - Lady Chatterley’s Lover.
- এই দুইটি উপন্যাস রচনা করেছেন English writer D.H. Lawrence.

• Sons and Lovers
- এই novel টি লিখেন D.H. Lawrance.
- ১৯১৩ সালে প্রকাশিত এটি D.H Lawrence -এর semi-autobiographical novel.
- এই novel টিকে Lawrence -এর প্রথম mature novel ও বলা হয়।
-  It is a psychological study of the familial and love relationships of a working-class English family.

• Characters of the novel:
- Paul Morel,
- mother, Gertrude,
- Miriam Leivers,
- Clara Dawes, etc.

• Lady Chatterley’s Lover
- D. H Lawrence রচিত উপন্যাসটি ১৯৩২ সালে প্রথম England -এ প্রকাশিত হয়।
- কিন্তু ১৯৫৯ সালে নিউইয়র্কে এবং ১৯৬০ সালে লন্ডনে এর সম্পূর্ণ বই টি প্রকাশ পায়।
- এই উপন্যাসটি লেখকের বিশ্বাসকে প্রতিফলিত করে যে পুরুষ এবং মহিলাদের অবশ্যই শিল্পোন্নত সমাজের সীমাবদ্ধতা অতিক্রম করতে হবে এবং আবেগপ্রবণ প্রেমের জন্য তাদের স্বাভাবিক প্রবৃত্তি অনুসরণ করতে হবে।

• Characters of the novel:
- Lady Chatterley,
- Oliver Mellors,
- Sir Clifford Chatterley,
- Mrs. Bolton,,
- Michaelis, etc.

• D.H. Lawrence (1885-1930)
- তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার, সাহিত্য সমালোচক।
- তার novel 'Sons and Lovers', 'The Rainbow' এবং 'Women in Love' তাকে 20th century -এর সবচেয়ে influential English writers হিসেবে পরিচিত করে।

• Notable works:
- Sons and Lovers,
- Aaron’s Rod,
- The Rainbow,
- Kangaroo,
- Lady Chatterley’s Lover,
- Mr. Noon,
- Studies in Classic American Literature,
- The Plumed Serpent,
- The White Peacock,
- Women in Love, etc.

• অন্যদিকে,
- Moby Dick
হলো - Herman Melville -এর লেখা উপন্যাস।
- Ulysses উপন্যাসটি লিখেছেন - James Joyce.
- The Birthday Party হলো - Harold Pinter রচিত Drama.

Source: Britannica.
১০.
"But I have promises to keep, And miles to go before I sleep."
This line was written by-
  1. Emily Dickenson
  2. Robert Frost
  3. T.S. Eliot
  4. Ben Jonson
ব্যাখ্যা
• "But I have promises to keep,
And miles to go before I sleep."
- This line was written by - Robert Frost.

• ''The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep''.
- These lines are taken from his famous poem 'Stopping by Woods On a Snowy Evening'.

• Robert Frost
- In full, Robert Lee Frost, is an American poet.
- যিনি New England -এর গ্রামীণ জীবনের চিত্রায়ণের জন্য অনেক প্রশংসিত ছিলেন।
- তিনি তাঁর লেখায় American New England -এর মানুষজনের জীবনের চিত্র খুব বাস্তবভাবে ফুটিয়ে তুলেছেন।
- তাকে আমেরিকার শ্রেষ্ঠ কবি বলা হয়। 
- তিনি ‘Nature poet’, ‘Regional poet’ নামে পরিচিত।
- তিনি তাঁর সরল ভাষা, প্রকৃতির চিত্রকল্প এবং জীবন ও মানুষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের গভীর অন্বেষণের জন্য বিখ্যাত।
- তিনি চারবার পুলিজাৎর পুরস্কার লাভ করেন। 

• Famous works of Robert Frost:
- Stopping by Woods On a Snowy Evening,
- Nothing Gold Can Stay,
- After Apple-Picking,
- Road Not Taken,
- Mending Wall,
- Storm Fear,
- Christmas Trees,
- Home Burial,
- A Boy’s Will (poetry),
- A Way Out (one act play), etc.

