পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়32 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
পরীক্ষা - ১৮ বিষয়: গাণিতিক যুক্তি সিলেবাস ১. বীজগাণিতিক সূত্রাবলি, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ। ২. সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা। ৩. সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
x জন শিক্ষার্থীর গড় নম্বর p এবং এর মধ্যে y জন ছাত্রের গড় নম্বর q। বাকি ছাত্রীদের গড় নম্বর কত?
  1. (xq - yp)/(x - y)
  2. (xp - yq)/(x - y)
  3. (xy - pq)/(x - y)
  4. (xp - yq)/(p - q)
ব্যাখ্যা
প্রশ্ন: x জন শিক্ষার্থীর গড় নম্বর p এবং এর মধ্যে y জন ছাত্রের গড় নম্বর q। বাকি ছাত্রীদের গড় নম্বর কত?

সমাধান: 
x জন শিক্ষার্থীর গড় নম্বর p
∴ মোট নম্বর = xp

y জন ছাত্রের গড় নম্বর q
∴ মোট নম্বর = yq

বাকি ছাত্রীর সংখ্যা = x - y

∴ ছাত্রীদের গড় নম্বর = (xp - yq)/(x - y)
.
০, ৩, ৫, ৪, ৬, ৭ সংখ্যাগুলো একবার ব্যবহারে করে তিন অঙ্কবিশিষ্ট কয়টি অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যবে?
  1. ৬০টি
  2. ১০০টি
  3. ২০টি
  4. ২৪০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ৩, ৫, ৪, ৬, ৭ সংখ্যাগুলো একবার ব্যবহারে করে তিন অঙ্কবিশিষ্ট কয়টি অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যবে?

সমাধান: 
প্রথম সংখ্যা ০ ব্যাতিত অন্য কোনো সংখ্যা হতে হবে।
তাহলে বাকি 5 টি সংখ্যা থেকে 1 টি সাজানোর সম্ভাবনা = 5P1 = 5

প্রথম স্থান পূরণের পর বাকি 5 টি অঙ্কথেকে 2 টি স্থান পূরণ করা যাবে = 5P2 = 20 উপায়ে।

∴ মোট সংখ্যা গঠন করা যাবে = 5 × 20 = 100টি
.
A = {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18} সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করুন।
  1. {x = n2 : n ∈ N এবং n < 5}
  2. {x : x ∈ N, x জোড় সংখ্যা এবং ≤ 20}
  3. {x = 4n : n ∈ N এবং n < 5}
  4. {x : x ∈ N, x জোড় সংখ্যা এবং < 20}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18} সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করুন।

সমাধান:
A = {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18}
A এর সকল সদস্য জোড় স্বাভাবিক সংখ্যা এবং 20 অপেক্ষা ছোট।
∴ সেট গঠন পদ্ধতি অনুসারে, A = {x : x ∈ N, x জোড় সংখ্যা এবং < 20}

.
83x+2 = 4x-1 হলে, x এর মান কত?
  1. - 6/7
  2. 4/7
  3. - 8/5
  4. - 8/7
ব্যাখ্যা
প্রশ্ন: 83x+2 = 4x-1 হলে, x এর মান কত?

সমাধান: 
83x+2 = 4x-1
বা, 23(3x+2) = 22(x-1)
বা, 9x + 6 = 2x - 2
বা, 9x - 2x = - 2 - 6
বা, 7x = - 8
∴ x = - 8/7
.
x এর মান কত হলে 2(3x + 5) = - (x - 31) হবে?
  1. - 4
  2. 2
  3. - 3
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: x এর মান কত হলে 2(3x + 5) = - (x - 31) হবে?

সমাধান: 
2(3x + 5) = - (x - 31)
বা, 6x + 10 = - x + 31
বা, 6x + x = 31 - 10
বা, 7x = 21
বা, x = 21/7
∴ x = 3
.
3x - 3 > 2x - 1 এর সমাধান সেট কোনটি?
  1. [2, ∞)
  2. (2, ∞]
  3. (2, ∞)
  4. [2, ∞]
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 3 > 2x - 1 এর সমাধান সেট কোনটি?

