পরীক্ষা আর্কাইভ

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

পরীক্ষানৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
"পরীক্ষা – ৪ টপিক: রিভিশন (পরীক্ষা ১, ২ ও ৩) [Live Class – 1 to 6]"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
ওয়াশিংটন কনসেনসাস এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান নয় কোনটি?
  1. International Monetary Fund
  2. World Bank
  3. USAID
  4. U.S. Department of the Treasury
সঠিক উত্তর:
USAID
উত্তর
সঠিক উত্তর:
USAID
ব্যাখ্যা
– USAID ওয়াশিংটন কনসেনসাস এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান নয়।

ওয়াশিংটন কনসেনসাস:
– ১৯৮৯ সালে ব্রিটিশ অর্থনীতিবিদ জন উইলিয়ামসন প্রথম ব্যবহার করেন।
– International Monetary Fund (IMF), World Bank, and U.S. Department of the Treasury এর মধ্যকার একটি চুক্তি।
– সংকটে থাকা উন্নয়নশীল দেশগুলোর জন্য এই তিনটি প্রতিষ্ঠানের একটি সংস্কার প্যাকেজ।
– নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়নে কাজ করে।

উৎস: Britannica.
.
সুশাসনের বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. অংশগ্রহণ
  2. আইনের শাসন
  3. সংবেদনহীনতা
  4. স্বচ্ছতা
সঠিক উত্তর:
সংবেদনহীনতা
উত্তর
সঠিক উত্তর:
সংবেদনহীনতা
ব্যাখ্যা
– সংবেদনহীনতা সুশাসনের বৈশিষ্ট্য নয়।
সুশাসনের বৈশিষ্ট্য:
১. অংশগ্রহণ
২. আইনের শাসন
৩. স্বচ্ছতা
৪. সংবেদনশীলতা
৫. ঐকমত্য
৬. জবাবদিহিতা

উৎস: পেীরনীতি ও সুশাসন প্রথম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
.
বিশ্বব্যাংকের মতে সুশাসনের স্তম্ভ কয়টি?
  1. ৪টি
  2. ৬টি
  3. ৮টি
  4. ৯টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
সুশাসন:
– বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় ধারণা হল সুশাসন।
– সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হল ‘Good Governance’ ।
– সামাজিক, রাজনৈতিক ও অর্থনোইতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সুশাসন।
– ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয়।

সুশাসনের সংজ্ঞা:
ম্যাক করণী বলেছেন, “সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বুঝায়”।

সুশাসনের স্তম্ভ:
২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের ৪টি স্তম্ভ ঘোষণা করে।
এ চারটি স্তম্ভ হচ্ছে –
i) দায়িত্বশীলতা
ii) স্বচ্ছতা
iii) আইনী কাঠামো
iv) অংশগ্রহণ

উৎস: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, এইচ এস সি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
সুশাসনের পূর্বশর্ত নয় কোনটি?
  1. মত প্রকাশের স্বাধীনতা
  2. সামাজিক মূল্যবোধ
  3. আইনের শাসন
  4. জবাবদিহিতা
সঠিক উত্তর:
সামাজিক মূল্যবোধ
উত্তর
সঠিক উত্তর:
সামাজিক মূল্যবোধ
ব্যাখ্যা
- সামাজিক মূল্যবোধ সুশাসনের পূর্বশর্ত নয়।
সুশাসনের পূর্বশর্ত:
- আইনের শাসন
- স্বচ্ছতা
- জবাবদিহিতা
- গ্রহণযোগ্যতা
- দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন
- অংশগ্রহণমূলক সরকার ব্যবস্থা
- মত প্রকাশের স্বাধীনতা
- দায়বদ্ধতা
- ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রভৃতি।

এক নজরে সুশাসন:

– সুশাসনের পূর্বশর্ত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা।
– সুশাসনের প্রাণ হচ্ছে সামাজিক মূল্যবোধ।
– সুশাসনের মূলভিত্তি আইনের শাসন।
– সুশাসনের মূল চাবিকাঠি জবাবদিহিতা।
– সুশাসনের অন্তর্নিহিত শক্তি নৈতিকতা।
– সুশাসনের চালিকাশক্তি স্বচ্ছতা।
– সুশাসনের অন্তরায় দুর্নীতি ও স্বজনপ্রীতি।
– সুশাসনের ধারণাটি আপেক্ষিক।

উৎস: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন কে প্রকাশ করে?
  1. জাতিসংঘ
  2. UNDP
  3. বিশ্বব্যাংক
  4. UNCTAD
সঠিক উত্তর:
UNCTAD
উত্তর
সঠিক উত্তর:
UNCTAD
ব্যাখ্যা
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন:
– UNCTAD এর পূর্ণরূপ UN Trade and Development.
প্রতি বছর World Investment Report বা বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে UNCTAD.
– এই প্রতিবেদন বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) প্রবণতা বিশ্লেষণ করে।
– বিশ্ব বিনিয়োগ রিপোর্ট 2024 অনুসারে, অর্থনৈতিক মন্দা এবং ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে 2023 সালে বিশ্বব্যাপী বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) 2% কমে $1.3 ট্রিলিয়ন হয়েছে।

উৎস: UNCTAD Website.
.
কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটির প্রবর্তক কে?
  1. ইমানুয়েল কান্ট
  2. হার্বার্ট স্পেনসার
  3. বার্ট্রান্ড রাসেল
  4. অ্যারিস্টটল
সঠিক উত্তর:
ইমানুয়েল কান্ট
উত্তর
সঠিক উত্তর:
ইমানুয়েল কান্ট
ব্যাখ্যা
নৈতিকতা:
‘কর্তব্যের জন্য কর্তব্য’ ধারণাটির প্রবর্তক ইমানুয়েল কান্ট
– ইমানুয়েল কান্ট একজন জার্মান নীতিবিজ্ঞানী।
– ইমানুয়েল কান্টকে কর্তব্যমুখী নৈতিকতার প্রবর্তক বলা হয়।

উৎস: পেীরনীতি ও সুশাসন, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
সুশাসন হচ্ছে এমন এক শাসনব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে -
  1. সুসম্পর্ক গড়ে তোলে
  2. আস্থার সম্পর্ক গড়ে তোলে
  3. শান্তির সম্পর্ক গড়ে তোলে
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
আস্থার সম্পর্ক গড়ে তোলে
উত্তর
সঠিক উত্তর:
আস্থার সম্পর্ক গড়ে তোলে
ব্যাখ্যা
সুশাসন:
– সুশাসন হচ্ছে এমন এক শাসনব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলে
– এটি শাসন ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়বিচার এবং অংশগ্রহণ নিশ্চিত করে, যা জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জনে সহায়ক।
– এই আস্থার সম্পর্ক যত শক্তিশালী হবে সুশাসন তত মজবুত হবে।

উৎস: পেীরনীতি ও সুশাসন, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোনটি মূল্যবোধের ভিত্তি বা উপাদান?
  1. নীতি ও ঔচিত্যবোধ
  2. সামাজিক ন্যায়বিচার
  3. শ্রমের মর্যাদা
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
মূল্যবোধ:
– যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই আমরা সাধারণত মূল্যবোধ বলে থাকি।
– সমাজজীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার-ব্যবহার ও কর্মকাণ্ড যে সকল নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে।
– স্টুয়ার্ট সি. ডড বলেন, “সামাজিক মূল্যবোধ হল সে সব রীতিনীতির সমষ্টি, যা ব্যক্তি সমাজের নিকট থেকে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে”।

মূল্যবোধের ভিত্তি বা উপাদান:
গণতান্ত্রিক সমাজব্যবস্থায় যে উপাদানগুলো মূল্যবোধের ভিত্তি বা উপাদান বলে স্বীকার করা হয় সেগুলো হলো:
১. নীতি ও ঔচিত্যবোধ
২. সামাজিক ন্যায়বিচার
৩. শৃঙ্খলাবোধ
৪. সহনশীলতা
৫. সহমর্মিতা
৬. শ্রমের মর্যাদা
৭. আইনের শাসন
৮. নাগরিক সচেতনতা
৯. কর্তব্যবোধ
১০. সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা
১১. সরকার ও রাষ্ট্রের দায়দায়িত্ব ও জবাবদিহিতা

উৎস: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।