পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ২৭ মার্চ, ২০২৪সময়40 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক শিক্ষক নিয়োগ - ২০২০ (দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ - ২০.০৫.২০২২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ২৭ মার্চ, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
প্রকৃত গতি প্রতি ৬০ মিনিটে ৭কি.মি. এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কি.মি. পথ যেতে ১৮০ মিনিট সময় লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘন্টা (hour) সময় লাগবে?
  1. ক) ১২
  2. খ) ১৪
  3. গ) ১৩
  4. ঘ) ১১
সঠিক উত্তর:
ঘ) ১১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১১
ব্যাখ্যা
আমরা জানি, ১ ঘণ্টা = ৬০ মিনিট 
                   ৩ ঘণ্টা = ১৮০ মিনিট 
 
স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ = ৩৩/৩ = ১১ কি.মি/ঘন্টা
∴ স্রোতের বেগ = ১১ - ৭ = ৪ কি.মি./ঘন্টা
স্রোতের প্রতিকূলে বেগ = ৭ - ৪ = ৩ কি.মি./ঘন্টা
স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সময় লাগবে = ৩৩/৩ ঘন্টা = ১১ ঘন্টা।
.
‘অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে’- এখানে ‘ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে?
  1. ক) জন্মভূমির আশ্রয়
  2. খ) জন্মভূমির প্রকৃতি
  3. গ) মায়ের কোল
  4. ঘ) গাছের ছায়া
সঠিক উত্তর:
ক) জন্মভূমির আশ্রয়
উত্তর
সঠিক উত্তর:
ক) জন্মভূমির আশ্রয়
ব্যাখ্যা
- উল্লিখিত পঙতিটি রবীন্দ্রনাথের দেশপ্রেমমূলক কবিতা ''জন্মভূমি'' কবিতার অংশ। 
- ‘অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে’- এখানে ‘ছায়া’ বলতে নিজ জন্মভূমিতে আশ্রয় পাওয়ার কথা বলতে চেয়েছেন, কারণ কবি জন্মভূমির প্রতি হৃদয়ের মাঝে গভীর টান অনুভব করেন।
- নিম্নোক্ত চরণগুলোতে কবি ব্যক্ত করেছেন মাতৃভূমি তার কাছে মায়ের মতো; আঁখি মেলে তিনি প্রথম দেশের আলো দেখেছেন। 
 
 ''জন্মভূমি'' কবিতাটি নিম্নরূপ:
 
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে॥

জানি নে তোর ধনরতন
আছে কি না রানির মতন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে॥

কোন্‌ বনেতে জানি নে ফুল
গন্ধে এমন করে আকুল,
কোন্‌ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে॥

আঁখি মেলে তোমার আলো
প্রথম আমার চোখ জুড়ালো,
ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে॥
.
পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫:১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
খ) ৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬
ব্যাখ্যা
পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি (৩০ × ২) = ৬০ বছর
ধরি, পুত্রের  বর্তমান বয়স  x বছর 
      পিতার বর্তমান বয়স = (60-x) বছর 
 
প্রশ্নমতে, 
(60 - x + 6)/(x + 6) = 5 : 1
=> (66 - x)/(x + 6) = 5 /1
=>66 -x = 5x + 30
=> 6x = 36
=> x = 6
 
.
‘শোন একটি মুজিবরের থেকে' গানটির গীতিকার কে?
  1. ক) অংশুমান রায়
  2. খ) আপেল মাহমুদ
  3. গ) আলতাফ মাহমুদ
  4. ঘ) গৌরীপ্রসন্ন মজুমদার
সঠিক উত্তর:
ঘ) গৌরীপ্রসন্ন মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গৌরীপ্রসন্ন মজুমদার
ব্যাখ্যা
- ১৯৭১ সালের এপ্রিলে শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটির প্রেক্ষিতে  আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাজানো হয়েছিল একটি গান।
- গানটা ছিল ''শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি... বাংলাদেশ, আমার বাংলাদেশ।''
- গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
- সুরকার ও কণ্ঠশিল্পী: অংশুমান রায়
- সঙ্গীতায়োজন: দীনেন্দ্র চৌধুরী
 
এর একটা ইংরেজি অনুবাদও হয়েছিল: A Milliion Mujiburs Singing নামে।
 
উৎস: বিবিসি ওয়েবসাইট, বঙ্গবন্ধু আর্কাইভ। 


.
নিচের কোনটি ঋণাত্নক কাজের উদাহরণ?
  1. ক) সমতল পথে হাঁটা
  2. খ) গাছ থেকে নিচে নামা
  3. গ) একটি দেয়ালকে ধাক্কা দেওয়া
  4. ঘ) সিঁড়ি দিয়ে উপরে ওঠা
সঠিক উত্তর:
ঘ) সিঁড়ি দিয়ে উপরে ওঠা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সিঁড়ি দিয়ে উপরে ওঠা
ব্যাখ্যা
ধনাত্মক কাজ: যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায় তখন বল যে কাজ সম্পন্ন করে তাকে বলের
দ্বারা কাজ বা ধনাত্মক কাজ বলা হয়।
একটি বস্তু উপর থেকে ফেলে দিলে বস্তুটি অভিকর্ষ বলের দিকে পড়বে,
ফলে বস্তুর উপর অভিকর্ষ বল দ্বারা কাজ সম্পন্ন হবে। এটি ধনাত্মক কাজ।

ঋণাত্মক কাজ: যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিকে সরে যায় তাহলে সেই বল যে কাজ সম্পন্ন করে
তাকে বলের বিরুদ্ধে কাজ ঋণাত্মক কাজ বলে। 
একটি বস্তুকে মাটি থেকে উপরে ওঠালে বস্তুর উপর অভিকর্ষজ বল নিচের দিকে ক্রিয়া করে। এক্ষেত্রে বল ও সরণ বিপরীতমুখী হওয়ায় অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ সম্পন্ন হবে। এটি ঋণাত্মক কাজ।
 
উপরের ব্যাখ্যা অনুযায়ী, সিঁড়ি দিয়ে উপরে ওঠা একটি ঋণাত্মক কাজ। 
 
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশবিদ্যালয় 
.
What is the meaning of the word ` Vice Versa'?
  1. ক) The terms being exchanged
  2. খ) For example
  3. গ) Face to face
  4. ঘ) Namely
সঠিক উত্তর:
ক) The terms being exchanged
উত্তর
সঠিক উত্তর:
ক) The terms being exchanged
ব্যাখ্যা
Vice versa (Adverb)
English Meaning: with the main items in the preceding statement the other way round.
Bangla Meaning: cruise from Cairo to Aswan or vice versa"
Synonym: conversely, inversely, the other way round, contrariwise

Source: Oxford Dictionary
.
৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ক) ৫৬
  2. খ) ৫৮
  3. গ) ৫৩
  4. ঘ) ৫৫
সঠিক উত্তর:
ক) ৫৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫৬
ব্যাখ্যা
৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যথাক্রমে ৯৭ ও ৪১
সুতরাং, ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর = ৯৭-৪১ = ৫৬
.
A sentence is a group of words that expresses a complete -
  1. ক) predicate
  2. খ) fragment
  3. গ) thought
  4. ঘ) paragraph
সঠিক উত্তর:
গ) thought
উত্তর
সঠিক উত্তর:
গ) thought
ব্যাখ্যা
Sentence এর সংজ্ঞা: a group of words that makes a complete sense is called a sentence. 
অর্থাৎ সম্পূর্ণ অর্থপ্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে ‍sentence বলে।

Paragraph = এটি মূলত অনেকগুলো বাক্যের একটি সুবিন্যস্ত অর্থবোধক সমষ্টি।
Predicate = ‍subject সম্পর্কে যে অংশ কিছু বলে।
Fragment = খণ্ডাংশ

উৎস: High School English Grammar & Composition (wren & martin)
.
ফলের দোকান থেকে ১৮০টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯টি আম পঁচে গেল । শতকরা কতটি আম ভালো আছে?
  1. ক) ৯০
  2. খ) ৭৫
  3. গ) ৮০
  4. ঘ) ৯৫
সঠিক উত্তর:
ঘ) ৯৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯৫
ব্যাখ্যা
আম ভাল আছে
= (১৮০ - ৯) টি
= ১৭১ টি 

ভাল আম ও মোট আমের অনুপাত
= ১৭১/১৮০

শতকরা ভাল আমের পরিমান
= (১৭১/১৮০) × ১০০%
= ৯৫ টি
১০.
‘মাথা খাও, পত্র দিতে ভুলো না’- এখানে ‘মাথা’ খাওয়ার’ অর্থ কী?
  1. ক) আস্কারা পাওয়া
  2. খ) জ্ঞান দেয়া
  3. গ) অঙ্গ বিশেষ
  4. ঘ) দিব্যি দেয়া
সঠিক উত্তর:
ঘ) দিব্যি দেয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দিব্যি দেয়া
ব্যাখ্যা
‘মাথা খাও, পত্র দিতে ভুলো না’- এখানে ‘মাথা’ খাওয়ার’ অর্থ হলো দিব্যি দেয়া। 
 
দিব্যি অর্থ উত্তম; চমৎকার; সুন্দর।
ক্রিয়াবিশেষণ অর্থে বেশ ভালোভাবে; পরিষ্কার করে; স্পষ্টভাবে (ঠিক যে কোথায় হাসতে হবে একেক সময় দিব্যি বুঝে-রবীন্দ্রনাথ ঠাকুর)।
 
উৎস: বাংলা একাডেমি অভিধান। 
১১.
১৯৭ এর সাথে কত যোগ করলে সংখ্যাটি ৯,১৫ এবং ২৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ক) ২৯
  2. খ) ২৫
  3. গ) ২৭
  4. ঘ) ২৮
সঠিক উত্তর:
ঘ) ২৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৮
ব্যাখ্যা
৯,১৫ এবং ২৫ এর লসাগু = ২২৫
২২৫ - ১৯৭ = ২৮
 
১৯৭ এর সাথে ২৮ যোগ করলে সংখ্যাটি ৯,১৫ এবং ২৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 
১২.
কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) ব্যাংক
  2. খ) ই-অফিস
  3. গ) কাস্টমার কেয়ার
  4. ঘ) কল সেন্টার
সঠিক উত্তর:
খ) ই-অফিস
উত্তর
সঠিক উত্তর:
খ) ই-অফিস
ব্যাখ্যা
কাগজ ব্যবহার না করে অফিসের কাজকর্ম করার এই বিষয়টি আমাদের দেশে মাত্র শুরু হলেও ধারণাটি কিন্তু নতুন নয়।
১৯৭৫ সালে বিজনেস উইক নামের একটা ম্যাগাজিনে প্রথমবার এটি সম্পর্কে একটি প্রবন্ধ ছাপা হয়েছিল কিন্তু তখন সেটি ছিল অনেকটা কল্পবিজ্ঞানের মতো, কারণ এটি বাস্তবে রূপ দিতে হলে অফিসের সবার কাছে একটা কম্পিউটার থাকতে হবে- যেটি তখন কেউ চিন্তাও করতে পারত না।
এখন সেটি বাস্তবসম্মত হয়েছে। এখন অনেক অফিস পুরোপুরি কাগজবিহীন অফিসে পাল্টে গেছে। অফিসে কাগছে কিছু লিখতে হয় না- কম্পিউটারে লিখে একজন আরেকজনের কাছে পাঠিয়ে দেয়। কম্পিউটারগুলো নেটওয়ার্ক দিয়ে একটির সাথে আরেকটি যুক্ত হয়ে আছে কাজেই চোখের পলকে সব কাজকর্ম হয়ে যায়।

উৎস : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সপ্তম শ্রেণি
১৩.
নাটোরের দিঘাপাতিয়ার জমিদার বাড়িটি এখন কী নামে পরিচিত?
  1. ক) গণভবন
  2. খ) বঙ্গভবন
  3. গ) উত্তরা গণভবন
  4. ঘ) উত্তরবঙ্গ সংসদ ভবন
সঠিক উত্তর:
গ) উত্তরা গণভবন
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তরা গণভবন
ব্যাখ্যা
- ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন নাটোরের উত্তরা গণভবন। 
- ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে আজও সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নাটোরের দিঘাপতিয়া রাজবাড়ি। 
- স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিঘাপতিয়া রাজবাড়িকে ‘উত্তরা গণভবন’ নামকরণ করেন। 
 
উৎস: trinomulerjanala.ictd.gov.bd
১৪.
৯ কোটি সমান কত?
  1. ক) ৯ বিলিয়ন
  2. খ) ৯০ বিলিয়ন
  3. গ) ৯ মিলিয়ন
  4. ঘ) ৯০ মিলিয়ন
সঠিক উত্তর:
ঘ) ৯০ মিলিয়ন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯০ মিলিয়ন
ব্যাখ্যা
আমরা জানি, 
১ কোটি = ১০০ লক্ষ 
১ মিলিয়ন = ১০ লক্ষ 
 
সমাধান: ৯ কোটি = ৯ x ১০০ লক্ষ 
                           = ৯০ x ১০ লক্ষ 
                           = ৯০ মিলিয়ন

১৫.
ন্যাটোতে যোগ দেওয়া ইস্যুতে রাশিয়া সম্প্রতি কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে?
  1. ক) Finland
  2. খ) Denmark
  3. গ) Poland
  4. ঘ) Sweden
সঠিক উত্তর:
ক) Finland
উত্তর
সঠিক উত্তর:
ক) Finland
ব্যাখ্যা
- ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেয়ার আগ্রহে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় রাশিয়া।
- সম্প্রতি ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।
- তাদের দাবি, এর আগে সরবরাহ করা বিদ্যুতের দাম পরিশোধ না করায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
- উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের ১৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে।

উৎস: বিবিসি বাংলা
১৬.
হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে ‘চর্যাপদ' আবিষ্কার করেন?
  1. ক) চীনের রাজদরবার
  2. খ) নেপালের রাজদরবার
  3. গ) ভারতের গ্রন্থাগার
  4. ঘ) শ্রীলংকার গ্রন্থাগার
সঠিক উত্তর:
খ) নেপালের রাজদরবার
উত্তর
সঠিক উত্তর:
খ) নেপালের রাজদরবার
ব্যাখ্যা
-  চর্যাপদ বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া ]
১৭.
একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা ৭ টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয়মূল্য ৪৩ টাকা হলে কলমটির মূল্য কত?
  1. ক) ২৫
  2. খ) ২৮
  3. গ) ২৭
  4. ঘ) ২৯
অনির্ধারিত
ব্যাখ্যা
মনেকরি, কলমের মূল্য = x টাকা
সুতরাং, বইয়ের মূল্য = x +7 টাকা 

প্রশ্নমতে,
     x + x + 7 = 43
=> 2x +7 = 43
=> 2x = 36
=> x = 18
 
অতএব, কলমের মূল্য = ১৮ টাকা
 
সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো। 
১৮.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা ৬৩ বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭
ব্যাখ্যা
ধরি
একক স্থানীয় অঙ্ক = x
 দশক স্থানীয় অঙ্ক = y
∴ সংখ্যাটি = ১০y + x

অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হয় = ১০x + y

প্রশ্নমতে,
১০y + x + ৬৩ = ১০x + y
⇒৯x - ৯y = ৬৩
⇒৯(x - y) = ৬৩
∴ x - y = ৭
সুতরাং সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য = ৭
১৯.
He was brought to the police station for -
  1. ক) questioning
  2. খ) confinement
  3. গ) punishment
  4. ঘ) Judgement
সঠিক উত্তর:
ক) questioning
উত্তর
সঠিক উত্তর:
ক) questioning
ব্যাখ্যা
Police station (Noun)
English Meaning: The local office of the police in a town or part of a city
Bangla Meaning 
Example Sentence: He was taken to the police station for questioning.
অর্থ: তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
 
confinement অর্থ অবরোধ; আটকাবস্থা; বন্দিত্ব।
punishment অর্থ শাস্তি 
Judgement অর্থ বিচার 
 
Police station এর সাথে confinement, punishment, Judgement এর সম্পর্ক নেই। 
 
উৎস: Cambridge Dictionary
২০.
To everyone's surprise he got ___ the examination.
  1. ক) over
  2. খ) passed
  3. গ) through
  4. ঘ) failed
সঠিক উত্তর:
গ) through
উত্তর
সঠিক উত্তর:
গ) through
ব্যাখ্যা
Get through (Phrasal Verb):
Meaning: Pass a difficult or testing experience or period.
বাংলা অর্থ - পরীক্ষা সমাপ্ত বা পাস করা/নাগাল পাওয়া/ (কারো সঙ্গে) যোগাযোগ করা।

সুতরাং সঠিক উত্তর - গ) through
২১.
একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন ২০ কেজি। পাত্রের ওজন কত কেজি?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ৬
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
ঘ) ৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮
ব্যাখ্যা
ধরি পাত্রের ওজন = x
তেলের ওজন = y
শর্তমতে,
x + y = 32
x = 32 - y......... (1)


x + (y/2) = 20
32 - y + (y/2) = 20
64 - 2y + y = 40
64 - y = 40 
- y = 40 - 64 
- y = - 24
y = 24 


সমাধান করে পাই,
x, y = 8, 24

তাহলে পাত্রের ওজন = 8 কেজি 
২২.
শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র সমান ভাড়া বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র গিয়েছিল?
  1. ক) ৪৮
  2. খ) ৫০
  3. গ) ৬০
  4. ঘ) ৪০
সঠিক উত্তর:
গ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০
ব্যাখ্যা
ধরি,
প্রথম ছাত্রছাত্রী সংখ্যা ছিলো ক জন
∴প্রতিজনের ভাড়া ২৪০০/ক

অতিরিক্ত দশজন যাওয়াতে এখন প্রতিজনের ভাড়া ২৪০০/(ক+১০)

প্রশ্নমতে,
(২৪০০/ক) - (২৪০০/(ক+১০)) = ৮
বা (১/ক) - (১/ক+১০) = ৮/২৪০০
বা ১০/ক(ক +১০) = ৮/২৪০০
বা ৮ক² + ৮০ক - ২৪০০০ = ০
বা ক + ১০ক - ৩০০০ = ০
বা, ক² + ৬০ক - ৫০ক - ৩০০০ = ০
বা ক (ক + ৬০) - ৫০(ক + ৬০) = ০
ক + ৬০
∴ক≠-৬০ এবং ক = ৫০ জন।
অর্থাৎ,
প্রথমে ছাত্রছাত্রী সংখ্যা ছিলো ৫০ জন।
বাসে গিয়েছিলো (৫০ + ১০) = ৬০জন
২৩.
শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য নিচের কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ?
  1. ক) উদ্ভাবন ও বিজ্ঞান
  2. খ) ব্যবস্থাপনা ও উন্নয়ন
  3. গ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
  4. ঘ) পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন
সঠিক উত্তর:
ঘ) পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন
ব্যাখ্যা
শিক্ষকের প্রধান দায়িত্ব হলো পাঠদান।
- তাছাড়া শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য তাদের প্রতি মানবিক আচরণ করাটাও শিক্ষকের দায়িত্ব।
- এই দায়িত্ব ঠিক মতো পালন করার জন্য তাঁর পেশাগত জ্ঞান থাকা জরুরি।
- পেশাগত জ্ঞানের পাশাপাশি সেই জ্ঞান কাজে লাগানোর মতো দক্ষতা এবং তাঁর অনুশীলন থাকতে হবে।
২৪.
SMS – এর পূর্ণরূপ কী?
  1. ক) Short Message Server
  2. খ) Short Message System
  3. গ) Short Message Service
  4. ঘ) Short Multimedia Service
সঠিক উত্তর:
গ) Short Message Service
উত্তর
সঠিক উত্তর:
গ) Short Message Service
ব্যাখ্যা
SMS – এর পূর্ণরূপ Short Message Service. 
২৫.
‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য; তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’- কে বলেছেন?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) ধীরেন্দ্রনাথ দত্ত
  3. গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা
মুহম্মদ শহীদুল্লাহ্ মূলত ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ ছিলেন।
''আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।'' - উক্তিটি করেছিলেন তিনি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৬.
A state where all religions are respected---
  1. ক) Good state
  2. খ) Secular state
  3. গ) Holy country
  4. ঘ) Reactor
সঠিক উত্তর:
খ) Secular state
উত্তর
সঠিক উত্তর:
খ) Secular state
ব্যাখ্যা
Secular State: A state where all religions are respected.
According to the Oxford Dictionary,
Secular = Not connected with religious or spiritual matters.
Secular State = When a country signifies to be officially neutral in matters of religion.
২৭.
একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?
  1. ক) ২৫
  2. খ) ৩০
  3. গ) ১০
  4. ঘ) ২০
সঠিক উত্তর:
খ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০
ব্যাখ্যা
ধরি,
মই- এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব = x মিটার

পীথাগোরাসের সূত্রানু্যায়ী,
502 = 402 + x2
2500 = 1600 + x2
x2 = 2500 - 1600
x2 = 900
x2 = 302
∴ x = 30 মিটার
২৮.
যদি a + b + c = 0 হয়, তবে  a3 + b3 + c3 এর মান কত?
  1. ক) ০
  2. খ) ১
  3. গ) 3abc
  4. ঘ) abc
সঠিক উত্তর:
গ) 3abc
উত্তর
সঠিক উত্তর:
গ) 3abc
ব্যাখ্যা
দেয়া আছে 
a + b + c = 0

আমরা জানি,
a3 + b3 + c3 = (a + b + c)(a2+b2+c2 - ab - bc - ca) + 3abc
                     = 0 + 3abc
                      = 3abc
২৯.
বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?
  1. ক) ২০০৮
  2. খ) ২০১১
  3. গ) ২০১৪
  4. ঘ) ২০১৫
সঠিক উত্তর:
খ) ২০১১
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০১১
ব্যাখ্যা
স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
প্রথম আদমশুমারিতে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ৭.৬৪ কোটি।
এ পর্যন্ত বাংলাদেশে মোট ৫টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে।
যথা- ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১ ও ২০১১ সালে।

ষষ্ঠ আদমশুমারির নাম হবে 'জনশুমারি ও গৃহগণনা'। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে শুমারি অনুষ্ঠিত হবে।

উৎসঃ পরিকল্পনা মন্ত্রণালয়।
৩০.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) তিনি সস্ত্রীক শহরে থাকেন।
  2. খ) তিনি ও স্ত্রী শহরে থাকেন।
  3. গ) তিনি স্ব-স্ত্রীসহ শহরে থাকেন।
  4. ঘ) তিনি স্বস্ত্রীক শহরে থাকেন।
সঠিক উত্তর:
ক) তিনি সস্ত্রীক শহরে থাকেন।
উত্তর
সঠিক উত্তর:
ক) তিনি সস্ত্রীক শহরে থাকেন।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য-
তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন।
অন্যায়ের প্রতিফল অনিবার্য।
আপনি সপরিবারে আমন্ত্রিত।
পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।

একইভাবে,
তিনি সস্ত্রীক শহরে থাকেন।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩১.
১৫ সেমি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা ২৪ সেমি হলে কেন্দ্রে থেকে উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব কত সেমি.?
  1. ক) ৯
  2. খ) ১০
  3. গ) ৮
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
ক) ৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯
ব্যাখ্যা
 

বৃত্তটির জ্যা AB = 24 সে.মি.; বৃত্তটির কেন্দ্র O হতে জ্যা AB এর উপর অঙ্কিত লম্ব OC = ? সে.মি.;
বৃত্তটির ব্যাসার্ধ OB =15
বৃত্তের কেন্দ্র হতে যেকোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
সুতরাং BC = 24/2 = 12 সেমি।

এখন OCB সমকোণী ত্রিভুজ হতে,
OB2 = OC2 + BC2
152 = OC + 122
225 =  OC2  + 144
OC2 = 225 - 144
OC2 = 81
OC2 = 92
OC =9
৩২.
‘বৈসাবি’ কোন অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎসব?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) পার্বত্য চট্টগ্রাম
  3. গ) রংপুর
  4. ঘ) সিলেট
সঠিক উত্তর:
খ) পার্বত্য চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) পার্বত্য চট্টগ্রাম
ব্যাখ্যা
- বৈসুক ত্রিপুরা নৃ-গোষ্ঠীর বর্ষবরণ উৎসবের নাম। চৈত্র মাসের শেষ দুদিন ও বৈশাখের প্রথমদিন এই উৎসব পালিত হয়।
- বর্তমানে ত্রিপুরাদের বৈসুক উৎসব, মারমাদের সাংগ্রাই উৎসব এবং চাকমাদের বিঝু উৎসব সম্মিলিতভাবে বৈসাবি নামে পার্বত্য চট্টগ্রামজুড়ে পালিত হয়।

(তথ্যসূত্র: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ ও সপ্তম শ্রেণি
৩৩.
‘পাঠক’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি?
  1. ক) পাঠ + অনক
  2. খ) পঠ + ণক
  3. গ) পাঠ্য + ণক
  4. ঘ) পাঠ + আক
সঠিক উত্তর:
খ) পঠ + ণক
উত্তর
সঠিক উত্তর:
খ) পঠ + ণক
ব্যাখ্যা
বাংলা একাডেমি অভিধান অনুসারে,
পাঠক’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় : √পাঠি + অক 
পাঠক’ শব্দটির অর্থ
১.পাঠকারী 
২.ছাত্র
৩.কথক
৪.শিক্ষক, অধ্যাপক 
পাঠক’ শব্দটির স্ত্রীরূপ হলো: পাঠিকা 

ণক—প্রত্যয় ('ণ' ইৎ ‘অক’ থাকে) :
√পঠ+ণক=√পঠ+অক=পাঠক। মূল স্বরের বৃদ্ধি হয়ে ‘অ’ স্থানে ‘আ’ হয়েছে।
যেমন-√নী + ণক=(নৈ+অক-প্রথম স্বরের বৃদ্ধি) নায়ক, √গৈ + ণক=গায়ক,√লিখ + ণক= লেখক ইত্যাদি।

উৎস: বাংলাভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণি ২০১৯ সংস্করণ
৩৪.
সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
  1. ক) দেশি
  2. খ) তদ্ভব
  3. গ) তৎসম
  4. ঘ) বিদেশি
সঠিক উত্তর:
গ) তৎসম
উত্তর
সঠিক উত্তর:
গ) তৎসম
ব্যাখ্যা
সাধু রীতিতে 'তৎসম' শব্দের ব্যবহার বেশি হয়।
- বাংলা লেখ্য সাধু‌ রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
- সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী।
- এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৩৫.
সাধুরীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?
  1. ক) সর্বনাম ও বিশেষ্য
  2. খ) ক্রিয়া ও সর্বনাম
  3. গ) ক্রিয়া ও অব্যয়
  4. ঘ) অব্যয় ও ক্রিয়া
সঠিক উত্তর:
খ) ক্রিয়া ও সর্বনাম
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্রিয়া ও সর্বনাম
ব্যাখ্যা
- সাধু ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
- চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।
- সুতরাং, এই দুটি পদের ভিন্নতার জন্যই সাধু ও চলিত ভাষার পার্থক্য নির্ণয় করা যায়।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি।
৩৬.
"Brain child" means -
  1. ক) intelligent
  2. খ) autistic
  3. গ) a person's idea
  4. ঘ) special child
সঠিক উত্তর:
গ) a person's idea
উত্তর
সঠিক উত্তর:
গ) a person's idea
ব্যাখ্যা
Brainchild (Noun):
Meaning: An idea or invention which is considered to be a particular person's creation.
বাংলা অর্থ - কোনো ব্যক্তির মস্তিষ্ক প্রসূত।
৩৭.
২০৩১ সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে?
  1. ক) ১৩
  2. খ) ১৪
  3. গ) ১৫
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
গ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫
ব্যাখ্যা
- ভারতের সঙ্গে যৌথভাবে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। এটি ওয়ানডে বিশ্বকাপের ১৫তম আসর।
- ২০২৪ থেকে ২০৩১ সালের ছেলেদের বৈশ্বিক টুর্নামেন্টের স্বাগতিকদের নাম আজ ঘোষণা করেছে আইসিসি।
- এ চক্রে এই একটি টুর্নামেন্টেরই আয়োজক হবে বাংলাদেশ।

- এর আগে ২০১১ সালে বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কার সাথে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করেছিলো।

উৎস: প্রথম আলো রিপোর্ট।
৩৮.
একটি স্কুলে ছাত্রদের ড্রিল করবার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?
  1. ক) ২৪০০
  2. খ) ১২০০
  3. গ) ৩০০০
  4. ঘ) ৩৬০০
সঠিক উত্তর:
ঘ) ৩৬০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৬০০
ব্যাখ্যা
স্কুলে ছাত্রদের ৮, ১০ ও ১২ সারিতে সাজানো যায়।
ফলে তাদের সংখ্যা ৮, ১০ ও ১২ দ্বারা বিভাজ্য।
এমন ক্ষুদ্রতম সংখ্যা হবে ৮, ১০ ও ১২ এর লসাগু।

৮, ১০ ও ১২ এর লসাগু = (২ × ২) × ২ × ৩ × ৫  যা বর্গাকারে সাজানো সম্ভব নয়। 

 (২ × ২) × ২ × ৩ × ৫ কে বর্গাকার সংখ্যা করতে হলে কমপক্ষে (২ × ৩ × ৫) বা ৩০ দ্বারা গুণ করতে হবে। 

৮, ১০ ও ১২ সারিতে এবং বর্গাকারে সাজানোর জন্য স্কুলে ছাত্রদের সংখ্যা হবে
                                                           = (২ × ২) × (২ × ২) × (৩ × ৩) × ৫ × ৫ জন
                                                           = ৩৬০০ জন
৩৯.
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়া নির্দেশনা প্রদান করেন?
  1. ক) ২০১০
  2. খ) ২০১১
  3. গ) ২০০৯
  4. ঘ) ২০১২
সঠিক উত্তর:
গ) ২০০৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০৯
ব্যাখ্যা
১৯৮৩ সাল থেকে শুরু হয় বিনামূল্যের পাঠ্যবই বিতরণ।
তবে ২০০৯ সাল পর্যন্ত প্রাথমিক স্তরের নির্ধারিত কয়েকটি বিষয়ের বই-ই কেবল শিক্ষার্থীদের দেওয়া হতো।
ঝরেপড়া রোধ করতে ও শতভাগ শিশুকে বিদ্যালয়ে ধরে রাখার স্বার্থে ২০০৯ সাল থেকে মাধ্যমিক পর্যন্ত সব শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের যুগান্তকারী সিদ্ধান্ত নেয় শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার।
২০১০ শিক্ষাবর্ষ থেকে বছরের প্রথম কর্মদিবসে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হয়।
২০১৪ সাল থেকে এর সঙ্গে যুক্ত হয়েছে প্রাক-প্রাথমিকও।
২০১৫ সালে যুক্ত হয়েছে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের ব্রেইল বই ও মাল্টিমিডিয়া সিডি।
আবার বেশ কিছু আদিবাসী গোষ্ঠীর শিশুদের জন্য তাদের বর্ণমালায় পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করার প্রক্রিয়াও শুরু হয়েছে।

উৎসঃ বিভিন্ন পত্রিকার রিপোর্ট।
৪০.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) আদ্যক্ষর
  2. খ) আধ্যক্ষর
  3. গ) আদ্যাক্ষর
  4. ঘ) আদ্যেক্ষর
সঠিক উত্তর:
গ) আদ্যাক্ষর
উত্তর
সঠিক উত্তর:
গ) আদ্যাক্ষর
ব্যাখ্যা
শুদ্ধ বানানে লেখা - আদ্যাক্ষর
 আদ্যাক্ষর অর্থ প্রথম অক্ষর। 

[উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান]
৪১.
সভয়ে লোকটি বলল, বাঘ এসেছে। এখানে ‘সভয়ে’ শব্দটি কোন বিশেষণের উদাহরণ?
  1. ক) বিশেষ্যর বিশেষণ
  2. খ) ক্রিয়া বিশেষণ
  3. গ) বিশেষণের বিশেষণ
  4. ঘ) নাম বিশেষণ
সঠিক উত্তর:
খ) ক্রিয়া বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্রিয়া বিশেষণ
ব্যাখ্যা
ক্রিয়া বিশেষণঃ যে পদ ক্রিয়া সংঘটনের ভাব,কাল বা রূপ নির্দেশ করে,তাকে ক্রিয়া বিশেষণ বলে।
যেমন -
ক্রিয়া সংঘটনের ভাবঃ ধীরে ধীরে বায়ু বয়।
ক্রিয়া সংঘটনের কালঃ পরে একবার এসো।


সভয়ে লোকটি বলল, বাঘ এসেছে। এখানে ‘সভয়ে’ শব্দটি ক্রিয়া বিশেষণের উদাহরণ। 


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি সংস্করণ -২০১৯
৪২.
‘উইকিপিডিয়া’ কী?
  1. ক) উম্মুক্ত সফটওয়্যার
  2. খ) ডাটাবেজ
  3. গ) মুক্ত বিশ্বকোষ
  4. ঘ) স্মার্ট ফোন
সঠিক উত্তর:
গ) মুক্ত বিশ্বকোষ
উত্তর
সঠিক উত্তর:
গ) মুক্ত বিশ্বকোষ
ব্যাখ্যা
‘উইকিপিডিয়া’ হচ্ছে একটি বহুভাষিক, ওয়েবভিত্তিক, মুক্ত বিষয়বস্তুবিশিষ্ট বিশ্বকোষ প্রকল্প। “Wikipedia” (উইকিপিডিয়া) শব্দটি এসেছে “Wiki” (উইকি), যার অর্থ সহায়তামূলক কাজের দ্বারা তৈরি ওয়েবসাইট এবং “Encyclopedia” (বিশ্বকোষ) শব্দ দুটি থেকে। উইকিপিডিয়ার নিবন্ধগুলো ব্যবহারকারীকে সহায়ক তথ্যের সাথে অন্যান্য সংযোগের নির্দেশনা দেয়।

উৎস: উইকিপিডিয়া
৪৩.
‘জানুয়ারি’ বানানে হ্রস্ব ই-কার হবার কারণ কোন শব্দের কারণে?
  1. ক) তৎসম
  2. খ) অতৎসম
  3. গ) সংস্কৃত
  4. ঘ) তদ্ভব
সঠিক উত্তর:
খ) অতৎসম
উত্তর
সঠিক উত্তর:
খ) অতৎসম
ব্যাখ্যা
বিদেশি শব্দে হ্র ই-কার বসবে এবং দেশ, ভাষা ও জাতির নামের ক্ষেত্রেও হ্রষ ই-কার হবে।
যেমন :
বিদেশি শব্দের ক্ষেত্রে : দাবি, দামি, খুশি, বেশি, ফরিয়াদি, আসামি, আমদানি, রপ্তানি, উজির, নাজির, কারিগরি, দরকারি তরকারি, সরকারি, জরুরি, ফাঁসি, নাৎসি, সবজি, বেকারি।
দেশ: আফগানিস্তান, আমেরিকা, ইতালি, গ্রিস, চিন, জার্মানি ইত্যাদি।
ভাষা: আরবি, ইংরেজি, গ্রিক, নেপালি, বর্মি, হিন্দি, হিব্রু, চিনা, স্প্যানিশ ইত্যাদি
জাতি : আফগানি, আর্মেনি, ইরানি, বিহারি, নেপালি, বর্মি, সিদ্ধি ইত্যাদি। 

‘জানুয়ারি’ ল্যাটিন শব্দ 
‘জানুয়ারি’ বানানে হ্রস্ব ই-কার হবে।  

উৎস:  বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও ভাষা শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ
৪৪.
বঙ্গবন্ধুকে ‘রাজনীতির নান্দনিক শিল্পী’ বলেছেন -
  1. ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  2. খ) মাওলানা ভাসানী
  3. গ) তাজউদ্দিন আহমেদ
  4. ঘ) শেখ হাসিনা
সঠিক উত্তর:
ঘ) শেখ হাসিনা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শেখ হাসিনা
ব্যাখ্যা
বঙ্গবন্ধুকে ‘রাজনীতির নান্দনিক শিল্পী’ বলেছেন - শেখ হাসিনা। 
৪৫.
A remedy for all diseases ---
  1. ক) polyglot
  2. খ) panacea
  3. গ) a group of ten people
  4. ঘ) a period of ten years
সঠিক উত্তর:
খ) panacea
উত্তর
সঠিক উত্তর:
খ) panacea
ব্যাখ্যা
Panacea = সর্বরোগের ঔষধ = A remedy for all diseases
৪৬.
ধ্বনি হলো -
  1. ক) দুটি শব্দের মিলন
  2. খ) ভাষার ক্ষুদ্রতম অংশ
  3. গ) অর্থবোধক শব্দসমষ্টি
  4. ঘ) ভাষার লিখিত রূপ
সঠিক উত্তর:
খ) ভাষার ক্ষুদ্রতম অংশ
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাষার ক্ষুদ্রতম অংশ
ব্যাখ্যা
ভাষাকে সূক্ষভাবে বিশ্লেষণ করলে পাওয়া যায় ধ্বনি অর্থাৎ ভাষার ক্ষুদ্রতম একক হলো 'ধ্বনি'।
ধ্বনির লিখিত রুপকে বলা হয় বর্ণ অর্থাৎ শব্দের সংক্ষিপ্ত রুপ হলো বর্ণ৷ এবং বাক্যের সংক্ষিপ্ত রুপ হলো শব্দ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি
৪৭.
The word 'Decade' means
  1. ক) rotten objects
  2. খ) decaying old age
  3. গ) a group of ten people
  4. ঘ) a period of ten years
সঠিক উত্তর:
ঘ) a period of ten years
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a period of ten years
ব্যাখ্যা
Decades - a period of ten years.
Example: ''He taught at the university for nearly a decade''.
৪৮.
রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?
  1. ক) বাউল
  2. খ) মুর্শিদি
  3. গ) ভাটিয়ালি
  4. ঘ) ভাওয়াইয়া
সঠিক উত্তর:
ক) বাউল
উত্তর
সঠিক উত্তর:
ক) বাউল
ব্যাখ্যা
- ১৯০৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ‘আমার সোনার বাংলা’ শীর্ষক সঙ্গীতটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়।
- এই সঙ্গীত বিশ শতকের প্রথম দুই দশকে স্বদেশী আন্দোলনের সময় অত্যন্ত জনপ্রিয় ছিল।
- বঙ্গভঙ্গ (১৯০৫) বিরোধী রাজনীতিক, স্বদেশী কর্মী ও বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মাধ্যম হিসেবে এ গান প্রচার করেন।
- গানটি সুর করার ক্ষেত্রে গগন হরকরা রচিত কালজয়ী বাউল গান ‘আমি কোথায় পাবো তারে’ এর প্রভাব রয়েছে।

বাংলাদেশের জাতীয় সঙ্গীতের গগন হরকরার প্রভাব পড়ে যেভাবে:
- তৎকালীন ভারত উপমহাদেশের নদীয়ার (বর্তমান কুষ্টিয়া) একটি ছোট গ্রামে গগনের বাস।
- ভূ-খন্ডের এই অংশে তখন প্রতিনিধিত্ব লালন সাঁই, গ্রামীণ সাংবাদিকতার পথিকৃত কাঙাল হরিনাথ, সাহিত্যিক মীর মশাররফ হোসেনের মতো কালজয়ী প্রতিভাদের। শিলাহদহ এস্টেটে ঠাকুরবাড়ির জমিদারি দেখাশোনার জন্য আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর।

- শিলাইদহ পোস্ট অফিসে ডাকহরকরার কাজের ফাঁকে গান রচনা ও গাইতেন গগন। তিনি বাউল সম্রাট ফকির লালনের অনুসারী ছিলেন।
- রবীন্দ্রনাথ শিলাইদহের কুঠিবাড়িতে এলে চিঠিপত্রাদি দিতে জমিদার কাচারিতে যাওয়া হতো গগনের।
- তার রচিত ও সুরারোপিত ‘আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে’ গানটি শুনে মুগ্ধ হন রবীন্দ্রনাথ।

রবীন্দ্রনাথ গগণের নাম ও তার গানের বিষয়ে তার প্রবন্ধ “An Indian Folk Religion” এ উল্লেখ করেন।
- সেখানে ‘আমি কোথায় পাবো তারে’—গানটির উল্লেখ করে রবীন্দ্রনাথ বলেন, “The first Baul song, which I chanced to hear with any attention, profoundly stirred my mind.”

এই গান রবীন্দ্রনাথকে এতোটাই প্রভাবিত করে যে, তিনি এর সুরে রচনা করেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’।
---------------
- রবীন্দ্রনাথ ঠাকুর ডাকঘর নাটকটি গগন হরকরার জীবন থেকে প্রভাবিত হয়ে লিখেছিলেন।
- নাটকের গগেন্দ্রনাথ ঠাকুর চরিত্রটি তা প্রমাণ করে।

উৎস: ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট ও বিডি নিউজ২৪.কম আর্কাইভ।
৪৯.
I need to install an ____ fan in the kichen.
  1. ক) adjust
  2. খ) exhaust
  3. গ) exsost
  4. ঘ) egzost
সঠিক উত্তর:
খ) exhaust
উত্তর
সঠিক উত্তর:
খ) exhaust
ব্যাখ্যা
Exhaust fan : a piece of equipment used to remove steam, smoke, or unpleasant smells from a room or building . 
ঘর বা বিল্ডিং থেকে বাষ্প, ধোঁয়া বা অপ্রীতিকর গন্ধ অপসারণ করতে ব্যবহৃত পাখাকে Exhaust fan বলে।  

I need to install an exhaust fan in the kichen.

Source : Cambridge dictionary
৫০.
সকালে পাখিরা কিচিমিচির করে। ইংরেজিতে -
  1. ক) Birds twitter at dawn.
  2. খ) Birds shout at dwan.
  3. গ) Birds cry at dwan.
  4. ঘ) a Birds sing at dwan.
সঠিক উত্তর:
ক) Birds twitter at dawn.
উত্তর
সঠিক উত্তর:
ক) Birds twitter at dawn.
ব্যাখ্যা
Twitter = (of a bird) give a call consisting of repeated light tremulous sounds.
বাংলা অর্থ - পাখির কিচির মিচির।
∴ সকালে পাখিরা কিচিমিচির করে = Birds twitter at dawn.
৫১.
কোন স্কুলের ছাত্র সংখ্যাকে ৫, ৮, ২০ দ্বারা ভাগ করলে প্রতিবারই ৪জন ছাত্র অবশিষ্ট থাকে। ঐ স্কুলের ছাত্র সংখ্যা কত?
  1. ক) ৪০
  2. খ) ৫৪
  3. গ) ৬০
  4. ঘ) ৪৪
সঠিক উত্তর:
ঘ) ৪৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৪
ব্যাখ্যা
ছাত্রসংখ্যা হবে ৫, ৮ এবং ২০ এর ল.সা.গু অপেক্ষা ৪ বেশি

এখানে,
৫, ৮ এবং ২০ এর ল.সা.গু ৪০

নির্ণেয় ছাত্র সংখ্যা= ৪০ + ৪ = ৪৪
৫২.
কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে?
  1. ক) ৩০-৪০
  2. খ) ১০ - ২০
  3. গ) ২৫ - ৩৫
  4. ঘ) ২০ - ৩০
সঠিক উত্তর:
ক) ৩০-৪০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০-৪০
ব্যাখ্যা
- কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে।
- কোনো একটি অঞ্চলের সাধারণত ৩০-৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে।
- কাজেই জলবায়ু কোন একটি অঞ্চলের অনেক দিনের বায়ুমণ্ডলের নিম্নস্তরের সামগ্রিক অবস্থা।

তথ্যসূত্র:- ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৫৩.
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ১৮
  2. খ) ৬
  3. গ) ১০
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
গ) ১০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০
ব্যাখ্যা
ধরি,
  আয়তকার ঘরের প্রস্থ ক মিটার 
 আয়তকার ঘরের দৈর্ঘ্য (ক + ৪) মিটার।

প্রশ্নমতে,
২(ক + ৪ + ক) = ৩২
২(২ক + ৪) = ৩২
৪ক + ৮ = ৩২
৪ক = ৩২ - ৮
ক = ২৪ / ৪
ক = ৬ মিটার।

অতএব 
  আয়তকার ঘরের প্রস্থ ৬ মিটার
 আয়তকার ঘরের দৈর্ঘ্য (৬ + ৪)=১০ মিটার।
৫৪.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) বিকেন্দ্রীকরণ
  2. খ) বিকেন্দ্রিকরণ
  3. গ) বীকেন্দ্রিকরণ
  4. ঘ) বীকেন্দ্রীকরণ
সঠিক উত্তর:
ক) বিকেন্দ্রীকরণ
উত্তর
সঠিক উত্তর:
ক) বিকেন্দ্রীকরণ
ব্যাখ্যা
শুদ্ধ বানানটি হলো: বিকেন্দ্রীকরণ( decentralization)I 
এটি সংস্কৃত ভাষার শব্দ। 
বিকেন্দ্রীকরণ অর্থ কোনো বিষয়কে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে আঞ্চলিক নিয়ন্ত্রণে আনয়ন। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
৫৫.
Man did not know that the earth moves the sun until it was----
  1. ক) discovered
  2. খ) experimented
  3. গ) invented
  4. ঘ) demonstrated
সঠিক উত্তর:
ক) discovered
উত্তর
সঠিক উত্তর:
ক) discovered
ব্যাখ্যা
কোন কিছু সম্পূর্ণ নতুনভাবে আবিষ্কার করা বুঝালে invent এবং অনাবিষ্কৃত কিছুর সন্ধান পেলে discover ব্যবহৃত হয়।
‘পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে’ আবিষ্কৃত হওয়ার আগেও এটি ঘটত।
তাই সঠিক উত্তর হবে discovered.
Man did not know that the earth moves the sun until it was discovered .
৫৬.
‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
  1. ক) সাধারণ বিশ্লেষণ
  2. খ) বিশেষভাবে বিশ্লেষণ
  3. গ) সাধারণ সংশ্লেষণ
  4. ঘ) বিশেষভাবে সংযোজন
সঠিক উত্তর:
খ) বিশেষভাবে বিশ্লেষণ
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশেষভাবে বিশ্লেষণ
ব্যাখ্যা
ব্যাকরণ - (বিশেষ্য)
- কোনো ভাষার শব্দ ও পদবিন্যাসের স্বরূপ, কাঠামো, রীতি ও বিশ্লেষণ সম্পর্কিত বিদ্যা বা গ্রন্থ।
- শব্দের ব্যুৎপত্তিবিষয়ক শাস্ত্র।
{(তৎসম বা সংস্কৃত) বি + আ + √কৃ + অন}
- শব্দটির বুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ।


উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
৫৭.
Can you tell me where-----------?
  1. ক) Rahim lives
  2. খ) Rahim does live
  3. গ) lives Rahim
  4. ঘ) does Rahim live
সঠিক উত্তর:
ক) Rahim lives
উত্তর
সঠিক উত্তর:
ক) Rahim lives
৫৮.
`Oncology' relates to-----.
  1. ক) ecology
  2. খ) environment
  3. গ) law
  4. ঘ) medicine
সঠিক উত্তর:
ঘ) medicine
উত্তর
সঠিক উত্তর:
ঘ) medicine
ব্যাখ্যা
Oncology হল ক্যান্সার বিষয়ক বিদ্যা। 
একজন অনকোলজিস্ট হলেন একজন ডাক্তার যিনি ক্যান্সারের চিকিৎসা করেন এবং ক্যান্সারে আক্রান্ত একজন ব্যক্তির চিকিৎসা সেবা প্রদান করেন। 
একজন oncologist কে ক্যান্সার বিশেষজ্ঞও বলা যেতে পারে।

Source.cancer.net
৫৯.
‘কিন্ডারগার্টেন’ কোন ভাষা হতে আগত শব্দ?
  1. ক) জার্মানী
  2. খ) ইংরেজি
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) ওলন্দাজ
সঠিক উত্তর:
ক) জার্মানী
উত্তর
সঠিক উত্তর:
ক) জার্মানী
ব্যাখ্যা
‘কিন্ডারগার্টেন’ শব্দটি জার্মান, যার অর্থ হচ্ছে শিশুদের বাগান।
'কিন্ডারগার্টেন' শব্দটি বিখ্যাত জার্মান শিশু-শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ফ্রেডরিখ ফ্রোয়েবল কর্তৃক সৃষ্ট হয়েছে।

সূত্রঃ ব্রিটানিকা
৬০.
A stage of short sightedness ----
  1. ক) maternity
  2. খ) Abortion
  3. গ) Myopia
  4. ঘ) Autopsy
সঠিক উত্তর:
গ) Myopia
উত্তর
সঠিক উত্তর:
গ) Myopia
ব্যাখ্যা
হ্রস্ব দৃষ্টি বা নিকট বদ্ধ দৃষ্টি বা মাইওপিয়া (Short sight or Myopia)
এই ত্রুটিগ্রস্থ মানুষ দূরের বস্তু ভালভাবে দেখতে পারে না, তবে কাছের বস্তু ভালভাবে দেখতে পায়। চোখের স্পষ্ট দর্শনের ন্যুনতম দূরত্ব বা নিকট দূরত্ব কমে যায়। নিকট বিন্দু চোখের সামনে চলে আসে। চক্ষুগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে এই ত্রুটি দেখা দেয়।

এই ত্রুটি দূর করার জন্য চোখে চশমা বা কন্টাক্ট লেন্স ব্যবহার করা হয়। এক্ষেত্রে ত্রুটির পরিমাণ যাচাই করে প্রয়োজনীয় ফোকাস দৈর্ঘ্যের বা পাওয়ারের অবতল লেন্স ব্যবহার করা হয়। অবতল লেন্স লক্ষ্যবস্তু থেকে আগত রশ্মিকে পরিমাণ মতো ছড়িয়ে দেয়, ফলে ফোকাস রেটিনাতে পড়ে এবং বস্তুর সুস্পষ্ট বিম্ব তৈরি হয়।

সূত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
The minister told his officials to _______ a press conference.
  1. ক) speak
  2. খ) announce
  3. গ) arrange
  4. ঘ) prepare
সঠিক উত্তর:
গ) arrange
উত্তর
সঠিক উত্তর:
গ) arrange
ব্যাখ্যা
• Infinitive হলো to + verb।
• কিছু verb আছে যেগুলোর পরে যদি verb ব্যবহার করতে হয় তাহলে infinitive (to + verb + word) ব্যবহার করতে হয়।
• এই verb গুলো হলো- Advise, Agree, Allow, Promise, Manage, Arrange, Demand, Fail, Desire, Propose, Seem, Forget, Hope, Need, Attempt, Refuse, Forget, Want, Require, Decide, Ask, Learn ইত্যাদি। যেমনঃ
- He advised me to give up smoking.
- The minister told his officials to arrange a press conference.
- I demand to see the manager.
- She failed to get into art college.
৬২.
To read between the lines' means-------
  1. ক) To read quickly to save time
  2. খ) To read carefully to find out any hidden meaning
  3. গ) To read carefully
  4. ঘ) To read only some lines
সঠিক উত্তর:
খ) To read carefully to find out any hidden meaning
উত্তর
সঠিক উত্তর:
খ) To read carefully to find out any hidden meaning
ব্যাখ্যা
To read between the lines – ভাল করে পড়ে অন্তর্নিহিত অর্থ বুঝে নেওয়া = To read carefully to find out any hidden meaning
৬৩.
`Syntax' means------
  1. ক) Manner of speech
  2. খ) Sentence building
  3. গ) Supplementary text
  4. ঘ) Curriculum
সঠিক উত্তর:
খ) Sentence building
উত্তর
সঠিক উত্তর:
খ) Sentence building
ব্যাখ্যা
Syntax: The arrangement of words and phrases to create well-formed sentences in a language.
Morphology: The study of the forms of words, in particular inflected forms.
Etymology: The study of the origin of words and the way in which their meanings have changed throughout history.
Semantics: The branch of linguistics and logic concerned with meaning.

