পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়32 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
Part -1: English Grammar: Topics: 1. Sentence Correction [The Tense, Verb, Preposition, Determiner, Gender, Number and Subject-Verb-Agreement] 2. Words (Part - 2) [Spelling, Word Meaning, Antonym, Synonym of the Word I to Q] সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন] -------------------- পার্ট – ২: বাংলাদেশ বিষয়াবলি টপিকসমূহ: ১. বাংলাদেশের সরকার ব্যবস্থা: আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার। ২. বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ। উৎস: পৌরনীতি ও সমাজবিজ্ঞান বিষয়ক বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), সংশ্লিষ্ট ওয়েবসাইট, বাংলাপিডিয়া ও যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
I do not care ___ you. (Fill in the blank)
  1. ক) of
  2. খ) for
  3. গ) into
  4. ঘ) to
সঠিক উত্তর:
খ) for
উত্তর
সঠিক উত্তর:
খ) for
ব্যাখ্যা
• কোনোকিছু গ্রাহ্য করা বোঝাতে care for ব্যবহৃত হয়।
Example: I do not care for you.

আবার,
কোনোকিছুর প্রতি যত্ন নেওয়া বোঝাতে care of ব্যবহৃত হয়।
Example: Take care of your health.

Source: Applied English Grammar and composition, P.C DAS.
.
Choose the correct sentence.
  1. ক) He was a witch.
  2. খ) The lad asked his mother to give him food.
  3. গ) King Lear decided to divide his kingdom among his three daughters, the three princes.
  4. ঘ) The authoress was very pleased with Jerry for his service to him.
সঠিক উত্তর:
খ) The lad asked his mother to give him food.
উত্তর
সঠিক উত্তর:
খ) The lad asked his mother to give him food.
ব্যাখ্যা
অপশন-খ ছাড়া সবগুলোতে Gender ব্যবহারে ভুল হয়েছে।
সঠিক বাক্যগুলো হবে:
He was a wizard (যাদুকর).   [witch- যাদুকরনী/ ডাইনী]
The lad (বালক) asked his mother to give him food.
King Lear decided to divide his kingdom among his three daughters, the three princesses. (রাজকন্যা)
The authoress (লেখিকা) was very pleased with Jerry for his service to her.
.
Which one is correct?
  1. ক) Indegenous
  2. খ) Commamorate
  3. গ) Pneomonia
  4. ঘ) Parallel
সঠিক উত্তর:
ঘ) Parallel
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Parallel
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নের সঠিক বানান হচ্ছে parallel.
- parallel (adjective) শব্দের অর্থ - সমান্তরাল।

Others correct spelling:
Indigenous (adjective) -  দেশজ, দেশজাত।
Pneumonia (noun) - ফুসফুস প্রদাহ।
Commemorate (verb intransitive) - স্মৃতি রক্ষা করা।

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
I opened the door as soon as I ____ the bell.
  1. ক) have heard
  2. খ) was hearing
  3. গ) heard
  4. ঘ) hearing
সঠিক উত্তর:
গ) heard
উত্তর
সঠিক উত্তর:
গ) heard
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে heard.

• As soon as যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- As soon as এর পূর্বে ও পরের tense একই হয়।
- অর্থাৎ as soon as এর পূর্বের অংশ past indefinite tense হলে পরের অংশও past indefinite tense হবে।
Example: I opened the door as soon as I heard the bell.

Source: Applied English Grammar and composition, P.C DAS.
.
Which word gives the opposite meaning of 'Mollify'?
  1. ক) Allay
  2. খ) Aggravate
  3. গ) Comfort
  4. ঘ) Solace
সঠিক উত্তর:
খ) Aggravate
উত্তর
সঠিক উত্তর:
খ) Aggravate
ব্যাখ্যা
Mollify (verb transitive)

English Meaning: To make someone less angry or upset, or to make something less severe or gentler.
Bangla Meaning: শান্ত/প্রশমিত করা; নরম/কোমল করা।
Other Forms: Mollification [মলিফিকেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] প্রশমন; নিবৃত্তিকরণ; নরমকরণ।

Synonyms: Soothe (শান্ত বা প্রশমিত করা), Allay (লাঘব করা), Soften (কোমল, মৃদু করা বা হওয়া), Comfort (আরাম, স্বস্তি), Solace (সান্তনা দেয়া)।
Antonyms: Enrage (রাগানো; ক্রুদ্ধ করা), Inflame (উত্তেজিত/ক্রুদ্ধ করা বা হওয়া), Aggravate (উত্ত্যক্ত/প্রকোপিত করা), Incite (খেপানো), Worsen (অধিকতর মন্দ হওয়া)।

Example Sentence: 
1. I made the introduction mostly to mollify the woman who looked like she'd rather shoot us than hear our
story.
2. All the efforts to mollify the woman went in vain.

Source: Live MCQ Lecture.
.
Fill in the gap with the right tense: I _____ a new bicycle last week.
  1. ক) have bought
  2. খ) have been buying
  3. গ) bought
  4. ঘ) had bought
সঠিক উত্তর:
গ) bought
উত্তর
সঠিক উত্তর:
গ) bought
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে Past Indefinite Tense নির্দেশক শব্দ last week থাকায় সঠিক উত্তর হচ্ছে bought.

