ব্যাখ্যা
• GPRS এর পূর্ণরূপ হলো General Packet Radio Service।
- এটি 2G এবং 3G সেলুলার মোবাইল নেটওয়ার্কের একটি ডেটা সার্ভিস।
- এটি GSM (Global System for Mobile Communications) নেটওয়ার্কের একটি আপগ্রেড সংস্করণ, যা মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য ইন্টারনেটের সঙ্গে সবসময় যুক্ত থাকার সুবিধা দেয়।
- এটি ব্যবহারকারীদের ই-মেইল, MMS (Multimedia Messaging Service) এবং সীমিত ইন্টারনেট ব্রাউজিংয়ের মতো পরিষেবাগুলো ব্যবহার করার সুযোগ করে দেয়।
• বর্তমানে প্রচলিত মোবাইল ফোন প্রযুক্তিকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়।
যথা-
১. GSM [Global System for Mobile Communication):
- GSM হল TDMA এবং FDMA এর সম্মিলিত একটি চ্যানেল অ্যাকসেস পদ্ধতি।
- এই প্রযুক্তিতে মোবাইল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে উচ্চগতির প্রযুক্তি GPRS (General Packet Radio Service), EDGE(Enhanced Data Rate for GSM Evolution) ব্যবহৃত হয়।
- সেল কভারেজ এরিয়া ৩৫ কি.মি.।
- আন্তর্জাতিক রোমিং সুবিধা আছে।
২. CDMA (Code Division Multiple Access):
এই প্রযুক্তিতে ডেটা পাঠানো হয় ইউনিক কোডিং পদ্ধতিতে।
- যে পদ্ধতিতে ডেটা আদান-প্রদান করে তাকে স্প্রেড স্পেকট্রাম বলা হয়।
মোবাইল অপারেটর সিটিসেল এই প্রযুক্তি ব্যবহার করে।
সেল কভারেজ এরিয়া ১১০ কি.মি.।
- আন্তর্জাতিক রোমিং সুবিধা নেই।
উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
২। ব্রিটানিকা।