Source: Britannica and Live MCQ Lecture.
১১.
অ্যানিমিয়া রোগে কোন রক্ত কণিকা স্বাভাবিকের তুলনায় কমে যায়? 
  1. লোহিত রক্ত কণিকা
  2. শ্বেত রক্ত কণিকা
  3. অনুচক্রিকা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
রক্ত: 
- প্রাণীদেহের রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ, আন্তঃকোষীয় লবণাক্ত এবং খানিকটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। 
- একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় ৫-৬ লিটার রক্ত থাকে, যা মানুষের দেহের মোট ওজনের প্রায় ৮%। মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদেহের রক্ত লাল রঙের। 
- মানুষের রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য ঘটলে যে অস্থার সৃষ্টি হয়, তাকে রক্তের অস্বাভাবিক অবস্থা বলা হয়। 
যেমন- 
১। অ্যানিমিয়া: 
- লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া অথবা হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া। 

২। লিউকেমিয়া: 
- নিউমোনিয়া, প্লেগ, কলেরা প্রভৃতি রোগে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে যায়। 
- কিন্তু যদি শ্বেত কণিকার সংখ্যা অত্যধিক হারে বেড়ে ৫০,০০০-১,০০০,০০০ হয়, তাহলে তাকে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার বলে। 

৩। থ্রম্বোসাইটোসিস: 
- থ্রম্বোসাইটোসিস রোগে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। 
- রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে থ্রম্বোসিস বলে। 
- হৃৎপিণ্ডের করোনারি রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস বলে এবং মস্তিষ্কের রক্তনালিতে রক্ত জমাট বাঁধলে তাকে সেরিব্রাল থ্রম্বোসিস বলে। 

৪। লিউকোসাইটোসিস: 
- শ্বেত কণিকার সংখ্যা স্বাভাবিক অবস্থার মান থেকে বেড়ে যদি ২০,০০০-৩০,০০০ হয়, তাকে লিউকোসাইটোসিস বলে। 
- নিউমোনিয়া, হুপিং কাশি ইত্যাদি রোগে এ অবস্থা হয়। 

৫। থ্যালাসেমিয়া: 
- থ্যালাসেমিয়া একধরনের বংশগত রক্তের রোগ। 
- এ রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে রক্তশূন্যতা সৃষ্টি হয়। 
- হিমোগ্লোবিনের অস্বাভাবিকতার কারণে লোহিত রক্ত কণিকা ভেঙ্গে যায়, ফলে রক্তশূন্যতা দেখা দেয়। 
- সাধারণত শিশু অবস্থায় এ থ্যালাসেমিয়া রোগটি শনাক্ত হয়। 
- এ রোগের জন্য রোগিকে প্রতি ৩ মাস অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। 
- তবে অনেক ক্ষেত্রে দেখা যায়, বয়স বৃদ্ধির সাথে সাথে রক্তশূন্যতার হার কমে যায়। 

৬। পারপুরা: 
- ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে এ অবস্থা হতে পারে। 
- এ অবস্থায় অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়। 

৭। পলিসাইথিমিয়া: 
- লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১২.
বীজবাহিত রোগ প্রতিরোধে নিচের কোনটি ব্যবহার করে বীজ শোধন করা হয়?
  1. ম্যালাথিয়ন
  2. প্রভেক্স ২০০
  3. সুমিথিয়ন
  4. সবগুলো
ব্যাখ্যা
বীজ শোধন: 
- বপনের আগে বীজ শোধন করে নিলে বীজবাহিত অনেক রোগ প্রতিরোধ করা যায়।
- প্রতি কেজি বীজ ৩ গ্রাম প্রভেক্স ২০০-এর সাথে ভালো করে মিশিয়ে বীজ শোধন করা যায়।

