পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৭৩
সিলেবাস
৪৭তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ৪ [রাউন্ড – ৩] পরীক্ষার টপিক: ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ১২তম বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৭৩ প্রশ্ন

.
’রুখের তেন্তুলি কুম্ভীরে খাঅ।’- চর্যাপদের এ চরণটির রচিতা কে?
  1. ভুসুকুপা
  2. কুক্কুরীপা
  3. লুইপা
  4. কাহ্নাপা
ব্যাখ্যা

• কুক্‌কুরীপা:
• কুক্‌কুরি পাদ ৩টি পদ রচনা করেছেন।
- তিনি ২, ২০ ও ৪৮ নং পদ রচনা করেন।

• এগুলোর মধ্যে ৪৮ নং পদটি খুঁজে পাওয়া যায়নি।
• চর্যাপদের ২নং পদের রচয়িতা কুক্‌কুরী পা।
পদটি হলো:
"দুলি দুহি পিটা ধরণ ন জাই।
রুখের তেন্তুলি কুম্ভীরে খাঅ।।"

উৎস: 'চর্যাগীতি পাঠ' ড. মাহবুবুল হক।

.
’শনিবারের চিঠি’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. নীরদ চন্দ্র চৌধুরী
  3. অবনীন্দ্রনাথ ঠাকুর
  4. রামানন্দ চট্টপাধ্যায়
ব্যাখ্যা

• 'শনিবারের চিঠি’ পত্রিকা:
- শনিবারের চিঠি স্যাটায়ার ধর্মী সাহিত্যিক পত্রিকা। প্রথম দিকে এটি সাপ্তাহিক পরে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
- এর প্রধান উদ্দেশ্য ছিল হাস্য কৌতুকের মাধ্যমে সমসাময়িক সাহিত্য-চর্চাকে আক্রমণ করা।
- পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৯২৪ সালে।
- পত্রিকাটি ১৯৩০ - ৪০ এর দশকে কলকাতা কেন্দ্রিক বাংলা সাহিত্যের জগতে বেশ আলোড়ন তুলেছিলো। এই পত্রিকার সঙ্গে কল্লোল গোষ্ঠীর দ্বন্দ ছিলো আক্রমণাত্মক; তবে - তৎকালীন সাহিত্যকে বিশেষভাবে পত্রিকাটি অনুপ্রাণিত করেছিল।
- পত্রিকার প্রাণপুরুষ ছিলেন - সজনীকান্ত দাস। তিনি মৃত্যুর আগ পর্যন্ত পত্রিকাটির প্রকাশনার সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন পত্রিকাটি সম্পাদনা করেন।
- উল্লেখ্য, পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন - যোগানন্দ দাস।
- এছাড়াও, নীরদ চন্দ্র চৌধুরীও এই পত্রিকার সম্পাদক ছিলেন।
- শনিবারের চিঠির প্রায় সব রচনা বেনামে প্রকাশিত হয়েছে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

.
’উন্নাসিক’ শব্দটির অর্থ কী?
  1. দিবা রাত্রি ঘুমায় যে
  2. অবহেলায় দিন কাটায় যে
  3. অবজ্ঞায় নাক উঁচু করে যে
  4. অলসতায় সময় কাটায় যে
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, অনুসারে

’উন্নাসিক’ একটি সংস্কৃত শব্দ।
এটি একটি বিশেষণ পদ।

• শব্দটির অর্থ:

- অবজ্ঞায় নাক উঁচু করে এমন; 
- দাম্ভিক
- সব কিছুকেই তুচ্ছ জ্ঞান করে এমন।
 - খুঁতখুঁতে,
- ঘ্রাণ গ্রহণে আগ্রহী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
’চারি >চাইর- কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. অন্ত্যস্বরাগম
  2. অসমীকরণ
  3. অপিনিহিতি
  4. স্বরসঙ্গতি
ব্যাখ্যা

অপিনিহিতি:
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন- আজি > আইজ, সাধু > সাউধ, রাখিয়া > রাইখ্যা, বাক্য > বাইক্য, সত্য> সইত্য, চারি >চাইর, মারি >মাইর ইত্যাদি।

অন্যদিকে,
অন্ত্যস্বরাগম :
কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে। এরূপ স্বরাগমকে বলা হয় অন্ত্যস্বরাগম।
যেমন- দিশ্ > দিশা, পোখত্ >পোক্ত, বেঞ্চ > বেঞ্চি, সত্য সত্যি ইত্যাদি।

অসমীকরণ:
একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ।
যেমন ধপ ধপ > ধপাধপ, টপ টপ > টপাটপ ইত্যাদি।

স্বরসঙ্গতি:
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে।
যেমন দেশি>দিশি, বিলাতি>বিলিতি, মুলা> মুলো ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।

.
’আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে।’- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
  1. উপহার
  2. অনন্ত প্রেম
  3. ব্যক্ত প্রেম
  4. শেষ উপহার
ব্যাখ্যা

•’আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে।’- রবীন্দ্রনাথ ঠাকুরের ’অনন্ত প্রেম’ কবিতার অংশ।
- অনন্ত প্রেম কবিতাটি মানসী কাব্যগ্রন্থের অন্তর্গত।
-----------------------------------------
"মানসী" কাব্যগ্রন্থ:
- রবীন্দ্রনাথ রচিত "মানসী" কাব্যগ্রন্থটি ১৮৯০ সালে প্রকাশিত এবং গ্রন্থটি কবির কাব্যকলার পূর্ণ প্রতিষ্ঠামূলক কাব্যগ্রন্থ।
- তাই কবি বুদ্ধদেব বসু 'মানসী' কাব্যকে "রবীন্দ্র-কাব্যের অণুবিশ্ব বলেছেন"।
- এই কাব্যগ্রন্থে মোট ৬৬টি কবিতা রয়েছে।
- কাব্যগ্রন্থ সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছেন, "নূতন আবেষ্টনে এই কবিতাগুলি সহসা যেন নবদেহ ধারণ করল।"

উল্লেখযোগ্য কবিতাগুলো হলো-
- উপহার,
- নিস্ফল উপহার,
- ক্ষণিক মিলন,
- নিস্ফল কামনা,
- অহল্যার প্রতি,
- নবদম্পতির প্রেমালাপ,
- মানসিক অভিসার,
- পুরুষের উক্তি,
- নারীর উক্তি,
- ব্যক্ত প্রেম,
- গুপ্ত প্রেম,
- অনন্ত প্রেম,
- শেষ উপহার ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

.
’উজবুক’ কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. আরবি ভাষা
  2. ফার্সি ভাষা
  3. হিন্দি ভাষা
  4. তুর্কি ভাষা
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ’উজবুক’ শব্দটি তুর্কি ভাষা থেকে গৃহীত।
- এটি একটি বিশেষণ পদ।

অর্থ:
- আহাম্মক, বোকা, নির্বোধ। 

• তুর্কি ভাষা থেকে গৃহীত গুরত্বপূর্ণ কিছু শব্দ :
- সওগাত, বাবুর্চি, , বেগম, কাবু, কাঁচি, তোপ, কুর্নিশ, কোর্মা, চাকু, চোগা, তকমা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
’মনসাবিজয়’ কাব্যগ্রন্থের লেখক কে?
  1. বিপ্রদাস পিপিলাই
  2. কবি দ্বিজমাধব
  3. বিজয়গুপ্ত
  4. কেতকা দাস
ব্যাখ্যা

• বিপ্রদাস পিপিলাই:
- বিপ্রদাস পিপিলাই (১৫শ শতক) মনসামঙ্গল কাব্যধারার অন্যতম কবি। 
- ১৪১৭ শকাব্দে (১৪৯৫ খ্রি) তিনি মনসামঙ্গল কাব্য রচনা করেন। 
- তাঁর রচিত মনসামঙ্গল কাব্য ধারার কাব্য ’মনসাবিজয়’
- এ কাব্যের প্রাপ্ত পুথিগুলির মধ্যে দুটি এশিয়াটিক সোসাইটি (কলকাতা), একটি বর্ধমান সাহিত্যসভা এবং আরেকটি বিশ্বভারতীর পুথিশালায় সংরক্ষিত আছে।

- কাব্যমধ্যে কবি যে আত্মপরিচয় দিয়েছেন তা থেকে জানা যায় যে, তিনি পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার বাদুড়্যা-বটগ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। - তাঁর পিতার নাম মুকুন্দ পন্ডিত।
- বিপ্রদাসের কাব্যে মনসা দেবীর চরিত্র অপেক্ষাকৃত নমনীয় এবং স্নেহমমতা ও করুণায় সমধিক আর্দ্র। 
- তাঁর কাব্যের আখ্যানধারা বেশ সরল ও কাব্যভাষা সাবলীল; চরিত্রচিত্রণেও তিনি সংযম ও পরিচ্ছন্ন রুচির পরিচয় দিয়েছেন।
- এ কাব্যে চাঁদ সওদাগরের বাণিজ্যযাত্রার বর্ণনা প্রসঙ্গে সপ্তগ্রামের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

.
কোনটি নামধাতুর উদাহরণ?
  1. চল্
  2. ঘুমা
  3. পড়্
  4. কর্
ব্যাখ্যা

• নাম ধাতু: 
বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগ করে যে নতুন ধাতুটি গঠিত হয় তা-ই নাম ধাতু।
যেমন-
সে ঘুমাচ্ছে। 'ঘুম্' থেকে নাম ধাতু 'ঘুমা'। 'ধমক্' থেকে নাম ধাতু 'ধমকা'।

• মৌলিক ধাতু:
- যে-সব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, সেগুলোই মৌলিক ধাতু। এগুলোকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়।
যেমন-
চল্, পড়, কর্, শো, হ, খা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি, ২০১৯ সালের সংস্করণ।

