পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins
মোট প্রশ্ন১৩৬
সিলেবাস
২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট (প্রতি ১৫ দিনে একটা করে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৩৬ প্রশ্ন

.
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল কোনটি?
  1. ক) ৭৫০ - ১৩৫০ সাল
  2. খ) ৭০০ - ১২০০ সাল
  3. গ) ৯০০ - ১৩৫০ সাল
  4. ঘ) ৯৫০ - ১২০০ সাল
সঠিক উত্তর:
ঘ) ৯৫০ - ১২০০ সাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯৫০ - ১২০০ সাল
ব্যাখ্যা
চর্যাপদের রচনা কালঃ
ড. মুহম্মদ শহীদুল্লাহ এর মতে, ৬৫০ - ১২০০ সালের মধ্যে রচিত,
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, ৯৫০ - ১২০০ সালের মধ্যে
এবং ড. সুকুমার সেনের মতে, ৯৫০-১২০০ সালের মধ্যে চর্যাপদ রচিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর। 
.
চর্যাচর্যবিনিশ্চয় - শব্দের অর্থ কি?
  1. ক) ধর্মীয় পালনীয় নিয়ম
  2. খ) কোনটি পালনীয় ও কোনটি বর্জনীয়
  3. গ) কোনটি আচরণীয় ও কোনটি আচরণীয় নয়
  4. ঘ) ধর্মীয় নিষেধাজ্ঞা
সঠিক উত্তর:
গ) কোনটি আচরণীয় ও কোনটি আচরণীয় নয়
উত্তর
সঠিক উত্তর:
গ) কোনটি আচরণীয় ও কোনটি আচরণীয় নয়
ব্যাখ্যা
‘চর্যা’ অর্থ - পালনীয় নিয়ম; ‘চর্যাচর্য’ অর্থ - পালনীয় ও বর্জনীয় এবং ‘চর্যাচর্যবিনিশ্চয়’ - কোনগুলো আচরণীয় ও কোনগুলো আচরণীয় নয়। অর্থ্যাৎ, ধর্ম সাধনার ব্যাপারে কোনগুলো আচরণীয় ও কোনগুলো আচরণীয় নয় তারই নির্দেশ হচ্ছে - চর্যাচর্যবিনিশ্চয়। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
.
স্বার্থক মঙ্গলকাব্যের কয়টি অংশ থাকে?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
গ) ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫
ব্যাখ্যা
একটি স্বার্থক মঙ্গলকাব্যের ৫টি অংশ - বন্দনা, আত্মপরিচয়, দেবখন্ড, মর্তখন্ড ও শ্রুতিফল। মঙ্গলকাব্য প্রধানত দুই প্রকার - পৌরাণিক মঙ্গল ও লৌকিক মঙ্গল। মঙ্গলকাব্যের ৩টি প্রধান ধারা ও ২ টি অপ্রধান ধারা রয়েছে। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
.
ইয়ংবেঙ্গলের মুখপত্র “জ্ঞাণান্বেষণ” - পত্রিকার সম্পাদক ছিলেন?
  1. ক) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
  2. খ) প্যারীচাঁদ মিত্র
  3. গ) দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
  4. ঘ) অক্ষয়কুমার দত্ত
সঠিক উত্তর:
গ) দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
গ) দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
ব্যাখ্যা
দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় (১৮১৪-১৮৭৮) পত্রিকা-সম্পাদক, সমাজসেবক। ১৮১৪ সালে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল কাঁচড়াপাড়ার ভাটপাড়ায়। তিনি হেয়ার স্কুল ও হিন্দু কলেজে পড়াশুনা করেন এবং সেই সূত্রে ইয়ং বেঙ্গল দলের কর্মী ও ডিরোজিওর প্রিয় পাত্র ছিলেন। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় ছাত্রাবস্থায়ই জ্ঞানান্বেষণ (১৮৩১) পত্রিকা সম্পাদনা করেন। পরে তিনি ভারত পত্রিকা, সমাচার হিন্দুস্থানী ইত্যাদি পত্রিকাও সম্পাদনা করেন। উৎসঃ বাংলাপিডিয়া
.
'মিলির হাতে স্টেনগান' -গল্পটি কোন গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
  1. ক) দোজখের ওম
  2. খ) অন্য ঘরে অন্য স্বর
  3. গ) খোঁয়ারি
  4. ঘ) দুধেভাতে উৎপাত
সঠিক উত্তর:
ঘ) দুধেভাতে উৎপাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দুধেভাতে উৎপাত
ব্যাখ্যা
আখতারুজ্জামান ইলিয়াসের 'দুধভাতে উৎপাত' গল্পগ্রন্থের মিলির হাতে স্টেনগান গল্পটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত। source: bhorerkagoj.com। তার অন্যান্য বিখ্যাত গল্পঃ প্রতিশোধ, অন্য ঘরে অন্য স্বর, অপঘাত, জাল স্বপ্ন স্বপ্নের জাল, রেইনকোট, মিলির হাতে স্টেনগান ইত্যাদি। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
.
নদী নিঃশেষিত হলে - কাব্যের রচয়িতা কে?
  1. ক) হুমায়ুন আজাদ
  2. খ) নির্মলেন্দু গুণ
  3. গ) আনোয়ার পাশা
  4. ঘ) আবদুল কাদির
সঠিক উত্তর:
গ) আনোয়ার পাশা
উত্তর
সঠিক উত্তর:
গ) আনোয়ার পাশা
ব্যাখ্যা
আনোয়ার পাশা রচিত কাব্যঃ নদী নিঃশেষিত হলে, সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী, অন্যান্য কবিতা। তার রচিত গল্পগ্রন্থ - নিরুপায় হরিণী। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর প্রথম উপন্যাস রচনা করেন। রাইফেল রোটি আওরাত- ১৯৭১ সালের এপ্রিল লেখা শুরু করে জুনে শেষ করেন। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
.
কাজী নজরুল ইসলাম তার প্রথম উপন্যাস “বাঁধনহারা” কাকে উৎসর্গ করেন?
  1. ক) বারীন্দ্রকুমার ঘোষকে
  2. খ) মেদিনীপুরবাসীকে
  3. গ) বিরজাসুন্দরী দেবীকে
  4. ঘ) নলিনীকান্ত সরকারকে
সঠিক উত্তর:
ঘ) নলিনীকান্ত সরকারকে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নলিনীকান্ত সরকারকে
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস - বাঁধনহারা (১৯২৭) লেখক তার প্রিয়বন্ধু নলিনীকান্ত সরকারকে উৎসর্গ করেন। এছাড়া, তিনি প্রথম কাব্যগ্রন্থ - অগ্নিবীণা বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে; বিষের বাঁশি - মিসেস এস. রহমানকে; ভাঙার গান - মেদিণীপুরবাসীকে; সঞ্চিতা - রবীন্দ্রনাথ ঠাকুরকে; সর্বহারা - বিরজাসুন্দরী দেবীকে; ছায়ানট - কমরেড্‌ মুজাফ্‌ফর আহমদকে উৎসর্গ করেন। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
.
পূর্ববঙ্গ গীতিকার অধিকাংশ পালাগুলো কে সংগ্রহ করেন?
  1. ক) কবি জসীমউদ্দীন
  2. খ) ড. দীনেশচন্দ্র সেন
  3. গ) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
  4. ঘ) চন্দ্রকুমার দে
সঠিক উত্তর:
ঘ) চন্দ্রকুমার দে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চন্দ্রকুমার দে
ব্যাখ্যা
ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা - দুটি গীতিকার অধিকাংশ পালাই চন্দ্রকুমার দে কর্তৃক সংগৃহীত। পরে ড. দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় যথাক্রমে ১৯২৩ ও ১৯২৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। উল্লেখযোগ্য পূর্ববঙ্গ গীতিকা - মইষাল বন্ধু, ভেলুয়া, কমলারাণী, দেওয়ান ঈসা খাঁ, ফিরোজ খাঁ দেওয়ান, আয়না বিবি, শিলা দেবী, সোনারামের জন্ম, ভারাইয়া রাজা ইত্যাদি। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
.
নিচের কোনটি জসীমউদ্দীনের নাটক?
  1. ক) বালুচর
  2. খ) বোবা কাহিনী
  3. গ) মধুমালা
  4. ঘ) ডালিমকুমার
সঠিক উত্তর:
গ) মধুমালা
উত্তর
সঠিক উত্তর:
গ) মধুমালা
ব্যাখ্যা
জসীমউদ্দিনের নাটক - পদ্মাপাড়, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধু, গ্রামের মায়া ইত্যাদি। বালুচর কাব্যগ্রন্থ, বোবা কাহিনী উপন্যাস ও ডালিমকুমার শিশুতোষ গ্রন্থ। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১০.
কোন উপন্যাসের জন্য জহির রায়হান আদমজি সাহিত্য পুরস্কার লাভ করেন?
  1. ক) শেষ বিকেলের মেয়ে
  2. খ) হাজার বছর ধরে
  3. গ) তৃষ্ণা
  4. ঘ) আরেক ফাল্গুন
সঠিক উত্তর:
খ) হাজার বছর ধরে
উত্তর
সঠিক উত্তর:
খ) হাজার বছর ধরে
ব্যাখ্যা
জহির রায়হানের প্রথম উপন্যাস - শেষ বিকালের মেয়ে (১৯৬০)। তার শ্রেষ্ঠ উপন্যাস - হাজার বছর ধরে (১৯৬৪)। এই উপন্যাসের জন্য তিনি আদমজি পুরস্কার লাভ করেন। তার অন্যান্য উপন্যাস - কয়েকটি মৃত্যু, বরফ গলা নদী, আর কত দিন, একুশে ফেব্রুয়ারি ইত্যাদি। উল্লেখ্য, ভাষা আন্দোলন নিয়ে তিনিই প্রথম উপন্যাস রচনা করেন - আরেক ফাল্গুন (১৯৬৮)। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১১.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গ্রন্থটি উৎসর্গ করেন?
  1. ক) ফাল্গুনী
  2. খ) তাসের দেশ
  3. গ) কালের যাত্রা
  4. ঘ) রাজর্ষি
সঠিক উত্তর:
গ) কালের যাত্রা
উত্তর
সঠিক উত্তর:
গ) কালের যাত্রা
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ তার তাসের দেশ নাটকটি - নেতাজী সুভাষচন্দ্র বসু; বসন্ত - কাজী নজরুল ইসলামকে; কালের যাত্রা - শরৎচন্দ্রকে উৎসর্গ করেন। কালের যাত্রা - নাটকটি ১৯৩২ সালে প্রকাশিত হয়। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১২.
কিরণময়ী - চরিত্রের স্রষ্টা কে?
  1. ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) রবীন্দনাথ ঠাকুর
  4. ঘ) উপেন্দ্রকিশোর রায়
সঠিক উত্তর:
ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
কিরণময়ী চরিত্রটি - শরৎচন্দ্রের “চরিত্রহীন” (১৯১৭) উপন্যাসের অন্যতম চরিত্র। এই উপন্যাসের অন্যান্য চরিত্র - সতীশ, সাবিত্রী, উপেন্দ্র, দিবাকর প্রমুখ। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১৩.
তমুদ্দিন মজলিশের মুখপত্র কোনটি?
  1. ক) ক্রান্তি
  2. খ) জ্ঞানাঙ্কুর
  3. গ) সৈনিক
  4. ঘ) পথ
সঠিক উত্তর:
গ) সৈনিক
উত্তর
সঠিক উত্তর:
গ) সৈনিক
ব্যাখ্যা
ভাষা আন্দোলনের প্রথম সংগঠন - তমুদ্দিন মজলিশের দুটি মুখপত্র ছিলো। যথা - ‘সৈনিক’ (সাপ্তাহিক) ও ‘দ্যুতি’ (মাসিক)। সৈনিক - শাহেদ আলীর সম্পাদনায় ও দ্যুতি - আসকার ইবনে শাইখের সম্পাদনায় প্রকাশিত হত। এছাড়া - “ক্রান্তি” পত্রিকাটি প্রগতি লেখক শিল্পী সংঘের এবং “পথ” পত্রিকাটি বঙ্গীয় বিজ্ঞান পরিষদের মুখপত্র ছিল। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১৪.
“মণিমঞ্জুষা” - শব্দের অর্থ নিচের কোনটি?
  1. ক) রত্ন শোভিত
  2. খ) প্রিয়জন
  3. গ) মণিখচিত নূপুর
  4. ঘ) রত্নের ঝাঁপি
সঠিক উত্তর:
ঘ) রত্নের ঝাঁপি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রত্নের ঝাঁপি
ব্যাখ্যা
মণিমঞ্জুষা শব্দের অর্থ - মণিমাণিক্যের আধার, রত্নের ঝাঁপি ইত্যাদি। অন্যদিকে, মণিমঞ্জির - মণিখচিত নূপুর, মণিমন্ডিত - রত্নশোভিত। উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান।
১৫.
“জয়” শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. ক) √জয় + অ = জয়
  2. খ) √জী + অয়্ = জয়
  3. গ) √জি + অল্ = জয়
  4. ঘ) √জি + অয়্ = জয়
সঠিক উত্তর:
গ) √জি + অল্ = জয়
উত্তর
সঠিক উত্তর:
গ) √জি + অল্ = জয়
ব্যাখ্যা
অল্‌ - প্রত্যয়ান্ত শব্দ জয়। √জি + অল্ = জয়। উৎসঃ নবম - দশম শ্রেণি : বাংলা ২য় পত্র
১৬.
