পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১১ ডিসেম্বর, ২০২৪সময়50 minutes৭৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৫.১১.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১১ ডিসেম্বর, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
পুঁথি সাহিত্যের লেখক-
  1. দৌলত কাজী
  2. সৈয়দ হামজা
  3. আব্দুল হাকিম
  4. ভারতচন্দ্র রায়
ব্যাখ্যা
• দোভাষী পুঁথি বা পুঁথি সাহিত্যর প্রাচীনতম, আদি, শ্রেষ্ঠ ও সার্থক কবি ফকির গরীবুল্লাহ।
• সপ্তদশ শতাব্দীর কবি সৈয়দ হামজা পুঁথি সাহিত্যের অন্যতম কবি।
• সাহিত্যের অন্য কবিদের মধ্যে কৃষ্ণরাম দাসও উল্লেখযোগ্য।

অন্যদিকে,
• লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী। দৌলত কাজী মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন কবি। 
• আবদুল হাকিম (১৬২০-১৬৯০) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম মুসলমান কবি। আবদুল হাকিম প্রধানত রোমান্টিক প্রণয়োপাখ্যানের কবি ছিলেন।
• অষ্টাদশ শতকের শ্রেষ্ট কবি এবং মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে সুপরিচিত 'ভারতচন্দ্র রায় গুণাকর'। নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি 'অন্নদামঙ্গল' কাব্যগ্রন্থ রচনা করেন।  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
‘রামায়ণ’ -এর রচয়িতার নাম -
  1. বাল্মীকি
  2. চণ্ডীদাস
  3. তিয়াস
  4. এদের কেউ নন
ব্যাখ্যা
• রামায়ণ সংস্কৃত ভাষায় রচিত মহাকাব্য যার রচয়িতা বাল্মীকি।
- বাল্মীকি আগে রত্নাকর নামে দস্যুবৃত্তি করতেন।

উল্লেখ্য,
• কৃত্তিবাস ওঝা (আনু. ১৩৮১-১৪৬১) সংস্কৃত রামায়ণের প্রথম বাংলা অনুবাদক কবি।
- তিনিই রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক। তাঁর রচিত রামায়ণের অন্যনাম 'শ্রীরাম পাঁচালি'। 
- তিনি রাজশাহী জেলার অন্তর্গত প্রেমতলীর নিকটে, মতান্তরে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গঙ্গাতীরবর্তী ফুলিয়া গ্রামে) জন্মগ্রহণ করেন।
- বাল্মীকির সংস্কৃত রামায়ণ অনুসরণে কৃত্তিবাস পয়ার ছন্দে বাংলা রামায়ণ রচনা করেন।
- কৃত্তিবাসী রামায়ণ ১৮০২-৩ সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে সর্বপ্রথম পাঁচ খণ্ডে মুদ্রিত হয়।

• রামায়ণের প্রথম মহিলা কবি - চন্দ্রাবতী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
‘মৈয়মনসিংহ গীতিকা’র সম্পাদনা করেন-
  1. দক্ষিণারঞ্জন মিত্র
  2. দীনেশচন্দ্র সেন
  3. অচিন্ত্যকুমার সেনগুপ্ত
  4. শংকর রঞ্জন সাহা
ব্যাখ্যা
• মৈমনসিংহ গীতিকা:
- ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনেশচন্দ্র সেন বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে স্থানীয় সংগ্রাহকদের সহায়তায় প্রচলিত এ পালাগানগুলো সংগ্রহ ও সম্পাদনা করে মৈমনসিংহ গীতিকা (১৯২৩) নামে গ্রন্থাকারে প্রকাশ করেন।
- দীনেশচন্দ্র সেন ইংরেজি ballad-এর বাংলা পরিভাষা হিসেবে ‘গীতিকা’ শব্দটি গ্রহণ করেন। 

মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা স্থান পেয়েছে যথা:
- মহুয়া,
- মলুয়া,
- চন্দ্রাবতী,
- কমলা,
- দেওয়ান ভাবনা,
- দস্যু কেনারামের পালা,
- রূপবতী,
- কঙ্ক ও লীলা,
- কাজলরেখা ও 
- দেওয়ান মদিনা।

উৎস: বাংলাপিডিয়া।
.
‘সাঁঝের মায়া’ কবিতার রচয়িতা -
  1. নুরজাহান বেগম
  2. সেলিনা হোসেন
  3. বেগম সুফিয়া কামাল
  4. নীলিমা ইব্রাহিম
ব্যাখ্যা
• সাঁঝের মায়া: 
- ১৯৩৮ সালে সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ 'সাঝের মায়া' প্রকাশিত হয়।
- এর ভূমিকা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম।
- রবীন্দ্রনাথ ঠাকুর এটি পড়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন। 
- ২৮টি কবিতার এই নাতিদীর্ঘ সঞ্চয়নটির অন্যতম গুণ হচ্ছে সুফিয়া কামালের ভবিষ্যৎ সাহিত্য রচনার ভিত্তি স্থাপনা, যার স্বরূপ স্পষ্টভাবে ফুটে ওঠে এক নারীর কণ্ঠস্বরে, সংস্কৃতির শিকড়ে তার গভীর অথচ গতিময় সঞ্চরণে এবং এক বৈশ্বিক, সামগ্রিক চেতনার পরিচয়ে ।
- কবি কামা ইভানোভা কর্তৃক অনূদিত 'সাঁঝের মায়া' গ্রন্থটির রাশিয়ান অনুবাদ প্রকাশিত হয় ১৯৮৪ সালে তদানিন্তন সোভিয়েত ইউনিয়নে।

------------------
• সুফিয়া কামাল:
- তিনি ছিলেন কবি, বুদ্ধিজীবী, সমাজনেত্রী। 
- সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালের ২০শে জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে।
- তাঁর পিতা সৈয়দ আবদুল বারি এবং মাতা সৈয়দা সাবেরা খাতুন।
-  সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন (১৮৮৮-১৯৯৪) ১৯২৬ সালে তাঁর প্রথম কবিতা ‘বাসন্তী’ প্রকাশ করেন।
- ১৯৩১ সালে সুফিয়া মুসলিম মহিলাদের মধ্যে প্রথম ‘ভারতীয় মহিলা ফেডারেশন’- এর সদস্য নির্বাচিত হন।
- তিনি 'বেগম' (১৯৪৭) পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
- ১৯৬৯ সালে ‘মহিলা সংগ্রাম পরিষদ’ (বর্তমানে বাংলাদেশ মহিলা পরিষদ) গঠিত হলে তিনি তার প্রতিষ্ঠাতাপ্রধান নির্বাচিত হন এবং আজীবন তিনি এর সঙ্গে জড়িত থাকেন।
- তাঁকে 'জননী সাহসিকা' বলা হয়।
- ১৯৯৯ সালের ২০শে নভেম্বর ঢাকায় তাঁর জীবনাবসান ঘটে। 

• তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- মন ও জীবন,
- উদাত্ত পৃথিবী,
- সাঁঝের মায়া,
- অভিযাত্রিক,
- মোর যাদুদের সমাধি পরে,
- মায়া কাজল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া, 'সাঁঝের মায়া' কাব্যগ্রন্থ।
.
কাজী নজরুল ইসলামের ‘চল্ চল্ চল্’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
  1. সিন্দু - হিন্দোল
  2. ফণিমনসা
  3. দোলন চাঁপা
  4. সন্ধ্যা
ব্যাখ্যা
• বাংলাদেশের রণসংগীত 'চল্‌ চল্‌ চল্‌' কাজী নজরুল ইসলামের- 'সন্ধ্যা' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 

• বাংলাদেশের রণসংগীত:
- বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম।
- এটি ঢাকার শিখা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় নতুনের গান শিরোনামে ১৯২৮ সালে।
- পরে এর নাম হয় 'চল্ চল্ চল্'। এটি তাঁর সন্ধ্যা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত।
- বাংলাদেশের রণসংগীত 'চল্ চল্ চল্' কবিতার প্রথম ২১টি চরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য -
  1. পলাশী ব্যারাক ও অন্যান্য
  2. স্বাধীনতা আমার স্বাধীনতা
  3. পায়ের আওয়াজ পাওয়া যায়
  4. রক্তাক্ত প্রান্তর
ব্যাখ্যা
• পায়ের আওয়াজ পাওয়া যায়:
- ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ সৈয়দ শামসুল হক রচিত মুক্তযুদ্ধবিষয়ক কাব্যনাট্য।
- এটি বাঙালির মুক্তির চেতনায় উজ্জীবন মূলক নাটক।
- নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।
- পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি।

• সৈয়দ শামসুল হক: 
- সৈয়দ শামসুল হক মূলত একজন লেখক ছিলেন।
- তিনি ১৯৩৫ সালে ২৭ ডিসেম্বর; কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
 
তাঁর প্রকাশিত কাব্যনাট্যগুলো হলো:
- পায়ের আওয়াজ পাওয়া যায়,
- নরুলদীনের সারা জীবন,
- এখানে এখন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বাংলা ভাষার উদ্ভব হয়েছে -
  1. সংস্কৃত থেকে
  2. পালি থেকে
  3. প্রাকৃত থেকে
  4. অপভ্রংশ থেকে
ব্যাখ্যা
• বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ:
- বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা।
- পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো-ইউরোপীয়, চীনা-তিব্বতীয়, সেমীয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশীয় প্রভৃতি ভাষা-পরিবারে ভাগ করা হয়ে থাকে। ইংরেজি, জার্মান,ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফারসি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষায় ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য।
- বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া।

- ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে, সেগুলো হলো: ইন্দো-ইউরোপীয় - ইন্দো-ইরানীয় - ভারতীয় আর্য - প্রাকৃত - বাংলা।

- আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে।
- বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন ‘চর্যাপদ’।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
ভাষার সংবিধান কোনটি?
  1. বর্ণমালা
  2. ব্যাকরণ
  3. ধ্বনি
  4. সমাস
ব্যাখ্যা
• ব্যাকরণ (= বি + আ + √কৃ+ অন) শব্দটির বুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ।

• সংজ্ঞা: যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার-বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন ( উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে।

• ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা: ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও সেসবের সুষ্ঠু ব্যবহারবিধি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং লেখায় ও কথায় ভাষা প্রয়োগের সময় শুদ্ধাশুদ্ধি নির্ধারণ সহজ হয়।

• বাংলা ব্যাকরণ: যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠনপ্রকৃতি ও স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগবিধি আলোচিত হয়, তাই বাংলা ব্যাকরণ।

• সুতরাং ব্যাকরণের সংজ্ঞা অনুসারে বলা যায়- ব্যাকরণ হচ্ছে ভাষার সংবিধান।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
উচ্চারণের একক (Unit)- কে কী বলা হয়?
  1. অক্ষর
  2. অনুসর্গ
  3. উপসর্গ
  4. ধ্বনি
ব্যাখ্যা
• উচ্চারণের এক (Unit)- কে বলা হয় অক্ষর।

• অক্ষর (Syllable):

- বাগযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা শব্দাংশের নাম অক্ষর (Syllable)। অক্ষর দু প্রকার। 
যথা:
১. মুক্তাক্ষর ও
২. বদ্ধাক্ষর।

• মুক্তাক্ষর:
যখন একটি অক্ষরে একটিই বর্ণ থাকে, তখন তাকে মুক্তাক্ষর বলে। অযুগ্ন বা মুক্ত স্বরান্ত ধ্বনিকে মুক্তাক্ষর বলে। একে স্বরান্ত অক্ষরও বলা হয়।
যেমন:
- ‘ভালোবাসো যদি বলিবে না কেন?’
এখানে (ভা) (লো) (বা) (সো) (য) (দি) (ব) (লি) (বে) (না) (কে) (ন) এই সবগুলোই (১২টি) মুক্তাক্ষর। 

- মুক্তাক্ষর U চিহ্ন দিয়ে বোঝানো হয়।
- মুক্তাক্ষর উচ্চারণের শেষে মুখ খোলা থাকে, ফলে অক্ষর উচ্চারণ করে ও তাকে প্রয়োজন মতো প্রলম্বিত করা চলে। 
যেমন: অপরিচিত। 

• বদ্ধাক্ষর:
ব্যঞ্জনধ্বনি বা অর্ধস্বরধ্বনির মাধ্যমে যে সব অক্ষরের সমাপ্তি ঘটে তাকে বদ্ধাক্ষর বলে।
বদ্ধ অর্থ্যাৎ যুগ্মাস্বরান্ত বা ব্যঞ্জনান্ত ধ্বনিকে বদ্ধাক্ষর বলে। 
যেমন : 'সোম বার দিনরাত হরতাল।
[এখানে (সোম্) (বার্) (দিন্) (রাত) (হর্) (তাল্) এই সবগুলোই (৬টি) বদ্ধাক্ষর।] 

বদ্ধাক্ষর ( - ) চিহ্ন দিয়ে বোঝানো হয়। 

উৎস: বাংলা কবিতার ছন্দ বিশ্লেষণ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১০.
বাংলা বর্ণ ‘আ’ একটি -
  1. যৌগিক স্বরবর্ণ
  2. দ্বিস্বর ধ্বনি
  3. মৌলিক স্বরধ্বনি
  4. ব্যঞ্জন ধ্বনি
ব্যাখ্যা
⇒ যে স্বরধ্বনিকে আর বিশ্লেষণ করা যায় না তাকে মোলিক স্বর বলে।
 • বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭ টি।  যেমন - ই, এ, অ্যা, অ, আ, ও, উ।

• স্বরবর্ণে পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণ ছয়টি। যথা: অ, আ, ই, ঈ, উ, ঊ।

• অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ একটি। যথা: ঋ।

• মাত্রাহীন বর্ণ চারটি। যথা: এ, ঐ, ও, ঔ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
‘বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিকরূপ কোনটি?
  1. জ্ + ঞ
  2. ঞ + গ
  3. ঞ + জ
  4. গ + ঞ
ব্যাখ্যা
সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না, এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম। যথা:
১. স্বচ্ছ ও
২. অস্বচ্ছ।

• স্বচ্ছ যুক্তবর্ণ: ক্ট, জ্জ, জ্ব, ঞ, ণ্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, ণ্ঠ, ড্ড, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, ল্প, ল্ট, ল্ড, ল্প, শ্চ, শ্ছ, ষ্ট, ষ্ঠ, স্ফ, স্খ, স্ট, স্ক ইত্যাদি।

• অস্বচ্ছ যুক্তবর্ণ: 
ক্ত = (ক্ + ত), 
ক্ম = (ক্ + ম), 
ক্ষ = (ক্ + ষ), 
ক্ষ্ম = (ক্ + ষ্ + ম),
ক্স = (ক্ + স), 
গু = (গ্ + উ),
গ্ধ = (গ্ + ধ), 
ঙ্গ = (ঙ্ + গ), 
জ্ঞ = (জ্‌  + ঞ), 
ঞ্চ = (ঞ + চ), 
ঞ্জ = (ঞ + জ), 
ষ্ণ = (ষ্ + ণ)
হু = (হ্ + উ), 
হৃ = (হ + ঋ), 
হ্ন = (হ্ + ন), 
হ্ম = (হ্ + ম) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১২.
শুদ্ধ বানান কোনটি?
  1. তিরস্কার
  2. তিরষ্কার
  3. তীরস্কার
  4. তীরষ্কার
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: তিরস্কার (বিশেষণ),
- সংস্কৃত থেকে আগত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয় = (তিরস্+ √কৃ +অ));
অর্থ: অবজ্ঞা, অনাদর, কুৎসা, নিন্দা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
‘উপর্যুক্ত’ শব্দের সন্ধিবিচ্ছেদ -
  1. উপরি + উক্ত
  2. উপর্য + উক্ত
  3. উপ + যুক্ত
  4. উপর + যুক্ত
ব্যাখ্যা
সঠিক সন্ধিবিচ্ছেদ - উপরি + উক্ত = উপযুক্ত।

• নিয়ম:
ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে ‘য বা য ফলা হয়।
- য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।
যেমন:
(ই + উ = য্ + উ) উপরি + উপর = উপর্যুপরি।
(ই + এ = য্‌ + এ) প্রতি + এক = প্রত্যেক।
(ই + উ = য্‌  + উ) অতি + উক্তি = অত্যুক্তি।
(ই + অ = য্‌  + অ) অতি + অন্ত = অত্যন্ত।
(ই + আ = য্‌  + আ) ইতি + আদি = ইত্যাদি।

এরূপ- অভ্যুত্থান, অত্যাশ্চর্য, প্রত্যুপকার, যদ্যপি, আদ্যন্ত, প্রত্যহ, অত্যধিক, গত্যন্তর, প্রত্যাশা, প্রত্যাবর্তন ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
‘ষোল’ সংখ্যার ক্রমবাচক রূপ কোনটি?
  1. ১৬তম
  2. ঘোড়শ
  3. ১৬ই
  4. ষোড়শতম
অনির্ধারিত
ব্যাখ্যা
[অপশনে সঠিক উত্তর না থাকাই প্রশ্নটি বাতিল করা হয়েছে।]

• ষোড়শতম, ১৬তম ও ঘোড়শ পূরণবাচক সংখ্যাশব্দ। 
• ১৬ই তারিখ পূরণবাচক সংখ্যাশব্দ। 

---------------------------
• সংখ্যাশব্দ দুই প্রকার। যথা:
১. ক্রমবাচক সংখ্যাশব্দ।
২. পূরণবাচক সংখ্যাশব্দ।

• ক্রমবাচক সংখ্যাশব্দ:

- একের পর এক যে সংখ্যাগুলো আসে, সেগুলোকে ক্রমবাচক সংখ্যাশব্দ বলে।
যেমন- ১ (এক), ২ (দুই), ৩ (তিন), ৪ (চার), ৫ (পাঁচ), ৬ (ছয়), ৭ (সাত), ৮ (আট) ইত্যাদি।
- ক্রমবাচক সংখ্যাবর্ণের সুবিধা হলো এতে ১ থেকে ৯ এবং ০ দিয়ে অসীম সংখ্যার পূর্ব পর্যন্ত ক্রম তৈরি করা যায়।
- ক্রমবাচক সংখ্যাশব্দের এক বা একাধিক প্রতিশব্দ রয়েছে।যেমন: দ্বি, দু, দো। 

• পূরণবাচক সংখ্যাশব্দ: বাংলা সংখ্যাবাচক শব্দের "পূরণবাচক সংখ্যাশব্দ" ৩ প্রকার।
যথা:
১. সাধারণ পূরণবাচক,
২. তারিখ পূরণবাচক,
৩. ভগ্নাংশ পূরণবাচক।

সাধারণ পূরণবাচক শব্দ:
ক্রমবাচক সংখ্যার পর্যায় বা অবস্থানকে নির্দেশ করতে সাধারণ পূরণবাচক শব্দ ব্যবহৃত হয়। যেমন - প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইত্যাদি।
- এগুলো আবার সংক্ষিপ্তরূপেও লেখা যায়। যেমন - ১ম, ২য়, ৩য় ইত্যাদি।

• ১১-১৮ পর্যন্ত সংখ্যার পূর্ণ পূরণবাচক ও সংক্ষিপ্ত দুই রকম।
যেমন: একাদশ (১১শ) ও এগারোতম। এভাবে- ষোড়শ (১৬শ) ও ষোলোতম, সপ্তদশ (১৭শ) সতেরোতম-অষ্টাদশ পর্যন্ত।

• ১৯ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার সংক্ষিপ্ত  পূরণবাচকে শুধু  ‘তম’ প্রত্যয় যোগ করা হয়। যথা: উনিশতম, বিংশতম ইত্যাদি।

• বাংলা ভাষায় সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে।
যেমন - প্রথমা, দ্বিতীয়া, অষ্টমী, নবমী, দশমী, ত্রয়োদশী, ষোড়শী ইত্যাদি।

তারিখ পূরণবাচক:
- বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যাশব্দের পূরণবাচকে নির্দিষ্ট কিছু প্রত্যয় ব্যবহৃত হয়।
যেমন:
- পয়লা/পহেলা (১লা), দোসরা (২রা), তেসরা (৩রা), চৌঠা (৪ঠা), পাঁচই (৫ই), ছয়ই (৬ই), সাতই (৭ই), আটই (৮ই), ষোলোই (১৬ই).......ত্রিশে, একত্রিশে ইত্যাদি।

ভগ্নাংশ পূরণবাচক:
- কখনো পূর্ণসংখ্যার থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বোঝাতে ভগ্নাংশ পূরণবাচক হয়।
যেমন:
- আধ, সাড়ে, পোয়া, সোয়া, দেড়, আড়াই, তেহাই ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৫.
কোনটি উত্তম পুরুষ?
  1. সে
  2. তারা
  3. আমরা
  4. তোমরা
ব্যাখ্যা
• 'আমরা'- উত্তম পুরুষের উদাহরণ। 

♦ উত্তম পুরুষ:
স্বয়ং বক্তাই উত্তম পুরুষ। আমি, আমরা, আমাদের ইত্যাদি সর্বনাম শব্দ উত্তম পুরুষ।
যেমন: আমি, আমরা, আমাকে, আমাদের।

♦ মধ্যম পুরুষ:
প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাই মধ্যম পুরুষ। তুমি, তোমরা, তোমাদের, আপনি, আপনারা, আপনাদের ইত্যাদি সর্বনাম শব্দ মধ্যম পুরুষ।
যেমন: তুমি, আপনি, তুই। 

♦ প্রথম পুরুষ বা নাম পুরুষ:
- যে সর্বনামের দ্বারা বক্তা বা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝায়, তাকে প্রথম পুরুষ বা নাম পুরুষ বলে। 
- আমি ও তুমি এবং এদের দলভুক্ত অন্যান্য সর্বনাম ছাড়া যাবতীয় সর্বনাম পদ  প্রথম পুরুষ বা নাম পুরুষ।
- যেমন: সে, তাকে, তাঁর, তিনি ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণি, প্রমিত বাংলা, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎমামুদ।
১৬.
গুণবাচক বিশেষ্য কোনটি?
  1. বহর
  2. সাহসী
  3. দর্শন
  4. মধুরতা
ব্যাখ্যা
• বিশেষ্য: কোন কিছুর নামকে বিশেষ্যপদ বলে। 

বিশেষ্য সাধারণত ছয় প্রকার। যথা:
১. নাম-বিশেষ্য: ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম-বিশেষ্য বলা হয়। যেমন – স্থাননাম: ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা কালনাম: সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান সৃষ্টিনাম: গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা ।

২. জাতি-বিশেষ্য: জাতি-বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়। যেমন – মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি ।

৩. বস্তু-বিশেষ্য: কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু-বিশেষ্য বলে। যেমন – ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি।

৪. সমষ্টি-বিশেষ্য: এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন – জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, বহর, মিছিল ইত্যাদি।

৫. গুণ-বিশেষ্য: গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ-বিশেষ্য বলে। যেমন – মধুরতা, সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি।

৬. ক্রিয়া-বিশেষ্য: যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায়, তাকে ক্রিয়া-বিশেষ্য বলে। যেমন – পঠন, দর্শন, ভোজন, শয়ন, করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি।

অন্যদিকে,
সাহসী- বিশেষণ পদ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও ১দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭.
‘কবিরাজ’ শব্দটি -
  1. পুরুষবাচক
  2. স্ত্রীবাচক
  3. অলিঙ্গবাচক
  4. উভয়লিঙ্গ বাচক
ব্যাখ্যা
• নিত্য পুরুষবাচক শব্দ:
যে শব্দের স্ত্রীবাচক হয় না তাকে নিত্য পুরুষবাচক শব্দ বলে।
যেমন: রাষ্ট্রপতি, বিপত্নীক, কৃতদার, অকৃতদার, কবিরাজ, কুস্তিগির, পুরোহিত, স্ত্রৈণ, কোটিপতি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ঢাকি, ঢুলি, চৌকিদার, দফাদার, পুলিশ, সিপাহি ইত্যাদি।

• নিত্য স্ত্রীবাচক শব্দ:
বাংলা ভাষায় বেশ কিছু শব্দ আছে যেগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ হিসেবে পরিচিত। এদের পুরুষবাচক শব্দ হয় না।
যেমন: সধবা, বিধবা, সপত্নী, সতিন, বিমাতা, ললনা, অঙ্গনা, সত্মা, ত্রয়ো, দাই, কুলটা, অর্ধাঙ্গিনী, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, লক্ষ্মী, ডাইনি, গর্ভিণী, বেশ্যা ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
১৮.
‘গুরুজনে ভক্তি কর।’ এখানে ‘গুরুজনে’ কোন কারক?
  1. কর্তৃকারক
  2. কর্মকারক
  3. করণকারক
  4. সম্প্রদান কারক
ব্যাখ্যা
• সম্প্রদান কারক:
যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে (সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী) সম্প্রদান কারক বলে।
- বস্তু নয়-ব্যক্তিই সম্প্রদান কারক।
যেমন:
- অন্ধজনে দেহ আলো।
- গুরুজনে ভক্তি কর।
- সমিতিতে চাঁদা দাও।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি;  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
‘আল্লাহ হাফেজ’ শব্দের অর্থ -
  1. আল্লাহ সর্ব জ্ঞানী
  2. আল্লাহ আপনাকে রক্ষা করুন
  3. আল্লাহকে সর্বদা স্মরণে রাখবে
  4. আল্লাহ সবকিছু দেখেন
ব্যাখ্যা
- আল্লাহ হাফেজ অর্থ- আল্লাহ আপনাকে রক্ষা করুক বা আল্লাহ আপনাকে সুরক্ষা দিন।
- পুরোনো উর্দু অভিধানেও 'আল্লাহ আপনাকে সুরক্ষা দিন' অর্থে 'আল্লাহ হাফিজ' বাক্যবন্ধটির উল্লেখ আছে।
- এছাড়া, হাফেজ শব্দের অর্থ রক্ষক, তত্ত্বাবধায়ক।

• সুতরাং সর্বাধিক সঠিক উত্তর হিসেবে- ‘আল্লাহ আপনাকে রক্ষা করুন’ অপশন খ গ্রহন করা হলো।
২০.
‘দুর্লভ বস্তু’ বাগধারাটির অর্থ -
  1. আকাশ
  2. অমাবস্যার চাঁদ
  3. একাদশে বৃহস্পতি
  4. অরণ্যে রোদন
ব্যাখ্যা
- 'অমাবস্যার চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।
বাক্য গঠন: কি হে, চাকরি পেয়ে একেবারে অমাবস্যার চাঁদ হয়ে গেলে নাকি, তোমার তো দেখাই যায়না।

• আরো কিছু গুরুত্বপূর্ণবাগ্‌ধারা :
- 'একাদশে বৃহস্পতি' অর্থ - সৌভাগ্যের বিষয় বা মহাসৌভাগ্য।
- ‘অরণ্যে রোদন’ অর্থ - নিষ্ফল আবেদন৷
- 'অন্ধের যষ্টি' অর্থ- একমাত্র অবলম্বন।
- 'আঁধার ঘরের মানিক' অর্থ - অত্যন্ত প্রিয়জন।
- 'ইঁচড়ে পাকা' অর্থ - অকালপক্ব।
- ‘আকাশ কুসুম’ অর্থ - অবাস্তব কল্পনা।
- ‘আষাঢ়ে গল্প’ অর্থ - আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' অর্থ -  কঠিন পরীক্ষা।
- 'অদৃষ্টের পরিহাস' অর্থ - ভাগ্যের নিষ্ঠুরতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
২১.
He abides _____ Dhaka.
  1. at
  2. in
  3. by
  4. with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর টি হবে - in
- Complete sentence: He abides in Dhaka.

• Abide এর পর preposition এর ব্যবহার - 

• Abide in (বাস করা)
- Example: I abide in Dhaka

• Abide by মেনে চলা
- Every Citizen abides by the law of the country.

• Abide with- সাথে থাকা।
- She abides with me.
২২.
The king left ____ heir.
  1. an
  2. the
  3. a
  4. of
ব্যাখ্যা
Article এর নিয়মানুযায়ী, 
- সাধারণত Consonant sounds এর পূর্বে a এবং Vowel sounds এর পূর্বে an বসে।
- কিন্তু ইংরেজি শব্দের প্রথম বর্ণ Consonant হওয়া সত্ত্বেও এর উচ্চারণ যদি vowel- এর মত হয় তাহলে এর পূর্বে a না বসে an বসে।

• প্রদত্ত বাক্যেHeir (উত্তরাধিকারী) এর উচ্চারণ 'এআর' - এর উচ্চারণ a দিয়ে শুরু।
- অর্থাৎ Vowel sounds এর মতো।
- তাই Heir এর পূর্বে an বসবে।
- Complete sentence: The king left an heir.
২৩.
Dhaka is becoming one of the ____ cities in Asia.
  1. more busy
  2. busy
  3. busiest
  4. most busiest
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর টি হবে - busiest.
- Complete sentence: Dhaka is becoming one of the busiest cities in Asia.  

• ইংরেজি গ্রামারের সাধারণ নিয়মানুযায়ী: 
- one of the এর পর সর্বদা superlative degree বসে।
-  প্রদত্ত বাক্যটিতে one of the এরপর তাই শূন্যস্থানে busy এর Superlative form ‘busiest’ বসবে।

• Busy (adjevtive, positive degree)
- English Meaning: Engaged in some business; hard at work (either habitually or only for the time being); occupied with serious affairs; not idle nor at leisure; as, a busy merchant.
- Bangla Meaning: কর্মরত; ব্যাপৃত; ব্যস্ত; কর্মব্যস্ত।
- এর comparative হচ্ছে busier.
- Superlative হচ্ছে busiest.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৪.
The greater the demand, _____ the price.
  1. higher
  2. the higher
  3. the highest
  4. high
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - the higher.
- Complete sentence: The greater the demand the higher the price.

• প্রদত্ত প্রশ্নে, সমানুপাতিক হ্রাস বা বৃদ্ধির কথা বলা হয়েছে।
- হ্রাস বা বৃদ্ধির ক্ষেত্রে parallelism ( সমান্তরাল) নীতি মানতে হয়। 
- যেমন: The + comparative degree ….. The + comparative degree.

• প্রশ্নে The greater হল comparative degree.
- এদিকে অপশনে ‘The higher’ comparative degree.
২৫.
No animal is so big ____ the blue whale.
  1. than
  2. from
  3. but
  4. as
ব্যাখ্যা
• বৈসাদৃশ্য বােঝাতে না বােধক বাক্যে so.....as ব্যবহৃত হয়ে থাকে।
- তবে so......as না থাকলে as.....as উত্তর হবে।

- সুতরাং শূন্যস্থানে সঠিক উত্তর হবে - as.
- Complete Sentence: No animal is so big as the blue whale.
- Bangla Meaning: কোনো প্রাণীই নীল তিমির মতো বড় নয়।

• Positive degree এর পূর্বে very/too/little/as/so ইত্যাদি বসে।
- সাধারণত too...to, very...to. as...as, so as এভাবে বসে।
২৬.
Karim ____ for a new room - mate before he finally succeeded.
  1. has been looking
  2. will be looking
  3. has looked
  4. had been looking
ব্যাখ্যা
• অতীতে কোন কাজ পূর্বে শুরু হয়ে অতীতের অন্য আরেকটি কাজের পূর্ব পর্যন্ত চলছিল বোঝালে past perfect continuous tense হয়।
- অতীতের দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে একটির আগে অন্যটি চলছিল এরূপ বুঝাতে চলমান কাজটি হয় Past Perfect Continuous এবং অন্যটি হয় Past Indefinite.

• Past perfect continuous tense এর গঠন:
- Subject+ had+ been + verb এর সাথে ing + object + since/ before + extension.

•  past indefinte tense-এর structure হলো: 
- Subject+ main verb এর past participle form হবে + object.

Complete sentence: Karim had been looking for a new room-mate before he finally succeeded.
Bangla Meaning: করিম একটি নতুন রুমমেট খুঁজছিলেন, তারপর তিনি অবশেষে সফল হন।
২৭.
The play ____ over, we left the field.
  1. is
  2. being
  3. was
  4. were
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - being.
- Complete sentence: The play being over, we left the field.
- Bangla meaning: খেলা শেষ হওয়ায় আমরা মাঠ ত্যাগ করলাম।

Being ব্যবহারের নিয়ম (Participle Clause):
- যখন because/as/since ব্যবহার করে কোনো কারণ বা প্রেক্ষাপট বোঝানো হয়, তখন অনেক সময় তাদের বদলে being-সহ একটি adverbial participle clause ব্যবহার করা যায়। এটি সাধারণত আনুষ্ঠানিক বা সাহিত্যিক ভাষায় ব্যবহৃত হয়।

Structure:
Being + adjective/noun/past participle, main clause.
২৮.
Would you mind -
  1. looking into the matter
  2. to look into the matter
  3. looking at the matter
  4. looking for the matter
ব্যাখ্যা
• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
Structure: Would you mind + verb + ing + object.

• আবার, কোন বিষয়ে তদন্ত করা/ গভীর পর্যবেক্ষন/পরীক্ষা করা/ অনুসন্ধান করা বোঝাতে look এরপর into ব্যবহৃত হয়।

• সুতরাং, সঠিক বাক্যটি হবে - Would you mind looking into the matter.
২৯.
I went back to work ____ the door.
  1. to closed
  2. to close
  3. closing
  4. closed
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - closing.
- Complete sentence: I went back to work closing the door.

• Sentence এ একটি subject এবং একটি verb থাকার পরেও যদি অতিরিক্ত আরো আরেকটি verb আসলে, যদি তার subject না থাকে তাহলে সেটি হবে verb +ing বা gerund.
- যেমন:  I went back to work স্বিতছিং off the TV.

• আর উদ্দেশ্য বুঝালে হবে infinitive.
- যেমন: They work tirelessly to achieve their fitness goals.
৩০.
When water ____ it transforms into ice.
  1. would freeze
  2. will freeze
  3. frozen
  4. freezes
ব্যাখ্যা
• যদি দুইটি Clause, When দ্বারা যুক্ত হয়, তখন দুইটি clause এর result এর clause টি যদি present indefinite tense হয়, তখন এর আগের when যুক্ত clause টিও present indefinite tense হবে।
Example: When water freezes it turns into ice. 

আবার,
• When যুক্ত complex sentence এ যদি ভবিষ্যতের কোনো কথা নির্দেশ করা হয় তাহলে when যুক্ত clause টি present indefinite এবং এরপরের clause টি future indefinite tense ব্যবহৃত হয়। 
Example: I will phone you when I get the news.

• When দ্বারা যুক্ত দুটি Clause এর একটি যদি past continuous হয় তবে অন্য clause টি past indefinite হবে।
Example: When you called, I was in a meeting.
৩১.
Look at those black clouds. It ___ rain.
  1. will
  2. is going to
  3. would
  4. needs
ব্যাখ্যা
• প্রদত্ত বাক্যটি দ্বারা বোঝা যাচ্ছে যে, ভবিষ্যতে ঘটতে যাচ্ছে মন একটি ঘটনা উল্লেখ করা হয়েছে।
 If you say that something is going to happen, you mean that it will happen in the future, usually quite soon. 
- We can use a present form of be + going to + the base form of a main verb to talk about the future.
- অর্থাৎ, ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন কোনো কিছুর জন্য আমরা is + going to ব্যবহার করতে পারি।

• সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - is going to.
- Complete Sentence:  Look at those black clouds. It going to rain.
৩২.
He ran fast lest he ___ miss the bus.
  1. should
  2. may
  3. could
  4. did not
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর টি হবে - should.
- Complete sentence: He ran fast lest he should miss the bus.

• Lest এর পরের Clause এ Should/ might/ be বসে।
- শব্দটি মূলত: একটি Conjunction - যার অর্থ পাছে বা সেই ভয়ে।
- Lest negative অর্থ প্রদান করে, এ কারণে Lest যুক্ত বাক্যে কখনো no/not/never বসে না
- Lest এরপর subject থাকলে এর should পূর্বে বসাতে হয়।

• Structures:
- Lest + 1st subject + should/might + base form + complement.
- Lest + 1st subject + should/might/be + be + V3 + complement.

• Few Examples:
- Work hard lest you should fail.
- He walked fast lest he should miss the train.
- Hesitant to speak out lest he be fired.
৩৩.
If I had another pen, I ____ you.
  1. would have helped
  2. helped
  3. had helped
  4. could help
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - could help
Complete Sentence: If I had a pen, I could help you.

• Second Conditional এর নিয়মানুযায়ী, 
- If-এর পর Past indefinite tense থাকলে পরবর্তী Sentence টিতে Would/Could/Might + verb-এর base form হয়।
- Structure: If + past indefinite + comma + subject + would/could/might + verb এর base form. 
- Example- If I were a plant, I would love the rain.
৩৪.
Take care of your health. (Make it Passive)
  1. Let the health be taken care of.
  2. Let your health be taken care of.
  3. Your health should be taken care of.
  4. Let us take of your health.
ব্যাখ্যা
• Verb দ্বারা শুরু হওয়া Imperative sentence কে passive করার নিয়ম হচ্ছে - 
- প্রথমে Let বসে
- object + be
- এরপর verb এর past participle form বসে।
- subject টি object রূপে বসে 
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Let your health be taken care of.
৩৫.
A lot of money ____ in the robbery.
  1. stole
  2. stolen
  3. is stealing
  4. was stolen
ব্যাখ্যা
• সাধারণত a lot of এর পরে singular noun থাকলে, এরপরের verb টিও singular হয়। 
- a lot of + singular noun + singular verb.
-  a lot of + plural noun + plural verb.

• প্রদত্ত বাক্যে উল্লিখিত money হচ্ছে singular, তাই এরপরে singular verb বসবে।
- এছাড়াও বাক্যটি Passive voice এ আছে। 

- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - was stolen.
- Complete sentence: A lot of money was stolen in the robbery.
৩৬.
We gave ____ a meal.
  1. at the visitors
  2. for the visitors
  3. the visitors
  4. to the visitors
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - the visitors.
- Complete Sentence: We gave the visitors a meal.
- Bangla Meaning: আমরা অতিথিদের একটি খাবার পরিবেশন করেছি।

• পূর্বোক্ত ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য  definite article 'THE' বসে।
৩৭.
The synonym for the word 'Vigorous' is -
  1. Strong
  2. Obedient
  3. Nice
  4. Intelligent
ব্যাখ্যা
• Vigorous (adjective)
- বলিষ্ঠ; তেজস্বী; বলবান; প্রবল; তেজীয়ান।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Strong (adjective)
- শক্ত; দৃঢ়; সুদৃঢ়; প্রবল; প্রচণ্ড; সরল; বলিষ্ঠ; শক্তিশালী; বলবান; বলীয়ান; বলী; মহাবল; মজবুত; কঠিন; কঠোর

খ) Obedient (adjective)
- আজ্ঞানুবর্তী; বাধ্য।

গ) Nice (adjective)
- সুন্দর; প্রীতিকর; চমৎকার; সুস্বাদু; সহৃদয়; শোভন; রমণীয়; সুকুমার।

ঘ) Intelligent (noun)
- সমাজের যে অংশ বুদ্ধিজীবী এবং গুরুতর বিষয়ে স্বাধীন চিন্তাশক্তিসম্পন্ন বলে বিবেচিত হয় (কিংবা নিজেকে সেইরূপ বিবেচনা করে); বুদ্ধিজীবীসম্প্রদায়।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী, বুঝা যাচ্ছে, The synonym for the word 'Vigorous' is - 'Strong'.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৮.
What is the antonym of 'Delete'?
  1. Trap
  2. Injure
  3. Insert
  4. Delay
ব্যাখ্যা
• Delete (verb)
- লিখিত বা মুদ্রিত কোনোকিছু কেটে/তুলে দেওয়া:
 
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ - 
ক) trap (noun)
- ফাঁদ; (লাক্ষণিক) কাউকে প্রতারণা করার পরিকল্পনা; অনিচ্ছুক ব্যক্তিকে কিছু করতে অথবা বলতে বাধ্য করার কৌশল। 

খ) injure (verb) (adjective)
- আহত/আঘাত করা; ক্ষতি/অনিষ্ট করা; ব্যথা দেওয়া; ব্যথিত করা।

গ) insert (verb)
- নিবিষ্ট/নিবেশিত/সন্নিবিষ্ট/নিহিত করা; ঢোকানো। 

ঘ) delay (verb)
-  বিলম্ব/দেরি করা; বিলম্ব/দেরি করানো; কালক্ষেপ করা।
 
• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে insert শব্দটি  Delete এর বিপরীত অর্থ প্রকাশ করছে।
 
Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৯.
Study of mankind.
  1. Pathology
  2. Etiology
  3. Biology
  4. Anthropology
ব্যাখ্যা
• Anthropology (noun):
Meaning: The study of human societies and cultures and their development.
Bengali meaning: নরবিজ্ঞান; নরবিদ্যা; নৃতত্ত্ব।

• অন্য অপশনগুলোর মধ্যে -
• Pathology (noun)
English Meaning: The study of diseases.
Bengali meaning: রোগবিদ্যা; রোগবিজ্ঞান। 

• Etiology (noun)

English Meaning: the cause, set of causes, or manner of causation of a disease or condition.
Bangla Meaning:  নিদান বিদ্যা; পীড়ার কারণ-তত্ত্ব।

• Biology (noun)
English Meaning: The study of living organisms, divided into many specialized fields that cover their morphology, physiology, anatomy, behaviour, origin, and distribution.
Bangla Meaning: জীববিদ্যা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
৪০.
Choose the correct sentence.
  1. The pen belong to me.
  2. The pen belongs for me.
  3. The pen belongs to you.
  4. The pen belonged by me.
ব্যাখ্যা
• Belong to:
Meaning: অধিকারী হওয়া।
Example: You shouldn't take what doesn't belong to you.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'কোন কিছুর অধিকারী হওয়া' অর্থে Belong এর সাথে to বসে।
- The pen third person singular number হওয়ায় এরপরের verb টির সাথে '-s/es' যুক্ত হবে। 
- তাই সঠিক উত্তর: The pen belongs to you.

• অন্য অপশনগুলোর মধ্যে - 
ক) The pen belong to me: Incorrect subject-verb agreement; it should be 'belongs' instead of 'belong'.
খ) The pen belongs for me: The preposition 'for' is incorrect; it should be 'to'.
ঘ) The pen belonged by me: Incorrect usage; 'belong' does not use 'by' for possession.
৪১.
a + b = 7, ab = 12 হলে, (1/a) + (1/b) = ?
  1. 7/12
  2. 11/184
  3. 11/144
  4. 11/24
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 7, ab = 12 হলে, (1/a) + (1/b) = ?

সমাধান:
দেওয়া আছে,
a + b = 7
এবং ab = 12

∴ প্রদত্ত রাশি = (1/a) + (1/b)
= (b + a)/ab
= (a + b)/ab
= 7/12
৪২.
দুটি সংখ্যার অনুপাত 2 : 3 এবং গ. সা. গু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. 4
  2. 12
  3. 8
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন : দুটি সংখ্যা অনুপাত 2 : 3 এবং গ. সা. গু. 4 হলে, বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান
ধরি,
ক্ষুদ্রতম সংখ্যাটি = 2x
এবং বৃহত্তম সংখ্যাটি = 3x
∴ 2x এবং 3x এর গ.সা.গু = x

তাহলে,
x = 4

∴ ক্ষুদ্রতম সংখ্যা = (2 × 4) = 8
∴ বৃহত্তম সংখ্যা = (3 × 4)  = 12
৪৩.
কোনো আসল 3 বছরে মুনাফা-আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে মুনাফার হার কত?
  1. 10%
  2. 11.55%
  3. 12.5%
  4. 15%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল 3 বছরে মুনাফা-আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে মুনাফার হার কত?

সমাধান:
ধরি,
আসল = 8 টাকা
মুনাফা = 3 টাকা
মুনাফা-আসল = 11 টাকা

মুনাফা-আসল 11 টাকা হলে মুনাফা = 3 টাকা
মুনাফা-আসল 1 টাকা হলে মুনাফা = 3/11 টাকা
মুনাফা-আসল 5500 টাকা হলে মুনাফা = (3 × 5500)/11 টাকা
= 1500 টাকা

∴ আসল = (5500 - 1500) = 4000 টাকা

4000 টাকার 3 বছরের মুনাফা = 1500 টাকা
1 টাকার 1 বছরের মুনাফা = 1500/(4000 × 3)টাকা
100 টাকার 1 বছরের মুনাফা = (1500 × 100)/(4000 × 3)টাকা
= 12.5%
৪৪.
১৭ সেন্টিমিটার, ১৫ সেন্টিমিটার ও ৮ সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কোন প্রকৃতির হবে?
  1. সমকোনী
  2. সমবাহু
  3. সমদ্বিবাহু
  4. স্থূলকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: ১৭ সেন্টিমিটার, ১৫ সেন্টিমিটার ও ৮ সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কোন প্রকৃতির হবে?

সমাধান:
এখানে,
১৫ + ৮ = ২৮৯ = ১৭

আমরা জানি,
সমকোণী ত্রিভুজের অতিভুজ = ভূমি + লম্ব
∴ ১৫ + ৮ = ১৭

অতএব, ১৭ সেমি, ১৫ সেমি, ৮ সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে সমকোণী।
৪৫.
কোনো লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ১২, ১৮, ও ২৪ দ্বারা বিভাজ্য হবে?
  1. ৫৯
  2. ৬৯
  3. ৭০
  4. ৭২
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ১২, ১৮, ও ২৪ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
সংখ্যাটি হবে ১২, ১৮, ও ২৪ এর ল.সা.গু অপেক্ষা ৩ কম।
এখন, ১২, ১৮, ও ২৪ এর ল.সা.গু = ৭২

∴ সংখ্যাটি = (৭২ - ৩) = ৬৯
৪৬.
বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলা হয়?
  1. ব্যাস
  2. ব্যাসার্ধ
  3. বৃত্তচাপ
  4. পরিধি
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলা হয়?

সমাধান:
- বৃত্তের কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে তাকে ব্যাস বলে এবং বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।

- বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কোনো বিন্দুর দূরত্বকে ঐ বৃত্তের ব্যাসার্ধ বলে।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বৃত্তচাপ বলে।
- পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি।
৪৭.
দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন, যাদের বর্গের অন্তর ৪৭।
  1. ২১ ও ২২
  2. ২২ , ২৩
  3. ২৩ ও ২৪
  4. ২৪ ও ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন, যাদের বর্গের অন্তর ৪৭। 

সমাধান:
মনে করি,
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ১

শর্তমতে,
(ক + ১) - ক = ৪৭
⇒ ক + ২ক + ১ - ক = ৪৭
⇒ ২ক + ১ = ৪৭
⇒ ২ক = ৪৭ - ১
⇒ ২ক = ৪৬
⇒ ক = ২৩

∴ ছোট সংখ্যাটি  = ২৩
এবং, বড় সংখ্যাটি = (ক + ১) = (২৩ + ১) = ২৪
৪৮.
দুই ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী ঐ কাজটি কতদিনে করতে পারবে?
  1. ২৪ দিন
  2. ২২ দিন
  3. ২০ দিন
  4. ২৬ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: দুই ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী ঐ কাজটি কতদিনে করতে পারবে?

সমাধান:
একত্রে ৮ দিনে করতে পারে কাজটির = ১ অংশ
একত্রে ১ দিনে করতে পারে কাজটির = ১/৮ অংশ

আবার,
প্রথম ব্যক্তি ১ দিনে করে = ১/১২ অংশ কাজ

∴ ২য় ব্যক্তি ১ দিনে করে = (১/৮) - (১/১২) অংশ
= (৩ - ২)/২৪ অংশ
= ১/২৪ অংশ

এখন,
২য় ব্যক্তি ১/২৪ অংশ কাজ করে = ১ দিনে
২য় ব্যক্তি ১ অংশ (সম্পূর্ণ ) কাজ করে = ১ × (২৪/১) দিনে
= ২৪ দিনে
৪৯.
নিম্নের কোনটি a+ 4 -এর একটি উৎপাদক?
  1. a2 - 2a - 2
  2. a2 - a + 2
  3. a2 + 2a - 2
  4. a2 - 2a + 2
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোনটি a4 + 4 -এর একটি উৎপাদক?

সমাধান:
a4 + 4
= (a2)2 + 2a2 · 2 + 22 - 4a2
= (a2 + 2)2 - (2a)2
= (a2 + 2a + 2)(a2 - 2a + 2)
৫০.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ১২৮ মিটার
  2. ১৫৪ মিটার
  3. ৬৪ মিটার
  4. ৯৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
আয়তকার ক্ষেত্রের বিস্তার = ক মিটার
আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৩ক মিটার

∴ প্রশ্নমতে,
৩ক = ৪৮
⇒ ক = ১৬

∴ আয়তকার ক্ষেত্রের পরিসীমা = ২(৩ক + ক )
= ৮ক
= (৮ × ১৬) মিটার
= ১২৮ মিটার
৫১.
১০ টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষের ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
  1. ৩২
  2. ৪৮
  3. ৬৪
  4. ৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষের ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৪টির গড় = ৫২
প্রথম ৪টি সংখ্যার সমষ্টি = ৪ × ৫২
= ২০৮

শেষ ৫টির সংখ্যার গড় = ৩৮
শেষ ৫টি সংখ্যার সমষ্টি = (৫ × ৩৮)
= ১৯০

∴ ৯টি সংখ্যার সমষ্টি = (২০৮ + ১৯০)
= ৩৯৮

∴পঞ্চম সংখ্যাটি = ৪৬২ - ৩৯৮
= ৬৪
৫২.
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ১১/১৪
  2. ৪/৯
  3. ১২/১৩
  4. ১৭/২১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান:
১১/১৪ = ০.৭৮৫
৪/৯ = ০.৪৪৪
১২/১৩ = ০.৯২৩
১৭/২১ = ০.৮০৯
৫৩.
৪১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ১২
  2. ১৩
  3. ১৫
  4. ১৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৪১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান:
মৌলিক সংখ্যা:
- ১ অপেক্ষা বড় যেসব সংখ্যার ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোন গুণনীয়ক বা উৎপাদক নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলে।

৪১ - ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪১, ৪৩, ৪৭ = ৩টি।
৫০ - ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৫৩, ৫৯ = ২টি।
৬০ - ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৬১, ৬৭ = ২টি।
৭০ - ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৭১, ৭৩, ৭৯ = ৩টি।
৮০ - ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৮৩, ৮৯ = ২টি।
৯০ - ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৯৭ = ১টি।

∴ ৪১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা = ১৩ টি
৫৪.
রোমান M প্রতীকের অর্থ কোনটি?
  1. ১০০
  2. ১৫০০
  3. ১০০০
  4. ৫০০
ব্যাখ্যা
প্রশ্ন: রোমান M প্রতীকের অর্থ কোনটি?

সমাধান:
রোমান প্রতীক:
L = 50
C = 100
D = 500
M = 1000
৫৫.
5 + 8 + 11 + 14 + ............ ধারাটির কোন পদ 383?
  1. 125
  2. 127
  3. 144
  4. 150
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 8 + 11 + 14 + ............ ধারাটির কোন পদ 383?

সমাধান:
ধরি,
n তম পদ = 383
এখানে,
১ম পদ, a = 5,
সাধারণ অন্তর, d = (8 - 5) = 3

প্রশ্নমতে,
{a + (n - 1)d} = 383
⇒ {5 + (n - 1) × 3} = 383
⇒ 5 + 3n - 3 = 383
⇒ 3n + 2 = 383
⇒ 3n = 383 - 2
⇒ 3n = 381
⇒ n = 381/3
∴ n = 127
৫৬.
একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা ৪ বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর, লব অপেক্ষা ৪০ বেশি হবে। ভগ্নাংশটি কত?
  1. ৫/৭
  2. ১/৭
  3. ৩/৫
  4. ৩/৭
ব্যাখ্যা
প্রশ্ন:  একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা ৪ বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর, লব অপেক্ষা ৪০ বেশি হবে। ভগ্নাংশটি কত?

প্রশ্ন: 

সমাধান:
ক লব হলে, হর = ক + ৪

ভগ্নাংশের বর্গ = {ক/(ক + ৪)}
= ক/(ক + ৮ক + ১৬)

∴ প্রশ্নমতে,
+ ৮ক + ১৬ = ক + ৪০
⇒ ক = ৩

∴ হর = ৭
∴ ভগ্নাংশটি = ৩/৭
৫৭.
০.০০১ × ০.০০২ × ০.০০৫ =?
  1. ০.০০০০০১
  2. ০.০০০০১
  3. ০.০০০০০০০১
  4. ০.০০০০০০১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০১ × ০.০০২ × ০.০০৫ =?

সমাধান:
০.০০১ × ০.০০২ × ০.০০৫ = ০.০০০০০০০১
৫৮.
নিচের কোনটি রম্বসের বৈশিষ্ট্য?
  1. কর্ণদ্বয় সমান
  2. প্রত্যেক বাহু সমান
  3. প্রত্যেক কোণ সমান
  4. বিপরীত কোণদ্বয় অসমান
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি রম্বসের বৈশিষ্ট?

সমাধান:
রম্বস:
- যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ দুইটি অসমান তথা কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
- রম্বসের বিপরীত বাহু সমান্তরাল।
- সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
- রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 90°
- রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
৫৯.
কোনটি বিজোড় সংখ্যার ধরন?
  1. ২ক
  2. ৩ক + ১
  3. ২ক - ১
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি বিজোড় সংখ্যার ধরন?

সমাধান:
২ক = জোড় সংখ্যা; কোনো জোড় 
৩ক + ১ = জোড়, বিজোড় দুইটিই হতে পারে; ক বিজোড় হলে সংখ্যাটি জোড় সংখ্যা হবে, ক জোড় হলে সংখ্যাটি বিজোড় হবে।
২ক - ১ = বিজোড় সংখ্যা; ক বিজোড় হলে সংখ্যাটি বিজোড় সংখ্যা হবে, ক জোড় হলেও সংখ্যাটি বিজোড় হবে।
ক = জোড়, বিজোড় দুইটিই হতে পারে।

যেহেতু, 
২ক - ১ এর ক্ষেত্রে, ক জোড় বা বিজোড় যাই হোক না কেন সংখ্যাটি বিজোড় হবে তাই এটি শুধুমাত্র বিজোড় সংখ্যার ধরন।
৬০.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ : ২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৮ : ৩ হবে। তাদের বর্তমান বয়স কত?
  1. ৩৫, ১২
  2. ৩২,৮
  3. ৩৫,১০
  4. ৩৬,৯
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ : ২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৮ : ৩ হবে। তাদের বর্তমান বয়স কত?

সমাধান:
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত = ৭ : ২

মনে করি,
পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে = ৭x ও ২x
৫ বছর পর তাদের বয়সের অনুপাত হবে = ৮ : ৩

শর্তমতে,
(৭x + ৫) : (২x + ৫) = ৮ : ৩
⇒ (৭x + ৫)/(২x + ৫) = ৮/৩
⇒ ২১x + ১৫ = ১৬x + ৪০
⇒ ৫x = ২৫
∴ x = ৫

∴ পিতার বর্তমান বয়স = (৭ × ৫) = ৩৫ বছর
∴ পুত্রের বর্তমান বয়স = (২ × ৫) = ১০ বছর
৬১.
বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
  1. ১৭ জানুয়ারি ১৯৭২
  2. ২৬ মার্চ ১৯৭১
  3. ১৬ ডিসেম্বর ১৯৭১
  4. ২১ ফেব্রুয়ারি ১৯৭২
ব্যাখ্যা
জাতীয় পতাকা:
- পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং গাঢ় সবুজ এবং সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- আয়তাকার এই পতাকার অনুপাত হচ্ছে অনুপাত: ১০:৬ (৫:৩)।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
- প্রথম অবস্থায় পতাকার কেন্দ্রস্থলে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল।
- বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়।

⇒ ১৯৭১ সালের ২ মার্চ ছাত্রনেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পতাকা উত্তোলন করেন সে পতাকার আদলে মুজিবনগর সরকার জাতীয় পতাকার নমুনা নির্ধারণ করেন।
- শিবনারায়ণ দাস বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম এবং মূল নকশাকার।
- তিনি একজন ছাত্রনেতা ও স্বভাব আঁকিয়ে ছিলেন।
- ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) ১১৬ নং কক্ষে রাত এগারটার পর পুরো পতাকার নকশা সম্পন্ন করেন।
- বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন কামরুল হাসান।

উল্লেখ্য
- ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনতার সমাবেশে তৎকালীন ঢাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেছিল।
- ২৩ মার্চ ১৯৭১, বঙ্গবন্ধুর বাসভবনে শেখ মুজিবুর রহমান প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা আনুষ্ঠানিক উত্তোলন করেন এবং একই দিনে সারা বাংলাদেশে উত্তোলিত হয়েছিল।
- বাংলাদেশের বাহিরে প্রথম উত্তোলন হয় কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারে।
- সংবিধানের ৪নং অনুচ্ছেদের জাতীয় পতাকার কথা বলা হয়েছে।
- ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।

উৎস: i) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস।
ii) ২ মার্চ, ২০২২, প্রথম আলো।
৬২.
জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান কতদিন জেলে বন্দি ছিলেন?
  1. ৪৬৭৫ দিন
  2. ৩০৫৩ দিন
  3. ৪৬৮৫ দিন
  4. ৪৬৮২ দিন
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় (বাইগার নদীর তীরে)।
- বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।
- ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন।
- ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
- বন্দী থাকা অবস্থায় ১৬ ফেব্রুয়ারিতে রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন। ভাষার দাবিতে বঙ্গবন্ধু ১৩ দিন অনশন করেছিলেন।
- বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে ২৩ মার্চ, ১৯৬৬ ছয়দফা ঘোষণা করেন।
- আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল ৩৫ জন। বঙ্গবন্ধু ১ নং আসামী ছিলেন।
- শেখ মুজিবুর রহমানকে ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে সংবর্ধনা দেয়া হয়।
- শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেন তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
- 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় রেসকোর্স ময়দানে ।
- বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে 'বাংলাদেশ' নামকরণ করেন ৫ ডিসেম্বর, ১৯৬৯।
- ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- বঙ্গবন্ধুকে 'জাতির জনক' উপাধি দেওয়া হয় ৩ মার্চ ১৯৭১ (উপাধি দেন আ স ম আবদুর রব)।
- ১৯৭১ সালে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ দেন ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত।
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য ছিল “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"।
- ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের ব্যাপ্তি ছিল ১৮ মিনিট ।
- বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে প্রথম ২৩ মার্চ, ১৯৭১ সালে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
- ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
- এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।
- বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় অপারেশন বিগবার্ড এর মাধ্যমে।

উল্লেখ্য,
- ৫৫ বছর জীবনে বঙ্গবন্ধু ৪৬৮২ দিন কারাগারে ছিলেন।
- এর মধ্যে স্কুলের ছাত্র থাকা অবস্থায় ব্রিটিশ আমলে ৭ দিন কারাভোগ করেন আর বাকী ৪৬৭৫ দিন পাকিস্তান আমলে।

উৎস: i) শতবর্ষে শত তথ্যে 'বঙ্গবন্ধু'।
ii) ১৬ মার্চ ২০১৯, প্রথম আলো।
৬৩.
কতজন মুক্তিযোদ্ধাকে বীর উত্তম খেতাব প্রদান করা হয়?
  1. ৬৮
  2. ৬৯
  3. ১৭৮
  4. ১৭৭
ব্যাখ্যা
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা:
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিদান এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টির লক্ষে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়।
- এই প্রস্তাব উপস্থাপন করেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী।
- মে মাসের প্রথমদিকে মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদে তিনি এই প্রস্তাব করেন।
- ১৬ মে মন্ত্রিপরিষদের বৈঠকে বীরত্বসূচক খেতাবের প্রস্তাবটি অনুমোদিত হয়।
- ১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।

⇒ মুক্তিযুদ্ধের খেতাব ৪ পর্বে বিভক্ত।
- মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য ৬৭৬ জনকে খেতাব প্রদান করা হয়।
যথা:
• বীরশ্রেষ্ঠ ৭ জন,
• বীর উত্তম ৬৮ জন,
• বীর বিক্রম ১৭৫ জন এবং
• বীর প্রতীক ৪২৬ জন।

উল্লেখ্য,
- ৬ জুন, ২০২১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দণ্ডিত ৪ খুনির বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
- যাঁদের খেতাব বাতিল হলো তাঁরা হলেন লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম, গেজেট নং ২৫), লে. কর্নেল এস এইচ এম এইচ এম বি নূর চৌধুরী (বীর বিক্রম, গেজেট নং ৯০), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক, গেজেট নং ২৬৭) এবং নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক, গেজেট নং ৩২৯)।
- যার ফলে বর্তমানে খেতাবপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধা ৬৭২ জন।
• বীরশ্রেষ্ঠ ৭ জন,
• বীর উত্তম ৬৭ জন,
• বীর বিক্রম ১৭৪ জন,
• বীর প্রতীক ৪২৪ জন।

উৎস: i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
ii) ৬ জুন, ২০২১, প্রথম আলো।
৬৪.
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
  1. হাঙ্গেরি
  2. পোল্যান্ড
  3. পূর্ব জার্মানি
  4. রোমানিয়া
ব্যাখ্যা
বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি:
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মোট ১৫০টি দেশ স্বীকৃতি প্রদান করে।
- ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে সর্বপ্রথম ভুটান স্বীকৃতি প্রদান করে।
- ভুটান ও ভারত উভয় দেশই বাংলাদেশকে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বীকৃতি দিয়েছিল।
- সর্বশেষ দেশ হিসেবে চীন বাংলাদেশকে ১৯৭৫ সালের ৩১ আগস্ট স্বীকৃতি প্রদান করে।

উল্লেখ্য,
- তৃতীয় দেশ ও প্রথম ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

অন্যদিকে,
- বুলগেরিয়া ১৯৭২ সালের ১২ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- পশ্চিম জার্মানি ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- হাঙ্গেরি ১৯৭২ সালের ২৬ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- ফিনল্যান্ড ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট।
৬৫.
‘শিখা অনির্বাণ, কোথায় অবস্থিত?
  1. সোহরাওয়ার্দী উদ্যানে
  2. ঢাকা সেনানিবাসে
  3. মুজিবনগরে
  4. শেরে বাংলা নগরে
ব্যাখ্যা
শিখা অনির্বাণ:
- শিখা অনির্বান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ।
- যুদ্ধে আত্মোৎসর্গকারী সৈনিকদের স্মৃতিকে জাতির জীবনে চির উজ্জ্বল রাখার উদ্দেশ্যে এই স্মৃতিস্তম্ভে সার্বক্ষনিক ভাবে শিখা প্রজ্জ্বলন করে রাখা হয়।
- ঢাকা সেনানিবাস এলাকায় এটি স্থাপিত।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬৬.
কোন ধরনের প্রিন্টার কাগজের উপর কালি স্প্রে করে?
  1. Laser
  2. Dot Matrix
  3. Ink-Jet
  4. সবগুলোই
ব্যাখ্যা
প্রিন্টার (Printer): 
- প্রিন্টার কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস। 
- কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের পর ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়। 
- উদাহরণ: ডট ম্যাট্রিক্স প্রিন্টার, লেজার প্রিন্টার, ইংকজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার ইত্যাদি। 

ডট ম্যাট্রিক্স প্রিন্টার (Dot matrix Printer): 
- এ ধরনের প্রিন্টারের প্রিন্টিং হেডের পিনের সাহায্যে কয়েকটি কালির ফোঁটা দিয়ে অক্ষর লেখা হয়। 
- তবে প্রিন্টিং হেড ৯২,৪৪৮ পিন বা আরো বেশি পিনবিশিষ্ট হয়ে থাকে। 

লেজার প্রিন্টার (Laser Printer): 
- প্রিন্টিংয়ের গুণগত মানের দিক থেকে লেজার প্রিন্টার হচ্ছে সবচেয়ে ভালো প্রিন্টার। 
- এ ধরনের প্রিন্টারের মাধ্যমে দ্রুত ও সবচেয়ে সুন্দরতম লেখা ছাপানো যায়। 
- তবে লেজার প্রিন্টার লেজার (LASER - Light Amplification by Stimulated Emission of Radiation) রশ্মির সাহায্যে কাগজে লেখা ফুটিয়ে তোলে। 
- লেজার প্রিন্টারের প্রধান অংশগুলো হলো লেজার হেড, ড্রাম ইউনিট ও টোনার কার্টিজ। 

ইংকজেট প্রিন্টার (Ink-Jet Printer): 
- যে প্রিন্টার কালি ছড়িয়ে বা স্প্রে করে কম্পিউটারের ফলাফলকে প্রিন্ট করে তাকে ইংকজেট প্রিন্টার বলা হয়। 
- এ ধরনের প্রিন্টারের প্রধান অংশ হলো প্রিন্টিং হেড, কার্টিজ, হেড সরানো এবং কাগজ গ্রহণ করার কৌশল। 

থার্মাল প্রিন্টার (Thermal Printer): 
- থার্মাল প্রিন্টারে কোনো কালি ও রিবন ব্যবহৃত হয় না, শুধু রাসায়নিক প্রলেপ দেওয়া কাগজ ব্যবহৃত হয়। 
- এ ধরনের প্রিন্ট হেড পিনের বদলে থাকে কতকগুলো বৈদ্যুতিক রোধকের বিন্দু। 
- ছাপার কাগজে বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ লাগানো থাকে, যার সাহায্যে প্রিন্ট করা হয়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭.
নিচের কোনটি স্ক্যান করা টেক্সটকে এডিটেবল টেক্সটে রূপান্তর করতে পারে?
  1. Image Scanner
  2. OCR
  3. OMR
  4. সবগুলোই
ব্যাখ্যা
ওসিআর (OCR): 
- OCR মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। 
- OCR-এর পূর্ণরূপ Optical Character Reader/Recognition. 
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে। 
- মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য OCR ব্যবহৃত হয়। 
- OCR স্ক্যান করা ছবির মধ্যে থাকা অক্ষরগুলোকে স্বয়ংক্রিয়ভাবে টেক্সটে রূপান্তর করতে পারে, এমনকি শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে। 

স্ক্যানার (Scanner): 
- স্ক্যানার একটি আধুনিকতম ইনপুট ডিভাইস যার সাহায্যে যেকোনো ধরনের ইমেজ বা ছবি, টেক্সট ইত্যাদি কম্পিউটারে ইনপুট করা যায়। 
- এটির সাহায্যে যেকোনো ধরনের লেখা বা ইমেজ কম্পিউটারে ইনপুট করে প্রয়োজন অনুসারে পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন, বিভিন্ন রঙের ব্যবহার, একাধিক ইমেজের সংযোগ ইত্যাদি কার্যাবলি সম্পাদন করা যায়। তবে এ কার্যাবলি সম্পাদনের জন্য মূলত ব্যবহারিক সফটওয়্যার (অ্যাডোব ফটোশপ) ব্যবহার করা হয়ে থাকে। 

ওএমআর (OMR): 
- OMR হলো বিশেষ এক ধরনের ইনপুট ডিভাইস যার পুরো নাম হচ্ছে Optical Mark Reader. 
- এটি এমন এক ধরনের আলোক সংবেদনশীল স্ক্যানার যন্ত্র, যা কলম বা পেনসিল দিয়ে বিশেষ কাগজে দাগাঙ্কিত কোনো পূর্বে নির্ধারিত চিহ্নকে (যেমন- গোলাকার বা বর্গাকার) রিড করে সংশ্লিষ্ট চিহ্ন দ্বারা নির্ধারিত তথ্য কম্পিউটারে প্রেরণ করে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮.
২০২১ সালের ম্যাগসেসে পুরস্কার লাভ করেন কে?
  1. সেলিনা হোসেন
  2. ফকরুল আলম
  3. মতিউর রহমান
  4. ফেরদৌসী কাদরী
ব্যাখ্যা
ম্যাগসেসে পুরস্কার:
- ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের নামে এ পুরস্কার দেওয়া হয়।
- র‍্যামন ম্যাগসেসে ১৯৫৭ সালের ১৭ মার্চ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা যান।
- ১৯৫৮ সাল থেকে পুরস্কার দেওয়া শুরু হয়।
- এখন পর্যন্ত ১৩ জন ব্যক্তি বাংলাদেশ থেকে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য,
- ২০২৩ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের করভি রাখসান্দ, ভারতের রবি কান্নান আর, পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস ও ফিলিপাইনের মিরিয়াম করোনেল–ফেরের।

⇒  ২০২১ সালে ম্যাগসেসে পুরস্কার লাভ করেন বাংলাদেশের ড. ফেরদৌসী কাদরী, পাকিস্তানের মুহাম্মাদ আমজাদ সাকিব এবং দক্ষিণ পূর্ব এশিয়ার স্টিভেন মানচি।

⇒ জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য বিসৃজনশীল কলা এবং আন্তর্জাতিক সমঝোতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
- ১৯৫৮ সালে প্রথম এই পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরস্কারটি এশিয়ার নোবেল পুরস্কার নামেও পরিচিত।

উল্লেখ্য,
- ২০২৪ সালের আগস্টে ৬৬তম র‍্যামন ম্যাগসেসে পুরস্কার ঘোষণা করা হয়।
- ২০২৪ সালে ৪জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন।
- নভেম্বর, ২০২৪-এ ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

⇒ পুরস্কার প্রাপ্তরা হলেন:
- কর্ম ফুন্টশো, ভুটান;
- হায়াও মিয়াজাকি, জাপান;
- এনগুয়েন থি এনজিওক ফুং, ভিয়েতনাম;
- ফারউইজা ফারহার, ইন্দোনেশিয়া;
- প্রতিষ্ঠান: Rural Doctors Movement, থাইল্যান্ড।

উৎস: The Ramon Magsaysay Award Foundation ওয়েবসাইট।
৬৯.
নিচের কোনটি ‘ব্রেটন উডস’ সংস্থা?
  1. IMF
  2. WHO
  3. ADB
  4. JICA
ব্যাখ্যা
Bretton Woods Conference:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
- সম্মেলনটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ১৯৪৪ সালের ১-২২ জুলাই।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes।
- তাদের দুই জনকে বিশ্বব্যাংক ও IMF - এর Founding Fathers বলা হয় ৷
- এই সম্মেলনের ফলে বিশ্বব্যাংক, IMF ও পরে GATT গঠিত হয়।

উল্লেখ্য,
- IMF ও বিশ্বব্যাংককে ব্রেটন উডস সংস্থা বলা হয়। 

উৎস: i) World Bank Group.
ii) U.S. Department of State (.gov).
৭০.
বেসরকারি বিল কী?
  1. স্পিকার কর্তৃক উত্থাপিত বিল
  2. বিরোধী দলীয় নেতা কর্তৃক উত্থাপিত বিল
  3. সংসদ সদস্য কর্তৃত উত্থাপিত বিল
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
বিল:
- আইনের প্রাথমিক প্রস্তাবকে সংসদীয় ভাষায় বিল বলা হয়।
- আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনীত প্রত্যেকটি প্রস্তাব বিল আকারে উত্থাপিত হয়।
- বিল দুই প্রকার। যথা- সরকারি বিল ও বেসরকারি বিল।

⇒ সরকারি বিল:
- সরকারি বিল উত্থাপনের জন্য ৭ দিন সময়।
- যে বিল মন্ত্রীদের দ্বারা উত্থাপিত হয় তাকে সরকারি বিল বলে।

⇒ বেসরকারি বিল:
- যে বিল সাধারণ সংসদ সদস্যদের দ্বারা উত্থাপিত হয় তাকে বেসরকারি বিল বলে।
- বেসরকারি বিল উত্থাপনের জন্য ১৫ দিনের নোটিশ প্রয়োজন হয়।

উৎস: i) পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
ii) সংসদ সচিবালয় ওয়েবসাইট।
৭১.
[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]
গ্রাহক পর্যায়ে এলপিজি সিলিন্ডারের সর্বশেষ নতুন মূল্য কত টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন? (ডিসেম্বর, ২০২৪)
  1. ১৩৬৬ টাকা
  2. ১১৫৯ টাকা
  3. ১২৫৯ টাকা
  4. ১৩১৩ টাকা
অনির্ধারিত
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

এলপিজি সিলিন্ডারের মূল্য:

- দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
-ডিসেম্বর, ২০২৪-এ ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৫ টাকা।

প্রসঙ্গত,
⇒ ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আমদানিকারক কোম্পানির চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।

⇒ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন:
- বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ১৩ মার্চ, ২০০৩ এ বাংলাদেশ সরকারের একটি আইনী আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- চেয়ারম্যানসহ পাঁচ সদস্যের কমিশনের মধ্যে দুজন নিয়োগের মাধ্যমে কমিশনটি ২৭ এপ্রিল, ২০০৪ তারিখে কার্যকর হয়।
- ৪ জুন, ২০০৫-এ ১ম চেয়ারম্যান নিযুক্ত হন।
- সমগ্র বাংলাদেশের জন্য বিদ্যুত, গ্যাস ও পেট্রোলিয়াম পণ্য নিয়ন্ত্রণ করার দায়িত্ব কমিশনের রয়েছে।

