পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
Exam - 17 General Knowledge: Topic: National Issues of Bangladesh, Resources of Bangladesh, Economic Issues of Bangladesh. i) বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ ii) শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, কৃষির উপর বিভিন্ন সমীক্ষা এবং কৃষি পরিসংখ্যান গ্রন্থ iii) শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি। iv) উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। v) অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, আমদানি-রপ্তানি রিপোর্ট। vi) সাম্প্রতিক জাতীয় তথ্য vii) জাতীয় তথ্যবলি
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
According to Economic survey-2024, how many operational urea fertilizer factories are currently under BCIC? [January, 2025]
  1. 6
  2. 8
  3. 4
  4. 10
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি):
- বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) সরকারি খাতে বাংলাদেশের দশের পাবলিক সেক্টর কর্পোরেশনগুলোর মধ্যে সর্ববৃহৎ শিল্প সংস্থা।
- দীর্ঘদিন থেকে সফলতার সাথে ইউরিয়া সার উৎপাদন ও ব্যবস্থাপনার মাধ্যমে দেশে সারের চাহিদা পূরণ করে আসছে।
- বর্তমানে বিসিআইসি'র অধীনে ৮টি চালু শিল্প কারখানা রয়েছে।
- চালু কারখানাগুলোর মধ্যে ৪টি ইউরিয়া সার কারখানা, ১টি ডিএপি সার কারখানা, ১টি টিএসপি সার কারখানা, ১টি কাগজ কারখানা ও ১টি স্যানিটারীওয়্যার ও ইন্স্যুলেটর কারখানা রয়েছে।
- সম্প্রতি প্রধান কাঁচামাল স্বল্পতার কারণে ছাতক সিমেন্ট কোম্পানি লি. ও উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি লি. কারখানা ২টির উৎপাদন বন্ধ রয়েছে।
- শিল্প প্রতিষ্ঠানগুলোতে ইউরিয়া সার, কাগজ, ইনস্যুলেটর ও স্যানিটারীওয়্যার ইত্যাদি পণ্য উৎপাদিত হচ্ছে।
- বিসিআইসি'র উৎপাদিত পণ্যের ৮০ শতাংশই বিভিন্ন রাসায়নিক সার, যার মধ্যে ৭০ শতাংশ ইউরিয়া সার এবং ১০ শতাংশ অন্যান্য সার।
- বিসিআইসি'র সাথে স্থানীয়/বিদেশি যৌথ উদ্যোগে ১০টি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
.
When was Value Added Tax (VAT) introduced in Bangladesh?
  1. 1989
  2. 1991
  3. 1993
  4. 1995
সঠিক উত্তর:
1991
উত্তর
সঠিক উত্তর:
1991
ব্যাখ্যা
মূল্য সংযোজন কর (VAT):
- মূল্য সংযোজন কর বা Value Added Tax (VAT) হলো এক প্রকার পরোক্ষ কর।
- বাংলাদেশে ১৯৯১ সালের ১ জুলাই থেকে ভ্যাট চালু হয়।
- ২০১২ সালে এটি সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ পাশ হয় যা ১ জুলাই, ২০১৯ থেকে কার্যকর হয়।

উৎস: জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট. 
.
What is the name of the national tree of Bangladesh?
  1. Mango
  2. Jackfruit
  3. Pine Apple
  4. Wood apple
সঠিক উত্তর:
Mango
উত্তর
সঠিক উত্তর:
Mango
ব্যাখ্যা
জাতীয় ক্রীড়া - কাবাডি
জাতীয় ফুল - শাপলা।
জাতীয় ফল - কাঁঠাল।
জাতীয় পাখি - দোয়েল।
জাতীয় মাছ - ইলিশ।
জাতীয় গাছ - আম।
জাতীয় প্রাণী - বাঘ বা বেঙ্গল টাইগার বা রয়েল বেঙ্গল টাইগার।

উৎস: বাংলাপিডিয়া।
.
Which is the trade association of the country's garment owners and exporters?
  1. FBCCI
  2. BJMC
  3. BGMEA 
  4. BAIRA
সঠিক উত্তর:
BGMEA 
উত্তর
সঠিক উত্তর:
BGMEA 
ব্যাখ্যা
The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA): 
- বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) দেশের অন্যতম বৃহৎ ট্রেড অ্যাসোসিয়েশন যা তৈরি পোশাক শিল্পের প্রতিনিধিত্ব করে। 
- BGMEA ১৯৮৩ সালে যাত্রা শুরু করে। 
- বিজিএমইএ ১৯৮০ এর দশকের শুরুতে মাত্র ১২ সদস্য নিয়ে শুরু হয়েছিল এবং বর্তমানে প্রায় ৪৫০০ সদস্য কারখানা রয়েছে।
- প্রতিষ্ঠার পর থেকে বিজিএমইএ পোশাক শিল্পের প্রচার ও সুবিধার জন্য সরকারের কাছে নীতি সমর্থন, সদস্যদের সেবা, কারখানায় শ্রমিকদের অধিকার এবং সামাজিক সম্মতি নিশ্চিত করার জন্য নিবেদিত।
- BGMEA বাংলাদেশের পোশাক শিল্পের বিকাশের পথ প্রশস্ত করতে ব্র্যান্ড এবং উন্নয়ন অংশীদার সহ স্থানীয় এবং আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা করে। 

