পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৫২
সিলেবাস
পার্ট-১) ১) বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা : রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা। ২) বাংলাদেশের সরকার ব্যবস্থা : আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার। পার্ট-২) বাস্তব সংখ্যা, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি। [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই, সরকারের বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের সাইটের সাধারণ তথ্যাবলী। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৫২ প্রশ্ন

.
বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি?
  1. ক) শিবগঞ্জ
  2. খ) তেঁতুলিয়া
  3. গ) থানচি
  4. ঘ) টেকনাফ
সঠিক উত্তর:
খ) তেঁতুলিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) তেঁতুলিয়া
ব্যাখ্যা
বাংলাদেশের সর্ব উত্তরের - উপজেলা তেঁতুলিয়া, পঞ্চগড়।
সর্ব পশ্চিমের - উপজেলা শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
সর্ব পূর্বের - উপজেলা থানচি, বান্দরবান এবং
সর্ব দক্ষিণের - উপজেলা টেকনাফ, কক্সবাজার।
উৎসঃ সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইট।
.
সংবিধান সংশোধনে ক্ষমতাসীন দল বিরোধী দলকে তখনই পাশ কাটাতে পারে যখন নিজ দলের সাংসদ সংখ্যা হয়-
  1. ক) ১/২ অংশ
  2. খ) ২/৩ অংশ
  3. গ) ১/৩ অংশ
  4. ঘ) ৩/৪ অংশ
সঠিক উত্তর:
খ) ২/৩ অংশ
উত্তর
সঠিক উত্তর:
খ) ২/৩ অংশ
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য ২/৩ অংশ সংসদ সদস্যের ভোটের প্রয়োজন। তাই সংবিধান সংশোধনে ক্ষমতাসীন দল বিরোধী দলকে তখনই পাশ কাটাতে পারে যখন নিজ দলের সাংসদ সংখ্যা হয় ২/৩ অংশ।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
.
বাংলাদেশের পদমর্যাদার মানক্রমে প্রধানমন্ত্রীর অবস্থান-
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) চতুর্থ
  4. ঘ) তৃতীয়
সঠিক উত্তর:
খ) দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্বিতীয়
ব্যাখ্যা
বাংলাদেশের পদমর্যাদার মানক্রমে, অর্ডার অফ প্রেসিডেন্সি অনুযায়ী সর্বোচ্চ মর্যাদার অধিকারী মহামান্য রাষ্ট্রপতি,
দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার অধিকারী মাননীয় প্রধানমন্ত্রী এবং
জাতীয় সংসদের স্পিকারের স্থান তৃতীয় স্থানে।
.
ঢাকা বিভাগে জেলা কয়টি?
  1. ক) ১০টি
  2. খ) ১১টি
  3. গ) ১২টি
  4. ঘ) ১৩টি
সঠিক উত্তর:
ঘ) ১৩টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩টি
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশের বিভাগ সংখ্যা আটটি। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩টি জেলা আছে।
জেলা গুলো হলো - ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ি, নরসিংদী, নারায়ণগঞ্জ, শরিয়তপুর ও টাঙ্গাইল।
২০১৫ সালে ময়মনসিংহ বিভাগ হওয়ার আগে ঢাকা বিভাগে জেলার সংখ্যা ছিল - ১৭টি।
উৎসঃ নিকার ওয়েবসাইট।
.
বর্তমানে বাংলাদেশে সিটি কর্পোরেশন কয়টি‌?
  1. ক) ১০টি
  2. খ) ১১টি
  3. গ) ১২টি
  4. ঘ) ১৩টি
সঠিক উত্তর:
গ) ১২টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২টি
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা ১২টি। দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন- ময়মনসিংহ সিটি করপোরেশন।
সিটি কর্পোরেশনের মেয়রকে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত জন সংসদ সদস্যের উপস্থিতিতে?
  1. ক) ৫০ জন
  2. খ) ৬০ জন
  3. গ) ৯০ জন
  4. ঘ) ৭৫ জন
সঠিক উত্তর:
খ) ৬০ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০ জন
ব্যাখ্যা
সংসদের কার্যক্রম পরিচালনার জন্য সংসদ কক্ষে উপস্থিত ন্যূনতম সদস্য সংখ্যাই হলো কোরাম। কোরামের সংখ্যক সদস্য উপস্থিত না থাকলে সংসদের কার্যক্রম চলতে পারে না। বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কমপক্ষে ৬০ জন সদস্য উপস্থিত থাকলে। ৬০ জনের কম উপস্থিত থাকলে স্পিকার বৈঠক স্থগিত করে ৫ মিনিট সময় ধরে সংসদের ঘণ্টা বাজান। এতেও কোরাম না হলে স্পিকার বৈঠক মূলতবি করেন। কোনো বৈঠকে কোরাম থাকাকে বলে Quarate এবং কোরাম না থাকাকে বলে Inquarate। বাংলাদেশ সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদে কোরাম সম্পর্কে বলা হয়েছে।
