পরীক্ষা আর্কাইভ

Combined 5 Banks - Officer (Cashier)

পরীক্ষাUnlistedতারিখ১১ মার্চ, ২০২২সময়50 minutes৭৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
Combined 5 Banks Post Name: Officer (Cashier) Exam Date: 11.03.2022 Faculty Name: Finance Department, DU
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Combined 5 Banks - Officer (Cashier)

Unlisted · ১১ মার্চ, ২০২২ · ৮০ প্রশ্ন

.
'চতুরঙ্গ' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ?
  1. ক) নাটক
  2. খ) উপন্যাস
  3. গ) প্রবন্ধ
  4. ঘ) কাব্য
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস- চতুরঙ্গ।
- এটি প্রকাশিত হয় ১৯১৬ খ্রিষ্টাব্দে।
এটি সাধু ভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস।

তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো:
- চোখের বালি 
- গোরা 
- যোগাযোগ 
- চুতরঙ্গ 
- ঘরে-বাহিরে 
- চার অধ্যায় 
- মালঞ্চ 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে?
  1. ক) উইলিয়াম কেরি
  2. খ) এডওয়ার্ড ডিমোস্ক
  3. গ) শ্যামাচরণ গঙ্গোপাধ্যায়
  4. ঘ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
• বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন 
• বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলো প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 
- এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
নিচের কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়?
  1. ক) সাজসজ্জা
  2. খ) লেনদেন
  3. গ) ছাইভষ্ম
  4. ঘ) গোলাগুলি
ব্যাখ্যা
• যে সমাসে সমস্যমান প্রত্যেক পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস।
যেমন: ছেলে ও মেয়ে = ছেলেমেয়ে, স্বর্গ ও নরক = স্বর্গ-নরক ইত্যাদি
দ্বন্দ্ব মানে জোড়া। এ সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বােঝানাের জন্য ব্যাসবাক্যে ও, এবং, আর- এ তিনটি অব্যয়পদ সংযােজক হিসেবে ব্যবহৃত হয়।

• সমার্থক দ্বন্দ্ব : একই জাতীয় বস্তুর সাহায্যে যে দ্বন্দ্ব বা মিলনবাচক সমাস হয় অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপর একই অর্থ বহন করে, তাকে সমার্থক দ্বন্দ্ব বলে।
যেমন- ঘরদুয়ার, ঘরবাড়ি, কলকারখানা, বইপুস্তক, গাছগাছালি, শাকসবজি, কাগজপত্র, চিঠিপত্র, হাটবাজার ইত্যাদি।
প্রদত্ত, সাজসজ্জা, ছাইভষ্ম, গোলাগুলি সমাসবদ্ধ পদের পূর্বপদ ও পরপর একই অর্থ বহন করে। 

• অন্যদিকে, 'লেনদেন' বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের উদারহণ। 

• বিপরীতার্থক দ্বন্দ্ব : যে দ্বন্দ্ব সমাসে পরপদটি পূর্বপদের বিরােধী ভাব বা অর্থ প্রকাশ করে, তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন- ভালােমন্দ, দিনরাত, টকমিষ্টি, দেশেবিদেশে, ছেলেবুড়াে, আয়-ব্যয়, জমা-খরচ, লাভ-লােকসান ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?
  1. ক) আশীবিষ
  2. খ) হাতেনাতে
  3. গ) কানাকানি
  4. ঘ) হাতেখড়ি
ব্যাখ্যা
• যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন – বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি ইত্যাদি।

• পারস্পরিক ক্রিয়ায় কোনাে অবস্থা তৈরি হলে ব্যতিহার বহুব্রীহি হয়।
যেমন –
হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি
কানে কানে যে কথা = কানাকানি।

উৎস:
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'সৌম্য' শব্দের বিপরীত শব্দ কী?
  1. ক) শীলিত
  2. খ) দুর্জন
  3. গ) উদ্ধৃত
  4. ঘ) উগ্র
ব্যাখ্যা
'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - 'উগ্র'

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত 
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয় 
'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত 
'উগ্র' এর বিপরীত শব্দ-মৃদু / সৌম্য 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয় 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
.
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. ক) আজাদ
  2. খ) সবুজপত্র
  3. গ) বিজলী
  4. ঘ) দৈনিক পূর্বকোণ
ব্যাখ্যা
বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। 
- ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় কবিতাটি প্রকাশিত হয়।
- নজরুল দ্রোহ-ভাবাপন্ন আরোও কবিতা লিখলেও শুধু এক 'বিদ্রোহী' কবিতার জন্যই তিনি বাঙালির চিরকালের বিদ্রোহী কবি।
- এর মূলে রয়েছে - বিদ্রোহ ও বিপ্লবের আবেগ।

- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'।
- এই কাব্যগ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।
- এতে মোট ১২টি কবিতা রয়েছে।

কবিতা গুলো হলো:
- প্রলয়োল্লাস (প্রথম কবিতা),
- বিদ্রোহী,
- রক্তাম্বরধারিণী মা,
- আগমনী,
- ধুমকেতু,
- কামালপাশা,
- আনোয়ার,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী এবং
- মোহররম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) ব্যাকূল
  2. খ) ব্যাকুল
  3. গ) ব্যকুল
  4. ঘ) ব্যকুল
ব্যাখ্যা
ব্যাকুল (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয়ন = বি+আ+√কুল্‌+অ 
অর্থ:  অতিশয় আকুল, অস্থির, উৎকণ্ঠিত, ব্যগ্র। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'সব ক'টা জানালা খুলে দাও না' গানটির রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) আবদুল গাফ্ফার চৌধুরী
  3. গ) নজরুল ইসলাম বাবু
  4. ঘ) আলতাফ মাহমুদ
ব্যাখ্যা
“সব কটা জানালা খুলে দাও না” -গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু।

তার রচিত অন্যান্য গানের মধ্যে রয়েছে:
-‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’
- ‘আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা’
- ‘ও আমার আট কোটি ফুল দেইখো গো মালি’ প্রভৃতি।

উৎস: প্রথম আলো।
.
'দুনিয়া' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) ফারসি
  2. খ) ফরাসি
  3. গ) গুজরাটি
  4. ঘ) আরবি 
ব্যাখ্যা
দুনিয়া (বিশেষ্য) 
-  শব্দটি 'আরবি' ভাষা থেকে এসেছে
অর্থ: পৃথিবী, বিশ্ব, ধরা, ধরিত্রী। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১০.
'উপজেলা' শব্দটিতে 'উপ' পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) সামীপ্য
  2. খ) আংশিক
  3. গ) সাদৃশ্য
  4. ঘ) ছোট
ব্যাখ্যা
'উপজেলা' শব্দটিতে 'উপ' পূর্বপদটি 'ছোট বা ক্ষুদ্র' অর্থে ব্যবহৃত হয়েছে। 

বিভিন্ন অর্থে 'উপ' উপসর্গের ব্যবহার- 
সম্যক অর্থে - উপকরণ, উপক্রম, উপচার, উপদেশ, উপহার।
ক্ষুদ্র অর্থে - উপগ্রহ, উপসাগর, উপনেতা, উপনদী, উপজেলা।
সামীপ্য অর্থে - উপকণ্ঠ, উপকূল, উপনগর।
সদৃশ অর্থে - উপদ্বীপ, উপবন। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
'গিরিসংকট' শব্দের অর্থ কি?
  1. ক) পর্বতের গিরি
  2. খ) পর্বত
  3. গ) পার্বত্য বন্ধুরতা
  4. ঘ) পাহাড় চূড়া
অনির্ধারিত
ব্যাখ্যা
গিরিসংকট (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = গিরি + সংকট
অর্থ: পর্বত শ্রেণির মধ্যবর্তী সংকীর্ণ নিচু জায়গা 

সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১২.
'সত্য বই মিথ্যে বলবো না' এখানে 'বই' শব্দটি কী?
  1. ক) উপসর্গ
  2. খ) পাঠ্যদান
  3. গ) প্রত্যয়
  4. ঘ) অনুসর্গ
ব্যাখ্যা
অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ: বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলাে কখনাে স্বাধীন পদ রূপে, আবার কখনাে শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলােকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে।

প্রশ্নোল্লিখিত বাক্যে 'বই' শব্দটি সত্য এবং মিথ্যার সাথে সম্পর্ক প্রকাশের মাধ্যমে অর্থ প্রকাশে সাহায্য করেছে।
- তাই 'বই' শব্দটি অনুসর্গ।
১৩.
'আপণ' শব্দের অর্থ কী?
  1. ক) নিজ
  2. খ) পরম আত্মীয়
  3. গ) দোকান
  4. ঘ) অফিস
ব্যাখ্যা
আপণ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = আ+√পণ্‌+অ 
অর্থ: 
- দোকান, বিপণি, ক্রয় বিক্রয়ের স্থান। 
- হাট

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৪.
'ত্রিশ লক্ষ শহিদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে'- বাক্যটি কোন কালের?
  1. ক) সাধারণ বর্তমান
  2. খ) পুরাঘটিত অতীত
  3. গ) নিত্যবৃত্ত বর্তমান
  4. ঘ) পুরাঘটিত বর্তমান
ব্যাখ্যা
পুরাঘটিত বর্তমান কাল:
ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত
হয়।
যেমন:
- এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
- এতক্ষণ আমি অঙ্ক করেছি।
- ত্রিশ লক্ষ শহিদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
------------------------
সাধারণ বর্তমান কাল :

যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে তার কালকে সাধারণ বর্তমান কাল বলে।
যেমন-
- তৃণা যায়।
- বর্ণ বই পড়ে।
- বৃষ্টি চিঠি লেখে।

সাধারণ বর্তমানের দুটি রূপ পাওয়া যায়। যথা :
i. নিত্যবৃত্ত বর্তমান কাল :
যে ক্রিয়া সাধারণভাবে নিত্য বা সব সময় ঘটে অর্থাৎ ক্রিয়া সংঘটনে স্বাভাবিকতা বা অভ্যন্তর বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে নিত্যবৃত্ত বর্তমান কাল বলে। যেমন-
- সকালে সূর্য উঠে। (স্বাভাবিকতা)
- সন্ধ্যায় সূর্য অস্ত যায়। (স্বাভাবিকতা)
- আমি প্রত্যহ সকালে চা খাই। (অভ্যস্ততা)
- আমি রোজ বিকেলে হাঁটতে যাই। (অভ্যস্ততা)

ii. ঐতিহাসিক বর্তমান কাল :
ঐতিহাসিক বর্তমান কাল অতীত অর্থে বর্তমান। অতীত কালের কোনো ঐতিহাসিক ঘটনা বর্ণনায় অনেক ক্ষেত্রে নিত্য বর্তমান কালের প্রয়োগ বা ব্যবহার হয়। এরূপ ক্ষেত্রে সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান কালকে ঐতিহাসিক বর্তমান কাল বলে। যেমন -
- ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।
- ৫৭০ খ্রিষ্টাব্দে হযরত মুহম্মদ (স) মক্কায় জন্মগ্রহণ করেন।
- ১৪৮৬ খ্রিষ্টাব্দে নবদ্বীপে শ্রীচৈতন্য দেবের জন্ম হয়।

উল্লেখ্য - নবম-দশম শ্রেণির ব্যাকরণ বোর্ড বই (২০২১ সংস্করণ) থেকে নিত্যবৃত্ত বর্তমান বাদ দেয়া হয়েছে।
১৫.
'ভূত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) পেত্নী
  2. খ) ভবিষ্যৎ
  3. গ) ভয়
  4. ঘ) নিৰ্ভীক
ব্যাখ্যা
'ভূত' শব্দের বিপরীতার্থক শব্দ 'ভবিষ্যৎ'

কিছু বিপরীত শব্দের উদাহরণ- 
- ঐহিক - পারত্রিক
- মহত্মা - দুরাত্মা
- নিন্দিত - প্রশংসিত
- লিপ্ত - নির্লিপ্ত
- ধৃষ্ট -  নম্র/ বিনয়ী
- নিগ্রহ - অনুগ্রহ 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ।
১৬.
'তার বয়স হলেও বুদ্ধি হয়নি'- কোন ধরনের বাক্য?
  1. ক) সরল
  2. খ) জটিল
  3. গ) যৌগিক
  4. ঘ) মিশ্র
ব্যাখ্যা
যে বাক্যে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে।
আলোচ্য বাক্য 'তার বয়স হলেও বুদ্ধি হয়নি' একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া আছে তাই এটি একটি সরল বাক্য।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৭.
I want to watch TV ___ late ____ night.
  1. ক) at, at
  2. খ) until, at
  3. গ) to, in
  4. ঘ) to, at
ব্যাখ্যা
Late at night - অনেক রাত্রিতে;
Until late at night - অনেক রাত্রি পর্যন্ত।

I want to watch TV until late at night.
- আমি গভীর রাত পর্যন্ত টিভি দেখতে চাই।
১৮.
Synonym of 'condemn' -
  1. ক) Promulgate
  2. খ) Concede
  3. গ) Subliminal
  4. ঘ) Revile
ব্যাখ্যা
Condemn -
(১) দোষ দেওয়া; নিন্দা করা; কোনো কিছু বাতিল বা ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করা।
(২) বিচারে দোষী সাব্যস্ত করা।

Promulgate - 
(১) (অধ্যাদেশ, আইন ইত্যাদি) প্রচার করা/সরকারিভাবে ঘোষণা করা; উদঘোষণ করা।
(২) জ্ঞান, বিশ্বাস, মতামত ইত্যাদি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া; প্রকীর্তিত/প্রচারিত করা।

Concede - মেনে নেওয়া; স্বীকার করা; অনুমতি দেওয়া।

Subliminal - চৈতন্যের দোরগোড়ার নিচে; যে সম্পর্কে বিষয়ীর সচেতন জ্ঞান থাকে না; অবচৈত্তিক।

Revile - শাপ দেওয়া; গালাগাল করা।

কাছাকাছি অর্থ হিসেবে Condemn এর synonym হিসেবে Revile নেয়া হয়েছে।


Source: Accessible Dictionary.
১৯.
The most famous satirist in English literature is_____.
  1. ক) Jonathan Swift
  2. খ) Joseph Addison
  3. গ) Alexander Pope
  4. ঘ) Richard Steele
ব্যাখ্যা
ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত ব্যঙ্গরচয়িতা বা satirist হলেন Jonathan Swift. তার রচিত বিখ্যাত satire হলো ‘Gulliver’s Travels’.

Jonathan Swift, pseudonym Isaac Bickerstaff, (born Nov. 30, 1667, Dublin, Ire.—died Oct. 19, 1745, Dublin), Anglo-Irish author, who was the foremost prose satirist in the English language. Besides the celebrated novel Gulliver’s Travels (1726), he wrote such shorter works as A Tale of a Tub (1704) and “A Modest Proposal” (1729).

His famous novels are-
-Gulliver's Travels,
-The Battle of Books,
-A tale of a Tub,
-A Modest Proposal,
-A Journey to Stella.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and 'Britannica'
২০.
The antonym of 'Frugal' is ____
  1. ক) Extraordinary
  2. খ) Economical
  3. গ) Extravagant
  4. ঘ) Spendthrift
ব্যাখ্যা
Frugal:
Meaning:
1. economical in use or expenditure;
2. prudently saving or sparing;
3. not wasteful.
বাংলা অর্থ: সাবধান; মিতব্যয়ী; হিসাবি; সামান্য মূল্যের।
===========

অপশন গুলোর অর্থ:
Extraordinary - exceptional in character, amount, extent, degree, etc.; noteworthy; remarkable.
বাংলা অর্থ - অসাধারণ; সাধারণ নয় এমন বিশিষ্ট।

Economical - avoiding waste or extravagance; thrifty.
বাংলা অর্থ - মিতব্যয়ী; হিসাবি।
 
Extravagant - excessively high; spending much more than is necessary or wise.
বাংলা অর্থ - প্রয়োজনের অতিরিক্ত; অপব্যয়ী।

Spendthrift
- a person who spends possessions or money extravagantly or wastefully; prodigal; wastefully extravagant.
বাংলা অর্থ - অমিতব্যয়ী বা অপব্যয়ী লোক।

Extravagant শব্দটি Frugal এর Synonymous হলেও, এখানে antonym হিসেবে Spendthrift অধিক গ্রহণযোগ্য উত্তর।
তবে অপশনে Spendthrift না থাকলে Extravagant উত্তর হবে।

Source: Oxford and Accessible Dictionary by Bangla Academy
২১.
The synonym of 'pitfall' is:
  1. ক) Shortcoming
  2. খ) Opportunity
  3. গ) Artistic
  4. ঘ) Enduring
ব্যাখ্যা
Pitfall - ভ্রম; ফাঁদ; ভুল; ভ্রান্তি; গুপ্ত বিপদ; জাল; পাশ; চোরা গর্ত্ত;
Short-coming - ঊনতা;  ত্রুটিবিচ্যুতি; ব্যর্থতা।
Opportunity - সুযোগ
Artistic - দক্ষতা ও সুরুচিসহকারে সাধিত শিল্পীসুলভ; শৈল্পিক; সুন্দরের উপলব্ধিতে সক্ষম।
Enduring - স্থায়ী।

অর্থাৎ, Pitfall এর synonym হবে Short-coming.

Source: Accessible Dictionary and English-Bangla Dictionary
২২.
'The Sun Also Rises' is written by:
  1. ক) Ernest Hemingway
  2. খ) Leo Tolstoy
  3. গ) jack London
  4. ঘ) Arundhuti Roy
ব্যাখ্যা
- The Sun Also Rises is a novel written by Ernest Hemingway, which was published in 1929.
- Ernest Hemingway is an American novelist. He was awarded the Nobel prize in 1954 for literature.

His other famous novels:
- The Old Man and The Sea,
- Death in the Afternoon,
- The Sun Also Rises,
- For Whom the Bell Tolls,
- To Have and Have not etc.

Source: Britannica.com
২৩.
'Mending Wall' is the poem composed by:
  1. ক) T.S. Eliot
  2. খ) Robert Frost
  3. গ) Edgar Allan Poe
  4. ঘ) Emily Dickson
ব্যাখ্যা
Mending Wall is a famous poem by Robert Frost
Robert Frost coined the phrase “good fences make good neighbors” in this poem.

Robert Frost: 
- In full, Robert Lee Frost, American poet.
- He was much admired for his depictions of the rural life of New England.
- His command of American colloquial speech, and his realistic verse portraying ordinary people in everyday situations.

Legendary/Best Poems:
- Road not Taken
- Mending Wall
- Stopping by Woods on a Snowy Evening
- Christmas Trees
- A Boy’s Will
- North of Boston
- Nothing Gold Can Stay
- After Apple-picking
- Home Burial.

Source: Britannica
২৪.
By writing the slanderous article, the journalist tried to _____ the politician. 
  1. ক) Begrudge
  2. খ) Behoove
  3. গ) Besmirch
  4. ঘ) Befall
ব্যাখ্যা

অপশনগুলোর অর্থ -
ক) Begrudge - কারো প্রতি অসন্তুষ্ট/বিদ্বেষপরায়ণ ইত্যাদি হওয়া।
খ) Behoove - উপযুক্ত হত্তয়া; উচিত হত্তয়া; মানানসই হত্তয়া; কর্তব্য হত্তয়া; শোভন হত্তয়া;
গ) Besmirch - নোংরা করা; কলুষিত করা।
ঘ) Befall - সংঘটিত হওয়া; ঘটা।

Context অনুসারে শূন্যস্থানে একমাত্র গ) Besmirch  অপশনটি মানানসই।

সম্পূর্ণ বাক্যের অনুবাদ - অপবাদমূলক নিবন্ধটি লিখে, সাংবাদিক রাজনীতিবিদকে কলুষিত করার চেষ্টা করেছিলেন।

Source: Accessible Dictionary by Bangla Academy

২৫.
Choose the meaning of the idiom 'Take the bull by the horns'.
  1. ক) To challenge the enemy with courage
  2. খ) Force the enemy to submit
  3. গ) Out of one's wit
  4. ঘ) Surrender before the enemy
ব্যাখ্যা
Take the bull by the horns
English Meaning: deal decisively with a difficult or dangerous situation.
Bangla Meaning: একটি কঠিন বা বিপজ্জনক পরিস্থিতিতে সাহসী সিদ্ধান্ত নেওয়া

Ex. Sentence: She decided to take the bull by the horns and organize things for herself.
Bangla Meaning: সে সিদ্ধান্ত নিলো যে সে এই পরিস্থিতি সামলাবে এবং সবকিছু নিজে নিজে গুছাবে।

অর্থ বিবেচনায় অপশনগুলোর মধ্যে ক) To challenge the enemy with courage গ্রহণযোগ্য।

Source: Live MCQ Lecture
২৬.
By the time you get back, Rahim ____ 
  1. ক) will leave
  2. খ) will have left
  3. গ) will be leaving
  4. ঘ) left
ব্যাখ্যা
By the time - at the time, when.
এখানে 'তুমি যখন ফিরে আসবে ততক্ষণে রহিম চলে যাবে' - এরকম অর্থ বুঝাতে পরের clause এ future perfect tense ব্যবহার করতে হবে।

Future perfect tense is used to indicate the completion of an action by a certain time in the future.
ভবিষ্যৎ কালে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে Future perfect tense হয়।

ভবিষ্যৎ কালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা Future perfect tense হয় এবং পরেরটা simple present tense হয়।
যেহেতু Rahim চলে যাওয়ার কাজটি আগে ঘটবে তাই এটি Future perfect tense এ হবে। অর্থাৎ, শূন্যস্থানে will have left বসবে।
২৭.
They have _____ their support for our case.
  1. ক) Disavowed
  2. খ) Pledged
  3. গ) Intended
  4. ঘ) Deferred
ব্যাখ্যা
অপশনগুলো - 
Disavowed - অস্বীকৃত
Pledged - প্রতিশ্রুত; বাঁধা; উপন্যস্ত;
Intended - অভিপ্রেত; অভীষ্ট; অভীপ্সত; র্উদ্দিষ্ট; অভিলষিত; সঙ্কল্পিত; লক্ষ্য;
Deferred - মুলতবি রাখা; স্থগিত রাখা; মুলতবি করা; বিলম্ব করা; স্থগন করা; কালহরণ করা; বাধা দেত্তয়া; অপেক্ষা করা;

Context অনুসারে শূন্যস্থানে Pledged অপশনটি সবচেয়ে মানানসই।

They have Pledged their support for our case.
- তারা আমাদের মামলার পক্ষে তাদের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে।
২৮.
Be careful when driving ______ adverse weather conditions.
  1. ক) to
  2. খ) Under
  3. গ) along
  4. ঘ) During
ব্যাখ্যা
প্রতিকূল আবহাওয়ায় গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। - এরকম অর্থ বুঝাতে শূন্যস্থানে preposition হিসেবে under বসবে।
অর্থের সাথে সামঞ্জস্য রেখে এখানে to, along, during মানানসই নয়।
২৯.
After ____, my car looked as good as new.
  1. ক) it is repairing
  2. খ) it is repaired
  3. গ) being repaired
  4. ঘ) repaired
ব্যাখ্যা
সঠিক structure হলো -
After + having/ being + Past participle 

Example:
- After being told these stories, I started thinking.   
- moved back to India after having spent six years in the US. 

So correct sentence: After being repaired my car looked as good as new.
৩০.
'To go into liquidation' is an idiom meaning:
  1. ক) to go bankrupt
  2. খ) to work very smoothly
  3. গ) to depart
  4. ঘ) to proceed
ব্যাখ্যা
Go into liquidation
English Meaning: to close one's business by collecting assets and settling all debts.
That means - to go bankrupt
Bangla Meaning: দেউলে হওয়া।

Source: Accessible Dictionary and Collins Dictionary.
৩১.
Anika was _____ of the dangers of fire juggling, but she tried it any way and burnt herself quite badly.
  1. ক) Ingenuous
  2. খ) Virulent
  3. গ) Conducive
  4. ঘ) Cognizant
ব্যাখ্যা
Ingenuous -  নিষ্কপট; অকপট; অকৈতব; নির্ব্যাজ; সরলচিত্ত; নির্মলচিত্ত।
Virulent - শক্তিমান; মারাত্মক; (বিদ্বেষ, ঘৃণা) তিক্ত; (শব্দ ইত্যাদি) বিদ্বেষপূর্ণ; (ব্যাধি, ক্ষত) বিষাক্ত।
Conducive - সহায়ক; অনুগ্রাহী; অনুগ্রাহক;
Cognizant - জ্ঞাত; অবগত।

Context অনুসারে শূন্যস্থানে Cognizant শব্দটি মানানসই।

সম্পূর্ণ বাক্য - Anika was cognizant of the dangers of fire juggling, but she tried it any way and burnt herself quite badly.
অর্থ - আনিকা ফায়ার জাগলিং এর এর বিপদ সম্পর্কে অবগত ছিল, কিন্তু সে কোন ভাবে এটা চেষ্টা করে এবং নিজেকে বেশ মারাত্মকভাবে পুড়িয়ে ফেলে।



ছবি: ফায়ার জাগলিং
৩২.
The antonym of the word 'superficial' is:
  1. ক) intellectual
  2. খ) artificial
  3. গ) indifferent
  4. ঘ) deep
ব্যাখ্যা
Superficial - ভাসা-ভাসা; উপর-উপর; অগভীর।
Intellectual - বুদ্ধিজীবী, বুদ্ধিবাদী।
Artificial - প্রাকৃতিক বা স্বাভাবিক নয় এমন; মানুষের সৃজনীশৈলী দ্বারা সৃষ্ট; কৃত্রিম।
Indifferent -  নিঃস্পৃহ; অনীহ; উদাসীন; নিরুৎসুক।
Deep - গভীর; অগাধ

অর্থাৎ, Superficial এর antonym হচ্ছে Deep.

Source: Accessible Dictionary by Bangla Academy
৩৩.
Consider ΔABD such that angle ADB = 20° and C is a point on BD such that AB = AC and CD = CA. Then the measure of angle ABC is ____ .
  1. ক) 30°
  2. খ) 40°
  3. গ) 45°
  4. ঘ) 60°
ব্যাখ্যা
 
এখানে, ΔACD তে CD = CA বলে ∠CDA  = ∠CAD  = 20°
ΔACD এ 
∠CDA + ∠CAD + ∠ACD = 180°
20° + 20° +  ∠ACD = 180°
∠ACD =140°

এখানে 
∠BCD = 180°
∠ACD + ∠ACB = 180°
140° + ∠ACB = 180°
∠ACB = 40°

AC = BC হলে 
∠ACB = ∠ ABC = 40°
৩৪.
A, B and C can complete a piece of work in 14, 6 and 12 days respectively. Working together, they will complete the work in ________ .
  1. ক) 19/9 days
  2. খ) 9/28 days
  3. গ) 28/9 days
  4. ঘ) 25/8 days
ব্যাখ্যা
A  1 দিনে করে কাজটির  =1/14 অংশ
B  1 দিনে করে কাজটির  =1/6 অংশ
C 1 দিনে করে কাজটির  =1/12 অংশ

A + B + C 1 দিনে করে কাজটির  =(1/14) + (1/6) + (1/12) অংশ 
                                                    = (6 + 14 + 7 )/84 অংশ
                                                   = 27/84 অংশ
                                                   = 9/28 অংশ
A + B + C 9/28 অংশ কাজ করে 1 দিনে 
A + B + C 1 (সম্পূর্ণ)অংশ কাজ করে (1 × 28)/9 দিনে 
                                                         = 28/9 দিনে
৩৫.
A shopkeeper purchases 15 mangoes for Tk. 10 and sells them at 10 mangoes for Tk. 15. Thus, he earns a profit of ___ .
  1. ক) 50%
  2. খ) 75%
  3. গ) 80%
  4. ঘ) 125%
ব্যাখ্যা
15 টি আমের ক্রয়মূল্য = 10 টাকা
1 টি আমের ক্রয়মূল্য =10/15 =2/3 টাকা


আবার,
10 টি আমের বিক্রয়মূল্য = 15 টাকা
1 টি আমের বিক্রয়মূল্য = 15/10 টাকা
                                     = 3/2 টাকা
লাভ = (3/2) - (2/3) টাকা 
        = (9 - 4)/6 টাকা 
         = 5/6 টাকা 

শতকরা লাভ= [{(5/6)/(2/3)} × 100]%
                    = {(5/6) ×(3/2)× 100}%
                    = 125%
৩৬.
A polygon that has 10 sides is called _____ .
  1. ক) Heptagon
  2. খ) Decagon
  3. গ) Hexagon
  4. ঘ) Octagon
ব্যাখ্যা
যে বহুভুজের বাহুর সংখ্যা 10 টি তাকে Decagon বলে।
যে বহুভুজের বাহুর সংখ্যা 6 টি তাকে Hexagon বলে।
যে বহুভুজের বাহুর সংখ্যা 7 টি তাকে Heptagon বলে। 
যে বহুভুজের বাহুর সংখ্যা ৪ টি তাকে Octagon বলে।
৩৭.
If a : b = 1 : 3, b : c = 5 : 7, then what is the value of a : b : c?
  1. ক) 3 : 5 : 7
  2. খ) 5 : 9 : 15
  3. গ) 5 : 15 : 21
  4. ঘ) 4 : 13 : 24
ব্যাখ্যা
দেয়া আছে ,
a : b = 1 : 3 = 5 : 15
b : c = 5 : 7 = 15 : 21

a : b : c = 5 : 15 : 21
৩৮.
A man's regular pay is Tk. 30 per hour up to 40 hours, Overtime is twice the regular payment. If he was paid Tk. 1,680, how many hours overtime did he work?
  1. ক) 7
  2. খ) 16
  3. গ) 9
  4. ঘ) 8
ব্যাখ্যা
ধরি,
Overtime করেছিল x ঘণ্টা

প্রশ্নমতে,
(30 × 40) + (30 × 2 × x ) = 1,680
⇒ 1,200 + 60x = 1,680
⇒ 60x = 1,680 - 1,200
⇒ 60x = 480
⇒ x = 480/60
x = 8

অতএব 
সে ৪ ঘন্টা Overtime করেছিল।
৩৯.
The numbers 2, 3, 5 and x have an average equal to 4. What is x?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 7
ব্যাখ্যা
এখানে 
(2 + 3 + 5 + x)/4 = 4
10 + x = 16 
x = 16 - 10
x = 6
৪০.
If 6.4 is 80 percent of 20 percent of a certain number, what is the number?
  1. ক) 9
  2. খ) 36
  3. গ) 40
  4. ঘ) 81
ব্যাখ্যা
ধরি 
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
x × 80% × 20% = 6.4
x × 80/100 × 20/100 = 6.4
(x × 80× 20)/(100 × 100) = 6.4 
16x/100 = 6.4
16x = 640
x = 640 /16 
x = 40
৪১.
If a 10% deposit that has been paid toward the purchase of a certain goods is Tk. 110, how much Taka remains to be paid?
  1. ক) 880
  2. খ) 1,100
  3. গ) 1,010
  4. ঘ) 990
ব্যাখ্যা
10% টাকা ব্যয় হলে পণ্যটির উপর খরচ = 110 টাকা
1% টাকা ব্যয় হলে পণ্যটির উপর খরচ = 110/10 টাকা
90% টাকা ব্যয় হলে পণ্যটির উপর খরচ = (110 × 90)/10 টাকা 
                                                            = 990 টাকা
৪২.
If x + y = a and x - y = b, then 2xy =
  1. ক) (b2 - a2)/2
  2. খ) (a2 - b2)/2
  3. গ) (a - b)/2
  4. ঘ) ab/2
ব্যাখ্যা
দেওয়া আছে,
x + y = a
x- y = b

আমরা জানি 
4xy = (x + y)2 - (x - y)2
2xy = (a2 - b2)/2
৪৩.
The ratio of two numbers is 2 : 3. The sum of the numbers is 100. The difference between the two numbers is:
  1. ক) 15
  2. খ) 40
  3. গ) 25
  4. ঘ) 20
ব্যাখ্যা
ধরি,
ছোট সংখ্যাটি 2x 
বড় সংখ্যাটি 3x

প্রশ্নমতে,
2x + 3x = 100
5x = 100
x = 100/5
x = 20

ছোট সংখ্যাটি 2x  = 2 × 20 = 40
বড় সংখ্যাটি 3x = 3 × 20 = 60 

সংখ্যা দুইটির পার্থক্য 60 - 40 = 20
৪৪.
The price of two bananas is Tk. 40. And the sum of the prices of one banana and two kiwis is Tk. 50. The sum of the prices of two bananas and three kiwis is Tk: 
  1. ক) 90
  2. খ) 100
  3. গ) 85
  4. ঘ) 50
ব্যাখ্যা
ধরি,
কলা = x এবং কিউই = y

এখানে,
2x = 40
x = 20

আবার,
x + 2y = 50
20 + 2y = 50
 2y = 30
y = 15 

2x + 3y = (2 × 20 + 3 × 15) টাকা 
             = (40 + 45) টাকা
             = 85 টাকা
৪৫.
The length of two smaller sides of a right angled triangle are 5 cm and 12 cm respectively. The length of the third side is-
  1. ক) 16 cm
  2. খ) 17 cm
  3. গ) 19 cm
  4. ঘ) 13 cm
ব্যাখ্যা
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজ2 = লম্ব2 + ভূমি2
ধরি 
অতিভূজ = x 
 লম্ব = 5
 ভূমি = 12

এখন 
x2 = 52 + 122
x2 = 25 + 144 
x2 = 169
x = 13
 
৪৬.
What are the two roots of the equation x2 - 7x + 12 = 0 ?
  1. ক) 1 & 7
  2. খ) 3 & 4
  3. গ) - 3 & 4
  4. ঘ) 2 & 3
ব্যাখ্যা
x2 - 7 x + 12 = 0 
⇒x2 - 7 x + 12 = 0
⇒ x2 - 3 x - 4x + 12 = 0
⇒ (x - 3)(x - 4) = 0
∴ x = 3, 4
৪৭.
The sum of squares of two numbers is 48 and the square of their difference is 16. The product of the two number is:
  1. ক) 16
  2. খ) 17
  3. গ) 18
  4. ঘ) 32
ব্যাখ্যা
ধরি,
সংখ্যা দুটি যথাক্রমে a ও b

a2 + b2 = 48............ (1)
(a - b)2 = 16............ (2)
এখন 
(a - b)2 = a2 + b2 - 2ab
16 = 48 - 2ab
2ab = 48 - 16 
2ab = 32
ab = 16
৪৮.
If 25% of a number is 75, 80% of the number is:
  1. ক) 300
  2. খ) 180
  3. গ) 375
  4. ঘ) 240
ব্যাখ্যা
ধরি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
 x এর 25% = 75
25x/100 = 75
x/4 = 75
x = 300

300 এর 80% = 300 × 80/100
                     = 240
৪৯.
A man is now 3 times as old as his son. In 10 years' time, the sum of their ages will be 76. How old was the man when his son was born?
  1. ক) 24 years
  2. খ) 42 years
  3. গ) 28 years
  4. ঘ) 32 years
ব্যাখ্যা
ধরি,
বর্তমানে পুত্রের বয়স = x বছর 
পিতার বয়স 3x বছর

প্রশ্নমতে,
10 + x + 10 + 3x = 76
4x =76 - 20
4x =56
 x=14 
 পুত্রের বয়স 14 বছর
পিতার বয়স = 3 × 14 = 42 বছর

জন্মের সময় পিতার বয়স ছিলো = 42 - 14 = 28 বছর 
৫০.
Amira can type 720 words in sixteen minutes, Raya can type 820 words in 18 minutes and Zunaira can type 798 words in 19 minutes. Who is/are the fastest typist (s)?
  1. ক) Amira
  2. খ) Zunaira
  3. গ) Raya
  4. ঘ) Both Amira and Raya
ব্যাখ্যা
আমিরা 16 মিনিটে টাইপ করে = 720 শব্দ
আমিরা1 মিনিটে টাইপ করে = 720/16= 45 শব্দ
 
রায়া 18 মিনিটে টাইপ করে = 820 শব্দ
রায়া 1 মিনিটে টাইপ করে = 820/18 শব্দ = 45.5 শব্দ

জুনাইরা 19 মিনিটে টাইপ করে =798 শব্দ
জুনাইরা 1 মিনিটে টাইপ করে =798/19 শব্দ
                                              = 42 শব্দ

অতএব, সবচেয়ে দ্রুত টাইপ করে রায়া।
৫১.
A person incurs a loss of 5% by selling a watch for Tk. 1,140. At what price should the watch be sold to earn 5% profit ?
  1. ক) Tk. 1,580
  2. খ) Tk. 1,180
  3. গ) Tk. 1,260
  4. ঘ) Tk. 1,225
ব্যাখ্যা
5% ক্ষতিতে 
বিক্রয়মূল্য 95 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা 
বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য 100/95 টাকা 
বিক্রয়মূল্য 1140 টাকা হলে ক্রয়মূল্য (100 × 1140)/95 টাকা 
                                                       = 1200 টাকা 
                 
 5% লাভে 
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 105 টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য 105/100 টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য (105 × 1200)/100 টাকা 
                                                    = 1260 টাকা
৫২.
A woman buys 50 eggs for $6.60. Some cost 12 cents each and the rest 14 cents each. How many eggs has she bought at 14 cents each ?
  1. ক) 20
  2. খ) 25
  3. গ) 30
  4. ঘ) 35
ব্যাখ্যা
ধরি,
14 cents দরে কিনেছিল x টি
12 cents দরে কিনেছিল ( 50 - x ) টি.

প্রশ্নমতে,
14x + 12 × ( 50 - x ) = 6.60 × 100
14x + 600 - 12x = 660
2x + 600 = 660
2x = 660 - 600
2x = 60
x = 30
৫৩.
What is the goal number 4 of the SDG 2030 agenda ?
  1. ক) No poverty
  2. খ) Gender inequality
  3. গ) Quality Education
  4. ঘ) Reduced Inequality
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) হলো জাতিসংঘ সাধারণ পরিষদ গৃহীত একটি বৈশ্বিক কর্ম পরিকল্পনা। ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত ইউনাইটেড নেশন্স সাসটেইনেবল ডেভেলপমেন্ট সামিটে এসডিজি গৃহীত হয়।
এসডিজি এর প্রধান লক্ষ্যমাত্রা ১৭টি। এসডিজি এর লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের সময়সীমা ২০১৬-২০৩০ খ্রিস্টাব্দ।

এসডিজির লক্ষ্যসমূহ হলো:
- প্রথম : দারিদ্র্য নির্মূল
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা
- পঞ্চম : লিঙ্গ সমতা
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- অষ্টম : উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান
- পঞ্চদশ : স্থলভাগের জীবন
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

(তথ্যসূত্র: SDG ওয়েবসাইট)
৫৪.
The capital of Vanuatu is ___
  1. ক) Port Moresby
  2. খ) Port Vila
  3. গ) Port-au-Prince
  4. ঘ) Port Louis
ব্যাখ্যা
- Port Vila is the capital city of Vanuatu.
- Port Louis is the capital city of Mauritius.
- Port-au-Prince is the capital and most populous city of Haiti. 
- Port Moresby is the capital city of Haiti.
 
Source: Britannica
৫৫.
Which of the following is a major stock market index in England?
  1. ক) NASDAQ
  2. খ) DAX
  3. গ) FTSE
  4. ঘ) S&P 500
ব্যাখ্যা
- ইংল্যান্ডের স্টক মার্কেট ইনডেক্স এর নাম হলো FTSE .
- S&P 500 Index, বা Standard & Poor's 500 Index হলো মার্কিন যুক্তরাষ্ট্রের 500টি নেতৃস্থানীয় পাবলিকলি ট্রেড কোম্পানির বাজার-মূলধন সূচক।
- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টক এক্সচেঞ্জ হলো NASDAQ.
- NASDAQ এর পূর্ণরূপ National Association of Securities Dealers Automatic Quotation System.
 
Source: investopedia
৫৬.
Open market operation is used to control
  1. ক) Import
  2. খ) Export
  3. গ) Labour Supply
  4. ঘ) Money supply
ব্যাখ্যা
Open market operations (OMOs)
- OMOs are widely used in market-based economies to influence money market rates and thus interest rates more generally. 
- By buying or selling bonds, bills, and other financial instruments in the open market, a central bank can expand or contract the number of reserves in the banking system and can ultimately influence the country's money supply. 
When the central bank sells such instruments, it absorbs money from the system.
 
- Open market operations affect the money supply and related financial measures through their impact on the reserve base of the banking system. 
- Open market operations are the major instrument of monetary control in industrial countries and are becoming important to developing countries and economies in transition.
 
উৎস: sciencedirect.com, imf.org
৫৭.
'C' in CAMELS stands for
  1. ক) Capital adequacy
  2. খ) Capital shortage
  3. গ) Capital quality
  4. ঘ) Capital profitability
ব্যাখ্যা
- CAMELS is an international rating system used by regulatory banking authorities to rate financial institutions, according to the six factors represented by its acronym.
- The CAMELS acronym stands for "Capital adequacy, Asset quality, Management, Earnings, Liquidity, and Sensitivity."
 
Source: investopedia.com
৫৮.
What is the length of each stump in cricket?
  1. ক) 28 inches
  2. খ) 15 inches
  3. গ) 24 inches
  4. ঘ) 18 inches
ব্যাখ্যা
ক্রিকেটে প্রতিটি স্টাম্পের দৈর্ঘ্য ৭১.১২ সেমি বা ২৮ ইঞ্চি। 
 
Source: Cricket Victoria Website
৫৯.
Where is the headquarters of BRICS located in:
  1. ক) Rio-de Janeiro
  2. খ) Moscow
  3. গ) Mumbai
  4. ঘ) Shanghai
অনির্ধারিত
ব্যাখ্যা
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদান করলে BRIC থেকে নামকরণ করা হয় BRICS।
- এর কোনো সদরদপ্তর নেই; তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কাজ পরিচালনা করা হয়।

- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)। 
- ব্যাংকটির সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।

উৎসঃ ব্রিকসের ওয়েবসাইট।
৬০.
Chittagong Stock Exchange was established in:
  1. ক) 1998
  2. খ) 1994
  3. গ) 1995
  4. ঘ) 1996
ব্যাখ্যা
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)  ১৯৯৫ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ। 
- একটি আধুনিক স্টক এক্সচেঞ্জ হিসেবে প্রতিষ্ঠা লাভের পর এটি দেশের শেয়ার বাজারের উন্নয়নে অনেক নতুন ও উদ্ভাবনী ধারণার সূচনা করেছে। 
- চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ১৮ সদস্যবিশিষ্ট একটি নীতি নির্ধারণী কমিটি নিয়ে গঠিত। 
 
- বাংলাদেশে স্টক এক্সচেঞ্জের সংখ্যা দুটো। এগুলো হলো:
- DSE (Dhaka Stock Exchange)
- CSE (Chittagong Stock Exchange)।
 

(তথ্যসূত্রঃ BSEC ওয়েবসাইট, বাংলাপিডিয়া)
৬১.
'The End of Poverty' is a book written by
  1. ক) Jeffrey Sachs
  2. খ) Abhijit Banerjee
  3. গ) Ragnar Frisch
  4. ঘ) Joshua Angrist
ব্যাখ্যা
The End of Poverty: How We Can Make It Happen in Our Lifetime is a Book by Jeffrey Sachs.
 
Jeffrey D. Sachs is a world-renowned economics professor, bestselling author, innovative educator, and global leader in sustainable development.
 
Source: csd.columbia.edu
৬২.
Who of the following received the Ekushe podok 2022 for the language movement?
  1. ক) Mustafa M.A. Matin
  2. খ) Khaled Mahmud Khan
  3. গ) Kamal Chowdhury
  4. ঘ) Abdul Jabbar
ব্যাখ্যা
একুশে পদক ২০২২ প্রাপ্তরা হলেন:
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে:
- অধ্যক্ষ মো. মতিউর রহমান
- সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর)
- কিউ এ বি এম রহমান
- আমজাদ আলী খন্দকার
ভাষা আন্দোলনে:
-মোস্তফা এম এ মতিন (মরণোত্তর)
- মির্জা তোফাজ্জল হোসেন (মরণোত্তর)
শিল্পকলায় (নৃত্যে):
- জিনাত বরকতউল্লাহ
শিল্পকলায় (সংগীতে):
- নজরুল ইসলাম বাবু (মরণোত্তর)
- ইকবাল আহমেদ
- মাহমুদুর রহমান বেণু
অভিনয়ে:
- খালেদ মাহমুদ (মরণোত্তর)
- আফজাল হোসেন
- মাসুম আজিজ
সাংবাদিকতায়:
- এম এ মালেক
বিজ্ঞান ও প্রযুক্তিতে:
- মো. আনোয়ার হোসেন
শিক্ষায়:
- অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ
সমাজসেবায়:
- এস এম আব্রাহাম লিংকন
- সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের
ভাষা ও সাহিত্যে:
- কবি কামাল চৌধুরী
- ঝর্ণা দাশ পুরকায়স্থ
গবেষণায়:
- আব্দুস সাত্তার মণ্ডল
- মো. এনামুল হক
- সাহানাজ সুলতানা
- জান্নাতুল ফেরদৌস।

(তথ্যসূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট)
৬৩.
The COP26 was held in_____
  1. ক) Glasgow
  2. খ) Madrid
  3. গ) Paris
  4. ঘ) Kyoto
ব্যাখ্যা
- ১ থেকে ১২ নভেম্বর ২০২১ সালে ২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে।
- ৭ থেকে ১৮ নভেম্বর ২০২২ সালে ২৭তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৭ অনুষ্ঠিত হবে শারম আল শেখ, মিশর।
- ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ সালে ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

উৎস: UNFCCC ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট।
৬৪.
Who delivered the famous public speech 'I Have a dream'?
  1. ক) John Fury
  2. খ) John Forbes Nash Jr.
  3. গ) Martin Luther King Jr.
  4. ঘ) John F. Kennedy
ব্যাখ্যা
- মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা। তিনি আজীবন বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন।
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সম্মুখে তিনি তার বিখ্যাত ''আই হ্যাভ এ ড্রিম'' ভাষণটি প্রদান করেন।
- ১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের মেম্ফিস শহরে আততায়ীর গুলিতে তিনি মারা যান।
অন্যদিকে,
- মার্টিন লুথার হলেন জার্মানির খ্রিস্টান প্রোটেস্টেন্ট সম্প্রদায় ধর্মীয় নেতা।

(তথ্যসূত্রঃ হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা)
৬৫.
Earthquakes are caused by-
  1. ক) Tectonics
  2. খ) Denudation
  3. গ) Earth revolution
  4. ঘ) Earth's rotation
ব্যাখ্যা
প্লেট টেকটোনিক্স (Plate Tectonics): ভূতাত্ত্বিক মতবাদ অনুসারে ভূত্বক প্রধানত সাতটি বড় ও কয়েকটি ক্ষুদ্র গতিশীল কঠিন প্লেট দ্বারা গঠিত, যেগুলি নিম্নস্থ ভ্রাম্যমান উষ্ণ গুরুমন্ডলীয় পদার্থের ওপর ভাসছে। প্লেটের বিচলন (movement) ও পারস্পরিক ক্রিয়া ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, পর্বত সৃষ্টি প্রভৃতি উল্লেখযোগ্য ভূতাত্ত্বিক ঘটনাবলীর নিয়ন্ত্রক বলে ধারণা করা হয়।

তিন ধরনের পারস্পরিক প্লেট সীমানার কথা জানা যায়। যথা: সমকেন্দ্রাভিমুখী সীমা, অপসারী সীমা ও পরিবর্তক চ্যুতি সীমা।

উৎস: বাংলাপিডিয়া
৬৬.
Which instrument is used to see objects at the surface of water from a submarine underwater?
  1. ক) kaleidoscope
  2. খ) periscope
  3. গ) spectroscope
  4. ঘ) telescope
ব্যাখ্যা
- আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি হয়।
- পেরিস্কোপ তৈরিতে দুইটি সমতল দর্পণের প্রয়োজন হয়। আলো এসে প্রথম দর্পণে প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণে পড়ে।
- দ্বিতীয় দর্পণ থেকে আলো যখন প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে, তখন যে বস্তুটি সরাসরি দেখতে পাই না তা আমরা দেখতে পাই।
- এটি তৈরি হয় সমকোণে দুবার বাঁকানো একটি লম্বা টিউবের দুই প্রান্তে সমতল দর্পণের দুটি ফালি স্থাপন করে।
- দর্পণের প্রতিফলন ‘তল’ এমনভাবে স্থাপিত যাতে নলটির অঙের সঙ্গে তা ৪৫ ডিগ্রি কোণ সৃষ্টি করতে পারে।
- ডুবোজাহাজ বা যুদ্ধের ট্যাংকে পেরিস্কোপের ব্যবহার অপরিহার্য।
- পেরিস্কোপের সাহায্যে পানির তলায় ডুবে থাকা ডুবোজাহাজ থেকে পানির উপরিভাগের অবস্থা পর্যবেক্ষণ করা যায়।

[সুত্রঃ বিজ্ঞান ৬ষ্ঠ শ্রেণি]
৬৭.
The headquarters of the European Central Bank located in-
  1. ক) Frankfurt
  2. খ) Brussels
  3. গ) Paris
  4. ঘ) Geneva
ব্যাখ্যা
- ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের সদরদপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) হল ইউরো মুদ্রার ব্যাংক, যা ইউরোজোনের আর্থিক নীতি পরিচালনা করে। 
- ১৯৯৮ সালে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়।
 
- ইউরোপীয় পার্লামেন্টের সদরদপ্তর স্ট্রাসবার্গ, ব্রাসেলস ও লুক্সেমবার্গে অবস্থিত।
- ইইউর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। বর্তমানে এর সদস্য দেশ ২৭টি।

উৎসঃ ইসিবি ওয়েবসাইট, ইইউর ওয়েবসাইট।
 
৬৮.
When did Russia launch attack on Ukraine in 2022?
  1. ক) February 20
  2. খ) February 22
  3. গ) February 24
  4. ঘ) February 26
ব্যাখ্যা
রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ২০২২ সালে  ইউক্রেনে সামরিক হামলা শুরু করে। এই হামলার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সামরিক সংঘাতের সূত্রপাত ঘটে।
ইউক্রেন কর্তৃক ন্যাটোতে যোগদানের তৎপরতার প্রেক্ষাপটে রাশিয়ার তার নিরাপত্তাগত স্বার্থে ইউক্রেনে আক্রমণ করে। এই যুদ্ধ এখনো চলমান রয়েছে।
ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আর্থিক ও সামরিক সহায়তা প্রদান করছে। একইসময়ে রাশিয়ার উপর তেল-গ্যাসসহ বহুমুখী অবরোধ আরোপ করা হয়।

(তথ্যসূত্র: বিবিসি বাংলা এবং প্রথম আলো)
৬৯.
'Helvetia' is the ancient name of
  1. ক) Switzerland
  2. খ) Brazil
  3. গ) Spain
  4. ঘ) Portugal 
ব্যাখ্যা
- সুইজারল্যান্ড মধ্য ইউরোপের একটি দেশ। 
-এর পূর্ব নাম ছিলো - হেলভেসিয়া; Helvetia/Helvetica.
-মুদ্রার নাম - সুইস ফ্রাঙ্ক
-ভাষা - ফ্রেঞ্চ, জার্মান, ইতালীয়ান

অপরদিকে,
-জিম্বাবুয়ের পূর্বনাম - রোডেশিয়া
-হারারে'র পূর্বনাম - সলসবেরি, যা জিম্বাবুয়ের রাজধানী

উৎসঃ ব্রিটানিকা
৭০.
International Environment Day is:
  1. ক) March 7
  2. খ) June 5
  3. গ) February 16
  4. ঘ) November 16
ব্যাখ্যা
- ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস
- ৩ মার্চ : বিশ্ব বন্যপ্রাণী দিবস
- ২২ মে : আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস
- ১৬ সেপ্টেম্বর : আন্তর্জাতিক ওজোনস্তর সংরক্ষণ দিবস।

(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৭১.
The economist Adam Smith was a professor of ______.
  1. ক) Oxford University
  2. খ) Cambridge university
  3. গ) Glassgow university
  4. ঘ) Starling university
ব্যাখ্যা
- Adam Smith is a Scottish social philosopher and political economist.
- Adam Smith is a towering figure in the history of economic thought. Known primarily for a single work—An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations (1776), the first comprehensive system of political economy.
- he was appointed professor of logic at Glasgow, from which post he transferred in 1752 to the more remunerative professorship of moral philosophy, a subject that embraced the related fields of natural theology, ethics, jurisprudence, and political economy.
 
Source: Britannica
৭২.
Greenland belongs to-
  1. ক) Norway
  2. খ) Netherlands
  3. গ) Scotland
  4. ঘ) Denmark
ব্যাখ্যা
- 'গ্রিনল্যান্ড' পৃথিবীর বৃহত্তম দ্বীপ।
- আর্কটিক-আটলান্টিক মহাসাগরের মধ্যে দ্বীপটি অবস্থিত।
- এই দ্বীপটির মালিকানা দেশ ডেনমার্ক

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।
৭৩.
What e-commerce business model does iTunes follow?
  1. ক) Service Provider
  2. খ) e-tailer
  3. গ) Market Creator
  4. ঘ) Content Provider
ব্যাখ্যা
আইটিউনস হচ্ছে অ্যাপলের মাল্টিমিডিয়া সেবা প্রদানকারী একটি প্ল্যাটফর্ম। 

- ইহা একটি স্বতন্ত্র ডিজিটাল মিডিয়া প্লেয়ার অ্যাপ্লিকেশন।
- এটি অ্যাপল ডিভাইসের তিন লাইনে ফাইল পরিচালনা করার জন্য একটি ইন্টারফেসও রয়েছে: আইপড, আইফোন এবং আইপ্যাড।
- আইটিউনস ইন্টারনেটের সাথে সংযোগ স্থাপন করে, যেখানে ভিডিও, সঙ্গীত ভিডিও, সঙ্গীত, টেলিভিশন অনুষ্ঠান, আইপড গেমস, অডিও বই, ই-বুকস, পডকাস্টস ইত্যাদি সেবা গ্রহণ করা যায়। 

সূত্র- Apple Website [লিঙ্ক]
৭৪.
In Microsoft Excel, the function key F2 is used for______
  1. ক) printing
  2. খ) editing a cell
  3. গ) requesting help
  4. ঘ) saving the file
ব্যাখ্যা
কীবোর্ডের ফাংশন কী F2 দ্বারা কোনো ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (রিনেম) করার জন্য ব্যবহৃত হয়। 

