পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয়: সাধারণ জ্ঞান টপিক: বাংলাদেশের জাতীয় অর্জনসমূহ এবং অন্যান্য (পদক, চিত্রকর্ম, পুরস্কার, খেলাধুলা প্রভৃতি)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে- 
  1. ১৯৯৯ সালে
  2. ১৯৯৭সালে
  3. ২০০২ সালে
  4. ২০০০ সালে
সঠিক উত্তর:
২০০০ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০০ সালে
ব্যাখ্যা

• টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:
- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে ২০০০ সালে।
- ২০০০ সালের ১০ই নভেম্বর বাংলাদেশ সর্বপ্রথম টেস্ট ম্যাচ খেলে ভারতের বিপক্ষে।
- ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট ম্যাচে প্রথম জয় পায়।
- ১০ জানুয়ারি, ২০০৫ সালে বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজ জয় লাভকরে জিম্বাবুয়ের বিপক্ষে।

উল্লেখ্য,
- বাংলাদেশ পুরুষ দল ওডিআই স্ট্যাটাস লাভ করে- ১৯৯৭ সালে।
- বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে- ১ এপ্রিল ২০২১ তারিখে।
- বাংলাদেশ নারী ক্রিকেট দল ওডিআই স্ট্যাটাস লাভ করে-  ২০১১ সালে।

উৎস: ক্রিক ইনফো ওয়েবসাইট ও বিসিবি ওয়েবসাইট।

.
’তিনকন্যা’ ও ’নাইওর' এ দুটি  চিত্রকর্মের চিত্রকর কে? 
  1. জয়নুল আবেদিন
  2. কামরুল হাসান
  3. রফিকুন নবী
  4. এসএম সুলতান
সঠিক উত্তর:
কামরুল হাসান
উত্তর
সঠিক উত্তর:
কামরুল হাসান
ব্যাখ্যা

শিল্পী কামরুল হাসান:
- তাঁর প্রকৃত নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান।
- ১৯২১ সালের ২ ডিসেম্বর পিতার কর্মস্থল কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নারেঙ্গা গ্রামে।
- কামরুল হাসানের শিক্ষাজীবন কাটে কলকাতায়।
- তিনি কলকাতার মডেল এম ই স্কুল (১৯৩০-৩৫) এবং কলকাতা মাদ্রাসায় (১৯৩৬-৩৭) প্রাথমিক শিক্ষা লাভ করেন।
- ১৯৩৮ সালে তিনি কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টস-এ ভর্তি হন এবং ১৯৪৭ সালে চিত্রকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন।
- 'তিনকন্যা' ও 'নাইওর' তাঁর বিখ্যাত চিত্রকর্ম।
- ১৯৮৮ সালের ২ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

অপরদিকে,
- জয়নুল আবেদিন চিত্রকর্ম: ১৯৪৩ সালের দুর্ভিক্ষ চিত্রমালা, 'নবান্ন', 'মনপুরা ৭০', 'মই দেয়া', 'সাঁওতাল রমণী', 'বিদ্রোহী' এবং 'কাক'।
- এসএম সুলতানের বিখ্যাত চিত্রকর্ম:  'প্রথম বৃক্ষরোপণ', 'চরদখল', 'জমি চাষ', 'হত্যাযজ্ঞ', এবং 'মাছ ধরা-৩। 

উৎস: বাংলাপিডিয়া।

.
২০২৫ সালে একুশে পদক লাভ করে কোন ক্রীড়া সংস্থা? 
  1. বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল
  2. বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল
  3. বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
  4. বাংলাদেশ জাতীয় কাবাডি দল
সঠিক উত্তর:
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
ব্যাখ্যা

একুশে পদক-২০২৫:
-  ২০২৫ সালে  ১৭ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক দেওয়া হয়।
- ক্রীড়ায় একুশে পদক লাভ করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
- গবেষণায়: মঈদুল হাসান (মূলধারা ৭১ এর রচয়িতা)।
- ভাষা ও সাহিত্যে: শহীদুল জহির (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর)।
- সংস্কৃতি ও শিক্ষায়: ড. শহীদুল আলম।
- বিজ্ঞান ও প্রযুক্তিতে: মেহেদী হাসান খান, রিফাত নবী, মো. তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
- সাংবাদিকতায় :মাহফুজ উল্লা (মরণোত্তর) এবং
- সাংবাদিকতা ও মানবাধিকার: মাহমুদুর রহমান।
- শিল্পকলার চলচ্চিত্রে: আজিজুর রহমান।
- সংগীতে :উস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও ফেরদৌস আরা,
- আলোকচিত্রে: নাসির আলী মামুন।
- চিত্রকলায়: রোকেয়া সুলতানা।
- শিক্ষায়: ড. নিয়াজ জামান।
- সমাজসেবায় :মোহাম্মদ ইউসুফ চৌধুরি।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

