পরীক্ষা আর্কাইভ

NTRCA ফুল মডেল টেস্ট

পরীক্ষাNTRCA ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ১০, ২০ ও ৩০ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

NTRCA ফুল মডেল টেস্ট

NTRCA ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
‘চক্ষুলজ্জা থাকা’ অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. চোখে চোখে রাখা
  2. চোখে ধুলো দেওয়া
  3. চোখে পড়া
  4. চোখের চামড়া
সঠিক উত্তর:
চোখের চামড়া
উত্তর
সঠিক উত্তর:
চোখের চামড়া
ব্যাখ্যা
• ‘চোখের চামড়া’ বাগ্‌ধারার অর্থ - চক্ষুলজ্জা থাকা।

• আরো কিছু বাগ্‌ধারা:
- ‘চোখ পাকানো’ বাগ্‌ধারার অর্থ - ক্রোধ দেখানো।
- ‘চোখে আঙুল দিয়ে দেখানো’ বাগ্‌ধারার অর্থ - বিশেষ‍ভাবে ইঙ্গিত করা।
- ‘চোখে চোখে রাখা’ বাগ্‌ধারার অর্থ - সতর্ক নজরদারি।
- ‘চোখে ধুলো দেওয়া’ বাগ্‌ধারার অর্থ - ফাঁকি দেওয়া।
- ‘চোখে পড়া’ বাগ্‌ধারার অর্থ - সুনজরে পড়া।
- ‘চোখে সরষে ফুল দেখা’ বাগ্‌ধারার অর্থ - হতবুদ্ধি হওয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে।'- উক্তিটি কার রচনা?
  1. কাজী নজরুল ইসলাম
  2. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
- ‘এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে।’- উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘হৈমন্তী’ ছোটগল্পের অন্তর্ভুক্ত।

• 'হৈমন্তী' ছোটগল্প:

- ‘হৈমন্তী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোটগল্প।
- 'হৈমন্তী' গল্পে 'হৈমন্তী'র ডাকনাম ছিলো শিশির।
- 'হৈমন্তী' ছোটগল্পটি মাসিক সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- এটি রবীন্দ্রনাথের সমাজসমস্যামূলক ছোটগল্পগুলির মধ্যে অন্যতম।
- উল্লেখযোগ্য চরিত্র- হৈমন্তী (শিশির), গৌরীশংকর, অপু, বনমালী প্রমুখ।

• গল্পের আরও কিছু বিখ্যাত উক্তি-
- এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে।
- জ্যৈষ্ঠের খররোদ্রই তো জ্যৈষ্ঠের অশ্রুশূণ্য রোদন।
- আমি পাইলাম ইহাকে পাইলাম।
- সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ।
- "অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই"।
- 'আমি যাহা বুঝি না তাহা শিখাইতে গেলে কেবল কপটতা শেখানো হইবে।'

রবীন্দ্রনাথের সমাজসমস্যামূলক আরও কিছু ছোটগল্প-
- দেনাপাওনা,
- অপরিচিতা,
- রামকানাইয়ের নির্বুদ্ধিতা,
- যজ্ঞেশ্বরের যজ্ঞ,
- অনধিকার প্রবেশ ইত্যাদি।

উৎস: হৈমন্তী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘বিপচ্চয়’ শব্দের শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. বিপ + চ্চয়
  2. বিপদ + চ্চয়
  3. বিপথ + চয়
  4. বিপদ + চয়
সঠিক উত্তর:
বিপদ + চয়
উত্তর
সঠিক উত্তর:
বিপদ + চয়
ব্যাখ্যা
• ব্যঞ্জন সন্ধির নিয়ম: ত্ ও দ্-এর পর চ্ ও ছ্ থাকলে ত্ ও দ্ স্থানে চ হয়।
যেমন:
- দ্ + ছ = চ্ছ; বিপদ + ছায়া = বিপচ্ছায়া;
- ত্ + ছ = চ্ছ; উৎ + ছেদ = উচ্ছেদ;
- ত্ + চ = চ্চ; সৎ + চিন্তা = সচ্চিন্তা;
- দ্ + চ = চ্চ; বিপদ + চয় = বিপচ্চয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
অনুকার শব্দদ্বিত্ব নয় কোনটি?
  1. ফটা ফট
  2. ব্যাপার স্যাপার
  3. চাকর বাকর
  4. এলো মেলো
সঠিক উত্তর:
ফটা ফট
উত্তর
সঠিক উত্তর:
ফটা ফট
ব্যাখ্যা
• অনুকার দ্বিত্ব:
পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, শ প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায়। তাতে শব্দকে খানিকটা অনির্দিষ্ট, সাধারণ বা গুরুত্বহীন করা হয়।

যেমন:
কচর-মচর, অঙ্ক-টঙ্ক, চাকর-বাকর, এলোমেলো, অল্পসল্প, ব্যাপার-স্যাপার, বুঝে-সুঝে ইত্যাদি।

অন্যদিকে,
- ‘ফটাফট’ শব্দের মাঝখানে স্বরধ্বনির আগমনে তৈরি ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘ফলগুলো খুব মিষ্টি।’- বাক্যে ফল কোন পদের উদাহরণ?
  1. বিশেষণ
  2. সর্বনাম
  3. বিশেষ্য
  4. অব্যয়
সঠিক উত্তর:
বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
বিশেষ্য
ব্যাখ্যা
• ‘ফলগুলো খুব মিষ্টি।’ বাক্যে ‘ফল’ জাতি বিশেষ্যের উদাহরণ।

• বিশেষ্য পদ:
যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায়, সেগুলোকে বিশেষ্য বলে। যেমন নজরুল, বাঘ, ঢাকা, ইট, ভোজন, সততা ইত্যাদি। বিশেষ্য সাধারণত ছয় প্রকার:
১. নাম-বিশেষ্য,
২. জাতি-বিশেষ্য,
৩. বস্তু-বিশেষ্য,
৪. সমষ্টি-বিশেষ্য,
৫. গুণ-বিশেষ্য এবং
৬. ক্রিয়া-বিশেষ্য।

