পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা - ৫৮ --------------- গণিত পরীক্ষা - ১১ টপিক: ট্রেন, নৌকা, গতি, নল-চৌবাচ্চা, বয়স সংক্রান্ত সমস্যা ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
২১৫ মিটার লম্বা একটি ট্রেনকে ১৩৫ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?
  1. ৮০ মিটার
  2. ১৩৫ মিটার
  3. ২১৫ মিটার
  4. ৩৫০ মিটার
সঠিক উত্তর:
৩৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ২১৫ মিটার লম্বা একটি ট্রেনকে ১৩৫ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?

সমাধান:
প্লাটফর্মের দৈর্ঘ্য = ১৩৫ মিটার
ট্রেনের দৈর্ঘ্য = ২১৫ মিটার
মোট দূরত্ব অতিক্রম করতে হবে = (১৩৫ + ২১৫) মিটার
= ৩৫০ মিটার
.
নৌকা ও স্রোতের গতি যথাক্রমে ঘণ্টায় ১০ ও ৫ কি.মি.। স্রোতের প্রতিকূলে ৪৫ কি.মি. পথ অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে?
  1. ৩ ঘণ্টা 
  2. ৬ ঘণ্টা 
  3. ৯ ঘণ্টা 
  4. ১০ ঘণ্টা 
সঠিক উত্তর:
৯ ঘণ্টা 
উত্তর
সঠিক উত্তর:
৯ ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: নৌকা ও স্রোতের গতি যথাক্রমে ঘণ্টায় ১০ ও ৫ কি.মি.। স্রোতের প্রতিকূলে ৪৫ কি.মি. পথ অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে?

সমাধান:
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = ১০ - ৫ = ৫ কি.মি./ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে ৪৫ কি.মি. পথ অতিক্রম করতে নৌকাটির সময় লাগবে = ৪৫/৫ ঘণ্টা
= ৯ ঘণ্টা 
.
টিটু ও মিটুর বয়সের গড় ২৩ বছর। আবার টিটু, মিটু ও নান্টুর বয়সের গড় ২১ বছর। নান্টুর বয়স কত?
  1. ১৭ বছর
  2. ১৮ বছর
  3. ১৯ বছর
  4. ২০ বছর
সঠিক উত্তর:
১৭ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৭ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: টিটু ও মিটুর বয়সের গড় ২৩ বছর। আবার টিটু, মিটু ও নান্টুর বয়সের গড় ২১ বছর। নান্টুর বয়স কত?

সমাধান:
টিটু ও মিটুর মোট বয়স = ২৩ × ২ = ৪৬ বছর
টিটু, মিটুর ও নান্টুর মোট বয়স= ২১ × ৩ = ৬৩ বছর

∴ নান্টুর বয়স = ৬৩ - ৪৬ = ১৭ বছর 
.
ঘণ্টায় ৪ কি.মি. বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৫ কি.মি. বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?
  1. ৮ কি.মি.
  2. ১০ কি.মি.
  3. ১২ কি.মি.
  4. ১৪ কি.মি.
সঠিক উত্তর:
১০ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
১০ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৪ কি.মি. বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৫ কি.মি. বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?

সমাধান:
ধরি, স্থানটির দূরত্ব = ক কি.মি.
৪ কি.মি./ঘণ্টায় চললে কোনো স্থানে পৌছতে সময় লাগে = ক/৪ ঘণ্টা
আবার, ৫ কি.মি./ঘণ্টায় চললে কো্নো স্থানে পৌছতে সময় লাগে = ক/৫ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক/৪) - (ক/৫) = ১/২
⇒ (৫ক - ৪ক)/২০ = ১/২
⇒ ক/২০ = ১/২
⇒ ২ক = ২০
∴ ক = ১০
∴ স্থানটির দূরত্ব ১০ কি.মি.
.
একটি ট্রেন ২১ সেকেন্ড ও ১৮ সেকেন্ডে যথাক্রমে ১৮৯ মিটার ও ১৪৪ মিটার লম্বা দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ১১৬ মিটার
  2. ১২৬ মিটার
  3. ১৩৬ মিটার
  4. ১৪৬ মিটার
সঠিক উত্তর:
১২৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১২৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ২১ সেকেন্ড ও ১৮ সেকেন্ডে যথাক্রমে ১৮৯ মিটার ও ১৪৪ মিটার লম্বা দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি,
ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
(ক + ১৮৯)/২১ = ( ক + ১৪৪)/১৮
⇒ ২১ক + ৩০২৪ = ১৮ক + ৩৪০২
⇒ ২১ক - ১৮ক = ৩৪০২ - ৩০২৪
⇒ ৩ক = ৩৭৮
∴ ক = ১২৬ মিটার
∴ ট্রেনটির দৈর্ঘ্য ১২৬ মিটার।
.
একজন মাঝি স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ২০ মাইল যায় এবং ৫ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় গতিবেগ কত?
  1. ৪ মাইল/ঘণ্টা
  2. ৫ মাইল/ঘণ্টা
  3. ৬ মাইল/ঘণ্টা
  4. ৭ মাইল/ঘণ্টা
সঠিক উত্তর:
৫ মাইল/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৫ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মাঝি স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ২০ মাইল যায় এবং ৫ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় গতিবেগ কত?

সমাধান:
মোট দূরত্ব = ২০ + ২০ = ৪০ মাইল
মোট সময় = ৩ + ৫ = ৮ ঘণ্টা

∴ ঘন্টায় গড় গতিবেগ = ৪০/৮ মাইল/ঘণ্টা
= ৫ মাইল/ঘণ্টা
.
ক, খ-এর চেয়ে ৫ বছরের বড়। খ-এর বয়স গ-এর বয়সের ৪ গুণ। ৫ বছর পরে গ-এর বয়স হবে ১২ বছর। বর্তমানে ক-এর বয়স কত?
  1. ২৩ বছর
  2. ২৮ বছর 
  3. ৩৩ বছর
  4. ৩৯ বছর
সঠিক উত্তর:
৩৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ-এর চেয়ে ৫ বছরের বড়। খ-এর বয়স গ-এর বয়সের ৪ গুণ। ৫ বছর পরে গ-এর বয়স হবে ১২ বছর। বর্তমানে ক-এর বয়স কত?

সমাধান:
বর্তমানে গ-এর বয়স = ১২ - ৫ = ৭ বছর
তাহলে, বর্তমানে খ-এর বয়স = ৭ × ৪ = ২৮ বছর 
∴ বর্তমানে ক-এর বয়স = ২৮ + ৫ = ৩৩ বছর
.
২১০ মিটার ও ২৯০ মিটার দীর্ঘ দুটি ট্রেন যথাক্রমে ৪০ ও ৬০ কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে পরস্পরের দিকে সমান্তরালভাবে আসতে থাকলে কত সময়ে ট্রেন দুইটি পরস্পরকে অতিক্রম করবে?
  1. ৯ সেকেন্ডে
  2. ১২ সেকেন্ডে
  3. ১৮ সেকেন্ডে
  4. ২৪ সেকেন্ডে
সঠিক উত্তর:
১৮ সেকেন্ডে
উত্তর
সঠিক উত্তর:
১৮ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: ২১০ মিটার ও ২৯০ মিটার দীর্ঘ দুটি ট্রেন যথাক্রমে ৪০ ও ৬০ কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে পরস্পরের দিকে সমান্তরালভাবে আসতে থাকলে কত সময়ে ট্রেন দুইটি পরস্পরকে অতিক্রম করবে?

সমাধান:
ট্রেন দুটিকে অতক্রম করতে হবে = ২১০ + ২৯০ = ৫০০ মিটার
বিপরীত দিকে হওয়ায় ট্রেনের ঘণ্টায় বেগ = ৪০ + ৬০ = ১০০ কিলোমিটার
= ১০০ × ১০০০ মিটার
= ১০০০০০ মিটার

১০০০০০ মিটার দূরত্ব অতিক্রম করে = ১ ঘণ্টায়
∴ ৫০০ মিটার দূরত্ব অতিক্রম করে = ৫০০/(১০০০০০) ঘণ্টা
= ১/২০০ ঘণ্টা
= (১ × ৬০ × ৬০)/২০০ সেকেন্ডে
= ১৮ সেকেন্ডে
.
স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১৮ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগবে?
  1. ৬ ঘণ্টা
  2. ৮ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ১২ ঘণ্টা
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১৮ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগবে?

সমাধান:
ধরি,
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = ক ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ২ক ঘণ্টা

প্রশ্নমতে,
ক + ২ক = ১৮
বা, ৩ক = ১৮
বা, ক = ১৮/৩
∴ ক = ৬

∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগবে ৬ × ২ = ১২ ঘণ্টা
১০.
পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৪৪ বছর এবং অন্তর ২৮ বছর। কন্যার বর্তমান বয়স কত?
  1. ৬ বছর
  2. ৮ বছর
  3. ১০ বছর
  4. ১২ বছর
সঠিক উত্তর:
৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৪৪ বছর এবং অন্তর ২৮ বছর। কন্যার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
কন্যার বর্তমান বয়স = ক বছর
∴ পিতার বর্তমান বয়স = ক + ২৮ বছর

প্রশ্নমতে,
ক  + ক + ২৮ = ৪৪
⇒ ২ক = ৪৪ - ২৮
⇒ ২ক = ১৬
⇒ ক = ৮

∴ কন্যার বর্তমান বয়স = ৮ বছর
১১.
একটি ট্রেন ৯০ মাইল/ঘণ্টা বেগে ১৫ মাইল যায়। যদি ট্রেনটির যাওয়া ও আসায় মোট ৩৫ মিনিট সময় লাগে তাহলে ট্রেনটির ফেরার গতিবেগ কত?
  1. ৩০ মাইল/ঘণ্টা
  2. ৪৫ মাইল/ঘণ্টা
  3. ৩৬ মাইল/ঘণ্টা
  4. ৭৫ মাইল/ঘণ্টা
সঠিক উত্তর:
৩৬ মাইল/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৩৬ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৯০ মাইল/ঘণ্টা বেগে ১৫ মাইল যায়। যদি ট্রেনটির যাওয়া ও আসায় মোট ৩৫ মিনিট সময় লাগে তাহলে ট্রেনটির ফেরার গতিবেগ কত?

সমাধান:
৯০ মাইল/ঘণ্টা বেগে ১৫ মাইল যেতে সময় লাগে = ১৫/৯০ ঘণ্টা = ১/৬ ঘণ্টা = ১০ মিনিট
∴ ফিরে আসতে সময় লাগে = (৩৫ - ১০) মিনিট = ২৫ মিনিট

২৫ মিনিটে ফিরে আসে = ১৫মাইল
১ মিনিটে ফিরে আসে = ১৫/২৫ মাইল
∴ ৬০ মিনিটে ফিরে আসার গতিবেগ হবে = (১৫ × ৬০)/২৫ = ৩৬ মাইল/ঘণ্টা
১২.
১৫ জন ব্যক্তির গড় বয়স ২৮ বছর। তাদের মধ্যে দুইজন ব্যক্তির বয়সের গড় ৫8 বছর। তাহলে বাকি ১৩ জন ব্যক্তির বয়সের গড় কত হবে?
  1. ২৩ বছর
  2. ২৭ বছর
  3. ২৬ বছর
  4. ২৪ বছর
সঠিক উত্তর:
২৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন ব্যক্তির গড় বয়স ২৮ বছর। তাদের মধ্যে দুইজন ব্যক্তির বয়সের গড় ৫8 বছর। তাহলে বাকি ১৩ জন ব্যক্তির বয়সের গড় কত হবে?

সমাধান:
১৫ জন ব্যক্তির মোট বয়স = (২৮ × ১৫) = ৪২০ বছর
দুইজন ব্যক্তির মোট বয়স (৫৪ × ২) = ১০৮ বছর

∴ ১৩ জন ব্যক্তির মোট বয়স = (৪২০ - ১১০) বছর = ৩১২ বছর
∴ ১৩ জন ব্যক্তির বয়সের গড় = (৩১২/১৩) বছর = ২৪ বছর
১৩.
একটি গাড়ি 'ক' থেকে 'খ' এর দিকে ৪০ কি.মি./ঘন্টা বেগে যায়, তারপর সেখান থেকে ৬০ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত?
  1. ৪৬ কি.মি./ ঘণ্টা
  2. ৪৮ কি.মি./ ঘণ্টা
  3. ৫৪ কি.মি./ ঘণ্টা
  4. ৫৬ কি.মি./ ঘণ্টা
সঠিক উত্তর:
৪৮ কি.মি./ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪৮ কি.মি./ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ি 'ক' থেকে 'খ' এর দিকে ৪০ কি.মি./ঘন্টা বেগে যায়, তারপর সেখান থেকে ৬০ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত?

