পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

পরীক্ষাপ্রাইমারি ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৫৭
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ৫, ১৫ ও ২৫ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

প্রাইমারি ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৫৭ প্রশ্ন

.
"গুলে বকাওলী" গ্রন্থের রচয়িতা কে?
  1. মুহম্মদ মুকিম
  2. দৌলত উজির বাহরাম খান
  3. সাবিরিদ খান
  4. ফকির গরীবুল্লাহ
ব্যাখ্যা
• 'গুলে বকাওলী' কাব্য:
- 'গুলে বকাওলী' গ্রন্থটি ইজ্জততুললাহ রচিত "তাজুউলমুলক গুল-ই- বকা-গুলি" এর অনুবাদ গ্রন্থ।
- ১৭২২ থেকে ১৭৯০ খ্রিষ্টাব্দের মধ্যে রচিত এই গ্রন্থটির বঙ্গানুবাদ করেন 'কবি নওয়াজিশ খান'।
- এছাড়া অষ্টাদশ শতাব্দীর কবি মুহম্মদ মুকিম তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম দেন 'গুলে বকাওলী'।
- এই গ্রন্থে তিনি তাঁর সমসাময়িক মুসলিম কবিদের নাম উল্লেখ করে মুসলিম বাংলা সাহিত্যের অন্ধকার যুগ নিয়ে আলোকপাত করেন
- তারপরও নওয়াজিস খান খন্দকার বিরচিত 'গুলে বকাওলী'র রচনাকাল নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেন।
- তবে কাব্যটি যে সতের শতকের রচনা এ ব্যাপারে পণ্ডিতেরা মত দিয়েছেন।
- চট্টগ্রামের জমিদার বংশীয় বৈদ্যনাথ রায়ের আদেশে কবি এই কাব্য লেখেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোন শব্দে স্বভাবতই 'ণ' হয়নি?
  1. স্থাণু
  2. কঙ্কণ
  3. বাণিজ্য
  4. গ্রহণ
ব্যাখ্যা
• 'গ্রহণ' শব্দটি ণ-ত্ব বিধান অনুসারে গঠিত হয়েছে।

- ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, ষ য় ব হ,ং এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়।
- যেমন- কৃপণ (ঋ-কারের পরে পৃ), হরিণ (র-এর পরে ই, তার পরে ণ)।

----------------
কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়।

যেমনঃ
চাণক্য মাণিক্য গণ,
বাণিজ্য লবণ মণ,
বেণু বীণা কঙ্কণ কণিকা।
কল্যাণ শোণিত মণি,
স্থাণু গুণ পুণ্য বেণী,
ফণী অণু বিপণি গণিকা।
আপণ লাবণ্য বাণী,
নিপুণ ভণিতা পাণি
গৌণ কোণ ভাণ পণ শাণ।
চিক্বণ নিক্বণ তূণ,
কফণি (কনুই) বণিক গুণ, 
গণনা পিণাক পণ্য বাণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
'নায়ক' এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √নে + ণক
  2. √না + ণক
  3. √নি + ণক
  4. √নী + ণক
ব্যাখ্যা
• 'নায়ক' এর সঠিক প্রকৃতি-প্রত্যয়- √নী + ণক ।

• ণক-প্রত্যয় ('ণ' ইৎ 'অক' থাকে):
- √পিঠ+ণক=√পঠ+অক = পাঠক।
- মূল স্বরের বৃদ্ধি হয়ে 'অ' স্থানে 'আ' হয়েছে।
- যেমন-√নী + ণক (নৈ+অক-প্রথম স্বরের বৃদ্ধি) নায়ক, √গৈ + ণক-গায়ক, √লিখ্ + ণক= লেখক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
'কন্যা > কইন্যা' কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
  1. অপিনিহিতি
  2. বিপ্রকর্ষ
  3. সম্প্রকর্ষ
  4. অন্ত্যস্বরাগম
ব্যাখ্যা
• 'কন্যা> কইন্যা' এ য- ফলার অন্তর্নিহিতি ই-ধ্বনির অপিনিহিতি।

• অপিনিহিতি (Apenthesis):

- পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
- যেমন আজি >আইজ, সাধু >সাউধ, রাখিয়া > রাইখ্যা, বাক্য > বাইক্য, সত্য > সইত্য, চারি >চাইর, মারি >মাইর ইত্যাদি।

অন্যদিকে,
• মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি (Anaptyxis):
- সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন-ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
- যেমন: গ্রাম > গেরাম, ধর্ম > ধরম, প্রীতি > পিরীতি। 

• সম্প্রকর্ষ বা স্বরলোপ:

- দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ।
- যেমন: বসতি >বস্তি, জানালা> জানলা ইত্যাদি।

• অন্ত্যস্বরাগম (Apothesis):
- কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে। এরূপ স্বরাগমকে বলা হয় অন্ত্যস্বরাগম।
যেমন দিশ্ >দিশা, পোখত্> পোক্ত, বেঞ্চ >বেঞ্চি, সত্য > সত্যি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
নিচের কোন বানানটি সঠিক?
  1. দূরীভুত
  2. দূরীভূত
  3. দুরীভূত
  4. দুরীভুত
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'দূরীভূত' বানানটি সঠিক। 
- 'দূরীভূত' শব্দের অর্থ: দূর করা হয়েছে এমন, বহিষ্কৃত।
- 'দূরীভূত' একটি সংস্কৃত শব্দ।

উল্লেখ্য,
- দূর দ্বারা দূরত্ব বুঝালে ঊ-কার হবে। 
- ভুত,অদ্ভুত ভুতুড়ে ব্যাতিত সকল ভূত ঊ-কার হবে।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'ঘৃণ্য' এর বিপরীত শব্দ কোনটি?
  1. অশিব
  2. হৃদ্য
  3. নাহক
  4. করাল
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'ঘৃণ্য' এর বিপরীত শব্দ 'হৃদ্য'।
- 'ঘৃণ্য' শব্দের অর্থ: ঘৃণার যোগ্য।
- 'হৃদ্য' শব্দের অর্থ: হৃদয়গ্রাহী, প্রিয়, প্রীতিভাজন। 