উল্লেখ্য,
- ম্যালাথিয়ন ও সুমিথিয়ন মূলত পোকা দমনে ব্যবহৃত হয়ে থাকে। 

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
১৩.
পোল্ট্রির জন্য প্রক্রিয়াজাত করা খাদ্যের উদাহরণ কোনটি?
  1. হে
  2. সাইলেজ
  3. পিলেট
  4. সবগুলো
ব্যাখ্যা
খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ: 
- কোনো খাদ্যের গুণাগুণ ও পুষ্টিমান ঠিক রেখে ভবিষ্যতে ব্যবহারের জন্য খাদ্যকে প্রক্রিয়াজাত করে রেখে দেওয়াকে খাদ্য সংরক্ষণ বলে।
- আবার তৈরি করা পশুখাদ্যের গুণাগুণ ঠিক রাখার জন্যও গুদামজাত করার মাধ্যমে সংরক্ষণ করা হয়।
- খাদ্য সংরক্ষণের প্রধান উদ্দেশ্য হচ্ছে খাদ্যকে রোগজীবাণু ও পচনের হাত থেকে রক্ষা করা।
- পশুপাখির দানাদার খাদ্যকে আর্দ্রতা নিয়ন্ত্রিত কক্ষে সংরক্ষণ করে বেশি দিন গুণাগুণ ঠিক রেখে সংরক্ষণ করা যায়।
- খাদ্যের আর্দ্রতা বেশি হলে এতে ছত্রাক জন্মায়। ছত্রাক জন্মানো খাদ্য খেলে পশুপাখির দেহে বিষক্রিয়ার সৃষ্টি হয়। ফলে অনেক সময় পশু অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে।

খাদ্য সংরক্ষণের উপায়: 
ক) হে তৈরি:
- হে তৈরির মাধ্যমে সবুজ ঘাস সংরক্ষণ করা হয়। 
- হে তৈরির জন্য শিম গোত্রীয় ঘাস যেমন, সবুজ খেসারি, মাসকলাই বেশি উপযোগী।

খ) সাইলেজ তৈরি:
- সাইলেজ তৈরির মাধ্যমে সবুজ ঘাস সংরক্ষণ করা হয়। 
- সাইলেজ তৈরির জন্য ভুট্টা, নেপিয়ার, গিনি ঘাস বেশি উপযোগী।
- ফুল আসার সময় রসাল অবস্থায় ঘাস কাটতে হয়।

ঘ) দানাশস্য ও তৈলবীজ: 
- দানাশস্য ও তৈলবীজের উপজাত সংগ্রহ করে সংরক্ষণ করা হয়।
- ধান, গম, ভুট্টা, খেসারি, কলাই ইত্যাদি দানাশস্যের উপজাতসমূহ যেমন, চালের কুঁড়া, গমের ভুসি, ডালের খোসা, খৈল ইত্যাদি সংগ্রহ করে সংরক্ষণ করা হয়।

ঙ) কারখানায় প্রক্রিয়াজাত করে: 
- কারখানায় প্রক্রিয়াজাত করে খাদ্য সংরক্ষণ করা হয়।
- যেমন, পোল্ট্রির জন্য দানাদার খাদ্য প্রক্রিয়াজাত করে মেশ, পিলেট ও ক্রাম্বল ফিড তৈরি করা হয়।

উৎস: কৃষিশিক্ষা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
১৪.
আলু চাষে কোন আগাছা অবশ্যই নির্মূল করতে হবে?
  1. শ্যামা
  2. বথুয়া
  3. কচুরিপানা
  4. সবগুলো
ব্যাখ্যা
আলু চাষে আগাছা দমন:
- বীজ আলু রোপণের পর থেকে ৬০ দিন পর্যন্ত আগাছা পরিষ্কার রাখতে হবে।
- সাধারণত গাছ ছোট থাকাকালীন অবস্থায় আগাছা যথাসম্ভব দমন করে রাখতে হবে।
- এছাড়া বথুয়া জাতের আগাছা যা ভাইরাস রোগের বিকল্প বাহক হিসাবে কাজ করে তা অবশ্যই নির্মূল করে ফেলতে হবে।