.
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 'আজীবন সম্মাননা পুরস্কার' চালু করা হয় - 
  1. ২০০৮ সালে
  2. ২০০৯ সালে
  3. ২০১২ সালে
  4. ২০২৪ সালে
সঠিক উত্তর:
২০০৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৯ সালে
ব্যাখ্যা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার:
- বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
- ১৯৭৫ সাল থেকে রাষ্ট্রীয়ভাবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
- প্রথম দিকে আজীবন সম্মাননা পুরস্কার না থাকলেও ২০০৯ সালে প্রথম এই পুরস্কার চালু করা হয়।
- রাষ্ট্রীয়ভাবে চলচ্চিত্র অঙ্গনের জন্য এটিই সর্বোচ্চ পুরস্কার।

উৎস: প্রথম আলো (৮ ডিসেম্বর ২০১৯)।

.
বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ জয় লাভ করে কোন দলের বিপক্ষে? 
  1. জিম্বাবুয়ে
  2. কেনিয়া 
  3. পাকিস্তান
  4. আয়ারল্যান্ড
সঠিক উত্তর:
কেনিয়া 
উত্তর
সঠিক উত্তর:
কেনিয়া 
ব্যাখ্যা

- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ জয় লাভ করে কেনিয়ার বিপক্ষে। 
- সময়: ১৯৯৮ সালের ১৭ মে,
- স্থান:  ভারতের মাটিতে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় প্রতিযোগিতায।
- জয়:  কেনিয়াকে ১ উইকেটে পরাজিত করে বাংলাদেশ প্রথম জয় পায়। 

• ওয়ানডে ক্রিকেট:

- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে বিপক্ষে ১৯৮৬ সালের ৩১ মার্চ।
- বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সালে।
- বাংলাদেশ আইসিসি ট্রফি জয় করে ১৯৯৭ সালে।
- একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম জয়টা পায় ২২ ম্যাচ পর।
- কেনিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয়টা পায়।

 উৎস: দৈনিক প্রথম আলো, ০৬ আগস্ট ২০২০।

.
নিম্নের কোনটি জয়নুল আবেদিনের চিত্রকর্ম? 
  1. জমি চাষ
  2. সাঁওতাল রমণী
  3. চরদখল
  4. হত্যাযজ্ঞ
সঠিক উত্তর:
সাঁওতাল রমণী
উত্তর
সঠিক উত্তর:
সাঁওতাল রমণী
ব্যাখ্যা

- সাঁওতাল রমণী জয়নুল আবেদিনের চিত্রকর্ম।

জয়নুল আবেদিন:

- জয়নুল আবেদিন ১৯১৪ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯৩৩ সালে কলকাতা সরকারি আর্ট স্কুলে ভর্তি হন এবং পাঁচ বছর সেখানে ব্রিটিশ / ইউরোপীয় স্টাইলের ওপর পড়াশুনা করেন।
- জয়নুল আবেদিন ও তাঁর কয়েকজন সহযোগী, যারা দেশ ভাগের পর ঢাকায় অভিবাসী হয়েছিলেন, আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।
- ১৯৪৩ সালের দুর্ভিক্ষ চিত্রমালা, 'নবান্ন', 'মনপুরা ৭০', 'মই দেয়া', 'সাঁওতাল রমণী', 'বিদ্রোহী' এবং 'কাক'। 'দুই মহিলা' (গোয়াশ, ১৯৫৩), 'পাইন্যার মা' (গোয়াশ, ১৯৫৩) ও 'মহিলা' (জলরং, ১৯৫৩), 'ফসল মাড়াই', জলরং (১৯৬৩) হলো এ আমলের উল্লেখযোগ্য চিত্রকর্ম।
- ১৯৭৬ সালের ২৮ মে ঢাকায় তাঁর মৃত্যু হয়।
 জয়নুল আবেদিন চিত্রকর্ম: ১৯৪৩ সালের দুর্ভিক্ষ চিত্রমালা, 'নবান্ন', 'মনপুরা ৭০', 'মই দেয়া', 'সাঁওতাল রমণী', 'বিদ্রোহী' এবং 'কাক'।

