পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১১ জানুয়ারি, ২০২৪সময়55 minutes৯৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
খাদ্য অধিদপ্তর পদের নাম: খাদ্য পরিদর্শক/উপ-খাদ্য পরিদর্শক/ উচ্চমান সহকারী/ অডিটর/ সুপারভাইজার (১৩ থেকে ১৫ গ্রেড) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৪.০৪.২০০৯ সেট-খ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১১ জানুয়ারি, ২০২৪ · ১০০ প্রশ্ন

.
একটি নার্সারিতে ১৬ জাতের ফুল গাছ আছে। ১/৪ অংশ জাতের ৫টি করে ও ৩/৪ অংশ জাতের ৪টি করে গাছ আছে। সর্বমোট কতটি গাছ আছে নার্সারিতে?
  1. ৬৮
  2. ৪৮
  3. ১৬৪
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নার্সারিতে ১৬ জাতের ফুল গাছ আছে। ১/৪ অংশ জাতের ৫টি করে ও ৩/৪ অংশ জাতের ৪টি করে গাছ আছে। সর্বমোট কতটি গাছ আছে নার্সারিতে?

সমাধান:
১৬ জাতের ১/৪ অংশ = (১৬ × ১/৪) = ৪টি জাত 
১৬ জাতের ৩/৪ আংশ =(১৬ × ৩/৪) = ১২টি জাত 

৪টি জাতের ৫টি করে মোট গাছ = ৪ × ৫ = ২০ টি
১২টি জাতের ৪টি করে মোট গাছ = ৪ × ১২ = ৪৮ টি

সর্বমোট গাছ সংখ্যা = (২০ + ৪৮) টি
= ৬৮টি
.
১৬০ এর ১১/৫৬ ভাগের ৩৫% কত?
  1. ১৪
  2. ১২
  3. ১১
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬০ এর ১১/৫৬ ভাগের ৩৫% কত?

সমাধান:
১৬০ এর ১১/৫৬ ভাগ = (১৬০ এর ১১/৫৬)
= ২২০/৭ 

২২০/৭ এর ৩৫% = ২২০/৭ এর ৩৫/১০০
= ১১
.
{- ১০ + (- ৭)} অপেক্ষা { - ১০ - (- ৭)} কত বড়?
  1. - ২০
  2. ২০
  3. ১৪
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: {- ১০ + (- ৭)} অপেক্ষা { - ১০ - (- ৭)} কত বড়?

সমাধান:
{- ১০ + (- ৭)} = - ১০ - ৭ = - ১৭

আবার
{ - ১০ - (- ৭)} = - ১০ + ৭ = - ৩


পার্থক্য = - ৩ - (- ১৭) = - ৩ + ১৭
= ১৪

∴  {- ১০ + (- ৭)} অপেক্ষা { - ১০ - (- ৭)}, ১৪ বড়। 
.
একটি ১২ ফুট দীর্ঘ এবং ৯ ফুট প্রস্থ বিশিষ্ট কার্পেট একটি ঘরের ৬০% ঢেকে আছে। ঘরটির ক্ষেত্রফল কত বর্গফুট?
  1. ৩০০
  2. ১৮০
  3. ১০৮
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ১২ ফুট দীর্ঘ এবং ৯ ফুট প্রস্থ বিশিষ্ট কার্পেট একটি ঘরের ৬০% ঢেকে আছে। ঘরটির ক্ষেত্রফল কত বর্গফুট?

সমাধান:
দেওয়া আছে,
কার্পেটের দৈর্ঘ্য ১২ ফুট এবং প্রস্থ ৯ ফুট
কার্পেটের ক্ষেত্রফল = ১২ × ৯ বর্গফুট = ১০৮ বর্গফুট

৬০% মেঝের ক্ষেত্রফল ১০৮ বর্গফুট
১০০% মেঝের ক্ষেত্রফল (১০৮ × ১০০)/৬০ বর্গফুট
= ১০৮০০/৬০ বর্গফুট
= ১৮০ বর্গফুট
.
৭টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৩টির গড় ২১। সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত?
  1. ৬.১
  2. ৩০.১
  3. ৩৪.৩
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৭টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৩টির গড় ২১। সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত?

সমাধান:
৭টি সংখ্যার গড় ৪০
৭টি সংখ্যার সমষ্টি = ৪০ × ৭ = ২৮০

৩টি সংখ্যার গড় =  ২১
৩টি সংখ্যার সমষ্টি = ২১ × ৩ = ৬৩

১০টি সংখ্যার সমষ্টি = ২৮০ + ৬৩ = ৩৪৩

১০টি সংখ্যার  গড় =২৪৩/১০ = ৩৪.৩
.
নিম্নের কোনটি ২/৩ অপেক্ষা বড়?
  1. ১৩/২১
  2. ১৬/২৫
  3. ১০/১৫
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন:  নিম্নের কোনটি ২/৩ অপেক্ষা বড়?

সমাধান:
১৩/২১ = ০.৬১৯
১৬/২৫ = ০.৬৪
১০/১৫ = ০.৬৬৬

২/৩ = ০.৬৬৬
.
একটি চৌবাচ্চার ৩/৫ ভাগ পূরণ হতে ৭ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?
  1. ৫ ঘণ্টা ২০ মিনিট
  2. ৪ ঘণ্টা ৪০ মিনিট
  3. ৪ ঘণ্টা ২০ মিনিট
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
 প্রশ্ন: একটি চৌবাচ্চার ৩/৫ ভাগ পূরণ হতে ৭ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?

সমাধান:
চৌবাচ্চার বাকি অংশ = ১ - ৩/৫
= (৫ - ৩)/৫
= ২/৫

৩/৫ অংশ পূরণ হতে সময় লাগে ৭ ঘণ্টা 
১ অংশ পূরণ হতে সময় লাগে (৭ × ৫)/৩ ঘণ্টা 
২/৫ অংশ পূরণ হতে সময় লাগে (৭ × ৫ × ২)/(৩ × ৫) ঘণ্টা 
= ১৪/৩ ঘণ্টা 
= ৪ ঘণ্টা  (২/৩) × ৬০
= ৪ ঘণ্টা ৪০ মিনিট
.
রহিমের বেতন ৫% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৬,০০০ টাকা বৃদ্ধি পেল। রহিমের বেতন আগে কত টাকা ছিল?
  1. ১২,০০০
  2. ৩,৬০০
  3. ১০,০০০
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: রহিমের বেতন ৫% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৬,০০০ টাকা বৃদ্ধি পেল। রহিমের বেতন আগে কত টাকা ছিল?

সমাধান:
৫% বৃদ্ধিতে

বেতন ৫ টাকা বাড়ে যখন মূল বেতন ছিলো ১০০ টাকা
বেতন ১ টাকা বাড়ে যখন মূল বেতন ছিলো ১০০/৫ টাকা
বেতন ৬০০০ টাকা বাড়ে যখন মূল বেতন ছিলো (১০০ × ৬০০০)/৫ টাকা
= ১২০০০০ টাকা
.
৩/√১২ নিচের কোনটির সমান?
  1. √২/৩
  2. √৩/২
  3.  √৩/১২
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/√১২ নিচের কোনটির সমান?

সমাধান:
৩/√১২
= ৩√৩/√১২√৩
= ৩√৩/√৩৬
= ৩√৩/৬
= √৩/২
১০.
প্রতি ৪ কলাম-ইঞ্চি (২ কলাম চওড়া ও ২ ইঞ্চি উচ্চ) বিজ্ঞাপনের দর ২,৪০০ টাকা। একটি ৫ কলাম চওড়া ও ৩ ইঞ্চি উচ্চ বিজ্ঞাপনের দর কত টাকা?
  1. ৯,০০০
  2. ১৮,০০০
  3. ৬,০০০
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি ৪ কলাম-ইঞ্চি (২ কলাম চওড়া ও ২ ইঞ্চি উচ্চ) বিজ্ঞাপনের দর ২,৪০০ টাকা। একটি ৫ কলাম চওড়া ও ৩ ইঞ্চি উচ্চ বিজ্ঞাপনের দর কত টাকা?

সমাধান:
২ কলাম চওড়া ও ২ ইঞ্চি উচ্চতার বিজ্ঞাপনের দাম= ২,৪০০ টাকা
১ কলাম চওড়া ও ১ ইঞ্চি উচ্চতার বিজ্ঞাপনের দাম= ২,৪০০/(২ × ২) টাকা
৫ কলাম চওড়া ও ৩ ইঞ্চি উচ্চতার বিজ্ঞাপনের দাম= (২,৪০০ × ৫ × ৩)/(২ × ২) টাকা
= ৯০০০ টাকা
১১.
একটি সমবায় সদস্যদের কাছ থেকে সর্বমোট ৫,০০০ টাকা সংগ্রহ করেছে। প্রতি সদস্য ন্যূনতম ২৪০ টাকা করে দিয়ে থাকলে, সমবায়ে সদস্য সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?
  1. ১৯
  2. ২০
  3. ২১
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবায় সদস্যদের কাছ থেকে সর্বমোট ৫,০০০ টাকা সংগ্রহ করেছে। প্রতি সদস্য ন্যূনতম ২৪০ টাকা করে দিয়ে থাকলে, সমবায়ে সদস্য সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?

সমাধান:
প্রতি সদস্য ন্যূনতম দেয় =২৪০ টাকা
 সমবায় সদস্যদের কাছ থেকে সর্বমোট সংগ্রহ করেছে ৫,০০০ টাকা 

সর্বোচ্চ সদস্য সংখ্যা = ৫০০০/২৪০ টাকা
= ২০.৮৩
≈  ২০ জন
১২.
(৩ + ৪) নিচের কোনটির সমান?
  1. ২৫
  2. ১৪
  3. ৪৯
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: (৩ + ৪) নিচের কোনটির সমান?

সমাধান:
 (৩ + ৪)
= ৭
= ৪৯
১৩.
রেডিওতে একটি বিজ্ঞাপন ১৫ মিনিট পর পর প্রচারিত হয় এবং বিজ্ঞাপনটি ১ মিনিট ধরে প্রচারিত হয়। সকাল ৮ টায় বিজ্ঞাপনটি প্রথম প্রচারিত হলে, সকাল ৯টা পর্যন্ত বিজ্ঞাপনটি কতবার প্রচারিত হবে?
  1. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: রেডিওতে একটি বিজ্ঞাপন ১৫ মিনিট পর পর প্রচারিত হয় এবং বিজ্ঞাপনটি ১ মিনিট ধরে প্রচারিত হয়। সকাল ৮ টায় বিজ্ঞাপনটি প্রথম প্রচারিত হলে, সকাল ৯টা পর্যন্ত বিজ্ঞাপনটি কতবার প্রচারিত হবে?

সমাধান:
সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত ৬০ মিনিট
রেডিওতে বিজ্ঞাপনটি ১৫ মিনিট পর পর প্রচারিত হয়।
সকাল ৮ টায় বিজ্ঞাপনটি ১ম বার
৮.১৬ টায় বিজ্ঞাপনটি ২য় বার
৮.৩২ টায় বিজ্ঞাপনটি ৩য় বার
৮.৪৮ টায় বিজ্ঞাপনটি ৪র্থ বার
৯.০৪ টায় বিজ্ঞাপনটি ৫র্থ বার

সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত  বিজ্ঞাপনটি ৪ বার প্রচারিত হবে ।

১৪.
রহিম ও করিম ১,০০০ টাকা ভাগ করে নিল। করিম আরও ৫০০ টাকা বেশি পেলে এবং রহিম ৫০০ টাকা কম পেলে, করিম রহিমের ৪ গুণ টাকা পেত। রহিম কত টাকা পেয়েছে?
  1. ৮০০
  2. ৭০০
  3. ৩০০
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম ও করিম ১,০০০ টাকা ভাগ করে নিল। করিম আরও ৫০০ টাকা বেশি পেলে এবং রহিম ৫০০ টাকা কম পেলে, করিম রহিমের ৪ গুণ টাকা পেত। রহিম কত টাকা পেয়েছে?

সমাধান:
 রহিম পেয়েছে = ক টাকা
করিম পেয়েছে = ১০০০ - ক টাকা

প্রশ্নমতে
১০০০ - ক + ৫০০ = ৪(ক - ৫০০)
বা, ১৫০০ - ক = ৪ক - ২০০০
বা, ১৫০০ + ২০০০ = ৪ক + ক 
বা, ৩৫০০ = ৫ক
∴ ক = ৭০০

 রহিম পেয়েছে = ৭০০ টাকা
১৫.
দুটি সংখ্যার গুণফল ১৮৯ এবং সংখ্যা দুটির যোগফল ৩০। সংখ্যা দুটি কত?
  1. ১৮, ৯
  2. ১০, ৩
  3. ৬৩, ৩
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ১৮৯ এবং সংখ্যা দুটির যোগফল ৩০। সংখ্যা দুটি কত?

সমাধান:
মনেকরি
একটি সংখ্যা = ক 
অপর সংখ্যা = ৩০ - ক 

প্রশ্নমতে
ক(৩০ - ক) = ১৮৯
বা, ৩০ক - ক = ১৮৯
বা,- ক+ ৩০ক - ১৮৯ = ০
বা,- (ক - ৩০ক + ১৮৯) = ০
বা, ক - ৩০ক + ১৮৯ = ০
বা, ক - ২১ক - ৯ক + ১৮৯ = ০
বা, ক(ক - ২১) - ৯(ক - ২১) = ০
বা, (ক - ২১)(ক - ৯) = ০

হয় 
ক - ২১ = ০
ক = ২১ 

অথবা
ক - ৯ = ০
ক = ৯
১৬.
৪০ মিটার দীর্ঘ রশিকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ১০
  2. ৩০
  3. ২০
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ মিটার দীর্ঘ রশিকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
অনুপাত গুলোর যোগফল = ৩ + ৭ + ১০
= ২০

∴  দীর্ঘতম অংশের দৈর্ঘ্য = ৪০ × (১০/২০) মিটার
= ২০ মিটার
১৭.
রহিম ১ সপ্তাহে ৪৯টি চেয়ার বানাতে পারে। ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে সে কয়টি চেয়ার বানাতে পারবে?
  1. ২১০
  2. ২০৩
  3. ১৯৬
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম ১ সপ্তাহে ৪৯টি চেয়ার বানাতে পারে। ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে সে কয়টি চেয়ার বানাতে পারবে?

সমাধান:
১ সপ্তাহ = ৭ দিন
২০১০ সালের ফেব্রুয়ারি মাস = ২৮ দিন

৭ দিনে চেয়ার বানাতে পারে = ৪৯ টি
১ দিনে চেয়ার বানাতে পারে = ৪৯/৭ টি
২৮ দিনে চেয়ার বানাতে পারে = (৪৯ × ২৮)/৭ টি
= ১৯৬ টি
১৮.
একটি চেয়ার ১৮০ টাকায় বিক্রয় করায় ক্রয়মূল্যের উপর ২০% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ১২০
  2. ১৫০
  3. ২০০
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চেয়ার ১৮০ টাকায় বিক্রয় করায় ক্রয়মূল্যের উপর ২০% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত টাকা?

সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা বা ১২০ টাকা

বিক্রয়মূল্য  ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য (১০০/১২০) টাকা
বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৮০)/১২০ টাকা
= ১৫০ টাকা
১৯.
৪টির বেশি বই কিনলে প্রতিটি বইতে ৫% মূল্য ছাড় দেওয়া হয়। ১৫০ টাকার ১টি বই, ১২০ টাকার ১টি বই, ১১০ টাকার ১টি বই, ১০০ টাকার ১টি বই ও ৮০ টাকার ১টি বই কিনলে মোট কত টাকার মূল্য ছাড় পাওয়া যাবে?
  1. ২৮
  2. ৫৬
  3. ২০
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৪টির বেশি বই কিনলে প্রতিটি বইতে ৫% মূল্য ছাড় দেওয়া হয়। ১৫০ টাকার ১টি বই, ১২০ টাকার ১টি বই, ১১০ টাকার ১টি বই, ১০০ টাকার ১টি বই ও ৮০ টাকার ১টি বই কিনলে মোট কত টাকার মূল্য ছাড় পাওয়া যাবে?

সমাধান:
বই গুলোর মোট দাম = (১৫০ + ১২০ + ১১০ + ১০০ + ৮০) টাকা
= ৫৬০ টাকা

মূল্য ছাড় পাওয়া যাবে = ৫৬০ এর ৫%
= (৫৬০ এর ৫/১০০) টাকা
= ২৮ টাকা
২০.
৬/১৫ কে শতকরায় প্রকাশ করলে কত হয়?
  1. ৩৬%
  2. ৩০%
  3. ৪০%
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৬/১৫ কে শতকরায় প্রকাশ করলে কত হয়?

সমাধান:
৬/১৫
= (৬ × ১০০)/১৫ × (১/১০০)
= ৪০%
২১.
এক কথায় প্রকাশ 'যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে' -
  1. অচিন্তনীয়
  2. ভূতপূর্ব
  3. অবিমৃষ্যকারী
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে' এর এককথায় প্রকাশ - অবিমৃষ্যকারী

অন্যদিকে,
• 'যা পূর্বে ছিল এখন নেই' এর এককথায় প্রকাশ - ভূতপূর্ব।
• 'যা চিন্তা করা যায় না' এর এককথায় প্রকাশ - অচিন্তনীয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২২.
যার দুই হাত সমান চলে
  1. সব্যসাচী
  2. দোহাতী
  3. হাতটান
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'যার দুই হাত সমান চলে' এর এককথায় প্রকাশ - সব্যসাচী

কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
• ‘যার দুবার জন্ম হয়’ এর এককথায় প্রকাশ - দ্বিজ।
• ‘যার শুভ ক্ষণে জন্ম’ এর এককথায় প্রকাশ - ক্ষণজন্মা।
• ‘যার দুই দিক বা চার দিকে জল’ এর এককথায় প্রকাশ - দ্বীপ।
• ‘যার বংশ পরিচয় বা স্বভাব কেউই জানে না’ এর এককথায় প্রকাশ - অজ্ঞাতকুলশীল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৩.
সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা
  1. সংবর্ধনা
  2. অভিনন্দন
  3. প্রত্যুদ্‌গমন
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা' এর এককথায় প্রকাশ - প্রত্যুদ্‌গমন

কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
• ‘যে রব শুনে এসেছে’ এর এককথায় প্রকাশ - রবাহুত।
• 'লাভ করার ইচ্ছা’ এর এককথায় প্রকাশ - লিপ্সা।
• ‘সকলের জন্য প্রযোজ্য’ এর এককথায় প্রকাশ - সর্বজনীন।
• ‘হনন করার ইচ্ছা’ এর এককথায় প্রকাশ - জিঘাংসা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৪.
যা কষ্টে নিবারণ করা যায়
  1. অনিবার্য
  2. দুর্নিবার
  3. অনির্বাণ
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'যা কষ্টে নিবারণ করা যায়' এর এককথায় প্রকাশ - দুর্নিবার

অন্যদিকে,
• 'কোনো ভাবেই যা নিবারণ করা যায় না' এর এককথায় প্রকাশ - অনিবার্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৫.
যে বিষয়ে কোনো বিতর্ক নেই
  1. নির্বাক
  2. হতবাক
  3. অভিজ্ঞ
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'যে বিষয়ে কোনো বিতর্ক নেই' এর এককথায় প্রকাশ - অবিসংবাদী
অপশনে 'অবিসংবাদী' না থাকায় কোনটিই নয় উত্তর হবে।

কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
• ‘অভিজ্ঞতার অভাব আছে যার’ এর এককথায় প্রকাশ - অনভিজ্ঞ।
• ‘কোনো কিছু থেকেই যার ভয় নেই’ এর এককথায় প্রকাশ - অকুতোভয়।
• ‘কাজে যার অভিজ্ঞতা আছে’ এর এককথায় প্রকাশ - করিতকর্মা।
• ‘যা আঘাত পায় নি’ এর এককথায় প্রকাশ - অনাহত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৬.
নিচের শব্দগুলোর সমার্থক শব্দ নির্ণয় কর (প্রশ্ন ২৬-৩০)
২৬. সমুদ্র
  1. অভ্র
  2. বারি
  3. অর্ণব
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘সমুদ্র’ শব্দের প্রতিশব্দ - অর্ণব

অন্যদিকে,
• ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ - অভ্র।
• ‘পানি’ শব্দের প্রতিশব্দ - বারি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২৭.
পুত্র
  1. পতি
  2. তনু
  3. তনয়
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘পুত্র’ শব্দের প্রতিশব্দ - তনয়

অন্যদিকে,
• ‘স্বামী’ শব্দের প্রতিশব্দ - পতি।
• ‘দেহ’ শব্দের প্রতিশব্দ - তনু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২৮.
রাত্রি
  1. যামিনী
  2. নিশান্ত
  3. ঊষা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘রাত্রি’ শব্দের প্রতিশব্দ - যামিনী

অন্যদিকে,
• ‘প্রভাত’ শব্দের প্রতিশব্দ - ঊষা, নিশান্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৯.
জল
  1. সলিল
  2. পঙ্কিল
  3. বারিধি
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘জল’ শব্দের প্রতিশব্দ - সলিল

অন্যদিকে,
• ‘কর্দমাক্ত’ শব্দের প্রতিশব্দ - পঙ্কিল।
• ‘সমুদ্র’ শব্দের প্রতিশব্দ - বারিধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩০.
বৃক্ষ
  1. বায়স
  2. গুল্ম
  3. তরু
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘বৃক্ষ’ শব্দের প্রতিশব্দ - তরু

অন্যদিকে,
• ‘কাক’ শব্দের প্রতিশব্দ - বায়স।
• ‘সেনাঘাঁটি’ শব্দের প্রতিশব্দ - গুল্ম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩১.
নিচের বাগধারাগুলোর অর্থ নির্ণয় কর (প্রশ্ন ৩১-৩৫)
৩১. আকাশ কুসুম
  1. হতবুদ্ধি
  2. সুদূরদর্শী
  3. সুন্দর ফুল
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘আকাশ কুসুম’ বাগ্‌ধারাটির অর্থ - অসম্ভব কল্পনা
অপশনে 'অসম্ভব কল্পনা' না থাকায় কোনটিই নয় উত্তর হবে।

অন্যদিকে,
• ‘আক্কেল গুড়ুম’ বাগ্‌ধারাটির অর্থ = হতবুদ্ধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩২.
আক্কেল সেলামি
  1. সৌভাগ্যবান
  2. গুরু দক্ষিণা
  3. নির্বুদ্ধিতার দণ্ড
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘আক্কেল সেলামি’ বাগ্‌ধারাটির অর্থ - নির্বুদ্ধিতার দণ্ড

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'কড়ি কপালে, লগন চাঁদা' বাগ্‌ধারাটির অর্থ - ভাগ্যবান।
• 'কপাল ফেরা' বাগ্‌ধারাটির অর্থ - সৌভাগ্য লাভ।
• 'কেতাদুরস্ত' বাগ্‌ধারাটির অর্থ - পরিপাটি।
• 'কেউকেটা' বাগ্‌ধারাটির অর্থ - সামান্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৩.
উড়নচণ্ডী
  1. অমিতব্যয়ী
  2. উচ্ছৃঙ্খল
  3. অবাধ্য
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘উড়নচণ্ডী’ বাগ্‌ধারাটির অর্থ - অমিতব্যয়ী

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'ইতর বিশেষ' বাগ্‌ধারাটির অর্থ - পার্থক্য।
• 'উড়োচিঠি' বাগ্‌ধারাটির অর্থ - বেনামি পত্র।
• 'এলাহি কাণ্ড' বাগ্‌ধারাটির অর্থ - বিরাট আয়োজন।
• 'কড়ায় গণ্ডায়' বাগ্‌ধারাটির অর্থ - সম্পূর্ণ, পুরোপুরি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৪.
বিড়াল তপস্বী
  1. ধার্মিক
  2. ভণ্ড সাধু
  3. প্রাচীনপন্থি
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'বিড়াল তপস্বী’ বাগ্‌ধারাটির অর্থ - ভণ্ড সাধু

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'বর্ণচোরা' বাগ্‌ধারাটির অর্থ - কপট ব্যক্তি।
• 'বালির বাধঁ' বাগ্‌ধারাটির অর্থ - অস্থায়ী বস্তু।
• 'ব্যাঙের সর্দি' বাগ্‌ধারাটির অর্থ - অসম্ভব ঘটনা।
• 'ভরাডুবি' বাগ্‌ধারাটির অর্থ - সর্বনাশ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৫.
আটকপালে
  1. কারারুদ্ধ
  2. হতভাগ্য
  3. সৌভাগ্যবান
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ’আটকপালে' বাগ্‌ধারাটির অর্থ - হতভাগ্য

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'কড়ি কপালে, লগন চাঁদা' বাগ্‌ধারাটির অর্থ - ভাগ্যবান।
• 'শাপে বর' বাগ্‌ধারাটির অর্থ - অনিষ্টে ইষ্ট লাভ।
• 'সাক্ষী গোপাল' বাগ্‌ধারাটির অর্থ - নিষ্ক্রিয় দর্শক।
• 'হাতটান' বাগ্‌ধারাটির অর্থ - চুরির অভ্যাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৬.
ইংরেজি থেকে বাংলা অনুবাদ কর (প্রশ্ন ৩৬-৪০)
৩৬. Have patience in danger.
  1. বিপদ একা আসে না
  2. বিপদে ধৈর্য ধারণ কর
  3. ধীর ভাবে কাজ করলে বিপদ হয় না
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'Have patience in danger.' এর বাংলা অনুবাদ - বিপদে ধৈর্য ধারণ কর

অন্যদিকে,
• 'Misfortune never comes alone' এর বাংলা অনুবাদ - বিপদ কখনও একা আসে না।
৩৭.
As you sow, so will you reap.
  1. যেমন কর্ম, তেমন ফল
  2. যেমন চাইবে তেমন হবে
  3. সময়ের এক ফোঁড়, অসময়ের নয় ফোঁড়
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'As you sow, so will you reap.' এর বাংলা অনুবাদ - যেমন কর্ম, তেমন ফল

অন্যদিকে,
• 'A stitch in time saves nine' এর বাংলা অনুবাদ - সময়ের এক ফোঁড়, অসময়ের নয় ফোঁড়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৮.
He lives from hand to mouth.
  1. সে হাত দিয়ে খায়
  2. সে হাত দিয়ে খাইয়ে দিল
  3. সে সব সময় আহার করে
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'He lives from hand to mouth.' এর বাংলা অনুবাদ - সে দিন আনে দিন খায়
অপশনে 'সে দিন আনে দিন খায়' না থাকায় কোনটিই নয় উত্তর হবে।
৩৯.
To err is human.
  1. মানুষ মরণশীল
  2. মানবজাতি প্রতিহিংসাপ্রবণ
  3. মানুষ মাত্রই ভুল করে
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'To err is human.' এর বাংলা অনুবাদ - মানুষ মাত্রই ভুল করে

অন্যদিকে,
• 'Man is mortal' এর বাংলা অনুবাদ - মানুষ মরণশীল।
৪০.
Culture is constantly evolving.
  1. সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে
  2. সংস্কৃতি সর্বদা বিকৃত হচ্ছে
  3. সংস্কৃতি সর্বদা বিসর্জিত হচ্ছে
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'Culture is constantly evolving.' এর বাংলা অনুবাদ - সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে

কিছু ইংরেজি বাক্যের বাংলা অনুবাদ:
• 'Two heads are better than one' এর বাংলা অনুবাদ - দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ।
• 'Necessity is the mother of invention' এর বাংলা অনুবাদ - প্রয়োজনই আবিষ্কারের প্রসূতি।
• 'Do or die' এর বাংলা অনুবাদ - মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
• 'Make hay while the sun shines' এর বাংলা অনুবাদ - ঝোপ বুঝে কোপ মার।
৪১.
বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি?
  1. গণভবন
  2. রাষ্ট্রপতি ভবন
  3. বঙ্গভবন
  4. ইডেন ভবন
ব্যাখ্যা
বঙ্গভবন:
- ‘বঙ্গভবন’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন।।
- জাতির মর্যাদা ও গৌরবের প্রতীক ‘বঙ্গভবন।
- ব্রিটিশ শাসনামলে ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর পূর্ববঙ্গ ও আসাম নামে নতুন প্রদেশ সৃষ্টি হলে নবসৃষ্ট প্রদেশের লেফটেন্যান্ট গভর্নরের কার্যালয় ও বাসভবনের প্রয়োজনে বঙ্গভবনের যাত্রা।
- তখন এর নাম ছিল ‘গভর্নমেন্ট হাউজ’। 
-  ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলে নতুন ‘গভর্নর’-এর দপ্তর ও বাসস্থান নির্বাচিত হয় ব্রিটিশ আমলের গভর্নমেন্ট হাউজ।
- রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যগণ ১৯৭১ সালের ২৩ ডিসেম্বর গভর্নর হাউজে মন্ত্রিপরিষদের সভা করেন।
- ঐ সভায় গভর্নর হাউজকে ‘বঙ্গভবন’ নামে অভিহিত করা হয়।
- গৌরব ও সম্মানের স্মারক বঙ্গভবন জাতির আশা আকাঙ্ক্ষার  প্রতীক।

উল্লেখ্য,
- বঙ্গভবনের মূলভবনে রয়েছে ঐতিহাসিক দরবার হল।
- রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দের শপথ অনুষ্ঠিত হয় এ দরবার হলে।

উৎস: রাষ্ট্রপতির কার্যালয় ওয়েবসাইট।
৪২.
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
  1. সোনালী ব্যাংক
  2. বাংলাদেশ ব্যাংক
  3. গ্রামীণ ব্যাংক
  4. সেন্ট্রাল ব্যাংক
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে।
- বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর আ ন ম হামিদুল্লাহ। 
- বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল ৪ বছর।
- পরিচালনা পর্ষদের সদস্য: চেয়ারম্যানসহ ৮ জন।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর: জনাব আব্দুর রউফ তালুকদার। 

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৪৩.
জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট?
  1. ILO
  2. UNESCO
  3. IMF
  4. FAO
ব্যাখ্যা
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO):
- FAO-এর পূর্ণরুপ: Food and Agriculture Organization.
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫ সালে।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন।।
- বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ (Qu Dongyu)।
- প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য:  ক্ষুধা দূরীকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নত করা।

উল্লেখ্য,
- বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর সদস্যপদ লাভ করে ১২ নভেম্বর, ১৯৭৩ তারিখে।

উৎস: FAO ওয়েবসাইট।
৪৪.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল।]

বাংলাদেশের খাদ্যমন্ত্রীর নাম কি?
  1. মতিয়া চৌধুরী
  2. লতিফ সিদ্দিকী
  3. আব্দুর রাজ্জাক
  4. মোশাররফ হোসেন
অনির্ধারিত
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল।]

বাংলাদেশের খাদ্যমন্ত্রী:

- ১৯৭২ সালে ‘খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রণালয়’ নামে একটি আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়।
- এরপর মন্ত্রণালটিকে খাদ্য ও ত্রাণ এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা নামকরণ করা হয়।
- ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর খাদ্য মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নামে দুটি সতন্ত্র মন্ত্রণালয় গঠিত হয়।
- বাংলাদেশের প্রথম খাদ্যমন্ত্রী ছিলেন ফনী ভূষণ মজুমদার। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৪৫.
নিম্নের কোনটি হার্ডওয়ার নয়?
  1. মাউস
  2. মনিটর
  3. সিপিইউ
  4. পাওয়ার পয়েন্ট
ব্যাখ্যা
সফটওয়্যার: 
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বিশেষ ধরনের কাজ বা ব্যবহারিক কাজের জন্য তৈরি সফটওয়্যার। 
- আর্থিক ব্যবস্থাপনার জন্য স্প্রেডসিট অ্যানালাইসিস প্যাকেজ যেমন- লোটাস, মাইক্রোসফট এক্সেল ইত্যাদি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহৃত হয়। 
- PowerPoint একটি মাইক্রোসফটের অ্যাপ্লিকেশন যা কম্পিউটারের সফটওয়্যারের অংশ। 

হার্ডওয়্যার: 
- কম্পিউটারের বিভিন্ন যন্ত্র বা যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে। 
- ছোট, বড়, অতি গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ যেমন যন্ত্রই হোক না কেন, যন্ত্র মানেই হার্ডওয়্যার। 
- হার্ডওয়্যার হাত দিয়ে স্পর্শ করা যায় এবং এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায়। 
- কী-বোর্ড, মনিটর, প্রিন্টার, মাউস, সিলিকন চিপ, সিপিইউ ইত্যাদি হার্ডওয়্যারের অংশ। 
- হার্ডওয়্যারকে কম্পিউটারের দেহ বলা যেতে পারে। 

উৎস: কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিম্নের কোন প্রোগ্রাম ব্যবহার করতে হয়?
  1. জি-মেইল
  2. ইয়াহু মেসেঞ্জার
  3. ইউটিউব
  4. এক্সেল
ব্যাখ্যা
ই-মেইল (E-mail): 
- ইলেকট্রনিক মেইল (Electronic mail)-এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই-মেইল (E-mail)। 
অর্থাৎ, ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য জি-মেইল প্রোগ্রাম ব্যবহার করা হয়। 
- ই-মেইল বলতে বুঝায় কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি ডিজিটাল ডিভাইস দিয়ে নেটওয়ার্ক ব্যবহার করে একজন বা অনেক জনের সাথে ডিজিটাল তথ্য বিনিময় করা। 
- ১৯৭১ সালে প্রথম ই-মেইল পাঠানো শুরু হয় এবং মাত্র ২৫ বছরের ভেতরে পোস্ট অফিস ব্যবহার করে পাঠানো চিঠি থেকে ই-মেইলের সংখ্যা বেশি হয়ে গিয়েছে। 
- ই-মেইল পাঠানোর জন্য প্রথমেই যিনি পাঠাবেন এবং যিনি পাবেন দুজনেরই ই-মেইলের ঠিকানার দরকার হয়।  
- ই-মেইল ঠিকানাটি @ বর্ণটি দিয়ে ভাগ করা হয়েছে। 
- যদি abc@def.com একটি ই-মেইল ঠিকানা হয়ে থাকে তাহলে @ এর পরের অংশটুকু হচ্ছে ডোমেইন নেইম, যেটি দিয়ে বুঝানো হয় ব্যবহারকারী কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত। 
- প্রথম অংশটুকু হচ্ছে ব্যবহারকারীর কোনো ধরনের পরিচয়। 

- বর্তমানে ই-মেইল বিনিময় করার অনেক জনপ্রিয় উপায় হচ্ছে ইন্টারনেটের দেওয়া ই-মেইল সার্ভিস। 
যেমন- Gmail, Yahoo, Hotmail ইত্যাদি ই-মেইলের সেবা শুধু যে বিনামূল্যে দেওয়া হয় তা নয়, ব্যবহারকারীর ই-মেইল সংরক্ষণ করার দায়িত্বও গ্রহণ করে থাকে। 
- একটি ই-মেইল একাধিক গ্রাহকের কাছে পাঠানো যায়, প্রয়োজনে ই-মেইলকে অন্য একজনকে ‘কার্বন কপি’ (CC) হিসেবে পাঠানো যায়। 
- ই-মেইলের শুরুতে বিষয় হিসেবে ই-মেইলের বক্তব্যটি একটি শিরোনাম লিখা যায়। 
- শুধু তা-ই নয় ই-মেইলের বিষয়বস্তু লেখার পাশাপাশি তার সাথে অন্য কোনো ডকুমেন্ট, ছবি সংযুক্ত করে পাঠিয়ে দেওয়া যায়। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
৪৭.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল।]

বাংলাদেশে কয়টি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. একটি
অনির্ধারিত
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল।]


কৃষি বিশ্ববিদ্যালয়:

- বাংলাদেশে মোট ১০টি কৃষি বিশ্ববিদ্যালয় আছে।
- এগুলো হলো:
১। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ;
২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর;
৩। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা;
৪। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী;
৫। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম;
৬। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট;
৭। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা;
৮। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ'
৯। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম;
১০। ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়, নাটোর।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৪৮.
খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
  1. কৃষি
  2. অর্থ
  3. খাদ্য ও দুর্যোগ
  4. স্থানীয় সরকার
ব্যাখ্যা
খাদ্য অধিদপ্তর:
- খাদ্য অধিদপ্তর খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্ত একমাত্র সংস্থা।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে অবিভক্ত বাংলায় উদ্ভূত ভয়াবহ দুর্ভিক্ষ মোকাবেলায় বর্তমানের খাদ্য অধিদপ্তর ঐ সময়ে  সিভিল সাপ্লাই বিভাগ নামে প্রতিষ্ঠা লাভ করে।
- ১৯৮৪ সালে প্রশাসনিক সংস্কার কার্যক্রমের ফলে ৬টি পরিদপ্তর একীভূত হয়ে পুনর্গঠিত খাদ্য অধিদপ্তর প্রতিষ্ঠা লাভ করে।
- মহাপরিচালক খাদ্য অধিদপ্তরের প্রধান নির্বাহী হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেন।

উৎস: খাদ্য অধিদপ্তর ওয়েবসাইট। 
৪৯.
নিম্নের কোনটি মশাবাহিত রোগ?
  1. ডাইরিয়া
  2. বসন্ত
  3. ডেঙ্গু
  4. ক্যান্সার
ব্যাখ্যা
ডেঙ্গু টিকা: 
- ডেঙ্গু একটি মশাবাহিত রোগ, যেটি ডেঙ্গু ভাইরাসের সংক্রমণের কারণে হয়। 
- এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাসটি মানুষের শরীরে প্রবেশ করে। 
- ২০১৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে ১০টি বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি চিহ্নিত করে, ডেঙ্গু সেগুলোর একটি। 
- সাম্প্রতিক সময়ে জাপানের বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাকেদা কর্তৃক প্রস্তুতকৃত 'কিউডেঙ্গা' এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ক কর্তৃক প্রস্তুতকৃত 'ইউএস এনআইএইচ' নামের ডেঙ্গু টিকা আমাদের আশান্বিত করছে। 
- হিউম্যান ট্রায়ালে এ দুটি টিকা ডেনভ্যাক্সিয়ার তুলনায় অধিক কার্যকারিতা প্রমাণ করেছে। 
- এ দুটি টিকা সব বয়সীকে দেওয়া যাবে এবং টিকা দেওয়ার আগে টিকাগ্রহীতার শরীরে আগে থেকে ডেঙ্গু ভাইরাসের অ্যান্টিবডি আছে কি না, সেটি পরীক্ষা করে নিশ্চিত হওয়ার প্রয়োজন হবে না। 
- কিউডেঙ্গা সবচেয়ে বেশি কার্যকর প্রমাণিত হয়েছে ডেন-২ সেরোটাইপের বিরুদ্ধে। সুতরাং এদিক থেকেও টিকাটি অন্য টিকার চাইতে এগিয়ে আছে। 

উৎস: দৈনিক প্রথম আলো, ১৭ আগস্ট ২০২৩।
৫০.
কোনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস?
  1. ১৪ ফেব্রুয়ারি
  2. ১ জানুয়ারি
  3. ২১ ফেব্রুয়ারি
  4. ১৬ ডিসেম্বর
ব্যাখ্যা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: 
- ২১ ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়।  
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে সারা বিশ্বে এ দিবস পালন শুরু হয়। 
- বাংলা ভাষাকে বিশ্বের মাঝে যথাযথভাবে তুলে ধরার জন্য ২০০৩ সালে বাংলাদেশ সরকার ইউনেস্কোকে 'একুশে পদক' প্রদান করেন।

উৎস: i) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
          ii) বাংলাপিডিয়া।
৫১.
বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
  1. ১০
  2. ১১
  3. ১২
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ:
- মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।

সেক্টরগুলো:
- ফেনী নদী থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি এবং ফেনী: ১নং সেক্টর,
- ঢাকা, কুমিল্লা, আখাউড়া–ভৈরব, নোয়াখালী ও ফরিদপুরের কিছু অংশ: ২ নং সেক্টর,
- হবিগঞ্জ, আখাউড়া–ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলার অংশবিশেষ এবং কিশোরগঞ্জ এবং ঢাকার কিছু অংশ: ৩ নং সেক্টর,
- সিলেট জেলার অংশবিশেষ: ৪ নং সেক্টর,
- বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল এবং সিলেট জেলার অংশ বিশেষ: ৫ নং সেক্টর,
- দিনাজপুরের ঠাকুরগাঁও মহাকুমা এবং ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর: ৬ নং সেক্টর,
- রাজশাহী, পাবনা, ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র বগুড়া, দিনাজপুরের দক্ষিণ অঞ্চল এবং রংপুরের কিছু অংশ: ৭ নং সেক্টর,
- কুষ্টিয়া, যশোর, দৌলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত খুলনা জেলা ও ফরিদপুরের কিছু অংশ: ৮ নং সেক্টর,
- পটুয়াখালী, বরিশাল ও খুলনার কিছু অংশ: ৯ নং সেক্টর,
- সমুদ্র উপকূলীয় অঞ্চল, নৌ কমান্ডো ও আভ্যন্তরীন নৌ-পরিবহন: ১০ নং সেক্টর,
- ময়মনসিংহ ও টাঙ্গাইল: ১১ নং সেক্টর।

উৎস: ২৬ মার্চ ২০২৩, বিবিসি বাংলা।
৫২.
ওলন্দাজরা কোন দেশের নাগরিক?
  1. হল্যান্ড
  2. ফ্রান্স
  3. পর্তুগাল
  4. ডেনমার্ক
ব্যাখ্যা
নেদারল্যান্ডস:
- নেদারল্যান্ডস ইউরোপের একটি দেশ।
- দেশটি হল্যান্ড নামেও পরিচিত।
- রাজধানী ও বৃহত্তম নগরী: অ্যামস্টারডাম।
- মুদ্রা: ইউরো।
- নেদারল্যান্ডসের অধিবাসীদের ওলন্দাজ বলা হয়। 

উৎস: Britannica.
৫৩.
বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কোথায়?
  1. কক্সবাজার
  2. কুয়াকাটা
  3. দীঘা
  4. পাটায়া
ব্যাখ্যা
দীর্ঘতম সমুদ্র সৈকত:
- পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত।
- ইংরেজ ক্যাপ্টেন মি. হেরাম কক্স (Captain Hiram Coxs)-এর নামানুসারে এ জায়গার নামকরণ হয় কক্সবাজার।
- কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১২০ কিলোমিটার।
- সমুদ্রের তীর ঘেঁষে গড়ে উঠা সংরক্ষিত বনভূমি সমৃদ্ধ ৯৬ কিলোমিটার পাহাড়ের সারি এখানকার অন্যতম বিরল প্রাকৃতিক সৌন্দর্য্য বলে বিবেচিত।
- সমুদ্র সৈকতের পথ ধরে ১০-১২ কিলোমিটার দক্ষিণে গেলে হিমছড়ি পিকনিক স্পট।
- এখানকার ঝর্ণা, ঝাউবন, পাহাড় আর বনানীর সৌন্দর্য্য চিত্তাকর্ষক। কক্সবাজারের সন্নিকটেই বৌদ্ধ তীর্থস্থান রামু।
- কক্সবাজারের উত্তর-পশ্চিমে সমুদ্র মাঝে রয়েছে মহেশখালী দ্বীপ।

উৎস: বাংলাপিডিয়া।
৫৪.
কান্দাহার কোন দেশের শহর?
  1. কাজাকিস্তান
  2. আফগানিস্তান
  3. ইরান
  4. কিরগিস্তান
ব্যাখ্যা
কান্দাহার:
- কান্দাহার আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার।
- কান্দাহার দক্ষিণ আফগানিস্তানের একটি শহর এবং কান্দাহার প্রদেশের রাজধানী।
- এটি আফগানিস্তানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র।
- শহরটি এক সময় তালেবানের শক্তিশালী ঘাঁটি ছিল।

উৎস: Britannica.
৫৫.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল।]

বাংলাদেশের ধান উৎপাদনের পরিমাণ (কোটি টন) বছরে কত?
  1. ১.৫
অনির্ধারিত
ব্যাখ্যা
বাংলাদেশের ধান উৎপাদনের পরিমাণ:
- কৃষিতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়।
- আমন, আউশ ও বোরো মৌসুমে ধানের বাম্পার ফলনে বছরে প্রায় সাড়ে তিন কোটি টন খাদ্যশস্য উৎপাদনের রেকর্ড গড়েছে বাংলাদেশ।
- বাংলাদেশে গড় উৎপাদনশীলতা ৪ দশমিক ১৫ টন। ২৬ ডিসেম্বর ২০১৪ শ্রীলংকায় প্রথমবারের মতো চাল রফতানি শুরু করে সরকার। 

অন্যদিকে -
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ অনুসারে বাংলাদেশে ৩৮১.৪৪ লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়।

 উৎস: i) কৃষি তথ্য সার্ভিস (এআইএস)।
          ii) কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২।
৫৬.
শেষের কবিতার রচয়িতা কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. কাজী নজরুল ইসলাম
  3. শামসুর রাহমান
  4. জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
• 'শেষের কবিতা'র রচয়িতা - রবীন্দ্রনাথ ঠাকুর

শেষের কবিতা:
- 'শেষের কবিতা' (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
- 'প্রবাসী' পত্রিকায় ছাপা হয় ১৯২৮ সালে।
- ভাষার অসামান্য ঔজ্জ্বল্য, দৃপ্তশক্তি ও কবিত্বের দীপ্তি এই গ্রন্থটিকে এমন স্বাতন্ত্র্য দিয়েছে, যার জন্য এই গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্ময়কর সৃষ্টির অন্যতম।
- রবীন্দ্রনাথের বিরুদ্ধে আধুনিক সাহিত্যিকেরা যখন বিদ্রোহী হয়ে উঠেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর সেই মনোভাব লক্ষ করেছিলেন কৌতুকের সঙ্গে।
- নিজেকে নিয়ে এই উপন্যাসে রসিকতাও আধুনিকদের আকাঙ্ক্ষিত কিন্তু তখনও পর্যন্ত অনর্জিত এক বাক্‌রীতির সৃষ্টিতে 'শেষের কবিতা' বাংলা সাহিত্যের ইতিহাসে এক স্মরণীয় গ্রন্থ।
- অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ এই উপন্যাসের চরিত্র।
- উপন্যাসের কতিপয় বাক্য আজ প্রবাদের মর্যাদা পেয়েছে।
যেমন - ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী।
- সুকুমার সেন বলেছেন: 'বৈষ্ণব সাধনার পরকীয়াতত্ত্ব রবীন্দ্রনাথের কবিমানসে যেভাবে রূপান্তর লাভ করিয়াছিল শেষের কবিতায় তাহার পরিচয় পাই।'
- 'কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও'- এই কবিতা দিয়ে উপন্যাসটি শেষ হয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক। 
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে।
- মাত্র পনের বছর বয়সে তাঁর ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয় এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- যোগাযোগ,
- মালঞ্চ,
- গোরা,
- চতুরঙ্গ,
- চার অধ্যায় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৫৭.
বাংলাদেশের প্রধান ধান চাষ কোনটি?
  1. আউশ
  2. আমন
  3. বোরো
  4. ইরি
ব্যাখ্যা
ধান চাষ:
- ধান বাংলাদেশের প্রধান খাদ্য শস্য।
- বাংলাদেশে ধানের হেক্টরপ্রতি গড় ফলন ৪.২ টন।
- আবহাওয়া ও জলবায়ুর ওপর ভিত্তি করে দেশের ধান উৎপাদনের তিনটি মৌসুম লক্ষ্য করা যায়।
- যথা: আউশ, আমন ও বোরো।

উল্লেখ্য,
- বাংলাদেশের প্রধান ধান চাষ হলো বোরো ধানের চাষ।
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বোরো ধানের প্রায় ২৭টি জাত উদ্ভাবন করা হয়েছে।
- উৎপাদনের পরিমাণ বিচারে বোরো শীর্ষে এবং তারপরই রয়েছে আমন ও আউশ।
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ অনুসারে বাংলাদেশে ১,১৮,৯৫,৯৬২ একর জমিতে মোট ২০১.৮৬ লক্ষ মেট্রিক টন বোরো ধান উৎপন্ন হয়।

অন্যদিকে -
- আউশ ধান ২৮.৬৪ লক্ষ একর জমিতে মোট উৎপন্ন হয় ৩০.০০ লক্ষ মেট্রিক টন।
- আমন ধান ১৪১.৩২ লক্ষ একর জমিতে মোট উৎপন্ন হয় ১৪৯.৫৮ লক্ষ মেট্রিক টন।

 উৎস: i) কৃষি তথ্য সার্ভিস (এআইএস)।
          ii) কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২।
৫৮.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল।]

শ্রীলংকার প্রধানমন্ত্রীর নাম কি?
  1. রত্নাসিরি বিক্রমানায়েক
  2. রনিল বিক্রমাসিংহে
  3. মাহিন্দা রাজাপাকসে
  4. চন্দ্রিকা কুমারাতুঙ্গা
অনির্ধারিত
ব্যাখ্যা
শ্রীলংকা:
- শ্রীলংকা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
- এটি ভারত মহাসাগরে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে ও আরব সাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত।
- রাজধানী: শ্রী জয়বর্ধনপুর কোট্টে।
- বৃহত্তম নগরী: কলম্বো।
- মুদ্রা: শ্রীলঙ্কান রুপি।

উল্লেখ্য,
- শ্রীলংকার বর্তমান প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধন।
- ২০২২ সালের জুলাইতে তিনি শ্রীলংকার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে।
- শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহ।

উৎস: Britannica.
৫৯.
প্রফেসর মোঃ ইউনূস কোন বিষয়ে নোবেল পুরস্কার পান?
  1. অর্থনীতি
  2. শান্তি
  3. সাহিত্য
  4. পদার্থবিদ্যা
ব্যাখ্যা
শান্তিতে নোবেল জয় ড. মুহাম্মদ ইউনুস:
-  বাংলাদেশের ক্ষুদ্র ঋণের জনক ড. মুহাম্মদ ইউনুস।
- প্রফেসর মোঃ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
- তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন।
- তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।

উল্লেখ্য,
- ২০০৬ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন।

উৎস: ১ এপ্রিল ২০১২, বিবিসি বাংলা।
৬০.
সূর্যের কয়টি গ্রহ আছে?
  1. ১০
  2. ১১
  3. ১২
ব্যাখ্যা
পূর্বে সৌরজগতের গ্রহের সংখ্যা ৯টি থাকলেও পরবর্তীতে প্লুটো গ্রহ তার গ্রহ হওয়ার যোগ্যতা হারায় যার ফলে বর্তমানে গ্রহের সংখ্যা ৮টি। 

- সৌরজগতের গ্রহ ৮টি। 
- বুধ ও শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই। 
- পৃথিবীর উপগ্রহ ১টি (চাঁদ)। 
- সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে শনি গ্রহের। 
- শনি গ্রহের উপগ্রহের্ সংখ্যা  ৮৩টি। 
- অপরদিকে বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা ৮০টি। 

উৎস: নাসা ওয়েবসাইট।
৬১.
Word Meaning (প্রশ্ন ৬০-৬৫)
৬১. Encourage
  1. Support
  2. Dispirit
  3. Oppose
  4. None of these
ব্যাখ্যা
♦ Encourage
English meaning: to make someone more likely to do something, or to make something more likely to happen.
Bangla meaning: উৎসাহিত করা; সাহস দেওয়া; আশ্বস্ত করা

Options,
ক) Support: ভার বহন করা; ধারণ করা; আলম্বন/আলম্বিত করা/সমর্থন করা; চালু রাখতে সাহায্য করা
খ) Dispirit: নিরুৎসাহিত করা; মন বা মনোবল ভেঙে দেওয়া।
গ) Oppose: বিরোধিতা করা; বিরোধী হওয়া

অপশন গুলো বিবেচনা করে দেখা যায়, Encourage শব্দটির অর্থ Support.

Source: Cambridge & Accessible Dictionary.
৬২.
Try
  1. Turn
  2. Help
  3. Attempt
  4. None of these
ব্যাখ্যা
♦ Try
English meaning: to attempt to do something
Bangla meaning: চেষ্টা করা

Option,
ক) Turn: ঘূর্ণন; মোচড়; পাক
খ) Help:  সাহায্য; সহায়তা; উপকার; অনুবল।
গ) Attempt: চেষ্টা/উপক্রম/যত্ন/উদযোগ করা; প্রবৃত্ত হওয়া

অপশন গুলো বিবেচনা করে দেখা যায়, Try শব্দটির অর্থ Attempt.

Source: Cambridge & Accessible Dictionary.
৬৩.
Remark
  1. Underline
  2. Comment
  3. Scar
  4. None of these
ব্যাখ্যা
♦ Remark
English meaning: to give a spoken statement of an opinion or thought
Bangla meaning: মন্তব্য করা।

Options,
ক) Underline: নিচে রেখা অঙ্কন করা; অধো/নিম্নরেখাঙ্কিত করা
খ) Comment: মন্তব্য; টীকা; সমালোচনা।
গ) Scar: ক্ষতচিহ্ন; কাটা দাগ

অপশন গুলো বিবেচনা করে দেখা যায়, Remark শব্দটির অর্থ Comment.

Source: Cambridge & Accessible Dictionary.
৬৪.
Promise
  1. Situation
  2. Vow
  3. Comment
  4. None of these
ব্যাখ্যা
♦ Promise
English meaning: to tell someone that you will certainly do something.
Bangla meaning: কোনো কিছু করা বা না-করার লিখিত বা মৌখিক অঙ্গীকার; প্রতিশ্রুতি

Options,
ক) Situation: অবস্থান।
খ) Vow: ব্রত; প্রতিজ্ঞা; মানত; শপথ
গ) Comment: মন্তব্য; টীকা; সমালোচনা।

অপশন গুলো বিবেচনা করে দেখা যায়, Promise শব্দটির অর্থ Vow.

Source: Cambridge & Accessible Dictionary.
৬৫.
Refuse
  1. Alight
  2. Light
  3. Confuse
  4. None of these
ব্যাখ্যা
♦ Refuse
English meaning: to say that you will not do or accept something/ worthless or unwanted objects or materials; garbage.
Bangla meaning: প্রত্যাখ্যান/অগ্রাহ্য/অস্বীকার করা; অসম্মত হওয়া/ জঞ্জাল; আবর্জনা: a refuse damp, আঁস্তাকুড়।

Options,
ক) Alight: প্রদীপ্ত; উজ্জ্বল; প্রফুল্ল/ জ্বলন্ত; আগুন ধরানো
খ) Light: আলোকবিশিষ্ট; উজ্জ্বল/ (রং) হালকা; লঘু; ফিকে; গাঢ় নয় এমন
গ) Confuse: গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা

অপশন গুলো বিবেচনা করে দেখা যায়, Encourage শব্দটির অর্থ এর সাথে অপশনের অন্য কোন শব্দের মিল নেই, তাই সঠিক উত্তর হবে - None of these.

Source: Cambridge & Accessible Dictionary.
৬৬.
Correct Spelling
  1. Credential
  2. Credancial
  3. Credantial
  4. Credencial
ব্যাখ্যা
♦ Credential
English meaning: warranting credit or confidence  
—used chiefly in the phrase credential letters
Bangla meaning: প্রমাণপত্র; প্রশংসাপত্র

Source: Merriam-Webster & Accessible Dictionary.
৬৭.
Correct Spelling
  1. Collaborate
  2. Colaboret
  3. Colaboarate
  4. Colabrate
ব্যাখ্যা
♦ Collaborate
English meaning: to work with someone else for a special purpose
Bangla meaning: সহযোগীরূপে কাজ করা

Source: Cambridge & Accessible Dictionary.
৬৮.
Correct Spelling
  1. Licence
  2. Licents
  3. Lisence
  4. License
অনির্ধারিত
ব্যাখ্যা
♦ অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

UK spelling: License/ US spelling: Licence

English meaning: an official document that gives you permission to own, do, or use something, usually after you have paid money and/or taken a test.
Bangla meaning: অনুমতি দেওয়া; ক্ষমতা দেওয়া

Source: Cambridge & Accessible Dictionary.
৬৯.
Correct Spelling
  1. Extantion
  2. Extansion
  3. Extension
  4. Extention
ব্যাখ্যা
♦ Extension
English meaning:  the action of extending, state of being extended
Bangla meaning: সম্প্রসারণ; বিস্তার; প্রসার; ব্যাপ্তি

Source: Merriam-Webster & Accessible Dictionary.
৭০.
Correct Spelling
  1. Apropriate
  2. Appropriate
  3. Aprropriet
  4. Apropriet
ব্যাখ্যা
♦ Appropriate
English meaning: suitable or right for a particular situation or occasion
Bangla meaning:  যথাযথ; যথোচিত; মানানসই

Source: Cambridge & Accessible Dictionary.
৭১.
Fill in the Blanks (প্রশ্ন ৭১-৭৫)
৭১. The car ____ by the side of the road.
  1. have parked
  2. parking
  3. was parked
  4. None of these
ব্যাখ্যা
♦ বাক্যটি passive এ আছে এবং past action show করছে।
- বাক্যটির subject হচ্ছে 'The car' যা singular, 
- সেই অনুযায়ী সঠিক উত্তর হবে - was parked.

Complete sentence: The car was parked by the side of the road.

• 'have parked' দ্বারা present perfect  আর 'parking' present participle form বোঝাচ্ছে তাই এই দুটি হবে না।
৭২.
There was a big celebration after my friend ____.
  1. arrives
  2. had arrived
  3. arrival
  4. None of these
ব্যাখ্যা
• After এর পূর্বে যদি বাক্য Past indefinite tense হয় তবে after এর পরে past perfect tense হবে৷
- Past Indefinite + after + Past Perfect. Or, After + Past Perfect + Past Indefinite.

আবার,
• আর After এর আগের অংশ Present Indefinite বা Future Indefinite হলে পরের অংশ Present Perfect tense হয়।
- Present Indefinite বা Future Indefinite + after + Present Perfect tense.

• প্রশ্ন প্রদত্ত বাক্যে, After এর পূর্বে  যেহেতু past Indefinite রয়েছে তাই পরের অংশ Past Perfect tense হবে।
Complete sentence: There was a big celebration after my friend had arrived.
৭৩.
He lost his phone ____ the cinema hall.
  1. on
  2. up
  3. over
  4. None of these
ব্যাখ্যা
• শূন্যস্থানে at বসবে।
- কিন্তু অপশন গুলোতে তা নেই।
- তাই none of these কে সঠিক উত্তর হিসেবে ধরা হয়েছে।
৭৪.
Are you confident ____ your performance?
  1. of
  2. by
  3. because
  4. None of these
ব্যাখ্যা
• Confident এর পর 'of' preposition টি appropriately বসে। 
Confident of : আশাবাদী। 
Example sentence: Are you confident of your performance?

অন্যদিকে,
• কারো ability সম্পর্কে বলতে Confident এর পর preposition হিসেবে in বসে। 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৭৫.
Rahima has not yet come back ____ the bazaar.
  1. of
  2. over
  3. from
  4. None of these
ব্যাখ্যা
♦ Preposition এর ক্ষেত্রে,

• কোথা থেকে ফেরত আসা অর্থে come back এর পর preposition from বসে।

Complete sentence: Rahima has not yet come back from the bazaar.
৭৬.
Opposite Word (প্রশ্ন ৭৬-৮০)
৭৬. Greet
  1. Welcome
  2. Small
  3. Farewell
  4. None of these
ব্যাখ্যা
♦ Greet
English meaning: to welcome someone with particular words or a particular action, or to react to something in the stated way
Bangla meaning: সম্ভাষণ জ্ঞাপন করা

Options
ক) Welcome: সাদরে গৃহীত বা অভ্যর্থিত; প্রীতিকর; আনন্দদায়ক
খ) Small: ক্ষুদ্র; ছোট; অল্প
গ) Farewell: বিদায়/ বিদায় দেওয়া; পরিত্যাগ করা।

অপশন গুলো বিবেচনা করে দেখা যায়, Greet শব্দটির opposite word - Farewell.

Source: Cambridge & Accessible Dictionary.
৭৭.
Humble (Opposite Word)
  1. Successful
  2. Proud
  3. Challenge
  4. None of these
ব্যাখ্যা
♦ Humble
English meaning: not proud or not believing that you are important
Bangla meaning:  বিনয়ী; নম্র; বিনম্র; বিনীত; নিরভিমান; বিনয়নম্র

Options
ক) Successful: সফল/সিদ্ধ/সাফল্যমণ্ডিত/সার্থক/কৃতকার্য হওয়া; সিদ্ধিলাভ করা
খ) Proud:  উদ্ধত; অহংকারী; প্রগলভ; অহংকৃত; দাম্ভিক/ গর্বিত; মর্যাদাবান
গ) Challenge: শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্বযুদ্ধ ইত্যাদিতে আহ্বান।

অপশন গুলো বিবেচনা করে দেখা যায়, Humble শব্দটির opposite word - Proud.

Source: Cambridge & Accessible Dictionary.
৭৮.
Calm (Opposite Word)
  1. Agitated
  2. Peace
  3. Composure
  4. None of these
ব্যাখ্যা
♦ Calm
English meaning: peaceful, quiet, and without worry.
Bangla meaning: স্থির; শান্ত; নিস্তরঙ্গ।

Options,
ক) Agitated: আলোড়িত/বিক্ষুব্ধ করা; নাড়া দেওয়া।
খ) Peace: শান্তি; শান্ত অবস্থা; প্রশান্তি; নির্জনতা
গ) Composure: শান্তি; স্থৈর্য; আত্মসংবরণ

অপশন গুলো বিবেচনা করে দেখা যায়, Calm শব্দটির opposite word - Agitated.

Source: Cambridge & Accessible Dictionary.
৭৯.
Lend (Opposite Word)
  1. Rent
  2. Borrow
  3. Deny
  4. None of these
ব্যাখ্যা
• Lend শব্দটির opposite word - Borrow.

♦ Lend

English meaning: to give something to someone for a short period of time, expecting it to be given back
Bangla meaning: ধার দেওয়া; সাময়িকভাবে ব্যবহার করতে দেওয়া।

Borrow:
English Meaning: to get or receive something from someone with the intention of giving it back after a period of time.
Bangla Meaning: ধার বা কর্জ করা; ঋণরূপে গ্রহণ করা।

Other options,
ক) Rent: ভাড়া।
গ) Deny: সত্য বলে স্বীকার না-করা; অসত্য বলে ঘোষণা করা; অস্বীকার করা

Source: Cambridge & Accessible Dictionary.
৮০.
Difference (Opposite Word)
  1. Inference
  2. Disagreement
  3. Permission
  4. None of these
ব্যাখ্যা
♦ Difference
English meaning: the way in which two or more things which you are comparing are not the same/ a disagreement
Bangla meaning: পার্থক্য/ মতানৈক্য/ সামান্য/কিছু/বেশ গুরুত্বপূর্ণ।

Options,
ক) Inference: অনুমান; উপপত্তি; অনুমিতি
খ) Disagreement: মতানৈক্য; ভিন্নমত; মতভেদ; বৈসাদৃশ্য; ছোট কলহ
গ) Permission: অনুমতি; সম্মতি

অপশন গুলো বিবেচনা করে দেখা যায়, Difference শব্দটির opposite word - None of these.

Source: Cambridge & Accessible Dictionary.
৮১.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল।]

ঢাকায় এ বছর ‘কোটি টাকার সুপার কাপ’ ফুটবল খেলা হয় কবে?
  1. ২৬ মার্চ
  2. ২৭ মার্চ
  3. ১ জানুয়ারি
  4. ১৬ ডিসেম্বর
অনির্ধারিত
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপুর্ণ নয়।]
৮২.
বাংলাদেশে চিনি কল কয়টি?
  1. ১০
  2. ১৫
ব্যাখ্যা
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (BSFIC):
- BSFIC এর পুর্ণ রূপ: Bangladesh Sugar and Food Industries Corporation.
- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ১৫টি চিনিকল, ১টি ডিস্টিলারি ইউনিট, ১টি ইঞ্জিনিয়ারিং কারখানা, ১টি জৈবসার কারখানা ও ২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান নিয়ে কর্মকান্ড পরিচালনা করছে।
- চিনিকলগুলোতে ২০২২-২৩ অর্থবছরে ৫২,৯৪৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে ২১,৩১৩ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৮৩.
কোন কোন মাসে কাল-বৈশাখী ঝড় হয়?
  1. ফাল্গুন-চৈত্র
  2. চৈত্র-বৈশাখ
  3. বৈশাখ-জৈষ্ঠ্য
  4. বৈশাখ
ব্যাখ্যা
কালবৈশাখী ঝড়:
- বাংলাদেশের কালবৈশাখী ঝড় গ্রীষ্মকালীন জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য।
- বৈশাখ মাসের শেষের দিকে এ ঝড় হতে দেখা যায় বলে একে কালবৈশাখী ঝড় বলে।
- সাধারণ বৈশাখ-জ্যৈষ্ঠের প্রবল গরমের সময় কালবৈশাখী ঝড় হয় বাংলাদেশে।
- কাল শব্দের অর্থ ধ্বংস এবং বৈশাখ মাসে উৎপত্তি হয় বলে একে কালবৈশাখী নামে অভিহিত করা হয়।

উল্লেখ্য,
- মার্চ-এপ্রিল মাসে সন্ধ্যার দিকে আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড়ো হাওয়া প্রবাহিত হয়
- এ ঝড়ে বাৎসরিক বৃষ্টিপাতের প্রায় এক-পঞ্চমাংশ সংঘটিত হয়।
- অনেক সময় বৃষ্টিপাতের সাথে শিলাবৃষ্টিও হয়ে থাকে।
- দেশের পূর্বাঞ্চলে এ ঝড় অধিক হয়ে থাকে।
- কালবৈশাখী ঝড়ে মানুষ, পশুপাখি ও সম্পদহানি ঘটে এবং কাঁচা ঘরবাড়ি ধ্বংস হয়।
- এছাড়া ফসলেরও ব্যাপক ক্ষতি হয়।

উৎস: i) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
         ii) ২২ এপ্রিল ২০২২, বিবিসি বাংলা।
৮৪.
বাংলাদেশে সামুদ্রিক বন্দর কয়টি?
ব্যাখ্যা
সমুদ্র বন্দর:
- বাংলাদেশে সামুদ্রিক বন্দর ৩টি।
- এগুলো হলো:
১. চট্টগ্রাম সমুদ্র বন্দর:
- চট্টগ্রাম বন্দর বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম শহরে অবস্থিত বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর।
- এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।

২. মংলা সমুদ্র বন্দর:
- মংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাগেরহাট জেলায় অবস্থিত।
- এটা দেশের ২য় বৃহত্তম সমুদ্র বন্দর।
- বন্দরটি প্রতিষ্ঠিত হয় ১ ডিসেম্বর, ১৯৫০ সালে।
- এটি পশুর নদী ও মংলা নদীর সংযোগস্থলে অবস্থিত।

