পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
আন্তর্জাতিক-০২ - আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্টীয় ক্ষমতা সম্পর্ক, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
লেবাননের বৈরুতে কোন পদার্থের বিস্ফোরণ ঘটেছিল?
  1. ক) অ্যামোনিয়াম ক্লোরাইড
  2. খ) সোডিয়াম সালফেড
  3. গ) অ্যামোনিয়াম সালফেট
  4. ঘ) অ্যামোনিয়াম নাইট্রেট
ব্যাখ্যা
লেবাননের বৈরুতে একটি বন্দরে অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ রাখায় বিস্ফোরণ ঘটেছিল। সার তৈরিতে অ্যামোনিয়াম নাইট্রেট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের জেরে সম্প্রতি প্রবল গণবিক্ষোভের মুখে লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব পদত্যাগ করেন।
.
'আয়া সোফিয়া' কোথায় অবস্থিত?
  1. ক) তুরস্ক
  2. খ) ইরান
  3. গ) ইরাক
  4. ঘ) স্পেন
ব্যাখ্যা
আয়া সোফিয়া তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত। তুরস্কের শীর্ষ প্রশাসনিক আদালত ইস্তাম্বুলের বিখ্যাত আয়া সোফিয়ার জাদুঘরের মর্যাদা নাকচ করার পর এ স্থাপনাকে মসজিদ হিসেবে মুসলিমদের জন্য উন্মুক্ত বলে ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
১ হাজার ৫০০ বছর আগে আয়া সোফিয়া ছিল বিশ্বের সবচেয়ে বড় অর্থোডক্স গির্জা, পরে তা পরিণত হয় মসজিদে, এরও পর একে জাদুঘরে রূপান্তর করা হয়।
সর্বশেষ ২৪ জুলাই ২০২০ তারিখে তুরস্কের ইস্তাম্বুলের বিখ্যাত স্থাপনা আয়া সোফিয়ায় দীর্ঘ ৮৬ বছর পর প্রথমবারের মতো জুমার নামাজ আদায় হয়।
উৎসঃ বিবিসি নিউজ।
.
সম্প্রতি কোন উপত্যকা নিয়ে ভারত ও চীনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল?
  1. ক) বালাকোট
  2. খ) তিব্বত
  3. গ) গালওয়ান
  4. ঘ) হিমাচল
ব্যাখ্যা
লাদাখের গালওয়ান উপত্যাকায় ভারতীয় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ২৪ মে ২০২০ তারিখে চীনা সেনারা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়লে লাদাখের লেহ ও কাশ্মীর থেকে সৈন্য প্রেরণ করে ভারত।
লাদাখের গালওয়ানে ২০২০ সালের ১৫ জুন লাইন অব একচুয়াল কন্ট্রোল বরাবর ভারত ও চীনা সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। এতে ভারতের ২০ জন সৈন্য নিহত এবং চীনের ৪৩ জন সৈন্য নিহত হয়।
উৎসঃ দৈনিক পত্রিকা।
.
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান কে?
  1. ক) গ্রেগ বারক্লে
  2. খ) শশাঙ্ক মনোহর
  3. গ) ইমরান খাজা
  4. ঘ) জহির আব্বাস
ব্যাখ্যা
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান- গ্রেগ বারক্লে। তিনি নিউজিল্যান্ডের অধিবাসী।
উৎসঃ আইসিসির ওয়েবসাইট।
.
পেরুর নতুন প্রেসিডেন্ট (২০২০) কে?
  1. ক) ম্যানুয়েল মেরিনো
  2. খ) মার্টিন ভিজকারা
  3. গ) ফ্রান্সিস্কো সাগাস্তি
  4. ঘ) ওয়াল্টার মার্তোস
ব্যাখ্যা

পেরুতে এক সপ্তাহে ৩ প্রেসিডেন্ট:

৯ নভেম্বর ২০২০ তারিখে পেরুর বিরোধী দলের নিয়ন্ত্রণাধীন কংগ্রেসে দুর্নীতির অভিযোগে অভিশংসিত হন প্রেসিডেন্ট মার্কিন ভিসকারা।
এরপর ১০ নভেম্বর ২০২০ তারিখে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন কংগ্রেসের স্পিকার ম্যানুয়েল মেরিনো। ভিসকারার ক্ষমতারচ্যুতিকে কেন্দ্র করে পেরু জুড়ে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। অন্তর্বর্তী প্রেসিডেন্ট মেরিনো এ বিক্ষোভ দমনে পুলিশি শক্তি প্রয়োগ করলে পরিস্থিতি উল্টে যায়। পুলিশি নিষ্ঠুরতার প্রতিবাদে মেরিনোর নবগঠিত মন্ত্রিসভার ১২ সদস্য পদত্যাগ করলে চাপে পড়ে যান তিনি। এমন পরিস্থিতিতে সংকট মোকাবিলায় তার গৃহীত পন্থা নিয়ে আইন প্রণেতাদের অসন্তোষ ও চাপে ১৫ নভেম্বর ২০২০ তারিখে পদ ছাড়তে বাধ্য হন ম্যানুয়েল মেরিনো।
এরপর ১৭ নভেম্বর ২০২০ নতুন করে অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন ৭৬ বয়সী কংগ্রেস সদস্য ফ্রান্সিস্কো সাগাস্তি। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে তিনি দেশটির তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত দেশটির নেতৃত্ব দেবেন।

উৎস: দৈনিক পত্রিকা।

.