সমাধান:
গড় গতিবেগ = {২ × (যাওয়ার গতিবেগ × ফিরে আসার গতিবেগ)}/(যাওয়ার গতিবেগ + ফিরে আসার গতিবেগ)
= {২(৪০ × ৬০)}/(৪০ + ৬০)
= ৪৮০০/১০০
= ৪৮ কি.মি./ ঘণ্টা
১৪.
দুইটি নৌকা একই গতিবেগে একই দিকে স্রোতের অনুকূলে যাচ্ছে। শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল ৫০ মিটার। ১ ঘণ্টা পর তাদের মধ্যকার দূরত্ব কত হবে?
  1. ০ মিটার
  2. ৫০ মিটার
  3. ১০০ মিটার
  4. ২০০ মিটার
সঠিক উত্তর:
৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি নৌকা একই গতিবেগে একই দিকে স্রোতের অনুকূলে যাচ্ছে। শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল ৫০ মিটার। ১ ঘণ্টা পর তাদের মধ্যকার দূরত্ব কত হবে?

সমাধান:
যেহেতু নৌকা দুইটির গতিবেগ একই, সেহেতু তারা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে।
অর্থাৎ ১ ঘণ্টা পরও তাদের মধ্যবর্তী দূরত্ব থাকবে ৫০ মিটার।
১৫.
রাজু ও মিঠুর বয়সের অনুপাত ৭ : ৪। ৯ বছর পর মিঠুর বয়স হবে ২৯ বছর। বর্তমানে রাজুর বয়স কত?
  1. ৩৩ বছর
  2. ৩৫ বছর
  3. ৩৯ বছর
  4. ৪১ বছর
সঠিক উত্তর:
৩৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রাজু ও মিঠুর বয়সের অনুপাত ৭ : ৪। ৯ বছর পর মিঠুর বয়স হবে ২৯ বছর। বর্তমানে রাজুর বয়স কত?

সমাধান:
ধরি,
বর্তমানে রাজু ও মিঠুর বয়স যথাক্রমে ৭ক ও ৪ক
৯ বছর পর মিঠের বয়স হবে = ৪ক + ৯ বছর

প্রশ্নমতে,
৪ক + ৯ = ২৯
⇒ ৪ক = ২৯ - ৯
⇒ ক = ২০/৪
∴ ক = ৫

বর্তমানে রাজুর বয়স = ৫ × ৭ = ৩৫ বছর
১৬.
১ টি পাইপ দ্বারা ১ টি চৌবাচ্চা ৪ ঘণ্টায় খালি করা যায়। কিছু সময় পাইপ বন্ধ থাকায় একই হারে কাজ করে পরপর ৭টি চৌবাচ্চা খালি করতে ৩০ ঘণ্টা সময় লাগে, পাইপটি কতক্ষণ বন্ধ ছিল? 
  1. ৩০ মিনিট
  2. ১ ঘণ্টা
  3. ২ ঘণ্টা
  4. ৩ ঘণ্টা
সঠিক উত্তর:
২ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ১ টি পাইপ দ্বারা ১ টি চৌবাচ্চা ৪ ঘণ্টায় খালি করা যায়। কিছু সময় পাইপ বন্ধ থাকায় একই হারে কাজ করে পরপর ৭টি চৌবাচ্চা খালি করতে ৩০ ঘণ্টা সময় লাগে, পাইপটি কতক্ষণ বন্ধ ছিল? 

সমাধান:
১ টি চৌবাচ্চা খালি করতে সময় লাগে = ৪ ঘণ্টা
তাহলে, ৭ টি চৌবাচ্চা খালি করতে সময় লাগে = ৪ ×  ৭ ঘণ্টা
= ২৮ ঘণ্টা

অতিরিক্ত সময় = ৩০ - ২৮ = ২ ঘণ্টা
অর্থাৎ, পাইপটি ২ ঘণ্টা বন্ধ ছিল।
১৭.
১৭৫ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় নেবে?
  1. ৮ সেকেন্ডে
  2. ৯ সেকেন্ডে
  3. ১০ সেকেন্ডে
  4. ১৫ সেকেন্ডে
সঠিক উত্তর:
৯ সেকেন্ডে
উত্তর
সঠিক উত্তর:
৯ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: ১৭৫ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় নেবে?

