পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১১১
সিলেবাস
৪৪তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-৮
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১১১ প্রশ্ন

.
বঙ্গবন্ধু কে নিয়ে আবদুল গাফ্‌ফার চৈধুরীর জীবনভিত্তিক প্রামাণ্য সৃষ্টি কোনটি?
  1. শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু
  2. পলাশী থেকে ধানমন্ডি
  3. পনের আগস্ট
  4. শেখ মুজিব: তাকে যেমন দেখেছি
সঠিক উত্তর:
পলাশী থেকে ধানমন্ডি
উত্তর
সঠিক উত্তর:
পলাশী থেকে ধানমন্ডি
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনভিত্তিক রচনা আবদুল গাফ্‌ফার চৈধুরীর পলাশী থেকে ধানমন্ডি (২০০৭)।
উল্লেখ্য,
- তিনি ভাষা আন্দোলনের স্মরনে রচনা করেন "আমার ভাইয়ের রক্তে রাঙানো" গানটি।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ ডানপিটে শওকত (১৯৫৩)।

তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ- 
- চন্দ্রদ্বীপের উপাখ্যান
- নাম না জানা ভোর
- নীল যমুনা 
- শেষ রজনীর চাঁদ
- কৃষ্ণপক্ষ
- সম্রাটের ছবি
- সুন্দর হে সুন্দর
- ডানপিটে শওকত

সম্পাদনা: বাংলাদেশ কথা কয়

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

- আবুল মনসুর আহমদ রচিত গ্রন্থ - শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু।
- আবুল ফজল রচিত গ্রন্থ - শেখ মুজিব: তাকে যেমন দেখেছি
.
নিচের কোন ধ্বনিদ্বয়ের উচ্চারণে ঠোঁটের উন্মুক্তি সংবৃত হয়?
  1. অ, আ
  2. এ, ও
  3. অ, অ্যা
  4. ই, উ
সঠিক উত্তর:
ই, উ
উত্তর
সঠিক উত্তর:
ই, উ
ব্যাখ্যা
ই ও উ - ধ্বনি দুটো উচ্চারণের সময় জিভ-এর উচ্চতা 'উচ্চ'তে থাকে এবং এর অবস্থান হয় যথাক্রমে সম্মুখ ও পশ্চাতে।
- ঠোটের উন্মুক্তি হয় সংবৃত।
নিচের ছকে বিস্তারিত দেওয়া আছে -


উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
প্রতিটি ভাষার কয়টি মৌলিক অংশ থাকে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রতিটি ভাষার চারটি মৌলিক অংশ থাকে- 
- ধ্বনি (Sound)
- শব্দ (Word) 
- বাক্য (sentence) 
- অর্থ (meaning) 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ই - কার কিংবা ঈ-কারের পর ই বা ঈ কার থাকলে উভয় মিলে ঈ-কার হয় - এই নিয়মে সাধিত হয়ে নিচের কোন শব্দটি গঠিত?
  1. ইত্যাদি
  2. পরীক্ষা
  3. বনৌষধি
  4. মহৌষধ
সঠিক উত্তর:
পরীক্ষা
উত্তর
সঠিক উত্তর:
পরীক্ষা
ব্যাখ্যা
স্বরসন্ধির নিয়ম:
১. ই - কার কিংবা ঈ-কারের পর ই বা ঈ-কার থাকলে উভয় মিলে ঈ-কার হয়।
যেমন -
অতি + ইত = অতীত
সতী + ইন্দ্র = সতীন্দ্র
পরি + ঈক্ষা = পরীক্ষা
সতী + ঈশ = সতীশ

২. অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয় মিলে ঔ-কার হয়।
যেমন -
বন + ওষধি = বনৌষধি
মহা + ঔষধ = মহৌষধ

৩. ই-কার কিংবা ঈ-কারের পত ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য-ফলা হয়।
যেমন -
অতি + উক্তি = অত্যুক্তি
ইতি + আদি = ইত্যাদি
প্রতি + ঊষ = প্রত্যূষ

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, NCTB ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'সূর্যদীঘল বাড়ি' উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
  1. ১৯৫০
  2. ১৯৫২
  3. ১৯৫৫
  4. ১৯৫৭
সঠিক উত্তর:
১৯৫৫
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৫
ব্যাখ্যা
আবু ইসহাকের প্রথম উপন্যাস 'সূর্য দীঘল বাড়ী' প্রকাশিত হয় ১৯৫৫ সালে।
- উপন্যাসটি প্রকাশিত হলে এর রচনাশৈলীও বিষয়বস্ত্ত পাঠকদের আকৃষ্ট করে।
- স্বামী পরিত্যক্তা জয়গুনের দু-সন্তানকে নিয়ে বেঁচে থাকার সংগ্রাম উপন্যাসের মূল বিষয়বস্ত্ত।
- দুর্ভিক্ষ-পীড়িত জয়গুন অন্নের সন্ধানে প্রথমে গ্রাম ছেড়ে শহরে যায়, কিন্তু নগরজীবনের নিঃস্ব, তিক্ত ও পঙ্কিল অবস্থায় টিকতে না পেরে আবার স্বগ্রামে ফিরে আসে। কিন্তু সমাজপতিদের ধর্মান্ধতা ও প্রতিহিংসার শিকার হয়ে প্রতিকারহীন নির্যাতন ও দুর্দশার মধ্যে পড়ে। লেখক দেখিয়েছেন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও গ্রামের শ্রমজীবী মানুষের আর্থিক পরিবর্তন আনতে পারেনি। দুর্ভোগ বেড়েছে।

- উপন্যাসের চরিত্র: জয়গুণ, হাস্য, মায়মুন, শফি, ডা. রমেশ চক্রবর্তী, মোড়ল গদু।
- সূর্য দীঘল বাড়ীর চলচ্চিত্রায়ন এবং একাধিক বিদেশি ভাষায় অনূদিত হয়।

আবু ইসহাকের অন্যান্য রচনা- 
- পদ্মার পলিদ্বীপ (১৯৮৬)
- জাল  (১৯৮৮)
- হারেম (১৯৬২) ও
- মহাপাত্র (১৯৬৩)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
"হৈমন্তী চুপ করিয়া রহিল" বাক্যটির নেতিবাচক রূপ কোনটি?
  1. হৈমন্তী চুপ করিয়া রইল।
  2. হৈমন্তী চুপ থাকিয়া পারিল না।
  3. হৈমন্তী চুপ না থাকিয়া পারিল না।
  4. হৈমন্তী না চুপ করিয়া রইল।
সঠিক উত্তর:
হৈমন্তী চুপ না থাকিয়া পারিল না।
উত্তর
সঠিক উত্তর:
হৈমন্তী চুপ না থাকিয়া পারিল না।
ব্যাখ্যা
'হৈমন্তী চুপ করিয়া রহিল' বাক্যটির নেতিবাচক রূপ 'হৈমন্তী চুপ না থাকিয়া পারিল না ' 
- 'না' বাচক ক্রিয়া ও 'না' বাচক শব্দ বা 'না' বাচক অব্যয় মিলে বাক্যের অস্তিবাচক বা 'হ্যা' সূচক ভাবটি বজায় রাখতে হয়। 
'পাখিটা মরল'  বাক্যটির নেতিবাচক রূপ 'পাখিটি বাঁচল না'
'এভাবে সমাজ অচল হয়ে পরে'  বাক্যটির নেতিবাচক রূপ 'এভাবে সমাজ চলে না

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'অভিধা' কী?
  1. জ্ঞাণকোষ
  2. অভিধান
  3. সরল অর্থ
  4. জটিল অর্থ
সঠিক উত্তর:
সরল অর্থ
উত্তর
সঠিক উত্তর:
সরল অর্থ
ব্যাখ্যা
অভিধা : যা সরল ভাবে বলা হয় তাই সরল অর্থ বা 'অভিধা'।
- একটি শব্দের একাধিক অর্থ থেকে সঠিক ব্যবহৃত একটি শব্দকে 'অভিধা' বা প্রসিদ্ধ শব্দ বা সরল অর্থ বলে। 
- যেমন- 'করী' শব্দের অর্থ 'যার হাত আছে বুঝালেও' 'হাতি' অর্থেই ব্যবহৃত হয়। 
- এ ক্ষেত্রে প্রথমটি হল  অভিধা, একে বাচ্যার্থও বলে। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোন গ্রন্থটি নাথসাহিত্যের অন্তর্ভূক্ত নয়?
  1. ময়নামতির গান
  2. বিদ্যাসুন্দর
  3. গোরাক্ষবিজয়
  4. মীনচেতন
সঠিক উত্তর:
বিদ্যাসুন্দর
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যাসুন্দর
ব্যাখ্যা
নাথসাহিত্য  নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনীভিত্তিক সাহিত্য।
- এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা। 
- এই ধারার সবচেয়ে উল্লেখযোগ্য কাহিনী হলো শেখ ফয়জুল্লাহর গোরক্ষবিজয়।
- রাজা মানিকচন্দ্রের গীত, ময়নামতীর গান বা  গোপীচন্দ্রের গান একই ধারার ত্রিমুখী কাহিনী।
- গোরাক্ষনাথ-মীননাথের কাহিনী অবলম্বনে রচিত যেসব কাব্য সম্পাদিত হয় তাঁর মধ্যে নলিনীকান্ত ভট্টশালী সম্পাদিত শ্যামদাস সেনের 'মীনচেতন' অন্যতম। 

- বিদ্যাসুন্দরের প্রেমকাহিনি অবলম্বনে কালিকামঙ্গল কাব্য রচিত। 
- সাবিরিদ খানের বিদ্যাসুন্দর কাব্যের উৎস সংস্কৃত চৌরপঞ্চাশিকা বা বিদ্যাসুন্দরম্ কাব্য; উপরন্তু তাঁর কাব্যের নানা স্থানে সংস্কৃত ভাষায় রচিত পাত্রপাত্রী-স্থান-কাল সূচক নির্দেশনা আছে।
- কাব্যের রচনা-জ্ঞাপক কোনো পদবন্ধ পাওয়া যায়নি; কাব্যের ভাষাভঙ্গি ও শব্দরূপ লক্ষ করে পন্ডিতগণ কবির আবির্ভাবকাল ষোল শতক বলে নির্ধারণ করেছেন। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
.
সাধারণ বাক্যের অংশ নয় কোনটি?
  1. কর্তা
  2. কর্ম
  3. ক্রিয়া
  4. ক্রিয়াবিশেষণ
সঠিক উত্তর:
ক্রিয়াবিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
ক্রিয়াবিশেষণ
ব্যাখ্যা
এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবােধক ভাষিক একককে বাক্য বলে।
- বাক্য দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়।
- সাধারণ বাক্যের প্রধান তিনটি অংশ: কর্তা, কর্ম ও ক্রিয়া।
- বাক্যের ক্রিয়াকে যে চালায়, সে হলাে কর্তা। যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে কর্ম।
- আর বাক্যের মধ্যে যে অংশ দিয়ে কোনাে কিছু করা, ঘটা বা হওয়া বােঝায় তাকে বলে ক্রিয়া।
- যেমন- “সজল ও লতা বই পড়ে।” – এটি একটি বাক্য।
- বাক্যে ‘সজল ও লতা’ হলাে কর্তা, ‘বই’ হলাে কর্ম এবং ‘পড়ে’ হলাে ক্রিয়া। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১০.
সুকুমার সেন কোন কবির পাঁচালিকে দুর্লভ ও শ্রেষ্ঠ পাঁচালি বলে মন্তব্য করেছেন?
  1. মুকুন্দরাম চক্রবর্তী
  2. বিদ্যাপতি
  3. মানিক দত্ত
  4. ভারতচন্দ্র রায়গুণাকর
সঠিক উত্তর:
মুকুন্দরাম চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
মুকুন্দরাম চক্রবর্তী
ব্যাখ্যা
মুকুন্দরাম চক্রবর্তী (আনু. ১৫৪০-১৬০০):
- মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের বাংলা সাহিত্যের কবি।
- তাঁর পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দামুন্যা গ্রামে। 
- রাজা বীর বংকুর রায় কবিকে তাঁর পুত্রের গৃহশিক্ষক নিযুক্ত করা হয়।
- রঘুনাথ তাঁকে গুরুরূপে গ্রহণ করেন এবং তাঁর অনুরোধে বিখ্যাত পাঁচালি চন্ডীমঙ্গল রচনা করেন।

- যুবরাজের পৃষ্ঠপোষকতা ও আনুকূল্যে জনৈক প্রসাদ দেব এ কাব্য সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।
- তিনি কবি এবং সঙ্গীতশিল্পী উভয়কেই প্রচুর অলংকার সামগ্রী, বিলাসবহুল পোষাক-পরিচ্ছদ এবং ভ্রমণের জন্য ঘোড়া দিয়ে পুরস্কৃত করেন।

- এজন্য কবিকে তিনি বিশেষভাবে ‘কবিকঙ্কণ’ উপাধিতে ভূষিত করেন। 
- সুকুমার সেন মুকুন্দরাম চক্রবর্তী রচিত পাঁচালিকে একটি দুর্লভ শ্রেষ্ঠ পাঁচালি হিসেবে বর্ণনা করেন এবং এটি এ শ্রেণীর কাব্যের মধ্যে সর্বোৎকৃষ্ট। 

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ এবং বাংলাপিডিয়া।
১১.
নিম্নের কোনটি সঠিক বানান?
  1. ঐকমত্য
  2. অগ্নাশয়
  3. আন্তরীক্ষ
  4. উৎকুলিত
সঠিক উত্তর:
ঐকমত্য
উত্তর
সঠিক উত্তর:
ঐকমত্য
ব্যাখ্যা
ঐকমত্য - বানানটি শুদ্ধ।
ঐকুমত্য (বিশেষ্য):
অর্থ - একমত, মতের অভিন্নতা।
------------
অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ- 
অগ্ন্যাশয় (বিশেষ্য):
অর্থ - পাচনগ্রন্থি

আন্তরিক্ষ (বিশেষণ):
অর্থ - আকাশসমন্ধীয়।

উৎকূলিত (বিশেষণ):
অর্থ - কূলে উঠানো হয়েছে এমন, কূলে উৎক্ষিপ্ত।


উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১২.
চৈতন্যদেবের শ্রেষ্ঠ জীবনীকার কে ছিলেন?
  1. লোচনদাস
  2. বৃন্দাবনদাস
  3. কৃষ্ণদাস
  4. চূড়ামণিদাস
সঠিক উত্তর:
কৃষ্ণদাস
উত্তর
সঠিক উত্তর:
কৃষ্ণদাস
ব্যাখ্যা
চৈতন্যদেবের (১৪৮৬-১৫৩৩) জীবন ও লীলাবিষয়ক এ কাব্যধারা মধ্যযুগীয় বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- চৈতন্যচরিতকাব্য প্রথম রচিত হয় সংস্কৃত ভাষায়

- বাংলা চরিতকাব্যগুলির মধ্যে বৃন্দাবন দাসের 'চৈতন্যভাগবত' (১৫৪৬-১৫৫০) প্রথম রচনা। এটি চৈতন্যমঙ্গল নামেও পরিচিত।
- গোবিন্দদাসের কড়চা এ সময়ের অপর একখানি চৈতন্যচরিত কাব্য।

- এরপর চৈতন্যমঙ্গল নামে চৈতন্যের জীবনীকাব্য রচনা করেন জয়ানন্দ ও লোচনদাস
- লোচনদাসের কাব্যে (১৫৬০-৬৬/৭৫) চৈতন্যের মাতৃমমতামন্ডিত বাল্যলীলা এবং অতিরঞ্জনমুক্ত মানবীয় রূপটি প্রধানভাবে চিত্রিত হয়েছে। এখানেই এর বিশেষত্ব।

- চৈতন্যজীবনীগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কৃষ্ণদাস কবিরাজের 'চৈতন্যচরিতামৃত' (১৬১৫)।
- এতে চৈতন্যের শেষজীবনের কথা বর্ণিত হয়েছে। গৌড়ীয় বৈষ্ণবধর্মের এটি আকর গ্রন্থ।

- চৈতন্যজীবনী অবলম্বনে রচিত আরেকখানি চরিতকাব্য হলো চূড়ামণিদাসের গৌরাঙ্গবিজয়
- গ্রন্থটি তিনখন্ডে সম্পূর্ণ বলে জানা গেলেও কেবল প্রথম খন্ডের অংশবিশেষ পাওয়া গেছে এবং এটি খ্রিস্টীয় ষোড়শ শতকে রচিত বলে মনে করা হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৩.
শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন -
  1. শুধুমাত্র এই কটা টাকা দিলে?
  2. অশ্রুজলে তার বুক ভেসে গেল।
  3. তারা একত্রে গমন করলো।
  4. এ মামলায় আমি সাক্ষ্য দেব না।
সঠিক উত্তর:
এ মামলায় আমি সাক্ষ্য দেব না।
উত্তর
সঠিক উত্তর:
এ মামলায় আমি সাক্ষ্য দেব না।
ব্যাখ্যা
এ মামলায় আমি সাক্ষ্য দেব না। - বাক্যটি শুদ্ধ।

অশুদ্ধ বাক্যেগুলোর শুদ্ধ রূপ - 
- শুধু এই কটা টাকা দিলে?
- অশ্রুতে তার বুক ভেসে গেল। 
- তারা একত্র গমন করলো

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৪.
চর্যাপদের প্রথম পদ রচয়িতা লুইপা - এর শিক্ষক ছিলেন -
  1. নাগার্জুন
  2. ভুসুকুপা
  3. কাহ্নপা
  4. শবরপা
সঠিক উত্তর:
শবরপা
উত্তর
সঠিক উত্তর:
শবরপা
ব্যাখ্যা
চর্যাপদের ১ম পদের রচয়িতা লুইপা।
- শবরপা ছিলেন লুইপা এর গুরু।
- অন্যদিকে, নাগার্জুন ছিলেন শবরপা এর গুরু।

- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে ৭৩০ থেকে ৮১০  খ্রিস্টাব্দের মধ্যে লুইপা জীবিত ছিলেন। 
- লুইপা মোট ২ টি পদ ( ১ ও ২৯ নং) 
- লুইপা রচিত ৫টি সংস্কৃত গ্রন্থের নাম পাওয়া যায়। 
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র মতে, শবরপা 'বাংলাদেশে'র লোক ছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের কবিতাগুলো কোন পত্রিকায় প্রকাশিত হত?
  1. জ্ঞানাঙ্কুর
  2. প্রতিবিম্ব
  3. ভারতী
  4. বিচিত্রা
সঠিক উত্তর:
ভারতী
উত্তর
সঠিক উত্তর:
ভারতী
ব্যাখ্যা
'কবি-কাহিনী' রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। 
- 'ভারতী' পত্রিকায় পৌষ-চৈত্র, ১২৮৪ বঙ্গাব্দ (১৮৭৮ খ্রি.) সংখ্যায় এর কবিতাগুলো ছাপা হত। 
- ১৮৭৮ সালেই এর কবিতাগুলো নিয়ে 'কবি-কাহিনী' গ্রন্থ প্রকাশিত হলে গ্রন্থাকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় আরম্ভ হয়। 
- চার সর্গে বিভক্ত এই নাতিদীর্ঘ কাব্যের নায়ক এক কবি এবং নায়িকা নলিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
'Critic' শব্দের সঠিক অর্থ কোনটি?
  1. সমালোচনা
  2. সমালোচক
  3. সঙ্কট
  4. সঙ্কটাপন্ন অবস্থা
সঠিক উত্তর:
সমালোচক
উত্তর
সঠিক উত্তর:
সমালোচক
ব্যাখ্যা
কিছু পারিভাষিক শব্দের উদাহরণ- 
Critic = সমালোচক 
Criticism =সমালোচনা
Crisis = সঙ্কট 
Credible = বিশ্বাসযোগ্য
Convention = প্রচলন, সম্মেলন। 
Coverage = মাত্র-পূরণ
Covert = গুপ্ত
Crack = ফাটল
Crafts = কারুকলা

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১৭.
রামমোহন রায় কে রাজা উপাধি দেয় কে?
  1. ব্রিটিশ সরকার
  2. নওয়াব আবদুল লতিফ
  3. দিল্লির বাদশা
  4. রাজা কৃষ্ণচন্দ্র
সঠিক উত্তর:
দিল্লির বাদশা
উত্তর
সঠিক উত্তর:
দিল্লির বাদশা
ব্যাখ্যা
বাংলার নবজাগরণের আদি পুরুষ রাজা রামমোহন রায় এর জন্ম ১৭৭২ সালের ২২শে মে হুগলী জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ও ব্রাহ্মণ পরিবারে ।
- ১৮৩০ সালে খেতাবসর্বস্ব মুগল সম্রাট দ্বিতীয় আকবর (১৮০৬-১৮৩৭) রামমোহন রায়কে ‘রাজা’ উপাধিতে ভূষিত করেন এবং তাঁর পক্ষে ব্রিটিশ রাজ ও পার্লামেন্টে ওকালতি করার জন্য ইংল্যান্ডে পাঠান।
- রামমোহন রায় কলকাতায় ২০ আগস্ট, ১৮২৮ সালে ইংল্যান্ড যাত্রার আগে দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে যৌথ উদ্যোগে ব্রাহ্মসমাজ স্থাপন করেন।
- রাজা রামমোহন রায় শিব প্রসাদ রায় ছদ্মনামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করতেন। 
- তিনি প্রায় ৩০ টি গ্রন্থ রচনা করেন।
তাঁর মধ্যে উল্লেখযোগ্য হলো-
- বেদান্তগ্রন্থ,
- বেদান্তসার,
- ভট্টাচার্যের সহিত বিচার,
- গোস্বামীর সহিত বিচার,
- সহমরন বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ,
- গৌড়ীয় ব্যাকরণ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৮.
'কড়চা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. আত্মকথা
  2. স্মৃতিকথা
  3. বর্ণনা
  4. ইতিবৃত্ত
সঠিক উত্তর:
ইতিবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
ইতিবৃত্ত
ব্যাখ্যা
'কড়চা' শব্দের সমার্থক শব্দ = জীবনী, দিনিলিপি, দিনপঞ্জি, ইতিবৃত্ত, রোজনামা, রোজনামচা। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৯.
I am very sick. Here The word very is a/an -
  1. Adverb
  2. Adjective
  3. Preposition
  4. noun
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
I am very sick. - এখানে sick (অসুস্থ) শব্দটি pronoun - I কে modify করার করণে এটি Adjective.
আর 'very' যেহেতু adjective - sick কে modify করেছে তাই এটি Adverb.
২০.
Choose the word gives the similar meaning to 'Probity'?
  1. Honesty
  2. Cheerful
  3. Untrustworthiness
  4. Regional
সঠিক উত্তর:
Honesty
উত্তর
সঠিক উত্তর:
Honesty
ব্যাখ্যা
Probity [প্রোউবাটি] (noun) [Uncountable noun]

English Meaning: The quality of being honest and behaving correctly.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) চারিত্রিক সরলতা; সততা; সাধুতা।

Synonyms: Honesty (সাধুতা; সত্যসন্ধতা), Decency (শোভনতা; শিষ্টতা), Goodness (ভালোত্ব; সদ্‌গুণ).
Antonyms: Untrustworthiness (অবিশ্বস্ততা).

Source: Live MCQ Lecture
২১.
Jahid turned off his phone and shut the door so he could focus on studying. Here, What type of parts of speech is the word 'Studying'?
  1. Verb
  2. Adjective
  3. Gerund
  4. Noun
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা
On- preposition এর object হওয়ায় এটি Noun.
Verb+ing যদি noun এর কাজ করে তখন তাকে Gerund বলা হয়। সুতরাং এটি Gerund ও হয়।

কিন্তু প্রশ্নে Parts of speech চাওয়া হয়েছে। Gerund - Parts of speech এর কোন প্রকারভেদ নয়।
তাই, সঠিক উত্তর হবে Noun.
২২.
Select the appropriate word to complete the sentence below:
My supervisor will _____ the length of the document by deleting unnecessary reports.
  1. short
  2. Shortening
  3. shorten
  4. shortly
সঠিক উত্তর:
shorten
উত্তর
সঠিক উত্তর:
shorten
ব্যাখ্যা
- "Shorten" is the verb form of the word Short. 
- বাংলা অর্থ, ছোট করা বা কর্তন করা কিংবা কমিয়ে ফেলা। 
- প্রদত্ত বাক্যটির অর্থ , তত্ত্বাবধায়ক অপ্রয়োজনীয় রিপোর্ট বাদ দিয়ে ডকুমেন্টের দৈর্ঘ্য কমিয়ে ফেলবেন। 
- সঠিক উত্তরটি হবে: Shorten
২৩.
Shafiq walks as if he______ crippled.
  1. is
  2. was
  3. were
  4. has been
সঠিক উত্তর:
were
উত্তর
সঠিক উত্তর:
were
ব্যাখ্যা
- We use as if and as though to talk about an imaginary situation or a situation that may not be true but that is likely or possible.
- অর্থাৎ ব্যবহৃত হয় কাল্পনিক বা যা প্রকৃত অর্থে নয় এমন কিছু বোঝাতে। 
- প্রদত্ত বাক্যে Shafiq আসলে Crippled বা পঙ্গু  নয় বরং তার হাঁটার ধরন দেখে মনে হচ্ছে সে crippled.  
- এ ধরনের বাক্যে সাধারণত as if  এর পরে  were বসে। 

সূত্র: Elementary English Grammar by Raymond Murphy
২৪.
She has received________ proposals since last Friday.
  1. very little
  2. little
  3. a bit
  4. a few
সঠিক উত্তর:
a few
উত্তর
সঠিক উত্তর:
a few
ব্যাখ্যা
- সাধারণত: Countable Noun এর সাথে determiner হিসেবে a few বসে। 
- অপরদিকে, Uncountable Noun এর সাথে Very little, little, a bit ইত্যাদি  বসে। 
- প্রদত্ত বাক্যে,  Proposal যেহেতু countable noun , তাই এর পূর্বে  a few বসেছে। 

Source: British council learning English.
২৫.
If you ______ the BCS exam, you will be a first class civil servant.
  1. would pass
  2. are passing
  3. passed
  4. Pass
সঠিক উত্তর:
Pass
উত্তর
সঠিক উত্তর:
Pass
ব্যাখ্যা
- This is a real conditional sentence. 
- A conditional sentence has two parts: 1. Condition 2. Result/ Consequence 
- Real conditional Sentence এ  , প্রথম অংশ বা If যুক্ত অংশে Simple present structure থাকে এবং ফলাফল অংশে Future Indefinite বা  Simple Future থাকে । 
- অতএব এই প্রশ্নের সঠিক উত্তর হবে, Pass.
- পুরো বাক্যটির বাংলা অর্থ করলে হয়: যদি আপনি বিসিএস পরীক্ষা পাশ করেন, তাহলে আপনি হবেন প্রথম শ্রেণীর সরকারি কর্মচারী।

Source: Cliff's TOEFL
২৬.
I see _____ in the mirror.
  1. me
  2. mine
  3. my
  4. myself
সঠিক উত্তর:
myself
উত্তর
সঠিক উত্তর:
myself
ব্যাখ্যা
A reflexive pronoun, also sometimes known as a reflexive, is a pronoun that refers to another noun or pronoun within the same sentence.
- সাধারণত যখন কোন বাক্যের Subject ও Object একই হয় তখন আমরা Reflexive pronoun ব্যবহার করে থাকি। 

- Reflexive pronoun মোট নয়টি। যথা: 
myself, yourself, himself, herself, oneself, itself, ourselves, yourselves, and themselves.

- প্রদত্ত বাক্যে আয়নার কথা বলা হয়েছে। আয়নাতে মানুষ নিজেই নিজেকে দেখে। সুতরাং সঠিক উত্তর হবে: I see myself in the mirror. 

Source: British Council Learning English.
২৭.
Prices for Soyabean oil can be ____ Tk. 500.
  1. as high for
  2. as high as
  3. so high as
  4. so high to
সঠিক উত্তর:
as high as
উত্তর
সঠিক উত্তর:
as high as
ব্যাখ্যা
- We use as + adjective/adverb + as to make comparisons when the things we are comparing are equal in some way:
- দুটি জিনিসের সাথে তুলনা বোঝানোর সময় যখন দুটি জিনিস প্রায় একই বা এক সমান এরকম বোঝাতে as + adjective + as ব্যবহার করা হয়। 
- প্রদত্ত বাক্যে সয়াবিন তেলের মূল্য পাঁচশ টাকার সমান হতে পারে বা দাম পাঁচশ টাকা পর্যন্ত উঠতে পারে, এমন বোঝানো হচ্ছে। 
- সুতরাং সঠিক উত্তরটি হবে: as high as 

Source: A Passage to the English Language by Zakir Hussain
২৮.
Identify the wrong word from this sentence: "Dates grows all year long in Saudi Arabia."
  1. Dates
  2. In
  3. all
  4. grows
সঠিক উত্তর:
grows
উত্তর
সঠিক উত্তর:
grows
ব্যাখ্যা
- প্রদত্ত বাক্যে Subject টি Plural সুতরাং verb টিও plural  হতে হবে। 
- সুতরাং, grows না হয়ে grow হলে বাক্যটি সঠিক হতো।
২৯.
Insect is to Diseases as War is to____
  1. Army
  2. Destruction
  3. Battle
  4. Creation
সঠিক উত্তর:
Destruction
উত্তর
সঠিক উত্তর:
Destruction
ব্যাখ্যা
- Insect invites disease and War invites destruction.
৩০.
Which sentence below is a compound sentence?
  1. As I walked along the beach, I found strange footprints.
  2. I walked along the beach and found strange footprints.
  3. I found strange footprints when I walked along the beach.
  4. I walked along the beach and I found strange footprints.
সঠিক উত্তর:
I walked along the beach and I found strange footprints.
উত্তর
সঠিক উত্তর:
I walked along the beach and I found strange footprints.
ব্যাখ্যা
- The first three sentences are correct, but they are not compound sentences.
- The only compound sentence from the list is: I walked along the beach and I found strange footprints.
- Compound sentence হওয়ার জন্য শর্ত হলো দুটি Complete sentence অর্থাৎ Subject+ finite verb এই structure অনুুযায়ী থাকতে হবে; এবং দুটি বাক্য একটি Conjunction দ্বারা যুক্ত থাকবে। 

"As I walked along the beach, I found strange footprints." This is a complex sentence. Note the subordinating conjunction, "as."

"I walked along the beach and found strange footprints." This is actually a simple sentence. I took out the subject from the simple sentence, "I found strange footprints." Then I created a compound predicate, "walked and found."

I found strange footprints when I walked along the beach. This is also a complex sentence. The subordinating conjunction is the word, "when."

মূলত: অপশন খ) এর বাক্যটি Compound নয়।
এই বাক্যে "walked and found" Compound Predicate আছে অর্থাৎ, একই subject এর দুটো predicate.
আমরা জানি ,Compound Sentence হতে হলে দুটো Complete sentence বা পূর্ণাঙ্গ বাক্য বিভিন্ন যেমন Conjunction যেমন: and, but, or ইত্যাদি দ্বারা যুক্ত হতে হবে।
অপশন খ তে যে বাক্যটি আছে , তা হল:
I walked along the beach and found strange footprints.
এটি একটি Simple Sentence । কিন্তু এটিকে এভাবে Compound sentence এ পরিণত করা যায়:
I walked along the beach but there was no strange footprints.
এই বাক্যে দুটি independent clause আছে সুতরাং এটি একটি Compound sentence.
---------------
অন্যদিকে,
ঘ) নং অপশনে "I" সাবজেক্ট হিসাবে যুক্ত করে দুটো আলাদা বাক্য নির্দেশ করা হয়েছে এবং and দ্বারা যুক্ত করে Compound বাক্যে রূপান্তর করা হয়েছে।

Source: Intermediate English Grammar by Raymond Murphy
৩১.
"The company does not maintain any hard and fast rules." Here, hard and fast implies:
  1. Loose
  2. Flexible
  3. Easy
  4. Rigid
সঠিক উত্তর:
Rigid
উত্তর
সঠিক উত্তর:
Rigid
ব্যাখ্যা
- Hard and Fast এর বাংলা অর্থ অপরিবর্তনীয় বা অনমনীয়। 
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে কেবল Rigid শব্দটি দ্বারাই এই অর্থ প্রকাশ পাচ্ছে। যার অর্থ, দৃঢ় বা অলঙ্ঘনীয়। 
- Loose  শব্দের অর্থ ঢিলেঢালা বা হালকা। 
- Easy শব্দের অর্থ সহজ। 
- Flexible শব্দের অর্থ সহজে পরিবর্তন যোগ্য এমন।
৩২.
There should be _______ punishment for the money launderers.
  1. too
  2. much
  3. many
  4. severe
সঠিক উত্তর:
severe
উত্তর
সঠিক উত্তর:
severe
ব্যাখ্যা
- প্রদত্ত শূন্যস্থানটিতে একটি adjective বসবে যা 'Punishment', Noun কে Modify করবে। 
- Severe শব্দটি দ্বারা সাধারণত Punishment, Penalty বা এই জাতীয় শব্দগুলোকে  Modify করা হয়।

Source: English Vocabulary in use by Stuart Redman.
৩৩.
I am scared _____ horror movies.
  1. at
  2. for
  3. of
  4. to
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
- সাধারণত, scared এই ‍adjective এর পর of, preposition ব্যবহৃত হয়। 
- ‍adjective+ at ব্যবহৃত হয় দক্ষতা বোঝাতে। যেমন: He is good at Math. 
- adjective+ to ব্যবহৃত হয় সম্পর্ক বোঝাতে। যেমন: She is married to Karim.
- adjective+ for ব্যবহৃত হয় দায়িত্ব বা কারণ বোঝাতে। যেমন: He is responsible for health department. 

- সুতরাং সঠিক উত্তর: I am scared of horror movies. 
৩৪.
Identify the appropriate synonym of the word 'Abandon'-
  1. Cherish
  2. Hold
  3. Forsake
  4. Keep
সঠিক উত্তর:
Forsake
উত্তর
সঠিক উত্তর:
Forsake
ব্যাখ্যা
- Abandon শব্দের অর্থ leave behind বা পরিত্যাগ করা। 
- উল্লেখিত অপশন গুলোর মধ্যে কেবল Forsake  এই অর্থ প্রদান করে। 
- সুতরাং সঠিক উত্তর: Forsake 
এছাড়া, 

- Hold , Keep মানে ধরে রাখা 
- মানে আকাঙ্খা লালন করা। 

Source: Word Web  Dictionary
৩৫.
"Our birth is but a sleep and a forgetting" this quotation is by -
  1. William Wordsworth
  2. Willam Shakespeare
  3. John Keats
  4. P.B. Shelley
সঠিক উত্তর:
William Wordsworth
উত্তর
সঠিক উত্তর:
William Wordsworth
ব্যাখ্যা
William Wordsworth is a famous Romantic poet.
• His famous quotations:
- 'Our birth is but a sleep and a forgetting',
- 'Child is the father of man',
- 'Nature never did betray the heart that loved her',
- 'Poetry is a spontaneous overflow of powerful feelings',
- 'Poet is the breath and finer spirit of knowledge',
- Every great poet is a teacher.
- 'Come forth into the light of things, let nature be your teacher'.

Source: The Oxford Dictionary of Quotation.
৩৬.
"The Picture of Dorian Gray" by Oscar Wild is a/an:
  1. Short story
  2. Essay
  3. Poem
  4. Novel
সঠিক উত্তর:
Novel
উত্তর
সঠিক উত্তর:
Novel
ব্যাখ্যা
The Picture of Dorian Gray:
- The Picture of Dorian Gray is a philosophical/moral fantasy novel by Oscar Wilde. It is the only novel written by Oscar Wilde. 
- A shorter novella-length version was published in the July 1890 issue of the American periodical Lippincott's Monthly Magazine.

Oscar Wilde (1856-1900) :
- He was a poet, novelist and dramatist/Playwright.
- This Irish born poet became London’s most popular playwright in the early 1890s.
- His full name was Oscar Fingal O’Flahertie Wills Wilde.

Notable Works: 
- The Picture of Dorian Gray (1891) 
- Lady Windermere’s Fan (1892) 
- The Importance of Being Earnest (1895). 

Source: Britannica.com
৩৭.
"A Passage to India" by E.M. Forster is a/an -
  1. Novel
  2. Poem
  3. Essay
  4. Drama
সঠিক উত্তর:
Novel
উত্তর
সঠিক উত্তর:
Novel
ব্যাখ্যা
- "A passage to India"  is a Novel written by E.M Forster.  
- A poem with similar name, "Passage to India" is written by Walt Whitman. 

A Passage to India ( Novel):
- A Passage to India is a 1924 novel by English author E. M. Forster set against the backdrop of the British Raj and the Indian independence movement in the 1920s. It was selected as one of the 100 great works of 20th century English literature by the Modern Library.

Plot:
- The story revolves around four characters:
Dr. Aziz, his British friend Mr. Cyril Fielding, Mrs. Moore, and Miss Adela Quested.
- During a trip to the fictitious Marabar Caves (modeled on the Barabar Caves of Bihar), Adela thinks she finds herself alone with Dr. Aziz in one of the caves (when in fact he is in an entirely different cave), and subsequently panics and flees;
- It is assumed that Dr. Aziz has attempted to assault her. Aziz's trial, and its run-up and aftermath, bring to a boil the common racial tensions and prejudices between Indians and the British during the colonial era.

Source: Britannica.com
৩৮.
Which Writer below is an exponent of Feminism?
  1. Jane Austen
  2. Virginia Woolf
  3. Perl S Buck
  4. Alice Munro
সঠিক উত্তর:
Virginia Woolf
উত্তর
সঠিক উত্তর:
Virginia Woolf
ব্যাখ্যা
Virginia Woolf (1882-1941)
- She was a British Author. 
- She was a feminist.

Major Works:
- The Voyage Out (1915)
- Mrs. Dalloway (1925)
- To the Lighthouse (1927)
- The Waves (1931)
- Flush (1933)
- The Years (1937)

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
৩৯.
Find the odd man out:
  1. Charles Dickens
  2. William Blake
  3. S.T Coleridge
  4. William Wordsworth
সঠিক উত্তর:
Charles Dickens
উত্তর
সঠিক উত্তর:
Charles Dickens
ব্যাখ্যা
- William Wordsworth, S.T Coleridge and William Blake are Writers from the Romantic Age.
- From the list here, Only Charles Dickens is a Victorian Writer. 
- So, the correct answer is: Charles Dickens.


Charles Dickens:
- In full Charles John Huffam Dickens, (born February 7, 1812, Portsmouth, Hampshire, England—died June 9, 1870, Gad’s Hill, near Chatham, Kent).
- English novelist, generally considered the greatest of the Victorian era.
- Dickens enjoyed a wider popularity during his lifetime than had any previous author.

Best Works: 
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House,
- A Tale of Two Cities,
- Great Expectations, and
- Our Mutual Friend.

Source: Britannica.com & An ABC of English Literature - Dr M Mofizar Rahman
৪০.
যদি log10(x - 20) =1 হয়, x এর মান কত?
  1. 20
  2. 30
  3. 10
  4. 1
সঠিক উত্তর:
30
উত্তর
সঠিক উত্তর:
30
ব্যাখ্যা
log10(x - 20)=1.
log10(x - 20) = log1010
x - 20 = 10
x=10 + 20
x= 30
৪১.
এক ব্যক্তি ২০% সরল সুদে ৭০০ টাকা এবং ১০% সরল সুদে ৫০০ টাকা বিনিয়োগ করলে ৩ বছর পর তিনি কত সুদ পাবে?
  1. ২৫০ টাকা
  2. ৫৭০ টাকা
  3. ৩৫০ টাকা
  4. ৪৫০ টাকা
সঠিক উত্তর:
৫৭০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫৭০ টাকা
ব্যাখ্যা
২০% সুদে
৭০০ টাকায় ৩ বছরের সুদ = (২০ × ৩ ×৭০০)/১০০
                                        = ৪২০ টাকা

আবার,
১০% সুদে
৫০০ টাকায় ৩ বছরের সুদ = (১০× ৩ ×৫০০)/১০০
                                         = ১৫০ টাকা

মোট সুদ = ৪২০ + ১৫০ = ৫৭০ টাকা
৪২.
3, 4 এবং 5 সে.মি. বাহু বিশিষ্ট তিনটি ছোট ঘনককে গলিয়ে একটি বড় ঘনক তৈরি করা হলো। ছোট ঘনক গুলোর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং বড় ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত? 
  1. 23 : 20
  2. 20 : 23
  3. 25 : 18
  4. 17 : 20
সঠিক উত্তর:
25 : 18
উত্তর
সঠিক উত্তর:
25 : 18
ব্যাখ্যা
বড় ঘনকের আয়তন = (33 + 43+ 53)  ঘন সে.মি. 
                                = (27 + 64 + 125) ঘন সে.মি. 
                                = 216  ঘন সে.মি. 
ধরি 
বড় ঘনকের এক বাহুর দৈর্ঘ্য = a 
এখন,
a3= 216 
a3 = 63 
a = 6

ছোট ঘনকগুলোর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল  =( 6 × 32 + 6 × 42 + 6 × 52 ) বর্গ সে.মি.
                                                                     = (6 × 9 + 6 × 16 + 6 × 25) বর্গ সে.মি.
                                                                      = 300  বর্গ সে.মি.

বড় ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 6 × 62 = 6 × 36 = 216  বর্গ সে.মি.

নির্ণেয় অনুপাত = 300/216
                        = 25/18
                        = 25 : 18
৪৩.
একটি পাইপ অন্য একটি পাইপের 3 গুণ গতিতে একটি ট্যাংক পূর্ন করতে পারে। যদি দুইটি পাইপ একসাথে খুলে দেয়া হয়, ট্যাংকটি পূর্ন হতে 36 মিনিট লাগে। ধীরগতির পাইপটি কত সময়ে ট্যাংকটি পূর্ন করবে? 
  1. 132 মিনিট
  2. 136 মিনিট
  3. 144 মিনিট 
  4. 72 মিনিট
সঠিক উত্তর:
144 মিনিট 
উত্তর
সঠিক উত্তর:
144 মিনিট 
ব্যাখ্যা
ধরি,
ধীর গতির পাইপের সময় লাগে x মিনিট 
দ্রুত গতির পাইপের সময় লাগে x/3 মিনিট 

প্রশ্নমতে,
(1/x) + (3/x) = 1/36 
(1 + 3)/x = 1/36 
4/x = 1/36
x = 36 × 4 
x = 144 মিনিট 
৪৪.
A ও B যথাক্রমের 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট হলে, A ∩ B এর মান কত? 
  1. {5, 7}
  2. {5, 15}
  3. {3, 5}
  4. {1, 5}
সঠিক উত্তর:
{1, 5}
উত্তর
সঠিক উত্তর:
{1, 5}
ব্যাখ্যা
35 এর গুণনীয়ক সমূহ = 1, 5, 7, 35
45 এর গুণনীয়ক সমূহ = 1, 3, 5, 9, 15, 45 

A ={1, 5, 7, 35}
B = {1, 3, 5, 9, 15, 45} 

A ∩ B = {1, 5, 7, 35} ∩ {1, 3, 5, 9, 15, 45} 
          = {1, 5}
৪৫.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। যদি আয়তক্ষেত্রের প্রস্থ m হয়, তবে উহার কর্ণের দৈর্ঘ্য কত ?
  1. 2√5m
  2. √3m
  3. √5m
  4. 5√5m
সঠিক উত্তর:
√5m
উত্তর
সঠিক উত্তর:
√5m
ব্যাখ্যা
আয়তক্ষেত্রের প্রস্থ m 
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2m

আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √{m2 + (2m)2}
                                          = √{m2 + 4m2}
                                         = √(5m2)
                                         =√5m
৪৬.
A একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য B এর দ্বিগুণ বা C এর তিনগুণ সময় নেয়। তারা একত্রে 2 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে। তাহলে B কত দিনে কাজটি করতে পারে? 
  1. 12 দিন 
  2. 4 দিন 
  3. 8 দিন 
  4. 6 দিন 
সঠিক উত্তর:
6 দিন 
উত্তর
সঠিক উত্তর:
6 দিন 
ব্যাখ্যা
ধরি,
A কাজটি করতে সময় নেয় = x দিন 
Bকাজটি করতে সময় নেয় = x/2 দিন 
C কাজটি করতে সময় নেয় = x/3 দিন 

 A  x দিনে করে কাজটির 1 অংশ 
 A  1 দিনে করে কাজটির 1/x  অংশ 

একইভাবে,
 B  1 দিনে করে কাজটির 2/x  অংশ 
 C 1 দিনে করে কাজটির  3/x  অংশ 

এখন,
(1/x) + (2/x) + (3/x) = 1/2
(1 + 2 + 3)/x = 1/2
6/x = 1/2
x = 12 

B কাজটি করতে সময় নেয় = 12/2 দিন 
                                          = 6 দিন
৪৭.
কতগুলো ঘণ্টা একসাথে বেজে যথাক্রমে ১০, ১৫, ২০ ও ২৫ সেকেন্ড পরপর বাজতে লাগল। কতক্ষন পর ঘণ্টাগুলো আবার একসাথে বাজবে?
  1. ২ মিনিট 
  2. ৪ মিনিট 
  3. ৫ মিনিট 
  4. ৬ মিনিট 
সঠিক উত্তর:
৫ মিনিট 
উত্তর
সঠিক উত্তর:
৫ মিনিট 
ব্যাখ্যা
১০ সে., ১৫ সে., ২০ সে. এবং ২৫ সে. এর ল.সা.গু. = ২ × ৫ × ৩ × ২ × ৫ = ৩০০ 

ঘণ্টাগুলো আবার একসাথে বাজবে = ৩০০ সেকেন্ড পর 
                                                      = ৫ মিনিট
৪৮.
একটি তাসের প্যাকেট থেকে একটি তাস দৈবভাবে উঠানো হলো। তাসটি হরতন বা রাজা হবার সম্ভাবনা কত?
  1. 3/13
  2. 2/13
  3. 4/13
  4. 1/13
সঠিক উত্তর:
4/13
উত্তর
সঠিক উত্তর:
4/13
ব্যাখ্যা
• একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = 52টি।
• এর মধ্যে লাল কালো তাসের সংখ্যা = 26 টি করে।
• রুইতন, হরতন, ইস্কাপন ও চিরাতন 13 টি করে।
• টেক্কা, রাজা, রানি ও জ্যাক 4টি করে।


ধরি,
মোট তাস n(s) = 52

হরতন হওয়ার ঘটনা  A , n(A) = 13
রাজা  হওয়ার ঘটনা B , n(B) = 4
 হরতনে রাজা 1 , n(A ∩ B) = 1

P(A) = 13/52 = 1/4 
P(B) = 4/52 =1/13
P(A ∩ B) = 1/52

P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B) 
               = (1/4) + (1/13) - (1/52)
               = (13 + 4 - 1)/52
               = 16/52 
               = 4/13
৪৯.
একজন ব্যক্তির ব্যয় ও সঞ্চয়ের অনুপাত ৩ : ২। তার আয় ১০% বৃদ্ধি পায় এবং ব্যয় ১২% বৃদ্ধি পায়। তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পেয়েছে? 
  1. ৫%
  2. ৬%
  3. ৭%
  4. ৮%
সঠিক উত্তর:
৭%
উত্তর
সঠিক উত্তর:
৭%
ব্যাখ্যা
ব্যয় ও সঞ্চয়ের অনুপাত  ৩ : ২

 ব্যয় = ৩ক 
সঞ্চয় = ২ক 

আয় = ৩ক + ২ক = ৫ক 

আয় ১০% বৃদ্ধিতে , নতুন আয়  =৫ক + ৫ক এর ১০% 
                                               = ৫ক +  ৫ক এর ১০/১০০
                                               = ১১ক/২ 
                                                = ৫.৫ক 
ব্যয় ১২% বৃদ্ধিতে , নতুন ব্যয় = ৩ক + ৩ক এর ১২% 
                                             = ৩ক + ৩ক এর ১২/১০০
                                             = ৩ক +.৩৬ক 
                                              = ৩.৩৬ ক 
 নতুন সঞ্চয় = (৫.৫ক - ৩.৩৬ক)
                          = ২.১৪ক 


সঞ্চয় বৃদ্ধি পেয়েছে = ২.১৪ক - ২ক 
                              = .১৪ক 
শতকরা বৃদ্ধি পেয়েছে = {(.১৪ক/২ক) × ১০০}% = ৭%
৫০.
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 5 সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. 6.00 বর্গ সে.মি. 
  2. 6.25 বর্গ সে.মি. 
  3. 5.25 বর্গ সে.মি. 
  4. 5.00 বর্গ সে.মি. 
সঠিক উত্তর:
6.25 বর্গ সে.মি. 
উত্তর
সঠিক উত্তর:
6.25 বর্গ সে.মি. 
ব্যাখ্যা
ধরি, 
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাহু a সে.মি. 

এখন  
a2 +a2 = 52
2a2 =25
a2 = 25/2
a  = √(25/2)
a = 5/√2

ত্রিভুজটির ক্ষেত্রফল = ( 1/2) × (5/√2) × (5/√2)
                                 = 25/4 
                                  = 6.25 বর্গ সে.মি.
৫১.
কোনো পরীক্ষায় কৃতকার্য হতে 6টি বিষয়ের প্রত্যেকটিতে ন্যূনতম নম্বর পেতে হবে। একজন পরীক্ষার্থী কত প্রকারে অকৃতকার্য হতে পারে? 
  1. 60
  2. 63
  3. 58
  4. 65
সঠিক উত্তর:
63
উত্তর
সঠিক উত্তর:
63
ব্যাখ্যা
একজন ছাত্র 1টি বিষয়ে, 2টি বিষয়ে, 3টি বিষয়ে, 4টি বিষয়ে, 5টি বিষয়ে বা 6টি বিষয়ে নূন্যতম নম্বর না পেলে অকৃতকার্য হবে।

∴ অকৃতকার্য হবার মোট উপায় -
= 6C1×6C2×6C3×6C4×6C5×6C6
= 6 + 15 + 20 + 15 + 6 + 1
= 63
৫২.
মৎস্য সংক্রান্ত বিজ্ঞান কোনটি?
  1. Ornithology
  2. Entomology
  3. Ichthyology
  4. Paleontology
সঠিক উত্তর:
Ichthyology
উত্তর
সঠিক উত্তর:
Ichthyology
ব্যাখ্যা
মাছের বৈজ্ঞানিক গবেষণা হিসাবে পরিচিত Ichthyology.

Ichthyology is the scientific study of fishes, including, as is usual with a science that is concerned with a large group of organisms, a number of specialized subdisciplines: e.g., taxonomy, anatomy (or morphology), behavioral science (ethology), ecology, and physiology.
 
উৎস: ব্রিটানিকা 
৫৩.
একটি আদর্শ ব্যাটারির অভ্যন্তরীণ রােধ কত?
  1. শূন্য
  2. অসীম
  3. অতিক্ষুদ্র
  4. যে কোনাে মান
সঠিক উত্তর:
অসীম
উত্তর
সঠিক উত্তর:
অসীম
ব্যাখ্যা
একটি আদর্শ কারেন্ট সোর্সের (Ideal Current Source) প্রতিরোধ অসীম (infinite) হয়।

একটি আদর্শ কারেন্ট সোর্স সবসময় নির্দিষ্ট পরিমাণ কারেন্ট সরবরাহ করে, যেটি লোড বা ভোল্টেজের পরিবর্তনের ওপর নির্ভর করে না। এর জন্য সোর্সের অভ্যন্তরীণ রোধ অসীম হতে হবে, যাতে কোনো ভোল্টেজ পরিবর্তন হলেও কারেন্ট অপরিবর্তিত থাকে।
যদি রোধ শূন্য (zero) হতো, তাহলে ওহমের সূত্র (V = IR) অনুযায়ী, সামান্য ভোল্টেজ পরিবর্তনেও বিশাল কারেন্ট প্রবাহিত হতে পারত, যা বাস্তবে সম্ভব নয়।
তাই, একটি আদর্শ কারেন্ট সোর্সের রোধ অসীম হতে হয়, যাতে এটি যেকোনো লোডের জন্য নির্দিষ্ট কারেন্ট সরবরাহ করতে পারে।

Source:
"Fundamentals of Electric Circuits" – Charles K. Alexander & Matthew N. O. Sadiku.
2. "Basic Engineering Circuit Analysis" – J. David Irwin & R. Mark Nelms.
৫৪.
কয়টি অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয়?
  1. ১০
  2. ১৫
  3. ২০
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে আমিষ গঠিত। আমিষের একক হল অ্যামাইনো এসিড।
আমাদের শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো এসিডে পরিণত হয়। মানুষের শরীরের এ পর্যন্ত ২০ প্রকার অ্যামাইনো এসিড পাওয়া গেছে যার মধ্যে ৮ টি হলো অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড।
সূত্র: বিজ্ঞান : নবম-দশম শ্রেণী

সাধারণত ২০ টি অ্যামিনো এসিড প্রোটিন গঠনে অংশগ্রহণ করে। এদেরকে বলা হয় প্রোটিন অ্যামিনো এসিড।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণি, জীববিজ্ঞান।

মানব শরীরে ২০ টি অ্যামিনো এসিড রয়েছে, যা প্রোটিন গঠনে সহায়তা করে।

উৎসঃ ব্রিটানিকা।
৫৫.
পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণকারী প্রধান গ্যাস কোনটি?
  1. Carbon dioxide (কার্বন ডাই অক্সাইড)
  2. Nitrous oxide (নাইট্রাস অক্সাইড)
  3. Water vapor (জলীয় বাষ্প)
  4. Methane (মিথেন)
সঠিক উত্তর:
Carbon dioxide (কার্বন ডাই অক্সাইড)
উত্তর
সঠিক উত্তর:
Carbon dioxide (কার্বন ডাই অক্সাইড)
ব্যাখ্যা
- কার্বন ডাই অক্সাইড (CO2) পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণকারী বায়ুমণ্ডলের একক সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রীনহাউস গ্যাস।

A large amount of physical evidence shows that carbon dioxide (CO2) is the single most important greenhouse gas in the atmosphere controlling Earth's temperature. 
This is because CO2, like ozone, N2O, CH4, and chlorofluorocarbons, does not condense and precipitate from the atmosphere at current climate temperatures, whereas water vapor can and does.
 
উৎস: nasa.gov
 
৫৬.
নিচের কোনটি গ্লুবার লবণ?
  1. টেবিল সল্ট
  2. আর্দ্র সোডিয়াম সালফেট
  3. সোডিয়াম থায়োসালফেট
  4. মনোসোডিয়াম গ্লুটামেট
সঠিক উত্তর:
আর্দ্র সোডিয়াম সালফেট
উত্তর
সঠিক উত্তর:
আর্দ্র সোডিয়াম সালফেট
ব্যাখ্যা
- আর্দ্র সোডিয়াম সালফেট হলো গ্লুবার লবণ।
- সোডিয়াম থায়োসালফেটকে বলা হয় হাইপো।
- মনোসোডিয়াম গ্লুটামেট কে বলা হয় টেস্টিং সল্ট।
- খাবার লবণ বা টেবিল সল্ট হলো সোডিয়াম ক্লোরাইড।

সূত্র: উচ্চ মাধ্যমিক রসায়ন বই, একাদশ-দ্বাদশ শ্রেণি। 
৫৭.
কোন ধরনের পদার্থ লিটমাস কাগজকে নীল করে?
  1. Acid (এসিড)
  2. Alkali (ক্ষার)
  3. Salt (লবণ)
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
Alkali (ক্ষার)
উত্তর
সঠিক উত্তর:
Alkali (ক্ষার)
ব্যাখ্যা
- সকল ক্ষারক লাল লিটমাস কাগজের রঙ পরিবর্তন করে নীল করে।
- আর সকল এসিড নীল লিটমাসের বর্ণ পরিবর্তন করে লাল করে থাকে।
 
- ক্ষারক হলো মূলত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড। কিছু কিছু ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত হয় আর কিছু আছে যারা দ্রবীভূত হয় না। 
- যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীতূত হয় তাদেরকে বলে ক্ষার। তাহলে ক্ষার হলো বিশেষ ধরনের ক্ষারক। 
 
- Alkali (ক্ষার) is any of the soluble hydroxides of the alkali metals—i.e., lithium, sodium, potassium, rubidium, and cesium. 
- Alkalies are strong bases that turn litmus paper from red to blue.
- they react with acids to yield neutral salts; and they are caustic and in concentrated form are corrosive to organic tissues.

সূত্র: ব্রিটানিকা, মাধ্যমিক বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি 
৫৮.
লেড এসিড ব্যাটারিতে অ্যানোড হিসেবে কোনটি থাকে?
  1. Pb2+
  2. PbO2
  3. Pb
  4. Pt
সঠিক উত্তর:
Pb
উত্তর
সঠিক উত্তর:
Pb
ব্যাখ্যা
- লেড এসিড ব্যাটারিতে অ্যানোড হিসেবে থাকে সীসা (Pb) এবং 
- ক্যাথোড হিসাবে থাকে লেড অক্সাইড (PbO2)।
- সালফিউরিক অ্যাসিড {H2SO4} ইলেক্ট্রোলাইট হিসাবে কাজ করে। 
৫৯.
ক্যান্সারের চিকিৎসায় কোন মৌলের আইসোটোপ ব্যবহার করা হয়?
  1. Chlorine
  2. Carbon
  3. Cobalt
  4. Hydrogen
সঠিক উত্তর:
Cobalt
উত্তর
সঠিক উত্তর:
Cobalt
ব্যাখ্যা

- ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো আইসোটোপ। 

- যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলা হয়। 

- ক্যান্সারের চিকিৎসায় সাধারনত কোবাল্ট-৬০ (60Co) আইসোটোপটি ব্যবহৃত হয়।

- টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময়ে তেজস্ক্রিয় আইসােটোপ 60Co ব্যবহার করা হয়।

- 60Co থেকে নির্গত গামা রশ্মি ক্যান্সারের কোষকলাকে ধ্বংস করে।

 উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান (২য় পত্র) বোর্ড বই, নবম শ্রেণির রসায়ন বিজ্ঞান।

 

৬০.
E = mc2  সমীকরণটি কোনটির সাথে সংশ্লিষ্ট?
  1. Law of inertia
  2. Quantum field theory
  3. Theory of general relativity
  4. Theory of special relativity
সঠিক উত্তর:
Theory of special relativity
উত্তর
সঠিক উত্তর:
Theory of special relativity
ব্যাখ্যা
E = mc² হল আলবার্ট আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতার তত্ত্বে বর্ণিত সূত্র যা  প্রকাশ করে যে ভর ও  শক্তি একই ভৌত সত্তা এবং একে অপরকে পরিবর্তন করা সম্ভব।
 
E = mc² is Albert Einstein's theory of special relativity that expresses the fact that mass and energy are the same physical entity and can be changed into each other. 
In the equation, the increased relativistic mass (m) of body times the speed of light squared (c²) is equal to the kinetic energy (E) of that body.
 
উৎস: ব্রিটানিকা 
৬১.
একমাত্র কোন সরীসৃপ প্রাণী হাঁটার সময় Vertical limb ব্যবহার করে?
  1. Turtle (কচ্ছপ)
  2. Lizard (টিকটিকি)
  3. Snake (সাপ)
  4. Crocodile (কুমির)
সঠিক উত্তর:
Crocodile (কুমির)
উত্তর
সঠিক উত্তর:
Crocodile (কুমির)
ব্যাখ্যা
- একমাত্র সরীসৃপ প্রাণী কুমির হাঁটার সময় Vertical limb ব্যবহার করে। 
 
- The only living reptiles that use a vertical limb posture in walking are the crocodiles. 
- When walking on land, crocodiles hold themselves high on all four legs.
- The characteristic sinusoidal (side-to side) flexure of the body is caused by the movement of a front leg in concert with the opposing hind leg during each step.
- A cantilevered tail also balances the body. 
- When moving quickly into the water from a bank, crocodiles slide on their bellies and push themselves forward with the feet. Crocodiles are also capable of galloping short distances.
 
উৎস: ব্রিটানিকা 
৬২.
সৌরজগতের আর কোন স্থানে পৃথিবীর অনুরূপ নদী ও হ্রদ রয়েছে?
  1. Mercury (liquid lead)
  2. Saturn's moon Titan (liquid methane)
  3. Saturn (liquid oxygen)
  4. Neptune's moon Triton (liquid ammonia)
সঠিক উত্তর:
Saturn's moon Titan (liquid methane)
উত্তর
সঠিক উত্তর:
Saturn's moon Titan (liquid methane)
ব্যাখ্যা
- সৌরজগতে নদী ও হ্রদে ঘেরা পৃথিবীই একমাত্র গ্রহ নয়। 
- শনির উপগ্রহ টাইটানে একই বৈশিষ্ট্য রয়েছে।
- টাইটানে সক্রিয়ভাবে প্রবাহিত নদী রয়েছে, যদিও সেখানে পানির পরিবর্তে তরল মিথেন প্রবাহিত হয়।
 
Clouds condense and rain down on the surface, feeding rivers that flow into oceans and lakes.
Outside of Earth, Titan is the only other planetary body in the solar system with actively flowing rivers, though they’re fed by liquid methane instead of water.
 
উৎস: নাসা ওয়েবসাইট, https://news.mit.edu/। 
৬৩.
কোন ধরণের পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
  1. ঠান্ডা পানি
  2. গরম পানি
  3. স্বাভাবিক পানি
  4. উপরের সবগুলোতে একই থাকে
সঠিক উত্তর:
ঠান্ডা পানি
উত্তর
সঠিক উত্তর:
ঠান্ডা পানি
ব্যাখ্যা
গরম পানির তুলনায় ঠান্ডা পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। 
 
Cold water can hold more dissolved oxygen than warm water.
 In winter and early spring, when the water temperature is low, the dissolved oxygen concentration is high. 
In summer and fall, when the water temperature is high, the dissolved-oxygen concentration is often lower.
 
উৎস: usgs.gov
৬৪.
নিচের কোনটি বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার?
  1. Aliweb
  2. Nexus
  3. Mosaic
  4. Archie
সঠিক উত্তর:
Nexus
উত্তর
সঠিক উত্তর:
Nexus
ব্যাখ্যা
টিম বার্নাস লি - সর্বপ্রথম ১৯৯০ সালে ওয়েব ব্রাউজার উদ্ভাবন করেন।
- তাঁর উদ্ভাবিত প্রথম ব্রাউজারের নাম - WorldWideWeb. এটি ১৯৯৪ সালে এই নামে চালু থাকে।
- পরবর্তীতে ১৯৯৪ সালে WorldWideWeb এর নাম পরিবর্তন করে রাখা হয় - Nexus.
------------
- Archie হলো প্রথম সার্চ ইঞ্জিন।
- Mosaic একটি ওয়েব ব্রাউজার।

উৎস: ব্রিটানিকা।
৬৫.
নিচের কোনটি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইট নয়?
  1. Facebook
  2. Notebook
  3. Linkedin
  4. Twitter
সঠিক উত্তর:
Notebook
উত্তর
সঠিক উত্তর:
Notebook
ব্যাখ্যা
Notebook ছাড়া বাকি সবগুলো সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইট। 
Notebook হলো এক ধরণের ল্যাপটপ। 
৬৬.
কম্পিউটারের সকল ভাইরাস হলো -
  1. Botnet
  2. Malware
  3. Spyware
  4. Adware
সঠিক উত্তর:
Malware
উত্তর
সঠিক উত্তর:
Malware
ব্যাখ্যা
- যে কোন malicious সফটওয়্যারকে Malware বলা হয়। 
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরণের Malware.
 
Malware is an umbrella term for any malicious software written specifically to infect and harm the host system or its user. 
A computer virus is just one type of malware. 
Just as all squares are rectangles (but not all rectangles are squares), all viruses are malware, but not all malware is a virus.
 
Source: avast.com
৬৭.
প্রযুক্তিগত উন্নয়নের সাথে সংশ্লিষ্ট নিচের কোন যন্ত্রটি প্রথম উদ্ভাবিত হয়?
  1. Telegraph
  2. Teletype
  3. Telephone
  4. Telescope
সঠিক উত্তর:
Telescope
উত্তর
সঠিক উত্তর:
Telescope
ব্যাখ্যা
উল্লিখিত যন্ত্রগুলোর মাঝে একমাত্র Telescope প্রথম উদ্ভাবিত হয়। 
The first telescope is thought to have been built in the Netherlands in the early 1600s, but Italian mathematician Galileo Galilei almost immediately popularized use of the "far seeing" device for scientific purposes.
 
উৎস: ব্রিটানিকা 
৬৮.
কৃত্রিম বুদ্ধিমত্তায় কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়?
  1. XML
  2. COBOL
  3. LISP
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
LISP
উত্তর
সঠিক উত্তর:
LISP
ব্যাখ্যা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। যেমনঃ PROLOG, LISP, CLISP, Java, C/C++ ইত্যাদি।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬৯.
CPU ______ অ্যাড্রেস জেনারেট করে এবং মেমরি ইউনিট ____ অ্যাড্রেস প্রদর্শন করে।
  1. Physical, Logical
  2. Logical, Virtual
  3. Virtual, Logical
  4. Logical, Physical
সঠিক উত্তর:
Logical, Physical
উত্তর
সঠিক উত্তর:
Logical, Physical
ব্যাখ্যা
The address generated by the CPU is referred to as Logical Address.

সিপিইউ দ্বারা প্রোগ্রাম নির্বাহের সময় সর্বদা Logical Address generate করে।

অন্যদিকে, ভৌত ঠিকানা (Physical Address) হচ্ছে, মেমরি ইউনিট দ্বারা প্রদর্শিত ঠিকানা এবং এটি ডেটা বাসকে প্রধান মেমরিটি একটি বিশেষ মেমরি সেল ব্যবহার করতে দেয়।

কম্পিউটারে চলমান এপ্লিকেশন প্রোগ্রাম গুলো Physical Adress দেখতে পায় না। তারা সবসময় Logical Adress ব্যবহার করে কাজ করে।
 
৭০.
কম্পিউটার স্টার্টআপের সময় অপারেটিং সিস্টেম (OS) চালু করে নিচের কোনটি?
  1. I/O Program
  2. Bootstrap Program
  3. RAM
  4. ROM
সঠিক উত্তর:
Bootstrap Program
উত্তর
সঠিক উত্তর:
Bootstrap Program
ব্যাখ্যা
- 'Bootstrap Program' রমে সংরক্ষিত থাকে।
- একটি বুটস্ট্র্যাপ হল সেই প্রোগ্রাম যা স্টার্টআপের সময় অপারেটিং সিস্টেম (OS) চালু করে।
Bootstrap Memory:
Many microcomputers and most larger computers do not have their operating system programs stored in ROM.
Instead, these programs are stored in external mass memory, usually a magnetic disk.
A relatively small program, called a bootstrap program, is stored in ROM.
When the computer is powered on, it will execute the instructions that are in this bootstrap program. 

Source:  Diploma in Computer Science & Application, Bangladesh Open University
৭১.
Compiler সম্পর্কে কোনটি সত্য?
  1. একটি কম্পিউটার প্রোগ্রাম।
  2. এটি পুরো প্রোগ্রামকে স্ক্যান করে একসাথে মেশিন কোডে অনুবাদ করে।
  3. উচ্চ স্তরের ভাষা থেকে মেশিন ভাষায় রূপান্তর করে।
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
কম্পাইলার(compiler):
কম্পাইলার এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা হাই লেভেল প্রোগ্রামিং ভাষার উৎস প্রোগ্রামকে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে।
কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণী (প্রকৌশলী মুজিবুর রহমান)
৭২.
Alphabet Inc. এর সাথে সংশ্লিষ্ট কোন প্রতিষ্ঠান?
  1. Google
  2. Meta
  3. Facebook
  4. SpaceX
সঠিক উত্তর:
Google
উত্তর
সঠিক উত্তর:
Google
ব্যাখ্যা
Google হলো Alphabet Inc. এর সহায়ক প্রতিষ্ঠান। 
 
Google abruptly renamed itself Alphabet in 2015, making Google a subsidiary.
As a parent company, Alphabet allowed Google to expand into domains outside of Internet search and advertising to become a technology conglomerate.

Source: investopedia.com
৭৩.
আইপি অ্যাড্রেস IPv4 এর সাইজ কত?
  1. 4 Bit
  2. 32 Byte
  3. 16 Byte
  4. 4 Byte
সঠিক উত্তর:
4 Byte
উত্তর
সঠিক উত্তর:
4 Byte
ব্যাখ্যা
(1st Octet) (2nd Octet) (3rd Octet) (4th Octet) চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
IPv4 এই অ্যাড্রেস হলাে 4 X ৪ বা 32 বিট বা 4 বাইট যার সাহায্যে 232 বা 4294967296 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়।
 
An IPv4 address is 32 bits. 
An IP Address is shown as 4 decimal numbers representing 4 bytes: d.d.d.d where d = decimal number (0 - 255).
 
উৎস: আইবিএম ওয়েবসাইট। 
৭৪.
(25)10 = (?)8
  1. 37
  2. 31
  3. 19
  4. 33
সঠিক উত্তর:
31
উত্তর
সঠিক উত্তর:
31
ব্যাখ্যা
Divide by the base 8 to get the digits from the remainders:
Division
by 8
Quotient

Remainder

(Digit)
Digit #
(25)/8 3 1 0
(3)/8 0 3 1

= (31)8
৭৫.
নিচের কোন বর্ণ জোটটি বাকি গুলো থেকে ভিন্ন? 
  1. AOT
  2. ACP
  3. REB
  4. QUD
সঠিক উত্তর:
ACP
উত্তর
সঠিক উত্তর:
ACP
ব্যাখ্যা
ACP বাদে, বাকী বর্ণগুলোর দলের মাঝখানে স্বরবর্ণ (vowel) এবং দুই পাশে ব্যঞ্জনবর্ণ (Consonant) আছে।
৭৬.
যদি 56 × 11 = 9, 37 × 13 = 6, 42 × 12 = 3 তবে 87 × 77 = ? 
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
(5 + 6) - (1 + 1) =11 - 2 = 9
(3 + 7) - (1 + 3) =10 - 4 = 6
(4 + 2) - (1 + 2) =6 - 3 = 3
(8 + 7) - (7 + 7) =15 - 14 = 1
৭৭.
3.27x = 9x - 4 এ x এর মান কত?
  1. - 7
  2. 7
  3. - 9
  4. 11
সঠিক উত্তর:
- 9
উত্তর
সঠিক উত্তর:
- 9
ব্যাখ্যা
3.27x = 9x - 4  
3.(33)x  = (32)x - 4
3. 33x = 32x - 8 
33x + 1= 32x - 8 
3x + 1 = 2x - 8 
3x - 2x = - 8 - 1 
x = - 9
৭৮.
A, P, R, X, S এবং Z পরপর বসে আছে। S এবং Z কেন্দ্রে রয়েছে। A এবং P দুই প্রান্তে রয়েছে। A এর বাম দিকে R বসে আছে। P এর ডানদিকে কে?
  1. R
  2. Z
  3. X
  4. S
সঠিক উত্তর:
X
উত্তর
সঠিক উত্তর:
X
ব্যাখ্যা
বসার ব্যবস্থা নিম্নরূপ:

 
অতএব, P এর ডানদিকে X
৭৯.
প্রদত্ত নিয়ম অনুসরণ করে কোনটি সঠিক হবে? 
নিয়ম: বদ্ধ চিত্রটি ধীরে ধীরে উন্মুক্ত হয় এবং খোলা চিত্রটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
নিয়ম: বদ্ধ চিত্রটি ধীরে ধীরে উন্মুক্ত হয় এবং খোলা চিত্রটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়
প্রদত্ত নিয়ম অনুসরণ করে সঠিক হবে অপশন গ
৮০.
130 মিটার লম্বা একটি ট্রেন যদি ঘণ্টায় 45 কিলোমিটার বেগে চলে 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত? 
  1. 200 মিটার 
  2. 235 মিটার 
  3. 245 মিটার 
  4. 225 মিটার 
সঠিক উত্তর:
245 মিটার 
উত্তর
সঠিক উত্তর:
245 মিটার 
ব্যাখ্যা
ট্রেনটি প্রতি সেকেন্ডে যায় = 45000/3600 মিটার 
                                       =12.5 মিটার 

ট্রেনটি 1 সেকেন্ডে যায় 12.5 মিটার 
ট্রেনটি 30 সেকেন্ডে যায় (12. 5 × 30) মিটার 
                                      = 375 মিটার 


 সেতুটির দৈর্ঘ্য = (375 - 130) মিটার 
                         = 245 মিটার
৮১.
যদি 8a = 9b হয়, তাহলে a/9 : b/8 সমান কত?
  1. 1 : 2
  2. 2 : 1
  3. 1 : 1
  4. 64 : 81
সঠিক উত্তর:
1 : 1
উত্তর
সঠিক উত্তর:
1 : 1
ব্যাখ্যা
দেয়া আছে,
8a = 9b
a =9b/8

a/9 : b/8 = (9b/8)/9 : b/8 
              = (9b/8) × (1/9) : b/8 
              = b/8 : b/8 
             = 1 : 1
৮২.
প্রদত্ত শব্দগুলোকে যুক্তিযুক্ত ক্রমানুসারে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক হবে?
1. House 2. Street 3. Room 4. Town 5. District
  1. 3, 2, 1, 4, 5
  2. 3, 1, 4, 2, 5
  3. 3, 1, 2, 4, 5
  4. 3, 1, 2, 5, 4
সঠিক উত্তর:
3, 1, 2, 4, 5
উত্তর
সঠিক উত্তর:
3, 1, 2, 4, 5
ব্যাখ্যা
দেয়া আছে 
1. House 2. Street 3. Room 4. Town 5. District

সঠিক ক্রম 
 Room House Street Town District
  3            1         2        4       5
৮৩.
মারিয়াকে দেখিয়ে ফারিয়া বলে, 'আমি তার দাদার একমাত্র ছেলের মেয়ে।' ফারিয়া সম্পর্কে মারিয়ার কী হয়?
  1. খালা
  2. দাদি
  3. বোন
  4. ফুফু
সঠিক উত্তর:
বোন
উত্তর
সঠিক উত্তর:
বোন
ব্যাখ্যা
ফারিয়া, মারিয়ার দাদার একমাত্র ছেলের মেয়ে। 
ফারিয়া মারিয়ার বোন।
৮৪.
1, 2, 3, 4 নং চিত্রগুলোর মধ্যে কোন চিত্রটি (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
(Z) চিত্রটির উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ হবে 2 নং চিত্রটি। 
৮৫.
বাংলাদেশের প্রধান আইনজীবী নিয়োগ দেন-
  1. প্রধানমন্ত্রী
  2. প্রধান বিচারপতি
  3. সংসদ
  4. রাষ্ট্রপতি
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
ব্যাখ্যা

