পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়37 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
রিভিশন পরীক্ষা [নতুনদের বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৬টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা] ----------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
যদি 4864 × 9P2 গুণফলটি 12 দ্বারা বিভাজ্য হয় তাহলে, P এর মান নিচের কোনটি হবে?
  1. 1
  2. 2
  3. 5
  4. 8
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 4864 × 9P2 গুণফলটি 12 দ্বারা বিভাজ্য হয় তাহলে, P এর মান নিচের কোনটি হবে?

সমাধান:
4864 × 9P2
এখানে স্পষ্টত 4864 সংখাটি 4 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়।
∴ 4864 × 9P2 কে 12 দ্বারা বিভাজ্য হতে হলে 9P2 কে 3 দ্বারা বিভাজ্য হতে হবে।
(9 + P + 2) কে 3 দ্বারা বিভাজ্য হতে হবে।
∴ P = 1 হলে, (9 + P + 2) = 1 যা 3 দ্বারা বিভাজ্য।
.
২.০৪ নিচের কোন ভগ্নাংশের সমান?
  1. ৯/২৫
  2. ৫১/২৫
  3. ৩/৪০০
  4. ২০৮১/২৫০
সঠিক উত্তর:
৫১/২৫
উত্তর
সঠিক উত্তর:
৫১/২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২.০৪ নিচের কোন ভগ্নাংশের সমান?

সমাধান:
২.০৪
= ২০৪/১০০
= ১০২/৫০
= ৫১/২৫
.
2, 4, 8, 11.5, 18.25, 28.375 প্রদত্ত ধারায় কোন সংখ্যাটি ভুল?
  1. 18.25
  2. 28.375
  3. 4
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: 2, 4, 8, 11.5, 18.25, 28.375
প্রদত্ত ধারায় কোন সংখ্যাটি ভুল?

সমাধান:
2
2 × 1.5 + 1 = 4
4 × 1.5 + 1 = 7 (ভুল হলো 8)
7 × 1.5 + 1 = 11.5
11.5 × 1.5 + 1 = 18.25
18.25 × 1.5 + 1 = 28.375
.
যদি a ও b দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এবং a - b একটি জোড় সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি সত্য হবে?
  1. a ও b উভয়ই জোড়
  2. a ও b উভয়ই বিজোড়
  3. একটি জোড় এবং একটি বিজোড়
  4. ক ও খ
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a ও b দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এবং a - b একটি জোড় সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি সত্য হবে?

সমাধান:
দেওয়া আছে,
a - b একটি জোড় সংখ্যা।
∴ সংখ্যা দুটি উভয়ই জোড় সংখ্যা হবে অথবা উভয়ই বিজোড় সংখ্যা হবে। একটি জোড় এবং একটি বিজোড় এমন হওয়া সম্ভব নয়।

যেমন,
a = 5, b= 4 হলে,
a - b = 5 - 4 = 1, যা বিজোড় সংখ্যা

a = 5, b = 3 হলে,
a - b = 5 - 3 = 2, যা জোড় সংখ্যা

a = 6, b = 2 হলে,
a - b = 6 - 2 = 4, যা জোড় সংখ্যা
.
X চিত্রটি খুঁজে পাওয়া যাবে কোন চিত্রে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: X চিত্রটি খুঁজে পাওয়া যাবে কোন চিত্রে?


সমাধান:

X চিত্রটি 4 নং চিত্রে পাওয়া যাবে।
.
HYPOCRITE শব্দটিকে পানিতে কেমন দেখা যাবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: HYPOCRITE শব্দটিকে পানিতে কেমন দেখা যাবে?

সমাধান:
.
রাব্বানি দক্ষিণ দিকে 25 মিটার হাঁটাহাঁটি করে এবং তারপর ডান দিকে মোড় নিয়ে 15 মিটার হাঁটার পর সে বাম দিকে ঘুরে 25 মিটার হাঁটে এবংবাম দিকে ঘুরে 15 মিটার হাঁটে । এখন সে কোন দিকে মুখ করে আছে?
  1. পশ্চিম দিকে
  2. উত্তর দিকে
  3. পূর্ব দিকে
  4. দক্ষিণ দিকে
সঠিক উত্তর:
পূর্ব দিকে
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব দিকে
ব্যাখ্যা
প্রশ্ন: রাব্বানি দক্ষিণ দিকে 25 মিটার হাঁটাহাঁটি করে এবং তারপর ডান দিকে মোড় নিয়ে 15 মিটার হাঁটার পর সে বাম দিকে ঘুরে 25 মিটার হাঁটে এবংবাম দিকে ঘুরে 15 মিটার হাঁটে । এখন সে কোন দিকে মুখ করে আছে?

সমাধান:

যাত্রাশুরুর স্থান A এবং গন্তব্যস্থান E
প্রদত্ত চিত্র অনুসারে বিমল এখন পূর্বদিকে আছে।
.
JAK, KBL, LCM, MDN, _____  ধারার পরের পদ কোনটি?
  1. OEP 
  2. NEO
  3. MEN
  4. PFQ
সঠিক উত্তর:
NEO
উত্তর
সঠিক উত্তর:
NEO
ব্যাখ্যা
প্রশ্ন: JAK, KBL, LCM, MDN, _____  ধারার পরের পদ কোনটি?

সমাধান:
১ম বর্ণ গুলোর ধারাঃ J, K, L, M, N
২য় বর্ণগুলোর ধারাঃ A, B, C, D, E
৩য় বর্ণগুলোর ধারাঃ K, L, M, N, O

∴ ধারার পরের পদ NEO.
.
প্রদত্ত শীটটিকে বাক্সে পরিণত করলে, তিন ডট যুক্ত তলের বিপরীতপাশের তলে কয়টি ডট থাকবে?
  1. ২টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত শীটটিকে বাক্সে পরিণত করলে, তিন ডট যুক্ত তলের বিপরীতপাশের তলে কয়টি ডট থাকবে?