'ফাইজার' ওষুধ কোম্পানি কোন দেশের?
  1. ক) জার্মানি
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) রাশিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
'ফাইজার' মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি। ফাইজার ও জার্মান জৈব প্রযুক্তি কোম্পানি বায়োএনটেক ফার্মা যৌথভাবে তৈরি করেছে ভ্যাকসিন BTN162b2।
উৎসঃ দৈনিক প্রথম আলো।
.
আজারবাইজান-আর্মেনিয়া শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়-
  1. ক) ৬ নভেম্বর ২০২০
  2. খ) ৭ নভেম্বর ২০২০
  3. গ) ৮ নভেম্বর ২০২০
  4. ঘ) ৯ নভেম্বর ২০২০
ব্যাখ্যা
প্রতিবেশী দুই দেশ আজারবাইজান ও আর্মেনিয়া‌র মধ্যে দক্ষিণ ককেশাসের বিতর্কিত অঞ্চল নাগার্নো-কারাবাখ নিয়ে দ্বন্দ্ব অনেক পুরনো।
বিবাদপূর্ণ নাগার্নো-কারাবাখের মালিকানা ঘিরে ২৭ সেপ্টেম্বর ২০২০ সালে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে আজারবাইজান ও আর্মেনিয়া।
৯ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
এই অঞ্চলের প্রধান সম্পদ- দস্তা, কয়লা, স্বর্ণ, মার্বেল, চুনা পাথর ও প্রাকৃতিক ঝরণা।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
.
'এমআই-৬' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) রাশিয়া
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) কাতার
ব্যাখ্যা
'এমআই-৬' যুক্তরাজ্যের সবচেয়ে সক্রিয় গোয়েন্দা সংস্থা। এ গোয়েন্দা সংস্থার কাহিনী নিয়ে জেমস বন্ড অনেক মুভি অভিনয় করেছেন।
.
চীন কোন দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
  1. ক) ইথিওপিয়া
  2. খ) জাম্বিয়া
  3. গ) লাইবেরিয়া
  4. ঘ) জিবুতি
ব্যাখ্যা
পূর্ব আফ্রিকার বাব-এল-মান্দেবের তীরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছোট দেশ জিবুতি। চীন ২০১৭ সালে জিবুতিতে সামরিক ঘাঁটি স্থাপন করে।
ভূরাজনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ার জন্য আগে থেকেই দেশটিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানের সামরিক ঘাঁটি রয়েছে।
উৎসঃ বিবিসি নিউজ।
১০.
'গডস আর্মি' কোন দেশের বিপ্লবী গোষ্ঠী?
  1. ক) মিয়ানমার
  2. খ) জাপান
  3. গ) ফিলিস্তিন
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
'গডস আর্মি' মিয়ানমারের একটি বিপ্লবী গ্রুপ বা গোষ্ঠী। ১৯৯৭ সালে সাউ তুই তুই এটা প্রতিষ্ঠা করেন। এই গোষ্ঠীটি মিয়ানমারের কারেন রাজ্যে তাদের কার্যক্রম চালায়‌। রেড আর্মি জাপানের গেরিলা গোষ্ঠী।
উৎসঃ মিয়ানমার ও জাপানের সরকারি ওয়েবসাইট।
১১.
শ্রীলংকার 'হাম্বানটোটা' বন্দরটি কোন দেশ ৯৯ বছরের জন্য লিজ নিয়েছে?
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
শ্রীলংকার দক্ষিণ কলম্বোতে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাম্বানটোটা গভীর সমুদ্রবন্দর টি ২০১৭ সালের ডিসেম্বরে চীনের নিকট ৯৯ বছরের জন্য লিজ দেয় শ্রীলংকা সরকার। এটি মাগামপুরা মাহিন্দা রাজাপাকসে পোর্ট নামেও পরিচিত। কলম্বো বন্দরের পরে এ বন্দরটি শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর।
১২.