উৎস: BGMEA ওয়েবসাইট।
.
Which of the following is specifically designed for export activities only? 
  1. Export Processing Zones
  2. Economic Zones
  3. Special Economic Zones
  4. All of them
সঠিক উত্তর:
Export Processing Zones
উত্তর
সঠিক উত্তর:
Export Processing Zones
ব্যাখ্যা
Export Processing Zones (ইপিজেড): 
- ইপিজেডগুলো বিশেষভাবে শুধু রপ্তানির উদ্দেশ্যে স্থাপন করা হয়। 

- ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশে বিদ্যমান ৮টি ইপিজেডে উৎপাদনরত ৪৫০টি শিল্প প্রতিষ্ঠান হতে ক্রমপুঞ্জিত রপ্তানির পরিমাণ ১০৮.২৮ বিলিয়ন মার্কিন ডলার। 
- উক্ত শিল্প প্রতিষ্ঠানসমূহে সর্বমোট ৪,৮২,১০১ জন বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে।
- ইপিজেডসমূহ দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণসহ দেশে শিল্পখাত বিকাশে বিশেষ ভূমিকা রেখে চলেছে।
- একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ) একটি আঞ্চলিক বা অর্থনৈতিক ছিটমহল হিসাবে সংজ্ঞায়িত করা হয় যেখানে পণ্যগুলি আমদানি এবং উত্পাদন করা যেতে পারে এবং কাস্টম কর্মকর্তাদের শুল্ক হ্রাস / এবং/অথবা ন্যূনতম হস্তক্ষেপের সাথে পুনরায় পাঠানো হতে পারে (World Bank 1999)।
- দেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিশেষ করে শিল্পায়নের মাধ্যমে, বাংলাদেশে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সরকার একটি 'ওপেন ডোর পলিসি' গ্রহণ করেছে।
- বেপজা হল ইপিজেডগুলিতে বিদেশী বিনিয়োগের প্রচার, আকৃষ্ট এবং সহজতর করার জন্য সরকারের সরকারী অঙ্গ।
- দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাগুলোয় (ইপিজেড) চীনা বিনিয়োগকারীরা এ পর্যন্ত ১০৭টি শিল্পকারখানা স্থাপন করেছে। এসব কারখানা স্থাপনে তারা মোট বিনিয়োগ করেছে ১৬০ কোটি মার্কিন ডলার। আর কারখানাগুলোয় কর্মসংস্থান হয়েছে প্রায় ১ লাখ ৩৩ হাজার বাংলাদেশি নাগরিকের। (প্রথম আলো, ১৭ ডিসেম্বর ২০২৪) 

বেপজার উদ্দেশ্য: 
- বিদেশী ও স্থানীয় বিনিয়োগ বাড়ান
- রপ্তানি ভলিউম ত্বরান্বিত করা 
- চাকরির সুযোগ তৈরি করা 
- দারিদ্র্য বিমোচন
- প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষতা উন্নয়ন
- ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ শিল্পের বিকাশ
- আনুষাঙ্গিক এবং সহায়ক পরিষেবা উদ্যোগের প্রচার 

