পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৩৮
সিলেবাস
"Award Mania: Season - 12” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- ৪৭তম বিসিএস প্রস্তুতি - সাবজেক্ট ফাইনাল ও রিভিশন [রাউন্ড ⎯ ১] বিষয়ের নাম: গাণিতিক যুক্তি সম্পূর্ণ [৫০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৩৮ প্রশ্ন

.
একজন ফল বিক্রেতা তার মোট আপেলের ৪০% বিক্রি করার পর তার কাছে আরও ১৮০টি আপেল রইল। তাহলে শুরুতে তার কাছে কতটি আপেল ছিল?
  1. ৪০০টি
  2. ৩০০টি
  3. ২৫০টি
  4. ৩৬০টি
সঠিক উত্তর:
৩০০টি
উত্তর
সঠিক উত্তর:
৩০০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ফল বিক্রেতা তার মোট আপেলের ৪০% বিক্রি করার পর তার কাছে আরও ১৮০টি আপেল রইল। তাহলে শুরুতে তার কাছে কতটি আপেল ছিল?

সমাধান:
৪০% আপেল বিক্রয় করার পর অবশিষ্ট আপেল থাকে (১০০ - ৪০)% = ৬০%

৬০% আপেল = ১৮০টি
∴ ১% আপেল = ১৮০/৬০ টি
∴ ১০০% আপেল = (১৮০ × ১০০)/৬০ টি
= ৩০০টি
.
U = {x : x < 9 , x ∈ N}, A = {x : x ∈ N এবং 4 ≤ x ≤ 6} হলে A' = কত?
  1. {1, 3, 5, 7}
  2. {1, 2, 4, 7}
  3. {2, 3, 4, 5, 6}
  4. {1, 2, 3, 7, 8}
সঠিক উত্তর:
{1, 2, 3, 7, 8}
উত্তর
সঠিক উত্তর:
{1, 2, 3, 7, 8}
ব্যাখ্যা
প্রশ্ন: U = {x : x < 9 , x ∈ N}, A = {x : x ∈ N এবং 4 ≤ x ≤ 6} হলে A' = কত?

সমাধান:
U = {x : x < 9, x ∈ N}
U = {1, 2, 3, 4, 5, 6, 7, 8}

A = {x : x ∈ N এবং 4 ≤ x ≤ 6}
A = {4, 5, 6}

A' = U - A
= {1, 2, 3, 4, 5, 6, 7, 8} - {4, 5, 6}
= {1, 2, 3, 7, 8}
.
একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৫০ মিটার। মাঠের ভিতরে দৈর্ঘ্য ১টি এবং প্রস্থ বরাবর ১টি ৩ মিটার চওড়া একটি হাঁটার রাস্তা আছে, তবে রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ৩১২ বর্গমিটার
  2. ৩৪৫ বর্গমিটার
  3. ৩৮১ বর্গমিটার
  4. ৪০৫ বর্গমিটার
সঠিক উত্তর:
৩৮১ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৮১ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৫০ মিটার। মাঠের ভিতরে দৈর্ঘ্য ১টি এবং প্রস্থ বরাবর ১টি ৩ মিটার চওড়া একটি হাঁটার রাস্তা আছে, তবে রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:

দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল  = (৮০ × ৩) বর্গমিটার
= ২৪০ বর্গমিটার
প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল = {(৫০ -  ৩) × ৩} বর্গমিটার [দুই রাস্তায় যেখানটা একে অপরকে ছেদ করে সেটা বাদে প্রস্থ]
= (৪৭ × ৩) বর্গমিটার
= ১৪১ বর্গমিটার

∴ রাস্তার মোট ক্ষেত্রফল = (২৪০ + ১৪১) বর্গমিটার
= ৩৮১ বর্গমিটার
.
৬% হারে ৫,০০০ টাকার কত দিনের সুদ ২২৫ টাকা হবে?
  1. ৯ মাস
  2. ৬ মাস
  3. ৮ মাস
  4. ১১ মাস
সঠিক উত্তর:
৯ মাস
উত্তর
সঠিক উত্তর:
৯ মাস
ব্যাখ্যা
প্রশ্ন: ৬% হারে ৫,০০০ টাকার কত দিনের সুদ ২২৫ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
মুনাফার হার r = ৬% = ৬/১০০
আসল P = ৫,০০০ টাকা
মুনাফা I = ২২৫ টাকা

আমরা জানি,
I = Prn
⇒ n = I/Pr
= ২২৫/(৫০০০ × ৬/১০০)
= (২২৫ × ১০০)/(৫০০০ × ৬)
= ৩/৪ বছর
= {(৩/৪) × ১২} মাস
= ৯ মাস
.
'BANGLA' শব্দটিকে কতভাবে সাজানো যায়, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি ব্যঞ্জনবর্ণ থাকে?
  1. 296
  2. 240
  3. 188
  4. 156
সঠিক উত্তর:
240
উত্তর
সঠিক উত্তর:
240
ব্যাখ্যা
প্রশ্ন: 'BANGLA' শব্দটিকে কতভাবে সাজানো যায়, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি ব্যঞ্জনবর্ণ থাকে?

