পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৪২
সিলেবাস
পরীক্ষা - ২৭: Subject - English Language and Grammar Topics: 1. Clasues [The Principle and Sub-Ordinate Clause, The Noun Clause, The Adjective Clause and The Adverbial Clause] 2. Words (Part - 1) [Spelling, Word Meaning, Antonym, Synonym of the words of A to H] এবং বিষয় - বাংলাদেশ বিষয়াবলি টপিক - বাংলাদেশের সংবিধান [সংবিধান প্রণয়ন ইতিহাস, প্রস্তাবনা, অধ্যায় ও অনুচ্ছেদ, সংশোধনীসমূহ এবং তফসিলসমূহ।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
Antonym of - ‘Formidable’ -
  1. Trespass
  2. Credulous
  3. Vexation
  4. Reassuring
ব্যাখ্যা
• Formidable - (adjective) 
(১) ভয়ানক; ভয়ঙ্কর; ভীতিকর
(২) দুর্জয়; দুর্ধর্ষ; দারুণ; বিপুল; দুর্দান্ত

• অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ -
• Reassuring - (adjective) - আশ্বাসদায়ক; সান্ত্বনাদায়ক, ভয় বা দুশ্চিন্তামুক্ত কারক।
• Vexation - (noun) - গোলমাল; বিরক্তি; বিরক্ত করা।
• Credulous - (adjective) - সরল বিশ্বাসী; বিশ্বাসপ্রবণ।
• Trespass - (verb) - অনধিকার প্রবেশ করা।

• সুতরাং বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Reassuring শব্দটি Formidable এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: English For Competitive Exams By Md. Fazlul Haque, Merriam-webster
.
That he has much money is known to all. The underlined clause refers -
  1. Noun clause
  2. Prepositional clause
  3. Adverbial clause
  4. Adjective clause
ব্যাখ্যা
• Noun clause:
- যেসব subordinate clause noun এর মত কাজ করে থাকে।
- অর্থাৎ - বাক্যে subject/ object/ complement হিসেবে কাজ করে থাকে তাদেরকে Noun clause বলে।
-  A noun clause is a group of words that band together and act like a noun.
- Nouns clauses are used when a single word isn't enough.
- They're always dependent clauses.

- নীচের উদাহরণটি খেয়াল করি -  
- That he has much money is known to all.
- এ বাক্যে (is known to all) হচ্ছে Subject ব্যতীত বাক্যের বাকি অংশ।
- অর্থাৎ, এ বাক্যে Subject অনুপস্থিত।
- তাই, Subject হিসেবে সম্পূর্ণ clause টি ব্যবহৃত হবে।
- এ কারণে বাক্যটি হচ্ছে - একটি  Noun clause. 

• এই জাতীয় আরোও কিছু উদাহরণ খেয়াল করি -
- That I know magic is not false. 
- That the earth moves round the sun is known to all.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hossain
.
Write down the Antonym of ‘Erratic’.
  1. Exotic
  2. Imperil
  3. Vague
  4. Methodical
ব্যাখ্যা
• Erratic - (adjective) 
১) (ব্যক্তি বা তার আচরণ) কথাবার্তায় অসাবধানী
২) (বস্তুর ক্ষেত্রে) অনিয়মিত (যেমন ঘড়ি); অনিশ্চিত গতিসম্পন্ন।
- The owner's behaviour has become increasingly erratic over the past few weeks.

• অপশনে উল্লেখিত শব্দ গুলোর মধ্যে -
• methodical - (adjective) - প্রণালীবদ্ধ, সুশৃঙ্খল
• Exotic - (adjective) - (গাছপালা, ফ্যাশন, শব্দ, ভাবধারা ইত্যাদি প্রসঙ্গে) বিদেশি, বহিরাগত, উদ্ভট; বিচিত্র; চমকপ্রদ।
• Imperil - (verb) - বিপন্ন/বিপদাপন্ন/বিপদগ্রস্ত/
• Vague - (adjective) - অস্পষ্ট; ভাসাভাসা; আবছা,ব্যক্তি, তার দৃষ্টি ও আচরণ) (প্রয়োজন, অভিপ্রায় ইত্যাদি) অনিশ্চিত; অনিশ্চয়তাসূচক; ভাসাভাসা; ঘোলাটে।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Methodical শব্দটি Erratic এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Merriam-webster and Bangla Academy Dictionary.
.
Which of the following is correct?
  1. Fiery
  2. Guidence
  3. Hygene
  4. Exilerate
ব্যাখ্যা
• প্রশ্নটি মূলত spelling এর উপর ভিত্তি করে করা হয়েছে।
- সে অনুযায়ী অপশনে উল্লেখিত শুদ্ধ শব্দটি হচ্ছে -Fiery.

• Fiery - (adjective) 

১) অগ্নিময়; শিখায়িত; অগ্নিগর্ভ
২) (ব্যক্তি, ব্যক্তির আচরণ ইত্যাদি) খিটখিটে; একটুতেই উত্তেজিত।

• অন্য অপশন গুলোর শুদ্ধ বানান গুলো হচ্ছে - 
 • Hygiene - (noun) 
- স্বাস্থ্যবিজ্ঞান; স্বাস্থ্যবিধি; পরিষ্কার-পরিচ্ছন্নতা।

• Guidance - (noun) 
- পথনির্দেশ; পরিচালনা; নেতৃত্ব।

• Exhilarate - (verb) 
- উৎফুল্ল করা; উল্লসিত করা।

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
‘Elation’ means
  1. Compile
  2. Euphoria
  3. Misery
  4. Prophecy
ব্যাখ্যা
• Elation - (noun) 
- উল্লাস; আনন্দ ও গর্ব
- It was the feeling of elation that we watched the movie.
- এর Synonym হচ্ছে - Euphoria.

• Euphoria - (noun)
১) মঙ্গল ও আনন্দজনক অবস্থা; রমরমা।
- শব্দটির আরোও কিছু  synonym হচ্ছে - ecstasy, joy, happiness ইত্যাদি

- অন্যান্য অপশন গুলোর মধ্যে -
• Compile - (verb) 
- তথ্যাদি সংগ্রহের মাধ্যমে পুস্তক তালিকা প্রতিবেদন ইত্যাদিতে বিন্যস্ত করা; সংকলন করা।

• Misery - (noun) 
- দুঃখযাতনা; দুর্গতি; দুর্দশা; যন্ত্রণা; 

• Prophecy - (noun) 
- ভবিষ্যৎকথন, ভবিষ্যৎবাণী।

Source: Merriam-webster, Accessible Dictionary
.
Which of the following is the synonym of ‘complacency’?
  1. Strip
  2. Ornate
  3. Beckon
  4. Vanity
ব্যাখ্যা
• Complacency - (noun)  
১) আত্মতুষ্টি; আত্মপ্রসাদ; পরিতৃপ্তি।
- This dangerous complacency can not go on.
• এর synonym হচ্ছে - Vanity 

• Vanity - (noun) 
১) দেমাগ; অহমিকা; আত্ন অহংকার; অসার দম্ভ
২) অসারতা; অন্তঃসারশূন্যতা
- শব্দটির আরোও কিছু  synonym হচ্ছে - vanity, ego, pridefulness, pride ইত্যাদি।
==================

- অন্যান্য অপশন গুলো
• Beckon - (verb)
১) অঙ্গপ্রত্যঙ্গের ইঙ্গিতে কাউকে ডাকা (অনুসরণ করতে); ইশারা করা

• Strip - (verb) 
১) (কাপড়চোপড়, আবরণ, অংশ ইত্যাদি) খুলে ফেলা, খসানো, হরণ করা 
২)নগ্ন/বিবস্ত্র করা, তুলে ফেলা, দূর করা

• Ornate - (adjective) 
১) অলংকারসমৃদ্ধ; (সাহিত্যরীতি) অতি অলংকৃত; রীতি বা ভাষায় ব্যবহারে সহজ নয় এমন।

Source: Merriam-webster, Accessible Dictionary।
.
Write down the Synonym of ‘Forgo’
  1. Shun
  2. Obscure
  3. Change
  4. Indolence
ব্যাখ্যা
• Forgo - (verb transitive) 
- ছাড়া; ত্যাগ করা।
- বর্জন করা; ছেড়ে দেওয়া।
- এর সমার্থক শব্দ হচ্ছে - Shun.

