পরীক্ষা আর্কাইভ

ICT Expert

পরীক্ষাICT Expertতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
পরীক্ষা – ৩: কম্পিউটার অপারেটিং সিস্টেম, কম্পিউটারের ইতিহাস ও প্রকারভেদ (Live Interactive Class – 5, 6)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ICT Expert

ICT Expert · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? 
  1. ক) সিলিকন 
  2. খ) প্লাস্টিক 
  3. গ) এলুমিনিয়াম 
  4. ঘ) কোনটিই নয় 
সঠিক উত্তর:
ক) সিলিকন 
উত্তর
সঠিক উত্তর:
ক) সিলিকন 
ব্যাখ্যা
বিভিন্ন ধরনের অর্ধপরিবাহী দিয়ে মেমোরি তৈরি হলেও প্রধানত সিলিকন ব্যবহার করা হয়। 
.
আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে -
  1. ক) পাঞ্চ কার্ড 
  2. খ) ইন্ট্রিগ্রেটেড সার্কিট 
  3. গ) বায়ু শূণ্য টিউব 
  4. ঘ) ট্রানজিস্টর 
সঠিক উত্তর:
খ) ইন্ট্রিগ্রেটেড সার্কিট 
উত্তর
সঠিক উত্তর:
খ) ইন্ট্রিগ্রেটেড সার্কিট 
ব্যাখ্যা
আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে ইন্ট্রিগ্রেটেড সার্কিট (IC) .
IC ব্যবহার করেই VLSI, LSI, ULSI ইত্যাদি তৈরি করা হয়। 
ট্রানজিস্টর আবিষকারের ফলে ইলেক্ট্রনিক জগতে সূচনা ঘটে।
.
নিচের কোন মৌলটি কম্পিউটার চিপ তৈরির জন্য সর্বাধিক ব্যবহার করা হয়?
  1. ক) সিলিকন
  2. খ) প্লাস্টিক  
  3. গ) এলুমিনিয়াম 
  4. ঘ) কোনটিই নয় 
সঠিক উত্তর:
ক) সিলিকন
উত্তর
সঠিক উত্তর:
ক) সিলিকন
ব্যাখ্যা
চিপ তৈরি করা হয় অর্ধপরিবাহী (সেমিকন্ডাক্টর) দিয়ে।
চিপ তৈরিতে সেমিকন্ডাক্টরের মধ্যে সব চেয়ে বেশি ব্যবহার করা হয় সিলিকন।
.
পৃথিবীতে কত সালে ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয়?
  1. ক) ১৯৮৫
  2. খ) ১৯৮১
  3. গ) ১৯৮৩
  4. ঘ) ১৯৭৭
সঠিক উত্তর:
খ) ১৯৮১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮১
ব্যাখ্যা
এপসন কোম্পানি ১৯৮১ সালে প্রথম ল্যাপটপ প্রবর্তন করে। 
.
ইলেক্ট্রনিক্সের শুরু হয় কোনটি আবিষ্কারের মধ্য দিয়ে? 
  1. ক) আইসি (IC)
  2. খ) রোবট 
  3. গ) ট্রানজিস্টর 
  4. ঘ) কম্পিউটার 
সঠিক উত্তর:
গ) ট্রানজিস্টর 
উত্তর
সঠিক উত্তর:
গ) ট্রানজিস্টর 
ব্যাখ্যা
ইলেক্ট্রনিক্সের শুরু হয় ট্রানজিস্টর আবিষ্কারের মধ্য দিয়ে।  ১৯৪৮ সালে ট্রানজিস্টর আবিষ্কার হয়। 
তবে বিপ্লব ঘটে IC আবিষ্কারের ফলে। ১৯৫৮ সালে IC আবিষ্কার হয়।
 