সমাধান:

এমন ক্ষেত্রে,
1 নং তলের বিপরীতে থাকবে 3 নং
2 নং তলের বিপরীতে থাকবে 5 নং
4 নং তলের বিপরীতে থাকবে 6 নং

এখানে 3 নং এর স্থানে আছে ৩টি ডট এবং 1 নং স্থানে আছে ৬টি ডট। 
∴ তিন ডট যুক্ত তলের বিপরীতপাশের তলে ৬টি ডট থাকবে
১০.
মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে- এ মতবাদটির প্রবক্তা কে?
  1. এডউইন হাবল
  2. আইনস্টাইন
  3. টলেমি
  4. নিউটন
সঠিক উত্তর:
এডউইন হাবল
উত্তর
সঠিক উত্তর:
এডউইন হাবল
ব্যাখ্যা
• মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে- এ মতবাদটি এডউইন হাবল সর্বপ্রথম প্রদান করেন।

- সর্বপ্রথম ১৯২০ সালে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল পর্যবেক্ষণ করেন যে, পৃথিবী থেকে দূরবর্তী নক্ষত্র এবং ছায়াপথগুলি ক্রমশই সরে যাচ্ছে।
- আইনস্টাইন আপেক্ষিকতার তত্ত্ব মতবাদ প্রদান করেন।
- স্টিফেন হকিং আধুনিক বিগ ব্যাঙ মতবাদের প্রবক্তা।
- কোপার্নিকাস সর্বপ্রথম প্রমাণ করেন যে, সূর্য নয়, পৃথিবীই সূর্যের চারদিকে ঘোরে, যে পথে পৃথিবী ঘোরে সেটা পৃথিবীর কক্ষপথ আর এই কক্ষপথ বৃত্তাকার।
- ১৯২৭ সালে বেলজিয়ামের জ্যোতির্বিদ জর্জ লেমাইটার প্রসারণশীল বিশ্ব সংক্রান্ত তত্ত্ব প্রদান করেন, যা হাবলের সাথে মিলে যায়।

• অন্যান্য অপশন আলোচনা:
- আইনস্টাইন আপেক্ষিকতার সূত্র বা Theory of Relativity আবিষ্কার করেন।
- টলেমি ছিলেন প্রাচীন গণিতজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতিষী, ভূগোল-বিশারদ।
- আলোর কণা তত্ত্বের প্রবক্তা স্যার আইজ্যাক নিউটন।

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
বিজ্ঞানের যে শাখায় মহাবিশ্বের সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করা হয় তাকে কী বলে?
  1. Astronomy
  2. Cosmology
  3. Cryptology
  4. Astrophysics
সঠিক উত্তর:
Cosmology
উত্তর
সঠিক উত্তর:
Cosmology
ব্যাখ্যা
• বিজ্ঞানের যে শাখায় মহাবিশ্বের সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করা হয় তাকে Cosmology বলে।

• মহাবিশ্বের সৃষ্টি রহস্য:

- মহাবিশ্বের সৃষ্টি ও এর পরিণতি নিয়ে নানা ধারণা এবং বৈজ্ঞানিক গবেষণার ফলে একটি বিশেষ শাখা তৈরি হয়েছে, যা কসমোলজি (Cosmology) বা ‘মহাজাগতিক বিজ্ঞান’ নামে পরিচিত।
- বিংশ শতাব্দীতে দুজন বিখ্যাত বিজ্ঞানী কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা পরিচালনা করেন, যা মহাবিশ্ব সম্পর্কে একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক ধারণা প্রায় সকল পদার্থবিদের মধ্যে গৃহীত হয়। এই দুটি প্রধান আবিষ্কার হলো:

১. মহাবিশ্বের সম্প্রসারণ:
- ১৯২০ সালে বিখ্যাত মার্কিন জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল।
- তার 2.5 m টেলিস্কোপের সাহায্যে গ্যালাক্সিগুলো পর্যবেক্ষণের সময় লক্ষ্য করলেন যে, গ্যালাক্সিগুলো পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে।
- গ্যালাক্সিসমূহ নিজেরা এবং পৃথিবী হতে দ্র“তগতিতে দূরে সরে যাচ্ছে এবং গ্যালাক্সিগুলোর মধ্যে দূরত্ব যতো বেশি পরষ্পর হতে দূরে সরে যাওয়ার বেগও ততো বেশি।

২. মহাজাগতিক - মাইক্রোওয়েভ পশ্চাৎপট বিকিরণ:
- মহাবিশ্বের বিকিরিত শক্তির একটি নির্দিষ্টমাত্রা বা পরিমাণ আছে এবং সম্প্রসারণশীল মহাবিশ্বে ঐ নির্দিষ্ট শক্তিও সম্প্রসারিত অংশে বিকিরিত হচ্ছে। এখনো, ঐ বিকিরিত অবশিষ্ট শক্তির অস্ত্রিত্ব নির্ণয় করা যায়। এই বিকিরণকে মহাজাগতিক মাইক্রোওয়েভ পশ্চাৎপট বিকিরণ বলে।
- ষাটের দশকের মাঝামাঝি ১৯৬৫ সালে এই জাতীয় বিকিরণের প্রথম সন্ধান পান আর্নো অ্যালান পেনজিয়াস এবং রবার্ট উইলসন নামের দুইজন মার্কিন পদার্থবিজ্ঞানী।

• অন্যান্য অপশন আলোচনা:
- Astrology (জ্যোতিষশাস্ত্র),
- Cryptology (কোড অধ্যয়ন বা লেখার শিল্প)।

