পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়38 minutes
মোট প্রশ্ন৩৮
সিলেবাস
পরীক্ষা - ১৪: রিভিশন পরীক্ষা i) English Language and Literature- ২৫ ii) আন্তর্জাতিক বিষয়াবলী - ২০ iii) বাংলা সাহিত্য ও ব্যাকরণ - ২৫ iv) বাংলাদেশ বিষয়াবলি - ৩০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৩৮ প্রশ্ন

.
Who of the among denominated Shakespeare as 'Poet of Human Nature'?
  1. Queen Elezabeth
  2. Dr. Samuel Johnson
  3. William Wordsworth
  4. G. B Shaw
সঠিক উত্তর:
Dr. Samuel Johnson
উত্তর
সঠিক উত্তর:
Dr. Samuel Johnson
ব্যাখ্যা
• Shakespeare:
• William Shakespeare is widely known as The Bard of Avon , National Poet of England এবং The Great Dramatist of All Time.
- Dr. Samuel Johnson Shakespeare কে Poet of Human Nature হিসাবেও আখ্যায়িত করেছেন। 
- William Shakespeare was an English dramatist.
- He was born on 23 April, 1564 AD and died on 23 April, 1616 AD.
- Birth place: Stratford Avon.
- '1590-1616' is called the Shakespearean period.
- Shakespeare's wife name- Anne Hathaway.

• Shakespeare তাঁর সাহিত্যি জীবনে মোট ১৫৪ টি Sonnet এবং  ৩৭টি Drama লিখেছেন।
- তাঁর সাহিত্য কর্মগুলোর মধ্যে অধিক পরিচিত এবং পঠিত হচ্ছে তাঁর Drama গুলো
- Drama গুলো Tragedy and Comedy এই দুইভাগে বিভক্ত। 

• Notable works: 
• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis,
- The Phoenix and the Turtle,
- A Lover's Complaint.

• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream etc.

Source: Britannica.
.
What does 'Doggerel' mean in English Literature?
  1. A kind of drama that portrays the meaninglessness of human existence.
  2. A lower kind of poem on trivial subject.
  3. A kind of drama that provides sensational entertainment.
  4. A bitter satire in prose or verse that ridicules and attack a person or group.
সঠিক উত্তর:
A lower kind of poem on trivial subject.
উত্তর
সঠিক উত্তর:
A lower kind of poem on trivial subject.
ব্যাখ্যা
• Doggerel 
English Meaning: A lower kind of poem on trivial subject having rough and monotonous rhyme or Comic verses composed in non-traditional rhythm
Bangla Meaning: অনিয়মিত ছন্দের মূল্যহীন বা হালকা মেজাজের কবিতা; প্রহসন।

• অন্য অপশন গুলোর মধ্যে -
ক) A kind of drama that portrays the meaninglessness of human existence - Black Comedy or Dark comedy.
গ) A kind of drama that provides sensational entertainment - Melodrama.
ঘ) A bitter satire in prose or verse that ridicules and attack a person or group
(কোনো ব্যক্তিকে তীব্রভাবে ব্যঙ্গ করে রচিত কোনো রচনা) - Lampoon.

Source: Live MCQ Lecture and An ABC by Dr M Mofizar Rahman.
.
What is the synonym of the word 'Appal'?
  1. Provide
  2. Request
  3. Terrify
  4. Cheat
সঠিক উত্তর:
Terrify
উত্তর
সঠিক উত্তর:
Terrify
ব্যাখ্যা
• Appal (verb): 
English Meaning - To make someone have strong feelings of shock or of disapproval; greatly dismay or horrify.
Bengali Meaning - আতঙ্কিত করা; বিতৃষ্ণ করা; মর্মাহত করা। 

অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Provide - যথাযথ প্রস্তুতি গ্রহণ করা; প্রতিপালন/ভরণপোষণ করা; সংস্থান/সৎকার করা।
খ) Request - অনুরোধ।
গ)Terrify - আতঙ্কিত করা।
ঘ) Cheat - ঠকানো; প্রতারণা করা।

Source: Cambridge Dictionary Merriam, Oxford learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
.
In which of the following sentences 'after' is used as an adverb?
  1. Soon after he sailed to India.
  2. He shut the door after him when he left the house.
  3. You missed the train after all.
  4. After dinner, we left for home.
সঠিক উত্তর:
Soon after he sailed to India.
উত্তর
সঠিক উত্তর:
Soon after he sailed to India.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Soon after he sailed to India - বাক্যে after adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।
- following in time or place বা পরবর্তীকালে; তারপর অর্থে after হচ্ছে adverb.
- More examples:
1.That was in 1996. Soon after, I heard that he'd died.
2. I could come next week, or the week after.
3.And they all lived happily ever after.

অন্য দিকে, 
• After (Conjunction)
- after শব্দটি conjunction হিসেবে যখন ব্যবহার হয়, তখন এর পরে একটি clause (Subject + finite verb) বসে;
- after যখন preposition হিসেবে ব্যবহার হয়, তখন এর পরে একটি noun/noun phrase অথবা verb+ing বসে।
- We left the theatre after the movie had finished.’ বাক্যটিতে after এর পরে একটি clause বসেছে।
- অতএব, এখানে ‘after’ conjunction.

• After (preposition)

- তবু; তা সত্ত্বেও অর্থে - You missed the train after all.
- পশ্চাতে; পিছে: He shut the door after him when he left the house.

• After dinner, we left for home - এই বাক্যে ‘after’ preposition এর কাজ করছে।
- এখানে After শব্দটি dinner - noun এর পূর্বে বসে বাক্যের অন্য শব্দের সাথে এর সম্পর্ক স্থাপন করেছে তাই এখানে after একটি Preposition.

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

.
Choose the correct antonym of the word 'Repeal'?
  1. Rescind
  2. Approve
  3. Annul
  4. Negate
সঠিক উত্তর:
Approve
উত্তর
সঠিক উত্তর:
Approve
ব্যাখ্যা
• Repeal (Verb-transitive)
English Meaning:
Bangla Meaning: (আইন সম্বন্ধীয়) বাতিল করা; প্রত্যাহার করা।

• অন্য অপশন গুলোর মধ্যে -
ক) Rescind - (আইন, চুক্তি ইত্যাদি) বাতিল করা।
খ) Approve - আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা. সমর্থন করা।
গ) Annul - আইন, চুক্তি প্রভৃতি রদ করা বা বাতিল করা; (কোনো সামাজিক বিয়ে বা অনুরূপ কিছুকে) অসিদ্ধ বা অকার্যকর ঘোষণা করা।
ঘ) Negate - (আনুষ্ঠানিক) অস্বীকার/অপলাপ করা; রদ/বাতিল করা।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Approve শব্দটি Repeal এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Merriam-Webster Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
.
“It is a far, far better thing that I do, than I have ever done; it is a far, far better rest I go to than I have ever known.”
- This is quoted by -
  1. John Keats
  2. P. B Shelley
  3. Charles Dickens
  4. Ben Jonson
সঠিক উত্তর:
Charles Dickens
উত্তর
সঠিক উত্তর:
Charles Dickens
ব্যাখ্যা
• “It is a far, far better thing that I do, than I have ever done; it is a far, far better rest I go to than I have ever known.”
- This is quoted by - Charles Dickens.
- উক্তিটি তাঁর বিখ্যাত উপন্যাস 'A Tale of Two Cities' এর অন্যতম প্রধান চরিত্র Sydney Carton এর করা।
- The last line in A Tale of Two Cities is Canton's final line before being led to his execution. 
- উপন্যাসটির পর্দা নামে যখন সিডনী কার্টন কে নিয়ে যাওয়া হচ্ছে গ্যালোটিনের দিকে আর তিনি মনে মনে বলছেন এই উপন্যাসের শেষ উক্তিটি  - It is a far, far better thing that I do, than I have ever done; it is a far, far better rest that I go to, than I have ever known.” - যার মাধ্যমে লুসির প্রতি তার ভালোবাসার চূড়ান্ত এবং শেষ নিদর্শন দেখতে পায় দর্শকরা। 

• 'A Tale of Two Cities' is one of the most famous Victorian novel by Charles Dickens.
- Historical Novel এই Novel টিতে দুইটি city - 'London and Pairs' ঘিরে কাহিনী গড়ে উঠেছে।
-  The story is set in the late 18th century against the background of the French Revolution.
- The French Revolution, for his sprawling tale of London and revolutionary Paris, the novel offers more drama than accuracy.
- এর প্রথম লাইনটি বেশ জনপ্রিয় এবং ব্যতিক্রম ধারার: “It was the best of times, it was the worst of times,” and for Carton's last speech.

• এই novel এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ - 
- Sydne Carton,
- Lucie Manette,
- Chrales Darnay,
- Dr. Alexandre Manette,
- Madame Defarge.

• Charles Dickens: 
- তিনি একজন British novelist
- He is generally considered the greatest of the Victorian era.

• Notable work:
- A Christmas Carol,
- A Tale of Two Cities,
- All the Year Round,
- American Notes,
- Barnaby Rudge,
- Bleak House,
- David Copperfield,
- Dombey and Son,
- Great Expectations,
- Hard Times,
- Little Dorrit.

Source: Britannica.
.
'The End of the Affair' is one of the famous creations of -
  1. Graham Grenee
  2. H. G. Wells
  3. Herman Melville
  4. Aldous Huxley
সঠিক উত্তর:
Graham Grenee
উত্তর
সঠিক উত্তর:
Graham Grenee
ব্যাখ্যা
• 'The End of the Affair' is one of the famous creations of - Graham Greene.
-  ১৯৫১ সালে প্রকাশিত এই হচ্ছে  psychological realism অর্থাৎ, মনস্তাত্ত্বিক বাস্তববাদের উপর রচিত।
- এটি পাঁচটি বই নিয়ে গঠিত।
- উপন্যাসটিতে যুদ্ধে লিপ্ত লন্ডনের দৃশ্যপট দেখতে পাওয়া যায়।
- The narrator, Maurice Bendrix, হচ্ছেন একজন তিক্ত ব্যঙ্গাত্মক ঔপন্যাসিক, যার একজন বিবাহিত মহিলা Sarah Miles এর সাথে পাঁচ বছরের সম্পর্ক ছিল।
- একসিন Sarah, Bendri কে তার নিজের এপার্টমেন্ট এর সামনে বোমা হামলার পর অসাড় অবস্থায় পরে থাকতে দেখে তাকে মৃত বলে ধারণা করে।
 - ঈশ্বরে অবিশ্বাসকারী সারাহ তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যদি Bendric, যদি বেঁচে থাকেন তাহলে সে Bendrix কে ছেড়ে দিবেন এবং ধর্মসেবায় নিজেকে নিয়োজিত করবেন।
- এমন সময়ই Bendrix এর অজ্ঞান অবস্থা থেকে জেগে উঠে ঘরে প্রবেশ করেন আর তারপর থেকেই Sarah এর religious journey শুরু হতে দেখা যায়।
- she breaks off the affair with Bendrix, railing against God even as she begins to take religious instruction.
- Gradually she comes to a profound religious faith.
- Despite its religious theme, the novel was considered to be scandalous because of its realistic and sympathetic portrayal of the adulterous Sarah.

Major Characters: 
- Maurice Bendrix,
- Sarah Miles,
- Henry Miles,
- Richard Smythe,
- Mr. Parkis.

Graham Greene (2 October 1904 – 3 April 1991):
-In full Henry Graham Greene.
-English novelist, short-story writer, playwright, and journalist whose novels treat life’s moral ambiguities in the context of contemporary political settings.
- প্রাইজের জন্য বেশ কয়েকবার মনোনীত হয়েও শেষ পর্যন্ত তিনি নোবেল প্রাইজ পান নি।
- তবে অনেক নামীদামি পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে।

Notable works:
- Brighton Rock
- The Power and the Glory (1940)
- The End of the Affair
- A Burnt-Out Case
- The Comedians
- Our Man in Havana
- The Quiet American
- The Human Factor
- Stamboul Train.
- It's a Battlefield
- The Heart of the Matter

Source: Britannica
.
Super Mario is more iconic than most other game characters. (Make it positive)
  1. No other game character is as iconic as Super Mario.
  2. Very few game characters are as iconic as Super Mario.
  3. No other game character are as iconic as Super Mario.
  4. Very few game characters is as iconic as Super Mario.
সঠিক উত্তর:
Very few game characters are as iconic as Super Mario.
উত্তর
সঠিক উত্তর:
Very few game characters are as iconic as Super Mario.
ব্যাখ্যা
• Than most other / than few other যুক্ত Comparative Degree কে Positive Degree তে রূপান্তর করার নিয়ম:
- প্রথমে Very few + most other/few other এর পরের অংশ বসে
- এরপর verb এর plural form হয়
- তারপর so/as + Comparative এর Positive form + as + প্রদত্ত sentence এর subject বসে

• নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে -  
Comparative: Super Mario is more iconic than most other game characters.
Positive: Very few game characters are as iconic as Super Mario.