উৎস: i) অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
ii) বেপজা ওয়েবসাইট। 
iii) প্রথম আলো।
.
How many stars are there in the national emblem of Bangladesh?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
রাষ্ট্রীয় মনোগ্রাম:
- বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম হচ্ছে লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র।
- বৃত্তের উপর দিকে লেখা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নিচে লেখা 'সরকার' এবং বৃত্তের দু'পাশে দু'টি করে মোট চারটি তারকা।
- বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এ. এন. সাহা।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
.
To which country is Western Marine Shipyard exporting ships? [January, 2025]
  1. Denmark
  2. United Arab Emirates
  3. Sweden
  4. Qatar
সঠিক উত্তর:
United Arab Emirates
উত্তর
সঠিক উত্তর:
United Arab Emirates
ব্যাখ্যা
- বাংলাদেশ থেকে সর্বশেষ জাহাজ রপ্তানি হয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বরে।
- চট্টগ্রামভিত্তিক জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জানুয়ারির প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ‘রায়ান’ নামের একটি জাহাজ রপ্তানি করবে।
- প্রতিষ্ঠানটি একই ক্রেতার কাছে পর্যায়ক্রমে আরও সাতটি জাহাজ রপ্তানি করবে বলে জানিয়েছে।
- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি সর্বশেষ জাহাজ রপ্তানি করেছে ২০২০ সালের ২৯ জানুয়ারি।
- এদিন ১ কোটি ১০ লাখ ডলার মূল্যের দুটি জাহাজ ভারতে রপ্তানি করেছিল তারা।
- এ হিসেবে প্রতিষ্ঠানটি পাঁচ বছর পর রপ্তানিতে ফিরল। অবশ্য এ সময় শিপইয়ার্ডটি দেশীয় বিভিন্ন সংস্থার জন্য জাহাজ তৈরি করেছে।
- বাংলাদেশ থেকে প্রথম জাহাজ রপ্তানি করে ঢাকার আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ।
- ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বর ডেনমার্কে জাহাজ রপ্তানির মাধ্যমে এই অভিযাত্রা শুরু হয়। 
- ২০১০ সালে জাহাজ রপ্তানিতে যুক্ত হয় চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের নাম।
- ওই বছরের ৩০ নভেম্বর প্রতিষ্ঠানটি জার্মানিতে একটি সমুদ্রগামী জাহাজ রপ্তানি করে।
- বাংলাদেশ থেকে জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান এ দুটিই।

উৎস: প্রথম আলো (২৮ ডিসেম্বর ২০২৪)।
.
How many Digital banks are currently in Bangladesh?
  1. 59
  2. 60
  3. 1
  4. 62
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
তফসিলি ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী রক্ষণাবেক্ষণকৃত ব্যাংকের তালিকায় যে সকল ব্যাংক রয়েছে।
- বাংলাদেশে ৬২টি তফসিলি ব্যাংক রয়েছে, যারা বাংলাদেশ ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হয়, যা বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এবং ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর মাধ্যমে কার্যক্রম পরিচালনার ক্ষমতা রাখে।
- তফসিলি ব্যাংকগুলি নিম্নলিখিত প্রকারের মধ্যে শ্রেণিবদ্ধ করা হয়:

রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (SOCB):
- বাংলাদেশ সরকারের সম্পূর্ণ বা প্রধানত মালিকানাধীন ৬টি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক রয়েছে।

বিশেষায়িত ব্যাংক (এসডিবি): 
- বর্তমানে ৩টি বিশেষায়িত ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে যেগুলো কৃষি বা শিল্প উন্নয়নের মতো সুনির্দিষ্ট উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এসব ব্যাংক সম্পূর্ণ বা প্রধানত বাংলাদেশ সরকারের মালিকানাধীন।

বেসরকারী বাণিজ্যিক ব্যাংক (পিসিবি):
- এখানে ৪৩ টি বেসরকারী বাণিজ্যিক ব্যাংক রয়েছে যা প্রধানত ব্যক্তি / বেসরকারী সংস্থার মালিকানাধীন।
- বেসরকারী বাণিজ্যিক ব্যাংক দুটি গ্রুপে শ্রেণীবদ্ধ করা যেতে পারে:
প্রচলিত বেসরকারী বাণিজ্যিক ব্যাংক:
- ৩৩টি প্রচলিত বেসরকারী বাণিজ্যিক ব্যাংক এখন কাজ করছে।
- তারা প্রচলিত ফ্যাশনে অর্থাৎ সুদ ভিত্তিক অপারেশনে ব্যাংকিং ফাংশন সম্পাদন করে।

ইসলামী শরিয়াহ ভিত্তিক:
- বাংলাদেশে ১০টি ইসলামী শরিয়াহ ভিত্তিক পিসিবি রয়েছে। 
- তারা ইসলামী শরিয়াহ ভিত্তিক নীতিমালা অর্থাৎ লাভ-ক্ষতি ভাগাভাগি (পিএলএস) মোড অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে।

ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক:
- ১ টি ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক রয়েছে যা ব্যক্তি / বেসরকারী সংস্থার মালিকানাধীন।
- নাম: Nagad Digital Bank PLC.
- এটি একটি ডিজিটাল ব্যাংক যার কোনো শাখা নেই।

বিদেশী বাণিজ্যিক ব্যাংক (এফসিবি):
- ৯টি এফসিবি বিদেশে অন্তর্ভুক্ত ব্যাংকের শাখা হিসেবে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে।

অ-তফসিলি ব্যাংক:
- যে ব্যাংকগুলি বিশেষ এবং নির্দিষ্ট উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এবং কোনও আইনের অধীনে কাজ করে তবে তফসিলি ব্যাংক নয়।
- এসব ব্যাংক তফসিলি ব্যাংকের সব কাজ করতে পারে না।
- বাংলাদেশে বর্তমানে ৫টি অ-তফসিলি ব্যাংক রয়েছে, যেগুলো হলো:
i) আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক,
ii) কর্মসংস্থাপন ব্যাংক,
iii) গ্রামীণ ব্যাংক,
iv) জুবিলী ব্যাংক,
v) পল্লী সঞ্চয় ব্যাংক