সমাধান:
'BANGLA' শব্দটিতে মোট 6 টি বর্ণ রয়েছে, যার মধ্যে 4 টি ব্যঞ্জনবর্ণ এবং 2 টি স্বরবর্ণ।
এখন, প্রথম শূণ্যস্থানটি ব্যঞ্জনবর্ণ দিয়ে পূর্ণ করার উপায় = 4P1 = 4
অবশিষ্ট পাঁচটি যার মধ্যে A = 2 বার,
বাকি পাঁচটি সাজানোর উপায় = 5!/2! = 60 উপায়ে

তাহলে, মোট বিন্যাস সংখ্যা = 60 × 4 = 240
.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্যে ও প্রস্থের অনুপাত ৫ : ৩ এবং ঘরটির পরিসীমা ৮০ মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ২৬৫ বর্গমিটার
  2. ২৮৫ বর্গমিটার
  3. ৩২৫ বর্গমিটার
  4. ৩৭৫ বর্গমিটার
সঠিক উত্তর:
৩৭৫ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৭৫ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্যে ও প্রস্থের অনুপাত ৫ : ৩ এবং ঘরটির পরিসীমা ৮০ মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ধরি,
ঘরটির দৈর্ঘ্য ৫ক মিটার
এবং ঘরটির প্রস্থ ৩ক মিটার

∴ পরিসীমা = ২(৫ক + ৩ক) = ১৬ক

শর্তমতে,
১৬ক = ৮০
∴ ক = ৫

∴ ঘরটির ক্ষেত্রফল = (৫ক × ৩ক) বর্গমিটার
= {(৫ × ৫) × (৩ × ৫)} বর্গমিটার
= ৩৭৫ বর্গমিটার
.
দুইজন লোক একত্রে একটি কাজ ১০ দিনে করতে পারে। যদি ২য় ব্যক্তি কাজটি একা ৩০ দিনে করতে পারে তবে, ১ম ব্যক্তি কাজটি কত দিনে করতে পারবে?
  1. ১২ দিনে
  2. ১৮ দিনে
  3. ১৫ দিনে
  4. ১৬ দিনে
সঠিক উত্তর:
১৫ দিনে
উত্তর
সঠিক উত্তর:
১৫ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: দুইজন লোক একত্রে একটি কাজ ১০ দিনে করতে পারে। যদি ২য় ব্যক্তি কাজটি একা ৩০ দিনে করতে পারে তবে, ১ম ব্যক্তি কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান:
দুইজন একত্রে,
১ দিনে করে কাজের ১/১০ অংশ

আবার ২য় ব্যক্তি,
১ দিনে করে কাজের ১/৩০ অংশ

∴ প্রথম ব্যক্তি ১ দিনে করে (১/১০ - ১/৩০) অংশ
= (৩ - ১)/৩০ অংশ
= ২/৩০ অংশ
= ১/১৫ অংশ

প্রথম ব্যক্তি ১/১৫ অংশ করে ১ দিনে
∴ প্রথম ব্যক্তি ১ বা (সম্পূর্ণ) অংশ করে ১৫ দিনে
.
ABCD সামান্তরিকের ∠BCD = 105° হলে, ∠ABC = কত?
  1. 85°
  2. 55°
  3. 75°
  4. 45°
সঠিক উত্তর:
75°
উত্তর
সঠিক উত্তর:
75°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামান্তরিকের ∠BCD = 105° হলে, ∠ABC = কত?