বাক্যে “সম্বন্ধ পদ” কোথায় বসে?
  1. ক) বিশেষ্যের পূর্বে
  2. খ) বিশেষ্যের পর
  3. গ) বিশেষণের পরে
  4. ঘ) অব্যয় পদের পূর্বে
সঠিক উত্তর:
ক) বিশেষ্যের পূর্বে
উত্তর
সঠিক উত্তর:
ক) বিশেষ্যের পূর্বে
ব্যাখ্যা
বাক্যে পদ সংস্থাপনার ক্রম অনুসারে, সম্বন্ধ পদ বিশেষ্যের পূর্বে বসে। যেমন - ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। তবে কবিতায় ইত্যাদিতে ছন্দের প্রয়োজনে পরেও বসতে পারে। যেমন - হে আদি জননী সিন্ধু, বসুন্ধরা সন্তান তোমার। উৎসঃ নবম - দশম শ্রেণি : বাংলা ২য় পত্র।
১৭.
বাক্যে নিচের কোন যতিচিহ্ন থাকলে থামার প্রয়োজন হয় না?
  1. ক) হাইফেন
  2. খ) ইলেক
  3. গ) বন্ধনী
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
বাক্যে হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন ও ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন থাকলে - থামার প্রয়োজন নেই। উৎসঃ নবম - দশম শ্রেণি : বাংলা ২য় পত্র।
১৮.
ণ-ত্ব বিধানের ক্ষেত্রে নিচের কোনটি সত্য?
  1. ক) ব্রাহ্মণ - শব্দটিতে স্বভাবতই “ণ” ব্যবহৃত হয়েছে
  2. খ) কল্যাণ - শব্দটিতে ণ-ত্ব বিধানের বিধি অনুসারে “ণ” ব্যবহৃত হয়েছে
  3. গ) সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়
  4. ঘ) বিদেশি শব্দের বানানে ণ-ত্ব বিধান মানতে হয়
সঠিক উত্তর:
গ) সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়
উত্তর
সঠিক উত্তর:
গ) সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়
ব্যাখ্যা
শুধু সংস্কৃত শব্দের বানানে ণ-ত্ব বিধান প্রযোজ্য এবং বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে ণ-ত্ব বিধান নেই। সমাসবদ্ধ শব্দের বানানেও ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়। সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণীর বোর্ড বই।
১৯.
নিচের কোন বর্ণ সমূহের উচ্চারণস্থান পশ্চাৎ দন্তমূল?
  1. ক) ব, ভ
  2. খ) থ, ধ
  3. গ) জ, ঝ
  4. ঘ) ট, ড়
সঠিক উত্তর:
ঘ) ট, ড়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ট, ড়
ব্যাখ্যা
ট, ঠ, ড, ঢ, ণ, ষ, র, ড়, ঢ় -- বর্ণগুলোর উচ্চারণস্থান - পশ্চাৎ দন্তমূল এবং উচ্চারণস্থান অনুযায়ী এগুলো - মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণীর বোর্ড বই।
২০.
ভাষার মূল উপাদান কি?
  1. ক) বাক্য
  2. খ) ধ্বনি
  3. গ) শব্দ
  4. ঘ) বর্ণ
সঠিক উত্তর:
খ) ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
খ) ধ্বনি
ব্যাখ্যা
ভাষার মূল উপকরণ/প্রাণ - বাক্য; ভাষার মূল উপাদান/ক্ষুদ্রতম একক - ধ্বনি; বাক্যের মৌলিক উপাদান - শব্দ; শব্দের একক - ধ্বনি; শব্দের গঠনগত একক - বর্ণ। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
২১.
নিচের কোনটি শুদ্ধ?
  1. ক) অপকর্ষতা
  2. খ) অতলস্পর্শী
  3. গ) মহিমমণ্ডিত
  4. ঘ) দৈন্যতা
সঠিক উত্তর:
গ) মহিমমণ্ডিত
উত্তর
সঠিক উত্তর:
গ) মহিমমণ্ডিত
ব্যাখ্যা
মহিমমণ্ডিত শব্দটি বাদে বাকি সবগুলো শব্দের অপপ্রয়োগ জনিত ভুল রয়েছে। ভুল শব্দগুলোর সঠিক রূপঃ অপকর্ষতা = অপকর্ষ, অতলস্পর্শী = অতলস্পর্শ, দৈন্যতা = দৈন্য/দীনতা। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
২২.
যে নারীর পুত্র সন্তান নেই -
  1. ক) অনূঢ়া
  2. খ) কাকবন্ধ্যা
  3. গ) অবীরা
  4. ঘ) অনসূয়া
সঠিক উত্তর:
গ) অবীরা
উত্তর
সঠিক উত্তর:
গ) অবীরা
ব্যাখ্যা
যে নারীর পুত্র সন্তান নেই = অবীরা; যে নারীর বিয়ে হয়নি = অনূঢ়া; একবার সন্তান প্রসব করেন যে নারী = কাকবন্ধ্যা এবং যে রমনীর অসূয়া (হিংসা) নাই = অনুসূয়া। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
২৩.
গৌরচন্দ্রিকা - শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) সূচনা
  2. খ) আরাধ্য
  3. গ) নগর প্রহরী
  4. ঘ) অকপট
সঠিক উত্তর:
ক) সূচনা
উত্তর
সঠিক উত্তর:
ক) সূচনা
ব্যাখ্যা
আরাম্ভ এর সমার্থক শব্দ - গৌরচন্দ্রিকা, সূচনা, অনুবন্ধ, প্রবর্তনা, প্রারম্ভ। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
২৪.
অলীক - শব্দের বিপরীতার্থক শব্দ কি?
  1. ক) প্রত্যলীক
  2. খ) সপ্রতিভ
  3. গ) বাস্তব
  4. ঘ) আরাম
সঠিক উত্তর:
গ) বাস্তব
উত্তর
সঠিক উত্তর:
গ) বাস্তব
ব্যাখ্যা
অলীক (বিশেষ্য) শব্দের অর্থ - অসত্য; মিথ্যা।
এর বিপরীতার্থক শব্দ - সত্য/বাস্তব।
উৎস: বাংলা একাডেমি অভিধান।
২৫.
“সে ভালো দৌড়ায়” - বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া পদ রয়েছে?
  1. ক) সকর্মক ক্রিয়া
  2. খ) অকর্মক ক্রিয়া
  3. গ) দ্বিকর্মক ক্রিয়া
  4. ঘ) প্রযোজক ক্রিয়া
সঠিক উত্তর:
খ) অকর্মক ক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) অকর্মক ক্রিয়া
ব্যাখ্যা
যে ক্রিয়ার কর্ম নেই তাকে অকর্মক ক্রিয়া বলে। ক্রিয়াপদকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া না যায়, তবে সেটি অকর্মক ক্রিয়া। যেমন - মেয়েটি হাসে। সে ভালো দৌড়ায়। ইত্যাদি। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
২৬.
Which one is the closest in meaning of the word “Anathema”?
  1. ক) Abomination
  2. খ) Alluring
  3. গ) Amicable
  4. ঘ) Popular
সঠিক উত্তর:
ক) Abomination
উত্তর
সঠিক উত্তর:
ক) Abomination
ব্যাখ্যা
Anathema= something that is strongly disliked or disapproved of. (Cambridge dictionary)
Abomination= something that you dislike and disapprove of. Source: Oxford Dictionary
২৭.
The word “Resent” is synonymous to the word -
  1. ক) Refuse
  2. খ) Envy
  3. গ) Accurate
  4. ঘ) Deceive
সঠিক উত্তর:
খ) Envy
উত্তর
সঠিক উত্তর:
খ) Envy
ব্যাখ্যা
Resent = Feel bitterness or indignation at (a circumstance, action, or person)
Envy = A feeling of discontented or resentful longing aroused by someone else's possessions, qualities, or luck. Source: Oxford Dictionary
২৮.
Which one is the opposite in meaning of the word - Efficacious?
  1. ক) Inventive
  2. খ) Unproductive
  3. গ) Skilled
  4. ঘ) Cunning
সঠিক উত্তর:
খ) Unproductive
উত্তর
সঠিক উত্তর:
খ) Unproductive
ব্যাখ্যা
Efficacious = (of something inanimate or abstract) successful in producing a desired or intended result; effective. Synonymes: Effective, successful, effectual, efficacious, productive, constructive, fruitful, functional, potent, powerful etc. Antonyme: Useless, unproductive, unsuccessful etc. Source: Oxford Dictionary.
২৯.
His mother was angry __ his early marriage.
  1. ক) at
  2. খ) with
  3. গ) for
  4. ঘ) to
সঠিক উত্তর:
ক) at
উত্তর
সঠিক উত্তর:
ক) at
ব্যাখ্যা
কোন ব্যাক্তির উপর রাগ বোঝাতে - angry with এবং কোন বিষয়ে রেগে গেলে angry at হয়। এখানে early marriage - এর কারনে রাগান্বিত হয়েছেন, তাই angry at হবে।
৩০.
How many classifications the phrase have?
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
সঠিক উত্তর:
গ) 7
উত্তর
সঠিক উত্তর:
গ) 7
ব্যাখ্যা
There are 7 classification of phrase. Noun phrase, Adjective phrase, Verb phrase, Adverbial phrase, Prepositional phrase, Conjunctional phrase and Interjectional phrase.
৩১.
The few books are interesting.
The underlined part of the sentence is a -
  1. ক) Adverbial Phrase
  2. খ) Prepositional Phrase
  3. গ) Noun Phrase
  4. ঘ) Adjective Phrase
সঠিক উত্তর:
গ) Noun Phrase
উত্তর
সঠিক উত্তর:
গ) Noun Phrase
ব্যাখ্যা
যে সব phrase, sentence - এর ভিতর noun এর কাজ করে, তাদেরকে Noun Phrase বলে। যেমন - A modern day computercan work lot faster than the previous one. Both those chicken are healthy.
৩২.
The bad news struck him like a bolt from the __.
  1. ক) sky
  2. খ) black
  3. গ) heavens
  4. ঘ) blue
সঠিক উত্তর:
ঘ) blue
উত্তর
সঠিক উত্তর:
ঘ) blue
ব্যাখ্যা
Bolt from the blue - একটি idiom যার অর্থ = বিনা মেঘে বজ্রপাত।
৩৩.
‘RSVP’ is used in which letter?
  1. ক) Advertisement Letter
  2. খ) Formal Letter
  3. গ) Invitation Letter
  4. ঘ) Personal Letter
সঠিক উত্তর:
গ) Invitation Letter
উত্তর
সঠিক উত্তর:
গ) Invitation Letter
ব্যাখ্যা
RSVP is an initialism derived from the French phrase Répondez s'il vous plaît, meaning ''Please respond'' to require confirmation of an invitation. Source: Cambridge Dictionary.
৩৪.
“Without working hard, you cannot succeed” - compound form of this sentence is -
  1. ক) Unless you work hard, you cannot succeed.
  2. খ) If you do not work hard, you cannot succeed.
  3. গ) Work hard and you cannot succeed.
  4. ঘ) Work hard or you cannot succeed.
সঠিক উত্তর:
ঘ) Work hard or you cannot succeed.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Work hard or you cannot succeed.
ব্যাখ্যা
Contrast বোঝাতে “or” conjunction ব্যবহৃত হয়। বাক্যটির অর্থ দাঁড়ায় - পরিশ্রম কর নতুবা সফল হতে পারবে না।
৩৫.
“Jerry was only four years old.” - Transform this into a negative sentence.
  1. ক) Jerry was not four years old.
  2. খ) No one but Jerry was four years old.
  3. গ) Jerry was not more than four years old.
  4. ঘ) None but Jerry was four years old.
সঠিক উত্তর:
গ) Jerry was not more than four years old.
উত্তর
সঠিক উত্তর:
গ) Jerry was not more than four years old.
৩৬.
“We should love our country.” - Transform this into an imperative sentence.
  1. ক) Love your country.
  2. খ) Let us not hate our country.
  3. গ) Let us love our country.
  4. ঘ) We should not hate our country.
সঠিক উত্তর:
গ) Let us love our country.
উত্তর
সঠিক উত্তর:
গ) Let us love our country.
ব্যাখ্যা
Should যুক্ত sentence কে imperative sentence করার জন্য Let us + should এর পরবর্তী অংশ যুক্ত করতে হয়।
৩৭.
If you make a promise, you must keep it. - The underlined part is a -
  1. ক) An adverbial clause
  2. খ) A noun clause
  3. গ) An adjective clause
  4. ঘ) A principal clause
সঠিক উত্তর:
ক) An adverbial clause
উত্তর
সঠিক উত্তর:
ক) An adverbial clause
ব্যাখ্যা
যেসব subordinate clause, principal clause এর verb কে qualify করে সেগুলোকে Adverbial clause বলে। যেমন - When he came, I started.
৩৮.
I remember what a good time I had at your party. - The underlined part of the sentence is -
  1. ক) A noun clause
  2. খ) An adjective clause
  3. গ) A co-ordinate clause
  4. ঘ) An adverbial clause
সঠিক উত্তর:
ক) A noun clause
উত্তর
সঠিক উত্তর:
ক) A noun clause
ব্যাখ্যা
যে সব subordinate clause, complex sentence - এর ভিতর noun এর কাজ করে তাদেরকে Noun Clause বলে। I think that he is an honest man.
