পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৬৫
সিলেবাস
বাংলাদেশ ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়াবলী (Live MCQ অ্যাপ বা সাইটের Menu থেকে পিডিএফ অপশনে সালতামামি ২০২০ এবং আগের সাম্প্রতিক সমাচারের পিডিএফগুলো দেখুন) [১০০ নাম্বার]
“ক্যকপ্রাং” ঝরনা অবস্থিত রাঙ্গামাটির কাপ্তাইয়ে। মারমা ভাষায় ‘ক্যকপ্রাং’ শব্দের অর্থ ‘পাথরের এলাকা’ বা ‘পাথরের চাঁই’।
২.
কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য সম্প্রতি বাংলাদেশের প্রবর্তিত পুরস্কারের নাম কী?
ক
ক) Bangabandhu Academy of Diplomacy Award
খ
খ) Bangabandhu Award for Diplomatic Excellence
গ
গ) Bangabandhu Award for Foreign Diplomacy
ঘ
ঘ) Bangabandhu Award for Exemplary Diplomatic Service
ব্যাখ্যা
কুটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য ২০২০ সালে প্রবর্তিত পুরস্কারের নাম - বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স।
বঙ্গবন্ধু কূটনৈতিক পুরস্কারঃ মুজিববর্ষ উপলক্ষ্যে প্রথমবারের মতো প্রবর্তিত হয়েছে ‘বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স”। কূটনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে একজন দেশি ও একজন বিদেশি কূটনীতিককে প্রতিবছর পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রথমবারের মতো এ পুরস্কার লাভ করেন- দেশি কূটনীতিকঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (UNCLOS) রিয়াল এডমিরাল (অব.) এম খোরশেদ আলম। তিনি মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিদেশি কূটনীতিকঃ বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মেহেরি। তিনি বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কোন্নয়নে অনন্য ভূমিকা রাখেন।
৩.
২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে কোন দেশে?
ক
ক) পাকিস্তান
খ
খ) কেনিয়া
গ
গ) জিম্বাবুয়ে
ঘ
ঘ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে যে দেশে - পাকিস্তান (দ্বিতীয় - সংযুক্ত আরব আমিরাত)।
৪.
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে কোন প্রকল্পের আওতায় ৬৬,১৮৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হয়?
ক
ক) আশ্রয়ণ-১
খ
খ) আশ্রয়ণ-৪
গ
গ) আশ্রয়ণ-৩
ঘ
ঘ) আশ্রয়ণ-২
ব্যাখ্যা
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ২৩ জানুয়ারি ২০২১ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৬৬,১৮৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হয়। একই সাথে ৩,৭১৫টি পরিবারকে ব্যারাকে পুনর্বাসন করা হয়।
৫.
বিশ্বে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ নিচের কোনটির ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা আরোপ করে ?
ক
ক) সি এফ সি গ্যাস
খ
খ) মাত্রাতিরিক্ত এন্টিবায়োটিক
গ
গ) মাত্রাতিরিক্ত কীটনাশক
ঘ
ঘ) সিঙ্গেল-ইউজ প্লাস্টিক
ব্যাখ্যা
বিশ্বে প্রথম দেশ হিসেবে ‘সিঙ্গেল-ইউজ প্লাস্টিক'-এর ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা আরোপ করে যে দেশ - বাংলাদেশ।
৬.
বাংলাদেশ সরকার কত সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ?
ক
ক) ২০৩৫
খ
খ) ২০২৬
গ
গ) ২০৩১
ঘ
ঘ) ২০২৮
ব্যাখ্যা
বাংলাদেশ সরকার উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে - ২০৩১ সালের মধ্যে।
৭.
বাংলাদেশের কোন জেলায় তৃতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন স্থাপিত হবে?
ক
ক) পটুয়াখালী
খ
খ) নোয়াখালী
গ
গ) কক্সবাজার
ঘ
ঘ) খুলনা
ব্যাখ্যা
- দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে - কক্সবাজারে। - দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বাংলাদেশ যে ক্যাবলে যুক্ত হবে - SEA-ME-WE-6 - এর আগে ২১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন SEA-ME-WE-5 এর সাথে সংযুক্ত হয়। উৎস: সাম্প্রতিক সমাচার, ২০২১
৮.
‘কারাগারের রোজনামচা’ ফরাসি ভাষায় অনুবাদ করেছেন -
ক
ক) আন্না কোক্কিয়ারেল্লা
খ
খ) ফিলিপে বেনোয়াঁ
গ
গ) রেজিনা ফেলাঞ্জি
ঘ
ঘ) রস গেলার
ব্যাখ্যা
- ‘কারাগারের রোজনামচা’ ফরাসি ভাষায় অনুবাদক করেছেন - অধ্যাপক ফিলিপে বেনোয়াঁ। - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা। - এটি ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি প্রকাশ করে। - এই গ্রন্থটি মূলত একটি ডায়রি যা বঙ্গবন্ধু ১৯৬৬-১৯৬৮ সময়ে কারাগারে বন্দিবস্থায় লিখেছিলেন। - এর ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নামকরণ করেন শেখ রেহেনা। প্রচ্ছদ ও নকশা করেন তারিক সুজাত। - তবে প্রচ্ছদে ব্যবহৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন করেন শিল্পী রাসেল কান্তি দাশ। (সূত্র: কারাগারের রোচনামচা)
৯.
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের GDP'র প্রবৃদ্ধি -
ক
ক) ৫.১%
খ
খ) ৩.৬%
গ
গ) ৫%
ঘ
ঘ) ৭.২%
ব্যাখ্যা
- বিশ্বব্যাংক GDP'র প্রবৃদ্ধি প্রকাশ করে - ৩১ মার্চ ২০২১। - প্রতিবেদনের শিরোনাম হলো সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস স্প্রিং ২০২১: সাউথ এশিয়া ভ্যাকসিনেটস - প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ২০২০-২১ অর্থ বছরে ৩.৬ % এবং ২০২১-২২ অর্থ বছরে প্রবৃদ্ধি ৫.১ %
১০.
বৈদেশিক মুদ্রার মজুদে সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান -
ক
ক) ১ম
খ
খ) ২য়
গ
গ) ৩য়
ঘ
ঘ) ৪র্থ
ব্যাখ্যা
বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভে দক্ষিণ এশিয়ায়, প্রথম - ভারত দ্বিতীয় - বাংলাদেশ তৃতীয় – পাকিস্তান। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ৩০ ডিসেম্বর ৪৩ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করে। (সূত্র: ট্রেডিং ইকনোমিকস এবং দৈনিক ইত্তেফাক
১১.
বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা গ্রহণের নিবন্ধন অ্যাপ কোনটি?
ক
ক) কোভিশিল্ড
খ
খ) কেয়ার
গ
গ) মিতালী
ঘ
ঘ) সুরক্ষা
ব্যাখ্যা
- বিশ্বের ৫৪তম দেশ হিসেবে ২৭ জানুয়ারি ২০২১ বাংলাদেশ করোনা ভাইরাসের টিকা প্রয়োগ শুরু করে। - বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা গ্রহণের নিবন্ধন অ্যাপ - এর নাম - “সুরক্ষা”।
১২.
সর্বশেষ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর প্রকাশিত তালিকা অনুসারে শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা -
ক
ক) ১৮৫
খ
খ) ১৭৫
গ
গ) ১৮৯
ঘ
ঘ) ১৭৮
ব্যাখ্যা
- ২৭ মে ২০২১ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর প্রকাশিত তালিকা অনুসারে শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা - ১৮৯ জন। - মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা - ৪১৬ জন।
১৩.
পরীক্ষামূলকভাবে কোন দেশের জাহাজ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে প্রথম নোঙ্গর করে?
