উত্তর
ব্যাখ্যা
বাংলা একাডেমি অভিধান অনুসারে,
সংবর্ত = অধিক বর্ষণকারী মেঘ; প্রলয় বর্ষণ
কানীন = অনূঢ়ার পুত্র; অবিবাহিতার সন্তান; কুমারী কন্যার গর্ভজাত সন্তান।
সুতরাং, খ) যে মেঘে প্রচুর বৃষ্টিপাত হয় - সঠিক উত্তর।
প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন
বাংলা একাডেমি অভিধান অনুসারে,
সংবর্ত = অধিক বর্ষণকারী মেঘ; প্রলয় বর্ষণ
কানীন = অনূঢ়ার পুত্র; অবিবাহিতার সন্তান; কুমারী কন্যার গর্ভজাত সন্তান।
সুতরাং, খ) যে মেঘে প্রচুর বৃষ্টিপাত হয় - সঠিক উত্তর।
বিপরীত ক্ষেত্রে আপদ - বিপদ শব্দজোড় ভুল।
সঠিক বিপরীত শব্দ জোড় হচ্ছে, আপদ - নিরাপদ।
আরও কিছু বিপরীত শব্দ জোড় হচ্ছে-
আকর্ষণ - বিকর্ষণ,
দীর্ঘ - হ্রস্ব,
স্থির - চঞ্চল,
ব্যর্থ - সার্থক ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
পাদপ = পা দ্বারা পান করে যে; বৃক্ষ; গাছ, উদ্ভিদ।
এর আরো কয়েকটি সমার্থক শব্দ -
উর্বীরূহ, ক্ষিতিজ, উদ্ভিদ, অটবি, বিটপী, পল্লবী, দ্রুম
অন্যদিকে, পয়োধর = মেঘ; জলধর; নারকেল; স্তন ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান ও ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
প্রশ্নে সঠিক বিপরীত শব্দজোড় হল আকুঞ্চন - প্রসারণ।
অন্য শব্দজোড়ের সঠিক বিপরীত রূপ হচ্ছে-
ঔদ্ধত্য - বিনয়,
সরল - গরল
উচাটন - প্রশান্ত
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
শুদ্ধ বিপরীত শব্দ জোড় হচ্ছে সাকার - নিরাকার।
অন্য শব্দজোড়ের শুদ্ধ রূপ-
ভয় - সাহস
ভূত - ভবিষ্যত
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
চম্পূ (বিশেষ্য):
অর্থ = গদ্যপদ্যময় কাব্য।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
নিরীহ (বিশেষণ):
[নিঃ+ঈহ]
নেই ঈহ যার = নিরীহ [বহুব্রীহি সমাস]।
'নিরীহ' শব্দের অন্যান্য অর্থঃ
নিঃস্পৃহ; নির্লোভ; শান্ত; গোবেচারা ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
'দ্বিপ' এর সমার্থক শব্দ হচ্ছে হাতি, হস্তী, করী, মাতঙ্গ, গজ ইত্যাদি।
অন্যদিকে 'কর' এর সমার্থক শব্দ হচ্ছে হাত, বাহু, ভুজ, হস্ত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
তীর (বিশেষ্য):
জলাশয়াদির পাড়; কূল; তট।
সমার্থক শব্দঃ সৈকত, কূল, তট, কিনার, ধার ইত্যাদি।
আবার তীর শব্দটির আরেকটি অর্থ হচ্ছে - বাণ; শর; ধনুকের সাহায্যে যা নিক্ষেপ করা হয়; মায়ক; ইষু; কলম্ব; বিশিখ।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
কোরক (বিশেষ্য):
মুকুল; কলিকা; কুঁড়ি; অফোটা ফুল; কলি; কলিকা ইত্যাদি।
অন্যদিকে, কুহক (বিশেষ্য) - মায়া; ভেলকি; ইন্দজাল; ছলনা; প্রতারণা ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
বিদ্যুৎ - এর সমার্থক শব্দ- তড়িৎ, চপলা, অশনি, অচির, অনুপ্রভা, দামিনী, বিজলী, শম্পা ইত্যাদি।
অন্যদিকে, অনিল এর সমার্থক শব্দ - হাওয়া, বায়ু, পবন, সমীর, সমীরণ, মরুৎ ইত্যাদি।
উৎসঃ ভাষা শিক্ষা-হায়াৎ মামুদ।
শুক্ল (বিশেষ্য):
শ্বেত বর্ণ; শুভ্র বর্ণ; শ্বেতবর্ণযুক্ত; ধবল; সিত; নবনীত; ননি; রঞ্জিত নয় এমন।
হরি শব্দের অনেকগুলো অর্থ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছ -
সূর্য; সিংহ; পশু; অশ্ব ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
সরোজ অর্থ - পঙ্কজ, রাজীব, উৎপল, কমল, কুমুদ, শতদল, অরবিন্দ ইত্যাদি।
অন্যদিকে, অন্যান্য শব্দগুলোর অর্থ -
নীপ - কদম,
গুবাক - সুপারিগাছ,
সিতকর - সূর্য।
উৎসঃ ভাষা শিক্ষা-হায়াৎ মামুদ।
চন্দ্র শব্দের সমার্থক হচ্ছে - শশধর, শশী, শিতাংশু, বিধু, হিমাংশু, হিমকর, কলাধর, মৃগাঙ্ক, শশাঙ্ক ইত্যাদি।
অন্যদিকে সূর্য এর সমার্থক হচ্ছে- রবি, আদিত্য, সবিতা, মিহির, দিনেশ, মার্তণ্ড ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান ও নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।
তোষামোদকারী অর্থে- খয়ের খাঁ, ঢাকের কাঠি, ধামাধরা বাগধারাগুলো ব্যবহৃত হয়।
অন্যদিকে, ভণ্ড/কপটাচারী অর্থে বক ধার্মিক বাগধারাটি ব্যবহার হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।
পাথরে পাঁচকিল বাগধারাটির অর্থ হচ্ছে- প্রবল সৌভাগ্য।
অন্যদিকে-
পাঁয়তারা ভাজা - অর্থ ফন্দি আঁটা,
পাশকাটানো - অর্থ এড়িয়ে চলা এবং
পামপট্টি দেয়া - অর্থ খুশি করা।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা।
সিংহের নাদ (ডাক) - হুঙ্কার।
এরূপ আরও কতগুলো -
ময়ূরের ডাক - কেকা
কোকিলের ডাক - কুহু
রাজহাঁসের ডাক - ক্রেঙ্কার
অশ্বের ডাক - হ্রেষা,
মোরগের ডাক - শকুনিবাদ।
উৎসঃ নবম-দশম শ্রেণীর ব্যাকরণ বই এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
যে নারী স্বয়ং পতি বরণ করে তাকে এককথায় বলে - স্বয়ংবরা।
অন্যদিকে
যে নারী প্রিয় বাক্য বলে - প্রিয়ংবদা,
যে নারীর দেহ সৌষ্ঠব সম্পন্না - অঙ্গনা এবং
যে নারী(বা গাভী) দুগ্ধবতী - পয়স্বিনী।
উৎসঃ নবম-দশম শ্রেণীর ব্যাকরণ বই।
ভাঁড় (বিশেষ্য:
ক্ষুদ্র মাটির ভাণ্ড বা পাত্র; নাপিতের যন্ত্রপাতি রাখবার আধার; বিদূষক; ভাঁড়ামি করা যার কাজ ইত্যাদি।
টাট্টু (বিশেষ্য):
ক্ষুদ্রকায় অশ্ববিশেষ; ছোট ঘোড়া।
অপশনের অন্যান্য গুলো সঠিক।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
‘গণিত খুব কঠিন’-বাক্যটি ভুল। এর শুদ্ধরূপ-‘গণিত খুব জটিল’ ।
অন্যদিকে-
‘বানান ভুল দোষণীয়’ বাক্যটি ভুল। সঠিক রূপ - বানান ভুল দূষণীয়।
‘বিধি লঙ্ঘন হয়েছে’ বাক্যটি ভুল। সঠিক রূপ - বিধি লঙ্ঘিত হয়েছে।
উৎসঃ ভাষা শিক্ষা-হায়াৎ মামুদ।
ম্যাও ধরা - দায়িত্ব নেওয়া
হাতে-পায়ে ধরা - অনুরোধ করা
গলা ধরা - কণ্ঠ রুদ্ধ হওয়া
গোঁ ধরা - একগুয়েমি করা
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
অপশনগুলোর মধ্যে "মনঃকষ্ট" বানানটি শুদ্ধ।
অন্য শব্দগুলোর সঠিক রূপ হচ্ছে-
প্রাণীবিদ্যা (হবে না) - প্রাণিবিদ্যা (হবে),
মন্ত্রীসভা - মন্ত্রিসভা
শিরচ্ছেদ - শিরশ্ছেদ।
উৎসঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
'একত্রিত' শব্দটি প্রত্যয়জনিত অশুদ্ধ। এর শুদ্ধরূপের প্রয়োগ হবে - একত্র।
এরূপ আরও কয়েকটি অপপ্রয়োগের শুদ্ধরূপ-
অধীনস্থ (হবে না) – অধীন (হবে),
আবশ্যকীয় - আবশ্যক
উৎকর্ষতা - উৎকৃষ্টতা/উৎকর্ষ
গ্রাহ্যনীয় - গ্রাহ্য,
সৃজন - সৃষ্টি,
পৈত্রিক - পৈতৃক ইত্যাদি।
সকল বন্যার্তদের বাক্যটিতে অপ-প্রয়োগ ঘটেছে। এর শুদ্ধরূপ হবে - সকল বন্যার্তকে।
গুরুত্বপূর্ণ কতিপয় অপপ্রয়োগ -
অধ্যবধি (হবে না) - অদ্যাবধি (হবে),
অহোরাত্রি - অহোরাত্র,
পিতাহারা - পিতৃহারা,
রাজাগণ - রাজগণ,
দুরাবস্থা - দুরবস্থা
পশ্বাধম - পশ্বধম,
আমদ - আমোদ ইত্যাদি।
বিমর্ষ (বিশেষ্য) = অসহন; অসন্তোষ।
মুমূর্ষু (বিশেষণ) = মরণাপন্ন; মরণোন্মুখ; মৃত্যুকাল আসন্ন এমন।
সংঘর্ষ (বিশেষ্য) = পরস্পর ঠোকাঠুকি; মর্দন; ধাক্কা।
অন্যান্য অপশনের শুদ্ধ বানানগুচ্ছ-
অপশন ‘ক’- সত্ত্বেও, সাত্ত্বিক, সত্তা
অপশন ‘খ’- বিঘূর্ণন, বিঘোষণ, বিমর্দন
অপশন ‘গ’- জায়মান, জাম্ববান, ভ্রাম্যমাণ।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।