• Shun - (কোনোকিছু থেকে) দূরে থাকা; পরিহার করা
- He shuns parties and social events.
- Forgo শব্দটির আরোও কিছু  synonym হচ্ছে - Forbear, abjure, refuse ইত্যাদি।
======================

- অন্যান্য অপশনগুলো - 
• obscure - (adjective) 
১) অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট
২) সুপরিচিত নয় এমন অখ্যাত

• obscure - (noun)
- অখ্যাতি
- অজ্ঞাত বা অস্পষ্ট কোনোকিছু

• change - (verb)
- এক স্থান ছেড়ে অন্য স্থানে যাওয়া; স্থান পরিবর্তন করা; পোশাক পরিবর্তন করা

• change - (noun)
- পরিবর্তিত বা ভিন্ন অবস্থা; অন্য বস্তুর পরিবর্তে ব্যবহৃত বস্তু

• Indolence - (noun) 
- আলসা; শ্রমবিমুখতা।

• Indolence - (adjective) 
- অলস; নিশ্চেষ্ট; পরিশ্রমবিমুখ

Source: Merriam-webster, Accessible Dictionary
.
Which of the following is an opposite meaning of ‘Gluttony’?
  1. Abstemious
  2. Overeat
  3. Fussy
  4. Chastise
ব্যাখ্যা
• Gluttony - (noun) 
১) অতিভোজন।
- Now I am suffering the effects of gluttony. 
- এর synonym হচ্ছে - Abstemious.

• Abstemious - (adjective) 
- বিশেষত পানাহারে সংযত; মিতাহারী; সংযমী।
- শব্দটির আরোও কিছু  Antonym হচ্ছে - dieting, moderation
=====================

- অন্যান্য অপশন গুলো
• overeat - (verb)
১) অতিরিক্ত খাত্তয়া; অতিভোজন করা

• fussy - (adjective) 
১) হৈচৈ ভরা ; ব্যস্ততাপূর্ণ

• chastise - (verb) 
১) কঠোরভাবে শাস্তি দেওয়া।

Source: Bangla academy Dictionary.
.
Which of the following sentences has a Noun Clause?
  1. I cannot understand the meaning of what he said .
  2. This is the book that our class used.
  3. If you come I shall go.
  4. I don’t know the reason why he came here .
ব্যাখ্যা
• Noun clause:
- যেসব subordinate clause noun এর মত কাজ করে থাকে
- অর্থাৎ - বাক্যে subject/ object/ complement হিসেবে কাজ করে থাকে তাদেরকে Noun clause বলে।
- Preposition এর object হিসেবে বাক্যে Noun clause ব্যবহৃত হয়ে থাকতে পারে।
আরোও কিছু উদাহরণ থেকে বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে

যেমন:
- I can not understand the meaning of what he said.
- Our prosperity depends on how hard we work.
- উপরের দুটি বাক্যেই  Preposition (of/ on) এর object হিসেবে বাক্যে যে দুটি clause ব্যবহৃত হয়েছে, তাদের প্রত্যেকটিই হচ্ছে  Noun clause.

• প্রদত্ত বাক্যে preposition 'of' এর object হিসাবে what he said noun clause হয়েছে।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
- This is the book that our class used. - Adjective clause
- If you come, I shall go. - adverb clause.
- I don’t know the reason why he came here. - Adjective clause

Source: A Passage to the English Language By S.M. Zakir Hossain
১০.
Write down the Synonym of ‘Daffy’
  1. Maniacal
  2. Proof
  3. Don 
  4. Temperament
ব্যাখ্যা
• Daffy - (adjective)
১) ক্যাবলা; মূর্খ; নির্বোধ
- এর  synonym হচ্ছে - Maniacal.

• Maniacal - (adjective) 
১) প্রচণ্ড উন্মাদ; (লাক্ষণিক) প্রবল বাতিকগ্রস্ত; ক্ষ্যাপা।
- শব্দটির আরোও কিছু  synonym হচ্ছে - Psychotic, lunatic, mad ইত্যাদি।
================

- অন্যান্য অপশন গুলো - 
• Proof - (noun) 
১) প্রমাণ, সাক্ষ্যপ্রমাণ

• Temperament - (noun) 
১) শারীরিক বা মানসিক পরিস্থিতি, প্রকৃতি, মেজাজ
২) অত্যন্ত উত্তেজনাপ্রবণ, অস্থির প্রকৃতি ও অভিমানী স্বভাব, মেজাজিস্বভাব।

• Don - (noun) 
১) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
২) শিক্ষকসুলভ (আচরণ); পণ্ডিতধর্মী।
• Don - (verb transitive) 
১) পোশাকাদি পরিধান করা।

Source: Merriam-webster, English & Bengali Online Dictionary & Grammar
১১.
Identify the correct spelled word.
  1. Alegiance
  2. Allegience
  3. Allegiance
  4. Allegaince
ব্যাখ্যা
• Allegiance - (noun) 
১) (ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি) কর্তব্য, নিষ্ঠা।
২) বিশ্বস্ততা, আনুগত্য।
- The President administered the oath of allegiance to the Prime Minister.

• Allege - (verb transitive)
১) অভিযোগ করা
২) সপক্ষে বা বিপক্ষে যুক্তি দেখানো
- The mayor is alleged to have accepted bribes.

Source: Applied English Grammar and Composition. PC Das, Accessible Dictionary
১২.
Write down the Antonym of ‘Discrepancy’
  1. Exemplary
  2. Dexterity
  3. Hostility
  4. Analogy
ব্যাখ্যা
• Discrepancy - (noun) 
১) পার্থক্য; অনৈক্য; বৈষম্য
- There are considerable discrepancies between the two statements.
- এর antonym হচ্ছে - Analogy.

• Analogy - (noun) 
১) আংশিক সাদৃশ্য বা মিল।
২) অনুরূপ বস্তু, ঘটনা ইত্যাদিকে পাশাপাশি স্থাপন বা উপস্থাপন করে যুক্তি প্রদানের প্রক্রিয়া
- শব্দটির আরোও কিছু  Antonym হচ্ছে - resemblance, community, likeness, identity
====================

- অন্যান্য অপশন গুলো - 
• Exemplary - (adjective) 
১) আদর্শস্বরূপ; দৃষ্টান্তমূলক

• Dexterity - (noun) 
১) দক্ষতা (বিশেষত হাত দিয়ে কাজ করায়); নিপুণতা।

• Hostility - (noun) 
১) বৈর; বৈরিতা; বৈরভাব; শত্রুতা; বিপক্ষতা

Source: Merriam-webster Dictionary.
১৩.
find out the correct spelling.
  1. Buoy
  2. Bouy
  3. Acrage
  4. Conceed
ব্যাখ্যা
• Buoy - (noun) 
(১) বয়া; প্লবক।
(২) পানিতে ভেসে থাকার সহায়ক

• Acreage - (noun) 
১) ভূমির মাপের একক; ৪৮৪০ বর্গগজ বা প্রায় ৪০০০ বর্গমিটার; একর।

• Concede - (verb) 
১) মেনে নেওয়া; স্বীকার করা; অনুমতি দেওয়া

Source: Applied English Grammar and Composition. PC Das, Accessible Dictionary
১৪.
Antonym of ‘Hackneyed’
  1. Novel
  2. Native
  3. Rage
  4. Peril
ব্যাখ্যা
• Hackneyed - (adjective)
১) (বিশেষত কথা, প্রবচন) অতি প্রচলিত; অতিব্যবহৃত; ব্যবহারজীর্ণ (পুরাতন)
- এর antonym হচ্ছে -  Novel.