৩৯.
Choose the correct sentence.
  1. ক) There is a pen and a book on the table.
  2. খ) Many a man have tried to complete the work.
  3. গ) Three - fourths of the work has been finished.
  4. ঘ) The committee was divided in their opinion.
সঠিক উত্তর:
গ) Three - fourths of the work has been finished.
উত্তর
সঠিক উত্তর:
গ) Three - fourths of the work has been finished.
ব্যাখ্যা
ভুল বাক্যগুলোর সঠিক রূপ - There are a pen and a book on the table.
Many a man has tried to complete the work.
The committee were divided in their opinion. (Collective noun এর ক্ষেত্রে অখন্ড সমষ্টি বোঝালে verb -টি singular হয় কিন্তু খন্ডিত বা আলাদা বোঝালে plural verb হয়।)
৪০.
Choose the correct sentence.
  1. ক) He refrained to take any drastic action.
  2. খ) He refrained from taking any drastic action.
  3. গ) He refrained in taking any drastic action.
  4. ঘ) He refrained on taking any drastic action.
সঠিক উত্তর:
খ) He refrained from taking any drastic action.
উত্তর
সঠিক উত্তর:
খ) He refrained from taking any drastic action.
ব্যাখ্যা
Refrained from doing something = নিজেকে কোন কিছু থেকে বিরত রাখা।
৪১.
Away! away! for I will fly to thee,
Not charioted by Bacchus and his pards,
But on the viewless wings of Poesy,
Though the dull brain perplexes and retards
--Which poem, the lines are taken from?
  1. ক) Ode on a Grecian Urn
  2. খ) I Wandered Lonely as a Cloud
  3. গ) ‎My Heart Leaps Up
  4. ঘ) Ode to a Nightingale
সঠিক উত্তর:
ঘ) Ode to a Nightingale
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Ode to a Nightingale
ব্যাখ্যা
These lines are taken from John Keats’s famous poem - “Ode to a Nightingale”
Source:
Ode to a Nightingale by John Keats
৪২.
Who wrote the poem - “The Legend of Good Women”?
  1. ক) Adam Bede
  2. খ) Cristopher Marlowe
  3. গ) Geoffery Chaucer
  4. ঘ) John Wycliff
সঠিক উত্তর:
গ) Geoffery Chaucer
উত্তর
সঠিক উত্তর:
গ) Geoffery Chaucer
ব্যাখ্যা
Legend of Good Women, dream-vision by Geoffrey Chaucer, written in the 1380s. The fourth and final work of the genre that Chaucer composed, it presents a “Prologue” (existing in two versions) and nine stories. His other famous poetry: The Book of the Duchess, The House of Fame, The Parliament of Fowls, The Canterbury Tales etc. Source: britannica.com
৪৩.
Find the odd one out -
  1. ক) Robert Browning
  2. খ) Methew Arnold
  3. গ) William Makepeace Thackray
  4. ঘ) T. S Eliot
সঠিক উত্তর:
ঘ) T. S Eliot
উত্তর
সঠিক উত্তর:
ঘ) T. S Eliot
ব্যাখ্যা
T. S Eliot is a modern poet. The rests are the Victorian poets. Source: Live MCQ lecture.
৪৪.
Which one is a literary feature of Romantic period?
  1. ক) Symbolism
  2. খ) Supernaturalism
  3. গ) Love of sea adventure
  4. ঘ) Frustration
সঠিক উত্তর:
খ) Supernaturalism
উত্তর
সঠিক উত্তর:
খ) Supernaturalism
ব্যাখ্যা
Some of the main characteristics of Romantic literature include a focus on the writer or narrator’s emotions and inner world; celebration of nature, beauty, and imagination; rejection of industrialization, organized religion, rationalism, and social convention; idealization of women, children, and rural life; inclusion of supernatural or mythological elements; interest in the past; frequent use of personification; experimental use of language and verse forms, including blank verse; and emphasis on individual experience of the ''sublime.''
৪৫.
‘Caroline period’ of English Literature refers to -
  1. ক) 1558 - 1603
  2. খ) 1603 - 1625
  3. গ) 1625 - 1649
  4. ঘ) 1590 - 1616
সঠিক উত্তর:
গ) 1625 - 1649
উত্তর
সঠিক উত্তর:
গ) 1625 - 1649
ব্যাখ্যা
Caroline English Literary period refers to the time frame - 1625 - 1649. John Milton is the main poet of this period. Source: Live MCQ lecture.
৪৬.
Which one is a philosophical novel written by W. Somerset Maugham?
  1. ক) Of Human Bondage
  2. খ) The Razor’s Edge
  3. গ) The Moon and Sixpence
  4. ঘ) The Painted Veil
সঠিক উত্তর:
খ) The Razor’s Edge
উত্তর
সঠিক উত্তর:
খ) The Razor’s Edge
ব্যাখ্যা
W. Somerset Maugham (born Jan. 25, 1874, Paris, France—died Dec. 16, 1965, Nice), English novelist, playwright, and short-story writer whose work is characterized by a clear unadorned style, cosmopolitan settings, and a shrewd understanding of human nature.
”The Razor’s Edge”, philosophical novel by W. Somerset Maugham, published in 1944. The novel is concerned in large part with the search for the meaning of life and with the dichotomy between materialism and spirituality.
”The Moon and Sixpence”, novel by W. Somerset Maugham, published in 1919. It was loosely based on the life of French artist Paul Gauguin. “Of Human Bondage”, semi autobiographical novel by W. Somerset Maugham, published in 1915 and considered his masterwork. It is a perceptive depiction of the emotional isolation of a young man and his eventual insight into life. Source: britannica.com
৪৭.
William Wordsworth is considered to be a -
  1. ক) Poet of Love
  2. খ) Poet of Beauty
  3. গ) Poet of Liberty
  4. ঘ) Poet of Nature
সঠিক উত্তর:
ঘ) Poet of Nature
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Poet of Nature
ব্যাখ্যা
William Wordsworth, (born April 7, 1770, Cockermouth, Cumberland, England—died April 23, 1850, Rydal Mount, Westmorland), English poet whose Lyrical Ballads (1798), written with Samuel Taylor Coleridge, helped launch the English Romantic movement
William Wordsworth is known as the “Poet of Nature” and “Poet of Childhood”. Source: britannica.com
৪৮.
Turning and turning in the widening gyre
The falcon cannot hear the falconer;
Things fall apart; the centre cannot hold;
-- Who wrote this?
  1. ক) Chinua Achebe
  2. খ) Thomas Hardy
  3. গ) William Shakespeare
  4. ঘ) Wiliam Butler Yeats
সঠিক উত্তর:
ঘ) Wiliam Butler Yeats
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Wiliam Butler Yeats
ব্যাখ্যা
Turning and turning in the widening gyre
The falcon cannot hear the falconer;
Things fall apart; the centre cannot hold;
Poem - “The Second Coming” by Wiliam Butler Yeats.
৪৯.
''Sydney Carton''- is a famous character created by-
  1. ক) Ernest Hemingway
  2. খ) Charles Dickens
  3. গ) George Barnard Shaw
  4. ঘ) Joseph Conrad
সঠিক উত্তর:
খ) Charles Dickens
উত্তর
সঠিক উত্তর:
খ) Charles Dickens
ব্যাখ্যা
A Tale of Two Cities, novel by Charles Dickens, published both serially and in book form in 1859. The story is set in the late 18th century against the background of the French Revolution. Although Dickens borrowed from Thomas Carlyle’s history, The French Revolution, for his sprawling tale of London and revolutionary Paris, the novel offers more drama than accuracy. The scenes of large-scale mob violence are especially vivid, if superficial in historical understanding. The complex plot involves Sydney Carton’s sacrifice of his own life on behalf of his friends Charles Darnay and Lucie Manette. Source: britannica.com
৫০.
৩/৫, ১/৪, ২/৩ -এর ল.সা.গু কত?
  1. ক) ১/৬
  2. খ) ৬
  3. গ) ১/২
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
খ) ৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬
ব্যাখ্যা
ভগ্নাংশের ল.সা.গু = লবগুলোর ল.সা.গু/হরগুলোর গ.সা.গু
এখানে, লব = ৩,১,২ এর ল.সা.গু = ৬
এবং, হর = ৫,৪,৩ এর গ.সা.গু = ১
∴ ভগ্নাংশের ল.সা.গু = ৬/১ = ৬
৫১.
এক ভাই ও বোন তাদের সংগৃহীত ৫,০০০ ডাক টিকেট নিজেদের মধ্যে ৫ঃ৩ অনুপাতে ভাগ করে। ভাই তার অংশের টিকিট নিজের জন্য বেশি অংশ রেখে তার দুই বন্ধুর সঙ্গে ৩ঃ১ঃ১ অনুপাতে ভাগ করলে, প্রত্যেক বন্ধু কতটি ডাক টিকিট পাবে?
  1. ক) ৫৭৫
  2. খ) ৬০০
  3. গ) ৬২৫
  4. ঘ) ৬৬৫
সঠিক উত্তর:
গ) ৬২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬২৫
ব্যাখ্যা
ভাই বোনের অনুপাতের যোগফল (৫+৩) = ৮
টিকিটে ভাইয়ের অংশ = (৫০০০×৫/৮) = ৩১২৫
ভাই এবং তার বন্ধুদের অনুপাতের যোগফল (৩+১+১) = ৫
প্রত্যেক বন্ধু পাবে = (৩১২৫×১/৫) = ৬২৫
৫২.
নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হতো। দ্রব্যটির প্রথমে কত মূল্যে বিক্রয় করা হয়েছিলো?
  1. ক) ১৪০
  2. খ) ১৬০
  3. গ) ২২০
  4. ঘ) ২০০
সঠিক উত্তর:
খ) ১৬০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬০
ব্যাখ্যা
বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ২০% ক্ষতি পূরণ হয়ে ১০% লাভ হতো।
অর্থ্যাৎ, ২০%+১০% = ৬০
৩০% = ৬০
∴ ১০০% = (৬০×১০০)/৩০ = ২০০
∴ ক্রয়মূল্য = ২০০ টাকা
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য ছিলো = (২০০-২০০×২০%) = ১৬০
৫৩.
y = x + 3 এবং y = - x - 3 রেখাদ্বয়ের ছেদবিন্দু কোনটি?
  1. ক) (3, 0)
  2. খ) (0, -3)
  3. গ) (- 3, 0)
  4. ঘ) (0, 3)
সঠিক উত্তর:
গ) (- 3, 0)
উত্তর
সঠিক উত্তর:
গ) (- 3, 0)
ব্যাখ্যা
y = x + 3 বা, - x + y = 3 ........(1)
আবার, y = - x - 3 বা, x + y = - 3......(2)
(1) ও (2) নং যোগ করে পাই,
2y = 0
y = 0
(2) নং এ y এর মান বসিয়ে পাই,
x + y = - 3
x = - 3
∴ (x, y) = (- 3, 0)
৫৪.
|x -2| ≤ 5 হলে, x এর সর্বনিম্ন মান কত হবে?
  1. ক) - 2
  2. খ) - 3
  3. গ) - 7
  4. ঘ) 5
সঠিক উত্তর:
খ) - 3
উত্তর
সঠিক উত্তর:
খ) - 3
ব্যাখ্যা
x ধণাত্মক ধরে, 
(x - 2) ≤ 5
x ≤ 7
আবার, x ঋণাত্মক ধরে,
-(x - 2) ≤ 5
(x - 2) ≥ - 5
x ≥ - 3
∴ সর্বনিম্ন মান = - 3
৫৫.
পরমমাণ চিহ্ন ব্যবহার করে নিম্নের অসমতাটিকে প্রকাশ করুন:
- 3 < x < 2
  1. ক) |x + 1| < 5
  2. খ) |x - 1| < 5
  3. গ) |2x - 1| < 5
  4. ঘ) |2x + 1| < 5
সঠিক উত্তর:
ঘ) |2x + 1| < 5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) |2x + 1| < 5
ব্যাখ্যা
- 3 < x < 2
- 3 + 1/2 < x + 1/2 < 2 + 1/2 [1/2 যোগ করে]
- 5/2 < x + 1/2 < 5/2
|x + 1/2| < 5/2
|2x + 1| < 5
৫৬.
a ও b দুটি ধনাত্মক সংখ্যা এবং ab/x = √a হলে x = ?
  1. ক) √a
  2. খ) √a/b
  3. গ) √a.b
  4. ঘ) √b/a
সঠিক উত্তর:
গ) √a.b
উত্তর
সঠিক উত্তর:
গ) √a.b
ব্যাখ্যা
ab/x = √a
x.√a = ab
x = ab/√a
x = (√a. √a.b)/√a
x = √a.b
৫৭.
27, - 9, 3, - 1 ….. ধারার পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) - 3
  2. খ) 1/3
  3. গ) -1/3
  4. ঘ) 1
সঠিক উত্তর:
খ) 1/3
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/3
ব্যাখ্যা
27/-3 = -9; -9/-3 = 3; 3/-3 = -1
∴ -1/-3 = ⅓
৫৮.
বৃত্তের ক্ষেত্রফল 18Π একক হলে, বৃত্তের পরিসীমা কত?
  1. ক) 5√2Π
  2. খ) 4√3
  3. গ) 6Π√2
  4. ঘ) 8Π
সঠিক উত্তর:
গ) 6Π√2
উত্তর
সঠিক উত্তর:
গ) 6Π√2
ব্যাখ্যা
বৃত্তের ব্যাসার্ধ r হলে ক্ষেত্রফল = Πr2
প্রশ্নমতে, Πr2 = 18Π
∴ r = 3√2
বৃত্তের পরিসীমা = 2Πr
∴ 2Π.3√2 = 6Π√2
৫৯.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে?
