পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
Exam-10 [Video Section এ ভিডিও লেকচার ১৬ - ৩১ দেখুন।] Exam Topics: Revision of The Exams 6 - 9
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
You must abstain _____ smoking.
  1. ক) to
  2. খ) from
  3. গ) in
  4. ঘ) with
ব্যাখ্যা
Abstain (from) (verb intransitive) 
English meaning:  not to do something, especially something enjoyable that you think might be bad:
Bengali Meaning: বিরত থাকা; পরিহার করে চলা।
 
* Abstain এর পর Appropriate Preposition হিসেবে from বসে। 
 
You must abstain from smoking
- আপনাকে অবশ্যই ধূমপান থেকে বিরত থাকতে হবে।
 
Source: Cambridge Dictionary & Accessible Dictionary.
.
He has not yet come. What type of adverb is yet?
  1. ক) Adverb of Order
  2. খ) Adverb of cause and effect
  3. গ) Adverb of Time
  4. ঘ) Adverb of frequency
ব্যাখ্যা
বাক্যের অর্থ- সে এখনো আসে নি।
Yet = এখনো।
Yet এখানে verb সংগঠিত (না) হওয়ার সময় বুঝাচ্ছে। তাই এটা Adverb of Time.
.
We suffered much ____ flood had hit our village.
  1. ক) until
  2. খ) since
  3. গ) as if
  4. ঘ) while
ব্যাখ্যা
Since অর্থ - কারণ, যেহেতু, সময় থেকে
সময় থেকে বুঝাতে Since ব্যবহৃত হলে এর Structure হচ্ছে -
Present + since + Past Indefinite
Past Indefinite + since + Past Perfect
.
In which sentence is the determiner used incorrectly?
  1. ক) The least water is needed in this way.
  2. খ) A number of people died of cholera every year.
  3. গ) Some students were present in the class.
  4. ঘ) There is a certain water in the pond.
ব্যাখ্যা
The least = সবচেয়ে কম; এটা little এর Superlative. এটা Uncountable Noun এর আগে বসে। 
A number of = কিছু সংখ্যক; এটা কেবল Countable Noun এর পূর্বে বসে।
Some = কিছু; এটা Countable বা Uncountable উভয়টির পূর্বে বসে। 
a certain = ‍কোনো এক; যেমন  - He lived in a certain village. অথবা শুধু certain = কিছু।  Certain/ a certain কেবল Countable Noun এর আগে বসে। এ হিসেবে (ঘ) অপশন ভুল।  
.
I pulled ____ boy by ____ ear.
  1. ক) a, no article
  2. খ) the, no article
  3. গ) the, the
  4. ঘ) the, a
ব্যাখ্যা
কারো কোনো অঙ্গ প্রত্যঙ্গ বুঝাতে his/her ইত্যাদি না বসালে এর পরিবর্তে the বসে।
অতএব, by the ear হবে।
এ হিসেবে সঠিক উত্তর (গ)।
.
If you do not work in a planned way, you will not prosper in life. (make it compound)
  1. ক) Either you do not work in a planned way or you will not prosper in life.
  2. খ) Work in a planned way or you will not prosper in life.
  3. গ) In case of not working in a planned way, you will not prosper in life.
  4. ঘ) You do not work in a planned way and you will not prosper in life.
ব্যাখ্যা
Complex Sentence এ If থাকলে Compound Sentence এ If Clause টি Imperative Sentence হয়ে বসে।
If Clause – Affirmative বা Negative যাই হোক না কেন, Imperative Sentence -টা Affirmative Form এ বসে।
If Clause-টি Affirmative হলে উভয় Clause এর মাঝখানে and বসে; আর If Clause-টি Negative হলে উভয় Clause এর মাঝখানে or বসে।
.
As soon as I reached the station, the train left. (make it simple)
  1. ক) No sooner had I reached the station than the train left.
  2. খ) At the very moment of my reaching the station, the train left.
  3. গ) On my reaching the station when the train left.
  4. ঘ) I reached the station at the time of leaving the train.
ব্যাখ্যা
Complex Sentence এ As soon as থাকলে Simple Sentence এ on/ at the very moment of + verb+ing বসে।
এ হিসেবে সঠিক উত্তর (খ) এবং (গ)।
কিন্তু (গ)-তে আবার when – Conjunction ব্যবহার করার কারণে বাক্যটি ভুল হয়েছে।
তাই একমাত্র সঠিক উত্তর (খ)।
.
What kind of sentence is the following one:
Do not laugh at other's helplessness.
  1. ক) Assertive sentence
  2. খ) Imperative sentence
  3. গ) Optative Sentence
  4. ঘ) Affirmative sentence
ব্যাখ্যা
বাক্যের অর্থ - অন্যের অসহায়ত্ব নিয়ে ঠাট্টা করো না। বাক্যটি দিয়ে নিষেধ/উপদেশ বোঝোচ্ছে । 
যে বাক্য দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ ইত্যাদি বোঝায়, তাকে Imperative Sentence বলে।
অতএব, এটি একটি Imperative Sentence.
.
Choose the correctly spelt word -
  1. ক) Adolessence
  2. খ) Adoleccence
  3. গ) Adolescence
  4. ঘ) Adolecsence
ব্যাখ্যা
Correct spelling:
Adolescence = কৈশোর।
১০.
Which word is spelt incorrectly?
  1. ক) Diarrhoea
  2. খ) Exhilaration
  3. গ) Kindergarten
  4. ঘ) Nontheless
ব্যাখ্যা
ভুল বানান = Nontheless, সঠিক বানান = Nonetheless = তবুও।