• Novel - (adjective) 
১) অভিনব; অপূর্ববিদিত

• Novel - (Noun) 
১) উপন্যাস।
২) ছোট উপন্যাস; উপন্যাসিকা।

• novelist - (noun) ঔপন্যাসিক।
- শব্দটির আরোও কিছু  Antonym হচ্ছে - fresh, exciting, unhackneyed

- অন্যান্য অপশন গুলো - 
• Native - (noun) 
(১) কোনো স্থান বা দেশে জাত এবং জন্মসূত্রে সেখানকার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি
(২) অন্যদেশ থেকে আগত অভিবাসী, অতিথি, পর্যটক প্রভৃতি থেকে স্বতন্ত্রভাবে (বিশেষত সাংস্কৃতিক পার্থক্যহেতু) উক্তরূপ জাতক; দেশীয়; দেশোদ্ভব; আদিবাসী।

• Rage - (noun) 
(১) ক্রোধ; উন্মত্ততা।
(২) প্রবল কামনা

• Peril - (noun) 
(১) ভয়ানক বিপদ; সমূহ বিপন্নতা
(২) যা বিপন্নতা সৃষ্টি করে

Source: English For Competitive Exams By Md. Fazlul Haque,  English & Bengali Online Dictionary & Grammar
১৫.
Identify the Principal clause of the following sentences.
  1. She comes to me when she has time.
  2. She comes to me when she has time.
  3. This is what he said.
  4. I know that he has done it.
ব্যাখ্যা
• Principal clause:
- যে clause তাঁর অর্থ প্রকাশের জন্য অন্য কোনো clause এর উপর নির্ভরশীল নয় তাকে Principal clause বলে।
- এ জাতীয় clause চেনার সবচেয়ে সহজ উপায় হলো - এই clause কে মূল sentence থেকে আলাদা করে লিখলেও তা স্বাধীন ভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে। যেমন:  
- She comes to me when she has time.
- এ বাক্যে (She comes to me) clause টি স্বাধীনভাবে কোনো বাক্যের সাহায্য ছাড়াই অর্থ প্রকাশ করতে সক্ষম। 

• এই জাতীয় আরোও কিছু উদাহরণ খেয়াল করি - 
- We eat in order that we may live.
- He worked hard so that he could succeed in life.

Source: A Passage to the English Language By S.M. Zakir Hossain
১৬.
Which of the following is correctly spelled?
  1. Immitate
  2. Concede
  3. Excede
  4. Meniscule
ব্যাখ্যা
• Concede - (verb) 
১)মেনে নেওয়া
২)স্বীকার করা

- অন্যান্য অপশন গুলো 
• Minuscule - (noun/ adjective)
১) অতি ক্ষুদ্র
২) ক্ষুদ্রাতিক্ষুদ্র

• Imitate - (verb)
১) অনুকরণ, অনুবর্তন করা।
২) নকল করা

 • Exceed - (verb) 
১) কাউকে অতিক্রম করা
২) অনুমতি অথবা প্রয়োজনের বাইরে যাওয়া

Source: Applied English Grammar and Composition. PC Das, Merriam-webster.
১৭.
Antonym of - 'Encroach'
  1. Intrude
  2. Vigor
  3. Collapse
  4. Recede
ব্যাখ্যা
• Encroach - (verb) 
১) অবৈধ, অস্বাভাবিক অথবা অনভিপ্রেতভাবে অগ্রসর হওয়া; 
২) দখল করা, সীমা লঙ্ঘন করা
- He never allows work to encroach upon his family life.
- এর antonym হচ্ছে - Recede.

• Recede - (Verb)
১) পিছিয়ে/সরে যাওয়া; অপসৃত হওয়া
- শব্দটির আরোও কিছু  Antonym হচ্ছে - uphold, secure, recede
=======================

• অন্যান্য অপশন গুলো -
• Intrude - (verb) 
১) জোর করে প্রবেশ করা বা করানো; 
২) অনাহূত/অবাঞ্ছিতভাবে প্রবেশ করা 

• vigor - (noun)
১) পুরুষত্ব; বীর্য; প্রাণশক্তি; তেজ; জীবনীশক্তি;

• Collapse - (verb) 
১) পতিত হওয়া; ভেঙে পড়া
২) দৈহিক শক্তি, মনোবল ইত্যাদি হারানো

Source:  English & Bengali Online Dictionary & Grammar
১৮.
Which of the following is the Synonym of ‘Bigotry’?
  1. Sectarianism
  2. Liberality
  3. Beckon
  4. Beau
ব্যাখ্যা
• Bigotry - (noun)
১) গোঁড়ামি, পক্ষপাতদুষ্ট
- এর synonym হচ্ছে - Sectarianism.

• Sectarianism - (noun) 
১) উপদলে বিভক্ত হওয়ার প্রবণতা; উপদলের স্বার্থে কাজ; উপদলীয়তা।
- They have destroyed everything with their sectarianism and politics.
- Bigotry শব্দটির আরোও কিছু  synonym হচ্ছে - Intolerance, parochialism, dogmatism ইত্যাদি।
================

- অন্যান্য অপশন গুলো
• Liberality - (noun) 
১) বদান্যতা; মনের উদারতা; সংস্কার থেকে মুক্তি।
২) মুক্তহস্তে দান।

• Beckon - (verb)
১) অঙ্গপ্রত্যঙ্গের ইঙ্গিতে কাউকে ডাকা (অনুসরণ করতে); ইশারা করা:

• Beau - (noun) 
১) যে ব্যক্তি মহিলাদের প্রতি বিশেষভাবে আসক্ত।
২) প্রণয়ী।

Source: Merriam-webster, Accessible Dictionary
১৯.
Identify the correct spelling.
  1. Controversary
  2. Controversy
  3. Controvers
  4. Contraversy
ব্যাখ্যা
• Controversy - (noun)
English Meaning: prolonged public disagreement or heated discussion.
Bangla Meaning:
১) বিতর্ক, বিরোধ
২) মতান্তর
Example- The decision aroused much controversy among the students.

