পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
[For iPad Mania] --------------------------- বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান i) জাতিসংঘের তহবিল ও প্রোগ্রাম [UNDP, UNEP, UNFPA, UNICEF, WFP, UN-HABITAT] ii) জাতিসংঘ সম্পর্কিত অন্যান্য সংস্থা [IAEA, IOM, CTBTO, UNAIDS, UNHCR, UNRWA, UNIDIR, UNITAR, UN WOMEN, UNSSC, UNU, UNOPS, OPCW, ITC] উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
UNDP সালে যাত্রা শুরু করে?
  1. ক) ১৯৫৯ সাল
  2. খ) ১৯৬০ সাল
  3. গ) ১৯৬৩ সাল
  4. ঘ) ১৯৬৫ সাল
ব্যাখ্যা
UNDP:

- UNDP (United Nations Development Programme) জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা। 
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি। 
- UNDP ১৯৬৫ সালে যাত্রা শুরু করে। 
- এটির সদরদপ্তর নিউইয়র্কে অবস্থিত। 
- এটির প্রধানের পদ প্রশাসক।
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য ও দূরীকরণে কাজ করছে। 

তথ্যসূত্র - ইউএনডিপি অফিসিয়াল ওয়েবসাইট।
.
UNICEF কতটি দেশে কাজ করছে?
  1. ক) ১৯০টি
  2. খ) ১৯৩টি
  3. গ) ১৭৬টি
  4. ঘ) ১৮৯টি
ব্যাখ্যা
UNICEF:

- United Nations Children's Fund বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে। 
- এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। 
- শুরুতে এটির নাম ছিলো United Nations International Children's Emergency Fund. 
- ১৯৫৩ সালে United Nations Children Fund নামধারণ করে। 
- UNICEF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। 
- UNICEF (United Nations Children's Fund) এর বর্তমান নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। 
- ১ ফেব্রুয়ারি ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। 
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে কাজ করছে। 

তথ্যসূত্র - UNICEF এর অফিসিয়াল ওয়েবসাইট ।
.
UN HABITAT সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. ক) ফ্রান্স
  2. খ) বেলজিয়াম
  3. গ) ইতালি
  4. ঘ) কেনিয়া
ব্যাখ্যা
UN HABITAT:

- সংস্থাটির বর্তমান নিবাহী প্রধান- মাইমনা মোহাম্মদ শরীফ (মালেশিয়ার নাগরিক)।
- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN HABITAT. 
- এর প্রতিষ্ঠাকাল- ১৯৭৫ সালে। 
- সংস্থাটির সদর দপ্তর- কেনিয়ার নাইরোবীতে। 
- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day ) পালন করা হয়। 

তথ্যসূত্র - UN-HABITAT অফিসিয়াল ওয়েবসাইট।
.
UNITAR সংস্থাটির মূল কাজ নিচের কোনটি?
  1. ক) প্রশিক্ষণ ও গবেষণা
  2. খ) শিক্ষা ও শান্তি
  3. গ) অন্য ও বস্ত্র
  4. ঘ) চিকিৎসা
ব্যাখ্যা
UNITAR: 

- এর পূর্ণরূপ United Nations Institute for Training and Research বা জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা। 
- সংস্থাটি জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নিমিত্তে কাজ করে থাকে। 
- এর প্রতিষ্ঠাকাল - ১১ ডিসেম্বর, ১৯৬৩ সালে। 
- সংস্থাটির সদরদপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড। 
- সংস্থাটির মূল কাজ – প্রশিক্ষণ ও গবেষণা।

তথ্যসূত্র - UNITAR অফিসিয়াল ওয়েবসাইট।
.
UNDP সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) রোম
  3. গ) প্যারিস
  4. ঘ) জেনেভা
ব্যাখ্যা
UNDP:

- UNDP (United Nations Development Programme) জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- UNDP ১৯৬৫ সালে যাত্রা শুরু করে।
- এটির সদরদপ্তর নিউইয়র্কে অবস্থিত।
- এটির প্রধানের পদ প্রশাসক।
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য ও দূরীকরণে কাজ করছে।

তথ্যসূত্র - ইউএনডিপি অফিসিয়াল ওয়েবসাইট।
.
নিচের কোন প্রতিষ্ঠানটি 'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে?
  1. ক) UNDP
  2. খ) UNESCO
  3. গ) UNEP
  4. ঘ) IUCN
ব্যাখ্যা
UNEP:

- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme. 
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি।