  1. ক) ১৫৬ বর্গমি.
  2. খ) ১৬৪ বর্গমি.
  3. গ) ২১৬ বর্গমি.
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √(82 + 82)
= √128
∴ বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (√128)2
= 128 বর্গমি.
এখানে সঠিক উত্তরটি অপশনে নেই।
৬০.
একজন ব্যাক্তির 12 জন বন্ধু আছে যাদের মধ্যে 8 জন আত্মীয়। তিনি কত প্রকারে ৭ জন বন্ধুকে দাওয়াত দিতে পারেন যাদের মধ্যে 5 জন আত্মীয় থাকবেন?
  1. ক) 194
  2. খ) 228
  3. গ) 294
  4. ঘ) 336
সঠিক উত্তর:
ঘ) 336
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 336
ব্যাখ্যা
আত্মীয় 8 জন এবং অনাত্মীয় 4 জন।
8 জন আত্মীয় থেকে 5 জনকে 8C5 উপায়ে দাওয়াত দেয়া যায়।
আবার, 4 জন অনাত্মীয় থেকে (7 - 5) = 2 জনকে নিয়ে 4C2 উপায়ে দাওয়াত দেয়া যায়।
মোট = 8C5 × 4C2 = 336 উপায়ে দাওয়াত দেওয়া যায়।
৬১.
জারণ বিক্রিয়ায় নিচের কোনটি ঘটে?
  1. ক) ইলেক্ট্রন গ্রহন
  2. খ) নিউট্রন বর্জন
  3. গ) ইলেক্ট্রন বর্জন
  4. ঘ) প্রোটন গ্রহন
সঠিক উত্তর:
গ) ইলেক্ট্রন বর্জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ইলেক্ট্রন বর্জন
ব্যাখ্যা
যে বিক্রিয়ায় কোন পরমাণুর ইলেক্ট্রনের দান বা বর্জন ঘটে অর্থ্যাৎ পরমাণুর ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় বা ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায়, সেই বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলে। উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই।
৬২.
একাধিক বিদ্যুৎ কোষ সিরিজে সংযুক্ত করলে বিদ্যুতের প্রবাহ মাত্রা --
  1. ক) বেড়ে যায়
  2. খ) কমে যায়
  3. গ) অপরিবর্তিত থাকে
  4. ঘ) তাপ নিয়ন্ত্রনের বাইরে চলে যায়
সঠিক উত্তর:
ক) বেড়ে যায়
উত্তর
সঠিক উত্তর:
ক) বেড়ে যায়
ব্যাখ্যা
রাসায়নিক শক্তি থেকে নিরবিচ্ছিন্নভাবে তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, তাকে তড়িৎকোষ বলা হয়। শক্তিশালী প্রবাহ পাওয়ার জন্য বা বিভব বৈষম্য পরিবর্তনের জন্য একাধিক কোষকে একত্রে যুক্ত করে ব্যবহার করা হয়। একে কোষের সমবায় বা সন্নিবেশ বলা হয়। একাধিক কোষ একত্রে ব্যবহার করলে তাকে ব্যাটারীও বলা হয়। উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর (উন্মুক্ত) পদার্থ বিজ্ঞান বই।
৬৩.
নিচের কোন ইলেক্ট্রনিক যন্ত্রে পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয়?
  1. ক) ডায়নামো
  2. খ) ইলেক্ট্রনিক বেল
  3. গ) ট্রান্সফর্মার
  4. ঘ) টারবাইন
সঠিক উত্তর:
গ) ট্রান্সফর্মার
উত্তর
সঠিক উত্তর:
গ) ট্রান্সফর্মার
ব্যাখ্যা
ট্রান্সফরমার বা ট্রান্সফর্মার একটি গতিহীন নিশ্চল বৈদ্যুতিক যন্ত্র । যা বিদ্যুৎ শক্তিকে একটি বৈদ্যুতিক বর্তনী থেকে অপর একটি বৈদ্যুতিক বর্তনীতে একই কম্পাংকে স্থানান্তর করে। এ.সি. (Alternating Current) ব্যবস্থায় কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে বা বেশি ভোল্টেজকে কম ভোল্টেজে রূপান্তর করার জন্য ট্রান্সফর্মার ব্যবহৃত হয়। কম থেকে বেশি ভোল্টেজে রূপান্তরের জন্য ব্যবহৃত ট্রান্সফর্মারকে 'স্টেপ-আপ ট্রান্সফর্মার' বা 'উচ্চধাপী ট্রান্সফর্মার' এবং বেশি থেকে কম ভোল্টেজে রূপান্তরের জন্য ব্যবহৃত ট্রান্সফর্মারকে 'স্টেপ-ডাউন ট্রান্সফরমার' বা 'নিম্নধাপী ট্রান্সফর্মার' বলা হয়। উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান (২য় পত্র) বোর্ড বই।
৬৪.
কাগজের একটি পৃষ্ঠা দিয়ে নিচের কোন রশ্মিটিকে থামানো সম্ভব?
  1. ক) আলফা রশ্মি
  2. খ) বিটা রশ্মি
  3. গ) গামা রশ্মি
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ক) আলফা রশ্মি
উত্তর
সঠিক উত্তর:
ক) আলফা রশ্মি
ব্যাখ্যা
আলফা রশ্মি মূলত একটি হিলিয়াম নিউক্লিয়াস। এটি পজিটিভ চার্জযুক্ত। আলফা রশ্মি খুব বেশি আয়নিত করে শক্তি ক্ষয় করতে পারে বলে একটা কাগজের পৃষ্ঠা দিয়ে এটাকে থামানো সম্ভব। অন্যদিকে বিটা রশ্মিকে থামাতে কয়েক মিলিমিটার পুরু অ্যালুমিনিয়াম ও গামা রশ্মির চার্জ না থাকাতে এটিকে থামাতে পুরু সিসার পাতের দরকার হয়। উৎসঃ নবম-দশম শ্রেণীঃ পদার্থ বিজ্ঞান বই।
৬৫.
রক্ত কোন ধরনের টিস্যু?
  1. ক) Fibrous Connective Tissue
  2. খ) Skeletal Connective Tissue
  3. গ) Fluid Connective Tissue
  4. ঘ) Cuboidal Epithelial Tissue
সঠিক উত্তর:
গ) Fluid Connective Tissue
উত্তর
সঠিক উত্তর:
গ) Fluid Connective Tissue
ব্যাখ্যা
রক্ত এক ধরনের ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত এবং লাল বর্ণের তরল যোজক টিস্যু (Fluid Connective Tissue)। রক্তের উপাদান দুইটি - রক্তরস ও রক্তকণিকা। মানুষের শরীরের রক্তরসের ৯১ - ৯২% পানি এবং ৮ -৯% অংশ জৈব ও অজৈব পদার্থ। উৎসঃ নবম-দশম শ্রেণীঃ জীব বিজ্ঞান বই।
৬৬.
‘অ্যান্টিবডি’ কোথায় উৎপন্ন হয়?
  1. ক) সাইটোটক্সিক কোষে
  2. খ) প্লাজমা কোষে
  3. গ) নিউট্রিফিলে
  4. ঘ) T - কোষে
সঠিক উত্তর:
খ) প্লাজমা কোষে
উত্তর
সঠিক উত্তর:
খ) প্লাজমা কোষে
ব্যাখ্যা
শ্বেত রক্তকণিকার অন্যতম প্রধান কণিকা হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট দুই ধরনের: T-কোষ ও B -কোষ। B-লিম্ফোসাইট কয়েক উপধরনে বিভক্ত যার একটি হচ্ছে প্লাজমা B-কোষ যা সংক্ষেপে প্লাজমা কোষ। প্লাজমা কোষে অ্যান্টিবডি উৎপন্ন হয়। উৎসঃ একাদশ- দ্বাদশ শ্রেণীঃ জীব বিজ্ঞান বই
৬৭.
মানুষের দাঁতের প্রধান উপাদানের নাম কি?
  1. ক) দন্তমজ্জা
  2. খ) এনামেল
  3. গ) ডেন্টিন
  4. ঘ) সিমেন্ট
সঠিক উত্তর:
গ) ডেন্টিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ডেন্টিন
ব্যাখ্যা
দাঁত প্রধানত ডেন্টিন নামক শক্ত উপাদান দিয়ে গঠিত। এনামেল দাঁতের মুকুট অংশে ডেন্টিনের উপরিভাগে এনামেল নামক কঠিন উপাদান থাকে। উৎসঃ নবম-দশম শ্রেণীঃ জীব বিজ্ঞান বই।
৬৮.
মানুষের হৃদপিন্ডের বৈদ্যুতিক সংকেত শনাক্ত করা যায় কোনটির মাধ্যমে?
  1. ক) আল্ট্রাসনোগ্রাফি (Ultrasonography)
  2. খ) এমআরআই (MRI)
  3. গ) এনজিওগ্রাফি (Angiography)
  4. ঘ) ইসিজি (ECG)
সঠিক উত্তর:
ঘ) ইসিজি (ECG)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইসিজি (ECG)
ব্যাখ্যা
ইসিজি (ECG) হলো ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (Electrocardiogram)। ইসিজি করে মানুষের হৃদপিন্ডের বৈদ্যুতিক ও পেশীজনিত কাজকর্মগুলো পর্যবেক্ষন করা যায়। ইসিজি সংকেত হৃৎপিন্ডের মধ্যে রক্তপ্রবাহের একটি পরোক্ষ প্রমাণ দেয়। উৎসঃ নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বই।
৬৯.
ত্বরণ (Acceleration) পরিমাপের একক কোনটি?
  1. ক) মিটার/সেকেন্ড
  2. খ) মোল
  3. গ) কিলোগ্রাম - মিটার / সেকেন্ড
  4. ঘ) মিটার/সেকেন্ড2
সঠিক উত্তর:
ঘ) মিটার/সেকেন্ড2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মিটার/সেকেন্ড2
ব্যাখ্যা
ত্বরণ পরিমাপের একক মিটার/সেকেন্ড2 (ms-2)। অন্যদিকে, মিটার/সেকেন্ড হচ্ছে বেগ ও দ্রুতি পরিমাপের; মোল হচ্ছে - পদার্থের পরিমান মাপার ও কিলোগ্রাম - মিটার / সেকেন্ড - হচ্ছে ভরবেগ মাপার একক। উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান (১ম পত্র) বোর্ড বই।
৭০.
মেনিনজাইটিস (Meningitis) - রোগটি মানবদেহের কোথায় হয়?
  1. ক) যকৃতে
  2. খ) হৃদপিন্ডে
  3. গ) মস্তিষ্কে
  4. ঘ) বৃক্কে
সঠিক উত্তর:
গ) মস্তিষ্কে
উত্তর
সঠিক উত্তর:
গ) মস্তিষ্কে
ব্যাখ্যা
মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের বাইরের দিকে তিন স্তরের ঝিল্লি বা পর্দা থাকে। এটি মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডকে রক্ষা করে। এর নাম মেনিনজেস। এই পর্দায় ইনফ্ল্যামেশন বা প্রদাহ হলে তাকে বলা হয় মেনিনজাইটিস। যদি এই প্রদাহ শুধু মস্তিষ্ককোষে হয়, তবে সেটি এনকেফালাইটিস নামে পরিচিত। যা মূলত একই অসুখ। বহু ক্ষেত্রে এ রোগের পরিণতি মৃত্যু। এটি প্রধানত একটি ভাইরাস জনিত রোগ। উৎসঃ স্বাস্থ্য জিজ্ঞাসাঃ কালের কন্ঠ আর্কাইভ।
৭১.
বায়ুমন্ডলে অক্সিজেনের হার কত?
  1. ক) ৭৮.০২%
  2. খ) ০.০৩%
  3. গ) ২৪.৯৮%
  4. ঘ) ২০.৯৪%
সঠিক উত্তর:
ঘ) ২০.৯৪%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০.৯৪%
ব্যাখ্যা
বায়ুমন্ডলে বিভিন্ন উপাদানের হারঃ
নাইট্রোজেন - ৭৮.০৮%
অক্সিজেন - ২০.৯৪%
আর্গন - ০.৯৩%
কার্বন ডাই অক্সাইড - ০.০৩%
নিয়ন - ০.০০১৮%
হিলিয়াম - ০.০০০৫%
ওজোন - ০.০০০৫%
হাইড্রোজেন - ০.০০০০৫%
মিথেন - ০.০০০০২%
৭২.
নিচের কোনটি অক্ট্যাল সংখ্যা?
  1. ক) 1C9
  2. খ) 233
  3. গ) 185
  4. ঘ) 178
সঠিক উত্তর:
খ) 233
উত্তর
সঠিক উত্তর:
খ) 233
ব্যাখ্যা
অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 - 7 পর্যন্ত মোট 8 টি সংখ্যা রয়েছে। এই সংখ্যাপদ্ধতির বেস ৮। ০ - ৭ পর্যন্ত সংখ্যাগুলো সাজিয়ে অক্টাল সংখ্যা বানানো যায়। উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই।
৭৩.
ডাটাবেজ সিস্টেমে দুইটি টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করে কোন ধরনের কী (Key)?