.
একনেকের সভাপতি কে?
  1. ক) অর্থমন্ত্রী
  2. খ) পরিকল্পনা মন্ত্রী
  3. গ) প্রধানমন্ত্রী
  4. ঘ) এলজিইডি মন্ত্রী
সঠিক উত্তর:
গ) প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
ECNEC (Executive Committee of the National Economic Council) বা একনেকের সর্বশেষ ব্যবস্থায় প্রধানমন্ত্রী সভাপতি ও অর্থমন্ত্রী বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ECNEC গঠিত হয় ১৯৮২ সালে।
উৎসঃ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
.
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশিবার প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন -
  1. ক) শেখ হাসিনা
  2. খ) জাফর আহমেদ
  3. গ) খালেদা জিয়া
  4. ঘ) তাজউদ্দীন আহমদ
সঠিক উত্তর:
ক) শেখ হাসিনা
উত্তর
সঠিক উত্তর:
ক) শেখ হাসিনা
ব্যাখ্যা
বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক (৪বার) প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ১৯৯৬ সালে প্রথম এবং ২০০৯ সাল থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে একনাগাড়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন।
উৎসঃ বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইট।
.
বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচিত আসন সংখ্যা-
  1. ক) ৩৫০ টি
  2. খ) ৩৪৫ টি
  3. গ) ৩৩০ টি
  4. ঘ) ৩০০ টি
সঠিক উত্তর:
ঘ) ৩০০ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০০ টি
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমানে মোট আসন সংখ্যা ৩৫০ টি। এর মধ্যে ৩০০ টি আসন জনগণের ভোটে সরাসরি নির্বাচিত এবং ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মহিলাদের জন্য সংরক্ষিত আসন ৪৫টি থেকে ৫০টি করা হয়।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
১০.
বর্তমান সময়ে গণতন্ত্রের অপর নাম কী?
  1. ক) একদলীয় শাসনব্যবস্থা
  2. খ) বহুদলীয় শাসনব্যবস্থা
  3. গ) একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা
  4. ঘ) দলীয় শাসনব্যবস্থা
সঠিক উত্তর:
ঘ) দলীয় শাসনব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দলীয় শাসনব্যবস্থা
ব্যাখ্যা
বর্তমান সময়ে গণতন্ত্রের অপর নাম হলো- দলীয় শাসন। প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে 'বিকল্প সরকার' বলা হয় বিরোধীদলকে। উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দলও সরকারি দলের ন্যায় গঠন করে- ছায়া মন্ত্রিসভা।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১১.
বাংলাদেশ সরকারের মূখ্য আইন কর্মকর্তা কে?
  1. ক) মন্ত্রীপরিষদ সচিব
  2. খ) প্রধান বিচারপতি
  3. গ) অ্যাটর্নি জেনারেল
  4. ঘ) মাননীয় আইনমন্ত্রী
সঠিক উত্তর:
গ) অ্যাটর্নি জেনারেল
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যাটর্নি জেনারেল
ব্যাখ্যা
জাতীয় সংসদের প্রধান হলেন- স্পিকার এবং প্রধান বিচারপতি হলেন সাংবিধানিক প্রতিষ্ঠান 'বাংলাদেশ সুপ্রিম কোর্ট' এর প্রধান। আইন মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান আইনমন্ত্রী। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হচ্ছেন অ্যাটর্নি জেনারেল।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১২.
বাংলাদেশ নির্বাচন কমিশনের মোট সদস্য সংখ্যা-
  1. ক) ৫ জন
  2. খ) ৬ জন
  3. গ) ৭ জন
  4. ঘ) অনির্দিষ্ট
সঠিক উত্তর:
ক) ৫ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ জন
ব্যাখ্যা
বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। বাংলাদেশের সংবিধানের ১১৮ ও ১১৯ নম্বর ধারায় নির্বাচন কমিশন প্রতিষ্ঠা এবং দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে বলা হয়েছে, 'প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করিবেন। ১১৮(৩) ধারায় বলা হয়েছে, 'এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে কোনো নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তাহার কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বৎসর কাল হইবে'।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
১৩.
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের বর্তমান চেয়ারম্যান-