সমাধান: 
3x - 3 > 2x - 1
বা, 3x - 3 + 3 > 2x - 1 + 3
বা, 3x > 2x + 2
বা, 3x - 2x > 2x - 2x + 2
∴ x > 2

অর্থাৎ x এর মান 2 থেকে বড় যে কোন সংখ্যা হতে পারে।
∴ নির্ণেয় সমাধান সেট = (2, ∞)
.
  1. 4
  2. 2
  3. 0
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: 


সমাধান: 
.
P(x) = 3x2 + 8x - 9 কে (x - 2) দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
  1. 2
  2. 11
  3. 13
  4. 19
ব্যাখ্যা
প্রশ্ন: P(x) = 3x2 + 8x - 9 কে (x - 2) দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?

সমাধান: 
P(x) = 3x2 + 8x - 9
(x - 2) দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে P(2) এর মানের সমান।

∴ P(2) = 3(2)2 + (8 × 2) - 9
= 12 + 16 - 9
= 28 - 9
= 19
.
- 8 < 3 - x < - 2 এর পরমমানে প্রকাশিত রূপ কোনটি?
  1. ।8 - x। < 3
  2. ।8 - x। > 3
  3. ।x - 8। < 3
  4. ।x - 5। > 3
ব্যাখ্যা
প্রশ্ন: - 8 < 3 - x < - 2 এর পরমমানে প্রকাশিত রূপ কোনটি?

সমাধান: 
- 8 < 3 - x < - 2
বা, - 8 + 5 < 3 - x + 5 < - 2 + 5
বা, -3 < 8 - x < 3
∴ ।8 - x। < 3
১০.
২৬, ১২, ২৩, ৩০, ১৬, ২৮, ৩৫, ২১ উপাত্তসমূহের মধ্যক কত?
  1. ২৬
  2. ২৫
  3. ২৪.৫
  4. ২৩.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২৬, ১২, ২৩, ৩০, ১৬, ২৮, ৩৫, ২১ উপাত্তসমূহের মধ্যক কত?

সমাধান:
উপাত্তগুলোর মানের উর্ধবক্রম অনুসারে সাজিয়ে পাই,
১২, ১৬, ২১, ২৩, ২৬, ২৮, ৩০, ৩৫
যেহেতু এখানে জোড় সংখ্যক সংখ্যা রয়েছে। তাই মধ্যক হবে মাঝের দুইটি সংখ্যার গড়।

∴ মধ্যক = (২৩ + ২৬)/২
= ৪৯/২
= ২৪.৫
১১.
Q = {x : x2 + 3x + 2 = 0} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হবে?
  1. {- 2, - 1}
  2. {2, - 1}
  3. {- 2, 1}
  4. {2, 1}
ব্যাখ্যা
প্রশ্ন: Q = {x : x2 + 3x + 2 = 0} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হবে?

সমাধান:
এখানে,
x2 + 3x + 2 = 0
বা, x2 + 2x + x + 2 = 0
বা, x(x + 2) + 1(x + 2) = 0
বা, (x + 2)(x + 1) = 0

হয় x + 2 = 0 অথবা x + 1 = 0
∴ x = - 2 অথবা - 1

∴ Q = {- 2, - 1}
১২.
a-3 = 0.25 হলে a9 এর মান কত?
  1. 256
  2. 128
  3. 64
  4. 32
ব্যাখ্যা
প্রশ্ন: a-3 = 0.25 হলে a9 এর মান কত?

সমাধান:
a-3 = 0.25
বা, 1/a3 = 0.25
বা, a3 = 1/0.25
বা, a3 = 4
বা, (a3)3 = (4)3
∴ a9 = 64
১৩.
x + y = 12 ও x - y = 8 হলে, xy এর মান কত?
  1. 36
  2. 32
  3. 20
  4. 11
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 12 ও x - y = 8 হলে, xy এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 12 ..........…… (1)
x - y = 8 ..........……. (2)

(1) ও (2) নং সমীকরণ যোগ করে পাই,
x + y + x - y = 12 + 8
বা, 2x = 20
∴ x = 10

x এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
10 + y = 12
∴ y = 2

∴ xy = 10 × 2 = 20
১৪.
যদি x + y = 8 এবং 2x2 + 2y2 = 68 হয়, তাহলে x - y এর মান কত?
  1. 3
  2. 8
  3. 4
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + y = 8 এবং 2x2 + 2y2 = 68 হয়, তাহলে x - y এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
x + y = 8
2x2 + 2y2 = 68
x - y = ?

আমরা জানি,
2x2 + 2y2 = (x + y)2+ (x - y)2
(x - y)2 = 2(x2 + y2) - (x + y)2
= 68 - (8)2
= 4
∴ (x - y) = 2
১৫.
a- 17a2 + 52 এর একটি উৎপাদক কোনটি?
  1. (a - 2)
  2. (a - 1)
  3. (a + 1)
  4. (a + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: a- 17a2 + 52 এর একটি উৎপাদক কোনটি?

সমাধান: 
ধরি,
p(a) = a4 - 17a2 + 52
∴ p(2) = (2)4 - 17(2)2 + 52
= 16 - 68 + 52
= 0

∴ (a - 2), p(a) এর একটি উৎপাদক।
১৬.
a3 + 6a2b + 11ab2 + 6b3 এর উৎপাদক কোনটি?
  1. (a + 2b)
  2. (a + b)
  3. (a + 3b)
  4. সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: a3 + 6a2b + 11ab2 + 6b3 এর উৎপাদক কোনটি?

সমাধান: 
a3 + 6a2b + 11ab2 + 6b3
= a3 + 3(a)22b + 3a(2b)2 + (2b)3 - ab2 - 2b3
= (a + 2b)3 - b2(a + 2b)
= (a + 2b){(a + 2b)2 - b2}
= (a + 2b){(a + 2b + b)(a + 2b - b)}
= (a + 2b)(a + 3b)(a + b)
১৭.
A = {a, b, c}, B = {b, c, d} হলে, n(A ∩ B) = কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: A = {a, b, c}, B = {b, c, d} হলে, n(A ∩ B) = কত? 

সমাধান:
দেওয়া আছে,
A = {a, b, c}
B = {b, c, d}
A ∩ B = {a, b, c} ∩ {b, c, d} = {b, c}

∴ A ∩ B এর উপাদান সংখ্যা n(A ∩ B) = 2
১৮.
- 5 - 1 + 3 + 7 + 11 + ................ ধারাটির 15তম পদ কত?
  1. 39
  2. 47
  3. 51
  4. 61
ব্যাখ্যা
প্রশ্ন: - 5 - 1 + 3 + 7 + 11 + ................ ধারাটির 15তম পদ কত?

সমাধান: 
ধারাটির,
প্রথম পদ, a = - 5
সাধারন অন্তর, d = - 1 + 5 = 4

15তম পদ = a + (n - 1)d
= - 5 + (15 - 1)4
= 51
১৯.
logap . logpq . logqr . logrb = ?
  1. logqb
  2. logab
  3. logpb
  4. logqr
ব্যাখ্যা
প্রশ্ন: logap . logpq . logqr . logrb = ?

সমাধান:
logap . logpq . logqr . logrb
= (logap . logpq) ( logqr . logrb)
= logaq . logqb
= logab
২০.
2x + y = 7, 2x - y = 13 হলে, x ও y এর মান কত?
  1. (5, - 3)
  2. (5, 3)
  3. (- 5, - 3)
  4. (- 5, 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + y = 7, 2x - y = 13 হলে, x ও y এর মান কত?

সমাধান: 
2x + y = 7........(i)
2x - y = 13..........(ii)

(i) ও (ii) নং সমীকরণ যোগ করে পাই,

2x + y + 2x - y = 7 + 13
বা, 4x = 20
বা, x = 20/4
∴ x = 5

x এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই,
10 + y = 7
বা, y = 7 - 10
∴ y = - 3

∴ (x, y) = (5, - 3)
২১.
a + b + c = 9 এবং a2 + b2 + c2 = 29 হলে ab + bc + ca এর মান কত?
  1. 17
  2. 23
  3. 26
  4. 31
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 9 এবং a2 + b2 + c2 = 29 হলে ab + bc + ca এর মান কত?

সমাধান:
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
বা, 92 = 29 +  2(ab + bc + ca)
বা, 81 = 29 +  2(ab + bc + ca)
বা, 2(ab + bc + ca) = 81 - 29
বা, 2(ab + bc + ca) = 52
∴ (ab + bc + ca) = 26
২২.
৭২ এর মৌলিক উৎপাদকগুলোর প্রচুরক কত?
ব্যাখ্যা
প্রশ্ন: ৭২ এর মৌলিক উৎপাদকগুলোর  প্রচুরক কত?

সমাধান:
৭২ = ২ × ২ × ২× ৩ × ৩ 
এখানে ২ আছে মোট তিনবার এবং ৩ আছে মোট দুইবার।
∴ ৭২ এর মৌলিক উৎপাদকগুলোর প্রচুরক = ২
২৩.
'ALGEBRA' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?
  1. ১২০
  2. ৩৬০
  3. ৭২০
  4. ১৪৪০
ব্যাখ্যা
প্রশ্ন: 'ALGEBRA' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?