  1. ক) প্রাইমারি কী
  2. খ) কম্পোজিট প্রাইমারি কী
  3. গ) ফরেন কী
  4. ঘ) ক + খ
সঠিক উত্তর:
গ) ফরেন কী
উত্তর
সঠিক উত্তর:
গ) ফরেন কী
ব্যাখ্যা
অনেক সময় দুই বা ততোধিক টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করতে হয়। কোন একটি টেবিলের প্রাইমারি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ঐ কী-কে ফরেন কী বলে। ফরেন কীর সাহায্যে একটি টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা হয়। যেমন - ছাত্রদের ভর্তি ফাইলে রোল হচ্ছে প্রাইমারি কী ফিল্ড যা রেজাল্ট ফাইলেও বিদ্যমান আছে। ছাত্রদের রেজাল্ট ফাইলে রোল হচ্ছে ফরেন কী ফিল্ড। উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই।
৭৪.
নিচের কোনটি বিশেষ ধরনের গেইট?
  1. ক) অ্যান্ড গেইট
  2. খ) ন্যান্ড গেইট
  3. গ) এক্স অর গেইট
  4. ঘ) নর গেইট
সঠিক উত্তর:
গ) এক্স অর গেইট
উত্তর
সঠিক উত্তর:
গ) এক্স অর গেইট
ব্যাখ্যা
মৌলিক গেইট - OR Gate, AND Gate ও NOT Gate; সার্বজনীন গেইট - NOR Gate, NAND Gate এবং বিশেষ ধরনের গেইটঃ XOR Gate ও XNOR Gate। উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই।
৭৫.
নিচের কোনটি টাইম ট্র্যাকিং এপ্লিকেশন সফটওয়ার?
  1. ক) এভারনোট
  2. খ) কুইক বুকস্‌
  3. গ) টুগল
  4. ঘ) গুগল অ্যাপস্‌
সঠিক উত্তর:
গ) টুগল
উত্তর
সঠিক উত্তর:
গ) টুগল
ব্যাখ্যা
Toggl - হচ্ছে একটি জনপ্রিয় টাইম ট্র্যাকিং অ্যাপ্লিকেশন। প্রজেক্ট কন্ট্রোল এবং টাইমিং - এর জন্য এটা ব্যবহার করা হয়।
৭৬.
নিচের কোনটিতে এম্বেডেড কমিউটার প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. ক) ATM মেশিন
  2. খ) ভিডিও গেমস্‌
  3. গ) এয়ার কন্ডিশনার
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
এম্বেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়। এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে। তবে, আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রলার এর ব্যবহার হয়। সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্‌, ATM প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
৭৭.
পঞ্চম প্রজন্মের কম্পিউটারে কোন ধরনের মেমরি ব্যবহৃত হবে?
  1. ক) অর্ধ-পরিবাহী মেমরি
  2. খ) ম্যাগনেটিক কোর মেমরি
  3. গ) ম্যাগনেটিক ড্রাম মেমরি
  4. ঘ) ম্যাগনেটিক বাবল মেমরি
সঠিক উত্তর:
ঘ) ম্যাগনেটিক বাবল মেমরি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ম্যাগনেটিক বাবল মেমরি
ব্যাখ্যা
আমেরিকা, চীন, জাপান, রাশিয়া প্রভৃতি দেশ পঞ্চম প্রজন্মের কম্পিউটার উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে বহু প্রসেসর বিশিষ্ট একীভূত বর্তনী এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হবে। এতে থাকবে অধিক শক্তিশালী মাইক্রোপ্রসেসর ও মাইক্রোকম্পিটার এবং এতে সুপার কম্পিউটারের ব্যাপক উন্নতি সাধিত হবে। চৌম্বক বাবল মেমরির ব্যবহার ও ডেটা স্টোরেজের ব্যাপক সম্প্রসারণ করা হবে।
৭৮.
বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম কি?
  1. ক) INTRANET
  2. খ) ENTRYNET
  3. গ) ARPANET
  4. ঘ) SAGE
সঠিক উত্তর:
গ) ARPANET
উত্তর
সঠিক উত্তর:
গ) ARPANET
ব্যাখ্যা
ARPANET, in full Advanced Research Projects Agency Network, experimental computer network that was the forerunner of the Internet. The Advanced Research Projects Agency (ARPA), an arm of the U.S. Defense Department, funded the development of the Advanced Research Projects Agency Network (ARPANET) in the late 1960s. Its initial purpose was to link computers at Pentagon-funded research institutions over telephone lines. The Advanced Research Projects Agency Network was an early packet-switching network and the first network to implement the TCP/IP protocol suite. Both technologies became the technical foundation of the Internet. Source: britannica.com
৭৯.
বর্তমানে কোন প্রযুক্তিতে হেড মাউন্টেড ডিসপ্লে (HMD) ব্যবহৃত হয়?
  1. ক) স্মার্ট হোম টেকনলজি
  2. খ) ভার্চুয়াল রিয়েলিটি
  3. গ) টেলিকনফারেন্স
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
খ) ভার্চুয়াল রিয়েলিটি
উত্তর
সঠিক উত্তর:
খ) ভার্চুয়াল রিয়েলিটি
ব্যাখ্যা
ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে ভার্চুয়াল জগতে প্রবেশের সময় ব্যবহারকারীকে হেড মাউন্টেড ডিসপ্লে (HMD) ব্যবহার করতে হয়। বর্তমানে, চিকিৎসাক্ষেত্রে , খেলাধূলা ও বিনোদন ক্ষেত্রে, ট্রাফিক ব্যবস্থাপনা, ফ্লাইট সিমুলেশন ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর (উন্মুক্ত বিশ্বঃ) কম্পিউটার ও আইসিটি বোর্ড বই।
৮০.
নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ তৈরি হয়েছে?
  1. ক) 27
  2. খ) 28
  3. গ) 29
  4. ঘ) 30
সঠিক উত্তর:
ক) 27
উত্তর
সঠিক উত্তর:
ক) 27
ব্যাখ্যা
একটি ত্রিভুজের ভিতর একটি ত্রিভুজ থাকলে ৫ হয়। তারপর যতগুলো ত্রিভুজ সৃষ্টি হয় প্রতিটির জন্য ৪ হয়। এখানে, ১৬ টি আলাদা ত্রিভুজ রয়েছে। ত্রিভুজ বের করার সূত্রঃ (n×2) - 5
সুতরাং, (16×2) - 5 = 27
৮১.
একটি পুনর্মিলনীতে 15জন বন্ধু পরস্পরের সাথে পুনর্মিলনী শুরু ও শেষে করমর্দন করে। মোট কতবার করমর্দন সম্পন্ন হয়?
  1. ক) 105
  2. খ) 110
  3. গ) 210
  4. ঘ) 180
সঠিক উত্তর:
গ) 210
উত্তর
সঠিক উত্তর:
গ) 210
ব্যাখ্যা
প্রথম বার করমর্দন হয়,
n ( n -1) /2 = 15 (15 - 1) / 2
210/2 = 105.
সুতরাং, 2 বারে মোট কর্মর্দন হয় (105 + 105) = 210 বার।
৮২.
একটি সরলরেখার উপর অংকিত বর্গক্ষেত্র ঐ সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ হবে?
  1. ক) 2 গুণ
  2. খ) 3 গুণ
  3. গ) 4 গুণ
  4. ঘ) 8 গুণ
সঠিক উত্তর:
গ) 4 গুণ
উত্তর
সঠিক উত্তর:
গ) 4 গুণ
ব্যাখ্যা
সরল রেখার দৈর্ঘ্য x হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = x2
অর্ধেকের দৈর্ঘ্য = x/2 এবং ক্ষেত্রফল হবে x2/4
∴ x2/(x2/4) = x2 × 4/x2 = 4
৮৩.
A contest always has --
  1. ক) an referee
  2. খ) opponents
  3. গ) spectators
  4. ঘ) victory
সঠিক উত্তর:
খ) opponents
উত্তর
সঠিক উত্তর:
খ) opponents
ব্যাখ্যা
Contest এ অবশ্যই প্রতিপক্ষ (Opponents) থাকা লাগবে। আর নয়তো তা কোন contest নয়।
৮৪.
আপনার খুব কাছের কোন বন্ধুর নিমন্ত্রণে যোগদান করতে ভুলে গেছেন যদিও আপনার যোগ দেওয়ার খুব ইচ্ছা ছিলো। সেক্ষেত্রে আপনি কি করবেন?
  1. ক) যাতে ব্যাখ্যা না করতে হয় সেজন্য দেখা না করে এড়িয়ে চলবেন
  2. খ) বলবেন যে দোষ আসলে তারই, কারন সে মনে করিয়ে দেয়নি
  3. গ) দেখা করে ক্ষমা চাইবেন এবং পরে আর এরকম ঘটবে না বলবেন
  4. ঘ) তাকে বলবেন আপনার গুরুত্বপূর্ণ মিটিং ছিলো, তাই দেখা করতে পারেন নি
সঠিক উত্তর:
গ) দেখা করে ক্ষমা চাইবেন এবং পরে আর এরকম ঘটবে না বলবেন
উত্তর
সঠিক উত্তর:
গ) দেখা করে ক্ষমা চাইবেন এবং পরে আর এরকম ঘটবে না বলবেন
ব্যাখ্যা
এক্ষেত্রে, দেখা করে ক্ষমা চেয়ে নেয়া এবং পরবর্তীতে এরকম হবে না বলাটাই বেশি যুক্তিযুক্ত।
৮৫.
মিঠু জাহানারার ছেলে। মিঠুর দাদার মেয়ের ছেলের একজনই মামা আছে। জাহানারার সাথে এই মামার সম্পর্ক কি?
  1. ক) দেবর
  2. খ) চাচা
  3. গ) ভাই
  4. ঘ) স্বামী
সঠিক উত্তর:
ঘ) স্বামী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্বামী
ব্যাখ্যা
মিঠুর দাদার মেয়ে হচ্ছে মিঠুর ফুপু। ফুপুর ছেলে ফুপাতো ভাই এবং তার একমাত্র মামা হচ্ছে মিঠুর বাবা। জাহানারা মিঠুর মা। সুতরাং, এই মামা জাহানারার স্বামী।
৮৬.
সঠিক বানান কোনটি?
  1. ক) Numphen
  2. খ) Pnom Phen
  3. গ) Pnomphen
  4. ঘ) Phnom Penh
সঠিক উত্তর:
ঘ) Phnom Penh
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Phnom Penh
ব্যাখ্যা
কম্বোডিয়ার রাজধানীর নাম - Phnom Penh।
৮৭.
Virtue : Integrity :: Vice : ?
  1. ক) Sloth
  2. খ) Salvation
  3. গ) Truth
  4. ঘ) Sin
সঠিক উত্তর:
ঘ) Sin
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Sin
ব্যাখ্যা
Virtue ও Integrity (সততা) পরস্পর সমার্থক শব্দ। অন্যদিকে, Vice (পাপ) ও Sin পরস্পর সমার্থক শব্দ।
৮৮.
২০১৮ সালের জানুয়ারি মাসের ৩০ তারিখ শনিবার হলে, ১ তারিখ কি বার ছিলো?
  1. ক) বৃহস্পতিবার
  2. খ) মঙ্গলবার
  3. গ) শুক্রবার
  4. ঘ) শনিবার
সঠিক উত্তর:
গ) শুক্রবার
উত্তর
সঠিক উত্তর:
গ) শুক্রবার
ব্যাখ্যা
৩০তম দিন শনিবার। তাই (৩০ - ১) = ২৯ দিন উভয় তারিখের মধ্যে পার্থক্য। এখন, ২৯ কে ৭ দ্বারা ভাগ করলে ১ ভাগশেষ থাকবে। অর্থ্যাৎ, শনিবারের ১ দিন আগের বারটিই নির্ণেয় দিন/বার ছিল।
আগের কোন দিন নির্নয়ের ক্ষেত্রে ঐ পার্থক্যকে ৭ দিয়ে ভাগ করে ভাগশেষ যত থাকবে, প্রশ্নে উল্লেখিত বার থেকে ঐ ভাগশেষ বিয়োগ করতে হবে বা পূর্ববতী দিনে যেতে হবে।
৮৯.
চিত্রের A চাকাটি ঘড়ির কাটার দিকে ঘুরলে B চাকাটি কোনদিকে ঘুরবে?
  1. ক) ঘড়ির কাটার দিকে
  2. খ) ঘড়ির কাটার বিপরীত দিকে
  3. গ) নির্দির্ষ্ট সময় পর পর দিক বদল করবে
  4. ঘ) ঘুরবে না
সঠিক উত্তর:
খ) ঘড়ির কাটার বিপরীত দিকে
উত্তর
সঠিক উত্তর:
খ) ঘড়ির কাটার বিপরীত দিকে
৯০.
নিচের প্রশ্নবোধকস্থানে(?) কোনটি হবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ক)
উত্তর
সঠিক উত্তর:
ক)
৯১.
প্রথম চিত্রের বৃত্তকে ৮ ভাগে ভাগ করছে তেমনি তৃতীয় চিত্রের বর্গক্ষেত্রকে ৮ ভাগে ভাগ করবে।নিচের চিত্রের প্রশ্নবোধক(?) স্থানে কোনটি হবে?
  1. ক) 100
  2. খ) 81
  3. গ) 74
  4. ঘ) 90
সঠিক উত্তর:
ঘ) 90
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 90
ব্যাখ্যা

22+32 = 13
32+92 =90
52+72 = 74

৯২.