• অন্যদিকে, 
• Than all other / than any other যুক্ত comparative degree কে Positive করতে হলে এর Structure:
- No other + Object + verb + as/so + (Positive Degree) + as + Subject.

• Comparative:
- Super Mario is more iconic than any other game character.
- Super Mario is more iconic than all other game characters.
- Positive: No other game character is as iconic as Super Mario.
.
Their dedication to learning was spontaneous. Here 'learning' is a/an -
  1. Present participle
  2. Perfect participle
  3. Gerund
  4. Present continuous
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun
- Gerunds don’t describe action—they act as nouns.

•  একটি বাক্যে Gerund বিভিন্ন অবস্থানে বসতে পারে।
- বাক্যে verb + ing যুক্ত word যদি বাক্যের preposition এর পরে object হিসেবে বসে, তবে তা সাধারনত Gerund হবে।
- “Their dedication to learning was spontaneous..” বাক্যটিতে preposition এর object হিসেবে learning একটি Gerund হবে।
১০.
They helped each other. (Make it passive)
  1. Each other was helped by them.
  2. They were helped by each other.
  3. Each of them was helped by the other.
  4. Each other helped themselves.
সঠিক উত্তর:
They were helped by each other.
উত্তর
সঠিক উত্তর:
They were helped by each other.
ব্যাখ্যা
• Reciprocal pronoun (each other, one another) যুক্ত active voice কে passive এ পরিণত করার সময় -
- Pronoun গুলো কখনোই subject হিসেবে বসবে না। 
- অর্থাৎ, এদের subject এবং object এর স্থান অপরিবর্তিত থাকে।
-  tense অনুযায়ী auxiliary verb + main verb এর past participle form বসে।

• Active structure: Subject + verb +reciprocal object.
• Passive: Subject অপরিবর্তিত + tense অনুযায়ী auxiliary verb + main verb এর past participle form + reciprocal pronoun.

• সুতরাং, নিয়মানুযায়ী, সঠিক উত্তর - They were helped by each other.
১১.
They want to restore the castle _______ its former glory.
  1. to
  2. into
  3. at
  4. in
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - to.
- Complete sentence: They want to restore the castle to its former glory.

• Restore (to):
English Meaning: To return something or someone to an earlier good condition or position:
Bangla Meaning: ফিরিয়ে দেওয়া।

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
১২.
'A person who thinks and acts independently of and differently from others' is called -
  1. Malingerer
  2. Venerable
  3. Maverick
  4. Recluse
সঠিক উত্তর:
Maverick
উত্তর
সঠিক উত্তর:
Maverick
ব্যাখ্যা
• Maverick (noun)
English Meaning: A person who thinks and acts independently of and differently from others.
Bangla Meaning: 
(১) মালিকের ছাপবিহীন অবস্থায় পথে পথে ঘুরে বেড়ায় এমন গোবৎস; (লাক্ষণিক) পথে পথে ঘুরে বেড়ায় এমন লোক।
(২) গোঁড়া নয় এমন লোক।

• অন্য অপশন গুলোর মধ্যে -
• Malingerer (noun)
English Meaning: A person who pretends to be ill in order to avoid having to work.
Bangla Meaning: যে ব্যক্তি কর্তব্য এড়াতে অসুস্থতার ভান করে।

• Venerable (Noun)
English Meaning: A person who is greatly respected because of respect, especially because of age, wisdom, or character.
Bangla Meaning; বয়স, চরিত্র ইত্যাদি কারণে শ্রদ্ধেয়; ভক্তিভাজন; পরমপূজনীয়; পূজ্যপাদ; পরমপবিত্র।

Recluse (noun)
English Meaning: A person who lives alone and avoids going outside or talking to other people.
Bangla Meaning: যে ব্যক্তি অন্য মানুষের সঙ্গ পরিহার করে নিঃসঙ্গ জীবনযাপন করেন; একান্তবাসী; বিবিক্তবাসী; সন্ন্যাসী: live the life of a recluse.

Source: Live MCQ Lecture and Accessible Dictionary by Bangla Academy.
১৩.
This project presents ____ unique challenge.
  1. a
  2. an
  3. the
  4. zero article
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে Article এর উপর।
• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।

• কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
- Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।
- Complete sentence: This project presents a unique challenge.

• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
১৪.
Which of the following ages/periods in literary history is the latest?
  1. The Anglo-Saxon Period
  2. Restoration Period
  3. Edwardian Period
  4. Elizabethan Period
সঠিক উত্তর:
Edwardian Period
উত্তর
সঠিক উত্তর:
Edwardian Period
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Edwardian Period in literary history is the latest.
- The 'Edwardian period' is a sub age of Modern Period এর অন্তর্ভুক্ত।

The Modern Period (1901-1939) is divided into two shorter periods.
1. The Edwardian Period (1901-1910)
2. The Georgian Period (1910-1939)
- The Modern English period was the one of the most significant literary periods.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
- The Anglo-Saxon Period - সবথেকে পুরাতন অর্থাৎ The Old English period এর অপর নাম।
- Restoration Period - The Neo-Classical Period এর অন্তর্ভুক্ত।
- Elizabethan Period - The Renaissance Period এর অন্তর্ভুক্ত।

• English Literature Periods and their sub ages: 
1. The Old English Period (450 -1066)

2. The Middle English Period (1066 -1500)
i) The Anglo Norman Period
ii) The Age of Chaucer

3. The Renaissance Period (1500 -1660)
i) Elizabethan Period (1558-1603),
ii) Jacobean Period (1603-1625),
iii) Caroline Period (1625-1649) and
iv) Commonwealth Period (1649-1660).

4. The Neoclassical Period (1660 -1785)
i) The Restoration Period (1660-1700),
ii) The Augustan Period (1700-1745) and
iii) The Age of Sensibility (1745-1785/1798).

5. The Romantic Period (1798 -1832)

6. The Victorian Period (1832 -1901)
i) The Pre-Raphaelites: (1848-1860)
ii) Aestheticism & Decadence: (1880-1901)

7. The Modern Period (1901 -1939)
8. Present :- The Post Modern Period (1939 )

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
১৫.
We have to wait until _________.
  1. he arrives
  2. he arrived
  3. he will be arrived
  4. he will arrive
সঠিক উত্তর:
he arrives
উত্তর
সঠিক উত্তর:
he arrives
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -he arrives.
Complete Sentence: We have to wait until he arrives.

• Till/unlill যুক্ত বাক্যের প্রথম clause টি future indefinite হলে , till/until এর পরের clause টি present indefinite হয়।
• Structure: Future indefinite + till/untill + present indefinite
- Will you wait until I am ready?

