পরীক্ষা আর্কাইভ

৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] ⎯ সাধারণ অংশ [Archived]

পরীক্ষা৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] ⎯ সাধারণ অংশ [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes৩৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
পরীক্ষা – ১৩ Subject: English Grammar-3 টপিক: A. Corrections i) The Tense ii) The Verb iii) The Preposition iv) The Determiner v) The Gender vi) The Number vii) Subject-Verb Agreement B. Compositions i) Names of parts of paragraphs/letters/applications C. Words (R-Z): i) Meanings, Synonyms, Antonyms, Spellings iii) Usage of words as various parts of speech iv) Formation of new words by adding prefixes and suffixes
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] ⎯ সাধারণ অংশ [Archived]

৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] ⎯ সাধারণ অংশ [Archived] · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
Choose the correct sentence.
  1. Rana do his homework last night.
  2. Rana have done his homework last night.
  3. Rana did his homework last night.
  4. Rana doing his homework last night.
ব্যাখ্যা
The correct answer is - Rana did his homework last night.
- প্রদত্ত sentence টি Past Indefinite Tense এ আছে।

Past Indefinite Tense:
- অতীত কালে কোন কাজ ঘটেছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই এরূপ বুঝালে verb এর Past Indefinite Tense বা Simple Past Tense হয়।
- যখন sentence এ yesterday, ago, last night, last week, last month, as soon as ইত্যাদি সময় নির্দেশক শব্দ থাকে, তখন সাধারণত verb এর Simple Past form ব্যবহার করা হয়।

• উল্লিখিত প্রশ্নে Past Indefinite Tense এর নির্দেশক শব্দ last night থাকায় সঠিক উত্তর হচ্ছে অপশন (গ)।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) Rana do his homework last night..
- ভুল। কারণ: এখানে "last night" বলে অতীতের সময় বোঝানো হয়েছে, তাই সাধারণ বর্তমান কাল (do) ব্যবহার করা যাবে না।

খ) Rana have done his homework last night.
- ভুল। কারণ: "have done" হচ্ছে present perfect tense, যা সাধারণত অতীতের কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করলে ব্যবহার হয় না। "Last night" অতীত কাল নির্দেশ করে, তাই simple past ব্যবহার করতে হবে।

ঘ) Rana doing his homework last night.
- ভুল। কারণ: এটি sentence হিসেবে অসম্পূর্ণ এবং ভুল গঠন। "Rana doing" হওয়ার পরিবর্তে "Rana was doing" হতে হবে, আর সেটাও অতীত চলমান কাল (past continuous)। কিন্তু এখানে শুধু "doing" ব্যবহার করা ভুল।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
.
Which one of the following sentences is correct?
  1. The manager and the assistant were late yesterday morning.
  2. Bread and butter are my favourite breakfast.
  3. The manager and the assistant was late yesterday morning.
  4. The manager and the assistant are late yesterday morning.
ব্যাখ্যা
Correct Sentence: The manager and the assistant were late yesterday morning.

• And দ্বারা যুক্ত sentence এ যদি subject একই ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে ভিন্ন দুটি ব্যক্তি বা বস্তুকে বুঝায় তখন তাদের verb ও pronoun plural হয়। 
- Noun দুটি ভিন্ন হলে noun দুটির আগে the থাকবে।
- Sentence এ yesterday দিয়ে Simple Past Tense বুঝিয়েছে তাই (verb) are না হয়ে were হয়েছে।

উল্লিখিত বাকি অপশনগুলো,
খ) Bread and butter are my favourite breakfast.
- And দ্বারা যুক্ত হয়েও যদি noun গুলি একই অর্থ প্রকাশ করে তখন verb টি singular হয়ে থাকে।
- Bread এবং butter দুইটি আলাদা noun, কিন্তু এখানে তারা একসঙ্গে একটি সাধারণ ধারণা বা জিনিস বোঝাচ্ছে। যা সারাদিনের খাবারের একটি নির্দিষ্ট (breakfast) ধরনকে বুঝায়।
- তাই এখানে are না হয়ে is হবে।

গ) The manager and the assistant was late yesterday morning.
- And দ্বারা যুক্ত sentence টিতে দুটি ব্যক্তি বা বস্তুকে বুঝানো হয়েছে এবং sentence এর শেষে yesterday আছে।
- তাই এখানে was না হয়ে were হবে।

ঘ) The manager and the assistant are late yesterday morning.
- And দ্বারা যুক্ত sentence টিতে দুটি ব্যক্তি বা বস্তুকে বুঝানো হয়েছে এবং sentence এর শেষে yesterday আছে।
- তাই এখানে are না হয়ে were হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
Choose the correct sentence.
  1. One of the boys have done his homework.
  2. One of the boys were doing his homework.
  3. One of the boys has done his homework.
  4. One of the boys are done with his homework.
ব্যাখ্যা
Correct Sentence: One of the boys has done his homework.