সমাধান:

সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
∠BCD = ∠BAD = 105°
∠ABC = ∠ADC

এখন
∠BCD + ∠BAD = 105° + 105° = 210°

আবার,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = 360°

∴ ∠BCD + ∠BAD + ∠ABC + ∠ADC = 360°
⇒ 210° + ∠ABC + ∠ADC = 360°
⇒ ∠ABC + ∠ADC = 360° - 210°
⇒ ∠ABC + ∠ADC = 150°
⇒ ∠ABC + ∠ABC =150° [∠ABC = ∠ADC]
⇒ 2 ∠ABC = 150°
∴ ∠ABC = 75°
.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সে.মি. এবং অপর দুই বাহুর অন্তর 3 সে.মি. হলে, অপর দুই বাহুর দৈর্ঘ্য কত?
  1. 9 সে.মি. ও 12 সে.মি.
  2. 7 সে.মি. ও 10 সে.মি.
  3. 6 সে.মি. ও 9 সে.মি.
  4. 5 সে.মি. ও 8 সে.মি.
সঠিক উত্তর:
9 সে.মি. ও 12 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
9 সে.মি. ও 12 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সে.মি. এবং অপর দুই বাহুর অন্তর 3 সে.মি. হলে, অপর দুই বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি
ত্রিভুজের এক বাহু = x
অপর বাহু = x + 3

শর্তমতে,
x2 + (x + 3)2 = 152
⇒ x2 + x2 + 6x + 9 = 225
⇒ 2x2 + 6x - 216 = 0
⇒ x2 + 3x - 108 = 0
⇒ x2 + 12x - 9x - 108 = 0
⇒ x(x + 12) - 9(x + 12) = 0
⇒ (x + 12)(x - 9) = 0
∴ x = 9, - 12 [দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না]

সমকোণী ত্রিভুজটির অপর দুই বাহুর একটি বাহু 9 সে.মি.
এবং অন্য বাহু 12 সে.মি.
১০.
কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ৩০% বাড়ে, তবে ঐ বৃত্তের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?
  1. ৩০%
  2. ৪৯%
  3. ৬০%
  4. ৬৯%
সঠিক উত্তর:
৬৯%
উত্তর
সঠিক উত্তর:
৬৯%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ৩০% বাড়ে, তবে ঐ বৃত্তের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
পুরাতন ব্যাসার্ধ = r
∴ পুরাতন ক্ষেত্রফল = πr2

নতুন ব্যাসার্ধ = r + ৩০% এর r
= ১.৩r

∴ নতুন ক্ষেত্রফল = π(১.৩r)2
= π × ১.৬৯r2
= ১.৬৯πr2

∴ ক্ষেত্রফলের বৃদ্ধি = ১.৬৯πr2 - πr2
=০.৬৯πr2

∴ বৃদ্ধির হার = (০.৬৯πr2/πr2) × ১০০%
= ৬৯%
১১.
f(x) = x2 + (2/x) + 1 হলে, কোনটি সঠিক?
  1. f(1) = 1
  2. f(0) = - 1
  3. f(- 1) = 0
  4. f(1/2) = 4
সঠিক উত্তর:
f(- 1) = 0
উত্তর
সঠিক উত্তর:
f(- 1) = 0
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x2 + (2/x) + 1 হলে, কোনটি সঠিক?

সমাধান:
f(x) = x2 + (2/x) + 1

∴ f(1) = 12 + 2/1 + 1 = 4

f(0) = 02 + (2/0) + 1 = অসংজ্ঞায়িত

f(- 1) = (- 1)2 + 2/(- 1) + 1 = 0

f(1/2) = (1/2)2 + {2/(1/2)} +1 = (1/4) + 4 + 1 = 21/4

∴ f(x) = x2 + (2/x) + 1 হলে f(- 1) = 0
১২.
নাছির সাহেব ১০০০ টাকা ব্যাংকে রাখলেন। ৫ বছর পর তিনি ৮০০ টাকা মুনাফা পেলেন। সরল মুনাফার হার কত?
  1. ১৬%
  2. ২০%
  3. ২৪%
  4. ২৫%
সঠিক উত্তর:
১৬%
উত্তর
সঠিক উত্তর:
১৬%
ব্যাখ্যা
প্রশ্ন: নাছির সাহেব ১০০০ টাকা ব্যাংকে রাখলেন। ৫ বছর পর তিনি ৮০০ টাকা মুনাফা পেলেন। সরল মুনাফার হার কত?

সমাধান:
দেওয়া আছে,
সময়, n = ৫ বছর 
আসল, P = ১০০০ টাকা
মুনাফা, I = ৮০০ টাকা
হার, r = ?