এছাড়া অন্যান্য কী ফাংশনের কাজসমূহ- 
- "হেল্প মেনু" তে যাওয়ার জন্য F1 ব্যবহার করা হয়। 
- F3 দ্বারা মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ অপশন চালু হয়। 
- F4 দ্বারা ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা হয়। 
- F5 দ্বারা মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয়। 
- F6 দ্বারা মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। 

সূত্র- Microsoft Website [লিঙ্ক]
৭৫.
In MS word, the shortcut key Ctrl + N is used for____.
  1. ক) opening a new document
  2. খ) inserting a table
  3. গ) inserting a textbox
  4. ঘ) definig a margin
ব্যাখ্যা
কীবোর্ডের Ctrl + N বাটন চেপে নতুন ডকুমেন্ট ওপেন করা যায়। 

কীবোর্ডের অন্যান্য শর্টকার্টসমূহ- 
- Ctrl+A দ্বারা একটি ফাইলে বা ডকুমেন্টে থাকা সকল কিছু সিলেক্ট করার কাজে ব্যবহৃত হয়।
- Ctrl+B দ্বারা সিলেক্ট করা টেক্সটকে Bold করার কাজে ব্যবহৃত হয়।
- Ctrl+F দ্বারা কোন সার্চ বা খোঁজার কাজে ব্যবহৃত হয়।
- Ctrl+N দ্বারা নতুন ডকুমেন্ট ফাইলন খোলা হয়।
- Ctrl+Z দ্বারা পূর্বর্তী কাজ সমূহে যাবার জন্য (Undo) ব্যবহৃত হয়।

সূত্র- Computer Hope Website [লিঙ্ক]
৭৬.
Which one of the following is not considered as a form of secondary storage?
  1. ক) Floppy disk
  2. খ) Optical disk
  3. গ) RAM
  4. ঘ) Flash Drive
ব্যাখ্যা
RAM কম্পিউটারের প্রধান মেমোরি হিসেবে কাজ করে। 

প্রধান মেমোরি- কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা সিপিইউ যখন তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে তখন প্রয়োজনীয় তথ্যগুলো বা সফটওয়্যার যেখানে অবস্থান করে সেটাই হলো প্রধান মেমোরি। যেমন- RAM, ROM. 

- র‍্যামকে (RAM) বলা হয় Random Access Memory।
- এটি মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে। প্রসেসর প্রাথমিকভাবে র‍্যামে প্রয়োজনীয় তথ্য জমা করে।
- প্রসেসর র‍্যাম থেকে তথ্য নিয়ে তথ্য প্রক্রিয়াকরণ করে।
- প্রসেসর র‍্যামের যেকোনো জায়গা থেকে সরাসরি তথ্য সংগ্রহ করতে পারে।
- র‍্যাম একটি অস্থায়ী মেমোরি।
- র‍্যামে তথ্য থাকা না থাকা বিদ্যুৎ প্রবাহের বা সংযোগের উপর নির্ভরশীল।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৭৭.
SQL stands for____
  1. ক) Standard Query Language
  2. খ) Standard Quality Language
  3. গ) Structured Query Language
  4. ঘ) Standard Quasi Language
ব্যাখ্যা
SQL হচ্ছে স্ট্রাকচার্ড কুয়েরি ভাষা হলো ডেটাবেজ ব্যবস্থাপনায় ব্যবহৃত একটি কুয়েরি ভাষা।

SQL এর পূর্ণরূপ হচ্ছে Structured Query Language। 

SQL দ্বারা যে সকল কাজ করা যায়- 
- ডেটাবেজে কুয়েরি সম্পাদন করা যায় ।
- নতুন ডেটাবেজ তৈরি করা যায় ।
- ডেটাবেজে নতুন টেবিল তৈরি করা যায় ।
- ডেটাবেজ থেকে তথ্য পুনরূদ্ধার করা যায় ।
- ডেটাবেজে তথ্য সংরক্ষন করা যায় ।
- ডেটাবেজে তথ্য হালনাগাদ করা যায় ।
- ডেটাবেজ থেকে তথ্য মুছে ফেলা(delete) যায় ।
- ডেটাবেজের মধ্যে তথ্য সংরক্ষণ পদ্ধতি তৈরি করা যায়। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭৮.
Satellite Communication works through____
  1. ক) Radar
  2. খ) Fiber Optic Cable
  3. গ) Transponder
  4. ঘ) TV signal
ব্যাখ্যা
ট্রান্সপন্ডার প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট কমিউনিকেশন কার্যাবলী সম্পাদন করা হয়। 

- ডেটা বিনিময় অথবা, রেডিও ফ্রিকোয়েন্সি বিনিময় করবার জন্য স্যাটেলাইটে যে ডিভাইস ব্যাবহার করা হয়, তাকে ট্রান্সপন্ডার বলে। 

সূত্র- নাসা ওয়েবসাইট [লিঙ্ক]
৭৯.
The speed of Internet data transmission is defined in terms of :
  1. ক) RAM
  2. খ) MHz
  3. গ) Kbps
  4. ঘ) ROM
ব্যাখ্যা
ইন্টারনেটের ডেটা ট্রান্সমিশনের গতিকে কেবিপিএস  এ প্রকাশ করা হয়। 

- Kbps এর পূর্ণরূপ হচ্ছে- Kilobytes per second। 
- Kbps দ্বারা আপনার ডাউনলোড স্পিড বা নেট স্পিড বুঝায় ।
- kbps এর মানে হল প্রতি সেকেন্ডে কিলোবিট হিসাবে ডেটা পরিবহন করে।
- ৬৪kbps মানে ৬৪ কিলোবিট পার সেকেন্ড স্পিডে ডেটা পরিবহন করে।
- ১২৮ কিলোবিট পার সেকেন্ড স্পিডে ডেটা পরিবহন করে।

সূত্র- Computer Hope Website. [লিঙ্ক]
৮০.
What kind of package program is MS access?
  1. ক) Word processing
  2. খ) Programming
  3. গ) Database
  4. ঘ) Spreadsheet
ব্যাখ্যা
MS access হচ্ছে ডেটাবেজভিত্তিক একটি প্রোগ্রাম। 

- Microsoft Access হচ্ছে আমেরিকার বিখ্যাত মাইক্রোসফ্ট কর্পোরেশন কর্তৃক তৈরীকৃত মাইক্রোসফ্ট অফিস গ্রুপের মধ্যে একটি বহুল পরিচিত Database প্রোগ্রাম।
- Access উইন্ডোজ ভিত্তিক একটি শক্তিশালী রিলেশনার ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যা দিয়ে ডেটাবেজের বিভিন্ন টেবিল তৈরি করে ডেটা এন্ট্রির জন্য সহজবোধ্য ও আকর্ষণীয় ফর্ম ডিজাইন করা যায়। 

Microsoft Access এর ব্যবহারসমূহ- 
- টেবিলের সাথে পারস্পারিক সম্পর্কযুক্ত বিভিন্ন ধরনের টেবিল এবং ডেটাবেজ তৈরী করা যায়।
- বিপুল পরিমাণ তথ্য থেকে বিভিন্ন উপায়ে কাঙ্খিত যে কোন তথ্যকে খুঁজে  এনে দেখে তা প্রিন্ট করা যায়।
- অসংখ্য আকৃতি ও ফরমেটের রিপোর্ট এবং মেইলিং, লেবেল তৈরী করে প্রিন্ট করা যায়।
- নিউমেরিক উপাত্তগুলোর গাণিতিক ক্রিয়াকলাপ স্বয়ংক্রিয়ভাবে ডেটাবেজে সম্পন্ন হয়।
- পছন্দমত গ্রাফ, চার্ট এবং ছবি রিপোর্টে সংযোজন করা যায়।

সূত্র- Microsoft Website [লিঙ্ক]