অন্যান্য শব্দ :
Diarrhoea = ডায়রিয়া।
Exhilaration = উল্লাস।
Kindergarten = প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের বয়স হয়নি এমন শিশুদের জন্য স্কুল।
১১.
If a ruby is heated, it _____ temporarily lose its color.
  1. ক) would
  2. খ) will
  3. গ) would have
  4. ঘ) has
ব্যাখ্যা
If Clause – Present Indefinite Tense এ থাকলে পরের Clause টা Future Indefinite Tense হয়।
তাই সঠিক উত্তর (খ)।
১২.
Synonym of the word ‘Rarefied’ is -
  1. ক) Esoteric
  2. খ) Pollute
  3. গ) Stated
  4. ঘ) Prelude
ব্যাখ্যা

Rarefied (adjective)
English Meaning: Not ordinary, especially because of being related to wealth, high social position, art, or literature.
Bangla Meaning: তনু, সূক্ষ্ম।

Synonyms: Esoteric (কেবল দীক্ষিত ব্যক্তিরা বুঝতে পারে এমন দুর্বোধ্য), Exclusive (বিশিষ্ট; অনন্য), Private (এক ব্যক্তি বা ব্যক্তিসমষ্টি সম্বন্ধীয় কিংবা তাদের ব্যবহারের জন্য).
Antonyms: Commonplace (গতানুগতিক; বৈশিষ্ট্যহীন).

Source: Live MCQ Lecture

১৩.
We are eager that you should succeed. What type of clause is the underlined one?
  1. ক) Noun Clause
  2. খ) Adjective Clause
  3. গ) Adverb Clause
  4. ঘ) Independent Clause
ব্যাখ্যা
এটাতে Confusion লেগে যেতে পারে, কারণ এটা মনে হতে পারে Adjective (eager) কে Modify করছে, বিধায় Adverbial Clause.
কিন্তু ‘that you should succeed’ এখানে মূলত একটি উহ্য Preposition - for (অর্থাৎ eager for) এর Object.
Preposition এর Object সব সময় Noun Clause হয়ে থাকে।
এ হিসেবে সঠিক উত্তর (ক)।
১৪.
After the patient had died, _________.
  1. ক) the doctor came
  2. খ) the doctor had came
  3. গ) the doctor comes
  4. ঘ) the doctor has came
ব্যাখ্যা
অতীতের দুটি কাজের মধ্যে যেটি আগে হয়, সেটি Past Perfect Tense হয়; আর যেটি পরে হয়, সেটি Past Indefinite Tense হয়।
যেহেতু ডাক্তার পরে এসেছেন, তাই এটি Past Indefinite Tense হবে।
১৫.
This kind of machine is out of date. The underlined phrase is a/an -
  1. ক) Prepositional phrase
  2. খ) Phrase preposition
  3. গ) Adverbial phrase
  4. ঘ) Noun Phrase
ব্যাখ্যা
যে Phrase – Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective বা Adverb এর কাজ করে, তাকে Prepositional Phrase বলে।
এখানে out of date- Phrase-টি This kind of machine এর adjective হয়েছে এবং এটি out of – Preposition দিয়ে শুরু হয়েছে।
তাই এটি একটি Prepositional Phrase.
আর কয়েকটি শব্দ মিলে যদি একটি Preposition এর কাজ করে, তখন তাকে Phase Preposition বলে।
১৬.
Mamun as well as his friends ______ an astonishing function lately.
  1. ক) arranged
  2. খ) has arranged
  3. গ) have arranged
  4. ঘ) are arranging
ব্যাখ্যা
বাক্যের শেষে lately (সম্প্রতি) – Adverb of Time থাকায় বাক্যটি Present Perfect Tense হবে।
as well as এর অর্থ ‘এবং‘ হলেও এটা and এর মত ২টি শব্দকে যুক্ত করে Plural এ পরিণত করে না; বরং ‍as well as এর আগের অংশ অনুযায়ী Verb বসে।
তাই এখানে Mamun তথা Singular Noun অনুযায়ী Verb বসবে।
তাই সঠিক উত্তর (খ)।
১৭.
I _____ going to the museum.
  1. ক) cannot but
  2. খ) can but
  3. গ) cannot help
  4. ঘ) can help
ব্যাখ্যা
Cannot but/ Cannot help = না করে না পারা।
কিন্তু cannot but এর পর verb এর Base form বসে; আর cannot help এর পর verb+ing বসে।
এ হিসেবে সঠিক উত্তর (গ)।
১৮.
Find the antonym of the word ‘Buttress’.
  1. ক) Dissimilar
  2. খ) Undermine
  3. গ) Overrule
  4. ঘ) Reinforce
ব্যাখ্যা

