পরীক্ষা আর্কাইভ

কম্পিউটার টাইপিস্ট (গ্রেড - ১৬)

পরীক্ষাজব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]তারিখ২৭ সেপ্টেম্বর, ২০২৫সময়50 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পদের নাম: কম্পিউটার টাইপিস্ট (গ্রেড - ১৬) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৭.০৯.২০২৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার টাইপিস্ট (গ্রেড - ১৬)

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড] · ২৭ সেপ্টেম্বর, ২০২৫ · ৮০ প্রশ্ন

.
কম্পিউটার এর ব্রেইন বলা হয় কোনটিকে?
  1. প্রসেসর
  2. RAM
  3. ROM
  4. হার্ড ডিক্স
ব্যাখ্যা

মাইক্রোপ্রসেসর (Microprocessor):
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ।
- একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।
- মাইক্রোপ্রসেসর মাইক্রোকম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
মাইক্রোপ্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
'দৃঢ় সংকল্প' এর অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?
  1. একচোখা
  2. এক কথার মানুষ
  3. উড়নচণ্ডী
  4. কংস মামা
ব্যাখ্যা

• 'এককথার মানুষ' বাগধারার অর্থ - দৃঢ় সংকল্প ব্যক্তি।

অন্যদিকে: 
- এক চোখা' বাগধারার অর্থ - পক্ষপাতদুষ্ট।
- 'উড়নচন্ডী' বাগধারার অর্থ - অমিতব্যয়ী।
- 'কংস মামা' বাগধারার অর্থ -  নির্মম আত্মীয়।

উৎস: 
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
নিচের কোন শব্দটি ভিন্ন অর্থ প্রকাশ করে?
  1. উরগ
  2. পন্নগ
  3. দ্বিরদ
  4. ভুজগ
ব্যাখ্যা

'সাপ' শব্দের সমার্থক:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ ইত্যাদি।

অন্যদিকে,
'হাতি'  শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'অভিরাম' শব্দের অর্থ কী?
  1. বিরামহীন
  2. সালিশ
  3. চলন
  4. সুন্দর
ব্যাখ্যা

• 'অভিরাম' শব্দের অর্থ - মনোহর, সুন্দর, তৃপ্তিদায়ক।

অন্যদিকে,
- 'অবিরাম' শব্দের অর্থ - বিরাম নেই এমন বা বিরামহীন।
- 'নালিশ' শব্দের অর্থ - ফরিয়াদ বা অভিযোগ।
- 'চলন' শব্দের অর্থ - গমন, ভ্রমণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুসমূহ যোগ করলে উৎপন্ন ত্রিভুজটি-
  1. সমবাহু
  2. সমকোণী
  3. সমদ্বিবাহু
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুসমূহ যোগ করলে উৎপন্ন ত্রিভুজটি-

সমাধান:

ধরি, ABC একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য = a

এবার তিনটি বাহুর মধ্যবিন্দু হলো:
D (AB এর মধ্যবিন্দু)
E (BC এর মধ্যবিন্দু)
F (CA এর মধ্যবিন্দু)
মধ্যবিন্দু সংযোগ উপপাদ্য অনুসারে, যেকোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং তৃতীয় বাহুর অর্ধেক।

অতএব:
DE ∥ AC এবং DE = AC/2 = a/2
EF ∥ AB এবং EF = AB/2 = a/2
FD ∥ BC এবং FD = BC/2 = a/2
যেহেতু DEF ত্রিভুজের তিনটি বাহুই সমান (DE = EF = FD = a/2), তাই এটি একটি সমবাহু ত্রিভুজ।

∴ সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুসমূহ যোগ করলে উৎপন্ন ত্রিভুজটি সমবাহু হবে।

.
'অন্ধের যষ্ঠি' বাগধারাটির অর্থ কী?
  1. নিষ্ফল আবেদন
  2. অপদার্থ
  3. একমাত্র অবলম্বন
  4. দিশেহারা হয়ে পড়া
ব্যাখ্যা

• ’অন্ধের যষ্ঠি’ বাগ্‌ধারার সঠিক অর্থ - একমাত্র অবলম্বন

অন্যদিকে,
- অকাল কুষ্মান্ড বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ বা অকেজো।
- অরণ্যে রোদন বাগ্‌ধারাটির অর্থ- নিষ্ফল আবেদন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম ও দশম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ)।

.
'গা লাগা' এর অর্থ কোনটি?
  1. মনোযোগ দেওয়া
  2. অভ্যস্ত হওয়া
  3. অনুভূত হওয়া
  4. দেহে সহ্য হওয়া
ব্যাখ্যা

• 'গা লাগা' বাগ্‌ধারাটির অর্থ - মনোযোগ দেয়া

অন্যদিকে,
গা সওয়া - অভ্যস্ত হওয়া।
গায়ে লাগা - অনুভূত হওয়া।
হাত আসা - অভ্যস্থ হওয়া। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
অনুসর্গ কি?
  1. শব্দ বিভক্তি
  2. উপসর্গ
  3. ক্রিয়া বিভক্তি
  4. অব্যয়
ব্যাখ্যা

অনুসর্গ: 
- বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশ করতে সাহায্য করে, তাকে অনুসর্গ বলে। 
- অনুসর্গগুলো কখনো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয়, আবার কখনো বা 'কে' এবং 'র' বিভক্তিযুক্ত শব্দের পরে বসে। 
যেমন: 
- বিনা: দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? (প্রাতিপদিকের পরে) 
- সনে: ময়ূরীর সনে নাচিছে ময়ূর। (ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দের পরে) 
- দিয়ে: তোমাকে দিয়ে আমার চলবে না। (দ্বিতীয়ার 'কে' বিভক্তিযুক্ত শব্দের পরে)

বাংলা ভাষায় বহু অনুসর্গ আছে। এগুলো হলো-
প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি, হেতু, মধ্যে, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্যে, জন্য, পর্যন্ত অপেক্ষা, সহকারে, তরে, পানে, নামে, মতো, নিকট, অধিক, পক্ষে, দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক, সঙ্গে, হইতে, হতে, থেকে, চেয়ে, পাছে, ভিতর, ভেতর ইত্যাদি।

• এদের মধ্যে দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক, হইতে (হতে), চেয়ে, অপেক্ষা, মধ্যে প্রভৃতি কয়েকটি অনুসর্গ বিভক্তিরূপে ব্যবহৃত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

.
'মানুষ হও' বাক্যটিতে রয়েছে-
  1. অনুনয়
  2. আদেশ
  3. অনুরোধ
  4. উপদেশ
ব্যাখ্যা

• উপদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ - মানুষ হও

অনুজ্ঞা:
- আদেশ, অনুমতি, অনুরােধ, উপদেশ, প্রার্থনা ইত্যাদির ভাব বােঝাতে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে বলে অনুজ্ঞা।
- আর যে ক্রিয়াপদে বর্তমান কালের অনুজ্ঞা প্রকাশ পায় তাকে বর্তমান অনুজ্ঞা বলে।
- এক্ষেত্রে ক্রিয়ার শেষে অ, ও, উন, এন যুক্ত হয়।

যেমন:
- সম্ভাবনায় - ভাল করে পড়লে পাস করবে।
- উপদেশ - মানুষ হও।
- প্রার্থনায় - সুখী হও।
- অনুরোধে - কাল দেখা করো।

উৎস: উচ্চ মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।

১০.
'যা বলা হয়নি'- এককথায় প্রকাশ কী হবে?
  1. অবহিত
  2. অনুক্ত
  3. অব্যক্ত
  4. অনুরোধ
ব্যাখ্যা

• 'যা বলা হয়নি' এক কথায় প্রকাশ - অনুক্ত

অন্যদিকে,
'অবহিত' শব্দের অর্থ - জ্ঞাত, বিদিত, নিবিষ্ট, সতর্ক।
'অব্যক্ত' শব্দের অর্থ -  অপ্রকাশিত, গুপ্ত, অস্পষ্ট।
'অনুরোধ' শব্দের অর্থ - মিনতিপূর্ণ যাচ্ঞা; প্রার্থনা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১১.
বাংলাদেশে মেট্রোরেলের কোচ কোন দেশে থেকে আমদানি করা হয়েছে?
  1. জাপান
  2. চীন
  3. ফ্রান্স
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা

মেট্রোরেল:
- ঢাকা মেট্রোপলিটন এলাকায় গণপরিবহণের জন্য ‘ঢাকা মেট্রোরেল’ হলো ‘জাইকা’-এর অর্থায়নে একটি সরকারি প্রকল্প।
- প্রকল্পটি রাষ্ট্রায়ত্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) পরিচালনা করছে।
- প্রকল্পের জন্য মোট ৫টি রুট লাইন প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে রয়েছে এমআরটি লাইন ১, ২, ৪, ৫, এবং ৬।
- এর দৈর্ঘ্য ১২৯ কি.মি.।
- মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ২৬ জুন, ২০১৬ সালে।
- বাংলাদেশে মেট্রোরেল চালু হয় ২৮ ডিসেম্বর, ২০২২ সালে।
- ডিএমটিসিএলের বাস্তবায়নাধীন এ প্রকল্পটির নাম ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬।
- মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা।
- সাধারণ যাত্রীদের জন্যে মেট্রোরেল উন্মুক্ত করা হয় ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখে।
- বাংলাদেশে মেট্রোরেলের কোচ  জাপান থেকে আমদানি করা হয়েছে।
- মেট্রোরেলের কোচগুলোর নির্মাতা জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম।

উৎস: Dhaka Metro Mass Rapid Transit System ওয়েবসাইট, এবং প্রথম আলো।

১২.
সুয়েজ খাল কোথায় অবস্থিত?
  1. মিশর
  2. ইরাক
  3. ইরান
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

• সুয়েজ খাল- 
- মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত সুয়েজ খাল মনুষ্য নির্মিত একটি কৃত্রিম খাল। 
- খালটি ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মাঝে সংযোগ স্থাপন করে।
- ১৮৫৯ সালে শুরু হয়ে দশ বছর ধরে চলে এই খনন কাজ।
- ১৮৬৯ সালে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় এটি।
- মিশর ১৯৫৬ সালে সুয়েল খালকে জাতীয়করণ করে।

উৎস: Suez Canal Authority.

১৩.
'ভয়ার্ত' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. ভয়+ঋত
  2. ভয়া+ঋত
  3. ভয়+আর্ত
  4. ভয়া+আর্ত
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- অ-কার কিংবা আ-কারের পর 'ঋত'-শব্দ থাকলে (অ, আ+ঋ) উভয় মিলে 'আর' হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়।

যেমন:
- শীত + ঋত = শীতার্ত, 
- তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত,
- ভয় + ঋত = ভয়ার্ত

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৪.
বনে বনে ফুল ফুটেছে। এখানে 'ফুল' শব্দটি-
  1. একবচন
  2. বহুবচন
  3. উভয়
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

• অনেক ক্ষেত্রে বচন লগ্নক ব্যবহৃত না হলেও বহুবচন হতে পারে।

যেমন:
- বাজারে লোক কম।
- মৌমাছি মৌচাক বানায়।
- সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করছেন।

এরূপ- বনে বনে ফুল ফুঠেছে। বাক্যে 'ফুল' শব্দটিতে বহুবচন লগ্নক ব্যবহৃত না হয়েও বনে বনে অনেক ফুল ফুটেছে বোঝাচ্ছে। সুতরাং বাক্যে ফুল বহুবচন শব্দ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৫.
সারারাত বৃষ্টি ছিল। বাক্যে 'সারারাত' কোন কারকে কোন বিভক্তি?
  1. অধিকরণে শূন্য
  2. অপাদানে শূন্য
  3. করণে সপ্তমী
  4. কর্মে দ্বিতীয়া
ব্যাখ্যা

অধিকরণ কারক:
- ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বোঝায়।
- অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনো বিষয় বোঝাতে অধিকরণ কারক হয়।

​যেমন:
​- পুকুরে মাছ আছে। 
- বনে বাঘ আছে।
- আকাশে চাঁদ উঠেছে। 

​এরূপ- 'সারারাত বৃষ্টি ছিল।'- বাক্যকে কখন দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'সারারাত'। সুতরাং 'সারারাত' অধিকরণ কারকে শূন্য বিভক্তি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৬.
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
  1. ১৬৬
  2. ১৫৬
  3. ১৪৬
  4. ১৩৬
ব্যাখ্যা

জাতিসংঘ ও বাংলাদেশ:
- বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ আগস্ট জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
- ১০ আগস্ট, ১৯৭২ সালে চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে ভেটো প্রদান করে।
- বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। 
- জাতিসংঘের চতুর্থ মহাসচিব অস্ট্রিয়ার কুর্ট ওয়ার্ল্ডহেইম।
- তার সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

উৎস: UN ওয়েবসাইট।

১৭.
শুদ্ধ বানান কোনটি?
  1. মারনাস্ত্র
  2. মারণাস্ত্র
  3. মরনাস্ত্র
  4. মরণাস্ত্র
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - মারণাস্ত্র
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ: 
- হত্যা বা ধ্বংস করতে পারে এমন অস্ত্র।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৮.
'চন্দ্র' এর প্রতিশব্দ কোনটি?
  1. সমীরণ
  2. গগন
  3. ইন্দু
  4. অরুণ
ব্যাখ্যা

'চন্দ্র' শব্দের সমার্থক শব্দ:
- সুধাকর, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, সুধাংশু, ইন্দু, মৃগাঙ্ক, নিশানাথ, রজনীকান্ত, তারাপতি, রাকেশ, সুধাময়, দ্বিজরাজ।

অন্যদিকে,
'সমীরণ' শব্দের অর্থ - বায়ু, বাতাস, পবন।
'গগন' শব্দের অর্থ - আকাশ, অম্বর।
'অরুণ' শব্দের অর্থ - সূর্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৯.
'শকুনি মামা' শব্দের অর্থ কী?
  1. কুৎসিত মামা
  2. সৎ মামা
  3. পাতানো মামা
  4. কুচক্রী লোক
ব্যাখ্যা

শকুনি মামা - এর অর্থ - কুচক্রী লোক বা অনিষ্টকর আত্মীয়। 
উদাহরণ: শকুনি মামাদের কাছ থেকে যত দূরে থাকবে ততই মঙ্গল।

কতিপয় গুরুত্বপূর্ণ বাগধারা: 
'হস্তিমূর্খ' বাগধারাটির অর্থ - নিরেট মূর্খ
'দুধের মাছি' বাগধারাটির অর্থ - সুসময়ের বন্ধু 
'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ - অত্যন্ত অলস 
'কংস মামা' বাগধারাটির অর্থ - নির্মম আত্মীয় 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২০.
লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
  1. ঢাকী
  2. সেবিকা
  3. মালী
  4. সুন্দর
ব্যাখ্যা

• লিঙ্গান্তর হয় না এমন শব্দ - ঢাকী।

নিত্য পুরুষবাচক শব্দ:
- কবিরাজ,
- কৃতদার,
- অকৃতদার,
- ঢাকী,
- সেনাপতি ইত্যাদি।

অন্যদিকে,
- সেবক -সেবিকা।
- সুন্দর - সুন্দরী।
-  মালী - মালিকা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২১.
Which is the noun of the word 'young'?
  1. Youthful
  2. Youth
  3. Youngest
  4. Younger
ব্যাখ্যা

The noun of the word 'young'' is - Youth.

• Youth (Noun)
- English meaning: The time of life when a person is young, especially the time before a child becomes an adult.
- Bangla meaning: তারুণ্য; যৌবন।

উল্লিখিত বাকি অপশনগুলো,
- Youthful (Adjective) - তারুণ্যপূর্ণ; যৌবনশক্তিসম্পন্ন;
- Youngest (Superlative Degree) - সবচেয়ে কম বয়সী;
- Younger - (Comparative Degree) - বয়সে ছোট ; কচি ; কনিষ্ঠতর।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary

২২.
আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোড কী?
  1. BDT
  2. BTBT
  3. BDTK
  4. BTK
ব্যাখ্যা

• আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোড- BDT।

এছাড়াও,
অস্ট্রেলিয়ার টাকার কোড- AUD.
অস্ট্রিয়া টাকার কোড- EUR
বাহরাইন টাকার কোড- BHD
ব্রাজিলের টাকার কোড- BRL

উৎস: International Bank Account Number validation লিংক।

২৩.
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৪৮ বর্গ একক। যদি দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ হয় তবে আয়তক্ষেত্রের পরিসীমা কত?
  1. ১৬ একক
  2. ৩২ একক
  3. ৩৮ একক
  4. ৪৩ একক
ব্যাখ্যা

প্রশ্নঃ একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৪৮ বর্গ একক। যদি দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ হয় তবে আয়তক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ৪৮ বর্গ একক

ধরি, প্রস্থ = ক একক
তাহলে, দৈর্ঘ্য = ৩ক একক

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ

প্রশ্নমতে,
৩ক × ক = ৪৮
বা, ৩ক = ৪৮
বা, ক = ১৬
বা, ক = ৪

∴ প্রস্থ = ৪ একক
দৈর্ঘ্য = ৩ × ৪ = ১২ একক

∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২(১২ + ৪)
= ২ × ১৬
= ৩২ একক

২৪.
Which kind of noun is Cattle?
  1. Proper
  2. Common
  3. Collective
  4. Material
ব্যাখ্যা

• The required answer is - Collective Noun.

• Collective Noun:

- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।

Example: Cattle, Herd, Army, Public, Library, Jury, Committee, Crew, Majority, Minority etc.

উল্লিখিত বাকি অপশনগুলো,
Proper Noun:
- যে Noun দ্বারা নির্দিষ্টভাবে কোন ব্যক্তি, বস্তু, স্থান, সংস্থা, প্রতিষ্ঠান, পদবী ইত্যাদি বুঝানো হয় তাকে proper noun বলে।
- Examples: Dhaka, Sun, Karim, Padma, ইত্যাদি।

Common Noun:
- A common noun is one that is common to each member of a class of persons or things.
- অর্থাৎ, যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
- Examples: Flower, Poet, Girl, Planet, Dress, ইত্যাদি।

Materiel Noun
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়।
- একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- Examples: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil, ইত্যাদি।

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.

২৫.
ইরাটম কী?
  1.  উন্নত জাতের চা
  2. উন্নত জাতের ইক্ষু
  3. উন্নত জাতের পাট
  4. উন্নত জাতের ধান
ব্যাখ্যা

 বিভিন্ন ফসলের উন্নত জাত:
- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত একটি উন্নত জাতের ধানের নাম ইরাটম।
- এরুপ আরো কিছু উন্নতজাতের ধান হলো ব্রি হাইব্রিড - ১ চান্দিনা, মালা , বিপ্লব, দুলাভোগ, সুফলা ইত্যাদি।

উল্লেখ্য,
• বিটি-ওয়ান (১৯৬৬ সালে তৈরি), বিটি-২ (১৯৭৫), বিটি-৪ (১৯৮১), বিটিএস-১ (১৯৮৫) ও টিভি-১ (১৯৪৯): উন্নত জাতের চা।
• ঈশ্বরদী ৩৯, ঈশ্বরদী ৪০, বিএসআরআই আখ ৪১, বিএসআরআই আখ ৪২, বিএসআরআই আখ ৪৩ এবং বিএসআরআই আখ ৪৪। : উন্নত জাতের ইক্ষু।
• বিজেআরআই তোষা পাট-৬ (ও-৩৮২০) উন্নত জাতের পাট।

উৎস: কৃষি তথ্য সার্ভিস।

২৬.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৩৩ হলে তাদের গুণফল কত হবে?
  1. ১২৩৩
  2. ১২১৩
  3. ১৪৪৩
  4. ১৩২০
ব্যাখ্যা

প্রশ্নঃ তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৩৩ হলে তাদের গুণফল কত হবে?

সমাধানঃ
ধরি, তিনটি ক্রমিক সংখ্যা হলো: ক, (ক + ১), (ক + ২)

প্রশ্নমতে,
ক + (ক + ১) + (ক + ২) = ৩৩
বা, ৩ক + ৩ = ৩৩
বা, ৩ক = ৩০
 বা, ক = ১০

সুতরাং তিনটি ক্রমিক সংখ্যা হলো: ১০, ১১, ১২

তাদের গুণফল = ১০ × ১১ × ১২
 = ১১০ × ১২ = ১৩২০

২৭.
কোনটি অস্থায়ী মেমোরি?
  1. RAM
  2. ROM
  3. Drive
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

RAM হচ্ছে অস্থায়ী মেমোরি।

• RAM:
- এর পূর্ণরূপ হচ্ছে Random-Access Memory.
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে তথ্য মুছে যায়।
- একে ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি বলা হয়।
- RAM কে দুই ভাগে ভাগ করা যায়। যেমন: static RAM (SRAM) এবং dynamic RAM (DRAM)।

• অন্যান্য অপশন আলোচনা:
• ROM:
- এর পূর্ণরূপ হচ্ছে Read Only Memory.
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও তথ্য মুছে যায় না।
- একে নন-ভোলাটাইল বা স্থায়ী মেমোরি বলা হয়।
- যেমন: MROM, PROM, EPROM, EEPROM.

• Hard Disk বা Drive:
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা হয়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।
- হার্ডডিস্ক এর প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা ৫১২ বাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।

২৮.
একটি নৌকায় নদীর স্রোতের অনুকূলে ২১ কি.মি. পথ যেতে ৩ ঘণ্টা সময় লেগেছে। নৌকার প্রকৃত গতি ঘণ্টায় ৫ কি.মি. হলে ফিরে আসার সময় নৌকাটির কত ঘণ্টা সময় লাগবে?
  1. ৫ ঘণ্টা
  2. ৬ ঘণ্টা
  3. ৭ ঘণ্টা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্নঃ একটি নৌকায় নদীর স্রোতের অনুকূলে ২১ কি.মি. পথ যেতে ৩ ঘণ্টা সময় লেগেছে। নৌকার প্রকৃত গতি ঘণ্টায় ৫ কি.মি. হলে ফিরে আসার সময় নৌকাটির কত ঘণ্টা সময় লাগবে?

সমাধানঃ
দেওয়া আছে,
স্রোতের অনুকূলে দূরত্ব = ২১ কি.মি.
স্রোতের অনুকূলে সময় = ৩ ঘণ্টা
নৌকার প্রকৃত গতি = ৫ কি.মি./ঘণ্টা

∴ স্রোতের অনুকূলে গতিবেগ = দূরত্ব ÷ সময় 
= ২১ ÷ ৩
= ৭ কি.মি./ঘণ্টা

আমরা জানি,
স্রোতের অনুকূলে গতিবেগ = নৌকার প্রকৃত গতি + স্রোতের গতি
⇒ ৭ = ৫ + স্রোতের গতি
⇒ স্রোতের গতি = ৭ - ৫ = ২ কি.মি./ঘণ্টা

∴ স্রোতের প্রতিকূলে গতিবেগ = নৌকার প্রকৃত গতি - স্রোতের গতি
= ৫ - ২ = ৩ কি.মি./ঘণ্টা

∴ ফিরে আসার সময় = দূরত্ব ÷ স্রোতের প্রতিকূলে গতিবেগ
= ২১ ÷ ৩
=৭ ঘণ্টা

২৯.
Fill in the gap. He blessed them ... his heart.
  1. from
  2. by
  3. with
  4. none
ব্যাখ্যা

Correct answer: He blessed them from his heart.
- Bangla meaning: তিনি মন থেকে তাদের আশীর্বাদ করেছিলেন।

From one's heart:
- English meaning: Very sincerely or deeply.
- Bangla meaning: মন থেকে; আন্তরিকভাবে।

Example sentence: She thanked her parents from her heart.
- Bangla meaning: সে তার বাবা-মাকে মন থেকে ধন্যবাদ জানিয়েছিল।

Source: Collins dictionary.

৩০.
ভুল করা মানুষের স্বভাব।- বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে- 
  1. To err is human
  2. To err is a human
  3. To err is humans
  4. To err are human
ব্যাখ্যা

• "ভুল করা মানুষের স্বভাব।" বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে- To err is human.

• To err is human (idiom)
- Meaning: It is normal for people to make mistakes.

Example Sentence
1. To err is human, and we all make mistakes from time to time.
2. It's important to remember that to err is human, and forgiveness is divine.

Source: Merriam-Webster.

৩১.
'Bolt from the blue'- কথাটির অর্থ কী?
  1. রাতের আঁধারে
  2. মন ভাঙ্গা
  3. বিনা মেঘে বজ্রপাত
  4. কান্নায় ভেংগে পড়া 
ব্যাখ্যা

• A bolt from the blue (idiom): 
- English Meaning - A sudden and unexpected event or piece of news.
- Bengali Meaning - বিনা মেঘে বজ্রপাত; আকস্মিক বিপদ। 

Example Sentence:
- The news of his father’s death came to him as a bolt from the blue.


Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

৩২.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ৩। ১২ বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল?
  1. ৪ : ১
  2. ৫ : ১
  3. ৬ : ১
  4. ২ : ১
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ৩। ১২ বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল?

সমাধান:
ধরি, পিতার বর্তমান বয়স = ৭ক বছর
এবং পুত্রের বর্তমান বয়স = ৩ক বছর

প্রশ্নমতে,
৭ক + ৩ক = ৬০
বা, ১০ক = ৬০
বা, ক = ৬

সুতরাং,
পিতার বর্তমান বয়স = ৭ × ৬ = ৪২ বছর
পুত্রের বর্তমান বয়স = ৩ × ৬ = ১৮ বছর

১২ বছর আগে,
পিতার বয়স ছিল = ৪২ - ১২ = ৩০ বছর
পুত্রের বয়স ছিল = ১৮ - ১২ = ৬ বছর

∴ ১২ বছর আগে তাদের বয়সের অনুপাত = ৩০ : ৬
= ৫ : ১

৩৩.
People forget their 'roots'- what does 'root' mean in this sentence?
  1. Country-side
  2. Lower portion of trees
  3. Place of birth and sorroundings
  4. World heritage
ব্যাখ্যা

The required answer is - Place of birth and surroundings.

• Root (Noun & Verb):
- English meaning: 
1. The part of a plant that grows under the ground and takes in water and minerals that it sends to the rest of the plant.
2. The main cause of something, such as a problem or difficult situation.
3. The feelings or connections that you have with a place because you have lived there, or your family came from there.

- Bangla meaning: মূল; শিকড়; আদি; ভিত্তি; মূলদেশ; কারণ।

Sentence এর context অনুযায়ী সঠিক উত্তর হবে - Place of birth and surroundings.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩৪.
Fill in the gap. The girl ... is wearing a red dress is my sister.
  1. which
  2. that
  3. who
  4. whom
ব্যাখ্যা

Correct answer:  The girl who is wearing a red dress is my sister.

Relative pronoun:
- যে pronoun পূর্বে উল্লেখিত কোন Noun বা Pronoun কে নির্দেশ পূর্বক দুটি বাক্যাংশ/ বাক্যকে যুক্ত করে তাকে Relative Pronoun বলে।
- Who, which, that, what এগুলো Relative Pronoun রূপে ব্যবহৃত হয়।
- ব্যক্তির পরিবর্তে relative pronoun হিসেবে who/ whom/ whose বসে।
- বস্তুর ক্ষেত্রে which/ that বসে।
- ব্যক্তি নয় ও বস্তুও নয় এমন বোঝাতে what বসে।

- দুই clause বিশিষ্ট বাক্যে gap (শূন্যস্থানে) এর পরে verb থাকলে এবং antecedent (পূর্বপদ) টি person হলে gap এ "who" বসে।
- তবে antecedent (পূর্বপদ) টি thing/animal হলে gap এ "which/that" বসে।

প্রদত্ত বাক্যে gap (শূন্যস্থানে) এর পরে verb এবং antecedent (পূর্বপদ) টি person (The girl), তাই gap এ "who" বসবে

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

৩৫.
WWW এর পূর্ণ নাম লিখ?
  1. World Web Wide
  2. World wep Wide
  3. World wide wep
  4. World wide web
ব্যাখ্যা

WWW:
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web.
- WWW এর মান নির্ধারণ এবং মেইনটেইন করে থাকে: World Wide Web Consortium (W3C).
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লি'কে WWW এর জনক বলা হয়।
- ECRN (The European Center for Nuclear Research)-এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়।
- WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে।

উৎস:
১. University of Washington.
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৬.
বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস ২০২৪ সালের কত তারিখ দায়িত্ব গ্রহণ করেন?
  1. ৫ আগস্ট
  2. ৬ আগস্ট
  3. ৭ আগস্ট
  4. ৮ আগস্ট
ব্যাখ্যা

• অন্তর্বর্তীকালীন সরকার:
- ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট, ২০২৪ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে
- নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট, ২০২৪ সালে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।
- এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

⇒ অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
- শপথ গ্রহণের স্থান: বঙ্গভবন।
- মোট উপদেষ্টা: ২১ জন।
- নারী উপদেষ্টা রয়েছে ৪ জন।

উল্লেখ্য,
⇒ প্রধান উপদেষ্টা: ড. মুহাম্মদ ইউনূস।

এছাড়াও,
⇒ অন্যান্য উপদেষ্টাগণ:
১. জনাব সালেহ উদ্দিন আহমেদ
২. জনাব ওয়াহিদউদ্দিন মাহমুদ
৩. ড. আসিফ নজরুল
৪. জনাব হাসান আরিফ
৫. জনাব মোঃ তৌহিদ হোসেন
৬. লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গ আলম চৌধুরী (অব:)
৭. জনাব আদিলুর রহমান খান
৮. জনাব আলী ইমাম মজুমদার
৯. জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান
১০. সৈয়দা রিজওয়ানা হাসান
১১. জনাব মোঃ নাহিদ ইসলাম
১২. জনাব আসিফ মাহমুদ সজীব ভূইয়া
১৩. জনাব ফারুক ই আজম, বীর প্রতীক
১৪. ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন
১৫. মিজ নূরজাহান বেগম
১৬. অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার
১৭. মিজ ফরিদা আখতার
১৭. মিজ্ শারমীন এস মুরশিদ
১৯. ড. আফম খালিদ হাসান
২০. জনাব সুপ্রদীপ চাকমা।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।

৩৭.
একটি সংখ্যা ৩০১ হলে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৩৪০
  2. ৩৪২
  3. ৩৪৪
  4. ৩৪১
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ৩০১ হলে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
 ক - ৩০১ = ৩৮১ - ক
বা, ক + ক = ৩৮১ + ৩০১
বা, ২ক = ৬৮২
∴ ক = ৩৪১

সুতরাং, সংখ্যাটি = ৩৪১

৩৮.
'bring to light' কথাটির অর্থ কী?
  1. প্রজ্বলিত করা
  2. প্রকাশ পাওয়া
  3. দ্রুত গতি
  4. হালকা বস্তু 
ব্যাখ্যা

"bring to light" কথাটির অর্থ - প্রকাশ পাওয়া

• 
Bring to light
- English Meaning: To cause something to be known/ make widely known or evident/ to publish.
- Bangla Meaning: প্রকাশ করা, জানানো।

Example Sentence: Her research has brought to light new information about the cure for covid.
- Bangla Meaning: কোভিড এর চিকিৎসার ব্যাপারে তার গবেষণা নতুন তথ্য প্রকাশ করেছে।

Source: Live MCQ Lecture.

৩৯.
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ ৩টির সমষ্টি কত?
  1. ১৮০°
  2. ৩৬০°
  3. ২৭০°
  4. ৩৩০°
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ ৩টির সমষ্টি কত?

সমাধান:

ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
∴ x + y + z = b + c + a + c + a + b
= 2(a + b + c)
= 2 × 180°
= 360°

∴ কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি ৩৬০ ডিগ্রী।

৪০.
Choose the correctly spelt word?
  1. Tsunami
  2. Sunami
  3. Suname
  4. Sonamee
ব্যাখ্যা

• The correct spelling is 'Tsunami' (Noun).

Tsunami:
- English meaning: To change frequently in size, amount, quality, etc., especially from one extreme to another.
- Bangla meaning: সুনামি; সাগর বা নদী বা অন্য কোনো জলক্ষেত্রে ভূমিকম্প। 

• Example sentence: The tsunami destroyed thousands of homes in minutes.
- Bangla meaning: সুনামি কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস করে দেয়।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৪১.
Change the voice- 'They were flying kites'
  1. Kites were being flew by them.
  2. Kites were been flown by them.
  3. Kites were being flown by them.
  4. They were being flown by kites.
ব্যাখ্যা

Past continuous tense এর ক্ষেত্রে Active voice থেকে Passive Voice করার নিয়ম:
- Active voice এর object টি Passive voice এ subject হিসেবে বসে।
- Subject অনুযায়ী was being/ were being বসে।
- মূল verb এর past participle form বসে।
- by বসে।
- Active voice এর subject টি Passive voice এ object হিসেবে বসে।

Structure: Object এর subject + Subject অনুযায়ী was being/ were being + মূল verb এর past participle form + by + Subject এর object.

Active voice: They were flying kites.
Passive voice: Kites were being flown by them.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪২.
Do you know them?- বাক্যটির Passive form কোনটি?
  1. Are they known by you?
  2. Would they be known by you?
  3. Are they known with you?
  4. Are they known to you? 
ব্যাখ্যা

Auxiliary verb যুক্ত Interrogative sentence  কে passive করতে গেলে দুই ধাপে করতে হয়।
- প্রথমেই  বাক্যটিকে Assertive এ রূপান্তরিত করে নিতে হয়।
- এরপর passive voice এর Assertive sentence টি কে Interrogative sentence এ পরিণত করতে হয়। 
- যেমন- Do you know them? এর Assertive হচ্ছে You know them. 
 