১৭৮৩ সালে প্যারিস চুক্তির দ্বিতীয় চুক্তিটি স্বাক্ষরিত হয় যে দুটি দেশের মধ্যে-
  1. ক) যুক্তরাষ্ট্র ও জার্মানি
  2. খ) রাশিয়া ও যুক্তরাজ্য
  3. গ) ফ্রান্স ও যুক্তরাজ্য
  4. ঘ) যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
ব্যাখ্যা

প্যারিস চুক্তি - ১৭৮৩ (Treaty of Paris - 1783)
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা/বিপ্লবী যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে ফ্রান্সের প্যারিসে ব্রিটিশদের সাথে বিবাদমান পক্ষ সমূহের যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় তাকে প্যারিস চুক্তি - ১৭৮৩ বলে।
⤇ ১৭৮৩ সালে প্যারিসে বিবাদমান পক্ষগুলোর মধ্যে চারটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বিবাদমান পক্ষগুলোর (আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডস্‌) মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
⤇ ১৭৭৮ সাল থেকে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের Continental Congress - এর প্রতিনিধিরা শান্তি আলোচনা শুরু করে। এই প্রতিনিধি দলের সদস্য ছিলেন - জন এডামস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন জে, থমাস জেফারসন ও হেনরি লরেন্স। ১৭৮২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড শেলবর্ন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে ঐক্যমত্যে পৌঁছান এবং চুক্তির খসড়া প্রস্তুত করেন।
⤇ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিতীয় চুক্তিটি স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য, চুক্তিটি স্বাক্ষরিত হয় - ১৭৮৩ সালের ৩ সেপ্টেম্বর।
এই সময় মোট ৪টি চুক্তি স্বাক্ষরিত হয়।

উৎসঃ হিস্টরি.কম

১৩.
২০১৫ সালে ইরানের সাথে মােট কয়টি দেশের পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৭টি
ব্যাখ্যা
১৪ জুলাই ২০১৫ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সাথে আর ছয়টি দেশের মধ্যে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়।
দেশগুলাে হলাে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য (চীন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া) এবং জার্মানি (P5 + 1)।
এছাড়াও ইউরােপিয়ান ইউনিয়ন সাথে ছিল।
তবে যুক্তরাষ্ট্র একতরফাভাবে নিজেদের ৮ মে ২০১৮ সালে এ চুক্তি থেকে প্রত্যাহার করে নেয়।
উৎসঃ বিবিসি নিউজ।
১৪.
নিচের কোন দেশের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক নাই?
  1. ক) বাহরাইন
  2. খ) জর্ডান
  3. গ) ইয়েমেন
  4. ঘ) মিশর
ব্যাখ্যা
ইসরাইলের সাথে প্রথম আরব দেশ হিসেবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে মিশর, দ্বিতীয় আরব দেশ জর্ডান, তৃতীয় আরব দেশ আরব আমিরাত এবং চতুর্থ আরব দেশ হিসেবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাহরাইন।
ইয়েমেনের সাথে ইসরাইলের কোন কূটনৈতিক সম্পর্ক নাই।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং বিবিসি নিউজ।
১৫.
সম্প্রতি 'টু প্লাস টু' বৈঠকে অংশ নেয়া দেশ-
  1. ক) ভারত ও রাশিয়া
  2. খ) ফ্রান্স ও যুক্তরাজ্য
  3. গ) কাতার ও রাশিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র ও ভারত
ব্যাখ্যা
গত ২৬ অক্টোবর ২০২০ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার ভারত সফরে আসেন। তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে বার্ষিক 'টু প্লাস টু' বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে ২৭ অক্টোবর ২০২০ সালে দু'পক্ষের মধ্যে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসেবে স্বাক্ষরিত হয় একটি প্রতিরক্ষা চুক্তি। চুক্তিটির নামঃ Basic Exchange and Cooperation Agreement (BECA)।
উৎসঃ দৈনিক প্রথম আলো।
১৬.
Black Lives Matter কী?
  1. ক) একটি গ্রন্থের নাম
  2. খ) একটি এনজিওর নাম
  3. গ) একটি পানীয়র নাম
  4. ঘ) বর্ণবাদ বিরোধী আন্দোলন
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের আফ্রো-কৃষ্ণাঙ্গদের সামাজিক সংগঠন হলো 'Black Lives Matter'। ২০১৩ সালে আলিসিয়া গার্জাসহ ৩ জন সমাজকর্মী এই সংগঠন প্রতিষ্ঠা করেন।
১৭.