Buttress (verb transitive)
English Meaning: To give support to or strengthen something.
Bangla Meaning: (up) শক্তিশালী/মজবুত করা; আলম্বের সাহায্যে ধরে রাখা; (লাক্ষণিক) সমর্থন/বলবৃদ্ধি করা।

Synonyms: Strengthen (শক্তিশালী হওয়া বা করে তোলা), Reinforce (জোরদার করা), Fortify (সুরক্ষিত/ দুর্ভেদ্য করা).
Antonyms: Undercut (অপরিবর্তিত), Undermine (ভিত্তি দুর্বল করা), Weaken (দুর্বল করা).

Source: Live MCQ Lecture

১৯.
Which sentence does not include a linking verb?
  1. ক) I felt tired.
  2. খ) He got helpless.
  3. গ) Honey tastes sweet.
  4. ঘ) Rafiq had two laptops.
ব্যাখ্যা
Subject + Linking Verb + Subjective Complement (সাধারণত Adjective).
এ Structure অনুযায়ী (ক), (খ) ও (গ) তিনটিতেই Linking Verb আছে।
(ঘ) এর Structure হচ্ছে Subject + Verb + Object. তাই (ঘ) তে কোনো Linking Verb নেই।
২০.
I _____ die than beg.
  1. ক) would have
  2. খ) would rather
  3. গ) had better
  4. ঘ) have to
ব্যাখ্যা
যেহেতু পরবর্তী অংশে than লাগানো আছে (than beg), তাই শূন্যস্থানে would rather বসবে।
would rather = বরং করব; would rather এর পরের অংশে than লাগানো থাকে।
would rather ….(1)…. than  ..(2)…. = (2) নং কাজ না করে বরং (১) নং কাজ করব।
 
Present Form (die) এর পূর্বে would have ব্যবহার ভুল।
had better = বরং ভালো।
have to = করতে হবে।
had better এবং have to এর পরে than এর ব্যবহার নেই।
২১.
Choose the synonym of the word ‘Neophyte’ -
  1. ক) Master
  2. খ) Novice
  3. গ) Extrovert
  4. ঘ) Docile
ব্যাখ্যা

Neophyte (noun)
English Meaning: Someone who has recently become involved in an activity and is still learning about it.
Bangla Meaning: কোনো ধর্মমতে অধুনাদীক্ষিত ব্যক্তি; নবদীক্ষিত, শিক্ষানবিস।

Synonyms: Beginner (যে ব্যক্তি এখনো নবিস এবং অনভিজ্ঞ), Novice (শিক্ষানবিশ), Newcomer (আগন্তুক).
Antonyms: Expert (বিশেষজ্ঞ বা দক্ষ ব্যক্তি), Master (দক্ষ), Professional (পেশাগত).
----------------------
Extrovert - সামাজিক
Docile - বাধ্য

Source: Live MCQ Lecture

২২.
What is the antonym of the word ‘Whimsical’?
  1. ক) Mischievous
  2. খ) Logical
  3. গ) Eccentric
  4. ঘ) Peculiar
ব্যাখ্যা

Whimsical (adjective)
English Meaning: Unusual and strange in a way that might be funny or annoying.
Bangla Meaning: বাতিকগ্রস্ত; খেয়ালি; অদ্ভুত।

Synonyms: Mischievous (অনিষ্টকর), Eccentric (অদ্ভুত; খামখেয়ালি), Peculiar (বিচিত্র).
Antonyms: Hardheaded (বাস্তববুদ্ধিসম্পন্ন), Logical (যৌক্তিক), Reasonable (যুক্তিপরায়ণ).

Source: Live MCQ Lecture