পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
বাংলাদেশের সংবিধান। সোর্সঃ যেকোনো গাইড বই, বাংলাদেশের সংবিধান।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
আমরা, বাংলাদেশের জনগণ, ১৯৭১ খ্রীষ্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া ____ মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি;
  1. ক) জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক মুক্তিযুদ্ধের
  2. খ) বাংলাদেশের মুক্তির জন্য ঐতিহাসিক মুক্তিযুদ্ধের
  3. গ) জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের
  4. ঘ) বাংলাদেশের মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের
সঠিক উত্তর:
গ) জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের
উত্তর
সঠিক উত্তর:
গ) জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের
ব্যাখ্যা

প্রস্তাবনা
আমরা, বাংলাদেশের জনগণ, ১৯৭১ খ্রীষ্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া [জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের] মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি;
[আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল -জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে ;]
আমরা আরও অঙ্গীকার করিতেছি যে, আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা- যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে;
আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে, আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশা-আকাঙ্খার সহিত সঙ্গতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি, সেইজন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিস্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ন রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান আমাদের পবিত্র কর্তব্য;
এতদ্বারা আমাদের এই গণপরিষদে, অদ্য তের শত ঊনআশী বঙ্গাব্দের কার্তিক মাসের আঠারো তারিখ, মোতাবেক ঊনিশ শত বাহাত্তর খ্রীষ্টাব্দের নভেম্বর মাসের চার তারিখে, আমরা এই সংবিধান রচনা ও বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম।

.
সংবিধানের কোন অনুচ্ছেদে মূলনীতিসমূহের উল্লেখ রয়েছে?
  1. ক) ২য়
  2. খ) ৮ম
  3. গ) ৯ম
  4. ঘ) ১১শ
সঠিক উত্তর:
খ) ৮ম
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ম
ব্যাখ্যা
সংবিধানের ২য় ভাগে রাষ্ট্রপরিচালনার মূলনীতিসমূহ বর্ণিত হয়েছে এবং.২য় ভাগের ৮ম অনুচ্ছেদে ৪ টি মূলনীতির উল্লেখ রয়েছে।
উৎসঃ বাংলাদেশ সংবিধান

দ্বিতীয় ভাগ - রাষ্ট্র পরিচালনার মূলনীতি

মূলনীতিসমূহ
৮৷ (১) জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা- এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলিয়া পরিগণিত হইবে।
(২) এই ভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশ-পরিচালনার মূলসূত্র হইবে, আইন-প্রণয়নকালে রাষ্ট্র তাহা প্রয়োগ করিবেন, এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে তাহা নির্দেশক হইবে এবং তাহা রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হইবে, তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না৷

.
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংক্রান্ত ধারা কয়টি?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ১৮টি
  4. ঘ) ১৯টি
সঠিক উত্তর:
গ) ১৮টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮টি
ব্যাখ্যা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ২য় অধ্যায়ের ৮ম অনুচ্ছেদ থেকে ২৫তম অনুচ্ছেদ পর্যন্ত রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো বর্ণিত হয়েছে।
জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই চারটি বিষয়কে রাষ্ট্রের স্তম্ভ বা মৌলিক আদর্শ হিসেবে অভিহিত করা হয়েছে।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পেীরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)

.
নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
  1. ক) বাংলাদেশ সরকারি কর্মকমিশন
  2. খ) বাংলাদেশ ব্যাংক
  3. গ) বাংলাদেশ নির্বাচন কমিশন
  4. ঘ) জাতীয় সংসদ
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ ব্যাংক
ব্যাখ্যা
সংবিধানের সুস্পষ্ট বিধি মোতাবেক যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত তাকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে।
বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে রয়েছে:
- বাংলাদেশ নির্বাচন কমিশন
- বাংলাদেশ সরকারি কর্মকমিশন
- মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
- জাতীয় সংসদ
- এটর্নি জেনারেলের কার্যালয় প্রভৃতি।
অন্যদিকে বাংলা একাডেমি, দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন হলো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান।
(সূত্রঃ রাষ্ট্রবিজ্ঞান : স্নাতক শ্রেণী এবং বাংলাদেশ সংবিধান)
.
১৯৭২ সালের সংবিধানের চার মূলনীতি পুনর্বহাল করা হয়েছে সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে?
  1. ক) ১৩ তম
  2. খ) ১৪ তম
  3. গ) ১৫ তম
  4. ঘ) ১৬ তম
সঠিক উত্তর:
গ) ১৫ তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫ তম
ব্যাখ্যা
পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৭২'র সংবিধানের মূলনীতি পুনর্বহাল, ৭ই মার্চের ভাষণের সংযুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্থা বাতিল করা হয়৷
.
প্রজাতন্ত্রের কোন কর্মচারী কোন অনুচ্ছেদে বর্ণিত বিধানের ক্ষমতা বলে কৃতকর্মের জন্যে দায়মুক্তি লাভ করতে পারেন?
  1. ক) ৪৬ নং
  2. খ) ৪৯ নং
  3. গ) ৮৭ নং
  4. ঘ) ১৪৫ ক
সঠিক উত্তর:
ক) ৪৬ নং
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৬ নং
ব্যাখ্যা
সংবিধানের ৪৬ নং অনুচ্ছেদ অনুসারে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোন ব্যক্তি জাতীয় মুক্তি সংগ্রাম বা জনশৃঙ্খলার স্বার্থে কোন কার্য সংঘটন করে থাকলে সংসদ এই অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সেই ব্যক্তিকে দায়মুক্তি প্রদান করতে পারে। ৪৯ নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমাপ্রদর্শনের অধিকার, ৮৭ নং অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেট এবং ১৪৫ ক অনুচ্ছেদে আন্তর্জাতিক চুক্তি প্রসঙ্গে বলা হয়েছে। সূত্রঃ বাংলাদেশের সংবিধান।
.
প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান কে?
  1. ক) স্পীকার
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) প্রধান বিচারপতি
  4. ঘ) প্রধানমন্ত্রী
সঠিক উত্তর:
খ) রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
খ) রাষ্ট্রপতি
ব্যাখ্যা
সংবিধানের তৃতীয় তফসিলের ২ নং অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদেরকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান। এছাড়া স্পিকার ও ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতিকেও রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করান। রাষ্ট্রপতি ও সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার। আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, পিএসসির সদস্যবৃন্দ, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং নির্বাচন কমিশনারদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি।
সূত্রঃ বাংলাদেশের সংবিধান
.
রাষ্ট্রপতি কর্তৃক ‘অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা’ কোন অনুচ্ছেদে আলোচিত হয়েছে?
  1. ক) ৯০
  2. খ) ৯১
  3. গ) ৯২
  4. ঘ) ৯৩
সঠিক উত্তর:
ঘ) ৯৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯৩
ব্যাখ্যা