Source: Oxford Dictionary
৬৪.
What does CV stand for?
  1. ক) Curriculum Vitae
  2. খ) Curriculam Vitae
  3. গ) Current Value
  4. ঘ) Curriculum Vitea
সঠিক উত্তর:
ক) Curriculum Vitae
উত্তর
সঠিক উত্তর:
ক) Curriculum Vitae
ব্যাখ্যা
CV abbreviation for curriculum vitae formal : a short written description of your education, qualifications, previous jobs, and sometimes also your personal interests, that you send to an employer when you are trying to get a job .

Source: dictionary.cambridge.org
৬৫.
কোন পরীক্ষার পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ক) ১২
  2. খ) ১১
  3. গ) ১০
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
গ) ১০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০
ব্যাখ্যা
গণিতে পাস করেছে ৮০%
শুধু গণিতে পাস করেছে (৮০ - ৬০)%
                                   = ২০%

 বাংলাতে পাস করেছে ৭০% 
শুধু বাংলাতে পাস করেছে (৭০ - ৬০)%
                                       = ১০%

 কোন না কোন বিষয়ে পাস করেছে 
মোট পাস = (৬০ + ২০ + ১০)% = ৯০%

 উভয় বিষয় ফেল = (১০০ - ৯০)% = ১০%
৬৬.
কোন দেশ কত উন্নত, তা বোঝা যায় কোনটি বিবেচনা করে?
  1. ক) দেশের ভৌগোলিক অবস্থান
  2. খ) দেশের আয়তন
  3. গ) মাথাপিছু বিদ্যুৎশক্তির ব্যবহার
  4. ঘ) দেশের প্রাকৃতিক সম্পদ
সঠিক উত্তর:
গ) মাথাপিছু বিদ্যুৎশক্তির ব্যবহার
উত্তর
সঠিক উত্তর:
গ) মাথাপিছু বিদ্যুৎশক্তির ব্যবহার
ব্যাখ্যা
পৃথিবীর সভ্যতার ইতিহাসকে সহজভাবে বলা যায় শক্তি ব্যবহারের ইতিহাস।
মোটামুটিভাবে বলা যায়, কোন দেশ কতটা উন্নত, সেটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে মাখাপ্রতি তারা কতটুকু বিদ্যুৎ শক্তি ব্যবহার করে তার একটা হিসাব নেওয়া।

উৎস: নবম-দশম শ্রেণি, পদার্থবিজ্ঞান বোর্ড বই।
---------------------
২০২০ সালের ডাটা অনুযায়ী,
যে দেশ সবচেয়ে বেশি উন্নত, তারা মাথাপিছু সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করে থাকে।
মাথাপিছু বিদ্যৎ ব্যবহারে শীর্ষস্থানীয় ৫টি দেশই হলো উন্নত দেশ।
সেগুলো হলো: আইসল্যান্ড, নরওয়ে, কাতার, কানাডা, যুক্তরাষ্ট্র।

উৎস: www.statista.com
৬৭.
‘রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা’ -এখানে ‘রাশি রাশি’ -
  1. ক) অনুকার অব্যয়
  2. খ) সমষ্টিবাচক বিশেষ্য
  3. গ) নির্ধারক বিশেষণ
  4. ঘ) সাপেক্ষ সর্বনাম
সঠিক উত্তর:
গ) নির্ধারক বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
গ) নির্ধারক বিশেষণ
ব্যাখ্যা
সাধারণত একের বেশি কোনাে কিছুকে বােঝাতে দ্বিরুক্ত শব্দ ব্যবহার করা হয়, যাকে নির্ধারক বিশেষণ বলে।
এখানে বিশেষ্য ‘ধান’ এর নির্ধারক বিশেষণ ‘রাশি রাশি' 'ভারা ভারা'।
‘রাশি রাশি' বলতে অনেক এবং 'ভারা ভারা' বলতে বােঝা বােঝা।
৬৮.
শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
  1. ক) রনিল বিক্রমাসিংহে
  2. খ) মাহিন্দা রাজাপক্ষে
  3. গ) গোতাবায়া রাজাপক্ষে
  4. ঘ) সাজিথ প্রেমাদাসা
সঠিক উত্তর:
ক) রনিল বিক্রমাসিংহে
উত্তর
সঠিক উত্তর:
ক) রনিল বিক্রমাসিংহে
ব্যাখ্যা
শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে।
১২ মে ২০২২, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তাঁকে শপথ পড়িয়েছেন।

উৎস: প্রথম আলো পত্রিকার রিপোর্ট
৬৯.
৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের বাহিরের চারদিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গফুট?
  1. ক) ১২০০
  2. খ) ১৬০০
  3. গ) ১৫০০
  4. ঘ) ১৪০০
সঠিক উত্তর:
খ) ১৬০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬০০
ব্যাখ্যা
রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য ৮০ফুট
রাস্তা বাদে বাগানের প্রস্থ ৭০ ফুট
রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = (৮০ × ৭০) বর্গফুট
                                            =৫৬০০ বর্গফুট।

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য={৮০ + (৫ × ২)} ফুট
                                  =(৮০ + ১০) = ৯০ ফুট
রাস্তাসহ বাগানের প্রস্থ= {৭০ + (৫ × ২)} ফুট
                                = (৭০+১০)ফুট = ৮০ ফুট
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল=(৯০ × ৮০) বর্গফুট
                                        = ৭২০০ বর্গফুট

রাস্তার ক্ষেত্রফল= (৭২০০ - ৫৬০০)বর্গফুট
                          = ১৬০০ বর্গফুট
৭০.
A lot of news in those papers-------- unreliable.
  1. ক) are
  2. খ) is
  3. গ) were
  4. ঘ) being
সঠিক উত্তর:
খ) is
উত্তর
সঠিক উত্তর:
খ) is
ব্যাখ্যা
a lot of + singular noun +singular verb,
a lot of + plural noun + plural verb

A lot of news in those papers is unreliable.
৭১.
নিচের কেনটি ‘সুনীল অর্থনীতি’র সাথে সম্পর্কিত?
  1. ক) বনজ সম্পদ
  2. খ) খনিজ সম্পদ
  3. গ) মৎস্য সম্পদ
  4. ঘ) সমুদ্র সম্পদ
সঠিক উত্তর:
ঘ) সমুদ্র সম্পদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমুদ্র সম্পদ
ব্যাখ্যা
‘সুনীল অর্থনীতি’র সাথে সম্পর্কিত সমুদ্র সম্পদ .
সমুদ্র অর্থনীতির ধারণায় সাগর ও মহাসাগর হলো 'উন্নয়ন অঞ্চল', যেখানে সম্পদ সংরক্ষণ, জীবিত সম্পদের টেকসই ব্যবহার, তেল ও খনিজ সম্পদ উত্তোলন, জৈব সম্ভাবনা, টেকসই জ্বালানি উৎপাদন এবং সমুদ্র পরিবহনকে অন্তর্ভুক্ত করে সমন্বিত পরিকল্পনা করা হয়

উৎস: দৈনিক পত্রিকার রিপোর্ট
৭২.
Which of the following is in the plural form?
  1. ক) Media
  2. খ) Datum
  3. গ) Radius
  4. ঘ) Analysis
সঠিক উত্তর:
ক) Media
উত্তর
সঠিক উত্তর:
ক) Media
ব্যাখ্যা
Singular  -  Plural
medium  -  media
datum  -  data
locus  -  loci
radius  -  radii
৭৩.
সম্প্ৰতি’ গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. ক) দুবাই
  2. খ) প্যারিস
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) ফ্লোরিডা
সঠিক উত্তর:
গ) নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) নিউইয়র্ক
ব্যাখ্যা
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৬ মে (শুক্রবার) নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ অনুষ্ঠিত হয়েছিল। স্বাধীনতাযুদ্ধকালে পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসনের অনন্য উদ্যোগের স্মরণে এ কনসার্টের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এ কনসার্ট অনুষ্ঠিত হয়। 