৩. পায়রা গভীর সমুদ্র বন্দর:
- বাংলাদেশের ৩য় সমুদ্র বন্দর 'পায়রা বন্দর' পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলের পশ্চিম তীরে অবস্থিত।
- এটি বাংলাদেশের তৃতীয় এবং দক্ষিণ এশিয়ার একমাত্র গভীর সমুদ্র বন্দর।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৮৫.
২৪ এপ্রিল ২০০৯ তারিখে বাংলা সনের কত তারিখ কোন মাস?
  1. ৮ই বৈশাখ
  2. ৯ই বৈশাখ
  3. ১০ই বৈশাখ
  4. ১১ই বৈশাখ
ব্যাখ্যা
ইংরেজি থেকে বাংলা সন তারিখ বের করার পদ্ধতি:
- ইংরেজি সন থেকে ৫৯৩ বিয়োগ করলে বাংলা সন পাওয়া যায়।
- যে কোন ইংরেজি সন, মাস, তারিখ থেকে ৫৯৩ বছর ৩ মাস ১৩দিন বিয়োগ করতে হবে।
- তাহলেই বাংলা তারিখ পাওয়া যাবে।

সুতরাং, 
- ২৪ এপ্রিল ২০০৯ তারিখে বাংলা সন হবে ১৪১৬ সনের বৈশাখ মাসের ১১ তারিখ।
- অর্থাৎ তারিখটি হবে ১১ই বৈশাখ, ১৪১৬।
৮৬.
ঢাকা কোন নদীর তীরে অবস্থিত?
  1. তুরাগ
  2. শীতলক্ষ্যা
  3. বালু
  4. বুড়িগঙ্গা
ব্যাখ্যা
ঢাকা:
- ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
- প্রায় সাতশত বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী বন্দর নগরী ঢাকা।
- মোঘল সমাট্র জাহাঙ্গীরের আমলে ১৬০৮ সালে ঢাকায় রাজধানী স্থাপিত হলে বিশ্বব্যাপী এ নগরীর মর্যাদা ও গুরুত্ব বেড়ে যায়।

উল্লেখ্য,
- বুড়িগঙ্গা নদী বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পাশ দিয়ে প্রবাহিত একটি নদী।
- ব্রহ্মপুত্র আর শীতলক্ষ্যার পানি এক স্রোতে মিশে নতুন একটি স্রোত বয়ে চলে।
- সেই স্রোতটির নাম হয় বুড়িগঙ্গা নদী।
- বর্তমানে এটা ধলেশ্বরীর শাখাবিশেষ।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৮৭.
ঢাকার প্রাচীন নাম কি?
  1. জাহাঙ্গীরনগর
  2. ইসলামপুর
  3. সোনারগাঁ
  4. ঢাকা
ব্যাখ্যা
রাজধানী ঢাকা:
- এটি বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বৃহত্তম শহর
- মোঘল সম্রাট জাহাঙ্গীরের ইচ্ছানুযায়ী ১৬১০ সালে ঢাকাকে সর্বপ্রথম সুবাহ বাংলার রাজধানী ঘোষণা করা হয়।
- ঢাকার প্রাচীন নাম জাহাঙ্গীরনগর।
- সম্রাট জাহাঙ্গীর-এর নাম অনুসারে রাজধানীর নাম জাহাঙ্গীরনগর রাখা হয়।
- সম্রাট জাহাঙ্গীরের জীবিতকাল পর্যন্ত এ নাম বজায় ছিলো।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৮৮.
‘কবর’ কবিতার কবি কে?
  1. সুকান্ত ভট্টাচার্য
  2. শামসুর রাহমান
  3. কাজী নজরুল ইসলাম
  4. জসীমউদ্‌দীন
ব্যাখ্যা
• ‘কবর’ কবিতার কবি - জসীমউদ্‌দীন

'কবর' কবিতা:
- 'কবর' জসীমউদ্‌দীন এর প্রথম কাব্যগ্রন্থ 'রাখালী' (১৯২৭) এর অন্তর্ভুক্ত কবিত।
- কবিতাটি প্রথম 'কল্লোল' পত্রিকায় ছাপা হয়।
- জসীমউদ্‌দীন এর ছাত্রাবস্থায় কবিতাটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকাভুক্ত হয়।

জসীমউদ্‌দীন:
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি  ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস একই জেলার গোবিন্দপুর গ্রামে।
- তিনি ছিলেন কবি, শিক্ষাবিদ।
- তাঁর কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- তাঁকে 'পল্লিকবি' বলা হয়।
- তাঁর রচিত কবিতাগুলোতে কুশলতার সঙ্গে গ্রামীণ জীবনের নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে।
- তাঁর রচিত 'নক্সী কাঁথার মাঠ' (১৯২৯) গাথাকাব্যটি E.M. Millford কর্তৃক ' The Field of the Embroidered Quilt' নামে ইংরেজিতে অনূদিত হয়।
- ১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি ঢাকায় মারা যান।

তাঁর রচিত বিখ্যাত গাথাকাব্য:
- নক্সী কাঁথার মাঠ,
- সোজন বাদিয়ার ঘাট,
- মা যে জননী কান্দে ইত্যাদি।

তাঁর রচিত খণ্ড কবিতার সংকলন:
- রাখালী,
- সুচয়নী,
- বালুচর,
- ধানক্ষেত,
- মাটির কান্না,
- রূপবতী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৮৯.
উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয় কোন সালে?
  1. ১৭৫০
  2. ১৭৫৭
  3. ১৮৫০
  4. ১৮৫৭
ব্যাখ্যা
সিপাহী বিদ্রোহ:
- এটি ছিল ব্রিটিশ শাসন অবসানকল্পে ভারতীয়দের প্রথম জাতীয় সংগ্রাম বা ‘স্বাধীনতা লড়াই'।
- ১৮৫৭ সালের ২৯ মার্চ ব্যারাকপুরের সেনানিবাসে ‘মঙ্গল পান্ডে' নামক একজন সিপাহী প্রকাশ্যে বিদ্রোহ করে।
- ক্রমে এ বিদ্রোহ মিরাট, দিল্লি, বেরলী, ফতেহপুর, কানপুর, বুন্দেল খণ্ড, রোহিলা খণ্ড, এলাহাবাদ, অযোধ্যা, কলকাতা, বিহার, চট্টগ্রাম, ঢাকা, যশোর এবং দিনাজপুর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে।
- বিদ্রোহীরা মোগল সম্রাট ২য় বাহাদুর শাহকে ভারতের বাদশাহ ও বিদ্রোহের নেতা ঘোষণা করে।
- মারাঠা নেতা নানা সাহেব, ঝাঁসির রাণি লক্ষ্মীবাঈ, মৌলভী লিয়াকত আলী, মৌলভী আহম্মদ উল্লাহ প্রমুখ বিদ্রোহে সক্রিয়ভাবে অংশ নেন।
- সিপাহীরা জেলখানা ভেঙ্গে কয়েদিদের মুক্তি, খাজাঞ্চিখানা লুঠ এবং সর্বত্র ব্রিটিশদের আক্রমণ করে।
- এ লড়াই শুধু সিপাহীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ভারতের হিন্দু-মুসলমান নির্বিশেষে ব্যাপক গণমানুষ এর প্রতি সমর্থন ও সহানুভূতি প্রকাশ করে।

এ সংগ্রামের কারণকে পরোক্ষ ও প্রত্যক্ষ এ দু শ্রেণীতে ভাগ করা যায়।
পরোক্ষ কারণ:
- রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সামরিক অসন্তোষ।
প্রত্যক্ষ কারণ:
- ১৮৫৬ সালে সেনাবাহিনীতে ‘এনফিল্ড রাইফেল' প্রচলন করা হয়।
- এতে ব্যবহৃত কার্তুজ দাঁতে কেটে ভরতে হতো।
- গুজব রটে যে, এ কার্তুজে শুকর ও গরুর চর্বি মেশানো আছে।
- এটি ধর্মনাশের একটি পরিকল্পিত ও সূক্ষ্ম ষড়যন্ত্র বলে ভারতের হিন্দু-মুসলমান সিপাহীদের মধ্যে দারুন বিক্ষোভের সূচনা করে। 

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯০.
কোন সাঁতারু ইংলিশ চ্যানেল রেকর্ড সময়ে অতিক্রম করেন?
  1. মার্ক স্পিৎজ
  2. মাইকেল ফেল্পস্
  3. ব্রজেন দাস
  4. ক্যাপ্টেন হাফিজ
ব্যাখ্যা
ব্রজেন দাস:
- ব্রজেন দাস বাংলাদেশের একজন বাঙালি সাঁতারু।
- তিনিই প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেন।
- ১৯৫৮ সালের ১৮ আগস্ট তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
- তিনি মোট ৬ বার ইংলিশ চ্যানেল পাড়ি দেন।
- সর্বশেষ ১৯৬১ সালে ১০ ঘণ্টা ৩৫ মিনিটে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বিশ্বরেকর্ড গড়েন।
- ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৯৯৯ সালে তিনি মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
- ১৯৯৮ সালের ১ জুন তিনি মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য,
ইংলিশ চ্যানেল:

- ইংলিশ চ্যানেল আটলান্টিক মহাসাগরের একটি অংশ।
- এটি উত্তর ফ্রান্স থেকে গ্রেট ব্রিটেনের দ্বীপকে পৃথক করে।
- এই চ্যানেল উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। 