উৎস : পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
উপকূলবর্তী অঞ্চলে জোয়ারের কত সময় পর ভাঁটার সৃষ্টি হয়?
  1. ২ ঘণ্টা ১৫ মিনিট পর
  2. ৪ ঘণ্টা ২০ মিনিট পর
  3. ৬ ঘণ্টা ১৩ মিনিট পর
  4. ৮ ঘণ্টা ১৬ মিনিট পর
সঠিক উত্তর:
৬ ঘণ্টা ১৩ মিনিট পর
উত্তর
সঠিক উত্তর:
৬ ঘণ্টা ১৩ মিনিট পর
ব্যাখ্যা
•  উপকূলে একটি জোয়ারের প্রায় ৬ ঘণ্টা ১৩ মিনিট পর ভাঁটা হয়।

• জোয়ার-ভাঁটা:

- সমুদ্রের একই স্থানে প্রতিদিন দুইবার জোয়ার এবং দুইবার ভাঁটা ঘটে।
- সমুদ্রের পানি ফুলে ওঠাকে জোয়ার এবং নিচে নেমে যাওয়াকে ভাঁটা বলা হয়।
- পর পর দুটি জোয়ার বা দুটি ভাঁটার মধ্যে ব্যবধান হলো ১২ ঘণ্টা ২৬ মিনিট।
- চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রগত শক্তির প্রভাবে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় অন্তর ফুলে উঠে আবার নেমে যায়। অর্থাৎ, সমুদ্রে একই জায়গায় প্রতিদিন দু’বার জোয়ার এবং দু’বার ভাঁটা ঘটে।
- সমুদ্রের মোহনা থেকে নদীগুলোর স্রোতের বিপরীতে উজানে কয়েক কিলোমিটার পর্যন্ত জোয়ার ভাঁটা অধিক অনুভূত হয়।
- সমুদ্রের মধ্যভাগ থেকে উপকূলের কাছে পানির অগভীর অংশে জোয়ারের পানির উচ্চতা বেশি থাকে।
- তবে দেশের অভ্যন্তরে বিভিন্ন নদীপথে সমুদ্রের পানি প্রবাহিত হলে এবং নেমে গেলে, তাকে জোয়ার ভাঁটা বলা হয় না।

উৎস: ভূগোল ও পরিবেশ, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
কৃষ্ণবিবর হতে আলো বেরিয়ে আসতে না পারার কারণ কোনটি?
  1. এর মহাকর্ষ শক্তি অত্যন্ত বেশি
  2. কৃষ্ণবিবরের উচ্চ তাপমাত্রা
  3. কৃষ্ণবিবরের ঘূর্ণন খুব দ্রুত
  4. এতে ভাসমান ধুলিকণা অত্যন্ত বেশি
সঠিক উত্তর:
এর মহাকর্ষ শক্তি অত্যন্ত বেশি
উত্তর
সঠিক উত্তর:
এর মহাকর্ষ শক্তি অত্যন্ত বেশি
ব্যাখ্যা
• কৃষ্ণবিবর হতে আলো বেরিয়ে আসতে না পারার কারণ এর মহাকর্ষ শক্তি অত্যন্ত বেশি।

• কৃষ্ণবিবর (Black hole):

- ১৯৬৯ সালে জন হুইলার নামক জনৈক মার্কিন বিজ্ঞানী কৃষ্ণবিবর আবিষ্কার করেন।
- তিন সৌর ভরের সমান বা বেশি ভরের নক্ষত্রের সুপার নোভা বিস্ফোরণের পর এর অবস্তু অনির্দিষ্টভাবে সংকুচিত হতে থাকে।
- সংকোচনের কারণে আয়তন প্রায় শূন্য এবং ঘনত্ব প্রায় অসীম হওয়ায় মহাকর্ষ ক্ষেত্র এমন প্রবল হয় যে, এ জাতীয় বস্তু থেকে এর মহাকর্ষকে কাটিয়ে কোনো প্রকার আলো বা সংকেতও বেরিয়ে আসতে পারে না।
- তাই বস্তুটিকে আর দেখা যায় না।
- নক্ষত্রের এই অবস্থাকে বলা হয় কৃষ্ণবিবর।

উৎস: পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
বায়ুমণ্ডলের উপাদানসমূহের উপস্থিতির ক্ষেত্রে নিচের কোন তথ্যটি ভুল?
  1. আরগন : ০.৫০ শতাংশ
  2. অক্সিজেন : ২০.৭১ শতাংশ
  3. জলীয়বাষ্প: ০.৪১ শতাংশ
  4. ধূলিকণা ও কণিকা: ০.০১ শতাংশ
সঠিক উত্তর:
আরগন : ০.৫০ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
আরগন : ০.৫০ শতাংশ
ব্যাখ্যা
• বায়ুমণ্ডলে আরগনের পরিমাণ ০.৮০ শতাংশ।

• বায়ুমন্ডল:

- ভূ-পৃষ্ঠের চারপাশ যে বায়বীয় আবরণ দ্বারা বেষ্টিত রয়েছে তাকেই সহজ ভাষায় বলা হয় বায়ুমন্ডল।
- বায়ুমন্ডলের উপাদান বলতে বিভিন্ন প্রকার গ্যাস, জলীয়বাষ্প, ধূলিকণা ও কণিকার সংমিশ্রণকে বুঝায়।

• বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানসমূহ:
- নাইট্রোজেন : ৭৮.০২ শতাংশ
- অক্সিজেন : ২০.৭১ শতাংশ
- আরগন : ০.৮০ শতাংশ
- জলীয়বাষ্প: ০.৪১ শতাংশ
- কার্বন ডাই-অক্সাইড: ০.০৩ শতাংশ
- অন্যান্য গ্যাস: ০.০২ শতাংশ
- ধূলিকণা ও কণিকা: ০.০১ শতাংশ

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণী।
১৫.
নিচের কোনটিকে পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে?
  1. সাইক্লোন
  2. টাইফুন
  3. সুনামি
  4. বন্যা
সঠিক উত্তর:
সুনামি
উত্তর
সঠিক উত্তর:
সুনামি
ব্যাখ্যা
• "সুনামিকে" পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

• সুনামি:

- সুনামি শব্দটি একটি জাপানি শব্দ, যেখানে "সু" অর্থ বন্দর এবং "নামি" অর্থ ঢেউ।
- তাই সুনামির অর্থ হলো "বন্দরের ঢেউ"।
- এটি একটি প্রাকৃতিক দুর্যোগ যা সমুদ্রের তলদেশে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিধস এবং নভোজাগতিক ঘটনা ইত্যাদির কারণে সৃষ্টি হয়।
- এই প্রাকৃতিক দুর্যোগটি সাধারণত সাগরে সংঘটিত হয় এবং সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে এটি তৈরি হয়।
- ২০০৪ সালের ২৬ ডিসেম্বর একটি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়, যা স্বরণকালের অন্যতম।
- এই দুর্যোগটি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরের তলদেশে একটি ট্রাক্টনিক ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়।
- সুনামি সাধারণত অগভীর পানিতে প্রবেশের সময় তার শক্তি হারায়।
- বঙ্গোপসাগরে ১৬০ কিলোমিটার পর্যন্ত অগভীর পানি বাংলাদেশকে সুনামির কবল থেকে রক্ষা করে।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৬.
Famous literary work "My Last Duchess" is a/an -
  1. short story
  2. play
  3. novel
  4. poem
সঠিক উত্তর:
poem
উত্তর
সঠিক উত্তর:
poem
ব্যাখ্যা
• My Last Duchess:
- এটি Robert Browning রচিত একটি কবিতা।
- Dramatic Lyrics নামক কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল ১৮৪২ এ।
- ৫৬ লাইনের কবিতা।
-  এটাকে গণ্য করা হয়, Robert Browning এর most successful dramatic monologues হিসেবে।
- এই কবিতায় বর্ণনাকারী হচ্ছেন, duke of Ferrara যে তার মৃত স্ত্রীর পোর্ট্রেটকে উদ্দেশ্য করে তার চরিত্র সম্বন্ধে বলে যাচ্ছে।

- তিনি দেয়ালে ঝুলানো তার wife এর portrait এর দিকে তাকিয়ে তার অসন্তুষ্টি প্রকাশ করে। 
- He reveals that the duchess had incurred his displeasure by her expansive friendliness and her refusal to acknowledge his superiority in all things.
- It becomes apparent at last that he himself brought about her death.

• Robert Browning:
- তিনি একজন British poet.
- তিনি Victorian age এর।
- He is noted for his mastery of dramatic monologue.

• Notable works:
- Fra Lippo Lippi,
- Men and Women,
- My Last Duchess,
- Paracelsus,
- Pippa Passes,
- Rabbi Ben Ezra,
- Sordello,
- The Pied Piper of Hamelin,
- The Ring.

Source: Britannica.
১৭.
The Victorian Period started at -
  1. 1852
  2. 1822
  3. 1832
  4. 1842
সঠিক উত্তর:
1832
উত্তর
সঠিক উত্তর:
1832
ব্যাখ্যা
• The Victorian period: [1832-1901]
- 19th century of English literature refers to - The Victorian Period.
- 1832–1901- time frame is known as the ‘Victorian Period’ in English Literature.
- এই যুগটি Queen Victoria 'র নামে নামকরণ করা হয়।
- Queen Victoria যদিও 1837 সালে ক্ষমতায় আসে কিন্তু এই যুগটির সূচনা হয় 1832 সালে।
- এর কারণ হলো 1832 সাল থেকেই সাহিত্যিক বৈশিষ্ট্যে আমুল পরিবর্তন লক্ষ্য করা যায়।
- Fabian Society was founded in 1883 to avoid violence in class-struggle.
- G.B. Shaw was one of the members of the Fabian Society.

• Victorian period মোট ২টি সময়কালে বিভক্ত। যেমন:
- The Pre-Raphaelites: (1848-1860);
- Aestheticism & Decadence: (1880-1901).
১৮.
"Mr. Jones, Napoleon & Old Major" are characters created by -
  1. George Orwell
  2. James Joyce
  3. Samuel Beckett
  4. Rudyard Kipling
সঠিক উত্তর:
George Orwell
উত্তর
সঠিক উত্তর:
George Orwell
ব্যাখ্যা
"Mr. Jones, Napoleon & Old Major" are characters created by - 'George Orwell' in his creation 'Animal Farm'.

• Animal Farm:
- এটি রচনা করেন George Orwell.
- It is a political allegory/ satirical allegorical novella about revolution and power.
- অর্থাৎ, Animal Farm লেখা হয়েছে allegorical form এ।
- Allegory is a literary term in which one story is told in the guise of another story.
- Through the tale of a group of farm animals who overthrow the owner of the farm, Animal Farm explores themes of totalitarianism, the corruption of ideals, and the power of language.

• এই উপন্যাসের চরিত্র সমূহ দুই দলে বিভক্ত -
১. মানুষ হিসাবে রয়েছেন - Mr. Jones, Mr. Whymper, Mr. Pilkington,Mr. Frederick
২. পশু হিসাবে রয়েছে - Napoleon, Snowball, Old Major, Squealer, Boxer, Benjamin, Mollie, Clover, Moses, Muriel.

• George Orwell, Modern Period এর একজন সুপরিচিত লেখক।
- তিনি একাধারে English novelist, essayist, and critic.
- তাঁর প্রকৃত নাম হচ্ছে - Eric Arthur Blair.
- তিনি তাঁর 'Animal Farm' এবং Nineteen Eighty-four নামক novel এর জন্য বিশেষভাবে পরিচিত।

• Notable work:
- A Clergyman’s Daughter,
- A Hanging,
- Animal Farm,
- Burmese Days,
- Coming Up for Air,
- Down and Out in Paris and London,
- Homage to Catalonia,
- Keep the Aspidistra Flying,
- Nineteen Eighty-four.

Source: Britannica.
১৯.
Who wrote 'The Cocktail Party'?
  1. Harold Pinter
  2. James Joyce
  3. K. Mansfield
  4. T. S Eliot
সঠিক উত্তর:
T. S Eliot
উত্তর
সঠিক উত্তর:
T. S Eliot
ব্যাখ্যা
• The Cocktail Party:
- এটি T. S Eliot লিখিত একটি play/ verse drama in three acts.
- ১৯৪৯ সালে এই drama টি লেখা হয়েছিল।
- ১৯৫০ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- Based on Alcestis by Euripides, it is a morality play presented as a comedy of manners.
- Eliot’s most commercially successful play, it was more conventional and less poetic than his earlier dramatic works.

• T.S. Eliot:
- তার পুরো নাম Thomas Stearns Eliot.
- তিনি একাধারে American-English poet, playwright, literary critic এবং editor.
- He is a leader of the Modernist movement in poetry in such works as The Waste Land and Four Quartets.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।

Notable works:
Poetry:
- The Waste Land (1922),
- Four Quartets (1943),
- The Love Song of J. Alfred Prufrock.

Play:
- Murder in the Cathedral (1935),
- The Cocktail Party.

Source: Poemanalysis.com and Poetryfoundation.org
২০.
দুটি কোণ পরস্পর পূরক কোণ এবং একটি কোণ অপর কোণের ১.৫ গুণ। তবে বড় কোণটি কত?
  1. 54°
  2. 55°
  3. 62°
  4. 60°
সঠিক উত্তর:
54°
উত্তর
সঠিক উত্তর:
54°
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি কোণ পরস্পর পূরক কোণ এবং একটি কোণ অপর কোণের 1.5 গুণ। তবে বড় কোণটি কত?

সমাধান:
ধরি,
ছোট কোণটি = x ডিগ্রি
তাহলে বড় কোণটি হবে = 1.5x ডিগ্রি

প্রশ্নমতে,
x + 1.5x = 90°
⇒ 2.5x = 90°
⇒ x = 90°/2.5
∴ x = 36°

অতএব, বড় কোনটি = 1.5 × 36°
= 54°
২১.
একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত ২ : ৫ এবং রম্বসের ক্ষেত্রফল ১০০ বর্গসে.মি. হলে, ছোট কর্ণটির দৈর্ঘ্য কত?
  1. ১০√২ সে.মি.
  2. ২√২০ সে.মি.
  3. ৩√৭ সে.মি.
  4. ৫√১০ সে.মি.
সঠিক উত্তর:
২√২০ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২√২০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত ২ : ৫ এবং রম্বসের ক্ষেত্রফল ১০০ বর্গসে.মি. হলে, ছোট কর্ণটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
কর্ণদ্বয় যথাক্রমে ২ক এবং ৫ক

প্রশ্নমতে,
(১/২) × ২ক × ৫ক = ১০০
⇒ ১০ক/২ = ১০০
⇒ ৫ক = ১০০
⇒ ক = ২০
∴ ক = √২০

∴ ছোট কর্ণটির দৈর্ঘ্য = ২√২০ সে.মি.
২২.
একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৪০ মিটার ও ২৫ মিটার। মাঠটির বাহিরে চারদিকে ৫ মিটার চওড়া একটি ড্রেন আছে। ড্রেনটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ৩৫০ বর্গমিটার
  2. ৪৫০ বর্গমিটার
  3. ৬৫০ বর্গমিটার
  4. ৭৫০ বর্গমিটার
সঠিক উত্তর:
৭৫০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৭৫০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৪০ মিটার ও ২৫ মিটার। মাঠটির বাহিরে চারদিকে ৫ মিটার চওড়া একটি ড্রেন আছে। ড্রেনটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ড্রেন ছাড়া মাঠের ক্ষেত্রফল = ৪০ × ২৫ = ১০০০ বর্গমিটার
ড্রেনসহ মাঠের দৈর্ঘ্য = ৪০ + (৫ + ৫) = ৫০ মিটার
ড্রেনসহ মাঠের প্রস্থ = ২৫ + (৫ + ৫) = ৩৫ মিটার
∴ ড্রেনসহ মাঠের ক্ষেত্রফল = ৫০ × ৩৫ = ১৭৫০ বর্গমিটার
∴ ড্রেনের ক্ষেত্রফল = ১৭৫০ - ১০০০ = ৭৫০ বর্গমিটার
২৩.
নিচের কোন তথ্যটি ভুল?
  1. রশ্মির প্রান্তবিন্দু নেই
  2. রেখার প্রান্তবিন্দু নেই
  3. রেখাংশের প্রান্তবিন্দু দুইটি
  4. সবগুলোই সঠিক
সঠিক উত্তর:
রশ্মির প্রান্তবিন্দু নেই
উত্তর
সঠিক উত্তর:
রশ্মির প্রান্তবিন্দু নেই
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন তথ্যটি ভুল?

সমাধান:
• রেখা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব:
- রেখার কোনো প্রান্তবিন্দুর নেই।
- রশ্মির একটি প্রান্তবিন্দু আছে।

• রেখাংশ:
- একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলে।
- ভিন্ন বিন্দু দুইটিকে রেখাংশের প্রান্তবিন্দু বলে। আবার প্রান্তবিন্দুদ্বয়ের মধ্যবর্তী সকল বিন্দু ঐ রেখাংশের উপর অবস্থিত।
- অর্থাৎ, রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ। তাই রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।
২৪.
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ৩ মিটার বাড়ালে ক্ষেত্রফল ১৮√৩ বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৯ মিটার
  2. ১০.৫ মিটার
  3. ১২ মিটার
  4. ১১.৫ মিটার
সঠিক উত্তর:
১০.৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১০.৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ৩ মিটার বাড়ালে ক্ষেত্রফল ১৮√৩ বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
মনেকরি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য = ক মিটার
ত্রিভুজটির ক্ষেত্রফল = √৩ক/৪
ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে ক্ষেত্রফল= √৩(ক + ৩)/৪

প্রশ্নমতে,
{√৩(ক + ৩)/৪} - {√৩ক/৪} = ১৮√৩
⇒ (√৩/৪){(ক + ৩) - ক} = ১৮√৩
⇒ ক+ ৬ক + ৯ - ক = ৭২
⇒ ৬ক + ৯ = ৭২
⇒ ৬ক = ৬৩
∴ ক = ১০.৫

সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১০.৫ মিটার।
২৫.
কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত কোণ এর একটি ৫৫°। অপর কোণটি কত হবে?
  1. ১২৫°
  2. ১১০°
  3. ৭৫°
  4. ১১৫°
সঠিক উত্তর:
১২৫°
উত্তর
সঠিক উত্তর:
১২৫°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত কোণ এর একটি ৫৫°। অপর কোণটি কত হবে?

সমাধান:
আমরা জানি,
সামন্তরিকের দুটি সন্নিহিত কোণের সমষ্টি = ১৮০°
সুতরাং, ৫৫° + নির্ণেয় কোণ = ১৮০°
∴ নির্ণেয় কোণ = ১৮০° - ৫৫° = ১২৫°
২৬.
ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত ভাষা ও সাহিত্যবিষয়ক গ্রন্থ নয় কোনটি?
  1. মুসলিম বাঙলা সাহিত্য
  2. বাংলা সাহিত্যের কথা
  3. বাঙ্গালা ব্যাকরণ
  4. ভাষা ও সাহিত্য
সঠিক উত্তর:
মুসলিম বাঙলা সাহিত্য
উত্তর
সঠিক উত্তর:
মুসলিম বাঙলা সাহিত্য
ব্যাখ্যা
• ‘মুসলিম বাঙলা সাহিত্য' এর রচয়িতা মুহম্মদ এনামুল হক।
- এটি প্রকাশিত হয় ১৯৫৭ খ্রিষ্টাব্দে।

--------------------
• ড. মুহম্মদ শহীদুল্লাহ্:
- শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ মুহম্মদ শহীদুল্লাহর জন্ম ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে।
- ঐতিহাসিক ভাষা আন্দোলনে শহীদুল্লাহ্ অগ্রণী ভূমিকা পালন করেন। তিনিই প্রথম উর্দুর পরিবর্তে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার যৌক্তিক দাবি জানান।
- আল এসলাম পত্রিকার সহকারী সম্পাদক (১৯১৫) ও বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক (১৯১৮-২১) হিসেবে তিনি যোগ্যতার পরিচয় দেন।
- তাঁরই সম্পাদনা ও প্রকাশনায় মুসলিম বাংলার প্রথম শিশুপত্রিকা আঙুর (১৯২০) আত্মপ্রকাশ করে।
- এছাড়াও তিনি ইংরেজি মাসিক পত্রিকা দি পীস (১৯২৩), বাংলা মাসিক সাহিত্য পত্রিকা বঙ্গভূমি (১৯৩৭) এবং পাক্ষিক তকবীর (১৯৪৭) সম্পাদনা করেন।-
- মুহম্মদ শহীদুল্লাহ্ বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস রচনাসহ বাংলা ভাষা ও সাহিত্যের বহু জটিল সমস্যার সমাধান করেন। বাংলা লোকসাহিত্যের প্রতিও তিনি বিশেষ অনুরাগী ছিলেন। গবেষণাগ্রন্থের পাশাপাশি তিনি সাহিত্য এবং শিশুসাহিত্যের অনেক মৌলিক গ্রন্থও রচনা করেন।
- তিনি বেশ কয়েকটি গ্রন্থ অনুবাদ ও সম্পাদনাও করেন।
- তিনি ১৩ জুলাই ১৯৬৯ সালে মৃতুবরণ করেন।

• তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো:
- সিন্দবাদ সওদাগরের গল্প (১৯২২),
- ভাষা ও সাহিত্য (১৯৩১),
- বাঙ্গালা ব্যাকরণ (১৯৩৬),
- দীওয়ান-ই-হাফিজ (১৯৩৮),
- শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ (১৯৪২),
- রুবাইয়াত-ই-উমর খয়্যাম (১৯৪২),
- আমাদের সমস্যা (১৯৪৯),
- পদ্মাবতী (১৯৫০),
- বাংলা সাহিত্যের কথা (২ খণ্ড ১৯৫৩, ১৯৬৫),
- বিদ্যাপতি শতক (১৯৫৪), বাংলা আদব কী তারিখ (১৯৫৭),
- বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত (১৯৫৯), কুরআন শরীফ (১৯৬৩)।

- তাঁর Buddhist Mystic Songs (১৯৬০) গ্রন্থটি চর্যাপদের অনুবাদ ও সম্পাদনা কর্ম।

- মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন বহুভাষাবিদ এবং ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে তিনি স্বচ্ছন্দে বিচরণ করেছেন। তিনি ১৮টি ভাষা জানতেন; ফলে বিভিন্ন ভাষায় সংরক্ষিত জ্ঞানভান্ডারে তিনি সহজেই প্রবেশ করতে পেরেছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৭.
"যেখানে চিন্তার, বুদ্ধির ও আত্মপ্রকাশের স্বাধীনতা নেই সেখানে মুক্তি নেই"- উক্তিটি কার?
  1. মোতাহের হোসেন চৌধুরী
  2. রোকেয়া সাখাওয়াত হোসেন
  3. আহমদ ছফা
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
মোতাহের হোসেন চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
মোতাহের হোসেন চৌধুরী
ব্যাখ্যা
• "যেখানে চিন্তার, বুদ্ধির ও আত্মপ্রকাশের স্বাধীনতা নেই সেখানে মুক্তি নেই" মোতাহের হোসেন চৌধুরী রচিত ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের অন্তর্ভুক্ত একটি উক্তি।

------------------
• মোতাহের হোসেন চৌধুরী:
- শিক্ষাবিদ, লেখক মোতাহের হোসেন চৌধুরীর জন্ম নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে।
- মোতাহের হোসেনের প্রবন্ধের গদ্যশৈলীতে প্রমথ চৌধুরীর এবং মননে রবীন্দ্রনাথের প্রভাব লক্ষ্য করা যায়।
- তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।
- ‘সংস্কৃতি কথা’ তাঁর রচিত প্রধান প্রবন্ধ গ্রন্থ।
- 'সুখ' বার্ট্রান্ড রাসেলের Conquest of Happiness গ্রন্থের এবং 'সভ্যতা' ক্লাইভ বেল-এর Civiliszation গ্রন্থের ভাবানুবাদ গ্রন্থ।
- মুক্তবুদ্ধিচর্চার প্রবক্তা, উদার মানবতাবাদী ও মননশীল প্রবন্ধকার হিসেবে মোতাহের হোসেন চৌধুরীর বিশেষ খ্যাতি আছে।

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- সংস্কৃতি কথা,
- সুখ,
- সভ্যতা (ক্লাইভ বেল-এর Civiliszation গ্রন্থের ভাবানুবাদ)।

• তাঁর রচিত প্রবন্ধ:
- আমাদের দৈন্য,
- আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী,
- মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৮.
মীর মশাররফ হোসেন সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. হিতকরী
  2. ধূমকেতু
  3. সবুজপত্র
  4. বঙ্গদর্শন
সঠিক উত্তর:
হিতকরী
উত্তর
সঠিক উত্তর:
হিতকরী
ব্যাখ্যা
"হিতকরী" মীর মশাররফ হোসেন সম্পাদিত পত্রিকা।

• হিতকরী পত্রিকা:

- ১৮৯০ খ্রিস্টাব্দে কুষ্টিয়ার লাহিনীপাড়া থেকে মীর মশাররফ হোসেনের সম্পাদনায় প্রকাশিত হয়।
- পরবর্তীতে এর সম্পাদক হন মোসলেম উদ্দীন খান।
- বাঙালি মুসলিমদের মাতৃভাষা বাংলাচর্চা এবং হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির উপর
বিশেষ গুরুত্ব দিয়ে সংবাদ ও প্রবন্ধ ছাপা হয় পত্রিকাটিতে।

• অন্যান্য অপশন আলোচনা:
- কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা: ধূমকেতু।
- রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত পত্রিকা: বঙ্গদর্শন।
- প্রমথ চৌধুরীর সম্পাদিত পত্রিকা: সবুজপত্র।

----------------------
• মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

• তাঁর সাহিত্যকর্ম:
নাটক: বসন্তকুমারী, জমীদার দর্পণ, বেহুলা গীতাভিনয়।

• উপন্যাস: বিষাদ-সিন্ধু।

• আত্মজীবনীমূলক রচনা:  উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়াঁর বস্তানী, আমার জীবনী, কুলসুম জীবনী ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
২৯.
'যে অরণ্যে আলো নেই' নীলিমা ইব্রাহিমের একটি -
  1. নাটক
  2. উপন্যাস
  3. ভ্রমণ কাহিনি
  4. ছোটগল্প
সঠিক উত্তর:
নাটক
উত্তর
সঠিক উত্তর:
নাটক
ব্যাখ্যা
• 'যে অরণ্যে আলো নেই' নীলিমা ইব্রাহিম রচিত একটি নাটক।

• নীলিমা ইব্রাহিম:

- নীলিমা ইব্রাহিম শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী নীলিমা ইব্রাহিমের ১৯২১ সালের ১১ অক্টোবর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের এক জমিদার পরিবারে।
- নীলিমা ইব্রাহিম বহু জাতীয় ও আন্তর্জাতিক সমাজকল্যাণ ও নারী-উন্নয়সংস্থা এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সঙ্গে যু্ক্ত ছিলেন।
- তিনি আমৃত্যু মানুষের শুভ ও কল্যাণী চেতনায় আস্থাশীল ছিলেন। মুক্তবুদ্ধি, অসাম্প্রদায়িক চেতনা ও উদার মানবিকতাবোধই ছিল তাঁর জীবনদর্শন।

• তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- বিশ শতকের মেয়ে,
- এক পথ দুই বাঁক,
- কেয়াবন সঞ্চারিণী,
- বহ্নিবলয়;

• নাটক:
- দুয়ে দুয়ে চার,
- যে অরণ্যে আলো নেই,
- রোদ জ্বলা বিকেল,
- সূর্যাস্তের পর;

উৎস:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর 
২. বাংলাপিডিয়া।
৩০.
Choose the synonym of 'Apex'.
  1. Pinnacle
  2. Lowest
  3. Minimum
  4. Nadir
সঠিক উত্তর:
Pinnacle
উত্তর
সঠিক উত্তর:
Pinnacle
ব্যাখ্যা
• Apex (noun) 
English Meaning: The top or highest part of something.
Bangla Meaning: উচ্চতম বিন্দু; শীর্ষবিন্দু: the apex of a triangle; the apex of one’s career/fortunes.

Synonyms: Pinnacle (সূচাগ্র,), Peak (সর্বোচ্চ), Highest (শীর্ষ), Maximum, Top(চূড়া)।
Antonyms: Base(ভিত্তি), Nadir(সর্বনিম্ন), Bottom (তলা), Minimum(সামান্যতম), Lowest (সর্বনিম্ন)

Example Sentence: 
1. At 37, she'd reached the apex of her career.
2. She reached the apex of fame, only to find it wasn't what she expected. 