উৎস: বাংলাদেশ ব্যাংক।
.
The area of Bangladeshi part in Sundarbans is -
  1. 4,017 square kilometers
  2. 5,017 square kilometers
  3. 6,017 square kilometers
  4. 8,017 square kilometers
সঠিক উত্তর:
6,017 square kilometers
উত্তর
সঠিক উত্তর:
6,017 square kilometers
ব্যাখ্যা
সুন্দরবন:
- সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসেবে অখন্ড বন যা বিশ্বে সর্ববৃহৎ।
- এই বনভূমি গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত ।
- ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে।
- সুন্দরবন ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়।
- সুন্দরবনকে জালের মত জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদা চর এবংম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততাসহ ছোট ছোট দ্বীপ।
- ১৯৯২ সালের ২১শে মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি পায়।
- "সুন্দরবন"-এর আক্ষরিক অর্থ "সুন্দর জঙ্গল" বা "সুন্দর বনভূমি"।
- সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়ে থাকতে পারে, যা সেখানে প্রচুর জন্মায়।

উৎস: বাগেরহাট জেলা, জাতীয় তথ্য বাতায়ন ওয়েবসাইট।
১০.
How many lines/verses of Bangladesh's national marching song are played during military ceremonies/events?
  1. 4 lines/verses
  2. 6 lines/verses
  3. 10 lines/verses
  4. 21 lines/verses
সঠিক উত্তর:
21 lines/verses
উত্তর
সঠিক উত্তর:
21 lines/verses
ব্যাখ্যা
- কাজী নজরুল ইসলাম রচিত ‘চল্‌ চল্‌ চল্‌’ গানটি আমাদের রণসংগীত।
- বাংলাদেশের যে কোনো সামরিক অনুষ্ঠানে এই গানটির ২১ লাইন যন্ত্রসংগীতে বাজানো হয়।
- ১৯২৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজের দ্বিতীয় বার্ষিক সম্মেলনে যোগদান করতে এসে নজরুল প্রায় তিন সপ্তাহ ঢাকায় অতিবাহিত করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মোতাহার হোসেন তখন সাহিত্য সমাজের সম্পাদক।
- নজরুল যেদিন বিকেলে ঢাকা পৌঁছেন তার পরের দিন সকালে সৈয়দ আবুল হোসেনের বাড়িতে বসে রচনা করেছিলেন বিখ্যাত “চল্ চল্ চল্” গানটি, যেটি তিনি মুসলিম সাহিত্য সমাজের দ্বিতীয় বার্ষিক সম্মেলনের উদ্বোধনী সঙ্গীতরূপে পরিবেশন করেছিলেন।
- রণ সঙ্গীত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রথম ২১ চরণ বাজানো হয় (চল্‌ চল্‌ চল্‌)।
- রণ সঙ্গীত প্রথম প্রকাশিত হয় করে ১৯২৮ সালে।
- রণ সঙ্গীত প্রথম প্রকাশিত হয় শিখা পত্রিকায়।
- রণ সঙ্গীত প্রথম প্রকাশিত হয় নতুনের গান শিরোনামে।
- রণ সঙ্গীতের গীতিকার ও সুরকার কাজী নজরুল ইসলাম।
- রণ সঙ্গীত নজরুলের সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে ।
- বাংলাদেশের রণসঙ্গীতটি গৃহীত হয় ১৩ জানুয়ারি, ১৯৭২ সালে। 