• বাক্যে verb এর Past form বসে নিচের কয়েকটি নির্দেশক শব্দ থাকলে-
 yesterday, ago, last, last night, last week, last month, as soon as ইত্যাদি।

Source: Applied English Grammar and composition, P.C DAS.
.
Fill in the blank with correct choice: How much did you ____ the book?
  1. ক) pay
  2. খ) paid
  3. গ) pay for
  4. ঘ) pay on
সঠিক উত্তর:
গ) pay for
উত্তর
সঠিক উত্তর:
গ) pay for
ব্যাখ্যা
- প্রশ্নোক্ত বাক্যের শূন্যস্থানে pay for বসবে। 
pay for:
- এর ইংরেজি অর্থ: To make a payment for something.
- মূল্য পরিশোধ করা বোঝাতে pay এর পরে for বসে।

Source: Applied English Grammar and composition, P.C DAS.
.
Fill in the blank with appropriate word in the sentence: I look forward to _____.
  1. ক) be met you soon.
  2. খ) be meet you.
  3. গ) meet you soon.
  4. ঘ) meeting you soon.
সঠিক উত্তর:
ঘ) meeting you soon.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) meeting you soon.
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে meeting you soon.

• Use of Look forward: 
- Look forward এরপর to + verb + ing বসে।

Example: 
- I am looking forward to seeing you.
- My friend is looking forward to going to London.

• এছাড়াও mind, cannot help, could not help, with a view to, look forward to ইত্যাদি শব্দের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়।

Source: CLIFFS TOEFL.
.
Synonym of the word 'Perfidious' is -
  1. ক) Unfaithful
  2. খ) Treacherous
  3. গ) Disloyal
  4. ঘ) All of these
সঠিক উত্তর:
ঘ) All of these
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of these
ব্যাখ্যা
Perfidious (adjective)

English Meaning: Unable to be trusted, or showing no loyalty.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) বিশ্বাসঘাতক; দুরাচারী।

Synonyms: Untrustworthy (অবিশ্বাসযোগ্য), Disloyal (অবাধ্য; বিশ্বাসঘাতক), Unfaithful (অবিশ্বস্ত).
Antonyms: Faithful (বিশ্বস্ত), Loyal (বিশ্বাসী ও অনুগত).

Other Forms:
- Perfidiously (adverb)
- Perfidiousness (noun)

Example Sentence: ‘She described the new criminal bill as a perfidious attack on democracy.’

Reference: Live MCQ Lecture
১০.
Which of these sentences is correct?
  1. ক) Would you mind to close the door?
  2. খ) Would you mind closing the door?
  3. গ) Would you mind to closing the door?
  4. ঘ) Would you mind to be closed the door?
সঠিক উত্তর:
খ) Would you mind closing the door?
উত্তর
সঠিক উত্তর:
খ) Would you mind closing the door?
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে Would you mind closing the door?.

• বাক্যে যদি mind, cannot help, could not help, with a view to, look forward to ইত্যাদি শব্দের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়।
• correct sentence: Would you mind closing the door?
- উল্লেখিত বাক্যে নিয়মানুযায়ী mind এর পর verb 'close' + ing বসায় সঠিক।

Source: CLIFFS TOEFL.
১১.
It is time ____ the work.
  1. ক) did
  2. খ) doing
  3. গ) does
  4. ঘ) to do
সঠিক উত্তর:
ঘ) to do
উত্তর
সঠিক উত্তর:
ঘ) to do
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে to do.

• Structure:
- It is time, it is high time ইত্যাদির পর Subject থাকলে Verb টির Past Tense হয় ।
- It is time, it is high time এর পর subject না থাকলে to + Verb হয় ।
Example:
It is high time we discussed the matter.
It is time to do the work.

Source: Applied English Grammar and composition, P.C DAS.
১২.
Which word is synonymous to 'Mitigate'?
  1. ক) Aggravate
  2. খ) Reduce
  3. গ) Raise
  4. ঘ) Intensify
সঠিক উত্তর:
খ) Reduce
উত্তর
সঠিক উত্তর:
খ) Reduce
ব্যাখ্যা
Mitigate (verb transitive)        
English Meaning: To make something less severe or less unpleasant.
Bangla Meaning: তীব্রতা, প্রচণ্ডতা বা বেদনা হ্রাস করা; উপশমিত করা।

Synonyms: Reduce (কমানো; হ্রাস করা), Soothe (শান্ত বা প্রশমিত করা), Relieve (স্বস্তি দেওয়া), Extenuate (গুরুত্ব হ্রাস করা), Palliate (প্রশমন করা)। 
Antonyms: Aggravate (প্রকোপ অধিকতর বৃদ্ধি করা), Increase (বাড়া বা বাড়ানো), Intensify (তীব্রতর/গাঢ়তর/তীক্ষ্ণতর করা বা হওয়া), Enhance (বৃদ্ধি করা বা বাড়ানো), Raise (ওঠানো)।

Source: Live MCQ Lecture
১৩.
I waited ____ him for two hours.
  1. ক) for
  2. খ) on
  3. গ) of
  4. ঘ) in
সঠিক উত্তর:
ক) for
উত্তর
সঠিক উত্তর:
ক) for
ব্যাখ্যা
- কারো জন্যে বা কোনোকিছু পেতে অপেক্ষা করা অর্থে wait for ব্যবহৃত হয়।
Example: I waited for him for two hours.

