পরীক্ষা আর্কাইভ

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি

পরীক্ষাGKPedia - বাংলাদেশ বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ২ বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারী এবং বাংলাদেশের কৃষিজ সম্পদ শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, শস্য উৎপাদন ও ব্যবস্থাপনা [Live Class – 3 & 4]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
বিশ্বে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ষষ্ঠ
  2. খ) সপ্তম
  3. গ) অষ্টম
  4. ঘ) নবম
সঠিক উত্তর:
গ) অষ্টম
উত্তর
সঠিক উত্তর:
গ) অষ্টম
ব্যাখ্যা
জনসংখ্যা:
- পৃথিবীর বর্তমান জনসংখ্যা ৭.৭ বিলিয়ন।
- সবচেয়ে বেশী জনসংখ্যা ভারতে। 
- দ্বিতীয় অবস্থানে আছে চীন।
- তৃতীয় অবস্থানে আছে - যুক্তরাষ্ট্রে।
- বাংলাদেশর অবস্থান হচ্ছে - অষ্টম।
============
[উলেখ্য বর্তমানে জনসংখ্যায় বৃহত্তম দেশ ভারত। লেকচারে আপডেট তথ্য দেওয়া নেই। লেকচারের পিডিএফ সংশোধন করা হবে।]

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ লেকচার।
.
ভৌগোলিক নির্দেশক (GI) সনদ প্রাপ্ত সর্বশেষ পণ্য কোনটি?
  1. ক) শীতলপাটি
  2. খ) নাটোরের কাচাগোল্লা
  3. গ) আশ্বিনা আম
  4. ঘ) বগুড়ার দই
সঠিক উত্তর:
খ) নাটোরের কাচাগোল্লা
উত্তর
সঠিক উত্তর:
খ) নাটোরের কাচাগোল্লা
ব্যাখ্যা
- বাংলাদেশের GI পণ্য সমূহ:
- বাংলাদেশে বর্তমানে ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে - ১৭ টি পণ্য।
- ১. জামদানি ২. ইলিশ ৩. চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম ৪. বিজয়পুরের সাদা মাটি ৫. দিনাজপুরের কাটারীভোগ ৬. কালিজিরা ৭. রংপুরের শতরঞ্জি ৮. রাজশাহী সিল্ক ৯. ঢাকাই মসলিন ১০. বাগদা চিংড়ি ১১. ফজলি আম ১২. তুলসীমালা ধান ১৩. বগুড়ার বিখ্যাত সরার দই ১৪. ল্যাংড়া ও ১৫. আশ্বিনা আম, ১৬. শীতলপাটি ও ১৭. নাটোরের কাচাগোল্লা।
- সর্বশেষ ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে - নাটোরের কাচাগোল্লা।

[প্রশ্নে আপডেট তথ্য দেওয়া হয়েছে। লেকচার পিডিএফে আপডেট তথ্য নেই। শীঘ্রই আপডেট করা হবে।]

তথ্যসূত্র: প্রথম আলো।
.
বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা চাষ হয় -
  1. ক) চট্টগ্রামের রাঙামাটিতে
  2. খ) সিলেটের হবিগঞ্জে
  3. গ) সিলেটের মৌলভীবাজারে
  4. ঘ) সিলেটের মালনীছড়ায়
সঠিক উত্তর:
ঘ) সিলেটের মালনীছড়ায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সিলেটের মালনীছড়ায়
ব্যাখ্যা
• চা শিল্পের ইতিহাস:
- ১৮০০ শতাব্দীর প্রথম ভাগে ভারতবর্ষের আসাম ও তৎসংলগ্ন এলাকায় চা চাষ শুরু হয়।
- তারই ধারাবাহিকতায় বাংলাদেশের চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর তীরে চা আবাদের জন্য ১৮২৮ খ্রিষ্টাব্দে জমি বরাদ্দ হয়। কিন্তু বিভিন্ন কারণে সেখানে চা চাষ বিলম্বিত হয়।
- ১৮৪০ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম শহরের বর্তমান চট্টগ্রাম ক্লাব সংলগ্ন এলাকায় একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়েছিল যা কুন্ডদের বাগান নামে পরিচিত।

- এই বাগানটিও প্রতিষ্ঠার পরপরই বিলুপ্ত হয়ে যায়। অতঃপর ১৮৫৪ খ্রিষ্টাব্দে মতান্তররে ১৮৪৭ খ্রিষ্টাব্দে সিলেট শহরের এয়ারপোর্ট রোডের কাছে মালনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয়।
- মূলতঃ মালনীছড়াই বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান।
- দেশ স্বাধীনের পূর্ব পর্যন্ত বাংলাদেশে শুধুমাত্র দুইটি জেলায় চা আবাদ করা হতো, একটি সিলেট জেলায় যা ‘সুরমা ভ্যালি’ নামে পরিচিত ছিল, আর অপরটি চট্টগ্রাম
জেলায় যা ‘হালদা ভ্যালি’ নামে পরিচিত ছিল।

তথ্যসূত্র: বাংলাদেশ চা বোর্ড
.
‘শুকতারা‘ ও ‘তারাপুরী‘ কোন ফসলের একটি উন্নত জাত?
  1. ক) বেগুন
  2. খ) কলা
  3. গ) মারিচ
  4. ঘ) টমেটো
সঠিক উত্তর:
ক) বেগুন
উত্তর
সঠিক উত্তর:
ক) বেগুন
ব্যাখ্যা
• বেগুন:
- তারাপুরী (বারি বেগুন ২)- বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট কর্তৃক উদ্ভাবিত হাইব্রিড জাত।
- ইসলামপুরী ও উত্তরা জাতের মধ্যে সংকরায়নের মাধ্যমে উদ্ভাবিত।
- শ্রাবণ-ভাদ্র মাস চারা রোপণের উপযুক্ত সময়।
- ফল গাঢ় বেগুনী, প্রায় ১৬ সেমি. লম্বা ও বেড় ৬ সেমি.।
- উচ্চফলনশীল, প্রতিটি ফলের ওজন গড়ে ৯০ গ্রাম, হেক্টর প্রতি গড় ফলন ৮০ টন।
- এ জাতটি ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ প্রতিরোধ করতে পারে।

এছাড়াও আরো কিছু বেগুনের উন্নত জাত হলো:
নয়ন কাজল, কেজি বেগুন, শিংনাথ, ঝুমকো, মুক্তকেশী, শুকতারা, তারাপুরী (বারি বেগুন ২), কাজলা, নয়নতারা, বিজয়, চমক এফ১

তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস।