পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১ জুন, ২০২৪সময়50 minutes
মোট প্রশ্ন৭০
সিলেবাস
ডাক অধিদপ্তর পদের নাম: উপজেলা পোস্টমাস্টার (গ্রেড-১৩) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ৩১.০৫.২০২৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১ জুন, ২০২৪ · ৭০ প্রশ্ন

.
'নবোঢ়া' শব্দের সন্ধি বিচ্ছেদ' নিচের কোনটি?
  1. নব + উঢ়া
  2. নব + ঊঢ়া
  3. নবো + উঢ়া
  4. নবো+ ঊঢ়া
ব্যাখ্যা
• ‘নবোঢ়া’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ: নব + ঊঢ়া = নবোঢ়া, স্বরসন্ধির উদাহরণ।

• সন্ধির নিয়ম:
অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয় মিলে ও-কার হয়;ও-কার পূর্ববর্তী ব্যঞ্জনে যুক্ত হয়।
যেমন -
অ + উ = ও; সূর্য + উদয় = সূর্যোদয়
আ + উ = ও; যথা + উচিত = যথোচিত
অ + ঊ = ও; গৃহ + ঊর্ধ = গৃ্হোর্ধ্ব
আ + ঊ = ও; গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি

এরূপ - নীলোৎপল, চলোর্মি, ফলোদয়, পরোপকার ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
The antonym of 'Blasphemous' is:
  1. Rigid
  2. Mindful
  3. Respectful
  4. Frivolous
ব্যাখ্যা

• Blasphemous
English Meaning: sacrilegious against God or sacred things; profane.
Bangla Meaning: ঈশ্বর বা ধর্মের মহত্ত্ব বা পবিত্রতা বিষয়ে ঠাট্টা করা; অশালীন ভাষায় ঈশ্বর বা ধর্মকে আক্রমণ করা।

• অপশনগুলোর মধ্যে - 
ক) Rigid
English Meaning: unable to bend or be forced out of shape; not flexible.
Bangla Meaning:  দৃঢ়; অপরিবর্তনীয়: অনমনীয়; বাঁকানো যাবে না এমন।

খ) Mindful
English Meaning: conscious or aware of something.
Bangla Meaning: মনোযোগী; সচেতন।

গ) Respectful
English Meaning: showing or feeling respect.
Bangla Meaning: সশ্রদ্ধ।

ঘ) Frivolous
English Meaning: (of people or their behaviour) silly or funny, especially when such behaviour is not suitable.
Bangla Meaning: তুচ্ছ; হালকা; চপল; অকিঞ্চিৎকর।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Respectful শব্দটি Blasphemous এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

.
'নুরুল দীনের সারাজীবন' কী?
  1. কাব্যনাট্য
  2. মহাকাব্য
  3. গল্প
  4. নাটক
ব্যাখ্যা
• নূরলদীনের সারাজীবন:
- সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য নূরলদীনের সারা জীবন।
- রংপুরের কৃষক বিদ্রোহের নেতা নুরলদীনের সামন্তবাদ বিরােধী সংগ্রাম অবলম্বনে রচিত নাটক- নূরলদীনের সারাজীবন (১৯৮২)।
- ব্রিটিশ বিরােধী আন্দোলনের নায়ক নুরলদীনের অবিস্মরণীয় আহবান- ‘জাগাে বাহে, কোনঠে সবাই'।
- ১৪ টি দৃশ্যে কাব্যনাটকটি রচিত।

-------------------
• সৈয়দ শামসুল হক:
- সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত লেখক হিসেবে সমধিক পরিচিত।

• তাঁর রচিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়,
- নূরলদীনের সারাজীবন,
- এখানে এখন।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- তাস,
- শীত বিকেল,
- আনন্দের মৃত্যু,
- প্রাচীন বংশের নিঃস্ব সন্তান,
- জলেশ্বরীর গল্পগুলো।

তাঁর রচিত উপন্যাস:
- এক মহিলার ছবি,
- অনুপম দিন,
- খেলারাম খেলে যা,
- নীল দংশন,
- স্তব্ধতার অনুবাদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
P একটি কাজ ২৫ দিনে করতে পারে। Q, P এর চাইতে ২৫% বেশি কর্মক্ষম। তাহলে Q কাজটি কত দিনে করতে পারবে?
  1. ২০ দিনে
  2. ১৮.৭৫ দিনে
  3. ২২ দিনে
  4. ১৫ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: P একটি কাজ 25 দিনে করে। Q, P এর চাইতে 25% বেশী কর্মক্ষম। তাহলে Q কাজটি কতদিনে করতে পারবে?

সমাধান:
P, 25 দিনে করে 1 অংশ কাজ
Q, P-এর চাইতে 25% বেশি কর্মক্ষম।
Q, 25 দিনে করে = 1 + 1 এর 25%
= 1 + (25/100)
= 1 + (1/4)
= 5/4 অংশ কাজ

Q, 5/4 অংশ কাজ করে 25 দিনে
1 অংশ কাজ করে (25 × 4)/5 দিনে
= 20 দিনে
.
Which of the following are extensions of graphics file?
  1. .bmp
  2. .xml
  3. .doc
  4. .exe
ব্যাখ্যা
• ইমেজ ফাইল ফরমেট ও এক্সটেনশন:
- list of the most common image file extensions:
.ai - Adobe Illustrator file
.bmp - Bitmap image
.gif - GIF image
.ico - Icon file
.jpeg or .jpg - JPEG image
.png - PNG image
.ps - PostScript file
.psd - PSD image
.svg - Scalable Vector Graphics file
.tif or . tiff - TIFF image
.webp - WebP image.
• GUI (GUI) এর পূর্ণরূপ হল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (Graphical User Interface) GUI বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস একটি গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেমকে বোঝায়।

উৎস: কম্পিউটার হোপ।
.
Find the correct sentence:
  1. How long have you been here for?
  2. I have known him for the beginning of the year.
  3. They have known each other since six months.
  4. This is the worst Tsunami since ten years
ব্যাখ্যা

• উল্লিখিত বাক্যগুলোর মধ্যে সঠিক বাক্যটি হচ্ছে - How long have you been here for?
- এই বাক্যটি প্রায় সঠিক, তবে "for" শব্দটি শেষের দিকে ব্যবহার করা অপ্রয়োজনীয়, কিন্তু ভুল নয়।
- The more formal version is "How long have you been here?"

• কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝালে Present Perfect Tense হয়।
- Structure: Subject + has/have + V3 + extension.

• অন্যদিকে, 
খ) বাক্যটি ভুল।
- বাক্যের শেষে the beginning of the year দ্বারা নির্দিষ্ট সময় নির্দেশ করছে বিধায় এখানে for এর স্থলে since ব্যবহৃত হবে।
- বাক্যটির সঠিক রূপ হবে: I have known him since the beginning of the year.

গ) বাক্যটি ভুল কারণ "since" এর পরে একটি নির্দিষ্ট সময় বা point of time ব্যবহৃত হয়।
- সঠিক বাক্যটি হবে: They have known each other for six months.

ঘ) This is the worst Tsunami since ten years.
- এই বাক্যে since এর ব্যবহার ভুল।
- বাক্যটি দ্বারা নির্দেশ করছে গত দশ বছরের মধ্যে এটাই সবথেকে খারাপ ধরণের সুনামি।
- এর দ্বারা পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে এরকম কোনো কাজ বুঝাচ্ছে না, তাই since or for এর ব্যবহার এখানে সঠিক নয়।
- এক্ষেত্রে এখানে 'in' ব্যবহার করলে বাক্যের অর্থ পূণর্তা পাবে।
- সঠিক বাক্য হবে - This is the worst Tsunami in ten years.
-----------------------
• For এর ব্যবহার:
- Period of time এর পূর্বে for বসে।
- Period of time হচ্ছে সেই সময়কাল যাকে সময় গণনার একক (সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি) দ্বারা গণনা করা হয়। যেমন- এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এক সপ্তাহ, এক মাস, এক বছর, দুই বছর, ইত্যাদি।
- ব্যতিক্রম (for) a long time (অনেক/দীর্ঘ সময়/ক্ষণ/দিন।)। যেমন:
- We have been reading in this school for four years.
- He said nothing for a long time.
- Sumi has been working here for six months.

• Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে। যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।যেমন:
- It has been raining since morning.
- He has been studying since morning.

.
একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৩৬ কি.মি.। ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার হলে ট্রেনটি ১৬০ মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ৩০ সেকেন্ড
  2. ৩৬ সেকেন্ড
  3. ৪০ সেকেন্ড
  4. ৪৮ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৩৬ কি.মি.। ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার হলে ট্রেনটি ১৬০ মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য ও এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।
মোট দৈর্ঘ্য = (২০০ + ১৬০) মিটার 
= ৩৬০ মিটার 

আমরা জানি, 
১ কি.মি = ১০০০ মিটার 
∴ ৩৬ কি.মি = (১০০০ × ৩৬) মিটার
= ৩৬০০০ মিটার

৩৬০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে 
∴ ১ মিটার যায় = ৩৬০০/৩৬০০০ সেকেন্ডে
∴ ৪৫০ মিটার যায় = (৩৬০০ × ৩৬০)/৩৬০০০ সেকেন্ডে 
= ৩৬ সেকেন্ডে
.
The synonym of the word 'progress' is:
  1. Performance
  2. Regression
  3. Advancement
  4. Enhancement
ব্যাখ্যা

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
• Progress
English Meaning: The process of improving or developing, or of getting nearer to achieving or completing something.
Bangla Meaning: অগ্রগতি; অগ্রগমন; প্রগতি; প্রগমন; সংবৃদ্ধি।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) Performance
English Meaning: The act of performing a play, concert or some other form of entertainment
Bangla Meaning: কার্যসম্পাদন: উল্লেখযোগ্য কর্ম; কৃতিত্ব।

খ) Regression
English Meaning: The process of going back to an earlier or less advanced form or state
Bangla Meaning: পূর্ববর্তী বা আদিমতর কোনো রূপ বা অবস্থায় ফিরে যাওয়া; পশ্চাদ্গমন করা; প্রত্যাবৃত্ত হওয়া।

গ) Advancement
English Meaning: The process of helping something/somebody to make progress or succeed; the progress that is made
Bangla Meaning: পদোন্নতি; উন্নতি।

ঘ) Enhancement
English Meaning: The act of increasing or further improving the good quality, value, or status of somebody/something.
Bangla Meaning: বৃদ্ধি; (মূল্যাদি)বৃদ্ধিকরণ।

• Progress দ্বারা অগ্রগতি বা উন্নতি নির্দেশ করে।
• 'Advancement' ও 'progress' উভয়ই কোনো বিষয়ের সামগ্রিক অগ্রগতি বা উন্নতিকে বোঝায়।
- Enhancement means making something better or improving its quality.
- While "enhancement" does imply improvement, it doesn't necessarily convey the idea of forward movement or development over time as strongly as "advancement" does. - "Progress" specifically implies moving forward or advancing to a better state, which "advancement" captures more precisely.

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Merriam-Webster Dictionary.

.
x3 - 1, x3 + 1, x4 + x2 + 1 এর ল. সা. গু. কত?
  1. x8 - 1
  2. x7 - 1
  3. x6 - 1
  4. x5 - 1
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 1, x3 + 1, x4 + x2 + 1 এর ল. সা. গু. কত?