সমাধান:
নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করলে ট্রেনটির খুঁটিকে অতিক্রম করা হবে।

৭০ কিলোমিটার = ৭০ × ১০০০ = ৭০০০০ মিটার
৭০০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
∴ ১৭৫ মিটার যায় = (৩৬০০ × ১৭৫)/৭০০০০ সেকেন্ডে
= ৯ সেকেন্ডে
১৮.
সানি ও মনিরের বয়সের অনুপাত ৪ : ৩। ২ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ৫। বর্তমানে সানির বয়স কত?
  1. ১৪ বছর
  2. ১৬ বছর
  3. ১৮ বছর
  4. ২০ বছর
সঠিক উত্তর:
১৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৬ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: সানি ও মনিরের বয়সের অনুপাত ৪ : ৩। ২ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ৫। বর্তমানে সানির বয়স কত?

সমাধান:
ধরি,
সানি ও মনিরের বর্তমান বয়স ৪ক ও ৩ক বছর।

প্রশ্নমতে,
(৪ক - ২)/(৩ক - ২) = ৭/৫
⇒ ২১ক - ১৪ = ২০ক - ১০
⇒ ২১ক - ২০ক = ১৪ - ১০
∴ ক = ৪

∴ বর্তমানে সানির বয়স = ৪ × ৪ = ১৬ বছর

১৯.
একটি চৌবাচ্চার ৩/৭ অংশ পানি পূর্ণ হতে ৯ ঘণ্টা সময় লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পানি পূর্ণ হতে আর কত সময় লাগবে?
  1. ৬ ঘণ্টা
  2. ৯ ঘণ্টা
  3. ১২ ঘণ্টা
  4. ১৬ ঘণ্টা
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার ৩/৭ অংশ পানি পূর্ণ হতে ৯ ঘণ্টা সময় লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পানি পূর্ণ হতে আর কত সময় লাগবে?

সমাধান:
চৌবাচ্চাটির বাকি অংশ = ১ - (৩/৭) = ((৭ - ৩)/৭ = ৪/৭ অংশ

এখন,
চৌবাচ্চাটির ৩/৭ অংশ পানি পূর্ণ হতে সময় লাগে = ৯ ঘণ্টা
∴ চৌবাচ্চাটির ১ বা সম্পূর্ণ অংশ পানি পূর্ণ হতে সময় লাগে = (৯ × ৭)/৩ ঘণ্টা
∴ চৌবাচ্চাটির ৪/৭ ভাগ পূরণ হতে সময় লাগে = (৯ × ৭ × ৪)/(৩ × ৭) ঘণ্টা
= ১২ ঘণ্টা
২০.
একটি বাস কমলাপুর থেকে সকাল ৭ টায় ছেড়ে সকাল ১১ টায় কুমিল্লায় পৌঁছায়। কমলাপুর থেকে কুমিল্লার দূরত্ব ৯৬ কি.মি. হলে বাসটির গতিবেগ ঘণ্টায় কত ছিল?
  1. ২৪ কি.মি./ঘণ্টা
  2. ২৬ কি.মি./ঘণ্টা
  3. ২৮ কি.মি./ঘণ্টা
  4. ৩২ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
২৪ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
২৪ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাস কমলাপুর থেকে সকাল ৭ টায় ছেড়ে সকাল ১১ টায় কুমিল্লায় পৌঁছায়। কমলাপুর থেকে কুমিল্লার দূরত্ব ৯৬ কি.মি. হলে বাসটির গতিবেগ ঘণ্টায় কত ছিল?

সমাধান:
দেওয়া আছে,
দূরত্ব = ৯৬ কি.মি.
সময় = সকাল ৭ টা থেকে সকাল ১১ টা = ৪ ঘণ্টা

আমরা জানি,
বেগ = দূরত্ব/সময়
= ৯৬/৪
= ২৪ কি.মি./ঘণ্টা