অন্যদিকে,
- অশিব অর্থ: অমঙ্গল
- নাহক অর্থ: অনুচিত, অনর্থক।
- করাল অর্থ: ভয়ঙ্কর, ভীতিপ্রদ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
.
Manuscript এর বাংলা পরিভাষা কী?
  1. পাণ্ডুলিপি
  2. ইশতেহার
  3. সারগ্রন্থ
  4. ঘোষণাপত্র
ব্যাখ্যা
• Manuscript এর বাংলা পরিভাষা 'পান্ডুলিপি'। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:

- Agenda - আলোচ্যসূচি।
- Constitution - সংবিধান।
- Constituency - নির্বাচনী এলাকা/ নির্বাচকমণ্ডলী।
- Manifesto - ইশতেহার।
- Manuscript - পান্ডুলিপি।
- Edition- সংস্করণ।
- Manual - সারগ্রন্থ।
- Gazette - ঘোষণাপত্র।
- Invoice - চালান, প্রেরিতক-সূচি।
- Constipation- কোষ্ঠকাঠিন্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. বিদ্যান ব্যাক্তিগণ দারিদ্র্যের শিকার হন।
  2. সর্বদা পরিস্কার থাকবে।
  3. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
  4. আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।
ব্যাখ্যা
• আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। - বাক্যটি শুদ্ধ।

অন্যদিকে,
- অশুদ্ধ: বিদ্যান ব্যাক্তিগণ দারিদ্র্যের শিকার হন।
- শুদ্ধ: বিদ্বান ব্যাক্তিগণ দারিদ্র্যের শিকার হন।

- অশুদ্ধ: সর্বদা পরিস্কার থাকবে।
- শুদ্ধ: সর্বদা পরিষ্কার থা্কিবে।

- অশুদ্ধ: বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
- শুদ্ধ: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'তন্বী' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. তণু + ই
  2. তনু + ঈ
  3. তনু + ই
  4. তণু + ঈ
ব্যাখ্যা
• 'তন্বী' এর সঠিক সন্ধিবিচ্ছেদ-  তনু + ঈ।

 সূত্র:
• উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার ও ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।
যেমন-
- উ + অ = ব + অ; সু + অল্প = স্বল্প।
- উ + আ = ব + আ; সু + আগত স্বাগত।
- উ + ই = ব + ই;  অনু + ইত = অন্বিত।
- উ + ঈ= ব + ঈ; তনু + ঈ = তন্বী।
- উ + এ = ব + এ;  অনু + এষণ অন্বেষণ।
এরূপ- পশ্বধম, পশ্বাচার, অন্বয়, মন্বন্তর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১০.
"কষ্ট না করিলে কেষ্ট মিলে না।" এখানে 'কষ্ট' কোন কারক?
  1. কর্তৃকারক
  2. কর্মকারক
  3. অপাদান কারক
  4. অধিকরণ কারক
ব্যাখ্যা
• "কষ্ট না করিলে কেষ্ট মিলে না।" এখানে 'কষ্ট' কর্মকারক। 
• কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়।

• কর্মকারক:

- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
- কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম, গৌণ কর্ম।
যেমন-
- বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।
- সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে।
- এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।
১১.
কর্-ধাতুর উত্তম পুরুষ পুরাঘটিত অতীতে চলিত রূপ কোনটি?
  1. করেছিলাম
  2. করিয়াছিলাম
  3. করিতাম
  4. করতাম
ব্যাখ্যা
• কর্-ধাতুর উত্তম পুরুষ পুরাঘটিত অতীতে চলিত রূপ- 'করেছিলাম'।
- কর্-ধাতুর উত্তম পুরুষ পুরাঘটিত অতীতে সাধু রূপ- 'করাইয়াছিলাম'।
- কর্-ধাতুর উত্তম পুরুষ সাধারণ অতীতে চলিত রূপ 'করালাম'। 
- কর্-ধাতুর উত্তম পুরুষ সাধারণ অতীতে সাধু রূপ 'করাইলাম'। 
- কর্-ধাতুর উত্তম পুরুষ নিত্যবৃত্ত অতীতে চলিত রূপ 'করাতাম'।
- কর্-ধাতুর উত্তম পুরুষ নিত্যবৃত্ত অতীতে সাধু রূপ 'করাইতাম'।
- কর্-ধাতুর উত্তম পুরুষ ঘটমান অতীতে চলিত রূপ করাচ্ছিলাম। 
- কর্-ধাতুর উত্তম পুরুষ ঘটমান অতীতে সাধু রূপ করাইতেছিলাম। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১২.
'মজুর' এর স্ত্রীলিঙ্গ কোনটি?
  1. মজুরানী
  2. মজুরনী
  3. মজুরানি
  4. মজুরনি
ব্যাখ্যা
• নী-প্রত্যয় যোগে বাংলা স্ত্রীবাচক শব্দ:
- মজুর - মজুরনী,
- কামার - কামারনী,
- জেলে - জেলেনী,
- কুমার - কুমারনী,
- ধোপা - ধোপানী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৩.
"বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা।" এখানে 'বিনে' কী?
  1. উপসর্গ
  2. অনুসর্গ
  3. অব্যয়
  4. ক্রিয়া
ব্যাখ্যা
• অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ:
- বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে।
- অনুসর্গগুলো কখনো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয়, আবার কখনো বা 'কে' এবং 'র' বিভক্তিযুক্ত শব্দের পরে বসে।
যেমন-
- বিনা: দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? (প্রাতিপদিকের পরে)। 
- সনে: ময়ূরীর সনে নাচিছে ময়ূর। (ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দের পরে)। 
- দিয়ে: তোমাকে দিয়ে আমার চলবে না। (দ্বিতীয়ার 'কে' বিভক্তিযুক্ত শব্দের পরে)। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৪.
'আরেক ফাল্গুন' উপন্যাসটি কে রচনা করেছেন?
  1. রশীদ করিম
  2. জহির রায়হান
  3. আল মাহমুদ
  4. মাহমুদুল হাসান
ব্যাখ্যা
• 'আরেক ফাল্গুন' জহির রায়হানের রচিত একটি উপন্যাস।