অন্যদিকে,
- এসএম সুলতানের বিখ্যাত চিত্রকর্ম:  'প্রথম বৃক্ষরোপণ', 'চরদখল', 'জমি চাষ', 'হত্যাযজ্ঞ', এবং 'মাছ ধরা-৩। 

উৎস: বাংলাপিডিয়া।

.
বাংলাদেশের প্রথম খেতাবপ্রাপ্ত গ্রান্ডমাস্টার কে? 
  1. আবদুল্লাহ আল রাকিব
  2. জিয়াউর রহমান
  3. রিফাত বিন সাত্তার
  4. নিয়াজ মোরশেদ
সঠিক উত্তর:
নিয়াজ মোরশেদ
উত্তর
সঠিক উত্তর:
নিয়াজ মোরশেদ
ব্যাখ্যা

দাবায় বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার:
- বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।
- ১৯৮৭ সালে ২১ বছর বয়সে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন নিয়াজ মোরশেদ।
- তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম ও এশিয়ার পঞ্চম গ্র্যান্ড মাস্টার।

অন্যদিকে,
- বাংলাদেশ থেকে পাঁচজন দাবাড়ু গ্র্যান্ড মাস্টার সম্মাননা অর্জন করেছেন।
- ২০০২ সালে গ্র্যান্ডমাস্টার হয়েছেন জিয়াউর রহমান।
- ২০০৬ সালে রিফাত বিন সাত্তার।
- ২০০৭ সালে আবদুল্লাহ আল রাকিব।
- সর্বশেষ ২০০৮ সালে এনামুল হোসেন রাজীব।
- তবে তারও আগে ১৯৮৫ সালে রানী হামিদ আন্তর্জাতিক মহিলা মাস্টার খেতাব পান।

উৎস: প্রথম আলো পত্রিকা।[লিঙ্ক]

.
বর্তমানে বাংলাদেশে কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া পুরস্কারের নাম কী?
  1. বাংলাদেশ কূটনীতি পুরস্কার
  2. বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স
  3. জাতীয় ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স
  4. বাংলাদেশ মেডেল ফর ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড
সঠিক উত্তর:
বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স
ব্যাখ্যা

বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স:
- কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া পুরস্কারের বর্তমান নাম বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স।
- ২০২৫ সালে বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স পেলেন সৌদি রাষ্ট্রদূত।
- বাংলাদেশ সরকার "বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স" (Bangladesh Medal for Diplomatic Excellence) প্রদান করেছে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানকে।
- তিনি বাংলাদেশ-সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ককে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী অবদান রেখেছেন।
- এই স্বীকৃতি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক - এবং সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে তার ভূমিকার স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়েছে।

উৎস: প্রথম আলো পত্রিকা।[লিঙ্ক]

.
বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ হলেন-  [ডিসেম্বর, ২০২৫]
  1. হাসান আল-মামুন
  2. হাভিয়ের কাবরেরা
  3. পিটার বাটলার
  4. ফিল সিমন্স 
সঠিক উত্তর:
হাভিয়ের কাবরেরা
উত্তর
সঠিক উত্তর:
হাভিয়ের কাবরেরা
ব্যাখ্যা

- বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ হলেন-হাভিয়ের কাবরেরা।

• বাংলাদেশ ফুটবল ফেডারেশন:

- সংক্ষেপে বাফুফে নামে পরিচিত।
- এটি হচ্ছে বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
- এই সংস্থাটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছে।
- এটি ১৯৭৬ সালে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে।
- ১৯৭৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্য পদ লাভকরে।
- এর বর্তমান সভাপতি তাবিথ আউয়াল।

অন্যদিকে,
- বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান হেড কোচ হলেন ফিল সিমন্স।
- বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল হেড কোচ পিটার বাটলার।

উৎস: বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।

১০.
'মনপুরা ৭০’  কী? 
  1. একটি চর
  2. চিত্রকর্ম 
  3. চলচ্চিত্র
  4. স্মৃতিস্তম্ভ্য
সঠিক উত্তর:
চিত্রকর্ম 
উত্তর
সঠিক উত্তর:
চিত্রকর্ম 
ব্যাখ্যা

- মনপুরা ৭০' হলো বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন কর্তৃক অঙ্কিত একটি চিত্রকর্ম,

শিল্পাচার্য জয়নুল আবেদিন:

- শিল্পাচার্য জয়নুল আবেদিন জীবনের ২৯ বছর বাংলাদেশের শিল্প আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।
- জয়নুল আবেদিন ১৯৪৩ সালে দুর্ভিক্ষ চিত্রমালার জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছেন।
- এ ছাড়াও তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে নৌকা (১৯৫৭), সংগ্রাম (১৯৫৯), বীর মুক্তিযোদ্ধা (১৯৭১), ম্যাডোনা বিশেষভাবে উল্লেখযোগ্য।
- ১৯৭০ সালে তিনি গ্রামবাংলার উৎসব নিয়ে আঁকেন বিখ্যাত ৬৫ ফুট দীর্ঘ ছবি 'নবান্ন'।
- 'সোনার বাংলার শ্মশান' হওয়ার আখ্যান ছিল 'নবান্ন'।
- এর পরপরই বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রচন্ড সাইক্লোন ও জলোচ্ছ্বাসের আঘাতে তিন লক্ষাধিক মানুষ প্রাণ হারান।
- ১৯৭০ সালের জলোচ্ছ্বাস নিয়ে 'মনপুরা ৭০' শীর্ষক ৩০ ফুট দৈর্ঘ্যের আরেকটি স্ক্রলচিত্র আঁকেন।

এছাড়াও,
- তার ভিন্নধর্মী ছবির মধ্যে আমারা দেখি সাঁওতাল দম্পতি, সাঁওতাল রমণীদ্বয়, মই দেওয়া, সংগ্রাম, বিদ্রোহী, কিংবা কাদায় পড়া কাঠবোঝাই গরুর গাড়ি ঠেলার মতো চিত্রকর্ম।

উৎস: বাংলাপিডিয়া।

১১.
বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে? 
  1. ১৯৭২ সালে
  2. ১৯৮০ সালে
  3. ১৯৬০ সালে
  4. ১৯৫৫ সালে
সঠিক উত্তর:
১৯৬০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬০ সালে
ব্যাখ্যা

বাংলা একাডেমি পুরস্কার:
- বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয়: ১৯৬০ সালে।
- বাংলা ভাষা ও সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

• বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪:
- কবিতা- মাসুদ খান,
- নাটক ও নাট্যসাহিত্য- শুভাশিস সিনহা,
- প্রবন্ধ/গদ্য- সলিমুল্লাহ খান,
- বিজ্ঞান: রেজাউর রহমান,
- অনুবাদক: জি এইচ হাবিব,
- গবেষণা- মুহম্মদ শামজাহান মিয়া,
- ফোকলোর- সৈয়দ জামিল আহমেদ।

উৎস: বাংলা একাডেমি  ওয়েবসােইট।

১২.
’ম্যাডোনা-৪৩’ চিত্রকর্মটি কোন ঘটনার ভিত্তি করে আঁকা হয়েছে?
  1. মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিতে
  2. দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে
  3. ম্যাডোনা চলচ্চিত্রের পরিপ্রেক্ষিতে
  4. ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে
সঠিক উত্তর:
দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে
উত্তর
সঠিক উত্তর:
দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে
ব্যাখ্যা

ম্যাডোনা-৪৩:
- ১৯৪৩ সালের ভয়াল দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে জয়নুল আবেদিনের আঁকা স্কেচধর্মী চিত্রকর্ম 'ম্যাডোনা'।
- শিল্পাচার্য জয়নুল আবেদীন ১৯৪৩ সালের দুর্ভিরে সময় যেসব ছবি এঁকেছেন, তার বেশিরভাগেরই মূল বিষয়বস্তু ছিল মা ও শিশু।
- মূলত এই দু'টি চরিত্রকে প্রাধান্য দিয়েই তিনি এঁকেছেন একের পর এক কালজয়ী ছবি।
- এই চিত্রমালা দুর্ভিক্ষের ভয়াবহতা ও মানবিক দুর্দশা ফুটিয়ে তোলে।

উল্লেখ্য,
- বাংলাদেশ সংবিধানের মূল সাজসজ্জার পরিকল্পনাকারী ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।
- 'মুক্তিযোদ্ধা' জয়নুল আবেদিনের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রকর্ম।
- তাঁর আরো কিছু বিখ্যাত শিল্পকর্ম: দুর্ভিক্ষ, সংগ্রাম, সাঁওতাল রমণী, বিদ্রোহী, মনপুরা, নবান্ন, মহিলা ইত্যাদি 'দুই মহিলা' (গোয়াশ, ১৯৫৩), 'পাইন্যার মা' (গোয়াশ, ১৯৫৩) ও 'মহিলা' (জলরং, ১৯৫৩), 'ফসল মাড়াই', জলরং (১৯৬৩) হলো এ আমলের উল্লেখযোগ্য চিত্রকর্ম।