আমরা জানি,
মুনাফা, I = Pnr 
⇒ r = I/(Pn)
= ৮০০/(১০০০ × ৫)
= (৪/২৫) × ১০০%
= ১৬%
১৩.
কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা ৬২, ১০২ ও ১৩০ কে ভাগ করলে যথাক্রমে ২, ৬ ও ১০ ভাগশেষ থাকবে। সংখ্যাটি কত?
  1. ১০
  2. ৩০
  3. ১৫
  4. ১২
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা ৬২, ১০২ ও ১৩০ কে ভাগ করলে যথাক্রমে ২, ৬ ও ১০ ভাগশেষ থাকবে। সংখ্যাটি কত?

সমাধান:
এখানে,
৬২ - ২ = ৬০,
১০২ - ৬ = ৯৬
১৩০ - ১০ = ১২০
বৃহত্তম সংখ্যাটি হবে ৬০, ৯৬ এবং ১২০ এর গ.সা.গু।

এখন,
৬০, ৯৬ এবং ১২০ এর গ.সা.গু = ১২

∴ বৃহত্তম সংখ্যা = ১২
১৪.
a2 - b2 = 20 এবং a - b = 2 হলে, a + b এর মান কত?
  1. 10
  2. 12
  3. 15
  4. 8
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - b2 = 20 এবং a - b = 2 হলে, a + b এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a2 - b2 = 20
বা, (a + b)(a - b) = 20
বা, (a + b) × 2 = 20
বা, a + b = 20/2
বা, a + b = 10
১৫.
x2y + xy2 এবং x2 + xy রাশিদ্বয়ের ল.সা.গু কে গ.সা.গু দ্বারা ভাগ করলে ভাগফল কত?
  1. xy(x + y)
  2. x(x + y)
  3. y
  4. (x + y)
সঠিক উত্তর:
y
উত্তর
সঠিক উত্তর:
y
ব্যাখ্যা
প্রশ্ন: x2y + xy2 এবং x2 + xy রাশিদ্বয়ের ল.সা.গু কে গ.সা.গু দ্বারা ভাগ করলে ভাগফল কত?

সমাধান:
১ম রাশি = x2y + xy2
= xy(x + y)

২য় রাশি = x2 + xy
= x(x + y)

x2y + xy2 এবং x2 + xy রাশিদ্বয়ের ল.সা.গু = xy(x + y)
x2y + xy2 এবং x2 + xy রাশিদ্বয়ের গ.সা.গু = x(x + y)

∴ নির্ণেয় ভাগফল = xy(x + y) ÷ x(x + y)
= y
১৬.
একটি চাকার ব্যাসার্ধ ২১ সে. মি. এবং এটি ১১৮৮ মি. পথ অতিক্রম করলে, মোট কতবার ঘুরবে?
  1. ৯০০ বার
  2. ১০০ বার
  3. ৮০০ বার
  4. ২৫০ বার
সঠিক উত্তর:
৯০০ বার
উত্তর
সঠিক উত্তর:
৯০০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার ব্যাসার্ধ ২১ সে. মি. এবং এটি ১১৮৮ মি. পথ অতিক্রম করলে, মোট কতবার ঘুরবে?

সমাধান:
দেওয়া আছে,
চাকার ব্যাসার্ধ = ২১ সে. মি.

চাকার পরিধি = ২πr = ২ × (২২/৭) × ২১
= ১৩২ সে. মি.
∴ চাকাটি একবার ঘুরলে ১৩২ সে. মি. অতিক্রম করে।

∴ ঘূর্ণন সংখ্যা = (১১৮৮ × ১০০)/১৩২ [১ মি. = ১০০ সে. মি.]
= ১১৮৮০০/১৩২
= ৯০০ 

∴ চাকাটি ১১৮৮ মি. পথ অতিক্রম করতে ৯০০ বার ঘুরবে।
১৭.
একটি ট্রেন, ১১০০ মিটার এবং ৫০০ মিটার দীর্ঘ দুটি সেতু পাড় হয় যথাক্রমে ১৩০ সেকেন্ড ও ৭০ সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ৩০০ মিটার
  2. ২১০ মিটার
  3. ২৫০ মিটার
  4. ২০০ মিটার
সঠিক উত্তর:
২০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন, ১১০০ মিটার এবং ৫০০ মিটার দীর্ঘ দুটি সেতু পাড় হয় যথাক্রমে ১৩০ সেকেন্ড ও ৭০ সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
১৩০ সেকেন্ডে অতিক্রম করে = ১১০০ + ট্রেনের দৈর্ঘ্য
৭০ সেকেন্ডে অতিক্রম করে = ৫০০ + ট্রেনের দৈর্ঘ্য