আবার,
সেবা করা অর্থে wait এর পর on বসে।
Example: The nurse waited on the patient.

Source: Applied English Grammar and composition, P.C DAS.
১৪.
He always _____ in the class.
  1. ক) spoken
  2. খ) speaks
  3. গ) spoke
  4. ঘ) speak
সঠিক উত্তর:
খ) speaks
উত্তর
সঠিক উত্তর:
খ) speaks
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে speaks.

• সাধারণত নিয়মানুযায়ী:
- If যুক্ত কোনো বাক্যে যদি always, regularly, sometimes, often, generally, daily, everyday, occasionally, usually, normally ইত্যাদি থাকে আর তা যদি হয় without any mention of time তাহলে verb হবে present indefinite.
Example:
He always speaks in the class.
She takes fast food daily.
My father reads the Daily Star every morning.

Source: SSC Programme, Open University.
১৫.
Which sentence is the correct one?
  1. ক) All on a sudden, I saw five deers running swiftly.
  2. খ) A flock of sheeps is grazing in the field.
  3. গ) Sheep are humble animals.
  4. ঘ) None of above
সঠিক উত্তর:
গ) Sheep are humble animals.
উত্তর
সঠিক উত্তর:
গ) Sheep are humble animals.
ব্যাখ্যা
• Deer, sheep, cannon, taka ইত্যাদির Singular ও Plural form একই। এ হিসেবে ‘ক’ ও ‘খ’ ভুল।
- জাতিবাচক শব্দ হিসেবে কোন article ছাড়া plural noun ব্যবহার করা শুদ্ধ। এ হিসেবে ‘গ’ সঠিক।
১৬.
Which is the correct one?
  1. ক) What kind of man you are?
  2. খ) What kind of a man you are?
  3. গ) What kind of man are you?
  4. ঘ) What kind of a man are you?
সঠিক উত্তর:
গ) What kind of man are you?
উত্তর
সঠিক উত্তর:
গ) What kind of man are you?
ব্যাখ্যা
• What kind of, what sort of, what type of ইত্যাদির পর Noun এর আগে a/an বসে না।
- তাছাড়া বাক্যটি Interrogative হওয়ায় Auxiliary Verb- Subject এর আগে বসবে।
- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - What kind of man are you?
১৭.
Elmee prefers mutton ____ beef.
  1. ক) than
  2. খ) to
  3. গ) from
  4. ঘ) for
সঠিক উত্তর:
খ) to
উত্তর
সঠিক উত্তর:
খ) to
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর- prefers to
• Use of Prefer:
- prefer এর পরে দুটি noun থাকলে দুটি noun এর মাঝে তুলনা বুঝালে তখন than না বসে to বসে। 
• Example: 
- He prefers milk to tea.
- Elmee prefers mutton to beef.

Source: CLIFFS TOEFL.
১৮.
Fill in the blank 'He deals ___ rice.
  1. ক) with
  2. খ) in
  3. গ) of
  4. ঘ) from
সঠিক উত্তর:
খ) in
উত্তর
সঠিক উত্তর:
খ) in
ব্যাখ্যা
• কোনো ব্যবসা করা বোঝাতে deal in ব্যবহৃত হয়।
Example: He deals in rice.

আবার,
ভালো আচরণ বা ব্যবহার বোঝাতে deal with ব্যবহৃত হয়।
Example: He deals well with the customers.
সুতরাং সঠিক উত্তর হচ্ছে deal in.

Source: Applied English Grammar and composition, P.C DAS.
১৯.
Choose the correct sentence -
  1. ক) A black and white cow is grazing in the field.
  2. খ) A black and white cow are grazing in the field.
  3. গ) A black and white cows are grazing in the field.
  4. ঘ) A black and a white cow is grazing in the field.
সঠিক উত্তর:
ক) A black and white cow is grazing in the field.
উত্তর
সঠিক উত্তর:
ক) A black and white cow is grazing in the field.
ব্যাখ্যা
• A black and white cow বললে একটি কালো-সাদা গরু বুঝায়, এক্ষেত্রে verb singular (is/was) হবে;
- অন্যদিকে A black and a white cow বললে একটি লাল গরু এবং একটি সাদা গরু অর্থাৎ দুইটি গরু বোঝায়, এক্ষেত্রে verb plural (are/were) হবে।
- তাই এখানে Correct sentence: ‘A black and white cow is grazing in the field’
২০.
Find out the sentence which has no error.
  1. ক) The sceneries of Sajek are charming.
  2. খ) The passenger lost his luggages.
  3. গ) The wages of sin is death.
  4. ঘ) I have bought a lot of furnitures.
সঠিক উত্তর:
গ) The wages of sin is death.
উত্তর
সঠিক উত্তর:
গ) The wages of sin is death.
ব্যাখ্যা
• furniture, scenery, luggage ইত্যাদির গঠন সবসময় Singular হয় এবং এদের পর Singular Verb ব্যবহৃত হয়।
- আর wages (পরিণাম) দেখতে plural মনে হলেও অর্থগতভাবে এটি Singular এবং এর পর Singular Verb ব্যবহৃত হয়।
২১.
Fill in the blank 'He was admitted ____ class- VI.
  1. ক) to
  2. খ) into
  3. গ) with
  4. ঘ) for
সঠিক উত্তর:
ক) to
উত্তর
সঠিক উত্তর:
ক) to
ব্যাখ্যা
• কোথাও বা কোনোকিছুতে ভর্তি হওয়া বোঝাতে admit to ব্যবহৃত হয়।
Example: 'He was admitted to class- VI.