One of/ Any of/ Each of/ Either of/ Neither of যদি subject হিসেবে ব্যবহার  হয় তাহলে এরপরে সব সময় Plural Noun বসে। যার কারণে এটি 'One of the boys' হয়েছে।
- আর 'One of the boys' phrase এর headword টি 'One' singular হওয়ায় Verb Singular হবে।
- তাই Verb হিসেবে has ব্যবহার হয়েছে।

উল্লিখিত বাকি অপশনগুলো,
- (ক), (খ), (ঘ) অপশনগুলোতে "One of the boys" এরপর verb হিসেবে are, were, have বসেছে, যা plural verb হিসেবে ব্যবহার করা হয়।
- কিন্তু One of/ Any of/ Each of/ Either of/ Neither of subject হিসেবে ব্যবহার হলেও এরপর Verb Singular হবে।
- তাই, এ Sentence গুলো Incorrect Sentence.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
Highlight the correct option.
  1. Laziness is detrimental on success.
  2. Laziness is detrimental for success.
  3. Laziness is detrimental with success.
  4. Laziness is detrimental to success.
ব্যাখ্যা
The Correct answer is - Laziness is detrimental to success.

• Detrimental (Adjective).
- English meaning: Causing or capable of causing harm.
- Bangla meaning: ক্ষতিকর। 
- Detrimental এরপর preposition হিসেবে To বসে।

Example Sentence:
01. Excessive screen time can be detrimental to children's eyesight.
02. Pollution is highly detrimental to the environment.

Source: Merriam & Webster Dictionary, Accessible Dictionary.
.
Choose the correct sentence.
  1. She deeply grieved at her grandmother who passed away last month.
  2. She deeply grieved for her grandmother who passed away last month.
  3. She deeply grieved with her grandmother who passed away last month.
  4. She deeply grieved in her grandmother who passed away last month.
ব্যাখ্যা
The correct answer is - She deeply grieved for her grandmother who passed away last month.

• Grieve (Verb).
- English meaning: To feel very sad, especially because somebody has died.
- Bangla meaning: দুঃখ বা শোক করা।

• Grieve এরপর "at অথবা for" Preposition টি appropriately বসে।
- "grieve for" বিশেষত মানুষের জন্য বা কিছু হারানোর জন্য,
- আর "grieve at" বিশেষত কোনো ঘটনা বা ঘটনার জন্য ব্যবহৃত হয়।

• তাই এখানে "Grieve for" সঠিক অর্থে ব্যবহার করা হয়েছে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
Choose the sentence in the Past Perfect Tense.
  1. They had left the house before the storm began.
  2. They leave the house early every day.
  3. They will leave the house tomorrow.
  4. They are leaving the house now.
ব্যাখ্যা
Past Perfect Tense:
- অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা Simple Past Tense হয়।

Structure: Subject + had + verb এর Past Participle Form + বাকি অংশ (যদি থাকে)।

Example:
- She had left before I arrived.
- They had finished the work.
- The train had already departed.
- Had she come late to the school?

Correct Answer: They had left the house before the storm began. The sentence is used in the Past Perfect Tense.

উল্লিখিত বাকি অপশনগুলো,
• They leave the house early every day.
- Present Indefinite Tense.

• They will leave the house tomorrow.
- Simple Future Tense.

• They are leaving the house now.
- Present Continuous Tense.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
.
Point out the correct sentence.
  1. He looked up the movie reviews in the internet.
  2. He looked up the movie reviews on the internet.
  3. He looked up the movie reviews by the internet.
  4. He looked up the movie reviews into the internet.
ব্যাখ্যা
The correct answer is - He looked up the movie reviews on the internet.

• Look something up, in/ on something:
- Meaning: To try to find a piece of information by looking in a book or on a computer.
- to check a fact or get information about something.

-  কোন information খোঁজ করা বোঝাতে Look up ব্যবহার হয়ে থাকে।

Look up
- অভিধানে খোঁজা অর্থে Look up ব্যবহৃত হয়।
- কোন কিছুর ভেতরে/ মধ্যে খোঁজা অর্থে in ব্যবহৃত হয়।
- ইন্টারনেট বা কম্পিউটারে খোঁজা অর্থে on ব্যবহৃত হয়।

Example sentence:
- If you're not sure what the word means, look it up in a dictionary.
- I looked it up on the computer.
- I looked up solar power on the Internet to find out more about it. 

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy
.
Pick the correct sentence from the options below.
  1. The wooden furniture looks beautiful in this room.
  2. Every students are not present today in the class.
  3. Ten miles are too long to walk in this heat.
  4. Everyone must take care of their health carefully.
ব্যাখ্যা
Correct Sentence: The wooden furniture looks beautiful in this room.
- কারণ Furniture হচ্ছে Uncount Noun তাই এর Plural হয় না। এটি Singular verb নেয়।

• Furniture (Noun)
- English Meaning: Objects that can be moved, such as tables, chairs, and beds, that are put into a house or an office to make it suitable for living or working in.
- Bangla Meaning: আসবাবপত্র।

Furniture শব্দটি Uncountable Noun.
- এর পূর্বে article (a/ an) বসে না এবং তার Plural form হয় না।
- নির্দিষ্ট করে বুঝাতে The ব্যবহার করা হয়।
- এর Countable Form হিসেবে a chair, a table ইত্যাদি ব্যবহার করা হয়।
- তাই সঠিক শব্দ হিসেবে Furniture শব্দটি ব্যবহার হবে।