পরমাণু অস্ত্র পরীক্ষারোধ আলোচনার প্রস্তাবক দেশ-
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) ভারত
  3. গ) আর্জেন্টিনা
  4. ঘ) ব্রাজিল
ব্যাখ্যা
পরমাণু অস্ত্র পরীক্ষারোধ আলোচনার প্রস্তাবক দেশ অস্ট্রেলিয়া। পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণের লক্ষ্যে চুক্তিটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় ১০ সেপ্টেম্বর ১৯৯৬ সালে। বাংলাদেশ চুক্তিটি অনুমোদন করে ২০০০ সালে। ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া চুক্তি স্বাক্ষর করেনি। চীন, মিশর, ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১৮.
'গ্লোবাল জিরো' কী নিয়ে কাজ করে?
  1. ক) অস্ত্রধারীদের নিয়ে গঠিত একটি জোট
  2. খ) কার্বনের পরিমাণ শূন্যে নামিয়ে আনার কর্মসূচি
  3. গ) অস্ত্রবিরোধীদের নিয়ে গঠিত একটি জোট
  4. ঘ) পরমাণু অস্ত্রকে শূন্যে নামিয়ে আনার কর্মসূচি
ব্যাখ্যা
গ্লোবাল জিরো হলো ২৫ বছরের মধ্যে বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্তকরণ কর্মসূচি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১৯.
মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র কোনটি?
  1. ক) ICBM
  2. খ) ABM
  3. গ) NTBT
  4. ঘ) INF
ব্যাখ্যা
Intermediate-Range Nuclear Force (INF) হচ্ছে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র।
Anti-Ballistic Missile (ABM) হচ্ছে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।
Inter-Continental Ballistic Missile (ICBM) হচ্ছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র।
২০.
আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ক) ২০২০ সালে
  2. খ) ২০১৩ সালে
  3. গ) ২০০৭ সালে
  4. ঘ) ২০০১ সালে
ব্যাখ্যা
আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা (OPCW- Organization for the Prohibition of Chemical Weapons) প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে।
এর সদরদপ্তর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত। এটি ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
২০২০ সালে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম শান্তিতে নোবেল পুরস্কার পান।
২০০৭ সালে আইপিসিসি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ‌এবং
২০০১ সালে জাতিসংঘ শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
উৎসঃ OPCW ও সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
২১.
গ্লোবাল ফায়ারপাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী সামরিক ব্যয়ে শীর্ষ দেশ?
  1. ক) চীন
  2. খ) রাশিয়া
  3. গ) ভারত
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুসারে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। তাদের সামরিক ব্যয় ৭৫০ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। তাদের সামরিক ব্যয় ২৩৭ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে সৌদি আরব।
উৎসঃ গ্লোবাল ফায়ারপাওয়ারের ওয়েবসাইট।
২২.
নিউইয়র্কে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমি-
  1. ক) ওয়েস্ট পয়েন্ট
  2. খ) স্যান্ডহার্স্ট
  3. গ) ইউকুসোক
  4. ঘ) সুবিক বে
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমী ওয়েস্ট পয়েন্ট।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৃহত্তম মার্কিন নৌঘাঁটি ছিল ফিলিপাইনের 'সুবিক বে'। ১৯৯১ সালে এই নৌঘাঁটিটি বন্ধ করে দেয়া হয়।
ব্রিটিশ সেনাবাহিনীর প্রাথমিক অফিসার প্রশিক্ষণ কেন্দ্র স্যান্ডহার্স্ট।
প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদরদপ্তর জাপানের ইউকোসুকে অবস্থিত।
উৎসঃ যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
২৩.
ইন্টারফ্যাক্স কি?
  1. ক) ইন্টারনেটের মাধ্যমে ফ্যাক্স পাঠানো
  2. খ) যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নাম
  3. গ) অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার নাম
  4. ঘ) রাশিয়ার সরকারি বার্তা সংস্থা
ব্যাখ্যা
ইন্টারফ্যাক্স রাশিয়ার সরকারি বার্তা সংস্থা। মিখাইল কমোসার এর প্রতিষ্ঠাতা। এর সদরদপ্তর মস্কোতে অবস্থিত।
অপরদিকে ফ্যায়ারফক্স যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা।
উৎসঃ রাশিয়ার সরকারি ওয়েবসাইট।
২৪.