• আবার,
• When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।
• Structure: Past indefinite + till/until + past indefinite/ past perfect

• যেমন:
- We waited until she had finished speaking.
- এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে।

- We played until it got dark.
- এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে।
১৬.
জাতিসংঘের সাধারণ পরিষদে সিটিবিটি চুক্তি গ্রহণ করে -
  1. ১৯৮৭ সালে
  2. ১৯৯০ সালে
  3. ১৯৯৩ সালে
  4. ১৯৯৬ সালে
সঠিক উত্তর:
১৯৯৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৬ সালে
ব্যাখ্যা

• CTBT:
-  সিটিবিটি বা  Comprehensive Nuclear Test Ban Treaty হচ্ছে একটি চুক্তি, যাতে সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করা হয়েছে।
- CTBT তে পারমাণবিক পরীক্ষা বন্ধের কথা বলা হয়েছে। 
- জাতিসংঘের সাধারণ পরিষদ সিটিবিটি চুক্তিটি গ্রহণ করে ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর ।
- এরপর এটি সদস্যদেশগুলোর স্বাক্ষরের জন্য তা উন্মুক্ত করা হয় ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর।
- ওই সময় পারমাণবিক শক্তিধর ৫টি দেশ সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করে।
- ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৬৮টি দেশ এই চুক্তিটি অনুমোদন দিয়েছে।
- বাকি ১৭টি দেশ চুক্তি স্বাক্ষর করলেও, তা অনুমোদন করেনি।
- চীন, মিশর, ইরান, ইসরাইল, যুক্তরাষ্ট্র চুক্তিতে স্বাক্ষর করলেও তা অনুমোদন করেনি।

• চুক্তির দুটি উল্লেখযোগ্য দিক হচ্ছে:
১. চুক্তি স্বাক্ষরকারী দেশগুলো কোনো ধরনের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করতে পারবে না, চুক্তির অন্তর্ভুক্ত এলাকায় কোনো পারমাণবিক পরীক্ষা চালাতে পারবে না;
২. চুক্তি স্বাক্ষরিত কোনো দেশ নিজে অথবা অন্যকোনো দেশকে পারমাণবিক পরীক্ষা চালাতে উৎসাহিত করবে না, সেই সাথে নিজেও অংশ নেবে না।

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর- তারেক শামসুর রেহমান ও CTBTO.

১৭.
কোন দেশের সংসদকে বলা হয় 'Mother of Parliaments'?
  1. যুক্তরাজ্য
  2. জার্মানি
  3. যুক্তরাষ্ট্র
  4. ভারত
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
Mother of Parliaments:
 - যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেনের আইনসভার নাম পার্লামেন্ট।
- এটি গ্রেট ব্রিটেনের আইন প্রণয়ন সম্পর্কিত কার্যক্রমের সর্বোচ্চ সংস্থা। 
- রাজা বা রানী এবং পার্লামেন্টের দু'টি কক্ষ - হাউস অব লর্ডস (House of Lords)এবং হাউস অব কমন্স (House of Commons) কে নিয়ে এই পার্লামেন্ট গঠিত হয়েছে। 

অন্যদিকে,
- এ পার্লামেন্ট সুদীর্ঘকাল ধরে প্রথা পদ্ধতির মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে বিকাশ লাভ করেছে। 
- আধুনিক বিশ্বের অনেক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আইন সভা ব্রিটিশ পার্লামেন্টের অনুকরণে গড়ে উঠেছে বলে যুক্তরাজ্যের পার্লামেন্টকে “পার্লামেন্টের জননী” (Mother of Parliaments) বলা হয়
 
উৎস: রাষ্ট্রবিজ্ঞান, বৈদেশিক রাজনৈতিক ব্যবস্থা, এসএসএইচএল প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
'এক দেশ, এক ভোট’ নীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট? 
  1. চীন
  2. নেপাল
  3. ভারত
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

নীতি:
- ‘এক দেশ, এক ভোট’ বলতে বোঝায়, সারা দেশে একযোগে নির্বাচন।
- এটি ভারতের  সাথে সংশ্লিষ্ট।
- সারা ভারত জুড়ে লোকসভা এবং সমস্ত রাজ্যের বিধানসভার নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে,
ভারতে, বর্তমানে বর্তমানে দেশের সাধারণ নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন আলাদা আলাদা সময়ে হয় তবে কেন্দ্রীয় সরকার চাইছে ‘এক দেশ এক ভোট নীতিতে ফিরে যেতে।

অন্যদিকে,
- ১৯৭৯ সালে জনসংখ্যার বিস্ফোরণ ঠেকাতে এক সন্তান নীতি চালু করে চীন৷
- ২০১৬ সালে দুই সন্তান নেয়ার অনুমতি দেওয়া হয়৷

উৎস: ব্রিটানিকা এবং বিবিসি পত্রিকা রিপোর্ট।

১৯.
'UNCTAD' এর প্রথম মহিলা পরিচালক কে?
  1. রেবেকা ফারিদ
  2. প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
  3. রেবেকা গ্রিনস্প্যান
  4. কাইটেক লিম
সঠিক উত্তর:
রেবেকা গ্রিনস্প্যান
উত্তর
সঠিক উত্তর:
রেবেকা গ্রিনস্প্যান
ব্যাখ্যা

• UNCTAD:
- পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development (UNCTAD).
- প্রতিষ্ঠার তারিখ: ১৯৬৪ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯৫টি।

- শীর্ষ সম্মেলন প্রতি (৪) চার বছর পরপর হয়।
- প্রথম কনফারেন্স অনুষ্ঠিত হয়: ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন, জেনেভা।
- 'UNCTAD' এর  বর্তমান মহাসচিব - রেবেকা গ্রিনস্প্যান (কোস্টারিকা)।
- UNCTAD এর প্রথম মহিলা পরিচালক-  রেবেকা গ্রিনস্প্যান।

অন্যদিকে,
- কমনওয়েলথের ৬ষ্ঠ মহাসচিব - প্যাট্রিসিয়া স্কটল্যান্ড (ডমিনিকান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক)। 
- International Maritime Organisation (IMO) এর বর্তমান মহাসচিব কাইটেক লিম (Kitack Lim) (১ জানুঃ, ২০১৬ - ২০২০ সালে ২য় বার দায়িত্ব গ্রহণ)।

উৎস: UNCTAD এর ওয়েবসাইট এবং IMO এর অফিসিয়াল ওয়েবসাইট। [লিঙ্ক]
২০.
ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় মুদ্রা প্রচলন চুক্তি হয় -
  1. ১৯৮৯ সালে
  2. ১৯৯০ সালে
  3. ১৯৯১ সালে
  4. ১৯৯২সালে
সঠিক উত্তর:
১৯৯১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯১ সালে
ব্যাখ্যা
European Union:
- ইউরো মুদ্রার জনক - রবার্ট মুন্ডেল।
-  ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় মুদ্রা প্রচলন চুক্তি হয় - ১৯৯১ সালে।
- ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় মুদ্রা ইউরো প্রচলন শুরু  হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত ১২ টি দেশ নিয়ে ইউরো কয়েন এবং ব্যাংক নোট চালু হয় - ১ জানুয়ারী ২০০২ সালে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ - ২৭ টি।

উৎস: EU-এর ওয়েবসাইট।
২১.
জি-২০ শীর্ষ সম্মেলনে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কতটি সমঝোতা স্মারক সই হয়েছে?
  1. ৬টি
  2. ৫টি
  3. ৪টি
  4. ৩টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা

সমঝোতা স্মারক:
- জি-২০ শীর্ষ সম্মেলনে ভারত ও বাংলাদেশ দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আগে তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে।
- এগুলো হলো:
i. কৃষি গবেষণায় সহযোগিতা,
ii. সাংস্কৃতিক বিনিময়।
iii. দুই দেশের সাধারণ মানুষের মধ্যে আর্থিক লেনদেন সহজীকরণ।

এছাড়াও,
- ১৯তম সম্মেলন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

২২.
'Crisis Response Window' চালু করে -
  1. IDA
  2. IIC
  3. IMF
  4. IDB
সঠিক উত্তর:
IDA
উত্তর
সঠিক উত্তর:
IDA
ব্যাখ্যা
IDA:
- এটি সহজ শর্তে ঋণ প্রদান করে, তাই এটি 'International Soft Loan Window' নামে পরিচিত।
- IDA-এর মূল উদ্দেশ্য - দারিদ্র্য নিয়ন্ত্রণ এবং বিকাশে সাহায্য করা।
- এটি উন্নত দেশগুলির জন্য অনুকূল শর্তে ঋণ প্রদান করে, যাতে তারা অর্থনৈতিক ও সামাজিক উন্নতি অর্জন করতে সক্ষম হতে পারে।
- IDA জরুরি সহায়তা প্রদানের জন্য ২০০৭ সালে 'Crisis Response Window' চালু করে।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৭৪টি।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র।

উৎস: আইডিএ ওয়েবসাইট ও বিশ্বব্যাংক।
২৩.
ধ্বনি পরিবর্তনের নিয়মে নিচের কোনটি মধ্য স্বরাগমের উদাহরণ?
  1. পোষ্য > পুষ্যি
  2. বেঞ্চ > বেঞ্চি
  3. স্তাবল > আস্তাবল
  4. মুক্তা > মুকুতা
সঠিক উত্তর:
মুক্তা > মুকুতা
উত্তর
সঠিক উত্তর:
মুক্তা > মুকুতা
ব্যাখ্যা
মধ্য স্বরাগম:
- সময় সময় উচ্চারণের জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একেই বলা হয় মধ্য স্বরাগম।
- মধ্য স্বরাগমের অপর নাম বিপ্রকর্ষ/স্বরভক্তি।
যেমন:
- রত্ন > রতন,
- ধর্ম > ধরম,
- স্বপ্ন > স্বপন,
- প্রীতি > পিরীতি,
- মুক্তা > মুকুতা,
- গ্রাম > গেরাম ইত্যাদি।

অন্যদিকে:
- 'স্তাবল > আস্তাবল' হচ্ছে আদি স্বরাগমের উদাহরণ।
- 'বেঞ্চ > বেঞ্চি' হচ্ছে অন্ত্যস্বরাগমের উদাহরণ।
- 'পোষ্য > পুষ্যি' হচ্ছে স্বরসঙ্গতির উদাহরণ।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪.
নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই?
  1. গিন্নী
  2. মৎসী
  3. দাই
  4. শারি
সঠিক উত্তর:
দাই
উত্তর
সঠিক উত্তর:
দাই
ব্যাখ্যা
নিত্য স্ত্রীবাচক শব্দ:
 যেমন:
- সতীন, 
- সৎমা, 
- এয়ো, 
- দাই এবং
- সধবা ইত্যাদি।

অন্যদিকে: 
• 'মৎস্য' এর স্ত্রীবাচক শব্দ - মৎসী।
• 'শুক' এর স্ত্রীবাচক শব্দ - শারি।
• 'কর্তা' এর স্ত্রীবাচক শব্দ - গিন্নী।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
বছির ও আজহার জসীমউদ্দীন রচিত কোন উপন্যাসের চরিত্র?
  1. বোবা কাহিনী
  2. চলে মুসাফির
  3. মরীচিকা
  4. ডালিমকুমার
সঠিক উত্তর:
বোবা কাহিনী
উত্তর
সঠিক উত্তর:
বোবা কাহিনী
ব্যাখ্যা
বোবা কাহিনী: 
- পল্লীকবি জসীমউদ্দীনের প্রকাশিত প্রথম এবং একমাত্র উপন্যাস।
- ১৯৬৪ সালে এই উপন্যাস প্রথম প্রকাশিত হয়।
- উপন্যাসটি সম্পূর্ণ লোকজীবন ভিত্তিক।
- এই উপন্যাসের বিষবস্তু হচ্ছে, মহাজনী শোষণের কারণে গ্রামের প্রান্তিক চাষি আজহারের ভূমিহীন হওয়া।
- এই উপন্যাসের চরিত্র গুলো হচ্ছে: বছির, আজহার, আরজান, রহিমুদ্দিন।

অন্যদিকে:
- 'ডালিমকুমার' হচ্ছে জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ।
- 'চলে মুসাফির' হচ্ছে জসীমউদ্দীনের ভ্রমণকাহিনি।
- 'মরীচিকা' হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যগ্রন্থ।

জসীমউদ্দীন:
- তিনি একজন প্রখ্যাত বাঙালি কবি, শিক্ষাবিদ।
-  তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি  ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
- জসীমউদ্দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- জসিমউদ্দীনকে 'পল্লিকবি' বলা হয়।

তাঁর প্রধান কাব্যগ্রন্থ হলো:
- নক্সী কাঁথার মাঠ,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- ভয়াবহ সেই দিনগুলিতে,
- বালুচর,
- রাখালী, 
- রূপবতী ইত্যাদি।

তাঁর রচিত নাটক:
- পদ্মাপার,
- বেদের মেয়ে,
- পল্লীবধূ,
- মধুমালা,
- গ্রামের মায়া ইত্যাদি।