উৎস: প্রথম আলো [২৪ মে ২০১৩]
১১.
Which authority is responsible for formulating and implementing the revenue policy of Bangladesh?
  1. Bangladesh Bank
  2. National Board of Revenue
  3. Ministry of Finance
  4. Ministry of Planning
সঠিক উত্তর:
National Board of Revenue
উত্তর
সঠিক উত্তর:
National Board of Revenue
ব্যাখ্যা
- বাংলাদেশে রাজস্ব নীতি প্রণয়ন ও বাস্তবায়নের প্রধান কর্তৃপক্ষ হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জাতীয় রাজস্ব বোর্ড:
- ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ নং ৭৬ (The National Board of Revenue Order, 1972) এর ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড প্রতিষ্ঠিত হয়।
- এটি কাস্টমস, মূল্য সংযোজন কর ও আয়কর বিষয়ক রাজস্ব নীতি প্রণয়ন ও বাস্তবায়নের কেন্দ্রীয় কর্তৃপক্ষ।
- বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক দেশের মোট রাজস্বের ৮৬% এর অধিক আহরিত হচ্ছে।
- এনবিআর বাংলাদেশের রাজস্ব সংগ্রহের জন্য আইনি কাঠামো, নীতিমালা ও ব্যবস্থা প্রণয়ন করে এবং তা বাস্তবায়ন করে।
- এর আওতাভুক্ত বিষয়গুলোর মধ্যে ভ্যাট, আয়কর, শুল্কসহ অন্যান্য সকল রাজস্ব সংগ্রহের কার্যক্রম রয়েছে।
- এনবিআর রাষ্ট্রের রাজস্ব ব্যবস্থাপনা পরিচালনার জন্য দায়িত্বশীল সংস্থা হিসেবে কাজ করে এবং জাতীয় আয় বৃদ্ধি করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে।
- এটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত।
- জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, একই সাথে অভ্যন্তরীণ সম্পদ বিভাগেরও সচিব।
- জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এর সরাসরি তত্ত্বাবধানে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এবং বোর্ড প্রশাসনের অধীনে তথ্যপ্রযুক্তি শাখা কাজ করছে।

উৎস: জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট।
১২.
Which ministry oversees the Export Development Bureau?
  1. Ministry of Commerce
  2. Ministry of Industry
  3. Ministry of Textiles and Jute
  4. Prime Minister's Office
সঠিক উত্তর:
Ministry of Commerce
উত্তর
সঠিক উত্তর:
Ministry of Commerce
ব্যাখ্যা
বাণিজ্য মন্ত্রণালয়:
- স্বাধীনতা উত্তর বাংলাদেশে ১৯৭২ সালে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের যাত্রা শুরু হয়।
- পরবর্তীতে ১৯৮১ সালে বাণিজ্য বিভাগ ও বৈদেশিক বাণিজ্য বিভাগ নামে দু’টি বিভাগে বিভক্ত করা হয়।
- যাহা ১৯৮২ সালে শিল্পের সাথে একীভূত হয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় হিসেবে আত্মপ্রকাশ করে।
- ১৯৮৫ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয় হিসেবে পুনঃকার্যক্রম শুরু হয়।
- ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে প্রতি মাসে নিম্ন আয়ের ০১ (এক) কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি ভর্তুকি মূল্যে সরবরাহের কাজ করছে।
- বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে বিসিএস (ট্রেড) ক্যাডারের কর্মকর্তাদের প্রশাসনিক কার্যক্রম, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন, রপ্তানি উন্নয়ন ব্যুরো, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর, বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট, বিজনেস প্রমোশন কাউন্সিল, দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট এক্যাউন্টস অব বাংলাদেশ, দি ইনস্টিটিউট অব চার্টাড এক্যাউন্টস অব বাংলাদেশ এবং ইনস্টিটিউট অব চার্টাড সেক্রেটারীজ অব বাংলাদেশ কাজ করছে।
- উপদেষ্টা: শেখ বশিরউদ্দিন

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি):
- রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) Export Promotion Bureau Act, 2015 দ্বারা গঠিত একটি সংবিধিবদ্ধ সংস্থা।
- মাননীয় বাণিজ্যমন্ত্রী পদাধিকার বলে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান।

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় ওয়েবসাইট, জাতীয় তথ্য বাতায়ন।
১৩.
What is diversification of crops?
  1. Growing only one type of crop repeatedly in the same field.
  2. Cultivating multiple types of crops in the same area during a specific period.
  3. Using chemical fertilizers to increase crop yield.
  4. Replacing traditional farming methods with modern machinery.
সঠিক উত্তর:
Cultivating multiple types of crops in the same area during a specific period.
উত্তর
সঠিক উত্তর:
Cultivating multiple types of crops in the same area during a specific period.
ব্যাখ্যা
ফসল বহুমুখীকরণ: 
- ফসল বহুমুখীকরণ হলো কৃষি প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার ফসল চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানো, মাটির গুণগত মান উন্নত করা, এবং কৃষকের আয় ও জলবায়ু সহনশীলতা নিশ্চিত করার একটি টেকসই পদ্ধতি।
- এতে একই সময়ে বা পর্যায়ক্রমে বিভিন্ন ফসলের চাষ অন্তর্ভুক্ত থাকে, যেমন ফসল পরিবর্তন (ক্রপ রোটেশন), আন্তঃফসল চাষ (ইন্টারক্রপিং) এবং উচ্চমূল্যের ফসল চাষ।