∴ (১৩০ - ৭০) = ৬০ সেকেন্ডে অতিক্রম করে = (১১০০ + ট্রেনের দৈর্ঘ্য) - (৫০০ + ট্রেনের দৈর্ঘ্য)
= ৬০০ মিটার

বেগ = ৬০০/৬০ = ১০ মিটার/সেকেন্ড

∴ ৭০ সেকেন্ডে অতিক্রম করে = ৭০ × ১০ = ৭০০ মিটার

প্রশ্নমতে,
৫০০ + ট্রেনের দৈর্ঘ্য = ৭০০
⇒ ট্রেনের দৈর্ঘ্য = ২০০
১৮.
3(x - 3) = 9(x - 5) হলে, x এর মান কত?
  1. 0
  2. 7
  3. 3
  4. 1
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: 3(x - 3) = 9(x - 5) হলে, x এর মান কত?

সমাধান:
3(x - 3) = 9(x - 5)
⇒ 3(x - 3) = 32(x - 5)
⇒ x - 3 = 2x - 10
⇒ 2x - x = 10 - 3
∴ x = 7
১৯.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪০ মিটার ও ২০ মিটার। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ৬৪ মিটার
  2. ৯০ মিটার
  3. ৮০ মিটার
  4. ৪৮ মিটার
সঠিক উত্তর:
৮০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৮০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪০ মিটার ও ২০ মিটার। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান:
রম্বসের ক্ষেত্রফল= (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৪০ × ২০ বর্গ মিটার
= ৪০০ বর্গ মিটার

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
= ৪০০
∴ ক = ২০

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = (২০ × ৪) মিটার
= ৮০ মিটার
২০.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৩০। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি, প্রথম ২টি সংখ্যার সমষ্টির দ্বিগুণ অপেক্ষায় ১৫ কম হলে, তৃতীয় সংখ্যাটি কত?
  1. ৪৫
  2. ৬০
  3. ২৫
  4. ৫৫
সঠিক উত্তর:
৪৫
উত্তর
সঠিক উত্তর:
৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৩০। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি, প্রথম ২টি সংখ্যার সমষ্টির দ্বিগুণ অপেক্ষায় ১৫ কম হলে, তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি = ৩০ × ২ = ৬০

প্রশ্নমতে,
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি = (৬০ × ২) - ১৫
= ১২০ - ১৫
= ১০৫

∴ তৃতীয় সংখ্যাটি = ১০৫ - ৬০ = ৪৫
২১.
2x2 - 3x + 5 কে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে-
  1. 3
  2. 5
  3. 2
  4. 7
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 - 3x + 5 কে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে-

সমাধান:
এখানে,
x - 2 = 0
∴ x = 2

ধরি,
f(x) = 2x2 - 3x + 5
∴ f(2) = 2. (2)2 - (3 × 2) + 5
= 8 - 6 + 5
= 13 - 6
= 7

∴ 2x2 - 3x + 5 কে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 7.
২২.
একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির বিপ্রতীপ কোণের মান কত?
  1. 20°
  2. 30°
  3. 45°
  4. 60°
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির বিপ্রতীপ কোণের মান কত?

সমাধান:
একটি কোণ x হলে,
কোণটির পূরক কোণ (90° - x)

প্রশ্নমতে,
x = (90° - x)/2
⇒ 2x = 90° - x
⇒ 3x = 90°
∴ x = 30°

আমরা জানি,
বিপ্রতীপ কোণ পরস্পর সমান।
∴ 30° কোণের বিপ্রতীপ কোণ 30°
২৩.
একজন ব্যক্তি ৩ কিমি/ঘণ্টা বেগে হাঁটলে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, যদি সে ৬ কিমি/ঘণ্টা বেগে হাঁটে, তার চেয়ে ২ ঘণ্টা কম সময় লাগে। স্থানটির দূরত্ব কত?
  1. ৮ কিমি
  2. ১০ কিমি
  3. ১২ কিমি
  4. ১৫ কিমি
সঠিক উত্তর:
১২ কিমি
উত্তর
সঠিক উত্তর:
১২ কিমি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি ৩ কিমি/ঘণ্টা বেগে হাঁটলে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, যদি সে ৬ কিমি/ঘণ্টা বেগে হাঁটে, তার চেয়ে ২ ঘণ্টা কম সময় লাগে। স্থানটির দূরত্ব কত?