• 'আরেক ফাল্গুন' উপন্যাস:
- বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫৫ সালে ২১শে ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান 'আরেক ফাল্গুন' উপন্যাসটি রচনা করেন।
- 'আরেক ফাল্গুন' উপন্যাসটি ১৯৬৮ সালে প্রকাশিত হয়।
- ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম- প্রণয় ইত্যাদি উপন্যাসটির মূল বিষয়।
- 'আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো'- এই উপন্যাসের সংলাপ।

• জহির রায়হান:
- ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- জহির রায়হান একাধারে চলচ্চিত্র নির্মাতা, লেখক ছিলেন।
- তাঁর প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ।
- 'হাজার বছর ধরে' উপন্যাসের জন্য তিনি আদমজী পুরস্কার লাভ করেন।

• তাঁর রচিত উপন্যাস:
- শেষ বিকেলের মেয়ে।
- হাজার বছর ধরে।
- আরেক ফাল্গুন।
- বরফ গলা নদী।
- আর কত দিন।
- কয়েকটি মৃত্যু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৫.
'লালসালু' উপন্যাস কত সালে প্রকাশিত হয়?
  1. ১৯৪৮ সালে
  2. ১৯৫২ সালে
  3. ১৯৫৫ সালে
  4. ১৯৫৬ সালে
ব্যাখ্যা
• লালসালু:
- সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত উপন্যাস।
- ১৯৪৮ সালে কলকাতা থেকে গ্রন্থাকারে প্রকাশিত।

- এই উপন্যাসে একদিকে যেমন বাংলার গ্রামজীবনের বাস্তব প্রকৃতি ধরা পড়েছে তার সৌন্দর্য, মাধুর্য ও কঠোরতা নিয়ে; তেমনি রূপায়িত হয়েছে অসংখ্য গ্রামীণ মানুষের জীবন।
- উপন্যাসটি 'Tree Without Roots (১৯৬৭) নামে অনূদিত হয়ে খ্যাতি অর্জন করে।
- উপন্যাসটি ফরাসি ভাষায় অনূদিত হয়েছে।
- 'লালসালু'র ফরাসি অনুবাদের নাম ল্য অরবরে সামস মায়েমে (১৯৬১)।
- সৈয়দ ওয়ালীউল্লাহ্ পত্নী 'অ্যান মেরি' উপন্যাসটির ফরাসি অনুবাদ করেন।

• বহুমাত্রিক ও উল্লেখযোগ্য চরিত্রগুলো: মজিদ, খালেক ব্যাপারি, জমিলা, রহিমা, আমেনা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা।

----------------------
• সৈয়দ ওয়ালীউল্লাহ্:

- ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে তাঁর জন্ম।
- তিনি ১৯৬১ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৬৫ সালে আদমজি পুরস্কার এবং ১৯৮৩ সালে একুশে পদক (মরণোত্তর) লাভ করেন।
- তিনি ১৯৭১ সালের ১০ই অক্টোবর, প্যারিসে মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত উপন্যাস:
- লালসালু
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো,
- দি আগলি এশিয়ান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৬.
বাংলা উপসর্গযোগে সৃষ্ট শব্দ কোনটি?
  1. অতিশয়
  2. অজানা
  3. নিরব
  4. অবজ্ঞা
ব্যাখ্যা
• 'অজানা' বাংলা 'অ' উপসর্গযোগে গঠিত।
- 'অ' উপসর্গযোগে গঠিত কিছু শব্দ: অকেজো, অচেনা,অচিন, অজানা, অথৈ।

অন্যদিকে,
- 'অতিশয়' - সংস্কৃত 'অতি' উপসর্গযোগে গঠিত।
- 'নিরব' - সংস্কৃত 'নির' উপসর্গযোগে গঠিত।
- 'অবজ্ঞা' - সংস্কৃত 'অব' উপসর্গযোগে গঠিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৭.
'কুন্তল' কোন শব্দের সমার্থক শব্দ?
  1. চুল
  2. কবুতর
  3. কোমর
  4. মুকুল
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'কুন্তল' শব্দের অর্থ: নারীর কেশ, চুল।

• 'চুল' এর সমার্থক শব্দ:
- কেশ,
- অলক,
- কুন্তল,
- চিকুর,
- শিরোজ,
- শিরসিজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮.
'লবণ-পানি দিয়ে কুলি করে আসো।' বাক্যে 'কুলি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. দেশি
  2. তৎসম
  3. তুর্কি
  4. আরবি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'কুলি' শব্দটি দুই ধরনের অর্থ রয়েছে।
- কুলি ( তুর্কি)-  ভার বহন করা যার পেশা,
- কুলি(দেশি) -মুখে পানি নিয়ে সশব্দে আলোড়ন, কলকুচা।

দেশি শব্দ:
- আর্য জাতি বাংলা দেশে আসার আগে দ্রাবিড়, অস্ট্রিক প্রভৃতি যে-সব প্রাক্-আর্য জাতি এদেশে বসবাস করত তাদের ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় রয়ে গেছে। সে-সব শব্দরাজিই 'দেশি' শব্দ।

• কিছু দেশি শব্দ:
 ঢোল, ডিঙি, টোপর, বাখারি, কয়লা, কামড়, চাউল, ঝোল, , ডাহা, ঢিল, পয়লা, ডাঁসা, ডাব, ডাঙর, ঢিল, মাঠ, চাটাই, , ঝিনুক, শিকড়, কচি, খড়, পেট।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯.
তিন অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যার পার্থক্য কত?
  1. ৮৯৬
  2. ৯৭৩
  3. ৫৬০
  4. ৩৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: তিন অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যার পার্থক্য কত?