সমাধান:
১ম রাশি = x3 - 1
= x3 - 13
= (x - 1)(x2 + x + 1)

২য় রাশি = x3 + 1
= x3 + 13
= (x + 1)(x2 - x + 1)

৩য় রাশি = x4 + x2 + 1
= (x2)2 + 2.x2 .x + 12 - x2
= (x2 + 1)2 - x2
= (x2 + 1 + x)(x2 + 1 - x)
= (x2 + x + 1)(x2 -x + 1)

নির্ণেয় লসাগু = (x - 1)(x2 + x + 1)(x + 1)(x2 - x + 1)
=(x3 - 13)(x3 + 13)
= (x3 - 1)(x3 + 1)
=(x3)2 - 12
= x6 - 1

১০.
ঘূর্ণিঝড় 'রিমাল' শব্দটি কোন ভাষা থেকে নেয়া হয়েছে?
  1. ফারসী
  2. আরবী
  3. পর্তুগীজ
  4. ফরাসী
ব্যাখ্যা
• রিমাল,
- এটি আরবি শব্দ।
অর্থ: বালু।

[ ঘূর্ণিঝড় রিমালের নাম দিয়েছে ওমান। আরবি এ শব্দের অর্থ বালু। এর পরবর্তী ঝড়ের নাম হবে আসনা, এই নামটি পাকিস্তানের দেওয়া। বাংলাদেশের দক্ষিণ উপকূলে তাণ্ডব চালায় প্রবল ঘূর্ণিঝড় রিমাল। মধ্যরাতে ঝড়ের সাথে জলোচ্ছ্বাসে তলিয়েছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুরের বেশ বিস্তীর্ণ অঞ্চল।]

উৎস- বিবিসি।
১১.
Because of its global status and colonial history, English is often considered to have ____
  1. monopoly
  2. hegemony
  3. sanctimony
  4. equanimity
ব্যাখ্যা

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) monopoly
English Meaning: The complete control of trade in particular goods or the supply of a particular service; a type of goods or a service that is controlled in this way.
Bangla Meaning: একচেটিয়া অধিকার; একচেটে ব্যবসা বা সরবরাহ; ব্যবসাবাণিজ্য, কথাবার্তা ইত্যাদিতে একচ্ছত্র আধিপত্য; একায়ত্ত; একাধিকার।

খ) hegemony
English Meaning: Control by one country, organization, etc. over other countries, etc. within a particular group
Bangla Meaning: (আনুষ্ঠানিক) বিশেষত কতকগুলো রাষ্ট্রের মধ্যে একটি রাষ্ট্রের নেতৃত্ব; কর্তৃত্ব ও প্রভাব; আধিপত্য; প্রভুত্ব।

গ) sanctimony
English Meaning: The action or practice of acting as if one were morally superior to other people.
Bangla Meaning: ভণ্ডতা, ভণ্ডত্ব।

ঘ) equanimity
English Meaning: calmness and composure, especially in a difficult situation.
Bangla Meaning: মনমেজাজের প্রশান্তি।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, শূন্যস্থানে hegemony শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete sentence: Because of its global status and colonial history, English is often considered to have hegemony.
- Bangla Meaning: ইংরেজি ভাষার বিশ্বব্যাপী মর্যাদা এবং উপনিবেশিক ইতিহাসের ফলে, এটি সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ভাষাগত আধিপত্য বা প্রাধান্য অর্জন করেছে।

• "Hegemony" শব্দটি দ্বারা আধিপত্য বা প্রভাবকে বোঝায়, বিশেষ করে যখন একটি শক্তি (এক্ষেত্রে ভাষা) অন্যদের উপর প্রভাব বিস্তার করে।
- "Monopoly" ও একটি গ্রহণযোগ্য উত্তর হতে পারতো, কিন্তু এটি অর্থনৈতিক প্রেক্ষাপটে বেশি ব্যবহৃত হয়।
- "Hegemony" বিশেষভাবে সাংস্কৃতিক ও ভাষাগত প্রভাব বোঝাতে ব্যবহৃত হওয়ায় এটি অধিক গ্রহণযোগ্য উত্তর।

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Merriam-Webster Dictionary.

১২.
৪, 11, 17, 29, 53, ............... ধারাটির পরবর্তী পদ কত?
  1. 58
  2. 77
  3. 101
  4. 99
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, 11, 17, 29, 53, ............... ধারাটির পরবর্তী পদ কত?

সমাধান:
১ম পদ = 8
২য় পদ = 8 + 3 = 11
৩য় পদ = 11 + 6 = 17
৪র্থ পদ = 17 + 12 = 29
৫ম পদ = 29 + 24 = 53
৬ষ্ঠ পদ = 53 + 48 = 101
১৩.
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা করার বিধানটি বাতিল করা হয়?
  1. ১০৩
  2. ১০৪
  3. ১০৫
  4. ১০৬
ব্যাখ্যা
[প্রশ্নটিতে ভাষাগত সমস্যা রয়েছে। প্রশ্নে উল্লেখিত বাতিল শব্দটি অনুপযুক্ত।]

অনুচ্ছেদ ১০৫:
- সংবিধানের ৬ষ্ঠ ভাগে ১০৫ তম অনুচ্ছেদের উল্লেখ রয়েছে।
- সংবিধানের ১০৫ তম অনুচ্ছেদ অনুসারে সংসদের যে কোন আইনের বিধানাবলী-সাপেক্ষে এবং আপীল বিভাগ কর্তৃক প্রণীত যে কোন বিধি-সাপেক্ষে আপীল বিভাগের কোন ঘোষিত রায় বা প্রদত্ত আদেশ পুনর্বিবেচনার ক্ষমতা উক্ত বিভাগের থাকিবে।

উল্লেখ্য,
- অনুচ্ছেদ ১০৩ - আপীল বিভাগের এখতিয়ার।
- অনুচ্ছেদ ১০৪ - আপীল বিভাগের পরোয়ানা জারী ও নির্বাহ।
- অনুচ্ছেদ ১০৬ - সুপ্রীম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার।


তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
১৪.
'Allegory' শব্দের অর্থ কোনটি?
  1. রূপক
  2. প্রতীক
  3. চিহ্ন
  4. সংকেত
ব্যাখ্যা
• ‘Allegory’ শব্দের বাংলা পরিভাষা - রূপক বর্ণনা; প্রতীকাশ্রয়ী কাহিনি।

এরূপ কিছু পারিভাষিক শব্দ হলো:
• ‘Ballad’ শব্দের বাংলা পরিভাষা - গাথা।
• ‘Ballet’ শব্দের বাংলা পরিভাষা - নৃত্যনাট্য।
• ‘humorous Story’ শব্দের বাংলা পরিভাষা - হাস্যরসাত্মক গল্প।
• ‘Satire’ শব্দের পারিভাষিক শব্দ - ব্যঙ্গরচনা।
• ‘Elegy’ শব্দের পারিভাষিক শব্দ - শোককবিতা।
• ‘Travelogue’ শব্দের পারিভাষিক শব্দ - ভ্রমণবৃত্তান্ত।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান এবং অভিগম্য অভিধান।
১৫.
____ is it difficult ____ dispose ___ waste?
  1. where, to, for
  2. where, for, such
  3. why, with, in
  4. why, to, of
ব্যাখ্যা
• প্রশ্নোক্ত বাক্যের অর্থ হবে - বর্জ নিষ্কাশন এত কঠিন কেন?
- এই অর্থ পূরণ করার জন্য শূন্যস্থানের প্রথম শব্দটি হবে why, এরপর difficult এর সাথে হবে to এবং dispose এর সাথে of বসবে।
- Complete sentence: Why is it difficult to dispose of waste?

• Difficult to sth
English Meaning: ​to have difficulty doing something
Bangla Meaning: কঠিন; দুঃসাধ্য; শ্রমসাধ্য

• Dispose of
English Meaning: to get rid of somebody/something that you do not want or cannot keep
Bangla Meaning: অপসারণ করা, শেষ করা; পরিত্যাগ করা।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
১৬.
A 'decade' is same as:
  1. twelve years
  2. ten years
  3. twenty years
  4. thirty years
ব্যাখ্যা
• Decade (noun)
English Meaning: a period of ten years, especially a period such as 2010 to 2019।
Bangla Meaning: দশক।

• সুতরাং, A 'decade' is same as - ten years.

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
১৭.
রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত ৩ : ২। যদি মোট মুনাফার ৫% দাতব্য সংস্থায় দেয়ার পর রহিম ৮৫৫ টাকা মুনাফা পেল। মোট কত টাকা মুনাফা হয়েছিল?
  1. ১৪২৫ টাকা
  2. ১৫০০ টাকা
  3. ১৫৩৭ টাকা
  4. ১৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত ৩ : ২। যদি মোট মুনাফার ৫% দাতব্য সংস্থায় দেয়ার পর রহিম ৮৫৫ টাকা মুনাফা পেল। মোট কত টাকা মুনাফা হয়েছিল?

সমাধান:
মনেকরি
মোট মুনাফা ১০০ টাকা 
দাতব্য সংস্থায় দেয়ার পর 
মুনাফা অবশিষ্ট থাকে = ১০০ - ১০০ এর ৫%
= ১০০ - ৫
= ৯৫ টাকা 

রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত ৩ : ২
অনুপাতের যোগফল = ৩ + ২ = ৫
রহিম মুনাফা পাবে = ৯৫ এর ৩/৫
= ৫৭ টাকা

রহিম ৫৭ টাকা পায় যখন মোট মুনাফা ১০০ টাকা 
রহিম ১ টাকা পায় যখন মোট মুনাফা ১০০/৫৭ টাকা 
রহিম ৮৫৫ টাকা পায় যখন মোট মুনাফা (১০০ × ৮৫৫)/৫৭ টাকা 
= ১৫০০ টাকা
১৮.
'প্রাকৃত পৈঙ্গল' এর কবি কে?
  1. রামাই পণ্ডিত
  2. হলায়ুধ মিশ্র
  3. শ্রীহর্ষ
  4. জয়দেব
ব্যাখ্যা
• 'প্রাকৃত পৈঙ্গল' এর কবি হলেন- শ্রীহর্ষ।

• অন্ধকার যুগ:

বাংলা সাহিত্যে ১২০০ থেকে ১৩৫০ সাল পর্যন্ত দেড়’শ বছরকে কেউ কেউ অন্ধকার যুগ বা তামস যুগ বলে অভিহিত করেছেন।
- তথাকথিত অন্ধকার যুগের সাহিত্য সৃষ্টির কোন নিদর্শন পাওয়া যায় নি এ কথা ও সত্য নয়।

• অন্ধকার যুগে প্রাপ্ত কিছু সাহিত্য নিদর্শন-
- প্রাকৃতপৈঙ্গল,
- রামাই পণ্ডিত রচিত 'শূণ্যপূরাণ' এবং এর ‘কলিমা জালাল’ বা অংশবিশেষ 'নিরঞ্জনের রুষ্মা',
- হলায়ূধ মিশ্র রচিত 'সেক শুভদয়ার'।

• হলায়ুধ মিশ্র রচিত পির মাহাত্ম্য-ব্যঞ্জক কাব্য ‘সেক শুভোদয়া’।
• রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থের নাম ‘শূণ্যপুরাণ’।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা, ড. সৌমিত্র শেখর; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম; বাংলা সাহিত্যে অন্ধকার যুগ: মিথ বনাম বাস্তবতা
১৯.
'পড়াশোনায় মন দাও' - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্তায় ৭মী
  2. কর্মে ৭মী
  3. অপদানে শূন্য
  4. অধিকরণে ৭মী
ব্যাখ্যা
• অধিকরণ কারক:
প্রথাগত ব্যাকরণ অনুসারে, যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পাদিত হয় তাকে অধিকরণ কারক বলে।
যেমন:
- ছেলেরা মাঠে খেলে।
- ছাত্রীরা পাঠাগারে পড়ে।
বাক্যে যে পদে ক্রিয়ার আধারকে বোঝায় তাকে বলে অধিকরণ কারক।