সমাধান:
ধরি,
স্থানটির দূরত্ব = ”ক” কি.মি.
এখন,
৩ কিমি/ঘণ্টা বেগে সময় = ক⁄৩ ঘণ্টা
৬ কিমি/ঘণ্টা বেগে সময় = ক⁄৬ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক⁄৩) − (ক⁄৬) = ২
⇒ (২ক − ক)/৬ = ২
⇒ ক/৬ = ২
⇒ ক = ১২

∴ স্থানটির দূরত্ব = ১২ কিমি
২৪.
15 জন খেলোয়াড়ের মধ্য থেকে নির্দিষ্ট একজন অধিনায়কসহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে?
  1. 286
  2. 1001
  3. 512
  4. 324
সঠিক উত্তর:
1001
উত্তর
সঠিক উত্তর:
1001
ব্যাখ্যা
প্রশ্ন: 15 জন খেলোয়াড়ের মধ্য থেকে নির্দিষ্ট একজন অধিনায়কসহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে?

সমাধান:
সর্বদা একজনকে নির্দিষ্ট রেখে 11 জনের দল বাছাই করার উপায়, = 15 - 1C11 - 1
= 14C10
= (14 × 13 × 12 × 11)/(4 × 3 × 2 × 1)
= 1001
২৫.
বেলনের ভূমির ব্যাসার্ধ 20 সে.মি হলে, বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ?
  1. 20 গুণ
  2. 1/4 গুণ
  3. 5 গুণ
  4. 10 গুণ
সঠিক উত্তর:
10 গুণ
উত্তর
সঠিক উত্তর:
10 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: বেলনের ভূমির ব্যাসার্ধ 20 সে.মি হলে, বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ?

সমাধান:
ব্যাসার্ধ r = 20 সে.মি,
উচ্চতা h হলে,
আমরা জানি,
বেলনের আয়তন, V = πr2h

এবং
বেলনের বক্রতলের ক্ষেত্রফল, A = 2πrh

∴ আয়তন/বক্রতলের ক্ষেত্রফল = (πr2h)/(2πrh)
= r/2
= 20/2
= 10

∴ বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের 10 গুণ।
২৬.
যদি ৩ টি মহিষ অথবা ৫ টি গরু একটি জমি ২০ দিনে চাষ করতে পারে, তবে ৪ টি মহিষ ও ১০ টি গরু ঐ জমি কত দিনে চাষ করতে পারবে?
  1. ৬ দিনে
  2. ৫ দিনে
  3. ৮ দিনে
  4. ৯ দিনে
সঠিক উত্তর:
৬ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৬ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৩ টি মহিষ অথবা ৫ টি গরু একটি জমি ২০ দিনে চাষ করতে পারে, তবে ৪ টি মহিষ ও ১০ টি গরু ঐ জমি কত দিনে চাষ করতে পারবে?

সমাধান:
৫ টি গরু = ৩ টি মহিষ
∴ ১ টি গরু = ৩/৫ টি মহিষ
∴ ১০ টি গরু = (৩ × ১০)/৫ টি মহিষ
= ৬ টি মহিষ

∴ ৪ টি মহিষ ও ১০ টি গরু = (৪ + ৬) টি মহিষ
= ১০ টি মহিষ

৩ টি মহিষ জমিটি চাষ করতে সময় লাগে ২০ দিনে
∴ ১ টি মহিষ জমিটি চাষ করতে সময় লাগে (২০ × ৩) দিনে
∴ ১০ টি মহিষ জমিটি চাষ করতে সময় লাগে (২০ × ৩)/১০ দিনে
= ৬ দিনে

∴ ৪ টি মহিষ ও ১০ টি গরু মিলে জমিটি ৬ দিনে চাষ করতে পারবে।
২৭.
(x - 6)(x - 6) = x2 + bx + c সমীকরণে b ও c এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে?
  1. 6, - 36
  2. - 6, 12
  3. - 12, 36
  4. 10, 24
সঠিক উত্তর:
- 12, 36
উত্তর
সঠিক উত্তর:
- 12, 36
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 6)(x - 6) = x2 + bx + c সমীকরণে b ও c এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে?

সমাধান:
(x - 6)(x - 6) = x2 + bx + c
⇒ (x - 6)2 = x2 + bx + c
⇒ x2 - 2. x. 6 + 62 = x2 + bx + c
⇒ x2 - 12x + 36 = x2 + bx + c

x ও ধ্রুবক পদের সহগ সমীকৃত করে পাই
b = - 12
c = 36
২৮.
যদি কোন সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ তার প্রতিটি বহিঃকোণের পাঁচগুণ হয়, তবে বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় করুন?
  1. ১৪ টি
  2. ১২ টি
  3. ১০ টি
  4. ৮ টি
সঠিক উত্তর:
১২ টি
উত্তর
সঠিক উত্তর:
১২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ তার প্রতিটি বহিঃকোণের পাঁচগুণ হয়, তবে বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় করুন?