সমাধান:
তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ১০১
তিন অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৯৭
পার্থক্য = ৯৯৭-১০১
= ৮৯৬
২০.
১ ডজন ডিম ৭২ টাকায় ক্রয় করে, ১ হালি ডিম ৩২ টাকা ধরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে?
  1. ৩২.১২%
  2. ৩৫.২৪%
  3. ৩৩.৩৩%
  4. ৩১.০১%
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ডজন ডিম ৭২ টাকায় ক্রয় করে, ১ হালি ডিম ৩২ টাকা ধরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে?

সমাধান:
১ ডজন = ১২ টি
১২ টি ডিমের দাম = ৭২ টাকা
১ টি ডিমের দাম = ৬ টাকা

১ হালি= ৪ টি
৪ টি ডিম বিক্রি করে = ৩২ টাকা 
১ টি ডিম বিক্রি করে =  ৮ টাকা
∴ লাভ = ( ৮ - ৬) = ২ টাকা

শতকরা লাভ = (২/৬) × ১০০%
=৩৩.৩৩%
২১.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
সকল পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা
 
= (৩)১/৩
= ৩
২২.
কোন চতুর্ভুজের চার কোণের অনুপাত ২ : ৩ : ৩ : ৪ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত?
  1. ৪০°
  2. ৬০°
  3. ৯০°
  4. ৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন চতুর্ভুজের চার কোণের অনুপাত ২ : ৩ : ৩ : ৪ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত?

সমাধান:
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°
চার কোণের অনুপাতের সমষ্টি  = ২ + ৩ + ৩ + ৪
=১২

∴ ক্ষুদ্রতম কোণ= (৩৬০° × ২)/১২
= ৬০°
২৩.
০, ২৩, ১২, ১৩ এর গড় কত ?
  1. ১৬
  2. ১২
  3. ১০
  4. ১৪
ব্যাখ্যা
প্রশ্ন:  ০, ২৩, ১২, ১৩ এর গড় কত ?

সমাধান:
সংখ্যাগুলোর যোগফল =  ০ + ২৩ + ১২ + ১৩
= ৪৮
পদের সংখ্যা =  ৪ টি
∴ গড় = ৪৮/৪
=১২
২৪.
বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ৪ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হবে?
  1. ১২.৫%
  2. ২৫%
  3. ১২%
  4. ২৪%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ৪ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হবে?

সমাধান:
মনেকরি,
আসল (p) =  ১০০  টাকা
মুনাফা-আসল= (১০০ × ২)
= ২০০
মুনাফা  (I) = (২০০ -  ১০০)
= ১০০ টাকা
সময় (n) = ৪বছর

মুনাফার হার (r) =  I × ১00/Pn
= ১০০ × ১০০ / ১০০ × ৪
= ২৫%
২৫.
৫, ১৩, ২১, ২৯,................ ধারাটির ৭ম পদ কত?
  1. ৪৫
  2. ৩৫
  3. ৩৭
  4. ৫৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ১৩, ২১, ২৯,................ ধারাটির ৭ম পদ কত?

সমাধান:
ধারাটি = ৫, ১৩, ২১, ২৯, ........
ধারাটির পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য = ৮

 ২৯ + ৮ = ৩৭
৩৭ + ৮ = ৪৫
৪৫ + ৮ = ৫৩

∴ধারাটির ৭ম পদ = ৫৩
২৬.
কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ৩ বিয়োগ করলে, বিয়োগফলকে ১২, ১৮, ১৫ দ্বারা নি:শেষে বিভাজ্য হবে?
  1. ১৮০
  2. ১৮৩
  3. ১৬০
  4. ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ৩ বিয়োগ করলে, বিয়োগফলকে ১২, ১৮, ১৫ দ্বারা নি:শেষে বিভাজ্য হবে?

সমাধান:  

১২, ১৮, ১৫ এর ল. সা. গু = ১৮০

∴ক্ষুদ্রতম সংখ্যাটি = ১৮০ + ৩
= ১৮৩
২৭.
তারেক ও আজিজের বেতনের অনুপাত ৭ : ৩ । তারেকের বেতন আজিজের বেতন অপেক্ষায় ১৬০০ টাকা বেশি হলে, আজিজের বেতন কত?
  1. ১৩০০ টাকা
  2. ১৪০০ টাকা
  3. ১২০০ টাকা
  4. ১৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: তারেক ও আজিজের বেতনের অনুপাত ৭ : ৩ । তারেকের বেতন আজিজের বেতন অপেক্ষায় ১৬০০ টাকা বেশি হলে, আজিজের বেতন কত?

সমাধান:  
মনেকরি, 
তারেকের বেতন = ৭ক
আজিজের বেতন = ৩ক
দুজনের বেতনের পার্থক্য = (৭ক - ৩ক)
= ৪ক

প্রশ্নমতে,
৪ক = ১৬০০ টাকা 
ক = ১৬০০/৪ টাকা
ক = ৪০০ টাকা 

∴আজিজের বেতন = ৩ক টাকা 
= ৩ × ৪০০ টাকা
= ১২০০ টাকা
২৮.
x + 1/x = 3 হলে,  x2 - 1/x2 এর মান কত?
  1. √5
  2. 3√5
  3. 2√5
  4. √3
ব্যাখ্যা
প্রশ্ন:  x + 1/x = 3 হলে,  x2 - 1/x2  এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + 1/x = 3

আমরা জানি,
(x - 1/x)2 = (x + 1/x)2  - 4.x.(1/x)
= (3)2 - 4
= 9 - 4
= 5
∴√(x - 1/x)2 = √5
∴ x - 1/x =  √5

এখন,
x2  - 1/x2 = (x + 1/x) (x - 1/x)
= 3√5
২৯.
a + b = 6  এবং ab = 8  হলে  (a - b)2 = ?
  1. 4
  2. 11
  3. 9
  4. 18
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 6  এবং ab = 8  হলে  (a - b)2 = ?