নিচের চিত্রের প্রশ্নবোধক(?) স্থানে কোনটি হবে?
  1. ক) J
  2. খ) K
  3. গ) S
  4. ঘ) I
সঠিক উত্তর:
খ) K
উত্তর
সঠিক উত্তর:
খ) K
ব্যাখ্যা

A B C D E F G H

F G H I J K L M

K L M N O P Q R

৯৩.
মুজিব বর্ষ কোনটি?
  1. ক) ২০১৯-২০
  2. খ) ২০২০-২১
  3. গ) ২০২১-২২
  4. ঘ) ২০১৯-২১
সঠিক উত্তর:
খ) ২০২০-২১
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০২০-২১
ব্যাখ্যা
বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - এর জন্মশত বার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে ২০২০ সালে ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরটিকে ‘মুজিব বর্ষ’ হিসাবে ঘোষনা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘মুজিব হান্ড্রেড’ নামে একটি ওয়েবসাইট তৈরি করেছে (www.mujib100.gov.bd)। মুজিব বর্ষ উৎযাপনের ক্ষণগণনা শুরু হয় ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে।
৯৪.
ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ কত সালে “নাইটহুড” উপাধি লাভ করেন?
  1. ক) ১৯৮০
  2. খ) ১৯৯৮
  3. গ) ২০০৭
  4. ঘ) ২০১০
সঠিক উত্তর:
ঘ) ২০১০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০১০
ব্যাখ্যা
স্যার ফজলে হাসান আবেদ (২৭ এপ্রিল, ১৯৩৬ - ২০ ডিসেম্বর, ২০১৯) ১৯৭২ সালে ব্র্যাক প্রতিষ্ঠা করেন। তার আগে তিনি ‘হেল্প’ নামে আরেকটি এনজিও গড়ে তুলেছিলেন। ব্র্যাক বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা (এনজিও)। তিনি ১৯৮০ সালে র‍্যামন ম্যাগসাসে পুরস্কার লাভ করেন এবং ২০১০ সালে দারিদ্র্য বিমোচনের অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের অন্যতম সর্বোচ্চ সম্মানজনক ‘নাইটহুড’ উপাধিতে ভূষিত হন।
৯৫.
বিশ্ব আর্চারী চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের হয়ে কোন খেলোয়াড় পদক লাভ করেন?
  1. ক) আসিফ হোসেন
  2. খ) তামিমুল ইসলাম
  3. গ) রোমান সানা
  4. ঘ) ইতি খাতুন
সঠিক উত্তর:
গ) রোমান সানা
উত্তর
সঠিক উত্তর:
গ) রোমান সানা
ব্যাখ্যা

জুন, ২০১৯ - অনুষ্ঠিতব্য বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের হয়ে রোমান সানা প্রথম বারের মত ব্রোঞ্জ পদক লাভ করেন। তিনি চীনে অনুষ্ঠিত এশিয়াকাপে আর্চারিতে বাংলাদেশের হয়ে স্বর্ণ পদক লাভ করেন এবং চলতি বছর টোকিওতে বিশ্ব অলম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন।

সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার।

৯৬.
কর্মে নিয়োজিত জনসংখ্যার কত শতাংশ শিল্পখাতে নিয়োজিত?
  1. ক) ১৫.৫৬%
  2. খ) ২০.৪০%
  3. গ) ৩৯.০%
  4. ঘ) ৪০.৬০%
সঠিক উত্তর:
খ) ২০.৪০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০.৪০%
ব্যাখ্যা
বাংলাদেশে ১৫ বছরের অধিক বয়সের ৬.৩৫ কোটি কর্মক্ষম জনশক্তি রয়েছে। তার মধ্যে ৪০.৬০ শতাংশ কৃষিখাতে, ৩৯.০% সেবাখাতে এবং ২০.৪০% শিল্পখাতে নিয়োজিত রয়েছে। উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।
৯৭.
বাংলাদেশের সবচেয়ে বেশি সময় শাসনকারী রাজবংশ কোনটি?
  1. ক) গুপ্তবংশ
  2. খ) পালবংশ
  3. গ) সেনবংশ
  4. ঘ) মৌর্যবংশ
সঠিক উত্তর:
খ) পালবংশ
উত্তর
সঠিক উত্তর:
খ) পালবংশ
ব্যাখ্যা
বাংলায় পাল শাসন (৭৫৬-১০৪৬ খ্রি.) : বাংলার ইতিহাসে প্রথম দীর্ঘ চারশ বছরব্যাপী শাসন করেছিল পালবংশ। এ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। তার বংশধরগণ বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। গোপালদেবের আদিবাস বরেন্দ্রভূমিতে। এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন - ধর্মপাল।
৯৮.
সুলতানী আমলে মুসলমানগণ ভারতে যে স্থাপত্যরীতি গড়ে তোলেন তাকে বলা হয়−
  1. ক) ভারতীয় স্থাপত্যরীতি
  2. খ) ইন্দো-ইসলামি স্থাপত্যরীতি
  3. গ) ইসলামি স্থাপত্যরীতি
  4. ঘ) মিশ্র স্থাপত্যরীতি
সঠিক উত্তর:
খ) ইন্দো-ইসলামি স্থাপত্যরীতি
উত্তর
সঠিক উত্তর:
খ) ইন্দো-ইসলামি স্থাপত্যরীতি
ব্যাখ্যা
সুলতানী আমলে ভারতে গড়ে উঠা স্থাপত্যরীতি ইন্দো-ইসলামি স্থাপত্যরীতি নামে পরিচিত। সুলতানদের অনেকেই স্থাপত্যকীর্তি রেখে গেছেন। এই সকল স্থাপত্যকর্মের মধ্যে কুয়ত-উলইসলাম মসজিদ, কুতুব মিনার, আলাই দরওয়াজা ইত্যাদি বিখ্যাত। উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর (উন্মুক্ত) ইতিহাস বই।
৯৯.
১৯৭১ সালের কত তারিখে বাংলাদেশ ও ভারতের বাহিনী মিলে ‘যৌথ কমান্ড’ গঠন করে?
  1. ক) ১১ জুলাই
  2. খ) ১৫ অক্টোবর
  3. গ) ২১ নভেম্বর
  4. ঘ) ৩ ডিসেম্বর
সঠিক উত্তর:
গ) ২১ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১ নভেম্বর
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের শুরু থেকেই ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করে। ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী মিলে ‘যৌথ কমান্ড’ গঠন করে। ৬-১৬ ডিসেম্বর মুক্তিবাহিনীর সাথে ভারতের সেনা, নৌ, বিমানবাহিনীও পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে। যৌথ বাহিনীর দুর্বার আক্রমণে পর্যুদস্ত পাকিস্তানি হানাদার বাহিনী অবশেষে আত্মসমর্পণে সম্মত হয়। উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর (উন্মুক্ত) ইতিহাস বই।
১০০.
মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশকে কয়টি যুদ্ধাঞ্চলে বিভক্ত করে?
  1. ক) ৪টি
  2. খ) ৭টি
  3. গ) ১১টি
  4. ঘ) ৬৪টি
সঠিক উত্তর:
ক) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪টি
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক, বেসামরিক জনগণকে নিয়ে একটি মুক্তিযোদ্ধাবাহিনী গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়। যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে প্রথমে ১০ এপ্রিল ৪টি এবং পরবর্তীকালে ১১ এপ্রিল ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। প্রতিটি সেক্টরেই নিয়মিত সেনা, গেরিলা ও সাধারণ যোদ্ধা ছিল যারা মুক্তিযোদ্ধা বা মুক্তিফৌজ নামে পরিচিত ছিল। উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর (উন্মুক্ত) ইতিহাস বই।
১০১.
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র “জয়যাত্রা” - কে পরিচালনা করেন?
  1. ক) মোর্শেদুল ইসলাম
  2. খ) আমজাদ হোসাইন
  3. গ) তৌকির আহমেদ
  4. ঘ) তারেক মাসুদ
সঠিক উত্তর:
গ) তৌকির আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
গ) তৌকির আহমেদ
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র “জয়যাত্রা” আমজাদ হোসাইনের লেখা গল্প অবলম্বনে তৌকির আহমেদের পরিচালনায় নির্মিত। জয়যাত্রা - ২০০৪ সালে মুক্তি পায়।
১০২.
মৎসসম্পদ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) চতুর্থ
  2. খ) ষষ্ঠ
  3. গ) সপ্তম
  4. ঘ) অষ্টম
সঠিক উত্তর:
ঘ) অষ্টম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অষ্টম
ব্যাখ্যা
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদন অনুযায়ী, চীন, ইন্দোনেশিয়া ও ভারত মৎসসম্পদ উৎপাদনে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। বাংলাদেশের অবস্থান তালিকায় অষ্টম। ২০১৭ সালের তথ্য অনুসারে তালিকাটি প্রণীত।
১০৩.
বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়?
  1. ক) সেবাখাত
  2. খ) শিল্পখাত
  3. গ) কৃষিখাত
  4. ঘ) জনশক্তি রপ্তানি খাত
সঠিক উত্তর:
গ) কৃষিখাত
উত্তর
সঠিক উত্তর:
গ) কৃষিখাত
ব্যাখ্যা
বাংলাদেশের মোট জনশক্তি - ৬.৩৫কোটি যার মধ্যে-
খাত অনুযায়ী শ্রমশক্তিতে নিয়োজিতঃ
কৃষি- ৪০.৬%
শিল্প- ২০.৪%
সেবা- ৩৯%। উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯
১০৪.
বাংলাদেশে কৃষিক্ষেত্রে 'বলাকা' ও 'দোয়েল' নাম দুটি কিসের?
  1. ক) উন্নত ধানের জাত
  2. খ) উন্নত ভুট্টার জাত
  3. গ) উন্নত জাতের আলু
  4. ঘ) উন্নত জাতের গম
সঠিক উত্তর:
ঘ) উন্নত জাতের গম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উন্নত জাতের গম
ব্যাখ্যা
গমের উন্নত জাতঃ সোনালিকা, বলাকা, দোয়েল,আনন্দ, কাঞ্চন, আকবর, বরকত, অঘ্রাণী ইত্যাদি।
সূত্রঃ কৃষি বাতায়ন
১০৫.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৮ অনুযায়ী বর্তমানে আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ক) রাজশাহী
  2. খ) নওগাঁ
  3. গ) চাঁপাইনবাবগঞ্জ
  4. ঘ) দিনাজপুর
সঠিক উত্তর:
ক) রাজশাহী
উত্তর
সঠিক উত্তর:
ক) রাজশাহী
ব্যাখ্যা
আমের উৎপাদনে শীর্ষ ৩ জেলাঃ রাজশাহী - ২৪২,২৯৯ মেট্রিকটন, নওগাঁ - ২২৮,১১৮ মেট্রিকটন ও চাঁপাইনবাবগঞ্জ - ২০৩,৫২১ মেট্রিকটন।
১০৬.
ব্লু ইকোনমি - বলতে কি বোঝায়?
  1. ক) বনাঞ্চল নির্ভর অর্থনীতি
  2. খ) পরিবেশের ভারসাম্য রক্ষার অর্থনীতি
  3. গ) সমুদ্রের অর্থনীতি
  4. ঘ) কৃষি নির্ভর অর্থনীতি
সঠিক উত্তর:
গ) সমুদ্রের অর্থনীতি
উত্তর
সঠিক উত্তর:
গ) সমুদ্রের অর্থনীতি
ব্যাখ্যা
ব্লু-ইকোনমি হচ্ছে সমুদ্র সম্পদনির্ভর অর্থনীতি। সাগরের জলরাশি ও এর তলদেশের বিশাল সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি। পৃথিবীর দেশগুলো তাদের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা মেটাতে তাকিয়ে আছে সমুদ্রবক্ষে সঞ্চিত সম্পদের দিকে। ২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা হবে প্রায় ৯০০ কোটি। এই বিশাল জনগোষ্ঠীর খাদ্যের জোগান দিতে বাধ্য হয়েই তখন সমুদ্রের মুখাপেক্ষী হতে হবে সবাইকে। বিশ্ব অর্থনীতিতে সমুদ্র নানাভাবেই অবদান রেখে চলেছে। বিভিন্ন তথ্যমতে, বিশ্বের ৪৩০ কোটিরও বেশি মানুষের ১৫ ভাগ প্রোটিনের জোগান দিচ্ছে সামুদ্রিক মাছ, উদ্ভিদ ও জীবজন্তু। পৃথিবীর ৩০ ভাগ গ্যাস ও জ্বালানি তেল সরবরাহ হচ্ছে সমুদ্রতলের বিভিন্ন গ্যাস ও তেলক্ষেত্র থেকে। বিশাল সমুদ্রজয়ের পর সমুদ্র অর্থনীতি ঘিরে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ। সূত্রঃ মার্চ, ২০১৯ সালের যুগান্তর পত্রিকা রিপোর্ট।
১০৭.
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ২৬ মার্চের স্বাধীনতার ঘোষনা সংবিধানের কোন তফসিলে অন্তর্ভু্ক্ত করা হয়েছে?
  1. ক) পঞ্চম তফসিল
  2. খ) সপ্তম তফসিল
  3. গ) ষষ্ঠ তফসিল
  4. ঘ) চতুর্থ তফসিল
সঠিক উত্তর:
গ) ষষ্ঠ তফসিল
উত্তর
সঠিক উত্তর:
গ) ষষ্ঠ তফসিল
১০৮.
