পরীক্ষা আর্কাইভ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

পরীক্ষাব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়05 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
Exam - 52 Daily Quiz Bangla: Topic: প্রতিশব্দ, বিপরীতার্থক শব্দ, শব্দার্থ ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
'রাজা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. নৃপতি
  2. জীতেন্দ্র
  3. নরেন্দ্র
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
জীতেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
জীতেন্দ্র
ব্যাখ্যা
• 'রাজা' শব্দের সমার্থক শব্দ নয় 'জীতেন্দ্র'।

•'রাজা' শব্দের সমার্থক শব্দ:
- নৃপতি,
- নরপতি,
- নৃপ,
- ভূপতি,
- ভূপাল,
- রাজ্যের অধীশ্বর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
.
'গম্ভীর' এর বিপরীত শব্দ কোনটি?
  1. নিবিড়
  2. নিস্তেজ
  3. চপল
  4. ত্বরা
সঠিক উত্তর:
চপল
উত্তর
সঠিক উত্তর:
চপল
ব্যাখ্যা
• 'গম্ভীর' এর বিপরীত শব্দ 'চপল'।

• 'গম্ভীর' শব্দের অর্থ- গভীর, নিবিড়; গুরুতর; নিরানন্দ; বিমর্ষ।
• 'চপল' শব্দের অর্থ- চঞ্চল; প্রগল্ভ‌। ক্ষণস্থায়ী।

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- চেতন - জড়,
- চোর - সাধু,
- চতুর - নির্বোধ,
- চোখা - ভোঁতা,
- চেনা - অচেনা,
- চয় - অপচয়,
- চক্ষুষ্মান - অন্ধ,

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
.
'প্রাংশু' শব্দের অর্থ-
  1. হালকা
  2. শুভ্র
  3. দীর্ঘকায়
  4. প্রাচীন
সঠিক উত্তর:
দীর্ঘকায়
উত্তর
সঠিক উত্তর:
দীর্ঘকায়
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'প্রাংশু'(বিশেষণ) শব্দের অর্থ- দীর্ঘকায়; উন্নত।

- এটি একটি সংস্কৃত শব্দ।
 
অন্যদিকে,
- হালকা অর্থ- ভারী নয় এমন; ফিকে।
- শুভ্র অর্থ - শ্বেত, সাদা, শুক্ল, ধবল।
- প্রাচীন- অনাধুনিক, অভিজ্ঞ, বৃদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
.
'আঁটি' এর বিপরীত শব্দ -
  1. সাস
  2. শাঁস
  3. শ্বাঁস
  4. শাঁষ
সঠিক উত্তর:
শাঁস
উত্তর
সঠিক উত্তর:
শাঁস
ব্যাখ্যা
• 'আঁটি' এর বিপরীত শব্দ - শাঁস।
• 'আঁটি' শব্দের অর্থ- ফলের মধ্যকার বীজ বা বিচি।
• শাঁস শব্দের অর্থ- ফলাদির ভিতরের নরম অংশ, সার পদার্থ।

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- অধমর্ণ - উত্তমর্ণ, 
- অর্থ - অনর্থ, 
- অনির্বাণ - নির্বাণ, 
- অধিত্যকা - উপত্যকা, 
- অবিরল - বিরল, 
- অসীম - সসীম, 
- অধম - উত্তম, 
- অলস - পরিশ্রমী, 
- অর্বাচীন - প্রাচীন,

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
.
'তণ্ডুল' শব্দটির অর্থ কী?
  1. বিশেষ চুলা
  2. রুটি
  3. অগ্নিকুণ্ড
  4. চাল
সঠিক উত্তর:
চাল
উত্তর
সঠিক উত্তর:
চাল
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'তণ্ডুল' শব্দটির অর্থ চাল; খোসা ছাড়ানো ধান।
- 'তণ্ডুল' একটি সংস্কৃত শব্দ।

অন্যদিকে,
- তন্দুর শব্দের অর্থ- রুটি, পাঁউরুটি প্রভৃতি সেঁকবার চুল্লীবিশেষ।
- তন্দুর ফারসি শব্দ।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'সমুদ্র' এর সমার্থক শব্দ কোনটি?
  1. পয়োধর
  2. বারীশ
  3. বারিদ
  4. বলাহক
সঠিক উত্তর:
বারীশ
উত্তর
সঠিক উত্তর:
বারীশ
ব্যাখ্যা
• 'সমুদ্র' এর সমার্থক শব্দ 'বারীশ'।

• 'সমুদ্র' এর সমার্থক শব্দ:

- সাগর, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অমুনিধি, তোয়নিধি, বারীশ, বারীন্দ্র।

• মেঘ এর সমার্থক শব্দ:
- বারিদ, জলধর, অব্দ, তোয়দ, পর্জন্য, পয়োদ, পয়োধর, নীরদ, জলদ, জীমূত, বলাহক, তোয়ধর, ঘন। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
.
'তরু' এর সমার্থক শব্দ কোনটি?
  1. অরণ্য
  2. অটবি
  3. পল্লবী
  4. বিপিন
সঠিক উত্তর:
পল্লবী
উত্তর
সঠিক উত্তর:
পল্লবী
ব্যাখ্যা
•'তরু' এর সমার্থক শব্দ 'পল্লবী'।