Source: Bangla Academy Dictionary.
২০.
Write down the Synonym of ‘Flaw’.
  1. Prophecy
  2. Concede
  3. Receipt
  4. Blotch
ব্যাখ্যা
• Flaw - (noun)  
১) চিড়; ফাটল; খুঁত
- This is a flaw in this argument.
- এর synonym হচ্ছে - Blotch

• Blotch -  (verb) 
১) দাগ, ফোঁড়া, ফুসকুড়ি
- শব্দটির আরোও কিছু  synonym হচ্ছে - defect, blotch, scar etc.
=====================

- অন্যান্য অপশন গুলো
• Receipt - (noun) 
১) প্রাপ্তি
২) (ব্যবসা প্রভৃতিতে) গৃহীত/প্রাপ্ত অর্থ

• Concede - (verb) 
১) মেনে নেওয়া
২) স্বীকার করা

• Prophecy - (noun) 
১) ভবিষ্যৎকথন
২) ভবিষ্যৎবাণী 

Source: Merriam-webster, Accessible Dictionary
২১.
identify the correctly spelled word.
  1. Consensus
  2. Concensus
  3. Guidence
  4. Immitate
ব্যাখ্যা
• Consensus - (noun) 
১) মিল; ঐক্য; ঐকমত্য।

• Guidance - (noun) 
১) পথনির্দেশ; পরিচালনা; নেতৃত্ব।

• Imitate - (verb) 
১) অনুকরণ/অনুবর্তন করা।
২) নকল করা:

Source: Applied English Grammar and Composition. PC Das, Accessible Dictionary
২২.
Tell me the time when you will come. Here the underlined clause is a/ an -
  1. Noun clause
  2. Principal clause
  3. Adjective clause
  4. Adverbial clause
ব্যাখ্যা
• Adjective clause:
- যেসব clause কোনো বাক্যে Adjective এর মত কাজ করে তাদেরকে Adjective clause বলে।
- এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোনো noun বা noun এর সমতুল্য যে কাউকে পরিবর্তন করে থাকে।

• যেসব subordinate clause noun এর মত কাজ করে থাকে অর্থাৎ - বাক্যে subject/ object/ complement হিসেবে কাজ করে থাকে তাদেরকে Noun clause বলে।
• একই clause বাক্যের মাঝে সামান্য একটু পরিবর্তনের ফলে কিভাবে Adjective থেকে noun বা Noun থেকে Adjective clause এ পরিবর্তন করা যায় তা নীচের উদাহরণ দুটি থেকে ধারণা নেয়া যায়। 
- Tell me the time when you will come. 
- Tell me when you will come. 
- প্রথম বাক্যের clause টি Time কে modify করছে, তাই এটি একটি Adjective clause.
- দ্বিতীয় বাক্যের clause টি tell verb কে modify করছে। তাই এটি একটি noun clause.

Source: A Passage to the English Language By S.M. Zakir Hossain
২৩.
Which of the following is the Synonym of ‘Cursive’?
  1. Minuscule
  2. Exceed
  3. Imitate
  4. Print
ব্যাখ্যা
• Cursive - (adjective) 
১) গোটা গোটা হাতের লেখাবিশিষ্ট।
- এর synonym হচ্ছে - Print.

• Print - (noun) 
১) ছাপা অক্ষর; ছাপা
২) ছাপ; দাগ; চিহ্ন
- শব্দটির আরোও কিছু  synonym হচ্ছে - handwriting, script ইত্যাদি।
===================

- অন্যান্য অপশন গুলো
• Minuscule - (noun/ adjective)
১) অতি ক্ষুদ্র
২) ক্ষুদ্রাতিক্ষুদ্র

• Imitate - (verb)
১) অনুকরণ, অনুবর্তন করা।
২) নকল করা

• Exceed - (verb) 
১) কাউকে অতিক্রম করা
২) অনুমতি অথবা প্রয়োজনের বাইরে যাওয়া

Source: Merriam-webster, Accessible Dictionary
২৪.
Identify the correct spelling.
  1. Dumbell
  2. Dumbbell
  3. Dumpbell
  4. Dumbel
ব্যাখ্যা
• Dumbbell - (noun) 

১) ডাম্বেল; বাহু ও কাঁধের মাংসপেশির ব্যায়ামের জন্য দুই হাতে মুঠি করে ধরা যায় এমন কাঠের দণ্ড, যার দুপাশে লোহার বল রয়েছে; মাংসপেশির উন্নতিসাধক ব্যায়ামযন্ত্রবিশেষ।

Source: Applied English Grammar and Composition. PC Das, Accessible Dictionary
২৫.
Identify the Adjective clause of the following sentences.
  1. He told me when he would come.
  2. He taught me how to do it.
  3. Uneasy lies the head that wears a crown.
  4. He is so weak that he can not walk.
ব্যাখ্যা
• Adjective clause:
- যেসব clause কোনো বাক্যে Adjective এর মত কাজ করে তাদেরকে Adjective clause বলে। এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোনো noun বা noun এর সমতুল্য pronoun বা যে কাউকে পরিবর্তন করে থাকে।
- এখানে  that wears a crown clause টি ‘head’ noun টিকে modify করছে। এজন্য এটি হচ্ছে - Adjective clause.
- That/ so that/ such ইত্যাদি দ্বারা কোনো clause শুরু হলে এবং সেটি যদি কোনো কাজের ফলাফল ব্যক্ত করে সেক্ষেত্রে Adverbial clause ব্যবহৃত হয়ে থাকে। যেমন:

- He is so weak that he can not walk.
- এ বাক্যে - he can not walk হচ্ছে ফলাফল এবং এর কারণ হচ্ছে তাঁর weakness বা দুর্বলতা।
- এ ধরণের আরোও একটি উদাহরণ খেয়াল করি - 
- What is the matter that you shout so loudly?

Source: A Passage to the English Language By S.M. Zakir Hossain
২৬.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ‘প্রস্তাবনায়’ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কয়টি অঙ্গীকার করা হয়েছে? 
  1. ৫টি
  2. ৪টি
  3. ৩টি
  4. ২টি
ব্যাখ্যা
♣ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দুইটি অঙ্গীকার করা হয়েছে। 
                                                                          প্রস্তাবনা

- আমরা, বাংলাদেশের জনগণ, ১৯৭১ খ্রীষ্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া [জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের] মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি;

- আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল -জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে ;

- আমরা আরও অঙ্গীকার করিতেছি যে, আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা- যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে;

- আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে, আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশা-আকাঙ্খার সহিত সঙ্গতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি, সেইজন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিস্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ন রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান আমাদের পবিত্র কর্তব্য;

- এতদ্বারা আমাদের এই গণপরিষদে, অদ্য তের শত ঊনআশী বঙ্গাব্দের কার্তিক মাসের আঠারো তারিখ, মোতাবেক ঊনিশ শত বাহাত্তর খ্রীষ্টাব্দের নভেম্বর মাসের চার তারিখে, আমরা এই সংবিধান রচনা ও বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম।

উৎস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
২৭.
“জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন,” এটি বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে?
  1. ২৮(১) নং অনুচ্ছেদে
  2. ২৮(২) নং অনুচ্ছেদে
  3. ১৯(১) নং অনুচ্ছেদে
  4. ১৯(৩) নং অনুচ্ছেদে
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:  
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়। 
- সংবিধান কার্যকর হয়: ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে। 
- বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে। 
- এতে ১৫৩ টি অনুচ্ছেদ এবং ১১ টি ভাগ রয়েছে। 
- ৭টি তফসিল রয়েছে।

♣ ১৯ নং অনুচ্ছেদ: সুযোগের সমতা; 
- (১) সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবেন৷

- (২) মানুষে মানুষে সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করিবার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করিবার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ-সুবিধাদান নিশ্চিত করিবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন৷

- (৩) জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন।

♠♠
২৮ নং অনুচ্ছেদ: ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য;    
- (১) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারীপুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না।
- (২) রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার লাভ করিবেন।
- (৩) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষভেদ বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোন বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোন শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোন নাগরিককে কোনরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাইবে না।
- (৪) নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান-প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।