Source: Live MCQ Lecture.
৩১.
Synonym of 'Calumny' -
  1. Colossal
  2. Praise
  3. Slander
  4. Tribute
সঠিক উত্তর:
Slander
উত্তর
সঠিক উত্তর:
Slander
ব্যাখ্যা
• Calumny (Noun)
English Meaning:  A false statement about a person that is made to damage their reputation.
Bangla Meaning:  কারো চরিত্র হননের জন্য প্রদত্ত মিথ্যা বিবৃতি; পরিবাদ; অভিশংসন।

Synonyms: Defamation (কুৎসা), False Accusation (মিথ্যা অপবাদ), Lie(মিথ্যা), Character Assassination, (চরিত্র হনন) Slander, (অপবাদ)।
Antonyms: Praise (প্রশংসা), Compliment(স্তুতি), Tribute (শ্রদ্ধা), Approval, (অনুমোদন করা) Flattery (তোষামোদ করা)। 

Example Sentence: 
1. He accused the press of publishing vicious calumnies.
2. They uttered calumnies against him.

Option,
- Colossal (বৃহৎ)।

Source: Live MCQ Lecture.
৩২.
The word 'Fulminate' means -
  1. To praise enthusiastically
  2. To criticize angrily
  3. To agree peacefully
  4. To ignore completely
সঠিক উত্তর:
To criticize angrily
উত্তর
সঠিক উত্তর:
To criticize angrily
ব্যাখ্যা
• Fulminate (Verb intransitive)

English Meaning: To criticize somebody/something angrily.
Bangla Meaning: উচ্চকণ্ঠে তিক্ততার সঙ্গে প্রতিবাদ করা; তর্জনগর্জন/ফোঁসফোঁস করা; ফুঁসে ওঠা; উষ্মা উদ্গিরণ করা।

Example Sentence: 
1. He was always fulminating against interference from the government.
2. The editorial fulminated against the proposed tax increase.

Source: Live MCQ Lecture.
৩৩.
Synonym of 'Demur' -
  1. Livid
  2. Endorse
  3. Hesitate
  4. Correspond
সঠিক উত্তর:
Hesitate
উত্তর
সঠিক উত্তর:
Hesitate
ব্যাখ্যা
• Demur (verb intransitive) 
English Meaning: (speech) To say that you do not agree with something or that you refuse to do something
Bangla Meaning: (আনুষ্ঠানিক) আপত্তি উত্থাপন করা; ইতস্তত করা; আশঙ্কা প্রকাশ করা: To demur to a proposal; to demur at contributing to a charity fund.

Synonyms: Hesitate (ইতস্তত করা), Complain (অভিযোগ করা), Object (আপত্তি করা), Protest (প্রতিবাদ করা), Disagree (দ্বিমত পোষণ করা)।
Antonyms: Accept (গ্রহণ করা), Agree (একমত হওয়া), Approve, (অনুমোদন করা), Correspond (সংগতিপূর্ণ করা), Endorse (অনুমোদন করা)। 

Example Sentence: 
1. I must respectfully demur to the idea that this is in line with traditional farmhouse offerings.
2. He demurred at my suggestion to work on Saturday.

Option,
- Livid (পাংশুবর্ণ)।

Source: Live MCQ Lecture.
৩৪.
If it gets too cold, we will cancel the picnic. The underlined part can be identified as the -
  1. Adverb clause of condition
  2. Adverb clause of cause
  3. Adverb clause of purpose
  4. Adverb clause of manner
সঠিক উত্তর:
Adverb clause of condition
উত্তর
সঠিক উত্তর:
Adverb clause of condition
ব্যাখ্যা
If it gets too cold, we will cancel the picnic. The underlined part can be identified as the - Adverb clause of the condition.

 • Adverb clause of condition কোন ঘটনা ঘটার শর্ত প্রকাশ করে।
- Sub-ordinate clause টি যদি if, whether, unless, In case দিয়ে শুরু হয় তবে এটি adverb clause of condition.
- এখানে, কোন শর্তে "we will cancel the picnic" সেটা প্রকাশ পাচ্ছে, বিধায় এটি Adverb Clause of Condition.

• Adverbial clause:
- যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb,বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
- Adverb এর মত এরা - time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।
- অর্থাৎ, Adverbial clause সবসময় সময়, স্থান, কাল, কারন, উদ্দেশ্য, ধরন, ফলাফল ইত্যাদি প্রকাশ করে।

Source: A Passage to the English Language, S.M Zakir Hussain.
৩৫.
They flourish, who invest in their education. The underlined part is -
  1. Adverb clause
  2. Noun clause
  3. Adjective clause
  4. None of these
সঠিক উত্তর:
Adjective clause
উত্তর
সঠিক উত্তর:
Adjective clause
ব্যাখ্যা
• They flourish, who invest in their education. The underlined part is - Adjective clause.

- Here "who invest in their education" - is an example of an Adjective clause.
- উক্ত clause টি বাক্যের subject 'They' সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এবং relative pronoun who দ্বারা শুরু হয়েছে বিধায় এটি হচ্ছে Adjective clause.

• Adjective clause:
- যে sub-ordinate clause কোনো noun/pronoun এর পরে বসে ঐ noun/pronoun কে modify করে তাকে Adjective Clause বলে। 
- অর্থাৎ, noun এর post modifier হিসাবে adjective clause বসে, এটিকে relative clause ও বলা হয়ে থাকে। 

- Adjective clause মূলত clause সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়  এবং এরা relative pronoun (that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা  শুরু হয়।
- তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি cause or purpose বোঝায় তবে সেটি Adverbial Clause  হিসেবে বিবেচিত হবে।