পঞ্চম ভাগ - আইনসভা
৩য় পরিচ্ছেদ - অধ্যাদেশপ্রণয়ন-ক্ষমতা

৯৩। (১)
[সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় অথবা উহার অধিবেশনকাল ব্যতীত] কোন সময়ে রাষ্ট্রপতির নিকট আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি উক্ত পরিস্থিতিতে যেরূপ প্রয়োজনীয় বলিয়া মনে করিবেন, সেইরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারী করিতে পারিবেন এবং জারী হইবার সময় হইতে অনুরূপভাবে প্রণীত অধ্যাদেশ সংসদের আইনের ন্যায় ক্ষমতাসম্পন্ন হইবে:
তবে শর্ত থাকে যে, এই দফার অধীন কোন অধ্যাদেশে এমন কোন বিধান করা হইবে না,
(ক) যাহা এই সংবিধানের অধীন সংসদের আইন-দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না;
(খ) যাহাতে এই সংবিধানের কোন বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়; অথবা
(খ) যাহার দ্বারা পূর্বে প্রণীত কোন অধ্যাদেশের যে কোন বিধানকে অব্যাহতভাবে বলবৎ করা যায়।
(২) এই অনুচ্ছেদের (১) দফার অধীন প্রণীত কোন অধ্যাদেশ জারী হইবার পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে তাহা উপস্থাপিত হইবে এবং ইতঃপূর্বে বাতিল না হইয়া থাকিলে অধ্যাদেশটি অনুরূপভাবে উপস্থাপনের পর ত্রিশ দিন অতিবাহিত হইলে কিংবা অনুরূপ মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে তাহা অননুমোদন করিয়া সংসদে প্রস্তাব গৃহীত হইলে অধ্যাদেশটির কার্যকরতা লোপ পাইবে।
(৩) সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থা কোন সময়ে রাষ্ট্রপতির নিকট ব্যবস্থা-গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি এমন অধ্যাদেশ প্রণয়ন ও জারী করিতে পারিবেন, যাহাতে সংবিধান-দ্বারা সংযুক্ত তহবিলের উপর কোন ব্যয় দায়যুক্ত হউক বা না হউক, উক্ত তহবিল হইতে সেইরূপ ব্যয়নির্বাহের কর্তৃত্ব প্রদান করা যাইবে এবং অনুরূপভাবে প্রণীত কোন অধ্যাদেশ জারী হইবার সময় হইতে তাহা সংসদের আইনের ন্যায় ক্ষমতাসম্পন্ন হইবে।
(৪) এই অনুচ্ছেদের (৩) দফার অধীন জারীকৃত প্রত্যেক অধ্যাদেশ যথাশীঘ্র সংসদে উপস্থাপিত হইবে এবং সংসদ পুনর্গঠিত হইবার তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে এই সংবিধানের ৮৭, ৮৯ ও ৯০ অনুচ্ছেদসমূহের বিধানাবলী প্রয়োজনীয় উপযোগীকরণসহ পালিত হইবে।

.
বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম ___, যাহা “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ” নামে পরিচিত হইবে। শূন্যস্থানে কি হবে?
  1. ক) প্রজাতন্ত্র
  2. খ) গণতন্ত্র
  3. গ) রাষ্ট্র
  4. ঘ) দেশ
সঠিক উত্তর:
ক) প্রজাতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রজাতন্ত্র
ব্যাখ্যা

প্রথম ভাগ - প্রজাতন্ত্র

১৷ বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ” নামে পরিচিত হইবে৷

১০.
কোন নামে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে?
  1. ক) বাংলাদেশ সরকার
  2. খ) বাংলাদেশ
  3. গ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
  4. ঘ) মামলা করা সম্ভব নয়
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ
ব্যাখ্যা

বাংলাদেশের নামে মামলা
১৪৬। "বাংলাদেশ"-এই নামে বাংলাদেশ সরকার কর্তৃক বা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাইতে পারিবে।

১১.
সংবিধান অনুযায়ী বাংলাদেশে কোন ধরনের ‘অর্থনৈতিক ব্যবস্থা’ চালু আছে?
  1. ক) ইসলামী
  2. খ) সমাজতান্ত্রিক
  3. গ) পুঁজিবাদী
  4. ঘ) মিশ্র অর্থনীতি
সঠিক উত্তর:
খ) সমাজতান্ত্রিক
উত্তর
সঠিক উত্তর:
খ) সমাজতান্ত্রিক
ব্যাখ্যা

দ্বিতীয় ভাগ - রাষ্ট্র পরিচালনার মূলনীতি

সমাজতন্ত্র ও শোষণমুক্তি
১০।মানুষের উপর মানুষের শোষণ হইতে মুক্ত ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজলাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে।

১২.
বাংলাদেশের সংবিধানের ‘অনুচ্ছেদ ১’ -এ কী বলা আছে?
  1. ক) বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহিম
  2. খ) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ
  3. গ) সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস
  4. ঘ) বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র
ব্যাখ্যা

প্রথম ভাগ - প্রজাতন্ত্র

১৷ বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ” নামে পরিচিত হইবে৷

৪৪ নং প্রশ্নের উত্তরও এখানেই আছে।