শিশুতোষ গ্রন্থ:
- এক পয়সার বাঁশী,
- হাসু,
- ডালিম কুমার ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) লাইভ এমসিকিউ লেকচার- ১৫।
২৬.
'বিয়ে পাগলা বুড়ো' প্রহসনের রচয়িতা -
  1. মাইকেল মধুসূদন দত্ত
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. দীনবন্ধু মিত্র
  4. মীর মশাররফ হোসেন
সঠিক উত্তর:
দীনবন্ধু মিত্র
উত্তর
সঠিক উত্তর:
দীনবন্ধু মিত্র
ব্যাখ্যা
বিয়ে পাগলা বুড়ো:
- এটি দীনবন্ধু মিত্র রচিত একটি প্রহসন।
- 'বিয়ে পাগলা বুড়ো' মূলত এক ধরনের হাস্যরসাত্মক নাটক।  
- বঙ্কিমচন্দ্র লিখেছিলেন যে এই নাটক কোনো 'জীবিত ব্যক্তিকে লক্ষ্য করিয়া লিখিত হইয়াছিল।
- ১৮৭২ সালে নাটকটি প্রথম অভিনীত হয়।

দীনবন্ধু মিত্র:
- পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতৃদত্ত নাম গন্ধর্বনারায়ণ।
- নীলদর্পণ তাঁর শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনাও।
- এটি নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়ে দিনবন্ধু মিত্রের নাটক।
- মাইকেল মধুসূদন দত্ত ১৮৬১ সালে A Native ছদ্মনামে Nil Darpan or The Indigo Planting Mirror নামে “নীল- দর্পণ” নাটকটি অনুবাদ করেন।
- ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর “নীল দর্পণ” নাটকের অভিনয় দেখে মঞ্চে জুতা ছুড়ে মেরেছিলেন।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় “নীল দর্পণ” নাটকটিকে uncle toms cabin এর সাথে তুলনা করেছেন।
- ১৮৭৩ সালের ১ নভেম্বর তাঁর অকাল মৃত্যু ঘটে। 

অন্যদিকে: 
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন- বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা। 
- মীর মশাররফ হোসেন রচিত একমাত্র প্রহসন 'এর উপায় কি?'।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
৩) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
২৭.
EVM এর পূর্ণরূপ -
  1. Electronic Voting Machine
  2. Efficient Voting Machine
  3. Elastic Voting Machine
  4. Elemental Voting Machine
সঠিক উত্তর:
Electronic Voting Machine
উত্তর
সঠিক উত্তর:
Electronic Voting Machine
ব্যাখ্যা
EVM:
- EVM এর পূর্ণরূপ: Electronic Voting Machine বা ইলেকট্রনিক ভোটিং মেশিন।
- গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রয়োগে মেশিন বা ইলেকট্রনিক যন্ত্রপাতি অণুসৃত হয় বলে সামগ্রিক প্রক্রিয়াটি ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নামে পরিচিত।
- এতে একটি মেশিনে প্রায় চার হাজারটি পর্যন্ত ভোট দেয়া যায়।
- সর্বোচ্চ ৬৪ জন প্রার্থীর তালিকা থাকে।
- বাটন চাপ দিয়ে অক্ষরজ্ঞানহীন ব্যক্তিও ভোট দিতে পারে।
- একটি ভোট দিতে আনুমানিক ১৪ সেকেন্ড সময় লাগে। 
- ভোট গ্রহণের স্থান হিসেবে ভোট কেন্দ্রেই মূলতঃ ইভিএম ব্যবহার করা হয়। 

উল্লেখ্য,
- ইভিএম পদ্ধতি প্রথম চালু হয় যুক্তরাষ্ট্রে ১৯৬০ সালে। 
- পাইল্যাব বাংলাদেশ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান ইভিএম মেশিন তৈরি করে থাকে।
- ২০০৭ সালে ঢাকার অফিসার্স ক্লাবের কার্যকরী সংসদের নির্বাচনে এ পদ্ধতি প্রথম ব্যবহার করা হয়।

উৎস: ২ সেপ্টেম্বর ২০১৮, যুগান্তর।
২৮.
২০২৩ সালের ১৬ই ডিসেম্বর বাঙালি জাতি কততম বিজয় দিবস পালন করে?
  1. ৫১তম
  2. ৫২তম
  3. ৫৩তম
  4. ৫৪তম
সঠিক উত্তর:
৫৩তম
উত্তর
সঠিক উত্তর:
৫৩তম
ব্যাখ্যা
বিজয় দিবস:
- ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।
- ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে জাতি নিজেদের জন্য বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম দেশের নাম সংযোজিত করেছিল এক বীরত্বপূর্ণ সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে। 
- ৩০ লাখ মানুষের প্রাণ, ২ লাখ মা-বোনের সম্ভ্রম আর বিপুল সম্পদহানির ভেতর দিয়ে মুক্তির সংগ্রামে সফল হয়েছিলেন মুক্তিযোদ্ধারা।
- ছিনিয়ে এনেছিলেন চূড়ান্ত বিজয়।
- ২০২৩ সালের ১৬ই ডিসেম্বর বাঙালি জাতি বিজয়ের ৫২ বছর পূর্ণ করছে ও  ৫৩তম বিজয় দিবস উদযাপন করেছে।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন। 
         ii) ১৬ ডিসেম্বর, ২০২৩, প্রথম আলো।
২৯.
বাংলাদেশে প্রথম নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব চিহ্নিত হয় -
  1. ২০০০ সালে
  2. ২০০১ সালে
  3. ২০০২ সালে
  4. ২০০৩ সালে
সঠিক উত্তর:
২০০১ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০১ সালে
ব্যাখ্যা
নিপাহ ভাইরাস:
- নিপাহ একটি ভাইরাসজনিত মারাত্মক প্রাণঘাতী রোগ।
- কাঁচা খেজুরের রসে বাদুড়ের বিষ্ঠা ও লালা মিশ্রিত হয় এবং ওই বিষ্ঠা ও লালাতে নিপাহ ভাইরাসের জীবাণু থাকে।
- ফলে খেজুরের কাঁচা রস পান করলে মানুষ নিপাহ ভাইরাসে আক্রান্ত হতে পারে। 
- এই রোগে আক্রান্ত রোগীর মৃত্যুহার প্রায় ৭০ শতাংশ।
- মানুষের মধ্যে এ সংক্রমণ প্রথম শনাক্ত হয় মালয়েশিয়ায় ১৯৯৮ সালে।
- বাংলাদেশে ২০০১ সালে মেহেরপুর জেলায় নিপাহ ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব চিহ্নিত হয়
- লক্ষণগুলো হলো : জ্বর, মাথা ব্যথা, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, বমি।

উৎস: i) ১৪ ডিসেম্বর, ২০২৩, প্রথম আলো। 
         ii) ১০ ডিসেম্বর, ২০২৩, প্রথম আলো।
৩০.
তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত?
  1. রংপুর
  2. কুড়িগ্রাম
  3. নীলফামারী
  4. লালমনিরহাট
সঠিক উত্তর:
লালমনিরহাট
উত্তর
সঠিক উত্তর:
লালমনিরহাট
ব্যাখ্যা
তিন বিঘা করিডোর:
- তিন বিঘা করিডোর হলো ভারতের মালিকানাধীন তিন বিঘা জমির মধ্যে অবস্থিত একটি স্বতন্ত্র ভূমি।
- এই তিন বিঘা করিডর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা ও বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে অবস্থিত।
- ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতার সাথে তৎকালীন পাকিস্তানের মূল ভূখন্ডের যোগাযোগের জন্য একটি ‘প্যাসেজ ডোর’ এর ব্যবস্থা রাখা হয়েছিল, যা বর্তমানে ‘তিন বিঘা করিডোর’ নামে পরিচিত।
- ১৯৮৫ খ্রিষ্টাব্দের পর থেকে দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল পাটগ্রাম উপজেলার একটি স্বতন্ত্র ইউনিয়ন ‘দহগ্রাম ইউনিয়ন’ হিসেবে পরিগণিত হয়.
- ১৯৯২ খ্রিষ্টাব্দের ২৬ জুন ইজারার মাধ্যমে উক্ত তিন বিঘা বাংলাদেশকে প্রদান করা হয়।
- তিন বিঘা করিডোর তিস্তা নদীর তীরে অবস্থিত।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৩১.
'পঞ্চাশের মন্বন্তর' হয়েছিল ইংরেজি কত সালে?
  1. ১৯৪৩ সালে
  2. ১৯৫০ সালে
  3. ১৯১৬ সালে
  4. ১৯৭৬ সালে
সঠিক উত্তর:
১৯৪৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৩ সালে
ব্যাখ্যা
পঞ্চাশের মন্বন্তর:
- বাংলার ইতিহাসে একটি ভয়াবহ দুর্ভিক্ষ ছিল পঞ্চাশের মন্বন্তর।
- ইংরেজি ১৯৪৩ সালে অর্থাৎ বাংলা ১৩৫০ সালে এই দুর্ভিক্ষটি হয়েছিল বলে এটি পঞ্চাশের মন্বন্তর নামে পরিচিত।
- ১৭৭০ সালের পর বাংলায় সংঘটিত সবচেয়ে বড় ও ভয়াবহ দুর্ভিক্ষ ছিল এটি।
- পঞ্চাশের মন্বন্তরে প্রায় সাত লাখ পরিবারের ৩৮ লাখ মানুষের জীবনযাত্রার মানের মারাত্মক অবনতি ঘটে।
- ১৯৪৩ থেকে ১৯৪৬ খ্রিস্টাব্দ পর্যন্ত এই দুর্ভিক্ষ এবং দুর্ভিক্ষ-পরবর্তী মহামারিতে ৩৫ থেকে ৩৮ লাখ মানুষ মারা যায়।
- এই দুর্ভিক্ষের পেছনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল একটা বড় কারণ।

উৎস: ১৫ মে, ২০১৪, কালের কন্ঠ। 
৩২.
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত?
  1. পাবনা
  2. গাজীপুরে
  3. নারায়ণগঞ্জ
  4. নরসিংদী
সঠিক উত্তর:
গাজীপুরে
উত্তর
সঠিক উত্তর:
গাজীপুরে
ব্যাখ্যা
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী:
- বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুরে অবস্থিত।
- এটি একটি রাষ্ট্রনিয়ন্ত্রিত বাণিজ্যধর্মী প্রতিষ্ঠান।
- বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক যন্ত্রাংশ তৈরি ও যুক্তকরণের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়।
- ১১ ফেব্রুয়ারি, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩৩.
নিচের কোনটি বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র?
  1. মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র
  2. রূপপুর বিদ্যুৎ কেন্দ্র
  3. রামপাল বিদ্যুৎ কেন্দ্র
  4. খুরুশকুল বিদ্যুৎ কেন্দ্র
সঠিক উত্তর:
রূপপুর বিদ্যুৎ কেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
রূপপুর বিদ্যুৎ কেন্দ্র
ব্যাখ্যা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র:
- বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
- এটি পাবনা জেলায় অবস্থিত। 
- দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয় ১৯৬১ সালে।
- পাবনা জেলার রূপপুরে প্রকল্প এলাকার জন্য প্রায় ২৬০ একর জমি এবং বৈদ্যুতিক সাব-ষ্টেশন নির্মাণসহ ৭২টি আবাসিক ইউনিটের নির্মাণ কাজও আংশিকভাবে সম্পন্ন করা হয়। 
- বাংলাদেশ সরকার ও রাশিয়ান ফেডারেশনের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়।
- ৩০ নভেম্বর ২০১৭ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নং ইউনিটের প্রথম কংক্রিট ঢালাই মাননীয় প্রধান মন্ত্রী উদ্বোধন করেন।

উল্লেখ্য,
- ৫ অক্টোবর, ২০২৩ তারিখে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়ামের প্রথম চালান হস্তান্তর করা হয়।
- এর মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে যুক্ত হলো বাংলাদেশ।

অন্যদিকে -
- মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।
- রামপাল বিদ্যুৎ কেন্দ্র কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। 
- খুরুশকুল বিদ্যুৎ কেন্দ্র একটি বায়ু বিদ্যুৎকেন্দ্র।

উৎস: i) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ওয়েবসাইট।
         ii) ৫ অক্টোবর, ২০২৩, প্রথম আলো।
৩৪.
মুক্তিযোদ্ধা সিতারা বেগম কত নং সেক্টরে যুদ্ধ করেন?
  1. ২ নং
  2. ৪ নং
  3. ৭ নং
  4. ১১ নং
সঠিক উত্তর:
২ নং
উত্তর
সঠিক উত্তর:
২ নং
ব্যাখ্যা
নারী মুক্তিযোদ্ধা সেতারা বেগম:
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আহত বা অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিভিন্ন সেক্টরে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছিল।
- এ রকম একটি হাসপাতাল ছিল ২ নম্বর সেক্টরে।
- নাম ‘বাংলাদেশ হাসপাতাল’।
- এটি প্রথমে স্থাপিত হয় সীমান্তসংলগ্ন ভারতের সোনামুড়ায়।
- পরে নিরাপত্তার কথা বিবেচনা করে তা স্থানান্তর করা হয় আগরতলার কাছাকাছি বিশ্রামগঞ্জে। 
- ডা. সিতারা বেগম জুলাইয়ের শেষ দিকে বাংলাদেশ হাসপাতালে যোগ দেন।
- পরে হাসপাতালের সিও (কমান্ডিং অফিসার) কর্মকর্তা হিসেবে কাজ করেন। 
- আহত মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙা রাখতে তিনি ও তাঁর সহযোগীরা যে অবদান রেখেছেন, তা সত্যিই স্মরণীয়।

উৎস:  ১৬ জুন ২০২১, প্রথম আলো।
৩৫.
এশিয়ার কততম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রোরেল সিস্টেম চালু হয়েছে?
  1. ১৯তম
  2. ২০তম
  3. ২১তম
  4. ২২তম
সঠিক উত্তর:
২২তম
উত্তর
সঠিক উত্তর:
২২তম
ব্যাখ্যা
মেট্রোরেল:
- বাংলাদেশ সরকারের মালিকাধীন Dhaka Mass Transit Company Limited.
- এর দৈর্ঘ্য ১২৯ কি.মি.।
- মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ২৬ জুন, ২০১৬ তারিখে।
- মেট্রোরেল উদ্বোধন করা হয় ২৮ ডিসেম্বর, ২০২২ তারিখে।
- মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা।
- ঢাকা মেট্রোরেলের প্রথম রেলপথ এমআরটি লাইন-৬। 
- সাধারণ যাত্রীদের জন্যে মেট্রোরেল উন্মুক্ত করা হয় ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখে।
- জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা মেট্রোরেল প্রকল্পে যোগ দেয়।

উল্লেখ্য,
- এশিয়ার মধ্যে ২২তম দেশ হিসেবে মেট্রোরেল সিস্টেম চালু হয়েছে বাংলাদেশে।

উৎস: i) Dhaka Metro Mass Rapid Transit System - Railway Technology.
          ii) ৪ নভেম্বর ২০২৩, বিবিসি বাংলা।
৩৬.
১৯৯৭ সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি -
  1. এ এস এইচ কে সাদেক
  2. আজাদ চৌধুরী
  3. মুস্তফা চৌধুরী
  4. শামসুল হক
সঠিক উত্তর:
শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
শামসুল হক
ব্যাখ্যা
শামসুল হক শিক্ষা কমিশন, ১৯৯৭:
- কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন ১৯৭৪ সালে তাদের রিপোর্ট দাখিল করে।
- কিন্ত অনিবার্য কারণবশত এ কমিটির সুপারিশ যথাযথভাবে বাস্তবায়িত হয়নি।
- শিক্ষাকে জাতীয় প্রয়োজনের সহিত সঙ্গতিপূর্ণ করা এবং জ্ঞানের সমসামায়িক উন্নয়নের সাথে সমন্বয়ের জন্য গুণগত পরিবর্তন করার জন্য সরকার প্রফেসর শামসুল হককে প্রধান করে ৫৬ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে।
- এই কমিটি দেশের জন্য প্রযোজ্য একটি কার্যসিদ্ধিমূলক শিক্ষা ব্যবস্থা চালু করার লক্ষে একটি শিক্ষানীতি প্রণয়ন করে।
- এই কমিশনের রিপোর্ট মন্ত্রিপরিষদে দাখিল করা হলে তা পর্যালোচনা করার জন্য একটি মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়।
- পরবর্তিতে মন্ত্রিপরিষদ কমিটি কর্তৃক রিভিউ  রিপোর্টটি জাতীয় সংসদে উপস্থাপন করা হয়। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩৭.
স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা কতবার বাংলার রাজধানী ছিল?
  1. ২ বার
  2. ৩ বার
  3. ৪ বার
  4. ৫ বার
সঠিক উত্তর:
৪ বার
উত্তর
সঠিক উত্তর:
৪ বার
ব্যাখ্যা
রাজধানী ঢাকা:
- এটি বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বৃহত্তম শহর।
- স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ায় পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল চারবার।
- স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা ১৬১০, ১৬৬০, ১৯০৫ ও ১৯৪৭ সালে মোট চারবার বাংলার রাজধানীর মর্যাদা পায়।

উল্লেখ্য,
- মোঘল সম্রাট জাহাঙ্গীরের ইচ্ছানুযায়ী ১৬১০ সালে ঢাকাকে সর্বপ্রথম সুবাহ বাংলার রাজধানী ঘোষণা করা হয়। 
- ১৬৫০ সালে সুবেদার শাহ সুজা রাজধানী আবার রাজমহলে স্থানান্তর করেছিলেন। শাহ সুজার পতনের পর ১৬৬০ সালে সুবেদার মীর জুমলা আবার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন।
-  ১৭১৭ সালে সুবেদার মুর্শিদ কুলি খান রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন। বঙ্গভঙ্গের পর ১৯০৫ সালে ঢাকাকে আসাম ও বাংলার রাজধানী করা হয়।
- কংগ্রেসের বাধার মুখে ব্রিটিশ রাজ আবার ১৯১১ সালে রাজধানী কলকাতায় ফিরিয়ে নেয়। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান এবং স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার পর পূর্ব বাংলা নামে নতুন প্রদেশের রাজধানী হওয়ায় ঢাকার উথানে অধিকতর স্থায়ী উন্নয়ন সাধিত হয়।

সর্বশেষ -
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে।
- একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাজধানী হিসেবে ঢাকা রাজনৈতিক, প্রশাসনিক কার্যকলাপ এবং অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্ররূপে মর্যাদা লাভ করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন। 
৩৮.
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. সাভার
  2. ময়মনসিংহ
  3. রাজশাহী
  4. সোনারগাঁও
সঠিক উত্তর:
সাভার
উত্তর
সঠিক উত্তর:
সাভার
ব্যাখ্যা
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র
- বাংলাদেশ সরকারের প্রধান প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্র।
- ক্যাডার ও নন-ক্যাডারভুক্ত সকল সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ প্রদানের জন্য ১৯৮৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- এটি ঢাকার অদূরে সাভারে অবস্থিত।
- সরকারের একজন সচিব এর প্রধান কর্মকর্তা।
- তাঁর পদবী রেক্টর।

উৎস: বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) ওয়েবসাইট।