পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes৫১ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫৩
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর। আর্কাইভে টপিকগুলোর নাম পাবেন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৫৩ প্রশ্ন

.
Who wrote the book 'Turning Points'?
  1. ক) Arthur Miller
  2. খ) Alexandre Dumas
  3. গ) Abdul Kalam
  4. ঘ) Arundhati Roy
ব্যাখ্যা
A.P.J. Abdul Kalam was the 11th president of India. His famous books: Wings of Fire, Ignited Mind, Inspiring Thought, The Luminous Sparks, Turning Points, You are Born to Bloom, Target 3 Billion, Indomitable Spirit, My Journey.
Source: Live MCQ Lecture.
.
Who is the author of the book titled ‘Man in the Iron Mask’?
  1. ক) Alexander Dumas
  2. খ) Mark Twain
  3. গ) William Shakespeare
  4. ঘ) Jonathon Swift
ব্যাখ্যা

Alexandre Dumas one of the most prolific and most popular French authors of the 19th century. Without ever attaining indisputable literary merit, Dumas succeeded in gaining a great reputation first as a dramatist and then as a historical novelist, especially for such works as Man in the Iron Mask, The Count of Monte Cristo and The Three Musketeers.
[Source: Encyclopaedia Britannica & Others reliable source]

.
Who wrote the book 'Religion and Science'?
  1. ক) Samuel Beckett
  2. খ) John Masefield
  3. গ) Bertrand Russell
  4. ঘ) William Sydney Porter
ব্যাখ্যা

Bertrand Russell was British philosopher, logician, mathematician, history writer, social critic and political activist. He was awarded the Nobel prize in literature in 1950.
His famous writings: The Elements of Ethics, Human Knowledge, Road to Freedom, Authority and Individual, Marriage and Morals, Religion and Science, The Conquest of Happiness etc.
Source: Live MCQ Lecture and An ABC of English Literature.

.
'The Caretaker' was written by-
  1. ক) Jean Pearl Satre
  2. খ) Victor Hugo
  3. গ) Thomas Stearns Eliot
  4. ঘ) Harold Pinter
ব্যাখ্যা

Harold Pinter is British playwright. His famous works are The Birthday Party, The Caretaker, The Homecoming etc.
Source: An ABC of English Literature.

.
Who is British Poet?
  1. ক) Sophocles
  2. খ) T.S. Eliot
  3. গ) Jules Verne
  4. ঘ) Maxim Gorky
ব্যাখ্যা

Thomas Stearns Eliot (1888 – 1965):
American born British poet, dramatist, and a social critic.
Famous for his “Theory of Objective Correlative”.
Won Nobel Prize in 1948.
Major works:
Poems: The waste land, Journey to the Magi, Ash Wednesday, Four Quarters, The Hollow Man, Portrait of a Lady.
The Gift of the Magi is written by O. Henry.

Apart from, Sophocles was a Greek dramatist, Jules Gabriel Verne was a French novelist & Maxim Gorky was a Russian short-story writer and novelist.

Source: Encyclopaedia Britannica.

.
‘Burmese Days’ was written by-
  1. ক) George Orwell
  2. খ) Gabriel Garcia Marquez
  3. গ) Leo Tolstoy
  4. ঘ) William Gerald Golding
ব্যাখ্যা

George Orwell (1903 – 1989):
English novelist, essayist, journalist and critic.
His real name is Eric Hugh Blair. He was a police officer in Burma.
Works: Novel: Animal Farm (1945 – a fairy story), Nineteen Eighty-Four, Burmese Days, Coming up for Air.
Story/Essay: Shooting an Elephant, A Hanging.
Source: Britannica

.
‘Good fences make good neighbors.’- From which source this quotation is taken?
  1. ক) The Death of the Hired Man
  2. খ) Mending Wall
  3. গ) The Road Not Taken
  4. ঘ) Mountain Interval
ব্যাখ্যা

Good fences make good neighbors.’ is from Mending Wall by Robert Frost.
He is an American Poet. His notable works: The Road Not Taken, The Death of the Hired Man, Mending Wall, Mountain Interval, Storm Fear, New Hampshire, North of Boston.
[Source: poets.org and Live MCQ Lecture.]

.
Who is a modern novelist?
  1. ক) Francis Bacon
  2. খ) Ben Jonson
  3. গ) Samuel Beckett
  4. ঘ) John Donne
ব্যাখ্যা

Samuel Beckett, in full Samuel Barclay Beckett, (born April 13, 1906, Foxrock, County Dublin, Ireland—died December 22, 1989, Paris, France), 20th century Irish novelist, author, critic, and playwright, winner of the Nobel Prize for Literature in 1969. He wrote in both French and English and is perhaps best known for his plays, especially En attendant Godot (1952; Waiting for Godot).
His notable works: The Unnamable, Molloy, Watt, Endgame, Malone Dies, Murphy, Krapp’s Last Tape, Dream of Fair to Middling Women, Whoroscope etc.
[Source: Live MCQ Lecture and Encyclopaedia Britannica ]

.
Who wrote the book ‘Around the Moon’?
  1. ক) William Faulkner
  2. খ) William Butler Yeats
  3. গ) Joseph Conrad
  4. ঘ) Jules Verne
ব্যাখ্যা

Jules Verne is a French novelist, poet and playwright. His famous works: Around the World in Eighty Days, The Mysterious Island, From the Earth to Moon, Around the Moon, Off on a Comet, Master of the World.
Source: Live MCQ Lecture.

১০.
“Prejudice is the reason of fools” is said by-
  1. ক) Francis Bacon
  2. খ) Voltaire
  3. গ) Ben Jonson
  4. ঘ) Virginia Woolf
ব্যাখ্যা

Famous quotation of Voltaire:
- If God did not exist, it would be necessary to invent him.
- Prejudice is the reason of fools

১১.
‘ল’ কততম ব্যঞ্জনবর্ণ?
  1. ক) ২৫
  2. খ) ২৭
  3. গ) ২৮
  4. ঘ) ৩০
ব্যাখ্যা
ব্যঞ্জনবর্ণের মধ্যে ‘ল’ ২৮তম স্থানে অবস্থিত।
১২.
In a dictionary which word comes first?
  1. ক) Holm
  2. খ) Holocaust
  3. গ) Hollow
  4. ঘ) Holster
ব্যাখ্যা
প্রত্যেকটা শব্দে Hol এর পরে যথাক্রমে m, o, l, s এসেছে। এদের মধ্যে বর্ণমালায় l এর অবস্থান সবার আগে, তাই Hollow শব্দটি অভিধানে আগে আসবে।
১৩.
ক-এর দাদুর মেয়ের ছেলের একজনই একজনই মামা আছে। তাঁর নাম মোস্তাফিজুর রহমান। ক এর সাথে মোস্তাফিজের সম্পর্ক কি?
  1. ক) ভাই
  2. খ) স্বামী
  3. গ) ভাগ্নে
  4. ঘ) বাবা
ব্যাখ্যা

ধরুন,
'ক' আপনি নিজেই।
আপনার দাদুর মেয়ে = আপনার ফুফি
আপনার ফুফির ছেলে = আপনার ফুফাতো ভাই
আপনার ফুফাতো ভাইয়ের একমাত্র মামা = আপনার বাবা অর্থাৎ জনাব মোস্তাফিজুর রহমান (কাল্পনিক নাম, বাস্তবে আপনার বাবার নাম চিন্তা করতে পারেন)।

১৪.
Who is the cleverest person?
D is clever than C
C is clever than B
C is clever than A
A is clever than B
E is not cleverer than D
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
ব্যাখ্যা

এখানে, D > C, C > B, C > A, A > B.
সুতরাং, D > C > A > B

১৫.
ভুল বানান কোনটি?
  1. ক) সমীচিন
  2. খ) শিহরণ
  3. গ) দ্বন্দ্ব
  4. ঘ) জিগীষা
ব্যাখ্যা

সমীচীন[শোমিচিন্‌] (বিশেষণ)
১ সঙ্গত।
২ যোগ্য; উপযুক্ত।
৩ উত্তম।
৪ যথার্থ; সত্য।
৫ উচিত।
{(তৎসম বা সংস্কৃত) সম্যচ্‌+ঈন(খ)}
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১৬.
Choose the incorrect spelling.
  1. ক) Expedient
  2. খ) Connotation
  3. গ) Gillotine
  4. ঘ) Sedentary
ব্যাখ্যা

guillotine (noun)
(১) (ফ্রান্সে অপরাধীদের) শিরশ্ছেদ করার যন্ত্রবিশেষ।
(২) বইয়ের কিনার, কাগজ ইত্যাদি কেটে সমান করার যন্ত্রবিশেষ।
(৩) (সংসদে) (অতিরিক্ত বিতর্ক সৃষ্টির মাধ্যমে) কোনো প্রস্তাবিত বিল বা আইনের খসড়ার অনুমোদন ব্যাহত করার প্রয়াসকে ভোট গ্রহণের সময় নির্ধারণের মাধ্যমে থামানোর পদ্ধতি।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১৭.
স্বর্গের সাথে সম্পর্কিত-
  1. ক) মেনি
  2. খ) মেরু
  3. গ) মেনকা
  4. ঘ) মেহেদি
ব্যাখ্যা

মেনকা [মেনোকা] (বিশেষ্য)
১ হিমালয়পত্নী ও গৌরীজননী।
২ স্বর্গের একজন অপ্সরা।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১৮.
The antonym of ‘Arable’-
  1. ক) Fruitless
  2. খ) Fatal
  3. গ) Productive
  4. ঘ) Ardent
ব্যাখ্যা

Arable (adjective) (of land) used or suitable for growing crops. ‘acres of arable land’
Synonyms: fertile, productive, fecund, fruitful, lush.
Source: Oxford Dictionary.

১৯.
ইসাবেলা খ্রিস্টপূর্ব ৫০ সনে জন্মগ্রহণ করেন এবং ৫০ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ইসাবেলার বয়স কত ছিল?
  1. ক) ১০০ বছর
  2. খ) ৪৫ বছর
  3. গ) ৯০ বছর
  4. ঘ) ৫০৫০ বছর
ব্যাখ্যা
মৃত্যুকালে ইসাবেলার বয়স ছিল = ৫০+৫০ = ১০০ বছর।
২০.
এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ২ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পরে ছেলের বয়স ১২ বছর হলে বর্তমান ঐ ব্যক্তির বয়স কত?
  1. ক) ৩৫
  2. খ) ৩২
  3. গ) ৩০
  4. ঘ) ২৮
ব্যাখ্যা

৫ বছর পরে ছেলের বয়স ১২ বছর।
ছেলের বর্তমান বয়স = ১২ - ৫ = ৭ বছর
অর্থাৎ, স্ত্রীর বর্তমান বয়স ৭X৪ = ২৮ বছর
∴ ঐ ব্যক্তির বর্তমান বয়স ২৮+২ = ৩০ বছর

২১.
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। কাজটি ৩ দিনে করতে হলে কত জন লোক প্রয়োজন?
  1. ক) ৩২ জন
  2. খ) ৩৬ জন
  3. গ) ৩৮ জন
  4. ঘ) ৪২ জন
ব্যাখ্যা

কাজটি ১২ দিনে সম্পন্ন করতে লোক লাগে = ৮ জন
কাজটি ১ দিনে সম্পন্ন করতে লোক লাগে = ৮X১২ জন
∴ কাজটি ৩ দিনে সম্পন্ন করতে লোক লাগে = (৮X১২)/৩ জন
= ৩২ জন।

২২.
১০০ মিটার লম্বা ট্রেন ৪০০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে ২০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ সেকেন্ডে কত হবে?
  1. ক) ৪০ মিটার
  2. খ) ৩০ মিটার
  3. গ) ২৫ মিটার
  4. ঘ) ২০ মিটার
ব্যাখ্যা

মোট অতিক্রান্ত দূরত্ব = ১০০ + ৪০০ = ৫০০ মিটার
২০ সেকেন্ডে অতিক্রম করে ৫০০ মিটার
১ সেকেন্ডে অতিক্রম করে ৫০০/২০ মিটার
= ২৫ মিটার

২৩.
ঘন্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ক) x/y ঘন্টা
  2. খ) y/x ঘন্টা
  3. গ) xy ঘন্টা
  4. ঘ) (x+y) ঘন্টা
ব্যাখ্যা

x মাইল যেতে সময় লাগে 1 ঘন্টা
y মাইল যেতে সময় লাগে y/x ঘন্টা
বিকল্প পদ্ধতিঃ
বেগ = দূরত্ব/সময়
∴ সময় = y/x

২৪.
কোনটি শুস্ক বরফের উপাদান?
  1. ক) PH3
  2. খ) NH3
  3. গ) CO2
  4. ঘ) H2O
ব্যাখ্যা
কঠিন কার্বন ডাইঅক্সাইড (CO2) কে শুষ্ক বরফ (Dry Ice) বলে।
Verified From: Encyclopaedia Britannica.
২৫.
হেনরি বেকেরেল কোন আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার পেয়েছিলেন?
  1. ক) রঞ্জনরশ্মি
  2. খ) রেডিয়াম
  3. গ) তেজস্ক্রিয়তা
  4. ঘ) কোয়ান্টাম তত্ত্ব
ব্যাখ্যা
পিয়েরে কুরি (১৫ মে ১৮৫৯-১৯ এপ্রিল ১৯০৬) এবং হেনরি বেকেরেল (১৫ ডিসেম্বর ১৮৫২-২৫ আগস্ট ১৯০৮) দু'জনেই ছিলেন ফরাসি পদার্থবিজ্ঞানী। মৌলের তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণার জন্য তারা দু'জন ১৯০৩ সালে মেরি কুরির (পিয়েরে কুরির স্ত্রী) সঙ্গে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।
উৎসঃ ব্রিটানিকা এবং নোবেল প্রাইজ ওয়েবসাইট।
২৬.
উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম লবণ (R-COONa) বা উচ্চতর ফ্যাটি এসিডের পটাসিয়াম লবণ (R-COOK) কে কি বলে?
  1. ক) ফিটকিরি
  2. খ) ব্লিচিং পাউডার
  3. গ) গ্লিসারিন
  4. ঘ) সাবান
ব্যাখ্যা

সাধারণত সাবান হলো উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম লবণ (R-COONa) বা উচ্চতর ফ্যাটি এসিডের পটাসিয়াম লবণ (R-COOK)। তেল বা চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে বিক্রিয়া করে সাবান এবং গ্লিসারিন তৈরি হয়। সাবান ও গ্লিসারিন তৈরির এই প্রক্রিয়াকে সাবানায়ন বলে।
[সূত্র: ৯ম-১০ম শ্রেণীর রসায়ন বই]

২৭.
সাত অণু পানি সহযোগে গঠিত জিংক সালফেট অণুকে কি বলে?
  1. ক) সাদা ভিট্রিয়ল
  2. খ) নীল ভিট্রিয়ল
  3. গ) সবুজ ভিট্রিয়ল
  4. ঘ) লাল ভিট্রিয়ল
ব্যাখ্যা

সাদা ভিট্রিয়ল- ZnSO4.7H2O
গ্রিন ভিট্রিয়ল- FeSO4.7H2O
ব্লু ভিট্রিয়ল বা তুঁতে- CuSO4.7H2O

২৮.
জৈব যৌগ সাধারণত কোন বন্ধনের মধ্যে গঠিত হয়?
  1. ক) আয়নিক বন্ধন
  2. খ) সমযোজী বন্ধন
  3. গ) ধাতব বন্ধন
  4. ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা

সাধারণত জৈব যৌগ সমূহে কার্বন অবশ্যই থাকবে। যেনন মিথেন CH4. জৈব যৌগের বিক্রিয়া হতে সাধারণত অনেক বেশি সময় লাগে। এরা সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি।

২৯.
নিচের কোন যন্ত্রে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়?
  1. ক) বৈদ্যুতিক মোটর
  2. খ) ব্যাটারি
  3. গ) জেনারেটর
  4. ঘ) ঘূর্ণায়মান কয়েল মিটার
ব্যাখ্যা

ব্যাটারিতে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক মটরে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
উৎসঃ পদার্থ বিজ্ঞান নবম-দশম শ্রেণী

৩০.
কোন গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে?
  1. ক) ধান গাছে
  2. খ) তামাক গাছে
  3. গ) বেগুন গাছে
  4. ঘ) পাট গাছে
ব্যাখ্যা
তামাক গাছের মোজাইক রোগ এবং ধানের টুংরো রোগের জন্য ভাইরাস দায়ী।
উৎসঃ উদ্ভিদ বিজ্ঞান, এইসএসসি।
৩১.
কোনটি হৃদরোগের কারণ?
  1. ক) পরিমিত ঘুম
  2. খ) সুষম খাদ্য গ্রহণ
  3. গ) ধূমপান
  4. ঘ) রক্তপাত
ব্যাখ্যা

হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণঃ
১) অতিরিক্ত উৎকণ্ঠা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।
২) বাবা-মায়ের হৃদরোগ থাকলে তাদের সন্তানদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অধিক থাকে। এর মূল কারণ পরিবারের একই খাদ্যাভ্যাস ও ধূমপানের অভ্যাস।
৩) উচ্চ রক্তচাপ করোনারি হৃদরোগের একটি মারাত্মক রিস্ক ফ্যাক্টর। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ হৃদপিন্ডের জন্য অত্যন্ত ক্ষতিকর।
৪) রক্তে কোলেস্টেরলের মাত্রার আধিক্য হৃদরোগের একটি গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর।
৫) হৃদরোগ হওয়ার পেছনে ডায়াবেটিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের ডায়াবেটিস হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
৬) অধিক ওজন হলে শরীরে রক্ত সরবরাহ করতে হৃদপিণ্ডের অধিক কাজ করতে হয়। যার ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়।
৭) শারীরিকভবে নিস্ক্রিয় লোকদের হৃদরোগ হওয়ার প্রবণতা দেখা যায়। অলস জীবন-যাপন করোনারি হৃদরোগের জন্য আরেকটি রিস্ক ফ্যাক্টর।
৮) হৃদরোগ হওয়ার পেছনে ধূমপানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি নিয়মিত ধূমপান করে থাকেন তার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার ঝুঁকি থাকে।
উৎসঃ একুশে টিভি, ব্রিটানিকা, বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন পত্র-পত্রিকা।

৩২.
মানুষের দেহের নিউরন কয়টি প্রধান অংশ নিয়ে গঠিত?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা

স্নায়তন্ত্রের গঠন ও কার্যকরী একককে স্নায়ুকোষ বা নিউরন বলে। নিউরন মানবদেহের দীর্ঘতম কোষ। নিউরন দুইটি প্রধান অংশ নিয়ে গঠিত।
যথা- ক) কোষদেহ এবং খ) প্রলম্বিত অংশ।
কোষদেহ : কোষদেহ নিউরনের প্রধান অংশ। কোষদেহ বিভিন্ন আকৃতির হয়, যেমন-গোলাকার, ডিম্বাকার বা নক্ষত্রাকার। কোষদেহ কোষ আবরণী, সাইট্রোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত। এই কোষে সেন্ট্রিওল থাকে না। তাই এরা অন্যান্য কোষের মতো বিভাজিত হয় না।
প্রলম্বিত অংশ : কোষদেহ থেকে উৎপন্ন শাখা-প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে। প্রলম্বিত অংশ দুই প্রকার। যথা- ১) অ্যাক্সন এবং ২) ডেনড্রন।
[সূত্রঃ জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি]

৩৩.
নিচের কোনটির অভাবে বেরিবেরি রোগ দেখা যায়?
  1. ক) থায়ামিন
  2. খ) এডেনিন
  3. গ) হিস্টামিন
  4. ঘ) হিস্টানিন
ব্যাখ্যা

থায়ামিন বা ভিটামিন বি১ এর চরম অভাবে বেরিবেরি রোগের লক্ষণ প্রকাশ পায়। রাইবোফ্ল্যাভিন এর অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা যায়, মুখে ও জিভে ঘা হয়। নিয়াসিনের অভাবে পেলেগ্রা হয়। সায়ানোকোবালামিনের অভাবে রক্তশূন্যতা ও স্নায়ুতন্ত্রের অবক্ষয় দেখা যায়।
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।

৩৪.
নিচের কোন খাদ্য উপাদান মানুষের দেহে নাইট্রোজেন সরবরাহ করে?
  1. ক) শর্করা
  2. খ) আমিষ
  3. গ) ভিটামিন
  4. ঘ) চর্বি
ব্যাখ্যা

আমিষ বা প্রোটিন- জাতীয় খাদ্য কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা গঠিত। আমিষে শতকরা ১৬ ভাগ নাইট্রোজেন থাকে। সালফার, ফসফরাস ও আয়রন সামান্য পরিমাণে থাকে। শুধু আমিষ জাতীয় খাদ্যই দেহে নাইট্রোজেন সরবরাহ করে বলে পুষ্টি বিজ্ঞানে আমিষ একটি গুরুত্বপূর্ণ খাদ্য।
উৎসঃ জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।

৩৫.
নিচের কোনটি দূর্বল এসিড?
  1. ক) H2SO4
  2. খ) CH3COOH
  3. গ) HCl
  4. ঘ) HNO3
ব্যাখ্যা

হাইড্রোক্লোরিক এসিড (HCl), সালফিউরিক এসিড (H2SO4) এরা পানিতে সম্পূর্ন রূপে বিয়োজিত হয় বলে এদেরকে শক্তিশালী এসিড বলে। H2CO3, CH3COOH এরা পানিতে আংশিক বিয়োজিত হয় বলে এদেরকে মৃদু বা দুর্বল এসিড বলে।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি।

৩৬.
বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৭৪ সালে
  4. ঘ) ১৯৭৫ সালে
ব্যাখ্যা

আন্তর্জাতিক শ্রম সংস্থা ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ১৯৪৬ সালে জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে। এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এটির বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি। বর্তমান মহাপরিচালক ব্রিটেনের গাই রাইডার। বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে। এটি ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
(সূত্রঃ ILO এবং UNSystems ওয়েবসাইট)

৩৭.
IFAD stands for-
  1. ক) International Fund of Agricultural Development
  2. খ) International Friends of Additional Development
  3. গ) International Future Agricultural Development
  4. ঘ) International Fund for Agricultural Development
ব্যাখ্যা

বিশ্বব্যাপী বিশেষত উন্নয়নশীল বিশ্বে কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি বিকাশের লক্ষ্যে সম্পদ সংগ্রহের জন্যে ১৯৭৭ সালে IFAD (International Fund for Agricultural Development) প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত। বর্তমান সদস্য সংখ্যা ১৭৭টি। বর্তমান ষষ্ঠ প্রেসিডেন্ট টোগো’র গিলবার্ট এফ. হাঙবো।
(সূত্রঃ IFAD এবং UNSYSTEMS ওয়েবসাইট)

৩৮.
ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক-
  1. ক) গিলবার্ট এফ. হাঙবো
  2. খ) আদ্রে আজুলে
  3. গ) আধানম গেব্রেইসাস
  4. ঘ) গাই রাইডার
ব্যাখ্যা

ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। The United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালের ১৬ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত সম্মেলনে চুক্তি স্বাক্ষরিত হয় যা ১৯৪৬ সালের ৪ নভেম্বর কার্যকর হয়।
একই বছরের ১৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর প্যারিসে এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়। বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১১টি। মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে।
(সূত্র: ইউনেস্কো ওয়েবসাইট)

৩৯.
আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৫৫ সালে
  2. খ) ১৫৬১ সালে
  3. গ) ১৯৬৭ সালে
  4. ঘ) ১৯৭০ সালে
ব্যাখ্যা

আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা বা WIPO এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত। WIPO ১৯৬৭ সালের প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ১৯৩। মহাপরিচালক অস্ট্রেলিয়ার ফ্রান্সিস গ্যারি।
(সূত্র: WIPO ওয়েবসাইট)

৪০.
APTA এর সদস্য সংখ্যা-
  1. ক) ৬টি
  2. খ) ১০টি
  3. গ) ১১৮টি
  4. ঘ) ১৯০টি
অনির্ধারিত
ব্যাখ্যা

অপশনে সঠিক উত্তর নেই, তাই বাতিল করা হয়েছে।
APTA এর পূর্ণরূপ হলো Asia-Pacific Trade Agreement. ১৯৭৫ সালে স্বাক্ষরিত ব্যাংকক চুক্তি ২০০৫ সালে সংশোধিত হয়ে APTA নামধারণ করে। এর সদস্য বাংলাদেশ সহ ৭টি দেশ। সম্প্রতি ২৯ সেপ্টেম্বর, ২০২০ এ মঙ্গোলিয়া ৭ম সদস্য দেশ হিসেবে APTA তে যোগদান করে।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)

৪১.
MERCOSUR সদস্য নয়-
  1. ক) ব্রাজিল
  2. খ) আর্জেন্টিনা
  3. গ) উরুগুয়ে
  4. ঘ) পানামা
ব্যাখ্যা

MERCOSUR এর বর্তমান সদস্য ৫টি। MERCOSUR (Mercado Comun Del Sur) বা Common Market of the South হলো দক্ষিণ আমেরিকা অঞ্চলের একটি বাণিজ্য জোট যা ১৯৯১ সালে যাত্রা শুরু করে। প্রথমে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে এবং ভেনেজুয়েলা এর সমন্বয়ে এটি গঠিত হয়।
২০১৬ সাল থেকে সদস্য হিসেবে ভেনেজুয়েলার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, তবে, সদস্যপদ বহাল আছে।। দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশগুলো মার্কোসার এর সহযোগী সদস্য। এর সদরদপ্তর উরুগুয়ের মন্টিভিডিও তে অবস্থিত। সম্প্রতি বাংলাদেশ সরকার মার্কোসারভুক্ত দেশগুলোর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে।
সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং মার্কোসার ওয়েবসাইট।

৪২.
এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত। এই বাক্যে ‘অতিশয়’ শব্দটি হলো-
  1. ক) ক্রিয়া বিশেষণ
  2. খ) বিশেষণের বিশেষণ
  3. গ) অব্যয়ের বিশেষণ
  4. ঘ) বাক্যের বিশেষণ
ব্যাখ্যা

যে পদ নাম বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে বিশেষণের বিশেষণ বলে। যেমন- সামান্য একটু দুধ দাও (সামান্য), এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত (অতিশয়), রকেট অতি দ্রুত চলে (অতি) ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।

৪৩.
সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। বাক্যে “পাছে” শব্দটি দ্বারা বক্তার কোন ধরণের মনোভাব প্রকাশিত হলো-
  1. ক) ভয় প্রকাশে
  2. খ) ঘৃণা প্রকাশে
  3. গ) বিরক্তি প্রকাশে
  4. ঘ) সম্ভাবনায়
ব্যাখ্যা

অনন্বয়ী অব্যয় বাক্যের অন্য পদের সাথে সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়। ‘সংশয়ে সংকল্প সদা টলে
পাছে লোকে কিছু বলে। পঙক্তিটিতে ‘পাছে’ অনন্বয়ী অব্যয়। এটি সম্ভাবনা বুঝাতে ব্যবহৃত হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।

৪৪.
“বাগানে বেশ কিছু লিচু ফলেছে” বাক্যটিতে “ফলেছে” কোন ধরণের ক্রিয়ার উদাহরণ?
  1. ক) প্রযোজক ক্রিয়া
  2. খ) প্রযোজ্য ক্রিয়া
  3. গ) একক কর্তার ক্রিয়া
  4. ঘ) শর্তাধীন ক্রিয়া
অনির্ধারিত
ব্যাখ্যা

অপশনে সঠিক উত্তর নেই। সঠিক উত্তরঃ নাম ধাতুর ক্রিয়া।
বিশেষ্য, বিশেষণ ও ধন্যাত্মক অব্যয়ের পর ‘আ’ প্রত্যয়যোগে যে সব ধাতু গঠিত হয়, সেগুলোকে নামধাতু বলা হয়।
নাম ধাতুর সঙ্গে পুরুষ বা কালসূচক ক্রিয়া বিভক্তি যোগে নামধাতুর ক্রিয়াপদ গঠিত হয়।
আ-প্রত্যয় যুক্ত না হয়েও কয়েকটি নাম ধাতু বাংলা ভাষায় মৌলিক ধাতুর মত ব্যবহৃত হয়। যেমন,
ফল - বাগানে বেশ কিছু লিচু ফলেছে।
টক - তরকারি বাসি হলে টকে।
সুত্রঃ নবম দশম শ্রেণী, বাংলা ব্যাকরণ বোর্ড বই।

৪৫.
‘যারা দেশের ডাকে সাড়া দিতে পারে, তারাই তো সত্যিকারের পুরুষ’- এখানে ‘তারাই’ কোন ধরনের পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণ
  3. গ) সর্বনাম
  4. ঘ) অব্যয়
ব্যাখ্যা

বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকেই সর্বনাম পদ বলে।
অনুচ্ছেদে বা প্যারাগ্রাফে একই বিশেষ্য পদ বারবার আসতে পারে। সেক্ষেত্রে একই পদ বারবার ব্যবহার করলে তা শুনতে খারাপ লাগাটাই স্বাভাবিক। এই পুনরাবৃত্তি রোধ করার জন্য বিশেষ্য পদের পরিবর্তে অনুচ্ছেদে যে বিকল্প শব্দ ব্যবহার করে সেই বিশেষ্য পদকেই বোঝানো হয়, তাকে সর্বনাম পদ বলে।
[সর্বনাম পদগুলো সব বিশেষ্য বা নামের পরিবর্তে বসতে পারে বলে এদেরকে ‘সর্বনাম’ বলে।]
‘বাংলাদেশ অত্যন্ত সুন্দর একটি দেশ। এই দেশটি যেমন সুন্দর, এই দেশের মানুষগুলোও তেমনি ভালো। তারা এতোটাই ভদ্র ও মার্জিত যে, তাদের কাছে ভিখারি ভিক্ষা চাইতে আসলে তারা তাদের বিতাড়িত করে না। বরং মার্জিতভাবে বলে, মাফ করেন।’
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৪৬.
সংস্কৃত ভাষায় শব্দের সন্ধি কত প্রকার?
  1. ক) ২ প্রকার
  2. খ) ৩ প্রকার
  3. গ) ৪ প্রকার
  4. ঘ) ৫ প্রকার
ব্যাখ্যা