উল্লেখ্য,
- শ্যামা সাধারণত ধান ক্ষেতে জন্মায় ও কচুরিপানা জলজ আগাছা। 

উৎস: কৃষিশিক্ষা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
১৫.
নিচের কোনটি গমের অনুমোদিত জাত?
  1. অগ্নিশ্বর
  2. আকবর
  3. বর্ণালি
  4. বিপ্লব
ব্যাখ্যা
গমের অনুমোদিত জাত: 
- পৃথিবীর সকল দেশে খাদ্যশস্য হিসেবে দানা ফসল চাষ করা হয়।
- বিশ্বের অনেক দেশে গম প্রধান খাদ্যশস্য।
- বাংলাদেশে ধানের পরে খাদ্যশস্য হিসেবে গমের অবস্থান দ্বিতীয়।
- বর্তমানে দেশের প্রায় সব জেলাতেই গমের চাষ করা হয়।
- তবে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, রাজশাহী, পাবনা, বগুড়া, জামালপুর, যশোর ও কুষ্টিয়া জেলায় বেশি চাষ হয়।
- বাংলাদেশে গমের অনেক উচ্চফলনশীল অনুমোদিত জাত রয়েছে।
- তন্মধ্যে কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব, শতাব্দী, প্রদীপ, বিজয় ইত্যাদি জাত জনপ্রিয়।

উল্লেখ্য,
- অগ্নিশ্বর কলার জাত।
- বর্ণালি ভুট্টার জাত।
- বিপ্লব ধানের জাত। 

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
১৬.
নিচের কোনটি ফসলের খরা পরিহারকরণ কৌশল নয়?
  1. পত্ররন্ধ্র নিয়ন্ত্রণ
  2. প্রস্বেদন নিয়ন্ত্রণ
  3. মোটা কোষ প্রাচীর 
  4. পাতা ঝরানো
ব্যাখ্যা
ক) ফসলের খরা সহ্যকরণ কৌশল: 
- ফসল খরায় পতিত হওয়ার পরও দেহাভ্যন্তরের স্বল্প পানি সাম্যতা নিয়ে টিকে থাকার ক্ষমতাকে খরা সহ্যকরণ বলে।
- এ সব ফসল খরা অবস্থা চলে গেলে পুনরায় স্বাভাবিক বৃদ্ধি ও ফুল-ফল ধারণ করে।

ফসলের খরা সহ্যকরণ কৌশলগুলো হলো:
১ । কোষের পানিশূন্যতা রোধকরণ
২। মোটা কোষ প্রাচীর 
৩। উপোসকরণ
৪। প্রোটিন ও প্রোলিন জমাকরণ
৫। কোষ গহ্বর শূন্যতা
৬। সুপ্তাবস্থা

খ) ফসলের খরা পরিহারকরণ কৌশল: 
১। পত্ররন্ধ্র নিয়ন্ত্রণ
২। প্রস্বেদন নিয়ন্ত্রণ
৩। পাতার আকার হ্রাসকরণ
৪। পাতা ঝরানো
৫। সালোকসংশ্লেষণ দক্ষতা বৃদ্ধিকরণ
৬। দক্ষ মূলতন্ত্র
৭। পাতা মোড়ানো ও পাতা কুঞ্চিতকরণ
৮ । পাতার দিক পরিবর্তন