.
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প কোনটি?
  1. রিমেহের নেগার
  2. কাণ্ডারী হুশিয়ার
  3. রাক্ষুসী
  4. বাউন্ডেলের আত্মকাহিনী
ব্যাখ্যা

• কাজী নজরুল ইসলাম :
- তিনি ২৪ মে ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত।
- আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
- নজরুলের কবি ও শিল্পী জীবনের শুরু এ লেটোদল থেকেই।-
নজরুল সাহিত্যকর্ম এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অবিভক্ত বাংলায় পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদ এবং দেশি-বিদেশি শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেন।
- তিনি বাংলাদেশের জাতীয় কবি ।
- ২৯ আগস্ট ১৯৭৬ কবি মৃত্যু বরণ করেন।

• কাজী নজরুলের প্রথম প্রকাশিত প্রথম গল্প - বাউণ্ডেলের আত্মকাহিনী ।
- এটি ১৯১৯ খ্রিষ্টাব্দে সওগাত পত্রিকার মে-জুন সংখ্যায় প্রকাশিত হয়।

• কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ :
• ব্যথার দান:
• রিক্তের বেদন;
• শিউলিমালা।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা , ড. সৌমিত্র শেখর।

১০.
’নীতিশাস্ত্র’ কোন প্রকার সমাস?
  1. কর্মধারয়
  2. বহুব্রীহি
  3. অব্যয়ীভাব
  4. তৎপুরুষ
ব্যাখ্যা

• নীতি বিষয়ক শাস্ত্র = নীতিশাস্ত্র। মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ।

• মধ্যপদলোপী কর্মধারয় সমাস:
- যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
যথা- 
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন, 
সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা, 
স্মৃতি রক্ষার্থে সৌধ= স্মৃতিসৌধ।
নীতি বিষয়ক শাস্ত্র = নীতিশাস্ত্র।

উল্লেখ্য,
• কর্মধারয় সমাস:
- যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। 

• কর্মধারয় সমাসের প্রকারভেদ:
কর্মধারয় সমাস কয়েক প্রকার মধ্যপদলোপী, উপমান, উপমিত ও রূপক কর্মধারয় সমাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি, ২০১৯ সালের সংস্করণ।

১১.
’সিরাজাম মুনীরা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. ফররুখ আহমদ
  2. আহসান হাবিব
  3. হাসান হাফিজুর রহমান
  4. শামসুর রাহমান
ব্যাখ্যা

ফররুখ আহমদ:
- একজন প্রখ্যাত বাংলাদেশি কবি।
- ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে তাঁর জন্ম।
- ফররুখ আহমদ 'মুসলিম রেনেসাঁর কবি' বা 'মুসলিম পুনর্জাগরণবাদী কবি' হিসেবে পরিচিতি লাভ করেন।
- তাঁর কাব্যের মৌলিক প্রবণতা মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ।
- পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ ও আরব-ইরানের ঐতিহ্য তাঁর কবিতায় উজ্জ্বলভাবে ফুটে উঠেছে।
- হাতেমতায়ী কাহিনিকাব্যের জন্যে তিনি আদমজি পুরস্কার লাভ করেন।
- পাখির বাসা গ্রন্থের জন্যে ইউনেস্কো পুরস্কার লাভ করেন।

• তাঁর উল্লেখযোগ্য কাব্য:
- সাত সাগরের মাঝি ,
- সিরাজাম মুনিরা ,
- নৌফেল ও হাতেম ,
- মুহূর্তের কবিতা ,
- হাতেমতায়ী ,
- হাবেদা মরুর কাহিনী, ইত্যাদি।

• তাঁর শিশুতোষ রচনা:
- পাখির বাসা ,
- হরফের ছড়া ,
- ছড়ার আসর , ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১২.
’আমি আজ জ্বর জ্বর বোধ করছি।’-এ বাক্যে ’জ্বর জ্বর’ কোন অর্থ প্রকাশ করে?
  1. কালের বিস্তার
  2. পৌন:পুনিকতা
  3. সামান্য
  4. আধিক্য
ব্যাখ্যা

• দ্বিরুক্ত শব্দ:
- দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন।
 বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ, একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে।
 এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়।

যেমন- 
• সামান্য অর্থে- ’আমি আজ জ্বর জ্বর বোধ করছি।’
• আধিক্য অর্থে-  রাশি রাশি ধন, ধামা ধামা ধান।
• পরস্পরতা বা ধারাবাহিকতা অর্থ: তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ। তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ।
• ক্রিয়া বিশেষণ অর্থে  ধীরে ধীরে যায়, ফিরে ফিরে চায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি, ২০১৯ সালের সংস্করণ।

১৩.
নিচের কোনটি বাগযন্ত্রের অংশ?
  1. স্বরযন্ত্র
  2. ফুসফুস
  3. আলজিভ
  4. সবগুলো
ব্যাখ্যা

• বাগযন্ত্র:
ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে বাগ্যন্ত্র বলে। মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগ্যন্ত্রের অন্তর্ভুক্ত।

• বাগযন্ত্রের বিভিন্ন অংশ:
- ফুসফুস : ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস ফুসফুস।
- শ্বাসনালি : ফুসফুস থেকে বাতাস শ্বাসনালি হয়ে মুখবিবর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়ে আসে।
- স্বরযন্ত্র : শ্বাসনালির উপরের অংশে স্বরযন্ত্রের অবস্থান। 
- জিভ: মুখগহ্বরের নিচের অংশে জিভের অবস্থান। 
- আলজিভ: মুখগহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম আলজিভ। 
- তালু: মুখবিবরের ছাদকে বলা হয় তালু। 
- মূর্ধা: শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে মূর্ধা বলে। 
- দন্তমূল ও দন্ত : দাঁতের গোড়ার নাম দন্তমূল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি, ২০১৯ সালের সংস্করণ।

১৪.
’যিনি গুণবান ব্যক্তি, তিনি বিনয়ী হন।’-এটি কোন ধরনের বাক্য?
  1. খণ্ডবাক্য
  2. জটিল বাক্য
  3. যৌগিক বাক্য
  4. সরল বাক্য
ব্যাখ্যা

 ’যিনি গুণবান ব্যক্তি, তিনি বিনয়ী হন।’-এটি কোন ধরনের বাক্য?

জটিল বাক্য:
যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে।
যেমন
- যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
- যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
- যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি, (২০২৫ সালের সংস্করণ)।

১৫.
ভুল বানান কোনটি?
  1. নতিপত্র
  2. মুহূর্ত
  3. সর্বস্বান্ত
  4. ত্রিনয়ন
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ’নতিপত্র’ শব্দটি অশুদ্ধ।
- এটির শুদ্ধ বানান- নথিপত্র।

অর্থ:
- কোনো বিষয়ে একসঙ্গে গেঁথে রাখা কাগজপত্র; দলিল দস্তাবেজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৬.
কে চর্যাপদ আবিষ্কার করেন?
  1. ড.মুহম্মদ শহীদুল্লাহ্
  2. প্রবোধচন্দ্র বাগচী
  3. ড. হরপ্রসাদ শাস্ত্রী
  4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
ব্যাখ্যা

 চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা সাহিত্যের ইতিহাস।

১৭.
Shelley's "Ozymandias" is a/an -
  1. sonnet
  2. elegy
  3. dramatic monologue
  4. novel
ব্যাখ্যা

• Ozymandias:
- এটি P.B. Shelley রচিত কবিতা।
- এটি একটি Sonnet.
- প্রকাশিত হয় ১৮১৮ সালে।
- Ozymandias was a Greek name for the pharaoh Ramesses II.
- অর্থাৎ মিশরীয় শাসক ফারাও বা ফিরাউন ২য় রামসেস এর গ্রীক নাম হল Ozymandias.
- এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে, একচ্ছত্র ক্ষমতাও ক্ষনস্থায়ী।
- যত বড় ক্ষমতাধর এবং শক্তিশালী শাসকই হোক না কেন তার ক্ষমতা সীমাবদ্ধ।

P.B. Shelley:
- তিনি একজন English Romantic poet.
- Her passionate search for personal love and social justice was gradually channeled from overt actions into poems that rank with the greatest in the English language.

Best works:
Poem:
- Ode to the West Wind,
- Queen Mab,
- Alastor,
- Adonais,
- Ozymandias,
- To a Skylark.

Drama:
- Prometheus Unbound,
- The Cenci.

Source: Britannica.

১৮.
O' Henry is a/an -
  1. American author
  2. Irish author
  3. British author
  4. French author
ব্যাখ্যা

• O’ Henry:
- তিনি একজন বিখ্যাত আমেরিকান ছোট গল্প লেখক এবং Modern Period এর অন্যতম সাহিত্যিক।
- যদিও তাঁর পুরো নাম বা real name হচ্ছে William Sydney Porter' কিন্তু তিনি O' Henry হিসেবেই সাহিত্য জগতে অধিক পরিচিতি লাভ করেছেন।
- বলা হয়ে থাকেO' Henry is the short-story writer whose tales romanticized the commonplace - বিশেষ করে New York City এর সাধারণ মানুষের জীবন।
- তাঁর সাহিত্যে আমেরিকার নিউইর্ক এর সাধারণ মানুষের জীবন ধারনের চিত্র নতুন মাত্রায় স্থান পেয়েছে।

His famous works:
- Heart of the West,
- The Gift of the Magi,
- Sixes and Sevens,
- Roads of Destiny,
- Cabbage and Kings,
- The Four million,
- The Voice of the City etc.

Source: Britannica and Live MCQ Lecture.
3

১৯.
Choose the correct spelling.
  1. Genuflect
  2. Genoflect
  3. Ginuflect
  4. Genufluct
ব্যাখ্যা

Genuflect:
English Meaning: to bend one or both knees as a sign of respect to God, especially when entering or leaving a Catholic church.
Bangla Meaning: নতজানু হওয়া।

Example Sentence:
- People were genuflecting in front of the altar.

Source: Cambridge Dictionary.

২০.
She had to make the long trek ____ foot.
  1. on
  2. by
  3. in
  4. with
ব্যাখ্যা

Complete sentence: She had to make the long trek on foot.

On foot (Phrase):
Meaning: Walking rather than traveling by car or using other transport.
- if you go somewhere on foot, you walk there.
- অর্থাৎ, যানবাহন ব্যবহারের পরিবর্তে পায়ে হেঁটে কোথাও যাওয়া বোঝাতে On foot ব্যবহৃত হয়।

Example:
- It takes about 30 minutes on foot, or 10 minutes by car.

২১.
At large means -
  1. In the end
  2. Freely
  3. Comfortable
  4. Immediately
ব্যাখ্যা

Answer - Freely.

At large (Phrase):
English Meaning: (especially of a criminal or dangerous animal) at liberty; escaped or not yet captured/Freely.
Bangla meaning: মুক্ত বা স্বাধীনভাবে।

Complete sentence: Birds fly at large in the sky.
Bangla Meaning: পাখি মুক্ত/স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়ায়।

Source: Live MCQ Lecture.

২২.
Synonym of Magnanimous -
  1. Unkind
  2. Generous
  3. Revengeful
  4. Friendly
ব্যাখ্যা

• Magnanimous (adjective)
- মহানুভব।

অন্য অপশন গুলোর মধ্যে -
ক) unkind (adjective)
- নির্দয়; নিষ্ঠুর; অকরুণ; কঠোর।

খ) generous (adjective)
- উদার; সহৃদয়: পর্যাপ্ত; প্রচুর।

গ) revengeful (adjective)
- প্রতিশোধ/প্রতিহিংসাপরায়ণ।

ঘ) friendly (adjective)
- বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ।

শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, Magnanimous এর সঠিক সমার্থক হচ্ছে generous.

Source: Accessible Dictionary by Bangla Academy.

২৩.
It is time we ____ for the station.
  1. could leave
  2. have left
  3. are leaving
  4. left
ব্যাখ্যা

Complete sentence: It is time we left for the station.

• It is time/It is high time:
- It is time/It is high time থাকলে আর এর পর subject বসলে subject - এরপরের verb টি past form হয়।
- তাই বাক্যটির verb হবে left.

It is time ও It is high time এর পরে subject না এসে, কোন verb আসলে ঐ verb এর Infinitive form হবে।
যেমন: It is high time to change our attitude.

Source: A Passage To The English Language: S. M. Zakir Hussain.

২৪.
Assert :: Dissent
  1. Affirm : Object
  2. Reject : Disapprove
  3. Acknowledge : Recognize
  4. Endorse : Ratify
ব্যাখ্যা

• The correct answer is - Affirm : Object.

প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- Assert - (অধিকার) দাবি করা; দৃঢ়ভাবে ঘোষণা করা।
- Dissent - ভিন্নমতাবলম্বন করা; ভিন্নমত প্রকাশ করা; অনুমোদন করতে অস্বীকার করা।

সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Affirm - দৃঢ়ভাবে ঘোষণা করা।
- Object - আপত্তি করা।

অর্থাৎ, এ শব্দজোড়াগুলো পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করছে।

অন্যান্য অপশন,
- Reject - বাতিল করা, প্রত্যাখ্যান করা, অগ্রাহ্য করা। ... Disapprove - প্রত্যাখ্যান করা, বাতিল করা, অনুমোদন না করা।
- Acknowledge - স্বীকার করা, মেনে নেওয়া, প্রাপ্তি স্বীকার। ... Recognize - স্বীকৃতি দেওয়া, চিনতে পারা প্রভৃতি।
- Endorse - অনুমোদন করা; দাবি সমর্থন করা। ... Ratify - (চুক্তি ইত্যাদি) দৃঢ়ভাবে অনুমোদন করা; অনুসমর্থন করা।

সুতরাং, শব্দ জোড়াগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক relationship টি হচ্ছে- ক) Affirm : Object.

Source: Accessible Dictionary by Bangla Academy.

২৫.
We all pay ___ our mistakes in some way at some time.
  1. on
  2. for
  3. in
  4. to
ব্যাখ্যা

Complete sentence: We all pay for our mistakes in some way at some time.

• Pay for something [phrasal verb with pay verb]
English Meaning: to be punished for doing something bad to someone else, or to suffer because of a mistake that you made.
Bangla Meaning: ক্ষতিপুরণ করা; ব্যয়বহন করা; দাম দেত্তয়া; মূল্য দেত্তয়া; ক্ষতিপূরণ করা; কষ্টভোগ করা; ব্যয়বহন করা।

Example:
- He tricked me and I'm going to make him pay for it!

Source: Cambridge Dictionary 

২৬.
If you want them to ____ you'll have to offer them more than that.
  1. give in
  2. fall in
  3. get forth
  4. get off
ব্যাখ্যা

Complete sentence: If you want them to give in you'll have to offer them more than that.

• Give in [phrasal verb with give verb]
English Meaning: To accept that you have been defeated and agree to stop competing or fighting.
Bangla Meaning: আত্মসমর্পণ করা।

Other options:
- Fall in - ভেঙে করা ,সারি বেধে দাঁড়ানো।
- Get forth - উদগীরণ করা, নিঃসৃত করা /হওয়া।
- Get off - নেমে আসা; অবরোহন করা; অবতরণ করা; অপসৃত হত্তয়া; সরা; যাত্রা করা।

Give in দিয়ে বাক্যটি অর্থবোধক হয়। 

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

২৭.
Choose the correct spelling.
  1. Ruminant
  2. Reminant
  3. Rueminant
  4. Rouminant
ব্যাখ্যা

• Ruminant 
English Meaning: a type of animal that brings up food from its stomach and chews it again, for example a cow, sheep, or deer.
Bangla Meaning: রোমন্থক বা জাবর কাটা (প্রাণী)।

Example:
- The disease is spread by infected insects to ruminant animals, such as cows and sheep.
- The crop is used as ruminant feed for cattle.

Source: Cambridge Dictionary.

২৮.
Cul-de-sac means 
  1. A large public park
  2. A short road that is blocked off at one end
  3. A busy marketplace
  4. A bridge connecting two cities
ব্যাখ্যা

Answer - A short road that is blocked off at one end.

Cul-de-sac
English Meaning: a short road that is blocked off at one end.
Bangla Meaning: (কানাগলি (Noun), কানাগলিসংক্রান্ত (Adjective).

Example:
- These bleak conclusions need not lead into a cul-de-sac.

Source: Cambridge Dictionary.

২৯.
Which kind of pronoun is 'You'?
  1. Personal pronoun
  2. Demonstrative pronoun
  3. Interrogative pronoun
  4. Relative pronoun
ব্যাখ্যা

Personal Pronoun:
কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে Pronoun ব্যবহার হয়, তাকে Personal Pronoun বলে।
যেমন: I, you, they, we, he, she, it etc.

Pronoun ৮ প্রকার। যেমন:
1. Personal pronoun: (I, we, me, it)
2. Demonstrative pronoun: (this, that)
3. Interrogative pronoun: (what, who)
4. Relative pronoun: (what, who, that)
5. Indefinite pronoun: (one, some, any, all, many)
6. Distributive pronoun: (either, neither)
7. Reflexive pronoun: (myself, themself)
8. Reciprocal pronoun: (each other, one another)

৩০.
G. B. Shaw is a/an -
  1. American author
  2. Irish author
  3. British author
  4. Scottish author
ব্যাখ্যা

G. B. Shaw:
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' এর নাট্যকার।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।

Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession;(play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House;
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc etc.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman; Encyclopedia Britannica and Live MCQ Lecture.

৩১.
Bertrand Russell was awarded the Nobel Prize for -
  1. Physics
  2. Peace
  3. Literature
  4. Philosophy
ব্যাখ্যা

Bertrand Russell was awarded the Nobel Prize for - Literature.

Bertrand Russell

- He was born in May,18 1872 in Trelleck village in Wales.
- He was a British philosopher, logician, mathematician, history writer, social critic, and political activist.
- তার পুরো নাম, Bertrand Arthur William Russell/ 3rd Earl Russell
- তার পিতামহের নাম, John Russell, 1st Earl Russell. যিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং ১৮৪৬ থেকে ১৮৫২ পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
- তিনি পড়াশোনো করেছিলেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে। তিনি সেখানে দর্শন ও গণিত অধ্যয়ন করেন।
- জগৎ জুড়ে পরিচিত একজন বিখ্যাত দার্শনিক হিসেবে। এছাড়া তিনি বিশ শতকের ছিলেন। শ্রেষ্ঠ যুক্তিবিদ্যাবিদ। সমাজ সংস্কারক হিসেবেও অবদান রেখেছেন।
- তিনি ছিলেন দর্শনে Analytic movement এর প্রবর্তক।
- Logic, Epistemology এবং philosophy of mathematics এ তার অবদান অবিস্মরণীয়।
- ১৯৫০ সালে এই দার্শনিক, সাহিত্যে নোবেল পান।
- সমাজ, রাজনীতি, দর্শন সহ নানা বিষয়ে তার পান্ডিত্যপূর্ণ রচনা বিশ্বকে চিন্তার খোরাক যুগিয়ে চলেছে বহু বছর ধরে।

Source: Britannica

৩২.
What is the adjective of the word 'Heart'?
  1. Heart
  2. Hearten
  3. Heartening
  4. Heartful
ব্যাখ্যা

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - 
ক) Heart (noun) আবেগ-অনুভূতি, বিশেষত প্রেমানুভূতির উৎস; হৃদয়; প্রাণ;হৃৎপিণ্ড ; হৃদ্‌যন্ত্র; রক্তাশয়।
খ) Hearten (verb) - উৎসাহ দেওয়া; উল্লসিত করা।
গ) Heartening (adjective) - উৎসাহব্যঞ্জক; উল্লাসজনক।
ঘ) Heartful - (কোন শব্দ নেই)

সুতরাং, The adjective of the word 'Heart' is 'Heartening'.

Source: Accessible Dictionary by Bangla Academy

৩৩.
A Farewell to Arms is a/an -
  1. epic
  2. novel
  3. play
  4. short story
ব্যাখ্যা

Answer - novel.

A Farewell to Arms:
- Ernest Hemingway রচিত তৃতীয় উপন্যাস।
- এটি প্রকাশিত হয় ১৯২৯ সালে।
- এই উপন্যাসের মাঝে আত্মজৈবনিক অনেক উপাদান পাওয়া যায়। এই novel এ arms বলতে একই সাথে অস্ত্র এবং প্রেমিকার হাত বোঝানো হয়েছে।
- Ernest Hemingway-এর বিখ্যাত উপন্যাস A Farewell to Arms এর পটভূমি হলো প্রথম বিশ্বযুদ্ধ (World War I)।

Summary:
- উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র দুজন: আমেরিকান লেফটেন্যান্ট Frederic Henry এবং ইংরেজ নার্স Catherine Barkley.
- প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাপ্রবাহ তাদের দুজনকে একত্রিত করে ইটালিতে।
- যদিও Catherine ছিলেন সদ্য বিধবা; তাদের মধ্যে প্রেমের এবং সহানূভুতির সম্পর্ক গড়ে উঠে।
- Frederic গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হলে সেবা শুশ্রুষা করে তাকে সারিয়ে তুলতে আপ্রাণ চেষ্টা করে Catherine.
- দুজন দুজনার আরো কাছাকাছি হয় এসময়। একপর্যায়ে Catherine গর্ভবতী হয়ে পড়ে।
- এমন সময় Frederic কে যুদ্ধক্ষেত্রে চলে যেতে হয়। যুদ্ধে বিপর্যয়ের মুখোমুখি হয়ে ফিরে আসে Frederic, এসে দেখে Catherine অন্য শহরে বদলী হয়ে গেছে। - তাকে খুঁজে বের করে Frederic এবং দুজনে পালিয়ে সুইজারল্যান্ডে চলে যায়।
- বাচ্চার জন্ম দিতে মরে যায় Catherine Barkley.

Source: Britannica.

৩৪.
Let _____ be witnesses.
  1. you and him
  2. he and you
  3. you and he
  4. you and his
ব্যাখ্যা

Complete sentence: Let you and him be witnesses.

• ইংরেজিতে কোনো বাক্যে একাধিক Pronoun বসলে তা সাধারণত '231' বা '23' বা '21' অথবা '31' নিয়মে বসে।
- অর্থাৎ প্রথমে second person, তারপর third person এবং শেষে first person.
- এবং এরপরে verb সর্বদা plural হয়।
এক্ষেত্রে, দোষ স্বীকার করলে অথবা অপরাধ স্বীকার করলে '123'/ '132' নিয়মে বসবে।
- যেমন - I, you and he committed the crime.

• সাধারণত Let এরপর সবসময় objective pronoun বসে।
- উল্লেখিত অপশন গুলোর মধ্যে - you and him হচ্ছে objective pronoun.
- এর subjective form হচ্ছে - you and he.
নিয়মানুযায়ী সঠিক বাক্য হচ্ছে - Let you and him be witnesses.

- অন্য বাক্যগুলোতে pronoun এর ভুল ব্যবহার হয়েছে বিধায় বাক্যগুলো সঠিক নয়।

৩৫.
Gulliver's Travels is written by -
  1. Jonathan Swift
  2. Thomas Hardy
  3. Jane Austen
  4. Charlotte Bronte
ব্যাখ্যা

Gulliver's Travels:
- Jonathan Swift রচিত ৪ খন্ডের একটি রম্য রচনা।
- এর full title হচ্ছে - Travels into Several Remote Places in the World.
- এই novel টি ১৭২৬ সালে প্রকাশিত হয়।
- এটি 18th century এর একটি famous satire.

সারসংক্ষেপ:
- Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে বের হয় এবং পথিমধ্যে ঝড়ের কবলে পড়ে জাহাজ ভেঙ্গে যায়।
- Gulliver প্রানে বেঁচে যায় কিন্তু এক অদ্ভুত দেশে নিজেকে আবিষ্কার করে যেখানে সবার উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
- তার বিশাল দেহ নিয়ে লিলিপুটদের নানা উপকারে আসে, এমনকি পার্শ্ববর্তী রাজ্য Blefuscu এর সাথে চলমান যুদ্ধেও লড়াই করে।
- এভাবে সে লিলিপুটদের রাজ্যে একপ্রকার হিরোতে পরিণত হয়।
- যদিও এক পর্যায়ে Gulliver তাদের রোষের শিকার হয় এবং তার শাস্তি হয় তার চোখ তুলে ফেলা হবে।
- পরিশেষে Gulliver শাস্তি এড়াতে সমর্থ হয় এবং বেঁচে ফিরে আসে।

Jonathan Swift:
- ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত ব্যঙ্গরচয়িতা বা satirist হলেন Jonathan Swift.
- তিনি Augustan age এর একজন Author.
- তিনি একজন Anglo-Irish author এবং clergyman ছিলেন।
- তাঁর ছদ্মনাম Isaac Bickerstaff.

Famous works:
- Gulliver's Travels,
- A Tale of a Tub,
- A Modest Proposal,
- The Battle of Books.

Source: Britannica.

৩৬.
বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে? 
  1. প্রধান বিচারপতি
  2. আইনমন্ত্রী
  3. প্রধান নির্বাচন কমিশনার 
  4. অ্যাটর্নি জেনারেল
ব্যাখ্যা

অ্যাটর্নি জেনারেল:
- সংবিধানের  অনুচ্ছেদ-৬৪ (১) সুপ্রীম কোর্টের বিচারক হবার যোগ্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগদান করবেন।
- (২) অ্যাটর্নি-জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন।
- তিনি দেশের প্রধান আইন কর্মকর্তা।
- ১৬ তম অ্যাটর্নি জেনারেলজনাব আবু মোহাম্মদ আমিন উদ্দিন।
- ১৭ তম অ্যাটর্নি জেনারেলজনাব মোঃ আসাদুজ্জামান। [আগস্ট, ২০২৫]।

উল্লেখ্য,
-  দেশের বর্তমান প্রধান বিচারপতির বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। [আগস্ট, ২০২৫]।
-  দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এম, নাসির উদ্দিন।

উৎস: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র এইচ এসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ।

৩৭.
’ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা? 
  1. নেদারল্যান্ড
  2. জার্মানি
  3. ফ্রান্স
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল: 
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানি ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা।

- এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন।
- সদরদপ্তর- বার্লিন, জার্মানি।
- এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।
- বাংলাদেশ প্রথম ২০০১ সালে টিআই এর দুর্নীতি ধারণা সূচক রিপোর্টে অন্তর্ভুক্ত হয়।

উৎস: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।

৩৮.
নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?
  1. পাকিস্তান
  2. চীন
  3. মিয়ানমার 
  4. ভুটান 
ব্যাখ্যা

বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত: 
- বাংলাদেশের সাথে ২টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে।
- ভারত এবং অন্যটি মিয়ানমার সাথে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে।
- ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে।
- ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি।
- ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের একমাত্র জেলা রাঙামাটি।

উল্লেখ্য, 
- বাংলাদেশের ঢাকা ও  বরিশাল বিভাগের সাথে কোন সীমান্ত নেই।
- ময়মনসিংহ ও সিলেট বিভাগের সকল জেলার সাথে সীমান্ত রয়েছে।
- বাংলাদেশের সাথে ভারতের সংযোগ নেই- বান্দরবন ও কক্সবাজার।

উৎসঃ বর্ডার গার্ড বাংলাদেশ এর ওয়েবসাইট।

৩৯.
‘নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংযুক্ত রয়েছে? 
  1. বৌদ্ধধর্ম
  2. খ্রিষ্টধর্ম
  3. ইহুদীধর্ম
  4. জৈন ধর্ম
ব্যাখ্যা


নির্বাণ লাভ:
- গৌতম বুদ্ধের প্রচারিত ধর্মের মূল লক্ষ্য হল নির্বাণ।
- এর অর্থ হল সম্পূর্ণরূপে নির্বাপিত হওয়া।
- বৌদ্ধধর্ম ধর্মের মূল লক্ষ্য হল নির্বাণ লাভ।
- অর্থাৎ ভবচক্র বা জন্ম- মৃত্যুর ক্রমাবর্তন দুঃখ থেকে চিরমুক্তি লাভ করা।
- নির্বাণ শান্ত লক্ষণযুক্ত।
- দুঃখের উপশমই এর স্বভাব।
- নির্বাণ পরম সুখকর।
- কামনার বশবর্তী হয়ে জীবগণ ভব হতে ভবান্তরে জন্ম নিয়ে অশেষ দুঃখভোগ করে।
- তৃষ্ণা থেকে মুক্ত হতে পারলে দুঃখ নিরোধ হয়।
- এই ভবচক্র রূপ থেকে যিনি মুক্ত তিনি নির্বাণগামী হতে পারেন।
- অতএব তৃষ্ণাক্ষয়ের দ্বারা জন্ম- মৃত্যুরূপ দুঃখময় ভবচক্রের পূর্ণ নিরোধই নির্বাণ।

উৎস: বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪০.
একনেক (ECNEC)-এর প্রধান কে?
  1. প্রধানমন্ত্রী
  2. বাণিজ্যমন্ত্রী
  3. অর্থমন্ত্রী
  4. রাষ্ট্রপতি 
ব্যাখ্যা

একনেক (ECNEC)
- ECNEC এর পূর্ণরূপ- Executive Committee of the National Economic Council.
- বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC)।
- একনেক ১৯৮২ সালে গঠিত হয়।
- এর চেয়ারম্যান বা প্রধান হলেন প্রধানমন্ত্রী।
- বিকল্প সভাপতি হলেন- অর্থমন্ত্রী।
- সদস্য হচ্ছেন- পরিকল্পনা মন্ত্রী।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাপিডিয়া।

৪১.
বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
  1. হাশেম খান
  2. এ.কে.এম আব্দুর রউফ
  3. কামরুল ইসলাম 
  4. সমরজিৎ রায় চৌধুরী
ব্যাখ্যা

- বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব ন্যস্ত ছিল- এ.কে.এম আব্দুর রউফ। 

বাংলাদেশ সংবিধান: 
- ১৫ ডিসেম্বর, ১৯৭২ সালে গণপরিষদের সদস্যগণ হাতে লেখা সংবিধানের কপিতে স্বাক্ষর প্রদান করেন।
- বাংলাদেশ সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।
- একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেন নি।
- হস্তলিখিত সংবিধানে মোট ৩৯৯ জন গণপরিষদ সদস্যের স্বাক্ষর রয়েছে।
- হস্তলিখিত সংবিধানের মূল লেখক এ.কে.এম আব্দুর রউফ।

উল্লেখ্য,
- হাশেম খান বাংলাদেশের একজন খ্যাতিমান চিত্রশিল্পী। তিনি ১৯৯২ সালে একুশে পদক লাভ করেন। 
- কামরুল হাসান "পটুয়া" হিসাবেও পরিচিত।
 
উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।

৪২.
মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন?
  1. জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী
  2. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
  3. মেজর জিয়াউর রহমান
  4. গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
ব্যাখ্যা

পাক-বাহিনীর আত্মসমর্পণ:
- সময়: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।
- স্থান: ঢাকার রেসকোর্স (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে।
- পাকিস্তান ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী ৯৩ হাজার সৈন্য ও অস্ত্র-শস্ত্রসহ ভারতীয় ইস্টার্ন কামান্ডের প্রধান লে. জেনারেল জগজিৎ সিং আরোরার নিকট আত্মসমর্পণ করেন।
- নিয়াজী পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন।
- বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,
- আতাউল গণি ওসমানী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন।
- মেজর জিয়াউর রহমান জেড ফোর্সের প্রধান ছিলেন।

উৎস: ইতিহাস এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৩.
'The lady with the Lamp' নামে পরিচিত-  
  1. ইন্দিরা গান্ধী
  2. সরোজিনী নাইডু
  3. ফ্লোরেন্স নাইটিঙ্গেল
  4. মেরি কুরি
ব্যাখ্যা

- ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে 'লেডি উইথ দ্য ল্যাম্প' বলা হয়।
- ক্রিমিয়ার যুদ্ধের সাথে 'ফ্লোরেন্স নাইটিঙ্গেল' নামটি জড়িত।
- যুদ্ধটি ১৮৫৩ সালের অক্টোবর মাসে থেকে ১৮৫৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সংঘটিত হয়।
- ক্রিমিয়ার যুদ্ধে নার্সিং ইতিহাসের বৈপ্লবিক উন্নয়ন ও পরিবর্তন ঘটেছিল অপ্রতুল চিকিৎসা সেবার আলো হাতে নিয়ে পাশে এসে দাঁড়ান ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
- তাকে আধুনিক নার্সিংয়ের অগ্রদূতও বলা হয়।

অন্যদিকে,
- ইন্দিরা গান্ধীই হলেন একমাত্র মহিলা যিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। 
- মেরি কুরি  প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার লাভ করেন। 
- সরোজিনী নাইডু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম (ভারতীয়) মহিলা সভাপতি নির্বাচিত হন।

উৎস: ব্রিটানিকা।

৪৪.
বর্তমানে দেশে কতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে? [ আগস্ট, ২০২৫]
  1. ৫টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ১০টি
ব্যাখ্যা

বাংলাদেশের ব্যাংক নোট: 
- বাংলাদেশ ব্যাংক থেকে যেসব নোট বের করা হয় সেগুলো ব্যাংক নোট নামে পরিচিত।
- এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
- বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে।
- ব্যাংক নোটগুলো হলো- ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট।

উল্লেখ্য,
- বাংলাদেশের প্রচলিত ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট।
- এসব নোট অর্থ মন্ত্রণালয় বের করে আর এগুলোতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।
- বাংলাদেশের নতুন ১০০ টাকার নোটে সামনের অংশে বামপাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি থাকবে।
- পেছনে থাকবে সুন্দরবনের দৃশ্য। জলছাপ হিসেবে দেখা যাবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, নিচে ‘১০০’ সংখ্যা ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।

উৎস: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।

৪৫.
সোনালী প্যাগোডার দেশ নামে পরিচিত-
  1. শ্রীলঙ্কা
  2. মিয়ানমার
  3. থাইল্যান্ড
  4. হংকং 
ব্যাখ্যা

সোনালী প্যাগোডার দেশ:
- মিয়ানমারে অসংখ্য সোনালী রঙের প্যাগোডা ও স্তূপ ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক।
- তাই মিয়ানমারকে  সোনালী প্যাগোডার দেশ বলা হয়।

ভৌগলিক উপনাম:
- সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার।
- লিলি ফুলের দেশ: কানাডা।
- ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া।
- সিল্ক রুটের দেশ: ইরান।
- মার্বেলের দেশ: ইতালি।
- পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান।
- তামার দেশ: জাম্বিয়া।
- পিরামিডের দেশ: মিশর।
- প্রাচীরের দেশ: চীন।
- ভূমিকম্পের দেশ: জাপান।

উৎস: Britannica.com

৪৬.
বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি?
  1. হরিকেল
  2. গৌড়
  3. পুণ্ড্র
  4. সমতট
ব্যাখ্যা

প্রাচীন জনপদ: 
- প্রাচীন যুগে বাংলা কোন একক বা অখণ্ড রাষ্ট্র ছিলো না। সমগ্র বাংলা তখন কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত ছিলো। এসব ছোট ছোট অংশ 'জনপদ' নামে পরিচিত।
- প্রাচীন বাংলার জনপদ সমূহের মধ্যে রয়েছে:
- বঙ্গ, বরেন্দ্র, সমতট, হরিকেল, রাঢ়, চন্দ্রদ্বীপ, তাম্রলিপ্ত, গঙ্গারিডাই, গৌড় প্রভৃতি।
- এগুলোর মধ্যে প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক থেকে পুন্ডুই সবচেয়ে সমৃদ্ধ জনপদ।
- বাংলাদেশে প্রাপ্ত জনপদ গুলোর মধ্যে পুণ্ড্র  এটি প্রাচীনতম।
- বগুড়া, দিনাজপুর, রাজশাহী প্রভৃতি অঞ্চল নিয়ে এই জনপদটি গঠিত হয়েছিলো এর রাজধানী ছিলো-পুন্ড্রনগর।

উল্লেখ্য,
-  হরিকেল জনপদ বিস্তৃতি ছিল সিলেট, চট্টগ্রাম।
- সমতট জনপদ,কুমিল্লা, নোয়াখালী অংশ।
- গৌড় বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাই নবাবগঞ্জ জেলার একটি ঐতিহাসিক স্থান

উৎস:  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণীর বোর্ড বই।

৪৭.
উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) এর বর্তমান সদস্য দেশ কয়টি? [ আগস্ট, ২০২৫]
  1. ৫টি 
  2. ৬টি
  3. ১২টি 
  4. ২২টি
ব্যাখ্যা

  জিসিসি (GCC):
- গালফ কো-অপারেশন কাউন্সিল।
- আরব উপসাগরীয় সহযোগিতা পরিষদ।
- সদস্য দেশসমূহ: মোট ৬টি রাষ্ট্র।
- সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান।
- প্রতিষ্ঠা: মে ১৯৮১, রিয়াদ, সৌদি আরব।
- সভাপতিত্ব: প্রতিবছর Rotation Basis রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে।
- সদস্যদের মধ্যে সম্পর্ক জোরদার ও নাগরিকদের সহযোগিতা বাড়ানোই জোটের প্রধান লক্ষ্য।
- Supreme Council: রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত।
- প্রতিবছর বৈঠক হয়
- পররাষ্ট্র মন্ত্রী বা সরকার প্রতিনিধি: তিন মাসে একবার বৈঠক।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

৪৮.
বরেন্দ্রভূমি দেশের কোন অঞ্চলে বিস্তৃত?
  1. পশ্চিম-পূর্বাঞ্চলে
  2. দক্ষিণ-পশ্চিমাঞ্চলে
  3. উত্তর-পূর্বাঞ্চলে
  4. উত্তর-পশ্চিমাঞ্চলে
ব্যাখ্যা

বরেন্দ্রভূমি:
- দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে এলাকায় বরেন্দ্রভূমি বিস্তৃত।
- প্লাবন সমভূমি হতে এর উচ্চতা ৬ থেকে ১২ মিটার।
- এ স্থানের মাটি ধূসর ও লাল বর্ণের।

• মধুপুর ও ভাওয়ালের গড়: 
- টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় মধুপুর এবং গাজীপুর জেলায় ভাওয়ালের গড় অবস্থিত।
- এর আয়তন প্রায় ৪,১০৩ বর্গকিলোমিটার।
- সমভূমি থেকে এর উচ্চতা প্রায় ৩০ মিটার।
- মাটির রং লালচে ও ধূসর।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৪৯.
চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কী? 
  1. আফ্রিদি 
  2. উইঘুর
  3. মাওরি
  4. পিগমি
ব্যাখ্যা

 উইঘুর মুসলিম: 
- উইঘুর চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত একটি জাতিগোষ্ঠী।
- এরা ইসলাম ধর্মাবলম্বী।
- চীন সরকার বিচ্ছিনতাবাদ ও সন্ত্রাসবাদের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে
- উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর দমন নির্যাতন চালিয়ে আসছে।

অন্যদিকে,
- আফ্রিদি জাতি পাকিস্তান ও আফগানিস্তানে বসবাসরত উপজাতি।
- মাওরি জাতি হলো নিউজিল্যান্ড ভূখণ্ডের আদিবাসী একটি পলিনেশীয় জাত।
- পিগমি আফ্রিকার খর্বাকার জাতি।

উৎস: ব্রিটানিকা ও বিবিসি ওয়ার্ল্ড রিপোর্ট।

৫০.
’সুমাত্রা’ কোন ফসলের উন্নত জাত?
  1. তামাক
  2. তুলা
  3. ভুট্টা
  4. গম
ব্যাখ্যা

- ’সুমাত্রা’ তামাক ফসলের উন্নত জাত। 

• বাংলাদেশের উন্নতমানের ফসলের জাত:
- ধান- ইরাটম, ব্রিশাইল, সোনার বাংলা-১, ময়না, হরিধান, চান্দিনাম, নারিকা-১, মালাইরি।
- গম - অগ্রণী-সোনালিকা, বলাকা, দোয়েল, আকবর, আনন্দ, কাঞ্চন, বরকত।
- ভুট্টা- উত্তরণ, বর্ণালী, শুভ্র;
- তুলা রূপালী ও ডেলফোজ।
- টমেটো মিন্টু, বাহার, মানিক, রতন, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী। -
- তামাক - সুমাত্রা ও ম্যানিলা;
- বেগুন- ইওরা, শুকতারা, তারাপুরী।
- কলা - অগ্নিশ্বর, কানাইবাঁশী, মোহনবাঁশী, বীট জবা, অমৃতসাগর, সিংগাপুরী।

উৎস: বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট।

৫১.
বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয় কতবার? 
  1. ৩বার
  2. ২বার
  3. ৪বার
  4. ৫বার
ব্যাখ্যা

- বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ২ বার।

জাতিসংঘ:

- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। [আগস্ট,২০২৫]
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। [আগস্ট,২০২৫]
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।

বাংলাদেশ কর্তৃক পালনকৃত দায়িত্ব:
- বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ২ বার।
- প্রথম মেয়াদ (১৯৭৯-১৯৮০)।
- বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার উপর অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে।
- দ্বিতীয় মেয়াদ (২০০০-২০০১)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৫২.
জোয়ারভাটায় বিধৌত লবণাক্ত সমতলভূমিকে বলা হয়- 
  1. পার্বত্য বন
  2. শালবন
  3. মধুপুর বন
  4. ম্যানগ্রোভ বন
ব্যাখ্যা

ম্যানগ্রোভ বন: 
-ম্যানগ্রোভ বলতে সাধারণভাবে জোয়ারভাটায় প্লাবিত বিস্তীর্ণ জলাভূমিকে বোঝায়।
- ম্যানগ্রোভ বন  জোয়ারভাটায় বিধৌত লবণাক্ত সমতলভূমি।
- বাংলাদেশের সুন্দরবন এরকম সমুদ্রের লোনা পানির জোয়ার ভাটায় প্লাবিত ম্যানগ্রোভ বন।
-এ আন্তপ্লাবিত জলাভূমি বিভিন্ন স্তরের পারষ্পরিক নির্ভরশীল উপাদানসমূহ যেমন- পানি প্রবাহ, পলি, পুষ্টি উপাদান, জৈব পদার্থ এবং জীবজন্তুর সমন্বয়ে গঠিত।

অন্যদিকে,
- পার্বত্য বন বলতে সাধারণত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমিকে বোঝায়। 
- মধুপুর বন হলো মধুপুর শালবনের একটি অংশ, যা টাঙ্গাইল ও গাজীপুর জেলায় বিস্তৃত।
- শালবন এক ধরনের বনভূমি যেখানে শালগাছ মুখ্য উদ্ভিদ প্রজাতি। 

উৎস: বাংলাপিডিয়া।

৫৩.
বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে কত সালে?
  1. ১৯৭৫ সালে
  2. ১৯৭৪ সালে
  3. ১৯৭৩ সালে
  4. ১৯৭৬ সালে
ব্যাখ্যা

- বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।

ওআইসি:
- OIC-এর পূর্ণরূপ: The Organization of Islamic Cooperation.
- OIC একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি। [আগস্ট, ২০২৫]
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।

উল্লেখ্য,
- বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।( ১২তম)
- এটির অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
- OIC-এর পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলন অনুষ্ঠিত হয় তুরস্ক, ২১-২২ জুন, ২০২৫।

উৎস: OIC ওয়েবসাইট। 

৫৪.
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
  1. ১৫ সেপ্টেম্বর
  2. ২৫ এপ্রিল
  3. ২২ মে
  4. ১৫ নভেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস: 
- ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর এই দিবসের ঘোষণা দেয় জাতিসংঘ। 
- এরপর থেকেই জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।
- যা প্রতি বছর '১৫সেপ্টেম্বর' তারিখে পালিত হয়।
- আন্তর্জাতিক গণতন্ত্র দিবস  '১৫সেপ্টেম্বর।

• জাতিসংঘের নির্ধারইত কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- ২১ মার্চ - আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস
- ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস।
- ২২ মে বিশ্ব জীববৈচিত্র্য দিবস।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৫৫.
প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ‘বিকল্প সরকার’কে?
  1. বিরােধী দল
  2. সুশীল সমাজ
  3. মন্ত্রী পরিষদ
  4. সচেতন নাগরিক
ব্যাখ্যা

বিকল্প সরকার:
- প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে 'বিকল্প সরকার' বলা হয় বিরোধী দলকে।
- উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দলও সরকারি দলের ন্যায় গঠন করে- ছায়া মন্ত্রিসভা।
- সরকার যেন স্বৈরাচারি ও দুর্নীতিপরায়ণ না হয় সেজন্যে বিরোধী দল ছায়া সরকার বা বিকল্প সরকারের ভূমিকা পালনের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করে থাকে।
- বর্তমান সময়ে গণতন্ত্রের অপর নাম হল দলীয় শাসন।

অপরদিকে,
- সুশীল সমাজ, সচেতন নাগরিক চাপসৃষ্টিকারী গোষ্ঠীর অংশ।

উৎস:  পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৫৬.
নিচের কোনটি ইনপুট ডিভাইসের উদাহরণ? 
  1. মনিটর
  2. প্রজেক্টর
  3. জয়স্টিক
  4. স্পিকার
ব্যাখ্যা
ইনপুট ডিভাইস: 
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে। 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো - 
Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera, ইত্যাদি। 

আউটপুট ডিভাইস: 
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে। 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো- 
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder ইত্যাদি। 

ইনপুট-আউটপুট ডিভাইস: 
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে। 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো- 
Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive, Modem ইত্যাদি। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭.
চৌম্বক ক্ষেত্রে রাখলে যেসব পদার্থ শক্তিশালী চুম্বকত্ব ধারণ করে, সেগুলোকে কী বলে? 
  1. ডায়াচৌম্বক
  2. আয়নচৌম্বক
  3. ফেরোচৌম্বক
  4. প্যারাচৌম্বক
ব্যাখ্যা

প্যারাচৌম্বক: 
- এসকল পদার্থ চৌম্বক ক্ষেত্রে রাখলে, পদার্থের মধ্যে দুর্বল চুম্বকত্ব আবিষ্ট হয় এবং এরা চুম্বকের দিকে মুখ করে থাকতে চায়। এদেরকে প্যারা চৌম্বক পদার্থ বলে। 
উদাহরণ: অক্সিজেন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, টিন ইত্যাদি প্যারা চৌম্বক পদার্থ। 

ডায়াচৌম্বক: 
- এসকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে, পদার্থের মধ্যে দুর্বল চুম্বকত্ব সৃষ্টি হয় এবং এরা চৌম্বক ক্ষেত্র থেকে সরে যায়। 
অর্থাৎ, সৃষ্ট চুম্বকায়নের অভিমুখ বহিঃচৌম্বক ক্ষেত্রের অভিমুখের বিপরীত দিকে হয়। এদেরকে ডায়া চৌম্বক পদার্থ বলে। 
উদাহরণ: হাইড্রোজেন, পানি, সোনা, রূপা, তামা, বিসমাথ ইত্যাদি ডায়া চৌম্বক পদার্থ। 

ফেরোচৌম্বক: 
- এসকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে, পদার্থের মধ্যে শক্তিশালী চুম্বকত্ব আবিষ্ট হয় এবং আবিষ্ট চুম্বকায়নের অভিমুখ বহিঃচৌম্বক ক্ষেত্রের অভিমুখের বরাবর হয়, এদের ফেরো চৌম্বক পদার্থ বলে। 
উদাহরণ: লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি ফেরো চৌম্বক পদার্থ। 

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৮.
নিচের কোনটি AI-তে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা নয়? 
  1. MATLAB
  2. HTML
  3. LISP
  4. PROLOG
ব্যাখ্যা
- AI-তে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা নয়- HTML । 

কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence): 

- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়। 
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence বলে। 
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন। 
- তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-কেও ধরে নেয়া হয়।কারন ১৯৫০ সালে তাঁর করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে। 
- তবে অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত। কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থীকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেয়া হয়। 
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়। 
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা: LISP, PROLOG, CLISP, MATLAB, Python, SHRDLU ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৫৯.
রিখটার স্কেল কোন বিষয় পরিমাপে ব্যবহৃত হয়? 
  1. ভূমিকম্পের মাত্রা
  2. আগ্নেয়গিরির তাপমাত্রা
  3. বৃষ্টিপাতের পরিমাণ
  4. বাতাসের চাপ
ব্যাখ্যা
রিখটার স্কেল: 
- ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় রিখটার স্কেলে। 
- 1935 সালে আমেরিকার ভূকম্প বিশারদ চার্লস ফ্রান্সিস রিখটার ভূমিকম্পের যে মাত্রামাপক স্কেল প্রণয়ন করেন সেই স্কেলকে রিখটার স্কেল বলে। 
- রিখটার পরিমাপক স্কেল হলো কোন ভূমিকম্পের প্রাবল্যকে সংখ্যা দিয়ে প্রকাশ করা, এটি একটি 10 মাত্রা ভিত্তিক লগারিদম পরিমাপ। 
অর্থাৎ এই পরিমাপে যে কোন সংখ্যার ভূমিকম্প- পূর্ববর্তী সংখ্যার চাইতে 10 গুণ বেশি শক্তিশালী।যেমন তিন মাত্রার ভূমিকম্পের চেয়ে চার মাত্রার ভূমিকম্প দশগুণ বেশি শক্তিশালী। 

ভূমিকম্প: 
- পৃথিবীর ভেতরে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন যখন ভূপৃষ্ঠে আকস্মিক আন্দোলন সৃষ্টি করে, সেটাকেই ভূমিকম্প বলে। 
- ভূমিকম্প কয়েক সেকেন্ড থেকে মিনিট খানেক পর্যন্ত স্থায়ী হতে পারে এবং পর্যায়ক্রমে একাধিকবার ঘটতে পারে। 
- ভূমিকম্প একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি দেশ বা অঞ্চল পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি ও ব্রিটানিকা।
৬০.
ইমেইল ঠিকানায় ব্যবহৃত 'BCC' এর পূর্ণরূপ কী? 
  1. Bold Carbon Copy
  2. Basic Carbon Copy
  3. Black Carbon Copy
  4. Blind Carbon Copy
ব্যাখ্যা

ইমেইল: 
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন। 
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি। 
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়। 
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত। 
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম। 
- ইমেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়। 
- ইমেইল ঠিকানায় ব্যবহৃত- 
• CC এর পূর্ণরূপ হচ্ছে Carbon Copy ও 
BCC এর পূর্ণরূপ হচ্ছে Blind Carbon Copy

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৬১.
বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে বেশি হলে বস্তুটি পানিতে- 
  1. ভেসে থাকবে
  2. ডুবে যাবে
  3. সম্পূর্ণ নিমজ্জিত হয়ে ভাসবে
  4. অর্ধেক ভেসে থাকবে
ব্যাখ্যা

আর্কিমিডিসের সূত্র (Archimedes' Law): 
- সিসিলির বিখ্যাত বিজ্ঞানী আর্কিমিডিস আবিষ্কার করেন পানিতে নিমজ্জিত বস্তু তার আয়তনের সমান পরিমাণ পানি অপসারণ করে এবং কিছু ওজন হারায়। তার এই আবিষ্কার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটি সূত্রের আকারে প্রকাশ করা হয় যা আর্কিমিডিসের সূত্র নামে পরিচিত। 
- সূত্রটি হল "কোনো বস্তু তরল কিংবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত হলে, বস্তুটি কিছু পরিমাণ তরল বা বায়বীয় পদার্থ অপসারণ করে এবং বস্তুটি কিছু ওজন হারায়। বস্তুর এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান"। 
ব্যাখ্যা: 
- কোনো বস্তুকে যখন তরলে ডুবানো হয় তখন একই সাথে ঐ বস্তুর উপর দুটি বল কাজ করে। 
- একটি বস্তুর উপর অভিকর্ষজ ত্বরণ জনিত বল, যা বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানে। একে বলে বস্তুর ওজন। দ্বিতীয়টি বস্তুর উপর তরল পদার্থের ঊর্ধ্বমুখী চাপ বা বল, একে বলা হয় প্লবতা। 
- দুটি বিপরীতমুখী বলের লব্ধি বস্তুর উপর ক্রিয়াশীল হয়। ফলে বস্তুটির ওজন কমে যায়। 
- বস্তুটি তরলে নিমজ্জিত হলে কিছু জায়গা দখল করে। তখন এই জায়গার তরল সরে যায় বা অপসারিত হয়। তরলের ঊর্ধ্বমুখী বল এই অপসারিত তরলের ওজনের সমান হয়। 
- বস্তু যত বেশি জায়গা দখল করবে অপসারিত তরলের আয়তনও তত বেশি হবে। আবার বস্তুটি যত বেশি তরল অপসারণ করবে তার ওজন তত বেশি কমবে যা আর্কিমিডিসের সূত্রের মূল কথা। 

বস্তুর ভাসা ও ডোবার শর্ত: 
- ধরা যাক, একটি বস্তুর ওজন (বস্তুর উপর অভিকর্ষজ ত্বরণ জনিত বল) W নিউটন। ঐ বস্তুটিকে পানিতে ডোবানো হলে বস্তুটির উপর পানির প্লবতা (ঊর্ধ্বচাপ জনিত বল) W1 নিউটন।
এখন- 
১. W > W1 হলে, অর্থাৎ বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে বেশি হলে বস্তুটি পানিতে ডুবে যাবে। 
২. W < W1 হলে, অর্থাৎ বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে কম হলে বস্তুটি পানিতে ডুববে না, ভেসে থাকবে। 
৩. W = W1 হলে, অর্থাৎ বস্তুর ওজন অপসারিত পানির ওজন সমান হলে বস্তুটি পানিতে ডুবে ডুবে ভাসবে। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬২.
নিচের কোনটি আলোর প্রতিসরণের একটি উদাহরণ? 
  1. ছায়া সৃষ্টি হওয়া
  2. আয়নায় মুখ দেখা
  3. পানিতে বৈঠা বাঁকা দেখা
  4. চোখে সরাসরি সূর্যের আলো পড়া
ব্যাখ্যা

আলোর প্রতিসরণ: 
- আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমের বিভেদতলে আপতিত হয় তখন ২য় মাধ্যমে আলোর গতিপথের দিক পাল্টে যাওয়াকে আলোর প্রতিসরণ বলে। 
- আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় প্রতিসরিত আলোকরশ্মি অভিলম্ব হতে সরে যায় বা অভিলম্বের দিকে আসে। 
- বিষয়টি দুইটি মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে। 
- আলোর প্রতিসরণের জন্য বস্তুর প্রকৃত অবস্থান দেখা যায় না। 
- আলোর প্রতিসরণের ফলে যা ঘটে- 
• পুকুরের পানির ভেতর মাছকে কিছুটা ওপরে দেখা যায়। 
• একটি সরল দণ্ডকে তীর্যকভাবে পানিতে ডোবালে বাঁকা দেখা যায়। 
• পানিতে ডােবানাে পয়সা উপর থেকে তাকালে কিছুটা উপরে দেখা যায়। 
• খাঁড়াভাবে তাকালে পুকুরের গভীরতা প্রকৃত গভীরতা থেকে কম মনে হয়। 
পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যায়। 

অন্যদিকে, 
- ছায়া সৃষ্টি হওয়া → এটি আলোর প্রতিবন্ধকতা ও সরলরেখায় চলাচলের ফল, প্রতিসরণ নয়। 
- আয়নায় মুখ দেখা → এটি প্রতিফলনের উদাহরণ। 
- চোখে সরাসরি সূর্যের আলো পড়া → এটি কোনো নির্দিষ্ট অপটিক্যাল ঘটনাকে বোঝায় না। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৬৩.
হাফ-ডুপ্লেক্স মোডের একটি উদাহরণ কোনটি? 
  1. ওয়াকিটকি
  2. রেডিও
  3. মোবাইল ফোন
  4. টিভি
ব্যাখ্যা
ডাটা ট্রান্সমিশন মোড:
- উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে বিবেচনা করে ডাটা পাঠানোর পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়। 
- ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। 
যেমন- 
১. সিমপ্লেক্স (Simplex): 
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। 
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না। 
যেমন- রেডিও, টিভি, কীবোর্ড থেকে কম্পিউটারে ডাটা প্রেরণ ইত্যাদি। 

২. হাফ-ডুপ্লেক্স (Half-Duplex): 
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না। 
- নিম্নের চিত্রে হাফ-ডুপ্লেক্স ব্যবস্থায় A যখন ডাটা প্রেরণ করবে B তখন ডাটা গ্রহণ করতে পারবে, প্রেরণ করতে পারবে না। 
যেমন- ওয়াকিটকি। 

৩. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex): 
- ফুল-ডুপ্লেক্স মোডে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে। 
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে। 
যেমন- টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
৬৪.
DNA ভাইরাসঘটিত রোগ কোনটি? 
  1. রুবেলা
  2. ভেরিওলা
  3. মাম্পস
  4. ইনফ্লুয়েঞ্জা বি
ব্যাখ্যা
DNA ভাইরাসঘটিত রোগ: 
- যে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে DNA থাকে তাদেরকে DNA ভাইরাস বলা হয়। 
- DNA ভাইরাসের উদাহরণ হলো- হার্পিস সিমপ্লেক্স (মানব), Tipula irridescent, Rabbitpox, Vaccinia (bovine), ভেরিওলা (মানব), Pustular dermatitis (Sheep), এডেনা গ্রুপ, প্যাপিলোমা (মানব), পলিওমা, ΦX174 কলিফাজ, Cauliflower mosaic ও Adenoassociaed ইত্যাদি। 

RNA ভাইরাসঘটিত রোগ: 
- যে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে RNA থাকে তাদেরকে RNA ভাইরাস বলা হয়। 
- RNA ভাইরাসের উদাহরণ হলো- ইনফ্লুয়েঞ্জা বি (মানব), পোলিও (মানব), রুবেলা (মানব), পীতজ্বর (মানব), ডেঙ্গু (মানব), Encephalitis (Human), Leukemia (cat), মাম্পস (মানব), Measles (Human), Cold (Human), Newcastle disease (fowl), Rous sarcoma (bird), Rabies (dog), Potato yellow dwarf, Vesicular stomatitis (cattle), Tobacco mosaic, Sugarcane mosaic, fd (Pseudomonas), Cucumber mosaic, f2, fr1, R17কলিফাজ ইত্যাদি। 

উৎস: জীববিজ্ঞান প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. মোহাম্মদ আবুল হাসান) এবং ভাইরাসতত্ত্ব পরিচয় (আহমেদ মাতীন)।
৬৫.
log3√12 + log3√(3/4) = ?
  1. 12
  2. 18
  3. 1
  4. 24
ব্যাখ্যা

প্রশ্ন: log3√12 + log3√(3/4) = ?