খাঁটি বাংলা সন্ধি ২ প্রকার। যথা- স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি। তৎসম শব্দের সন্ধি তিন প্রকার। যথা- স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গ সন্ধি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৪৭.
“অন্তর্ধান” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) অন্তর + ধান = অন্তর্ধান
  2. খ) অন্ত + ধান = অন্তর্ধান
  3. গ) অন্তঃ + ধান = অন্তর্ধান
  4. ঘ) অন্ত + র + ধান = অন্তর্ধান
ব্যাখ্যা

বিসর্গ সন্ধির উদাহরণ- প্রাতঃ + আশ = প্রাতরাশ, পুনঃ + আয় = পুনরায়, অন্তঃ + ধান = অন্তর্ধান, অন্তঃ + গত = অন্তর্গত, পুনঃ + উক্ত = পুনরুক্ত, অহঃ + অহ = অহরহ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৪৮.
ভুল বানান কোনটি?
  1. ক) ক্রমশঃ
  2. খ) রচনাবলি
  3. গ) কার্তিক
  4. ঘ) সঙ্গী
ব্যাখ্যা
তৎসম শব্দের শেষে বিসর্গ বসে না। যেমন- ইতস্তত, কার্যত, ক্রমশ, পুনঃপুন, প্রথমত ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
৪৯.
সঠিক বানান কোনটি?
  1. ক) কন্টক
  2. খ) বেঙ
  3. গ) বিষাদমণ্ডিত
  4. ঘ) প্রাণি
ব্যাখ্যা
সঠিক বানানটি হচ্ছে - বিষাদমণ্ডিত।
অন্যান্য শব্দের সঠিক বানান - কণ্টক, ব্যাঙ এবং প্রাণী।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
৫০.
নিচের কোনটিতে অপপ্রয়োগ হয়েছে -
  1. ক) দ্বৈত
  2. খ) সখ্যতা
  3. গ) মৌন
  4. ঘ) উপর্যুক্ত
ব্যাখ্যা
সখ্যতা এর শুদ্ধরূপ সখ্য।
সখ্য শব্দের অর্থ - বন্ধুত্ব, দোস্তি।
৫১.
আমি শার্ট _______।
  1. ক) পড়েছি
  2. খ) পঢ়েছি
  3. গ) পরেছি
  4. ঘ) ক এবং গ উভয়ই।
ব্যাখ্যা
কেবল পরিধান করা অর্থে পরি ব্যবহার হয়। যেমন আমি শার্ট পরেছি। তিনি চশমা পরেছেন।
বাকি সব ক্ষেত্রে পড়ি ব্যবহার করা হয়। যেমন, বৃষ্টি বই পড়ে। সে গাছ থেকে পড়েছে।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
৫২.
একটি সার্থক বাক্যে কতটি গুণ থাকে?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা

একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে- আকাঙ্খা, আসত্তি ও যোগ্যতা।
বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য একপদের পর অন্যপদ শোনার যে আগ্রহ জাগে, তাকে বলা হয় আকাঙ্খা।
বাক্যে ব্যবহৃত পদগুলোর মাঝে অর্থের সঙ্গতি বা মিল রাখার জন্য সুশৃঙ্খলভাবে পদবিন্যাসকেই বলা হয় আসত্তি। মনোভাব প্রকাশের জন্য বাক্যের পদগুলো এমনভাবে সাজাতে হবে যাতে অর্থ প্রকাশে বাধার সৃষ্টি না করে।
বাক্যস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা।
[সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি]

৫৩.
'পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার!' বাক্যটিতে নিম্নরেখ পদে স/ষ ব্যবহারে-
  1. ক) প্রথম টি শুদ্ধ, দ্বিতীয় টি অশুদ্ধ
  2. খ) প্রথম টি অশুদ্ধ, দ্বিতীয় টি শুদ্ধ
  3. গ) দুটোই শুদ্ধ
  4. ঘ) দুটোই অশুদ্ধ
ব্যাখ্যা

'পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার!'
বাক্যটিতে দুটি শব্দই অশুদ্ধ। পুরষ্কার নয় পুরস্কার, অপরিস্কার নয় অপরিষ্কার।