ক
ক) পানামা
খ
খ) কোস্টারিকা
গ
গ) এল সালভাদর
ঘ
ঘ) পেরু
ব্যাখ্যা
দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মিত হবে- মাতারবাড়ী। - কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে নির্মিত হবে এটি। - অন্যদিকে, ৩১ আগস্ট ২০২০ মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর স্থাপনের সিদ্ধান্ত বাতিল করা হয়। - সাধারণত ১৪ মিটার গভীরতার জাহাজ যে বন্দরে ভিড়তে পারে, সেটাকেই গভীর সমুদ্রবন্দর হিসেবে ধরা হয়। - ২৯ ডিসেম্বর ২০২০ ট্রায়াল হিসেবে পানামার পতাকাবাহী জাহাজ Venus Triumph প্রথম মাতারবাড়ীতে ভিড়ে।
১৪.
বাংলাদেশের কোন সংস্থা ভৌগােলিক নির্দেশক পণ্যের নিবন্ধন করে থাকে?
ক
ক) DPE
খ
খ) DPDT
গ
গ) DAE
ঘ
ঘ) DGDA
ব্যাখ্যা
মেধাস্বত্ব-বিষয়ক বৈশ্বিক সংস্থা World Intellectual Property Organization (WIPO) সাধারণত ভৌগােলিক নির্দেশক পণ্যের নিবন্ধন দেয়। তবে বাংলাদেশে WIPO’র হয়ে স্থানীয়ভাবে কাজটি করে থাকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT)। - DPDT এ পর্যন্ত ৯টি বাংলাদেশি পণ্যের GI নিবন্ধন করেছে। - GI নিবন্ধন প্রাপ্ত পণ্যগুলো হলঃ জামদানি শাড়ি, ইলিশ, খিরসাপাত আম, ঢাকাই মসলিন, রাজশাহী সিল্ক, বিজয়পুরের সাদা মাটি, কাটারীভোগ ধান, কালিজিরা ধান এবং রংপুরের শতরঞ্জি। - ১৭ নভেম্বর ২০১৬ বাংলাদেশের প্রথম GI পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি শাড়ী। - আরও ২৬ টি পণ্য GI নিবন্ধনের জন্য প্রক্রিয়াধীন।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মে-জুন, ২০২১ এবং দৈনিক পত্রিকা।
১৫.
'মুক্তিযোদ্ধা দিবস' হিসেবে পালিত হয় -
ক
ক) ২৭ মার্চ
খ
খ) ১৫ ডিসেম্বর
গ
গ) ১ ডিসেম্বর
ঘ
ঘ) ৭ মার্চ
ব্যাখ্যা
১ ডিসেম্বরে পালিত দিবসগুলো হলো - - বিশ্ব এইডস দিবস - মুক্তিযোদ্ধা দিবস
১৬.
বাংলাদেশ-ভারতের মধ্যে ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেনের নাম কি?
ক
ক) সুবর্ণ এক্সপ্রেস
খ
খ) মৈত্রী এক্সপ্রেস
গ
গ) মিতালী এক্সপ্রেস
ঘ
ঘ) বন্ধন এক্সপ্রেস
ব্যাখ্যা
২৭ মার্চ ২০২১ উদ্বোধন করা হয় বাংলাদেশ-ভারতের মধ্যে ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন - ‘মিতালী এক্সপ্রেস’।
১৭.
২০২১ সালের ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী লাভ করেন কোন দুই জন বাংলাদেশী?
ক
ক) সন্জীদা খাতুন ও কাজী সাজ্জাদ আলী জহির
খ
খ) অধ্যাপক আনিসুজ্জামান ও ঝর্ণা ধারা চৌধুরী
গ
গ) ড. এনামুল হক ও সৈয়দ মোয়াজ্জেম আলী
ঘ
ঘ) ঝর্ণা ধারা চৌধুরী ও সৈয়দ মোয়াজ্জেম আলী
ব্যাখ্যা
পদ্ম সম্মাননা জয়ী বাংলাদেশী: ২ জানুয়ারি ১৯৫৪ থেকে পদ্ম সম্মাননা প্রদান করে আসছে ভারত সরকার। সাহিত্য, সংস্কৃতি, মানবসেবা, বিজ্ঞান, ক্রীড়া ইত্যাদি বিষয়ে খ্যাতি অর্জন করা ব্যক্তিকে ভারত সরকার প্রতিবছর তিন ধরনের পদ্ম সম্মাননা প্রদান করে। এগুলো হলো- পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। ২০২১ সালের ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ৭ জন পদ্মবিভূষণ, ১০ জন পদ্মভূষণ এবং ১০২ জন পদ্মশ্রী লাভ করেন। এর মধ্যে পদ্মশ্রী সম্মাননা লাভ করেন দু'জন বাংলাদেশী। তারা হলেন - ১. শিল্পকলা ক্যাটাগরিতে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সন্জীদা খাতুন এবং ২. সরকারি সেবা ক্যাটাগরিতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক।
১৮.
জাতিসংঘের 'টেকসই উন্নয়ন প্রতিবেদন ২০২১' অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
ক
ক) ১৩৭
খ
খ) ১০৯
গ
গ) ১৩৫
ঘ
ঘ) ১২২
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন প্রতিবেদন: জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক ১৬৫ টি দেশকে অন্তর্ভুক্ত করে 'Sustainable Development Report 2021' শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে ১৪ জুন ২০২১।
প্রতিবেদন অনুযায়ী - শীর্ষ দেশ - ফিনল্যান্ড এবং সর্বনিম্ন দেশ - মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। সার্কভুক্ত দেশগুলোর অবস্থান – ভুটান – ৭৫-তম, মালদ্বীপ - ৭৯-তম, শ্রীলঙ্কা - ৮৭-তম, নেপাল - ৯৬-তম, বাংলাদেশ - ১০৯-তম, ভারত - ১২০-তম, পাকিস্তান - ১২৯-তম, আফগানিস্তান - ১৩৭-তম।
১৯.
বর্তমানে বাংলাদেশের পুঁজিবাজারে বিলিয়ন ডলারের কোম্পানির সংখ্যা কতটি?
ক
ক) ১০টি
খ
খ) ৭টি
গ
গ) ১১টি
ঘ
ঘ) ৯টি
ব্যাখ্যা
দেশের পুঁজিবাজারে বর্তমানে বিলিয়ন ডলারের কোম্পানির সংখ্যা - ৯টি। বাজার মূলধন অনুযায়ী কোম্পানিগুলো হলো - - গ্রামীণফোন লিমিটেড, - রবি আজিয়াটা, - ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, - ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (BATSC) লিমিটেড, - স্কয়ার ফার্মাসিউটিক্যালস, - পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (UPGDCL), - রেনেটা লিমিটেড, - ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (ICB) এবং - বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
২০.
'বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক ২০২১' অনুযায়ী ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে বাংলাদেশের অবস্থন কত?
ক
ক) দশম
খ
খ) পনেরতম
গ
গ) অষ্টম
ঘ
ঘ) তেরতম
ব্যাখ্যা
বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক: জানুয়ারি ২০২১ জার্মানওয়াচ প্রকাশ করে ‘Global Climate Risk Index 2021’ শীর্ষক সূচক। সূচক অনুযায়ী- ২০১৯ সালের হিসাবে শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশ - মোজাম্বিক ২০০০-২০১৯ সালের হিসাবে শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশ - পুয়ের্তোরিকো বাংলাদেশের অবস্থান - ১৩-তম
২১.
বাংলাদেশের প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর কোথায় স্থাপিত হবে?
ক
ক) জাফলং
খ
খ) নীলাচল
গ
গ) বরগুনা
ঘ
ঘ) সাজেক ভ্যালি
ব্যাখ্যা
সিলেট জেলার জাফলংয়ে স্থাপিত হবে দেশের প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর। বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (BMD) - এই জাদুঘর স্থাপনের উদ্যোক্তা। ২০১৭ সালের ২৯ জানুয়ারি ‘বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়’ জাফলংয়ের ২২.৫৯ একর ভূমিকে ‘ভূতাত্ত্বিক ঐতিহ্য (Geological Heritage)’ ঘোষণা করে। এই ভূমিতেই আন্তর্জাতিক মানের এই জাদুঘর স্থাপিত হবে।
২২.
বাংলাদেশ প্রথম বারের মতো কোন দেশের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষর করে?
ক
ক) নেপাল
খ
খ) ভুটান
গ
গ) শ্রীলংকা
ঘ
ঘ) জাপান
ব্যাখ্যা
বিশ্বের কোনো দেশের সাথে প্রথমবারের মতো অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (Preferential Trade Agreement) স্বাক্ষর করে বাংলাদেশ। ৬ ডিসেম্বর ২০২০ ভুটানের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষর করে বাংলাদেশ। এ চুক্তির মাধ্যমে ভুটান ১০০টি বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক সুবিধা প্রদান করতে সম্মত হয়। অন্যদিকে ভুটানের ৩৪টি পণ্য বাংলাদেশে একই সুবিধা পাবে। দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকার (SAFTA) আওতায় বাংলাদেশ ও ভুটান কিছু বাণিজ্য সুবিধা ভোগ করে আসছে। PTA'র ফলে এর আওতা আরও বাড়বে।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ভুটানকে ১৮টি পণ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা দিচ্ছে। আর বাংলাদেশের ৯০টি পণ্য ভুটানে শুল্কমুক্ত বাজার সুবিধা পাচ্ছে। ভুটান আরো কিছু পণ্য শুল্কমুক্ত সুবিধা চাওয়ায় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। ১২-১৫ এপ্রিল ২০১৯ ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় এ নিয়ে আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে কয়েক দফা বৈঠক শেষে সর্বশেষ ৬ ডিসেম্বর ২০২০ স্বাক্ষরিত হয় এই চুক্তি।
২৩.
স্বল্পোন্নত দেশের তালিকায় থাকা বাংলাদেশ কত সালে উন্নয়নশীল দেশে উত্তরণে সব শর্ত পূরণ করে?
ক
ক) ২০১৬
খ
খ) ২০১৮
গ
গ) ২০১৭
ঘ
ঘ) ২০১৯
ব্যাখ্যা
- স্বল্পোন্নত দেশের তালিকায় থাকা বাংলাদেশ ২০১৮ সালে উন্নয়নশীল দেশে উত্তরণে সব শর্ত পূরণ করে। - এরপর ১২-১৬ মার্চ ২০১৮ জাতিসংঘের উন্নয়ন নীতি কমিটির ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে মানদণ্ড পূরণের স্বীকৃতি পায়। - জাতিসংঘের তিনটি শর্তই পূরণ করে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন যেনো এক বিরল ঘটনা। - এরপর ২২-২৬ ফেব্রুয়ারি ২০২১ CDP-এর ত্রি-বার্ষিক পর্যালোচনায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ লাভ করে। - বাংলাদেশের সাথে নেপাল এবং লাওসও উত্তরণের চূড়ান্ত সুপারিশ পায়। - বাংলাদেশের ২০২৪ সালে উন্নয়নশীল দেশে পদার্পণ করার কথা ছিল। - কিন্তু করোনার প্রভাব মোকাবেলা করে প্রস্তুতি নিতে বাংলাদেশ ১৫ জানুয়ারি ২০২১ বাড়তি দুই বছর সময় চেয়ে আবেদন করে। - তাই, বাংলাদেশ দুই বছরসহ মোট পাঁচ বছরের প্রস্তুতিকালীন সময় পাবে। - সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে।
২৪.
বাংলাদেশ IDA এর সদস্যপদ লাভ করে কত সালে?
ক
ক) ১৯৭২
খ
খ) ১৯৭৩
গ
গ) ১৯৭৪
ঘ
ঘ) ১৯৯৭
ব্যাখ্যা
IDA (International Development Association) তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়। - যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে। - IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। - এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। - বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি। - বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ IDA থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়। (তথ্যসূত্রঃ IDA ওয়েবসাইট)
২৫.
বাংলাদেশ কততম দেশ হিসেবে কাগজবিহীন বাণিজ্য চুক্তি অনুসমর্থন করে?
ক
ক) প্রথম
খ
খ) তৃতীয়
গ
গ) চতুর্থ
ঘ
ঘ) দ্বিতীয়
ব্যাখ্যা
কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকর: জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তঃদেশীয় বাণিজ্য ব্যবস্থা ত্বরান্বিত করতে স্বাক্ষরিত হয় কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি। - এশিয়া প্যাসিফিক আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCAP) সহায়তায় ২০১৬ সালের ১৯ মে এই চুক্তি গ্রহণ করা হয়। - ESCAP-ভুক্ত ৫৩টি সদস্য দেশ এ চুক্তিতে অংশ নিতে পারবে। - ২৯ আগস্ট, ২০১৭ বাংলাদেশ এই চুক্তি স্বাক্ষর করে। - ১৩ অক্টোবর, ২০২০ বাংলাদেশ চতুর্থ দেশ হিসেবে চুক্তিটি অনুসমর্থন করে। - ২০ ফেব্রুয়ারি, ২০২১ চুক্তিটি কার্যকর হয়। উৎস: ESCAP ওয়েবসাইট।
২৬.
বাংলাদেশ আগামী তিন বছরের (২০২৪ পর্যন্ত) জন্য কোন সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে?
ক
ক) জাতিসংঘের মাদকদ্রব্যবিষয়ক কমিশন
খ
খ) ইউনিসেফ
গ
গ) ইউএন ওমেন
ঘ
ঘ) সবগুলো
ব্যাখ্যা
২০ এপ্রিল ২০২১ বাংলাদেশ আগামী তিন বছরের জন্য যে তিনটি সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়ঃ - জাতিসংঘের মাদকদ্রব্যবিষয়ক কমিশন, - ইউনিসেফ ও - ইউএন ওমেন।
- ১৫ ফেব্রুয়ারি ১৯৪৬ প্রতিষ্ঠিত জাতিসংঘের মাদকদ্রব্য বিষয়ক কমিশন (Commission on Narcotic Drugs-CND) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ECOSOC) একটি সহযোগী সংস্থা। - এর সদর দপ্তর - অস্ট্রিয়ার ভিয়েনায়।
২৭.
বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলংকাকে কী পরিমাণ বৈদেশিক ঋণ প্রদান করে?
ক
ক) ২০০ কোটি মার্কিন ডলার
খ
খ) ২৫০ কোটি মার্কিন ডলার
গ
গ) ২০ কোটি মার্কিন ডলার
ঘ
ঘ) ২৫ কোটি মার্কিন ডলার
ব্যাখ্যা
- বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলংকাকে ২০ কোটি (২০০ মিলিয়ন) মার্কিন ডলারের বৈদেশিক ঋণ প্রদান করে। - কারেন্সি সোয়াপের মাধ্যমে প্রদত্ত এই ঋণ শ্রীলংকা তার নিজস্ব মুদ্রার মাধ্যমে পরিশোধ করবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে এই ঋণ দেওয়া হয়। (তথ্যসূত্র: প্রথম আলো রিপোর্ট)
২৮.
‘জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০’ অনুযায়ী বাংলাদেশের প্রত্যাশিত আয়ুষ্কাল -
ক
ক) ৭২.৪ বছর
খ
খ) ৭৪.২ বছর
গ
গ) ৭২.৮ বছর
ঘ
ঘ) ৭২.৬ বছর
ব্যাখ্যা
বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ (Report on Bangladesh Sample Vital Statistics 2020): বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ‘জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০’ প্রকাশ করে ২৮ জুন, ২০২১। পরিসংখ্যান অনুযায়ী- জাতীয় জনসংখ্যা (১ জুলাই ২০২০) - ১৬ কোটি ৮২ লক্ষ (১৬৮.২২ মিলিয়ন)। জনসংখ্যার বৃদ্ধির হার (Intercensal Growth Rate) - ১.৩৭%। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার (RNI) - ১.৩০%। জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিলোমিটার) - ১,১৪০ জন। পুরুষ ও নারীর অনুপাত - ১০০.২ : ১০০। প্রত্যাশিত আয়ুষ্কাল - ৭২.৮ বছর। স্থূল জন্মহার (প্রতি হাজারে) - ১৮.১ জন। স্থুল মৃত্যুহার (প্রতি হাজারে) - ৫.১ জন। সাক্ষরতার হার (৭ বছর+) - ৭৫.২%। লিঙ্গভেদে: পুরুষ- ৭৭.৪%, নারী- ৭২.৯%।
২৯.
অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী জিডিপিতে সেবাখাতের অবদান কত?
ক
ক) ৫১.৭০%
খ
খ) ৫২.৮০%
গ
গ) ৫১.৩০%
ঘ
ঘ) ৫১.৪৮%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী, স্থিরমূল্যে জিডিপিতে শিল্পখাতের অবদান- ৩৫.৩৬ শতাংশ, সেবাখাতের অবদান- ৫১.৩০ শতাংশ এবং কৃষিখাতের অবদান- ১৩.৩৫ শতাংশ।
৩০.
অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী, বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় -
ক
ক) ১৯৭০ মার্কিন ডলার
খ
খ) ২০৬৪ মার্কিন ডলার
গ
গ) ২০২১ মার্কিন ডলার
ঘ
ঘ) ২১৭৩ মার্কিন ডলার
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে, - মাথাপিছু জাতীয় আয় ২০৬৪ মার্কিন ডলার। - মাথাপিছু জিডিপি ১৯৭০ মার্কিন ডলার। - জিডিপি প্রবৃদ্ধির হার ৫.২৪%। - মূল্যস্ফীতি গড় ৫.৬৫ শতাংশ।
৩১.
বিশ্বে ইলিশ উৎপাদনের কত শতাংশ বাংলাদেশে উৎপন্ন হয়?
ক
ক) ৮০%
খ
খ) ৬০%
গ
গ) ৮৬%
ঘ
ঘ) ৯০%
ব্যাখ্যা
বর্তমানে ইলিশ মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম। ওয়ার্ল্ড ফিশ প্রকাশিত রিপোর্ট অনুসারে, বাংলাদেশ এককভাবে বিশ্বের ৮৬ শতাংশ ইলিশ মাছ উৎপাদন করছে। ২০১৯-২০ অর্থবছরে দেশে ইলিশ উৎপাদনের পরিমাণ ৫.৩৩ লক্ষ মেট্রিক টন। (সূত্র: প্রথম আলো রিপোর্ট)
৩২.
বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
ক
ক) ৫৩-তম
খ
খ) ৫৭-তম
গ
গ) ৫৮-তম
ঘ
ঘ) ১০১-তম
ব্যাখ্যা
বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচক: জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিযোগযোগ ইউনিয়ন (ITU) ১৮২টি দেশকে অন্তর্ভুক্ত করে ‘Global Cybersecurity Index 2020’ সূচক প্রকাশ করে জুন, ২০২১। সূচক অনুযায়ী - - সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র। - সাইবার নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ: উত্তর কোরিয়া। - সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান: ৫৩-তম।
৩৩.
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক চালু করে কোন মন্ত্রণালয়?
ক
ক) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
খ
খ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
গ
গ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
ঘ
ঘ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
ব্যাখ্যা
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক: বাঙালির মুক্তিসংগ্রামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের অবদান চিরস্মরণীয় করার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই পদক প্রবর্তন করেছে সরকার। - প্রতিবছর ৮ অগাস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে মনোনীতদের এই পদক দেওয়া হবে। - রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া, সমাজসেবা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, গবেষণা, কৃষি ও পল্লি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য ২০২১ সালে পাঁচজন বাংলাদেশি নারীকে এই পদক দেওয়া হয়।
৩৪.
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল -
ক
ক) ৩৮
খ
খ) ৩৯
গ
গ) ৪০
ঘ
ঘ) ৪১
ব্যাখ্যা
বাংলাদেশের নির্বাচন কমিশনে বর্তমানে ৩৯টি রাজনৈতিক দলের নিবন্ধন রয়েছে। (সেপ্টেম্বর, ২০২১) - সর্বশেষ নিবন্ধিত দল হচ্ছে বাংলাদেশ কংগ্রেস। ৯ মে ২০১৯ সালে নিবন্ধিত হয়। - ২০০৮ সালে নির্বাচন কমিশন বিভিন্ন শর্তসাপেক্ষে রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু করে। - ২০০৮ সালে ৪২টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয় ইসি। তার মধ্যে, - ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল হয় - ২০০৯ সালে। - ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল হয় - ২০১৮ সালের ৪ অক্টোবর। - জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয় - ২০১৮ সালের ২৯ অক্টোবর এবং - প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)র নিবন্ধন বাতিল করে - ১৫ ডিসেম্বর ২০২০। - সর্বশেষ ২৮ জানুয়ারি, ২০২১ তারিখে নিবন্ধন বাতিল হয় - জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) দলের।
সূত্রঃ নির্বাচন কমিশন ওয়েবসাইট ও দৈনিক পত্রিকা রিপোর্ট।
৩৫.
বর্তমানে দেশে সরকারি জীবনবীমা কোম্পানি কতটি?
ক
ক) ৩৫
খ
খ) ৩৪
গ
গ) ১৬
ঘ
ঘ) ১
ব্যাখ্যা
বর্তমানে দেশে মোট বীমা কোম্পানির সংখ্যা - ৮১টি। - এর মধ্যে ৩৫টি জীবন বীমা কোম্পানি এবং ৪৬টি সাধারণ বীমা কোম্পানি। - জীবন বীমা কোম্পানির মধ্যে ১টি সরকারি ও ৩৪টি বেসরকারি এবং - সাধারণ বীমা কোম্পানির মধ্যে ১টি সরকারি ও ৪৫টি বেসরকারি বীমা কোম্পানি রয়েছে।
৩৬.
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লোগো নকশা করেন -
ক
ক) রামেন্দু মজুমদার
খ
খ) ভুবন হাজরা
গ
গ) শেখ আব্দুল হান্নান
ঘ
ঘ) নাজনীন আহমেদ
ব্যাখ্যা
- স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন করা হয় - ২৬ মার্চ, ২০২১। লোগোর নকশা করেন - রামেন্দু মজুমদার ও প্রদীপ চক্রবর্তী। - স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাতীয় পর্যায়ে সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে নির্বাচিত লোগোটি ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত ব্যবহার করা যাবে।
৩৭.
বঙ্গবন্ধুর প্রথম তর্জনী ভাস্কর্য “মুক্তির ডাক” কোথায় অবস্থিত?
ক
ক) চট্টগ্রাম
খ
খ) নরসিংদী
গ
গ) বরিশাল
ঘ
ঘ) নোয়াখালী
ব্যাখ্যা
- ২৮ আগস্ট, ২০২০ তারিখে নরসিংদীর মনোহরদীতে বঙ্গবন্ধুর স্মরণে “স্বাধীনতার সংগ্রাম” ভাস্কর্য স্থাপন করা হয়। - বঙ্গবন্ধুর প্রথম তর্জনী ভাস্কর্য “মুক্তির ডাক” নরসিংদীর সাহেপ্রতাপ মোড়ে অবস্থিত। - জাতীয় জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য “ভাস্কর্যে বঙ্গবন্ধুর বীরত্বগাথাঁ” অবস্থিত। এটির ভাস্কর – উত্তম ঘোষ। - ৩০ জুলাই, ২০২০ তারিখে মুন্সিগঞ্জের লৌহজং-এ উদ্বোধন করা হয় বঙ্গবন্ধুর স্মৃতি ম্যুরাল “হিমালয়”।
৩৮.
প্রথম বাংলাদেশী হিসেবে এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড লাভ করেন -
ক
ক) হারুন হাবিব
খ
খ) বুল্বুল চৌধুরী
গ
গ) মাহমুদুল হক
ঘ
ঘ) শাহীন আখতার
ব্যাখ্যা
২০২০ সালের এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড লাভ করেন - কথাসাহিত্যিক শাহীন আখতার (বাংলাদেশ)। তিনি তার 'তালাশ' উপন্যাসের জন্য প্রথম বাংলাদেশী হিসেবে এ পুরস্কার লাভ করেন।
৩৯.
বর্তমানে বাংলাদেশের উপজেলার সংখ্যা কতটি?
ক
ক) ৪৯২
খ
খ) ৪৯৫
গ
গ) ৪৯১
ঘ
ঘ) ৪৯৬
ব্যাখ্যা
নতুন তিনটিসহ বর্তমানে বাংলাদেশের মোট উপজেলার সংখ্যা - ৪৯৫টি। ২৬ জুলাই, ২০২১ সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (NICAR) - এর ১১৭তম বৈঠকে এই তিনটি (কক্সবাজার সদরের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগর) নতুন উপজেলার অনুমোদন দেয়া হয়।
৪০.
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান রোধের লক্ষ্যে কোন সামরিক জোটটি গঠিত?
ক
ক) ন্যাটো
খ
খ) আনজুস
গ
গ) কোয়াড
ঘ
ঘ) কোভ্যাক্স
ব্যাখ্যা
Quadrilateral Security Dialogue (QSD) or Quad (কোয়াড) হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চারটি দেশের সমন্বয়ে গঠিত চীনবিরোধী একটি সামরিক জোট। - কোয়াডভুক্ত দেশগুলো হলো: - যুক্তরাষ্ট্র - ভারত - অস্ট্রেলিয়া এবং - জাপান। - ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান রোধের লক্ষ্যে ২০০৭ সালে এই জোট গঠিত হয়। - এটিকে ‘এশিয়ান ন্যাটো’ জোট নামেও অভিহিত করা হচ্ছে। (সূত্র: আল জাজিরা এবং দৈনিক ইত্তেফাক রিপোর্ট)
৪১.
পরীক্ষামূলকভাবে মহাকাশে বিশ্বের প্রথম 6G স্যাটেলাইট বা উপগ্রহ প্রেরণকারী দেশ কোনটি?
ক
ক) যুক্তরাষ্ট্র
খ
খ) জাপান
গ
গ) ফ্রান্স
ঘ
ঘ) চীন
ব্যাখ্যা
- গত ৭ নভেম্বর ২০২০ তারিখে মহাকাশে বিশ্বের প্রথম 6G স্যাটেলাইট বা উপগ্রহ পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করে চীন। - উৎক্ষেপণ করা 6G স্যাটেলাইটটির নামকরণ করা হয় ‘তিয়ানইয়ান-৫’। উৎস: CGTN রিপোর্ট।
৪২.
সম্প্রতি কোন দেশ তার সংসদে "No Ban Act" অনুমোদন করে?
ক
ক) যুক্তরাজ্য
খ
খ) যুক্তরাষ্ট্র
গ
গ) ফ্রান্স
ঘ
ঘ) কানাডা
ব্যাখ্যা
- মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব করে ২০২০ সালের ২৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ 'হাউজ অব রিপ্রেজেন্টেটিভস্' এ No Ban Act অনুমোদিত হয়। - বিলটির মূল কথা - ধর্মের উপর ভিত্তি করে কোনো দেশকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নিষিদ্ধ করা যাবে না। - ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৭টি মুসলিম দেশকে নিষিদ্ধ করলে তুমুল সমালোচনার জন্ম হয় এবং এর প্রেক্ষিতে এই আইনটি যুক্তরাষ্ট্রের সংসদ অনুমোদন করে। উৎস: আলজাজিরা ও ওয়াশিংটন পোস্ট রিপোর্ট।
৪৩.
সম্প্রতি আফগানিস্তানে কাকে ক্ষমতাচ্যুত করে তালেবান ক্ষমতা দখল করে?
ক
ক) হামিদ কারজাই
খ
খ) আশরাফ স্টানিকজাই
গ
গ) ইসমাঈল হানিয়া
ঘ
ঘ) আশরাফ ঘানি
ব্যাখ্যা
গত ১৫ আগস্ট, ২০২১ আফগানিস্তানের তালেবান যোদ্ধারা অনেকটা রক্তপাতহীনভাবে দেশটির রাজধানী কাবুল দখল করে নেয়। - এর আগে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালিয়ে পার্শ্ববর্তী তাজিকিস্তানে আশ্রয় নেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। - কাবুল দখলের মাধ্যমে প্রায় ২০ বছর পর তালেবান গোষ্ঠী পুনরায় আফগানিস্তানে ক্ষমতাসীন হয়। - ২০০১ সালে ইঙ্গ-মার্কিন বাহিনীর আক্রমণের মুখে তালেবান ক্ষমতাচ্যুত হয়েছিলো। (তথ্যসূত্র: আল জাজিরা রিপোর্ট)
৪৪.
পাকিস্তান সম্প্রতি কোন অঞ্চলটিকে বিশেষ প্রদেশের মর্যাদা দেওয়ার ঘোষণা দিয়েছে?
ক
ক) বেলুচিস্তান
খ
খ) আজাদ কাশ্মীর
গ
গ) গিলগিট-বালটিস্তান
ঘ
ঘ) সীমান্ত প্রদেশ
ব্যাখ্যা
- গিলগিট-বাল্টিস্তান হলো পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর রাজ্যের উত্তরাংশ। - ১৯৪৭ সালের নভেম্বর থেকে পাকিস্তান অঞ্চলটির উপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। - এর আয়তন প্রায় ৭৩ হাজার বর্গকিলোমিটার। - এটি চীন-পাকিস্তান ইকোনমিক করিডোরের একটি অংশ। অঞ্চলটি বর্তমানে একটি স্বায়ত্তশাসিত এলাকা। - ২০২০ সালের নভেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গিলগিট-বালটিস্তানকে বিশেষ প্রদেশের মর্যাদা দেয়ার ঘোষণা দেন। (সূত্র: দ্য ডিপ্লোমেট এবং ইন্ডিয়াটুডে)
৪৫.
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সেক্রেটারি অব স্টেটস্ কে?
ক
ক) অ্যান্থনি জে. ব্লিংকেন
খ
খ) লয়েড জে. অস্টিন
গ
গ) জ্যাক সুলিভান
ঘ
ঘ) রেক্স টিলারসন
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন: - প্রেসিডেন্ট : জো বাইডেন (৪৬তম) - ভাইস প্রেসিডেন্ট : কমলা হ্যারিস (৪৯তম) - পররাষ্ট্রমন্ত্রী/সেক্রেটারি অব স্টেটস্ : অ্যান্থনি জে. ব্লিংকেন (৭১তম) - প্রতিরক্ষামন্ত্রী : লয়েড জে. অস্টিন - জাতীয় নিরাপত্তা উপদেষ্টা : জ্যাক সুলিভান। (সূত্র: মার্কিন সরকারি ওয়েবসাইট)
৪৬.
ইস্কান্দার (Iskander Missile) কোন দেশের নির্মিত ক্ষেপনাস্ত্র?
ক
ক) তুরস্ক
খ
খ) ইরান
গ
গ) রাশিয়া
ঘ
ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
‘ইস্কান্দার’ রাশিয়ায় তৈরি ক্ষেপণাস্ত্র। - The Iskander (Nato: SS-26 Stone) is a tactical ballistic missile system being manufactured by the Federal State Unitary Enterprise, Design Bureau of Machine Building, for the Russian ground forces. Iskander missiles were first test fired in 1996. - The Russian Army acquired the Iskander-M extended-range ballistic missile system in 2006.
উৎস: Army Technology ওয়েবসাইট।
৪৭.
বর্তমানে বহুল আলোচিত 'ঋণ ফাঁদ কূটনীতির'র সাথে সম্পর্কিত দেশ কোনটি?
ক
ক) গ্রীস
খ
খ) রাশিয়া
গ
গ) জাপান
ঘ
ঘ) চীন
ব্যাখ্যা
- বর্তমানে আলোচিত ‘ঋণ-ফাঁদ কূটনীতি (Debt-trap diplomacy)’ – চীনের সাথে সম্পর্কিত। - চীনের নিকট থেকে ঋণ নিয়ে অর্থনীতিক চাপে পড়া দেশগুলোকে নিয়ে চীনের নতুন নীতির নাম - ‘ঋণ-ফাঁদ কূটনীতি (Debt-trap diplomacy)’। - এছাড়া, বহু দেশের সরকারকে অবকাঠামো তৈরির নামে ঋণ দিয়ে নিজের নিয়ন্ত্রণের বলয়ে নিয়ে আসছে চীন। এটি এখন ‘Checkbook Diplomacy’' নামে পরিচিত হয়েছে।
উৎস: Diplomat সাময়িকী।
৪৮.
দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এর জরিপ অনুসারে, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?
ক
ক) হংকং
খ
খ) বিশকেক
গ
গ) জুরিখ
ঘ
ঘ) প্যারিস
ব্যাখ্যা
বিশ্বের ব্যয়বহুল শহর: ১৮ নভেম্বর ২০২০ দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) প্রকাশ করে ‘Worldwide Cost of Living’ প্রতিবেদনটি। প্রতিবেদন অনুযায়ী- - শীর্ষ ব্যয়বহুল শহর- সুইজারল্যান্ডের জুরিখ, ফ্রান্সের প্যারিস (২য়) এবং চীনের হংকং (৩য়)। - শীর্ষ সস্তা শহর- সিরিয়ার দামাস্কাস।
আবার, ২২ জুন, ২০২১ যুক্তরাষ্ট্রভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান মার্সার (Mercer) ‘Cost of Living City Ranking 2021’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। এই বার্ষিক প্রতিবেদনে হাউজিং, পরিবহন, খাদ্য ও বিনোদন খরচের ভিত্তিতে ২০৯ শহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। জরিপের বেসলাইন হচ্ছে নিউইয়র্ক শহর। প্রতিবেদন অনুযায়ী- - শীর্ষ ব্যয়বহুল শহর: আশখাবাদ, তুর্কমেনিস্তান। - কম ব্যয়বহুল শহর: বিশকেক, কিরগিজস্তান। - তালিকায় ঢাকার অবস্থান ৪০-তম, যা সার্কভুক্ত দেশের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল শহর।
৪৯.
বিতর্কিত নাগার্নো-কারাবাখ অঞ্চলটি বর্তমানে কোন দেশের নিয়ন্ত্রণে রয়েছে?
ক
ক) রাশিয়া
খ
খ) তুরস্ক
গ
গ) আর্মেনিয়া
ঘ
ঘ) আজারবাইজান
ব্যাখ্যা
আজারবাইজান-আর্মেনিয়ার শান্তিচুক্তি:
- দক্ষিণ ককেশাসের বিতর্কিত অঞ্চল নাগার্নো-কারাবাখ নিয়ে প্রতিবেশী দুই দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার বিরোধ বহু আগের। বিরোধপূর্ণ এই অঞ্চল নিয়ে গত ২৭ সেপ্টেম্বর ২০২০ থেকে ৬ সপ্তাহের যুদ্ধে জড়িয়ে পড়ে দেশ দুটি। এরপর ৯ নভেম্বর ২০২০ রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় শান্তিচুক্তি।
- আজারবাইজান ও আর্মেনিয়া ২৭ সেপ্টেম্বর ২০২০ থেকে নাগার্নো-কারাবাখ অঞ্চলে নতুন করে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ার ফলে ভেঙ্গে যায় ১৯৯৪ সালের যুদ্ধবিরতি। ১৯৯০ দশকের পর সবচেয়ে বড় এ সংঘাতে উভয়পক্ষের শত শত সেনা সদস্য হতাহত হয়, বিধ্বস্ত হয় যুদ্ধ বিমান, ড্রোন, আর্টিলারি যান ও ট্যাঙ্ক। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে শুরু হওয়া এ যুদ্ধের মধ্যে তিন দফা অস্ত্র বিরতি চুক্তি করা হলেও প্রতিবারই তা কয়েক মিনিটের মধ্যে ভেঙ্গে যায়। ৯ নভেম্বর ২০২০ এই যুদ্ধাবসানে রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়া এক শান্তিচুক্তি স্বাক্ষর করে।
- ৯ দফার ত্রিপক্ষীয় এই শান্তিচুক্তিতে স্বাক্ষর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। চুক্তির শর্ত অনুযায়ী, ১০ নভেম্বর ২০২০ মস্কোর সময় মধ্যরাত থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হয়। স্বাক্ষরিত শান্তিচুক্তি অনুযায়ী, আর্মেনিয়ার দখলকৃত নাগার্নো-কারাবাখের সাতটি অঞ্চলের পাঁচটি আজারবাইজানের কাছে হস্তান্তর করে আর্মেনীয়রা ঐ অঞ্চল ছেড়ে যাবে। বাকি দুটি অঞ্চলে রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী আগামী পাঁচ বছর টহল দেবে। এছাড়া মোতায়েন করা হবে তুর্কি বাহিনী। চুক্তিতে বলা হয়- কোনো পক্ষ চুক্তি থেকে সরে না গেলে এ স্থিতাবস্থা আগামী পাঁচ বছর চলবে। পাঁচ বছর পর চুক্তি স্বয়ংক্রিয়ভাবে বলবৎ হবে।
- আর্মেনিয়া গত ২০ ও ২৫ নভেম্বর এবং ১ ডিসেম্বর যথাক্রমে আঘদাম জেলা, কালবাজার জেলা ও লাচিন জেলাকে আজারবাইজানের কাছে ফিরিয়ে দেয়। এছাড়া, আগে শুশার মধ্য দিয়ে নাগার্নো-কারাবাখের সঙ্গে যোগাযোগ করতো আর্মেনিয়া। এখন তারা পাঁচ কিলোমিটার প্রশস্ত লাচিন করিডোর দিয়ে সেই যোগাযোগ রক্ষা করবে।
৫০.
মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
ক
ক) মুহিউদ্দিন ইয়াসিন
খ
খ) ইসমাইল সাবরি ইয়াকুব
গ
গ) আনোয়ার ইব্রাহিম
ঘ
ঘ) মাহাথির মুহাম্মদ
ব্যাখ্যা
- মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হলেন ইসমাইল সাবরি ইয়াকুব। তিনি গত ২১ আগস্ট ২০২১ দেশটির নবম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন। - এর আগে ১৬ আগস্ট, ২০২১ তারিখে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেন। (তথ্যসূত্র: আল জাজিরা)
৫১.
আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারপারসন দেশ কোনটি?
ক
ক) দক্ষিণ আফ্রিকা
খ
খ) গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
গ
গ) ইথিওপিয়া
ঘ
ঘ) তিউনিশিয়া
ব্যাখ্যা
- আফ্রিকান ইউনিয়ন ১৯৬৩ সালের ২৫ মে ‘আফ্রিকান ঐক্য সংস্থা’ নামে প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালে ‘আফ্রিকান ইউনিয়ন’ নামগ্রহণ করে। - এর সদরদপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবা শহরে অবস্থিত। - আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা ৫৫টি। - বর্তমান চেয়ারপার্সন গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স টিশেসেকেদি। (ফেব্রুয়ারি, ২০২১ - ফেব্রুয়ারি, ২০২২) (তথ্যসূত্রঃ আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট)
৫২.
জাতিসংঘ এল.ডি.সি বিষয়ক চতুর্থ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক
ক) ইস্তানবুল, তুরস্ক
খ
খ) দোহা, কাতার
গ
গ) ব্রাসেলস্, বেলজিয়াম
ঘ
ঘ) বার্লিন, জার্মানি
ব্যাখ্যা
- জাতিসংঘ এল.ডি.সি বিষয়ক চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত তুরস্কের ইস্তানবুলে, ২০১১ সালের ৯-১৩ মে। - পরবর্তী পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হবে কাতারের দোহায়, ২৩-২৭ জানুয়ারি, ২০২২ তারিখে। উৎস: জাতিসংঘ ওয়তেবসাইট।
৫৩.
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) কর্তৃক প্রকাশিত 'জনসংখ্যা প্রতিবেদন-২০২১' অনুসারে, বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক
ক) ১.০%
খ
খ) ১.১%
গ
গ) ১.২%
ঘ
ঘ) ১.৩৩%
ব্যাখ্যা
জাতিসংঘ জনসংখ্যা প্রতিবেদন: ১৪ এপ্রিল ২০২১ জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) ‘State of World Population 2021: My Body is My Own : Claiming the right to autonomy and self-determination’ শিরোনামে বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী - - জনসংখ্যা (২০২১): ৭৮৭.৫০ কোটি - জনসংখ্যা বৃদ্ধির হার (২০১৫ - ২০২০): ১.১% - গড় আয়ুঃ পুরুষ - ৭১ বছর এবং নারী - ৭৫ বছর - সর্বাধিক নারী প্রতি প্রজনন হারের দেশ: নাইজার (৬.৬ জন) - সর্বাধিক জন্মহারের দেশ: বাহরাইন (৪.৩%) - সর্বনিম্ন জন্মহারের দেশ: লিথুয়ানিয়া (-১.৫%) - জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ: চীন - শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ ৬টি - বেলারুশ, কিউবা, ইতালি, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া ও স্পেন।
প্রতিবেদনে বাংলাদেশ: - জনসংখ্যা: ১৬ কোটি ৬৩ লাখ - বৃদ্ধির হার: ১.১% - গড় আয়ু: পুরুষ - ৭১ বছর এবং নারী - ৭৫ বছর - প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত বয়সের শিশুদের ৯৫% বিদ্যালয়ে যায়। - জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান: অষ্টম - জনসংখ্যায় সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান: তৃতীয়
৫৪.
নাগার্নো-কারাবাখ অঞ্চলকে ঘিরে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে গঠিত ফোরাম কোনটি?
ক
ক) OSCE
খ
খ) AADS
গ
গ) Minsk Group
ঘ
ঘ) COMESA
ব্যাখ্যা
- মিনস্ক গ্রুপ হলো নাগার্নো কারাবাখ অঞ্চলকে ঘিরে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে গঠিত একটি ফোরাম। - ১৯৯৪ সালে ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (OSCE) এর উদ্যোগে এই ফোরাম গঠিত হয়৷ - ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এই ফোরামের কো-চেয়ারম্যান। এছাড়া তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, ইতালি, জার্মানি, সুইডেন, ফিনল্যান্ড ও বেলারুশ এই ফোরামের স্থায়ী সদস্য। - তবে প্রতিষ্ঠার পর থেকে এই ফোরাম কারাবাখ সংকট সমাধানে কোন কার্যকর ভূমিকা রাখতে সমর্থ হয়নি। এই ফোরামের কো-চেয়ারম্যান দেশগুলো আর্মেনিয়ার প্রতি পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ রয়েছে। - আজারবাইজান তুরস্ককে এই ফোরামের কো-চেয়ারম্যান করার দাবী জানিয়ে আসছে। (সূত্রঃ OSCE ওয়েবসাইট)
৫৫.
সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন আফ্রিকার কোন দেশে গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন?
ক
ক) নামিবিয়া
খ
খ) আলজেরিয়া
গ
গ) উগান্ডা
ঘ
ঘ) রুয়ান্ডা
ব্যাখ্যা
- ১৯৯৪ সালে রুয়ান্ডায় সংঘঠিত গণহত্যায় ফ্রান্সের দায় স্বীকার করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। - পরবর্তীতে ২৮ মে ঔপনিবেশিক যুগে নামিবিয়ায় চালানো হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ স্বীকার করে ক্ষমা চান জার্মানির পররাষ্ট্রমন্ত্রী।
৫৬.
নারী অধিকার বিষয়ক ইউরোপীয় সনদটি কি নামে পরিচিত?
ক
ক) Paris Convention
খ
খ) Istanbul Convention
গ
গ) CEDAW Convention
ঘ
ঘ) London Convention
ব্যাখ্যা
ইস্তাম্বুল সনদ (Istanbul Convention) এর আনুষ্ঠানিক নাম - Council of Europe Convention on Preventing and Combating Violence against Women and Domestic Violence. - এটি আঞ্চলিক বৈষম্য বিলোপকারী সনদ/চুক্তি। - জাতিসংঘের নারীর প্রতি বৈষম্য বিলোপ সংক্রান্ত কমিটি CEDAW এর উদ্যোগে ২০১১ সালে চুক্তিটি ইউরোপের দেশগুলোর স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়। - ২০২১ সাল পর্যন্ত ৩৫টি ইউরোপীয় দেশ চুক্তিটিতে স্বাক্ষর করে। - ২০২১ সালের মার্চে নারী অধিকার নিয়ে ইউরোপের ঐতিহাসিক সনদ 'ইস্তাম্বুল সনদ' থেকে তুরস্ক নিজেদের প্রত্যাহার করে নিলে এটি আবার আলোচনায় আসে।
উৎস: UNHCR ওয়েবসাইট [লিঙ্ক]
৫৭.
গাম্বিয়া রোহিঙ্গা গণহত্যা বিষয়ে কোন আদালতে মামলা করে?
ক
ক) International Court of Justice
খ
খ) International Criminal Court
গ
গ) International Human Rights Commission
ঘ
ঘ) International Human Rights Council
ব্যাখ্যা
- রোহিঙ্গা ইস্যুতে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালের ১১ই নভেম্বর হেগে অবস্থিত International Court of Justice (ICJ) তে মামলা দায়ের করে। - এটি জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার একটি। - ২২ অক্টোবর, ২০২০ তারিখে গাম্বিয়া জাতিসংঘের সর্বোচ্চ আদালত International Court of Justice (ICJ) - তে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার নথিপত্র জমা দেয়। - আইসিজে ২৩ জানুয়ারি ২০২০ মিয়ানমারের প্রতি চারদফা অন্তর্বর্তী নির্দেশনা জারি করে। এই মামলায় মিয়ানমার ২০২১ সালের ৩১ জুলাইয়ের মধ্যে তার বক্তব্য পেশ করে।
চারটি নির্দেশনা হল: ১. রাখাইনে বসবাসরত সাড়ে ছয় লাখ রোহিঙ্গা মুসলিম ঝুঁকিতে রয়েছে। তাদের সুরক্ষা দেবার জন্য মিয়ানমার সরকারকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। ২. মিয়ানমারের সেনাবাহিনীর লাগাম টেনে ধরতে হবে। আদালত বলেছে, সেনাবাহিনী কিংবা অন্য যে কোন ধরণের নিরাপত্তা বাহিনী যাতে গণহত্যা না চালায় কিংবা উস্কানি না দেয় সেজন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩. রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত যেসব অভিযোগ এসেছে, সে সংক্রান্ত তথ্য-প্রমাণ সংরক্ষণ করতে হবে। ৪. রোহিঙ্গাদের সুরক্ষা দেবার জন্য মিয়ানমার কী ধরণের ব্যবস্থা নিয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন আগামী চারমাসের মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতের কাছে জমা দিতে হবে। এরপর প্রতি ছয়মাসে একটি করে প্রতিবেদন জমা দিতে হবে। এসব প্রতিবেদন গাম্বিয়ার কাছে তুলে ধরা হবে।
উৎস: আইসিজে ওয়েবসাইট ও প্রথম আলো আর্কাইভ।
৫৮.
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা (UNCTAD) এর প্রকাশিত ই-কমার্স সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক
ক) যুক্তরাষ্ট্র
খ
খ) নরওয়ে
গ
গ) ডেনমার্ক
ঘ
ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
ই-কমার্স সূচক: ১৭ ফেব্রুয়ারি ২০২১ জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা (UNCTAD) প্রকাশ করে ‘The UNCTAD B2C E-commerce Index 2020’ শিরোনামের সূচক। সূচক অনুযায়ী- - শীর্ষ দেশ - সুইজারল্যান্ড - সর্বনিম্ন দেশ - নাইজার - বাংলাদেশের অবস্থান – ১১৫-তম।
৫৯.
OIC'র নতুন মহাসচিব কোন দেশ থেকে নির্বাচিত হয়েছেন?
ক
ক) নাইজেরিয়া
খ
খ) শাদ
গ
গ) সেনেগাল
ঘ
ঘ) বাহরাইন
ব্যাখ্যা
১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়। - এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়। - ওআইসি সদস্য দেশ ৫৭ টি। - বর্তমান মহাসচিব - সৌদি আরবের ড. ইউসুফ বিন আল-ওথাইমিন। - OIC'র নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন - হুসেইন ইব্রাহিম তাহা (১২তম), তিনি শাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। - ১৭ নভেম্বর ২০২১ তিনি বর্তমান মহাসচিব ইউসুফ আল ওথাইমিনের স্থলাভিষিক্ত হবেন। সূত্র: ওআইসি ওয়েবসাইট।
৬০.
জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য দেশ কয়টি?
ক
ক) ১১৮
খ
খ) ১৩৪
গ
গ) ৭৭
ঘ
ঘ) ১২০
ব্যাখ্যা
১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) প্রতিষ্ঠিত হয়। ১৯৬১ সালে আনুষ্ঠানিকভাবে সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে। - ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়। - সর্বশেষ ১৮তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুতে। - ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২০ এবং পর্যবেক্ষক রাষ্ট্রের সংখ্যা ১৭। এছাড়া ১০টি পর্যবেক্ষক সংস্থাও রয়েছে। - এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।
সূত্রঃ ন্যাম ওয়েবসাইট।
৬১.
বিশ্বব্যাংকের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
ক
ক) কমরোস
খ
খ) অ্যান্ডোরা
গ
গ) নাউরু
ঘ
ঘ) পালাউ
ব্যাখ্যা
- ১ থেকে ২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আইএমএফ ও বিশ্বব্যাংক। - পরবর্তীতে ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে। - বিশ্বব্যাংক তথা IBRD এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি। (সর্বশেষ সদস্য - নাউরু) - বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে। জাতিসংঘভুক্ত ৫টি দেশ বিশ্বব্যাংকের সদস্য নয়। এগুলো হলো: - কিউবা - অ্যান্ডোরা - উত্তর কোরিয়া - লিচেনস্টাইন এবং - মোনাকো।
উৎস: বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের ওয়েবসাইট।
৬২.
কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয় কোন সংস্থার উদ্যোগে?
ক
ক) UNCTAD
খ
খ) MIGA
গ
গ) ESCAP
ঘ
ঘ) WTO
ব্যাখ্যা
কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকর: জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তঃদেশীয় বাণিজ্য ব্যবস্থা ত্বরান্বিত করতে স্বাক্ষরিত হয় কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি। - এশিয়া প্যাসিফিক আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCAP) সহায়তায় ২০১৬ সালের ১৯ মে এই চুক্তি গ্রহণ করা হয়। - ESCAP-ভুক্ত ৫৩টি সদস্য দেশ এ চুক্তিতে অংশ নিতে পারবে। - ২৯ আগস্ট, ২০১৭ বাংলাদেশ এই চুক্তি স্বাক্ষর করে। - ১৩ অক্টোবর, ২০২০ বাংলাদেশ চতুর্থ দেশ হিসেবে চুক্তিটি অনুসমর্থন করে। - ২০ ফেব্রুয়ারি, ২০২১ চুক্তিটি কার্যকর হয়। উৎস: ESCAP ওয়েবসাইট।
৬৩.
জি-২০ এর পরবর্তী (১৬তম) সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
ক
ক) রিয়াদ
খ
খ) রোম
গ
গ) দিল্লী
ঘ
ঘ) কিংস্টোন
ব্যাখ্যা
- জি-২০ এর সর্বশেষ সম্মেলন (১৫তম) ২০২০ সালের ২১-২২ নভেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়। - করোনা পরিস্থিতির কারণে প্রথমবারের মতো সম্মেলনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো মুসলিম কোনো দেশ এই সম্মেলন আয়োজন করলো। - জোটের পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে ৩০-৩১ অক্টোবর, ২০২১ তারিখে ইতালির রাজধানী রোমে। - ২০২২ সালের সম্মেলন ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা পরিবর্তিত হয়ে ইন্দোনেশিয়ার বালিতে স্থানান্তর হয়। - ২০২৩ সালের সম্মেলন ভারতে এবং ২০২৪ সালের সম্মেলন ব্রাজিলে অনুষ্ঠিত হবে। উৎস: জি-২০ এর ওয়েবসাইট ও ডিপ্লোমেট সাময়িকী।
৬৪.
সমন্বিত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT) স্বাক্ষরকারী সর্বশেষ দেশ কোনটি?
ক
ক) উত্তর কোরিয়া
খ
খ) কিউবা
গ
গ) কমোরোস
ঘ
ঘ) ভেনেজুয়েলা
ব্যাখ্যা
সমন্বিত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT): ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই চুক্তি গৃহীত হয়। সর্বশেষ স্বাক্ষরকারী দেশ: কিউবা (৪ ফেব্রুয়ারি,২০২১), ১৮৫তম। কিউবা একই দিন ১৬৯তম দেশ হিসেবে চুক্তি অনুমোদন করে। সর্বশেষ অনুমোদনকারী দেশ: কমোরোস (১৯ ফেব্রুয়ারি, ২০২১), ১৭০তম। উৎস: CTBTO ওয়েবসাইট।
৬৫.
জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান (UNITAR) কোথায় অবস্থিত?
ক
ক) নিউইয়র্ক
খ
খ) লন্ডন
গ
গ) জেনেভা
ঘ
ঘ) টোকিও
ব্যাখ্যা
জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠানকে সংক্ষেপে UNITAR বলে। UNITAR এর পূর্ণরূপ - United Nations Institute for Training and Research. - ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় প্রশিক্ষণ ও গবেষণা সংস্থাটি। - এর সদরদপ্তর - সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। উৎস: UNITAR ও জাতিসংঘ ওয়েবসাইট।