ক্রিয়াপদ ধরে কোথায়, কোন স্থানে, কখন, কোন সময়ে, কবে, কোন বিষয়ে বা ব্যাপারে-এসব প্রশ্ন করলে তার উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়।
যেমন:
- পড়ুয়ারা ক্লাসে পড়ে। কোথায় পড়ে? ক্লাসে অর্থাৎ ক্লাসের মধ্যে। তাই ক্লাসে অধিকরণ কারক।
- তারা সকালে পড়ে। - কখন 'পড়ে? সকালে। 'সকালে' অধিকরণ কারক।

অধিকরণ কারকে বিভক্তির প্রয়োগ-
• প্রথম বা শূন্য বিভক্তি:
- শফিক চাটগাঁ থাকে।
- তুমি এখন বাড়ি যেতে পার।

• তৃতীয়া বিভক্তি:
- পথ দিয়ে চল।
- বড় রাস্তা দিয়ে যেও।

•পঞ্চমী বিভক্তি:
- ছাদ থেকে পানি পড়ে।
- বাড়ি থেকে টাকাটা চেয়ে দেখ।

• সপ্তমী বিভক্তি:
- আহারে রুচি নেই।
বাড়িতে কেউ নেই।

• প্রশ্নে প্রদত্ত 'পড়াশোনায় মন দাও'- বাক্যেকে কোন বিষয়ে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘পড়াশোনায়’। সুতরাং পড়াশোনায় শব্দে  অধিকরণ কারকে ‘য়’ যোগে ৭মী বিভক্তির প্রয়োগ ঘটেছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০.
'কথায় পটু' কোন ধরনের সমাস?
  1. ব্যতিহার বহুব্রীহি
  2. প্রত্যয়ান্ত বহুব্রীহি
  3. অলুক বহুব্রীহি
  4. মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যাখ্যা
• অলুক বহুব্রীহি সমাস:
পূর্বপদের বিভক্তি লোপ না পেয়ে যে বহুব্রীহি সমাস হয় তাকে অলুক বহুব্রীহি সমা বলে।
যেমন:
- মাথায় পাগড়ি যার = মাথায় পাগড়ি,
- গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে = গায়ে-হলুদ।

• এরকম: কথায় পটু, মাথায় ছাতা, চশমা-নাকে, মুখে-মধু, হাতেখড়ি, পায়ে-বেড়ি ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২১.
A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 5) হলে P(A) এর সদস্য সংখ্যা কত?
  1. 8
  2. 7
  3. 6
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 5} হলে P(A) এর সদস্য সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে
{x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 5}

5 থেকে ছোট বা 5 এর পর্যন্ত মৌলিক সংখ্যা হলো = 2, 3, 5
A = {2, 3, 5}
P(A) এর সদস্য সংখ্যা = 23
= 8
২২.
4x + 4x + 4x + 4x এর মান কোনটি?
  1.  44x
  2.  22x
  3.  28x
  4.  22x + 2
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 4x + 4x + 4x এর মান কোনটি?

সমাধান:
4x + 4x + 4x + 4x 
= 4x(1 + 1 + 1 + 1)
= 4x . 4
= 4x + 1
=(22)x + 1
= 22x+ 2
২৩.
অন্যের রচনা হতে চুরি করাকে বলা হয়-
  1. বেতসবৃত্তি
  2. পতঙ্গবৃত্তি
  3. জলৌকাবৃত্তি
  4. কুম্ভিলকবৃত্তি
ব্যাখ্যা
• কুম্ভিলক (বিশেষ্য পদ),
- এটি প্রাকৃত শব্দ।
অর্থ: যে ব্যক্তি অন্যের রচনার ভাব বা ভাষা নিজের নামে চালায়।

• অন্যের রচনা থেকে চুরি করা বা অন্যের ভাব, শব্দ ইত্যাদি গ্রহণ করে নিজের বলে ব্যবহার করাকে বলা হয় কুম্ভিলকবৃত্তি (plagiarism)।

• প্লেজিয়ারিজম:
ইন্টারনেট হতে প্রাপ্ত কোন আর্টিকেল বা গবেষণা সম্পূর্ণ অনুলিপি করা কিংবা ওয়েব হতে প্রাপ্ত কোন ধারণা প্রকৃত সূত্র উল্লেখ না করে ব্যবহার করাকে বলা হয় প্লেজিয়ারিজম (Plagiarism).
অর্থাৎ অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকে প্লেজিয়ারিজম বলে।

অন্যদিকে,
• পতঙ্গবৃত্তি (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ্
অর্থ: আলোর প্রতি আকৃষ্ট হয়ে কীটপতঙ্গের আগুনে ঝাঁপ দেওয়ার প্রবণতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, বোর্ড বই।
২৪.
36 × 23x - 8 = 32 হলে x এর মান কত?
  1. 7/3
  2. 3
  3. 8/3
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: 36 × 23x - 8 = 32 হলে x এর মান কত?

সমাধান:
36 × 23x - 8 = 32
⇒ 23x - 8 = 9/36
⇒ 23x - 8 = 1/4
⇒ 23x - 8 =1/22
⇒ 23x - 8 = 2- 2
⇒ 3x - 8 = - 2
⇒ 3x = - 2 + 8
⇒ 3x = 6
x = 2
২৫.
নিচের কোন্ সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
  1. নে + অন = নয়ন
  2. রাজ্‌ + নী = রাজ্ঞী
  3. তদ্‌ + রূপ = তদ্রূপ
  4. তদ্‌ + কাল = তৎকাল
ব্যাখ্যা
অশুদ্ধ সন্ধি-বিচ্ছেদ: তদ্‌ + রূপ = তদ্রূপ।
শুদ্ধরূপ: তৎ + রূপ = তদ্রূপ।

• ব্যঞ্জন সন্ধির নিয়মানুসারে-
ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি, (য > জ), ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি (ব), ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র) কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি (ব) থাকলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণরূপে উচ্চারিত হয়।
যথা:
- ক্ + দ = গ্‌ + দ; বাক্ + দান = বাগদান।
- ট্ + য = ড়্‌ + য; ষট্ + যন্ত্র = ষড়যন্ত্র।
- ত্‌ + ঘ = দ্‌+ ঘ; উৎ + ঘাটন = উদ্‌ঘাটন।
- ত্ + য = দ্‌ + য; উৎ + যোগ = উদ্যোগ।
- ত্ + ব = দ্‌ + ব; উৎ + বন্ধন = উদ্বন্ধন।
- ত্ + র = দ্‌ + র; তৎ + রূপ = তদ্রূপ।

এরূপ- দিগ্বিজয়, উদ্যম, উদ্‌গার, উদ্‌গিরণ, উদ্ভব, বাগ্‌জাল, সদ্‌গুরু, বাগ্দে‌বী ইত্যাদি।

অন্যদিকে,
• স্বরসন্ধির নিয়মানুসারে-
এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।
যেমন-
নে + অন = নয়ন,
শে + অন = শয়ন,
নৈ + অক = নায়ক,
গৈ + অক = গায়ক।

• ব্যঞ্জসন্ধির নিয়মানুসারে-
ব্যঞ্জসন্ধিতে চ্‌ ও জ্‌ এর পর নাসিক্য ধ্বনি তালব্য হয়।
যেমন:
যাচ্‌ + না = যাচ্ঞা।
রাজ্‌ + নী = রাজ্ঞী।
যজ্‌ + ন = যজ্ঞ।

• ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে-
দ্ ও ধ্‌ এর পরে ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ থাকলে দ্ ও ধ্‌ স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়।
যেমন -
- দ্‌ > ত্; তদ্‌ + কাল = তৎকাল।
- ধ্‌ > ত্; ক্ষুধ্‌ + পিপাসা = ক্ষুৎপিপাসা।

এরূপ- হৃৎকম্প, তৎপর, তত্ত্ব ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
২৬.
বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক কয়টি আর্টিকেল রয়েছে?
  1. ২০টি
  2. ১৯টি
  3. ১৮টি
  4. ২২টি
ব্যাখ্যা

সংবিধান:
- জনগণের মৌলিক অধিকারের উৎস হলো সংবিধান।
- সংবিধান জনগণের মৌলিক অধিকারের রক্ষক।
- সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার এবং অধিকারের নিশ্চয়তার বিধান সন্নিবেশিত থাকে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানে তফসিল আছে ৭টি, সংবিধানে মূলনীতি আছে ৪টি, সংবিধানে প্রস্তাবনা আছে ১টি।
- বাংলাদেশের সংবিধানে মোট ১১টি ভাগ রয়েছে।
- সংবিধানের তৃতীয় ভাগের বিষয়বস্তু মৌলিক অধিকার।
- সংবিধানের তৃতীয় ভাগে ২৬নং থেকে ৪৭নং পর্যন্ত মোট ২২টি অনুচ্ছেদ রয়েছে।
- উল্লেখ্য যে, ৩০ নং অনুচ্ছেদটি মৌলিক অধিকার বিষয়ক নয়। 

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।

২৭.
৬ টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল সবচেয়ে বড় সংখ্যাটির দ্বিগুণের চেয়ে ৩৮ বেশি। সংখ্যাগুলির যোগফল কত?
  1. ৬০
  2. ৩০
  3. ৯৬
  4. ৭২
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল সবচেয়ে বড় সংখ্যাটির দ্বিগুণের চেয়ে ৩৮ বেশি। সংখ্যাগুলির যোগফল কত?

সমাধান:
ছয়টি ক্রমিক বিজোড় সংখ্যা হল = ২ক + ১ , ২ক + ৩, ২ক + ৫, ২ক + ৭, ২ক + ৯, ২ক + ১১

প্রশ্নমতে,
২ক + ১ + ২ক + ৩ + ২ক + ৫ + ২ক + ৭ + ২ক + ৯ + ২ক + ১১ = ২(২ক + ১১) + ৩৮ 
বা, ১২ক + ৩৬ =৪ক + ২২ + ৩৮ 
বা, ১২ক - ৪ক =  ৬০ - ৩৬
বা, ৮ক = ২৪
বা, ক = ৩

সংখ্যাগুলির যোগফল = ২ক + ১ + ২ক + ৩ + ২ক + ৫ + ২ক + ৭ + ২ক + ৯ + ২ক + ১১
= ১২ক + ৩৬
= ১২ × ৩ + ৩৬
= ৩৬ + ৩৬
= ৭২
২৮.
A terabyte consists of ____
  1. 1024 gigabyte
  2. 1024 kilobyte
  3. 512 gigabyte
  4. 1024 megabyte
ব্যাখ্যা
কম্পিউটার মেমোরি পরিমাপের একক সমূহ:
8 bits = 1 byte;
1,024 bytes = 1 kilobyte;
1,024 kilobytes = 1 megabyte;
1,024 megabytes = 1 gigabyte;
1,024 gigabytes = 1 terabyte.