⇒ লক্ষ্য:
- ন্যায্য অনুশীলনের মাধ্যমে ন্যায্য ও যুক্তিসঙ্গত খরচে জ্বালানি সরবরাহ এবং ভোক্তাদের স্বার্থ ও সন্তুষ্টি রক্ষার জন্য বাংলাদেশে একটি সক্ষম পরিবেশ, দক্ষ, সু-পরিচালিত এবং টেকসই জ্বালানি খাত তৈরি করা।

উৎস: i) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ওয়েবসাইট।
ii)৩ ডিসেম্বর ২০২৪, প্রথম আলো।
৭২.
কপ -২৬ শীর্ষ জলবায়ু সম্মেলনে বিশ্বের প্রথম বহুজাতিক সৌর প্রকল্প ‘এক সূর্য এক পৃথিবী এক গ্রিড; - এর উদ্বোধন করেছে কোন দুটি দেশ?
  1. ভারত ও যুক্তরাজ্য
  2. চীন ও রাশিয়া
  3. যুক্তরাজ্য ও নরওয়ে
  4. অস্ট্রেলিয়া ও সুইডেন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কপ -২৬ শীর্ষ জলবায়ু সম্মেলনে বিশ্বের প্রথম বহুজাতিক সৌর প্রকল্প ‘এক সূর্য এক পৃথিবী এক গ্রিড; - এর উদ্বোধন করেছে ভারত ও যুক্তরাজ্য।

কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।

এছাড়াও,
- কপ- ২৯, ২০২৪ সালে আজারবাইজানে অনুষ্ঠিত হয়েছে।
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে। আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৭৩.
বাংলাদেশের বছরে মাথাপিছু আয় কত? (ডিসেম্বর, ২০২৪)
  1. ২২২৭ ইউএস ডলার
  2. ২৩৭৯ ইউএস ডলার
  3. ২৪৪২ ইউএস ডলার
  4. ২,৯৬১ ইউএস ডলার
ব্যাখ্যা
জাতীয় বাজেট ২০২৪-২৫:
- বাজেটের ক্রম: ৫৩তম (অন্তর্বর্তীকালীনসহ ৫৪তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম)।
- বাজেটের স্লোগান: সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার।
- বাজেট উত্থাপন: ৬ জুন, ২০২৪।
- বাজেট উত্থাপনকারী: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
- সংসদে বাজেট পাশ: ৩০ জুন, ২০২৪।
- বাজেট কার্যকর: ১ জুলাই, ২০২৪।
- ২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেটের আকার: ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা।
- ২০২৪-২৫ বাজেটের আকার: ৭,৯৭,০০০ কোটি টাকা।
- অনুমিত জিডিপি প্রবৃদ্ধির হার: ৬.৫০ শতাংশ।
- রাজস্ব প্রাপ্তি: ৫,৪১,০০০ কোটি টাকা।
- বাজেট ঘাটতি: ২,৫৬,০০০ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৬৫,০০০ কোটি টাকা।
- মাথাপিছু আয়: ২,৯৬১ মার্কিন ডলার।
- পরিচালন বাজেট: ৪,৩৬,২৪৭ কোটি টাকা।
- উন্নয়ন বাজেট: ২,৮১,৪৫৩ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬%।

উৎস: জাতীয় বাজেট ২০২৪-২৫।
৭৪.
২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত ফিলিপিনো সাংবাদিক মারিয়া রেসা কোন অনলাইন সংবাদ মাধ্যমে কাজ করেন?
  1. CNN
  2. RAPPLER
  3. NOVAYA GAZE
  4. TEHELKA
ব্যাখ্যা
২০২১ শান্তিতে নোবেল পুরস্কার:
- ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন রাশিয়ার দিমিত্রি মুরাতভ এবং ফিলিপাইনের মারিয়া রেসা।
- পেশায় তারা উভয়েই সাংবাদিক।
- মত প্রকাশের স্বাধীনতার পক্ষে সাহসী লড়াইয়ের জন্যে তাদের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
- মারিয়া রেসা ফিলিপাইনের র‌্যাপলার নামক সংবাদ সাইটের সহ-প্রতিষ্ঠাতা।
- দিমিত্রি মুরাতভ রাশিয়ার নোভোজা গেয়েটার সহ প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক।

এছাড়াও,
⇒ ২০২৪ সালের নোবেল বিজয়ী:
• সাহিত্য: হান কাং।
• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
• অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
• শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৭৫.
[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]
সর্বশেষ ‘ম্যালেরিয়ামুক্ত দেশ’ কোনটি? (ডিসেম্বর, ২০২৪)
  1. বাংলাদেশ
  2. চীন
  3. মঙ্গোলিয়া
  4. কাবো ভার্দে
অনির্ধারিত
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ম্যালেরিয়ামুক্ত দেশ:

- মশাবাহিত ভয়াবহ রোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ম্যালেরিয়া।
- এটি অনেক সময় প্রাণঘাতীও হতে পারে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০ কোটির বেশি মানুষ প্রতি বছর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়।
- বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
- ম্যালেরিয়া মশাবাহিত প্লাজমোডিয়াম পরজীবী দ্বারা সৃষ্ট একটি রোগ।
- তবে এটা শুধু সংক্রমিত স্ত্রী অ্যানোফেলিস মশার কামড়েই হয়ে থাকে।
- একইভাবে, মশার কামড়েই এই রোগ ছড়ায়।
- ম্যালেরিয়ার প্রধানতম লক্ষণ নির্দিষ্ট সময় পরপর কাঁপুনি দিয়ে জ্বর আসা।
- অন্যান্য সাধারণ লক্ষণসমূহ হল কাঁপুনি দিয়ে জ্বর, শীতশীত ভাব এবং বমি-বমি ভাব।
- এই রোগের মারাত্মক দশায় রোগীর কোমা এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

উল্লেখ্য,
- সর্বশেষ ‘ম্যালেরিয়ামুক্ত দেশ’ মিশর।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কাবো ভার্দের পরে মিশরকে ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে।
- ২০ অক্টোবর, ২০২৪-এ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) মিশরকে ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে।

উৎস: i) WHO ওয়েবসাইট। [link] 
ii) Down To Earth. [link]
৭৬.
আফ্রিকা মহাদেশে এখন পর্যন্ত কতটি গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে? (ডিসেম্বর, ২০২৪)
  1. একটি ও নয়
  2. একটি
  3. দুইটি
  4. তিনটি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অলিম্পিক গেমস:

- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- প্রথম আধুনিক অলিম্পিকের আসর বসে ১৮৯৬ সালে।

উল্লেখ্য,
- আফ্রিকা মহাদেশে এখন পর্যন্ত একটিও গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়নি। 

এছাড়াও,
- ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর ফ্রান্সের রাজধানী প্যারিস।
- আর এর পরের আয়োজন বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।

উৎস: Britannica.
৭৭.
পিসিকালচার বলতে কী বোঝায়?
  1. হাঁস-মুরগি চাষ
  2. মৌমাছি পালন
  3. মৎস্য চাষ
  4. রেশম চাষ
ব্যাখ্যা
পিসিকালচার বলতে মৎস্য পালনকে বোঝায়। 

অন্যদিকে, 
- সেরিকালচার বলতে রেশম চাষকে বোঝায়। 
- এপিকালচার বলতে মৌমাছি পালনকে বোঝায়। 
- হর্টিকালচার বলতে উদ্যান পালনকে বোঝায়।

উৎস: ব্রিটানিকা।
৭৮.
আন্তর্জাতিক বেসরকারি বিমান চলাচল সংস্থা (ICAO) -এর প্রেসিডেন্ট কে? (ডিসেম্বর, ২০২৪)
  1. সিরিন ধামাফোনা
  2. সালভাতোর সিয়াচিটানো
  3. মোনা জুপ
  4. ক্রিস্টিনা জর্জিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ICAO:

- ICAO পূর্ন রূপ: International Civil Aviation Organization.
- এটি বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা।
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ৪ এপ্রিল, ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে।
- সারা বিশ্বে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের নিরাপদ এবং সুশৃঙ্খল রাখতে এই সংস্থা কাজ করে।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ৩ অক্টোবর, ১৯৪৭ সালে।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা।
- প্রেসিডেন্ট: সালভাতোর সিয়াচিটানো।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।

উৎস: ICAO ওয়েবসাইট।
৭৯.
নিচের কোন দেশ প্রতিরক্ষামূলক জোট কোয়াড -এর সদস্য নয়?
  1. পাকিস্তান
  2. ভারত
  3. জাপান
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
কোয়াড:
- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- এর অর্থ হলো ‘চতুর্পক্ষীয় নিরাপত্তা সংলাপ’।
- এটি একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম।
- কোয়াডের সদস্য দেশ মোট চারটি।
- যথা: মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান।
- ২০০৭ সালে এ চারটি দেশ নিয়ে QUAD গঠিত হয়।
- কোয়াডের প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম হলো একটি উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা।
- কোয়াড এর মূল উদ্দেশ্য চীনের অর্থনৈতিক ও সামরিক অগ্ৰযাত্রা প্রতিহত করা।

উল্লেখ্য,
- পাকিস্তান প্রতিরক্ষামূলক জোট কোয়াড -এর সদস্য নয়।

উৎস: The Guardian।
৮০.
নিচের কোন দেশে বাংলাদেশের আগে সূর্য উঠে?
  1. নরওয়ে
  2. তাজিকিস্তান
  3. কুয়েত
  4. জাপান
ব্যাখ্যা
জাপান:
- জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
- পূর্বনাম: নিপ্পন।
- রাজধানী: টোকিও।
- ভাষা: জাপানি (অফিসিয়াল)।
- ধর্ম: শিন্টো, বৌদ্ধ ধর্ম, এছাড়াও খ্রিস্টধর্ম।
- মুদ্রা: ইয়েন।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র।
- জাপানের সংবিধানকে বিশ্বের ‘শান্তির সংবিধান‘ বলা হয়।
- আইনসভা: ২টি।
- আইনসভার নাম ডায়েট।
- পতাকার রং সাদা ও লাল।
- প্রধান দ্বীপ: হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া।
- জাপানের সবচেয়ে বড় দ্বীপ: হনসু।

উল্লেখ্য,
- সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে।
- বাংলাদেশের আগে জাপানে সূর্য উঠে।

উৎস: Worldatlas.