সমাধান:
'ALGEBRA' শব্দটিতে মোট বর্ণ আছে 7টি
Vowel আছে 3টি
Vowel তিনটিকে একটি ধরে মোট বর্ণ 5টি
5টি বর্ণকে সাজানো যায় = 5!
Vowel তিনটিকে সাজানো যায় = 3!/2! = 3 [A আছে ২টি]

স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানো যাবে = 5! × 3
= 120 × 3
= 360
২৪.
A = {x ∈ N : 4x < 20} হলে, A এর উপসেট কয়টি?
  1. 32
  2. 8
  3. 16
  4. 24
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 4x < 20} হলে, A এর উপসেট কয়টি?

সমাধান: 
A = {x ∈ N : 4x < 20}
4x < 20
x < 5
অর্থাৎ 5 এর চেয়ে ছোট সকল স্বাভাবিক সংখ্যা হলো A সেটের উপাদান।
∴ A = {1, 2, 3, 4}

A সেটের উপসেট সংখ্যা = 24 = 16
২৫.
x + (2x + 1) + (3x + 2) + ....... ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি কত?
  1. 28x + 27
  2. 32x + 26
  3. 30x + 25
  4. 36x + 28
ব্যাখ্যা
প্রশ্ন: x + (2x + 1) + (3x + 2) + ....... ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি কত?

সমাধান: 
x + (2x + 1) + (3x + 2) + .......
ধারাটির,
প্রথম পদ, a = x
সাধারন অন্তর, d = 2x + 1 - x = x + 1

প্রথম ৮ পদের সমষ্টি, Sn = n/2{2a + (n - 1)d}
= 8/2 {2x + (8 - 1)(x + 1)}
= 4{2x + 7(x + 1)}
= 4(2x + 7x + 7)
= 4(9x + 7)
= 36x + 28
২৬.
|5x - 4| ≤ 11 অসমতার সমাধান নিচের কোনটি?
  1. - 7/5 ≤ x < 5
  2. - 7/5 ≤ x ≤ 3
  3. - 7/5 < x < 3
  4. 7/5 < x < 5
ব্যাখ্যা
প্রশ্ন: |5x - 4| ≤ 11 অসমতার সমাধান নিচের কোনটি?

সমাধান:
|5x - 4| ≤ 11
বা, - 11 ≤ 5x - 4 ≤ 11
বা, - 11 + 4 ≤ 5x - 4 + 4 ≤ 11 + 4
বা, - 7 ≤ 5x ≤ 15
∴ - 7/5 ≤ x ≤ 3
২৭.
x2 + (1/x2) এর কোন মানের জন্য x3 - (1/x3) = 0 হবে?
  1. 2
  2. 0
  3. 4
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + (1/x2) এর কোন মানের জন্য x3 - (1/x3) = 0 হবে?

সমাধান:
x3 - (1/x3) = 0
বা, (x6 - 1)/x3 = 0
বা, x6 - 1 = 0
বা, x6 = 1
∴ x = 1

∴ x2 + (1/x2) = (1)2 + 1/(1)2
= 2
২৮.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 9 এবং সংখ্যাটি থেকে 45 বিয়োগ করলে অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?
  1. 90
  2. 81
  3. 63
  4. 72
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 9 এবং সংখ্যাটি থেকে 45 বিয়োগ করলে অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একক স্থানীয় অংক = y 
দশক স্থানীয় অংক = x
∴ x + y = 9.........(i)

প্রশ্নমতে,
10x + y - 45 = 10y + x
বা, 9x - 9y = 45
∴ x - y = 5.............(ii)

(i), (ii) নং যোগ করে পাই,
x + y + x - y = 9 + 5
2x = 14
x = 7

∴ y = 2

সংখ্যাটি = 72
২৯.
11 জনের একটি প্যানেল থেকে 5 জনের কমিটি কতভাবে বানানো যাবে?
  1. 362
  2. 484
  3. 252
  4. 462
ব্যাখ্যা
প্রশ্ন: 11 জনের একটি প্যানেল থেকে 5 জনের কমিটি কতভাবে বানানো যাবে?

সমাধান: 
11 জনের মধ্যে থেকে 5 জনের কমিটি বানানোর উপায় = 11C5
= 11!/(5! × 6!)
= 462