সমাধান:
দেওয়া আছে, 
a + b = 6 এবং ab = 8

আমরা জানি, 
 ‍( a - b)2 =  ( a + b)2 -  4ab
বা,  = ( 6)2 -  4 × 8
বা,  = 36 - 32
বা, ( a - b)= 4

∴ ( a - b)2 = 4
৩০.
বর্গের বাহুর দৈর্ঘ্য ৩ মিটার হলে, বর্গের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ৪√৩
  2. ৩√৪
  3. ৩√২
  4. ৫√২
ব্যাখ্যা
প্রশ্ন: বর্গের বাহুর দৈর্ঘ্য ৩ মিটার হলে, বর্গের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান: 
দেওযা আছে ,
বর্গের বাহুর  দৈর্ঘ্য a = ৩ মিটার

আমরা জানি,
বর্গের কর্ণের দৈর্ঘ্য = a √২
= ৩√২
৩১.
১২ জন লোকের ১ সপ্তাহে ৫৬ কেজি চাল লাগে।  ৪৮ জন লোকের ৬ সপ্তাহে কত কেজি চাল লাগবে?
  1. ১১৫০ কেজি
  2. ১৩০০ কেজি
  3. ১৩৪৪ কেজি
  4. ১২০০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ জন লোকের ১ সপ্তাহে ৫৬ কেজি চাল লাগে।  ৪৮ জন লোকের ৬ সপ্তাহে কত কেজি চাল লাগবে?

সমাধান: 
১২ জন লোকের ১ সপ্তাহে চাল লাগে = ৫৬ কেজি 
১ জন লোকের ১ সপ্তাহে চাল লাগে = ৫৬/১২ কেজি
৪৮ জন লোকের ৬  সপ্তাহে চাল লাগে = ৫৬ × ৬ × ৪৮/১২ কেজি
= ১৩৪৪ কেজি
৩২.
১ + ৩ + ৫ + ৭ +...................... + ৮৯ = কত?
  1. ২,০০০
  2. ২,০২৫
  3. ২৫,০০
  4. ২৩,০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ৩ + ৫ + ৭ +...................... + ৮৯ = কত?

সমাধান: 
 ধারার ১ম পদ a = ১
সাধারণ অন্তর d =  ৩- ১ = ২
 শেষ পদ = ৮৯ 
পদ সংখ্যা n =  ৮৯ - ১/২ +১
=৪৫ 

সমষ্টি = ৪৫( ৮৯ + ১)/২
= ৪৫×৪৫
= ২,০২৫
৩৩.
প্রশ্নকত?
  1. 27
  2. 243
  3. 9
  4. 81
ব্যাখ্যা
প্রশ্ন:  = কত?

সমাধান:

= (33 × 1/3)5
= 35
= 243
৩৪.
দুটি কোণের সমষ্টি দুই সমকোণ হলে, একটি কে অপরটির কী বলে?
  1. সরলকোণ
  2. পূরক কোণ
  3. সম্পূরক কোণ
  4. সন্নিহিত কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি কোণের সমষ্টি দুই সমকোণ হলে, একটি কে অপরটির কী বলে?

সমাধান:
- দুটি কোণের সমষ্টি দুই সমকোণ হলে, একটি কে অপরটির সম্পূরক কোণ বলে।
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
- দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ করে।
৩৫.
2x + 3y = 10  এবং 2x - 3y = 8 হলে, x, y এর মান হবে যথাক্রমে-
  1. 2/3, 9/2
  2. 1/3, 3/2
  3. 9/2, 2/3
  4. 9/2, 1/3
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 3y = 10 এবং 2x - 3y = 8 হলে, x, y এর মান হবে যথাক্রমে-

সমাধান:
দেওয়া আছে, 
2x + 3y = 10
2x - 3y = 8

(i)  হতে (ii) বিয়োগ করে পাই 
(2x + 3y) - ( 2x - 3y) = 10 - 8
বা, 2x + 3y -  2x + 3y = 2
বা, 6y = 2 
বা, y = 2/6
∴ y = 1/3

(i)  হতে (ii) যোগ করে পাই
(2x + 3y) + ( 2x - 3y) = 10 + 8
বা, 2x + 3y +  2x - 3y = 18
বা, 4x = 18
বা, x = 18/4
∴ x = 9/2
৩৬.
দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর একটি পূর্ণ সংখ্যা?
  1. ৪,৫
  2. ২,৩
  3. ১০,১১
  4. ৬,৭
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর একটি পূর্ণ সংখ্যা?

সমাধান:
অপশনসমূহের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে - খ) ২,৩ 

32 − 22 = 9 − 4 = 5
যা একটি পূর্ণসংখ্যা। 

তাই, সঠিক উত্তর: খ) ২,৩ 

৩৭.
Choose the right article:
She has ____ one-year-old daughter.
  1. a
  2. an
  3. the
  4. No article
ব্যাখ্যা
The right article is: ক) a,
- She has a one-year-old daughter.
সাধারণত 'o' যুক্ত শব্দ এর পূর্বে an বসে, ০- vowel হওয়ায়। কিন্তু, one, এর পূর্বে 'ওয়া' বা consonant sound হওয়ায় 
a বসে। 
• One বাদে বাকি 'o' দিয়ে গঠিত শব্দগুলোয় an বসে, যেমন:
an open field, an open heart surgery, an opera, an orenge.
a one taka note, a one legged man.