সমাধান:
log3√12 + log3√(3/4) 
= log3√{12 × (3/4)}  [logaM + logaN = loga(M × N)]
 = log3(√9)
= log33
= 1

৬৬.
সর্বনিম্ন কত সংখ্যক ছাত্রকে ৬, ৯ এবং ১৫ জনের দলে ভাগ করে এবং তাদেরকে বর্গাকৃতিতে সাজানো সম্ভব?
  1. ৯০০ জন
  2. ৩৬০০ জন
  3. ১২০০ জন
  4. ১৬০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: সর্বনিম্ন কত সংখ্যক ছাত্রকে ৬, ৯ এবং ১৫ জনের দলে ভাগ করে এবং তাদেরকে বর্গাকৃতিতে সাজানো সম্ভব?

সমাধান:
৬, ৯ এবং ১৫ এর ল.সা.গু. নির্ণয় করি,
৬ = ২ × ৩
৯ = ৩ × ৩ 
১৫ = ৩ × ৫

∴ ল.সা.গু. = ২ × ৩ × ৩ × ৫ 

এখন,ছাত্রদেরকে বর্গাকৃতিতে সাজানো সম্ভব হলে মোট ছাত্রসংখ্যা অবশ্যই একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কোনো সংখ্যা পূর্ণবর্গ হতে হলে তার মৌলিক উৎপাদকগুলোর সূচক (power) অবশ্যই জোড় সংখ্যা হতে হবে। 
∴ লসাগু এর সাথে ২ এবং ৫ দ্বারা গুণ করতে হবে।

∴ ছাত্রসংখ্যা = (২ × ২) × (৩ × ৩) × (৫  ×  ৫) = ৯০০

৬৭.
চালের মূল্য ২০% হ্রাস পাওয়ায় একটি পরিবার চালের ব্যবহার কত শতাংশ বাড়ালে খরচ অপরিবর্তিত থাকবে?
  1. ২৫%
  2. ২০%
  3. ১৬.৩৩%
  4. ৩০%
ব্যাখ্যা

প্রশ্ন: চালের মূল্য ২০% হ্রাস পাওয়ায় একটি পরিবার চালের ব্যবহার কত শতাংশ বাড়ালে খরচ অপরিবর্তিত থাকবে?

সমাধান:
ধরি, পূর্বে চালের মূল্য ছিল ১০০ টাকা
২০% মূল্য হ্রাসে চালের বর্তমান মূল্য = (১০০ - ২০) টাকা = ৮০ টাকা

খরচ অপরিবর্তিত রাখতে হলে, এখন ৮০ টাকায় যে পরিমাণ চাল পাওয়া যায়, তার পরিবর্তে ১০০ টাকার সমান মূল্যের চাল ব্যবহার করতে হবে।

বর্তমান মূল্য ৮০ টাকা হলে পূর্বমূল্য ছিল ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য ছিল ১০০/৮০ টাকা
বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য ছিল = (১০০ × ১০০)/৮০ টাকা 
= ১২৫ টাকা

∴ চালের ব্যবহার বাড়াতে হবে (১২৫ - ১০০)% = ২৫%

৬৮.
যদি FIGHT-কে লেখা হয় 19782, BIRD-কে লেখা হয় 3954 এবং GIRL-কে লেখা হয় 7956, তাহলে LIGHT-এর কোড কত?
  1. 19782
  2. 65782
  3. 68789
  4. 69782
ব্যাখ্যা

প্রশ্ন: যদি FIGHT-কে লেখা হয় 19782, BIRD-কে লেখা হয় 3954 এবং GIRL-কে লেখা হয় 7956, তাহলে LIGHT-এর কোড কত?

সমাধান:
এই ধরনের সমস্যায়, প্রতিটি অক্ষরের জন্য একটি নির্দিষ্ট অঙ্ক থাকে। আমরা প্রদত্ত কোডগুলো থেকে প্রতিটি অক্ষরের জন্য কোড বের করতে পারি:

FIGHT = 19782
⇒ F = 1, I = 9, G = 7, H = 8, T = 2

BIRD = 3954
⇒ B = 3, I = 9, R = 5, D = 4

GIRL = 7956
⇒ G = 7, I = 9, R = 5, L = 6

এখন, LIGHT-এর কোড বের করার জন্য আমরা প্রতিটি অক্ষরের জন্য প্রাপ্ত কোডগুলো ব্যবহার করব:
L = 6
I = 9
G = 7
H = 8
T = 2

সুতরাং, LIGHT-এর কোড হলো 69782।

৬৯.
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১২ ও ৩ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?
  1. ৬ ঘণ্টা
  2. ৫ ঘণ্টা
  3. ৮ ঘণ্টা
  4. ১০ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১২ ও ৩ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?

সমাধান:
স্রোতের অনুকূলের বেগ = (নৌকার বেগ + স্রোতের বেগ)
= (১২ + ৩) কিমি/ঘণ্টা 
= ১৫ কিমি/ঘণ্টা

স্রোতের প্রতিকূলের বেগ = (নৌকার বেগ - স্রোতের বেগ) 
= (১২ - ৩) কিমি/ঘণ্টা 
= ৯ কিমি/ঘণ্টা

স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = ৪৫/১৫ ঘণ্টা 
= ৩ ঘণ্টা
স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সময় লাগে = ৪৫/৯ ঘণ্টা
= ৫ ঘণ্টা

∴ মোট সময় লাগে = (৩ + ৫) ঘণ্টা = ৮ ঘণ্টা

৭০.
একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা ১০৫ হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লোক ছিল?
  1. ২০
  2. ১৪
  3. ১২
  4. ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা ১০৫ হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লোক ছিল?

সমাধান:
মনে করি, ঐ অনুষ্ঠানে n সংখ্যক লোক উপস্থিত ছিল।

প্রশ্নমতে,
nC = ১০৫
⇒ n!/{২!(n - ২)!} = ১০৫
⇒ {n(n - ১)(n - ২)!}/{২!(n - ২)!} = ১০৫
⇒ n(n - ১)/২ = ১০৫
⇒ n(n - ১) = ২১০
⇒ n - n = ২১০
⇒ n - n - ২১০ = ০
⇒ n - ১৫n + ১৪n - ২১০ = ০
⇒ n(n - ১৫) + ১৪(n - ১৫) = ০
⇒ (n - ১৫)(n + ১৪) = ০

হয়, n - ১৫ = ০
⇒ n = ১৫
অথবা, n + ১৪ = ০
⇒ n = - ১৪ (লোকের সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই এটি গ্রহণযোগ্য নয়)

∴ ঐ অনুষ্ঠানে ১৫ জন লোক ছিল।

৭১.
এর মান কত?
  1. 18
  2. 10√3
  3. 24
  4. 22√2
ব্যাখ্যা

প্রশ্ন: এর মান কত?

সমাধান:

৭২.
নিচের শব্দগুলোর মধ্যে ৩টি সমগোত্রীয়। কোন শব্দটি আলাদা?
  1. Luminous
  2. Dull
  3. Brilliant
  4. Radiant
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের শব্দগুলোর মধ্যে ৩টি সমগোত্রীয়। কোন শব্দটি আলাদা?

সমাধান:
প্রদত্ত শব্দগুলোর মধ্যে, তিনটির অর্থ প্রায় একই রকম এবং একটির অর্থ ভিন্ন।

• Luminous: উজ্জ্বল, দীপ্তিময়, আলো বিচ্ছুরণকারী।
• Radiant: উজ্জ্বল, ঝলমলে, দীপ্তিমান।
• Brilliant: উজ্জ্বল, উজ্জ্বলতা, প্রতিভাশালী।

উপরোক্ত তিনটি শব্দই 'উজ্জ্বলতা' বা 'দীপ্তি' এই ধরনের অর্থ প্রকাশ করে এবং একে অপরের সমার্থক।

অন্যদিকে,
• Dull: নিষ্প্রভ, অনুজ্জ্বল, ম্লান।

এই শব্দটি উজ্জ্বলতার বিপরীত অর্থ প্রকাশ করে। সুতরাং, Luminous, Radiant ও Brilliant শব্দগুলোর থেকে Dull ভিন্ন অর্থবোধক হওয়ায় এটিই আলাদা।

৭৩.
একটি সমবাহু ত্রিভুজের এক বাহু ৮ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ৩২ বর্গমিটার
  2. ১৮√২ বর্গমিটার
  3. ৬৪ বর্গমিটার
  4. ১৬√৩ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের এক বাহু ৮ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
 একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে তার ক্ষেত্রফল = √(৩/৪) × a

দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য (a) = ৮ মিটার

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = √৩/৪ × (৮)
= √৩/৪ × ৬৪
= ১৬√৩ বর্গমিটার