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) Britannica.
৯১.
গাছপালা বায়ুমণ্ডলে কি ত্যাগ করে?
  1. অক্সিজেন
  2. হিলিয়াম
  3. নাইট্রোজেন
  4. কার্বন-ডাই-অক্সাইড
ব্যাখ্যা
আমাদের দেশের জন্য বনায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
কেননা - 
- পরিবেশের ভারসাম্য রক্ষায় কোনো দেশের মোট আয়তনের ন্যূনতম ২৫ ভাগ বনভূমি থাকতে হয়। 
- বাংলাদেশে বনভূমির পরিমাণ মোট আয়তনের শতকরা ১৭ ভাগ। 
- গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায়। 
- গাছপালা বিভিন্ন ছোট জীবজন্তু ও পাখির আশ্রয়স্থল হিসাবে কাজ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। 
- গাছপালা বিভিন্ন দুর্যোগ থেকে জীবজগতকে রক্ষা করে। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৯২.
সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কোথায় জন্মগ্রহণ করেন?
  1. ব্রাহ্মণবাড়িয়া
  2. চট্টগ্রাম
  3. মুর্শিদাবাদ
  4. কোলকাতা
ব্যাখ্যা
সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ:
- ১৮৬২ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে এক সঙ্গীতপরিবারে তাঁর জন্ম।
- তিনি ছিলেন বিশ্ববিখ্যাত সঙ্গীতজ্ঞ।
- আলাউদ্দিন খাঁ'র ডাক নাম ছিল ‘আলম’।
- ১৯৩৫ সালে তিনি নৃত্যশিল্পী উদয়শঙ্করের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন।
- তিনিই ভারতীয় উপমহাদেশের রাগসঙ্গীতকে সর্বপ্রথম পাশ্চাত্যের শ্রোতাদের নিকট পরিচিত করান।
- তিনি নৃত্যাচার্য উদয়শঙ্কর পরিচালিত নৃত্যভিত্তিক ‘কল্পনা’ শীর্ষক একটি ক্ল্যাসিকধর্মী ছায়াছবিতে আবহসঙ্গীতে সরোদ পরিবেশন করেন।
- আলাউদ্দিন খাঁ সরোদে বিশেষত্ব অর্জন করেন।
- সহজাত প্রতিভাগুণে তিনি সরোদবাদনে ‘দিরি দিরি’ সুরক্ষেপণের পরিবর্তে ‘দারা দারা’ সুরক্ষেপণ-পদ্ধতি প্রবর্তন করেন।
- সেতারে সরোদের বাদনপ্রণালী প্রয়োগ করে সেতারবাদনেও তিনি আমূল পরিবর্তন আনেন।
- এভাবে তিনি সঙ্গীতজগতে এক নতুন ঘরানার প্রবর্তন করেন, যা ‘আলাউদ্দিন ঘরানা’ বা শ্রেণী ‘মাইহার ঘরানা’ নামে পরিচিতি লাভ করে।
- তিনি দেশিয় বাদ্যযন্ত্রের সমন্বয়ে অর্কেস্ট্রার স্টাইলে একটি যন্ত্রীদল গঠন করে নাম দেন ‘রামপুর স্ট্রিং ব্যান্ড’
- ব্রিটিশ সরকার তাঁকে ‘খাঁ সাহেব’ উপাধিতে ভূষিত করে।
- অতঃপর ভারত সরকার তাঁকে একে একে ‘সঙ্গীত নাটক আকাদেমী সম্মান’ (১৯৫২), ‘পদ্মভূষণ’ (১৯৫৮) ও ‘পদ্মবিভূষণ’ (১৯৭১); বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ‘দেশিকোত্তম’ (১৯৬১) এবং দিল্লি বিশ্ববিদ্যালয় ‘ডক্টর অব ল’ উপাধিতে ভূষিত করে।
- ১৯৫৪ সালে তিনি ভারত সরকার কর্তৃক প্রথম সঙ্গীত নাটক আকাদেমীর ফেলো নির্বাচিত হন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ্ মুসলিম হল তাঁকে আজীবন সদস্যপদ দান করে।
- তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমন্ত্রণে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে আমন্ত্রিত অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।
- ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র তালিমের গুণে তাঁর পুত্র সরোদশিল্পী ওস্তাদ আলী আকবর খান বিশ্ববিখ্যাত হয়েছেন। ভারত সরকার কর্তৃক ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মবিভূষণ’ উপাধিতে ভূষিত হয়েছেন।
- তাঁর জামাতা সেতারশিল্পী পন্ডিত রবিশঙ্কর বিশ্বখ্যাত হয়েছেন এবং ভারত সরকার কর্তৃক ‘পদ্মভূষণ’, ‘পদ্মবিভূষণ, ও ‘ভারতরত্ন’ উপাধিতে ভূষিত হয়েছেন। 
- তিনি ১৯৭২ সালে মৃত্যুবরণ করেন।

উৎস: বাংলাপিডিয়া।
৯৩.
বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু কোনটি?
  1. যমুনা
  2. হার্ডিঞ্জ
  3. ভৈরব
  4. তিস্তা
ব্যাখ্যা
হার্ডিঞ্জ ব্রিজ:
- হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেলসেতু।
- পাবনা জেলার পাকশী রেলস্টেশনের দক্ষিণে পদ্মা নদীর ওপর এই সেতু অবস্থিত।
- তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয়।
- হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য প্রায় ১.৮ কিলোমিটার।
- ব্রিজের ওপর দুটি ব্রডগেজ রেললাইন রয়েছে।
- প্রধান প্রকৌশলী ছিলেন রবার্ট।
- ব্রিজের প্রথম প্রকল্প প্রণয়ন করেন স্যার এস এম রেলডলস।
- এই ব্রিজে রয়েছে ১৫টি মূল স্প্যান।
- মূল স্প্যান ছাড়াও দুপাশে রয়েছে তিনটি করে অতিরিক্ত ল্যান্ড স্প্যান।
- ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে ব্রিজের ১২ নম্বর স্প্যানটি ক্ষতিগ্রস্ত হয়।
- স্বাধীনতার পর ব্রিজটিকে মেরামত করে আগের অবস্থানে ফিরিয়ে আনা হয়।

 উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৯৪.
বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত?
  1. রাজশাহী
  2. বগুড়া
  3. দিনাজপুর
  4. ঢাকা
ব্যাখ্যা
বরেন্দ্র জাদুঘর:
- বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের প্রথম জাদুঘর।
- এটি রাজশাহী শহরের কেন্দ্রস্থল হাতেম খাঁন মহল্লায় অবস্থিত। 
- এটি বরেন্দ্র রিসার্চ সোসাইটির একটি বড় অর্জন।
- বরেন্দ্র অঞ্চলের রাজন্যবর্গ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য ১৯১০ সালে এটি প্রতিষ্ঠা করেন।
- ১৯১৩ খ্রিষ্টাব্দের ১৩ নভেম্বর বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন। 
- বরেন্দ্র গবেষণা জাদুঘরে প্রদর্শিত সুষমামন্ডিত শত শত মূর্তি, রাজ্যপালের ভাতুরিয়া লিপি, প্রথম মহিপালের রাজভিটালিপি, দেওপাড়া প্রশস্তি এবং লক্ষণ সেনের বাগবাড়ী প্রশস্তিতে বরেন্দ্রের নিজস্ব শিল্প ঘরানার যথার্থতা উন্মোচিত হয়েছে।
- বরেন্দ্র গবেষণা জাদুঘরে রয়েছে সমৃদ্ধশালী একটি পুঁথি সংগ্রহশালা।
- এছাড়াও রয়েছে প্রায় পনেরো হাজার দুষ্প্রাপ্য গ্রন্থ ও পত্রিকা সমৃদ্ধ একটি গ্রন্থাগার।
- বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটি পরিচালনা করে থাকে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৯৫.
১ কিলোগ্রাম সমান কত সের?
  1. ১.০৭
  2. ১.১
  3. ১.১৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কিলোগ্রাম সমান কত সের?

সমাধান:
আমরা জানি,
১ কিলোগ্রাম = ১.০৭১৭ সের
৯৬.
১ মেট্রিক টন সমান কত কিলোগ্রাম?
  1. ৫০০
  2. ৭৫০
  3. ১০০০
  4. ১২০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মেট্রিক টন সমান কত কিলোগ্রাম?

সমাধান:
আমরা জানি,
১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম
৯৭.
সূর্য-রশ্মিতে কোন ভিটামিন পাওয়া যায়?
  1. K
  2. A
  3. C
  4. D
ব্যাখ্যা
ভিটামিন ডি: 
- একমাত্র প্রাণিজ উৎস থেকেই ভিটামিন D পাওয়া যায়। 
- ভিটামিন ডি সূর্যালোকের অতিবেগুনি রশ্মির সাহায্যে মানুষের ত্বকে সংশ্লেষিত হয়। 
- ডিমের কুসুম, দুধ এবং মাখন ভিটামিন D- এর প্রধান উৎস। 
- বাধাঁকপি, যকৃৎ এবং তেলসমৃদ্ধ মাছে ভিটামিন D পাওয়া যায়। 

- ভিটামিন D শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যা হাড় তৈরির কাজে লাগে। 
- ভিটামিন D -এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়। 
- দৈনিক চাহিদা থেকে বেশি পরিমাণে ভিটামিন D গ্রহণ করলে শরীরের ক্ষতি হয়। এর ফলে অধিক ক্যালসিয়াম ও ফসফরাস শোষিত হওয়ায় রক্তে এদের পরিমাণ বৃদ্ধি পায়। 
- যে কারণে বৃক্ক (কিডনি), হৃৎপিন্ড, ধমনি ইত্যাদিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমা হতে থাকে। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৯৮.
কোন প্রকার মাটি চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী?
  1. বেলে
  2. দোঁ-আশ
  3. এঁটেল
  4. কংকর
ব্যাখ্যা
- ফসল উৎপাদনের জন্য দো-আঁশ মাটি উত্তম, কারণ এই মাটিতে বালি, পলি, কর্দমকণা প্রায় সমান অনুপাতে বিদ্যমান থাকে। 
- এ মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে তাই চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী। 
- এ মাটির পানি ধারণ ও শোষণ ক্ষমতা উভয় বেশি। 
- বাংলাদেশের অধিকাংশ মাটি দো-আঁশ মাটি। 
- কৃষিক্ষেত্রে দো-আঁশ মাটিকে আদর্শ মাটি বলা হয়। 

উৎস: কৃষি শিক্ষা, অষ্টম শ্রেণি।
৯৯.
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চালকল রয়েছে?
  1. দিনাজপুর
  2. বরিশাল
  3. ময়মনসিংহ
  4. নওগাঁ
ব্যাখ্যা
চালকল:
- বাংলাদেশে প্রধান খাদ্যশস্য চালের অন্যতম বৃহত্তম সরবরাহকেন্দ্র উত্তরের জেলা নওগাঁ।
- সারা দেশের বিভিন্ন স্থানে চালের সবচেয়ে বড় সরবরাহ যায় এ জেলা থেকেই।
- বাংলাদেশের নওগাঁ জেলায় সবচেয়ে বেশি চালকল রয়েছে।
- নওগাঁর প্রায় ৯০ শতাংশ জমিতেই ধান চাষ হয়ে থাকে।
- বেশি পরিমাণ ধান উৎপাদিত হওয়ায় স্থানীয় লোকজন গর্ব করে নওগাঁ জেলাকে ‘ধানের রাজধানী’ বলেন।
- এখানকার অর্থনীতিও ধাননির্ভর।

উল্লেখ্য,
- জেলা চালকল মালিক সমিতি সূত্রে জানা গেছে, এ জেলায় ১ হাজার ২০০ চালকল রয়েছে।
- এগুলোর মধ্যে স্বয়ংক্রিয় চালকল ৫৫, বাকি ১ হাজার ১৪৫টি হাসকিং মিল (পুরোনো ম্যানুয়াল পদ্ধতির চালকল)। 
- নওগাঁর ১১টি উপজেলার মধ্যে সদর ও মহাদেবপুর উপজেলাতেই ৯৫ শতাংশ চালকল অবস্থিত।

 উৎস: i) ২৬ অক্টোবর ২০১৯, প্রথম আলো।
          ii) ৬ আগস্ট ২০২৩, ঢাকা পোস্ট।
১০০.
মালয়েশিয়ার মুদ্রার নাম কি?
  1. রিঙ্গিত
  2. দেরহাম
  3. মালয়েশিয়ান ডলার
  4. রুপিস
ব্যাখ্যা
মুদ্রা:
- হাইতির মুদ্রার নাম গুর্দে,
- তুরস্কের মুদ্রার নাম লিরা,
- পানামার রাজধানীর নাম বেলবো,
- ব্রাজিলের মুদ্রা রিয়েল,
- জাপানের মুদ্রা ইয়েন,
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং,
- মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত,
- মিয়ানমারের মুদ্রা কিয়াট,
- রাশিয়ার মুদ্রা রুবল,
- যুক্তরাজ্য, মিশর, দক্ষিণ সুদান, লেবানন, সিরিয়া, সুদান প্রভৃতি দেশের মুদ্রা পাউন্ড,
- ইউরোপিয় মুদ্রা ইউরো,
- মেক্সিকো, ফিলিপাইন, আর্জেন্টিনা, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, চিলি, কলম্বিয়া, উরুগুয়ের মুদ্রা পেসো।

উৎস: Britannica.