উৎস: ব্রিটানিকা।
২৯.
WHO জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে -
  1. ০৭ এপ্রিল, ১৯৪৮
  2. ১০ জুলাই, ১৯৪৮
  3. ১০ আগস্ট, ১৯৪৮
  4. ৩১ ডিসেম্বর, ১৯৪৮
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO:
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠা লাভ করে। 
- ১০ জুলাই, ১৯৪৮ জাতিসংঘের বিশেষ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা - ১৯৪টি।
- এ সংস্থার সাংগঠনিক কাঠামো: বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, কার্যকরী বোর্ড, সম্পাদকীয় বোর্ড নিয়ে গঠিত।
- রোগমুক্ত বিশ্ব গঠন ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে রোগ প্রতিরোধে সাহায্য করা, সংক্রামক ব্যাধি নির্মূল, স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করে থাকে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন টেড্রোস আধানম গেব্রেইসাস।
- তিনি ইথিওপিয়ার নাগরিক।

তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
৩০.
'ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ' নামক মুদ্রিত গ্রন্থটি রচিত হয় -
  1. ১৮৩৭ সালে
  2. ১৭৩৫ সালে
  3. ১৭৯০ সালে
  4. ১৯১৪ সালে
ব্যাখ্যা
• ‘ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ’ গ্রন্থ:
- বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শনের পরবর্তী প্রচেষ্টার নিদর্শনস্বরূপ সর্বাগ্রে উল্লেখ করা যায় সতের শতকের শেষভাগে ঢাকার ভূষণার জমিদারপুত্র দোম আন্তনিও নামক একজন দেশীয় পাদ্রি রচিত 'ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ'।
- ‘ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ’ গ্রন্থে একজন ব্রাহ্মণ ও একজন রোমান-ক্যাথলিকের মধ্যে ধর্মবিচারচ্ছলে প্রশ্নোত্তরের মাধ্যমে খ্রিষ্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করাই ছিল উদ্দেশ্য।
- গ্রন্থটি ১৭৩৫ সালে রচিত হয় এবং পর্তুগালের রাজধানী লিসবন নগরে ১৭৪৩ সালে রোমান অক্ষরে মুদ্রিত হয়।
- সাধুভাষার ছাঁদে গ্রন্থটি লিখিত এবং এতে ফারসি শব্দের বাহুল্য বর্জন করার চেষ্টা আছে।
- গ্রন্থের ভাষায় তৎসম শব্দের আধিক্য পরিলক্ষিত না হলেও রচনা সহজবোধ্য হয়নি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং ‘ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ’ গ্রন্থ।
৩১.
৪ কি.মি/ঘণ্টা বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ৫ কি.মি/ঘণ্টা বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম সময় লাগলে স্থানটির দূরত্ব কত?
  1. ৮ কি.মি
  2. ১০ কি.মি
  3. ১২ কি.মি
  4. ১৫ কি.মি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ কি.মি/ঘণ্টা বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ৫ কি.মি/ঘণ্টা বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম সময় লাগলে স্থানটির দূরত্ব কত?

সমাধান:
ধরি,
স্থানটির দূরত্ব = ক কি.মি.
এখন,
৪ কি.মি. বেগে সময় লাগে = ক/৪ ঘণ্টা
আবার, ৫ কি.মি. বেগে সময় লাগে = ক/৫ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক/৪) - (ক/৫) = ৩০/৬০
⇒ (৫ক - ৪ক)/২০ = ১/২
⇒ ক/২০ = ১/২
⇒ ২ক = ২০
∴ ক = ১০ কি.মি.
৩২.
____ the rain, the cricket match was not cancelled.
  1. In lieu of
  2. Due to
  3. In spite of
  4. Even if
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দসমূহের অর্থ -
ক) In lieu of
English Meaning: instead of.
Bangla Meaning: বদলে / পরিবর্তে।

খ) Due to
English Meaning: caused by or ascribable to, because of; owing to.
Bangla Meaning: কারণবশত, কারণে।

গ) In spite of
English Meaning: without being affected by the particular factor mentioned.
Bangla Meaning: (কিছু) সত্ত্বেও

ঘ) Even if
English Meaning: ​despite the fact that/ despite the possibility that; no matter whether.
Bangla Meaning যদিও; তথাপি

• শব্দগুলর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - In spite of.
- Complete Sentence: In spite of the rain, the match was  canceled.
- Bangla Meaning: বৃষ্টি হওয়া সত্ত্বেও ক্রিকেট ম্যাচটি বাতিল হয়নি।

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৩.
I said, "Do it." (Change the narration)
  1. I said that it should be done.
  2. I ordered someone to do it.
  3. I said that let it be done.
  4. I said to do it.
ব্যাখ্যা
• Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের বেলায়:
- Reporting verb এর subject বসে।
- Reporting verb say/said, tell/told (যদি থাকে) বসে।
- Inverted comma উঠে that বসে।
- Reported speech এর subject number/person অনুযায়ী পরিবর্তন করতে হবে।

• “Do it” একটি Imperative Sentence এবং তা আদেশ করা (order) অর্থ প্রকাশ করে।
- তাই indirect narration এ said to এর পরিবর্তে ordered ব্যবহৃত হবে।
- সঠিক উত্তর - I ordered someone to do it.
৩৪.
কবি যশোরাজ খান 'বৈষ্ণবপদ' রচনা করেন কোন ভাষায়?
  1. ব্রজবুলি
  2. বাংলা
  3. সংস্কৃত
  4. হিন্দি
ব্যাখ্যা
ব্রজবুলি ভাষা:
- ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা।
- মিথিলার কবি বিদ্যাপতি (আনু. ১৩৭৪-১৪৬০) এই কৃত্রিম ভাষার উদ্ভাবক।
- তিনি মৈথিলী ভাষার সঙ্গে বাংলা ভাষার মিশ্রণে এই কৃত্রিম সাহিত্যিক ভাষা উদ্ভাবন করেন।
- এ ভাষায় তিনি রাধাকৃষ্ণের লীলাবিষয়ক বহু পদ রচনা করেন। পদগুলিতে রাধাকৃষ্ণের ব্রজলীলা বর্ণিত হওয়ায় এর নাম হয়েছে ব্রজবুলি।

- বিদ্যাপতির পদগুলি বাংলায় খুব জনপ্রিয় হয়েছিল; বিশেষত চৈতন্যদেব এই পদ আস্বাদন করায় এর ভাষার প্রতি বাংলার কবিগণ আকৃষ্ট হন।
- ষোল শতকের বাঙালি বৈষ্ণব কবিরা বিদ্যাপতির পদের ভাষা ও ছন্দের অনুকরণে রাধাকৃষ্ণবিষয়ক পদ রচনা করতে শুরু করেন।
- হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল বৈষ্ণব কবি এ ভাষায় বহু পদ রচনা করেন। এই ধারা উনিশ শতক পর্যন্ত চলেছিল।
- আধুনিক কবিদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেছেন এ ভাষায়।

- বাংলাদেশে প্রথম ব্রজবুলি বৈষ্ণব পদ রচনা করেন যশোরাজ খান, আসামে শংকরদেব এবং উড়িষ্যায় রামানন্দ রায়।
- তারা তিনজনই ছিলেন ষোল শতকের কবি। ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবি ছিলেন - গোবিন্দদাস কবিরাজ (১৬শ-১৭শ শতক)।

উৎস: বাংলাপিডিয়া।
৩৫.
The reference of 'Perfume of Arabia' can be found in.
  1. Hamlet
  2. Merchant of Venice
  3. Macbeth
  4. King Lear
ব্যাখ্যা
• The reference of 'Perfume of Arabia' can be found in - William Shakespeare's most famous tragedy Macbeth.
- মূলত এই phrase টি, নাটকের অন্যতম নারী চরিত্র 'Lady Macbeth' এর করা একটি উক্তি থেকে নেওয়া।
- উক্তিটি হচ্ছে - 'All the perfumes of Arabia will not sweeten this little hand'
- These dramatic words are uttered by Lady Macbeth in Act V, Scene 1, during a time when she is overwhelmed by guilt.

• Macbeth: 
- Macbeth of Shakespeare’s greatest tragedies tell the story of the fall of a Scottish nobleman.
- Scottish Play নামেও পরিচিত এই tragedy টি ১৬০৭-০৭ সালের দিকে লেখা এবং ১৬২৩ সালে প্রথম প্রকাশিত হয়।
- Shakespeare রচিত Tragedy গুলোর মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত tragedy হচ্ছে এটি।
- Macbeth ছিলেন স্কটল্যান্ডের রাজা Duncan এর একজন বিশ্বস্ত General.
- নাটকের শুরুতে দেখা যায় তিনজন ডাইনী ( Three Witches) সেনাপতি Macbeth এর সাথে দেখা করে এবং সে ভবিষ্যতে Scotland এবং পার্শ্ববর্তী অঞ্চলের রাজা হবে এই ভবিষ্যদ্বাণী করে।
- Three Witches এর এই ভবিষ্যদ্বাণীর কথা Macbeth যখন lady Macbeth কে জানায় , তখন লোভের বর্শবর্তী হয়ে Lady Macbeth, Macbeth কে প্ররোচনা দেয় রাজা Duncan কে হত্যা করতে।
- Encouraged by his wife, Macbeth kills the king, becomes the new king, and kills more people out of paranoia.
- Civil war erupts to overthrow Macbeth, resulting in more deaths.
- স্ত্রীর কুমন্ত্রনায় Macbeth রাজাকে হত্যা করার পর, পরবর্তীতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে Lady Macbeth অনুতপ্ত হয় এবং অনুশোচনায় দগ্ধ হয়ে পাগল হয়ে যায়।

• ধারনা করা হয় Macbeth নাটকটি The Gunpowder Plot of 1605 (King James I of England and VI of Scotland কে হত্যার ব্যর্থ প্রচেষ্টা) উপর ভিত্তি করে লেখা।
- The Gunpowder Plot ছিল ১৬০৫ সালে ইংল্যান্ডের রাজা James এর বিরুদ্ধে একটি হত্যা এবং সংসদ উড়িয়ে দেয়ার একটি ব্যর্থ প্রচেষ্টা।
- কারন Macbeth এর মূল Theme টি রাজার বিরুদ্ধে হত্যা ,ষড়যন্ত্র, বিদ্রোহ এবং হত্যাকারীর পতনের সাথে সংযুক্ত যাকে ‘The GunPowder Plot’ এর সাথে relate করা হয়।
- প্রচলিত বিশ্বাস অনুযায়ী King James কে Macbeth tragedy এর অন্যতম চরিত্র Banquo এর উত্তরাধিকার মনে করা হয় এবং Macbeth play তে এই Banquo এর বিরুদ্ধেই Macbeth ষড়যন্ত্র করে এবং হত্যার চেষ্টা চালায়।

• Its important characters are -
- Macbeth,
- Lady Macbeth,
- Duncan,
- Banquo,
- Three Witches, etc.

• Some important quotations from Macbeth -
- 'Fair is foul, and foul is fair.'
- 'All the perfumes of Arabia will not sweeten this little hand'
- 'What's done cannot be undone'
- 'Life is but a walking shadow, a poor player'.
- "What's done can't be undone."
- 'Is this a dagger which I see before me, the handle toward my hand?'
- "Look like an innocent flower But be the serpent under it."

Source: Britannica and Cliffsnotes.
৩৬.
The opposite of 'accidental' is:
  1. intentional
  2. occupational
  3. sensational
  4. chaotic
ব্যাখ্যা
• Accidental:
English Meaning: ​Happening by chance; not planned.
Bangla Meaning: দৈবায়ত্ত; আপতিক; আকস্মিক।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - 
ক) Intentional
English Meaning: Done deliberately.
Bangla Meaning: ইচ্ছাকৃত; উদ্দেশ্যমূলক; পরিকল্পিত; সংকল্পিত।

খ) Occupational
English Meaning: Relating to a job or profession.
Bangla Meaning: পেশাগত।

গ) Sensational
English Meaning: Causing great public interest and excitement.
Bangla Meaning: চাঞ্চল্যকর; উত্তেজনাপূর্ণ; রোমাঞ্চকর; আলোড়ন সৃষ্টিকারী।

ঘ) Chaotic
English Meaning: In a state of complete confusion and disorder.
Bangla Meaning: নৈরাজ্যিক; বিশৃঙ্খল; বিভ্রান্তিকর।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, উল্লিখিত শব্দগুলোর মধ্যে - intentional শব্দটি Accidental এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৭.
'রাবণের চিতা' বাগধারাটির অর্থ কী?
  1. অনিষ্টে ইষ্ট লাভ
  2. চির অশান্তি
  3. অরাজক দেশ
  4. সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো
ব্যাখ্যা
• ‘রাবণের চিতা’ বাগ্‌ধারাটি অর্থ - ’চির অশান্তি’।
বাক্য গঠন: একমাত্র পুত্রের মৃত্যুতে বুড়ির বুকে রাবণের চিতা জ্বলছে।

তাছাড়া,
'মগের মল্লুক' বাগ্‌ধারাটির অর্থ - অরাজক দেশ।
'শাপে বর' বাগ্‌ধারাটি অর্থ - অনিষ্টে ইষ্ট লাভ।
'ফটো পয়সার লড়াই' বাগ্‌ধারাটি অর্থ - সামান্য কিছু দিয়ে ঝগড়া লাগানো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৩৮.
'পাঁচালিকার' হিসাবে সর্বাধিক খ্যাতি কার ছিল?
  1. রামনিধি গুপ্ত
  2. দাশরথি রায়
  3. ফকির গরীবুল্লাহ
  4. রামরাম বসু
ব্যাখ্যা
• পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি অর্জন করেন: দাশরথি রায়।

দাশরথি রায়:
- দাশরথি রায় ১৮০৬ সালে জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়া মহকুমার বাঁধমুড়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম। 
- তিনি ছিলেন স্বভাবকবি ও পাঁচালিকার। ‘দাশু রায়’ নামেও তিনি পরিচিত ছিলেন। 
- ১৮৩৬ সালে আখড়া গঠন করে ছড়া ও পাঁচালি রচনায় মনোনিবেশ করেন।
- অল্পদিনের মধ্যেই দাশরথি খ্যাতনামা পাঁচালিকার হিসেবে নবদ্বীপের পন্ডিতসমাজে উচ্চ প্রশংসিত হন।
- তাঁর গানগুলি রাগসুরে রচিত এবং তাতে টপ্পা অঙ্গের ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়।
- পাঁচালিকে বিভিন্ন শ্রেণির শ্রোতাদের উপভোগ্য করে তোলেন, যা ‘দাশুরায়ের পাঁচালি’ নামে খ্যাত।

-------------------
• পাঁচালি:
- পাঁচালি লোকগীতির একটি ধারা।
- এতে গানের মাধ্যমে কোনো আখ্যান বর্ণিত হয়।
- পঞ্চাল বা পঞ্চালিকা শব্দ থেকে পাঁচালি শব্দের উৎপত্তি।
- আবার এতে গান, বাজনা, ছড়া কাটা, গানের লড়াই ও নাচ এই পঞ্চাঙ্গের সমাবেশে ঘটে বলেও কেউ কেউ একে পাঁচালি বলেন।
- পাঁচালি রচয়িতাদের মধ্যে বিশেষ প্রসিদ্ধ দাশরথি রায়।
- ‘দাশু রায়ের পাঁচালি’ সারা বাংলায় বিশেষ খ্যাতি অর্জন করে।

উৎস: বাংলাপিডিয়া।
৩৯.
'আমি জন্ম গ্রহণ করিনি' কাব্য গ্রন্থের কবি কে?
  1. সৈয়দ শামসুল হক
  2. নির্মলেন্দু গুণ
  3. আবু জাফর ওবায়দুল্লাহ
  4. অসীম সাহা
ব্যাখ্যা
• 'আমি জন্ম গ্রহণ করিনি' সৈয়দ শামসুল হক রচিত কবিতা।
- কবিতাটি সৈয়দ শামসুল হকের ‘কবিতাসমগ্র- ১’ কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে।
- কবিতাটি তিনি লিখেছিলেন ১১ ডিসেম্বর ১৯৮৯ তারিখে, বগুড়ায় বসে। অর্থাৎ তাঁর সেবারের জন্মদিনের ১৬ দিন আগে।
- এই কবিতার প্রথম পঙিক্ততেই তিনি তিনবার উচ্চারণ করছেন শিরোনাম-বাক্যটি : ‘আমি জন্মগ্রহণ করিনি, আমি জন্মগ্রহণ করিনি, আমি জন্মগ্রহণ করিনি।’

----------------------
• সৈয়দ শামসুল হক:
- সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭শে ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত লেখক হিসেবে সমধিক পরিচিত।
- মানুষের জটিল জীবনপ্রবাহ এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তাঁর সাহিত্যকর্মের মূল প্রবণতা।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার, আদমজি সাহিত্য পুরস্কার, একুশে পদক ইত্যাদি লাভ করেন।
- তিনি ২০১৬ সালের ২৭শে সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়,
- নুরুলদীনের সারাজীবন,
- এখানে এখন।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- তাস,
- শীত বিকেল,
- আনন্দের মৃত্যু,
- প্রাচীন বংশের নিঃস্ব সন্তান,
- জলেশ্বরীর গল্পগুলো।

তাঁর রচিত উপন্যাস:
- এক মহিলার ছবি,
- অনুপম দিন,
- খেলারাম খেলে যা,
- নীল দংশন,
- স্তব্ধতার অনুবাদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ‘কবিতাসমগ্র- ১’ কাব্যগ্রন্থ; ‘কালের কণ্ঠ’ পত্রিকা রিপোর্টস এবং বাংলাপিডিয়া।
৪০.
বাংলাদেশে প্রথম আদমশুমারী কবে অনুষ্ঠিত হয়?
  1. ১৯৭৪ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৭৩ সালে
  4. ১৯৭৬ সালে
ব্যাখ্যা
আদমশুমারি:
- স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- প্রথম আদমশুমারিতে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ৭.৬৪ কোটি।
- এ পর্যন্ত বাংলাদেশে মোট ৬টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে।
- যথা- ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ ও ২০২২ সালে।
- ষষ্ঠ আদমশুমারির নাম 'জনশুমারি ও গৃহগণনা'।
- পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে শুমারি অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র - পরিকল্পনা মন্ত্রণালয় ওয়েবসাইট।
৪১.
বাংলাদেশে তৈরী প্রথম ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়-
  1. ১২ জুলাই, ২০১৭
  2. ০৪ জুন, ২০১৭
  3. ২৫ জানুয়ারি, ২০১৭
  4. ২৫ জানুয়ারি, ২০১৮
ব্যাখ্যা
ব্র্যাক অন্বেষা:
- দেশের প্রথম ন্যানো স্যাটেলাইট 'ব্র্যাক অন্বেষা'.
- ২০১৭ সালের ৪ জুন যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে কক্ষপথের উদ্দেশে উৎক্ষেপণ করা হয়েছে।
- বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তিনজন শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি, রায়হানা শামস ইসলাম অন্তরা এবং মাইসুন ইবনে মনোয়ার জাপানের কিউশু ইন্সটিটিউট অব টেকনোলজিতে ন্যানো স্যাটেলাইটটি তৈরি করেছেন।
- ন্যানো স্যাটেলাইটির ওজন এক কেজি ও আকারে ১০ সেন্টিমিটার।
- এটি দুর্যোগের পূর্বাভাস ও উচ্চমানের ছবি পাঠাতে সক্ষম।

সূত্র - ডেইলি স্টার বাংলা, ৪ জুন, ২০১৭।
৪২.
'ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম' - কে বলেছেন?
  1. মোতাহের হোসেন চৌধুরী
  2. প্রমথ চৌধুরী
  3. রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
  4. কাজী আব্দুল ওদুদ
ব্যাখ্যা
• 'সংস্কৃতি কথা' প্রবন্ধগ্রন্থ:
- মোতাহের হোসেন চৌধুরীর মৃত্যুর পর সিকান্দার আবু জাফরের সমকাল প্রকাশনী কতৃক মোতাহের হোসেন চৌধুরীর প্রবন্ধগুলো নিয়ে প্রকাশিত প্রবন্ধগ্রন্থ 'সংস্কৃতি কথা'।
- ত্রিশটি প্রবন্ধ একত্রিত করে 'সংস্কৃতি কথা' শিরোনামে তাঁর প্রথম গ্রন্থ প্রকাশিত হয়।
- গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ বের করে বাংলা একাডেমি ১৯৭০ সালে।

'সংস্কৃতির কথা' প্রবন্ধগ্রন্থের বিখ্যাত উক্তি:
- 'মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।',
- 'ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।'

-----------------------------
• মোতাহের হোসেন চৌধুরী:
- শিক্ষাবিদ, লেখক মোতাহের হোসেন চৌধুরীর জন্ম নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে।
- মোতাহের হোসেনের প্রবন্ধের গদ্যশৈলীতে প্রমথ চৌধুরীর এবং মননে রবীন্দ্রনাথের প্রভাব লক্ষ্য করা যায়।
- তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।
- ‘সংস্কৃতি কথা’ তাঁর রচিত প্রধান প্রবন্ধ গ্রন্থ।
- 'সুখ' বার্ট্রান্ড রাসেলের Conquest of Happiness গ্রন্থের এবং 'সভ্যতা' ক্লাইভ বেল-এর Civiliszation গ্রন্থের ভাবানুবাদ গ্রন্থ।
- মুক্তবুদ্ধিচর্চার প্রবক্তা, উদার মানবতাবাদী ও মননশীল প্রবন্ধকার হিসেবে মোতাহের হোসেন চৌধুরীর বিশেষ খ্যাতি আছে।

• তাঁর রচিত প্রবন্ধ:
- আমাদের দৈন্য,
- আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী,
- মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; 'সংস্কৃতি কথা' প্রবন্ধগ্রন্থ এবং বাংলাপিডিয়া।
৪৩.
'ঘেউ ঘেউ' কোন প্রকার দ্বিরুক্ত শব্দের উদাহরণ?
  1. অব্যয়ের দ্বিরুক্তি
  2. সমার্থক দ্বিরুক্তি
  3. ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
  4. শব্দের দ্বিরুক্তি
ব্যাখ্যা
• ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দ:
দ্বিরুক্ত শব্দের আভিধানিক অর্থ- দুবার বলা হয়েছে। প্রকৃতপক্ষে কোন শব্দ বা পদের পরপর দুবার প্রয়োগ বা পুনরাবৃত্তিকেই দ্বিরুক্ত শব্দ বলে।

• বাংলা ভাষায় এমন বহু দ্বিরুক্ত শব্দ আছে যা কোন বাস্তব ধ্বনির অনুকারী বা নিছক কোন ধ্বনির কাল্পনিক অনুকরণ করে। এই জাতীয় শব্দকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এমন একই ধ্বন্যাত্মক শব্দের দুবার প্রয়োগের নামই ধ্বন্যাত্মক দ্বিরুক্তি বা ধ্বনির দ্বিরুক্তি।

• এই ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দগুলো বাংলা ভাষার ভাণ্ডার সমৃদ্ধ করেছে।
- রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, 'সে সকল শব্দ ভাষা হইতে বাদ দিলে বঙ্গভাষার বর্ণনাশক্তি নিতান্তই পঙ্গু হইয়া পড়ে।”

ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দ বিভিন্নভাবে হতে পারে:
• মানুষের বিভিন্ন ধ্বনির অনুকরণের সাহায্যে: ভেউ ভেউ করে কাঁদা, ট্যাট্যা করে কাঁদা, হা হা করে হাসা, ঠাঠা করে হাসা ইত্যাদি।

• জীব-জন্তুর ধ্বনিকে অনুকরণ করে: মিউ মিউ (বিড়ালের ডাক), ঘেউ ঘেউ (কুকুরের ডাক), গুনগুন (মৌমাছির ডাক) ইত্যাদি।

• কোন বস্তুর ধ্বনির অনুকরণে: ঝমঝম (বৃষ্টির শব্দ), চুকচুক (দুধ খাবার শব্দ) মড়মড় (গাছ ভেঙে পড়ার শব্দ) ইত্যাদি।

• অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির শব্দ: চিকচিক, ঝিকমিক, কুটকুট, ম্যাজম্যাজ, ঘিনঘিন, ঘ্যানঘ্যান, সুড়সুড়, চিনচিন, ছমছম ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪.
'নামহীন গোত্রহীন' কার লেখা?
  1. হুমায়ূন আজাদ
  2. হুমায়ূন আহমেদ
  3. শহীদুল জহির
  4. হাসান আজিজুল হক
ব্যাখ্যা
• ‘নামহীন গোত্রহীন’ গল্পগ্রন্থ:
- হাসান আজিজুল হক রচিত ‘নামহীন গোত্রহীন’ গল্পগ্রন্থটির প্রথম প্রকাশ ঘটে ১৯৭৫ সালে।
- সাতটি গল্পে সমন্বিত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত গ্রন্থটির গল্পগুলিতে মানুষের বিপর্যয়ের চরম দুর্দশার চিত্রটি অঙ্কন করা হয়েছে, দেখানো হয়েছে পশ্চিম পাকিস্থানী সামরিক বাহিনীর বর্বরোচিত আচরণকে।

---------------------------
• হাসান আজিজুল হক:
- ১৯৩৯ সালে হাসান আজিজুল হক পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার গ্রামে জন্মগ্রহণ করেন ।
- তিনি ১৯৬৭ সালে আদমজী সাহিত্য পুরস্কার, ১৯৭০ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৯৯ সালে একুশে পদক, ২০১৯ সালে স্বাধীনতা পদক লাভ করেন।
- ১৫ নভেম্বর ২০২১ সালে, হাসান আজিজুল হক মৃত্যুবরণ করেন।

• তাঁর অন্যান্য গল্পগ্রন্থ হলো:
- নামহীন গ্রোত্রহীন,
- পাতালে হাসপাতালে,
- সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য,
- জীবন ঘষে আগুন ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাস:
- আগুনপাখি,
- সাবিত্রী উপাখ্যান,
- শামুক,
- শিউলি,
- বৃত্তায়ন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘নামহীন গোত্রহীন’ গল্পগ্রন্থ।
৪৫.
To meet trouble half-way' means
  1. To be puzzled
  2. To get nervous
  3. To be disappointed
  4. To bear up
ব্যাখ্যা
• Oxford Dictionary of Idioms অনুযায়ী,
- Anxiety or Worry এর সমার্থক অর্থ প্রকাশ করে এমন একটি Idiom হচ্ছে - Meet trouble in halfway.

• আবার,
- Anxiety means - Anxiety (about/over something) the state of feeling nervous or worried that something bad is going to happen.
- সুতরাং, বুঝা যাচ্ছে, To meet trouble halfway means - To get nervous.

• To meet trouble Halfway
English Meaning: To get nervous or To get worried or feel anxious.
Bangla Meaning: বিচলিত বোধ করা/ যা এখনো ঘটেনি তা নিয়ে চিন্তিত বোধ করা।

• অপশন গুলোর মধ্যে -
- To be puzzled – হতবুদ্ধি হওয়া।
- To get nervous- বিচলিত বোধ করা।
- To be disappointed – হতাশ হওয়া।
- To bear up- (নিজেকে) শক্ত রাখা।

Source: Oxford Dictionary of Idioms and Oxford Learner's Dictionary.
৪৬.
log2√5 400 = x হলে x এর মান কত?
  1. 7
  2. 4
  3. 5
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: log2√5 400 = x হলে x এর মান কত?

সমাধান:
log2√5400 = x
বা, (2√5)x = 400
বা, (2√5)x = (2√5)4
∴ x = 4
৪৭.
মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকার-
  1. ধানমন্ডিতে
  2. সেগুনবাগিচায়
  3. শাহবাগে
  4. আগারগাঁয়ে
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ জাদুঘর:
- মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধ-ভিত্তিক একটি জাদুঘর।
- এটি বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধ জাদুঘর।
- এটি ঢাকার এফ-১১/এ-বি, সিভিক সেক্টর, আগারগাঁওয়ে অবস্থিত।
- এই জাদুঘরের উদ্বোধন হয় ১৯৯৬ সালের ২২ শে মার্চ।
- মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ বস্তু আছে এই জাদুঘরে।


তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ওয়েবসাইট।
৪৮.
৬০ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩। এতে কত লিটার পেট্রোল মেশালে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৩ : ৭ হবে?
  1. ৭০ লিটার
  2. ৮০ লিটার
  3. ৯০ লিটার
  4. ১০০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩। এতে কত লিটার পেট্রোল মেশালে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান:
মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত = ৭ : ৩ 
অনুপাত দ্বয়ের সমষ্টি = ৭ + ৩ = ১০

মিশ্রণে কেরোসিনের পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার 
মিশ্রণে পেট্রোলের পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার

ধরি, 
পেট্রোল মিশাতে হবে = ক লিটার 

প্রশ্নমতে, 
৪২/(১৮ + ক) = ৩/৭
বা, ৫৪ + ৩ক = ২৯৪
বা, ৩ক = ২৯৪ - ৫৪ 
বা, ৩ক = ২৪০
∴ ক = ৮০ লিটার
৪৯.
Who wrote 'A Slumber Did My Spirit Seal'?
  1. William Wordsworth
  2. John Keats
  3. Lord Byron
  4. P. B. Shelley
ব্যাখ্যা
• William Wordsworth wrote 'A Slumber Did My Spirit Seal'.
- এটি হচ্ছে তাঁর বিখ্যাত কবিতার সিরিজ 'Lucy poems' এর অন্তর্ভুক্ত শেষ কবিতাটির নাম।

• Lucy poems:
- W. Wordsworth-এর লেখা পাঁচটি কবিতার সিরিজ।
- পাঁচটি কবিতার মধ্যে চারটি Lyrical Ballads এ প্রকাশিত হয়েছিল।
- Lucy মূলত: একজন ইংরেজ বালিকার নাম যে অল্প বয়সেই মারা যায়।

• Lucy Poems এ উল্লিখিত ৫টি কবিতার নাম হচ্ছে -
1. "Strange fits of passion have I known",
2. "She dwelt among the untrodden ways",
3."I travelled among unknown men",
4. "Three years she grew in sun and shower", and
5. "A slumber did my spirit seal".

• A slumber did my spirit seal: (poem)
I had no human fears:
She seemed a thing that could not feel
The touch of earthly years.

No motion has she now, no force;
She neither hears nor sees;
Rolled sound in earth's diurnal course,
With rocks, and stones, and trees.

Source: Live MCQ Lecture, BBC and Britannica.
৫০.
  1. 5639/999
  2. 5634/999
  3. 5364/999
  4. 634/99
ব্যাখ্যা


সমাধান:

= (5639 - 5)/999
= 5634/999
৫১.
'Persona-non-grata' কোন ভাষা থেকে গৃহীত?
  1. ফরাসী
  2. ল্যাটিন
  3. জার্মান
  4. পর্তুগিজ
ব্যাখ্যা

• Persona-non-grata [uncountable] (from Latin)
- অর্থাৎ, এটি হলো একটি ল্যাটিন ভাষার expression.
- এটি একটি বিখ্যাত কূটনৈতিক পরিভাষা।

• English Meaning:
- A person who is not wanted or welcome in a particular country, because they are unacceptable to its government.
- Someone who is not popular or accepted by others:

• Example sentences:
- He was declared persona non grata and asked to leave the country within 48 hours.
- From the look on their faces, I was obviously persona non grata.

৫২.
কোন বাক্যে নিম্নরেখ শব্দ বিশেষ্যরূপে ব্যবহৃত হয়েছে?
  1. ভালো বাড়ি পাওয়া কঠিন
  2. মন্দ কথা বলতে নেই
  3. শীতকালে কুয়াশা পড়ে
  4. গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত
ব্যাখ্যা
• যে পদে সাধারণত কোনো ব্যক্তি, বস্তু, জাতি, সমষ্টি, বিষয়, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় বা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। 
যেমন:
- বিশেষণ রূপে: নিশীথ রাতে বাজছে বাঁশি ।
- বিশেষ্য রূপে: গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত।

• বাংলা ভাষায় একই পদ বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে।
যেমন:
বিশেষণ রূপে - ভালো বাড়ি পাওয়া কঠিন ।
বিশেষ্য রূপে - আপন ভালো সবাই চায় ৷

বিশেষণ রূপে - মন্দ কথা বলতে নেই ।
বিশেষ্য রূপে - এখানে কী মন্দটা তুমি দেখলে?

বিশেষণ রূপে - তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক ।
বিশেষ্য রূপে - পুণ্যে মতি হোক ।

বিশেষণ রূপে - শীতকালে কুয়াশা পড়ে।
বিশেষ্য রূপে - শীতের সকালে চারদিক কুয়াশায় অন্ধকার ।

বিশেষণ রূপে - সত্য পথে থেকে সত্য কথা বল।
বিশেষ্য রূপে - এ এক বিরাট সত্য ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫৩.
I ______ to a foreign country.
  1. was never been
  2. am never gone
  3. have never been
  4. am never been
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - have never been.
- Complete sentence: I have never been to a foreign country.

• We often use been to, instead of gone to, when we refer to completed visits to a place.
- কোথাও গিয়ে ফিরে আসা অর্থে 'been' (past participle of 'be') ব্যবহৃত হয়।

• যেমন:
- Have you ever been to Budapest?
- Have you ever been to St. Martin's?

Source: Cambridge Dictionary.
৫৪.
'ণ-ত্ব ও ষ-ত্ব' বিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
  1. বাক্যতত্ত্ব
  2. অভিধানতত্ত্ব
  3. ধ্বনিতত্ত্ব
  4. রূপতত্ত্ব
ব্যাখ্যা
• তৎসম শব্দের বানানে ‘ণ’ ও ‘ষ’ এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব ও ষ-ত্ব বিধান।

অপরদিকে,
• বাগ্‌যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। সুতরাং ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।

-----------------------
ব্যাকরণের আলােচ্য বিষয় ৪ টি ভাগে বিভক্ত। যথা:

• ধ্বনিতত্ত্ব: ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভূক্ত। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য- বাগ্‌যন্ত্র, বাগ্‌যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য , ধ্বনিদল প্রভৃতি।

• রূপতত্ত্ব: রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করে। এই আলোচনায় বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া।

• বাক্যতত্ত্ব: বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করে । বাক্যের নির্মান ও গঠন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে,বাক্যতুত্ত্ব তা বর্ণনা করে। তাছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাতক্যত্ত্বের আকোচ্য বিষয়। কারক বিশ্লেষন, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বে আলোচনা করা হয়।

• অর্থতত্ত্ব: ব্যকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সে অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থও বলে। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি এর আলোচ্য বিষয়। এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এ অংশে আলোচন করা হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২২)।
৫৫.
'অনিলা' কোন গল্পের নায়িকা?
  1. স্ত্রীর পত্র
  2. বোষ্টমী
  3. নষ্টনীড়
  4. পয়লা নম্বর
ব্যাখ্যা
• 'অনিলা' রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পয়লা নম্বর’ গল্পের অন্তর্ভুক্ত একটি চরিত্র।
- গল্পটি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত।

----------------------------
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- বাংলা ছোট গল্পের জনক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- তিনি ১১৯ টি ছোট গল্প রচনা করেন।
- তার রচিত প্রথম ছোট গল্প ভিখারিনী।
- ‘ভারতী’ পত্রিকায় ১৮৭৪ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় - রবীন্দ্রনাথের ভিখারিণী গল্পটি।
- এখন পর্যন্ত যতদূর জানা যায়, এটিই তাঁর লেখা প্রথম গল্প, যা কোনো সাময়িকপত্রে প্রকাশিত হয়েছিল।
- এই গ্রন্থ প্রকাশের মাধ্যমে মাত্র ষোলো বছর বয়েসেই রবীন্দ্রনাথ ছোট গল্পকার হিসাবে পরিচিতি লাভ করেন।
- রবীন্দ্রনাথ নিজে তাঁর কোনো গ্রন্থে অবশ্য এ গল্পটিকে স্থান দেননি।
- রবীন্দ্রনাথের ছোটগল্পের সংকলনের নাম - গল্পগুচ্ছ।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চারটি অতিপ্রাকৃতিক গল্প:
- ক্ষুধিত পাষাণ
- নিশীতে
- মণিহার
- কঙ্কাল

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আধুনিক মনস্তত্ত্ব নিয়ে ছোটগল্প:
- রবিবার
- শেষকথা
- ল্যাবরেটরি।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সমাজসমস্যামূলক ছোটগল্প:
- দেনাপাওনা
- রামকানাইয়ের নির্বুদ্ধিতা
- যজ্ঞেশ্বরের যজ্ঞ
- অনধিকার প্রবেশ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘পয়লা নম্বর’ গল্প- রবীন্দ্রনাথ ঠাকুর।
৫৬.
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের 'বড়ায়ি' কী ধরণের চরিত্র?
  1. শ্রী রাধার ননদিনী
  2. শ্রী রাধার শ্বাশুড়ি
  3. রাধাকৃষ্ণের প্রেমের দূতী
  4. জনৈক গোপবালা
ব্যাখ্যা
 শ্রীকৃষ্ণকীর্তন:
• বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে শ্রীকৃষ্ণকীর্তন স্বীকৃত।
• ১৯০৯ খ্রিষ্টাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের শ্ৰী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুথি আবিষ্কার করেন।
• শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কারের সময় গ্রন্থের প্রথম পৃষ্ঠায় এর কোনো নাম পাওয়া যায়নি। সম্পাদক বসন্তরঞ্জন রায় এর নাম দেন শ্রীকৃষ্ণকীর্তন। একে শ্রীকৃষ্ণসন্দর্ভও বলা হয়।
• ১৯১৬ খ্রিষ্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় পুথিটি ‘শ্রীকৃষ্ণকীর্তন' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
• পুথির প্রথম দুটি এবং শেষপৃষ্ঠা পাওয়া যায়নি বলে এর নাম ও কবির নাম স্পষ্ট করে জানা যায়নি।
• কবির ভণিতায় 'চণ্ডীদাস' এবং অধিকাংশ ক্ষেত্রে ‘বড়ু চণ্ডীদাস' পাওয়া যাওয়ায় এই গ্রন্থের কবি হিসেবে বড়ু চণ্ডীদাসকে গ্রহণ করা হয়।
• শ্রীকৃষ্ণকীর্তন গীতি-আলেখ্য। রাধাকৃষ্ণের প্রণয়লীলা এর বিষয়বস্তু।
• এ কাব্যের প্রধন তিনটি চরিত্র- কৃষ্ণ, রাধা, বড়ায়ি (রাধাকৃষ্ণের প্রেমের দূতী)।

উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৫৭.
I don't mind ____ negative feedback if it is true.
  1. accept
  2. accepting
  3. to accept
  4. of accepting
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - accepting.
- নিয়মানুযায়ী সম্পূর্ন বাক্য - I don't mind accepting egative feedback if it is true.

• Mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- mind এর পরে verb এর মূল form এর সাথে 'ing' যোগ করতে হয়।
- Structure: Subject + mind + verb+ ing + object?

• Mind, worth, can not help, with a view to, get used to, would you mind এবং যেকোনো preposition এর পর verb থাকলে উক্ত verb এর present form + ing যুক্ত হয়ে থাকে।
৫৮.
বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ কোনটি?
  1. সেক শুভোদয়া
  2. কৃপার শাস্ত্রের অর্থভেদ
  3. মিশন সমাচার
  4. মঙ্গল সমাচার
ব্যাখ্যা
• ‘মঙ্গল সমাচার’:
- বাংলা গদ্যের অনুশীলনের ক্ষেত্রে প্রথম সার্থকতা লক্ষ করা যায় খ্রিষ্টান মিশনারিদের প্রচেষ্টার মধ্যে। শ্রীরামপুরের মিশনারিদের প্রচেষ্টার সার্থকতার নিদর্শনস্বরূপ ১৮০০ সালে বাইবেলের নিউ টেস্টামেন্টের Gospel of St. Mathews অংশের অনুবাদ ‘মঙ্গল সমাচার’ মথীয়ের রচিত গ্রন্থটি প্রকাশিত হয়।
- কলকাতায় চার্লস উইকিন্সের নির্দেশানুযায়ী পঞ্চানন কর্মকার মুদ্রণোপযোগী বাংলা অক্ষর তৈরি করেছিলেন বাইবেলের অনুবাদ ‘মঙ্গল সমাচার’ মুদ্রণে তা ব্যবহৃত হয়। এই ভাষার মধ্যেই বাংলা গদ্যের ভবিষ্যৎ মুক্তির সম্ভাবনা নিহিত ছিল। অর্থাৎ গদ্যের ইতিহাস অনুযায়ী ‘মঙ্গল সমাচার’ বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ।

অন্যদিকে,
• ‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ গ্রন্থ:
• রোমান ক্যাথলিক পর্তুগিজ পাদ্রি মানোএল দা আসসুম্পসাঁও কর্তৃক ১৭৩৪ সালে রচিত এবং ১৭৪৩ সালে লিসবনে রোমান হরফে মুদ্রিত ‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ গ্রন্থটি বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন হিসেবে উল্লেখযোগ্য। কিন্তু এর লিপি ছিল রোমান।

• উইলিয়াম কেরি রচিত ‘কথোপকথন’ গ্রন্থে বাংলা ভাষার কথ্যরীতির প্রথম নিদর্শন বিধৃত। কথোপকথন গ্রন্থটি ছিল দ্বিভাষিক-এক পৃষ্ঠায় বাংলা, অপর পৃষ্ঠায় ইংরেজি।

• ১৮১২ সালে ‘ইতিহাসমালা’ নামক একটি গ্রন্থ উইলিয়াম কেরি প্রকাশ করেন। এ দেশের সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থটি প্রথম গল্পসংগ্রহ হিসেবে মর্যাদাপূর্ণ স্থান পাওয়র যোগ্য।

[ ‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ গ্রন্থটি বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন হিসেবে উল্লেখযোগ্য হলেও এর ভাষা/লিপি ছিল রোমান। এতএব প্রশ্নে চাওয়া বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ হিসেবে অপশন (ঘ) ‘মঙ্গল সমাচার’ অধিক গ্রহণযোগ্য।]

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৫৯.
কোনটি আরবী ভাষা থেকে অনুদিত সাহিত্য?
  1. নবীবংশ
  2. গুলে বকাওলী
  3. সপ্ত পয়কর
  4. নসিহত নামা
ব্যাখ্যা
• ‘নসীহত নামা’ আরবি ভাষা থেকে অনুদিত গ্রন্থ।


অন্যদিকে,
• 'সপ্ত পয়কর' কাব্য:
- সপ্তপয়কর নিজামী গঞ্জভীকৃত ফারসি ‘হফত্ পয়কর’ কাব্যের বাংলা অনুবাদ।
- 'সপ্তপয়কর' সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি কোনো এক সময়ের রচনা।
- আরাকান রাজসভায় সৈয়দ আলাওল কাব্যটি রচনা করেন।
- রাজপুত্র বাহরাম সাতরাত্রি ধরে তাঁর সাতজন পরির কাছে যে সাতটি গল্প শোনেন তাঁর সংকলন হচ্ছে 'সপ্তপয়কর' কাব্যটি।
- পারসি ও বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থটি বিশেষভাবে উল্লেখযোগ্য।

• গুলে বকাওলী:
- ইজ্জতুল্লা নামক এক বাঙালি লেখক রচিত পারসি গ্রন্থ গুলে বকাওলী'।
- ১৭২২ থেকে ১৭৯০ খ্রিষ্টাব্দে রচিত 'গুলে বকাওলী' গ্রন্থটি রোম্যান্টিক প্রণয়োপাখ্যান ধারার একটি কাব্য।
- সতের শতকের কবি নওয়াজিস খান প্রথমে 'গুলে বকাওলী' কাব্যটি বঙ্গানুবাদ করেন।
- এর পরে মুহম্মদ মুকিম, মুহম্মদ আলী ও উমাচরণ মিত্রসহ অনেকেই 'গুলে বকাওলী' নামে কাব্য রচনা করেন।

• নবীবংশ:
- নবীবংশ সৈয়দ সুলতান রচিত হযরত মুহাম্মদ (স.) এর জীবনীকাব্য।
- ১৫৮৪ সালে এটি রচিত হয়। কাব্যটি দুখন্ডে বিভক্ত।
- প্রথম খণ্ডে সৃষ্টির পত্তন থেকে শুরু করে হযরত মুহাম্মাদ (স.)-এর পূর্বপর্যন্ত পৌরাণিক ও ঐতিহাসিক বিভিন্ন ব্যক্তির জীবন ও কর্মের বিবরণ আছে। এতে আদম, শীশ, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা প্রমুখের সঙ্গে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, নরসিংহ, বামন, রাম, কৃষ্ণ প্রমুখ হিন্দু পৌরাণিক চরিত্রের কথাও বলা হয়েছে।
- দ্বিতীয় খণ্ডে আছে ‘রসুল চরিত’ কথা; এখানে হযরত মুহাম্মাদ (স.)-এর আবির্ভাব, তাঁর ঘটনাবহুল জীবন, ইসলাম প্রচার, মেরাজগমন এবং সর্বশেষে তাঁর ওফাৎপ্রাপ্তি সবিস্তার বর্ণিত হয়েছে।

উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘নসীহত নামা’ গ্রন্থ।
৬০.
The _____ program compresses large files into a smaller file.
  1. Winzip
  2. Winshrink
  3. Winstyle
  4. None of the above
ব্যাখ্যা
• WinZip:
WinZip হলো Windows, macOS, iOS এবং Android এর জন্য একটি Compressor Tool.
WinZip ব্যবহারকারীদের ফাইল কম্প্রেস করে এবং.zip ফরম্যাটে ফাইলটি পরিণত করে।
WinZip বড় ফাইল কম্প্রেস করে নেটওয়ার্কের মাধ্যমে ক্লাউড, ই-মেইল ইত্যাদিতে পাঠাতে সাহায্য করে।

WinZip কাজ :
১। অনেকগুলো ফাইলকে একটি ফাইলে পরিণত করা।
২। ফাইলের সাইজ হ্রাস করা।
৩। ক্ষতিকর ভাইরাস থেকে নিরাপত্তা প্রদান করা।

উৎস: WinZip website
৬১.
Choose the right preposition for the sentence:
'She argued ____ me about the marriage'.
  1. with
  2. for
  3. to
  4. from
ব্যাখ্যা
Argue with
English Meaning: If you argue with someone, you speak angrily to them, telling them that you disagree with them:
Bangla Meaning: কারো সাথে তর্ক করা, মতবিরোধ করা।
- Example: He argued with me against the logic.

Argue for:
English Meaning: If you argue for an opinion, idea, belief, etc., you give reasons why you think it is right.
Bangla Meaning: কোন কিছুর পক্ষে বলা, যুক্তি দেখানো।
- Example: He argued for the law.
• Argue about: কোন বিষয়ে/ ব্যাপারে তর্ক করা।

• প্রশ্নোক্ত বাক্যে দ্বারা - সে আমার সাথে বিবাহের ব্যাপারে তর্ক করছিল।
- তাহলে সঠিক উত্তর হবে: with.

• Complete sentence: She argued with me about the marriage.
- Bangla Meaning: সে আমার সাথে বিবাহের ব্যাপারে তর্ক করছিল।

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৬২.
The author seems to invite us to _____ with the tragic characters of his book.
  1. connive
  2. ridicule
  3. commiserate
  4. contemplate
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দ
ক) connive
English Meaning: To seem to allow something wrong to happen
Bangla Meaning: (দোষাদির প্রতি) চোখ বুজে থাকা; দেখেও না-দেখার ভান করা; প্রতিবাদ করা উচিত জেনেও প্রতিবাদ না-করা; উপেক্ষা করা (এমনভাবে, যাতে নীরব সম্মতিই প্রকটিত হয়)।

খ) ridicule
English Meaning: Unkind comments that make fun of somebody/something or make them look silly.
Bangla Meaning: ব্যঙ্গবিদ্রূপ; উপহাস।

গ) commiserate
English Meaning: To show somebody sympathy when they are upset or disappointed about something
Bangla Meaning: সমবেদনা অনুভব করা বা জানানো।

ঘ) contemplate
English Meaning: To think about whether you should do something, or how you should do something
Bangla Meaning: গভীরভাবে চিন্তা করা; ধ্যান করা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, শূন্যস্থানে commiserate শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
Complete sentence: The author seems to invite us to commiserate with the tragic characters of his book.
Bangla Meaning: লেখক যেন আমাদের তাঁর বইয়ের ট্র্যাজিক চরিত্রগুলির সাথে সমবেদনা প্রকাশ করতে আমন্ত্রণ জানাচ্ছেন।

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৬৩.
একটি বইয়ের ধার্যমূল্য ৪০০ টাকা। বইটি ১৫% কমিশনে বিক্রয় হয়। বইটির ক্রয়মূল্য ২০০ টাকা হলে, এতে শতকরা কত লাভ হয়?
  1. ৭০
  2. ১৫
  3. ৫০
  4. ৮৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের ধার্যমূল্য ৪০০ টাকা। বইটি ১৫% কমিশনে বিক্রয় হয়। বইটির ক্রয়মূল্য ২০০ টাকা হলে, এতে শতকরা কত লাভ হয়?

সমাধান:
বইয়ের ধার্যমূল্য ৪০০ টাকা
বইটি ১৫% কমিশনে বিক্রয়মূল্য = ৪০০ - ৪০০ এর ১৫%
= ৪০০ - ৪০০ এর ১৫/১০০
= ৪০০ - ৬০ 
= ৩৪০ 

বইটির ক্রয়মূল্য ২০০ টাকা
লাভ = ৩৪০ - ২০০
= ১৪০ টাকা

২০০ টাকায় লাভ = ১৪০ টাকা
১ টাকায় লাভ = ১৪০/২০০ টাকা
১০০ টাকায় লাভ = ১৪০ × ১০০/২০০ টাকা
= ৭০ টাকা
৬৪.
'Tertiary education' refers to ____ education.
  1. School level
  2. Madrasa level
  3. College level
  4. University level
ব্যাখ্যা

• According to the Oxford English Dictionary, Cambridge and Accessible Dictionary by Bangla Academy, 

• Tertiary education:
English Meaning:
1. Education at a level between secondary school and undergraduate university education, or more generally any education at a post-secondary level.
Bangla Meaning: তৃতীয় পর্যায়ভুক্ত, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা।

- , যদিও কিছু কিছু অভিধান উচ্চ শিক্ষা প্রদানকারী কলেজগুলিকেও 'tertiary education'-এর অন্তর্ভুক্ত করেছে, কিন্তু সব অভিধানেই এটিকে প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা হিসাবে সংজ্ঞায়িত করেছে।
- Tertiary education specifically refers to all post-secondary education, including university level education.
- যে হিসেবে অধিক গ্রহণ যোগ্য উত্তর হচ্ছে - University level.

Source:
1. Oxford English Dictionary.
2. Cambridge Dictionary.
3. Accessible Dictionary by Bangla Academy.

৬৫.
The Lake District is associated with:
  1. Romantic age
  2. Victorian age
  3. Medieval age
  4. None of these
ব্যাখ্যা
• Lake poet:
- The Lake Poets were a group of English poets who all lived in the Lake District of England, United Kingdom, in the first half of the nineteenth century.
They are:
- William Wordsworth
- Samuel Taylor Coleridge
- Robert Southey

• এই তিনজন সাহিত্যিক ইংরেজি রোমান্টিক যুগের সাহিত্যিক।
- সুতরাং, The Lake District is associated with Romantic age.

Source: Encyclopedia Britannica and Live MCQ Lecture.
৬৬.
'দশরথের প্রতি কৈকেয়ী' কোন কাব্যের অন্তর্গত?
  1. বীরাঙ্গনা
  2. ব্রজাঙ্গনা
  3. পদ্মাবতী
  4. রামায়ণ
ব্যাখ্যা
• বীরাঙ্গনা কাব্য:
- 'বীরাঙ্গনা কাব্য' (১৮৬২) মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য।
- পত্রাকারে এ ধরনের কাব্য বাংলা সাহিত্যে এটাই প্রথম।
- রোমান কবি পাবলিসাস ওভিডিয়াস ন্যাসো সংক্ষেপে ওভিদের 'হেরোইদাইদ্‌স' কাব্যের অনুসরণে এই গ্রন্থ রচিত।
- পৌরাণিক নারীরা মধুসূদনের হাতে যেন আধুনিক মানুষ হিসেবে পুনর্জাগরিত হয়ে নিজেদের প্রণয়-কামনা ইত্যাদি প্রকাশ করতেও কুণ্ঠিত নয়।
- এই গ্রন্থ রচনার জন্য সমকালে মধুসূদন নিন্দিত হয়েছিলেন।

এই কাব্যে মোট এগারটি পত্র আছে। যথা:
- দুষ্মন্তের প্রতি শকুন্তলা,
- দশরথের প্রতি কৈকেয়ী,
- সোমের প্রতি তারা,
- নীলধ্বজের প্রতি জনা প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘বীরাঙ্গনা কাব্য’।
৬৭.
'Justice delayed is justice denied' was stated by-
  1. Disraeli
  2. Emerson
  3. Gladstone
  4. Shakespeare
ব্যাখ্যা
• "Justice delayed is justice denied"- This line is stated by Gladstone.

• William Ewart Gladstone is a former Prime Minister of the United Kingdom.
- His famous quote about the judiciary is 'Justice delayed is justice denied.'

• His other famous quotes are:
- National injustice is the surest road to national downfall.
- You cannot fight against the future.
- Time is on its side.
- Justice delayed is justice denied.

Source: Britannica.com and Sparkes notes.
৬৮.
নিম্নের কে অস্তিত্ববাদী দার্শনিক ছিলেন না?
  1. সোরেন কিয়ের্কেগার্ড
  2. জাঁ পল সার্ত
  3. টমাস হবস
  4. মাটিন হাইডেগার
ব্যাখ্যা
টমাস হবস:
- তিনি প্রাথমিকভাবে রাজনৈতিক দর্শনে তার অবদানের জন্য পরিচিত ছিলেন।
- বিশেষ করে তার কাজ "লেভিয়াথান"-এ, যেখানে তিনি সমাজের কাঠামো এবং বৈধ সরকার নিয়ে আলোচনা করেন।
- টমাস হবস অস্তিত্ববাদী দার্শনিক ছিলেন না।

অস্তিত্ববাদ (Existentialism):
- অস্তিত্ববাদ বিংশ শতাব্দীর সমকালীন পাশ্চাত্য দর্শনের ইতিহাসে অস্তিত্ববাদ একটি বৈপ্লবিক দার্শনিক আন্দোলন। প্রচলিত দার্শনিক মতবাদ ও আধুনিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে অস্তিত্ববাদ এক বিপ্লবী মতবাদ।
- এ দর্শনের মূল কথা হল- অস্তিত্ব সারসত্তার পূর্বগামী।
- অস্তিত্ববাদ ব্যক্তি মানুষের জীবনের উদ্দেশ্য ও মূল্যায়নকে সমগ্র মানব জাতির উদ্দেশ্য ও মূল্যায়নের উপর স্থান দিয়েছে।
- অস্তিত্ববাদের জনক ডেনমার্কের দার্শনিক সোরেন কিয়ের্কেগার্ড।
- ফ্রিডরিখ নিৎশে, জঁ-পল সার্ত্র্, মার্টিন হাইডেগার, আলবেয়ার কামু অস্তিত্ববাদী দার্শনিকদের মধ্যে অন্যতম।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৬৯.
লঞ্চ ও স্রোতের গতিবেগে যথাক্রমে ঘণ্টায় ১৮ কিমি ও ৬ কিমি। নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ১০ ঘণ্টা
  2. ৫ ঘণ্টা
  3. ৬ ঘণ্টা
  4. ৮ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-

সমাধান:
স্রোতের অনুকূলে গতিবেগ = ১৮ + ৬ = ২৪ কি.মি./ঘণ্টা 
স্রোতের প্রতিকূলে গতিবেগ = ১৮ - ৬ = ১২ কি.মি./ঘণ্টা 

মোট সময় = (৪৮/১২) + (৪৮/২৪)ঘণ্টা 
= (৪ + ২)ঘণ্টা 
= ৬ ঘণ্টা
৭০.
The extension of a file 'pdf' stands for:
  1. Public document file
  2. Portable document file
  3. public distribution file
  4. public distribution folder
ব্যাখ্যা
PDF:
- PDF এর পূর্ণরূপ Portable Document Format.
- একটি পিডিএফ-ভিউয়ার প্রোগ্রামের সাহায্যে যেকোনো অপারেটিং সিস্টেমে পিডিএফ দেখা যায়।
- পিডিএফ হল Camelot Project এর ফলাফল, Adobe Inc, দ্বারা শুরু করা একটি উদ্যোগ।
- Cofounder: John Warnock,
- PDF এর মাধ্যমে বিভিন্ন টেক্সট ডকুমেন্ট, ইমেজ সহ অন্যান্য কনটেন্ট সহজেই কমপ্রেস করে একই জায়গায় সংরক্ষিত রাখা যায়।
- PDF ডকুমেন্ট গুলা বর্তমানে পাসওয়ার্ড-প্রটেক্টেড করে অতিরিক্ত সিকিউরিটি দেওয়া যায়।
- 15 জুন, 1993 সালে ক্যামেলট প্রোডাকশন টিম আনুষ্ঠানিকভাবে পিডিএফ এবং এর সংশ্লিষ্ট স্যুট অফ প্রোগ্রাম প্রকাশ করে, যা সম্মিলিতভাবে অ্যাডোব অ্যাক্রোব্যাট নামে পরিচিত।

উৎস: ব্রিটানিকা।