পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
পরীক্ষা- ৫ ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত (লেকচার ৪)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১] · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
চণ্ডীচরণ মুন্সী কে?
  1. শ্রীরামপুর মিশনের লিপিকার
  2. ফোর্ট উইলিয়াম কলেজের পন্ডিত
  3. কেরি সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা
  4. সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক
ব্যাখ্যা

চণ্ডীচরণ মুন্সী ফোর্ট উইলিয়াম কলেজের পন্ডিত ছিলেন। তার রচিত গ্রন্থের নাম 'তোতা ইতিহাস'।
কেরী সাহেবের মুন্সী বলা হয় রামরাম বসুকে।
তার রচিত গ্রন্থ  হলো ' রাজা প্রতাপাদিত্য চরিত্র'
ফোর্ট উইলিয়াম কলেজে মোট ৮ জন লেখক ছিলেন তারা ১৩ খানি গ্রন্থ রচনা করেন

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

.
'প্রবোধচন্দ্রিকা' গ্রন্থের লেখক কে?
  1. রাজীবলোচন মুখ্যোপাধ্যায়
  2. রামরাম বসু
  3. গোলকনাথ শর্মা
  4. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ব্যাখ্যা

প্রবোধ চন্দ্রিকা' গ্রন্থের লেখক মৃত্যুঞ্জয় বিদ্যালংকার।

তার অন্যান্য গ্রন্থ হলো
বত্রিশ সিংহাসন',
রাজাবলি',
হিতোপদেশ'। 

রামরাম বসুর গ্রন্থের নাম
-রাজা প্রতাপাদিত্য চরিত্র
-লিপিমালা

রাজীব লোচন মুখ্যোপাধ্যায় এ-র গ্রন্থের নামঃ 
মাহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং'

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

.
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কোন গন্থটি রচনা করেন?
  1. রাজা প্রতাপাদিত্য চরিত্র 
  2. রাজাবলি
  3. তোতা ইতিহাস
  4. লিপিমালা
ব্যাখ্যা

মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এর  গ্রন্থের নাম 'রাজাবলি'।
'রাজা প্রতাপাদিত্য চরিত্র' রামরাম বসুর গ্রন্থ।
'তোতা ইতিহাস' চণ্ডীচরণ মুন্সীর গ্রন্থ।
লিপিমালা' রচনা করেন রামরাম বসু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?
  1. অক্ষয়কুমার দত্ত
  2. এন্টনি ফিরিঙ্গি
  3. কালীপ্রসন্ন সিংহ ঠাকুর
  4. রামতনু লাহিড়ী 
ব্যাখ্যা

'ইয়ং বেঙ্গল' গোষ্টী হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজিওর প্রভাবিত একদল তরুন ছাত্রের সমন্বয়ে গঠিত।

ইয়ং বেঙ্গল গোষ্ঠীর অন্যতম সদস্য হলেন রামতনু লাহিড়ী,  মাইকেল মধুসূদন দত্ত, প্যারিচাঁদ মিত্র, দক্ষীণারঞ্জন মুখ্যোপাধ্যায়।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

.
'রত্ন পরীক্ষা' গ্রন্থের রচয়িতা?
  1. রামমোহন রায়
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. অক্ষয়কুমার দত্ত
  4. রাধানাথ শিকদার
ব্যাখ্যা

'রত্ন পরীক্ষা' বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ।
তার আরো কিছু মৌলিক গ্রন্থ হলো-
'ব্রজবিলাস'
'প্রভাবতীসম্ভাষণ '
'অতি অল্প হইল' এবং 'আবার অতি অল্প হইল'।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

.
ঈশ্বরচন্দ্র কত সালে বিদ্যাসাগর উপাধি পান?
  1. ১৮৩৮
  2. ১৮৩৯
  3. ১৮৪০
  4. ১৮৪১
ব্যাখ্যা

১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে 'বিদ্যাসাগর উপাধি দেয়।
প্রথম প্রকাশিত গ্রন্থ- ' বেতাল পঞ্চবিংশতি'।
বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য গ্রন্থের নাম' প্রভাবতি সম্ভাষণ '
তাঁর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম ' ব্যাকারণ কৌমুদী '
তিনি ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
বিদ্যাসাগরের অনূদিত গ্রন্থ কোনটি?
  1. রত্নপরীক্ষা
  2. প্রভাবতীসম্ভাষণ
  3. ব্রজবিলাস
  4. বেতালপঞ্চবিংশতি
ব্যাখ্যা

বিদ্যাসাগরের অনূদিত গ্রন্থ গুলো হলো
'বেতালপঞ্চবিংশতি'  ১৮৪৭
শকুন্তলা ১৮৫৪
মহাভারতের উপক্রমণিকা১৮৬০
সীতার বনবাস১৮৬০
ভ্রান্তিবিলাস' ১৮৬৯

বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ হলোঃ
ব্রজবিলাস১৮৮৪
রত্নপরীক্ষা১৮৮৬

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

.
বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি?
  1. ব্রজবিলাস 
  2. বেতালপঞ্চবিংশতি
  3. মহাভারতের উপক্রমণিকা
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা

বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ:
ব্রজবিলাস'১৮৮৪
রত্নপরীক্ষা'১৮৮৬

বিদ্যাসাগরের অনূদিত গ্রন্থ হলো:
বেতালপঞ্চবিংশতি(১৮৪৭)
'মহাভারত' (উপক্রমণিকা ভাগ')১৮৬০

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

.
বিদ্যাসাগর প্রথম যতি চিহ্নের প্রয়োগ ঘটান কোন গ্রন্থে?
  1. প্রভাবিত সম্ভাষণ 
  2. বোধোদয় 
  3. শব্দমঞ্জুরী
  4. বেতালপঞ্চবিংশতি
ব্যাখ্যা

হিন্দি কবি লালুজ্জি' রচিত সংস্কৃত ভাষার 'বৈতাল পচ্চিসী'র অনুবাদ গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি'। এ-ই গ্রন্থে বিদ্যাসাগর প্রথম যতিচিহ্নের ব্যবহার করেন।
ব্রজবিলাস', 'প্রভাবতী সম্ভাষণ' বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১০.
বিদ্যাসাগর সম্পাদিত পত্রিকা?
  1. বাঙ্গাল গেজেট
  2. বেঙ্গল গেজেট
  3. তত্ত্ববোধিনী
  4. দিগদর্শন
ব্যাখ্যা

তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত।
অক্ষয়কুমার দত্ত অবসর নেয়ার পর বিদ্যাসাগর এ-ই পত্রিকার দায়িত্ব নেন।

অন্যদিকে,
ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র জেমস অগাস্টাট হিকি সম্পাদিত 'বেঙ্গল গেজট'।
'বাঙ্গাল গেজেট' পত্রিকার সম্পাদক গঙ্গাকিশোর ভাট্টাচার্য। 
জন ক্লার্ক মার্শম্যান সম্পাদনা করতেন প্রথম বাংলা সাময়িক পত্র ' দিকদর্শন'।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১১.
বিদাসাগর রচিত ব্যাকরণের নাম?
  1. গৌড়িয় ব্যাকরণ 
  2. আখ্যানমঞ্জরী
  3. ব্যাকরণ কৌমুদী 
  4. বর্ণপরিচয় 
ব্যাখ্যা

'ব্যাকরণ কৌমুদী' বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থ। গ্রন্থটি মোট ৪ টি খণ্ডে বিভক্ত।
গ্রন্থটি বিদ্যাসাগর পানিনির অষ্টাধ্যায়ী নামক সংস্কৃত ব্যাকরণ থেকে অনুবাদ করেন। 

তাঁর রচিত বিদ্যালয়পাঠ্য গ্রন্থ:
বাঙ্গালার ইতিহাস 
জীবনচরিত
বোধোদয় 
ঋজুপাঠ(১৮৫১)
বর্ণপরিচয় (১৮৫৫)
কথামালা(১৮৫৬)
চরিতাবলি(১৮৫৬)
আখ্যানমঞ্জরী(১৮৬৩)

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১২.
'সম্বাদ কৌমুদী' কার সম্পাদিত পত্রিকা?
  1. বিদ্যাসাগর
  2. অক্ষয়কুমার দত্ত
  3. ঈশ্বরগুপ্ত
  4. রাজা রামমোহন রায়
ব্যাখ্যা

সম্বাদ কৌমুদী' রাজা রামমোহন রায় সম্পাদিত পত্রিক।
অক্ষয়কুমার দত্ত সম্পাদিত পত্রিকা হলো তত্ত্ববোধিনী(১৮৪৩)। অক্ষয়কুমার দত্ত অবসর নেয়ার পর বিদ্যাসাগর এ-ই পত্রিকার দায়িত্ব নেন। 
ঈশ্বর গুপ্ত সম্পাদিত পত্রিকা হলো 'সংবাদ প্রভাকর'

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১৩.
মধুসূদন দত্তের প্রথম বাংলা কাব্য?
  1. মেঘনাদবধ কাব্য
  2. তিলোত্তমাসম্ভব কাব্য
  3. ব্রজাঙ্গনা কাব্য
  4. বীরাঙ্গনা কাব্য
ব্যাখ্যা

মধুসূদন দত্তের প্রথম কাব্য(কাহিনি কাব্য) তিলোত্তমাসম্ভব কাব্য(১৮৬০)

মেঘনাদবদ কাব্য প্রকাশিত হয় ১৮৬১ সালে।
ব্রজাঙ্গনা(১৮৬১)
বীরাঙ্গনা(১৮৬২)

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১৪.
বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কমেডি-
  1. রত্নাবলী
  2. কুলীনকুলসর্বস্ব
  3. পদ্মাবতী
  4. বিয়ে পাগলা বুড়ো
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি 'পদ্মাবতী'।
প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান ' পদ্মাবতীতে'।

প্রথম সার্থক নাটক- শর্মিষ্ঠা। 
প্রথম বাংলা কাব্য' তিলোত্তমাসম্ভব কাব্য'(১৮৬০)
​রত্নাবলী' এবং কুলীনকুলসর্বস্ব' রামনারায়ন তর্করত্নের নাটক।
​'বিয়ে পাগলা বুড়ো' দীনবন্ধুমিত্রের প্রহসন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১৫.
বীরাঙ্গনা কাব্যের চরিত্র নয় কোনটি?
  1. ভানুমতি
  2. দুঃশলা
  3. জাহ্নবী
  4. সীতা
ব্যাখ্যা
সীতা বীরাঙ্গনা কাব্যের চরিত্র নয়। বীরাঙ্গনা কাব্যে মোট ১১ টি পত্র। পত্রগুলো হলো।

​1. দুষ্মন্তের প্রতি শকুন্তলা
​2. সোমের প্রতি তারা
3. দ্বারকানাথের প্রতি রুক্মিণী
4. দশরথের প্রতি কেকয়ী
5. লক্ষ্মণের প্রতি সূর্পণখা
6. অর্জুনের প্রতি দ্রৌপদী
7. দুর্যোধনের প্রতি ভানুমতী
8. জয়দ্রথের প্রতি দুঃশলা
9. নীলধ্বজের প্রতি জনা​
10. শান্তনুর প্রতি জাহ্নবী
11. ​পুরুরবার প্রতি উর্বশী

উৎস: সজনীকান্ত দাস সম্পাদিত, বীরাঙ্গানা কাব্য।
১৬.
মধুসূদন প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান কোথায়?
  1. তিলোত্তমাসম্ভব কাব্যে
  2. চতুর্দশপদী কবিতাবলিতে
  3. পদ্মাবতী নাটকে
  4. বঙ্গভাষা কবিতাতে
ব্যাখ্যা

মাইকেল মধুসূদন দত্ত 'পদ্মাবতী' নাটকের ২য় অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্কে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন।

তার উল্লেখ্যোগ্য নাটক
শর্মীষ্ঠা 
'পদ্মাবতী' 
কৃষ্ণকুমারী '

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৭.
মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম গ্রন্থ?
  1. ক্যাপ্টিভ লেডি
  2. বীরাঙ্গনা কাব্য
  3. মেঘনাদবধ কাব্য
  4. তিলোত্তমাসম্ভব কাব্য 
ব্যাখ্যা

মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রথম  'ক্যাপটিভ লেডি'(১৮৪৯)। এটি ইংরেজি ভাষায় রচিত।
বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য' তিলোত্তমাসম্ভব  কাব্য' (১৮৬০)। এটি অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 

১৮.
নিচের কোন কাব্যটি Dramatic Monologue জাতীয়?
  1. তিলোত্তমাসম্ভব কাব্য
  2. বাঙালির মেয়ে
  3. বীরাঙ্গনা 
  4. ব্রজাঙ্গনা
ব্যাখ্যা

 বীরাঙ্গনা কাব্যের কবিতাগুলো Dramatic monologue জাতীয়। কবিতায় নাটকীয়তা ফুটে উঠেছে। নারীচরিত্রের বৈশিষ্ট্য বর্ণনায় কবি লিরিক ক্ষমতা উজার করে দিয়েছেন।

​'বাঙালির মেয়ে' ঈশরগুপ্তের কবিতা।

​উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুব আলম

১৯.
বিদ্যাসাগরের জনশিক্ষামূলক গ্রন্থ কোনটি?
  1. বোধোদয়
  2. বিদ্যাসাগর চরিত
  3. রত্নপরীক্ষা
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা

বিদ্যাসাগরের শিক্ষামূলক গ্রন্থ হলো
বোধোদয়,
বর্ণপরিচয়, 
কথামালা।

রত্নপরীক্ষা', 'বিদ্যাসাগর চরিত' মৌলিক গ্রন্থ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২০.
বিদ্যাসাগরের রচিত প্রথম বাংলা মৌলিক গদ্য রচনার নাম কী?
  1. বর্ণ পরিচয় 
  2. অতি অল্প হইলো
  3. ব্রজবিলাস
  4. প্রভাবতী সম্ভাষণ 
ব্যাখ্যা

বিদ্যাসাগরের বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গ্রন্থের নাম হলো 'প্রভাবতী সম্ভাষণ'।

আরো কিছু মৌলিক রচনা হলো
'ব্রজবিলাস,
'রত্নপরীক্ষা'

তাঁর রচিত শিক্ষামূলক রচনাঃ
বোধোদয়, 
বর্ণপরিচয়,
কথামালা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২১.
বিদ্যাসাগর রচিত প্রাথমিক স্তরের শিশুশিক্ষা গ্রন্থ-
  1. লিপিমালা
  2. রত্নপরীক্ষা 
  3. বর্ণপরিচয় 
  4. বিশ্বপরিচয়
ব্যাখ্যা

বিদ্যাসাগর রচিত প্রাথমিক স্তরের শিশুশিক্ষা গ্রন্থ হলো 'বর্ণপরিচয়'। ১৮৫৫ সালে বিদ্যাসাগর এটি রচনা করেন। সেই থেকে অদ্যাবধি শিশু পাঠ্য গ্রন্থ হিসেবে উভয় বাংলায় সমান গুরুত্বের সঙ্গে পাঠ হয়ে আসছে।

অন্যদিকে 
লিপিমালা' গ্রন্থের রচয়িতা রামরাম বসু।
রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান বিষয়ক গ্রন্থ ' বিশ্বপরিচয়'।
​রত্নপরীক্ষা ' বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২২.
বিধবা বিবাহ আইন পাশ হয়?
  1. ১৮৫৫
  2. ১৮৫৬
  3. ১৮৫৭
  4. ১৮৫৮
ব্যাখ্যা

বিদাসাগর ২০টি মডেল স্কুল ও ৩৫ টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এ-র মধ্যে উল্লেখযোগ্য হলো মেট্রোপলিটন ইন্সটিটিউশন। 
এটি বিদ্যাসাগর কলেজ নামে খ্যাত। 
তাঁর নিরলস প্রচেষ্টায় ১৮৫৬ সালের ২৬ জুলাই গভর্ণর জেনারেল এ-র সম্মতিক্রমে বিধবা বিবাহ আইন পাশ হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম দশম শ্রেণি, বোর্ড বই 

২৩.
মাইকেল মধুসূদন দত্ত রচিত গীতিকাব্য কোনটি?
  1. বীরাঙ্গনা 
  2. ব্রজাঙ্গনা 
  3. তিলোত্তমা সম্ভব কাব্য
  4. চতুর্দশপদী কবিতাবলি 
ব্যাখ্যা

মাইকেল মধুসূদন দত্তের গীতিকবিতার নাম ' ব্রজাঙ্গনা'।
এটি ১৮৬১ সালে প্রকাশিত হয়।
মাইকেল মধুসূদন দত্ত রচিত কাহিনিকাব্য 'তিলোত্তমা সম্ভব'
কাব্য।
বীরঙ্গনা(১৮৬২) একটি পত্র কাব্য।
১৮৩৩ সালে মাইকেল হিন্দু কলেজে ভর্তি হোন এবং 'ইয়ং বেঙ্গল' এ-র সাথে যুক্ত হোন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৪.
দেবযানী' কোন নাটকের উল্লেখযোগ্য চরিত্র?
  1. শর্মিষ্ঠা 
  2. পদ্মাবতী 
  3. কৃষ্ণকুমারী 
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা

শর্মিষ্ঠা (১৮৫৯) বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। এবং মধুসূদন দত্তের প্রথম নাটক।

​​শর্মিষ্ঠা নাটকের উল্লেখযোগ্য চরিত্র হলোঃ
দেবযানী,
যযাতি, 
শুক্রাচার্য,
বৃষপর্বা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।