• নাম-বিশেষ্য:
ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম-বিশেষ্য বলা হয়।
যেমন:
ব্যক্তিনাম: হাবিব, সজল, লতা, শম্পা।
স্থাননাম: ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা।
কালনাম: সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান।
সৃষ্টিনাম: গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা।

• জাতি-বিশেষ্য:
জাতি-বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়। যেমন: মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি।

• বস্তু-বিশেষ্য:
কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু-বিশেষ্য বলে। যেমন: ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি।

• সমষ্টি-বিশেষ্য:
এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন: জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল ইত্যাদি।

• গুণ-বিশেষ্য:
গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ-বিশেষ্য বলে। যেমন: সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি।

• ক্রিয়া-বিশেষ্য:
যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায়, তাকে ক্রিয়া-বিশেষ্য বলে। যেমন: পঠন, ভোজন, শয়ন, করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
রফিক আজাদ রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
  1. চুনিয়া আমার আর্কেডিয়া
  2. কোনো খেদ নেই
  3. অসম্ভবের পায়ে
  4. ভাত দে হারামজাদা
সঠিক উত্তর:
ভাত দে হারামজাদা
উত্তর
সঠিক উত্তর:
ভাত দে হারামজাদা
ব্যাখ্যা
• রফিক আজাদ: 
- রফিক আজাদ টাঙ্গাইল জেলার জাহিদগঞ্জের গুণীগ্রামে জন্মগ্রহণ করেন।
- রফিক আজাদের ডাক নাম ছিল- জীবন।
- কর্মজীবনে তিনি সাংবাদিকতা, শিক্ষকতা ও সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন।
- বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা 'উত্তরাধিকার' পত্রিকার সম্পাদক ছিলেন।
- তাঁর বিখ্যাত কবিতা 'ভাত দে হারামজাদা'। এটি 'সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে' কাব্যগ্রন্থে সংকলিত।
- তিনি ২০১৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন।

• তাঁর বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ:
- চুনিয়া আমার আর্কেডিয়া,
- অসম্ভবের পায়ে,
- কোনো খেদ নেই,
- হৃদয়ের কী বা দোষ,
- সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে,
- প্রিয় শাড়িগুলো,
- অপর অরণ্যে,
- হৃদয়ের কি বা দোষ,
- পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘ছ, ঝ, শ’- উচ্চারণস্থান অনুযায়ী কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
  1. দন্ত্য ব্যঞ্জন
  2. তালব্য ব্যঞ্জন
  3. কণ্ঠ্য ব্যঞ্জন
  4. মূর্ধন্য ব্যঞ্জন
সঠিক উত্তর:
তালব্য ব্যঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
তালব্য ব্যঞ্জন
ব্যাখ্যা
• তালব্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে।
যেমন: চাচা, ছাগল, জাল, ঝড়, শসা প্রভৃতি শব্দের চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

অন্যদিকে,
• দন্ত্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্ত্য ব্যঞ্জন বলে।
তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দের ত, থ, দ, ধ দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

• কণ্ঠ্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের পিছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে কণ্ঠ্য ব্যঞ্জন বলে। কণ্ঠ্য ব্যঞ্জনধ্বনিগুলো হলো- ক, খ, গ, ঘ, ঙ।

• মূর্ধন্য ব্যঞ্জন:
দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে মূর্ধন্য ব্যঞ্জন বলে। ট, ঠ, ড, ঢ, ড়, ঢ় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘ইনি’ প্রত্যয়যোগে লিঙ্গান্তরিত শব্দ-
  1. জেলে - জেলেনি
  2. বেদে - বেদেনি
  3. কাঙাল - কাঙালিনি
  4. ধোপা - ধোপানি
সঠিক উত্তর:
কাঙাল - কাঙালিনি
উত্তর
সঠিক উত্তর:
কাঙাল - কাঙালিনি
ব্যাখ্যা
নরবাচক শব্দকে নারীবাচক শব্দে পরিবর্তন করতে সাধারণত কিছু প্রত্যয় যোগ করতে হয়। যেমন-
‘ইনি’ প্রত্যয়যোগে লিঙ্গান্তরিত শব্দ:
• কাঙাল - কাঙালিনি;
• বাঘ - বাঘিনি।

‘ই’ প্রত্যয়যোগে লিঙ্গান্তরিত শব্দ:
• দাদা - দাদি;

‘আ’ প্রত্যয়যোগে লিঙ্গান্তরিত শব্দ:
• প্রিয় - প্রিয়া;
• কনিষ্ঠ - কনিষ্ঠা।

‘ইনী’ প্রত্যয়যোগে লিঙ্গান্তরিত শব্দ:
• বিজয়ী - বিজয়িনী;
• যোগী - যোগিনী;
• তেজস্বী - তেজস্বিনী।

‘নি’ প্রত্যয়যোগে লিঙ্গান্তরিত শব্দ:
• জেলে - জেলেনি;
• বেদে - বেদেনি;
• ধোপা - ধোপানি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
.
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. প্রানদ
  2. তোয়
  3. অম্বর
  4. সায়র
সঠিক উত্তর:
সায়র
উত্তর
সঠিক উত্তর:
সায়র
ব্যাখ্যা
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

অন্যদিকে,
• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

• ‘পানি' শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জল, নীর, সলিল, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
‘গতকল্য’ এর পরোক্ষরূপ কোনটি?
  1. পরদিন
  2. ঐখানে
  3. সেদিন
  4. পূর্বদিন
সঠিক উত্তর:
পূর্বদিন
উত্তর
সঠিক উত্তর:
পূর্বদিন
ব্যাখ্যা
• উক্তি:
বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলে। উক্তি দুই প্রকার: প্রত্যক্ষ উক্তি ও পরােক্ষ উক্তি। যেমন:

• প্রত্যক্ষ উক্তি:
যে উক্তিতে বক্তার কথা সরাসরি উদ্ধৃত করা হয়, তাকে বলে প্রত্যক্ষ উক্তি।
যেমন:
- ছেলেটি বলেছিল, “আজ আমি অনেক পড়েছি।”- এটি প্রত্যক্ষ উক্তি।

