পরীক্ষা আর্কাইভ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

পরীক্ষাঅন্যান্য জব সল্যুশন রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৪৪
সিলেবাস
রিভিশন পরীক্ষা (বিগত ৫টি পরীক্ষার প্রশ্ন মডিফাই করে রিভিশন পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে)"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

অন্যান্য জব সল্যুশন রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪৪ প্রশ্ন

.
'উদধি' শব্দের অর্থ কী?
  1. ক) আকাশ
  2. খ) মাটি
  3. গ) বৃক্ষ
  4. ঘ) সমুদ্র
ব্যাখ্যা
'উদধি' - শব্দের অর্থ = সমুদ্র, মেঘ

উদধি (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = উদক্‌+√ধা +ই
অর্থ: 
- সমুদ্র,
- মেঘ

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
করণ কারকে শূন্য বিভক্তির প্রয়োগ ঘটেছে কোন বাক্যে?
  1. ক) টাকায় টাকা হয়।
  2. খ) তার কথা যেন মধুতে মাখা
  3. গ) রফিক তাস খেলে।
  4. ঘ) গ্যাসে গাড়ি চলে।
ব্যাখ্যা
রফিক তাস খেলে।- বাক্যে করণ কারকে শূন্য বিভক্তির প্রয়োগ ঘটেছে । 

করণ কারক
- যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে।
- ‘করণ' শব্দের অর্থ উপায় বা সহায়।
- বাক্যের ক্রিয়াপদকে ‘কার দ্বারা' বা 'কী উপায়ে' জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক।
- করণ কারকে সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি তৃতীয়া বিভক্তির (অনুসর্গের) ব্যবহার হয়।
- আবার, এ, য়, তে বা সপ্তমী বিভক্তির প্রয়োগ ঘটে। 

করণ কারকে বিভক্তির ব্যবহার:
- করণ কারকে সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি তৃতীয়া বিভক্তির (অনুসর্গের) ব্যবহার হয়।
- তবে অন্য বিভক্তিগুলােরও প্রয়ােগ রয়েছে।
- করণ কারকে ‘দ্বারা বিভক্তি (অনুসর্গ) - তােমাদের দ্বারা দেশের ক্ষতি হবে।
- করণ কারকে ‘দিয়া বিভক্তি (অনুসর্গ) - তােমার লােক দিয়ে কাজটা করাবে।
- করণ কারকে শূন্য (০) বা অ-বিভক্তি – রফিক তাস খেলে।
- করণ কারকে এ-বিভক্তি – গ্যাসে গাড়ি চলে।
- করণ কারকে তে-বিভক্তি – তার কথা যেন মধুতে মাখা

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'আনন্দময়ীর আগমনে' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. ক) ধূমকেতু
  2. খ) বিজলী
  3. গ) লাঙ্গল
  4. ঘ) দৈনিক নবযুগ
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকার ২৬ সেপ্টেম্বর, ১৯২২ সংখ্যায় নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হলে, এই পত্রিকার উক্ত সংখ্যাটি নিষিদ্ধ ঘোষিত হয়।
- একই বছরের ২৩ নভেম্বর তার যুগবাণী প্রবন্ধগ্রন্থ বাজেয়াপ্ত করা হয় এবং একই দিনে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে কুমিল্লা থেকে কলকাতায় নিয়ে আসা হয়। 
- তাকে আটক করে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি লিখিতভাবে আদলতে উপস্থাপন করেন মাত্র চার পৃষ্ঠার বক্তব্য।
- যা 'রাজবন্দীর জবানবন্দী' নামে পরবর্তিতে প্রকাশিত হয়। 
- নজরুল আদালতে লিখিত 'রাজবন্দীর জবানবন্দী' দিয়ে এবং প্রায় চল্লিশ দিন একটানা অনশন করে ইংরেজ সরকারের জেল-জুলুমের প্রতিবাদ জানিয়ে ইতিহাস সৃষ্টি করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'অতি কর্মনিপুন ব্যক্তি'-কে এক কথায় কী বলে?
  1. ক) অপব্জ
  2. খ) কৃতদার
  3. গ) পণ্ডিতম্মন্য
  4. ঘ) ধুরন্ধর
ব্যাখ্যা
'অতি কর্মনিপুন ব্যক্তি'-কে এক কথায় বলে = ধুরন্ধর

অপে জন্মে যার = অপব্জ
আপনাকে যে পণ্ডিত মনে করে = পণ্ডিতম্মন্য
যে পুরুষ বিয়ে করেছে = কৃতদার 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
'জমিদার দর্পণ' নাটকটির পটভূমি রচিত হয়েছিলো কোন অঞ্চলকে কেন্দ্র করে?
  1. ক) সিরাজগঞ্জ
  2. খ) কিশোরগঞ্জ
  3. গ) মুন্সিগঞ্জ
  4. ঘ) নারায়নগঞ্জ
ব্যাখ্যা
• 'জমিদার দর্পণ' নাটকটির রচয়িতা মীর মোশাররফ হোসেন।
- নাটকটি ১৮৭২-৭৩ সালে সিরাজগঞ্জে সংঘটিত কৃষক-বিদ্রোহের পটভূমিকায় রচিত।

• মীর মোশাররফ হোসেনের জন্ম ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায়।
- গ্রামবার্তার সম্পাদক  কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু। 
- প্রথম উপন্যাস রত্নবতী (১৮৬৯)
- তাঁর অমর কীর্তি বিষাদ-সিন্ধু উপন্যাসে কারবালার বিষাদময় ঐতিহাসিক কাহিনী বিবৃত হয়েছে। তবে অনেক ঘটনা ও চরিত্র সৃষ্টিতে উপন্যাসসুলভ কল্পনার আশ্রয়ও নেওয়া হয়েছে।

• তাঁর অন্যান্য নাটক: 
- বসন্তকুমারী  (১৮৭৩)
- এর উপায় কি (১৮৭৫)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'কেতকী' চরিত্রটিকে পাওয়া যায় কোন উপন্যাসে?
  1. ক) দুইবোন
  2. খ) রাজা ও রানী
  3. গ) তাসের দেশ
  4. ঘ) শেষের কবিতা
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা' তাঁর একটি রোমান্টিক উপন্যাস।
- এটি প্রকাশিত হয় ১৯২৯ সালে।
- এটিকে কাব্যোপন্যাসও বলা হয়।
- শেষের কবিতা উপন্যাস বিংশ শতকের বাংলার নবশিক্ষিত অভিজাত সমাজের জীবনকথা।
• এই উপন্যাসের অন্যতম চরিত্রঃ
- অমিত,
- কেতকী ও
- লাবণ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) অণসূয়া
  2. খ) দধীচি
  3. গ) আদ্যাক্ষর
  4. ঘ) মনোহারিণী
ব্যাখ্যা
শুদ্ধ বানান = অনসূয়া। 

• 'অনসূয়' এর স্ত্রী লিঙ্গ = 'অনসূয়া'
অনসূয় (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = ন+অসূয়া
অর্থ: ঈর্ষাশূন্য, বিদ্বেষহীন।

• 'মনোহারী' এর স্ত্রী লিঙ্গ = 'মনোহারিণী' 
মনোহারী (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = মনস্‌+√হৃ+ইন্‌
অর্থ: চিত্তাকর্ষী

• দধীচি (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √দধ্‌+ঈচি
অর্থ: 
পুরাণোক্ত মুনিবিশেষ অসুর বধকল্পে যিনি নিজ অস্থি দ্বারা বজ্র নির্মাণের জন্য স্বেচ্ছায় দেহত্যাগ করেছিলো।
- পরোপকারের জন্য আত্মোৎসর্গকারী পুরুষ

• আদ্যাক্ষর (বিশেষ্য):
- সংস্কৃত শব্দ 
- আদ্য + অক্ষর
অর্থ: প্রথম অক্ষর 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'আরামকেদারা' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
  1. ক) আরাম ও কেদারা
  2. খ) আরাম পাওয়া যায় যে কেদারায়
  3. গ) আরামের জন্য কেদারা
  4. ঘ) কেদারার জন্য আরাম
ব্যাখ্যা
'আরামকেদারা' এর সঠিক ব্যাসবাক্য = আরামের জন্য কেদারা

চতুর্থী তৎপুরুষ সমাস: পূর্বপদে চতুর্থ বিভক্তি (কে, রে, জন্য, তরে, নিমিত্ত) লােপের মাধ্যমে যে সমাস হয়, তাকে বলা হয় চতুর্থী তৎপুরুষ সমাস।
যেমন-
- গুরুকে ভক্তি = গুরুভক্তি,
-  = আরামকেদারা,
- বসতের জন্য বাড়ি = বসতবাড়ি,
- বিয়ের জন্য পাগলা = বিয়েপাগলা,
- হজের জন্য যাত্রা = হজ্বযাত্রা,
- পাগলের নিমিত্তে গারদ = পাগলাগারদ,
- মরণের নিমিত্তে কাঠি = মরণকাঠি,
- শিশুর জন্য সাহিত্য = শিশুসাহিত্য,
- শয়নের নিমিত্তে কক্ষ = শয়নকক্ষ প্রভৃতি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
মহাকবি কায়কোবাদ রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) মহাশ্মশান
  2. খ) শিবমন্দির
  3. গ) বিরহ বিলাপ
  4. ঘ) অমিয়ধারা
ব্যাখ্যা
• আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ।
- তাঁর প্রকৃত নাম কাজেম আল কোরেশী।
- কায়কোবাদ তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ- বিরহ বিলাপ (১৮৭০)।
- মাত্র তের বছর বয়সে তাঁর এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।

• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- মহাশ্মশান (মহাকাব্য),
- কুসুম কানন,
- অশ্রুমালা,
- শিবমন্দির,
- অমিয়ধারা,
- শ্মশানভষ্ম,
- মহররম শরীফ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০.
'অন্ধকার' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) তমঃ
  2. খ) তন্দ্রা
  3. গ) তমিস্র
  4. ঘ) তমসা
ব্যাখ্যা
'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ = তমসা, আঁধার, আধারি, তিমির, তমিস্র, শর্বর, তমঃ, তমিস্রা, আঁধিয়ার ইত্যাদি। 
'তন্দ্রা' শব্দটি ঘুমের সমার্থক শব্দ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১০ টাকা বেশি ও বইটির মূল্য ১২ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্য এর দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?
  1. ক) ৩৯ টাকা
  2. খ) ৪১ টাকা
  3. গ) ৪৩ টাকা
  4. ঘ) ৪৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১০ টাকা বেশি ও বইটির মূল্য ১২ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্য এর দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?

সমাধান: 
ধরি 
বইটির মূল্য ক টাকা 
কলমটির মূল্য (৯৫ - ক) টাকা

প্রশ্নমতে 
৯৫ - ক + ১০ = ২(ক - ১২)
বা, ১০৫ - ক = ২ক - ২৪
বা, ১০৫ + ২৪ = ২ক + ক 
বা, ৩ক = ১২৯
বা, ক =১২৯/৩
   ক = ৪৩ টাকা
১২.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৬, ৩৯ ও ৬৪ কে ভাগ করলে যথাক্রমে ২,৩ ও ৪ ভাগশেষ থাকবে
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ৯
  4. ঘ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৬, ৩৯ ও ৬৪ কে ভাগ করলে যথাক্রমে ২,৩ ও ৪ ভাগশেষ থাকবে?

সমাধান:
এখানে,
২৬ - ২ = ২৪,
৩৯ - ৩= ৩৬ এবং
৬৪ - ৪ = ৬০

 বৃহত্তম সংখ্যাটি হবে ২৪,৩৬ এবং ৬০ এর গ.সা.গু 
এখন,
২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২

বৃহত্তম সংখ্যা = ১২
১৩.
ক ও খ একত্রে একটি কাজ ৮ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১২ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ১৮ দিনে
  2. খ) ২২ দিনে
  3. গ) ২৪ দিনে
  4. ঘ) ২৮ দিনে
ব্যাখ্যা
প্রশ্নঃ ক ও খ একত্রে একটি কাজ ৮ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১২ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?

সমাধানঃ 
ক ও খ ৮ দিনে করতে পারে কাজটির ১ অংশ 
ক ও খ ১ দিনে করতে পারে কাজটির ১/৮ অংশ 

খ ১২ দিনে করতে পারে কাজটির ১ অংশ 
খ ১ দিনে করতে পারে কাজটির ১/১২ অংশ 

ক ১ দিনে করতে পারে কাজটির = (১/৮) - (১/১২) অংশ 
                                                  = (৩ - ২)/২৪
                                                    = ১/২৪ অংশ 

ক ১/২৪ অংশ  কাজ করতে পারে ১ দিনে 
ক  ১ বা সম্পূর্ণ কাজ করতে পারে (১ × ২৪)/১ = ২৪ দিনে
১৪.
4x2 - 24x এর সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণ বর্ণ হবে?
  1. ক) 24
  2. খ) 49
  3. গ) 36
  4. ঘ) 64
ব্যাখ্যা
প্রশ্ন: 4x2 - 24x এর সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণ বর্ণ হবে?

সমাধান: 
4x2 - 24x + 36 = (2x)2  - 2.2x.6 + 62
                      = (2x - 6)2

4x2 - 24x এর সাথে 36 যোগ করলে যোগফলটি পূর্ণ বর্ণ হবে
১৫.
ΔABC এর ∠A = 48° ও ∠B = 35° হলে, ∠C এর মান কত ডিগ্রী? 
  1. ক) 97°
  2. খ) 84°
  3. গ) 92°
  4. ঘ) 96°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর ∠A = 48° ও ∠B = 35° হলে, ∠C এর মান কত ডিগ্রী? 

সমাধান:
ΔABC এর
∠A = 48° 
∠B = 35° 
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180° 
∠A + ∠B  + ∠C = 180° 
48°+ 35° + ∠C = 180° 
 ∠C = 180°  - 83°
 ∠C = 97°
১৬.
একটি খাতা ১২০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকা বিক্রয় করলে ৪০% লাভ হবে?
  1. ক) ১৪০ টাকা
  2. খ) ১৮০ টাকা
  3. গ) ২১০ টাকা
  4. ঘ) ২৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খাতা ১২০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকা বিক্রয় করলে ৪০% লাভ হবে?

সমাধান: 
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা।

৪০% লাভে,
বিক্রয়মূল্য = ১০০ + ৪০ = ১৪০ টাকা।

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৪০ টাকায়।
বিক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৪০/৮০ টাকায়।
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে বিক্রয় করতে হবে = (১৪০ × ১২০)/৮০ টাকায়।
                                                                 = ২১০ টাকায়।
১৭.
একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩৮ কেজি এবং অর্ধেক তেলসহ পাত্রের ওজন ২৪ কেজি। পাত্রটির ওজন কত?
  1. ক) ৮ কেজি 
  2. খ) ১০ কেজি 
  3. গ) ১২ কেজি 
  4. ঘ) ৬ কেজি 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩৮ কেজি এবং অর্ধেক তেলসহ পাত্রের ওজন ২৪ কেজি। পাত্রটির ওজন কত?