উৎস: বাংলাপিডিয়া।

১৩.
২০২৫ সালের রবীন্দ্র সাহিত্যের গবেষণায় ‘রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন কে?
  1. সলিমুল্লাহ খান
  2. ড. অসীম দত্ত
  3. রেজাউর রহমান
  4. মুহম্মদ শামজাহান মিয়া
সঠিক উত্তর:
ড. অসীম দত্ত
উত্তর
সঠিক উত্তর:
ড. অসীম দত্ত
ব্যাখ্যা

• রবীন্দ্র পুরস্কার ২০২৫:
- রবীন্দ্রসাহিত্যের গবেষণায়  ড. অসীম দত্ত।
- এবং রবীন্দ্রসংগীতচর্চায় শিল্পী এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না।
- রবীন্দ্র সাহিত্যের গবেষণা ও সমালোচনা এবং রবীন্দ্রসংগীতের আজীবন সাধনার স্বীকৃতিস্বরূপ ২০১০ সাল থেকে বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রদান করে।
- প্রতি বছর দুজনকে এ পুরস্কার প্রদান করা হয়।
- এ পুরস্কারের অর্থমূল্য ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা।

উৎস: বাংলা একাডেমি ওয়েবসাইট।

১৪.
বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে- এ প্রথম অংশগ্রহন করে? 
  1. প্যারিস
  2. টোকিও
  3. লস অ্যাঞ্জেলেস
  4. সিউল 
সঠিক উত্তর:
লস অ্যাঞ্জেলেস
উত্তর
সঠিক উত্তর:
লস অ্যাঞ্জেলেস
ব্যাখ্যা

- বাংলাদেশ প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস।
- প্রতিযোগী ছিল: ১ জন।
- সাইদুর রহমান ডন অ্যাথলেটিকস।
- ২০২৪ সালে সর্বশেষ প্যারিসে অলিম্পিক গেমসের ৩০তম আসর বসে।
- ২০২৪ সালের পূর্বে বাংলাদেশ অলিম্পিকের ১১টি আসরে অংশ নিয়েছে।
- পরবর্তী ২০২৮ লস অ্যাঞ্জেলেসে অলিম্পিকের ৩১ তম আসর বসবে।

উৎস: প্রথম আলো এবং যুগান্তর।[লিঙ্ক]

১৫.
নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অবদান রাখায় কতজনকে বেগম রোকেয়া পদক ২০২৪ এ ভূষিত করা হয়েছে?
  1. ৫ জনকে
  2. ৪ জনকে
  3. ৬ জনকে
  4. ৭ জনকে
সঠিক উত্তর:
৪ জনকে
উত্তর
সঠিক উত্তর:
৪ জনকে
ব্যাখ্যা

• বেগম রোকেয়া পদক-২০২৪:
- ২০২৪ সালে ৪ জন নারীকে 'বেগম রোকেয়া পদক' প্রদান করা হয়।
• নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য চার জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২৪ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম  রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

• বেগম রোকেয়া পদক ২০২৪ প্রাপ্তরা হলেন:
- পারভীন হাসান,
- তাসলিমা আখতার,
- রাণী হামিদ,
- শিরিন পারভিন হক।

উৎস: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

১৬.
বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার- 
  1. একুশে পদক
  2. স্বাধীনতা পুরস্কার
  3. জাতীয় পুরস্কার
  4. বেগম রোকেয়া পুরস্কার
সঠিক উত্তর:
স্বাধীনতা পুরস্কার
উত্তর
সঠিক উত্তর:
স্বাধীনতা পুরস্কার
ব্যাখ্যা

স্বাধীনতা পুরস্কার:
- স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
- মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার এ পুরস্কার প্রবর্তন করে।
- জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের নাগরিককে স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান করা হয়।
- এ পুরস্কার প্রদানের ক্ষেত্রগুলি হলো স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্মরণীয় অবদান, ভাষা আন্দোলনে অবদান এবং শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, সাংবাদিকতা, জনসেবা, সামাজিক বিজ্ঞান, সঙ্গীত, ক্রীড়া, চারুকলা ও পল্লী উন্নয়নে অবদান।
- এ ছাড়া জাতীয় জীবনের অন্যান্য ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব প্রদর্শনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকেও এ পুরস্কারে ভূষিত করার বিধান রয়েছে।
- প্রতিটি পুরস্কারের মান একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং নগদ অর্থ।