.
নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক?
  1. ক) পুনরাবৃত্তিমূলক 
  2. খ) গাণিতিক
  3. গ) হিসাব রক্ষক 
  4. ঘ) প্রতিবেদন প্রণয়ন 
সঠিক উত্তর:
ক) পুনরাবৃত্তিমূলক 
উত্তর
সঠিক উত্তর:
ক) পুনরাবৃত্তিমূলক 
ব্যাখ্যা
পুনরাবৃত্তিমূলক কাজের ক্ষেত্রে কম্পিউটার বেশি সুবিধাজনক ।  
.
প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরী করেন-
  1. ক) চার্লস ব্যাবেজ 
  2. খ) লাইবনিৎস 
  3. গ) ডালটন 
  4. ঘ) স্টিভ জবস 
সঠিক উত্তর:
খ) লাইবনিৎস 
উত্তর
সঠিক উত্তর:
খ) লাইবনিৎস 
ব্যাখ্যা
১৬৪২ সালে ব্লেইজ প্যাসকেল (Blaise Pascal) গিয়ার ও চাকতি ব্যবহার করে সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর বা যান্ত্রিক গণনা যন্ত্র আবিষ্কার করেন যার নাম প্যাসকেলেন (Pascalene)।
১৬৭১ সালে গটফ্রাইড ভন লিবনিজ (Gottfried Von Leibniz) প্যাসকেলের যন্ত্রের ভিত্তিতে চাকা ও দণ্ড ব্যবহার করে আরো উন্নত যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন। তিনি যন্ত্রটির নাম দেন রিকোনির যন্ত্র (Rechoning Machine)। মূলত রিকোনির যন্ত্রটিই ছিল বাণিজ্যিক ক্যালকুলেটর।
উল্লেখ্য যে, লাইব‌নিৎস ও লিবনিজ একই ব্যাক্তি।
অপশনে, ব্লেইজ প্যাসকেল থাকলে এটিই সঠিক উত্তর বলে বিবেচিত হবে এবং ব্লেইজ প্যাসকেল অপশনে না থাকলে লাইব‌নিৎস/লিবনিজ সঠিক উত্তর বলে বিবেচিত হবে।
.
নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়। 
  1. ক) মাইক্রোসফট উইন্ডোজ ৯৮ 
  2. খ) উইন্ডোজ ভিসতা
  3. গ) মিন্ট 
  4. ঘ) মাইক্রোসফট অফিস 
সঠিক উত্তর:
ঘ) মাইক্রোসফট অফিস 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মাইক্রোসফট অফিস 
ব্যাখ্যা
মাইক্রোসফট অফিস হল মাইক্রোসফটের একটি এপ্লিকেশন সফটওয়ার। 
.
কোনটি কমান্ডভিত্তিক অপারেটিং সিস্টেম? 
  1. ক) DOS
  2. খ) UNIX 
  3. গ) Linux 
  4. ঘ) All of these
সঠিক উত্তর:
ঘ) All of these
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of these
ব্যাখ্যা
কমান্ডভিত্তিক মানে কম্পিউটারে প্রোগ্রাম বা কোড লিখে সকল কার্য সম্পাদন করা।
উল্লেখিত সকল অপারেটিং সিস্টেমে কোড লিখে পরিচালনা করা লাগে। 
১০.
কোনটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম? 
  1. ক) Windows XP
  2. খ) Windows 8
  3. গ) Redhat Linux
  4. ঘ) DOS 
সঠিক উত্তর:
গ) Redhat Linux
উত্তর
সঠিক উত্তর:
গ) Redhat Linux
ব্যাখ্যা
Redhat Linux একটি উন্মুক্ত (Open Source) অপারেটিং সিস্টেম।
১১.
কোনটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম নয়?  
  1. ক) Ubuntu
  2. খ) Mint 
  3. গ) Sun Solaris 
  4. ঘ) Windows Vista 
সঠিক উত্তর:
ঘ) Windows Vista 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Windows Vista 
ব্যাখ্যা
Windows Vista উন্মুক্ত অপারেটিং সিস্টেম না। 
১২.
BIOS এর ক্ষেত্রে নিচের কোনটি অধিক প্রযোজ্য? 
  1. ক) Hardware
  2. খ) Firmware 
  3. গ) Software
  4. ঘ) Humanware
সঠিক উত্তর:
খ) Firmware 
উত্তর
সঠিক উত্তর:
খ) Firmware 
ব্যাখ্যা
BIOS হচ্ছে Firmware. 
ফার্মওয়্যার হচ্ছে এমন একটি প্রোগ্রাম, যাকে কম্পিউটার তৈরির সময়ে কম্পিউটারের মেমোরিতে (রোম) এ স্থায়ীভাবে ধারণ করে দেয়া হয় । এ জাতীয় প্রোগ্রাম কেবলমাত্র কম্পিউটারের পর্দায় দেখা যায়। কম্পিউটার ব্যবহারকারী কর্তৃক এ জাতীয় প্রোগ্রামকে কোন পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকে না ।
১৩.
নিচের কোনটি মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম?
  1. ক) MAC OS 
  2. খ) Safari
  3. গ) Ubuntu
  4. ঘ) iOS
সঠিক উত্তর:
ঘ) iOS
উত্তর
সঠিক উত্তর:
ঘ) iOS
ব্যাখ্যা
অ্যাপল কোম্পানির মোবাইল ফোনের নাম আইফোন। এটির অপারেটিং সিস্টেম হলো - iOS-iphone Operating System.
১৪.
কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়? 
  1. ক) মেমোরি ব্যবস্থাপনা 
  2. খ) প্রসেস ব্যবস্থাপনা
  3. গ) ফাইল ব্যবস্থাপনা
  4. ঘ) ডেটাবেজ ব্যবস্থাপনা
সঠিক উত্তর:
ঘ) ডেটাবেজ ব্যবস্থাপনা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডেটাবেজ ব্যবস্থাপনা
ব্যাখ্যা
ডেটাবেজ ব্যবস্থাপনা ছাড়া বাকি তিনটি অপারেটিং সিস্টেমের কাজ।