Note:
- এদেরকে plural করতে হলে, A piece of furniture (Singular), কে Two pieces of furniture (Plural) লিখে করতে হয়।

উল্লিখিত বাকি অপশনগুলো,
খ) Every এর সাথে plural Noun (students) একত্রিত হয়ে একটি Singular Subject তৈরি করে, তাই Verb ও Singular হয়।
গ) একক সমষ্টি বুঝাতে অর্থ, সময়, দূরত্ব এর রকক দেখতে Plural হলেও Singular verb নেয়। তাই Ten miles এরপর is হবে।
ঘ) anybody/ anybody/ everyone/ no one এদের possessive adjective হিসেবে his/her বসবে৷ শুধুমাত্র " One" subject হলে এর possessive adjective হবে one's. তাই নিয়মানুযায়ী his হবে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
.
Which one of the following sentences is correct?
  1. I promise to giving you some money.
  2. I promise giving you some money.
  3. I promise to give you some money.
  4. I promise to given you some money.
ব্যাখ্যা
The correct answer is - I promise to give you some money.

• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে Infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing ব্যবহার করা যাবে না।

Verb গুলো হচ্ছে:
- advise,
- agree,
- promise,
- want,
- arrange,
- decide,
- demand,
- require,
- forget,
- propose,
- manage,
- suggest,
- refuse,
- ask, etc.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১০.
Choose the sentence that misuses the determiner:
  1. There are plenty of books in the library.
  2. There is little milk left in the fridge.
  3. She bought some apples from the store.
  4. There are much books on the table.
ব্যাখ্যা
The correct answer is - There are much books on the table.

• এই বাক্যটিতে determiner এর misuse করা হয়েছে, কারণ much books না হয়ে many books হলে সঠিক হতো।
- books একটি countable noun, তাই এর পূর্বে determiner হিসেবে much নয় many বসবে।

উল্লিখিত বাকি অপশনগুলো,
(ক) There are plenty of books in the library.
- "Plenty of" সঠিক determiner, যা countable noun "books" কে determine করতে ব্যবহৃত হয়েছে।
- Plenty of (প্রচুর; অঢেল) যা countable/ uncountable noun উভয়কে determine করে।

(খ) There is little milk left in the fridge.
- "Little" সঠিক determiner, যা uncountable noun "milk" কে determine করতে ব্যবহৃত হয়েছে।
- Little (নগণ্য; নাই বললেই চলে) শুধু uncountable noun -এর পূর্বে বসে।

(ঘ) She bought some apples from the store.
- "Some" সঠিক determiner, যা countable noun "apples" কে determine করতে ব্যবহৃত হয়েছে। 
- Some (কিছু/সামান্য পরিমাণ) countable/ uncountable noun উভয়কে determine করে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
১১.
Select the sentence that is grammatically correct.
  1. Two-thirds of the students prefers online classes.
  2. Two-thirds of the students prefer online classes.
  3. Two-thirds of the student prefer online classes.
  4. Two-thirds of the students is preferring online classes.
ব্যাখ্যা
Correct Sentence: Two-thirds of the students prefer online classes.

• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন: Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন: One-third).
- তবে ভগ্নাংশের পর Subject যদি 'singular' হয় তাহলে Verb singular হবে।
- Subject যদি 'plural' হলে Verb plural হবে।

উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) Two-thirds of the students prefers online classes.
- ভুল। কারণ এখানে "students" হল বহুবচন, তাই verb ও হবে বহুবচন, অর্থাৎ "prefer" হবে, "prefers" নয়।

গ) Two-thirds of the student prefer online classes.
- ভুল। "student" একবচন, কিন্তু ভগ্নাংশ অর্থ বহুবচন, তাই "prefer" নয় "prefers" হবে।

ঘ) Two-thirds of the students is preferring online classes.
- ভুল। কারণ "students" বহুবচন, তাই verb ও হবে বহুবচন "are preferring" এবং প্রশ্নে আছে "is preferring". তাই ভুল।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১২.
Which one of the following sentences is correct?
  1. No sooner had the train arrived when the passengers rushed in.
  2. Scarcely had I sat down when the doorbell rang.
  3. Hardly had they left than we started dinner.
  4. As soon as she saw the snake then she screamed.
ব্যাখ্যা
Correct Sentence: Scarcely had I sat down when the doorbell rang.

• No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই 'করতে না করতেই/ হতে না হতেই' অর্থে ব্যবহার করা হয়।

নিয়ম অনুসারে, 
- Scarcely had থাকলে পরের অংশে when ব্যবহার করা হয়।
- Scarcely had এরপর 1st clause এর subject বসে।
- Verb এর past participle + when বসে।
- 2nd clause এর subject বসে।
- Verb এর past form করতে হবে।

উল্লিখিত বাকি অপশনগুলো,
 ক) No sooner had the train arrived when the passengers rushed in.
- ভুল। কারণ, No sooner did থাকলে পরের অংশে than (not then) ব্যবহার করা হয়।

গ) Hardly had they left than we started dinner.
- ভুল। কারণ, Hardly had থাকলে পরের অংশে when (not than) ব্যবহার করা হয়।

ঘ) As soon as she saw the snake then she screamed.
- ভুল। কারণ, As soon as থাকলে পরের অংশে শুধু কমা (,) ব্যবহার করা হয়। 

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৩.
Choose the sentence that is correct.
  1. Scenery can influence our mood and feelings.
  2. A scenery can influence our mood and feelings.
  3. Sceneries can influence our mood and feelings.
  4. The sceneries can influence our mood and feelings.
ব্যাখ্যা
The correct answer is - Scenery can influence our mood and feelings.

• Scenery (Noun)
- English Meaning: The natural features of an area, such as mountains, valleys, rivers and forests, when you are thinking about them being attractive to look at.
- Bangla Meaning: কোনো এলাকার সাধারণ স্বাভাবিক বৈশিষ্ট্য, দৃশ্য, নৈসর্গিক শোভা।

Scenery শব্দটি Uncountable Noun.
- এর পূর্বে article (a, an) বসে না এবং তার Plural form হয় না।
- নির্দিষ্ট করে বুঝাতে article The ব্যবহার করা হয়।
- এটিকে countable noun করতে হলে a piece of scenery ব্যবহার করে countable noun করতে হয়। 

উল্লিখিত বাকি অপশনগুলো,
• A scenery can influence our mood and feelings.
- প্রদত্ত sentence টিতে article (a) ব্যবহার করা হয়েছে তাই এটি ভুল।

• Sceneries can influence our mood and feelings.
- Scenery শব্দটি Uncountable Noun. তাই তার Plural form হয় না।
- Scenery হবে।

• The sceneries can influence our mood and feelings.
- নির্দিষ্ট করে বুঝাতে article (The) ব্যবহার করা হয়। কিন্তু এখানে The এরপর sceneries ব্যবহার করা হয়েছে,তাই এটি ভুল।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
১৪.
The synonym of the word "Recalcitrant" is -
  1. Amenable
  2. Docile
  3. Rebellious
  4. Prolific
ব্যাখ্যা
• Recalcitrant (Adjective)
- English Meaning: Unwilling to do what you are asked or ordered to do, even if it is reasonable.
- Bangla Meaning: অবাধ্য; অবশ্য; শৃঙ্খলাভঙ্গকারী: a recalcitrant child/attitude.

Synonyms: Uncooperative (অসহযোগী), Intractable (সহজে নিয়ন্ত্রণ বা বশ করা যায় না এমন), Unmanageable (নিয়ন্ত্রণের অযোগ্য), Rebellious (অবাধ্য), Unruly (অশান্ত)।
Antonyms: Amenable (অনুগত), Docile (বাধ্য), Compliant (অন্যের ইচ্ছাপূরণে সম্মত), Biddable (কর্তব্যপরায়ণ), Ruly (বাধ্য)।

উল্লিখিত অপশনগুলো,
- Amenable - অনুগত;
- Docile - বাধ্য;
- Rebellious - অবাধ্য;
- Prolific - প্রচুর পরিমাণে উৎপাদনশীল।

Other Forms:
- Recalcitrance (Noun(s) [Uncountable noun] - অবাধ্যতা; অবশ্যতা।

Example Sentence:
1. He was often handed the difficult and recalcitrant patients by his bosses and he hadn't failed one yet.
2. The manager worried that the recalcitrant employee would try to undermine his authority.

Source: Live MCQ Lecture.
১৫.
They admired his resolute spirit during the challenging journey.
The underlined word is a/ an -
  1. Noun
  2. Verb
  3. Adjective
  4. Preposition
ব্যাখ্যা
The underlined word is a/ an - Adjective.

"resolute spirit" অর্থ 'দৃঢ় মনোভাব
- এখানে 'spirit' শব্দটি 'Noun' হিসেবে ব্যবহার হয়েছে। কারণ Adjective এর কাজ হলো Noun বা Pronoun আগে বসে এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি সম্পর্কে ধারণা দেয়া।
- বাক্য 'spirit' কে modify করেছে 'resolute' শব্দটি। আর 'resolute' শব্দটি দ্বারা আমরা এখানে দৃঢ় মনোবল, অটল সিদ্ধান্ত, লক্ষ্য পূরণে স্থির সংকল্প, এবং বাধা সত্ত্বেও অটল থাকার মানসিকতা সম্পর্কে ধারণা পেয়েছি।
- তাই এই বাক্যে 'resolute' শব্দটি Adjective.

• Resolute (Adjective & Noun):
- English Meaning: Determined in character, action, or ideas.
- Bangla Meaning: দৃঢ়সংকল্প।

Synonyms:
- Assiduous - অধ্যবসায়ী; প্রযত্নবান; নিষ্ঠাবান।
- Purposive - অভীষ্টসাধনে কৃত; নিষ্ঠারসঙ্গে সম্পাদিত।
- Relentless - নির্মম; নির্দয়; অবিশ্রান্ত।

Antonyms:
- Vacillating - দ্বিধা; দ্বিধান্বিত; আন্দোলিত।
- Unsteady - টলমলে; টলমলিত; টলমলায়মান।
- Irresolute - অস্থিরমতি; চলচিত্ত; অস্থিরমনস্ক; অনবস্থিত।

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain, Live MCQ Lecture.
১৬.
A single paragraph is made up of how many paragraphs?
  1. One
  2. Two
  3. Three
  4. Four
ব্যাখ্যা
A single paragraph is made up of - One paragraph.

Paragraph
- Paragraph শব্দের অর্থ হলো অনুচ্ছেদ। ‌
- Paragraph হলো এমন একটি ক্ষুদ্র রচনা যার মধ্যে একটি মাত্র, idea বা theme থাকে।

• তাছাড়া Paragraph এ সাধারণত তিনটি অংশ থাকে।
01. Topic Sentence: 
- একটি Paragraph এর প্রধান idea বা theme যে বাক্যের দ্বারা প্রকাশিত হয় তাকে topic sentence বলে।
- Topic Sentence সাধারণত কোনো Paragraph এর শুরুতে লেখা হয়। 
- Topic Sentence এ অবশ্যই একটি Controlling Idea থাকবে যা Paragraph এর বাকি অংশ Control করে।

02. Body:
- প্রথম sentence- এর পর থেকে শেষ sentence এর আগ পর্যন্ত পুরো অংশটাকে parragraph এর body বলা যায়।
- এতে এমন সব বাক্যসমষ্টি থাকে যা paragraph এর মূল idea বা theme কে উপস্থাপিত করে।

03. Terminator:
- এটাকে paragraph এর সমাপ্তি, উপসংহার বলে। এটি দিয়ে Paragraph শেষ হয়।
- অর্থাৎ একটি সার্থক সমাপ্তিসূচক sentence কে বলা হয় Terminator.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৭.
"Age" suffix can be added with -
  1. Boast
  2. Hand
  3. Wreck
  4. Hot
ব্যাখ্যা
Suffix:
- Word এর মূল অংশের (root) এর ডান পাশে বা শেষে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাকে Suffix বলে। 

• Wreck অর্থ ধ্বংস বা বিনাশ।
- এর সাথে suffix ‘age’ যুক্ত করলে গঠিত হয় - Wreckage.
- যার অর্থ ধ্বংসপ্রাপ্ত বিষয়; ছিন্নভিন্ন অংশসমূহ।

• Wreckage (Noun):
- English meaning: The parts of a vehicle, building, etc. that remain after it has been badly damaged or destroyed.
- Bangla meaning: ধ্বংসপ্রাপ্ত বিষয়; ছিন্নভিন্ন অংশসমূহ।

Example: Rescue teams searched the wreckage for survivors.

• উল্লিখিত অন্য অপশন গুলো সঠিক নয়। 

Source: Accessible Dictionary, Oxford Dictionary.
১৮.
"Ship" suffix can be added with -
  1. Fiscal
  2. Bright
  3. Forward
  4. Reader
ব্যাখ্যা
• Suffix:
- Word এর মূল অংশের (root) এর ডান পাশে বা শেষে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাকে Suffix বলে। 

• Reader অর্থ পাঠক।
- এর সাথে suffix 'ship' যুক্ত করলে গঠিত হয় - Readership.
- যার অর্থ রিডারের পদ।

• Readership(Noun):
- English meaning: The number or type of people who read a particular newspaper, magazine, etc.
- Bangla meaning: রিডারের পদ।

Example: The newspaper's readership increased after the redesign.

উল্লিখিত অন্য অপশন গুলো সঠিক নয়। 

Source: Accessible Dictionary, Oxford Dictionary.
১৯.
Which of the following is not used as a prefix in English?
  1. ir-
  2. in-
  3. er-
  4. mal-
ব্যাখ্যা

• Prefix:
- Word এর মূল (root) অংশের এর বাম পাশে বা প্রথমে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাকে Prefix বলে।
- Im-, Un-, In-, Over-, Dis-, Re- ইত্যাদি Prefix হিসেবে ব্যবহৃত হয়।

Suffix:
- Word এর মূল (root) অংশের এর ডান পাশে বা শেষে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাকে Suffix বলে।
- ate, en, able, ful ইত্যাদি Suffix হিসেবে ব্যবহৃত হয়।

Option গুলোর মধ্যে Ir, In, Mal হলো prefix. কারণ তারা শব্দের পূর্বে যোগ হতে পারে। যেমন:
- Ir (Ir+regular= Irregular);
- In (In+correct = Incorrect);
- Mal (Mal+nutrition = Malnutrition).

• অন্যদিকে 'Er' Prefix নয়, suffix. যা শব্দের শেষে যুক্ত হয়।
- Example: Teach+er = Teacher .

২০.
"Mis" prefix can be added with -
  1. Obey
  2. Personal
  3. Foal
  4. Use
ব্যাখ্যা
Prefix:
- Word এর মূল (root) অংশের এর বাম পাশে বা প্রথমে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাকে Prefix বলে।

• Use অর্থ ভাগ্য; ব্যবহার।
- এর সাথে Prefix 'mis' যুক্ত করলে গঠিত হয় - Misuse.
- যার অর্থ অপব্যবহার/ অপপ্রয়োগ করা।

• Misuse (Noun):
- English meaning: ​The act of using something in a dishonest way or for the wrong purpose. 
- Bangla meaning: অপব্যবহার/ অপপ্রয়োগ করা।

• Example: He was punished for the misuse of company funds.

উল্লিখিত অন্য অপশন গুলো সঠিক নয়। 

Source: Accessible Dictionary, Oxford Dictionary.
২১.
Which of the following is a part of a formal letter?
  1. Topic sentence
  2. Complimentary close
  3. Terminator
  4. Body
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Complimentary close ও ঘ) Body
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 
-------------------

Complimentary close is a part of a formal letter.

একটি formal letter এর প্রধান অংশ হলো ছয়টি। যথা: 
1. Heading - প্রেরকের নাম, ঠিকানা ইত্যাদি।
2. Salutation - যেমন Sir, Dear X.  
3. Body 
4. Complimentary close or, subscription যেমন I remain, Sir/ Yourse faithfully, 
5. Signature - স্বাক্ষর। 
6. Address or, superscription. 

উল্লিখিত বাকি অপশনগুলো,
• Topic Sentence:
- একটি Paragraph এর প্রধান idea বা theme যে বাক্যের দ্বারা প্রকাশিত হয় তাকে topic sentence বলে।
- Topic Sentence সাধারণত কোনো Paragraph এর শুরুতে লেখা হয়।
- Topic Sentence এ অবশ্যই একটি Controlling Idea থাকবে যা Paragraph এর বাকি অংশ Control করে।

Body:
- প্রথম sentence এর পর থেকে শেষ sentence এর আগ পর্যন্ত পুরো অংশটাকে parragraph এর body বলা যায়।
- এতে এমন সব বাক্যসমষ্টি থাকে যা paragraph এর মূল idea বা theme কে উপস্থাপিত করে।

• Terminator:
- এটাকে paragraph এর সমাপ্তি, উপসংহার বলে। এটি দিয়ে Paragraph শেষ হয়। 

Source: High School English Grammar and Composition by Wren & Martin.
২২.
They had a venture into the world of business.
Here, the underlined word is a/ an -
  1. Adjective
  2. Verb
  3. Preposition
  4. Noun
ব্যাখ্যা
They had a venture into the world of business. Here, the underlined word is a/ an - Noun.

- Article এবং Preposition এ মধ্যে কোন শব্দ থাকলে সেটি সাধারণত Noun হিসেবে ব্যবহার করা হয়।
- Sentence টিতে "venture" শব্দটি Noun. কারণ এর আগে Article (a) ও Preposition (into) আছে।
- এটি Verb (had) এর Object হিসেবে ব্যবহার করা হয়েছে।  

• Venture (Noun & Verb)
- English meaning: A business project or activity, especially one that involves taking risks.
- Bangla meaning: ঝুঁকিপূর্ণ উদ্যোগ/প্রযত্ন; স্পর্ধার কাজ।

Synonym: Gamble, Speculation, Chance, Adventure.
Antonym: Protect, Shelter, Guard, Save.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam Webster Dictionary.
২৩.
His reaction barely revealed what he was thinking.
Here, the underlined word is a/ an -
  1. Verb
  2. Noun
  3. Preposition
  4. Adjective
ব্যাখ্যা

His reaction barely revealed what he was thinking. Here, the underlined word is a/ an - Noun.

- Possessive এবং Adverb এর মধ্যে কোন শব্দ থাকলে সেটি সাধারণত Noun হিসেবে ব্যবহার করা হয়।
- Sentence টিতে "reaction" শব্দটি Noun. কারণ এর আগে Possessive (his) ও পরে Adverb (barely) আছে।
- "reaction" মানে সাড়ামূলক মনোভাব; প্রতিক্রিয়া বোঝাতে ব্যবহৃত হয়েছে।
- "His reaction" বলতে বোঝানো হয়েছে তার সাড়ামূলক মনোভাব; প্রতিক্রিয়া, যা একটি বস্তু বা ধারণা (Noun)।
- "Revealed" হলো একটি ক্রিয়া (Verb), এবং verb এর আগে Noun থাকলে সেটি সাধারণত Subject হিসেবে বসে।

• Reaction (Noun)
- English meaning: What you do, say or think as a result of something that has happened.
- Bangla meaning: সাড়ামূলক মনোভাব; প্রতিক্রিয়া।

Synonym: Response, Answer, Take, Reply.
Antonym: Action, Effect, Behavior, Cause.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam Webster Dictionary.

২৪.
The antonym of the word "Sumptuous" is -
  1. Economical
  2. Coarse
  3. Laggard
  4. Lavish
ব্যাখ্যা
• Sumptuous (Adjective).
- English meaning: Very expensive and looking very impressive.
- Bangla meaning: ঐশ্বর্যবান; অতীব ব্যয়বহুল।

• Synonym: Luxurious, Deluxe, Luxuriant, Luxury.
• Antonym: Humble, Austere, Ascetic, Spartan.