• পরােক্ষ উক্তি:
যে উক্তিতে বক্তার কথা অন্যের দ্বারা বর্ণিত হয়, তাকে বলে পরােক্ষ উক্তি।
যেমন:
ছেলেটি বলেছিল যে, সেদিন সে অনেক পড়েছে।- এটি পরােক্ষ উক্তি।

প্রত্যক্ষ উক্তির বাক্যের সর্বনাম এবং কালসূচক শব্দের পরােক্ষ উক্তিতে নিম্নলিখিত পরিবর্তন সংঘটিত হয়।
• উক্তির প্রত্যক্ষ ও পরােক্ষরূপ:
- এই - সেই।
- ইহা - তাহা।
- এ - সে।
- এখন - তখন।
- আগামীকাল - পরদিন ।
- গতকাল - আগেরদিন।
- আজ - সেদিন।
- ওখানে - ঐখানে।
- গতকল্য - পূর্বদিন।
- এখানে - সেখানে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণি, (২০১৯ ও ২০২২ সংস্করণ)।
১১.
খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ-
  1. সম্পূর্ণ
  2. সঠিক
  3. সমাদর
  4. সমৃদ্ধ
সঠিক উত্তর:
সঠিক
উত্তর
সঠিক উত্তর:
সঠিক
ব্যাখ্যা
• ‘স’ খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ- সঠিক।

অন্যদিকে,
সংস্কৃত উপসর্গ ‘সম্’ যোগে গঠিত শব্দ- সম্পূর্ণ, সমাদর ও সমৃদ্ধ।

----------------------
• উপসর্গ:

বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ।

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যে সকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১২.
কোনটি অশুদ্ধ বানান?
  1. কণ্টক
  2. প্রচণ্ড
  3. লুণ্ঠন
  4. ধরণ
সঠিক উত্তর:
ধরণ
উত্তর
সঠিক উত্তর:
ধরণ
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান: ধরণ।
• শুদ্ধরূপ: ধরন।

• মূর্ধন্য-ণ ও দন্ত্য-ন এর ব্যবহার:
- অতৎসম শব্দের বানানে ণ ব্যবহার করা হবে না।
যেমন:
অঘ্রান, ইরান, কান, কোরান, গভর্নর, গুনতি, গোনা, ঝরনা, ধরন, পরান, রানি, সোনা, হর্ন।

- তৎসম শব্দে ট, ঠ, ড, ঢ-য়ের পূর্বে যুক্ত নাসিক্যবর্ণ ণ হয়।
যেমন:
কণ্টক, প্রচণ্ড, লুণ্ঠন।

- কিন্তু অতৎসম শব্দের ক্ষেত্রে ট ঠ ড ঢ-য়ের আগে কেবল ন হবে।
যেমন:
গুন্ডা, ঝান্ডা, ঠান্ডা, ডান্ডা, লন্ঠন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
Which of the following is antonymous with 'Castigation'?
  1. Fungible
  2. Reward
  3. Uncouth
  4. Enforce
সঠিক উত্তর:
Reward
উত্তর
সঠিক উত্তর:
Reward
ব্যাখ্যা
• Castigation (noun)
English Meaning: Criticize someone or something severely with hard punishment.
Bangla Meaning: কঠোর শাস্তি।

Synonyms: Nemesis (পাপের উপযুক্ত শাস্তি), Penalty (কোনো বিধিনিয়ম লঙ্ঘনের শাস্তিস্বরূপ), Punishment (শাস্তি; দণ্ড), Chastise (শাস্তি দেয়া, গালাগালি করা), Objurgate (তিরষ্কার করা)।
Antonyms: Absolution (পাপমোচন), Forgiveness (ক্ষমা; ক্ষমাশীলতা), Pardon (ক্ষমা; মার্জনা). Endorsement (অনুমোদন), Reward (পুরষ্কার)। 

Other Forms: Castigate [ক্যাস্‌টিগেইট্] (verb transitive) প্রহার বা তীব্র নিন্দা জানিয়ে কঠোর শান্তি দেওয়া।

Example Sentence: 
1. Health inspector's castigation about the poor standards of cleanliness in the kitchen.
2. The author castigated the prime minister as an ineffective leader.

Options,
- Enforce (কার্যকর করা),
- Uncouth (অকথ্য),
- Fungible (বিনিময় যোগ্য)। 

Source: Live MCQ Lecture.
১৪.
If they _______ about the traffic, they ___________ a different route.
  1. had known, would have taken
  2. known, would have taken
  3. had known, would take
  4. had known, had taken
সঠিক উত্তর:
had known, would have taken
উত্তর
সঠিক উত্তর:
had known, would have taken
ব্যাখ্যা
• Third conditional এর নিয়মানুযায়ী -
- Conditional sentence- এ Had + Sub + V3 + Ext. এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়।
- তাই পরবর্তী clause এ - would/could/might + have + V3 + extension. ব্যবহৃত হয়।
- তাই নিয়মানুযায়ী এখানে 'had known' এবং 'would have taken' বসবে।

Correct Sentence: If they had known about the traffic, they would have taken a different route.
১৫.
She has a discerning eye for good art. The underlined part is -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Verb
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
• She has a discerning eye for good art. The underlined part is - adjective.

• Discerning (adjective)

English Meaning: Able to make or usually making careful judgments about the quality of similar things.
Bangla Meaning: নির্ণয় করতে বা উপলব্ধি করতে সক্ষম; প্রাজ্ঞ।

Other Forms: 
- Discern [ডিসান্‌] (verb intransitive) চোখ অথবা বোধশক্তির দ্বারা নির্ণয় করা; দেখা বা উপলব্ধি করতে পারা: The truth of the matter is difficult for us to discern.
- Discernible (adjective) নির্ণয়সাধ্য; বোধগম্য।
- Discernment (noun) উপলব্ধি করার আগ্রহ।

Example Sentence: 
1. We have a very good customer base now, but it's also a very discerning customer base, he says.
2. She has a discerning eye for good art.
১৬.
Complete the proverb: A bad workman quarrels with his _______.
  1. members
  2. colleague
  3. tools
  4. partners
সঠিক উত্তর:
tools
উত্তর
সঠিক উত্তর:
tools
ব্যাখ্যা
• A bad workman quarrels with his tools.
Meaning: নাচতে না জানলে উঠোন বাঁকা।

আরও কিছু proverb,
- Failures are but pillars of success: ব্যর্থতাই সাফল্যের ভিত্তিভূমি।
- Ill got, ill spent: অসৎ পথের আয় অসৎ পথেই যায় / লাভের গুড় পিঁপড়ায় খায়।

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।

Source: Live MCQ Lecture.
১৭.
What kind of pronoun is 'It'?
  1. Interrogative pronoun
  2. Relative pronoun
  3. Demonstrative pronoun
  4. Personal pronoun
সঠিক উত্তর:
Personal pronoun
উত্তর
সঠিক উত্তর:
Personal pronoun
ব্যাখ্যা
• Personal pronoun:
- A personal pronoun is a short word we use as a simple substitute for the proper name of a person or a thing.
- কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে pronoun ব্যবহার করা হয় তাকে Personal pronoun বলে।

• Pronoun ৮ প্রকার। যেমন: 
1. Personal pronoun: (I, we, me, it, you, he, she)
2. Demonstrative pronoun: (this, that)
3. Interrogative pronoun: (what, who)
4. Relative pronoun: (what, who, that)
5. Indefinite pronoun: (one, some, any, all, many)
6. Distributive pronoun: (each, every)
7. Reflexive pronoun: (myself, themself)
8. Reciprocal pronoun: (each other, one another)

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৮.
Many a man ________ without fulfilling his dreams.
  1. dies
  2. die
  3. Both A & B
  4. None of these
সঠিক উত্তর:
dies
উত্তর
সঠিক উত্তর:
dies
ব্যাখ্যা
• Many a (determiner): 
English Meaning - Many times. 
Bangla Meaning - অনেকেই/ অনেক সংখ্যক। 

Structure: Many a + singular countable noun + singular verb. 

Examples: 
- Many a flower has bloomed in this garden.

Complete Sentence: Many a man dies without fulfilling his dreams.

• "Many a" এর পর singular noun "man", এবং singular verb "dies."

Source: English Wizard Grammar by Saleh Ahmed.
১৯.
Which of the following sentences is correct?
  1. Would you mind came with me to the store?
  2. Would you mind to come with me to the store?
  3. Would you mind come with me to the store?
  4. Would you mind coming with me to the store?
সঠিক উত্তর:
Would you mind coming with me to the store?
উত্তর
সঠিক উত্তর:
Would you mind coming with me to the store?
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে Would you mind যুক্ত sentence এর সঠিক ব্যবহার এর উপর।

• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
- Structure: Would you mind + verb + ing + object.

Example:
Would you mind coming to my house?
Would you mind opening the door?
Would you mind Taking a cup of tea?

Correct sentence: Would you mind coming with me to the store?

সেই অনুসারে উল্লিখিত অন্য অপশন গুলো ভুল।
২০.
He ________ the office before the meeting __________.
  1. left, starts
  2. left, started
  3. had left, started
  4. had left, had tarted
সঠিক উত্তর:
had left, started
উত্তর
সঠিক উত্তর:
had left, started
ব্যাখ্যা
• Before যুক্ত বাক্যের গঠন:
- Past perfect + before + Past indefinite
- 'Before' conjunction যুক্ত sentence এ before এর পুর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite হবে।

• Sentence Correction:
- He had left the office before the meeting started.
- বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite হওয়াতে সঠিক হয়েছে।

তাই উল্লিখিত অন্য অপশন গুলো ভুল।
২১.
Exercise can be an antidote __________ depression.
  1. to
  2. on
  3. of
  4. over
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• Antidote (to/for/aganist)
English Meaning: A chemical, esp. a drug, that acts against the bad effects of a poison to limit the harm it can do:
Bangla Meaning: বিষ বা রোগ প্রতিষেধক ওষুধ।

Correct sentence: Exercise can be an antidote to depression.

Source: Cambridge Dictionary, Oxford Learner's Dictionary, and Accessible Dictionary by Bangla Academy.
২২.
He says that he is innocent _________ the crime. 
  1. from
  2. by
  3. on
  4. of
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
• Innocent of
English Meaning: (of a person) not guilty of a particular crime.
Bangla Meaning: নির্দোষ।

• Innocent এর পর appropriately 'of' preposition ব্যবহৃত হয়। 
Example: She was found innocent of any crime.

Complete sentence: He says that he is innocent of the crime. 

Source: Advanced Learner's Communicative English by Chowdhury & Hossain& Cambridge Dictionary.
২৩.
The man, from England, has been chosen as the Vice President. The underlined part is -
  1. Phare preposition
  2. Phrasal verb
  3. Adjective phrase
  4. Adjective clause
সঠিক উত্তর:
Adjective phrase
উত্তর
সঠিক উত্তর:
Adjective phrase
ব্যাখ্যা
The man, from England, has been chosen as the Vice President. The underlined part is -Adjective phrase.

• Adjective phrase:
- যে phrase গুলো sentence - এ adjective এর মত কাজ করে, অর্থ্যাৎ Noun এর অবস্থা, দোষ-গুণ ইত্যাদি প্রকাশ করে, সেই phrase গুলোকে Adjective Phrase বলে।
-  Noun এর পর যদি কোন clause/Phrase বসে তাহলে সেটি Adjective clause/Phrase হবে।
-  এখানে underlined phrased টি  noun ‘The man' কে modify করায় এটি Adjective phrase.
- এখানে 'from England' দ্বারা noun ‘The man' অবস্থা ইত্যাদি প্রকাশ করছে তাই এটি Adjective এর কাজ করছে, তাই এটি Adjective phrase.
২৪.
What is the meaning of "sum and substance"?
  1. Complex ideas
  2. Elaborate explanations
  3. The basic meaning of something
  4. Specific details of something
সঠিক উত্তর:
The basic meaning of something
উত্তর
সঠিক উত্তর:
The basic meaning of something
ব্যাখ্যা
• Sum and substance
English Meaning: the general or basic meaning of something.
Bangla Meaning: সারকথা, মূলকথা.

Ex. Sentence: Mark the book to skim through the sum and substances before the exam.
Bangla Meaning: বই দাগিয়ে রাখো যেন পরীক্ষার আগে মূল অংশগুলোতে চোখ বুলিয়ে যেতে পারো।

Source: Live MCQ Lecture.
২৫.
Rajin enjoys reading novels in his spare time. Here the underlined word is -
  1. Gerund
  2. Participle
  3. Adjective
  4. Both A & C
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
• Rajin enjoys reading novels in his spare time. Here the underlined word is - Gerund.

• Gerund:
- Verb+ing যদি একই সাথে Verb ও Noun এর কাজ করে, তখন তাকে Gerund বলা হয়।
- Noun হলে সাধারণত বাংলা অর্থে আ-কার যোগ হয়।
- যেমন- Swimming = সাঁতার কাটা, Walking = হাঁটা ইত্যাদি।
- Gerunds don’t describe action, they act as nouns.
 
Functions of the Gerund: 
কোন বাক্যে Gerund ব্যবহৃত হয়: 
1. As subject: Rising early is a good habit. 
2. As object: I like playing Badminton.
3. As an object of a preposition: The old woman is tired of walking.
4. As a complement of a verb: Working is earning.

• Gerund (verb + ing) verb-এর object রূপে ব্যবহৃত হতে পারে৷
- The gerund "reading" is the direct object of the verb "enjoys."
- Gerunds are verbs that function as nouns. In this case, "reading" acts as the object of the verb "enjoys" and represents the activity that he enjoys doing.
২৬.
I found ___________ dollars in the pocket of my forgotten jacket.
  1. little
  2. a little
  3. few
  4. a few
সঠিক উত্তর:
a few
উত্তর
সঠিক উত্তর:
a few
ব্যাখ্যা
• little, a little, a few, few এর ব্যবহার: 
- এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।
- Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
- Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে। 

• A little, a few, affirmative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ কিছু সংখ্যক বা অল্প পরিমান।
Few - নেই বললেই চলে।
A few - সামান্য পরিমাণে/ কয়েকটি। 

• Little ও Few এর ব্যবহার:
• সাধারণত যেসব জিনিস গণনা করা যায় না (uncountable nouns) তাদের সঙ্গে  little ব্যবহৃত হয় এবং
• যেসব জিনিস গণনা করা যায় ও যাদের বহুবচন হয় (countable nouns and which have plurals) তাদের সঙ্গে  Few ব্যবহৃত হয়.
• অপরদিকে a little এবং a few অনেকটা ইতিবাচক অর্থে ব্যবহৃত হয় ।কিছু পরিমাণ অর্থে এ দুটি ব্যবহৃত হয় (a few and a little are used more positively. Their meaning is closer to some).

• A few + Countable Noun হয়।
- যেহেতু 'dollar' countable noun তাই এর পূর্বে a few বসবে এবং যেহেতু কিছু সংখ্যক নির্দেশ করছে তাই dollars হবে। 

Complete sentence: I found a few dollars in the pocket of my forgotten jacket.
২৭.
১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ইশতেহার ঘোষনা করে?
  1. ৬ দফা
  2. ১১ দফা
  3. ২১ দফা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
২১ দফা
উত্তর
সঠিক উত্তর:
২১ দফা
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট:
- ১৯৫৩ সালে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিলো 'নৌকা'।
- ২১ ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখার জন্য যুক্তফ্রন্টের ইশতেহার করা হয় ২১ দফা।
- ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।
- যুক্তফ্রন্ট তাদের ঐতিহাসিক ২১ দফা দাবিতে গণমানুষের অধিকারের কথা তুলে ধরে।
- এই দফাগুলো সংক্ষেপে বর্ণিত হলো:
১. বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা।
২. বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ করা এবং ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্বৃত্ত জমি বিতরণ।
৩. পাটের ব্যবসায় জাতীয়করণ করা।
৪. সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন করা।
৫. পূর্ব পাকিস্তানে লবণ শিল্প প্রতিষ্ঠা করা।
৬. কারিগর মুহাজিরদের কাজের ব্যবস্থা করা।
৭. বন্যা ও দুর্ভিক্ষ রোধের জন্য খাল খনন ও সেচের ব্যবস্থা করা।
৮. শিল্প ও খাদ্যে দেশকে স্বাবলম্বী করা।
৯. অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রবর্তন করা।
১০. শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা।
১১. ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করা।
১২. শাসন ব্যয় হ্রাস করা ও মন্ত্রীদের বেতন এক হাজার টাকার বেশি না করা।
১৩. দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
১৪. জন নিরাপত্তা আইন ও অর্ডিন্যান্স প্রভৃতি বাতিল করা।
১৫. বিচার ও শাসন বিভাগ পৃথকীকরণ করা।
১৬. মুখ্যমন্ত্রীর বাসভবন 'বর্ধমান হাউস'কে বাংলা ভাষা গবেষণাগারে পরিণত করা।
১৭. বাংলা ভাষা করার দাবিতে নিহত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনার নির্মাণ করা।
১৮. একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা করে সরকারি ছুটির দিন ঘোষণা।
১৯. লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান।
২০. আইন পরিষদের মেয়াদ কোনোভাবেই বৃদ্ধি না করা।
২১. আইন পরিষদের আসন শূন্য হলে তিন মাসের মধ্যে উপনির্বাচন দিয়ে তা পূরণ করা।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৮.
বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী কোনটি?
  1. ত্রিপুরা
  2. চাকমা
  3. মারমা
  4. গারো
সঠিক উত্তর:
চাকমা
উত্তর
সঠিক উত্তর:
চাকমা
ব্যাখ্যা
চাকমা:
- চাকমা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।
- তারা নিজেদেরকে চাঙমা বলে।
- পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলেই তাদের প্রধান বসতি।
- চাকমাদের শতকরা ৯০ জনেরও বেশি রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত।
- ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে চাকমাদের কিছু বসতি রয়েছে।
- চাকমারা মূলত ছিল মধ্য মায়ানমার ও আরাকান এলাকার অধিবাসী।
- এই জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বিজু নামে পরিচিত।
- চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও এ লিপি আজকাল আর ব্যবহার করা হয় না।
- চাকমা ভাষা এখন সাধারণত বাংলা লিপিতেই লেখা হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া, পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।
২৯.
মুক্তিযুদ্ধের সময় 'কাদেরিয়া বাহিনী' কোন অঞ্চলে গঠিত হয়েছিল?
  1. টাঙ্গাইল
  2. ময়মনসিংহ
  3. বরিশাল
  4. মানিকগঞ্জ
সঠিক উত্তর:
টাঙ্গাইল
উত্তর
সঠিক উত্তর:
টাঙ্গাইল
ব্যাখ্যা
আঞ্চলিক বাহিনী:
- সেক্টর এলাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে যেসব বাহিনী গড়ে উঠে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে,
- কাদেরিয়া বাহিনী (টাঙ্গাইল)।
- আফসার ব্যাটালিয়ন (ভালুকা, ময়মনসিংহ)।
- বাতেন বাহিনী (টাঙ্গাইল)।
- হেমায়েত বাহিনী (গোপালগঞ্জ, বরিশাল)।
- হালিম বাহিনী (মানিকগঞ্জ)।
- আকবর বাহিনী (মাগুরা)।
- লতিফ মীর্জা বাহিনী (সিরাজগঞ্জ, পাবনা)।
- জিয়া বাহিনী (সুন্দরবন)।
- এছাড়া ছিল ঢাকার গেরিলা দল, যা 'ক্র্যাক প্লাটুন' নামে পরিচিত।
- ঢাকা শহরের বড় বড় স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ব্যাংক ও টেলিভিশন ভবনে বোমা বিস্ফোরণ ঘটায় ঢাকার গেরিলারা।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি।
৩০.
2b = 2a - 4 এবং 4a - 5b = 3 হলে, a ও b এর মান কত?
  1. 7, 5
  2. 7, 3
  3. 5, 3
  4. 2, 1
সঠিক উত্তর:
7, 5
উত্তর
সঠিক উত্তর:
7, 5
ব্যাখ্যা
প্রশ্ন: 2b = 2a - 4 এবং 4a - 5b = 3 হলে, a ও b এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
2b = 2a - 4
⇒ 2a - 2b = 4 ........ (1)
4a - 5b = 3 ............ (2)
(1) নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে (2) নং সমীকরণ বিয়োগ করে পাই,
4a - 4b - 4a + 5b = 8 - 3
∴ b = 5
b এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
2a - (2 × 5) = 4
⇒ 2a = 4 + 10
⇒ 2a = 14
∴ a = 7

সুতরাং, নির্ণেয় সমাধান (a, b) = (7, 5)
৩১.
দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১২ গুণ। দুটি সংখ্যার গুণফল ৪৩২ হলে তাদের ল.সা.গু কত?
  1. ৪৮
  2. ৬০
  3. ৭২
  4. ৬৪
সঠিক উত্তর:
৭২
উত্তর
সঠিক উত্তর:
৭২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১২ গুণ। দুটি সংখ্যার গুণফল ৪৩২ হলে তাদের ল.সা.গু কত?

সমাধান: ধরি, গ.সা.গু  = ক
এবং ল.সা.গু = ১২ক

আমরা জানি,
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল
১২ক × ক = ৪৩২
⇒ ১২ক= ৪৩২
⇒ ক = ৪৩২/১২
⇒ ক = ৩৬
∴ ক = ৬

সুতরাং, ল.সা.গু = ১২ × ৬ = ৭২
৩২.
কত টাকার (২/৩) অংশ ৭২ টাকার (৩/৪) অংশের সমান?
  1. ৬২
  2. ৭৮
  3. ৮১
  4. ৮৬
সঠিক উত্তর:
৮১
উত্তর
সঠিক উত্তর:
৮১
ব্যাখ্যা
প্রশ্ন: কত টাকার (২/৩) অংশ ৭২ টাকার (৩/৪) অংশের সমান?

সমাধান:
ধরি,
ক টাকার ২/৩ অংশ ৭২ টাকার ৩/৪ অংশের সমান।

∴ ক × (২/৩) = ৭২ × (৩/৪)
⇒ (২ক)/৩ = ৫৪
⇒ ২ক = ৫৪ × ৩
⇒ ২ক = ১৬২
∴ ক = ৮১
৩৩.
একটি অফিসে ৬০০ জন কর্মচারী আছে যাদের মধ্যে ৩০% নারী কর্মচারী। সেই অফিসে পুরুষ কর্মচারীর সংখ্যা কত হবে?
  1. ৩৬০ জন
  2. ৪২০ জন
  3. ৫০২ জন
  4. ৩১০ জন
সঠিক উত্তর:
৪২০ জন
উত্তর
সঠিক উত্তর:
৪২০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অফিসে ৬০০ জন কর্মচারী আছে যাদের মধ্যে ৩০% নারী কর্মচারী। সেই অফিসে পুরুষ কর্মচারীর সংখ্যা কত হবে?

সমাধান:
মোট কর্মচারী সংখ্যা = ৬০০ জন
নারী কর্মচারীর সংখ্যা = ৬০০ এর ৩০%
= ৬০০ × (৩০/১০০)
= ১৮০ জন

সুতরাং, অফিসে পুরুষ কর্মচারীর সংখ্যা = (৬০০ - ১৮০) জন
= ৪২০ জন
৩৪.
3(p + 4) - 3(p + 2) = 8 হলে, p এর মান কত?
  1. 1
  2. - 1
  3. 2
  4. - 2
সঠিক উত্তর:
- 2
উত্তর
সঠিক উত্তর:
- 2
ব্যাখ্যা
প্রশ্ন: 3(p + 4) - 3(p + 2) = 8 হলে, p এর মান কত?

সমাধান:
3(p + 4) - 3(p + 2) = 8
⇒ (3p × 34) - (3p × 32) = 8
⇒ 3p(34 - 32) = 8
⇒ 3p(81 - 9) = 8
⇒ 3p × 72 = 8
⇒ 3p = 8/72
⇒ 3p = 1/9
⇒ 3p = 1/32
∴ p = -2
৩৫.
২৫ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুই ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
  1. ৬ ফুট
  2. ৮ ফুট
  3. ১০ ফুট
  4. ১২ ফুট
সঠিক উত্তর:
১০ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুই ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

সমাধান:
ধরি,
বড় অংশের দৈর্ঘ্য = x ফুট
ছোট অংশের দৈর্ঘ্য = (২x/৩) ফুট।

প্রশ্নমতে,
x + (২x/৩) = ২৫
বা, (৩x + ২x)/৩ = ২৫
বা, ৫x = ৭৫
∴ x = ১৫

অতএব, ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ৩০)/৩ = ১০ ফুট
৩৬.
দুটি সংখ্যার পার্থক্য 5 এবং তাদের বর্গের পার্থক্য 65 হলে বড় সংখ্যাটি কত?
  1. 3
  2. 5
  3. 7
  4. 9
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার পার্থক্য 5 এবং তাদের বর্গের পার্থক্য 65 হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = a
এবং বড় সংখ্যাটি = a + 5

প্রশ্নমতে,
(a + 5)2 - a2 = 65
⇒ a2 + 10a + 25 - a2 = 65
⇒ 10a = 65 - 25
⇒ 10a = 40
∴ a = 4
সুতরাং, বড় সংখ্যাটি = 4 + 5 = 9
৩৭.
a + (1/2a) = 2 হয়, তবে 8a3 + a-3 এর মান কত?
  1. 36
  2. 40
  3. 53
  4. 60
সঠিক উত্তর:
40
উত্তর
সঠিক উত্তর:
40
ব্যাখ্যা
প্রশ্ন: a + (1/2a) = 2 হয়, তবে 8a3 + a-3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + (1/2a) = 2
⇒ 2a + (1/a) = 4

প্রদত্ত রাশি, 8a3 + a-3 
= 8a3 +(1/a3)
= (2a)3 + (1/a)3 
= {2a + (1/a)}3 - 3 · 2a · (1/a){2a + (1/a)}
= (4)- 6 · 4
= 40
৩৮.
sinθ = cosθ হলে, θ এর মান কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা
প্রশ্ন: sinθ = cosθ হলে, θ এর মান কত?

সমাধান:
sinθ = cosθ
⇒ sinθ/cosθ = 1
⇒ tanθ = 1
⇒ tanθ = tan45°
∴ θ = 45°
৩৯.
নিচের কোনটি 9a2 - 9a - 4 এর একটি উৎপাদক?
  1. (3a + 2)
  2. (3a + 1)
  3. (a + 1)
  4. (2a + 1)
সঠিক উত্তর:
(3a + 1)
উত্তর
সঠিক উত্তর:
(3a + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 9a2 - 9a - 4 এর একটি উৎপাদক?

সমাধান:
9a2 - 9a - 4
= 9a2 - 12a + 3a - 4
= 3a(3a - 4) + 1(3a - 4)
= (3a - 4)(3a + 1)
৪০.
একজন বোলার প্রথম খেলায় গড়ে ২৪ রান দিয়ে ৩ উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ১৬ রান দিয়ে ৫ উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?
  1. ১৩ রান
  2. ১৯ রান
  3. ২৪ রান
  4. ১৫ রান
সঠিক উত্তর:
১৯ রান
উত্তর
সঠিক উত্তর:
১৯ রান
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বোলার প্রথম খেলায় গড়ে ২৪ রান দিয়ে ৩ উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ১৬ রান দিয়ে ৫ উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?

সমাধান:
একজন বোলার ১ম খেলায় গড়ে ২৪ রান দিয়ে ৩টি উইকেট পান
তাহলে, মোট রান দিয়েছেন = ২৪ × ৩ = ৭২ রান

পরবর্তী খেলায় গড়ে ১৬ রান দিয়ে ৫টি উইকেট পান।
তাহলে, মোট রান দিয়েছেন = ১৬ × ৫ = ৮০ রান

∴ তিনি গড়ে উইকেট প্রতি রান দিয়েছেন = (৭২ + ৮০)/(৩ + ৫)
= ১৯ রান
৪১.
2 + 4 + 8 + 16 + .................. ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 510 হলে n এর মান কত?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 4 + 8 + 16 + .................. ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 510 হলে n এর মান কত?

সমাধান:
এখানে,১ম পদ, a = 2,
সাধারণ অনুপাত, r = 4/2 = 2 >1

প্রশ্নমতে,
n সংখ্যক পদের সমষ্টি = 510
⇒ a{(rn - 1)/(r - 1)} = 510
⇒ 2 × {(2n - 1)/(2 - 1)} = 510
⇒ 2n - 1 = 510/2
⇒ 2n = 255 + 1
⇒ 2n = 256
⇒ 2n = 28
∴ n = 8
৪২.
loga(3/2) = - (1/2) হলে, a এর মান কত?
  1. 1/2
  2. 4/9
  3. 1/√2
  4. 2/9
সঠিক উত্তর:
4/9
উত্তর
সঠিক উত্তর:
4/9
ব্যাখ্যা
প্রশ্ন: loga(3/2) = - (1/2) হলে, a এর মান কত?

সমাধান:
loga(3/2) = - (1/2)
⇒ a- (1/2) = 3/2
⇒ 1/a(1/2) = 3/2
⇒ 1/√a = 3/2
⇒ (1/√a)2 = (3/2)2
⇒ 1/a = 9/4
⇒ 9a = 4
∴ a = 4/9
৪৩.
একটি  মোবাইল ফোন নির্মাতা ২৫% লাভে এবং খুচরা বিক্রেতা ৩০% লাভে বিক্রয় করে। যদি ঐ মোবাইল ফোনের নির্মাণ খরচ ১৫০০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
  1. ২৪৩৭৫ টাকা
  2. ২৫১৭৫ টাকা
  3. ২৪২৬৫ টাকা
  4. ২৩৩৭৫ টাকা
সঠিক উত্তর:
২৪৩৭৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৪৩৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি  মোবাইল ফোন নির্মাতা ২৫% লাভে এবং খুচরা বিক্রেতা ৩০% লাভে বিক্রয় করে। যদি ঐ মোবাইল ফোনের নির্মাণ খরচ ১৫০০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?

সমাধান:
নির্মাতার ২৫% লাভে,
নির্মাতার লাভ = ১৫০০০ × (২৫/১০০) = ৩৭৫০  টাকা
তাহলে, খুচরা বিক্রেয়তার ক্রয়মুল্য = ১৫০০০ + ৩৭৫০ = ১৮৭৫০ টাকা

আবার,খুচরা বিক্রয়তার ৩০% লাভে,
খুচরা বিক্রয়তার লাভ = ১৮৭৫০ × (৩০/১০০) = ৫৬২৫ টাকা

∴ টেবিলটির খুচরা মুল্য = ১৮৭৫০ + ৫৬২৫ = ২৪৩৭৫ টাকা
৪৪.
একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ যথাক্রমে 20 সে.মি, 21 সে.মি এবং 29 সে.মি হলে ক্ষেত্রফল কত?
  1. 200 বর্গ সে.মি
  2. 210 বর্গ সে.মি
  3. 300 বর্গ সে.মি
  4. 390 বর্গ সে.মি
সঠিক উত্তর:
210 বর্গ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
210 বর্গ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ যথাক্রমে 20 সে.মি, 21 সে.মি এবং 29 সে.মি হলে ক্ষেত্রফল কত?

সমাধান:
S = (20 + 21 + 29)/2 = 35

∴ ক্ষেত্রফল = √[35(35 - 20)(35 - 21)(35 - 29)]
= √(35 × 15 × 14 × 6)
= √[(7 × 5) × (5 × 3) × (7 × 2) × (2 × 3)]
= √(7 × 7 × 5 × 5 × 3 × 3 × 2 × 2)
= √(72 × 52 × 32 × 22)
= 7 × 5 × 3 × 2
= 210 বর্গ সে.মি
৪৫.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ ১২০° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ ১২০° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?

সমাধান:
বহিঃস্থ কোণ = ১৮০° - অন্তঃস্থ কোণ
= (১৮০° - ১২০°) = ৬০°

সুতরাং, বাহুর সংখ্যা = ৩৬০°/৬০°
= ৬টি
৪৬.
বার্ষিক 10% মুনাফায় 1200 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. 1225 টাকা
  2. 1452 টাকা
  3. 1530 টাকা
  4. 1015 টাকা
সঠিক উত্তর:
1452 টাকা
উত্তর
সঠিক উত্তর:
1452 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক 10% মুনাফায় 1200 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?

সমাধান:
মূলধন, P = 1200 টাকা
সময়, n = 2 বছর
বার্ষিক সুদের হার, r = 10%

আমরা জানি,
C = P{1 + (r/n)}n
= 1200{1 + (10/100)}2
= 1200(110/100)2
= 1452 টাকা
৪৭.
- 8 < x < 2 অসমতাটির পরমমানে প্রকাশ নিচের কোনটি?
  1. ।x + 2। < 5
  2. ।x - 2। < 5
  3. ।x + 3। < 7
  4. ।x + 3। < 5
সঠিক উত্তর:
।x + 3। < 5
উত্তর
সঠিক উত্তর:
।x + 3। < 5
ব্যাখ্যা
প্রশ্ন: - 8 < x < 2 অসমতাটির পরমমানে প্রকাশ নিচের কোনটি?

সমাধান: - 8 < a < 2
⇒ - 8 + 3 < x + 3 < 2 + 3
⇒ - 5 < x + 3 < 5
∴ ।x + 3। < 5
৪৮.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি 8 মিটার ও 6 মিটার এবং ক্ষেত্রফল 63 বর্গমিটার হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. 9 মিটার
  2. 7 মিটার
  3. 14 মিটার
  4. 12 মিটার
সঠিক উত্তর:
9 মিটার
উত্তর
সঠিক উত্তর:
9 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি 8 মিটার ও 6 মিটার এবং ক্ষেত্রফল 63 বর্গমিটার হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:
ধরি,
সমান্তরাল বাহু দুটি a ও b এবং উচ্চটা(দূরত্ব) h.
আমরা জানি ,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × h × (a + b)
⇒ 63 = (1/2) × h × (8 + 6)
⇒ 63 = (1/2) × h × 14
⇒ 63 = 7h
⇒ h = 63/7
∴h = 9

সুতরাং, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 9 মিটার।
৪৯.
পায়েসে দুধ ও চিনির অনুপাত ৭ : ২। পায়েসে চিনির পরিমাণ ৪ কেজি হলে, দুধের পরিমাণ কত?
  1. ১০ কেজি
  2. ১২ কেজি
  3. ১৪ কেজি
  4. ১৯ কেজি
সঠিক উত্তর:
১৪ কেজি
উত্তর
সঠিক উত্তর:
১৪ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: পায়েসে দুধ ও চিনির অনুপাত ৭ : ২। পায়েসে চিনির পরিমাণ ৪ কেজি হলে, দুধের পরিমাণ কত?

ধরি,
চিনি ও দুধের মোট পরিমাণ = a কেজি
অনুপাতের যোগফল = ৭ + ২ = ৯

∴ পায়েসের পরিমাণ = a এর (২/৯)
⇒ ৪ = a এর (২/৯)
⇒ a = (৪×৯)/২ = ১৮

∴ দুধের পরিমাণ = ১৮ - ৪ = ১৪ কেজি
৫০.
p + (1/p) = √3 + √2 হলে, p2 + (1/p2) এর মান কত?
  1. 5 + 2√6
  2. 1 + 2√6
  3. 7 + 2√6
  4. 3 + 2√6
সঠিক উত্তর:
3 + 2√6
উত্তর
সঠিক উত্তর:
3 + 2√6
ব্যাখ্যা
প্রশ্ন: p + (1/p) = √3 + √2 হলে, p2 + (1/p2) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
p + (1/p) = √3 + √2

প্রদত্ত রাশি, p2 + (1/p2)
= {p + (1/p)}2 - 2 · p · (1/p)
= (√3 + √2)2 - 2
= (√3)2 + 2 · √3 · √2 + (√2)2 - 2
= 3 + 2 · √3 · √2 + 2 - 2
= 3 + 2√6