সমাধান:
ধরি,
বহিঃকোণের পরিমাণ = ক
অন্তঃকোণের পরিমাণ = ৫ক

∴ ক + ৫ক = ১৮০°
⇒ ৬ক = ১৮০°
∴ ক = ৩০°

∴ বাহু সংখ্যা = ৩৬০°/৩০° = ১২ টি
২৯.
a = 4 হলে, 1 + 12a + 6a2 + a3 এর মান কত?
  1. 209
  2. 57
  3. 216
  4. 198
সঠিক উত্তর:
209
উত্তর
সঠিক উত্তর:
209
ব্যাখ্যা
প্রশ্ন: a = 4 হলে, 1 + 12a + 6a2 + a3 এর মান কত?

সমাধান:
1 + 12a + 6a2 + a3
= a3 + 6a2 + 12a + 1
=a3 + 3.a2 .2 + 3. a. 22 + 23 - 23 + 1
= (a + 2)3 - 8 + 1
= 63 - 7
= 216 - 7
= 209
৩০.
নিচের কোন সংখ্যাটির ভাজক সংখ্যা জোড়?
  1. ৪৮৪
  2. ৫১২
  3. ৬২৫
  4. ১০২৪
সঠিক উত্তর:
৫১২
উত্তর
সঠিক উত্তর:
৫১২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটির ভাজক সংখ্যা জোড়?

সমাধান:
আমরা জানি,
পূর্ণ বর্গসংখ্যার ভাজক সংখ্যা বিজোড় হয়।
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ১০২৪, ৬২৫ এবং ৪৮৪ সংখ্যা গুলো পূর্ণবর্গ সংখ্যা।
∴ √(১০২৪) = ৩২
∴ √(৬২৫) = ২৫
∴ √(৪৮৪) = ২২
সুতরাং ১০২৪ ৬২৫ এবং ৪৮৪ সংখ্যা গুলোর ভাজক সংখ্যা বিজোড় হবে।

এখন,
৫১২ এর ভাজক সংখ্যা নির্ণয় করি:

৫১২ = ১ × ৫১২
= ২ × ২৫৬
= ৪ × ১২৮
= ৮ × ৬৪
= ১৬ × ৩২

∴ ৫১২ এর ভাজক সংখ্যা = ১, ২, ৪, ৮, ১৬, ৩২, ৬৪, ১২৮, ২৫৬ এবং ৫১২
= ১০ টি।
৩১.
5, 3, 7, 5 তথ্যসারির ভেদাঙ্ক কত?
  1. 4
  2. 2
  3. 1
  4. 0
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: 5, 3, 7, 5 তথ্যসারির ভেদাঙ্ক কত?

সমাধান:
এখানে, তথ্য সংখ্যা, n = 4
গাণিতিক গড় = (5 + 3 + 7 + 5)/4
= 20/4
= 5

ভেদাঙ্ক = {(5 - 5)2 + (3 - 5)2 + (7 - 5)2 + (5 - 5)2}/4
= (0 + 4 + 4 + 0)/4
= 8/4
= 2
৩২.
একটি 54 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত মিটার উঁচুতে ভেঙ্গেছিল?
  1. 27 মিটার
  2. 24 মিটার
  3. 22 মিটার
  4. 18 মিটার
সঠিক উত্তর:
18 মিটার
উত্তর
সঠিক উত্তর:
18 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি 54 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত মিটার উঁচুতে ভেঙ্গেছিল?

সমাধান:

ধরি,
খুটিটি x মিটার উঁচুতে ভেঙ্গেছিল
∴ অপর ভাঙ্গা অংশের দৈর্ঘ্য = (54 - x) মিটার

এখন,
Sinθ = লম্ব/অতিভুজ
⇒ sin30° = x/(54 - x)
⇒ 1/2 = x/(54 - x)
⇒ 2x = 54 - x
⇒ 3x = 54
∴ x = 18

∴ খুঁটিটি 18 মিটার উঁচুতে ভেঙ্গেছিল
৩৩.
logx(3/5) = - 1/4 হলে, x এর মান-
  1. 125/27
  2. 625/81
  3. 5/9
  4. 25/81
সঠিক উত্তর:
625/81
উত্তর
সঠিক উত্তর:
625/81
ব্যাখ্যা
প্রশ্ন: logx(3/5) = - 1/4 হলে, x এর মান-

সমাধান:
logx(3/5) = - 1/4
⇒ x(- 1/4) = 3/5
⇒ 1/x(1/4) = 3/5
⇒ x(1/4) = 5/3
⇒ (x1/4)4 = (5/3)4
∴ x = 625/81
৩৪.
যদি 3 + tan2θ = 4 এবং θ < 90, θ = ?
  1. 30°
  2. 45°
  3. 60°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 3 + tan2θ = 4 এবং θ < 90, θ = ?

