পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয়: সাধারণ জ্ঞান টপিক: জাতীয় ও আন্তর্জাতিক দিবস-প্রতিপাদ্য, বিখ্যাত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহ, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পুরস্কারসমূহ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
'Mein Kampf' বইটি কার রচিত?
  1. এডলফ হিটলার
  2. জর্জ ওয়াশিংটন
  3. নেলসন ম্যান্ডেলা
  4. মুসোলিনি
ব্যাখ্যা
Mein Kampf:
- 'মাইন কাম্ফ' (Mein Kampf) বইটি এডলফ হিটলার রচনা করেছেন।
- এই বইটি তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ।
- তাঁর রাজনৈতিক মতামত ও বিশ্ব দৃষ্টিকোণ প্রকাশ করেছেন।
- প্রথম খণ্ডটি ১৯২৫ সালে এবং দ্বিতীয় খণ্ডটি ১৯২৬ সালে প্রকাশিত হয়।
- বইটি লেখার সময় হিটলার জেলে বন্দী ছিলেন।
- এবং তাঁর রাজনৈতিক দর্শন ও ইহুদি বিদ্বেষের ধারণা এই গ্রন্থে স্পষ্টভাবে ফুটে উঠেছে।

অপরদিকে,
- A Long Walk to Freedom নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী।
- এটি  ১৯৯৪ সালে প্রকাশিত হয়।
- এই বইতে মেন্ডেলা তাঁর শৈশব, কৈশোর, শিক্ষা, এবং দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী সংগ্রামে তাঁর ভূমিকা ও ২৭ বছরের কারাবাসের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।

উৎস: Britannica.
.
’দারিদ্রহীন বিশ্বের অভিমুখে’- বিখ্যাত বইটি কার?
  1. ড. মুহাম্মদ ইউনূস
  2. আকবর আলী খান
  3. ফজলে হাসান আবেদ
  4. ড. রেহমান সোবহান
ব্যাখ্যা
দারিদ্রহীন বিশ্বের অভিমুখে:
- এটি  ড.মুহাম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ। 

- মুহাম্মদ ইউনূসের প্রকাশিত গ্রন্থসমূহ: 
• Banker to the Poor:Micro-lending and The battle against World Poverty. 
• Three Farmers of Jobra; Department of Economics, Chittagong University.
• Creating a World Without Poverty.
দারিদ্র্য হীন বিশ্বের অভিমুখে: আত্মজীবনী মূলক বই
• দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য,
• গ্রামীণ ব্যাংক ও আমার জীবন,
• পথের বাধা সরিয়ে নিন, মানুষকে এগুতে দিন।

অপরদিকে,
ড. রেহমান সোবহান বই:
- Untranquil Recollections.
- ’পরার্থপরতার অর্থনীতি আকবর আলী খান।

উৎস: ইউনূস সেন্টার।
.
আন্তর্জাতিক নারী দিবস- ২০২৫ এর প্রতিপাদ্য বিষয় -
  1. সমতা
  2. অধিকার
  3. নারী ও কন্যার উন্নয়ন
  4. সবগুলো
ব্যাখ্যা
আন্তর্জাতিক নারী দিবস:
- কর্মক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে এবং ন্যায়সংগত দাবি আদায়ে রাজপথে নেমেছিলেন নারী শ্রমিকেরা।
- এই শ্রম আন্দোলনের ধারাবাহিকতায় দীর্ঘ পথপরিক্রমায় চালু হয় ‘আন্তর্জাতিক নারী দিবস’।
- জাতিসংঘ ১৯৭৫ সালে আট মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। 
- আন্তর্জাতিক নারী দিবসের- ২০২৫ প্রতিপাদ্য হচ্ছে ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’।

উৎস: দৈনিক প্রথম আলো পত্রিকা।
.
ডা. মাহাথির বিন মোহাম্মদের বিখ্যাত বই কোনটি?
  1. দ্য সোশ্যাল কন্ট্রাক্ট
  2. দ্য প্রিন্স
  3. এ ডক্টর ইন দ্যা হাউজ
  4. দ্য আর্ট অফ দ্য ডিল
ব্যাখ্যা
ড. মাহাথির মোহাম্মদ:
-  ড. মাহাথির মোহাম্মদ আধুনিক মালয়েশিয়ার স্থপতি।
- যিনি প্রথম দফায় ১৯৮১–২০০৩।
- দীর্ঘ ২২ বছর সফলভাবে দেশটির নেতৃত্ব দিয়েছেন।
- ড. মাহাথির চল্লিশের দশকে সিঙ্গাপুরে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন। 
- দ্বিতীয় দফায় (২০১৮–২০২০) রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন ৯৪ বছর বয়সে। 

তার দুটি বিখ্যাত বই যথা:
- দ্য মালয় ডিলে মা,
- এ ডক্টর ইন দ্যা হাউজ। 

অপরদিকে,
- দ্য সোশ্যাল কন্ট্রাক্ট: বইয়ের লেখক জিন-জ্যাক রুশো।
- দ্য প্রিন্স: বইয়ের লেখক নিকোলো ম্যাকিয়াভেলি।
- দ্য আর্ট অফ দ্য ডিল: ডোনাল্ড ট্রাম্প।

উৎস: Britannica.
.
জাতীয় গ্রন্থাগার দিবস-
  1. ৪ ফেব্রুয়ারি
  2. ৫ ফেব্রুয়ারি
  3. ৬ মার্চ
  4. ১০ মার্চ
ব্যাখ্যা
জাতীয় গ্রন্থাগার দিবস:
৫ ফেব্রুয়ারি, জাতীয় গ্রন্থাগার দিবস।
- ২০১৭ সালের ৩০ অক্টোবর মন্ত্রিসভার সিদ্ধান্তে এ দিনটিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
- ২০১৮ সালে দেশে দিবসটি প্রথম পালিত হয়।
- ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

• কয়েকটি গুরুত্বপূর্ণ  জাতীয় দিবস:
- জাতীয় নিরাপদ খাদ্য দিবস: ২ ফেব্রুয়ারি।
- জাতীয় ক্যানসার দিবস: ৪ ফেব্রুয়ারি।
- জাতীয় গ্রন্থাগার দিবস: ৫ ফেব্রুয়ারি।
- শহিদ দিবস/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: ২১ ফেব্রুয়ারি।
- জাতীয় পরিসংখ্যান দিবস: ২৭ ফেব্রুয়ারি।
- জাতীয় বীমা দিবস: ১ মার্চ।
- জাতীয় ভোটার দিবস: ২ মার্চ।
- জাতীয় পাট দিবস: ৬ মার্চ ।

উৎস: গণগ্রন্থাগার অধিদপ্তর।
.
'From Third World To First' বইয়ের লেখক কে?
  1. এ. পি. জে আবদুল কালাম
  2. ড. মুহাম্মদ ইউনূস
  3. লি কুয়ান ইউ
  4. মহাত্মা গান্ধী
ব্যাখ্যা
• লি কুয়ান ইউ:
- লি কুয়ান ইউ ছিলেন সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী।
- তিনি ১৯৬৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশের নেতৃত্ব দিয়েছেন।
- তার শাসনামলে সিঙ্গাপুর তৃতীয় বিশ্বের একটি অনুন্নত দেশ থেকে প্রথম বিশ্বের উন্নত দেশে পরিণত হয়।
- তার বিখ্যাত বই 'From Third World to First'.
- এই বইতে ১৯৬৫ থেকে ২০০০ সাল পর্যন্ত সিঙ্গাপুরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন তুলে ধরেছেন।
- ২৩ মার্চ, ২০১৫ সালে ৯১ বছর বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

অপরদিকে,
- এ. পি. জে আবদুল কালামের বিখ্যাত বই সমূহ:
• Wings of Fire.
• India 2020: A Vision for the New Millennium.
• Ignited Minds: Unleashing the Power Within India.
• Wisdom from My Travels.
• My Journey: Transforming Dreams into Actions. 