ফসল বহুমুখীকরণ এর সুবিধা: 
- আয় ও উৎপাদন বৃদ্ধি: ফসল বহুমুখীকরণে কৃষকের আয় বাড়ে এবং উৎপাদনশীলতা স্থিতিশীল থাকে।
- ঝুঁকি হ্রাস: বিভিন্ন ফসল চাষে আবহাওয়া ও বাজার সংশ্লিষ্ট ঝুঁকি কমে।
- জলবায়ু সহনশীলতা: এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ছোট কৃষকদের সহনশীল করে।
- মাটির গুণগত মান উন্নয়ন: মাটির উর্বরতা বাড়ে এবং পোকামাকড়ের সমস্যা কমে।
- উচ্চমূল্যের ফসল চাষ: ধান চাষের বাইরে সবজি ও ফলসহ উচ্চমূল্যের ফসল চাষে কৃষকের আয় বাড়ে।
- বিশ্বজুড়ে প্রয়োগযোগ্যতা: আফ্রিকা থেকে বাংলাদেশ—সবখানেই এটি খাদ্য নিরাপত্তা ও কৃষির টেকসই উন্নয়নে কার্যকর।

উৎস: i) IUCN ওয়েবসাইট। 
ii) United Nations Bangladesh ওয়েবসাইট। 
iii) Food and Agriculture Organization ওয়েবসাইট।
১৪.
Which ministry publishes the Agricultural Statistics Yearbook?
  1. Ministry of Finance
  2. Ministry of Agriculture
  3. Ministry of Planning
  4. Statistics and Informatics Division
সঠিক উত্তর:
Ministry of Planning
উত্তর
সঠিক উত্তর:
Ministry of Planning
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ: 
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ বাংলাদেশের কৃষি সম্পর্কিত পরিসংখ্যান প্রদান করে।
- এটি প্রতি বছর পরিকল্পনা মন্ত্রণালয় প্রকাশ করে।
- এতে কৃষি উৎপাদন, উৎপাদন খরচ, কৃষক আয় এবং অন্যান্য কৃষি বিষয়ক তথ্য অন্তর্ভুক্ত থাকে।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ। 
১৫.
According to the Economic Survey 2024, what was the amount of food grain production in the fiscal year 2022-23?
  1. 467.04 lakh metric tons
  2. 207.67 lakh metric tons
  3. 513.45 lakh metric tons
  4. 222.65 lakh metric tons
সঠিক উত্তর:
467.04 lakh metric tons
উত্তর
সঠিক উত্তর:
467.04 lakh metric tons
ব্যাখ্যা
খাদ্যশস্য উৎপাদন:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর সমন্বিত হিসাব অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে খাদ্যশস্যের মোট উৎপাদন হয়েছে ৪৬৭.০৪ লক্ষ মেট্রিক টন।
- এর মধ্যে আউশ ২৯.০১ লক্ষ মেট্রিক টন, আমন ১৫৪.৩৩ লক্ষ মেট্রিক টন, বোরো ২০৭.৬৭ লক্ষ মেট্রিক টন এবং গম ১১.৭০ লক্ষ মেট্রিক টন।
- ২০২৩-২৪ অর্থবছরে খাদ্যশস্য উৎপাদন এর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫১৩.৪৫ লক্ষ মেট্রিক টন, যার মধ্যে আউশ ৩৯.৭৭ লক্ষ মেট্রিক টন, আমন ১৭১.৭৯ লক্ষ মেট্রিক টন, বোরো ২২২.৬৫ লক্ষ মেট্রিক টন ও গম ১২.২৯ লক্ষ মেট্রিক টন।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
১৬.
According to the Economic Survey 2024, what is the top primary commodity in Bangladesh's import sector? [July-February, 2024]
  1. Fertilizer
  2. Cotton
  3. Petroleum products
  4. Edible oil
সঠিক উত্তর:
Cotton
উত্তর
সঠিক উত্তর:
Cotton
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে,
বাংলাদেশে আমদানি খাতের প্রধান শিল্পজাত পণ্য হচ্ছে পেট্রোলিয়ামজাত পণ্য। [জুলাই-ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত]

আমদানি খাতের প্রধান শিল্পজাত পণ্যসমূহ:
১. পেট্রোলিয়ামজাত পণ্য
২. সার
৩. সুতা
৪. ভোজ্যতেল
৫. স্টেপল ফাইবার

আমদানি খাতের প্রধান প্রাথমিক পণ্যসমূহ:
১. তুলা
২. গম
৩. তৈলবীজ
৪. অপরিশোধিত পেট্রোলিয়াম
৫. চাল