Source: Advanced Learners by Chowdhury and Hossain.
৩৮.
What is the correct plural form of 'Plateau'?
  1. Plateau
  2. Plateaies
  3. Plateaues
  4. Plateaux
ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) Plateaux.
• "Plateau" শব্দটির দু'রকম বহুবচন প্রচলিত:
- Plateaux (ফরাসি রীতি, প্রথাগত ও শাস্ত্রীয়),
- Plateaus (ইংরেজি রীতি, আধুনিক ও বেশি ব্যবহৃত),

যেহেতু প্রশ্নে "Plateaux" অপশনটি দেওয়া আছে, সেটিই সঠিক উত্তর। যদিও দৈনন্দিন ইংরেজিতে "Plateaus"ও গ্রহণযোগ্য, কিন্তু এখানে সেটি অপশনে নেই।

অন্য অপশনগুলো,
ক) Plateau → এটি একবচন (বহুবচন নয়)।
খ) Plateaies → বানান ও ব্যাকরণগতভাবে ভুল।
গ) Plateaues → এটিও ভুল বানান। সঠিক ইংরেজি রূপ হবে "Plateaus"।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩৯.
Which of the following is used in the feminine form?
  1. Death
  2. Time
  3. Nature
  4. Sun
ব্যাখ্যা
The correct answer is: গ) Nature,

কিছু abstract nouns ঐতিহ্যগতভাবে নারীলিঙ্গ হিসেবে বিবেচিত হয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো:
• Nature (প্রকৃতি) - প্রায় সবসময় "Mother Nature" হিসেবে উল্লেখ করা হয়, যা একে স্পষ্ট নারীলিঙ্গ হিসেবে চিহ্নিত করে। 
• অন্যান্য অপশন:
ক) Death (মৃত্যু) - সাধারণত Male,(Grim Reaper) হিসেবে চিত্রিত,
খ) Time (সময়) - Male Gender,
ঘ) Sun (সূর্য) - Male Gender.
৪০.
Which of the following is a demonstrative pronoun?
  1. he
  2. yourself
  3. those
  4. who
ব্যাখ্যা

সঠিক উত্তর:গ) those,

• Demonstrative pronoun (নির্দেশক সর্বনাম) এমন শব্দ যা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে ইঙ্গিত করে। প্রচলিত demonstrative pronoun গুলো হলো :
- This (একবচন, কাছের),
- That (একবচন, দূরের),
- These (বহুবচন, কাছের),
- Those (বহুবচন, দূরের),

অন্য অপশনগুলো:
ক) he: এটি personal pronoun (ব্যক্তিবাচক সর্বনাম), যা নির্দিষ্ট করে না, শুধু কোনো ব্যক্তিকে বোঝায়।
খ) yourself: এটি reflexive pronoun, যা কর্তাকেই পুনরায় নির্দেশ করে (যেমন: "You hurt yourself")।
ঘ) who: এটি interrogative/relative pronoun (প্রশ্নবোধক বা সম্পর্কসূচক সর্বনাম), যা প্রশ্ন জিজ্ঞাসা বা বাক্য যুক্ত করতে ব্যবহৃত হয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৪১.
Teaching is a noble profession.
Here the underlined word is a-
  1. Finite verb
  2. Infinitive
  3. Gerund
  4. participle
ব্যাখ্যা
The underlined word "Teaching" in the sentence "Teaching is a noble profession." is a:
গ) Gerund

Gerund: যখন কোনো Verb-এর সাথে "-ing" যোগ করে তা Noun-এর মতো কাজ করে, তাকে Gerund বলে।
Verb-এর present form-এর সাথে - ing যুক্ত হয়ে যদি তা noun এবং verb এর কাজ এক সঙ্গে সম্পন্ন করে তাকে gerund বলে।
• Gerund এর প্রয়োগ:
- Verb-এর Subject রুপে-
Walking is a good exercise.
- Verb Object রূপে-
I like reading.
- Preposition-এর Object রূপে-
He is fond of reading.
-Verb- Complement রূপে-
My hobby is gardening.

অন্যদিকে,
ক) Finite Verb: এটি মূল Verb যা Tense/Person অনুযায়ী পরিবর্তিত হয় (যেমন: "He teaches."), কিন্তু এখানে "Teaching" Verb রূপে ব্যবহৃত হয়নি।
খ) Infinitive: "To + Verb" গঠন (যেমন: "To teach is noble."), কিন্তু এখানে "to" নেই।
ঘ) Participle: "-ing" যুক্ত Verb যা Adjective-এর মতো কাজ করে (যেমন: "The teaching method is good."), কিন্তু এখানে এটি Subject হিসেবে ব্যবহৃত হয়েছে।
৪২.
His score is superior ___ yours.
Fill in the blank with correct word.
  1. to
  2. from
  3. that
  4. than
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) to,
- Superior এর পরে "to" ব্যবহৃত হয়।
- His score is superior to yours.
- তার স্কোর তোমার চেয়ে ভালো।

অন্য অপশনগুলো:
- From বা than ব্যবহার করা ভুল।
- That এখানে অর্থহীন।
- এই শব্দগুলোর বেলায় then না হয়ে to হবে, Superior to, Inferior to, Senior to, Junior to.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৪৩.
Which of the following is not a property of an adverb?
  1. Modifies a noun
  2. Modifyies a verb
  3. Modifies an adjective
  4. Modifies an adverb
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Modifies a noun,
Adverb -এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি Verb (ক্রিয়া), Adjective (বিশেষণ) বা অন্য Adverb-কে পরিবর্তন বা সংশোধন করে। কিন্তু এটি Noun (বিশেষ্য)-কে কখনোই পরিবর্তন করে না।
Adjective, Noun-কে Modify করে , Adverb- নয়।
- A beautiful flower.
- এখানে "beautiful" একটি Adjective যা Noun "flower"-কে Modify করছে।

