পরীক্ষা আর্কাইভ

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স

পরীক্ষাস্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
টপিক: স্থানাংক সম্পর্ক ও যান্ত্রিক দক্ষতা। উৎস: যেকোনো গাইড বই ও Live MCQ আর্কাইভ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
সবুজ পূর্ব দিকে হাঁটছিল, সে তার স্কুলে যাওয়ার জন্য ৩ বার ডানে এবং ২ বার বামে ঘুরল। তার স্কুল কোন পাশে?
  1. পূর্ব দিক
  2. পশ্চিম দিক 
  3. উত্তর  দিক
  4. দক্ষিণ দিক
ব্যাখ্যা
প্রশ্ন: সবুজ পূর্ব দিকে হাঁটছিল, সে তার স্কুলে যাওয়ার জন্য ৩ বার ডানে এবং ২ বার বামে ঘুরল। তার স্কুল কোন পাশে?

সমাধান:

দিক নির্ণয়ের ক্ষেত্রে ডানদিক = R এবং বামদিক = L ধরি এবং R ও L পরস্পর বিপরীত হবে।
nR - mL = 0 হলে দিকের কোন পরিবর্তন হবে না।
nR - mL = 2R অথবা 2L হলে সম্পূর্ন বিপরীত দিক হবে।
nR - mL = 3R = R হলে ডান দিকে ঘুরা বুঝায়।
nR - mL = 3L = L হলে বাম দিকে ঘুরা বুঝায়।
4R বা 4L হলে যেই দিকে ছিল ঐ দিকেই থাকবে
4R বা 4L এর বেশি মান হলে 4R বা 4L বিয়োগ করে বিয়োগফল উল্লেখিত মান গুলোর মতই ফলাফল দিবে।
এখানে,
3R - 2L = R, অর্থাৎ সে সর্বশেষ পূর্বদিক থেকে ডানদিকে মুখ করেছে, তাহলে তার স্কুল দক্ষিণ দিকে।
.
ফাহিম তার বাড়ি থেকে রওয়ানা করে ৫০মি. পূর্বে গেল এরপর বামে ঘুরে ৩০মি. যায় ও পরে আবার বামে ঘুরে ২৫মি. যায়। ফাহিম এখন কোন দিকে মুখ করে আছে?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পশ্চিম
  4. পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: ফাহিম তার বাড়ি থেকে রওয়ানা করে ৫০মি. পূর্বে গেল এরপর বামে ঘুরে ৩০মি. যায় ও পরে আবার বামে ঘুরে ২৫মি. যায়। ফাহিম এখন কোন দিকে মুখ করে আছে? 

সমাধান:

যাত্রাস্থান A এবং গন্তব্যস্থান D 
ফাহিম এখন পশ্চিম দিকে মুখ করে আছে। 
.
নিচের কোনটি দ্বিতীয় শ্রেণির লিভার?
  1. এক চাকার ঠেলা গাড়ি
  2. চিমটা
  3. নিক্তি
  4. ঢেঁকি
ব্যাখ্যা
সরল যন্ত্র:
যেসব যন্ত্রের সাহায্যে বিশেষ কৌশল অবলম্বন করে কম বল প্রয়োগে অধিক কাজ করা সম্ভব হয়, তাদের সরল যন্ত্র বলে।
 
লিভার যন্ত্র:
লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
 
- লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
 
লিভারের দন্ডটি যে বিন্দুতে ওঠানামা করে তাকে ফালক্রাম বলে।
- বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বলবাহুর দৈর্ঘ্য।
- ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভারবাহুর দৈর্ঘ্য।
 
লিভারের নীতি মালা;
বল × বলবাহুর দৈর্ঘ্য = ভার × ভারবাহুর দৈর্ঘ্য
বা, ভার/বল = বলবাহুর দৈর্ঘ্য/ ভারবাহুর দৈর্ঘ্য
 
• প্রযুক্ত বল, ভার ও ফালক্রামের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:-
 
প্রথম শ্রেণির লিভার:
এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে।
যেমন: কাঁচি, সাঁড়াশি, নিক্তি, নলকূপের হাতল, পানি সেচের দোন, ঢেঁকি ইত্যাদি।
 