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
১৭.
Who regulates insurance-related institutions?
  1. Bangladesh Bank
  2. Ministry of Finance
  3. Ministry of Commerce
  4. Insurance Development and Regulatory Authority
সঠিক উত্তর:
Insurance Development and Regulatory Authority
উত্তর
সঠিক উত্তর:
Insurance Development and Regulatory Authority
ব্যাখ্যা
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA): 
- ২০১১ সালের ২৬শে জানুয়ারী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইন ২০১০-এর বিধানের অধীনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) গঠিত হয়েছে।
- বাংলাদেশ সরকার বীমা ব্যবসার বিকাশ ও নিয়ন্ত্রণের জন্য বীমা আইন ২০১০ প্রণয়ন করেছে।
- আইডিআরএ বীমা ব্যবসার তত্ত্বাবধান এবং পলিসি হোল্ডারের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
- কর্তৃপক্ষ 'ন্যাশনাল ইন্স্যুরেন্স পলিসি ২০১৪' বাস্তবায়নের লক্ষ্যে বীমা শিল্পের পদ্ধতিগত উন্নয়ন ও নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।
- আইডিআরএ, একজন চেয়ারম্যান এবং চারজন সদস্যের সমন্বয়ে গঠিত, কিছু নির্বাহী পরিচালক এবং পরিচালক কর্তৃপক্ষের বিভিন্ন কার্য সম্পাদন করেন।
- বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইন ২০১০ দ্বারা বীমা শিল্পের বিকাশকে উৎসাহিত করার জন্য বীমা এবং পুনঃবীমা শিল্প সম্পর্কিত প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করার জন্য কর্তৃপক্ষকে নিযুক্ত করা হয়েছে।

উৎস: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ওয়েবসাইট। 
১৮.
According to the Agricultural Statistics Yearbook 2023, which district is the top producer of potatoes?
  1. Rangpur
  2. Rajshahi
  3. Dinajpur
  4. Barisal
সঠিক উত্তর:
Rangpur
উত্তর
সঠিক উত্তর:
Rangpur
ব্যাখ্যা
আলু উৎপাদনে শীর্ষ :
বিভাগ:
প্রথম: রংপুর বিভাগ (৪১,১৩,৭০৭ মে. টন)
দ্বিতীয় – রাজশাহী বিভাগ (৩৬,৪১,০৫৮ মে. টন)

জেলা:
প্রথম: রংপুর জেলা (১১,৯৩,৭৯৬ মে. টন)
দ্বিতীয়: বগুড়া জেলা (১১,৪৬,২৮৮ মে. টন)

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৩
১৯.
Which of the following is not included in the functions of a commercial bank?
  1. Accepting deposits
  2. Providing loans
  3. Creating a medium of exchange
  4. Issuing currency
সঠিক উত্তর:
Issuing currency
উত্তর
সঠিক উত্তর:
Issuing currency
ব্যাখ্যা
বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি:
- আধুনিককালে বাণিজ্যিক ব্যাংক বহুমুখী কার্য সম্পাদন করে রাষ্ট্রের একটি অপরিহার্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলি হলো:
১. আমানত গ্রহণ
২. ঋণ দান করা
৩. বিনিময়ের মাধ্যম সৃষ্টি
৪. দেশীয় ও বৈদেশিক বাণিজ্যে সহায়তা
৫. অর্থ স্থানান্তর
৬. রেমিট্যান্স
৭. সঞ্চয় বৃদ্ধি

কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি:
- প্রত্যেক দেশের ব্যাংক ব্যবস্থার ও মুদ্রাবাজারের অভিভাবক ও নিয়ন্ত্রক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সার্বিক অর্থনীতির স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যাবলি হলো-
১ নোট ও মুদ্রা প্রচলন
২. সরকারের ব্যাংক
৩. অন্যান্য ব্যাংকের ব্যাংক
৪. ঋণ নিয়ন্ত্রণ
৫. সর্বশেষ ঋণদাতা
৬. বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ
৭. নিকাশ ঘর

উৎস: অর্থনীতি, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
২০.
What is Bangladesh's main mineral resource?
  1. Shale
  2. Natural Gas
  3. Coal
  4. Sulfur
সঠিক উত্তর:
Natural Gas
উত্তর
সঠিক উত্তর:
Natural Gas
ব্যাখ্যা
প্রধান খনিজ সম্পদ:
- বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস।
- ১৯৫৫ সালে বার্মা ওয়েল কোম্পানি এদেশে সর্বপ্রথম সিলেটের হরিপুরে গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। 
- বর্তমানে দেশে মোট ২৯টি গ্যাস ক্ষেত্র রয়েছে। ভোলার ইলিশা-১ কূপটি দেশের নতুন গ্যাসক্ষেত্র (২৯তম)।
- বাংলাদেশের অন্যান্য খনিজ সম্পদের মধ্যে কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, গন্ধক, খনিজতেল প্রভৃতি উল্লেখযোগ্য।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, বোর্ড বই। 
পেট্রোবাংলা।
২১.
What is Bangladesh's highest source of revenue?
  1. Value Added Tax
  2. Import Duty
  3. Income Tax
  4. Property Tax
সঠিক উত্তর:
Value Added Tax
উত্তর
সঠিক উত্তর:
Value Added Tax
ব্যাখ্যা
মূল্য সংযোজন কর (Value Added Tax):
- বাংলাদেশে ১৯৯১-৯২ অর্থবছর থেকে মূল্য সংযোজন কর চালু করা হয়েছে।
- উৎপাদন ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন পর্যন্ত বেশ কয়েকটি স্তর অতিক্রম করতে হয়।
- উৎপাদনের এরূপ বিভিন্ন ভরে যে মূল্য সংযোজিত হয় তার উপর একটি নির্দিষ্ট যায়ে যে কর আরোপ করা হয়, তাকে মূল্য সংযোজন কর (Value Added Tax- VAT) বলে।
- বাংলাদেশের রাজস্ব আয়ের সবচেয়ে বড় উৎস হলো মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট)।
- জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর প্রতিবেদন অনুযায়ী, মোট রাজস্ব আয়ের প্রায় অর্ধেক আসে ভ্যাট থেকে।
- আমদানি শুল্ক এবং আয়করও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে ভ্যাটের অবদান তুলনামূলকভাবে বেশি।