উৎস: প্রথম আলো পত্রিকার রিপোর্ট
৭৪.
‘BMI’ এর পূর্ণরূপ-
  1. ক) Ballistic Missile Initiative
  2. খ) Body Mass Index
  3. গ) Bill Measurement Index
  4. ঘ) Best Medicine of Integration
সঠিক উত্তর:
খ) Body Mass Index
উত্তর
সঠিক উত্তর:
খ) Body Mass Index
ব্যাখ্যা
‘BMI’ এর পূর্ণরূপ হলো- Body Mass Index
শিশু জন্মগ্রহণের পর তার দেহের বৃদ্ধি ঘটতে থাকে এবং পরবর্তীকালে শৈশব, কৈশোর পার হয়ে যৌবন ও প্রাপ্তবয়স্কে উপনীত হয়।
মানবদেহের বৃদ্ধি ২০-২৪ বছর পর্যন্ত ঘটে এবং তারপর আর উচ্চতার বৃদ্ধি হয় না।
তখন খাদ্যের কাজ হয় শুধু দেহের ক্ষয়পূরণ এবং দেহকে সুস্থ, সবল এবং নীরোগ রাখা।
প্রাপ্তবয়সে সুস্বাস্থ্যের জন্য দেহের উচ্চতার সাথে দেহের ওজনের একটা সামঞ্জস্যের প্রয়োজন হয়।
দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককে বিএমআই (BMI: Body Mass Index) বা ভরসূচি বলা হয়।
উচ্চতার সাথে যদি দেহের ওজনের সামঞ্জস্য থাকে, তবেই পুষ্টিগত দিক থেকে শরীর সুস্থ বলা হয়।
বিএমআইয়ের সূত্র হচ্ছে: দেহের ওজন (কেজি)/[দেহের উচ্চতা (মিটার)] 

[উৎস: সাধারণ বিজ্ঞান, নবম দশম শ্রেণি]
৭৫.
শিশুর সহায়তায় হট লাইন নম্বরটি কত?
  1. ক) ৩৩৩১
  2. খ) ১০৯০
  3. গ) ১০৯৮
  4. ঘ) ৯৯৯
সঠিক উত্তর:
গ) ১০৯৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০৯৮
ব্যাখ্যা
সুবিধাবঞ্চিত নির্যাতিত ও বিপদাপন্ন শিশুদের ২৪ ঘণ্টা জরুরি সহায়তা সেবা দিতে ২০১১ সালে যাত্রা শুরু করে চাইল্ড হেল্পলাইন ১০৯৮
সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধান অপরাজেয় বাংলাদেশ নামের একটি বেসরকারি সংস্থা এই হেল্পলাইন পরিচালনা করছে।
এই নম্বরে ফোন করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না।

উৎস: দৈনিক প্রথমআলো
৭৬.
বাংলাদেশের প্রেক্ষিতে পরিকল্পনার মেয়াদ-
  1. ক) ২০২০-২০২৫
  2. খ) ২০২১-২০২৫
  3. গ) ২০২৫-২০৩০
  4. ঘ) ২০২১-২০৪১
সঠিক উত্তর:
ঘ) ২০২১-২০৪১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০২১-২০৪১
ব্যাখ্যা
- বাংলাদেশে এখন পর্যন্ত মোট ৮টি পঞ্চবার্ষিক ও ২টি প্রেক্ষিত পরিকল্পনা প্রণীত হয়েছে।
- প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয় ১৯৭৩-১৯৭৮ সময়ে।
- সর্বশেষ অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল জুলাই ২০২০ থেকে জুন ২০২৫ পর্যন্ত।
অন্যদিকে,
- প্রথম প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ ২০১০ থেকে ২০২১ এবং দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ : ২০২১ থেকে ২০৪১ সাল

- বাংলাদেশ পরিকল্পনা কমিশন বার্ষিক উন্নয়ন কর্মসূচি, পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনাসহ সরকারের বিভিন্ন মেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে থাকে।
- পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী
- বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী
- ভাইস চেয়ারম্যান পরিকল্পনা মন্ত্রী।

(সূত্রঃ পরিকল্পনা কমিশন ও বাংলাপিডিয়া)
৭৭.
‘অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের লেখক -
  1. ক) শেখ মুজিবুর রহমান
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) রফিক আজাদ
  4. ঘ) শেখ হাসিনা
সঠিক উত্তর:
ক) শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ক) শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন।
- ২০১২ সালের জুনে এ বইটি প্রকাশিত হয়।
- ২০০৪ সালে শেখ মুজিবুর রহমানের লেখা চারটি খাতা আকস্মিকভাবে তাঁর কন্যা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তগত হয়।
- খাতাগুলি অতি পুরানো, পাতাগুলি জীর্ণয় এবং লেখা প্রায়শ অস্পষ্ট।
- মূল্যবান সেই বাতাগুলি পাঠ করে জানা গেল এটি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, যা তিনি ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে অন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। 
- এই লেখাগুলোকে বঙ্গবন্ধু হারিয়ে যাওয়া পূর্বোক্ত আত্মজীবনী হিসেবে সুনিশ্চিত করা হয়।
- পরে এগুলো বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খানের সম্পাদনায় গ্রন্থাকারে অসমাপ্ত আত্মজীবনী নামে ২০১২ সালের জুনে প্রকাশ করা হয়।
- 'দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড'-এর পক্ষে এ গ্রন্থটি প্রকাশ করেন মহিউদ্দিন আহমেদ।

উৎস: অসমাপ্ত আত্মজীবনী, শেখ মুজিবুর রহমান।
৭৮.
‘পৃথিবীতে কে কাহার’? - এই বাক্যে ‘পৃথিবীতে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অপাদান কারকে ৭মী বিভক্তি
  2. খ) কর্মকারকে ৭মী বিভক্তি
  3. গ) কর্মকারকে ৫মী বিভক্তি
  4. ঘ) অধিকরণ কারকে ৭মী বিভক্তি
সঠিক উত্তর:
ঘ) অধিকরণ কারকে ৭মী বিভক্তি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অধিকরণ কারকে ৭মী বিভক্তি
ব্যাখ্যা
অধিকরণ কারক: 
যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে। এই কারকে সাধারণত ‘এ’, ‘য়’, ‘সে’, ‘-তে’ ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়। যেমন –
বাবা বাড়িতে আছেন।
বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।
রাজীব বাংলা ব্যাকরণে ভালাে।

একইভাবে,
‘পৃথিবীতে কে কাহার’? এই বাক্যে ‘পৃথিবীতে’ পদটি অধিকরণ কারকে ৭মী বিভক্তি

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৭৯.
কোন পরীক্ষার রহিমের প্রাপ্ত যথাক্রমে ৮২, ৮৫ ও ৯২। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার প্রাপ্ত নম্বরের গড় ৮৭ হয়?
  1. ক) ৮৮
  2. খ) ৮৬
  3. গ) ৯২
  4. ঘ) ৮৯
সঠিক উত্তর:
ঘ) ৮৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮৯
ব্যাখ্যা
ধরি,
চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বর ক 

প্রশ্নমতে,
(৮২ + ৮৫ + ৯২ + ক)/৪ = ৮৭ 
৮২ + ৮৫ + ৯২ + ক = ৮৭ × ৪ 
২৫৯ + ক = ৩৪৮
ক =৩৪৮ - ২৫৯ 
ক = ৮৯
৮০.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের গ.সা.গু ৮ হলে তাদের ল.সা.গু. হবে -
  1. ক) ৩১২
  2. খ) ২৬০
  3. গ) ২৮০
  4. ঘ) ২৯২
সঠিক উত্তর:
গ) ২৮০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৮০
ব্যাখ্যা
ধরি,
সংখ্যা দুইটি ৫ক ও ৭ক

∴ ৫ক ও ৭ক এর গ.সা.গু. = ক
∴ ৫ক ও ৭ক এর ল.সা.গু. = ৩৫ক

প্রশ্নমতে,
ক = ৮
∴ সংখ্যা দুইটি যথাক্রমে ৫ × ৮ = ৪০ এবং ৭ × ৮ = ৫৬
∴ ৪০ ও ৫৬ এর ল.সা.গু. = ২৮০