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের উদ্ভাবক দেশ-
  1. ক) রাশিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ইরান
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের উদ্ভাবক দেশ যুক্তরাষ্ট্র। আক্রমণকারী ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য এটি ব্যবহার করা হয়।
এছাড়াও যুক্তরাষ্ট্রের আরও কিছু ক্ষেপণাস্ত্র- ট্রাইডেন্ট, টমাহক ইত্যাদি।
উৎসঃ যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
২৫.
নিচের কোনটি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান?
  1. ক) টর্নেডো
  2. খ) জেভলিন
  3. গ) স্টেলথ
  4. ঘ) টাইফুন
ব্যাখ্যা
স্টেলথ যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। এটি রাডারের নজর এড়াতে সক্ষম জঙ্গিবিমান। এছাড়াও যুক্তরাষ্ট্রের অন্যান্য যুদ্ধবিমান- এফ-১৬, সি-১৩০ ও বি-৫২ ইত্যাদি।
টর্নেডো, জেভলিন, টাইফুন, হান্টার, হারিকেন, গ্লাডিয়েটর, ক্যামেরন ইত্যাদি যুক্তরাজ্যের যুদ্ধবিমান।
উৎসঃ সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
২৬.
জেনেভা চুক্তি-১৯৫৪ তে স্বাক্ষরকারী দেশ-
  1. ক) জার্মানি ও যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র ও ব্রিটেন
  3. গ) ফ্রান্স ও ভিয়েতনাম
  4. ঘ) রাশিয়া ও যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
২০ জুলাই, ১৯৫৪ সালে স্বাক্ষরিত হয় জেনেভা চুক্তি-১৯৫৪। এই চুক্তির পক্ষদ্বয় ছিল ফ্রান্স ও ভিয়েতনাম।
এই চুক্তির ফলে উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
২৭.
ভারতের 'মিজোরাম' রাজ্যের রাজধানী কোথায়?
  1. ক) দিসপুর
  2. খ) ইটানগর
  3. গ) কোহিমা
  4. ঘ) আইজল
ব্যাখ্যা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের স্বাধীনতাকামী সাতটি রাজ্য একত্রে সেভেন সিস্টারস হিসেবে পরিচিত। রাজ্যগুলাে হলাে—আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল, মনিপুর, মেঘালয় ও মিজোরাম। ৭টি রাজ্যের আয়তন ইন্ডিয়ার মােট আয়তনের ৭ শতাংশ।
ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যসমূহ ও রাজধানীঃ
১. আসাম -- দিসপুর
২. মিজোরাম -- আইজল
৩. অরুনাচল -- ইটানগর
৪. মেঘালয় -- শীলং
৫. ত্রিপুরা -- আগরতলা
৬. মণিপুর -- ইম্ফল এবং
৭. নাগাল্যান্ড -- কোহিমা
উৎসঃ Live MCQ Content (upcoming)
২৮.
'অ্যাস্ট্রাজেনেকা' (AstraZeneca) কোন দেশের ওষুধ কোম্পানি?
  1. ক) রাশিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ভারত
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
'অ্যাস্ট্রাজেনেকার' ব্রিটিশ ওষুধ কোম্পানি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার নাম AZD1222। এ টিকা ৭০-৯০% কার্যকর।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার কোম্পানির উদ্ভাবিত করোনা ভাইরাসের ৩ কোটি ডোজ টিকা কিনতে ৫ নভেম্বর ২০২০ তারিখে চুক্তি করে সরকার।
ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে এনে এ টিকা সরকার কে সরবরাহ করবে দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
দুই ডোজ করে এ টিকা দেড় কোটি মানুষকে দেয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ডের এ টিকা অনুমোদন দেয়ার পরপরই বাংলাদেশে আসবে।
উৎসঃ দৈনিক প্রথম আলো।
২৯.
'পানমুনজন' হচ্ছে-
  1. ক) দুই কোরিয়ার সীমান্তবর্তী নদীর নাম
  2. খ) কোরিয়া ও চীনের সীমানা
  3. গ) চীন ও ভারতের বিরোধপূর্ণ অঞ্চল
  4. ঘ) দুই কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম
ব্যাখ্যা
দুই কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম পানমুনজন। এই স্থানে ঐতিহাসিক বৈঠকে কিম জং উন এবং মুন জে ইন ঘোষণা দিলেন আর নয় যুদ্ধ। দুই কোরিয়ার দুই নেতা ঘোষণা দিলেন কোরিয়া যুদ্ধের সমাপ্তির। সম্মেলন শেষে কিম এবং মুন ‘কোরিয় উপদ্বীপে শান্তি, সমৃদ্ধ এবং একত্রিভূতকরণ সংক্রান্ত পানমুনজন যৌথ ঘোষণা’য় স্বাক্ষর করেন।