সমাধান:
পাত্রের ওজন + ১ অংশ বা (সম্পূর্ণ) তেলের ওজন = ৩৮ কেজি 
পাত্রের ওজন + ১/২ অংশ তেলের ওজন = ২৪ কেজি 

১/২ অংশ তেলের ওজন = (৩৮ - ২৪)কেজি 
                                      = ১৪ কেজি 

পাত্রের ওজন = (২৪ - ১৪) কেজি 
                    = ১০ কেজি
১৮.
x - 1/x = 3 হলে, x3 - 1/x3 = কত?
  1. ক) 27
  2. খ) 32
  3. গ) 34
  4. ঘ) 36
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 3 হলে, x3 - 1/x3 = কত?

সমাধান: 
দেয়া আছে,
 x - 1/x = 3

প্রদত্ত রাশি =  x3 - 1/x3 
                 = (x - 1/x)3 + 3. x. (1/x)(x - 1/x)
                 = 33 + 3 × 3
                 = 27 + 9
                 = 36
১৯.
চিনির মূল্য ২০% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো? 
  1. ক) (২৫/৩)%
  2. খ) (৫০/৩)%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: চিনির মূল্য ২০% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো? 

সমাধান: 
২০% বৃদ্ধিতে বর্তমান মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা

বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য ১০০/১২০ টাকা
বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমুল্য = (১০০×১০০)/১২০
                                                       = ২৫০/৩ টাকা

∴ঐ পরিবার চিনি খাওয়া কমালো {১০০ - (২৫০/৩)}
                                                 = (৩০০ - ২৫০)/৩
                                              = (৫০/৩)%
২০.
বার্ষিক শতকরা ৪ টাকা হার সুদে কত সময়ে ৬৫০ টাকা সুদ আসলে ৭৫৪ টাকা হবে?
  1. ক) ৪ বছর
  2. খ) ৫ বছর
  3. গ) ৬ বছর
  4. ঘ) ৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৪ টাকা হার সুদে কত সময়ে ৬৫০ টাকা সুদ আসলে ৭৫৪ টাকা হবে?

সমাধান: 
মুনাফার হার r = ৪% = ৪/১০০ টাকা 
আসল P = ৬৫০ টাকা 
সুদ I = (৭৫৪ - ৬৫০) টাকা 
         = ১০৪ টাকা 

আমরা জানি,
I  =Pnr 
n  = I /Pr 
     = ১০৪/{৬৫০ × (৪/১০০)}
     = ১০৪/২৬
      = ৪
২১.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ৩। ৭ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?
  1. ক) ৩ : ১
  2. খ) ৪ : ১
  3. গ) ৭ : ২
  4. ঘ) ৫ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ৩। ৭ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?  

সমাধান:
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ৩
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৭ + ৩ = ১০

পিতার বর্তমান বয়স = ৭০ এর ৭/১০ = ৪৯ বছর
পুত্রের বর্তমান বয়স = ৭০ এর ৩/১০ = ২১ বছর
∴ ৭ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল = (৪৯ - ৭) : (২১ - ৭) 
                                                                   =  ৪২ : ১৪
                                                                   = ৩ : ১
২২.
২০১৮, ২০১৯ ও ২০২০ সালে যদি একজন শ্রমিক পূর্ববর্তী বছরের চেয়ে পরবর্তী বছরে ২০% বেশি বেতন পান, তাহলে ২০০৮ সালের চেয়ে ২০১০ সালে তিনি শতকরা কত টাকা বেশি পান?
  1. ক) ২০%
  2. খ) ৪০%
  3. গ) ২৪%
  4. ঘ) ৪৪%
ব্যাখ্যা
প্রশ্ন: ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে যদি একজন শ্রমিক পূর্ববর্তী বছরের চেয়ে পরবর্তী বছরে ২০% বেশি বেতন পান, তাহলে ২০০৮ সালের চেয়ে ২০১০ সালে তিনি শতকরা কত টাকা বেশি পান?

সমাধান:
মনেকরি
২০১৮ সালে বেতন পায় ১০০ টাকা 
২০% বৃদ্ধিতে,
২০১৯ সালে মোট বেতন পায় = (১০০ + ১০০ এর ২০%)
                                             = (১০০ + ১০০ এর ২০/১০০)
                                             = ১২০ টাকা 

২০% বৃদ্ধিতে,
২০২০ সালে মোট বেতন পায় = (১২০ + ১২০ এর ২০%)
                                             = ১২০ +  ১২০ এর ২০/১০০
                                             = ১৪৪
২০১৮ সালের চেয়ে ২০২০ সালে বেশি পান = (১৪৪ - ১০০) টাকা = ৪৪ টাকা
২৩.
বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কত?
  1. ক) 25/3
  2. খ) 22/7
  3. গ) 16/3
  4. ঘ) 44/7
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কত?

সমাধান:
বৃত্তের পরিধি 2πr এবং ব্যাসার্ধ = r
∴ বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত = পরিধি : ব্যাসার্ধ
= 2πr : r 
= 2πr/r
= 2π/1
= 2(22/7)/1
= 44/7
২৪.
৩ বৎসর আগে ক ও খ এর বয়সের গড় ছিল ১৮ বছর। গ তাদের সাথে যোগ দেয়ায় বর্তমান তাদের বয়সের গড় ২১ বৎসর হয়। গ এর বয়স কত?
  1. ক) ১৯ বছর
  2. খ) ২১ বছর
  3. গ) ২২ বছর
  4. ঘ) ২৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ বৎসর আগে ক ও খ এর বয়সের গড় ছিল ১৮ বছর। গ তাদের সাথে যোগ দেয়ায় বর্তমান তাদের বয়সের গড় ২১ বৎসর হয়। গ এর বয়স কত?

সমাধান: 
৩ বৎসর আগে ক ও খ এর বয়সের গড় = ১৮ বছর
৩ বৎসর আগে ক ও খ এর বয়সের সমষ্টি = ১৮ × ২ = ৩৬ বছর
ক ও খ এর বর্তমান বয়সের সমষ্টি = ৩৬ + ৬ বছর = ৪২ বছর 

ক, খ ও গ এর গড় বয়স = ২১ বছর 
ক, খ ও গ এর মোট বয়স = (২১ × ৩) বছর = ৬৩ বছর 

গ এর বর্তমান বয়স = (৬৩ - ৪২) বছর 
                              = ২১ বছর
২৫.
টাকায় ৫টি দরে লেবু কিনে ২ ডজন প্রতি ৬ টাকায় বিক্রয় করলে লাভ শতকরা কত? 
  1. ক) ২০%
  2. খ) ২২%
  3. গ) ২৪%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫টি দরে লেবু কিনে ২ ডজন প্রতি ৬ টাকায় বিক্রয় করলে লাভ শতকরা কত? 

সমাধান:
৬ টাকায় বিক্রয় করে ২৪ টি লেবু
১ টাকায় বিক্রয় করে ২৪/৬ বা ৪ টি লেবু

৫টি লেবুর ক্রয়মূল্য = ১ টাকা 
১টি লেবুর ক্রয়মূল্য = ১/৫ টাকা 

৪টি লেবুর বিক্রয়মূল্য = ১ টাকা 
১টি লেবুর বিক্রয়মূল্য = ১/৪ টাকা 

লাভ = (১/৪) - (১/৫) টাকা 
        = (৫ - ৪)/২০
         = ১/২০ টাকা 

শতকরা লাভ = {(১/২০) × (৫/১) × ১০০}%
                     = ২৫%
২৬.
একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে ১২০০ চকলেট বিতরণ করা হল। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যার তিনগুণ পরিমাণ চকলেট পেলে ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা কত?
  1. ক) ১৫ জন
  2. খ) ২০ জন
  3. গ) ২৫ জন
  4. ঘ) ৩০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে ১২০০ চকলেট বিতরণ করা হল। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যার তিনগুণ পরিমাণ চকলেট পেলে ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান:
ধরি,
শিক্ষার্থীর সংখ্যা = ক জন।

প্রশ্নমতে,
ক × ৩ক = ১২০০
⇒ ৩ক = ১২০০
⇒ ক = ৪০০
⇒ ক= ২০
     ক = ২০
২৭.
নিচের কোন বাক্যটি সঠিক?
  1. ক) I am a man of words.
  2. খ) I went to my house.
  3. গ) He prefers a European country for spending his vacation.
  4. ঘ) I got boarding and lodging.
ব্যাখ্যা
He prefers a European country for spending his vacation. - এই বাক্যটি শুদ্ধ। 

Article এর নিয়মানুযায়ী a,e,i,o,u এই পাঁচটি vowel দিয়ে গঠিত শব্দের পূর্বে an বসে।
কিন্তু vowel দিয়ে গঠিত শব্দের উচ্চারণ vowel এর মত না হলে এদের পূর্বে  a বসে।
কোনো word এর শুরুতে যদি  vowel letter E থাকে কিন্তু  এর উচ্চারন ইউ বা ওয়া এর মত হয় তবে তার পূর্বে article হিসেবে a বসে।
প্রশ্নে উল্লেখিত European এর উচ্চারন ইউ এর মত হওয়ায় a বসেছে এবং Tense, preposition সব কিছুর সঠিক প্রয়োগের ফলে বাক্যটি সঠিক। 

অন্যদিকে প্রশ্নে উল্লেখিত বাকি বাক্য গুলো সঠিক নয়, কারণ - 
I am a man of words.
man of word - এককথার মানুষ।
word এর পরিবর্তে words থাকায় এটি ভুল।

I went to my house হয় না বরং I went into my house সঠিক বাক্য।

I got boarding and lodging বাক্যের boarding and lodging Phrase এ , boarding  দ্বারা  খাবার এবং বাসস্থান উভয়কেই বোঝায়, আলাদা ভাবে  lodging বা 'বাসস্থান' শব্দটি ব্যবহার করার প্রয়োজন নেই। সুতরাং, শব্দার্থগতভাবে, এই ব্যবহার সঠিক নয়।
২৮.
নিচের কোনটি 'Dormant' শব্দের বিপরীত?
  1. ক) Latent
  2. খ) Slumbering
  3. গ) Napping
  4. ঘ) Awake
ব্যাখ্যা
Dormant (adjective)
(১) সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়: a dormant volcano.
(২) অব্যবহৃত; অন্তর্নিহিত: dormant mental powers.