দ্বিতীয় শ্রেণির লিভার;
এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে। যেমন: যাঁতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র ইত্যাদি।
 
তৃতীয় শ্রেণির লিভার:
এই ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয়। ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে। যেমন: চিমটা
.
স্টেথোস্কোপ যন্ত্র ব্যবহৃত হয় কোন কাজে?
  1. রক্তচাপ মাপার জন্য
  2. স্নায়ুতন্ত্রের পর্যবেক্ষণের জন্য
  3. উদ্ভিদের বৃদ্ধি মাপার জন্য
  4. হৃৎস্পন্দন শোনার জন্য
ব্যাখ্যা
স্টেথোস্কোপ
- মানুষের হৃৎস্পন্দন শোনার জন্য সাধারণত স্টেথোস্কোপ ব্যবহৃত হয়। 
- একটি সিস্টোল ও একটি ডায়াস্টোলের সমন্বয়ে একটি হৃৎস্পন্দন সম্পন্ন হয় এবং সময় লাগে প্রায় ০.৮ সেকেন্ড।
- একজন সুস্থ মানুষের হৃৎস্পন্দন প্রতি মিনিটে ৬০-১০০ বার হয়। এটাকে হার্ট-বিট বলা হয়।
- আমাদের হাতের কবজির রেডিয়াল ধমনিতে এই স্পন্দন গোনা যায় আবার বুকের বাম দিকে নির্দিষ্ট স্থানে স্টেথোস্কোপ বসিয়ে শব্দ শোনা যায়।
- হাতের কবজিতে হৃৎস্পন্দন অনুভব করাকে পালস বলে।
- স্টেথোস্কোপের সাহায্যে হৃৎস্পন্দনের যে শব্দ শোনা যায়, তাকে হার্টসাউন্ড বলে।
- হৃৎস্পন্দন বা হার্ট-বিটকে যখন প্রতি মিনিটে হাতের কবজিতে গণনা করা হয়, তখন তাকে পালস রেট বলে।

------------------------
- স্ফিগমোম্যানোমিটার হলো রক্তচাপ পরিমাপক যন্ত্র।
- ক্রেসকোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধিমাপক যন্ত্র।


সূত্র: ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান বই
.
চিত্রটিতে মোট কয়টি বর্গক্ষেত্র আছে?
  1. ১৬
  2. ২২
  3. ২৬
  4. ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রটিতে মোট কয়টি বর্গক্ষেত্র আছে?


সমাধান:
চিত্রে, (১×১) বর্গক্ষেত্র আছে = ১৬টি
(২×২) বর্গক্ষেত্র আছে = ৯ টি
(৩×৩) বর্গক্ষেত্র আছে = ৪ টি
(৪×৪) বর্গক্ষেত্র আছে = ১টি
মোট = ১৬+৯+৪+১ = ৩০ টি
.
একটি ৬ × ৬ দাবার বোর্ড থেকে ৩ × ৩ আকার বিশিষ্ট কতগুলো বর্গ তৈরি করা যাবে?
  1. ১২
  2. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৬ × ৬ দাবার বোর্ড থেকে ৩ × ৩ আকার বিশিষ্ট কতগুলো বর্গ তৈরি করা যাবে?

সমাধান:

প্রতিটি সারির জন্য আমরা ৩টি পরপর বাক্সের ঠিক ৪টি ভিন্ন গ্রুপ বাছাই করতে পারি।
একই পদ্ধতিতে, প্রতিটি কলামের জন্য আমরা পরপর ৩টি বাক্সের ৪টি ভিন্ন গ্রুপ নির্বাচন করতে পারি।

অতএব, আমরা দাবাবোর্ডের সর্বাধিক সংখ্যক (৩ × ৩) বর্গ খুঁজে পাই = ৪ × ৪ = ১৬টি
.
নিচের চিত্রটিতে মোট কতগুলো চতুর্ভুজ আছে?
  1. ৩০
  2. ২৯
  3. ২৮
  4. ২৬
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রটিতে মোট কতগুলো চতুর্ভুজ আছে?