সংবিধান অনুযায়ী, বর্তমানে সংসদের সংরক্ষিত নারী আসনের মেয়াদ কত বছর?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ২০
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
ঘ) ২৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫
ব্যাখ্যা
সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা সংসদ সদস্যদের পরোক্ষ ভোটে নির্বাচিত হয়। সংরক্ষিত মহিলা সদস্যদের মেয়াদ সংবিধানের সপ্তদশ সংশোধনীর মাধ্যমে ১০ বছর থেকে বাড়িয়ে ২৫ বছর করা হয়। এই জন্য সংবিধানের ৬৫(৩) অনুচ্ছেদটি সংশোধন করা হয়।
১০৯.
সংবিধানের কোন অনুচ্ছেদ জবরদস্তি শ্রম নিষিদ্ধ করা হয়?
  1. ক) অনুচ্ছেদ - ৪০
  2. খ) অনুচ্ছেদ - ৩২
  3. গ) অনুচ্ছেদ - ৩৪
  4. ঘ) অনুচ্ছেদ - ৩৯(২)
সঠিক উত্তর:
গ) অনুচ্ছেদ - ৩৪
উত্তর
সঠিক উত্তর:
গ) অনুচ্ছেদ - ৩৪
ব্যাখ্যা
অনুচ্ছেদ - ৩৪ঃ (১) সকল প্রকার জবরদস্তি-শ্রম নিষিদ্ধ; এবং এই বিধান কোনভাবে লংঘিত হইলে তাহা আইনতঃ দণ্ডনীয় অপরাধ বলিয়া গণ্য হইবে।
(২) এই অনুচ্ছেদের কোন কিছুই সেই সকল বাধ্যতামূলক শ্রমের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না, যেখানে
(ক) ফৌজদারী অপরাধের জন্য কোন ব্যক্তি আইনতঃ দণ্ডভোগ করিতেছেন; অথবা
(খ) জনগণের উদ্দেশ্যসাধনকল্পে আইনের দ্বারা তাহা আবশ্যক হইতেছে।
১১০.
দেশে কত দিনের জন্য জরুরী অবস্থা জারি করা যায়?
  1. ক) ৯০ দিন
  2. খ) ১২০ দিন
  3. গ) ১৮০ দিন
  4. ঘ) ১৪৫ দিন
সঠিক উত্তর:
খ) ১২০ দিন
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২০ দিন
ব্যাখ্যা
বাংলাদেশের সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে জরুরি অবস্থা ঘোষনা করতে পারেন। সংবিধানে এই সম্পর্কি অনুচ্ছেদ - ১৪১ক। উক্ত অনুচ্ছেদে বলা হয়েছে -
(১) রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে, এমন জরুরী-অবস্থা বিদ্যমান রহিয়াছে, যাহাতে যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশ বা উহার যে কোন অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন, তাহা হইলে তিনি [অনধিক একশত কুড়ি দিনের জন্য] জরুরী-অবস্থা ঘোষণা করিতে পারিবে;
[তবে শর্ত থাকে যে, অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি-স্বাক্ষর প্রয়োজন হইবে।]
১১১.
মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান কে?
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) সচিব
  3. গ) মন্ত্রী
  4. ঘ) অতিরিক্ত সচিব
সঠিক উত্তর:
গ) মন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
গ) মন্ত্রী
ব্যাখ্যা
মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান হলেন উক্ত মন্ত্রণালয়ের - মন্ত্রী এবং সচিব হলেন - প্রশাসনিক প্রধান ও মূখ্য হিসাব নিরীক্ষক। অতিরিক্ত সচিব মন্ত্রণালয়ের উপ-বিভাগের প্রধান হিসাবে কাজ করেন। উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বোর্ড বই।
১১২.
যুক্তরাষ্ট্রের মোট কতজন প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছেন?
  1. ক) ২ জন
  2. খ) ৩ জন
  3. গ) ৪ জন
  4. ঘ) ৫ জন
সঠিক উত্তর:
খ) ৩ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ জন
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট - ডোনাল্ড ট্রাম্পকে গত ১৮ ডিসেম্বর, ২০১৯ সালে মার্কিন সংসদের নিম্নকক্ষ ‘হাউজ অব রিপ্রেজেন্টিটিভস্‌’ কর্তৃক অভিশংসিত হয়েছেন। তার আগে ১৮৬৮ সালে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন এবং ১৯৯৮ সালে বিল ক্লিনটন অভিশংসিত হয়েছিলেন। ১৯৭৪ সালে রিচার্ড নিক্সন অভিশংসিত হওয়ার পূর্বেই পদত্যাগ করেন। সুতরাং, মোট ৩জন অভিশংসিত হয়েছেন।
Business Insider Archive.
১১৩.
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক -২০১৯ অনুযায়ী সর্বোচ্চ সন্ত্রাসবাদ-কবলিত দেশ কোনটি?
  1. ক) ইরাক
  2. খ) সিরিয়া
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) পাকিস্তান
সঠিক উত্তর:
গ) আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
গ) আফগানিস্তান
ব্যাখ্যা
অস্ট্রেলিয়ার সিডনীভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান Institute for Economic & Peace বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক প্রকাশ করে। ১৬৩ দেশের মধ্যে তালিকায় শীর্ষ পাঁচ যথাক্রমে - আফগানিস্তান, ইরাক, নাইজেরিয়া, সিরিয়া ও পাকিস্তান। এছাড়া ভারত ৭ নম্বর স্থানে রয়েছে।
১১৪.
চীনাদের পালিত নববর্ষ উৎসবের নাম কি?
  1. ক) Yuan Tan
  2. খ) Shougatsu
  3. গ) Tet Nguryen Dan
  4. ঘ) Songkran
সঠিক উত্তর:
ক) Yuan Tan
উত্তর
সঠিক উত্তর:
ক) Yuan Tan
ব্যাখ্যা
চীনাদের নববর্ষের নাম - Yuan Tan; জাপানিজদের - Shougatsu; ভিয়েতনামীদের - Tet Nguryen Dan এবং থাই-দের উৎসবের নাম - Songkran।
১১৫.
আরাকানে মিয়ানমারের গণহত্যার বিচার দাবি করে আন্তর্জাতিক আদালতে (ICJ) মামলা করে কোন দেশ?
  1. ক) বাংলাদেশ
  2. খ) সৌদি আরব
  3. গ) বুরুন্ডি
  4. ঘ) গাম্বিয়া
সঠিক উত্তর:
ঘ) গাম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গাম্বিয়া
ব্যাখ্যা
গণহত্যা প্রতিরোধ বিষয়ক সনদ লঙ্গন ও রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে ১১ নভেম্বর ২০১৯ জাতিসংঘের মূল বিচার বিভাগীয় সংগঠন (International Court of Justice - ICJ) -এ মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করে পশ্চিম আফ্রিকার ক্ষুদ্র দেশ গাম্বিয়া। শুনানি হয় ১০-১২ দিসেম্বর, ২০১৯।
১১৬.
কমনওয়েলথের পরবর্তী (২৬তম) শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) আবুজা, নাইজেরিয়া
  2. খ) কিগালি, রুয়ান্ডা
  3. গ) লন্ডন, যুক্তরাজ্য
  4. ঘ) ডারবান, দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
খ) কিগালি, রুয়ান্ডা
উত্তর
সঠিক উত্তর:
খ) কিগালি, রুয়ান্ডা
ব্যাখ্যা
কমনওয়েলথ-এর ২৬ তম শীর্ষ সম্মেলন আগামী ২২-২৭ জুন, ২০২০ সালে রুয়ান্ডার রাজধানী কিগালিতে অনুষ্ঠিত হবে।
১১৭.
সম্প্রতি কোন আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার শতবর্ষ পালন করেছে?
  1. ক) International Maritime Organization (IMO)
  2. খ) Commonwealth
  3. গ) International Labour Organization (ILO)
  4. ঘ) Interpol
সঠিক উত্তর:
গ) International Labour Organization (ILO)
উত্তর
সঠিক উত্তর:
গ) International Labour Organization (ILO)
ব্যাখ্যা
২৮ জুন, ১৯১৯ সালে আন্তর্জাতিক শ্রমসংস্থা International Labour Organization প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর - জেনেভা ও সদস্য সংখ্যা - ১৮৭টি। ১৯৬৯ সালে ILO শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে । আইএলও ২০১৯ সালে এর ১০০তম বার্ষিকী উদযাপন করেছে। Source: ILO website and Britannica.com
১১৮.
কত সালে আরবলীগ ফিলিস্তিন-কে পূর্ণাঙ্গ সদস্যের মর্যাদা দান করে?
  1. ক) ১৯৬৪
  2. খ) ১৯৬৯
  3. গ) ১৯৭৬
  4. ঘ) ১৯৯৪
সঠিক উত্তর:
গ) ১৯৭৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৬
ব্যাখ্যা
Palestine Liberation Organization (PLO) - কে ১৯৬৪ সালে আরব লীগ পর্যবেক্ষক সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে এবং ১৯৭৬ জর্ডানের আপত্তি সত্ত্বেও পূর্ণাঙ্গ সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে। বর্তমানে, আরব লীগ ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসাবে বিবেচনা করে। উল্লেখ্য, আরবলীগ ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। Source: Britannica.com and Arab league website.
১১৯.
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোন সাগরের তীরে অবস্থিত?
  1. ক) আদ্রিয়াটিক সাগর
  2. খ) কৃষ্ণ সাগর
  3. গ) মর্মর সাগর
  4. ঘ) এজিয়ান সাগর
সঠিক উত্তর:
ঘ) এজিয়ান সাগর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এজিয়ান সাগর
ব্যাখ্যা
এজিয়ান সাগর (Aegean Sea) ভূমধ্য-সাগরের প্রলম্বিত অংশ এবং এটি গ্রীস ও তুরস্কের আনাতোলিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত। প্রাচীন ‘ট্রয়” নগরীর অবস্থান আনাতোলিয়ায়। সুতরাং, এটি আজিয়ান সাগরের তীরে অবস্থিত।
১২০.
হরপ্পা সংস্কৃতি সৃষ্টি করেছে−
  1. ক) আর্যরা
  2. খ) দ্রাবিড়রা
  3. গ) অস্ট্রিকরা
  4. ঘ) বিভিন্ন জাতি সম্মিলিত ভাবে
সঠিক উত্তর:
ঘ) বিভিন্ন জাতি সম্মিলিত ভাবে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিভিন্ন জাতি সম্মিলিত ভাবে
ব্যাখ্যা
কোন্ জাতি হরপ্পা নগরী সৃষ্টি করেছে তা নিশ্চিতভাবে বলা যায় না। এ নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে। কোন কোন পণ্ডিতের ধারণা হরপ্পা শহর সৃষ্টি হয়েছিল আর্যদের আগমনের পূর্বে। তাই দ্রাবিড়ভাষী এক জাতি এই সংস্কৃতির স্রষ্টা। অপরদিকে কেউ কেউ মনে করেন, আর্যরা হরপ্পা সংস্কৃতি সৃষ্টি করেছে। তাঁদের মতে, হরপ্পা সংস্কৃতি বৈদিক সংস্কৃতির অংশবিশেষ। এছাড়াও হরপ্পা সংস্কৃতির স্রষ্টা কে তা নিয়ে আরও কিছু মত আছে। এই মত অনুযায়ী সুমেরীয়, পছণি, অসূর, ব্রাত্য, বাহীক, দাস, নাগ, ব্রাহুই প্রভৃতি জাতি সম্প্রদায় ও ভাষার লোকেরা হরপ্পা সংস্কৃতি সৃষ্টি করেছিল বলে অনেকে মনে করেন। কিন্তু, এ নিয়ে বৈজ্ঞানিকভাবে যাঁরা গবেষণা করেছেন তাঁরা হরপ্পা অঞ্চলে খনন কার্যের পর যে সমস্ত নরকঙ্কাল বা মানুষের দেহের অংশবিশেষ পাওয়া গিয়েছে তার উপর ভিত্তি করে একটি সিদ্ধান্তে এসেছেন। তাঁরা মনে করেন হরপ্পা সংস্কৃতি সৃষ্টি হয়েছে বিভিন্ন জাতির মিলিত চেষ্টায়। উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর ইতিহাস (২য় পত্র - উন্মুক্ত) বোর্ড বই।
১২১.
“জার্মেনিকা” - চিত্রকর্মের চিত্রকর কে?
  1. ক) পাবলো পিকাসো
  2. খ) ভিনসেন্ট ভ্যান গগ
  3. গ) মাইকেল অ্যাঞ্জেলো
  4. ঘ) রাফায়েলো সানজিও
সঠিক উত্তর:
ক) পাবলো পিকাসো
উত্তর
সঠিক উত্তর:
ক) পাবলো পিকাসো
ব্যাখ্যা

নন্দিত শিল্পী পাবলো পিকাসো তার বিখ্যাত ''Guernica'' চিত্রকর্মটি অঙ্কন করেন ১৯৩৭ সালের দিকে। এখানে নাৎসি বাহিনীর নানা আক্রমণের দৃশ্য তুলির আঁচড়ে তুলে আনার একটি প্রচেষ্টা ছিল। তবে এ চিত্রকর্মটির থিম এতটাই বিচিত্র সেখান থেকে সারবস্তু খুঁজে বের করা বেশ কষ্টকর।
স্পেনের দুটি পক্ষের দ্বন্দ্ব থেকে গৃহযুদ্ধের উপক্রম হলে জাতীয়তাবাদী সামরিক নেতা জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোকে অ্যাডলফ হিটলার ও বেনিতো মুসোলিনির পক্ষ থেকে অকুণ্ঠ সমর্থন দেয়া হয়।
পিকাসোর অন্যান্য বিখ্যাত চিত্রকর্ম - Guernica, Les Demoiselles d'Avignon, The Weeping Woman, The Old Guitarist, Self-Portrait, Le Rêve ইত্যাদি।
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর ইতিহাস (২য় পত্র - উন্মুক্ত) বোর্ড বই।

১২২.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি কত সালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে?