সমাধান:
3 + tan2θ = 4
⇒ tan2θ = 4 - 3
⇒ tan2θ = 1
⇒ tanθ = 1
⇒ tanθ = tan45°
∴ θ = 45°
৩৫.
লাবিবের বোনের বয়স, লাবিব ও তাঁর বাবার বয়সের মধ্য-সমানুপাতী। লাবিবের বয়স ১০ বছর, বাবার বয়স ৪০ বছর হলে বোনের বয়স কত?
  1. ২০ বয়স
  2. ২৪ বয়স
  3. ২২ বয়স
  4. ২৫ বয়স
সঠিক উত্তর:
২০ বয়স
উত্তর
সঠিক উত্তর:
২০ বয়স
ব্যাখ্যা
প্রশ্ন: লাবিবের বোনের বয়স, লাবিব ও তাঁর বাবার বয়সের মধ্য-সমানুপাতী। লাবিবের বয়স ১০ বছর, বাবার বয়স ৪০ বছর হলে বোনের বয়স কত?

সমাধান:
ধরি,
লাবিবের বয়স, ক = ১০ বছর
লাবিবের বোনের বয়স = খ বছর
লাবিবের বাবার বয়স, গ = ৪০ বছর

সমানুপাতীর সূত্রানুসারে
ক : খ = খ : গ
⇒ ক/খ = খ/গ
⇒ খ = ক × গ
⇒ খ = (১০ × ৪০)
⇒ খ = ৪০০
⇒ খ = √৪০০
∴ খ = ২০

∴ তাঁর বোনের বয়স = ২০ বয়স
৩৬.
একটি সমান্তর ধারার ৫ম পদ 20 এবং ১২তম পদ 48 হলে, সাধারণ অন্তর কত?
  1. 5
  2. 6
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার ৫ম পদ 20 এবং ১২তম পদ 48 হলে, সাধারণ অন্তর কত?

সমাধান:
আমরা জানি,
প্রথম পদ = a
সাধারণ অন্তর = d হলে,
∴ n তম পদ = a + (n - 1)d

প্রশ্নমতে,
⇒ a + 4d = 20.........(1)
এবং
⇒ a + 11d = 48........(2)

(2) - (1)
a + 11d - a - 4d = 48 - 20
⇒ 7d = 28
∴ d = 4
৩৭.
তিনটি ঘনকের ধার যথাক্রমে 3 সে.মি., 4 সে.মি. ও 5 সে.মি.। ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক বানানো হলো। নতুন ঘনকের আয়তন কত?
  1. 308 ঘন সে.মি.
  2. 216 ঘন সে.মি.
  3. 188 ঘন সে.মি.
  4. 155 ঘন সে.মি.
সঠিক উত্তর:
216 ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
216 ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ঘনকের ধার যথাক্রমে 3 সে.মি., 4 সে.মি. ও 5 সে.মি.। ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক বানানো হলো। নতুন ঘনকের আয়তন কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকের ধার a হলে ঘনকের আয়তন = a3 ঘন একক

∴ নতুন ঘনকের আয়তন = (33 + 43 + 53) ঘন সে. মি.
= (27 + 64 + 125) ঘন সে.মি.
= 216 ঘন সে.মি.
৩৮.
একটি তাসের প্যাকেট হতে একটি তাস নিলে টেক্কা না পাওয়ার সম্ভাবনা কত?
  1. 0
  2. 11/13
  3. 1/13
  4. 12/13
সঠিক উত্তর:
12/13
উত্তর
সঠিক উত্তর:
12/13
ব্যাখ্যা
প্রশ্ন: একটি তাসের প্যাকেট হতে একটি তাস নিলে টেক্কা না পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
তাসের সংখ্যা = 52 টি

এখনে,
টেক্কার সংখ্যা = 4 টি

∴ তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা = (4/52)
= 1/13

∴ তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা = 1 - 1/13
= (13 - 1)/13
= 12/13