উৎস: অর্থনীতি, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এবং অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
২২.
What type of project is Bangladesh Special Economic Zone (BSEZ)?
  1. Business to Business (B2B)
  2. Business to Government
  3. Government to Government (G2G)
  4. Government to Business (G2B)
সঠিক উত্তর:
Government to Government (G2G)
উত্তর
সঠিক উত্তর:
Government to Government (G2G)
ব্যাখ্যা
Bangladesh Special Economic Zone (BSEZ): 
- BSEZ একটি G2G প্রকল্প, যা বাংলাদেশের উদীয়মান বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
- এই প্রকল্পের লক্ষ্য একটি উৎপাদনশিল্প প্ল্যাটফর্ম তৈরি করা এবং অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব প্রদান।
- বাংলাদেশ ও জাপান সরকারের সমর্থনে পরিচালিত এই প্রকল্পে জাপানি সরকারের ঋণ এবং বাংলাদেশের অফ-সাইট অবকাঠামো উন্নয়নের সহায়তা রয়েছে।
- জাপানের মান অনুযায়ী বন্যা প্রতিরোধ ব্যবস্থা (ভূমি ভরাট ও বাঁধ নির্মাণ)।
- আধুনিক অবকাঠামো উন্নয়ন (বিদ্যুৎ কেন্দ্র, সাবস্টেশন, টেলিকম লাইন ও গ্যাস স্টেশন)।

BSEZ-এর বিবরণ:
নাম: বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (BSEZ Ltd.)
মোট উন্নয়ন এলাকা: ১৯০ হেক্টর (৪৬৯.৫ একর- ফেজ ১ ও ফেজ ২ অন্তর্ভুক্ত)।
ব্যবস্থাপনা পরিচালক: তারো কাওয়াচি।
অবস্থান: আড়াইহাজার, নারায়ণগঞ্জ।

উৎস: BSEZ ওয়েবসাইট।
২৩.
What is the function of the Bangladesh Financial Intelligence Unit (BFIU)?
  1. Prevention of money laundering
  2. Prevention of terrorist financing
  3. Prevention of the proliferation of weapons of mass destruction
  4. All of them
সঠিক উত্তর:
All of them
উত্তর
সঠিক উত্তর:
All of them
ব্যাখ্যা
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU):
- বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU) হল মানি লন্ডারিং (ML), সন্ত্রাসে অর্থায়ন (TF) এবং গণবিধ্বংসী অস্ত্রের প্রসার (PF) প্রতিরোধে নিয়োজিত কেন্দ্রীয় সংস্থা।

প্রধান কার্যক্রম:
- সন্দেহজনক লেনদেন/কার্যক্রম প্রতিবেদন (STRs/SARs) এবং নগদ লেনদেন প্রতিবেদন (CTRs) বিশ্লেষণ।
- রিপোর্টিং সংস্থা (ROs) এবং অন্যান্য উৎস থেকে প্রাপ্ত মানিলন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন এবং গণবিধ্বংসী অস্ত্রের প্রসার সম্পর্কিত তথ্য বিশ্লেষণ।
- বিশ্লেষণের ভিত্তিতে গোয়েন্দা প্রতিবেদন তৈরি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরবরাহ।
- রিপোর্টিং সংস্থাগুলোর মানিলন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন এবং গণবিধ্বংসী অস্ত্রের প্রসার সম্পর্কিত কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি।
- বিদেশি সংস্থাগুলোর সঙ্গে তথ্য বিনিময়ের দায়িত্ব পালন।
- BFIU দেশের আর্থিক খাতকে সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক মান অনুযায়ী কাজ করে এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস: BFIU ওয়েবসাইট