  1. ক) ড. মোহাম্মদ সাদিক
  2. খ) কাজী সালাউদ্দিন আকবর
  3. গ) শামীম আহমেদ চৌধুরী
  4. ঘ) মোহাম্মদ সোহরাব হোসেন
সঠিক উত্তর:
ঘ) মোহাম্মদ সোহরাব হোসেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মোহাম্মদ সোহরাব হোসেন
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের বর্তমান চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন। তিনি বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ১৪-তম চেয়ারম্যান। মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধানের ১৩৮(২) অনুচ্ছেদ বলে তাকে নিয়োগ দেন। উনার পূর্বে ড. মোহাম্মদ সাদিক ছিলেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ১৩-তম চেয়ারম্যান।
উৎসঃ পিএসসির ওয়েবসাইট।
১৪.
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা উল্লেখ আছে-
  1. ক) ২১ নং অনুচ্ছেদে
  2. খ) ২২ নং অনুচ্ছেদে
  3. গ) ২০ নং অনুচ্ছেদে
  4. ঘ) ১৯ নং অনুচ্ছেদে
সঠিক উত্তর:
খ) ২২ নং অনুচ্ছেদে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ নং ২২ এ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা উল্লেখ আছে। নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য অনুচ্ছেদ-২১, অধিকার ও কর্তব্যরূপে কর্ম অনুচ্ছেদ-২০ এবং সুযোগের সমতা অনুচ্ছেদ-১৯ এ উল্লেখ আছে।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
১৫.
বাংলাদেশের গ্রাম অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা-
  1. ক) ২ স্তর বিশিষ্ট
  2. খ) ৩ স্তর বিশিষ্ট
  3. গ) ৪ স্তর বিশিষ্ট
  4. ঘ) ৫ স্তর বিশিষ্ট
সঠিক উত্তর:
খ) ৩ স্তর বিশিষ্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ স্তর বিশিষ্ট
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশে প্রচলিত স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে ৫ ধরনের।
গ্রাম অঞ্চলের ৩ ধরনের এবং শহর অঞ্চলে ২ ধরনের।
গ্রাম অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা - ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ।
শহর অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা - পৌরসভা এবং সিটি কর্পোরেশন।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৬.
বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয় পদে ছিলেন-
  1. ক) তাজউদ্দীন আহমদ
  2. খ) এইচ এম এরশাদ
  3. গ) শেখ মুজিবুর রহমান
  4. ঘ) জিয়াউর রহমান
সঠিক উত্তর:
গ) শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
গ) শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ‌তিনি একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয় পদ অলংকৃত করেছেন।
উৎসঃ বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইট।
১৭.
বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ২৩ এপ্রিল, ১৯৪৯ সালে
  2. খ) ২৩ জুন, ১৯৪৯ সালে
  3. গ) ২৩ জুলাই, ১৯৪৯ সালে
  4. ঘ) ২৩ মে, ১৯৪৯ সালে
সঠিক উত্তর:
খ) ২৩ জুন, ১৯৪৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৩ জুন, ১৯৪৯ সালে
ব্যাখ্যা
ঢাকার কে এম দাস লেনের রোজগার্ডেনে এক কর্মী সম্মেলনে পূর্ব বাংলার বাঙালি প্রগতিশীল নেতা ও কর্মী ঢাকায় মিলিত হয়ে ১৯৪৯ সালের ২৩জুন 'আওয়ামী মুসলিম লীগ' গঠন করেন।
নবগঠিত এই দলের সভাপতি নির্বাচিত হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সাধারণ সম্পাদক শামসুল হক এবং যুগ্ম সম্পাদক শেখ মুজিবুর রহমান.
১৯৫৫ সালের ২২ সেপ্টেম্বর দলটির নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়।
উৎসঃ বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইট।
১৮.
নিচের কোনটি আন্তর্জাতিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী?
  1. ক) বিশ্বব্যাংক
  2. খ) আইএমএফ
  3. গ) জাতিসংঘ
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
ব্যাখ্যা
বিশ্বব্যাংক, আইএমএফ, জাতিসংঘ, ডব্লিওএইচও, ডব্লিউটিও, ইত্যাদি আন্তর্জাতিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী।
১৯.
বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি?
  1. ক) ৩৯টি
  2. খ) ৪০টি
  3. গ) ৪১টি
  4. ঘ) ৪২টি
সঠিক উত্তর:
খ) ৪০টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০টি
ব্যাখ্যা