Assertive sentence এর active voice কে passive করার নিয়ম
- Active voice এর object Passive voice এর  Subject হবে।
- Tense অনুযায়ী Auxiliary Verb  বসবে।
- মূল verb এর  past participle form হবে।
- সাধারণত by বসে। কিন্তু know এর সাথে by বসে না। Know +to  হয়।
- Active voice এর  subject টি passive এ object হিসাবে বসে এবং তার পূর্বে  preposition by বসে।

Active voice: Do you know them?
Passive voice:  Are they known to you?

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪৩.
পানিভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানিভর্তি হলে তার ওজন ৭ কেজি। খালি বালতির ওজন কত?
  1. ২ কেজি
  2. ৩ কেজি
  3. ৪ কেজি
  4. ৫ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: পানিভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানিভর্তি হলে তার ওজন ৭ কেজি। খালি বালতির ওজন কত?

সমাধান:
ধরি,
খালি বালতির ওজন = x কেজি
পূর্ণ পানির ওজন = y কেজি

প্রথম শর্ত অনুসারে: x + y = ১২ ...... (1)

দ্বিতীয় শর্ত অনুসারে: x + y/২ = ৭ ...... (2)

সমীকরণ (1) - সমীকরণ (2) ⇒
(x + y) - (x + y/২) = ১২ - ৭ 
বা, y - y/২ = ৫
বা, y/২ = ৫
বা, y = ১০ কেজি

সমীকরণ (1) থেকে.
x + ১০ = ১২
বা, x = ২ কেজি

সুতরাং, খালি বালতির ওজন = ২ কেজি

৪৪.
একটি কোণের দ্বিগুণ ৬০° হলে তার পূরক কোণ কত?
  1. ৬০°
  2. ১৫°
  3. ৩০°
  4. ২০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণের দ্বিগুণ ৬০° হলে তার পূরক কোণ কত?

সমাধান:
ধরি, কোণটি = ক

প্রশ্নমতে,
২ক = ৬০°
বা, ক = ৩০°

আমরা জানি, দুটি কোণ পরস্পর পূরক হলে তাদের সমষ্টি = ৯০°

অতএব, ৩০° কোণের পূরক কোণ = ৯০° - ৩০° = ৬০°

৪৫.
x + y = 12 এবং x - y = 2 হলে xy এর মান কত?
  1. 35
  2. 140
  3. 155
  4. 70
ব্যাখ্যা

প্রশ্ন: x + y = 12 এবং x - y = 2 হলে xy এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 12 এবং x - y = 2

আমরা জানি,
4xy = (x + y)2 - (x - y)2
⇒ 4xy = (12)2 - (2)2
⇒ 4xy = 144 - 4
⇒ 4xy = 140
⇒ xy = 140/4
∴ xy = 35

৪৬.
দুটি সংখ্যার ল.সা.গু ৭৫ এবং গ.সা.গু ৫। একটি সংখ্যার দ্বিগুণ ৩০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ২০
  2. ২৫
  3. ৩০
  4. ৩৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ৭৫ এবং গ.সা.গু ৫। একটি সংখ্যার দ্বিগুণ ৩০ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
এখানে,
একটি সংখ্যার দ্বিগুণ = ৩০
বা, একটি সংখ্যা = ৩০ ÷ ২ = ১৫

ধরি, অপর সংখ্যাটি = ক

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ১৫ × ক = ৭৫ × ৫
বা, ১৫ক = ৩৭৫
বা, ক = ৩৭৫ ÷ ১৫
বা, ক = ২৫

সুতরাং, অপর সংখ্যাটি = ২৫

৪৭.
'মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকল।'- বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কি?
  1. The girl entered the room laughing.
  2. The girl laughed and entered the room.
  3. The girl laughing entered the room.
  4. The girl laughing enter the room.
ব্যাখ্যা

The required answer is - The girl entered the room laughing.

এখানে দুটি ঘটনা একসাথে ঘটছে, অর্থাৎ simultaneous action.
- যদি কোনো ক্রিয়া ঘটার সময় অন্য কোনো ক্রিয়া ঘটছে, তখন আমরা participle phrase বা verb + ing ব্যবহার করি।
- sentence এ নাচতে নাচতে, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, ইত্যাদি বুঝায় তখন present participle ব্যবহৃত হয়।
- Participle phrase "laughing" simultaneous action নির্দেশ করে এবং verb এর past tense sentence টিতে সঠিক।

৪৮.
একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশী, সংখ্যাটি কত?
  1. ৫১
  2. ৬৮
  3. ৮৫
  4. ১০২
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশী, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক/২ = ক/৩ + ১৭
বা, ক/২ - ক/৩ = ১৭
বা, (৩ক - ২ক)/৬ = ১৭
বা, ক/৬ = ১৭
বা, ক = ১৭ × ৬
বা, ক = ১০২

সুতরাং, সংখ্যাটি = ১০২

৪৯.
ত্রিভুজের একটি কোণ এর অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে-
  1. স্থূলকোণী
  2. সমকোণী
  3. সমবাহু
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: ত্রিভুজের একটি কোণ এর অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে-

সমাধান:
ধরি, ত্রিভুজের তিনটি কোণ হলো ∠A, ∠B এবং ∠C

আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
অর্থাৎ, ∠A + ∠B + ∠C = 180° ... (১)

প্রশ্নমতে,
∠A = ∠B + ∠C ... (২)

সমীকরণ (২) কে সমীকরণ (১) তে বসিয়ে পাই,
∠A + ∠A = 180°
বা, 2∠A = 180°
বা, ∠A = 90°

যেহেতু ত্রিভুজের একটি কোণ ৯০°, তাই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ।

৫০.
Choose the right form of verb in the sentence - 'I (see) him recently.'
  1. I saw him recently.
  2. I have seen him recently.
  3. I had seen him recently.
  4. I seeing him recently.
ব্যাখ্যা

Present Perfect Tense:
- যে Tense দ্বারা কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান এরূপ প্রকাশ করে তাকে Verb এর Present Perfect Tense বলে।

- যদি কোনো sentence এ Just, Just now, Already, Recently, Yet, Ever থাকে তাহলে তা Present Perfect Tense হয়।

Structure: Subject + has/ have + Verb এর past participle + extension.

Correct sentence: I have seen him recently.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৫১.
Fill in the gap. This is the play ground _______ football match will be held.
  1. whom
  2. where
  3. when
  4. whose
ব্যাখ্যা

Correct answer: This is the playground where football match will be held.

Relative adverb:
- যখন দুটি sentence কে যুক্ত করার জন্য ব্যবহার করা হয় তখন তাকে Relative adverb বলে।
- এক্ষেত্রে adverb ও conjunction এই দুটি parts of speech এর কাজ করে।
- এখানে where হলো relative adverb, যা দ্বারা দুইটি বাক্যকে যুক্ত করেছে।
- এখানে where দ্বারা  কোন প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহার করা হয় নি।
- Where দ্বারা এখানে the playground কে নির্দেশ করা হয়েছে।

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.

৫২.
একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কতগুণ হবে?
  1. ২ গুণ
  2. ৩ গুণ
  3. ৪ গুণ
  4. ৬ গুণ
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কতগুণ হবে?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r
বৃত্তের ক্ষেত্রফল = πr

ব্যাস দ্বিগুণ করলে ব্যাসার্ধও দ্বিগুণ হয়।
∴ নতুন ব্যাসার্ধ = ২r
∴ নতুন বৃত্তের ক্ষেত্রফল = π(২r)
= π × ৪r = ৪πr

ক্ষেত্রফলের অনুপাত = নতুন ক্ষেত্রফল/পুরাতন ক্ষেত্রফল
= ৪πr/πr
= ৪

সুতরাং, ব্যাস দ্বিগুণ করলে বৃত্তের ক্ষেত্রফল চারগুণ হবে।

৫৩.
দুইটি সংখ্যার যোগফল ১৫, বিয়োগফল ১৩, ছোট সংখ্যাটি কত?




ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল ১৫, বিয়োগফল ১৩, ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, বড় সংখ্যা = x এবং ছোট সংখ্যা = y

প্রশ্নমতে,
x + y = ১৫ ...... (১)
x - y = ১৩ ....... (২)

সমীকরণ (১) + সমীকরণ (২) ⇒ 
(x + y) + (x - y) = ১৫ + ১৩
 বা, ২x = ২৮
বা, x = ১৪

সমীকরণ (১) থেকে পাই,
১৪ + y = ১৫
বা, y = ১

সুতরাং, ছোট সংখ্যাটি = ১

৫৪.
x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত?
  1. 10
  2. 20
  3. 25
  4. 50
ব্যাখ্যা

প্রশ্ন: x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
আসল, P = x টাকা
সরল মুনাফার হার, r = x%
সময়, n = 4 বছর
মুনাফা, I = x টাকা

আমরা জানি,
সরল মুনাফার ক্ষেত্রে,
মুনাফা, I = Pnr/100
বা, x = (x × x × 4)/100
বা, x = 4x2/100
বা, 100x = 4x2
বা, 4x2 - 100x = 0
বা, 4x(x - 25) = 0

হয় x = 0 (যা গ্রহণযোগ্য নয়),
অথবা x - 25 = 0 বা, x = 25

অতএব, x-এর মান = 25

৫৫.
২৫০ টাকার শতকরা কত সমান ১০ টাকা?
  1. ৫%
  2. ৪%
  3. ৩%
  4. ৬%
ব্যাখ্যা

প্রশ্ন: ২৫০ টাকার শতকরা কত সমান ১০ টাকা?

সমাধান:
ধরি, শতকরা হার = ক%

প্রশ্নমতে,
২৫০ টাকার ক% = ১০ টাকা
বা, (২৫০ × ক)/১০০ = ১০
বা, ২৫০ক = ১০০০
বা, ক = ১০০০/২৫০
বা, ক = ৪

সুতরাং, ২৫০ টাকার ৪% = ১০ টাকা

৫৬.
"This is a very peaceful place."- Change into an exclamatory sentence.
  1. This place is very peaceful!
  2. How peaceful place this is!
  3. What a peaceful place this is!
  4. No place is as peaceful as this!
ব্যাখ্যা

• Affirmative থেকে Exclamatory করার নিয়ম -
- প্রথমে What (a/an)/ How বসে+ Adjective বসে+ Subject বসে+ Verb বসে + বাকী অংশ (যদি থাকে) বসে+ note of exclamation (বিশ্বয়কর চিহ্ন বসে)।
- Adjective এর পূর্বে a/an থাকলে what a/an বসে এবং Adjective এর পূর্বে a/an না থাকলে how বসে।

Assertive sentence: This is a very peaceful place.
Exclamatory sentence: What a peaceful place this is!

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

৫৭.
৩, ৬, ১১, ১৮, ২৭ এর পরের সংখ্যাটি কত?
  1. ৩৬
  2. ৩৮
  3. ৪৫
  4. ৩৪
ব্যাখ্যা

প্রশ্ন: ৩, ৬, ১১, ১৮, ২৭ এর পরের সংখ্যাটি কত?

সমাধান:
প্রতিটি সংখ্যার মধ্যে পার্থক্য:
৬ - ৩ = ৩
১১ - ৬ = ৫
১৮ - ১১ = ৭
২৭ - ১৮ = ৯
পার্থক্যগুলো হলো: ৩, ৫, ৭, ৯ (বিজোড় সংখ্যার ক্রম)

অতএব, পরবর্তী পার্থক্য হবে = ১১

পরবর্তী সংখ্যা = ২৭ + ১১ = ৩৮

৫৮.
(১০০)y এর মান কত?
  1. y এর মানের উপর নির্ভরশীল
  2. অসীম
  3. ১০০

ব্যাখ্যা

প্রশ্ন: (১০০)y এর মান কত?

সমাধান:
আমরা জানি,
যেকোনো সংখ্যার শূন্য ঘাত = ১
অর্থাৎ, y = ১ (যেখানে y ≠ ০)

অতএব, (১০০)y
= ১০০ × y
= ১০০ × ১
= ১০০

y এর মান যাই হোক না কেন (শূন্য ব্যতীত), y সবসময় ১ হবে।
তাই (১০০)y এর মান ১০০ হবে।

৫৯.
'অগ্র-পশ্চাৎ না ভেবে কাজ করে যে'- এর এক কথায় প্রকাশ কি হবে?
  1. কিংকর্তব্যবিমূঢ়
  2. দিগ্বিদিকজ্ঞানশূন্য
  3. অজ্ঞাতসারে
  4. অবিমূষ্যকারী
ব্যাখ্যা

• 'অগ্র-পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না' এর এক কথায় প্রকাশ - অবিমৃশ্যকারী

উল্লেখ্য,
যা ভবিষ্যতে ঘটবে - ভবিতব্য।
'যে ভবিষ্যতের চিন্তা করে না' এর এক কথায় প্রকাশ - অপরিণামদর্শী।

অন্যদিকে,
কিংকর্তব্যবিমূঢ় - কর্তব্য নিরূপণে অক্ষম।
অজ্ঞাতসারে - অন্যের অগোচরে, চুপিসারে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬০.
একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?
  1. ৮ টাকা
  2. ৯ টাকা
  3. ১০ টাকা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) = ১১০ টাকা

এখন,
বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১১০ টাকা
বিক্রয়মূল্য ১১ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১১)/১১০ টাকা
= ১০ টাকা

৬১.
LINUX কী? 
  1. Malware
  2. Operating System
  3. Firmware
  4. Application Program
ব্যাখ্যা

লিনাক্স একটি অপারেটিং সিস্টেম। 

- লিনাক্সের কোনাে একক মালিক নেই।
- একে ওপেন সাের্স অপারেটিং সিস্টেম বলে।
- ইউনিক্স অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করার সময় ফিনল্যান্ডের যুবক লিনাস টারবােন্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেমটির উদ্ভাবন  করেন যা ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হয় । 
- উন্মুক্ত সাের্স কোর্ড ভিত্তিক এ অপারেটিং সিস্টেমের বিভিন্ন সংস্করণ ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে বাজারে পাওয়া যাচ্ছে।
- এগুলাের মধ্যে রেডহ্যাট লিনাক্স, ক্যালডেরা, ফেডােরা, উবুন্টু সর্বাধিক জনপ্রিয়।


- লিনাক্স অপারেটিং সিস্টেমের চিত্রভিত্তিক ও বর্ণভিত্তিক দুটো ভার্সনই বাজারে পাওয়া যায়।

উৎসঃ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)

৬২.
স্ক্যানার এক ধরনের
  1. ইনপুট ডিভাইস
  2. আউটপুট ডিভাইস
  3. স্মৃতি
  4. মাইক্রোপ্রসেসর
ব্যাখ্যা

• স্ক্যানার এক ধরনের- ইনপুট ডিভাইস (Input Device)।

পেরিফেরালস: 
- পেরিফেরাল হলো কম্পিউটার সংযুক্ত অতিরিক্ত ডিভাইস যা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়। 
- পেরিফেরালের সাহায্যে কম্পিউটারে উপাত্ত ও নির্দেশ প্রদান, কম্পিউটার হতে ফলাফল গ্রহণ এবং ফলাফল সংরক্ষণ করা হয়। 
যেমন: প্রিন্টার, প্লটার ডিস্ক, ডিস্ক ড্রাইভ, সিডি-রম ইত্যাদি। 

১। ইনপুট ডিভাইস (Input Device): 
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোকে ইনপুট ডিভাইস বলে। 
যেমন: কীবোর্ড, মাউস, স্ক্যানার, OMR, OCR ইত্যাদি। 

২। আউটপুট ডিভাইস (Output Device): 
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোকে আউটপুট ডিভাইস বলে। 
যেমন: মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি। 

৩। ইনপুট-আউটপুট ডিভাইস (Input-Output Device): 
- এছাড়াও আরও কিছু পেরিফেরাল রয়েছে যা ইনপুট-আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। 
যেমন: হেডফোন, ডিজিটাল ক্যামেরা, মডেম, টাচ স্ক্রিন ইত্যাদি। 

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৩.
যত শীঘ্র তত ভালো। বাক্যটির ইংরেজী অনুবাদ কোনটি?
  1. The earlier is so better.
  2. The sooner, the better.
  3. The earlier is so the better.
  4. The sooner is so better. 
ব্যাখ্যা

"যত শীঘ্র তত ভালো" এর ইংরেজী অনুবাদ - The sooner, the better.

- প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Accessible Dictionary by Bangla Academy.

৬৪.
এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি?
  1. ভুটান
  2. নেপাল
  3. শ্রীলংকা
  4. মালদ্বীপ
ব্যাখ্যা

মালদ্বীপ:
- এশিয়ার ক্ষুদ্রতম দেশ হল মালদ্বীপ।
- এর আয়তন প্রায় ১১৬ বর্গ মাইল।
- ভারতীয় উপমহাদেশের দক্ষিণ-পশ্চিমের দেশ মালদ্বীপ।
- এটি ১২ শতাধিক ছোট দ্বীপ নিয়ে গঠিত।
- মালদ্বীপ দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য।
- মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ।
- দ্বীপ রাষ্ট্রটির অর্থনীতি মূলত পর্যটন নির্ভর।
- এ দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার।
- রাজধানী: মালে।
- ভাষা: দিভেহী ও ইংরেজি।
- পার্লামেন্ট: পিপলস মজলিস।
- মুদ্রা : মালদ্বীপীয় রুপাইয়া।
- মালদ্বীপের আইনসভা এককক্ষবিশিষ্ট।

উৎস: i) World Atlas.

৬৫.
'তার মঙ্গল হোক'- এটি কোন ধরনের বাক্য?
  1. নেতিবাচক
  2. অনুজ্ঞাবাচক
  3. বিবৃতিবাচক
  4. প্রশ্নবাচক
ব্যাখ্যা

অনুজ্ঞাবাচক বাক্য: 
- যে বাক্যে আদেশ, অনুরোধ, প্রার্থনা, উপদেশ, নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশ পায় তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। 

যেমন-
- তাঁর মঙ্গল হোক।
- সদা সত্য কথা বলবে।

অন্যদিকে,
বিবৃতিবাচক বাক্য: 
সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে, সেগুলোকে বিবৃতিমূলক বাক্য বলে।
- বিবৃতিবাচক বাক্য ইতিবাচক বা নেতিবাচক হতে পারে।
যেমন,
- আমরা রোজ বেড়াতে যেতাম।
- তারা তোমাদের ভোলেনি।

প্রশ্নবাচক বাক্য: 
বক্তা কারো কাছে কিছু জানার জন্য যে ধরনের বাক্য বলে, সেগুলো প্রশ্নবাচক বাক্য।
যেমন,
- তোমার নাম কী?
- সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়?

আবেগবাচক বাক্য: 
কোনো কিছু দেখে বা শুনে আবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয়, তাকে আবেগবাচক বাক্য বলে।
যেমন,
- দারুণ ! আমরা জিতে গেছি।
- অত উঁচু পাহাড়ে উঠে আমি তো ভয়েই মরি !

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( সংস্করণ- ২০২১)।

৬৬.
বাংলাদেশ সর্বপ্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে?
  1. জাতিসংঘ
  2. জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা
  3. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  4. বৃটিশ কমনওয়েলথ
ব্যাখ্যা

বাংলাদেশ সর্বপ্রথম বৃটিশ কমনওয়েলাথের সদস্যপদ লাভ করে।

কমনওয়েলথ (Commonwealth):

- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান।
- বাংলাদেশ এর ৩২তম সদস্য দেশ হিসেবে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে যোগ দেয়।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে ৩৪তম দেশ হিসেবে। বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।

- বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সদস্য পদ লাভ করে- ১৭ মে, ১৯৭২।
- বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)- ১২ নভেম্বর, ১৯৭৩।
- বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সদস্যপদ লাভ করে।

উৎস: i) Commonwealth ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
ii) পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৬৭.
'বগা লেক' কোন জেলায়?
  1. সিলেট
  2. কুমিল্লা
  3. নেত্রকোনা
  4. বান্দরবান
ব্যাখ্যা

- বগাকাইন হ্রদ বা বগা লেক বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির একটি হ্রদ। 
- বান্দরবান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বগা লেকের  অবস্থান কেওকারাডং পর্বতের গা ঘেষে, রুমা উপজেলায়।

• দেশের অন্যান্য লেকসমূহ হলো:
- কাপ্তাই লেক: রাঙামাটি -
- বগা লেক: বান্দরবান
- মহামায়া লেক: চট্টগ্রাম
- ফয়'স লেক: চট্টগ্রাম
- ভাটিয়ারি লেক: চট্টগ্রাম।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৬৮.
ডাক্তার ডাক। বাক্যে 'ডাক্তার' কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্তায় শূন্য
  2. অপাদানে সপ্তমী
  3. কর্মে শূন্য 
  4. করণে সপ্তমী
ব্যাখ্যা

কর্মকারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
- কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম, গৌণ কর্ম। 
- যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।
- সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে। 

• কর্মকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার: 

প্রথমা বা শূন্য বা অ বিভক্তি-
- ডাক্তার ডাক।
- আমাকে একখানা বই দাও। 
- রবীন্দ্রনাথ পড়লাম।
- নজরুল পড়লাম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি ( ২০১৮ সংস্করণ)।

৬৯.
Which is plural form of mouse?
  1. Mouses
  2. Mices
  3. Mice
  4. Mouse
ব্যাখ্যা

Mouse (ইঁদুর) এর plural form 'mice'.

- আবার, কম্পিউটারের ছোট যন্ত্রাংশ অর্থে Mouse এর plural হিসাবে ‘mouses’ ও হয়।
- সাধারণ হিসাবে, Mouse অর্থ ইঁদুরই হয়, তাই সঠিক উত্তর - mice.

Source: Oxford and Merriam-Webster

৭০.
তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী হয়?
  1. চলিতরীতি
  2. সাধুরীতি
  3. মিশ্ররীতি
  4. আঞ্চলিক রীতি
ব্যাখ্যা

• সাধু রীতিতে 'তৎসম' শব্দের ব্যবহার বেশি হয়। 

সাধু ভাষারীতির বৈশিষ্ট্য: 
- সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না।
- সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে।
- এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার হয়। তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়।
- সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়।

উৎস: অষ্টম শ্রেণির ব্যাকরণ বই এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭১.
চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত মুসলিম উপজাতির নাম?
  1. রোহিঙ্গা
  2. উইঘুর
  3. ফিলিস্তিনি
  4. পশতুন
ব্যাখ্যা

'উইঘুর' হলো- চীনের একটি সম্প্রদায়ের নাম। 

উল্লেখ্য, 
- চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশের নাম “জিনজিয়াং”।
- জিনজিয়াং এর রাজধানী হলো উরুমকি।
- উইঘুর এবং হানা সম্প্রদায়ের বসবাস হলো জিনজিয়াং প্রদেশে। 
-----------------------
চীন: 
- চীন পূর্ব এশিয়ার একটি বৃহত্তম দেশ।
- এর আয়তন প্রায় ৩৬৯৬,০৯৭ বর্গ মাইল (৯,৫৭২,৯০০ বর্গ কিমি)।
- দেশটির রাজধানী বেইজিং। দেশের মুদ্রা হলো ইউয়ান। 

সূত্র: Amnesty International, Human Rights Watch, ব্রিটানিকা, কাউন্সিল অন ফরেন রিলেশন ওয়েবসাইট। 

৭২.
'সাগরকন্যা' বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম?
  1. কক্সবাজার
  2. কুয়াকাটা
  3. ভোলা
  4. সেন্টমার্টিন
ব্যাখ্যা

- বাংলাদেশের সর্বদক্ষিণে কুয়াকাটা সমুদ্র সৈকত এ জেলারই ঐতিহ্য বহনকারী বেলাভূমি।
- অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগর কন্যা কুয়াকাটা। 
- একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করার মনোমুগ্ধকর পর্যটন স্পট।
- কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালি জেলায় অবস্থিত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত অবলকন করা যায়।

উৎস: পটুয়াখালী জেলার ওয়েবসাইট। 

৭৩.
স্পেনের রাজধানীর নাম কী?
  1. সোফিয়া
  2. হেলসিংকি
  3. বেলগ্রেড
  4. মাদ্রিদ
ব্যাখ্যা

- স্পেন দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরিয়ান উপদ্বীপে অবস্থিত একটি দেশ।
- এটি পৃথিবীর উত্তর এবং পূর্ব উভয় গোলার্ধে অবস্থিত।
- স্পেনের সীমানা ৫টি দেশ দ্বারা বেষ্টিত: 
- দেশটির রাজধানী শহর- মাদ্রিদ।
- স্পেনের বর্তমান সরকারী মুদ্রা হল ইউরো।

উৎস: world atlas.

৭৪.
Fill in the gap. A rich man purchased a _______ jewellery.
  1. stunned
  2. stunning
  3. stun
  4. amazed
ব্যাখ্যা

Correct sentence: A rich man purchased a stunning jewellery.

• প্রদত্ত sentence টিতে jewellery হলো Noun.
- jewellery এর বর্ণনা করতে হলে adjective প্রয়োজন।
- stunning হলো adjective, যার অর্থ: চমকপ্রদ, সুন্দর বা দৃষ্টিনন্দন।
- যার বাংলা অর্থ: এক ধনী ব্যক্তি একটি চমকপ্রদ গহনা কিনলেন।
 
উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) stunned - past participle/ verb, অর্থ: হতবাক বা অবাক; jewellery এর জন্য উপযুক্ত নয়।
গ) stun - verb, অর্থ: হতবাক করা; এখানে grammatically সঠিক নয়।
ঘ) amazed - adjective, অর্থ: অবাক; jewellery এর সাথে সাধারণভাবে ব্যবহৃত হয় না।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৭৫.
পারস্যের বর্তমান কী?
  1. থাইল্যান্ড 
  2. তুরস্ক
  3. ইরাক
  4. ইরান
ব্যাখ্যা
- পারস্য বর্তমানে ইরান নামে পরিচিত।
- পারস্যের নামকরণ 'ইরান' করা হয় ২১ মার্চ, ১৯৩৫ সালে।
- পারস্য সভ্যতার ধর্ম ছিলো জরথুস্ত্র।
- জরথুস্ত্রের আর্বিভাব ঘটে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে।
- পারস্যের সাসানীয় রাজবংশের সম্রাট আরদাশিরের সময় জরথুস্ত্র ধর্ম রাজকীয় মর্যাদা লাভ করে।
- জরথুস্ত্রবাদ ছিলো একেশ্বরবাদে বিশ্বাসী। বিশ্বের অন্যান্য ধর্মের উপর জরথ্রুস্ত্র ধর্মের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়।
- এদের প্রধান দেবতার নাম আছর মাজদা। ধর্মগ্রন্থের নাম জেন্দাবেস্তা।

উৎস:- ব্রিটানিকা এবং ইসলামের ইতিহাস: প্রথমপত্র: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৬.
'চাঁদ' কোন প্রকার শব্দ?
  1. তৎসম শব্দ 
  2. দেশী শব্দ
  3. তদ্ভব শব্দ 
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'চাঁদ' একটি তদ্ভব শব্দ।

তদ্ভব শব্দ: 
- সংস্কৃত শব্দ থেকে প্রাকৃতের মাধ্যমে ধ্বনি পরিবর্তনের মাধ্যমে বাংলায় এসেছে যে শব্দ।

'চাঁদ' এর উৎপত্তি:
- সংস্কৃত: চন্দ্র;
- প্রাকৃত: চন্দ;
- বাংলা: চাঁদ।

আরো তদ্ভব শব্দের উদাহরণ:
- হাত (হস্ত থেকে);
- মাথা (মস্তক থেকে);
- দুধ (দুগ্ধ থেকে);
- আগুন (অগ্নি থেকে)।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৭৭.
আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে?
  1. ৫ জুলাই
  2. ২১ মার্চ
  3. ৫ জুন
  4. ২১ জুন
ব্যাখ্যা

• আন্তর্জাতিক পরিবেশ দিবস- ৫ জুন।

• বিশ্ব পরিবেশ দিবস:

- ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হয়।
- এর নাম UN Conference on the Human Environment.
- ১৯৭২ সালে এই সম্মেলন থেকে UNEP (United Nations Environment Program) গঠিত হয়।
- এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে।
- এই সম্মেলন থেকে ৫ই জুন কে বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হয়।
- ১৯৭৩ সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।

উৎস: অফিসিয়াল ওয়েবসাইট (UNEP)।

৭৮.
কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. মাহেনও
  2. সওগাত
  3. ধূমকেতু
  4. কালিকল
ব্যাখ্যা

'ধূমকেতু' পত্রিকা:
- কাজী নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত হয় অর্ধসপ্তাহিক পত্রিকা ধূমকেতু (১৯২২)।
- পত্রিকাটি সপ্তাহে দুবার প্রকাশিত হতো।
- বিশের দশকে অসহযোগ ও খিলাফত আন্দোলনের ব্যর্থতার পর সশস্ত্র বিপ্লববাদের পুনরাবির্ভাবে ধূমকেতু পত্রিকার তাৎপর্যপূর্ণ অবদান    ছিল।
- এক অর্থে এ পত্রিকা হয়ে উঠেছিল সশস্ত্র বিপ্লবীদের মুখপত্র।
- পত্রিকাটি প্রকাশিত হতো ‘কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয়রে ধূমকেতু'।
- ধূমকেতুর ২৬ সেপ্টেম্বর, ১৯২২ সংখ্যায় নজরুলের প্রচ্ছন্ন রাজনৈতিক কবিতা ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশিত হলে ৮ নভেম্বর পত্রিকার ওই সংখ্যাটি নিষিদ্ধ করা হয়।

অন্যদিকে,
 - 'মাহে নও'  একটি সচিত্র মাসিক পত্রিকা। ১৯৪৯ সালের এপ্রিল থেকে ১৯৭১ সালের নভেম্বর পর্যন্ত এটি নিয়মিত প্রকাশিত হয়। আবদুর রশিদ এর প্রথম প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করেন।
- 'সওগাত' পত্রিকা - ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) অগ্রহায়ণ মাসে মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায়  কলকাতা থেকে এটি প্রকাশিত হয়।
- কালিকলম  সচিত্র মাসিক সাহিত্য পত্রিকা। প্রথম প্রকাশ বৈশাখ ১৩৩৩ (১৯২৬)। মুরলীধর বসু, শৈলেজানন্দ মুখোপাধ্যায় ও প্রেমেন্দ্র মিত্রের সম্পাদনায় কলকাতা, কলেজ স্ট্রিট মার্কেটের বরদা এজেন্সি থেকে প্রকাশিত।

উৎস:
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

৭৯.
Singular form of 'data' is:
  1. dat
  2. datas
  3. datum
  4. none
ব্যাখ্যা

Singular form of 'data' is - Datum.

Datum (Noun):
- English meaning: A fact or piece of information.
- Bangla meaning: তথ্য; উপাত্ত।

• তাছাড়া ইংরেজি ভাষায় Plural বানানোর স্বাভাবিক নিয়ম হলো noun এর শেষে s/ es যোগ করা।
- কিন্তু কিছু বিদেশী শব্দ রয়েছে যেগুলোর Plural স্বাভাবিক নিয়মে হয় না। সেগুলো মুখস্ত করে নেয়াই যুক্তিযুক্ত।

নিম্নে কিছু বিদেশী ভাষা থেকে আগত উল্লেখযোগ্য শব্দের plural form দেওয়া হলো
- Singular - Plural
- Phenomenon - Phenomena,
- Radius - Radii,
- Medium - Media,
- Analysis - Analyses,
- Datum - Data,
- Criterion - Criteria, etc.

Source: Applied English Grammar and Composition by P. C. Das.

৮০.
Antonym of 'Gentle' is:
  1. Modest
  2. Brash
  3. Claret
  4. Rude
ব্যাখ্যা

• Gentle (adjective, noun & verb)
- English Meaning: free from harshness, a person of gentle (see gentle entry 1 sense 4a) birth or status, to make (an animal) tame and docile. 
- Bangla Meaning: অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক।


• Synonyms:
- Tender - কোমল; নরম; সূক্ষ্ম; সহজে আঘাতপ্রাপ্ত হয় এমন; নাজুক।
- Mild - নরম; শান্তপ্রকৃতির; কোমল; মৃদু বা লঘু।
- Soothing - শান্তিদায়ক; প্রশান্তিকর।

• Antonyms:
- Harsh - রূঢ়; কর্কশ; কঠোর; নিষ্ঠুর।
- Brusque - (কথা বা আচরণ) রূঢ় অভব্য।
- Severe - কড়া; কঠোর; প্রচণ্ড; তীব্র; প্রবল।

উল্লিখিত অপশনগুলো,
- Modest - বিনয়ী; অনুদ্ধত; নিরহংকার;
- Brash - দুর্বিনীত; ধৃষ্ট; উদ্ধত;
- Claret - গাঢ় লাল বর্ণের মদ;
- Rude - অভদ্র; অমার্জিত; রূঢ়

Example sentence:
 - The river flowed in a gentle stream through the valley.
- She has a gentle manner that makes everyone feel comfortable.

Source: Live MCQ Lecture, Merriam-Webster Dictionary, Accessible Dictionary.