• 'তরু' এর সমার্থক শব্দ: গাছ, পাদপ, তরু, বিটপী, দ্রুম, মহীরুহ, শাখী, শৃঙ্গী, শিখরী, পণী।

• 'বন' এর সমার্থক শব্দ:
অরণ্য, জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, কান্তার উপবন, বনানী।  

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
.
'আসার' শব্দের অর্থ কী?
  1. প্রবল বৃষ্টিপাত
  2. অপদার্থ
  3. নিকৃষ্ট
  4. আহ্বান
সঠিক উত্তর:
প্রবল বৃষ্টিপাত
উত্তর
সঠিক উত্তর:
প্রবল বৃষ্টিপাত
ব্যাখ্যা
• 'আসার' শব্দের অর্থ- প্রবল বৃষ্টিপাত; জলকণা; জলস্রাব।
• 'আসার' একটি সংস্কৃত শব্দ।

অন্যদিকে,
- অসার অর্থ: অপদার্থ, নিকৃষ্ট; তুচ্ছ; অকার্মণ্য।
- আহ্বান অর্থ: নিমন্ত্রণ; আমন্ত্রণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
.
'ঊষর' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অনুর্বর
  2. উর্বর
  3. ধূসর
  4. নিষর
সঠিক উত্তর:
উর্বর
উত্তর
সঠিক উত্তর:
উর্বর
ব্যাখ্যা
• 'ঊষর' শব্দের বিপরীতার্থক শব্দ- উর্বর।

• 'ঊষর' শব্দের অর্থ: অনুর্বর, মরুময়।
• 'উর্বর' শব্দের অর্থ: প্রচুর উৎপাদন শক্তি সম্পন্ন(উর্বর জমি)।

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- উচ্চ - নীচ,
- উত্তমর্ণ - অধমর্ণ,
- উত্থান - পতন,
- উদয় - অস্ত,
- উন্মুখ - বিমুখ,
- উন্মীলন - নিমীলন,
- উজান - ডাটি,
- উক্ত - অনুক্ত,
- উত্তম - অধম,

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
১০.
'ইনকিলাব' শব্দের অর্থ কী?
  1. আন্দোলন
  2. বিপ্লব
  3. বিদ্রোহ
  4. উপরের সবকটি
সঠিক উত্তর:
উপরের সবকটি
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবকটি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

- 'ইনকিলাব' শব্দের অর্থ বিদ্রোহ; বিপ্লব; আন্দোলন।
- 'ইনকিলাব' বিশেষ্য।
- 'ইনকিলাব' আরবি শব্দ।
- 'ইনকিলাব' এর ইংরেজি Revolution, Uprising.

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
১১.
'মনীষা' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নির্বোধ
  2. শুভ্র
  3. ঘৃণা
  4. শীতল
সঠিক উত্তর:
নির্বোধ
উত্তর
সঠিক উত্তর:
নির্বোধ
ব্যাখ্যা
• 'মনীষা' শব্দের বিপরীতার্থক শব্দ 'নির্বোধ'।

• 'মনীষা' শব্দের অর্থ: প্রজ্ঞা; প্রতিভা;
• 'নির্বোধ' শব্দের অর্থ: অজ্ঞ; মূর্খ;

• কিছু গুরুত্বপূর্ণ  বিপরীত শব্দ:
- ঐহিক - পারত্রিক, 
- ঐচ্ছিক - আবশ্যিক,
- এঁড়ে - বকনা,
- ঐশ্বর্য - দারিদ্র্য,
- ঐক্য - অনৈক্য/বিভেদ,
- ঔদ্ধত্য - বিনয়,
- ঔদার্য - কার্পণ্য,

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
১২.
'বিদ্যুৎ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. সৌদামিনী
  2. দামিনী
  3. যামিনী
  4. শম্পা
সঠিক উত্তর:
যামিনী
উত্তর
সঠিক উত্তর:
যামিনী
ব্যাখ্যা
• 'বিদ্যুৎ' এর সমার্থক শব্দ নয় 'যামিনী'।
• 'যামিনী' অর্থ রাত্রি।

• বিদ্যুৎ' এর সমার্থক শব্দ:
তড়িৎ, সৌদামিনী, বিজলি, দামিনী, ক্ষণপ্রভা, অণুপ্রভা, চপলা, চঞ্চলা, শম্পা

• রাত্রির সমার্থক শব্দ:
রাত, রাত্রি, রজনী, নিশি, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশা, নিশিথিনী, ক্ষণদা, ত্রিযামা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
১৩.
নিচের কোনটি ভিন্নার্থ প্রকাশ করে?
  1. কৌমুদী
  2. শতদল
  3. পুন্ডরীক
  4. নলিনী
সঠিক উত্তর:
কৌমুদী
উত্তর
সঠিক উত্তর:
কৌমুদী
ব্যাখ্যা
• 'কৌমুদী' এর সমার্থক শব্দ 'জ্যোৎস্না'।

• 'জ্যোৎস্না' এর আরো কিছু প্রতিশব্দ:
- চন্দ্রিমা, চন্দ্রকিরণ, চন্দ্রিকা, জোছনা, চন্দ্রালোক।

• পদ্ম এর সমার্থক শব্দ:

- পুষ্পবিশেষ, ইন্দীবর, কুবলয়, পুন্ডরীক, অরবিন্দ, নলিনী, উৎপল, কোকনদ, তামরস, রাজীব, শতদল, পঙ্কজ, কমল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।