সমাধান:

চিত্রে একটি করে ঘর নিয়ে চতুর্ভুজের সংখ্যা ৯টি।
দুটি করে ঘর নিয়ে চতুর্ভুজের সংখ্যা QERG, NFOH, MDNF, OHPJ, ABEF, CDGH, EFIJ, GHKL, MCOG, NEPI = ১০টি।
৩টি করে ঘর নিয়ে চতুর্ভুজের সংখ্যা QFRH, MCPI, ABGH, CDIJ, EFKL = ৫টি।
৪টি করে ঘর নিয়ে চতুর্ভুজের সংখ্যা ABIJ, CDKL, MDOH, NFPJ  = ৪টি।
৫টি করে ঘর নিয়ে চতুর্ভুজের সংখ্যা ABKL = ১টি
৬টি করে ঘর নিয়ে চতুর্ভুজের সংখ্যা MDPJ = ১টি

∴ মোট = ৯ + ১০ + ৫ + ৪ + ১ + ১ = ৩০টি।
.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে?
  1. ১৪
  2. ১৫
  3. ১৬
  4. ১৭
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে?

সমাধান: 

১টি ফাঁকাস্থান নিয়ে ত্রিভুজ আছে = AKI, AIL, EKD, LFB, DJC, BJC, DHC এবং BCG= ৮টি
২টি ফাঁকাস্থান নিয়ে ত্রিভুজ আছে AKL, ADJ, AJB এবং DBC = ৪টি
৩টি ফাঁকাস্থান নিয়ে ত্রিভুজ আছে = ADC এবং ABC = ২টি
৪টি ফাঁকাস্থান নিয়ে ত্রিভুজ আছে = ADB = ১টি
মোট ত্রিভুজ ৮ + ৪ + ২ + ১ = ১৫টি
.
নিচের চিত্রে কতটি সংখ্যা দুটি বা ততোধিক জ্যামিতিক চিত্রের বাইরে অবস্থান করছে।
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে কতটি সংখ্যা দুটি বা ততোধিক জ্যামিতিক চিত্রের বাইরে অবস্থান করছে।


সমাধান:
চিত্রে 1 ও 13 শুধু ত্রিভুজে
2, 4, 9 ও 11 শুধু বৃত্তে
এবং 5 শুধু আয়তক্ষেত্রে আছে।

দুটি বা ততোধিক জ্যামিতিক চিত্রের বাইরে অবস্থান করছে মোট ৭টি সংখ্যা।
১০.

উপরের চিত্রটি একটি ডিজিটাল ঘড়ির আয়নাচিত্র হলে, ঘড়িতে কয়টা বাজে?
  1. 21 : 10
  2. 12 : 10
  3. 12 : 01
  4. 21 : 01
ব্যাখ্যা
প্রশ্ন:

উপরের চিত্রটি একটি ডিজিটাল ঘড়ির আয়নাচিত্র হলে, ঘড়িতে কয়টা বাজে?

সমাধান:

ঘড়িতে বাজে = 12 : 10
১১.
নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?
  1. নদী স্রোতের সুকৌশল ব্যবহারে
  2. পাল ব্যবহার করে
  3. যথাযথভাবে হাল ঘুরিয়ে
  4. গুণ টানার সময় টানটি সামনের দিকে রেখে
ব্যাখ্যা
প্রশ্ন: নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?

সমাধান:
• নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব যথাযথভাবে হাল ঘুরিয়ে।

- বলের অনুভূমিক উপাংশ নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং উল্লম্ব উপাংশ নৌকাটিকে পাড়ের দিকে টানে।
- কিন্তু নৌকার হাল দ্বারা উল্লম্ব উপাংশ প্রতিহত করা হয়।
- গুণ যত লম্বা হয়, নৌকা তত তাড়াতাড়ি নৌকা সামনে এগিয়ে যায়।
১২.
নিচের কোনটির আয়নায় প্রতিবিম্ব একই থাকবে না?
  1. TUT
  2. STOUT
  3. OTTO
  4. সবগুলোই একই থাকবে
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটির আয়নায় প্রতিবিম্ব একই থাকবে না? 

সমাধান:



১৩.
UNITY শব্দটি আয়নায় কেমন দেখাবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: UNITY শব্দটি আয়নায় কেমন দেখাবে?


সমাধান:
১৪.
নিচের X চাবিটিকে পানিতে কোনটির মত দেখা যাবে?
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের X চাবিটিকে পানিতে কোনটির মত দেখা যাবে?

সমাধান:
১৫.
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার কষ্ট কম হবে?
  1. টেনে নেয়া ব্যক্তির
  2. দুইজনের সমান কষ্ট হবে
  3. ঠেলে নেয়া ব্যক্তির
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার কষ্ট কম হবে?

সমাধান:
- একটি লন রোলারকে যদি দুইজন ব্যাক্তির একজন টেনে নেয় ও অপরজন ঠেলে দেয় তবে টেনে নেওয়া ব্যক্তির কষ্ট কম হবে ও ঠেলে নেওয়া ব্যক্তির কষ্ট বেশি হবে।
- লন রোলার কে ঠেলে নেয়ার সময় বলের একটি উপাংশ অভিকর্ষজ বলের দিকে কাজ করে, ফলস্বরুপ ওজন বেড়ে যায়।
- অন্যদিকে, রোলারকে টেনে নেওয়ার সময় একটি উপাংশ অভিকর্ষজ বলের বিপরীত দিকে কাজ করে, ফলে বস্তুর ওজন কমে যায়।
∴ টানলে রোলারের ওজন কম অনুভূত হওয়ায় রোলার ঠেলা অপেক্ষা টেনে নেওয়া সহজ।
১৬.
৭৮ জন ছাত্রছাত্রীর মধ্যে সামনের দিক রবিনের অবস্থান ১৭ তম। শেষের দিক থেকে তার অবস্থান কত?
  1. ৬১ তম
  2. ৬২ তম
  3. ৬৭ তম
  4. ৬৯ তম
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৮ জন ছাত্রছাত্রীর মধ্যে সামনের দিক রবিনের অবস্থান ১৭ তম। শেষের দিক থেকে তার অবস্থান কত?

সমাধান:
ক্লাসে রবিনের অবস্থানের পিছনে আছে ( ৭৮ - ১৭ ) = ৬১ জন 
অতএব রবিনের অবস্থান শেষের দিক থেকে (৬১ + ১) = ৬২ তম
১৭.
একটি রাস্তার পাশে এক সারিতে ১৫টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত?
  1. ১৬০ মিটার
  2. ৭৫ মিটার
  3. ১৪০ মিটার
  4. ১৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রাস্তার পাশে এক সারিতে ১৫টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত?

সমাধান: 
একটি রাস্তার পাশে এক সারিতে ১৫ টি গাছ লাগানো আছে। 
একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার।

∴ একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছে দুটি মধ্যে দূরত্ব = ১৪ × ১০ মিটার
= ১৪০ মিটার 
১৮.
একটি পুকুরের চারপাশে ৫টি করে গাছ লাগাতে মোট কয়টি গাছ লাগবে?
  1. ১৬
  2. ১৮
  3. ২০
  4. ২২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পুকুরের চারপাশে ৫টি করে গাছ লাগাতে মোট কয়টি গাছ লাগবে?

সমাধান:

পুকুরের চার কোণে ৪টি
এবং প্রতি পাশের মাঝে ৩টি করে মোট ১২টি গাছ লাগাতে হয়।

∴ মোট গাছের সংখ্যা ৪ + ১২ = ১৬টি
১৯.
নিচের যন্ত্রটির নাম কী?
  1. Crimping tool
  2. Pliers
  3. Ratchet
  4. Wrench
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের যন্ত্রটির নাম কী?


যন্ত্রটি একটি ক্রিম্পিং টুল।
- ক্রিম্পিং টুল হল এক ধরনের যন্ত্র যা ধাতব বস্তু বা অন্যান্য উপাদানকে একসাথে চেপে সংযুক্ত করে করে।
- ক্রিম্পিং টুলের সবচেয়ে সাধারণ ব্যবহার হল বৈদ্যুতিক তারের শেষে সংযোগকারীর সংযুক্তি।
- তাছাড়াও নেটওয়ার্কিং ক্যাবলের বিভিন্ন সংযোগ দিতে ব্যবহৃত হয়।
২০.
চারজন মেয়ে খেলা জন্য বসে আছে। মিমের বামে রিমা এবং ডানে জারিন। মিম ও জারিনের মাঝে মালিহা বসে আছে। কে বাম দিক থেকে দ্বিতীয়?
  1. রিমা
  2. মিম
  3. জারিন
  4. মালিহা
ব্যাখ্যা
প্রশ্ন: চারজন মেয়ে খেলা জন্য বসে আছে। মিমের বামে রিমা এবং ডানে জারিন। মিম ও জারিনের মাঝে মালিহা বসে আছে। কে বাম দিক থেকে দ্বিতীয়?

সমাধান:
প্রদত্ত তথ্যটিকে চিত্রের মাধ্যমে প্রকাশ করে পাই,

মিমের বামে রিমা এবং ডানে জারিন।
মিম ও জারিনের মাঝে মালিহা।
অর্থাৎ, রিমা, মিমি, মালিহা, জারিন এই ক্রমে বসে আছে।
বাম দিক থেকে দ্বিতীয় মিম।
২১.
আশিক পশ্চিম দিকে 4 কি.মি. হেঁটে, বামদিকে ঘুরে 5 কি.মি. হাঁটলো। তারপর সে পূর্বদিকে ঘুরে 2 কি.মি. হাঁটলো। আবার সে দক্ষিণ দিকে 3 কি.মি. হাঁটলো । তারপর সে আরও 2 কি.মি. পূর্ব দিকে হাঁটলো। আশিক শুরুর বিন্দু থেকে সরাসরি কত দূরে আছে?
  1. 12 কি.মি.
  2. 16 কি.মি.
  3. 8 কি.মি.
  4. 6 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: আশিক পশ্চিম দিকে 4 কি.মি. হেঁটে, বামদিকে ঘুরে 5 কি.মি. হাঁটলো। তারপর সে পূর্বদিকে ঘুরে 2 কি.মি. হাঁটলো। আবার সে দক্ষিণ দিকে 3 কি.মি. হাঁটলো । তারপর সে আরও 2 কি.মি. পূর্ব দিকে হাঁটলো। আশিক শুরুর বিন্দু থেকে সরাসরি কত দূরে আছে?

সমাধান:

যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান F
সরাসরি দূরত্ব AF = 5 + 3 = 8 কি.মি.
২২.
80 পাউন্ড ওজনের একটি বলকে 15 ফুট উঁচুতে তোলার জন্য সেজান 45 ফুট লম্বা একটি হেলানো তল ব্যবহার করল। বলটিকে তোলতে সেজানকে কমপক্ষে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে?
  1. 60 পাউন্ড
  2. 45 পাউন্ড
  3. 30 পাউন্ড
  4. 90 পাউন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: 180 পাউন্ড ওজনের একটি বলকে 15 ফুট উঁচুতে তোলার জন্য সেজান 45 ফুট লম্বা একটি হেলানো তল ব্যবহার করল। বলটিকে তোলতে সেজানকে কমপক্ষে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে?

সমাধান:

হেলানো তলের যান্ত্রিক সুবিধা = ভার/বল = হেলানো তলের দৈর্ঘ্য / হেলানো তলের উচ্চতা
ভার/বল = হেলানো তলের দৈর্ঘ্য/হেলানো তলের উচ্চতা
⇒ বল/ভার = হেলানো তলের উচ্চতা/হেলানো তলের দৈর্ঘ্য 
⇒ বল = (হেলানো তলের উচ্চতা/হেলানো তলের দৈর্ঘ্য) × ভার
= (15/45) × 180
= 60 পাউন্ড
২৩.
প্রদত্ত চিত্রটি গঠন করতে সর্বনিম্ন কতটি সরলরেখা লাগবে?
  1. ৯টি
  2. ১১টি
  3. ১৫টি
  4. ১৬টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রটি গঠন করতে সর্বনিম্ন কতটি সরলরেখা লাগবে?


সমাধান:

আনুভূমিক বরাবর সরলরেখা DE, FH, IL এবং BC মোট ৪টি।

তীর্যক সরলরেখা AC, DO, FN, IM, AB, EM এবং HN মোট ৭টি

∴ মোট সরল রেখা লাগে ৭ + ৪ = ১১টি