Adverb-এর বৈশিষ্ট্য:
খ) Modifies a verb
- She runs quickly.
- এখানে "quickly" Verb "runs"-কে Modify করছে।
গ) Modifies an adjective
- He is extremely tall.
- এখানে "extremely" Adjective "tall"-কে Modify করছে।
ঘ) Modifies an adverb
- She runs very quickly
এখানে "very" Adverb "quickly"-কে Modify করছে।

Source: Advanced Learner’s by Chowdhury and Hossain.
৪৪.
Change the word 'dark' into a verb.
  1. indark
  2. darken
  3. darky
  4. none
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) darken,

- "dark" (অন্ধকার/কালো) শব্দটিকে ক্রিয়ায় রূপান্তর করতে "-en" প্রত্যয় যোগ করা হয়, যা "darken" (অন্ধকার করা বা কালো করা) গঠন করে। এটি ইংরেজির একটি সাধারণ নিয়ম:

Adjective (বিশেষণ) → Verb (ক্রিয়া):
dark (অন্ধকার) → darken (অন্ধকার করা)
light (আলো) → lighten (আলো করা)
weak (দুর্বল) → weaken (দুর্বল করা)

অন্য অপশনগুলো:
ক) indark- অপ্রচলিত শব্দ।
গ) darky- একটি আপত্তিকর racial slur (ক্রিয়া হিসেবে অগ্রহণযোগ্য)।
৪৫.
The principal has a hard and fast policy regarding bunking classes.
Here, hard and fast means.
  1. flexible
  2. easily attainable
  3. selective
  4. fixed and definitive
ব্যাখ্যা
সঠিক উত্তর ঘ) fixed and definitive.

Hard and fast
English Meaning: (of a rule or a distinction made) fixed and definitive.
Bangla Meaning: বাঁধা-ধরা / অপরিবর্তনীয় ভাবে বিধিবদ্ধ,
Example Sentence: There are no hard and fast rules about that.
- এ ব্যাপারে কোনো বাঁধা-ধরা নিয়ম নেই।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৪৬.
'Great minds think alike.'- means?
  1. আঙুর ফল টক
  2. অতি লোভে তাতি নষ্ট
  3. কথায় যারা বড় তারা কাজের বেলায় ঠনঠন
  4. মহৎ লোকেরা এক রকম চিন্তা করেন
ব্যাখ্যা
• Great minds think alike.
- মহৎ লোকেরা এক রকম চিন্তা করেন।

অন্যদিকে,
Grapes are sour.
- আঙুর ফল টক।
Grasp all, loose all.
- অতি লোভে তাতি নষ্ট।
Great talkers are little doers.
- মুখে বুলি লম্বা কাজে অষ্টরম্ভা / কথায় যারা বড় তারা কাজের বেলায় ঠনঠন।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৪৭.
I have submitted my work. (make it passive)
  1. I submitted my work by myself.
  2. My work been submitted by me.
  3. My work has been submitted by me.
  4. My work has been submitted to by me.
ব্যাখ্যা
সঠিক উত্তর গ) My work has been submitted by me.

• Present Perfect Tense এর Sentence এর Active Voice কে Passive Voice এ পরিবর্তন করার নিয়ম -
• Object টি subject হয়
+ have been/ has been বসে
+মূল verb এর past participle বসে
+ by বসে+ Subject এর objective form বসে।

Structure: Object টির subjective form + have been/ has been+মূল Verb এর past participle + by+ subject টির objective form.
যেমন-
Active: He has done the work.
Passive: The work has been done by him.
Active: I have eaten rice.
Passive: Rice has been eaten by me.

Source: Advanced Learner’s by Chowdhury and Hossain.
৪৮.
He said to me, "Will you help me tomorrow?"
The correct indirect speech is:
  1. He asked me if I will help him the next day.
  2. He asked me if I would help him tomorrow.
  3. He asked me if I would help him the next day.
  4. He told me to help him the next day.
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) He asked me if I would help him the next day.
প্রথমে Reporting Verb Change করতে হবে, এক্ষেত্রে, 
Direct: "Will you help...?" Interjection sentence: হওয়ায় Indirect এ asked + if/whether হবে,
পরবর্তীতে  Tense Change :Will কে  Would এ রূপান্তর করতে হবে,
"tomorrow" পরিবর্তিত হয়ে  the next day হবে।
এবং Pronoun Change, "me" পরিবর্তিত হয়ে him হবে। 

অন্যদিকে, 
ক) "will"- Tense পরিবর্তন হয়ে "would" হবে।
খ) "tomorrow" - সময় বদলায়নি "the next day" হবে।
ঘ) "told me to help" - অর্থ পরিবর্তন করে (request থেকে order)।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৪৯.
What is the correct Bangla meaning of the proverb 'Love me, love my dog.'?
  1. প্রেম অন্ধ।
  2. ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।
  3. আমাকে চাইলে আমার বন্ধুদেরও চাইতে / পছন্দ করতে হবে।
  4. ঝোপ বুঝে কোপ মারো।
ব্যাখ্যা
• Love me, love my dog.
• আমাকে চাইলে আমার বন্ধুদেরও চাইতে / পছন্দ করতে হবে।

অপরদিকে, 
Look before you leap.
- ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।
Love is blind.
- প্রেম অন্ধ।
Make hay while the sun shines.
- ঝোপ বুঝে কোপ মারো।

Source: Live MCQ lecture.
৫০.
It is you who ____ to blame.
  1. was
  2. are
  3. is
  4. were
ব্যাখ্যা
সঠিক উত্তর খ) are,
It is you who are to blame.
• এই বাক্যটিতে- Relative pronoun "who"-এর পরে ব্যবহৃত verb টি  তার পূর্বের  noun বা pronoun অনুসারে "you"-এর সাথে বসবে।
যেহেতু "you" সর্বদা plural verb নেয়, তাই "are" সঠিক।

অন্য অপশনগুলো-
ক) was- Singular past tense, "you" এর সাথে যায় না।
গ) is- Singular, কিন্তু "you" সবসময় plural।
ঘ) were- Past tense, কিন্তু বাক্যটি Present tense-এ আছে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৫১.
The antonym of the word 'benign' is-
  1. Harmless
  2. Harmful
  3. Blessed
  4. Honest
ব্যাখ্যা
'Benign' শব্দের বিপরীত শব্দ হলো:
খ) Harmful (ক্ষতিকর)। 

Benign: অনুকূল, মৃদু বা নিরীহ।
এর বিপরীত শব্দ হলো Harmful, যার অর্থ ক্ষতিকর বা অপকারী।

অন্য অপশনগুলো:
ক) Harmless (নিরীহ) – এটি 'benign'-এর সমার্থক, বিপরীত নয়।
গ) Blessed (ধন্য, পবিত্র) – এটি 'benign'-এর বিপরীত নয়।
ঘ) Honest (সৎ) – এই শব্দের সাথে 'benign'-এর কোনো সম্পর্ক নেই।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৫২.
Who among the following is considered a university wit?
  1. John Donne
  2. Thomas kyd
  3. Robert Herrick
  4. William Wordsworth
ব্যাখ্যা
সঠিক উত্তর:খ) Thomas Kyd,
- University Wits ছিলেন ইংরেজি সাহিত্যের রেনেসাঁ যুগের (১৫৮০-১৫৯০) একদল শিক্ষিত নাট্যকার ও লেখক, যারা অক্সফোর্ড বা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। এদের মধ্যে Thomas Kyd অন্যতম ছিলেন।

University Wits-এর তালিকা:
Thomas Kyd (স্প্যানিশ ট্র্যাজেডির জনক),
Christopher Marlowe,
Robert Greene,
John Lyly,
George Peele,
Thomas Lodge,
Thomas Nashe.

অন্য অপশনগুলো:
ক) John Donne - মেটাফিজিক্যাল কবি, University Wits-এর সদস্য নন।
গ) Robert Herrick- ক্যাভালিয়ার কবি (১৭শ শতক), University Wits-এর সময়কালের পরে।
ঘ) William Wordsworth- রোমান্টিক কবি (১৯শ শতক), University Wits-এর থেকে প্রায় ২০০ বছর পরের।
৫৩.
The English translation of the sentence 'চোরটি হাতে নাতে ধরা পড়ল'
  1. The thief was caught by red handed.
  2. The thief was caught with red-handed.
  3. The thief was caught red-handed.
  4. The thief was been caught red handed.
ব্যাখ্যা
"চোরটি হাতে নাতে ধরা পড়ল"-এর সঠিক ইংরেজি অনুবাদ হলো:
গ) The thief was caught red-handed.

"হাতে নাতে ধরা পড়া" অর্থ হলো অপরাধ করার সময়ই ধরা পড়া বা সরাসরি অপরাধ করতে গিয়ে গ্রেপ্তার হওয়া।
"Red-handed" একটি ইংরেজি idiom, যার মানে হলো অপরাধ করার সময়ই ধরা পড়া।

অন্যান্য অপশনগুলো:
ক) "The thief was caught by red handed."- "by" ভুল প্রিপজিশন ব্যবহার করা হয়েছে।
খ) "The thief was caught with red-handed."- "with" এখানে অপ্রাসঙ্গিক।
ঘ) "The thief was been caught red handed."- "was been" ব্যাকরণগতভাবে ভুল।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৫৪.
খাসিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে কোন জেলায়?
  1. চট্টগ্রাম
  2. রাঙ্গামাটি
  3. কক্সবাজার
  4. সুনামগঞ্জ
ব্যাখ্যা
খাসিয়া:
- খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- বাংলাদেশে তাদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়।
- বর্তমানে সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানায় খাসিয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে।
- খাসিয়া জনগোষ্ঠীর প্রধান উৎসব খাসি সেং কুটস্নেম।
- এই উৎসবের মধ্য দিয়ে তারা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়।
- খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে।
- পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।
- বর্তমানে ৮০%-৯০% খাসিয়াই খ্রিস্টান।
- প্রায় প্রতি পুঞ্জিতেই গির্জা আছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।
৫৫.
হামাস কোন দেশ ভিত্তিক গেরিলা সংগঠন?
  1. সিরিয়া
  2. লিবিয়া
  3. ফিলিস্তিন
  4. বাহরাইন
ব্যাখ্যা
হামাস:
- হামাসের পূর্ণরূপ হারাকাত আল-মুকাওয়ামাহ আল-ইসলামিয়াহ।
- হামাস ফিলিস্তিন এর গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- শেখ আহমাদ ইয়াসিন সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- সংগঠনটি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েলের মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির বিরোধিতা করেছিল।
- ২০০৬ সালে হামাস ফিলিস্তিন আইন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে এবং ফাতাহ-এর বিরুদ্ধে আশ্চর্যজনক বিজয় লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com
৫৬.
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য -
  1. ৪৮টি
  2. ৫১টি
  3. ৫৩টি
  4. ৫৮টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (মে, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (মে, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৫৭.
নিচের কোনটি ইনপুট ডিভাইস?
  1. ওয়েবক্যাম
  2. প্রিন্টার
  3. স্পিকার
  4. মনিটর
ব্যাখ্যা
ইনপুট ডিভাইস:
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড,
- মাউস,
- অপটিকাল রিডার,
- জয়স্টিক,
- মাইক্রোফোন,
- স্ক্যানার,
- গ্রাফিক্স প্যাড,
- লাইট পেন,
- ওয়েবক্যাম,
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইস:
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর,
- প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন।

ইনপুট-আউটপুট ডিভাইস:
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

তথ্যসূত্র - উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা।