“Award Mania: Season - 7” এর জন্য প্রযোজ্য
--------------------------------------------
Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট।
[Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, ‘মনি কাঞ্চন যোগ’ ⎯ এখানে ‘কাঞ্চন’ শব্দের অর্থ - 'স্বর্ণ'।
• 'কাঞ্চন’ শব্দের কিছু সমার্থক শব্দ: - স্বর্ণ, - হিরণ, - হেম, - সোনা, - সুবর্ণ, - কনক, - হিরণ্য।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২.
বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম -
ক
চণ্ডীমঙ্গল
খ
বিজয়পুরাণ
গ
মনসাবিজয়
ঘ
সারদামঙ্গল
ব্যাখ্যা
• বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম - মনসাবিজয়।
• বিপ্রদাস পিপিলাই: - তিনি মনসামঙ্গল কাব্যধারার অন্যতম কবি। - বিজয় গুপ্তের প্রায় সমসাময়িক কবি বিপ্রদাস পিপিলাই। - তিনি বিজয় গুপ্তের মনসামঙ্গল রচনার এক বছর পর তাঁর 'মনসাবিজয়' কাব্য রচনা করেন। - কাব্যমধ্যে কবি যে আত্মপরিচয় দিয়েছেন তা থেকে জানা যায় যে, তিনি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বাদুড়্যা-বটগ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। - বিপ্রদাস পিপিলাই এর কাব্যে মনসা দেবীর চরিত্র অপেক্ষাকৃত নমনীয় এবং স্নেহমমতা ও করুণায় সমধিক আর্দ্র। - এ কাব্যে চাঁদ সওদাগরের বাণিজ্যযাত্রার বর্ণনা প্রসঙ্গে সপ্তগ্রামের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। - তাঁর কাব্যের আখ্যানধারা বেশ সরল ও কাব্যভাষা সাবলীল; চরিত্রচিত্রণেও তিনি সংযম ও পরিচ্ছন্ন রুচির পরিচয় দিয়েছেন।
উল্লেখ্য, - 'মনসামঙ্গল' কাব্যের আদি কবি-কানা হরি দত্ত। - 'চণ্ডীমঙ্গল' কাব্যের আদি কবি - মানিক দত্ত। - 'চণ্ডীমঙ্গল' কাব্যের প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী। - ‘সারদামঙ্গল’ কাব্যের রচয়িতা বিহারীলাল চক্রবর্তী।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস - মাহবুবুল আলম, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৩.
'ময়নাতদন্ত' শব্দটি কোন কোন ভাষার শব্দের সংমিশ্রণে গঠিত?
ক
আরবি + আরবি
খ
আরবি + সংস্কৃত
গ
ফারসি + আরবি
ঘ
তদ্ভব + তৎসম
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'ময়নাতদন্ত' শব্দটি 'আরবি + সংস্কৃত'শব্দের সংমিশ্রণে গঠিত।
• 'ময়নাতদন্ত' শব্দের অর্থ: - অস্বাভাবিক বা আকস্মিক মৃত্যুর কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে শবব্যবচ্ছেদ।
আরো কয়েকটি মিশ্র শব্দ: আদমশুমারি = আরবি + ফারসি, হেড - মৌলবি = ইংরেজি + আরবি, ওকালতনামা = আরবি + ফারসি, রাজা-উজির = তৎসম + আরবি।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪.
'রূপালি স্নান' কবিতার রচয়িতা কে?
ক
আল মাহমুদ
খ
শামসুর রাহমান
গ
সুফিয়া কামাল
ঘ
সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
• 'রূপালি স্নান' কবিতা: - রচয়িতা: শামসুর রাহমান। - কলকাতা থেকে বুদ্ধদেব বসু সম্পাদিত 'কবিতা' পত্রিকায় তাঁর 'রূপালি স্নান' প্রকাশ করে বৃহত্তর বাংলায় তাঁর আত্মপ্রকাশ ঘটে। - 'রূপালি স্নান' কে বলা যায় শামসুর রাহমানের আগমনী কবিতা। - সংকলিত হয় প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে কাব্যগ্রন্থে।
রূপালি স্নান- কবিতা, - শামসুর রাহমান
শুধু দু’টুকরো শুকনো রুটির নিরিবিলি ভোজ অথবা প্রখর ধু-ধু পিপাসার আঁজলা ভরানো পানীয়ের খোঁজ শান্ত সোনালি আল্পনাময় অপরাহ্নের কাছে এসে রোজ চাইনি তো আমি। দৈনন্দিন পৃথিবীর পথে চাইনি শুধুই শুকনো রুটির টক স্বাদ আর তৃষ্ণার জল। এখনো যে শুই ভীরু-খরগোশ-ব্যবহৃত ঘাসে, বিকেলবেলার কাঠবিড়ালিকে দেখি ছায়া নিয়ে শরীরে ছড়ায়,- সন্ধ্যা নদীর আঁকাবাঁকা জলে (সংক্ষেপিত)। ----------------------- • শামসুর রাহমান: - তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। - তাঁর পৈত্রিক বাড়ি শামসুর রহমানে জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে। - শামসুর রহমান বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত।
শামসুর রাহমান রচিত কিছু উপন্যাস: - অক্টোপাস, - নিয়ত মন্তাজ, - এলো সে অবেলায়।
শামসুর রাহমান রচিত কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: - বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, - প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, - রৌদ্র করোটিতে, - বিধ্বস্ত নীলিমা, - নিরালোকে দিব্যরথ, - নিজ বাসভূমে, - বন্দী শিবির থেকে, - ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, - আমি অনাহারী, - প্রতিদিন ঘরহীন ঘরে, - উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, - বুক তার বাংলাদেশের হৃদয়, - হরিণের হাড়, - তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া, পত্রিকা রিপোর্ট।
৫.
মহাকবি কায়কোবাদ কোথায় জন্মগ্রহণ করেন?
ক
বরিশালে
খ
ঢাকায়
গ
রাজশাহীতে
ঘ
কলকাতায়
ব্যাখ্যা
• কায়কোবাদ: - ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। - তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী। - 'কায়কোবাদ' তাঁর সাহিত্যিক ছদ্মনাম। - বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা কায়কোবাদ। - তিনি আধুনিক বাংলাসাহিত্যে প্রথম মুসলিম কবি। - তিনি ১৯৫১ সালে মৃত্যুবরণ করেন।
- মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'বিরহবিলাপ' প্রকাশিত হয়।
তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ: - অশ্রুমালা (গীতিকাব্য), - মহাশ্মশান (মহাকাব্য), - শিবমন্দির, - অমিয়ধারা, - কুসুমকানন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
৬.
উপভাষার অপর নাম-
ক
চলিত ভাষা
খ
আঞ্চলিক ভাষা
গ
সাধুভাষা
ঘ
কথ্যভাষা
ব্যাখ্যা
• উপভাষার অপর নাম — আঞ্চলিক ভাষা।
⇒ উপভাষা: - প্রমিত ভাষার (Standard Language) পাশাপাশি প্রচলিত অঞ্চল বিশেষের জনগোষ্ঠী কর্তৃক ব্যবহূত আঞ্চলিক ভাষা। - পৃথিবীর সর্বত্রই প্রমিত ভাষার পাশাপাশি এক বা একাধিক আঞ্চলিক ভাষা বা উপভাষা (Dialect) ব্যবহূত হয়ে থাকে। - প্রমিত ভাষার সঙ্গে উপভাষার ব্যবধান ধ্বনি, রূপমূল, উচ্চারণ ও ব্যাকরণগত কাঠামোর মধ্যে নিহিত থাকে। - সাধারণত প্রমিত ভাষায় ভাষাভঙ্গির সংখ্যা বৃদ্ধি, ভৌগোলিক ব্যবধান এবং সামাজিক ও অর্থনৈতিক শ্রেণিবিন্যাসগত পার্থক্যের কারণে উপভাষার সৃষ্টি হয়। - প্রমিত ভাষা দেশের সর্বস্তরে ব্যবহূত হয়; লিখিত পদ্ধতির ক্ষেত্রেও তা অনুসৃত হয়, কিন্তু উপভাষার ব্যবহার কেবল বিশেষ অঞ্চলের জনসাধারণের মধ্যেই সীমিত থাকে।
• বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থার অভাব, অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক ও ধর্মীয় কারণে বিভিন্ন উপভাষার সৃষ্টি হয়েছে। যেমন, ‘ছেলে’ শব্দটিকে বিভিন্ন উপভাষায় যেভাবে উচ্চারণ করা হয় তা হলো এরূপ: ছাওয়াল (খুলনা, যশোর), ব্যাটা ছৈল (বগুড়া), পোলা (ঢাকা, ফরিদপুর), পুত (ময়মনসিংহ), পুয়া (সিলেট), পুতো (মণিপুর), পোয়া (চট্টগ্রাম, চাকমা) এবং হুত (নোয়াখালী)।
উৎস: বাংলাপিডিয়া।
৭.
'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' গানটির রচয়িতা কে?
ক
অতুল মুখোপাধ্যায়
খ
রবীন্দ্রনাথ ঠাকুর
গ
দ্বিজেন্দ্রলাল রায়
ঘ
অতুলপ্রসাদ সেন
ব্যাখ্যা
'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' - গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। গানটি তাঁর 'সাজাহান' নাটকে ছিল।
• 'সাজাহান' নাটক: - নাটকটি মোগল সম্রাট সাজাহানের জীবন কাহিনি নিয়ে রচিত ঐতিহাসিক নাটক। - 'সাজাহান' নাটককে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক হিসেবে ধরা হয় । - নাটকটি ১৯০৯ সালে প্রকাশিত হয়। - সম্রাট সাজাহানকে নিয়ে দ্বিজেন্দ্রলালই সর্বপ্রথম নাটক রচনা করেন। - গানটি রচনা করেন ডি. এল. রায়। ------------------------- • দ্বিজেন্দ্রলাল রায়: - দ্বিজেন্দ্রলাল রায় কবি, নাট্যকার, গীতিকার। - ১৮৬৩ সালের ১৯ জুলাই পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে তাঁর জন্ম। - দ্বিজেন্দ্রলাল ১৯০৫ সালে কলকাতায় ‘পূর্ণিমা মিলন’ নামে একটি সাহিত্যিক সংগঠন প্রতিষ্ঠা করেন। - ছাত্রজীবনে তাঁর আর্য্যগাথা এবং বিলেতে থাকাকালে ‘Lyrics of Ind’ (১৮৮৬) কাব্য প্রকাশিত হয়। - ১৯০৩ সাল পর্যন্ত তিনি মূলত কাব্যই রচনা করেন এবং এ সময় পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থ বারোটি। - ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে গণজাগরণমূলক গান রচনার প্রচলন শুরু হয়, তাতে দ্বিজেন্দ্রলালের অবদান ছিল অসামান্য। - দ্বিজেন্দ্রলাল রচিত জনপ্রিয় দেশাত্মবোধক গানগুলির মধ্যে ‘বঙ্গ আমার জননী আমার’, ‘ধন ধান্য পুষ্পভরা’ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। - ১৯১৩ সালের ১৭ মে কলকাতায় তাঁর মৃত্যু হয়।
দ্বিজেন্দ্রলাল রায় রচিত সামাজিক নাটকগুলো হলো: - পরপারে, - বঙ্গনারী।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮.
বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনের প্রথম পর্যায়ের পত্রিকা কোনটি?
ক
শিখা
খ
প্রগতি
গ
ক্রান্তি
ঘ
চতুরঙ্গ
ব্যাখ্যা
• 'ক্রান্তি' পত্রিকা: - বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনের প্রথম পর্যায়ের পত্রিকা — 'ক্রান্তি।' - ঢাকায় ১৯৩৯ সালে গঠিত হয় 'প্রগতি' লেখক শিল্পী সংঘ। - এই সংঘের মুখপত্র হিসেবে প্রকাশিত হয় 'ক্রান্তি' পত্রিকা। - এর প্রথম সম্পাদক ছিলেন রণেশ দাশগুপ্ত। - প্রথম প্রকাশক ছিলেন- সোমেন চন্দ।
অন্যদিকে, • ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র শিখা পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে। • 'প্রগতি' পত্রিকা ১৯২৭ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হয়। • 'চতুরঙ্গ' পত্রিকাটির সম্পাদক ছিলেন হুমায়ুন কবির। এটি ১৯৩৯ সালে প্রথম প্রকাশিত হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
৯.
বাংলায় স্বরধ্বনিতে কয়টি হ্রস্বস্বর আছে?
ক
২টি
খ
৪টি
গ
৬টি
ঘ
৭টি
ব্যাখ্যা
• বাংলা স্বরধ্বনিতে — ৪টি হ্রস্বস্বর আছে।
• উচ্চারণের সময়ের তারতম্য অনুসারে স্বরধ্বনিগুলােকে দুটি ভাগে বিভক্ত করা হয়। যেমন: ক.হ্রস্বস্বর ও খ. দীর্ঘস্বর।
হ্রস্বস্বর: যেসব স্বরধ্বনি উচ্চারণে কম সময় লাগে, তাদেরকে হ্রস্বস্বর বলে। যেমন: অ, ই, উ, ঋ এই (৪টি হ্রস্বস্বর)।
দীর্ঘস্বর: যেসব স্বরধ্বনি উচ্চারণে অপেক্ষাকৃত বেশি সময় লাগে, তাদেরকে দীর্ঘস্বর বলে। যেমন: আ,ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ এই ৭টি দীর্ঘস্বর।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
ফলাযুক্ত শব্দ কোনটি?
ক
কর্জ
খ
লিপ্সা
গ
অম্লজান
ঘ
ফর্ম
ব্যাখ্যা
• ফলাযুক্ত শব্দ- অম্লজান। - এখানে 'ল' ফলা যুক্ত হয়েছে। ----------------- • অনুবর্ণ: - ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। - অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ ও বর্ণসংক্ষেপ।
• ফলা: - ব্যঞ্জনবর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে, সেগুলোকে ফলা বলে। বাংলা বর্ণমালায় ফলা বর্ণ ৬টি। যেমন: - ন-ফলা, - ব-ফলা, - ম-ফলা, - য-ফলা, - র- ফলা, - ল-ফলা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১১.
'বড়াই' চরিত্রটি শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কী হিসেবে পরিচিত?
ক
পরমাত্মা
খ
জীবাত্মা
গ
দূতী
ঘ
খলচরিত্র
ব্যাখ্যা
• শ্রীকৃষ্ণকীর্তন: - মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ 'শ্রীকৃষ্ণকীর্তন'। - শ্রীকৃষ্ণকীর্তন গীতি-আলেখ্য। রাধাকৃষ্ণের প্রণয়লীলা এর বিষয়বস্তু। - মোট ১৩ খণ্ডে ৪১৮টি পদে এটি বিন্যস্ত। - প্রথম খণ্ড হচ্ছে - জন্ম খণ্ড। - শেষ খণ্ড হচ্ছে - বিরহ খণ্ড। - শ্রীকৃষ্ণকীর্তনের মূল কাহিনি ভাগবত থেকে নেওয়া হলেও এতে বিভিন্ন পুূরাণ এবং জয়দেবের গীতগোবিন্দের প্রভাব রয়েছে।
- কাব্যের প্রধান চরিত্র তিনটি - ১. কৃষ্ণ ( পরমাত্মা), ২. রাধা ( জীবাত্মা), ৩. বড়াই (এ দুয়ের সংযোগকারী অনুঘটক / দূতী)।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট ১৩টি খণ্ড রয়েছে। এগুলো হলো - - জন্ম খণ্ড, - তাম্বুল খণ্ড, - দান খণ্ড, - নৌকা খণ্ড, - ভার খণ্ড, - ছত্র খণ্ড, - বৃন্দাবন খণ্ড, - কালিয়দমন খণ্ড, - যমুনা খণ্ড, - হার খণ্ড, - বাণ খণ্ড, - বংশী খণ্ড ও - বিরহ খণ্ড।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১২.
'বিঘাটেক জমি।' - এখানে 'বিঘাটেক' কোন পদ?
ক
বিশেষ্য
খ
বিশেষণ
গ
অব্যয়
ঘ
ক্রিয়া
ব্যাখ্যা
• 'বিঘাটেক জমি।' - এখানে 'বিঘাটেক' - বিশেষণ পদ।
• বিশেষণ পদ: যে শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ বলে। যেমন: - সাদা বাড়ি। - সুন্দর বাগান। - বিঘাটেক জমি। - চটপটে ছেলে।
[এখানে সাদা, সুন্দর, বিঘাটেক ও চটপটে বিশেষণ পদ।]
উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
১৩.
নিচের কোন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক রচিত নয়?
ক
পথের পাঁচালী
খ
শেষ প্রশ্ন
গ
পথের দাবী
ঘ
বিরাজবৌ
ব্যাখ্যা
• 'পথের পাঁচালী' উপন্যাস: - 'পথের পাঁচালী' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় বাংলা উপন্যাস। - উপন্যাসটি ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। - উপন্যাসটি 'বিচিত্রা' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। - উপন্যাসের পটভূমিতে আছে বাংলাদেশের গ্রাম ও তার পরিচিত মানুষের জীবন। - এতে একটি শিশুর চৈতন্যের জাগরণ, মানুষ ও প্রকৃতির সঙ্গে তার পরিচয় বর্ণিত হয়েছে। - উপন্যাসের তিনটি ভাগ। বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু, অক্রূর সংবাদ। - 'পথের পাঁচালী'র নায়ক বালক অপু।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। - শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'। - তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। - এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
তাঁর রচিত বিখ্যাত উপন্যাস: - দেনা-পাওনা, - বড়দিদি, - বিরাজবৌ, - পণ্ডিতমশাই, - পরিণীতা, - চন্দ্রনাথ, - দেবদাস, - চরিত্রহীন, - গৃহদাহ, - পথের দাবী, - শেষ প্রশ্ন, - শেষের পরিচয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১৪.
'কামাল মাষ্টার পোষ্ট অফিসের সামনে দিয়ে ষ্টেশন এর দিকে গেলো।' - 'ষ-ত্ব বিধান' অনুসারে এই বাক্যে কয়টি বানান ভুল আছে?
ক
১টি
খ
২টি
গ
৩টি
ঘ
৪টি
ব্যাখ্যা
• বিদেশি শব্দের ক্ষেত্রে 'ণ' ত্ব বিধান 'ষ' ত্ব বিধান খাটে না। অর্থাৎ 'ণ' ও 'ষ' বিদেশি শব্দে ব্যবহৃত হয় না। বিদেশি শব্দের ক্ষেত্রে - S = স এবং - sh, shion, sion, tion = শ
• 'কামাল মাষ্টার পোষ্ট অফিসের সামনে দিয়ে ষ্টেশন এর দিকে গেলো।' - 'ষ-ত্ব বিধান' অনুসারে এই বাক্যে ৩টি বানান ভুল আছে। এখানে, মাষ্টার, পোষ্ট এবং ষ্টেশন - বিদেশি শব্দ। - এসব শব্দে 'ষ' ব্যবহার হবে না।
এদের শুদ্ধ বানান- মাস্টার, পোস্ট, স্টেশন।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৫.
হরপ্রসাদ শাস্ত্রীর পূর্বে চর্যাপদ-সম্পর্কিত তথ্য সংগ্রহে প্রথম প্রবৃত্ত হন কে?
ক
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ
রাজা রাজেন্দ্র লাল মিত্র
গ
রাখালদাস বন্দ্যোপাধ্যায়
ঘ
রাহুল সংকৃত্যায়ন
ব্যাখ্যা
• চর্যাপদ আবিষ্কারের তথ্য: হরপ্রসাদ শাস্ত্রীও বৌদ্ধধর্মে'র ইতিবৃত্ত সন্ধানেই নেপাল যাত্রা করে এ-পর্যন্ত প্রাপ্ত বাংলা সাহিত্যে আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কার করেন। শাস্ত্রী মশায়ের পূর্বে, এ-সম্পর্কিত তথ্য সংগ্রহে প্রথম প্রবৃত্ত হন — রাজা রাজেন্দ্র লাল মিত্র। - সম্ভবত তিনিই প্রথম নেপাল যাত্রা করে সংস্কৃতে রচিত অনেকগুলি বৌদ্ধ ধর্ম' ও সাহিত্যের পুথি প্রাপ্ত হন এবং ১৮৮২ খ্রীষ্টাব্দে Sanskrit Buddhist Literature In Nepal নাম দিয়ে সে সবের একটি তালিকাও প্রকাশ করেন।
• রাজেন্দ্রলাল মিত্রের পর তাঁরই পদাঙ্ক অনুসরণ করে নেপালে পুথি সংগ্রহের চেষ্টায় যান হরপ্রসাদ শাস্ত্রী। - তিনি ধর্ম ঠাকুরকে প্রচ্ছন্ন বৌদ্ধ বলে মনে করেছিলেন - 'নানা কারণে আমার সংস্কার হইয়াছিল যে, ধর্মমঙ্গলের ধর্মঠাকুর বৌদ্ধ ধর্মের শেষ'। - শাস্ত্রী মশায়ের এ সিদ্ধান্ত পরবর্তীকালে অসার প্রমাণিত হয়েছে। - তিনবার তিনি নেপালে যান, ১৮৯৭-৯৮ খ্রীষ্টাব্দে দুবার এবং শেষবার ১৯০৭ খ্রীষ্টাব্দে। - এই শেষবার তিনি ১৯০৭ সালে সাহিত্যের মূল্যবান সম্পদ আবিষ্কার করেন। তিনি বলেন- নেপালে গিয়া আমি কয়েকখানি পুথি দেখিতে পাইলাম। একখানির নাম চর্য্যাচয্যবিনিশ্চয়, উহাতে কতকগুলি কীর্ত্তনের গান আছে ও তাহার সংস্কৃত টীকা আছে। গানগুলি বৈষ্ণবদের কীর্ত্তনের মত, গানের নাম চর্যাপদ।
• 'ক্ষুদ্র প্রস্তরখণ্ড' এর এক কথায় প্রকাশ - 'নুড়ি'।
অন্য অপশনে, • 'ক্ষুদ্র নালা' এর এক কথায় প্রকাশ- 'নালি'। • 'ক্ষুদ্র ঢাক বা ঢাক জাতীয় বাদ্যযন্ত্র' এর এক কথায় প্রকাশ- নাকাড়া। • 'ক্ষুদ্র বিন্দু' এর এক কথায় প্রকাশ- 'ফুটকি'।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মের তত্ত্বীয় গ্রন্থের নাম কী ছিলো?
ক
নিরঞ্জনের উষ্মা
খ
শূন্যপুরাণ
গ
সেক শুভোদয়া
ঘ
কোনটিই নয়
ব্যাখ্যা
• 'শূন্যপুরাণ': - রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মের তত্ত্বীয় গ্রন্থের নাম ‘শূন্যপুরাণ’। - মূল গ্রন্থে ধর্মপূজার যে বিবরণ আছে তাতে বৌদ্ধধর্মের শূন্যবাদ ও হিন্দু লোকধর্মের মিশ্রণ ঘটেছে। - শূন্যপুরাণ বিশেষভাবে ধর্মপূজা পদ্ধতি। - কাব্যগ্রন্থটি ৫১ টি অধ্যায়ে বিভক্ত। - শূন্যপুরাণ চম্পুকাব্যের নিদর্শন। - গদ্য ও পদ্য মিশ্রিত কাব্যকে চম্পুকাব্য বলে। - বিশ্বকোষ প্রণেতা নগেন্দ্রনাথ বসু তিনটি পুথির পাঠ সংগ্রহ করে ১৩১৪ বঙ্গাব্দে ‘বঙ্গীয় সাহিত্য পরিষৎ’ থেকে শূন্যপুরাণ নামকরণ করে প্রকাশ করে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া, বাংলা সাহিত্যের ইতিহাস- ড. মাহবুবুল আলম।
১৯.
নিচের কোন বানানটি শুদ্ধ?
ক
মরূদ্যান
খ
উদীচি
গ
ধুর্ত
ঘ
শ্বাশত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'মরূদ্যান ' - শুদ্ধ বানান।
• 'মরূদ্যান' শব্দের অর্থ: - মরুভূমিতে অবস্থিত জল ও বৃক্ষাদিপূর্ণ স্থান।
• ‘জিবরাইলের ডানা’ গল্পগ্রন্থ: - রচয়িতা: শাহেদ আলী। - প্রকাশিত হয় ১৯৫৩ সালে। এই গ্রন্থের উল্লেখযোগ্য গল্প: - ঐ যে নীল আকাশ, - ফসল তোলার কাহিনী, - জিবরাইলের ডানা, - এলোমেলো। -------------------- • শাহেদ আলী: - তিনি ভাষা সৈনিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক সংগঠক ও লেখক । - শাহেদ আলী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাহমুদপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯২৫ সালের ২৪ মে জন্মগ্রহণ করেন। - শাহেদ আলী পঞ্চাশটিরও বেশি বই লিখেছেন। - ৯৪০ সালে তিনি যখন মাত্র অষ্টম শ্রেণীতে অধ্যায়নরত, তখন তাঁর প্রথম গল্প ‘অশ্রু’ মাসিক সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। - ‘জিবরাইলের ডানা’ গল্পগ্রন্থের জন্য তাঁর অনেক খ্যাতি রয়েছে। - তাঁর একমাত্র নাটিকা বিচার (১৯৮৭) নাট্যমহলে সমাদৃত হয়। - ১৯৪৮ সাল থেকে প্রকাশিত সাপ্তাহিক সৈনিক (ভাষা আন্দোলনের মুখপত্র)-এর প্রতিষ্ঠাতা সম্পাদক শাহেদ আলী ঢাকা ও কলকাতার সাময়িকীতে লিখতেন।
তাঁর রচিত ছয়টি গল্পগ্রন্থ: - জিবরাইলের ডানা, - একই সমতলে, - শা’নযর, - অতীত রাতের কাহিনী, - অমর কাহিনী এবং - নতুন জমিদার।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
২১.
যে রীতিতে ‘ভ্রু’ শব্দটি ‘ভুরু’ শব্দে পরিণত হয়, তাকে কী বলে?
ক
অভিশ্রুতি
খ
মধ্য স্বরাগম
গ
অপিনিহিতি
ঘ
ধ্বনি বিপর্যয়
ব্যাখ্যা
• 'ভ্রু > ভুরু' মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তির উদাহরণ।
• মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি: সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন - • অ স্বরধ্বনির আগমন- রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ ইত্যাদি। • ই স্বরধ্বনির আগমন- প্রীতি > পিরীতি, স্নান > সিনান, ক্লিপ > কিলিপ, ফিল্ম > ফিলিম ইত্যাদি। • উ স্বরধ্বনির আগমন- মুক্তা > মুকুতা, তুর্ক > তুরুক, ভ্রু > ভুরু ইত্যাদি। • এ স্বরধ্বনির আগমন- গ্রাম > গেরাম, প্ৰেক > পেরেক, স্রেফ > সেরেফ ইত্যাদি। • ও স্বরধ্বনির আগমন- শ্লোক > শােলােক, মুরগ > মুরােগ > মােরগ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
২২.
The term 'Round-Robin' is related to -
ক
Manners and etiquette
খ
Letter and sign
গ
Place and address
ঘ
Decoration and organizing
ব্যাখ্যা
• The term 'Round-Robin' is related to - Letter.
• Round-robin (Noun) English Meaning: A letter, usually of demands or complaints, that is signed by many people; a written petition, memorial, or protest to which the signatures are affixed in a circle so as not to indicate who signed first Bangla Meaning: সাধারণত দাবি বা অভিযোগে সম্বলিত একটি চিঠি, যা অনেক লোক স্বাক্ষর করে বা যে দরখাস্তে বৃত্তাকারে স্বাক্ষর থাকে যার ফলে বোঝা না-যায় কার পরে কে স্বাক্ষর করছে।
• Round-robin (Noun) English Meaning: A competition in which all the players play against each other at least once Bangla Meaning: একটি প্রতিযোগিতা যেখানে সকল খেলোয়াড় একে অপরের বিরুদ্ধে অন্তত একবার খেলেন।
• সুতরাং, The term 'Round-robin' is related to 'letter and sports'. -যেহেতু অপশনে letter আছে, তাই এটিই সঠিক উত্তর হবে।
He took a course to improve his English skills. Here 'to improve his English skills' is an example of -
ক
Phrase preposition & Adverb phrase
খ
Noun phrase & Phrase preposition
গ
Noun phrase & Infinitive phrase
ঘ
Adverb phrase & Infinitive phrase
ব্যাখ্যা
• He took a course to improve his English skills. Here 'to improve his English skills' is an example of - Adverb phrase & Infinitive phrase.
• Infinitive Phrase মূলত 'to + Verb (base form) + Extension দিয়ে গঠিত Phrase এবং তা সাধারণত Noun/Adverb Phrase এর কাজ করে। - বাক্যের subject হিসেবে এরা noun phrase এবং কারণ নির্দেশ করলে adverb phrase হিসেবে বিবেচত হয়।
যেমন: - He went to America to earn more money. (Infinitive Phrase/ Adverb Phrase) - To tell a lie is a great sin. (Infinitive Phrase/ Noun phrase).
• প্রশ্নে উল্লেখিত বাক্যে 'to improve his English skills' অংশটুকু 'to + Verb (base form) + Extension দিয়ে গঠিত Phrase এবং subject কেন একটি কোর্স নিয়েছেন অর্থাৎ কারণ নির্দেশ করছে। - তাই, এটি Infinitive phrase and Adverb phrase হিসেবে বিবেচিত হবে।
২৪.
If 'imbibe' means 'to drink', then 'tinge' means:
ক
to damage
খ
to color
গ
to acquire
ঘ
to learn
ব্যাখ্যা
• If 'imbibe' means 'to drink,' then 'tinge' means 'to color'.
• Imbibe (verb) English Meaning: to drink, especially alcohol; to receive and accept information, etc. Bangla meaning: পান/হজম করা; শুষে নেওয়া; আত্মসাৎ করা। Example: - Have you been imbibing again? - Just imbibe what the person says and take it into your system.
• Tinge (verb)(noun) English Meaning: to colour or tint faintly; to impart a slight trace to; a slight tint or colouring. Bangla Meaning: (লাল ইত্যাদি রঙে) ঈষৎ রঞ্জিত করা; ঈষৎ মিশ্রিত করা: ঈষৎ মিশ্রণ; আমেজ; আভাস। Example: - His hair is starting to show tinges of grey. - His skin had an unhealthy greyish tinge.
The employees each has submitted their assignments on time.
খ
The employees each have submitted their assignments on time.
গ
The employees each submits their assignments on time.
ঘ
The employees each will submitted their assignments on time.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - The employees each have submitted their assignments on time. • সাধারণত, Sentence এর শুরুতে each, every থাকলে subject singular number হয়। - কিন্তু কোন বাক্যের গঠন যদি এমন হয় যে- subject plural number+ each/ every+ verb+ obj, তাহলে subject plural অর্থই প্রকাশ করবে এবং verb, subject অনুসারে plural number হবে।
• উল্লিখিত বাক্যে each এর পূর্বে plural noun The employees এসেছে, - present tense এর subject, third person plural number হলে, auxiliary verb হবে are/have. - তাই subject অনুসারে উত্তর হবে have submitted.
অন্যদিকে, ক) each এরপর singular verb আসায় বাক্যটি ভুল। গ) বাক্যে each এর পর submits আসায় বাক্যটি ভুল, কারণ third person singular এরপর verb এর সাথে -s/es যুক্ত হয়, plural noun এরপর হয় না। ঘ) বাক্যে will modal verb এরপর verb এর base form না এসে participle form আসাতে বাক্যটি ভুল।
Source: Advanced Learners Communicative English Grammar and Composition (For Class 9-10).
২৬.
Which of the following sentences is correct?
ক
They went in for the cooking competition with high hopes of winning.
খ
They went to for the cooking competition with high hopes of winning.
গ
They went for in the cooking competition with high hopes of winning.
ঘ
They went for to the cooking competition with high hopes of winning.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - They went in for the cooking competition with high hopes of winning.
• go in for বা go in for something (Phrasal verb) English Meaning: to take an exam or enter a competition Bangla Meaning: পরীক্ষা দেওয়া বা প্রতিযোগিতায় নামা। - যেহেতু বাক্যে প্রতিযোগিতার কথা উল্লেখ করা হয়েছে তাই শূন্যস্থানে in বসেছে।
• More examples: - She decided to go in for the annual marathon despite her busy schedule. - John has always been passionate about music and went in for the talent show last year. - Due to a scheduling conflict, I couldn’t go in for the job interview.
আবার, • go in for বা go in for something (Phrasal verb) English Meaning: to have something as an interest or a hobby Bangla Meaning: কোনোকিছুতে শখ থাকা; কোনোকিছুকে শখের পেশা হিসেবে গ্রহণ করা। - She doesn't go in for team sports.
Source: 1. Accessible Dictionary by Bangla Academy 2. Oxford Learner's Dictionary.
২৭.
'Queen Mab' is a/an -
ক
Comedy by Alfred Tennyson
খ
Philosophical Poem by P. B Shelley
গ
Tragedy by Christopher Marlowe
ঘ
Short story by Ernest Hemingway
ব্যাখ্যা
• Queen Mab - Full title: "Queen Mab, a Philosophical Poem: With Notes." - A poem by Romantic poet P. B Shelley. - রাজনৈতিক বিষয়বস্তুর কারণে ১৮১৩ সালে এটি প্রাথমিকভাবে বেনামে প্রকাশিত হয়েছিল। - এটি কবির রচিত 'First major poem'. - পরে ১৮১৬ সালে Shelley এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছিলেন। - কবিতাটি নয়টি Cantos এ বিভক্ত এবং blank verse এ রচিত। - Queen Mab, ruler of the fairies, takes the spirit of Ianthe (the name of Shelley’s first child) on a journey through time and space to reveal various human follies and errors. - Queen Mab, Ianthe এর আত্মাকে মানবজাতির অতীত, বর্তমান এবং ভবিষ্যতের একটি দর্শন দেখায়।
• এই কবিতার একটি বিখ্যাত উক্তি হচ্ছে - 'The more we study, the more we discover our ignorance'
• Percy Bysshe Shelley, an English Romantic poet whose passionate search for personal love and social justice was gradually channeled from overt actions into poems that rank with the greatest in the English language.
• Best works: • Poem: - Queen Mab, his first major poem (1813), - Alastor; or The Spirit of Solitude (1816), - Adonais, - Ozymandias (1818), - To a Skylark (1820).
• Drama: - Prometheus Unbound, - The Cenci (1819).
Source: Britannica and Live MCQ Lecture.
২৮.
"They're all gone now, and there isn't anything more the sea can do to me." These heart-breaking words are uttered by the
protagonist of -
ক
Old Man and The Sea
খ
The Rime of the Ancient Mariner
গ
Moby Dick
ঘ
Riders to the Sea
ব্যাখ্যা
"They're all gone now, and there isn't anything more the sea can do to me." - In J.M. Synge's play 'Riders to the Sea' these heart-breaking words are uttered by - Maurya. - তিনি Irish dramatist John Millington Synge রচিত one-act play 'Riders to the Sea' এর অন্যতম প্রধান নারী চরিত্র। - Maurya নামক এই বৃদ্ধ মহিলার জীবনের কঠিন দুঃখ -দুর্দশা এবং বেদনার চিত্র বর্ণিত হয়েছে এই নাটকে , যিনি তার ছোট ছেলে Bartley ছাড়া, পরিবারের সকল পুরুষ সদস্যদের কে সাগরের ঝড়ের মাঝে বিভিন্ন সময়ে হারিয়ে ফেলেছেন। - কিন্তু শেষ সময়ে দেখা যায় তার ছোট ছেলেটিও সাগরে ডুবেই মারা যায়। - বার্টলির মৃতদেহ ফেরত পাওয়ার পর Maurya এই উক্তিটি করেন। - এই Maurya চরিত্রটিকে সাহিত্য জগতের অন্যতম most ill- fated character হিসেবে বিবেচনা করা হয়।
• 'Riders to the Sea': - ১৯০৩ সালে এই playটি প্রকাশিত হয়। - Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland and is based on a tale Synge heard there. - It won critical acclaim as one of dramatic literature’s greatest one-act plays. - Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland. - Synge মুলত আরান দ্বীপপুঞ্জে শোনা একটি গল্পের উপর ভিত্তি করে তার এই play টি রচনা করেছিলেন।
• Characters from the play - - Maurya, - Bartley (the youngest son of the family), - Cathleen, - Nora (Nora is the daughter of Maurya), - The Priest.
• John Millington Synge - তিনি ছিলেন আইরিশ সাহিত্যের নবজাগরণের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, মহান একজন কাব্যিক নাট্যকার যিনি আরান দ্বীপপুঞ্জ এবং পশ্চিম আইরিশ সমুদ্র তীরের কঠোর গ্রামীণ অবস্থাকে পরিশীলিত কারুকার্যের সাথে চিত্রিত করেছেন। - প্রথমে তিনি একজন 'musician' হবার ইচ্ছা করলেও 1894 সালে তিনি একজন সঙ্গীতজ্ঞ হওয়ার পরিকল্পনা ত্যাগ করেন এবং এর পরিবর্তে English Literature এ মনোনিবেশ করেন।
• উল্লেখযোগ্য সাহিত্য কর্ম - - In the Shadow of the Glen (1903), - Riders to the Sea (1904), - The Well of the Saints (1905), - The Playboy of the Western World (1907), - The Tinker's Wedding (1907), - Deirdre of the Sorrows (1910).
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
২৯.
'The most corrected copies are commonly the least correct' this is an example of -
ক
Oxymoron
খ
Simile
গ
Paradox
ঘ
Metaphor
ব্যাখ্যা
• 'The most corrected copies are commonly the least correct' this is an example of - Paradox.
• Paradox A self-contradictory statement that hides a rational meaning is called Paradox. - Paradox হচ্ছে আপাত বিরোধী কিন্তু সত্য।
• 'The most corrected copies are commonly the least correct' this is an example of - Paradox, যেখানে surface meaning কিংবা আপাত দৃষ্টিতে লাইনটির অর্থ contradictory. - আপাত দৃষ্টিতে লাইনটি এমন অর্থ দিচ্ছে যে, যেসব কপি সবচেয়ে বেশি সংশোধন করা হয়েছে, সেগুলো আসলে সবচেয়ে কম সঠিক। - মূলত এই লাইনটি introduces a contradiction; কারণ এটি প্রথমে যে ধারণা মনে হয় তা পরবর্তীতে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে।
• More Examples of paradox: - I must be cruel to be kind - The world will be saved by failure. - Cowards die many times before their deaths. - There is no one so poor as a wealthy miser. - The world will be saved by failure. - Ignorance is strength. -Sweet are the uses of adversity. - All animals are equal, but some animals are more equal than others.
• অন্য অপশন গুলোর মধ্যে - • Oxymoron: - A figure of speech in which contradictory words are put together - Paradox এবং Oxymoron এর মাঝে পার্থক্য: - Paradox এর মাঝে একাধিক বাক্য বা বিবৃতি অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু Oxymoron এর মাঝে কেবল দুটি বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসবে। যেমন: - All changed, changed utterly: A terrible beauty is born.
• Simile: • An explicit comparison between two different things is called - Simile - Usually as and like are used in it. In simile the resemblance is explicitly indicated by the words. - দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে As ও Like দ্বারা তুলনা বোঝালে তাকে Simile বলে। - উপমেয়ের সাথে উপমানের সাদৃশ্য কল্পনা করা। Ex: 'The bride hath paced into the hall, Red as a rose is she'.
• Metaphor: • Metaphor is an implicit comparison between two different things. - যখন কোনো বাক্যে দুটি ভিন্ন বা বিজাতীয় জিনিসের মাঝে পরোক্ষভাবে বা রূপকার্থে তুলনা করা হয় তাকে বলা হয় Metaphor. - সাধারণত Metaphor দ্বারা এমন দুইটি জিনিসের মধ্যে তুলনা দেওয়া হয় যারা একই রকম বা সদৃশ নয় কিন্তু তাদের মধ্যে কিছু সাধারণ মিল থাকে। উদাহরণ - Life is but a walking shadow.
Source: An ABC of English Literature, Live MCQ Lecture and Britannica.
৩০.
Effective communication is _________ for successful teamwork.
ক
indispensable
খ
indespensible
গ
iIndespensable
ঘ
indispensible
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - ক) indispensable - Complete correct sentence: Effective communication is indispensable for successful teamwork. - বাংলা অর্থ: কার্যকর যোগাযোগ সফল দলগত কাজের জন্য অপরিহার্য। • Indispensable (adjective) - English Meaning: Absolutely necessary. -Bangla Meaning; অপরিহার্য; অপরিহরণীয়।
Example sentence: - Honesty is indispensable for success. - Water is indispensable for all forms of life on Earth.
Source: 1. Accessible Dictionary by Bangla Academy 2. Oxford Learner's Dictionary.
৩১.
What does the idiom "pull the wool over someone's eyes" mean?
ক
To provide comfort to someone.
খ
To deceive or trick someone.
গ
To recover control of one's emotions.
ঘ
To encourage someone to do something, esp. something wrong.
ব্যাখ্যা
• Pull the wool over someone's eyes English Meaning: To deceive or trick someone by telling untruths. Bangla Meaning: ধোঁকা দেওয়া।
Ex. Sentence: I am not stupid, You can't pull the wool over my eyes like that. Bangla Meaning: আমি বোকা নই, তুমি এভাবে আমাকে ধোঁকা দিতে পারবে না।
• অন্যদিকে, • Pull oneself together English Meaning: recover control of one's emotions. Bangla Meaning: আত্মসংবরণ করা।
Ex. Sentence: Just pull yourself together, there's no point crying about it. Bangla Meaning: আত্মসংবরণ করো, এখানে কাঁদার মত কিছু হয় নি।
• Put someone up to something English Meaning: to encourage someone to do something, esp. something wrong. Bangla Meaning: কাউকে খারাপ কিছু করার মতলব যোগানো।
Ex. Sentence: She never stole anything before – maybe her friends put her up to it. Bangla Meaning: সে কখনো চুরি করে নি, হয়তো তার বন্ধুরা তাকে এটা করতে সাহস যুগিয়েছে।
Source: Live MCQ Lecture.
৩২.
She is worried about what might happen next. Here 'what might happen next' is an example of -
ক
Noun clause
খ
Adjective clause
গ
Adverb clause
ঘ
Adjective phrase
ব্যাখ্যা
• She is worried about what might happen next. Here 'what might happen next' is an example of - Noun clause. - প্রদত্ত বাক্যে preposition about এর object হিসাবে 'what might happen next' noun clause হয়েছে।
• Noun clause: - যেসব subordinate clause noun এর মত কাজ করে থাকে অর্থাৎ - বাক্যে subject/ object/ complement হিসেবে কাজ করে থাকে তাদেরকে Noun clause বলে। - Preposition এর object হিসেবে বাক্যে Noun clause ব্যবহৃত হয়ে থাকতে পারে।
• যেমন: - I can not understand the meaning of what he said. - Our prosperity depends on how hard we work. - উপরের দুটি বাক্যেই Preposition (of/ on) এর object হিসেবে বাক্যে what he said and how hard we work - যে দুটি clause ব্যবহৃত হয়েছে, তাদের প্রত্যেকটিই হচ্ছে Noun clause.
• একটি বাক্যের চারটি স্থানে Noun clause বসতে পারে- 1. subject হিসাবে, 2. transitive verb এর object হিসেবে, 3. Linking verb এরপরে complement হিসাবে, 4. Preposition এর Object হিসেবে।
৩৩.
If I had a million dollars, _________
ক
I would have travelled around the world.
খ
I would travelled around the world.
গ
I would travel around the world.
ঘ
I will travel around the world.
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - I would travel around the world. - Complete sentence: If I had a million dollars, I would travel around the world. - Bangla Meaning: আমার কাছে যদি এক মিলিয়ন ডলার থাকত, আমি সারা বিশ্বে ঘুরে বেড়াতাম। - বাক্যটি second conditional এর উদাহরণ।
• Second Conditional এর নিয়মানুযায়ী - - If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে। - উল্লিখিত বাক্যের if clause টি If + past indefinite (had) যোগে গঠিত, তাই এর প্রথম অংশে would + verb এর base form হিসেবে travel বসেছে।
৩৪.
She was ______ an ace of finishing her book when the power went out.
ক
within
খ
from
গ
to
ঘ
towards
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - within. - Complete sentence: She was within an ace of finishing her book when the power went out. - Bangla Meaning: তার বইটি শেষ করার আর অল্প একটু বাকি ছিল, তখনই বিদ্যুৎ চলে গেল।
• Within an ace of English Meaning: very close to, to almost achieve something. Bangla Meaning: অল্পের জন্য ব্যর্থ হওয়া বা বেঁচে যাওয়া।
Example: - She came within an ace of winning the match. - They came within an ace of death.
• Harangue (noun) (verb) English Meaning: A long and angry speech or piece of writing in which you criticize someone or something or try to persuade someone that you are right. Bangla Meaning: লম্বা-চওড়া (এবং প্রায়ই তিরস্কারপূর্ণ) বক্তৃতা; লম্বা-চওড়া কথা।
Other Forms: • Harangue (verb transitive), (verb intransitive) - (কাউকে উদ্দেশ্য করে) এরকম বক্তৃতা দেওয়া।
Example Sentence: 1. The team was given the usual half-time harangue by the manager. 2. The priest took 30 minutes to deliver his harangue on timeliness.
Source: Live MCQ Lecture.
৩৬.
'A Passage to India' is written by a/an -
ক
Indian writer
খ
British writer
গ
American writer
ঘ
Irish writer
ব্যাখ্যা
• 'A Passage to India' is written by E.M. Forster, who is a British novelist, essayist এবং social and literary critic. - তিনি Modern Period এর একজনন সাহিত্যিক। - His 'A Passage to India' was published in 1924 and is considered one of the author's finest works. - এই novel টিতে মূলত racism and colonialism ফুটে উঠেছে। - The book portrays the relationship between the British and the Indians in India.
• এই Novel এর কিছু গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে - - Dr. Aziz, - Mrs. Moore, - Adela Quested, - Rony Hislop, - Cyril Fielding, etc.
• E.M. Forster: - তিনি একাধারে একজন British novelist, essayist এবং social ও literary critic. - His fame rests largely on his novels Howards End and A Passage to India and on a large body of criticism.
• Notable work: - A Passage to India, - A Room with a View, - Aspects of the Novel, - Howards End, - Marianne Thornton, - Maurice, - The Hill of Devi, - The Longest Journey, - Where Angels Fear to Tread.
Source: Britannica.
৩৭.
'I count religion but a childish toy, And hold there is no sin but ignorance.' These liners are from -
ক
Paradise Lost
খ
The Jew of Malta
গ
The Merchant of Venice
ঘ
Doctor Faustus
ব্যাখ্যা
• 'I count religion but a childish toy, And hold there is no sin but ignorance.' -These lines are quoted by Christopher Marlowe in his famous tragedy -The Jew of Malta.
• The Jew of Malta, in full The Famous Tragedy of the Rich Jew of Malta, একটি 5 acts বিশিষ্ট tragedy. - এটি blank verse এ লেখা একটি revenge tragedy. - ১৬৩৩ সালে এটি প্রকাশিত হয়। - In order to raise tribute demanded by the Turks, the Christian governor of Malta seizes half the property of all Jews living in Malta. When Barabas, a wealthy Jewish merchant, protests, his entire estate is confiscated. - Seeking revenge on his enemies, Barabas plots their destruction, but in the end, he is betrayed and dies the death he had planned for his enemies.
• Characters: - Barabas (The protagonist of the play), - Abigail (Barabas's daughter), - Ithamore (Barabas's slave), - Ferneze (Barabas's great enemy and the governor of Malta), - Machevill (The narrator of the Prologue) etc.
• Christopher Marlowe, (baptized Feb. 26, 1564, Canterbury, Kent, Eng.—died May 30, 1593, Deptford, near London), - He was an Elizabethan poet and Shakespeare’s most important predecessor in English drama, who is noted especially for his establishment of dramatic blank verse. - He is considered as the greatest dramatist before Shakespeare.
• Some of Marlowe's literary works: - The Tragical History of Doctor Faustus, - The Jew of Malta, - Tamburlaine the Great, - Hero and Leander, - Edward the Second, - Dido, Queen of Carthage, etc.
Source: Britannica.
৩৮.
Which of the following is different from the other words?
ক
Prodigal
খ
Parsimonious
গ
Profligate
ঘ
Spendthrift
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - - Prodigal, Profligate এবং Spendthrift হচ্ছে একে অপরের সমার্থক শব্দ এবং Parsimonious হচ্ছে এদের বিপরীত শব্দ। - সুতরাং, Parsimonious is different from the other words.
• Prodigal (adjective) English Meaning: Spending money or resources freely and recklessly; wastefully extravagant/ The one who spends lavishly. Bangla Meaning: অতিব্যয়ী; অপব্যয়ী; অপচেতা; বজ্রপদ; অকৃপণ; মুক্তহন্ত: a prodigal administration; prodigal habits. (খ্রিস্টের বাণীতে দৃষ্টান্তরূপে উল্লেখিত) অপব্যয়ী ও অপরিণামদর্শী ব্যক্তি; যাকে তার কার্যকলাপের জন্য পরে অনুশোচনা করতে হর; অমিতব্যয়ী পুত্র।
Other Forms: - Prodigal (noun) [Countable noun] অপব্যয়ী/অমিতব্যয়ী (ব্যক্তি)। - Prodigally (adverb) অপব্যয়পূর্বক, মুক্তহস্তে ইত্যাদি। - Prodigality (noun) [Uncountable noun] (সদর্থে) অকৃপণতা; মুক্তহস্ততা; (কদর্থে) অতিব্যয়িতা; অমিতব্যয়; অপব্যয়: the prodigality of the sea.
Example Sentence: 1. Go hard on those sugar farmers, or should I say, go hard on that prodigal federal government. 2. The million-dollar lottery winner was such a prodigal that his windfall was exhausted after only a few years.
SourceL Live MCQ Lecture.
৩৯.
The word 'Jeopardy' refers to -
ক
A state of total confusion
খ
A type of reward or recognition
গ
A situation involving danger or risk
ঘ
An act of kindness and modesty
ব্যাখ্যা
• Jeopardy (noun) English Meaning: Danger of loss, harm, or failure. Bangla Meaning: বিপদ; ঝুঁকি; ক্ষতি।
• Example sentence: - The whole peace process is in jeopardy. - The hikers found themselves in jeopardy when a sudden storm hit the mountain. - His job was in jeopardy after the company announced layoffs. - The endangered species is in jeopardy due to habitat loss.
Who wrote the poem 'I Wandered Lonely as a Cloud'?
ক
Ted Hughes
খ
Robert Herick
গ
William Wordsworth
ঘ
W. H Auden
ব্যাখ্যা
• I Wandered Lonely as a Cloud is written by William Wordsworth. - The poem depicts the poet's wandering and his discovery of a field of daffodils by a lake, the memory of which pleases him and comforts him when he is lonely, bored, or restless. - এই কবিতাটিকে 'The Daffodils' ও বলা হয়। - ১৮০৭ সালে প্রকাশিত হওয়া এটি Wordsworth এর একটি রোমান্টিক কবিতা, যা কল্পনা, মানবতা এবং প্রাকৃতিক বিশ্ব সম্পর্কে মূল ধারণাগুলিকে একত্রিত করে। - এই কবিতায় কবি একটি lake এর কাছে একটি daffodils ফুল বাগান দেখতে পান, যার স্মৃতি তাকে পরিতৃপ্ত করে ও আনন্দ দেয় যখন তিনি একা থাকেন। - কবিতায় Wordsworth, Daffodils কে The Stars of the Milky way এর সাথে তুলনা করেছেন।
• এই কবিতার বেশ কিছু লাইন খুব বিখ্যাত - - যেমন - • 'When all at once I saw a crowd, A host, of golden daffodils;'
• 'Ten thousand saw I at a glance, Tossing their heads in sprightly dance.'
• "And then my heart with pleasure fills, And dances with the daffodils." - উল্লেখিত লাইন গুলো হচ্ছে এই কবিতার শেষ দুটি পঙ্কতি।
• William Wordsworth: - তিনি জন্মগ্রহণ করেন April 7, 1770, Cockermouth, Cumberland, England. - তাকে Lake poet বলা হয়, কারণ তিনি North England এর Lake District এ জন্মগ্রহণ করেন।
• Some notable work (poems) - Lines Composed a Few Miles Above Tintern Abbey, - Lyrical Ballad, - Michael, - Ode: Intimations of Immortality, - Peter Bell, - The Excursion, - The Prelude, - The Recluse, - The Ruined Cottage, -The Solitary Reaper, - I Wandered Lonely as a Cloud, etc.
• William Wordsworth রচিত একমাত্র নাটক - The Borderers.
• উল্লেখ্য যে, • Daffodils নিয়ে ইংরেজি সাহিত্যের বিভিন্ন কবিরা কবিতা লিখেছেন। - তন্মধ্যে - • To Daffodils - Robert Herrick • The Daffodils - William Wordsworth (- 'The Daffodils' is also called ' I wandered Lonely as a Cloud') • Daffodils - Ted Hughes
Source: Britannica and PoetryFoundation.
৪১.
'Fagin and Bill Sikes' are the characters created by which author?
ক
Rudyard Kipling
খ
Thomas Hardy
গ
Charles Dickens
ঘ
E. M Forster
ব্যাখ্যা
• 'Fagin and Bill Sikes' are the characters created by Charles Dickens. - উল্লেখিত চরিত্র গুলো তাঁর বিখ্যাত novel 'Oliver Twist' এর গুরুত্বপূর্ণ চরিত্র। - Oliver Twist হচ্ছে এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র।
• Oliver Twist, in full Oliver Twist; or, The Parish Boy’s Progress, novel by Charles Dickens, published under the pseudonym “Boz”. - The novel follows the journey of the titular character, Oliver Twist. an orphan since birth. - লেখক এই কাহিনির দ্বারা তৎকালীন লন্ডন শহরের একটি দুরবস্থার চিত্র তুলে ধরেছেন। তিনি সার্থক ভাবে দেখিয়েছেন কিভাবে দারিদ্রতা মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয়।
• Important character of this novel: - Oliver Twist, - Fagin, - Bill Sikes, - Nancy, - Agnes Fleming, - Charley Bates etc.
• Charles Dickens: - Born: February 7, 1812, Portsmouth, Hampshire, England - Death: June 9, 1870. - Boz' was the pseudonym of Charles Dickens. - He was considered the greatest novelist of the Victorian era.
• Best Works: - A Christmas Carol, - David Copperfield, - Bleak House, - A Tale of Two Cities, - Great Expectations, and - Our Mutual Friend. - Hard Times
Source: Oliver Twist & Live MCQ lecture & Britannica.com.
৪২.
Which of the following sentences is correct?
ক
Lila is focused on her fitness goals; she run a marathon a month ago.
খ
Lila is focused on her fitness goals; she had run a marathon a month ago.
গ
Lila is focused on her fitness goals; she had ran a marathon a month ago.
ঘ
Lila is focused on her fitness goals; she ran a marathon a month ago.
ব্যাখ্যা
• বাক্যের শেষে 'ago' শব্দটি থাকলে তা দ্বারা Past Indefinite Tense নির্দেশ করে। - প্রশ্ন প্রদত্ত বাক্যের দ্বিতীয় অংশে ago থাকায় বোঝা যাচ্ছে বাক্যের - she ran a marathon a month ago এই অংশটুকু Past Indefinite এ হবে।
• নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - - Lila is focused on her fitness goals; she ran a marathon a month ago. - Bangla Meaning: লীলা তার ফিটনেস লক্ষ্যে মনোযোগী; তিনি এক মাস আগে ম্যারাথন দৌড়েছিলেন।
• Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি শব্দগুচ্ছ Past Indefinite Tense নির্দেশক শব্দ। - অর্থাৎ, এরা যদি কোনো বাক্যে থাকে তবে সেই বাক্যটি past indefinite tense এ হয়।
• Ago (adverb) English Meaning: before the present; earlier (used with a measurement of time). Bangla Meaning: (past tense–এর সঙ্গে ব্যবহৃত হয়) আগে; পূর্বে।
Two months ago, they were acquitted ______ charges of vandalism.
ক
on
খ
from
গ
with
ঘ
for
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - on. Complete sentence: Two months ago, they were acquitted on charges of vandalism. Bangla Meaning: দুই মাস আগে তারা নাশকতার অভিযোগে খালাস পেয়েছেন।
• Acquit somebody (of/on something) English meaning: To decide officially in a law court that someone is not guilty of a particular crime. Bangla Meaning: নির্দোষ বলে রায় দেওয়া; খালাস দেওয়া; অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া। - কাউকে কোন কিছু হতে বেকসুর খালাস দেয়া বোঝাতে acquitted এরপর of, on দুইটাই use হয় তবে option এ on নেই তাই of ই হবে.
Example: - Five months ago, he was acquitted on shoplifting charges.
Source: 1. Accessible Dictionary by Bangla Academy. 2. Cambridge Dictionary.
৪৪.
Which of the following is a feminine gender?
ক
Buck rabbit
খ
Roebuck
গ
Stallion
ঘ
Heifer
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - • Heifer (বকনা বাছুর) হচ্ছে feminine gender. - এর masculine form হচ্ছে Bullock - এঁড়ে বাছুর।
ক) Buck rabbit (masculine gender) - সাধারণত male rabbit কে Buck rabbit বলা হয়। - এর feminine gender হচ্ছে - doe or hind.
খ) Roebuck (পুরুষজাতীয় ক্ষুদ্র হরিণ) হচ্ছে masculine gender. - এর feminine gender হচ্ছে - Doe (স্ত্রীজাতীয় হরিণ অথবা খরগোশ)।
গ) Stallion (ঘোটক) হচ্ছে masculine gender. - এর Feminine gender হবে Mare (ঘোটকী)
Source: Accessible Dictionary by Bangla Academy.
৪৫.
What is the adjective form of the word 'Destruct'?
ক
Destruct
খ
Destruction
গ
Destructible
ঘ
Destructable
ব্যাখ্যা
• Destruct (Noun) (Verb) English meaning: - the deliberate causing of terminal damage. - cause deliberate, terminal damage to. Bangla Meaning: - ধ্বংস, ধ্বংস করা।
এর adjective form হচ্ছে - • Destructible (adjective) - ধ্বংসনীয়; নাশনীয়; ধ্বংসসাধ্য; বিনশ্বর
• Other forms: • Destructibility (noun) - ধ্বংসনীয়তা; বিনশ্বরতা।
Source: 1. Cambridge Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy.
৪৬.
রাসায়নিক বিচূর্নিভবন প্রক্রিয়ার উদাহরণ নয় কোনটি?
ক
Hydration
খ
Exfoliation
গ
Hydrolysis
ঘ
Acid reaction
ব্যাখ্যা
- রাসায়নিক বিচূর্নিভবন প্রক্রিয়ার উদাহরণ নয়- Exfoliation, কারণ এটি একটি ভৌত বিচূর্নিভবন প্রক্রিয়ার উদাহরণ।
বিচূর্নিভবন (Weathering): - প্রাকৃতিক শক্তি দ্বারা শিলার দুর্বল ও ক্ষয় হওয়ার প্রক্রিয়াকে বিচূর্নিভবন (Weathering) বলে। - প্রথমে ভূপৃষ্ঠের শিলা বিভিন্ন প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ হয়ে এজেন্ট দ্বারা অন্য স্থানে অপসারিত হয়। - তিন প্রক্রিয়ায় বিচূর্নিভবন হতে পারে। যেমন- ১। ভৌত বিচুর্নিভবন (Physical Weathering): - এই প্রক্রিয়ায় শিলা বিভিন্ন ভৌত শক্তির দ্বারা প্রভাবিত হয় এবং খণ্ড বিখণ্ড হয়ে অপেক্ষাকৃত ক্ষুদ্র কণায় পরিণত হয়। - এক্ষেত্রে শিলার গঠনকারী খনিজসমূহের রাসায়নিক গঠন অক্ষুণ্ণ থাকে, শুধু শিলার আকার এবং আকৃতির পরিবর্তন হয়। যেমন- একটি বড় গ্রানাইট (এক ধরনের আগ্নেয় শিলা) পাথর ভৌত বিচূর্নিভবনের দ্বারা অপেক্ষাকৃত ক্ষুদ্র ক্ষুদ্র নুড়ি পাথরে পরিণত হয়ে থাকে। - বিভিন্ন ধরনের ভৌত বিচূর্নিভবন প্রক্রিয়ার মাঝে উল্লেখযোগ্য কয়েকটি হলো- যেমন- • হিমজনিত প্রক্রিয়া (Frost action), • লবণ স্ফটিক গঠনজনিত (Salt crystal growth), • তাপের পরিবর্তন জনিত (Thermal Action) এবং • এক্সফলিয়েসন (Exfoliation)।
২। রাসায়নিক বিচূর্নিভবন (Chemical Weathering): - রাসায়নিক প্রক্রিয়া দ্বারা শিলা বিচূর্ণ হলে তা রাসায়নিক বিচূর্নিভবন সংঘটিত করে, এক্ষেত্রে শিলা শুধু আকারে নয়, রাসায়নিক গঠনেও পরিবর্তিত হয়। - বিভিন্ন ধরনের রাসায়নিক বিচূর্নিভবন প্রক্রিয়ার মাঝে উল্লেখযোগ্য কয়েকটি হলো- যেমন- • জারণ (Oxidation), • পানিযোজন (Hydration), • আর্দ্রবিশ্লেষণ (Hydrolysis) এবং • অম্লীয় বিক্রিয়াজনিত (Acid reaction)।
৩। জৈব বিচূর্নিভবন (Biological Weathering): - উদ্ভিদ এবং প্রাণীর কার্যক্রমের দ্বারা অনেক ক্ষেত্রে শিলা চূর্ণ-বিচূর্ণ হতে পারে। যেমন- কিছু কিছু উদ্ভিদ পাথরে জন্মাতে পারে। - এসব উদ্ভিদের শিকড় পাথরের গায়ে চাপ সৃষ্টি করে আরও গভীরে প্রবেশ করে এবং এর ফলে পাথরে ফাটলের সৃষ্টি হয়, সময়ের পরিক্রমায় সেই পাথর ক্ষয় হয়ে আরও ছোটো টুকরায় পরিণত হয়। - আমরা অনেকেই বিভিন্ন দালানের গায়ে বট বা পাকুর গাছ জন্মাতে দেখেছি, এসব গাছের শিকড়ের কারণে ভবনের দেয়ালে বা ছাদে ফাটল সৃষ্টি হয়। - ছোটো ছোটো অণুজীব দ্বারাও শিলা ক্ষয় হতে পারে, এক্ষেত্রে সে সকল অনুজীব থেকে নিঃসৃত রাসায়নিক শিলা ক্ষয়ে সাহায্য করে।
উৎস: বিজ্ঞান (অনুসন্ধানী পাঠ), নবম শ্রেণি।
৪৭.
মাইক্রোপ্রসেসরে ডেটাকে সাময়িকভাবে জমা রাখার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক
রেজিস্টার
খ
ক্যাশ মেমোরি
গ
হার্ডডিস্ক
ঘ
ম্যাগনেটিক টেপ
ব্যাখ্যা
◉মাইক্রোপ্রসেসরে ডেটাকে সাময়িকভাবে জমা রাখার জন্য ব্যবহৃত হয় রেজিস্টার।
• রেজিস্টার: - মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে। - রেজিস্টার তৈরি হয় ফ্লিপ- ফ্লপের সাহায্যে। এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত। - মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদানের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়। যেমন- অ্যাকুমুলেটর, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি। - মাইক্রোপ্রসেসর যখন হিসাব-নিকাশের কার্যাবলি সম্পাদন করে তখন ডেটাকে সাময়িকভাবে জমা রাখার জন্য রেজিস্টারসমূহ ব্যবহৃত হয়।
• ক্যাশ মেমোরি; - মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমরি বলা হয়। - এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমরিব্যবস্থা।
• ম্যাগনেটিক টেপ, হার্ডডিস্ক - এগুলো হচ্ছে কম্পিউটারের সহায়ক মেমরি। - এতে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেইজ স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৮.
(EF)16 = (?)10
ক
198
খ
239
গ
210
ঘ
223
ব্যাখ্যা
◉ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি: - যে সংখ্যা পদ্ধতিতে ১৬ টি (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে, যেমন- (1209A)16 - হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট 16 টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেজ বা ভিত্তি হচ্ছে 16. - হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিকে চার বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়। - হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 16 টি (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্নকে চার বিটের মাধ্যমেই প্রকাশ করা যায়। - ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে নির্ভুল ও সহজে উপস্থাপন করার জন্য হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। - এছাড়া বিভিন্ন মেমোরি অ্যাড্রেস ও রং এর কোড হিসেবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
• রকমেল্ট: - রকমেল্ট হলো একটি ওয়েব ব্রাউজার। - এটি ফেসবুক বা টুইটারের মাধ্যমে বিভিন্ন বিষয় অনলাইনে শেয়ার করার জন্য এবং যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। - এটির বাম দিকে যেকোনো সময়ে অনলাইনে একটিভ থাকা ব্যাক্তিদের থাম্বনেইল দেখা যায় এবং তাদের সর্বশেষ আপডেট দেখা যায় ও চ্যাট করা যায়। - ডানদিকে, সামাজিক সাইট এবং নিউজ প্রবাহের লিঙ্ক থাকে। - Developer(s): Tim Howes, Eric Vishria. - Final release: 2.2/May 15, 2014. - Engine: WebKit (based on KHTML). - Operating system: Android, iOS, Windows.
উৎস: Rockmelt website. [Link]
৫০.
ই-কমার্সে 'ERP' বলতে কী বোঝায়?
ক
Enterprise Review Process
খ
Electronic Review Process
গ
Electronic Resource Planning
ঘ
Enterprise Resource Planning
ব্যাখ্যা
• ই-কমার্স: - ই-কমার্স একটি আধুনিক ব্যবসায় পদ্ধতি। - E-Commerce-এর পূর্ণ অর্থ হচ্ছে Electronic Commerce। - বর্তমানে ব্যবসায়িক জগতে ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। - বর্তমান যুগের ইন্টারনেট প্রযুক্তিতে কম্পিউটার নেটওয়ার্ক ও অন্যান্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য, সেবা ও তথ্য ক্রয়-বিক্রয়, হস্তান্তর বা বিনিময় কার্যকেই ই-কমার্স বলে। - অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিজেদের সাথে বা একে অপরের সাথে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় কার্যক্রম সম্পন্ন করাকে ই-কমার্স বলা হয়।
• ERP: - ERP-এর পূর্ণরূপ হলো Enterprise resource planning. - এটি হলো এক ধরনের ডাটাবেজ সফটওয়্যার (Logically) যা একটা বড় কোম্পানি বা প্রতিষ্ঠানের বেশির ভাগ প্রসেস এবং অপারেশনকে শুধুমাত্র একটা সফটওয়ারে চালিত করে। - এটি একটি সমন্বিত সফটওয়ারের রূপ। - যা একটি কোম্পানি মোটামুটি সব চাহিদা পূরণ করে। - বড় ধরনের কর্পোরেট প্রতিষ্ঠানের সমগ্র বাহ্যিক এবং অভ্যন্তরীণ তথ্য ব্যবস্থাপনাকে সমন্বয়কারী প্রতিষ্ঠানের ফিন্যান্স/এ্যাকাউন্টিং ম্যানুফ্যাকচারিং সেলস এবং সার্ভিস কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়বলি। - একটি সমন্বিত সফটওয়্যার এপ্লিকেশনের দ্বারা ERP সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে এ কার্যক্রমগুলো সম্পন্ন করে থাকে৷ ERP সিস্টেম বিভিন্ন ধরনের হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক কনফিগারেশনে রান করতে পারে। - এটি সাধারণত তথ্যের ভান্ডার হিসেবে একটি ডেটাবেজকে নিয়ন্ত্রণ করে থাকে।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং SAP website.
৫১.
ক্লাউড কম্পিউটিংয়ের কোন ধরনের সেবা ব্যবহারকারীকে সার্ভার, স্টোরেজ এবং নেটওয়ার্কিং সরঞ্জাম সরবরাহ করে?
ক
laaS
খ
PaaS
গ
SaaS
ঘ
HaaS
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেলকে সেবার ধরণ অনুসারে তিন ভাগে ভাগ করা যায়। যথা- ১. অবকাঠামোগত সেবা (laaS: Infrastructure as a service): - ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।
২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (PaaS: Platform as a service): - ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিউশন পরিবেশ ইত্যাদি থাকে। - অ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।
৩. সফটওয়্যার সেবা (SaaS: Software as a service): - ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫২.
ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক
১৮৬৯
খ
১৯৮২
গ
১৯৮৭
ঘ
১৯৯২
ব্যাখ্যা
• ইন্টারনেট: - আরপানেট (ARPANET) দিয়ে ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। - ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি গবেষণা প্রকল্পের আওতায় দেশের চারটি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষামূলক কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করে। এ নেটওয়ার্কের নাম আরপানেট। - ইন্টারনেট চালু হয় ১৯৬৯ সালে। - ১৯৮২ সালে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগের উপযোগী টিসিপি/আইপি (TCP/IP: Transmission Control Protocol / Internet Protocol) প্রোটোকল উদ্ভাবনের সাথে ইন্টারনেট শব্দটি চালু হয়। - ১৯৮৩ সালের আরপানেটে টিসিপি/আইপি প্রোটোকল ব্যবহার শুরু হয়। - ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন নেটওয়ার্ক (NSFNET) প্রতিষ্ঠার ফলে আরপানেটের প্রভাব কমে যায় এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান নেটওয়ার্ক উন্নয়নে শরীক হয়। - অবশেষে ১৯৯০ সালে আরপানেটের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং এটি ইন্টারনেট নামে পরিচিতি লাভ করে। - ১৯৮৯ সালে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান (বা সার্ভিস প্রোভাইডার) চালুর ফলে সকলের জন্য ইন্টারনেট ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়। - ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫৩.
যে প্রোগ্রামিংয়ের বিভিন্ন নির্দেশ চিত্রের মাধ্যমে দেয়া হয় তাকে কী বলে?
ক
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
খ
ভিজ্যুয়াল প্রোগ্রামিং
গ
স্ট্রাকচার্ড প্রোগ্রামিং
ঘ
ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং
ব্যাখ্যা
• প্রোগ্রাম ডিজাইন মডেল: - প্রোগ্রামের গঠন রীতিনীতিকে প্রোগ্রাম মডেল বলে। - সঠিকভাবে প্রোগ্রাম লেখা এবং প্রোগ্রামকে সহজভাবে বুঝার জন্য প্রোগ্রাম রচনার ক্ষেত্রে কয়েকটি মডেল অনুসরণ করা হয়। - জনপ্রিয় প্রোগ্রামিং ডিজাইন মডেলসমূহ হলো: ১. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং, ২. ভিজ্যুয়াল প্রোগ্রামিং, ৩. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ৪. ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ইত্যাদি - যে প্রোগ্রামিংয়ের বিভিন্ন নির্দেশ চিত্রের মাধ্যমে দেয়া হয় তাকে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং বলে। - অর্থাৎ চিত্রভিত্তিক প্রোগ্রামিংগুলোই হলো ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
র্যাম সম্পর্কিত কোন তথ্যটি সঠিক?
ক
নন-ভোলাটাইল মেমরি
খ
র্যামের তথ্য বা প্রোগ্রামকে পরিবর্তন করা যায় না
গ
বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায় না
ঘ
র্যামের প্রতিটি মেমরি সেলের জন্য অ্যাক্সেস সময় ভিন্ন
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন অনুযায়ী অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। --------------------------
• র্যাম: - RAM-এর পুরো অর্থ হচ্ছে Random Access Memory. - র্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়। - তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র্যামে সম্পাদন করা যায় বলে র্যামকে লিখন/পঠন স্মৃতিও বলা হয়।
• উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমৃহ হলো: ১. র্যাম এক ধরনের ভোলাটাইল মেমরি । ২. তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র্যামে সম্পাদন করা যায়। ৩. র্যামের তথ্য বা প্রোগ্রামকে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে পুনরায় সংরক্ষণ করা যায়। ৪. কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র্যাম স্মৃতিতে চলে আসে। ৫. বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়। ৬. র্যামের প্রতিটি মেমরি সেলের জন্য অ্যাক্সেস সময় সমান।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
কোনটি কম্পিউটারের ডেটা বাসের মূল কাজ?
ক
বিদ্যুৎ সরবরাহ করা
খ
মেমোরি পরিচালনা করা
গ
ডেটা স্থানান্তর করা
ঘ
প্রোগ্রাম চালানো
ব্যাখ্যা
◉ কম্পিউটারের ডেটা বাসের মূল কাজ হলো ডেটা স্থানান্তর করা।
• কম্পিউটার বাস: - কম্পিউটারের বাস হলো এমন একগুচ্ছ তার, যার মধ্যে দিয়ে ডিজিটাল সংকেত ০ বা ১ চলাচল করতে পারে। - বাসের সাহায্যেই কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার একে অপরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে। - বাস মূলত কম্পিউটারের সাংগঠনিক বিভিন্ন অংশ যেমন- ইনপুট অংশ, আউটপুট অংশ, মাইক্রোপ্রসেসর, মেমরি বা রেজিস্টার, মাদারবোর্ডে অবস্থানরত অন্য চিপসমূহের মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য আদান-প্রদানের মাধ্যমে বিভিন্ন ধরনের কার্যাবলি সম্পাদান করে। - কম্পিউটারের বাস কতকগুলো বিদ্যুৎ পরিবাহী লাইনের সাহায্যে গঠিত, যার মাধ্যমে কম্পিউটারের এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা, তথ্য, সিগন্যাল, নির্দেশ বা প্রোগ্রাম আদান-প্রদানের কাজ সম্পন্ন হয়। - তবে একই সময়ে কম্পিউটারের বাসের মধ্যে দিয়ে যতগুলো বিট চলাচল করে তাকে বলা হয় বাসের উইডথ বা প্রশস্ততা। - যেমন- কোনো বাসের উইডথ ৩২ বিট বলতে বাসের মধ্যে দিয়ে একই সাথে ৩২টি বিট চলাচল করতে পারে। - বাসের গতি মাপা হয় মেগাহার্টজে। - তবে এই গতি গিগাহার্টজও হতে পারে। যেমন- ১৩৩ মেগাহার্টজ, ২০০ মেগাহার্টজ, ৪০০ মেগাহার্টজ ইত্যাদি। - বাসের প্রশস্ততা যত বেশি হবে, কম্পিউটার ডেটা তত বেশি দ্রুতগতিতে চলাচল করতে পারবে।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
একটি নির্দেশ কার্যকর হওয়ার পর পরবর্তি নির্দেশ মেমোরির কোন অ্যাড্রেস থেকে গ্রহণ করতে হবে তা কোন রেজিস্টার নির্দেশ করে?
ক
ইন্সট্রাকশন রেজিস্টার
খ
প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার
গ
অ্যাকিউমুলেটর
ঘ
মেমরি অ্যাড্রেস রেজিস্টার
ব্যাখ্যা
• একটি নির্দেশ কার্যকর হওয়ার পর পরবর্তি নির্দেশ মেমোরির কোন অ্যাড্রেস থেকে গ্রহণ করতে হবে তা প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার নির্দেশ করে।
• প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার: - প্রোগ্রাম কাউন্টার রেজিস্টারে মেমরি অ্যাড্রেসের পর্যায়ক্রম সংরক্ষিত থাকে। - একটি নির্দেশ কার্যকর হওয়ার পর পরবর্তী নির্দেশ মেমরির কোন অ্যাড্রেস থেকে গ্রহণ করতে হবে তা প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার নির্দেশ করে। - অর্থাৎ প্রোগ্রাম কাউন্টার রেজিস্টারে সব সময় পরবর্তী নির্দেশের অ্যাড্রেস থাকে। - এ ধরনের রেজিস্টারকে ইনস্ট্রাকশন পয়েন্টারও বলা হয়। - মাইক্রোপ্রসেসর এ ধরনের রেজিস্টারের সাহায্যে নির্দেশসমূহের ধারাবাহিকতা বজায় রাখে।
• আ্যাকিউমুলেটর: আ্যাকিউমুলেটর একটি গুরুত্বপূর্ণ রেজিস্টার। গাণিতিক ও যুক্তিমূলক ইউনিটের প্রক্রিয়াকরণের ফলাফল তাৎক্ষণিক অস্থায়ীভাবে সংরক্ষণের জন্য আ্যাকিউমুলেটর ব্যবহৃত হয়।
• মেমরি অ্যাড্রেস রেজিস্টার: প্রধান মেমরির কোন ঠিকানায় উপাত্ত বা নির্দেশ পাওয়া যাবে বা লিখতে হবে তার ঠিকানা মেমরি অ্যাড্রেস রেজিস্টারে থাকে। অর্থাৎ মাইক্রোপ্রসেসর মেমরি অ্যাড্রেস রেজিস্টারের সাহায্যে মেমরি হতে ডেটা বা নির্দেশসমূহ পড়া ও লেখার কাজ সম্পন্ন করে।
• ইনস্ট্রাকশন রেজিস্টার: Instruction বা নির্দেশ সংরক্ষণের জন্য ইনস্ট্রাকশন রেজিস্টার ব্যবহৃত হয়। নির্বাহের প্রয়োজনে প্রসেসর কোনো ইনস্ট্রাকশন যখন মেমরি থেকে তুলে আহরণ করে তখন তাৎক্ষণিকভাবে তা ইনস্ট্রাকশন রেজিস্টারে রাখা হয়।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭.
কোয়ামে নক্রুমা-এর সাথে কোন দেশের নাম জড়িত?
ক
ঘানা
খ
নাইজেরিয়া
গ
নাইজার
ঘ
কিউবা
ব্যাখ্যা
কোয়ামে নক্রুমা-এর সাথে ঘানার নাম জড়িত।
কোয়ামে নক্রুমা: - আফ্রিকার জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন ড. কোয়ামে নক্রুমা। - তিনি ঘানার স্বাধীনতা আন্দোলনের স্থপতি। - নক্রুমা ছিলেন ঘানা প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপাতি। - যিনি একাধারার শিক্ষক, লেখক, দার্শনিক, রাজনীতিবিদ, শাসক ছিলেন।
⇒ ঘানা: - ঘানা হল পশ্চিম আফ্রিকার দেশ। - দেশটি গিনি উপসাগরের উপকূলে অবস্থিত। - দেশটি ১৯৫৭ সালে স্বাধীনতা লাভ করে। - রাজধানী: আক্রা। - মুদ্রা: ঘানাইয়ান সেডি। - ঘানার প্রথম রাষ্ট্রপতি কোয়ামে নক্রুমা।
উৎস: Britannica.
৫৮.
ICC Cricket World Cup-এ সবচেয়ে বেশি বার বিজয়ী দেশ কোনটি? [সেপ্টেম্বর, ২০২৪]
ক
ভারত
খ
ওয়েস্ট ইন্ডিজ
গ
অস্ট্রেলিয়া
ঘ
ইংল্যান্ড
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
ICC Cricket World Cup-এ সবচেয়ে বেশি বার বিজয়ী দেশ অস্ট্রেলিয়া।
সর্বাধিক ক্রিকেট বিশ্বকাপ জয়ী দল: - ICC Cricket World Cup চার বছরের ব্যবধানে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। - প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৭৫ সালে, ইংল্যান্ডে। - ইংল্যান্ডের বাইরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৭ সালে ভারত ও পাকিস্তানে।
⇒ এখন পর্যন্ত ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ১২বার। - সবচেয়ে বেশি ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী দেশ অস্ট্রেলিয়া (৬ বার)। - ২০০৭ সালে অস্ট্রেলিয়া প্রথম দল হিসেবে পরপর তিনটি বিশ্বকাপ জিতেছিল।
অন্যদিকে, - সর্বপ্রথম বিশ্বকাপ বিজ্যী দেশ ওয়েস্ট ইন্ডিজ। - ভারত ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জিতেছে ২ বার করে। - পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড জিতেছে ১ বার করে।
এছাড়াও, - বিশ্ব ক্রিকেটের অন্যতম দুই পরাশক্তি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড এখনো পর্যন্ত বিশ্বকাপ জয়ের স্বাদ পায় নি।
উৎস: i) ICC ওয়েবসাইট। ii) Britannica.
৫৯.
কোন সম্মেলনের মাধ্যমে OIC প্রতিষ্ঠিত হয়?
ক
কায়রো সম্মেলন
খ
রাবাত সম্মেলন
গ
তেহরান সম্মেলন
ঘ
ডাকার সম্মেলন
ব্যাখ্যা
রাবাত সম্মেলনের মাধ্যমে OIC প্রতিষ্ঠিত হয়।
OIC: - OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation. - এটি একটি ইসলামি সহযোগিতা সংস্থা। - এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট। - গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে। - ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়। - প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি। - বর্তমান সদস্য: ৫৭টি। - সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব। - বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা। - এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
উল্লেখ্য, - দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC- এর সদস্য। - ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC-এর সদস্য। - বাংলাদেশ OIC-এর সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।
ভারত: - দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত। - ভারত স্বাধীনতা লাভ করে: ১৫ আগস্ট, ১৯৪৭ সালে। - সংবিধান কার্যকর হয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে। - প্রজাতন্ত্র ঘোষণা দেয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
উল্লেখ্য, - জাতীয় প্রতীক: অশোকচক্র। - অঙ্গরাজ্য: ২৮টি। - আইনসভা: দ্বি-কক্ষ বিশিষ্ট। যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)। - ভারতের লোকসভার আসন সংখ্যা: ৫৪৩টি। - ভারতের রাজ্যসভার আসন সংখ্যা: ২৪৫টি।
⇒ উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ২৪৫ জন, যার মধ্যে ২৩৩ জন সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত ও ১২ জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত।
এছাড়াও, - ভারতের প্রথম প্রধানমন্ত্রী: জওহরলার নেহরু। - প্রথম রাষ্ট্রপতি: ড. রাজেন্দ্র প্রসাদ। - প্রথম মুসলমান রাষ্ট্রপতি: জাকির হোসেন। - প্রথম নারী রাষ্ট্রপতি: প্রতিভা পাতিল। - বর্তমান প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদী। - বর্তমান রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু (প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি)।
উৎস: Ministry of External Affairs.
৬১.
ভারতের সেভেন সিস্টার্স কোন রাজ্যের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে?
ক
আসাম
খ
ত্রিপুরা
গ
মণিপুর
ঘ
মেঘালয়
ব্যাখ্যা
ভারতের সেভেন সিস্টার্স আসাম রাজ্যের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে।
সেভেন সিস্টার্স: - উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত। - এই সাত রাজ্যের আয়তন ২,৬২,১৭৯ বর্গকিলোমিটার। - এটি ভারতের মোট এলাকার প্রায় ৭.৯৭ শতাংশ। - এ অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার ৩.৭৮ শতাংশ।
⇒ ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ নামে উল্লেখ করেন। - ১৯৭২ সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়। - আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না। - রাজ্যগুলাে হচ্ছে: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। - আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে।
কী উদ্ভাবনের মধ্য দিয়ে ১ম শিল্প বিপ্লব শুরু হয়েছিল?
ক
ইন্টারনেট
খ
বিদ্যুৎ
গ
মোবাইল ফোন
ঘ
বাষ্পীয় ইঞ্জিন
ব্যাখ্যা
বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবনের মধ্য দিয়ে ১ম শিল্প বিপ্লব শুরু হয়েছিল।
শিল্প বিপ্লব (Industrial Revolution): - আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে যে দ্রুত শিল্পায়ন ও নগরায়ন সংঘটিত হয়, তাকে শিল্প বিপ্লব বলা হয়।
⇒ ১ম শিল্প বিপ্লব: - প্রথম শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৭৬০-১৮৪০ সাল। - ১৭৬০ সাল থেকে ইউরোপের দেশ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়। - তাই ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের জন্মস্থান বলা হয়। - ব্রিটিশ অর্থনৈতিক ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি (Arnold Toynbee) ১৭৬০ সাল থেকে ১৮৪০ সাল পর্যন্ত ইংল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন বোঝানোর জন্য ‘শিল্প বিপ্লব' (Industrial Revolution) শব্দটি ব্যবহার করেন। - ইংল্যান্ডে শুরু হলেও খুব দ্রুতই ইউরোপের অন্যান্য দেশ বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, রাশিয়া সহ অন্যান্য দেশে তা ছড়িয়ে পড়ে। - ইউরোপের পাশাপাশি ১৭৯০ সালে যুক্তরাষ্ট্রে শিল্প বিপ্লবের ছোঁয়া লাগে। - শিল্প বিপ্লবের ফলে পণ্য উৎপাদন, বাজারজাতকরণ, অর্থনৈতিক ব্যবস্থা খুব দ্রুত পরিবর্তত হতে থাকে। - এই সময় বাষ্পীয় ইঞ্জিন, বিভিন্ন যন্ত্রপাতি ও তত্ত্ব আবিষ্কার হতে থাকে। - ফলে বিশ্বের ইতিহাসও খুব দ্রুত পরিবর্তন হতে থাকে।
উৎস: Britannica.
৬৩.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুদ্ধ-পীড়িত ক্ষুধার্ত শিশুদের ত্রাণ তহবিল সংগ্রহের জন্য কোন দাতব্য সংস্থা প্রতিষ্ঠিত হয়?
ক
অক্সফাম ইন্টারন্যাশনাল
খ
স্মাইল ট্রেন
গ
অরবিস ইন্টারন্যাশনাল
ঘ
সেইভ দ্যা চিলড্রেন
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুদ্ধ-পীড়িত ক্ষুধার্ত শিশুদের ত্রাণ তহবিল সংগ্রহের জন্য অক্সফাম ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়।
অক্সফাম ইন্টারন্যাশনাল: - অক্সফাম ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা। - এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। - অক্সফ্যাম ইন্টারন্যাশনাল বেসরকারীভাবে অর্থায়িত আন্তর্জাতিক সংস্থা। - এটি বিশ্বব্যাপী দরিদ্র বা দুর্যোগ-পীড়িত সম্প্রদায়ের জন্য ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে। - এটি ১৯৪২ সালে ইংল্যান্ডের অক্সফোর্ডে যুদ্ধ-বিধ্বস্ত গ্রীসের ক্ষুধার্ত শিশুদের ত্রাণ তহবিল সংগ্রহের জন্য প্রতিষ্ঠিত হয়।
⇒ 'অক্সফাম' নামটি ১৯৪২ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত অক্সফোর্ড কমিটি ফর ফামিন রিলিফ থেকে এসেছে। - Oxford Committee for Famine Relief (Oxfam) ১৯৪২ সালে যুক্তরাজ্যে গঠিত হলেও ১৯৯৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের ১৯টি বেসরকারি স্বাধীন দাতব্য প্রতিষ্ঠানের সমন্বয়ে অক্সফাম ইন্টারন্যাশনাল গঠিত হয় যা একটি কনফেডারেশন।
অন্যদিকে, - বিশ্বব্যাপী শিশুদের ঠোট ও তালুকাটা বিনামূল্যে অস্ত্রোপাচার করে আন্তর্জাতিক দাতব্য সংস্থা 'স্মাইল ট্রেন'। - অরবিস ইন্টারন্যাশনাল হলো মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বেসরকারি দাতব্য চিকিৎসা আন্তর্জাতিক উড়ন্ত চক্ষু হাসপাতাল। - প্রথম বিশ্বযুদ্ধের কারণে ইউরোপের বহু দেশের শিশুদের দুর্দশা দেখে ব্রিটিশ নারী নাগরিক Eglantyne Jebb সেইভ দ্যা চিলড্রেন গড়ে তোলেন।
উৎস: অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৬৪.
Climate Vulnerable Forum জোটের বর্তমান [সেপ্টেম্বর, ২০২৪] সভাপতি দেশ -
ক
বাংলাদেশ
খ
মালদ্বীপ
গ
মার্শাল দ্বীপপুঞ্জ
ঘ
ঘানা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
Climate Vulnerable Forum জোটের বর্তমান [সেপ্টেম্বর, ২০২৪] সভাপতি দেশ ঘানা।
CVF: - CVF-এর পূর্ণরূপ: Climate Vulnerable Forum. - এটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনজনিত এবং ক্ষতিগ্রস্থ দেশসমূহের একটি সংগঠন। - প্রতিষ্ঠিত হয়: ২০০৯ সালে। - মালদ্বীপের উদ্যোগে ২০০৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়। - প্রতিষ্ঠার স্থান: মালে, মালদ্বীপ। - সদরদপ্তর: মাজুরো, মার্শাল দ্বীপপুঞ্জ। - প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ১১টি। - বর্তমান সদস্য দেশ: ৭০টি। - বর্তমান সভাপতি: ঘানা (২০২২-২০২৪)।
উৎস: Climate Vulnerable Forum ওয়েবসাইট।
৬৫.
Sunshine Policy প্রধানত কয়টি নীতির উপর ভিত্তি করে ছিল?
ক
২টি
খ
৫টি
গ
৪টি
ঘ
৩টি
ব্যাখ্যা
Sunshine Policy প্রধানত ৩টি নীতির উপর ভিত্তি করে ছিল।
Sunshine Policy: - Sunshine Policy- এর সাথে জড়িত দুই দেশ হলো উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। - দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের জন্য ১৯৯০-এর দশকে দক্ষিণ কোরিয়া এক নীতি গ্রহন করে। - এটি ‘সানসাইন পলিসি’ (Sunshine Policy) নামে পরিচিত। - এই পলিসির আওতায় দুই কোরিয়ার শীর্ষ নেতাদের মধ্যে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়। - এই পলিসির মেয়াদ ছিলো ১৯৯৮-২০০৮ সাল পর্যন্ত।
⇒ Sunshine Policy-র প্রবক্তা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং। - দক্ষিণ কোরিয়ায় গণতন্ত্র পুনরুদ্ধার এবং উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার জন্য কিম ২০০০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
⇒ Sunshine Policy প্রধানত তিনটি নীতির উপর ভিত্তি করে ছিল। যথা: • উত্তরের কোনো সশস্ত্র উস্কানি বরদাস্ত করা হবে না। • দক্ষিণ কোনোভাবেই উত্তরকে শুষে নেওয়ার চেষ্টা করবে না। • দক্ষিণ সক্রিয়ভাবে সহযোগিতা চায়।
উৎস: i) koreanstudiescu.com ii) Britannica.
৬৬.
যদি LIVE = OREV হয়, তাহলে TECH =?
ক
GVXS
খ
GVXT
গ
GUXS
ঘ
GVYS
ব্যাখ্যা
প্রশ্ন: যদি LIVE = OREV হয়, তাহলে TECH =?
সমাধান:
LIVE = OREV প্রতিটি বর্ণ তার বিপরীত অবস্থানের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।
∴ TECH = GVXS
৬৭.
৪১ মিনিট আগে সময় ছিল ৩টা বেজে ৫৯ মিনিট, ৫টা বাজতে আর কতক্ষণ সময় বাকী আছে?
ক
১৯ মিনিট
খ
২০ মিনিট
গ
২১ মিনিট
ঘ
২৯ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ৪১ মিনিট আগে সময় ছিল ৩টা বেজে ৫৯ মিনিট, ৫টা বাজতে আর কতক্ষণ সময় বাকী আছে?
সমাধান: ৪১ মিনিট আগে সময় ছিল ৩টা বেজে ৫৯ মিনিটি। তাহলে, বর্তমান সময় ৪টা ৪০ মিনিট।
অতএব, ৫ টা বাজতে বাকি আছে ২০ মিনিট।
৬৮.
8, 10, 14, 18, ?, 34, 50, 66 প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
ক
20
খ
26
গ
28
ঘ
30
ব্যাখ্যা
প্রশ্ন: 8, 10, 14, 18, ?, 34, 50, 66 প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
সমাধান: এখানে দুটি সিরিজ বিধ্যমান। ১ম সিরিজ: 8, 14, ?, 50 ২য় সিরিজ: 10, 18, 34, 66
মরিয়মের বয়স ১৬ বছর। তার বয়স তার ভাইয়ের বয়সের ৪গুণ। মরিয়মের বয়স যখন তার ভাইয়ের বয়সের ২গুণ হবে তখন মরিয়মের বয়স কত হবে?
ক
২৮
খ
২০
গ
২৪
ঘ
নির্ণয় করা সম্ভব নয়।
ব্যাখ্যা
প্রশ্ন: মরিয়মের বয়স ১৬ বছর। তার বয়স তার ভাইয়ের বয়সের ৪গুণ। মরিয়মের বয়স যখন তার ভাইয়ের বয়সের ২গুণ হবে তখন মরিয়মের বয়স কত হবে?
সমাধান: মরিয়মের বয়স ১৬ বছর ∴ ভাইয়ের বয়স = ১৬/৪ বছর = ৪ বছর
ধরি, ক বছর পর মরিয়মের বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে। ∴ ১৬ + ক = ২(৪ + ক) বা, ১৬ + ক = ৮ + ২ক বা, ক = ৮
∴ ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে যখন মরিয়মের বয়স ১৬ + ৮ = ২৪ বছর হবে।
৭০.
'PUZZLING' শব্দটিকে আয়নায় কেমন দেখায়?
ক
1
খ
2
গ
3
ঘ
4
ব্যাখ্যা
প্রশ্ন: 'PUZZLING' শব্দটিকে আয়নায় কেমন দেখায়?
সমাধান:
৭১.
Which day is three days before the day immediately following the day two days before the day three days after the day immediately before Friday?
ক
Tuesday
খ
Wednesday
গ
Thursday
ঘ
Sunday
ব্যাখ্যা
প্রশ্ন: Which day is three days before the day immediately following the day two days before the day three days after the day immediately before Friday?
সমাধান: The day immediately before Friday is Thursday. Three days after Thursday: Counting three days from Thursday, we get Sunday. Two days before Sunday: Counting two days back from Sunday, we get Friday. The day immediately following Friday: The day after Friday is Saturday. Three days before Saturday: Counting three days back from Saturday, we get Wednesday.
So, the day you are looking for is Wednesday.
৭২.
দুটি গাড়ি যদি সমান গতিতে চলে অন্য একটি গাড়িতে আঘাত করে তাহলে কোনটির দ্বারা বেশি ক্ষতি হবে?
ক
A গাড়ি
খ
B গাড়ি
গ
দুটি দ্বারা সমান ক্ষতি হবে।
ঘ
কোনটিই নয়।
ব্যাখ্যা
প্রশ্ন:
দুটি গাড়ি যদি সমান গতিতে চলে অন্য একটি গাড়িতে আঘাত করে তাহলে কোনটির দ্বারা বেশি ক্ষতি হবে?
সমাধান: গাড়ি দুটি সমান গতিতে চলে। তাই যার ভর বেশি তার ভরবেগ বেশি । যার ভরবেগ বেশি তার দ্বারা ক্ষতি হবে বেশি। ∴ B দ্বারা ক্ষতি হবে বেশি।
৭৩.
নিচের কোনটি ভিন্ন?
ক
Dahlia
খ
Rose
গ
Oak
ঘ
Tulip
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?
সমাধান: ডালিয়া (Dahlia), গোলাপ (rose), এবং টিউলিপ (tulip) — এগুলো সবই ফুল। কিন্তু ওক (Oak) একটি গাছ, ফুল নয়। সুতরাং, ওক (Oak) অন্যগুলোর থেকে আলাদা।
একজন দোকানি একটি পণ্য ১০% লাভে বিক্রয় করে। যদি সে পণ্যটি ২০% কম দামে কিনে আরও ১০ টাকা বেশি দামে বিক্রয় করত তাহলে তার ৪০% লাভ হত। পণ্যটির প্রকৃত ক্রয়মূল্য কত?
ক
৪০০ টাকা
খ
৫০০ টাকা
গ
৪৮০ টাকা
ঘ
২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানি একটি পণ্য ১০% লাভে বিক্রয় করে। যদি সে পণ্যটি ২০% কম দামে কিনে আরও ১০ টাকা বেশি দামে বিক্রয় করত তাহলে তার ৪০% লাভ হত। পণ্যটির প্রকৃত ক্রয়মূল্য কত?
1 + 2 + 4 +................. ধারার প্রথম 7টি পদের সমষ্টি কত?
ক
63
খ
136
গ
111
ঘ
127
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 4 +................. ধারার প্রথম 7টি পদের সমষ্টি কত?
সমাধান: ধারাটির- ১ম পদ, a = 1 সাধারণ অনুপাত, r = 2/1 = 2 এখানে, r এর মান 1 থেকে বড় তাই সমষ্টি, Sn = a.(rn - 1)/(r - 1) = 1. (27 - 1)/(2 - 1) = (128 - 1)/1 = 127
∴ 7টি পদের সমষ্টি = 127 ।
৮৩.
উপরোক্ত তথ্যের মধ্যক শ্রেণি কোনটি?
ক
২১ - ৩০
খ
৩১ - ৪০
গ
৪১ - ৫০
ঘ
৫১ - ৬০
ব্যাখ্যা
প্রশ্ন:
উপরোক্ত তথ্যের মধ্যক শ্রেণি কোনটি?
সমাধান: এখানে মোট উপাত্ত n = ৪ + ১২ + ৮ + ১০ = ৩৪ ∴ n/২ = ৩৪/২ = ১৭ ১৭ তম ও ১৮ তম উপাত্ত আছে ৩য় শ্রেণিতে ∴ মধ্যক শ্রেণি ৪১ - ৫০
৮৪.
27x4 + 8xy3 কে উৎপাদকে বিশ্লেষণ করলে নিচের কোনটি পাওয়া যায়?
ক
x(3x - 2y)(9x2 - 6xy + 4y2)
খ
x(3x - 2y)(9x2 + 6xy + 4y2)
গ
x(3x + 2y)(9x2 + 6xy + 4y2)
ঘ
x(3x + 2y)(9x2 - 6xy + 4y2)
ব্যাখ্যা
প্রশ্ন: 27x4 + 8xy3 কে উৎপাদকে বিশ্লেষণ করলে নিচের কোনটি পাওয়া যায়?
অসমতাটি সত্য হবে যদি x - 2 > 0 এবং x - 7 < 0 হয়। x - 2 > 0 বা, x > 2 x - 7 < 0 বা, x < 7 x > 2 এবং x < 7 অর্থাৎ x এর মান 2 এর চেয়ে বড় এবং 7 এর চেয়ে ছোট হবে। অসমতাটি সত্য হবে যদি 2 < x < 7 হয়। অসমতাটির সমাধানঃ 2 < x < 7
আবার, অসমতাটি সত্য হবে যদি x - 2 < 0 এবং x - 7 > 0 হয়। x - 2 < 0 বা, x < 2
x - 7> 0 বা, x > 7 x < 2 এবং x > 7 অর্থাৎ 2 এর চেয়ে ছোট এবং7 এর চেয়ে বড় এমন সংখ্যা পাওয়া অসম্ভব। সুতরাং অসমতাটির সমাধানঃ 2 < x < 7
সমাধান: PLANET শব্দটিতে মোট 6টি অক্ষর রয়েছে। এবং সবগুলো অক্ষর ভিন্ন।
সুতরাং, PLANET শব্দটিকে মোট সাজানো যাবে 6! = 720 উপায়ে।
৯১.
ধান চাষের জন্য উপযুক্ত তাপমাত্রা কত?
ক
১৬° থেকে ৩২° সেলসিয়াস
খ
১৬° থেকে ৩৫° সেলসিয়াস
গ
১৬° থেকে ২২° সেলসিয়াস
ঘ
১৬° থেকে ৩০° সেলসিয়াস
ব্যাখ্যা
ধান চাষ: - ধান চাষের জন্য ১৬° থেকে ৩০° সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন এবং - ১০০ থেকে ২০০ সেন্টিমিটার বৃষ্টিপ্রবণ এলাকায় ধানের ফলন ভালো হয়। - নদী অববাহিকায় পলিমাটি ধান চাষের জন্য বিশেষ উপযোগী। এজন্য বাংলাদেশের সর্বত্রই ধান জন্মে।
এছাড়াও, - পাট উষ্ণ অঞ্চলের ফসল। পাট চাষের জন্য অধিক তাপমাত্রা (২০° থেকে ৩৫° সেলসিয়াস) এবং প্রচুর বৃষ্টিপাতের (১৫০ থেকে ২৫০ সেন্টিমিটার) প্রয়োজন হয়। - নদীর অববাহিকায় পলিযুক্ত দোআঁশ মাটি পাট চাষের জন্য বিশেষ সহায়ক। - সাধারণত গম চাষের জন্য ১৬° থেকে ২২° সেলসিয়াস তাপমাত্রা এবং ৫০ থেকে ৭৫ সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। এ কারণে বাংলাদেশে বৃষ্টিহীন শীত মৌসুমে পানিসেচের মাধ্যমে গম চাষ ভালো হয়।
সূত্র- ভূগোল ও পরিবেশ ৯ম-১০ম শ্রেণি।
৯২.
২৩.৫° উত্তর অক্ষরেখার অপর নাম কী?
ক
কর্কটক্রান্তি রেখা
খ
মকর ক্রান্তি রেখা
গ
সুমেরু বৃত্ত
ঘ
কুমেরু বৃত্ত
ব্যাখ্যা
• ২৩.৫° উত্তর অক্ষরেখার অপর নাম কর্কটক্রান্তি রেখা।
• কর্কটক্রান্তি রেখা: - বছরে সূর্য একবার বিষুবরেখা অতিক্রম করে উত্তর গোলার্ধের সর্বশেষ যে স্থান পর্যন্ত পরিক্রমা করে (২৩.৫ ডিগ্রী উত্তর অক্ষাংশ ) আবার বিষুবরেখার দিকে ফিরে আসে, সেই কাল্পনিক রেখাটিকে কর্কটক্রান্তি রেখা বলে। - ভূ-পৃষ্ঠের যে কোনো স্থানে নিরক্ষরেখার সাথে পৃথিবীর কেন্দ্র বিন্দুতে সৃষ্ট কৌণিক দূরত্বকে অক্ষাংশ বলে এবং যে কাল্পনিক রেখার মাধ্যমে একে প্রকাশ করা হয়, তাকে অক্ষরেখা বলে।
উল্লেখ্য: - ২৩.৫° উত্তর ও দক্ষিণ অক্ষরেখাসমূহ যথাক্রমে কর্কটক্রান্তি রেখা ও মকর ক্রান্তি রেখা নামে অভিহিত হয়। - ৬৬.৫° উত্তর ও দক্ষিণ অক্ষরেখাসমূহ যথাক্রমে সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত নামে অভিহিত হয়।
উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৩.
নিচের কোন দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত নয়?
ক
চিলি
খ
বলিভিয়া
গ
পর্তুগাল
ঘ
ইকুয়েডর
ব্যাখ্যা
- পর্তুগাল ইউরোপে অবস্থিত।
পর্তুগাল: - পর্তুগালের ভূমধ্যসাগর বরাবর উপকূলরেখা নেই। - পর্তুগাল আইবেরিয়ান উপদ্বীপের পশ্চিম উপকূলে, দক্ষিণ-পশ্চিম ইউরোপে অবস্থিত। - এর আয়তন ৯২,২২৫ বর্গ কিমি। - দেশটির রাজধানী: লিসবন। - প্রশাসনিকভাবে, অ্যাজোরস এবং মাদেইরার আটলান্টিক দ্বীপপুঞ্জ পর্তুগালের অংশ।
অন্যদিকে: - বলিভিয়া, চিলি, ইকুয়েডর - দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
উৎস: Worldatlas.com & Britannica.com.
৯৪.
'সমাজের পরিবর্তনশীলতা' কোন মূল্যবোধের সাথে জড়িত?
ক
ব্যক্তিগত মূল্যবোধ
খ
আধুনিক মূল্যবোধ
গ
সামাজিক মূল্যবোধ
ঘ
নৈতিক মূল্যবোধ
ব্যাখ্যা
• আধুনিক মূল্যবোধ: - আধুনিক মূল্যবোধ বলতে সমাজের পরিবর্তনশীলতা কে বুঝায়। - সমাজ পরিবর্তনের সাথে সাথে মূল্যবোধের পরিবর্তন ঘটে। - এজন্যই অতীতের অনেক মূল্যবোধই এখন অর্থহীন হয়ে পড়েছে। - অতীতে বাল্যবিবাহের প্রচলন ছিলো, এখন মানুষ বাল্যবিবাহকে অপছন্দ করে। - 'সমাজের পরিবর্তনশীলতা' আধুনিক মূল্যবোধের উদাহরণ। - প্রাচীন অনেক মূল্যবোধ এখন আর নেই। এজন্যই মূল্যবোধ নৈর্ব্যক্তিক।
সূত্র:- পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৯৫.
'আত্মসুখবাদ' এর প্রতিষ্ঠাতা কে?
ক
এরিস্টটল
খ
সক্রেটিস
গ
এরিস্টিপাস
ঘ
সাইরেনিক
ব্যাখ্যা
আত্মসুখবাদ: - সুখবাদ একটি প্রাচীন মতবাদ; প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস, প্লেটো ও এরিস্টটল সবাইকে এক অর্থে সুখবাদী বলা যায়। - কিন্তু প্রকৃত অর্থে গ্রিকদের মধ্যে সুখবাদী বলতে যাদেরকে আমরা বুঝি তাঁরা হলেন সাইরেনিক সম্প্রদায়ের লোক; আর তাঁরা ছিলেন আত্ম-সুখবাদী। - এ মতবাদের প্রতিষ্ঠাতা ছিলেন এরিস্টিপাস, যিনি ছিলেন সক্রেটিসের শিষ্য। - বলা হয়ে থাকে যে, সক্রেটিসের নৈতিক ভাবনার একটি দিককে নিজের মত বিকশিত করে তিনি তার সুখবাদ প্রবর্তন করেছিলেন। - অপর আরেকদিক বিকশিত করে দুঃখবাদের প্রবর্তন করেছিলেন সিনিক এন্টিসথেনিস।
সূত্র: নীতিবিদ্যা, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৬.
প্লেটো কয়টি সদ্গুণের (Cardinal Virtues) কথা উল্লেখ করেছেন?
ক
দুইটি
খ
তিনটি
গ
চারটি
ঘ
পাঁচটি
ব্যাখ্যা
সদ্গুণ: - ইংরেজিতে যাকে Virtue বলে বাংলায় তাকেই আমরা সদ্গুণ বলি। - Virtue শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে Excellence বা উৎকর্ষতা। - এই হিসেবে মানুষের চরিত্রের যে সব লক্ষণগুলো তার চরিত্রের উৎকর্ষতা প্রমাণ করে তাদেরকেই সদ্গুণ বলা হয়। - অ্যারিস্টটলের মতে এই সদ্গুণগুলো অভ্যাসের মাধ্যমে অর্জিত হয় এবং কম বেশি স্থায়ী মেজাজের রূপ নেয়। - তিনি বুদ্ধিবৃত্তিক সদ্গুণ এবং নৈতিক সদগুণের মধ্যে পার্থক্য করেছিলেন। - নৈতিক সদ্গুণের একটা বড় বৈশিষ্ট্য হলো এই যে, সময় এবং সমাজভেদে এগুলোর গ্রহণযোগ্যতা ভিন্ন হতে পারে। - অ্যারিস্টটল তাঁর বিখ্যাত পুস্তক 'নিকোমেকীয়ান এথিক্স' এ সদ্গুণ উদ্ভবের কারণ হিসেবে জীবনে মধ্যপথ অবলম্বনের ওপর জোর দেন।
• প্লেটো ৪টি প্রধান সদ্গুণের (Cardinal Virtues) কথা উল্লেখ করেছেন। - এগুলো হচ্ছে: প্রজ্ঞা, সাহস, মিতাচার ও ন্যায়। - এদের মধ্যে ন্যায়কেই তিনি রাষ্ট্র ও ব্যক্তি উভয়ের ক্ষেত্রেই সর্বোচ্চ অত্যাবশ্যকীয় সদ্গুণরূপে অভিহিত করেন। - তবে ব্যক্তি বা রাষ্ট্রের মধ্যে যখন অন্য তিনটি সদ্গুণের অস্তিত্ব থাকে তখনই ন্যায়রূপ সদ্গুণের অভ্যুদয় ঘটে।
উৎস: নীতিবিদ্যা, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৭.
'কোটিবর্ষ' কোন জনপদের প্রধান নগর বা রাজধানী ছিল?
ক
রাঢ়
খ
গৌড়
গ
সমতট
ঘ
পুণ্ড্র
ব্যাখ্যা
রাঢ়: - বিভিন্ন ঐতিহাসিক উৎস থেকে বলা যায় যে, রাঢ় বলতে পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলকেই বুঝানো হতো। - এটি গঙ্গা নদীর দক্ষিণ ও পশ্চিম ভাগে সীমাবদ্ধ ছিল। - তবকত-ই-নাসিরীর বর্ণনায়ও গঙ্গার দক্ষিণে রাঢ়ের অবস্থান নির্দেশিত হয়েছে। - এই জনপদটি দুটি অংশে বিভক্ত ছিল। • দক্ষিণ রাঢ়। • উত্তর রাঢ়। - এই উত্তর ও দক্ষিণ রাঢ়ই ছিল যথাক্রমে বজ্রভূমি ও সূহ্মভূমি। - রাঢ়ের প্রধান নগর বা রাজধানী ছিল কোটিবর্ষ। - রাঢ় বা সূহ্মদেশের অন্তর্গত তাম্রলিপ্তের কথা টলেমির ভূগোলে উল্লিখিত ছিল । - অনেক ঐতিহাসিক মেদিনীপুর জেলার পূর্বপ্রান্ত অবস্থিত আধুনিক তমলুককে প্রাচীন তাম্রলিপ্ত বলে চিহ্নিত করেছেন।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৮.
আইন বিভাগের প্রধান কাজ কোনটি?
ক
সংবিধান প্রণয়ন ও সংশোধন
খ
শাসন বিভাগ নিয়ন্ত্রণ
গ
ক ও খ
ঘ
কোনটিই নয়
ব্যাখ্যা
জাতীয় সংসদের কার্যাবলী: - বাংলাদেশের আইনসভাকে জাতীয় সংসদ বলে আখ্যা দেয়া হয়। - বাংলাদেশের জাতীয় সংসদ মূলত: সংসদীয় গণতন্ত্রের ওপর প্রতিষ্ঠিত। - সংসদীয় গণতন্ত্রের মূলনীতি অনুযায়ী প্রধানমন্ত্রী হলেন প্রধান নির্বাহী। - জাতীয় সংসদের কার্যাবলি সংবিধান প্রণীত নীতি অনুযায়ী সংঘটিত হয়। আইন প্রণয়ন হলো জাতীয় সংসদের প্রধান কাজ। - সংবিধানের ৬৫ নং অনুচ্ছেদ অনুযায়ী এই প্রজাতন্ত্রের আইন প্রণয়ন সংক্রান্ত সকল ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যস্ত। - বাংলাদেশের আইনসভার কার্যাবলিসমূহ সংবিধান কর্তৃক স্বীকৃত।
• আইন প্রণয়ন সংক্রান্ত কার্যাবলি: আইন প্রণয়ন করার কাজটি আইন সভার প্রধান কাজ। বাংলাদেশের সংবিধানের মৌলিক নীতির সাথে সামঞ্জস্য রেখে আইন বিভাগ এই কাজটি করে থাকে। এই বিভাগটি নতুন আইন প্রণয়ন ও পুরাতন আইন বাতিলের ক্ষমতা রাখে।
• সংবিধান প্রণয়ন ও সংশোধন: বাংলাদেশের আইন সভা সংবিধান প্রণয়ন ও সংশোধন সংক্রান্ত যাবতীয় কার্যাবলি সম্পাদন করে থাকে। দেশের সংবিধান উল্লিখিত দুইটি ক্ষমতাই আইন সভাকে প্রদান করেছে। এক্ষেত্রে আইন সভা সংবিধান সংশোধনকল্পে বিভিন্ন সংবিধান বিশেষজ্ঞদের সাথে পরামর্শ ও প্রয়োজনে গণভোটের সিদ্ধান্ত নিতে পারে।
• বিচার সংক্রান্ত কার্যাবলি: প্রয়োজনের নিরীখে কখনও বাংলাদেশের আইন সভা বিচার সম্পর্কিত কার্যাদিও সম্পাদন করে থাকে। এমনকি রাষ্ট্রপতিও যদি কোন গুরুতর অসদাচরণ করেন তাহলে সংবিধানের ৫২ নং অনুচ্ছেদ অনুসারে সংসদ তাঁর অভিশংসন অর্থাৎ বিচারিক কাজটি করতে পারবে। নির্বাচন সংক্রান্ত বিরোধের বিচার সংক্রান্ত ব্যাপারেও বাংলাদেশের আইনসভা ক্ষমতাপ্রাপ্ত।
• শাসন বিভাগ নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যাবলি: তত্ত্বগতভাবে শাসন বিভাগের নিয়ন্ত্রণকল্পে অর্থাৎ শাসন বিভাগের স্বেচ্ছাচারিতা রোধে আইন বিভাগ ভূমিকা পালন করে। তবে রাষ্ট্রভেদে তা ভিন্নরূপ পরিগ্রহ করতে দেখা যায়।
• অর্থ-সংক্রান্ত কার্যাবলি: বাংলাদেশের আইন সভা নানাবিধ অর্থ সংক্রান্ত কার্যাবলি সম্পাদন করে থাকে। বিশেষ করে অর্থের অপচয় রোধে আইন সভা গণতান্ত্রিক পদ্ধতির চর্চা করে তা নিয়ন্ত্রণ করে। বাজেট পেশসহ সরকারি আয়-ব্যয়ের পর্যালোচনা, পরবর্তী বছরের ব্যয় বরাদ্দের কাজ গণতান্ত্রিক পদ্ধতিতে কার্যকর করে তোলে। বাংলাদেশের আইন সভার অনুমতি ছাড়া কর ধার্য বা পুরাতন কর ব্যবস্থার পুনর্বিন্যাস সম্ভব হয় না।
তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৯.
‘সিটিজেন্স ফর ফেয়ার ইলেকশন্স (সিএফই)’ নামে সংগঠনটি প্রথম আত্মপ্রকাশ করে কত সালে?
ক
২০০০ সালে
খ
২০০১ সালে
গ
২০০২ সালে
ঘ
২০০৩ সালে
ব্যাখ্যা
সুজন: - সুজন দেশের সচেতন নাগরিকদের সমন্বয়ে গড়ে ওঠা একটি নাগরিক সংগঠন। - গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া-সহ রাষ্ট্রের সকল স্তরে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই সুজন-এর মূল লক্ষ্য। - ‘সুজন’ পরিচালনার মূলনীতি হলো দলনিরপেক্ষতা, একতা, সততা, স্বচ্ছতা, সমতা ও অসাম্প্রদায়িকতা। - ১২ নভেম্বর ২০০২ সালে আয়োজিত একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ‘সিটিজেন্স ফর ফেয়ার ইলেকশন্স (সিএফই)’ নামে সংগঠনটি প্রথম আত্মপ্রকাশ করে। - প্রারম্ভিক পর্যায়ে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীরা যাতে নির্বাচিত হতে পারেন, সে লক্ষ্যে কাজ করলেও, পরবর্তীতে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয় এবং লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে ২০০৩ সালের ২১ ডিসেম্বর সংগঠনটির নামকরণ করা হয় ‘সুশাসনের জন্য নাগরিক’, সংক্ষেপে ‘সুজন’। - ‘সুজন’ দাতাদের অর্থে পরিচালিত কোনো এনজিও নয়। - এটি একটি নির্দলীয় স্বেচ্ছাব্রতী নাগরিক উদ্যোগ। - একদল সচেতন নাগরিকের সমাজের প্রতি দায়বদ্ধতার চেতনা থেকেই এর সৃষ্টি। - এই উদ্যোগের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিবর্গের নেতৃত্বে ও অর্থায়নেই এর কার্যক্রম পরিচালিত হয়।
তথ্যসূত্র - সুজন অফিসিয়াল ওয়েবসাইট।
১০০.
কোন মুঘল সম্রাট দিল্লিতে 'দীন-পানাহ ভবন' নির্মাণ করেন?
ক
বাবর
খ
হুমায়ুন
গ
আকবর
ঘ
জাহাঙ্গীর
ব্যাখ্যা
মুঘল স্থাপনা: - মুঘল যুগে স্থাপত্য শিল্পের উৎকর্ষ সাধিত হয়। - প্রায় সব মুঘল সম্রাট স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন। - আকর্ষণীয় সৌধ, ইমারত, মসজিদ, উদ্যান এমনকি ময়ূর সিংহাসন মুঘলদের কীর্তির অবিনশ্বর স্বাক্ষর বহন করে। - মুঘল যুগে চিত্রশিল্পও বিশেষ উৎকর্ষ লাভ করে ছিল।
• বাবরের সময়ের স্থাপত্যসমূহ: - আগ্রায় পানিপথের কাবুলিবাগ নামক স্থানে মসজিদ নির্মিত হয়।
• হুমায়ুনের সময় স্থাপত্যসমূহ: - হুমায়ুনের আমলে দিল্লিতে দীন-পানাহ ভবন, আগ্রায় ও ফতেহাবাদে নির্মিত মসজিদ তাঁর সময় কালের স্থাপত্য শৈলীর নিদর্শন।
• আকবরের সময়ের স্থাপত্যসমূহ: - আকবরের আমলে নির্মিত প্রাসাদ, দুর্গ, মসজিদ ও সৌধগুলোর মধ্যে ফতেহপুর সিক্রি, হুমায়ুনের সমাধি, ইবাদতখানা, বুলন্দ দরওয়াজা, পাঁচ মহল প্রভৃতি উল্লেখযোগ্য।
• জাহাঙ্গীরের ভূমিকা: - সম্রাট জাহাঙ্গীরের আমলে আকবরের সমাধি সৌধ, ইতমাতুদ্দৌলার সমাধি সৌধ এবং তাঁর নিজের জন্য নির্মিত সমাধি সৌধের নাম উল্লেখ করা যায়।
• শাহজাহানের সময় কালের স্থাপত্যসমূহ: - তিনি তাঁর স্ত্রী মমতাজ মহলের সমাধির উপর অবিনশ্বর প্রেমের এক অনিন্দ্য সুন্দর সৌধ তাজমহল নির্মাণ করেন। - তাঁর আমলে আগ্রার মতি মসজিদ, দিল্লির জামে মসজিদ, দিওয়ান-ই-আম, দিওয়ান-ই-খাস নির্মিত হয়। দিওয়ান-ই-খাসের অপূর্ব নির্মাণ শৈলী এবং শিল্পকর্মের চমৎকারিত্যের জন্য এটি 'দুনিয়ার বেহেস্ত' বলে অভিহিত। - ভুবন বিখ্যাত ময়ূর সিংহাসন মনি-মুক্তা, হীরা ও মূল্যবান পাথর দিয়ে তৈরি। ময়ূর সিংহাসন সম্রাট শাহজাহানের শিল্পানুরাগের অন্যতম কীর্তি। - তিনি 'শাহজাহানাবাদ' নামে একটি নতুন শহরও নির্মাণ করেন যা বর্তমানে নতুন দিল্লি নামে পরিচিত।
• আওরঙ্গজেবের সময়ের স্থাপত্যসমূহ: - সম্রাট আওরঙ্গজেবের আমলে নির্মিত লাহোরের বাদশাহী মসজিদ স্থাপত্য শিল্পের এক বিশেষ নিদর্শন।
তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০১.
নবজাত শিশুর মঙ্গল কামনায় ময়লাদেওয়ের পূজা করে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী?
ক
হাজং
খ
মারমা
গ
লুসাই
ঘ
চাকমা
ব্যাখ্যা
হাজং: - হাজং বাংলাদেশের একটি আদিবাসী জনগোষ্ঠী। - ময়মনসিংহ জেলার পর্বত সংলগ্ন ভূমিতে হাজংদের বসবাস। - এদের কিছুসংখ্যক শেরপুর, সিলেট ও নেত্রকোনা অঞ্চলেও বাস করে। তবে প্রধান বসবাস শ্রীবর্দি, ঝিনাইগাতি, হালুয়াঘাট, ধোবাউড়া, নালিতাবাড়ি, সুসং দুর্গাপুর, কলমাকান্দা ও বিরিশিরি এলাকায়। - নৃ-বিজ্ঞানীদের মতে, হাজংদের আদিনিবাস উত্তর বার্মায়। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হাজংদের পূর্বপুরুষের দলটি তাদের আদিনিবাস ত্যাগ করে ভারতীয় উপমহাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় প্রথমে প্রবেশ করে। - সপ্তদশ শতকে মুগলদের দ্বারা বিতাড়িত হয়ে হাজংরা গারো পাহাড়ে আশ্রয় নেয় এবং পরে সমতলভূমিতে বসতি স্থাপন করে। - বাংলাদেশে বসবাসকারী হাজংদের প্রধান ভাষা বাংলা। - হাজং নারীরা যে কাপড় পরিধান করে সেটিকে তারা ‘পাথিন’ বলে। - প্রতিটি হাজং বাড়িতে ছোট করে হলেও সৃষ্টিকর্তাকে প্রণাম জানানোর জন্য আলাদা একটি ঘর নির্মাণ করে। হাজংরা সেটিকে ‘দেওঘর’ বলে। - নবজাত শিশুর মঙ্গল কামনায় হাজংরা ময়লাদেওয়ের পূজা করে থাকে।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১০২.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কে? (সেপ্টেম্বর, ২০২৪)
ক
অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল
খ
অধ্যাপক নিয়াজ আহমেদ খান
গ
অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান
ঘ
অধ্যাপক মোতাহের হোসেন
ব্যাখ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়: - ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম, সর্ববৃহৎ এবং উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। - ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। - ঢাকার রমনা এলাকার প্রায় ৬০০ একর জমি নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। - এর প্রাথমিক অবকাঠামোর বড় একটি অংশ গড়ে উঠে ঢাকা কলেজের শিক্ষকমণ্ডলী এবং কলেজ ভবনের (বর্তমান কার্জন হল) উপর ভিত্তি করে। - ৩টি অনুষদ (কলা, বিজ্ঞান ও আইন), ১২টি বিভাগ, ৬০ জন শিক্ষক, ৮৪৭ জন ছাত্রছাত্রী এবং ৩টি আবাসিক হল নিয়ে এ প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম শুরু করে। - ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। (সেপ্টেম্বর, ২০২৪) - ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার ফিলিপ জোসেফ হার্টগ। - ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙ্গালী উপাচার্য ছিলেন স্যার এ.এফ রহমান। - ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পূরণ করেছে।
তথ্যসূত্র - ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
উচ্চ ফলনশীল ভুট্টার জাত: - বর্ণালি, শুভ্রা, খই, মোহর।
তথ্যসূত্র - জাতীয় কৃষি বাতায়ন।
১০৪.
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে কত সালে?
ক
১৭৬২ সালে
খ
১৭৬৩ সালে
গ
১৭৬৪ সালে
ঘ
১৭৬৫ সালে
ব্যাখ্যা
কোম্পানির দেওয়ানি লাভ: - ১৭৬৫ সালে দেওয়ানি লাভের পর প্রকৃতপক্ষে ইংরেজরাই বাংলার সত্যিকার শাসকরূপে আত্মপ্রকাশ করে। - এ সময়ে ইংরেজ কোম্পানি মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার রাজস্ব আদায়ের সম্পূর্ণ দায়িত্ব লাভে সক্ষম হয়। - মুঘল শাসন আমলে বাংলার দেওয়ানের পদ এবং সুবেদারের পদ ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর ন্যস্ত ছিল। মুর্শিদ কুলি খান এই নিয়ম ভেঙ্গে দুটি পদ একাই দখল করে নেন। - এ অবস্থার পরিপ্রেক্ষিতে সম্রাট কোম্পানিকে বাৎসরিক উপঢৌকনের বদলে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি গ্রহণের অনুরোধ করেন। তখন কোম্পানি বিষয়টি অগ্রাহ্য করে। - দেওয়ানি শর্ত সম্পর্কিত দুটি চুক্তি করা হয়। - একটি দিল্লির সম্রাট শাহ আলমের সঙ্গে এলাহাবাদ চুক্তি। - অপর চুক্তিটি হয় মীর জাফরের নাবালক পুত্র নবাব নাজিম-উদ-দ্দৌলার সঙ্গে। - এই দুটি চুক্তির ফলে যে দেওয়ানি লাভ করা হয় তাতে এ অঞ্চলে কোম্পানির ক্ষমতা একচেটিয়া বৃদ্ধি পায়। ফলে সমস্ত ক্ষমতা চলে যায় কোম্পানির হাতে। - দেওয়ানি লাভ কোম্পানির শুধু রাজনৈতিক নয় অর্থনৈতিক ক্ষেত্রেও বিশাল বিজয়। - সম্রাট ও নবাব উভয়েই ক্ষমতাহীন শাসকে পরিণত হন। প্রকৃতপক্ষে তারা হয়ে যান কোম্পানির পেনশনভোগী কর্মচারী।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৫.
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন কে?
ক
আমিনুল ইসলাম বুলবুল
খ
নাইমুর রহমান
গ
হাবিবুল বাশার
ঘ
মেহেরাব হোসেন অপি
ব্যাখ্যা
টেস্টে প্রথম: - প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান। - ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে। - বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় জিম্বাবুয়ের বিপক্ষে। - প্রথম টেস্ট উইকেট শিকার করেছেন নাইমুর রহমান। - প্রথম হাফ সেঞ্চুরি করেন হাবিবুল বাশার। - প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল। - প্রথম ৫ উইকেট শিকার করেন নাইমুর রহমান। - প্রথম ১০০ উইকেট মোহাম্মদ রফিকের। - প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার। - একমাত্র ১০ উইকেট’ শিকার করেন এনামুল হক জুনিয়র।
তথ্যসূত্র - ক্রিক ইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০১৮।