উৎস: Britannica.
.
The Politics' গ্রন্থের রচয়িতা কে?
  1. সক্রেটিস
  2. প্লেটো
  3. এরিস্টটল
  4. ম্যাকাইভার
ব্যাখ্যা
এরিস্টটল (Aristotle):
- এরিস্টটল ছিলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক, বিজ্ঞানী ও শিক্ষাবিদ।
- দর্শন ও বিজ্ঞানের ভিত্তি স্থাপনকারী অন্যতম ব্যক্তিত্ব।
- খ্রিষ্টপূর্ব ৩৮৪ সালে স্ট্যাগিরা শহরে তাঁর জন্ম।
- তিনি প্লেটোর ছাত্র ছিলেন।
- নীতিশাস্ত্র, রাষ্ট্রবিজ্ঞান, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, যুক্তিবিজ্ঞান, কবিতা, নাট্যকলাসহ বিভিন্ন বিষয়ে অবদান রয়েছে।

তাঁর রচিত উল্লেখযোগ্য বই:
The Politics.
• The Nicomachean Ethics.
• The Metaphysics
• Rhetoric.
• Poetics. 
• Analytics.
• Historia Animalium.

উৎস: Britannica.
.
’জাতীয় শহিদ সেনা দিবস’ ঘোষণা করা হয়েছে কোনটি?
  1. ২৩ ফেব্রয়ারি
  2. ২৫ ফেব্রয়ারি
  3. ২৬ ফেব্রয়ারি
  4. ২২ ফেব্রয়ারি
ব্যাখ্যা
জাতীয় শহিদ সেনা দিবস:
- ২৫ ফেব্রুয়ারি 'জাতীয় শহিদ সেনা দিবস' পালনের ঘোষণা দিয়েছে সরকার। 
- মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখার উপসচিব তানিয়া আফরোজের সই করা পরিপত্রে এ তথ্য জানানো হয়।
- দিবসটিকে 'গ' শ্রেণিভুক্ত হিসেবে ঘোষণা করা হয়।

উল্লেখ্য,
- ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। 

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।
.
জাতীয় বীমা দিবস-
  1. ৪ ফেব্রুয়ারি
  2. ৫ ফেব্রুয়ারি
  3. ১ মার্চ
  4. ১০ মার্চ
ব্যাখ্যা
জাতীয় বীমা দিবস: ১ মার্চ।
- ২০২০ সালের ১৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ এক পরিপত্র জারি করে ১ মার্চ জাতীয় বিমা দিবস উদ্‌যাপনের ঘোষণা দেয়।

কয়েকটি গুরুত্বপূর্ণ  জাতীয় দিবস:
- জাতীয় নিরাপদ খাদ্য দিবস: ২ ফেব্রুয়ারি।
- জাতীয় ক্যানসার দিবস: ৪ ফেব্রুয়ারি।
- জাতীয় গ্রন্থাগার দিবস: ৫ ফেব্রুয়ারি।
- শহিদ দিবস/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: ২১ ফেব্রুয়ারি।
- জাতীয় পরিসংখ্যান দিবস: ২৭ ফেব্রুয়ারি।
- জাতীয় বীমা দিবস: ১ মার্চ।
- জাতীয় ভোটার দিবস: ২ মার্চ।
- জাতীয় পাট দিবস: ৬ মার্চ ।