Synonyms: latent, asleep, dozing, napping, resting, sleeping, slumbering.
Antonyms: awake, sleepless, wakeful, wide-awake

Other forms of the word:
dormancy (noun) সুপ্তাবস্থা; নিষ্ক্রিয় অবস্থা।

Source: Accessible Dictionary by Bangla Academy & Merriam-Webster Dictionary.
২৯.
Destroy শব্দটির Noun হচ্ছে -
  1. ক) Damage
  2. খ) Destroyer
  3. গ) Destroy
  4. ঘ) Destructive
ব্যাখ্যা
Destroy শব্দটির Noun হচ্ছে - Destroyer.

Destroy শব্দের অর্থ - to damage something so badly that it cannot be used/ধ্বংস/নষ্ট/বিধ্বস্ত/বরবাদ/পয়মাল করা।
এটি একটি Verb. 

এর other forms - 
Destroyer (noun)
Destruction - Noun

Destroy এর দুইটি Noun কিন্তু যেহেতু প্রশ্নে Destroyer উল্লেখিত আছে । তাই এটি সঠিক উত্তর।

অন্যদিকে, অপশনে উল্লেখিত, Destructive শব্দের অর্থ ধ্বংসাত্মক; ধ্বংসকর এবং এটি একটি adjective.
৩০.
নিচের কোনটি Distributive Pronoun?
  1. ক) Ourselves
  2. খ) He
  3. গ) Either
  4. ঘ) Who
ব্যাখ্যা
একই জাতীয় একাধিক ব্যাক্তি বা বস্তুকে আলাদাভাবে নির্দেশ করতে যে pronoun গুলো ব্যবহার করা হয়, তাদেরকে Distributive Pronoun বলে। 
- Distributive Pronoun: each, either, neither.

- Reflexive Pronoun: Myself, Ourselves, Yourself, Yourselves, Himself, themselves, Herself. -কর্তা ও কর্ম এক হলে Reflexive Pronoun হয়.
- personal pronoun: I, we, you, he, she, they. এরা বাক্যে ব্যক্তির পরিবর্তে বসে।
- Interrogative pronoun: who, whose, whom, which, wthat. এগুলি প্রশ্ন করার জন্য বাক্যের প্রথমে বসে।
- Relative pronoun: who, whose, whom, which, that. এগুলি বাক্যের মাঝে বসে Relation তৈরি করে।


Source: Applied English Grammar & Composition by P.C. Das
৩১.
'Laugh' শব্দটির verb হচ্ছে -
  1. ক) Laugh
  2. খ) laughable
  3. গ) Laughing
  4. ঘ) Laughable
ব্যাখ্যা
'Laugh' শব্দটির verb হচ্ছে - Laugh.

Laugh (verb) - শব্দ করে হাসা।
Laughing (adjective) - হাস্যময়, হাস্যোদ্রেককর ইত্যাদি
laughable (adjective) - হাস্যকর; কৌতুকজনক।
Laughter (noun) - হাস্য; সশব্দ হাসি।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩২.
The Bengali meaning of the proverb - 'Barking dog seldom bites' is -
  1. ক) পচা আদার ঝাল বেশি।
  2. খ) অল্প বিদ্যা ভয়ংকরী।
  3. গ) অহংকার পতনের মূল।
  4. ঘ) তারাহুরায় জিনিস খারাপ হয়।
ব্যাখ্যা
The Bengali meaning of the proverb - 'Barking dog seldom bites' is - পচা আদার ঝাল বেশি।
Barking dog seldom bites এর অর্থ যত গর্জে তত বর্ষে না বা পচা আদার ঝাল বেশি।

অন্যদিকে প্রশ্নে উল্লেখিত অন্য অপশনগুলোর মধ্যে - 
- অল্প বিদ্যা ভয়ংকরী -A little learning is a dangerous thing.
- অহংকার পতনের মূল - Pride goes before destruction.
- তারাহুরায় জিনিস খারাপ হয় - Haste makes waste.

Source: Live MCQ Lecture.
৩৩.
He said, "tell me, boy, is the miller within?" বাক্যের সঠিক Indirect speech-
  1. ক) Addressing the boy, he said him (boy) to tell him if the miller was within.
  2. খ) Addressing the boy, he said to him (boy) to tell him if the miller was within.
  3. গ) Addressing the boy, he asked him (boy) to tell him if the miller was within.
  4. ঘ) Addressing the boy, he asked him (boy) to tell him that the miller was within.
ব্যাখ্যা
Direct speech এ boy দ্বারা সম্বোধন করা বোঝানোর কারণে Addressing the boy ব্যবহৃত হবে।
Interrogative sentence এ passive করার জন্য Ask/Inquire of/Enquire of ব্যবহৃত হয়।
'কি না' অর্থ বুঝাতে if ব্যবহৃত হয়।
তাই সঠিক indirect speech: Addressing the boy, he asked him (boy) to tell him if the miller was within.
৩৪.
কোনটি 'Eager' শব্দের synonym?
  1. ক) Airy
  2. খ) Keen
  3. গ) Pessimistic
  4. ঘ) Indifferent
ব্যাখ্যা
'Eager' শব্দের সমার্থক শব্দ হচ্ছে - Keen.