উৎস: কৃষিশিক্ষা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
১৭.
গমের আলগা ঝুল রোগের লক্ষণ প্রকাশ পায় কখন?
  1. শিষ বের হওয়ার পূর্বে
  2. শিষ বের হওয়ার সময়
  3. শিষ বের হওয়ার পরে
  4. গম পাকার পরে
ব্যাখ্যা
গমের ছত্রাকজনিত রোগ: 
- গমের শিষ বের হওয়ার সময় আলগা ঝুল রোগের লক্ষণ প্রকাশ পায়।
- আক্রান্ত গমের শিষ প্রথম দিকে পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে।
- পরে তা ফেটে যায় এবং দেখতে কালো ঝুলের মতো দেখায়।
- গমের ছত্রাকজনিত রোগ প্রতিরোধের জন্য সমন্বিত ব্যবস্থা নিতে হবে।
- রোগ প্রতিরোধী জাতের গম যেমন- কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব চাষ করতে হবে।
- রোগমুক্ত জমি থেকে বীজ সংগ্রহ করতে হবে।
- গম বীজ বপনের আগে শোধন করে নিতে হবে।
- সুষম হারে সার প্রয়োগ করতে হবে।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
১৮.
DAE কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে?
  1. সম্প্রসারণ মন্ত্রণালয়
  2. শ্রম মন্ত্রণালয়
  3. কৃষি মন্ত্রণালয়
  4. গণশিক্ষা ও সম্প্রসারণ মন্ত্রণালয়
ব্যাখ্যা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE): 
- DAE এর পূর্ণরূপ Department of Agricultural Extension বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।  
- ১৯৮২ সালে ফসল প্রযুক্তি সম্প্রসারণে নিয়োজিত ছয়টি সংস্থা একত্রিত করে বর্তমান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সৃষ্টি করা হয়।
- এটি কৃষি মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। 
- কৃষি বিভাগ ১৯৭৭ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রবর্তিত ‘‘প্রশিক্ষণ ও পরিদর্শণ (টিএন্ডভি) পদ্ধতির মাধ্যমে এবং ১৯৯০ সালের পর হতে অদ্যাবধি দলীয় সম্প্রসারণ পদ্ধতির মাধ্যমে দেশের কৃষি ও কৃষককে অত্যন্ত সফলতা ও সুনামের সাথে সেবা প্রদান করেছে।
- পরিকল্পিত এবং অংশিদারীত্বমূলক সম্প্রসারণ সেবা প্রদানের জন্য ১৯৯৬ সালে নতুন কৃষি সম্প্রসারণ নীতি (এনএইপি) বাস্তবায়নের কাজ শুরু হয়।
- বর্তমানে ৮টি উইং এর সমন্বয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভাগীয় কার্যক্রম পরিচালনা করছে। 
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্ব হলো সকল শ্রেনীর চাষীদেরকে তাদের চাহিদা ভিত্তিক ফলপ্রসু ও কার্যকর সম্প্রসারণ সেবা প্রদান করা যাতে তারা তাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার করে স্থায়ী কৃষি ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।

উৎস: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওয়েবসাইট। 
১৯.
বাংলাদেশে সবচেয়ে বেশি কোন মাশরুম চাষ করা হয়?
  1. বাটন মাশরুম
  2. ওয়েস্টার মাশরুম
  3. ইনোকি মাশরুম
  4. শিমাজি মাশরুম
ব্যাখ্যা
মাশরুম চাষ: 
- মাশরুম এমন এক ধরনের ছত্রাক যা সম্পূর্ণ খাওয়ার উপযোগী, পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধি গুণ সম্পন্ন।
- আসলে মাশরুম এক ধরনের মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ যা ভক্ষণযোগ্য।
- বাংলাদেশে গ্রীষ্মকালে চাষ করা যায় মিল্কি, ঋষি ও স্ট্র মাশরুম এবং শীতকালে শীতাকে, বাটন, শিমাজি ও ইনোকি মাশরুম।
- বাংলাদেশে সবচেয়ে বেশি চাষ করা হয় বারোমাসি ওয়েস্টার মাশরুম।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
২০.
পাউডারি মিলডিউ কীসের আক্রমণে হয়?
  1. ভাইরাস
  2. ছত্রাক
  3. নেমাটোড
  4. ব্যাকটেরিয়া
ব্যাখ্যা
পাউডারি মিলডিউ: 
- এটি একটি ছত্রাকজনিত রোগ।
- শীতকালে কুয়াশার সময় এ রোগের বিস্তার ঘটে।
- এ রোগে আক্রান্ত হলে পাতা, কচিফুল ও কলিতে সাদা পাউডার দেখা যায়।
- ফলে কুঁড়ি না ফুটে নষ্ট হয়ে যায়।
- এ রোগ দমন করতে হলে আক্রান্ত ডগা বা পাতা তুলে পুড়িয়ে দিতে হবে।
- এছাড়া থিওভিট বা সালফার, ডাইথেন এম-৪৫ যেকোনো একটি পানিতে মিশিয়ে সপ্তাহে একবার স্প্রে করে এ রোগ দমন করা যায়।

উৎস: কৃষিশিক্ষা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।