উল্লেখ্য,
- ২০২৫ সালে জাতীয় বীমা দিবস পালন করা হয় নি।

উৎস: দৈনিক প্রথম আলো।
১০.
র‌্যামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ফিলিপাইন
  4. জাপান
ব্যাখ্যা
র‌্যামন ম্যাগসেসে পুরস্কার:
- এশিয়ার নোবেল নামে খ্যাত রেমন ম্যাগসেসে পুরস্কার।
- বাংলাদেশ থেকে মোট ১৩ জন রেমন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।
- ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রেমন ম্যাগসেসের নামে এ পুরস্কার দেওয়া হয়।
- ১৯৫৭ সালের ১৭ মার্চ বিমান দুর্ঘটনায় তিনি মারা যান।
- ১৯৫৮ সাল থেকে রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে এ পুরস্কার দেওয়া হয়।
- ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে এ পুরস্কার প্রদান করা হয়।

র‌্যামন ম্যাগসেসে পুরস্কার - ২০২৪:
- নগুয়েন থি নগক ফুং: ভিয়েতনামের একজন সমাজকর্মী।
- কারমা ফুনতসো: ভুটানের একজন শিক্ষাবিদ।
- হায়াও মিয়াজাকি : জাপানের প্রখ্যাত অ্যানিমেটর ও চলচ্চিত্র পরিচালক।
- রুরাল ডক্টর্স মুভমেন্ট : থাইল্যান্ডের একটি সংগঠন, যা গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রদান করে এবং চিকিৎসকদের প্রশিক্ষণ ও সমর্থন করে।
- ফারওয়িজা ফারহান: ইন্দোনেশিয়ার একজন পরিবেশকর্মী।

উৎস: Ramon Magsaysay ওয়েবসাইট।
১১.
কোন ক্ষেত্রে অবদানের জন্য বুকার পুরস্কার দেওয়া হয়?
  1. সংগীত
  2. চলচ্চিত্র
  3. খেলাধুলা
  4. সাহিত্য
ব্যাখ্যা
বুকার পুরস্কার :
- পূর্বে ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার নামে পরিচিত ছিল।
- যুক্তরাজ্যে আয়োজিত একটি আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার ।
- পুরস্কারের জন্য যোগ্য হতে হলে লেখককে কমনওয়েলথ, আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের নাগরিক হতে হবে।
- এবং উপন্যাসটি ইংরেজি ভাষায় রচিত হতে হবে।​ 
- ২০২৪ সালের বুকার পুরস্কার বিজয়ী ব্রিটিশ লেখিকা সামান্থা হার্ভের উপন্যাস 'অরবিটাল'।
- এই উপন্যাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত ছয় নভোচারীর এক দিনের জীবনের গল্প বর্ণিত হয়েছে।
- তারা পৃথিবী প্রদক্ষিণের সময় আবহাওয়া, সীমানা ও সময়ের জটিলতা পর্যবেক্ষণ করে এবং ধীরে ধীরে ভাবতে শুরু করে।

উৎস: Booker Prize ওয়েবসাইট।
১২.
জওহরলাল নেহেরু রচিত গ্রন্থ কোনটি?
  1. দ্য ডিসকভারি অব ইন্ডিয়া
  2. দি ইন্ডিয়ান  মুসলিম
  3. ইন্ডিয়া উইনস ফ্রিডম
  4. ইন্ডিয়া অফ মাই ড্রিমস
ব্যাখ্যা
জওহরলাল নেহেরু: 
- দি ডিসকভারি অফ ইন্ডিয়া' (The Discovery of India) লেখক জওহরলাল নেহরু।
- যা তিনি ১৯৪২ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত কারাবাসের সময় লিখেছিলেন।
- এই বইয়ে নেহরু ভারতের ইতিহাস, সংস্কৃতি, সমাজ ও দর্শন সম্পর্কে গভীর বিশ্লেষণ করেছেন।
- ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে বিবেচিত হয়।
- বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৬ সালে। 

⇒ অপরদিকে, 
- দি ইন্ডিয়ান মুসলিম: সিরাজুল ইসলাম। 
- ইন্ডিয়া উইনস ফ্রিডম: আবুল কালাম আজাদ। 
- ইন্ডিয়া অফ মাই ড্রিমস: কিরণ সিং।