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট। 
.
International Atomic Energy Agency- এর সর্বশেষ (২০২৩) সদস্য পদ লাভ করে কোন দেশ?
  1. ক) সেইন্ট লুসিয়া
  2. খ) গাম্বিয়া
  3. গ) নেপাল
  4. ঘ) জ্যামাইকা
ব্যাখ্যা
International Atomic Energy Agency:

- IAEA (International Atomic Energy Agency) এর মোট সদস্য সংখ্যা বর্তমানে ১৭৬টি।
- এর সর্বশেষ সদস্য গাম্বিয়া।
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- IAEA এর সদরদপ্তর ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IAEA অফিসিয়াল ওয়েবসাইট।
.
CTBTO সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. ক) অস্ট্রিয়া
  2. খ) রাশিয়া
  3. গ) যুক্তরাষ্ট
  4. ঘ) চীন
ব্যাখ্যা
CTBTO:

- পারমাণবিক অস্ত্রের পরিক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা CTBTO.
- সংস্থাটির সদর দপ্তর- ভিয়েনা, অস্ট্রিয়া।
- এর বর্তমান নির্বাহী সচিব রবার্ট ফ্লয়েড।
- CTBT এর পূর্ণরূপ Comprehensive Nuclear Test Ban Treaty.
- এই চুক্তির উদ্দেশ্য হল সামরিক বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ। 

তথ্যসূত্র - CTBTO অফিসিয়াল ওয়েবসাইট।
.
UNITAR কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৬৩ সালে
  2. খ) ১৯৬০ সালে
  3. গ) ১৯৬৯ সালে
  4. ঘ) ১৯৭১ সালে
ব্যাখ্যা
UNITAR:

- এর পূর্ণরূপ United Nations Institute for Training and Research বা জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা।
- সংস্থাটি জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নিমিত্তে কাজ করে থাকে।
- এর প্রতিষ্ঠাকাল - ১১ ডিসেম্বর, ১৯৬৩ সালে।
- সংস্থাটির সদরদপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- সংস্থাটির মূল কাজ – প্রশিক্ষণ ও গবেষণা।

তথ্যসূত্র - UNITAR অফিসিয়াল ওয়েবসাইট।
১০.
UNSSC পূর্ণরূপ নিচের কোনটি?
  1. ক) United Nations System Staff Corporation
  2. খ) United Nations System Staff College
  3. গ) United National Staff School & College
  4. ঘ) United Nations Staff School & College
ব্যাখ্যা
UNSSC:

- এর পূর্ণরূপ United Nations System Staff College.
- এটি প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে।
- The UNSSC is an open, dynamic and engaged community committed to innovative learning and training programmes focused on public policy.
- বর্তমান পরিচালক হলো জাফর জাভান।
- এর সদর দপ্তর হলো টরিনো, ইতালি।

তথ্যসূত্র - UNSSC এর অফিসিয়াল ওয়েবসাইট।
১১.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোন শহরে অবস্থিত?
  1. ক) মস্কো
  2. খ) জেনেভা
  3. গ) রোম
  4. ঘ) টোকিও
ব্যাখ্যা
UNU:

- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (UNU) টোকিও, জাপানে অবস্থিত।
- ১৯৭২ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- বিশ্বের প্রায় ১২ টি দেশে UNU ক্যাম্পাসের কার্যক্রম চালু আছে।
- জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৬৯ সালের বার্ষিক প্রতিবেদন, জাতিসংঘের মহাসচিব উ থান্ট এর আনুষ্ঠানিক প্রস্তাব উত্থান করেন।

তথ্যসূত্র - UNU অফিশিয়াল ওয়েবসাইট।
১২.
UNOPS কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭৩ সালে
  2. খ) ১৯৭৭ সালে
  3. গ) ১৯৮০ সালে
  4. ঘ) ১৯৮৮ সালে
ব্যাখ্যা
UNOPS:

- জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস (UNOPS).
- UNOPS এর পূর্ণরূপ United Nations office for Project Services.
- UNOPS মূলত UNDP-এর অংশ হিসাবে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি ১৯৯৫ সালে একটি স্বাধীন, স্ব-অর্থায়ন সংস্থা হয়ে ওঠে।
- জাতিসংঘের প্রকল্প এবং চুক্তির মানকে একীভূত করার জন্য UNOPS তৈরি করা হয়েছিল।
- সদর দপ্তর- কোপেনহেগেন, ডেনমার্ক।
- বর্তমান মহাপরিচালক- জেন্স ওয়ান্ডেল।

তথ্যসূত্র - UNOPS অফিসিয়াল ওয়েবসাইট।