Eager (adjective)
eager (for something/to do something) উৎসুক; আগ্রহান্বিত; আকুল; ব্যগ্র; অধীর

Keen(adjective)
(১) ধারালো: The knife has a keen edge;  তীক্ষ্ণ: keen sarcasm.
(২) (কোনো বিষয়ে উৎসাহ বা অনুভব) তীব্র; গভীর।

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
Indifferent -  নিঃস্পৃহ; অনীহ; উদাসীন; নিরুৎসুক
Pessimistic - ব্যর্থতা বা আশাহত অবস্থাই অবশ্যম্ভাবী এমন নৈরাশ্যব্যঞ্জক বোধ; দুঃখবাদ।
Airy - প্রচুর হাওয়া খেলে এমন; খোলামেলা; আলোবাতাসপূর্ণ।
৩৫.
'Abolish' শব্দটির antonym হচ্ছে -
  1. ক) Generate
  2. খ) Cancel
  3. গ) Decline
  4. ঘ) Distorted
ব্যাখ্যা
'Abolish' শব্দটির Synonym হচ্ছে - Generate.

Abolish -  লোপ করা; উচ্ছেদ করা।
Generate - ঘটানো; উৎপাদন করা।

প্রশ্নে উল্লেখিত বাকি অপশনগুলোর মধ্যে - 
Cancel - বাতিল/রদ করা।
Decline - প্রত্যাখ্যান/অস্বীকার করা
Distorted - বিধ্বংসিত।

Source: Accessible Dictionary
৩৬.
'Natural' শব্দটির synonym হচ্ছে -
  1. ক) Abnormal
  2. খ) Harmony
  3. গ) Inherent
  4. ঘ) Concord
ব্যাখ্যা
'Natural' শব্দটির synonym হচ্ছে - Inherent.
Natural শব্দটির অর্থ হচ্ছে - প্রাকৃতিক/স্বাভাবিক।

প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে - 
Inherent - স্বাভাবিক বা স্থায়ী অংশ বা গুণরূপে বিদ্যমান; সহজ; স্বাভাবিক; অন্তঃস্থায়ী; অন্তঃশায়ী; আনুষঙ্গিক।
Abnormal - অস্বাভাবিক; অস্বভাবী। 
Harmony -  সাদৃশ্য; মিল। 
Concord - মতৈক্য বা মিল; নানা সুরের মধুর মিলন।

সুতরাং বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত Inherent শব্দটি Natural' শব্দটির synonym বা সমার্থক শব্দ।
৩৭.
Please, attend ___ your duty. বাক্যের শূন্যস্থানে সঠিক উত্তর হবে -
  1. ক) upon
  2. খ) on
  3. গ) to
  4. ঘ) in
ব্যাখ্যা
Please, attend ___ your duty. বাক্যের শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to

1. Attend to- মনোযোগ দেওয়া / is to pay attention to in order to complete something.
- Please, attend to your duty.

2.. Attend on- (upon) সেবা করা 
- The nurse attended on (upon) the patient.

Source: Applied English Grammar & Composition by P.C. Das
৩৮.
Which kind of parts of speech is 'Grand'?
  1. ক) Noun
  2. খ) Verb
  3. গ) Adjective
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
- Grand (adjective)
(১) (সরকারি পদবিতে) প্রধান; সর্বোচ্চ: Grand Master, a grand master, দাবার শিরোপাধারী বা চ্যাম্পিয়ন। Grand Vizier, তুর্কি প্রধানমন্ত্রীর প্রাক্তন খেতাব।
(২) সর্বাধিক গুরুত্বপূর্ণ: The grand finale, সাড়ম্বর বা গুরুগম্ভীর পরিসমাপ্তি; the grand staircase/entrance, বৃহৎ ভবন বা অট্টালিকার সোপান/প্রবেশপথ।
(৩) মহিমান্বিত; চমৎকার: a grand performance.
(৪) আত্মম্ভরি: He went about in a grand manner.
(৫) (কথ্য) অত্যন্ত উপভোগ বা মজাদার: They had a grand time.
(৬) পূর্ণ, পূর্ণাঙ্গ: a grand orchestra, সর্বপ্রকার বাদ্যযন্ত্রসমন্বিত অকেস্ট্রা; the grand total, grand result পূর্ণাঙ্গ ফলাফল।
(৭) উন্নত নৈতিক গুণে বলীয়ান: Hajee Mohsin had a grand character.
৩৯.
The idiom 'Tooth and nail' এর অর্থ -
  1. ক) Fight incompletely
  2. খ) Fight very fiercely
  3. গ) precisely
  4. ঘ) Beautifully
ব্যাখ্যা
Tooth and nail (Phrase)
English Meaning: 
- to try very hard to get something you want
- Fight very fiercely
Bangla Meaning: দাঁতমুখ খিঁচে চেষ্টা করা; যথাসাধ্য প্রবলভাবে।

Synonyms: all out, full blast, full tilt.

সুতরাং, Fight very fiercely সঠিক উত্তর হবে।
৪০.
"বিশ্ব নারী দিবস" প্রতি বছর কত তারিখে পালিত হয়?
  1. ক) ৭ এপ্রিল
  2. খ) ৮ মার্চ
  3. গ) ৫ জুন
  4. ঘ) ৪ অক্টোবর
ব্যাখ্যা
- ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস
- ৮ মার্চ : বিশ্ব নারী দিবস
- ৭ এপ্রিল : বিশ্ব স্বাস্থ্য দিবস
- ৪ অক্টোবর : বিশ্ব প্রাণী দিবস।

(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৪১.
'দক্ষিণ তালপট্টি দ্বীপ' কোথায় অবস্থিত?
  1. ক) সাতক্ষীরা
  2. খ) পটুয়াখালী
  3. গ) বরগুনা
  4. ঘ) খুলনা
ব্যাখ্যা
দক্ষিণ তালপট্টি দ্বীপ (South Talpatti Island)  
• সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্ভূক্ত বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান (continental shelf) এলাকায় জেগে ওঠা একটি  উপকূলবর্তী দ্বীপ।
• বাংলাদেশের সাতক্ষীরা জেলা এবং পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার বশীরহাট থানার মধ্যকার হাড়িয়াভাঙ্গা নদী দ্বারা চিহ্নিত সীমান্ত রেখা বরাবর দক্ষিণে হাড়িয়াভাঙ্গা মোহনায় অগভীর সমুদ্রে এ ক্ষুদ্র দ্বীপটি গড়ে উঠেছে।
• এটির  ভৌগোলিক অবস্থান ২১°৩৭´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°১২´ পূর্ব দ্রাঘিমাংশে।
• দ্বীপটি মূলত  গঙ্গা-পদ্মা নদীপ্রণালী-এর বিভিন্ন শাখা নদীর পলল অবক্ষেপণের ফলে গড়ে উঠেছে। দ্বীপটির আকৃতি প্রায় গোলাকার এবং ভাটার সময় সমুদ্রের পানি নেমে গেলে এটিকে দেখতে অনেকটা অর্ধচন্দ্রাকৃতির মতো মনে হয়। হাড়িয়াভাঙ্গা মোহনা থেকে দ্বীপটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। হাড়িয়াভাঙ্গা নদীর মূল স্রোতধারা দ্বীপটির পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। দক্ষিণ তালপট্টির সরাসরি উত্তরে বাংলাদেশের মূল ভূখন্ড তালপট্টি এবং দক্ষিণে উন্মুক্ত বঙ্গোপসাগর।
• দ্বীপটির বর্তমান আয়তন প্রায় ১০ বর্গ কিলোমিটার। জোয়ারভাটার উঠানামায় দ্বীপটির জেগে থাকা ভূ-ভাগের আয়তন প্রায় ৭ বর্গ কিমি থেকে ১৪ বর্গ কিমি পর্যন্ত হ্রাস বৃদ্ধি ঘটে।
• ১৯৭০ সালের নভেম্বরে প্রলয়ঙ্করী  ঘূর্ণিঝড় গাঙ্গেয় বদ্বীপাঞ্চলের দক্ষিণ ভাগে আঘাত হানার ঠিক পর পরই দ্বীপটি প্রথম দৃষ্টিগোচর হয়।   

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
৪২.
জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে?
  1. ক) তাজউদ্দিন আহমেদ
  2. খ) সৈয়দ নজরুল ইসলাম
  3. গ) সৈয়দ মইনুল হোসেন
  4. ঘ) শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
▪ বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থিত যা সম্মিলিত প্রয়াস নামেও পরিচিত। এটির স্থপতি সৈয়দ মইনুল হোসেন।
▪  ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় স্মৃতসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
▪ ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর হুসেইন মুহাম্মদ এরশাদ এটি উদ্বোধন করেন।
▪ জাতীয় স্মৃতিসৌধে মোট সাতটি স্তম্ভ রয়েছে যা আমাদের স্বাধীনতা সংগ্রামের সাতটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটকে তুলে ধরে।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৪৩.
ডা. সেতারা বেগম কত নং সেক্টরে যুদ্ধ করেন?
  1. ক) ১১
  2. খ) ৮
  3. গ) ৬
  4. ঘ) ২
ব্যাখ্যা
▪ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ২ জন মহিলা, ডা. সেতারা বেগম ও তারামন বিবিকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়।
▪ তারামন বিবি ও ডা. সেতারা বেগম ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে যথাক্রমে ১১ ও ২ নং সেক্টরে যুদ্ধ করেন।  

তথ্যসূত্র:- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
৪৪.
নিচের কোনটি বাংলাদেশের সংবিধানের মূলনীতি নয়?
  1. ক) জাতীয়তাবাদ
  2. খ) সুযোগের সমতা
  3. গ) সমাজতন্ত্র ও শোষণ মুক্তি
  4. ঘ) গণতন্ত্র ও মানবাধিকার
ব্যাখ্যা
▪ ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়।
▪ বাংলাদেশ সংবিধানে রয়েছে ১টি প্রস্তাবনা, ১১টি ভাগ, ৪টি তফসিল ও ১৫৩টি অনুচ্ছেদ ।

বাংলাদেশের সংবিধানের মূলনীতি ৪ টি।সেগুলো হলোঃ
 ১. জাতীয়তাবাদ
 ২. সমাজতন্ত্র ও শোষণ মুক্তি
 ৩. গণতন্ত্র ও মানবাধিকার
 ৪. ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা
▪ সংবিধানের ১৯ নং অনুচ্ছেদে সুযোগের সমতার কথা বলা হয়েছে।
 
তথ্যসূত্র:- বাংলাদেশ সংবিধান।