• উল্লিখিত অপশনগুলো,
- Economical - মিতব্যয়ী;
- Coarse - অমসৃণ;
- Laggard - মন্দগতি, মন্থরগতি;
- Lavish - প্রচুর ব্যয় করা।

Example sentence
- They enjoyed a sumptuous dinner at the royal palace.
- The hotel room was decorated with sumptuous furniture and curtains.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla dictionary.
২৫.
The synonym of the word "Zenith" is -
  1. Bottom
  2. Pinnacle
  3. Shallow
  4. Massive
ব্যাখ্যা
• Zenith (Noun).
- English meaning: The highest point that the sun or moon reaches in the sky, directly above you.
- Bangla meaning: মাথার উপরে সোজাসুজি আকাশের অংশ, সর্বোচ্চ স্থান।

• Synonym: Acme, Apex, Highest point, Summit.
• Antonym: Base, Foot, Nadir, Basebottom.

উল্লিখিত অপশনগুলো,
- Bottom - তলদেশ, নিম্নদেশ;
- Pinnacle- উঁচু ও সরু পর্বতশিখর;
- Shallow - ভাসাভাসা, উপর-উপর;
- Massive - ভারী; স্তুপাকার। 

Example sentence
- At the zenith of his career, he was the most famous actor in the country.
- The sun reached its zenith at noon.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২৬.
The antonym of the word "Tardy" is -
  1. Belated
  2. Behind
  3. Worry 
  4. Brisk
ব্যাখ্যা
• Tardy (Noun, Adjective)
- English Meaning: Delayed beyond the expected or proper time; slow or late in happening or arriving.
- Bangla Meaning: ধীর; ধীরগতিসম্পন্ন; দেরিতে আগত বা দেরিতে সম্পন্ন।

Synonyms: Delayed, Belated, Slow, Behind.
Antonyms: Hasty, Timely, Punctual, Brisk.

• উল্লিখিত অপশনগুলো,
- Belated - খুব দেরিতে আসা;
- Behind - পিছনে;
- Worry - দুশ্চিন্তিত হওয়া;
- Brisk - সতেজ; কর্মচঞ্চল; দ্রুত। 

Example Sentence:
1. The student was tardy to class because of heavy traffic on the way to school.
2. Please make sure to submit your assignments on time to avoid being marked as tardy.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২৭.
Choose the correct spelling.
  1. Schizophrania
  2. Schizophrenea
  3. Scheizophrenia
  4. Schizophrenia
ব্যাখ্যা
• The correct spelling is 'Schizophrenia' (Noun).
- English meaning: A mental illness in which a person becomes unable to link thought, emotion and behaviour, leading to withdrawal from reality and personal relationships.
- Bangla meaning: যাতে চিন্তা, অনুভূতি ও কাজের মধ্যে সম্বন্ধের অভাব লক্ষিত হয়; বিভক্ত ব্যক্তিতা; ভগ্নমনস্কতা।। 

Example sentence: He was diagnosed with schizophrenia at the age of twenty.
- Bangla meaning: তিনি বিশ বছর বয়সে ভগ্নমনস্কতা রোগে আক্রান্ত হিসেবে চিহ্নিত হন।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
২৮.
The antonym of the word "Severe" is -
  1. Harsh
  2. Tender
  3. Stern
  4. Firm
ব্যাখ্যা
• Severe (Adjective).
- English meaning: Extremely bad or serious.
- Bangla meaning: কড়া; কঠোর।

Synonym: Harsh, Strict, Tough, Authoritarian.
Antonym: Gentle, Mild, Tolerant, Lenient.

উল্লিখিত অপশনগুলো,
- Harsh - রূঢ়; কর্কশ;
- Tender - কোমল; নরম; সূক্ষ্ম;
- Stern - কঠোর, অনমনীয়;
- Firm - দৃঢ়; কঠিন; শক্ত।

Example sentence
- The storm caused severe damage to the village.
- He is suffering from a severe headache.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২৯.
The synonym of the word "Sterile" is -
  1. Prolific
  2. Barren
  3. Dusty
  4. Luxuriant
ব্যাখ্যা
• Sterile (Adjective)
- English Meaning: Not able to produce children or young.
- Bangla Meaning: বন্ধ্যা; নিষ্ফলা; উৎপাদনে অক্ষম।

Synonym: Barren, Sterilized, Infertile, Impotent.
Antonym: Fertile, Fat, Fruitful, Productive.

• উল্লিখিত অপশনগুলো,
- Prolific - (আনুষ্ঠানিক) প্রচুর পরিমাণে উৎপাদনশীল; অতিপ্রজ;
- Barren - বন্ধ্যা; অসূতি; অপ্রসূতি;
- Dusty - ধূলিতে আচ্ছাদিত; ধূলির ন্যায়;
- Luxuriant - ফলবান; ফলন্ত; প্রচুর।

Example sentence
- The doctor used sterile equipment during the surgery.
- The doctor used sterile gloves to prevent infection.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৩০.
He had nothing to say regarding the issue.
Here, the underlined word is a/ an -
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Preposition
ব্যাখ্যা
He had nothing to say regarding the issue. Here, the underlined word is a/ an - Preposition.

Preposition
- Preposition হলো এমন শব্দ যা  কোন noun, pronoun, বা noun phrase এর আগে বসে তার সাথে বাক্যস্থিত অন্য কোন শব্দের সম্পর্ক প্রকাশ করে।
- A preposition is a word placed or positioned before a noun or a pronoun or a noun equivalent to show the relationship between a noun or pronoun and other words in a sentence.

• Regarding হলো Participle Preposition.
- যা বাক্যে "the issue" নামক noun phrase এর সাথে সম্পর্ক স্থাপন করে।
- এখানে এটি বিষয় বা বিষয়বস্তু নির্দেশ করছে। অর্থাৎ, এই বাক্যে "regarding" বোঝাচ্ছে যে, "এই বিষয়ে" তার বলার মতো কিছুই ছিল না।

- "Regarding the issue" (এই বিষয়ে) - এখানে "regarding" একটি preposition যা "the issue" এর সাথে সম্পর্ক স্থাপন করছে।
- আর "He had nothing to say" (তার বলার মতো কিছুই ছিল না) - এটি মূল বাক্য যেখানে "He" হলো subject এবং "had" হলো verb.
- এখানে 'সম্পর্কে ' অর্থে about শব্দটি কাজ করছে।
- তাই, 'regarding' শব্দটি about হিসেবে ব্যবহার করা হচ্ছে। যার জন্য এটি Preposition

Participle Preposition
- Participle Preposition হচ্ছে এমন কিছু শব্দ, যেগুলো দেখতে participle (verb এর সাথে -ing বা -ed form থাকে) এর মতো হলেও, এগুলো বাক্যে preposition হিসেবে ব্যবহৃত হয়।
- এদের পরে সাধারণত noun, pronoun, বা noun phrase বসে।
- Example: Regarding, Considering, Concerning, Following, During, Including, ইত্যাদি।

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
৩১.
Identify the correct spelling.
  1. Vacciination
  2. Vaccination
  3. Vaccinetion
  4. Vaciination
ব্যাখ্যা
• The correct spelling is 'Vaccination' (Noun).
- English meaning: The act of giving a person or an animal a vaccine in order to protect them against a disease; the fact of having received a vaccine.
- Bangla meaning: মানুষকে রোগ থেকে রক্ষা করতে রক্তপ্রবাহের মধ্যে অন্তঃক্ষিপ্ত পদার্থ, যাতে সামান্য রোগলক্ষণ প্রকাশ পেলেও বিপদের কোনো আশঙ্কা থাকে না; টিকা। 

Example sentence: Children receive vaccinations to protect them from deadly diseases.
- Bangla meaning: শিশুদের প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করার জন্য টিকা দেওয়া হয়।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
৩২.
The synonym of the word "Urbane" is -
  1. Boorish
  2. Uncouth
  3. Suave
  4. Gauche
ব্যাখ্যা
• Urbane (Adjective)
English Meaning: Courteous and refined in manner (typically used of a man)
Bangla Meaning: শিষ্ট; সুসংস্কৃত; মার্জিত; শিষ্টাচারী; শিষ্টাচারপূর্ণ; সুসভ্য।

• Synonyms: Civilized, Suave, Sophisticated, Gracious.
• Antonyms: Uncouth, Rustic, Boorish, Gauche.

• উল্লিখিত অপশনগুলো,
- Boorish - চাষাড়ে; বর্বর;
- Uncouth - অমার্জিত; অভব্য;
- Suave - আচরণে মধুর ও বিনয়ী;
- Gauche - সামাজিকভাবে অপ্রতিভ; আড়ষ্ট; কৌশলহীন; কাণ্ডজ্ঞানহীন; বেআক্কেল।
 
• Example Sentence: His urbane manners impressed me.
- Bangla Meaning: তার সুসজ্জিত আচার-আচরণ আমাকে মুগ্ধ করেছিল।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৩৩.
Choose the correct spelling.
  1. Traiturous
  2. Traitorous
  3. Treitorous
  4. Traitorouos
ব্যাখ্যা
• The correct spelling is 'Traitorous' (Adjective).
- English meaning: ​Betraying your friends, your country, etc. by giving away secrets about them, by lying to or about them or by doing other things that will harm them.
- Bangla meaning: প্রতারণাপূর্ণ; বিশ্বাসঘাতকসুলভ।

Example sentence: His traitorous actions led to his exile from the kingdom.
- Bangla meaning: তার বিশ্বাসঘাতকমূলক কর্মকাণ্ডের ফলে তাকে রাজ্য থেকে নির্বাসিত করা হয়।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
৩৪.
Choose the correct spelling.
  1. Synasthesia
  2. Synaesthsia
  3. Synaesthesia
  4. Syneasthesia
ব্যাখ্যা
• The correct spelling is 'Synaesthesia' (Noun).
- English meaning: The fact of experiencing some things in a different way from most other people, for example experiencing colours as sounds, experiencing shapes as tastes, or feeling something in one part of the body when a different part is stimulated.
- Bangla meaning: শরীরের এক অংশকে উদ্দীপিত করে অন্য অংশে চেতনা সৃষ্টি; এক ইন্দ্রিয়ের উদ্দীপনার সাহায্যে অন্য ইন্দ্রিয়সম্পৃক্ত চিত্তসংস্কার উৎপাদন; সংচেতনা।

Example sentence: She has synaesthesia, so she sees different colors when she hears music.
- Bangla meaning: তার সিনেস্থেসিয়া আছে, তাই সে সঙ্গীত শুনলে বিভিন্ন রঙ দেখতে পায়।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.