উৎস: বাংলাপিডিয়া।

১৭.
২০২৫ সালে নজরুল পুরস্কার লাভ করেছেন- 
  1. আনোয়ারুল হক ও শবনম মুশতারী
  2. মাহফুজ উল্লা ও মাহমুদুর রহমান
  3. আজিজুর রহমান ও নাসির আলী মামুন
  4. রোকেয়া সুলতানা ও মোহাম্মদ ইউসুফ চৌধুরী
সঠিক উত্তর:
আনোয়ারুল হক ও শবনম মুশতারী
উত্তর
সঠিক উত্তর:
আনোয়ারুল হক ও শবনম মুশতারী
ব্যাখ্যা

নজরুল পুরস্কার-২০২৫:
 - ২০২৫সালে নজরুল পুরস্কার পেয়েছেন নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হক এবং নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারী।
- বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে এ পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য,
- ২০২৫সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী ছিল।
- বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। 
- মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
- ২০২২ সালে বাংলা একাডেমি নজরুল পুরস্কার চালু করে।
- পুরস্কার হিসেবে দেওয়া হয় ২ লাখ টাকার চেক, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক এবং পুষ্পস্তবক।

উৎস: বাংলা একাডেমী ওয়েবসাইট।

১৮.
টোকাই কার্টুন চরিত্রটির স্রষ্টা কোন চিত্রশিল্পী?
  1. মর্তুজা বশীর
  2. রশীদ চৌধুরী
  3. রফিকুন নবী 
  4. হাশেম খান
সঠিক উত্তর:
রফিকুন নবী 
উত্তর
সঠিক উত্তর:
রফিকুন নবী 
ব্যাখ্যা

- টোকাই কার্টুন চরিত্রটির স্রষ্টা রফিকুন নবী।

রফিকুন নবী:

- তাকে রনবী' নামেই তিনি জনসাধারণের কাছে বিপুল সমাদৃত।
- তাঁর অনবদ্য সৃষ্টি 'টোকাই'-এর প্রতিকৃতি।
- সুবিধাবঞ্চিত শিশুটি এই বিত্তবৈভবে তিলোত্তমা রাজধানীর ফুটপাতে সড়কবাতির পাশে বসে-শুয়ে খুব সহজ-সরল ভাষায় মাত্র দু-একটি কথায় বলে যাচ্ছে সমাজের পর্বতপ্রমাণ অসংগতির কথা।

অপরদিকে,
- হাশেম খান ১৯৭২ সালে প্রণীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান গ্রন্থ অলংকরণের প্রধান শিল্পী হিসাবে কাজ করেন। 
- ঢাকা নগর জাদুঘর, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠায় তার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
- মর্তুজা বশীর চিত্রশিল্পী ও কার্টুনিস্ট।
- তার বিখ্যাত সিরিজ এপিটাফ।
- রশীদ চৌধুরী বয়ন শিল্পের ভিন্নতর মাধ্যম ট্যাপোস্টির জনক।

উৎস: প্রথম আলো।[ লিঙ্ক]

১৯.
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন- 
  1. মাহমুদউল্লাহ রিয়াদ
  2. সাকিব আল হাসান
  3. মুশফিকুর রহিম
  4. তামিম ইকবাল খান
সঠিক উত্তর:
মাহমুদউল্লাহ রিয়াদ
উত্তর
সঠিক উত্তর:
মাহমুদউল্লাহ রিয়াদ
ব্যাখ্যা

বিশ্বকাপে সেঞ্চুরি:
- বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ রিয়াদ।
- ২০১৫ সালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছিলেন মাহমুদউল্লাহ।
- দুটি সেঞ্চুরি আছে সাকিব আল হাসানের ২০১৯ বিশ্বকাপে।
- একটি সেঞ্চুরি মুশফিকুর রহিমের।
- ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ।
- মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলেছিলেন ১১১ রানের ইনিংস। ওই সেঞ্চুরিতে একাধিক রেকর্ডের মালিক হন তিনি।
- প্রোটিয়াদের বিপক্ষে শতকটি ছিল বিশ্বমঞ্চে তার তৃতীয়।
- একাধিক বিশ্বকাপে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম খেলোয়াড়ও মাহমুদউল্লাহ।

উৎস: ক্রিকইনফো এবং বাংলাদেশ সংবাদ সংস্থা।[লিঙ্ক]