• রাষ্ট্রের প্রধান আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল বলা হয়।
• বাংলাদেশের সংবিধানের ৬৪ নং অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ আছে।
- ৬৪(১) সুপ্রিম কোর্টের বিচারক হইবার যোগ্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করিবেন।
- ৬৪(২) অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করিবেন।
- ৬৪(৩) অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তার বক্তব্য পেশ করিবার অধিকার থাকিবে।
- ৬৪(৪) রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি-জেনারেল স্বীয় পদে বহাল থাকিবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন।

উৎসঃ বাংলাদেশের সংবিধান।

৮৬.
'গাবখান চ্যানেল' অবস্থিত -
  1. পটুয়াখালীতে
  2. সুন্দরবনে
  3. ঝালকাঠিতে
  4. বঙ্গোপসাগরে
সঠিক উত্তর:
ঝালকাঠিতে
উত্তর
সঠিক উত্তর:
ঝালকাঠিতে
ব্যাখ্যা
- গাবখান চ্যানেল অবস্থিত ঝালকাঠি জেলায়।
- ঝালকাঠির সুগন্ধা-বিষখালী নদীর সাথে পিরােজপুরের সন্ধ্যা নদীর সংযােগ ঘটিয়েছে ১৬ কিমি দীর্ঘ এ গাবখান চ্যানেল।
- এটি বাংলাদেশের একমাত্র কৃত্রিম নৌপথ যা ১৯১৮ সালে খনন করা হয়।

রাবনাবাদ চ্যানেল - পটুয়াখালীতে অবস্থিত।
সোয়াচ অব নো গ্রাউন্ড বা গঙ্গাগাত বঙ্গোপসাগরে অবস্থিত।

উৎস: পত্রিকা রিপোর্ট ও বাংলাপিডিয়া।
৮৭.
ECNEC গঠিত হয়-
  1. ১৯৭৬ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৮২ সালে
  4. ১৯৯১ সালে
সঠিক উত্তর:
১৯৮২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮২ সালে
ব্যাখ্যা

- দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ কাউন্সিল হলো ECNEC (Executive Committee of the National Economic Council)।
- এই কাউন্সিলে সরকারি খাতে ৫০ কোটি টাকার উর্ধ্বের প্রকল্প অনুমোদন, বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনা, উন্নয়ন প্রকল্পের অগ্রপতি পর্যালোচনা প্রভৃতি কার্যাবলি সম্পন্ন হয়।
- এটি ১৯৮২ সালে গঠিত হয় ।
- এর প্রধান হলেন প্রধানমন্ত্রী এবং বিকল্প চেয়ারপার্সন অর্থমন্ত্রী।
- NICAR হলো প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি।

উৎস: মন্ত্রীপরিষদ বিভাগ ওয়েবসাইট।

৮৮.
ঐতিহাসিক ছয় দফায় 'বৈদেশিক বাণিজ্য' সম্পর্কে উল্লেখ আছে কোন দফায়?
  1. ২য়
  2. ৩য়
  3. ৪র্থ
  4. ৫ম
সঠিক উত্তর:
৫ম
উত্তর
সঠিক উত্তর:
৫ম
ব্যাখ্যা

- ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা ঘোষণা করেন।
- বঙ্গবন্ধুর ঘোষিত ছয়টি দফা হলো-
১. প্রাদেশিক স্বায়ত্তশাসন।
২. ফেডারেল সরকার।
৩. মুদ্রা সংক্রান্ত ক্ষমতা।
৪. ট্যাক্স, খাজনা ও কর ধার্য।
৫. বৈদেশিক বাণিজ্য।
৬. প্যারা মিলিশিয়া গঠন।

উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।

৮৯.
কোন সেক্টরে তারামন বিবি যুদ্ধ করেছিলেন?
  1. ২ নং
  2. ৭ নং
  3. ৫ নং
  4. ১১ নং
সঠিক উত্তর:
১১ নং
উত্তর
সঠিক উত্তর:
১১ নং
ব্যাখ্যা

- বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত মহিলা ২ জন‌।
- একজন ডা. সেতারা বেগম এবং অপরজন তারামন বিবি।
- তারামন বিবি ১১ নং সেক্টরে কর্নেল তাহেরের অধীনে যুদ্ধে অংশ নেন এবং পাকবাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের হয়ে গুপ্তচরবৃত্তি করেন।
- তিনি ১ ডিসেম্বর, ২০১৮ সালে মৃত্যুবরণ করেন।
- তাঁর নিজ জেলা ছিল কুড়িগ্রাম।

৯০.
কোন জেলায় একটি মাত্র সংসদীয় আসন রয়েছে?
  1. মেহেরপুর
  2. ঝালকাঠি
  3. রাঙামাটি
  4. পঞ্চগড়
সঠিক উত্তর:
রাঙামাটি
উত্তর
সঠিক উত্তর:
রাঙামাটি
ব্যাখ্যা

- বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তিনটি জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে।
- জেলাগুলো হলোঃ রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।

উৎসঃ বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট।

৯১.
বাংলাদেশের সংসদ ভবনের প্রথম অধিবেশন বসে -
  1. ১৯৭৪ সালের ২৮ জুন
  2. ১৯৭৮ সালের ৬ জানুয়ারি
  3. ১৯৮২ সালের ২৮ জানুয়ারি
  4. ১৯৮২ সালের ১৫ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
১৯৮২ সালের ১৫ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
১৯৮২ সালের ১৫ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

বাংলাদেশের সংসদ ভবন:
- বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি এস্তোনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক লুই আই কান।
- বাংলাদেশের সংসদ ভবন নয় তলা বিশিষ্ট।
- ২১৫ একর জমির উপর সংসদ ভবন নির্মিত।
- ১৯৮২ সালের ২৮ জানুয়ারি উদ্বোধন করা হয়েছে।
- ১৫ ফেব্রুয়ারি, ১৯৮২ সালে প্রথম অধিবেশন বসে।

উৎস: জাতীয় সংসদের ওয়েবসাইট।

৯২.
সুর স্ম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ - এর বাড়ি কোন জেলায়?
  1. পাবনা
  2. নোয়াখালী
  3. ব্রাহ্মণবাড়িয়া
  4. গাজিপুর
সঠিক উত্তর:
ব্রাহ্মণবাড়িয়া
উত্তর
সঠিক উত্তর:
ব্রাহ্মণবাড়িয়া
ব্যাখ্যা
সুর সম্রাট আলউদ্দিন খাঁ প্রথম বাঙালী যিনি সর্বপ্রথম পাশ্চাত্যে এই উপমহাদেশের রাগসঙ্গীতকে পরিচিত ও প্রচার করেন।
- অতি উচ্চমাত্রার সঙ্গীতকলাকার ছিলেন ওস্তাদ আলাউদ্দিন।

- বাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে বিখ্যাত এক সঙ্গীতশিল্পী পরিবারে ১৮৬২ সালের ৮ অক্টোবর তাঁর জন্ম।
- তাঁর পিতা সবদর হোসেন খাঁ ওরফে সদু খাঁ ছিলেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ। তাঁর মাতাঁর নাম ছিল সুন্দরী খানম। আলাউদ্দিনের ডাক নাম ছিল ‘আলম’।

- তিনি দেশীয় বাদ্যযন্ত্রের সমন্বয়ে অর্কেস্টার স্টাইলে একটি যন্ত্রি দল গঠন করে নাম দেন ‘রামপুর স্ট্রিং ব্যান্ড’।
- ব্রিটিশ সরকার তাকে ‘খাঁ সাহেব’ উপাধিতে ভূষিত করে।
- অতঃপর ভারত সরকার তাঁকে একে একে ‘সঙ্গীত নাটক আকাদেমী সম্মান (১৯৫২ খ্রিঃ)’, ‘পদ্ম ভূষণ (১৯৫৮ খ্রিঃ), ‘পদ্ম বিভূষণ (১৯৭১ খ্রিঃ)’, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ‘দেশী কোত্তম (১৯৬১ খ্রিঃ)’, এবং দিল্লী বিশ্ববিদ্যালয় ‘ডক্টর অব ল’ উপাধিতে ভূষিত করে।

- ১৯৫৪ সালে তিনি ভারত সরকার কর্তৃক প্রথম সঙ্গীত নাটক একাডেমির ফেলো নির্বাচিত হন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল তাঁকে আজীবন সদস্য পদ দান করেন। এসব দুর্লভ সম্মান ও খেতাব সঙ্গীত বিদ্যায় আলাউদ্দিন খাঁর অসাধারণ কীর্তি ও সাফল্যকেই প্রমাণ করে।
- সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

উৎস: দৈনিক জনকণ্ঠ পত্রিকা রিপোর্ট।
৯৩.
'ভাওয়াইয়া' মূলত কোন অঞ্চলের লোকসংগীত?
  1. ময়মনসিংহ
  2. সিলেট
  3. রাজশাহী
  4. রংপুর
সঠিক উত্তর:
রংপুর
উত্তর
সঠিক উত্তর:
রংপুর
ব্যাখ্যা

- 'ভাওয়াইয়া' মূলত রংপুর অঞ্চলের গান।
- মূলত গরুর গাড়ি চালকদের মুখে এ গান শোনা যায়।
- 'গম্ভীরা' বৃহত্তর রাজশাহী (চাঁপাইনবাবগঞ্জ) অঞ্চলের গান।
- 'জারি গান' মূলত ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলের গান। এটি মূলত দুই পক্ষের মধ্যে গানের প্রতিযোগিতা।
- 'ভাটিয়ারী' মূলত ময়মনসিংহ অঞ্চলের গান।
- 'লেটো' মূলত ময়মনসিংহ অঞ্চলের গান।
- 'চটকা' রংপুর অঞ্চলের গান।

৯৪.
ওআইসি প্রতিষ্ঠিত হয় কোন দেশে?
  1. ইরাক
  2. কাতার
  3. মরক্কো
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
মরক্কো
ব্যাখ্যা

- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়।
- ওআইসির বর্তমান সদস্য ৫৭টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসির সদস্যপদ লাভ করে।
- ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি -
যথা: আরবি, ইংরেজি এবং ফরাসি।

উৎস: ওআইসির ওয়েবসাইট।

৯৫.
৯৪তম অস্কার বিজয়ী চলচ্চিত্র-
  1. প্যারাসাইট
  2. গুডবাই
  3. নোম্যাডল্যান্ড
  4. কোডা
সঠিক উত্তর:
কোডা
উত্তর
সঠিক উত্তর:
কোডা
ব্যাখ্যা

• ২০২২ সালের ৯৪তম অস্কার বিজয়ী,
- সেরা চলচ্চিত্র কোডা,
- সেরা অভিনেতা উইল স্মিথ (কিং রিচার্ড)
- সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন (দ্য আইস অব টেমি ফেই)
- সেরা পরিচালক জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)
- সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য লং গুডবাই (আনেল কারিয়া, রিজ আহমেদ)

• ২০২১ সালে ৯৩তম অস্কার জয়ী আমেরিকান চলচ্চিত্র নোম্যাডল্যান্ড।

উৎস: একাডেমি অ্যাওয়ার্ড ওয়েবসাইট।

৯৬.
জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইল কোন‌ দেশের?
  1. যুক্তরাষ্ট্র
  2. ফ্রান্স
  3. রাশিয়া
  4. ভারত
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা

- জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইল রাশিয়ার।
- গত ২৯ নভেম্বর, ২০২১ তারিখে সফলভাবে জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষা চালায় রাশিয়া।
উৎস: পত্রিকা রিপোর্ট।

৯৭.
কোন আর্থিক প্রতিষ্ঠানকে বিশ্বব্যাংক ও এডিবির বিকল্প হিসেবে ভাবা হয়?
  1. IDB
  2. AIIB
  3. ECB
  4. NDB
সঠিক উত্তর:
AIIB
উত্তর
সঠিক উত্তর:
AIIB
ব্যাখ্যা

- এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক AIIB (Asian Infrastructure Investment Bank) কে বিশ্বব্যাংক ও এডিবির বিকল্প হিসেবে ধরা হয়।
- এটি গঠনে চুক্তি স্বাক্ষর হয় ২৪ অক্টোবর, ২০১৪ সালে এবং আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৬ জানুয়ারি ২০১৬ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত চীনের বেইজিংয়ে।
- এর বর্তমান পূর্ণাঙ্গ সদস্য দেশ ৮৭টি।

উৎস: AIIB'র ওয়েবসাইট।

৯৮.
যুক্তরাষ্ট্র কবে আফগানিস্তান থেকে সকল সেনা প্রত্যাহার করে নেয়?
  1. ৩০ আগস্ট, ২০২০ সালে
  2. ৩০ সেপ্টেম্বর, ২০২০ সালে
  3. ৩০ আগস্ট, ২০২১
  4. ৩০ সেপ্টেম্বর ২০২১
সঠিক উত্তর:
৩০ আগস্ট, ২০২১
উত্তর
সঠিক উত্তর:
৩০ আগস্ট, ২০২১
ব্যাখ্যা

- যুক্তরাষ্ট্র ৩০ আগস্ট, ২০২১ তারিখে আফগানিস্তান থেকে সকল সেনা প্রত্যাহার করে নেয়।
- ৭ সেপ্টেম্বর, ২০২১ তারিখে আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে তালেবান।
- ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে নির্ধারিত করা হয়েছিল।

উৎস: আল-জাজিরা রিপোর্ট।

৯৯.
ক্যাম্প ডেভিড চুক্তির জন্য নিচের কে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?
  1. জিমি কার্টার
  2. গামাল আবদেল নাসের
  3. আনোয়ার সাদাত
  4. ইয়াসির আরাফাত
সঠিক উত্তর:
আনোয়ার সাদাত
উত্তর
সঠিক উত্তর:
আনোয়ার সাদাত
ব্যাখ্যা

- ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় ১৭ই সেপ্টেম্বর, ১৯৭৮ সালে।
- যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত প্রেসিডেন্ট অবকাশ কেন্দ্র ক্যাম্প ডেভিডে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় মিশর ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত হয় এই চুক্তি।
- চুক্তিটির বিষয়বস্তু ছিল মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন।
- চুক্তিটির জন্য মিশরকে আরব লীগ ও ওআইসি থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
- তৎকালীন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত চুক্তিটির জন্য ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার।

১০০.
ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে-
  1. ১৯৫৮ সালে
  2. ১৯৬৬ সালে
  3. ১৯৭৩ সালে
  4. ১৯৭৬ সালে
সঠিক উত্তর:
১৯৭৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৩ সালে
ব্যাখ্যা

- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ ছিল ৬টি।
- ব্রিটেন ১৯৭৩ সালের ১ জানুয়ারি এতে যোগ দেয় এবং ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইইউ ত্যাগ করে।

উৎস: ইইউ ওয়েবসাইট।

১০১.
এসডিজি'র কত নং অভীষ্ট 'জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি কার্যক্রম গ্রহণ'?
  1. ১৩ নং
  2. ১৪ নং
  3. ১৫ নং
  4. ১৬ নং
সঠিক উত্তর:
১৩ নং
উত্তর
সঠিক উত্তর:
১৩ নং
ব্যাখ্যা

- জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (২০১৬-২০৩০) এর অন্যান্য অভীষ্টের ন্যায় পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত অভীষ্টগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে।
- এসডিজি'র ১৭ টি অভীষ্টের মধ্যে ৩ টি অভীষ্ট সরাসরি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত।
- এসডিজি'র ১৩ অভীষ্টে 'জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি কার্যক্রম গ্রহণ।'
- ১৪ অভীষ্টে 'টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর ও সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহার।
- এসডিজি'র ১৫ অভীষ্ট হচ্ছে 'স্থলজ বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সুরক্ষা প্রদান এবং টেকসই ব্যবহারের পৃষ্ঠপোষণ, মরুকরণ প্রক্রিয়া মোকাবেলা, ভূমির অবক্ষয় রোধ ও ভূমি সৃষ্টি প্রক্রিয়ার পুনরুজ্জীবন এবং জীববৈচিত্র্য হ্রাস প্রতিরোধ।

উৎস: UN ওয়েবসাইট।

১০২.
CARE কোন দেশভিত্তিক মানবকল্যাণধর্মী সংস্থা হিসাবে কার্যক্রম পরিচালনা করে?
  1. যুক্তরাজ্য
  2. কানাডা
  3. যুক্তরাষ্ট্র
  4. জাপান
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

- CARE (Co-operation for Assistance and Relief Everywhere) যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম বৃহত্তম মানবকল্যাণধর্মী সাহায্য সংস্থা।
- এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় অবস্থিত।

উৎস: কেয়ার ওয়েবসাইট।

১০৩.
১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের স্থায়িত্ব ছিল-
  1. ৫ দিন
  2. ৬ দিন
  3. ৭ দিন
  4. ৮ দিন
সঠিক উত্তর:
৬ দিন
উত্তর
সঠিক উত্তর:
৬ দিন
ব্যাখ্যা

১৯৪৮ সাল থেকে বর্তমান পর্যন্ত আরব-ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয় ৪ বার।
- প্রথম আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৪৭-৪৮ সালে।
- দ্বিতীয় আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৫৬ সালে।
- তৃতীয় আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৬৭ সালে।
- ১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করেছিল। এই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র ৬ দিন।
- চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৭৩ সালে।
- ১৯৭৩ সালেই মধ্যপ্রাচ্যে প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

১০৪.
জার্মানির নবম চ্যান্সেলর-
  1. আঙ্গেলা মের্কেল
  2. ন্যান্সি ফেসার
  3. ওলাফ শলৎজ
  4. রবার্ট হ্যাবেক
সঠিক উত্তর:
ওলাফ শলৎজ
উত্তর
সঠিক উত্তর:
ওলাফ শলৎজ
ব্যাখ্যা

- ৮ ডিসেম্বর, ২০২১ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির নবম চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির (SPD) নেতা ওলাফ শলৎজ (Olaf Scholz)।
- ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পান গ্রিন পার্টির নেতা রবার্ট হ্যাবেক।
- জার্মানির ইতিহাসে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী গ্রিন পার্টির আনালিনা বেয়ারবক।
- স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করবেন SPD'র ন্যান্সি ফেসার।
উৎস: আন্তর্জাতিক পত্রিকা রিপোর্ট।

১০৫.
'সাবরাং ট্যুরিজম পার্ক' কোথায় অবস্থিত?
  1. চকোরিয়া
  2. পতেঙ্গা
  3. টেকনাফ
  4. হাতিয়া
সঠিক উত্তর:
টেকনাফ
উত্তর
সঠিক উত্তর:
টেকনাফ
ব্যাখ্যা

- কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত।
- লাবনী, হিমছড়ি, ইনানী, সাবরাং ইত্যাদি বিচ কক্সবাজারে অবস্থিত‌।
- কক্সবাজারের টেকনাফে সমুদ্র সৈকতের পাড়ের সাবরাং এলাকায় প্রস্তাবিত পর্যটন অঞ্চল হচ্ছে 'সাবরাং ট্যুরিজম পার্ক'।
- কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালীতে অবস্থিত।
- পারকী, পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামে অবস্থিত।
উৎস: সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইট।

১০৬.
বাংলাদেশে বর্ষাকালে বৃষ্টিপাত হয় মোট বৃষ্টিপাতের-
  1. ৫০%
  2. ৬০%
  3. ৭০%
  4. ৮০%
সঠিক উত্তর:
৮০%
উত্তর
সঠিক উত্তর:
৮০%
ব্যাখ্যা

- বাংলাদেশে বর্ষাকালে বৃষ্টিপাত হয় ৮০%।
- জুন থেকে অক্টোবর মাসে সাধারণত বৃষ্টিপাত হয় ৭০ থেকে ৮০%
‌- সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালাখালে।
- সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে।
- বাংলাদেশের গড় বৃষ্টিপাত ২০৩ সেন্টিমিটার বা ২০৩০ মিলিমিটার।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

১০৭.
বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে উৎপত্তি হওয়া ঘূর্ণিঝড়ের নাম-
  1. টর্নেডো
  2. সাইক্লোন
  3. টাইফুন
  4. হ্যারিকেন
সঠিক উত্তর:
সাইক্লোন
উত্তর
সঠিক উত্তর:
সাইক্লোন
ব্যাখ্যা

- বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়কে বলা হয় সাইক্লোন।
- প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়কে বলা হয় টাইফুন।
- আটলান্টিক মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়কে বলা হয় হ্যারিকেন।
- সাধারণত স্বল্প সময় নিয়ে স্বল্প এলাকায় টর্নেডো হয়ে থাকে। স্থলভাগে উচ্চচাপ সৃষ্টির কারণে টর্নেডো হয়।

উৎস: মাধ্যমিক ভূগোল বোর্ড বই।

১০৮.
বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ-
  1. ০.৫২ শতাংশ
  2. ০.০১ শতাংশ
  3. ০.০২ শতাংশ
  4. ০.৪১ শতাংশ
সঠিক উত্তর:
০.৪১ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
০.৪১ শতাংশ
ব্যাখ্যা

• আয়তন অনুযায়ী বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদানের শতকরা পরিমাণ:
- নাইট্রোজেন -- ৭৮.০২%
- অক্সিজেন -- ২০.৭১%
- আরগন -- ০.৮০%
- কার্বন ডাই অক্সাইড -- ০.০৩%
- জলীয় বাষ্প -- ০.৪১%
- অন্যান্য গ্যাসসমূহ -- ০.০২%
- ধূলিকণা ও কণিকা -- ০.০১%

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

১০৯.
বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ স্থাপিত হয়-
  1. মহাখালীতে
  2. গাজীপুরে
  3. রাঙামাটিতে
  4. সিলেটে
সঠিক উত্তর:
রাঙামাটিতে
উত্তর
সঠিক উত্তর:
রাঙামাটিতে
ব্যাখ্যা

• বর্তমানে বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র ৪টি। যথা:
- রাঙ্গামাটি (বেতবুনিয়া)
- গাজীপুর (তালিবাবাদ)
- মহাখালী ও
- সিলেট
• বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রটি ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্বোধন করেন।
• এটি বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র।

উৎস: আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট।

১১০.
'শাসন ও ক্রমবর্ধমান উন্নয়ন' শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে-
  1. আইএমএফ
  2. জাতিসংঘ
  3. ইউএনডিপি
  4. বিশ্বব্যাংক
সঠিক উত্তর:
জাতিসংঘ
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘ
ব্যাখ্যা

- জাতিসংঘ ১৯৯৭ সালে 'শাসন ও ক্রমবর্ধমান উন্নয়ন' শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।
- এখানে সর্বপ্রথম সুশাসন সম্পর্কে স্বীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরে।
- জাতিসংঘের অভিমত অনুযায়ী, সুশাসনের অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে মৌলিক স্বাধীনতার উন্নয়ন। কেননা মৌলিক স্বাধীনতার উন্নয়ন ঘটাতে পারলে একদিকে যেমন মৌলিক অধিকারসমূহ রক্ষিত হয়। অন্যদিকে তেমনি নারীর উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত হয়। ফলে দেশের সার্বিক উন্নয়ন ঘটে এবং দারিদ্র্য দূরীভূত হয়।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

১১১.
কোনটি সুশাসনের উপাদান নয়?
  1. জবাবদিহিতা
  2. স্বচ্ছতা
  3. জনকল্যাণ
  4. কেন্দ্রীকরণ
সঠিক উত্তর:
কেন্দ্রীকরণ
উত্তর
সঠিক উত্তর:
কেন্দ্রীকরণ
ব্যাখ্যা

• সুশাসনের অন্যতম প্রধান উপাদানসমূহ-
- আইনের শাসন,
- জবাবদিহিতা,
- ন্যায়পরায়ণতা,
- স্বচ্ছতা,
- সমতা ও ন্যায্যতা,
- সংবেদনশীলতা,
- কার্যকারিতা ও দক্ষতা,
- কৌশলগত দৃষ্টি,
- বিকেন্দ্রীকরণ
- জনকল্যাণ,
- সুষ্ঠু ব্যবস্থাপনা,
- দুর্নীতি প্রতিরোধ
- জবাবদিহিতা ইত্যাদি।

• অপরদিকে, সুশাসনের পথে প্রধান অন্তরায় হচ্ছে ক্ষমতা কেন্দ্রীকরণ, দুর্নীতি, স্বজনপ্রীতি

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ দ্বাদশ শ্রেণি।