উৎস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং পৌরনীতি ও নাগরিকতা, দ্বিতীয় বর্ষ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৮.
প্রজাতন্ত্রের জনগণের পক্ষে সকল ক্ষমতার প্রয়োগ কার অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে? 
  1. রাষ্ট্রপতির 
  2. আইন বিভাগের 
  3. নির্বাহী বিভাগের 
  4. সংবিধানের
ব্যাখ্যা
♣ ৭ নং অনুচ্ছেদ: সংবিধানের প্রাধান্য;
(১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। 
(২) জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে।  

♠ ৭ক: সংবিধান বাতিল, স্থগিতকরণ, ইত্যাদি অপরাধ; 
- (১) কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোন অসাংবিধানিক পন্থায় -
• (ক) এই সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে ; কিংবা
• (খ) এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে-
তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ঐ ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে।

- (২) কোন ব্যক্তি (১) দফায় বর্ণিত-
• (ক) কোন কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে; কিংবা
• (খ) কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে-
তাহার এইরূপ কার্যও একই অপরাধ হইবে।

- (৩) এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে।

♠ ৭খ: সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য;   
- সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম-ক ভাগে বর্ণিত অনুচ্ছেদসমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদসহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমুহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোন পন্থায় সংশোধনের অযোগ্য হইবে।

উৎস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
২৯.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কার বা কিসের সম্মতি ব্যতীত যুদ্ধ ঘোষণা কিংবা কোন যুদ্ধে অংশ গ্রহণ করিতে পারিবে না?  
  1. রাষ্ট্রপতির
  2. প্রধানমন্ত্রীর
  3. ন্যায়পালের
  4. সংসদের
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান: 
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়। 
- সংবিধান কার্যকর হয়: ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে। 
- বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে।  
- এতে ১৫৩ টি অনুচ্ছেদ এবং ১১ টি ভাগ রয়েছে। 
- ৭টি তফসিল রয়েছে।

৬৩ নং অনুচ্ছেদ: যুদ্ধ; 
- (১) সংসদের সম্মতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাইবে না কিংবা প্রজাতন্ত্র কোন যুদ্ধে অংশগ্রহণ করিবেন না।  

♠ বাংলাদেশের সংবিধানে ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কে বলা হয়েছে। 

উৎস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং পৌরনীতি ও নাগরিকতা, দ্বিতীয় বর্ষ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০.
‘সরকারী কর্ম কমিশনের দায়িত্ব’ সম্পর্কে নিচের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
  1. ১৩৭ নং অনুচ্ছেদে
  2. ১৩৮ নং অনুচ্ছেদে
  3. ১৩৯ নং অনুচ্ছেদে
  4. ১৪০ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা
♣ ১৪০ নং অনুচ্ছেদ: কমিশনের দায়িত্ব; 

• (১) কোন সরকারী কর্ম কমিশনের দায়িত্ব হইবে; 
- (ক) প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য উপযুক্ত ব্যক্তিদিগকে মনোনয়নের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা-পরিচালনা;
- (খ) এই অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক কোন বিষয় সম্পর্কে কমিশনের পরামর্শ চাওয়া হইলে কিংবা কমিশনের দায়িত্ব-সংক্রান্ত কোন বিষয় কমিশনের নিকট প্রেরণ করা হইলে সেই সম্বন্ধে রাষ্ট্রপতিকে উপদেশদান; এবং
- (গ) আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্বপালন।

• (২) সংসদ কর্তৃক প্রণীত কোন আইন এবং কোন কমিশনের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত কোন প্রবিধানের (যাহা অনুরূপ আইনের সহিত অসমঞ্জস নহে) বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি নিম্নলিখিত ক্ষেত্রসমূহে কোন কমিশনের সহিত পরামর্শ করিবেন:
- (ক) প্রজাতন্ত্রের কর্মের জন্য যোগ্যতা ও তাহাতে নিয়োগের পদ্ধতি সম্পর্কিত বিষয়াদি;
- (খ) প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদান, উক্ত কর্মের এক শাখা হইতে অন্য শাখায় পদোন্নতিদান ও বদলিকরণ এবং অনুরূপ নিয়োগদান, পদোন্নতিদান বা বদলিকরণের জন্য প্রার্থীর উপযোগিতা-নির্ণয় সম্পর্কে অনুসরণীয় নীতিসমূহ; 
- (গ) অবসর-ভাতার অধিকারসহ প্রজাতন্ত্রের কর্মের শর্তাবলীকে প্রভাবিত করে, এইরূপ বিষয়াদি; এবং
- (ঘ) প্রজাতন্ত্রের কর্মের শৃঙ্খলামূলক বিষয়াদি। 

♠♠ 
- ১৩৭ নং অনুচ্ছেদ: কমিশন-প্রতিষ্ঠা। 
- ১৩৮ নং অনুচ্ছেদ: সদস্য-নিয়োগ।
- ১৩৯ নং অনুচ্ছেদ: পদের মেয়াদ। 

উৎস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
৩১.
‘আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনীত প্রত্যেকটি প্রস্তাব বিল আকারে উত্থাপিত হইবে’ - এটি নিচের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? 
  1. ৭৯ নং অনুচ্ছেদে
  2. ৮০ নং অনুচ্ছেদে
  3. ৮১ নং অনুচ্ছেদে
  4. ৮২ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা
♠♠ ৮০ নং অনুচ্ছেদ: আইন প্রণয়ন-পদ্ধতি; 

- (১) আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনীত প্রত্যেকটি প্রস্তাব বিল আকারে উত্থাপিত হইবে।

- (২) সংসদ কর্তৃক কোন বিল গৃহীত হইলে সম্মতির জন্য তাহা রাষ্ট্রপতির নিকট পেশ করিতে হইবে।

- (৩) রাষ্ট্রপতির নিকট কোন বিল পেশ করিবার পর পনর দিনের মধ্যে তিনি তাহাতে সম্মতিদান করিবেন কিংবা অর্থবিল ব্যতীত অন্য কোন বিলের ক্ষেত্রে বিলটি বা তাহার কোন বিশেষ বিধান পুনর্বিবেচনার কিংবা রাষ্ট্রপতি কর্তৃক নির্দেশিত কোন সংশোধনী বিবেচনার অনুরোধ জ্ঞাপন করিয়া একটি বার্তাসহ তিনি বিলটি সংসদে ফেরত দিতে পারিবেন; এবং রাষ্ট্রপতি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করিয়াছেন বলিয়া গণ্য হইবে।

- (৪) রাষ্ট্রপতি যদি বিলটি অনুরূপভাবে সংসদে ফেরত পাঠান, তাহা হইলে সংসদ রাষ্টপতির বার্তাসহ তাহা পুনর্বিবেচনা করিবেন; এবং সংশোধনীসহ বা সংশোধনী ব্যতিরেকে সংসদ পুনরায় বিলটি গ্রহণ করিলে সম্মতির জন্য তাহা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হইবে এবং অনুরূপ উপস্থাপনের সাত দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতিদান করিবেন; এবং রাষ্ট্রপতি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করিয়াছেন বলিয়া গণ্য হইবে।

- (৫) সংসদ কর্তৃক গৃহীত বিলটিতে রাষ্ট্রপতি সম্মতিদান করিলে বা তিনি সম্মতিদান করিয়াছেন বলিয়া গণ্য হইলে তাহা আইনে পরিণত হইবে এবং সংসদের আইন বলিয়া অভিহিত হইবে।