বাংলাদেশের নির্বাচন কমিশনে বর্তমানে ৪০টি রাজনৈতিক দলের নিবন্ধন রয়েছে।
- সর্বশেষ নিবন্ধিত দল হচ্ছে বাংলাদেশ কংগ্রেস। ৯ মে ২০১৯ সালে নিবন্ধিত হয়।
- ২০০৮ সালে নির্বাচন কমিশন বিভিন্ন শর্তসাপেক্ষে রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু করে।
- ২০০৮ সালে ৪২টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয় ইসি।
তার মধ্যে,
- ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল হয় - ২০০৯ সালে।
- ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল হয় - ২০১৮ সালের ৪ অক্টোবর।
- জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয় - ২০১৮ সালের ২৯ অক্টোবর এবং
- প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)র নিবন্ধন বাতিল করে - ১৫ ডিসেম্বর ২০২০।

সূত্রঃ নির্বাচন কমিশন ও দৈনিক পত্রিকা রিপোর্ট।

২০.
বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা-
  1. ক) ৪৫০০টি
  2. খ) ৪৫৭১টি
  3. গ) ৪৬০০টি
  4. ঘ) ৪৬২২টি
সঠিক উত্তর:
খ) ৪৫৭১টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৫৭১টি
ব্যাখ্যা
বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা স্থানীয় সরকার বিভাগ ও বাংলাদেশ পরিসংখ্যান পকেট বুক ২০১৮ অনুযায়ী ৪৫৭১টি;
জাতীয় তথ্য বাতায়ন অনুযায়ী ৪৫৫৪টি এবং
পঞ্চম আদমশুমারি ২০১১ অনুযায়ী ৪৫৬২টি।
২১.
কোনো মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান কে?
  1. ক) সচিব
  2. খ) অতিরিক্ত সচিব
  3. গ) মন্ত্রী
  4. ঘ) যুগ্ম সচিব
সঠিক উত্তর:
গ) মন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
গ) মন্ত্রী
ব্যাখ্যা
কোনো মন্ত্রণালয় নির্বাহী প্রধান হলেন মন্ত্রী। আর কোনো মন্ত্রণালয় বা তার বিভাগগুলোর প্রধান প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে- সচিব বা জ্যৈষ্ঠ সচিব।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
২২.
বাংলাদেশের স্মার্টকার্ডের (NID) মেয়াদ কত বছর?
  1. ক) ১০ বছর
  2. খ) ১৫ বছর
  3. গ) ২০ বছর
  4. ঘ) ২৫ বছর
সঠিক উত্তর:
ক) ১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০ বছর
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (NID) যাচাই করার গেটওয়ের নাম- পরিচয় (Porichoy)। আর পরিচয়পত্র বা স্মার্টকার্ডের (NID) মেয়াদ- ১০ বছর। বর্তমানে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) এর মাধ্যমে ২২ ধরনের সেবা পাওয়া যাবে।
উৎসঃ বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট।
২৩.
কোনটি সাংবিধানিক পদ নয়?
  1. ক) চেয়ারম্যান, সরকারি কর্ম কমিশন
  2. খ) প্রধান নির্বাচন কমিশনার
  3. গ) চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন
  4. ঘ) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
সঠিক উত্তর:
গ) চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন
উত্তর
সঠিক উত্তর:
গ) চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন
ব্যাখ্যা
প্রধান নির্বাচন কমিশনার, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, চেয়ারম্যান ও সদস্য সরকারি কর্ম কমিশন, ইত্যাদি - বাংলাদেশের সাংবিধানিক পদ।
চেয়ারম্যান, মানবাধিকার কমিশন; চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন; চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ড ইত্যাদি সাংবিধানিক পদ নয়।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
২৪.
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী 'মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক' নিয়োগ দেওয়া হয়?
  1. ক) ১২৭
  2. খ) ১৩৭
  3. গ) ১২৬
  4. ঘ) ১১৮
সঠিক উত্তর:
ক) ১২৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২৭
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের ১২৭ নং অনুচ্ছেদ অনুযায়ী 'মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক' পদের নিয়োগ দেয়া হয়।
১৩৭নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠিত হয়েছে।
১১৮নং অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
২৫.
বর্তমানে ইউনিয়ন পরিষদের সদস্য কতজন?
  1. ক) ১২ জন
  2. খ) ১৩ জন
  3. গ) ২১ জন
  4. ঘ) ১৫ জন
সঠিক উত্তর:
খ) ১৩ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩ জন
ব্যাখ্যা
ইউনিয়ন পরিষদ গঠিত হয় ১ জন চেয়ারম্যান, ৯ জন নির্বাচিত সদস্য এবং ৩ জন সরাসরি ভোটে নির্বাচিত মহিলা সদস্য নিয়ে। অর্থাৎ একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয় সর্বমোট ১৩ জন সদস্য নিয়ে।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
২৬.
একটি মাত্র সংসদীয় আসন রয়েছে-
  1. ক) ঝালকাঠিতে
  2. খ) কক্সবাজারে
  3. গ) মেহেরপুরে
  4. ঘ) খাগড়াছড়িতে
সঠিক উত্তর:
ঘ) খাগড়াছড়িতে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খাগড়াছড়িতে
ব্যাখ্যা
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তিনটি জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে।
জেলাগুলো হলো- রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।
উৎসঃ বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট।
২৭.
বাংলাদেশের জাতীয় সংসদে এ পর্যন্ত কতজন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ দেন?
  1. ক) ১ জন
  2. খ) ২ জন
  3. গ) ৩ জন
  4. ঘ) ৪ জন
সঠিক উত্তর:
খ) ২ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ জন
ব্যাখ্যা
৩১ জানুয়ারি ১৯৭৪ সালে যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো জাতীয় সংসদে কোন বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম ভাষণ দেন।
১৮ জুন ১৯৭৪ সালে ভারতের সাবেক প্রেসিডেন্ট ভিভি গিরি বাংলাদেশের জাতীয় সংসদের ভাষণ দেন।
বাংলাদেশের জাতীয় সংসদে এ পর্যন্ত এই দুজন বিদেশি রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন।
উৎসঃ জাতীয় সংসদের ওয়েবসাইট।
২৮.
কততম সংসদে 'বিশেষ অধিবেশন' আহ্বান করা হয়?
  1. ক) অষ্টম
  2. খ) নবম
  3. গ) দশম
  4. ঘ) একাদশ
সঠিক উত্তর:
ঘ) একাদশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) একাদশ
ব্যাখ্যা
সাংবিধানিক অধিকার অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি।
বর্তমান একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশন টি বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো 'বিশেষ অধিবেশন'।
মুজিব বর্ষকে উদ্দেশ্য করে এই অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
উৎসঃ জাতীয় দৈনিক পত্রিকা।
২৯.
প্রধান নির্বাচন কমিশনারকে শপথবাক্য পাঠ করান-
  1. ক) স্পিকার
  2. খ) মহামান্য রাষ্ট্রপতি
  3. গ) প্রধানমন্ত্রী
  4. ঘ) প্রধান বিচারপতি
সঠিক উত্তর:
ঘ) প্রধান বিচারপতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রধান বিচারপতি
ব্যাখ্যা
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্য, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ইত্যাদি সদস্যদের শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধান বিচারপতি।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৩০.
সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বাইরে থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেয়া যায় কত অংশ?
  1. ক) ১/১০
  2. খ) ১/৫
  3. গ) ১/২০
  4. ঘ) ১/৬
সঠিক উত্তর:
ক) ১/১০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১/১০
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বাইরে থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেয়া যায় এক-দশমাংশ। অর্থাৎ ১০% সংসদ সদস্যের বাইরে থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেয়া যায়।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৩১.
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ঃ১। এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ১ হবে?
  1. ক) ৮ গ্রাম
  2. খ) ৬ গ্রাম
  3. গ) ৪ গ্রাম
  4. ঘ) ৩ গ্রাম
সঠিক উত্তর:
গ) ৪ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ গ্রাম
ব্যাখ্যা

এখানে তামা ও সোনার অনুপাত = ৩ঃ১।
সুতরাং মোট মিশ্রণের অনুপাত = ৩+১ = ৪
মিশ্রণে সোনার অনুপাত = ৩/৪ × ১৬ গ্রাম
= ১২ গ্রাম।
এবং মিশ্রণে তামার অনুপাত = ১/৪ × ১৬ গ্রাম = ৪ গ্রাম।
নতুন মিশ্রণে সোনা মিশাতে হবে, (১২+ক)/৪ = ৪/১
বা, ১২+ক = ১৬
বা, ক = ১৬-১২
বা, ক = ৪ গ্রাম।

৩২.
৬% সরল সুদে ৮০০ টাকার কত বছরের সুদ ৪৮০ টাকা হবে?
  1. ক) ১০ বছর
  2. খ) ১১ বছর
  3. গ) ১২ বছর
  4. ঘ) ১৩ বছর
সঠিক উত্তর:
ক) ১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০ বছর
ব্যাখ্যা

আমরা জানি,
মুনাফা, I = pnr
দেওয়া আছে,
মুনাফা, I = ৪৮০ টাকা
আসল, p = ৮০০ টাকা
সুদের হার, r = ৬/১০০
এবং সময়, n = ?
এখন, I = pnr
বা, n = I/pr
বা, n = ৪৮০/(৮০০×৬/১০০)
বা, n = ৪৮০/৪৮
বা, n = ১০

৩৩.
একটি হেডফোন ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। শতকরা ক্ষতির হার কত?
  1. ক) ৪%
  2. খ) ৫%
  3. গ) ৬%
  4. ঘ) ৭%
সঠিক উত্তর:
খ) ৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫%
ব্যাখ্যা

আমরা জানি, ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
বা, ২০ = ক্রয়মূল্য - ৩৮০
বা, ক্রয়মূল্য = ৩৮০+২০
বা, ক্রয়মূল্য = ৪০০ টাকা।
সুতরাং শতকরা ক্ষতি = ক্ষতি/ক্রয়মূল্য × ১০০
= ২০/৪০০ × ১০০
= ৫%

৩৪.
৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর ও ২ বছর ছিল। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ক) ৫ঃ২
  2. খ) ৭ঃ২
  3. গ) ৭ঃ৩
  4. ঘ) ৮ঃ৩
সঠিক উত্তর:
খ) ৭ঃ২
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭ঃ২
ব্যাখ্যা

প্রশ্নমতে, ৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর ও ২ বছর ছিল। তাহলে, বর্তমানে মায়ের বয়স = (২৭+৩) বছর = ৩০ বছর এবং মেয়ের বয়স = (২+৩) বছর = ৫ বছর।
সুতরাং, ৫ বছর পর মা ও মেয়ের বয়স হবে যথাক্রমে = (৩০+৫) বছর = ৩৫ বছর এবং (৫+৫) বছর = ১০ বছর
সুতরাং মা ও মেয়ের বয়সের অনুপাত হবে = ৩৫ঃ১০
= ৭ঃ২ বছর।

৩৫.
3√5 সংখ্যা একটি-
  1. ক) মৌলিক সংখ্যা
  2. খ) মূলত সংখ্যা
  3. গ) অমূলদ সংখ্যা
  4. ঘ) জটিল সংখ্যা
সঠিক উত্তর:
গ) অমূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
গ) অমূলদ সংখ্যা
ব্যাখ্যা
3√5 সংখ্যা একটি অমূলদ সংখ্যা। কারণ সংখ্যাটিকে দুটি সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায় না।
৩৬.
৩/৫, ১/৪, ২/৩ সংখ্যাগুলোর ল.সা.গু কত?
  1. ক) ১/৬
  2. খ) ৩
  3. গ) ১/৩
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
ঘ) ৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬
ব্যাখ্যা

আমরা জানি, ভগ্নাংশের ল.সা.গু = লবগুলোর ল.সা.গু / হরগুলোর গ.সা.গু।
এখানে, ৩, ১, ২ লবগুলোর ল.সা.গু = ৬ এবং ৫, ৪, ৩ হরগুলোর গ.সা.গু = ১।
সুতরাং ৩/৫, ১/৪, ২/৩ সংখ্যাগুলোর ল.সা.গু = ৬/১ = ৬।

৩৭.
টাকায় ১৫টি লেবু কিনে টাকায় ১০টি বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?
  1. ক) ৩৩.৩৩%
  2. খ) ৫০%
  3. গ) ৬৬.৬৭%
  4. ঘ) ৭৫%
সঠিক উত্তর:
খ) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০%
ব্যাখ্যা

১টি লেবুর ক্রয়মূল্য ১/১৫ টাকা এবং ১ টি লেবুর বিক্রয়মূল্য = ১/১০ টাকা।
লাভ = (১/১০ - ১/১৫) টাকা = (৩-২)/৩০ টাকা = ১/৩০ টাকা।
তাহলে ১/১৫ টাকায় লাভ হয়১/৩০ টাকা
সুতরাং ১০০ টাকায় লাভ হয় ১৫×১০০/৩০ টাকা
= ৫০%

৩৮.
বার্ষিক ১০% সরল সুদে কত টাকা ৫ বছরে সুদে-আসলে ৭৫০ টাকা হবে?
  1. ক) ৪০০ টাকা
  2. খ) ৫০০ টাকা
  3. গ) ৫৫০ টাকা
  4. ঘ) ৬০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০০ টাকা
ব্যাখ্যা

১০০ টাকায় ১ বছরের সুদ ১০ টাকা
১০০ টাকায় ৫ বছরের সুদ (১০×৫) = ৫০ টাকা।
১০০ টাকায় ৫ বছরে সুদে-আসলে হবে (১০০+৫০) = ১৫০ টাকা।
এখন, সুদে-আসলে ১৫০ টাকা হলে আসল ১০০ টাকা।
সুদে-আসলে ১ টাকা হলে আসল ১০০/১৫০ টাকা।
সুদে-আসলে ৭৫০ টাকা হলে আসল ১০০×৭৫০/১৫০ টাকা।
= ৫০০ টাকা।

৩৯.
৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ক) ৫৬
  2. খ) ৫৯
  3. গ) ৬৩
  4. ঘ) ৬৯
সঠিক উত্তর:
ক) ৫৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫৬
ব্যাখ্যা

আমরা জানি,
৪০ থেকে ১০০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭ এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৪১।
সুতরাং সংখ্যা দুটির মধ্যে পার্থক্য = ৯৭ - ৪১
= ৫৬

৪০.
কোন বৃহত্তম সংখ্যার দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
খ) ১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২
ব্যাখ্যা
২৭ - ৩ = ২৪, ৪০ - ৪ = ৩৬ এবং ৬৫ - ৫ = ৬০।
এখন, ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২।
৪১.
হাবিব মার্কেট থেকে ৫০০ টাকার একটি শার্ট কিনল। সে তার বন্ধু শ্যামলের কাছে ৬০০ টাকায় বিক্রয় করল। এতে হাবিব শতকরা কত লাভ করলো?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ৩৩%
সঠিক উত্তর:
ক) ২০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০%
ব্যাখ্যা

আমরা জানি,
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
সুতরাং হাবিবের লাভ = (৬০০-৫০০) = ১০০ টাকা।
সুতরাং শতকরা লাভ = লাভ/ক্রয়মূল্য × ১০০
= ১০০/৫০০ × ১০০
= ২০%

৪২.
মেহেদী সাহেব ৩,৭৩,৮৯৯ টাকা ব্যাংকে জমা রাখলেন। ১০ বছর পর তিনি আসল টাকার ১.৫ অংশ সুদ পেলেন। ব্যাংকে সুদের হার কত?
  1. ক) ১২%
  2. খ) ১৫%
  3. গ) ১৮%
  4. ঘ) ২০%
সঠিক উত্তর:
খ) ১৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫%
ব্যাখ্যা

১০০ টাকার ১০ বছরের সুদ = ১০০×১.৫ = ১৫০ টাকা।
১০০ টাকার ১ বছরের সুদ = ১৫০/১০ টাকা।
= ১৫%

৪৩.
কোনো গ্রামের ২৫,০০০ জনসংখ্যার মধ্যে ১৫০০ জন শিক্ষিত। ঐ গ্রামে শিক্ষিতের হার কত?
  1. ক) ৪%
  2. খ) ৫%
  3. গ) ৬%
  4. ঘ) ৭%
সঠিক উত্তর:
গ) ৬%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬%
ব্যাখ্যা

ঐ গ্রামে শিক্ষিতের হার = ১৫০০ × ১০০/২৫০০০
= ৬%

৪৪.
একটি ঘড়ি ৫৬০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৬০০ টাকা
  2. খ) ৭০০ টাকা
  3. গ) ৮০০ টাকা
  4. ঘ) ৯০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৭০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭০০ টাকা
ব্যাখ্যা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২০% ক্ষতিতে ঘড়ির বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা।
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে ক্রয়মূল্য ১০০×৫৬০/৮০ টাকা
= ৭০০ টাকা।

৪৫.
নিচের কোন ভগ্নাংশটি বড়?
  1. ক) ৩/৭
  2. খ) ২/৫
  3. গ) ৪/৯
  4. ঘ) ১/৩
সঠিক উত্তর:
গ) ৪/৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪/৯
ব্যাখ্যা

৭, ৫, ৯, ৩ সংখ্যা গুলোর ল.সা.গু = ৩১৫
সুতরাং সংখ্যাগুলো = ৩/৭ × ৩১৫ = ৩ × ৪৫ = ১৩৫
আবার, ২/৫ × ৩১৫ = ২ × ৬৩ = ১২৬
আবার, ৪/৯ × ৩১৫ = ৪ × ৩৫ = ১৪০
এবং ১/৩ × ৩১৫ = ১ × ১০৫ = ১০৫
সুতরাং সবচেয়ে বড় ভগ্নাংশটি হচ্ছে = ৪/৯।
আবার ভগ্নাংশগুলোর হর দ্বারা লবকে ভাগ করেও ফলাফল পাওয়া যাবে।

৪৬.
বার্ষিক শতকরা কত টাকা হার সুদে ৯০০ টাকার ৫ বছরের সুদ ১৩৫ টাকা হবে?
  1. ক) ২%
  2. খ) ৩%
  3. গ) ৪%
  4. ঘ) ৫%
সঠিক উত্তর:
খ) ৩%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩%
ব্যাখ্যা

আমরা জানি,
I = pnr
যেখানে, মুনাফা, I = ১৩৫
সময়, n = ৫ বছর
আসল, p = ৯০০ টাকা
এবং সুদের হার, r = ?
এখন, I = pnr/১০০
বা, r = I×১০০/pn
বা, r = ১৩৫×১০০/(৯০০×৫)
বা, r = ৩

৪৭.
ক্রয়মূল্যঃবিক্রয়মূল্য = ৫ঃ৪। এতে শতকরা কত লাভ/ক্ষতি হয়?
  1. ক) ১০%
  2. খ) ১৫%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
সঠিক উত্তর:
গ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০%
ব্যাখ্যা

এখানে ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্যের পরিমাণ কম। তাই ক্ষতি হবে। সুতরাং ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
= ৫-৪ = ১
সুতরাং শতকরা ক্ষতি = ক্ষতি/ক্রয়মূল্য × ১০০
= ১/৫ × ১০০
= ২০%

৪৮.
দুইটি সংখ্যার গুণফল ৪২ এবং বিয়োগফল ১ হলে সংখ্যা দুইটি কত?
  1. ক) ৫ ও ৪
  2. খ) ৬ ও ৫
  3. গ) ৭ ও ৬
  4. ঘ) ৮ ও ৭
সঠিক উত্তর:
গ) ৭ ও ৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭ ও ৬
ব্যাখ্যা

মনে করি, একটি সংখ্যা 'ক' তাহলে অপর সংখ্যা 'খ'
শর্তমতে, ক - খ = ১ ------- (১)
এবং কখ = ৪২।
এখন (ক+খ) = (ক-খ) + ৪ × কখ
বা, (ক+খ) = ১ + ৪ × ৪২
বা, (ক+খ) = ১ + ১৬৮
বা, ক+খ = √১৬৯
বা, ক + খ = ১৩ ------- (২)
(১) + (২) করে পাই,
২ক = ১৪
বা, ক = ৭
সুতরাং ৭ + খ = ১৩
খ = ৬

৪৯.
ক এর ২% এর মান ০.০৩ হলে ক এর মান কত?
  1. ক) ১৫০
  2. খ) ১৫
  3. গ) ০.১৫
  4. ঘ) ১.৫
সঠিক উত্তর:
ঘ) ১.৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১.৫
ব্যাখ্যা

এখানে, ক × ২/১০০ = ০.০৩
বা, ২ক = ৩
বা, ক = ৩/২
বা, ক = ১.৫

৫০.
বা‌র্ষিক ১০% সরল মুনাফায় ১৫০০ টাকার ৩ বছরের মুনাফা কত?
  1. ক) ৪৫০ টাকা
  2. খ) ৫০০ টাকা
  3. গ) ৫৫০ টাকা
  4. ঘ) ৬০০ টাকা
সঠিক উত্তর:
ক) ৪৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৫০ টাকা
ব্যাখ্যা

আমরা জানি,
মুনাফা, I = pnr
দেওয়া আছে,
আসল, p = ১৫০০ টাকা
সুদের হার, r = ১০/১০০
সময়, n = ৩ বছর
এবং মুনাফা, I = ?
এখন, I = pnr
= ১৫০০×৩×১০/১০০
= ৪৫০ টাকা।

৫১.
একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অঙ্ক যথাক্রমে p, q, r হলে সংখ্যাটি হবে-
  1. ক) 100r + 10p + q
  2. খ) 100q + 10r + p
  3. গ) 100p + 10q + r
  4. ঘ) 100p + 10r + q
সঠিক উত্তর:
গ) 100p + 10q + r
উত্তর
সঠিক উত্তর:
গ) 100p + 10q + r
ব্যাখ্যা

এখানে,
শতক, দশক ও একক স্থানীয় অঙ্ক যথাক্রমে p, q, r হলে,
সংখ্যাটি = 100 × p + 10 × q + 1 × r
= 100p + 10q + r

৫২.
একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের মধ্যে ৫৫% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ১০,০০০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে মোট কতজন ভোটার উপস্থিত ছিল?
  1. ক) ৮০,০০০
  2. খ) ১,২০,০০০
  3. গ) ৯০,০০০
  4. ঘ) ১,০০,০০০
সঠিক উত্তর:
ঘ) ১,০০,০০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১,০০,০০০
ব্যাখ্যা

বিজয়ী প্রার্থী পায় ৫৫% ভোট আর পরাজিত প্রার্থী পায় ৪৫% ভোট। সুতরাং ভোটের পার্থক্য = (৫৫-৪৫)% = ১০%
এখানে ১০% = ১০,০০০
তাহলে ১০০% = ১,০০,০০।