আবার,
• প্রবেশাধিকার দেওয়া অর্থে admit into ব্যবহৃত হয়।
Example: He was admitted into the room.
সুতরাং সঠিক উত্তর হচ্ছে admit to.

Source: Applied English Grammar and composition, P.C DAS.
২২.
সাংবিধানিক প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) পারমাণবিক শক্তি কমিশন
  2. খ) জাতীয় রাজস্ব বোর্ড
  3. গ) বাংলাদেশ বিনিয়োগ বোর্ড
  4. ঘ) এটর্নি জেনারেলের কার্যালয়
সঠিক উত্তর:
ঘ) এটর্নি জেনারেলের কার্যালয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এটর্নি জেনারেলের কার্যালয়
ব্যাখ্যা
- বাংলাদেশের সংবিধানের আওতায় বেশ কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে।
- এই সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশ সরকারের আইনি প্রতিষ্ঠান হিসেবে সরকারের আইনি কার্যক্রম পরিচালনা করে থাকে।

সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ:-  
- জাতীয় সংসদ।
- সুপ্রিম কোর্ট। 
-নির্বাচন কমিশন।
- বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
- এটর্নি জেনারেলের কার্যালয়।
- কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ।

উৎস:- জাতীয় তথ্য বাতায়ন।
২৩.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন?
  1. ক) ১৬ ডিসেম্বর ১৯৭২
  2. খ) ১১ জানুয়ারি ১৯৭১
  3. গ) ২৬ মার্চ ১৯৭২
  4. ঘ) ১২ জানুয়ারি ১৯৭২
সঠিক উত্তর:
ঘ) ১২ জানুয়ারি ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২ জানুয়ারি ১৯৭২
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের কয়েকদিনের মধ্যেই মুজিবনগর প্রশাসনের সিনিয়র
আমলাবৃন্দ ঢাকায় এসে প্রশাসনের নিয়ন্ত্রণভার গ্রহণ করেন।
- ২২ ডিসেম্বর মুজিবনগর সরকারের সদস্যবৃন্দ ঢাকায় আসেন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তিলাভের পর লন্ডন-দিল্লি হয়ে ১০-০১-৭২ তারিখে বঙ্গবন্ধু ঢাকায় প্রত্যাবর্তন করেন।
- ঢাকায় ফেরার পরদিন (১১.১.৭২ তারিখ রাতে) বঙ্গবন্ধু বাংলাদেশের ‘অন্তবর্তীকালীন শাসনতন্ত্র আদেশ, ১৯৭২’ জারি করেন।
- এই আদেশের মাধ্যমে বাংলাদেশে সংসদীয় সরকার পদ্ধতি প্রতিষ্ঠিত হয়।
- ১২ জানুয়ারি বঙ্গবন্ধু প্রধান বিচারপতির কাছে প্রথমে দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং পরে পদত্যাগ করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
- এভাবেই বঙ্গবন্ধু বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব লাভ করেন।
- তখন বাংলাদেশের প্রেসিডেন্ট নিযুক্ত হন বিচারপতি আবু সাঈদ চৌধুরী।
- প্রধান বিচারপতি মনোনীত হন বিচারপতি আবু সাদাত মোঃ সায়েম।
- ১২ জানুয়ারি বঙ্গবন্ধু ১২ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করেন।

উৎস:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম , বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৪.
প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি সন্নিবেশিত হয়েছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে?
  1. ক) ১২২
  2. খ) ১১৮
  3. গ) ১৩৭
  4. ঘ) ১১৭
সঠিক উত্তর:
ঘ) ১১৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১১৭
ব্যাখ্যা
- প্রজাতন্ত্রের  কর্মে নিযুক্ত ব্যক্তিবর্গের চাকুরি সংক্রান্ত বিষয়াদি, অর্থদন্ড বা অন্য দন্ডের বিষয়ে প্রশাসনিক ট্রাইব্যুনাল নিস্পত্তি করে থাকে।
-  এ আদালতের এখতিয়ার রয়েছে এমন কোন বিষয়ে অন্য কোন আদালত কোন কার্যক্রম  গ্রহণ বা রায় দিতে পারে না। 
- অনুচ্ছেদ ১১৭(২) অনুযায়ী কোন ক্ষেত্রে এই অনুচ্ছেদের অধীন কোন প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হলে অনুরূপ ট্রাইব্যুনালের এখতিয়ারের অন্তর্গত কোন বিষয়ে অন্য কোন আদালত কোনরূপ কার্যধারা গ্রহণ করবেন না বা কোন আদেশ প্রদান করবেন না।
- বিদ্যমান বিচার কাঠামো ছাড়াও জাতীয় সংসদ আইনের মাধ্যমে আরও এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন বা বিলোপ করতে পারে।
- সংসদ আইনের দ্বারা কোন ট্রাইব্যুনালের সিদ্ধান্ত পুনর্বিবেচনা বা অনুরূপ সিদ্ধান্তের বিরুদ্ধে আপীলের বিধান করতে পারবে।

উৎস:- বাংলাদেশের সংবিধান।
২৫.
তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে?
  1. ক) পঞ্চদশ সংশোধনী
  2. খ) ষষ্ঠদশ সংশোধনী
  3. গ) ত্রয়োদশ সংশোধনী
  4. ঘ) চতুর্থ সংশোধনী
সঠিক উত্তর:
ক) পঞ্চদশ সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
ক) পঞ্চদশ সংশোধনী
ব্যাখ্যা
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে।
- পঞ্চদশ সংশোধনী আইন  সংবিধান আইন ২০১১ (পঞ্চদশ সংশোধনী) পাস হয় ২০১১ সালের ২৫ জুন।
- এই সংশোধনী দ্বারা সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয় এবং রাষ্টীয় মুলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়।
- এই সংশোধনীর মাধ্যমে দেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেয়া হয়।
 - এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করা হয়।
- সংবিধানে ৭ অনুচ্ছেদের পরে ৭ (ক) ও ৭ (খ) অনুচ্ছেদ সংযোজন করে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্টীয় ক্ষমতা দখলের পথ রুদ্ধ করা হয়। 

উৎস:- বাংলাপিডিয়া। 
২৬.
বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদের সভাপতি কে?
  1. ক) রাষ্ট্রপতি
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) পরিকল্পনামন্ত্রী
  4. ঘ) অর্থমন্ত্রী
সঠিক উত্তর:
খ) প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
- বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জাতীয় নীতি ও উদ্দেশ্য সম্বলিত উন্নয়ন কর্মসূচি অনুমোদনের জন্য দেশের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ।
- এ পরিষদ কর্তৃক প্রণীত লক্ষ ও উদ্দেশ্য অনুযায়ী সাধারণত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের নিজ নিজ পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করে।
- মন্ত্রিপরিষদের সকল সদস্য এ পরিষদের সদস্য থাকেন।
প্রধানমন্ত্রী তথা সরকার প্রধান পরিষদের সভায় সভাপতিত্ব করেন।
প্রয়োজন মাফিক পরিষদের সভা আহবান করা হয়।
- কোনো নির্দিষ্ট সভার আলোচ্য বিষয়ের গুরুত্ব বা প্রকৃতি অনুসারে সভায় কারা উপস্থিত থাকবেন তা নির্ধারিত হয়।
- প্রথম পর্যায়ে মন্ত্রিপরিষদ বিভাগ এনইসির সচিবালয় হিসেবে কাজ করত।
- পরবর্তীকালে এ সচিবালয় পরিকল্পনা কমিশনে স্থানান্তরিত হয়।
- জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যাবলির মধ্যে রয়েছে: (১) পঞ্চবার্ষিক পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও সকল অর্থনৈতিক নীতি প্রণয়নে সামগ্রিক দিগনির্দেশনা দান; (২) নীতি, কর্মসূচি ও পরিকল্পনা চূড়ান্তকরণ ও অনুমোদন; (৩) উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; (৪) আর্থসামাজিক উন্নয়নের জন্য বিবেচ্য সকল ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ ও সিদ্ধান্ত গ্রহণ; (৫) জাতীয় অর্থনৈতিক পরিষদের দায়িত্ব সম্পাদনের ক্ষেত্রে সহায়তা  প্রদানের নিমিত্তে প্রয়োজনীয় কমিটি নিয়োগ করা।

উৎস:-  বাংলাপিডিয়া।
২৭.
ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত হয়?
  1. ক) ৬টি
  2. খ) ৮টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
ঘ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪টি
ব্যাখ্যা
ময়মনসিংহ বিভাগ:-
- বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ হলো ময়মনসিংহ।
- জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা মোট ৪টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত।
- ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার সময় থেকে ২০১৫ সালের ১৩ অক্টোবর পর্যন্ত এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ঢাকা বিভাগের অংশ ছিল।
- ঢাকা বিভাগকে ভেঙ্গে দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহে এক কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৪৭ জনসংখ্যা এবং এই বিভাগের আয়তন ১০ হাজার ৫৮৪ বর্গকিলোমিটার।
- নবগঠিত ময়মনসিংহ বিভাগের চারটি জেলার মধ্যে রয়েছে মোট ২৪টি সংসদীয় আসন, উপজেলা ৩৫টি, থানা ৩৭টি, পৌরসভা ২৬টি, ইউনিয়ন ৩৫২টি, এবং গ্রাম ৭ হাজার ৩০টি।
- জনসংখ্যার ঘনত্ব: ১০১০ জন প্রতিবর্গ কি:মি:। আয়তনে সবচেয়ে বড় জেলা: ময়মনসিংহ (৪,৩৯৪.৫৭ বর্গ কি:মি:) এবং আয়তনে সবচেয়ে ছোট জেলা: শেরপুর (১,৩৭৬.৬৭ বর্গ কি:মি:)।
 
উৎস:- জাতীয় তথ্য বাতায়ন।
২৮.
পার্বত্য চট্রগ্রাম এলাকার জেলা কয়টি?
  1. ক) ১১টি
  2. খ) ১০টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৯টি
সঠিক উত্তর:
গ) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩টি
ব্যাখ্যা
- পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি, ১৯৯৭  বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চুক্তি।
-১৯৯৭ সালের ২ ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রাক্কালে মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে পাহাড়ি জনগণের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পূর্ণ স্বায়ত্তশাসন এবং সাংস্কৃতিক ও ভাষাগত পরিচিতির স্বীকৃতি সম্পর্কিত কতিপয় দাবি পেশ করেন।
- পাহাড়ি জনগণের দাবি মেনে নিতে সরকারের ব্যর্থতার ফলে তাদের স্বার্থ রক্ষার লক্ষ্যে ১৯৭৩ সালের মার্চ মাসে লারমার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নামে একটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে।
- পরবর্তী সময়ে এর সঙ্গে যোগ হয় শান্তি বাহিনী নামে একটি সামরিক শাখা।
- ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের মধ্যে শান্তি বাহিনী সামরিক দিক থেকে অধিকতর সংগঠিত হয়।
- সরকার ১৯৭৯ সালে ঐ অঞ্চলে বাঙালি বসতি স্থাপনের এক কর্মসূচি গ্রহণ করে।
- এই কর্মসূচি ছিল পার্বত্য জনগণের প্রথাগত জুমিয়া অধিকারের পরিপন্থী।
- ১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদে একটি আইন পাশ করে সরকার রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান তিনটি জেলায় স্থানীয় সরকার পরিষদ গঠন করে।
- প্রত্যেক পরিষদের প্রধান ছিলেন চেয়ারম্যান।
- পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি পাহাড়ি জনগণের বিশেষ অবস্থান ও মর্যাদার স্বীকৃতি দিয়েছে।
- এই শান্তিচুক্তির আওতায় তিন পার্বত্য জেলার স্থানীয় সরকার পরিষদ সমন্বয়ে একটি আঞ্চলিক পরিষদ গঠন করা হয়েছে।

উৎস:- বাংলাপিডিয়া।
২৯.
অমর একুশে ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
  1. ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়
  2. খ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  3. গ) ঢাকা বিশ্ববিদ্যালয়
  4. ঘ) চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
খ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
খ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
- অমর একুশ ভাস্কর্যটি বাংলাদেশের ভাষা আন্দোলনের স্মৃতিপূর্ণমূলক ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম একটি ভাস্কর্য।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ২টি গুরুত্বপূর্ণ ভাস্কর্য রয়েছে।
- কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রয়েছে ‘সংসপ্তক’ এবং সামাজিক বিজ্ঞান ভবনের সামনে রয়েছে ‘অমর একুশে’
-‘অমর একুশে’ ভাস্কর্যটি  শিল্পী জাহানারা পারভীন নির্মাণ করেন।

উৎস:- বাংলাপিডিয়া।
৩০.
বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত আছে?
  1. ক) একনায়কতন্ত্র
  2. খ) সংসদীয়
  3. গ) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
  4. ঘ) রাষ্ট্রপতি শাসিত
সঠিক উত্তর:
খ) সংসদীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) সংসদীয়
ব্যাখ্যা
-১৯৭৫ সাল থেকে ১৯৯১ রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা চালু ছিল।
- এ ধরনের ব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন। 
- এ ব্যবস্থায় রাষ্ট্রের নির্বাহী প্রধান সংসদের নিকট দায়বদ্ধ থাকেন না।
- ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধানে চতুর্থ সংশোধনীর মাধ্যমে এ ব্যবস্থা বলবৎ করা হয়। 
-কিন্তু ১৯৯১সালের ১০ আগস্ট দ্বাদশ সংশোধনীর মাধ্যমে তা বাতিল করা হয়। 
-পুনরায় সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা কার্যকর হয়।
- ফলে রাষ্ট্রপতি নামমাত্র রাষ্ট্রপ্রধান কিন্তু সরকার প্রধান নন। 

উৎস:- পৌরনীতি ও নাগরিকতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩১.
নাটোরের দিঘাপতিয়া জমিদার বাড়িটি এখন কী নামে পরিচিত?
  1. ক) উত্তরা গণভবন
  2. খ) বঙ্গভবন
  3. গ) গণভবন
  4. ঘ) উত্তরবঙ্গ সংসদ ভবন
সঠিক উত্তর:
ক) উত্তরা গণভবন
উত্তর
সঠিক উত্তর:
ক) উত্তরা গণভবন
ব্যাখ্যা
- দিঘাপতিয়া রাজবাড়ি আঠারো শতকে নির্মিত দিঘাপতিয়া মহারাজাদের বাসস্থান।
- দয়ারাম রায় (১৬৮০-১৭৬০) এ রাজবংশের  প্রতিষ্ঠিাতা।
- বর্তমানে এটি ব্যবহূত হয় উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস হিসেবে।
- নাটোর শহর থেকে প্রায় ২.৪ কিমি দূরে প্রাসাদটি অবস্থিত।
- নাটোর-বগুড়া মহাসড়ক থেকে একটি সংযোগসড়কের মাধ্যমে প্রাসাদটিতে যাওয়া যায়।
- দয়ারাম রায় দিঘাপতিয়া প্রাসাদের মূল অংশ ও এর সংলগ্ন আরও কিছু ভবন নির্মাণ করেন।
- ৪৩ একর জায়গা জুড়ে বিস্তৃত প্রাসাদ এলাকাটি একটি পরিখা ও উচু প্রাচীরবেষ্টিত।
- এর পূর্ব পার্শ্বে রয়েছে একটি চারতলাবিশিষ্ট পিরামিডাকৃতির প্রবেশ দ্বার।
- এটি উপরের দিকে ক্রমশ সরু হয়ে একটি ঘড়িবিশিষ্ট টাওয়ারে শেষ হয়েছে।
- এটি আরও বৈশিষ্ট্যমন্ডিত হয়েছে তিন তলার সারিবদ্ধ খিলানপথ ও সর্বোচ্চ তলার ঘড়ির পাশে দুটি বৃত্তাকার চক্রের উপস্থিতিতে।
- এক তলা পূর্বমুখী প্রধান প্রাসাদ ব্লকটি ৩০.৪৮ মিটার দীর্ঘ ফাসাদে সমৃদ্ধ।
- ইংরেজি ‘ই’ অক্ষরের আদলে নির্মিত প্রাসাদটির সম্মুখভাগে রয়েছে সামনের দিকে অভিক্ষিপ্ত তিনটি বারান্দা যার মাঝেরটি দু’প্রান্তের দুটি অপেক্ষা বেশ লক্ষণীয়ভাবেই অভিক্ষিপ্ত। 

উৎস:- বাংলাপিডিয়া।
৩২.
ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের সরকারি বাসভবন ছিল-
  1. ক) লালবাগ
  2. খ) আহসান মঞ্জিল
  3. গ) বড়কাটরা
  4. ঘ) কার্জন হল
সঠিক উত্তর:
খ) আহসান মঞ্জিল
উত্তর
সঠিক উত্তর:
খ) আহসান মঞ্জিল
ব্যাখ্যা
আহসান মঞ্জিল:- 
- আহসান মঞ্জিল  বুড়িগঙ্গা নদীর তীরে কুমারটুলি এলাকায় ঢাকার নওয়াবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি ,বর্তমানে জাদুঘর।
- মুগল আমলে এখানে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতউল্লাহর রঙমহল ছিল।
- পরে তাঁর পুত্র মতিউল্লাহর নিকট থেকে রঙমহলটি ফরাসিরা ক্রয় করে এখানে একটি বাণিজ্য কুঠি স্থাপন করে।
- ১৮৩০ সালে খাজা আলীমুল্লাহ ফরাসিদের নিকট থেকে কুঠিবাড়িটি কিনে নেন এবং প্রয়োজনীয় সংস্কার সাধন করে এটি নিজের বাসভবনে পরিণত করেন।
- এ বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশলী প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল।
- ১৮৫৯ সালে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে ১৮৭২ সালে সমাপ্ত হয়।
- আবদুল গনি তাঁর পুত্র খাজা আহসানুল্লাহ র নামানুসারে ভবন এর নামকরণ করেন আহসান মঞ্জিল।
- ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রঙমহল এবং পূর্বেকার ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল।
-  নওয়াব আহসানুল্লাহ অন্দরমহলটি পুনর্নির্মাণ এবং রঙমহলটি মেরামত করান।
- পরে নওয়াব আহসানুল্লাহ তা সংস্কার করিয়ে নিয়েছিলেন।
- আহসান মঞ্জিল দেশের একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন।
- ১ মিটার উচু বেদির উপর স্থাপিত দ্বিতল প্রাসাদ ভবনটির আয়তন ১২৫.৪ মি x ২৮.৭৫মি। নিচতলায় মার্বেল পাথরে শোভিত।
- খাজা সলিমুল্লাহ তাঁর যাবতীয় রাজনৈতিক কর্মকান্ড এ প্রাসাদ থেকেই পরিচালনা করেছেন। 
- আহসান মঞ্জিলের ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ সরকার ভবনটিকে সংস্কার করে জাদুঘরে পরিণত করার উদ্যোগ নেয়।
- ১৯৮৫ সালে আহসান মঞ্জিল ও সংলগ্ন চত্বর অধিগ্রহণ করা হয়।
-গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তরের দায়িত্বে এর সংস্কার কাজ সমাপ্ত হয় ১৯৯২ সালে। 