♣♣
- ৭৯ নং অনুচ্ছেদ: সংসদ-সচিবালয়। 
- ৮১ নং অনুচ্ছেদ: অর্থবিল। 
- ৮২ নং অনুচ্ছেদ: আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ। 

উৎস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
৩২.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কয় ধরণের ‘মালিকানা-ব্যবস্থার’ কথা উল্লেখ আছে? 
  1. ২ ধরণের
  2. ৩ ধরণের
  3. ৪ ধরণের
  4. ৫ ধরণের
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান: 
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়। 
- সংবিধান কার্যকর হয়: ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে। 
- বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে।  
- এতে ১৫৩ টি অনুচ্ছেদ এবং ১১ টি ভাগ রয়েছে। 
- ৭টি তফসিল রয়েছে।

♣ ১৩ নং অনুচ্ছেদ: মালিকানার নীতি;
- উৎপাদনযন্ত্র, উৎপাদনব্যবস্থা ও বন্টনপ্রণালীসমূহের মালিক বা নিয়ন্ত্রক হইবেন জনগণ এবং এই উদ্দেশ্যে মালিকানা-ব্যবস্থা নিম্নরূপ হইবে: 
• (ক) রাষ্ট্রীয় মালিকানা, অর্থাৎ অর্থনৈতিক জীবনের প্রধান প্রধান ক্ষেত্র লইয়া সুষ্ঠু ও গতিশীল রাষ্ট্রায়ত্ত সরকারী খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্রের মালিকানা;
• (খ) সমবায়ী মালিকানা, অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে সমবায়সমূহের সদস্যদের পক্ষে সমবায়সমূহের মালিকানা; এবং
• (গ) ব্যক্তিগত মালিকানা, অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে ব্যক্তির মালিকানা। 

উৎস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং পৌরনীতি ও নাগরিকতা, দ্বিতীয় বর্ষ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩.
সংবিধানের কততম  সংশোধনীতে বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির বৈধতা নিশ্চিত করা হয়? 
  1. প্রথম সংশোধনী
  2. দ্বিতীয় সংশোধনী
  3. তৃতীয় সংশোধনী
  4. চতুর্থ সংশোধনী
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান: 
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়। 
- সংবিধান কার্যকর হয়: ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে। 
- বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে। 
- এতে ১৫৩ টি অনুচ্ছেদ এবং ১১ টি ভাগ রয়েছে। 
- ৭টি তফসিল রয়েছে।

♣♣ বাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহ:  
- বাংলাদেশে ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের পর থেকে বিভিন্ন শাসকগোষ্ঠী কখনও নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আবার কখনও জনগণের প্রয়োজনে সংবিধান পরিবর্তন বা সংশোধন করেছে। বাংলাদেশের সংবিধানে মোট ১৭টি সংশোধনী রয়েছে। 

♠ প্রথম সংশোধনী: জুলাই, ১৯৭৩;
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করা।

♠ দ্বিতীয় সংশোধনী: সেপ্টেম্বর, ১৯৭৩;
- জরুরি অবস্থা ঘোষণার বিধান করা হয় এবং বিনা বিচারে আটকের ক্ষমতা আনয়ন করা।

তৃতীয় সংশোধনী: ১৯৭৪; 
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে সম্পাদিত বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির বৈধতা নিশ্চিত করা।

♠ চতুর্থ সংশোধনী: জানুয়ারি, ১৯৭৫;  
- সংসদীয় সরকার ব্যবস্থা বিলোপ করে রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা আনয়ন করা।
- উপ-রাষ্ট্রপতির পদ সৃষ্টি এবং বাকশাল করা।

উৎস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং পৌরনীতি ও নাগরিকতা, দ্বিতীয় বর্ষ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন-ক্ষমতা কার উপর ন্যস্ত? 
  1. সুপ্রীম কোর্ট
  2. বিচার বিভাগ
  3. রাষ্ট্রপতি 
  4. জাতীয় সংসদ
ব্যাখ্যা
♣ ৬৫ নং অনুচ্ছেদ: সংসদ-প্রতিষ্ঠা; 
 

- (১) "জাতীয় সংসদ" নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে প্রজাতন্ত্রের আইনপ্রণয়ন-ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবে:
- তবে শর্ত থাকে যে, সংসদের আইন-দ্বারা যে কোন ব্যক্তি বা কর্তৃপক্ষকে আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন বা আইনগত কার্যকরতাসম্পন্ন অন্যান্য চুক্তিপত্র প্রণয়নের ক্ষমতার্পণ হইতে এই দফার কোন কিছুই সংসদকে নিবৃত্ত করিবে না।

- (২) একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ হইতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইনানুযায়ী নির্বাচিত তিন শত সদস্য লইয়া এবং এই অনুচ্ছেদের (৩) দফার কার্যকরতাকালে উক্ত দফায় বর্ণিত সদস্যদিগকে লইয়া সংসদ গঠিত হইবে; সদস্যগণ সংসদ-সদস্য বলিয়া অভিহিত হইবেন।

- (৩) সংবিধান (সপ্তদশ সংশোধন) আইন, ২০১৮ প্রবর্তনকালে বিদ্যমান সংসদের অব্যবহিত পরবর্তী সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে শুরু করিয়া পঁচিশ বৎসরকাল অতিবাহিত হইবার অব্যবহিত পরবর্তীকালে সংসদ ভাংগিয়া না যাওয়া পর্যন্ত পঞ্চাশটি আসন কেবল মহিলা-সদস্যদের জন্য সংরক্ষিত থাকিবে এবং তাঁহারা আইনানুযায়ী পূর্বোক্ত সদস্যদের দ্বারা সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হইবেন:
- তবে শর্ত থাকে যে, এই দফার কোন কিছুই এই অনুচ্ছেদের (২) দফার অধীন কোন আসনে কোন মহিলার নির্বাচন নিবৃত্ত করিবে না।
• (৩ক) সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ প্রবর্তনকালে বিদ্যমান সংসদের অবশিষ্ট মেয়াদে এই অনুচ্ছেদের (২) দফায় বর্ণিত প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত তিন শত সদস্য এবং (৩) দফায় বর্ণিত পঞ্চাশ মহিলা-সদস্য লইয়া সংসদ গঠিত হইবে।

- (৪) রাজধানীতে সংসদের আসন থাকিবে।

উৎস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
৩৫.
বাংলাদেশের সংবিধান অনুযায়ী ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারকে’ নিয়োগদান করিবেন -  
  1. জাতীয় সংসদ
  2. নির্বাহী বিভাগ 
  3. রাষ্ট্রপতি
  4. প্রধানমন্ত্রী 
ব্যাখ্যা
১১৮ নং অনুচ্ছেদ: নির্বাচন কমিশন প্রতিষ্ঠা; 

• (১) প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে লইয়া] বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোন আইনের বিধানাবলী-সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করিবেন।

• (২) একাধিক নির্বাচন কমিশনারকে লইয়া নির্বাচন কমিশন গঠিত হইলে প্রধান নির্বাচন কমিশনার তাহার সভাপতিরূপে কার্য করিবেন।

• (৩) এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে কোন নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তাঁহার কার্যভার গ্রহণের তারিখ হইতে পাঁচ বৎসরকাল হইবে এবং
- (ক) প্রধান নির্বাচন কমিশনার-পদে অধিষ্ঠিত ছিলেন, এমন কোন ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে নিয়োগলাভের যোগ্য হইবেন না;
- (খ) অন্য কোন নির্বাচন কমিশনার অনুরূপ পদে কর্মাবসানের পর প্রধান নির্বাচন কমিশনাররূপে নিয়োগলাভের যোগ্য হইবেন, তবে অন্য কোনভাবে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগলাভের যোগ্য হইবেন না।

• (৪) নির্বাচন কমিশন দায়িত্বপালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীন হইবেন।
• (৫) সংসদ কর্তৃক প্রণীত যে কোন আইনের বিধানাবলী-সাপেক্ষে নির্বাচন কমিশনারদের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরূপ নির্ধারণ করিবেন, সেইরূপ হইবে;
- তবে শর্ত থাকে যে, সুপ্রীম কোর্টের বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হইতে পারেন, সেইরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত কোন নির্বাচন কমিশনার অপসারিত হইবেন না।
• (৬) কোন নির্বাচন কমিশনার রাষ্ট্রপতিকে উদ্দেশ করিয়া স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।

উৎস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
৩৬.
নিচের কোনটি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি নয়? 
  1. জাতীয়তাবাদ 
  2. সমাজতন্ত্র 
  3. গণতন্ত্র
  4. উদারতাবাদ
ব্যাখ্যা
♣ ৮ নং অনুচ্ছেদ: মূলনীতিসমূহ;  
- (১) জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা- এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলিয়া পরিগণিত হইবে।

- (২) এই ভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশ-পরিচালনার মূলসূত্র হইবে, আইন-প্রণয়নকালে রাষ্ট্র তাহা প্রয়োগ করিবেন, এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে তাহা নির্দেশক হইবে এবং তাহা রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হইবে, তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না। 

♠♠ 
- ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে (মৌলিক অধিকার) ৪১ নং অনুচ্ছেদে উল্লেখ আছে।   
♦ ৪১ নং অনুচ্ছেদ: ধর্মীয় স্বাধীনতা;  
- (১) আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে; 
(ক) প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রহিয়াছে;
(খ) প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রহিয়াছে।

- (২) কোন শিক্ষা-প্রতিষ্ঠানে যোগদানকারী কোন ব্যক্তির নিজস্ব ধর্ম-সংক্রান্ত না হইলে তাঁহাকে কোন ধর্মীয় শিক্ষাগ্রহণ কিংবা কোন ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করিতে হইবে না। 

উৎস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
৩৭.
বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীতে 'বাংলার ইংরেজি বানান Bengali থেকে Bangla' করা হয়?  
  1. ষষ্ঠ
  2. সপ্তম
  3. অষ্টম
  4. নবম 
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়। 
- সংবিধান কার্যকর হয়: ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে। 
- বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে। 
- এতে ১৫৩ টি অনুচ্ছেদ এবং ১১ টি ভাগ রয়েছে। ৭টি তফসিল রয়েছে।
- সংবিধান সংশোধন হয়েছে মোট ১৭ বার।

♣ ষষ্ঠ সংশোধনী :
- ষষ্ঠ সংশোধনীর শিরোনাম ছিল সংবিধান [ষষ্ঠ সংশোধন] আইন, ১৯৮১।
- বিলটি সংসদে পাশ হয় ৮ জুলাই, ১৯৮১।
- বিষয়বস্তু ছিল উপ-রাষ্ট্রপতির পদে থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান নিশ্চিত করা।

♣ সপ্তম সংশোধনী : 
- সপ্তম সংশোধনীর শিরোনাম হচ্ছে সংবিধান [সপ্তম সংশোধন] আইন, ১৯৮৬।
- বিলটি সংসদে পাশ হয় ১১ নভেম্বর, ১৯৮৬।
- বিষয়বস্তু ২৪ মার্চ, ১৯৮২ থেকে ১১ নভেম্বর, ১৯৮৬ পর্যন্ত সামরিক শাসকের অধীনে যে সকল আদেশ জারি হয় তা বৈধতা দান।

♣ অষ্টম সংশোধনী : 
- অষ্টম সংশোধনীর শিরোনাম ছিল সংবিধান [ আষ্টম সংশোধন] আইন, ১৯৮৮।
- বিলটি সংসদে পাশ হয় ৭ জুন, ১৯৮৮।
- অষ্টম সংশোধনীর মূল বিষয়বস্তু ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা। 
- এ ছাড়া ঢাকার ইংরেজি বানান Dacca থেকে Dhaka এবং Bengali এর নাম Bangla করা হয়। 


♣ নবম সংশোধনী : 
- নবম সংশোধনীর শিরোনাম ছিল সংবিধান [ নবম সংশোধন] আইন, ১৯৮৯। 
- এই সংশোধনীতে রাষ্ট্রপতি পদের মেয়াদ এক ব্যক্তির জন্য সর্বোচ্চ পরপর দুই মেয়াদ নির্ধারণ করা হয়।
- এছাড়াও প্রয়োজন হলে জাতীয় সংসদের অনুমোদন সাপেক্ষে উপরাষ্ট্রপতি নিয়োগের বিধান করা হয়।

উৎস: পৌরনীতি ও সুশাসন, দ্বিতীয় পত্ৰ, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮.
‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন’ কততম সংশোধনীর বিষয়বস্তু ছিল? 
  1. দ্বাদশ
  2. ত্রয়োদশ
  3. চতুর্দশ
  4. পঞ্চদশ
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়। 
- সংবিধান কার্যকর হয়: ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে। 
- বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে। 
- এতে ১৫৩ টি অনুচ্ছেদ এবং ১১ টি ভাগ রয়েছে। ৭টি তফসিল রয়েছে।  
- সংবিধান সংশোধন হয়েছে মোট ১৭ বার।

♣ দ্বাদশ সংশোধনী: 
- দ্বাদশ সংশোধনীর শিরোনাম সংবিধান [দ্বাদশ সংশোধন] আইন, ১৯৯১।
- বিলটি সংসদে পাশ হয় ৬ আগস্ট, ১৯৯১।
- বিষয়বস্তু রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থার পুনঃপ্রবর্তন। 

♣ ত্রয়োদশ সংশোধনী:
- ত্রয়োদশ সংশোধনীর শিরোনাম সংবিধান [ত্রয়োদশ সংশোধন) আইন, ১৯৯৬।
- সংসদে বিলটি পাশ হয় ২৭ মার্চ, ১৯৯৬।
- বিষয়বস্তু ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন। 

♣ চতুর্দশ সংশোধনী:
- এ সংশোধনীর শিরোনাম [চতুর্দশ সংশোধন] আইন, ২০০৪।
- বিলটি সংসদে পাশ হয় ১৬ মে, ২০০৪।
- বিষয়বস্তু ছিল পরবর্তী ১০ বছরের জন্য ৪৫টি নারী আসন সংরক্ষণ।
- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি সরকারি অফিস সহ অন্যান্য নির্ধারিত প্রতিষ্ঠানে সংরক্ষণ ও প্রদর্শনের বিধান করা হয়।

♣ পঞ্চদশ সংশোধনী: 
- পঞ্চদশ সংশোধনীর শিরোনাম ছিল সংবিধান [পঞ্চদশ সংশোধন] আইন, ২০১১।
- বিলটি সংসদে পাশ হয় ৩০ জুন, ২০১১।
- বিষয়বস্তু ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। 

উৎস: পৌরনীতি ও সুশাসন, দ্বিতীয় পত্ৰ, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৯.
সংবিধান অনুযায়ী কোন সংসদ-সদস্যের আসন শূন্য হইবে না, যদি - 
  1. সংসদ ভাঙ্গিয়া যায়
  2. নিজ দল হইতে পদত্যাগ করেন
  3. সংসদে নিজ দলের বিপক্ষে ভোটদান করেন
  4. উপরের কোনটিই নয়।
ব্যাখ্যা
♣ ৬৭ নং অনুচ্ছেদ: সদস্যদের আসন শূন্য হওয়া;   
- (১) কোন সংসদ-সদস্যের আসন শূন্য হইবে, যদি
- (ক) তাঁহার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে নব্বই দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথগ্রহণ বা ঘোষণা করিতে ও শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করিতে অসমর্থ হন:
তবে শর্ত থাকে যে, অনুরূপ মেয়াদ অতিবাহিত হইবার পূর্বে স্পীকার যথার্থ কারণে তাহা বর্ধিত করিতে পারিবেন;
- (খ) সংসদের অনুমতি না লইয়া তিনি একাদিক্রমে নব্বই বৈঠক-দিবস অনুপস্থিত থাকেন;
- (গ) সংসদ ভাঙ্গিয়া যায়;
- (ঘ) তিনি এই সংবিধানের ৬৬ অনুচ্ছেদের (২) দফার অধীন অযোগ্য হইয়া যান; অথবা
- (ঙ) এই সংবিধানের ৭০ অনুচ্ছেদে বর্ণিত পরিস্থিতির উদ্ভব হয়।
- (২) কোন সংসদ-সদস্য স্পীকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন, এবং স্পীকার- কিংবা স্পীকারের পদ শূন্য থাকিলে বা অন্য কোন কারণে স্পীকার স্বীয় দায়িত্ব পালনে অসমর্থ হইলে ডেপুটি স্পীকার- যখন উক্ত পত্র প্রাপ্ত হন, তখন হইতে উক্ত সদস্যের আসন শূন্য হইবে।

৭০ নং অনুচ্ছেদ: রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া; 
- কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হইলে তিনি যদি-
- (ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা
- (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, 
তাহা হইলে সংসদে তাঁহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোন নির্বাচনে সংসদ-সদস্য হইবার অযোগ্য হইবেন না। 

উৎস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
৪০.
‘প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ-লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে’ এটি নিচের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
  1. ২৯ নং অনুচ্ছেদে
  2. ৩০ নং অনুচ্ছেদে
  3. ৩১ নং অনুচ্ছেদে
  4. ৩২ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা
♣ ২৯ নং অনুচ্ছেদ:সরকারী নিয়োগ-লাভে সুযোগের সমতা;   
- (১) প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ-লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে।
- (২) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারীপুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ-লাভের অযোগ্য হইবেন না কিংবা সেই ক্ষেত্রে তাঁহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না।
- (৩) এই অনুচ্ছেদের কোন কিছুই-
- (ক) নাগরিকদের যে কোন অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন, সেই উদ্দেশ্যে তাঁহাদের অনুকূলে বিশেষ বিধান-প্রণয়ন করা হইতে,
- (খ) কোন ধর্মীয় বা উপ-সম্প্রদায়ভুক্ত প্রতিষ্ঠানে উক্ত ধর্মাবলম্বী বা উপ-সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জন্য নিয়োগ সংরক্ষণের বিধান-সংবলিত যে কোন আইন কার্যকর করা হইতে,
- (গ) যে শ্রেণীর কর্মের বিশেষ প্রকৃতির জন্য তাহা নারী বা পুরুষের পক্ষে অনুপযোগী বিবেচিত হয়, সেইরূপ যে কোন শ্রেণীর নিয়োগ বা পদ যথাক্রমে পুরুষ বা নারীর জন্য সংরক্ষণ করা হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।

♠♠ 
- ৩০ নং অনুচ্ছেদ: বিদেশী, খেতাব, প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ। 
- ৩১ নং অনুচ্ছেদ: আইনের আশ্রয়-লাভের অধিকার।
- ৩২ নং অনুচ্ছেদ: জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার-রক্ষণ।   

উৎস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
৪১.
বাংলাদেশের সংবিধান অনুসারে রাষ্ট্রপতির পদ শূন্য, অনুপস্থিতি, অসুস্থতা, অসমর্থ প্রভৃতির-কালে তাঁর দায়িত্ব পালন করিবেন কে? 
  1. প্রধানমন্ত্রী
  2. আইন মন্ত্রী 
  3. প্রধান বিচারপতি
  4. স্পীকার
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়। 
- সংবিধান কার্যকর হয়: ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে। 
- বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে। 
- এতে ১৫৩ টি অনুচ্ছেদ এবং ১১ টি ভাগ রয়েছে।
- ৭টি তফসিল রয়েছে।

৫৪ নং অনুচ্ছেদ: অনুপস্থিতি প্রভৃতির-কালে রাষ্ট্রপতি-পদে স্পীকার; 
- রাষ্ট্রপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমত রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পীকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করিবেন।

উৎস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং পৌরনীতি ও নাগরিকতা, দ্বিতীয় বর্ষ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪২.
বাংলাদেশের সংবিধানে কততম অনুচ্ছেদে ‘আন্তর্জাতিক চুক্তি’ সম্পর্কে উল্লেখ আছে? 
  1. ১৪৪ নং অনুচ্ছেদে
  2. ১৪৫ নং অনুচ্ছেদে
  3. ১৪৬ নং অনুচ্ছেদে
  4. ১৪৭ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা
১৪৫ নং অনুচ্ছেদ: চুক্তি ও দলিল;  
- (১) প্রজাতন্ত্রের নির্বাহী কর্তত্বে প্রণীত সকল চুক্তি ও দলিল রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বলিয়া প্রকাশ করা হইবে এবং রাষ্ট্রপতি যেরূপ নির্দেশ বা ক্ষমতা প্রদান করিবেন, তাঁহার পক্ষে সেইরূপ ব্যক্তি কর্তৃক ও সেইরূপ প্রণালীতে তাহা সম্পাদিত হইবে।
- (২) প্রজাতন্ত্রের নির্বাহী কর্তৃত্বে কোন চুক্তি বা দলিল প্রণয়ন বা সম্পাদন করা হইলে উক্ত কর্তৃত্বে অনুরূপ চুক্তি বা দলিল প্রণয়ন বা সম্পাদন করিবার জন্য রাষ্ট্রপতি কিংবা অন্য কোন ব্যক্তি ব্যক্তিগতভাবে দায়ী হইবেন না, তবে এই অনুচ্ছেদ সরকারের বিরুদ্ধে যথাযথ কার্যধারা আনয়নে কোন ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করিবে না।

♠ ১৪৫ক নং অনুচ্ছেদ: আন্তর্জাতিক চুক্তি; 
- বিদেশের সহিত সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে, এবং রাষ্ট্রপতি তাহা সংসদে পেশ করিবার ব্যবস্থা করিবেন: 
- তবে শর্ত থাকে যে, জাতীয় নিরাপত্তার সহিত সংশ্লিষ্ট অনুরুপ কোন চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হইবে। 

♣♣ 
- ১৪৪ নং অনুচ্ছেদ: সম্পত্তি ও কারবার প্রভৃতি-প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব। 
- ১৪৬ নং অনুচ্ছেদ: বাংলাদেশের নামে মামলা। 
- ১৪৭ নং অনুচ্ছেদ: কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি।  

উৎস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।