  1. ক) ৭ ডিসেম্বর, ১৯৪১
  2. খ) ১১ ডিসেম্বর, ১৯৪১
  3. গ) ১ এপ্রিল, ১৯৪২
  4. ঘ) ১৪ জুন, ১৯৪২
সঠিক উত্তর:
খ) ১১ ডিসেম্বর, ১৯৪১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১ ডিসেম্বর, ১৯৪১
ব্যাখ্যা
প্রথম মহাযুদ্ধে জার্মানির দ্রুত পরাজয়ের মূল কারণ মার্কিনদের অংশগ্রহণ। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের নেশায় উন্মাদ হিটলার ইউরোপের কয়েকটি দেশকে হারিয়েই শান্ত হতে পারেননি। তিনি শুরু থেকেই চেয়েছিলেন তাদের পুরনো শত্র মার্কিনদের শায়েস্তা করতে। তাই ইউরোপের রণাঙ্গন ছাড়িয়ে এবারের যুদ্ধ পা বাড়ায় আটলান্টিকের দিকে। হিটলার প্রস্তুতি সম্পন্ন মনে করে ১৯৪১ সালের ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। একই দিনে এর পাল্টা জবাব দিতে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। বলতে গেলে হাওয়াইয়ের পার্ল হারবারে জাপানি হামলার ঠিক চারদিনের মাথায় শুরু হয় জার্মান-মার্কিন সংঘাত। বাইরের ভূখন্ডে মরণপণ লড়াই চললেই জার্মান সৈন্যরা মার্কিন ভূখন্ডে অবতরণ করতে পারেনি। ঐতিহাসিকদের মতে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিটলারের অনেকগুলো বড় ভুলের একটি। উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর ইতিহাস (২য় পত্র - উন্মুক্ত) বোর্ড বই।
১২৩.
বর্তমানে ন্যাটোর সদস্যপদ লাভের জন্য অত্যাবশ্যক শর্ত নিচের কোনটি?
  1. ক) দেশটিকে অবশ্যই ইউরোপের হতে হবে
  2. খ) শিল্পোন্নত দেশ হতে হবে
  3. গ) সামরিক দিক থেকে উন্নত হতে হবে
  4. ঘ) আমেরিকার সাথে সুসম্পর্ক থাকতে
সঠিক উত্তর:
ক) দেশটিকে অবশ্যই ইউরোপের হতে হবে
উত্তর
সঠিক উত্তর:
ক) দেশটিকে অবশ্যই ইউরোপের হতে হবে
ব্যাখ্যা
Article 10 states that membership is open to any “European State in a position to further the principles of this Treaty and to contribute to the security of the North Atlantic area.'' Source: EU website.
১২৪.
শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
  1. ক) গোতাবায়া রাজাপাকসে
  2. খ) মাহিন্দা রাজাপাকসে
  3. গ) সাজিদ প্রেমাদাসা
  4. ঘ) রানাসিংহে প্রেমাদাসা
সঠিক উত্তর:
খ) মাহিন্দা রাজাপাকসে
উত্তর
সঠিক উত্তর:
খ) মাহিন্দা রাজাপাকসে
ব্যাখ্যা
২০১৯ সালের নভেম্বরে অনুষ্ঠিত - শ্রীলঙ্কার নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের ভাই গোতাবায়া রাজাপাকসে প্রেসিডেন্ট নির্বাচিত হয়। পরে তিনি মাহিন্দ রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসাবে নাম ঘোষনা করেন। এ নির্বাচনে গোটাবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কিছুটা অস্বস্তিতে পড়েছে ভারত। কারণ, রাজাপাকসে ও তার পরিবারকে চীনের ঘনিষ্ঠ হিসেবেই মনে করা হয়। তাই গোটোবে রাজাপাকসের আমলে ভারতের তুলনায় চীনকেই শ্রীলংকা বেশি গুরুত্ব দেবে বলে মনে করছে ভারত। সূত্রঃ পত্রিকা রিপোর্ট।
১২৫.
চীনের রাষ্ট্রীয় নাম কি?
  1. ক) Republic of China
  2. খ) Communist State of China
  3. গ) People's Republic of China
  4. ঘ) Democratic Republic of China
সঠিক উত্তর:
গ) People's Republic of China
উত্তর
সঠিক উত্তর:
গ) People's Republic of China
ব্যাখ্যা
The People's Republic of China is the world's fourth largest country (by total area), and one of only five remaining Communist states in the world. By 2100 BC the Xia Dynasty had formed, becoming China's first dynasty - according to ancient historical records. Source: Worldatlas.com
১২৬.
ইউরোপীয়ান পরিবেশ সংস্থার (EEA) - এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) বন, জার্মানি
  2. খ) স্টকহোম, সুইডেন
  3. গ) আমস্টারডাম, নেদারল্যান্ডস্‌
  4. ঘ) কোপেনহেগেন, ডেনমার্ক
সঠিক উত্তর:
ঘ) কোপেনহেগেন, ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোপেনহেগেন, ডেনমার্ক
ব্যাখ্যা
The regulation establishing the EEA was adopted by the European Union in 1990. It came into force in late 1993 immediately after the decision was taken to locate the EEA in Copenhagen. Work started in earnest in 1994. The headquarter of the EEA is in Copenhagen, Denmark. Source: EEA website.
১২৭.
নিচের কোনটি পরিবেশবাদী সংগঠন নয়?
  1. ক) ওয়ার্ল্ড ওয়াচ
  2. খ) Green Valley
  3. গ) WWF
  4. ঘ) BAPA
সঠিক উত্তর:
খ) Green Valley
উত্তর
সঠিক উত্তর:
খ) Green Valley
ব্যাখ্যা
World Watch -আমেরিকা ভিত্তিক একটি পরিবেশবাদী সংগঠন। Worlwide Fund for Nature (WWF), এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (BAPA) পরিবেশবাদী সংগঠন। অন্যদিকে, গ্রীণ ভেলী নামে কোন প্রতিষ্ঠানের অস্তিত্ব নাই।
১২৮.
ওজোন স্তরের সুরক্ষা বিষয়ক চুক্তি কোনটি?
  1. ক) মন্ট্রিল প্রটোকল
  2. খ) ভিয়েনা কনভেনশন
  3. গ) কিয়েটো প্রটোকল
  4. ঘ) বাসেল কনভেনশন
সঠিক উত্তর:
খ) ভিয়েনা কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
খ) ভিয়েনা কনভেনশন
ব্যাখ্যা
The Vienna Convention was adopted by the Conference on the Protection of the Ozone Layer and opened for signature at Vienna from 22 March 1985 to 21 September 1985, and at the United Nations Headquarters in New York from 22 September 1985 until 21 March 1986. Source: un.org
খেয়াল করুন,
Montreal Protocol is on ''Substances that Deplete the Ozone Layer''
and the Vienna Convention for ''the Protection of the Ozone Layer''
১২৯.
পরিবেশ ইস্যু নিয়ে জাতিসংঘের প্রথমবারের মত বড় কোন সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
  1. ক) ১৯৬৭
  2. খ) ১৯৬৯
  3. গ) ১৯৭২
  4. ঘ) ১৯৭৮
সঠিক উত্তর:
গ) ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭২
ব্যাখ্যা
The United Nations Conference on the Human Environment (also known as the Stockholm Conference) was an international conference convened under United Nations auspices held in Stockholm, Sweden from June 5-16, 1972. It was the UN's first major conference on international environmental issues, and marked a turning point in the development of international environmental politics. Source: un.org
১৩০.
বাংলাবান্ধা স্থলবন্দরের বিপরীত দিকে ভারতের সীমান্তের নাম কি?
  1. ক) পেট্রোপোল
  2. খ) ফুলবাড়ী সীমান্ত
  3. গ) শ্রীমান্তপুর সীমান্ত
  4. ঘ) ডাউকি সীমান্ত
সঠিক উত্তর:
খ) ফুলবাড়ী সীমান্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) ফুলবাড়ী সীমান্ত
ব্যাখ্যা
বাংলাবান্ধা স্থলবন্দরটি বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে অবস্থিত। এর বিপরীতে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িঁ জেলার ফুলবাড়ী সীমান্ত অবস্থিত। স্থলপথে আমদানি রপ্তানি সহজ করার জন্য ১২ জানুয়ারি, ২০০২ সালে বাংলাবান্ধা শুল্ক স্টেশনটিকে স্থলবন্দর ঘোষনা করা হয়। সূত্রঃ বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ- এর ওয়েবসাইট।
১৩১.
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
  1. ক) ১২০ নটিক্যাল মাইল
  2. খ) ২০০ কিঃমিঃ
  3. গ) ৩৭০ কিঃমিঃ
  4. ঘ) ৩২০ নটিক্যাল মাইল
সঠিক উত্তর:
গ) ৩৭০ কিঃমিঃ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৭০ কিঃমিঃ
ব্যাখ্যা
বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল, অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল ও ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপান এলাকা বাংলাদেশের সমুদ্রসীমার অন্তর্ভূক্ত।
১ নটিক্যাল মাইল = ১.৮৫ কিঃমিঃ। সেই হিসাবে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা (১.৮৫×২০০ = ৩৭০) ৩৭০ কিঃমিঃ। সূত্রঃ নবম-দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বোর্ড বই।
১৩২.
সাধারনত কোন ধরনের বন্যা অমাবস্যা ও পূর্ণিমায় ভয়াবহ রূপ ধারন করে?
  1. ক) মৌসুমি বন্যা
  2. খ) জোয়ার-ভাটা জনিত বন্যা
  3. গ) আকস্মিক বন্যা
  4. ঘ) ঋতুভিত্তিক বন্যা
সঠিক উত্তর:
খ) জোয়ার-ভাটা জনিত বন্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) জোয়ার-ভাটা জনিত বন্যা
ব্যাখ্যা
জোয়ার-ভাটা জনিত বন্যা সাধারনত স্বল্প স্থায়ী এবং উচ্চতা ৩-৬মি.। উপকূলীয় এলাকায় এই বন্যা দেখা যায় এবং পূর্ণিমা ও অমাবস্যায় এই বন্যার রূপ ভয়াবহ। সূত্রঃ নবম-দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বোর্ড বই।
১৩৩.
বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী - নীলনদ (The Nile) এর উৎপত্তিস্থল কোথায়?
  1. ক) অ্যাঞ্জেল ফলস্‌
  2. খ) কিলিমাঞ্জারো পর্বত
  3. গ) ভিক্টোরিয়া লেক
  4. ঘ) গ্রেট রিফট ভ্যালি
সঠিক উত্তর:
গ) ভিক্টোরিয়া লেক
উত্তর
সঠিক উত্তর:
গ) ভিক্টোরিয়া লেক
ব্যাখ্যা
The Nile is credited as the longest river in the world. Its main source is Lake Victoria in east central Africa. From its farthest stream in Burundi, it extends 6,695 km (4,160 miles) in length and then drain in the Mediterranean Sea. Source: guinnessworldrecords.com
১৩৪.
ইংরেজী Civics - শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) ফরাসি
  2. খ) ল্যাটিন
  3. গ) ইতালীয়
  4. ঘ) গ্রীক
সঠিক উত্তর:
খ) ল্যাটিন
উত্তর
সঠিক উত্তর:
খ) ল্যাটিন
ব্যাখ্যা
ইংরেজী Civics - শব্দটির বাংলা প্রতিশব্দ “পৌরনীতি” এবং এটি এসেছে ল্যাটিন শব্দ Civis এবং Civitas থেকে। শব্দদ্বয়ের অর্থ যথাক্রমে - নাগরিক ও নগররাষ্ট্র। সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বোর্ড বই।
১৩৫.
চন্দ্রবাবু নাইডু ই-গভর্নেন্সকে SMART বলেছেন, এখানে M এর মানে কি?
  1. ক) Modest
  2. খ) Moral
  3. গ) Maintainable
  4. ঘ) Measured
সঠিক উত্তর:
খ) Moral
উত্তর
সঠিক উত্তর:
খ) Moral
ব্যাখ্যা
SMART (Simple, Moral, Accountable, Responsive and Transparent )।
১৩৬.
আইনের ৬টি উৎসের কথা কে বলেছেন?
  1. ক) অস্টিন
  2. খ) হল্যান্ড
  3. গ) উইলসন
  4. ঘ) ডাইসি
সঠিক উত্তর:
খ) হল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) হল্যান্ড
ব্যাখ্যা
রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক হল্যান্ড আইনের ৬টি উৎসের কথা বলেছেন। এগুলো হল: প্রথা, ধর্ম, বিচার সংক্রান্ত রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ ও আইনসভা। সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বোর্ড বই।