উৎস:- বাংলাপিডিয়া।
৩৩.
অতীশ দীপঙ্কর বর্তমান কোন জেলার অধিবাসী ছিলেন?
  1. ক) ঢাকা
  2. খ) মুন্সিগঞ্জ
  3. গ) মানিকগঞ্জ
  4. ঘ) ব্রাহ্মণবাড়িয়া
সঠিক উত্তর:
খ) মুন্সিগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
খ) মুন্সিগঞ্জ
ব্যাখ্যা
- অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান (৯৮০-১০৫৩) বৌদ্ধ পন্ডিত, ধর্মগুরু ও দার্শনিক।
- দশম-একাদশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি পন্ডিত দীপঙ্কর শ্রীজ্ঞান ৯৮০ খ্রিস্টাব্দে বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে এক রাজপরিবারে জন্মগ্রহণ করেন।
- পিতা কল্যাণশ্রী এবং মাতা প্রভাবতী দেবী।
- তাঁর বাল্যনাম ছিল চন্দ্রগর্ভ।
- মায়ের নিকট এবং স্থানীয় বজ্রাসন বিহারে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি বিখ্যাত বৌদ্ধ গুরু জেতারির নিকট  বৌদ্ধধর্ম ও শাস্ত্রে উচ্চশিক্ষা লাভ করেন।
- এ সময় তিনি সংসারের প্রতি বিরাগবশত গার্হস্থ্যজীবন ত্যাগ করে ধর্মীয় জ্ঞানার্জনের সঙ্কল্প করেন।
- এ উদ্দেশ্যে তিনি পশ্চিম ভারতের কৃষ্ণগিরি বিহারে গিয়ে রাহুল গুপ্তের শিষ্যত্ব গ্রহণ করেন এবং বৌদ্ধশাস্ত্রের আধ্যাত্মিক গুহ্যবিদ্যায় শিক্ষালাভ করে ‘গুহ্যজ্ঞানবজ্র’ উপাধিতে ভূষিত হন।
- মগধের ওদন্তপুরী বিহারে মহাসাংঘিক আচার্য শীলরক্ষিতের নিকট দীক্ষা গ্রহণের পর তাঁর নতুন নামকরণ হয় ‘দীপঙ্কর শ্রীজ্ঞান’।
- একত্রিশ বছর বয়সে তিনি আচার্য ধর্মরক্ষিত কর্তৃক সর্বশ্রেষ্ঠ ভিক্ষুদের শ্রেণিভুক্ত হন।
- পরে দীপঙ্কর মগধের তৎকালীন শ্রেষ্ঠ আচার্যদের নিকট কিছুকাল শিক্ষালাভ করে শূন্য থেকে জগতের উৎপত্তি এ তত্ত্ব (শূন্যবাদ) প্রচার করেন। 

উৎস:- বাংলাপিডিয়া।
৩৪.
বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
  1. ক) জাতীয় জাদুঘর
  2. খ) বরেন্দ্র গবেষণা জাদুঘর
  3. গ) মহাস্থানগড় জাদুঘর
  4. ঘ) ময়নামতি জাদুঘর
সঠিক উত্তর:
খ) বরেন্দ্র গবেষণা জাদুঘর
উত্তর
সঠিক উত্তর:
খ) বরেন্দ্র গবেষণা জাদুঘর
ব্যাখ্যা
- বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জাদুঘর।
- এটি বরেন্দ্র রিসার্চ সোসাইটির একটি বড় অর্জন।
- অক্ষয়কুমার মৈত্রেয়, রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রত্নস্থল আবিষ্কারের লক্ষ্যে শরৎকুমার ১৯১০ সালের এপ্রিলে দেওপাড়া, পালপাড়া, মালঞ্চ, জগপুর, ইটাহার, চবিবশনগর, মান্দইল, কুমারপুর, খেতুর ও বিজয়নগর পরিদর্শন করেন।
- তাঁরা মান্দইল থেকে চন্ডীর কয়েকটি প্রমাণসাইজ মূর্তিসহ প্রায় ৩২টি ভাস্কর্য সংগ্রহ করতে সক্ষম হন।
- ১৯১১ সালে বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংগৃহীত সকল দুষ্প্রাপ্য ও অনন্য নমুনা কলকাতার ভারতীয় জাতীয় জাদুঘর দাবি করলে বরেন্দ্র জাদুঘরের অস্তিত্ব বিপন্ন   হওয়ার উপক্রম হয়। 
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলা প্রশাসন জাদুঘরটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিকট অর্পণ করার ব্যাপারে প্রাদেশিক সরকারের ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়।
- হস্তান্তর পত্র যথারীতি স্বাক্ষরিত হয় এবং ১৯৬৪ সালের ১০ অক্টোবর এটি আইন সম্মত উপায়ে বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যায়।
- বিশ্ববিদ্যালয় জাদুঘর পরিচালনার সকল আর্থিক দায়িত্ব গ্রহণ করে।
- বরেন্দ্র গবেষণা জাদুঘরের সংগ্রহের মধ্যে রয়েছে পাথর ও ধাতুনির্মিত ভাস্কর্য, খোদিত লিপি, মুদ্রা, মৃৎপাত্র ও পোড়ামাটির ফলক, অস্ত্রশস্ত্র, আরবি ও ফারসি দলিলপত্র, চিত্র, বইপত্র ও সাময়িকী এবং সংস্কৃত ও বাংলা পান্ডুলিপিসমূহ।

উৎস:- বাংলাপিডিয়া। 
৩৫.
বাংলাদেশ ফল গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
  1. ক) বগুড়া
  2. খ) রাজশাহী
  3. গ) গাজীপুর
  4. ঘ) পাবনা
সঠিক উত্তর:
খ) রাজশাহী
উত্তর
সঠিক উত্তর:
খ) রাজশাহী
ব্যাখ্যা
- বাংলাদেশের রাজশাহী জেলার বিনোদপুরে ফল গবেষণা ইনস্টিটিউট অবস্থিত।
- ১৯৭৬ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপকেন্দ্র হিসেবে এ প্রতিষ্ঠানটি স্থাপিত হয়।
- মসলা গবেষণা কেন্দ্র বগুড়া জেলার শিবগঞ্জ।
- ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর জেলার জয়দেবপুর ।
- ডাল গবেষণা ইনস্টিটিউট পাবনা জেলার ঈশ্বরদী।

উৎস:- কৃষি তথ্য সার্ভিস।