উৎস: Britannica.
১৩.
অস্কার- ২০২৫ সেরা চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত  সিনেমা কোনটি?
  1. অ্যানোরা
  2. দ্য ব্রুটালিস্ট
  3. এ রিয়েল পেইন
  4. এমিলিয়া পেরেজ
ব্যাখ্যা
অস্কার পুরস্কার :
- প্রবর্তক: অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স।
- আয়োজক: যুক্তরাষ্ট্র।
- অস্কার পুরস্কার অপর নাম - Academy Award.
- বিশ্ব চলচ্চিত্র জগতের সর্বাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারের নাম- অস্কার।
- প্রথম পুরস্কার দেওয়া হয়- ১৯২৮ সালে।
- প্রথম  বাংলাদেশি হিসেবে অস্কার বিজয়ী - নাফিস বিন- জাফর।

৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস -২০২৫: 
- সেরা ছবি: অ্যানোরা।
- সেরা অভিনেতা: এড্রিয়েন ব্রোডি।
- সেরা অভিনেত্রী: মিকি ম্যাডিসন।
- সেরা পার্শ্ব অভিনেতা: কিয়ারান কালকিন।
- সেরা পার্শ্ব অভিনেত্রী: জো সালদানা।
- সেরা পরিচালক: শন বেকার।

উৎস: Oscar ওয়েবসাইট।
১৪.
'The idea of Justice' গ্রন্থটি কার?
  1. আকবর আলি খান
  2. এডাম স্মিথ
  3. অমর্ত্য সেন
  4. শিহাব কামাল
ব্যাখ্যা
The idea of Justice:
- ​অমর্ত্য সেনের "দ্য আইডিয়া অফ জাস্টিস" ২০০৯ সালে প্রকাশিত হয়।
- সামাজিক ন্যায়বিচারের ধারণা নিয়ে গভীর বিশ্লেষণ করা হয়েছে।

অমর্ত্য সেন:
- জন্ম:  ১৯৩৩ খ্রিস্টাব্দের ৩ নভেম্বর।
- জন্ম স্থান: মানিকগঞ্জ জেলায়।
- তার পিতা আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক।
- ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।

তার কয়েকটি বিখ্যাত বই:
• On Economic Inequality.
• Poverty and Famines : An Essay on Entitlements and Deprivation.
• Choice, Welfare and Measurement.
• Food Economics and Entitlements.
• On Ethics and Economics.
• Hunger and Public Action.
• The Quality of Life.
• Identity and Violence.The Illusion of Destiny.

উৎস: Britannica.
১৫.
’ড্রিমস ফ্রম মাই ফাদার’- বিখ্যাত বইয়ের লেখক কে?
  1. ডোনাল্ড ট্রাম্প
  2. জো বাইডেন
  3. বারাক ওবামা
  4. হিলারি ক্লিনটন
ব্যাখ্যা
বারাক ওবামা (Barack Obama):
- মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম রাষ্ট্রপতি।
- যিনি ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
- ওবামা ১৯৬১ সালের ৪ আগস্ট হাওয়াইয়ের হোনোলুলুতে জন্মগ্রহণ করেন।
- তার পিতা ছিলেন কেনিয়ার একজন অর্থনীতিবিদ।
- এবং মাতা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার।

তার রচিত বইগুলোর মধ্যে:
- 'ড্রিমস ফ্রম মাই ফাদার’ (Dreams from My Father: A Story of Race and Inheritance),
- 'দ্য অডেসিটি অফ হোপ',
- আ গার্ল্ড প্রমাইজ।

« অপরদিকে,
• জো বাইডেন বই সমূহ:
- প্ল্যান অফ অ্যাকশন,
- দ্য ফাইট ফর দ্য ফিউচার,
- আনব্রোকেন।

উৎস: Britannica.