পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৭ আগস্ট, ২০২৩সময়55 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ পদের নাম: প্রটোকল অফিসার (গ্রেড-১০) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৪.০৮.২০২৩ --------------------------- [For iPad Mania]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৭ আগস্ট, ২০২৩ · ১০০ প্রশ্ন

.
বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?
  1. ক) বরিশাল
  2. খ) রাজশাহী
  3. গ) যশোর
  4. ঘ) দিনাজপুর
ব্যাখ্যা
বাংলাদেশের রুটির ঝুড়ি:
- বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় দিনাজপুর জেলাকে।
- যে অঞ্চলের জমি অপেক্ষাকৃত বেশি উর্বর, ফলনের অনুকূল আবহাওয়া বিদ্যমান, গমসহ অন্যন্য ফসলের ভালো ফলন হয় সে অঞ্চলকে রুটির ঝুড়ি বলা হয়। 
- গম উৎপাদনে একেক বছর একেক জেলা শীর্ষে থাকলেও তাদের রুটির ঝুড়ি বলা হয় না।
- সার্বিকভাবে গমসহ অন্যন্য ফসলের ভালো ফলন হওয়ায় দিনাজপুরকেই বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয়৷
- গম গবেষণা কেন্দ্র দিনাজপুর জেলার নাশিপুরে অবস্থিত।
.
সাত গম্বুজ মসজিদ ঢাকার কোথায় অবস্থিত?
  1. ক) গোরান
  2. খ) পুরাতন ঢাকা
  3. গ) আরমানিটোলা
  4. ঘ) মোহাম্মদপুর
ব্যাখ্যা
সাত গম্বুজ মসজিদ:
- সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত।
- এটি মুঘল আমলে নির্মিত একটি মসজিদ।
- এই মসজিদটি চারটি মিনারসহ সাতটি গম্বুজের কারনে মসজিদের নাম হয়েছে 'সাত গম্বুজ মসজিদ'।
- এর নির্মাতা মুঘল সুবাদার শায়েস্তা খান।
- ১৬৮০ খ্রিস্টাব্দে তিনি এটি নির্মাণ করেন।
- তবে অন্য তথ্যমতে এটির নির্মাতা শায়েস্তা খানের ছেলে বুজুর্গ উদ্দিন (উমিদ)।
- বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে আছে।

উৎস: সাত-গম্বুজ-মসজিদ, parjatan.gov.bd.
.
সেন বংশের সর্বশেষ রাজা কে ছিলেন?
  1. ক) বল্লাল সেন
  2. খ) সামন্ত সেন
  3. গ) লক্ষ্মণ সেন
  4. ঘ) বিজয় সেন
ব্যাখ্যা
বাংলায় সেন বংশের শাসন:
- পাল বংশের পতনের পর বাংলায় সেন বংশের শাসনের সূচনা হয়।
- বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন।
- সামন্ত সেন কোনো রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় সামন্ত সেনের পুত্র হেমন্ত সেনকে।
- এই বংশের শেষ রাজা ছিলেন লক্ষ্মণ সেন।
- ১২০৪ খ্রিস্টাব্দে বখতিয়ার খলজী নদীয়া আক্রমণ করলে তিনি প্রতিরোধ না করে মুন্সিগঞ্জের বিক্রমপুর পালিয়ে আসেন।
- এই অঞ্চলে তিনি আরো ২/৩ বছর রাজত্ব করেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
.
‘শিশু স্বর্গ’ এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) জয়নুল আবেদিন
  2. খ) এস এম সুলতান
  3. গ) কামরুল হাসান
  4. ঘ) রফিকুন্নবী
ব্যাখ্যা
শিশু স্বর্গ:
- বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান প্রতিষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিষ্ঠান 'শিশু স্বর্গ'।
- এস এম সুলতান তার জীবনের সঞ্চয় দিয়ে শিশুদের জন্যে একটি নৌকা তৈরি করে এতে 'শিশু স্বর্গ' নামে ভ্রাম্যমাণ চিত্রাঙ্কন প্রতিষ্ঠান খোলেন।
- পরবর্তীতে নড়াইলের মাছিমদিয়ায় এস এম সুলতানের গ্রামে বাংলাদেশ সরকার সুলতান কমপ্লেক্স তৈরি করে।
- সেখানে 'শিশু স্বর্গ' নামে শিশুদের চিত্রাঙ্কন শেখার একটি স্কুল প্রতিষ্ঠা করে।
- এছাড়া এস এম সুলতান চারুপীঠ এবং নন্দকানন নামে আরো দুটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেছিলেন।

উৎস: i) নড়াইল জেলা ওয়েবসাইট।
        ii) ১ ফেব্রিয়ারি, ২০১৭, সমকাল।
.
বীর মুক্তিযোদ্ধা কাঁকন বিবি কোন সম্প্রদায়ের?
  1. ক) সাঁওতাল
  2. খ) গারো
  3. গ) খাসিয়া
  4. ঘ) রাখাইন
ব্যাখ্যা
কাকন বিবি:
- নারী মুক্তিযোদ্ধা কাকন বিবি খাসিয়া সম্প্রদায়ের।
- তার জন্ম ১৯৪৮ সালে সুনামগঞ্জ জেলার এক খাসিয়া পরিবারে।
- তিনি ১৯৭১ সালে ৫নং সেক্টরে মুক্তিবাহিনীর পক্ষে গুপ্তচরবৃত্তি করেন।
- যুদ্ধে তিনি পাকবাহিনীর হাতে ধরা পড়লে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়।
- কাকন বিবি কে মৌখিক ভাবে বীর প্রতীক খেতাব দেওয়া হলেও তার গেজেট প্রকাশিত হয়নি।

উৎস: i) ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী।
         ii) ২২ মার্চ ২০১৮, প্রথম আলো।
.
বরিশাল এর পূর্ব নাম কী?
  1. ক) হরিকেল
  2. খ) বরদ্বীপ
  3. গ) চন্দ্রদ্বীপ
  4. ঘ) সুবর্ণচর
ব্যাখ্যা
চন্দ্রদ্বীপ:
- প্রাচীন যুগে বাংলা কোন একক রাজ্য ছিল না।
- বাংলার বিভিন্ন অংশ তখন অনেকগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল।
- যেমন: পুণ্ড্র, বরেন্দ্র, বঙ্গ, সমতট, চন্দ্রদ্বীপ, হরিকেল, রাঢ় ইত্যাদি।
- বর্তমান বরিশাল জেলা ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখন্ড ও প্রাণকেন্দ্র।
- মধ্যযুগে চন্দ্রদ্বীপ বেশ সমৃদ্ধ ছিল।
- এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
.
বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারকের সর্বোচ্চ বয়স কত বছর?
  1. ক) ৬৫
  2. খ) ৬৭
  3. গ) ৬৯
  4. ঘ) ৬২
ব্যাখ্যা
সুপ্রীম কোর্টের বিচারক:
- 'সংবিধান (ষোড়শ সংশোধন) আইন, ২০১৪' জাতীয় সংসদে পাস হয় ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর।
- এই সংশোধনীর দ্বারা বিচারপতিদের অভিশংসন বা অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের অর্পণ করা হয়।
- বর্তমানে জাতীয় সংসদের সুপারিশক্রমে রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতিদের অপসারণ করা হয়ে থাকে।

অনুচ্ছেদ - ৯৬: বিচারকের পদের মেয়াদ:
১. এই অনুচ্ছেদের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে কোন বিচারক সাতষট্টি বৎসর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন।
২. প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্য সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোন বিচারককে অপসারিত করা যাইবে না।
৩. এই অনুচ্ছেদের (২) দফার অধীন প্রস্তাব সম্পর্কিত পদ্ধতি এবং কোন বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করিতে পারিবেন।
৪. কোন বিচারক রাষ্ট্রপতিকে উদ্দেশ করিয়া স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।

উৎস: বাংলাদেশের সংবিধান।
.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
  1. ক) ১৪৮
  2. খ) ১৫০
  3. গ) ১৫২
  4. ঘ) ১৫৩
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
-  ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়।
- বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল পাতা ছিল ৯৩ পৃষ্ঠার।
- স্বাক্ষরসহ সংবিধান ছিল ১০৯ পাতার।
-  হস্তলিখিত সংবিধানটির মূল লেখক ছিলেন শিল্পী আব্দুর রউফ।
-  সংবিধানটির অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদীন। 
- সংবিধানের প্রচ্ছদে শীতলপাটির উপর লেখা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান'।
- গণপরিষদের ৩৯৯ জন সদস্য হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেন।
- সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
- বাংলাদেশ সংবিধানের ১৫৩ টি অনুচ্ছেদ, ১১টি বিভাগ ও ৭টি তফসিল রয়েছে।

উৎস: i) সংবিধানের প্রধান ধারাসমূহ - আমুচিয়া ইউনিয়ন - চট্টগ্রাম জেলা, chittagong.gov.bd.
         iii) বাংলাদেশের সংবিধান।
.
বাংলাদেশে দীর্ঘতম নদী কোনটি?
  1. ক) পদ্মা
  2. খ) মেঘনা
  3. গ) যমুনা
  4. ঘ) ব্ৰহ্মপুত্র
ব্যাখ্যা
মেঘনা নদী:
- মেঘনা নদী বাংলাদেশের বৃহত্তম দীর্ঘতম ও গভীরতম নদী।
- উৎপত্তিস্থলে মেঘনার নাম ছিল বরাক নদী।
- ভারতের আসাম রাজ্যের নাগা-মনিপুর পার্বত্য অঞ্চলে উৎপন্ন বরাক নদী দুইটি শাখায় বিভক্ত হয়ে বাংলাদেশের সিলেট জেলার সীমান্ত দিয়ে প্রবেশ করেছে।
- এর মধ্যে একটি সুরমা নামে এবং অন্যটি কুশিয়ারা নামে প্রবাহিত হয়ে হবিগঞ্জের কালনী নদীর সঙ্গে মিলিত হয়েছে।
- এরপর মেঘনা নদী কিশোরগঞ্জ জেলার ভৈরববাজারের নিকট পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে দক্ষিণ-পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে।
- অত:পর চাঁদপুরের কাছে পদ্মার সাথে মিলিত হয়ে মেঘনা নামে আরো দক্ষিণে অগ্রসর হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- বাংলাদেশে মেঘনা বিধৌত অঞ্চলের আয়তন প্রায় ২৯,৭৮৫ বর্গকিলোমিটার।
- মেঘনার উপনদীসমূহের মধ্যে মনু, বাউলাই, গোমতী, তিতাস, কাসনি অন্যতম।
- জাঙ্গালিয়া ও ডাকাতিয়া মেঘনার শাখানদী ।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
১০.
বাংলাদেশে জাতীয় শিশু দিবস কবে?
  1. ক) ১৭ এপ্রিল
  2. খ) ১৭ মার্চ
  3. গ) ১০ এপ্রিল
  4. ঘ) ২৫ মার্চ
ব্যাখ্যা
জাতীয় শিশু দিবস:
- ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস।
- ১৯৯৭ সালে তৎকালীন আওয়ামীলীগ সরকার ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মদিনকে জাতীয় শিশু দিবস ঘোষণা করে।
- সেই থেকে ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
- তবে ২০০২-২০০৮ সাল পর্যন্ত দিবসটি পালিত হয়নি।

অন্যদিকে,
- ১৭ এপ্রিল মুজিবনগর দিবস।
- ১০ এপ্রিল জাতীয় ভাইবোন দিবস।
- ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস।

 উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।
১১.
পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
  1. ক) বৈকাল
  2. খ) কাস্পিয়ান
  3. গ) মানস সরোবর
  4. ঘ) ডেড সী
ব্যাখ্যা
বৈকাল হ্রদ:
- বৈকাল হ্রদ রাশিয়ায় অবস্থিত।
- এটি হলো পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ।
- এর গভীরতা প্রায় ১৬৪২ মিটার।
- এটি পৃথিবীর প্রাচীনতম হ্রদ।

অন্যদিকে,
- কাস্পিয়ান সাগর পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ।
- মানস সরোবর হিমালয় পর্বতমালায় অবস্থিত বিখ্যাত মিষ্টি পানির হ্রদ। 
- জর্ডানের ডেড সী বিশাল লবণাক্ত জলভূমি, এর পানিতে লবণাক্ততার পরিমাণ প্রায় ৩৪.২%, যা সমুদ্রের পানির চেয়ে ৮.৬ গুণ বেশি লবণাক্ত। এই অত্যধিক লবণাক্ততার কারণে সৃষ্ট প্রতিকূল পরিবেশে জলজ প্রাণীরা বসবাস ও জীবনধারণ করতে পারে না, তাই এই সাগরে কোনো প্রাণের বাস নাই বললেই চলে। এ কারণে এই জলভূমির নাম মৃতসাগর।

উৎস: World Atlas.
১২.
‘দ্য গার্ডিয়ান’ পত্রিকা কোন শহর থেকে প্রকাশিত হয়?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) টোকিও
  3. গ) লন্ডন
  4. ঘ) আটলান্টা
ব্যাখ্যা
'দ্য গার্ডিয়ান’ পত্রিকা:
- দ্য গার্ডিয়ান পত্রিকা ১৮২১ সালে প্রতিষ্টিত যা ১৯৫৯ সাল অবধি দ্য মাঞ্চেস্টার গার্ডিয়ান নামে পরিচিত ছিল।
- এটি ব্রিটেনের একটি জাতীয় দৈনিক পত্রিকা।
- বর্তমানে এই পত্রিকার সম্পাদক অ্যালান রুসব্রিজার।
- ১৯ শতকে স্থানীয় পত্রিকা হিসেবে চালু হওয়া এই পত্রিকাটি পরবর্তিতে জাতীয় পত্রিকায় রূপ নেয় যার বর্তমানে একটি জটিল সাংগঠনিক রূপ বিদ্যমান এবং ইন্টারনেট ব্যবস্থার কল্যাণে এটি আন্তর্জাতিক গণমাধ্যমে রূপ নিয়েছে।
- এই প্রকাশনীর দ্য অভসার্ভার ও দ্য গার্ডিয়ান উইকলি নামে দুটি সাপ্তাহিকী প্রকাশ করে থাকে।

উৎস: The Guardian ওয়েবসাইট। 
১৩.
কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
  1. ক) ইয়াসির আরাফাত
  2. খ) নাগিব মাহফুজ
  3. গ) আনোয়ার সাদাত
  4. ঘ) আব্দুস সালাম
ব্যাখ্যা
সর্বপ্রথম নোবেল পুরস্কারপ্রাপ্ত মুসলিম মনীষী:
- মিশর ও ইসরায়েল এর বিরোধপূর্ণ সম্পর্ক স্বাভাবিক করা ও শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্য গঠনের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ক্যাম্প-ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় ১৭ সেপ্টেম্বর ১৯৭৮ সালে।
- যার ফলশ্রুতিতে মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত ও ইসরাইলের প্রধানমন্ত্রী মেনাহেন বেগিন ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনিই প্রথম মুসলিম মনীষী যিনি নোবেল পুরস্কারে ভূষিত হন।

অন্যদিকে -
- প্রফেসর আব্দুস সালাম ১৯৭৯ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার লাভ করেন।
- মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইয়াসির আরাফাত ও শিমন পেরেজ যৌথভাবে ১৯৯৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- নাগিব মাহফুজ ১৯৮৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। 

উৎস: নোবেল পুরস্কারের ওয়েবসাইট।
১৪.
এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালি?
  1. ক) জিব্রাল্টর
  2. খ) বসফরাস
  3. গ) বাবেল মান্দেব
  4. ঘ) বেরিং
ব্যাখ্যা
বাবেল মান্দেব প্রণালি:
- আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে।
- প্রণালিটি আরব উপদ্বীপে অবস্থিত ইয়েমেন এবং আফ্রিকার অন্তরীপে অবস্থিত জিবুতি, ইরিত্রিয়া ও সোমালিয়াকে পৃথক করেছে। 

অন্যদিকে -
- জিব্রাল্টার প্রণালি: আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে।
- বেরিং প্রণালি: এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে।
- বসফরাস প্রণালি: এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে।

উৎস: World Atlas.
১৫.
অক্সফাম একটি_______।
  1. ক) দাতব্য সংস্থা
  2. খ) ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠান
  3. গ) ওষুধ প্রস্তুতকারী কোম্পানী
  4. ঘ) স্কটিশ যাদুঘর
ব্যাখ্যা
অক্সফাম ইন্টারন্যাশনাল:
- অক্সফাম ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
- এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। 
- অক্সফ্যাম ইন্টারন্যাশনাল বেসরকারীভাবে অর্থায়িত আন্তর্জাতিক সংস্থা।
- এটি বিশ্বব্যাপী দরিদ্র বা দুর্যোগ-পীড়িত সম্প্রদায়ের জন্য ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।
- এটি ১৯৪২ সালে ইংল্যান্ডের অক্সফোর্ডে যুদ্ধ-বিধ্বস্ত গ্রীসের ক্ষুধার্ত শিশুদের ত্রাণ তহবিল সংগ্রহের জন্য প্রতিষ্ঠিত হয়।

উৎস: অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
১৬.
UNHCR এর সদর দপ্তর কোথায়?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) রোম
  3. গ) জেনেভা
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা
UNHCR:
- UNHCR এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) গঠিত হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

উৎস: UNHCR ওয়েবসাইট।
১৭.
বিশ্ব মানবাধিকার দিবস কবে?
  1. ক) ২৬ জুন
  2. খ) ১ আগস্ট
  3. গ) ১ মে
  4. ঘ) ১০ ডিসেম্বর
ব্যাখ্যা
বিশ্ব মানবাধিকার দিবস:
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়।
- এরপর থেকে প্রতিবছর ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়।

অন্যদিকে-
- ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস।
- ১ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ দিবস।
- ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস।

উৎস: UN ওয়েবসাইট।
১৮.
পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
  1. ক) আফ্রিকা
  2. খ) ইউরোপ
  3. গ) উত্তর আমেরিকা
  4. ঘ) এশিয়া
ব্যাখ্যা
এশিয়া মহাদেশ:
- আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া।
- এ মহাদেশের আয়তন ৪ কোটি ৫০ লক্ষ ৩৬ হাজার ৪৯২ বর্গকিলোমিটার।
- পৃথিবীর স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশের কাছাকাছি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত।
- এ মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেষ্ট (৮,৮৪৮ মিটার)।
- এটি পৃথিবীর পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত।
- এই মহাদেশের উত্তরে ইউরোপ মহাদেশ, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বদিকে প্রশান্ত মহাসাগর এবং পশ্চিম আফ্রিকা মহাদেশ অবস্থিত। 
- এশিয়া মহাদেশে বিভিন্ন আয়তনের ৫০টি দেশ রয়েছে। 

উৎস: ভূগোল ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
  1. ক) ফ্রান্স
  2. খ) বেলজিয়াম
  3. গ) ইউক্রেন
  4. ঘ) হাঙ্গেরি
ব্যাখ্যা
ওয়াটারলু যুদ্ধ:
- বিখ্যাত ওয়াটার লু যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে অবস্থিত।
- বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয় ১৮১৫ সালে।
- এই যুদ্ধে পরাজিত হন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট।
- পরাজয়ের ফলে তাঁকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছে।
- তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।
- ওয়াটার লুর যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)।

উৎস: Britannica.
২০.
সর্বশেষ ফিফা বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) কাতার
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) আর্জেন্টিনা
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর)।
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উৎস: FIFA ওয়েবসাইট।
২১.
নিচের কোনটির প্রান্তবিন্দু নেই?
  1. ক) রেখা
  2. খ) রেখাংশ
  3. গ) রশ্মি
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটির প্রান্তবিন্দু নেই?

সমাধান:
রেখা: বিন্দুর চলার পথকে রেখা বলে।
রেখার দৈর্ঘ্য আছে, প্রস্থ নেই। 
একটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রান্তবিন্দু নেই।
২২.
বাহুভেদে ত্রিভুজ কত প্রকার?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) বহু প্রকার
ব্যাখ্যা
প্রশ্ন: বাহুভেদে ত্রিভুজ কত প্রকার?

- ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলে।
- ত্রিভুজের বাহুগুলাে দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজক্ষেত্র বলে।
- ত্রিভুজের যেকোনাে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে। 
- যেকোনাে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু এর লম্ব-দূরত্বই ত্রিভুজের উচ্চতা।

বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার:
- সমবাহু,
- সমদ্বিবাহু ও
- বিষমবাহু।।

আবার
কোণভেদেও ত্রিভুজ তিন প্রকার:
- সূক্ষ্মকোণী,
- স্থূলকোণী ও
- সমকোণী।
২৩.
২৪ সংখ্যাটি কোন সংখ্যার ৩২% এর সমান?
  1. ক) ৬০
  2. খ) ৬৫
  3. গ) ৭০
  4. ঘ) ৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪ সংখ্যাটি কোন সংখ্যার ৩২% এর সমান?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
x এর ৩২% = ২৪ 
বা, ৩২x/১০০ = ২৪ 
বা, ৩২x = ২৪০০
∴ x = ৭৫ 

∴ সংখ্যাটি ৭৫
২৪.
একটি কলমের ক্রয়মূল্য একটি বইয়ের ক্রয়মূল্য অপেক্ষা ৭ টাকা কম। উক্ত কলম ও বইয়ের ক্রয়মূল্য একত্রে ৪৭ টাকা হলে ১০% লাভে কলমটির বিক্রয়মূল্য কত?
  1. ক) ১৮
  2. খ) ২০
  3. গ) ২২
  4. ঘ) ২৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলমের ক্রয়মূল্য একটি বইয়ের ক্রয়মূল্য অপেক্ষা ৭ টাকা কম। উক্ত কলম ও বইয়ের ক্রয়মূল্য একত্রে ৪৭ টাকা হলে ১০% লাভে কলমটির বিক্রয়মূল্য কত?

সমাধান:
একটি কলমের ক্রয়মূল্য =  ক টাকা 
একটি বইয়ের ক্রয়মূল্য = ক + ৭ টাকা

প্রশ্নমতে
ক + ক + ৭ = ৪৭
বা, ২ক + ৭ = ৪৭ 
বা, ২ক = ৪৭ - ৭
বা, ২ক = ৪০
ক = ২০ 

একটি কলমের ক্রয়মূল্য =  ২০ টাকা 

১০% লাভে কলমটির বিক্রয়মূল্য = ২০ + ২০ এর ১০%
=  ২০ + ২০ এর ১০/১০০
= ২০ + ২
= ২২  টাকা 
২৫.
কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা-আসলে ৫৬০০ টাকা এবং মুনাফা আসলের ৪০%। মুনাফার বার্ষিক হার ৮% হলে, সময় নির্ণয় করুন।
  1. ক) ৪ বছর
  2. খ) ৫ বছর
  3. গ) ৬ বছর
  4. ঘ) ৭ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা-আসলে ৫৬০০ টাকা এবং মুনাফা আসলের ৪০%। মুনাফার বার্ষিক হার ৮% হলে, সময় নির্ণয় করুন।

সমাধান:
দেওয়া আছে,
মুনাফা আসলের ৪০ শতাংশ
আসল ১০০ টাকা হলে মুনাফা ৪০ টাকা
∴ মুনাফা আসল = ১০০ + ৪০ = ১৪০ টাকা

মুনাফা আসল ১৪০ টাকা হলে মুনাফা ৪০ টাকা
∴ মুনাফা আসল ৫৬০০ টাকা হলে মুনাফা (৪০ × ৫৬০০)/১৪০ টাকা
= ১৬০০ টাকা

∴ মুনাফা, I = ১৬০০ টাকা
∴ আসল, P = ৫৬০০ - ১৬০০ = ৪০০০ টাকা
মুনাফার হার, r = ৮% = ৮/১০০

আমরা জানি,
I = Pnr
বা, n = I/Pr
বা, n = (১৬০০ × ১০০)/(৪০০০ × ৮)
∴ n = ৫ 

∴ সময় ৫ বছর।
২৬.
পিতা ও পুত্রের ওজন ২৫০ কেজি; পিতার ওজন পুত্রের ওজনের দেড় গুণ। পুত্রের ওজন কত কেজি?
  1. ক) ৮০
  2. খ) ৯০
  3. গ) ১০০
  4. ঘ) ১৫০
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের ওজন ২৫০ কেজি; পিতার ওজন পুত্রের ওজনের দেড় গুণ। পুত্রের ওজন কত কেজি?

সমাধান:
 পুত্রের ওজন =  ক কেজি
 পিতার ওজন = ১.৫ক কেজি 

প্রশ্নমতে
ক + ১.৫ক = ২৫০
বা২.৫ক = ২৫০
বা, ক = ২৫০/.২.৫ কেজি 
ক = ১০০ কেজি 


পুত্রের ওজন= ১০০কেজি
২৭.
শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব?
  1. ক) রম্বস
  2. খ) আয়তক্ষেত্র
  3. গ) বর্গক্ষেত্র
  4. ঘ) ট্রাপিজিয়াম
ব্যাখ্যা
প্রশ্ন: শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব?

সমাধান:
- শুধু পরিসীমা দেওয়া থাকলে বর্গক্ষেত্রআঁকা সম্ভব।
- বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য a একক 
- বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a√2 একক 
- বর্গক্ষেত্রের পরিসীমা 4a  একক 
২৮.
(0.006)2 = কত?
  1. ক) .36
  2. খ) .0036
  3. গ) .00036
  4. ঘ) .000036
ব্যাখ্যা
প্রশ্ন: (0.006)2 = কত?

সমাধান:
(0.006)2 = 0.000036
২৯.
কোনো বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফল_______।
  1. ক) ৩ গুণ বৃদ্ধি পাবে।
  2. খ) ৬ গুণ বৃদ্ধি পাবে।
  3. গ) ৯ গুণ বৃদ্ধি পাবে।
  4. ঘ) একই থাকবে।
ব্যাখ্যা
প্রশ্নটিতে ভাষাগত ইস্যু থাকতে পারে। চারগুণ বৃদ্ধি বলতে যা আছে তার সাথে চারগুণ পরিমাণ যোগ করা বুঝাতে পারে। নিচের দুটি প্রশ্ন ভালোভাবে লক্ষ করুন।]

প্রশ্ন: বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = 2r

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস 3গুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস =  (2r + 6r) = 8r
∴ ব্যাসার্ধ =8r/2 = 4r  

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(4r)2 =16πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 16πr2 - πr2 = 15πr2

∴ 15 গুণ বৃদ্ধি পাবে।

=======================

প্রশ্ন: বৃত্তের ব্যাস 3গুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?

সমাধান: 
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস 3গুণ বৃদ্ধি পেলে হবে 6r
∴ ব্যাসার্ধ = 6r/2 = 3r 

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2
 
∴ বৃত্তের ক্ষেত্রফল 9 গুণ  হবে।

যেহেতু অপশনে 15 নাই তাই সঠিক উত্তর 9 গ্রহণ করা হয়েছে ।
৩০.
কোনো পরীক্ষায় ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাস ও ফেলের শতকরা হারের পার্থক্য কত?
  1. ক) ২০
  2. খ) ৩০
  3. গ) ৪০
  4. ঘ) ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাস ও ফেলের শতকরা হারের পার্থক্য কত?

সমাধান:
৬০ জন ছাত্রের মধ্যে ফেল করে ৪২ জন 
১ জন ছাত্রের মধ্যে ফেল করে ৪২/৬০ জন 
১০০ জন ছাত্রের মধ্যে ফেল করে (৪২ × ১০০)/৬০ জন 
= ৭০ জন 

শতকরা পাস করে = (১০০ - ৭০) জন = ৩০ জন 

পাস ও ফেলের শতকরা হারের পার্থক্য = ৭০ - ৩০ = ৪০ জন 
৩১.
পেঁয়াজের মূল্য ৬% বৃদ্ধি পাওয়ায় ১০৬০ টাকায় পূর্বাপেক্ষা ৩ কেজি কম পেঁয়াজ ক্রয় করা যায়। প্রতি কেজি পেঁয়াজের বর্তমান মূল্য কত টাকা?
  1. ক) ২০.০০
  2. খ) ২০.২০
  3. গ) ২১.২০
  4. ঘ) ২১.০০
ব্যাখ্যা
প্রশ্ন: পেঁয়াজের মূল্য ৬% বৃদ্ধি পাওয়ায় ১০৬০ টাকায় পূর্বাপেক্ষা ৩ কেজি কম পেঁয়াজ ক্রয় করা যায়। প্রতি কেজি পেঁয়াজের বর্তমান মূল্য কত টাকা?

সমাধান:
পেঁয়াজের মূল্য ৬% বৃদ্ধি পাওয়ায় ১০৬০ টাকায় পূর্বাপেক্ষা ৩ কেজি কম পেয়াজ ক্রয় করা যাচ্ছে। 

অর্থ্যাৎ, ৬% বৃদ্ধিতে যে পরিমান টাকা বৃদ্ধি পায় তার মূল্য ৩ কেজি পেঁয়াজের মূল্য।

এখন,
১০৬০ টাকা থেকে ৬% হ্রাস করলে হয় ১০৬০ − {১০৬০ × (৬/১০০)} টাকা 
= ১০৬০ - ৬৩.৬  টাকা 
= ৯৯৬.৪ টাকা

∴ মূল্য বৃদ্ধি পেয়েছে = ১০৬০ - ৯৯৬.৪ টাকা 
= ৬৩.৬ টাকা 

অর্থাৎ ৬৩.৬ টাকায় বর্তমানে ৩ কেজি পেঁয়াজ বেশি পাওয়া যাচ্ছে। 

অতএব, বর্তমানে প্রতি কেজি পেঁয়াজের মূল্য = (৬৩.৬÷৩)  টাকা
= ২১.২০ টাকা 

==================

বিকল্প সমাধান:

ধরি,
৬% বৃদ্ধিতে,
পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য ১০৬ টাকা

∴ পূর্বমূল্য ১০৬০ টাকা হলে বর্তমান মূল্য (১০৬ × ১০৬০)/১০০ টাকা
= ১১২৩.৬ টাকা

দাম বৃদ্ধি পায় = (১১২৩.৬ - ১০৬০) টাকা
= ৬৩.৬ টাকা

৩ কেজির বর্তমান মূল্য ৬৩.৬ টাকা
∴ ১ কেজির বর্তমান মূল্য ৬৩.৬/৩ টাকা
= ২১.২ টাকা
৩২.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ১ : ২ হলে ত্রিভুজটি _______।
  1. ক) সূক্ষ্মকোণী
  2. খ) সমকোণী
  3. গ) স্থূলকোণী
  4. ঘ) সমবাহু
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ১ : ২ হলে ত্রিভুজটি _______।

সমাধান:
ধরি,
ত্রিভুজের কোণ তিনটি যথাক্রমে, x, x ও 2x।
প্রশ্নমতে, x + x + 2x = 180°
বা, 2x = 90°
অর্থ্যাৎ, ত্রিভুজটির একটি কোণ একসমকোণ।
∴ ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ।
৩৩.
১ ঘণ্টা ২০ মিনিট, ৪ ঘণ্টার কত অংশ?
  1. ক) ১/৩
  2. খ) ১/৪
  3. গ) ১/২
  4. ঘ) ১/২৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ঘণ্টা ২০ মিনিট, ৪ ঘণ্টার কত অংশ?

সমাধান:
১ ঘণ্টা ২০ মিনিট
=৬০ মিনিট + ২০ মিনিট
= ৮০ মিনিট

৪ ঘণ্টা = (৪ × ৬০) মিনিট = ২৪০ মিনিট

১ ঘণ্টা ২০ মিনিট, ৪ ঘণ্টার = ৮০/২৪০ অংশ
= ১/৩ অংশ
৩৪.
একটি গ্রামের লোকসংখ্যা ১০% হারে বৃদ্ধি পেয়ে ১৬৫০ জন হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
  1. ক) ১৬০০
  2. খ) ১৪০০
  3. গ) ১৫০০
  4. ঘ) ১৪৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গ্রামের লোকসংখ্যা ১০% হারে বৃদ্ধি পেয়ে ১৬৫০ জন হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?

সমাধান:
১০% বৃদ্ধিতে লোকসংখ্যা হবে = ১০০ + ১০ = ১১০ জন।

বর্তমানে ১১০ জন হলে পূর্বে ছিল ১০০ জন
বর্তমানে ১ জন হলে পূর্বে ছিল ১০০/১১০ জন
বর্তমানে ১৬৫০ জন হলে পূর্বে ছিল (১০০ × ১৬৫০)/১১০ জন।
= ১৫০০ জন।
৩৫.
একটি ট্রেন ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলে। ১০০ মিটার যেতে হলে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ক) ৬০ সেকেন্ড
  2. খ) ১ সেকেন্ড
  3. গ) ৬ সেকেন্ড
  4. ঘ) .০৬ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলে। ১০০ মিটার যেতে হলে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান:
১ ঘণ্টা = ৬০ মিনিট = ৩৬০০ সেকেন্ড
৬০ কিমি = (৬০ × ১০০০) মিটার
= ৬০০০০ মিটার

 ট্রেনটির ৬০০০০ মিটার যেতে সময় লাগে ৩৬০০ সেকেন্ড
ট্রেনটির ১ মিটার যেতে সময় লাগে ৩৬০০/৬০০০০ সেকেন্ড
ট্রেনটির ১০০ মিটার যেতে সময় লাগে (৩৬০০ × ১০০)/৬০০০০ সেকেন্ড
= ৬ সেকেন্ড
৩৬.
যদি y = 5x2 - 2x এবং x = 3 হয়, তবে y =?
  1. ক) 39
  2. খ) 45
  3. গ) 18
  4. ঘ) 35
ব্যাখ্যা
প্রশ্ন: যদি y = 5x2 - 2x এবং x = 3 হয়, তবে y =?

সমাধান:
y = 5x2 - 2x এবং x = 3 
y = 5 × 32 - 2 × 3
 = 5 × 9 - 6
= 45 - 6
= 39
৩৭.
a - b = 0 হলে, ‍a/b = কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) ∞
ব্যাখ্যা
প্রশ্ন: a - b = 0 হলে, ‍a/b = কত?

সমাধান:
a - b = 0
বা, a = b
বা, a/b = b/b
a/b = 1
৩৮.
a = 1, b = 1, c = 2, d = - 2 হলে a - (- b) - (- c) - (- d) = কত?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: a = 1, b = 1, c = 2, d = - 2 হলে a - (- b) - (- c) - (- d) = কত?

সমাধান:
দেওয়া আছে 
a = 1, b = 1, c = 2, d = - 2

প্রদত্ত রাশি  = a - (- b) - (- c) - (- d) 
= a + b + c + d
= 1 + 1 + 2 + (- 2)
= 2 + 2 - 2
= 2
৩৯.
a + b = 7 এবং ab = 10 হলে, a2 + b2 + 3ab = কত?
  1. ক) 39
  2. খ) 69
  3. গ) 48
  4. ঘ) 59
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 7 এবং ab = 10 হলে, a2 + b2 + 3ab = কত?

সমাধান:
a + b = 7 
ab = 10 

a2 + b2 + 3ab = (a + b)2 - 2ab + 3ab
=  (a + b)2 + ab
= 72 + 10
= 49 + 10
= 59
৪০.
x + (1/x) = 2 হলে x/(x2 + x - 1) এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: x + (1/x) = 2 হলে x/(x2 + x - 1) এর মান কত? 

সমাধান:
 x + (1/x) = 2
বা, x2 + 1/x = 2
বা, x2 + 1 = 2x
বা, x2 - 2x + 1 = 0
বা, (x - 1)2 = 0
বা, x - 1 = 0
x = 1

প্রদত্ত রাশি = x/(x2 + x - 1)
= 1/(12 + 1 - 1)
= 1/1
= 1 
৪১.
Would you mind _________ a cup of coffee with me?
  1. ক) having
  2. খ) having to drink
  3. গ) drink
  4. ঘ) to take
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে having.
- Complete sentence: Would you mind having a cup of coffee with me?

• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
Structure: Would you mind + verb + ing + object.

Example:
Would you mind coming to my house?
Would you mind opening the door?
Would you mind Taking a cup of tea?
Would you mind giving some money?
৪২.
The word 'wisdom' is a ____
  1. ক) noun
  2. খ) Pronoun
  3. গ) verb
  4. ঘ) adverb
ব্যাখ্যা
• Wisdom (noun)
English Meaning: the quality of having experience, knowledge, and good judgement; the quality of being wise.
Bangla Meaning:
(১) [uncountable noun] জ্ঞানসম্পন্নতা; গভীর ও বিস্তৃত জ্ঞান; প্রাজ্ঞতা; বিজ্ঞতা; বিচক্ষণতা।
(২) বিজ্ঞ ও বিচক্ষণ ভাবনা, উক্তি ইত্যাদি:

Source: Bangla Academy Dictionary and Oxford Learners Dictionary.
৪৩.
Which one is a feminine gender?
  1. ক) rooster
  2. খ) deer
  3. গ) gander
  4. ঘ) bitch
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Bitch (স্ত্রীজাতীয় কুকুর) is a feminine gender.
- The masculine gender of Bitch is Dog ( কুকুর)

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) rooster - মোরগ, এর feminine হচ্ছে Hen.
খ) Deer (হরিণ) এর feminine gender হচ্ছে Doe (স্ত্রীজাতীয় হরিণ)। 
গ) Gander (কলহংস) এর feminine gender হচ্ছে Goose (রাজহংসী

Source" Bangla Academy Dictionary.
৪৪.
‘Many a little makes a mickle’. What is the correct Bengali translation of the above proverb?
  1. ক) নেই মামার চেয়ে কানা মামা ভালো।
  2. খ) যারে দেখতে নারি তার চলন বাঁকা।
  3. গ) বিন্দু থেকে সিন্ধুর সৃষ্টি হয়।
  4. ঘ) বজ্র আটুনি ফস্কা গেরো।
ব্যাখ্যা
• ‘Many a little makes a mickle’. - বিন্দু থেকে সিন্ধুর সৃষ্টি হয়/ দশের লাঠি একের বোঝা।

• প্রশ্নে উল্লেখিত প্রবাদ প্রবচন গুলোর ইংরেজি হচ্ছে - 
ক) নেই মামার চেয়ে কানা মামা ভালো - Something is better than nothing.
খ) যারে দেখতে নারি তার চলন বাঁকা - Faults are thick where love is thin.
ঘ) বজ্র আটুনি ফস্কা গেরো - Penny-wise, pound-foolish.

Source: Bangla Academy Dictionary.
৪৫.
The driver got _____ the car.
  1. ক) in
  2. খ) on
  3. গ) into
  4. ঘ) to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - got into.
- Complete sentence: The driver got into the car.
- get into, ঢোকা; ঢুকে পড়া

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• get in (ক) পৌঁছানো; (খ) নির্বাচিত হওয়া
• get on (ক) বয়সে বাড়া; (খ) উন্নতি করা; এগিয়ে যাওয়া:
- get on (with somebody) (কারো সঙ্গে) মিলেমিশে চলতে পারা:
- get on (with something) (কোনোকিছু নিয়ে) এগিয়ে চলা:
• get to something/somebody (কোথাও , (কোনোকিছুতে, কারো কাছে) পৌঁছানো।

Source: Bangla Academy Dictionary.
৪৬.
Metre is _____ unit of length.
  1. ক) an
  2. খ) the
  3. গ) a
  4. ঘ) no article required
ব্যাখ্যা

• Article এর নিয়মানুযায়ী,
- শব্দের শুরুতে e/u এর উচ্চারন 'ইউ' এর মতো হলে তার পূর্বে  'A' বসবে।
- Vowel দ্বারা শুরু হওয়া শব্দের উচ্চারণ যদি (yu) ইউ এর মত হয় তবে article A বসে।
- যেমন: a university (ইউনিভার্সিটি), a unit, a ewe, a European.

- এখানে unit এর উচ্চারণ 'ইউ' এর মতো বলে তার পূর্বে  'A' বসবে।
- Complete sentence: Metre is a unit of length.

৪৭.
The antonym of the word ‘delete’ is -
  1. ক) overt
  2. খ) acquit
  3. গ) contract
  4. ঘ) insert
ব্যাখ্যা
• Delete
English Meaning: remove or obliterate (written or printed matter), especially by drawing a line through it.
Bangla Meaning: লিখিত বা মুদ্রিত কোনোকিছু কেটে/তুলে দেওয়া:

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ - 
ক) overt - প্রত্যক্ষ; প্রকাশ্য
খ) acquit - নির্দোষ বলে রায় দেওয়া; খালাস দেওয়া; অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া।
গ) contract -  চুক্তি
ঘ) insert - নিবিষ্ট/নিবেশিত/সন্নিবিষ্ট/নিহিত করা; ঢোকানো

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে insert শব্দটি  Delete এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary.
৪৮.
The expression, ‘Birds of same feather’ means-
  1. ক) Persons of similar nature.
  2. খ) Same kind of birds.
  3. গ) Birds of prey.
  4. ঘ) Persons of weak nature.
ব্যাখ্যা
Birds of a feather
English Meaning: Persons have the same interests or are very similar/ Persons of similar nature.
Bangla Meaning: একই প্রকৃতির লোক

Ex. Sentence: She and my mother were birds of a feather.
Bangla Meaning: সে এবং আমার মা একই ধরনের মানুষ।

Source: Live MCQ Lecture.
৪৯.
The idiom ‘cats and dogs’ means-
  1. ক) enmity
  2. খ) rain very hard
  3. গ) chasing something
  4. ঘ) very often
ব্যাখ্যা
• Cats and dogs (Phrase)
Meaning: in great quantities; heavily; very hard.
Bangla Meaning:মুষলধারে

Ex: It is raining cats and dogs.
অর্থ: মুষলধারে বৃষ্টি হচ্ছে। 
• যেহেতু বৃষ্টি মুষলধারে হয়, তাই উত্তর হবে - rain very hard.

Source: Oxford Dictionary, Cambridge Dictionary.
৫০.
Select the correct sentence:
  1. ক) The roads of Dhaka is wider than Faridpur.
  2. খ) The roads of Dhaka are wider than those of Faridpur.
  3. গ) The roads of Dhaka is wider than those of Faridpur.
  4. ঘ) The roads of Dhaka are wider than that of Faridpur.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - The roads of Dhaka are wider than those of Faridpur.
- কারণ, এই বাক্যে ঢাকার রাস্তাগুলোর সাথে ফরিদপুরের রাস্তাগুলোর তুলনা বুঝাচ্ছে।
- আর Roads হলো plural তাই verb ও হবে plural form এ।
- কোনো comparative sentence এর প্রথম অংশ যদি The + Noun + of + Noun হয়, তবে verb এর পরের অংশ হবে than + that/those of ( noun যদি singular হয় তবে that আর noun যদি plural হয় তবে those) + বাকি  noun টি।
৫১.
She went away________
  1. ক) Dance
  2. খ) dancing
  3. গ) by dance
  4. ঘ) with dancing
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -dancing.
- Complete sentence: She went away dancing.

• Intransitive verb-এর পর present participle ব্যবহৃত হয়।
- এখানে went হলো intransitive verb;
- আর তাই present participle হিসেবে dancing বসবে।
৫২.
What is ‘Sonnet’?
  1. ক) A prose of special nature.
  2. খ) A sad poem of reputed poet.
  3. গ) A poem of fourteen lines.
  4. ঘ) A criticism of a poet.
ব্যাখ্যা
• Sonnet:
- A lyric poem of fourteen iambic pentameter lines.
- Often, sonnets use iambic pentameter: five sets of unstressed syllables followed by stressed syllables for a ten-syllable line.
- Sonnets were invented by the Italian poet Giacomo da Lentini during the 1200s.

Types of Sonnets:
• Italian or Petrarchan Sonnet: 
• English or Shakespearean Sonnet
• Spenserian: 
• Miltonic
• Occitan Sonnets
• Caudate Sonnets
Curtal Sonnets

Source: literarydevices.net
৫৩.
Who wrote ‘Beauty is truth, truth is beauty’?
  1. ক) Shakespeare
  2. খ) Wordsworth
  3. গ) Keats
  4. ঘ) Eliot
ব্যাখ্যা
• প্রশ্নে 'Beauty is truth, truth is beauty' এভাবে দেয়া থাকলেও এটা ভুল।
- সঠিকটা হচ্ছে - 'Beauty is truth, truth beauty'.
- উক্তিটি John Keats এর Ode on a Grecian Urn থেকে নেয়া।

• Ode on a Grecian Urn অংশবিশেষ দেয়া হল -

'When old age shall this generation waste,
Thou shalt remain, in midst of other woe
Than ours, a friend to man, to whom thou say'st,
'Beauty is truth, truth beauty,—that is all
Ye know on earth, and all ye need to know.''


Other Quotation of John Keats:
- Beauty is truth, truth beauty.
- A thing of beauty is a joy forever.
- Heard melodies are sweet but those unheard are sweeter.

Source: Poetry Foundation and Britannica.
৫৪.
The poem ‘The Patriot’ is written by -
  1. ক) Alfred Tennyson
  2. খ) Robert Browning
  3. গ) Mathew Arnold
  4. ঘ) John Donne
ব্যাখ্যা
• The poem ‘The Patriot’ is written by - Robert Browning.

Robert Browning:

- Born May 7, 1812, London
- Died Dec. 12, 1889, Venice.
- He was the master of dramatic monologue and psychological portraiture.

Notable Works:
- Bishop Blougram’s Apology
- Christmas-Eve and Easter-Day
- Dramatis Personae
- Fra Lippo Lippi
- Men and Women
- My Last Duchess
- The Patriot
- Paracelsus
- The Ring and the Book

      ** The novel Patriotism is written by Sir Walter Scott.

Source: Britannica.com
৫৫.
Shakespeare’s ‘Merchant of Venice’ is a-
  1. ক) Tragedy
  2. খ) Comedy
  3. গ) Satire
  4. ঘ) Lyric
ব্যাখ্যা
• 'The Merchant of Venice' is a comedy by William Shakespeare.
- This is a Shakespearean play about - A Jew.
- এক ইহুদি সুদখোর 'Shylock' এর কাহিনী নিয়ে এটি রচিত। 
- Shylock in Merchant of Venice was a Jewish moneylender. 
- এটি একটি five acts বিশিষ্ট  comedy.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এই comedy টি লেখা হয়েছিল।

• এই comedy এর উল্লেখযোগ্য অন্যান্য চরিত্রঃ
- Antonio,
- Shylock (Jew moneylender),
- Portia,
- Bassanio,
- Jessica etc.

Source: Britannica.
৫৬.
‘Bird’s eye view’ means-
  1. ক) see exhaustively
  2. খ) eyes of bird
  3. গ) a view of the sky
  4. ঘ) a rough idea
ব্যাখ্যা
A bird's eye view
English Meaning: A general view from above/ a rough idea/ a general view.
Bangla Meaning: উপর থেকে এক নজরে দেখা/ এক নজরে দেখে ধারণা করা।

Ex. Sentence: Climb to the top of the Eiffel Tower if you want a bird's eye view of Paris.
Bangla Meaning: আইফেল টাওয়ারের চূড়ায় উঠে প্যারিসকে এক নজরে দেখা যায়।

Source: Live MCQ Lecture.
৫৭.
What is the Bengali meaning of ‘hard and fast’?
  1. ক) বাধাধরা
  2. খ) নিয়মমত
  3. গ) ঠিকমত
  4. ঘ) ভালোভাবে
ব্যাখ্যা
• 'Hard and Fast'
English Meaning: fixed and definitive.
Bangla Meaning: ধরাবাঁধা বা অনড়, অপরিবর্তনীয়/ বাধাধরা ইত্যাদি। 

Explanation: There are no Hard and fast rules about that.
- Bangla Meaning: এটি সম্পর্কে কোন বাধাধরা নিয়ম নেই।

Source: Oxford Learner's Dictionary and Bangla Academy Dictionary.
৫৮.
If something does not make sense, it is not -
  1. ক) funny
  2. খ) experience
  3. গ) nice
  4. ঘ) logical
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) funny - মজাদার
খ) experience - অভিজ্ঞতা
গ) nice - সুন্দর; প্রীতিকর
ঘ) logical -  যৌক্তিক; যুক্তিবাদী।

• সুতরাং, বোঝা যাচ্ছে - If something does not make sense, it is not - logical.

Source: Bangla Academy Dictionary.
৫৯.
The passive voice of ‘Shut the door’ is-
  1. ক) The door is to be shut.
  2. খ) The door may be shut.
  3. গ) Let the door be shut.
  4. ঘ) Let the door shut.
ব্যাখ্যা
• Verb দ্বারা শুরু হওয়া imperative sentence কে passive voice করার নিয়ম:
- প্রথমে Let বসে
- object + be + verb এর past participle বসে।

- তাই নিয়মানুযায়ী -
Active voice: Shut the door.
Passive Voice: Let the door be shut.
৬০.
Choose the correctly spelt word.
  1. ক) Succession
  2. খ) Succetion
  3. গ) Saccession
  4. ঘ) Sucesion
ব্যাখ্যা
Succession (noun)
English Meaning: the action or process of inheriting a title, office, property, etc.
Bangla Meaning: অনুক্রম; পর্যায়; অনুবর্তন; আনুপূর্ব; পরম্পরা:

Source: Oxford Learner's Dictionary and Bangla Academy Dictionary.
৬১.
নিচের কোনটি বিদেশি উপসর্গযুক্ত শব্দ?
  1. ক) দরদালান
  2. খ) হাভাতে
  3. গ) পাতকুয়া
  4. ঘ) অপয়া
ব্যাখ্যা
• দরদালান - একটি ফারসি উপসর্গজাত শব্দ। 
- বিদেশি উপসর্গযুক্ত শব্দ। 

• বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
- খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।

যথা:
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

অন্যদিক: 
- হাভাতে : বাংলা উপসর্গজাত শব্দ। 
- পাতকুয়া : বাংলা উপসর্গজাত শব্দ। 
- অপয়া  : বাংলা উপসর্গজাত শব্দ। 

উৎস:
১। প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
২। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)।
৬২.
‘মাথা ঘামানো’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) অসুস্থ বোধ করা
  2. খ) ভাবনা করা
  3. গ) মনোযোগী হওয়া
  4. ঘ) অস্বস্তি বোধ করা
ব্যাখ্যা
• মাথা ঘামানো (ক্রিয়া):

অর্থ: 
- চিন্তা করা; উপায় বের করার চেষ্টা করা/ ভাবনা করা।
বাক্য:  ব্যাপারে মাথা ঘামিয়ে লাভ নেই। 

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা ও অর্থ:
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - তোষামোদকারী,
- 'কংস মামা' বাগধারাটির অর্থ - নির্মম আত্মীয়,
- খোদার খাসি বাগধারাটির অর্থ - ভাবনাচিন্তা হীন বা হৃষ্টপুষ্ট ব্যক্তি,
- ঢেঁকি অবতার বাগধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক,
- 'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ -  ভূমিকা 

উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ ও অভিগম্য অভিধান। 
৬৩.
নিচের কোন শব্দটির বানান অশুদ্ধ?
  1. ক) আয়ত্ত
  2. খ) কিংবদন্তি
  3. গ) দুর্গা
  4. ঘ) সূক্ষ
ব্যাখ্যা
• সূক্ষ শব্দটির বানান অশুদ্ধ। 

• সূক্ষ্ম (বিশেষণ)
- তীব্র; ধারালো; তীক্ষ্ন (সূক্ষ্ম বুদ্ধি)।
- মিহি; সরু।
- স্থূল নয় এমন।
- চিকন (সূক্ষ্ম কন্ঠ)।
- পুঙ্খানুপুঙ্খ (সূক্ষ্ম বিচার)।
- অপ্রশস্ত। 

অন্যদিকে: 
• আয়ত্ত (বিশেষ্য)
- অধিকার; কবল। 
- সামর্থ্য।

• কিংবদন্তি (বিশেষ্য) 
অর্থ:
- জনশ্রুতি; লোকপরস্পরায় শ্রুত ও কথিত কথা। 

• দুর্গা (বিশেষ্য)
অর্থ: 
- বিপত্তারিণী।
- হিন্দু দেবতা শিবের পত্নী; ভগবতী; গৌরী।

উৎস: অভিগম্য অভিধান এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৪.
কোনটি ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয়?
  1. ক) শৈল
  2. খ) অদ্রি
  3. গ) দরি
  4. ঘ) গিরি
ব্যাখ্যা
দরি ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয়। 

- দরি শব্দের অর্থ :
১) শতরঞ্জি; সুজনি; পেতে বসবার মোটা সুতি বস্ত্রবিশেষ।
২) গিরিগুহা; কন্দর; পর্বত-গহ্বর। 

• পর্বত শব্দের সমার্থক শব্দ: 
- অচল,
- অদ্রি,
- গিরি,
- পাহাড়,
- ভূধর,
- শৈল,
- নগ ইত্যাদি।

সূত্র:
১. বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯)।
২. অভিগম্য অভিধান। 
৩. আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬৫.
নিচের কোন শব্দটি নিত্য পুরুষবাচক?
  1. ক) ডাক্তার
  2. খ) শিল্পী
  3. গ) পুরোহিত
  4. ঘ) সভ্য
ব্যাখ্যা
• নিত্য পুরুষবাচাক শব্দ:
-  কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে। 

যেমন -
- কবিরাজ,
- কৃতদার,
- অকৃতদার,
- ঢাকী,
- পুরোহিত  ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৬.
কোন দুইটি সংযুক্ত বর্ণের রূপ ‘ঞ্চ’?
  1. ক) ণ + ঞ
  2. খ) ঞ্‌+চ
  3. গ) চ + ঞ
  4. ঘ) ঞ + জ
ব্যাখ্যা
• একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়।
- যুক্ত হওয়া বর্ণগুলােকে দেখে কখনাে সহজে চেনা যায়, কখনাে সহজে চেনা যায় না।
- এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।

স্বচ্ছ যুক্তবর্ণ:
- ক্ট, জ্জ, জ্ব, ঞ্ঝ, ড্ড, ণ্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, দ্ম, ইত্যাদি। 

অস্বচ্ছ যুক্তবর্ণ:
- ক্ত (ক্‌+ত), ক্স (ক্‌+স), ক্র (ক্‌+র), ক্ষ (ক্‌+ষ), ক্ষ্ম (ক্‌+ষ্‌+ম), গু (গ+উ), গ্ধ (গ্‌+ধ), ঙ্ক (ঙ্‌+ক), ঙ্গ (ঙ+গ), জ্ঞ (জ্‌+ঞ), ঞ্চ (ঞ্‌+চ), ঞ্ছ (ঞ্‌+ছ), ঞ্জ (ঞ্‌+জ), ন্ধ (ন্‌+ধ), ষ্ণ (ষ+ণ), হু (হ্‌+উ), হৃ (হ্‌+ঋ), হ্ন (হ্‌+ন), হ্ম (হ্‌+ম ) ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৬৭.
‘গ্রহণ’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) অর্জন
  2. খ) বর্জন
  3. গ) ফেলা
  4. ঘ) ত্যাগ
ব্যাখ্যা
- গ্রহণ শব্দের বিপরীত শব্দ - বর্জন। 

• আরো কিছু বিপরীতার্থক শব্দ- 
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দা প্রসারণ।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ সংকুচিত।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ জীবিত।
- 'অর্জন' শব্দের বিপরীত শব্দ বর্জন।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মাহমুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৮.
‘নীলকর’ কোন সমাসভুক্ত?
  1. ক) উপপদ তৎপুরুষ
  2. খ) নিত্য
  3. গ) কর্মধারয়
  4. ঘ) অব্যয়ীভাব
ব্যাখ্যা
• ‘নীলকর’ উপপদ তৎপুরুষ সমাস। 
- ব্যাসবাক্য: নীলের নিমিত্তে যে কর। 

• উপপদ তৎপুরুষ সমাস:
- কৃৎ প্রত্যয় সাধিত পদকে বলা হয় কৃদন্ত পদ। কৃদন্ত পদের পূর্বের পদকে বলা হয় উপপদ।
- উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়।

যেমন-
- পঙ্কে জন্মে যে = পঙ্কজ,
- যাদু করে যে = যাদুকর,
- ইন্দ্রকে জয় করেছে যে = ইন্দ্রজিৎ,
- ছেলে ধরে যে = ছেলেধরা,
- পকেট মারে যে = পকেটমার,
- স্থলে চলে যে = স্থলচর,
- চিত্র আঁকে যে = চিত্রকর,
- মানুষ খায় যে = মানুষখেকো ইত্যাদি।
 
উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৯.
‘Kinsman’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) জ্ঞাতি
  2. খ) রাজকীয় লোক
  3. গ) উচ্চ পদস্থ ব্যক্তি
  4. ঘ) জ্ঞানী ব্যক্তি
ব্যাখ্যা
• ‘Kinsman’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ জ্ঞাতি। 

গুরত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ: 
- ‘Edition’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - সংস্করণ।
- ‘Manual’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - সারগ্রন্থ ।
- ‘Apprentice’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শিক্ষানবিশ।

উৎস : বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭০.
‘গাজী মিয়া’ কার ছদ্মনাম?
  1. ক) জসীমউদ্দীন
  2. খ) মীর মশাররফ হোসেন
  3. গ) হেলাল হাফিজ
  4. ঘ) আবুল ফজল
ব্যাখ্যা
• মীর মশাররফ হোসেন গাজী মিয়াঁ ছদ্মনামে সাহিত্য রচনা করেন। 

• 'গাজী মিয়াঁ' ছদ্মনামে মশাররফ হোসেন তাঁর কর্মজীবন নির্ভর আত্মজীবনী মূলক রচনা 'গাজী মিয়াঁর বস্তানী'।
- এতে লেখক নিজেকে ভেড়াকান্ত নামে উল্লেখ করেন। 
- এতে বঙ্কিমের 'কমলাকান্তের দপ্তর' -এর প্রভাব পাওয়া যায়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭১.
‘সওগাত’ পত্রিকার সম্পাদক ছিলেন কে?
  1. ক) মোহাম্মদ আকরাম খাঁ
  2. খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
  3. গ) মুজফ্ফর আহমদ
  4. ঘ) মোহাম্মদ নাসিরউদ্দীন
ব্যাখ্যা
• 'সওগাত' পত্রিকা: 
- ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) অগ্রহায়ণ মাসে মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায়  কলকাতা থেকে এটি প্রকাশিত হয়।
- কাজী নজরুল ইসলাম ছিলেন সওগাতের প্রধান লেখকদের অন্যতম।
- তিনি যখন করাচিতে বেঙ্গল রেজিমেন্টে কর্মরত, তখন ‘বাউন্ডুলের আত্মকাহিনী’ নামে একটি ছোট গল্প পাঠান।
- এটিই ছিল তাঁর সওগাতে প্রকাশিত প্রথম লেখা।
- সওগাতের অন্যান্য প্রধান লেখক ছিলেন বেগম রোকেয়া, কাজী আবদুল ওদুদ, আবুল কালাম শামসুদ্দীন, আবুল মনসুর আহমদ এবং আবুল ফজল।
- রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যেন্দ্রনাথ ঠাকুরও এতে লিখেছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
৭২.
‘মুসলমানীর গল্প’ এর রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) আলাওল
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- বাংলা ছোট গল্পের জনক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- রবীন্দ্রনাথের ছোটগল্পের সংকলনের নাম - গল্পগুচ্ছ।

তাঁর উল্লেখযোগ্য ছোট গল্পগুলো হলো:
- ভিখারিণী,
- দেনা পাওনা,
- মনিহারা,
- পোস্টমাস্টার,
- এক রাত্রি,
- ক্ষুধিত পাষাণ,
- স্ত্রীর পত্র,
- নষ্টনীড়,
- কাবুলিওয়ালা,
- হৈমন্তী,
- মুসলমানীর গল্প। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
৭৩.
বাংলা ভাষায় বিভক্তি কত প্রকার?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) ৮
ব্যাখ্যা
- ক্রিয়ার কাল নির্দেশের জন্য বা কারক বোঝাতে যেসকল শব্দাংশ যুক্ত হয় তাদেবিভক্তি বলে।
- বিভক্তি দুই প্রকার - ক্রিয়া বিভক্তি ও কারক বিভক্তি। 
- 'করলাম' শব্দে 'লাম' শব্দাংশটি হলো ক্রিয়া বিভক্তির উদাহরণ।
- 'কৃষকের' শব্দে 'এর' শব্দাংশটি হলো কারক বিভক্তির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯)। 
৭৪.
'সাহিত্যবিশারদ' কার উপাধি?
  1. ক) আব্দুল করিম
  2. খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
  3. গ) আবুল হোসেন মিয়া
  4. ঘ) আব্দুল কাদির
ব্যাখ্যা
আবদুল করিম:
- আবদুল করিম ছিলেন সাহিত্যিক, বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা এবং প্রাচীন বাংলা পুঁথির সংগ্রাহক ও ব্যাখ্যাকার।
- বৃহত্তর চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদন্ডী গ্রামে তাঁর জন্ম। 
- সাহিত্যবিশারদ তাঁর উপাধি। 
- হিন্দু কবিদের লেখা অবশিষ্ট পুঁথিগুলি রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘরকে দেওয়া হয়।
- আবদুল করিম এগারোটি প্রাচীন বাংলা গ্রন্থ সম্পাদনা ও প্রকাশ করেন। 
- তাঁর সংগৃহীত মুসলমান কবিদের রচিত পান্ডুলিপিগুলি থেকে জানা যায় যে, সেকালের মুসলিম মনীষীরা বাংলা সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
- নদীয়া সাহিত্য সভা তাঁকে ‘সাহিত্যসাগর’ উপাধি দিয়ে সম্মানিত করে এবং চট্টল ধর্মমন্ডলী তাঁকে ‘সাহিত্য বিশারদ’ উপাধিতে ভূষিত করে।
- তিনি বরাবরই শেষোক্ত খেতাবটি পছন্দ করতেন এবং নিজ নামের সঙ্গে তা ব্যবহার করতেন।

উৎস: বাংলাপিডিয়া।
৭৫.
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।’ গানটির সুরকার কে?
  1. ক) আলতাফ মাহমুদ
  2. খ) আপেল মাহমুদ
  3. গ) সমর দাস
  4. ঘ) আবদুল লতিফ
ব্যাখ্যা
- 'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির গীতিকার/রচয়িতা গোবিন্দ হালদার।
- এটি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত।
- এতে কণ্ঠ দেন আপেল মাহমুদ।
- সুরকার আপেল মাহমুদ।

গোবিন্দ হালদারের অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে:
- এক সাগর রক্তের বিনিময়ে। 
- পূর্ব দিগন্তে সূর্য উঠেছে ইত্যাদি। 

সূত্র: প্রথম আলো। 
৭৬.
‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশী সত্য আমরা বাঙালী।’ -উক্তিটি কার?
  1. ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌
  2. খ) মুনীর চৌধুরী
  3. গ) মোতাহের হোসেন চৌধুরী
  4. ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যা
ড. মুহম্মদ শহীদুল্লাহ:
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন।
- তিনি 'জ্ঞানতাপস' হিসেবে অধিক পরিচিত।
- তাঁকে 'চলিষ্ণু অভিধান' বলা হয়।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট জাতিসত্তা সম্পর্কে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর বিখ্যাত উক্তি- ''আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।''

উৎস: বাংলাদেশে ও বিশ্ব পরিচয়, ৭ম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
৭৭.
‘সাত সাগরের মাঝি’ কার রচনা?
  1. ক) গোলাম মোস্তফা
  2. খ) বন্দে আলী মিয়া
  3. গ) ফররুখ আহমদ
  4. ঘ) আহসান হাবীব
ব্যাখ্যা
ফররুখ আহমদ
- তিনি ১৯১৮ সাল মাগুরা জেলার শ্রীপুর থানায় জন্মগ্রহণ করেন। 
- ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ‘লাশ’ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন। 
- ফররুখ আহমদ রচিত সনেট সংকলনের নাম- মুহূর্তের কবিতা। 

তাঁর উল্লেখযোগ্য কাব্য
- সাত সাগরের মাঝি (১৯৪৪),
- সিরাজাম মুনিরা (১৯৫২),
- নৌফেল ও হাতেম (১৯৬১),
- মুহূর্তের কবিতা (১৯৬৩),
- হাতেমতায়ী (১৯৬৬),
- হাবেদা মরুর কাহিনী (১৯৮১) ইত্যাদি।

তাঁর শিশুতোষ রচনা
- পাখির বাসা (১৯৬৫),
- হরফের ছড়া (১৯৭০),
- ছড়ার আসর (১৯৭০) ইত্যাদি।


উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৭৮.
‘অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কী করে?’। -কার রচনার অংশ?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) শওকত ওসমান
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
• ‘অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কী করে?’ এটি কাজী নজরুল ইসলাম রচিত ‘আমার পথ’ প্রবন্ধের অন্তর্গত। 

⇒ কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

• কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প ‘বাউন্ডেলের আত্মকাহিনী’।
• কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ ৩টি। যথা:
- ব্যাথার দান (প্রথম প্রকাশিত),
- শিউলিমালা ও
- রিক্তের বেদন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৭৯.
কবি গোলাম মোস্তফার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) রক্তরাগ
  2. খ) খোশরোজ
  3. গ) বনি আদম
  4. ঘ) বুলবুলিস্তান
ব্যাখ্যা
- রক্তরাগ প্রকাশিত হয় ১৯২৪ সালে। 
- এটিই কবি গোলাম মোস্তফার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ । 

অন্যদিকে: 
- খোশরোজ প্রকাশিত হয় ১৯২৯ সালে।
- বনিআদম প্রকাশিত হয় ১৯৫৮ সালে।
- বুলবুলিস্তান প্রকাশিত হয় ১৯৪৯ সালে।

• গোলাম মোস্তফা,
- গোলাম মোস্তফা কবি ও লেখক।
- যশোর (বর্তমান ঝিনাইদহ) জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে তাঁর জন্ম।
- তাঁর পিতা গোলাম রববানী এবং পিতামহ কাজী গোলাম সরোয়ার দুজনেই ছিলেন লোককবি।

উৎস: বাংলাপিডিয়া। 
৮০.
‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’। -পঙক্তিটির স্রষ্টা কে?
  1. ক) মুকুন্দরাম চক্রবর্তী
  2. খ) দৌলত কাজী
  3. গ) ভরতচন্দ্র
  4. ঘ) আলাওল
ব্যাখ্যা
• ভারতচন্দ্র রায়গুণাকর:
- মধ্যযুগের সর্বশেষ কবি, আধুনিক বাংলা সাহিত্যের অগ্রদূত ভারতচন্দ্র রায়গুণাকর।
- ইন্দ্রনারায়ণ তাঁর বিশিষ্ট বন্ধু নবদ্বীপ-কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সঙ্গে তাঁকে পরিচয় করিয়ে দেন। মহারাজা কবির পান্ডিত্য ও ব্যবহারে মুগ্ধ হন এবং তাঁকে ৪০ টাকা মাসোহারা দিয়ে আমত্য বা রাজসভাসদ পদে নিয়োগ দেন।
- মহারাজা কৃষ্ণচন্দ্র তাঁকে ‘গুণাকর’ অর্থাৎ ‘সকল গুণের আধার’ উপাধিতে সম্মানিত করেন। 

• তাঁর উল্লেখযোগ্য রচনাসমূহ:
- অন্নদামঙ্গল,
- গঙ্গাষ্টক,
- রসমঞ্জরী।

• তাঁর বিখ্যাত উক্তি: 
- প্রণমিয়া পাটুনী কহিছে জোড় হাতে
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।।'
- আলোচ্য পঙক্তি টি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের 'আমার সন্তান' কবিতার অন্তর্গত। 
- এখানে লেখক 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' - কথাটি ঈশ্বরী পাটনীর উক্তি।

• তাঁর আরো কিছু বিখ্যাত উক্তি:
- মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন ।
- নগর পুড়িলে দেবালয় কি এড়ায়। যতন নহিলে নাহি মিলয়ে রতন।
-  নীচ যদি উচ্চ ভাষে সুবুদ্ধি উড়ায় হেসে।
- বাপে না জিজ্ঞাসে মায়ে না সম্ভাষে যদি দেখে লক্ষ্মীছাড়া।
- হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়।
- বাঘের বিক্রম সম মাঘের শিশির।
- মাতঙ্গ পড়িলে দরে পতঙ্গ প্রহার করে।
- বাতাসে পাতিয়া ফাঁদ কন্দল ভেজায় ।
- কড়িতে বাঘের দুধ মিলে ।
- বড়র পিরীতি বালির বাঁধ
ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ।
- যার কর্ম তারে সাজে অন্য লোকের লাঠি বাজে।
-  ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন।
- মিছা কথা সিচা জল কতক্ষণ রয়।
- জন্মভূমি জননী স্বর্গের গরিয়সী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর,  বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
৮১.
সৈয়দপুর = রেলওয়ে ওয়ার্কসপ : : খুলনা = ?
  1. ক) সমূদ্রবন্দর
  2. খ) শিপইয়ার্ড
  3. গ) চিংড়ী মাছ
  4. ঘ) নদীবন্দর
ব্যাখ্যা
নীলফামারীর সৈয়দপুর বাংলাদেশের প্রাচীন শহরগুলোর মধ্যে একটি। ব্যবসা-বাণিজ্যের জন্য এই শহরটি অনেক আগে থেকেই প্রসিদ্ধ হলেও অনেকের কাছে সৈয়দপুর 'রেলের শহর' বলে বেশি খ্যাত। দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা (Railway Workshop) এখানে অবস্থিত।


খুলনা শিপইয়ার্ড লিমিটেড বাংলাদেশের খুলনা শহরের উপকন্ঠে অবস্থিত একটি জাহাজ নির্মাণ এবং মেরামত প্রতিষ্ঠান যা বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়।

এজন্য 'খুলনা = শিপইয়ার্ড' হবে।
৮২.
নিচের কোন শব্দটি ভিন্ন প্রকৃতির?
  1. ক) চাঁদ
  2. খ) বৃহস্পতি
  3. গ) পৃথিবী
  4. ঘ) মঙ্গল
ব্যাখ্যা
নিচের কোন শব্দটি ভিন্ন প্রকৃতির?
ক) চাঁদ
খ) বৃহস্পতি
গ) পৃথিবী
ঘ) মঙ্গল

এখানে, চাঁদ বাদে বাকি তিনটি (বৃহস্পতি, পৃথিবী, মঙ্গল) সৌরজগতের গ্রহ।
আর চাঁদ হলো পৃথিবীর একটি উপগ্রহ।

তাই চাঁদ ভিন্ন প্রকৃতির। 
৮৩.
ADMINISTRATION শব্দটি দ্বারা নিচের কোন শব্দটি গঠন করা যায় না?
  1. ক) STATION
  2. খ) TRAIN
  3. গ) MINISTER
  4. ঘ) RADIO
ব্যাখ্যা
ADMINISTRATION শব্দটি দ্বারা MINISTER শব্দটি গঠন করা যায় না। কারণ ADMINISTRATION শব্দটিতে E বর্ণটি নেই। 
৮৪.
এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করল। আমার কক্ষে মোট কতজন লোক হল?
  1. ক) ৮
  2. খ) ৯
  3. গ) ১০
  4. ঘ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করল। আমার কক্ষে মোট কতজন লোক হল?

সমাধান:
বৃদ্ধ দম্পতি = ২ জন 
দুই দম্পতি প্রত্যেকে একজন করে সন্তান = ৬ জন 
আমি ১ জন 

মোট হয় = ২ + ৬ + ১ জন = ৯ জন 
৮৫.
আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কী হবে?
  1. ক) ভাগ্নে
  2. খ) ভাতিজা
  3. গ) মামা
  4. ঘ) ভাই
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কী হবে?

সমাধান: 
আমার চাচার একমাত্র বড় ভাই হচ্ছেন আমার বাবা।
আমার বাবার মেয়ের ছোট ভাই আমারো ভাই।
৮৬.
নিচের কোন শব্দটি আয়নায় এবং সরাসরি দেখলে একই রকম দেখাবে?
  1. ক) MOTOR
  2. খ) OHEO
  3. গ) OTTO
  4. ঘ) NOON
ব্যাখ্যা
MOTOR -> ЯOTOM
OHEO -> OƎHO
OTTO -> OTTO
NOON -> ИOOИ

এজন্য সঠিক উত্তর OTTO
৮৭.
যদি MOUTH = 12357 হয়, তবে TOUT = কত হবে?
  1. ক) 2357
  2. খ) 7532
  3. গ) 5235
  4. ঘ) 5523
ব্যাখ্যা
যদি MOUTH = 12357 হয়, তবে TOUT = কত হবে?

এখানে
M = 1
O = 2 
U = 3 
T = 5
H = 7 

সুতরাং,
 TOUT = 5235
৮৮.
ঘড়িতে যখন ৪ টা ৩০ বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
  1. ক) ৪০
  2. খ) ৪৫
  3. গ) ৫০
  4. ঘ) ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে যখন ৪ টা ৩০ বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?

সমাধান:
কোণ =│(১১×মিনিট - ৬০×ঘন্টা)/২│°
=│(১১ × ৩০ - ৬০ × ৪)/২│°
=│(৩৩০ - ২৪০)/২│°
=│৯০/২│°
= ৪৫°
৮৯.
১০, ২২, ৪৬, ৯৪, পরের সংখ্যাটি কত হবে?
  1. ক) ১৮০
  2. খ) ১৮৪
  3. গ) ১৯০
  4. ঘ) ২০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০, ২২, ৪৬, ৯৪, পরের সংখ্যাটি কত হবে?

সমাধান:
২২ - ১০ = ১২
৪৬ - ২২ = ২৪ = ১২ × ২
৯৪ - ৪৬ = ৪৮ = ২৪ × ২

প্রতিক্ষেত্রে পার্থক্য পূর্ববর্তী পার্থক্যের দ্বিগুণ।

∴ পরের সংখ্যাটি হবে, ৯৪ + (৪৮ × ২)
= ৯৪ + ৯৬
= ১৯০ 
৯০.
ক ও খ, গ এর সন্তান। গ, ক এর পিতা কিন্তু খ, গ এর ছেলে নয়। খ, গ এর কী হয়?
  1. ক) বোন
  2. খ) মেয়ে
  3. গ) চাচী
  4. ঘ) নাতি
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ, গ এর সন্তান। গ, ক এর পিতা কিন্তু খ, গ এর ছেলে নয়। খ, গ এর কী হয়?

সমাধান: 
ক ও খ, গ এর সন্তান।
গ, ক এর পিতা
∴ ক ও খ সহোদর এবং গ তাদের পিতা। 
 খ, গ এর ছেলে নয়, অর্থাৎ খ একজন মেয়ে এবং গ এর কন্যা/মেয়ে। 
৯১.
ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কী দ্বারা?
  1. ক) আয়রন
  2. খ) কার্বন
  3. গ) টাংস্টেন
  4. ঘ) লেড
ব্যাখ্যা
• বৈদ্যুতিক বাল্ব:
- বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। 
- বৈদ্যুতিক বাল্বের ভেতরে দুই প্রান্তর সাথে সরু টাংস্টেনের তারের তৈরি কুণ্ডলী সংযুক্ত থাকে, একে ফিলামেন্ট বলে।
- এ বাল্বকে বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ করলে প্রচুর তাপ উৎপাদন করে এবং বাল্বের এই ফিলামেন্ট প্রজ্বলিত হয়ে আলো বিকিরণ করে। 

উৎস: সাধারণ বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
৯২.
পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে কোন রেখা?
  1. ক) সমাক্ষ রেখা
  2. খ) নিরক্ষরেখা
  3. গ) মেরু রেখা
  4. ঘ) দ্রাঘিমা রেখা
ব্যাখ্যা
• নিরক্ষরেখা:
- দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয়েছে, তাকে নিরক্ষরেখা বলে।
- পৃথিবী গোলাকৃতির হওয়ায় এ রেখাও বৃত্তাকার।
- নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণে সমান দুই ভাবে ভাগ করেছে।
- এ রেখার উত্তরে পৃথিবীর অর্ধাংশকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণের অর্ধাংশকে দক্ষিণ গোলার্ধ বলা হয়।
- এই রেখাটির মান ০ ডিগ্রি। এখানে দিন রাত সর্বত্র সমান।
- নিরক্ষরেখার সাহায্যে উত্তর ও দক্ষিণ গোলার্ধের কোনো স্থানের কৌণিক দূরত্ব স্থির করা হয়।

উৎস :ভূগোল, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৩.
কোন উদ্ভিদকে জীবন্ত ফসিল বলা হয়?
  1. ক) মস
  2. খ) গর্জন
  3. গ) সাইকাস
  4. ঘ) গামার
ব্যাখ্যা
• জীবন্ত জীবাশ্ম:
- বর্তমান কালের কোন জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীত কালের কোন জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বা জীবন্ত ফসিল বলা হয়। যেমন: সাইকাস।

• Cycas কে জীবন্ত জীবাশ্ম বলার কারণ:
- এটি Cycadales বর্গের অন্তর্গত একটি উদ্ভিদ।
- প্রাথমিক মেসোজোয়িক যুগে Cycadales বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীব্যাপি বিস্তৃত ছিল।
- এদের অনেকেই এখন বিলুপ্ত। এদের পাওয়া যায় জীবাশ্ম হিসেবে।
- এ বর্গের Cycas সহ ৯টি গণের প্রায় ১০০টি প্রজাতি এখনও পৃথিবীর বুকে টিকে রয়েছে।
- এদের অনেক বৈশিষ্ট্য আদি কালের বিলুপ্ত জীবাশ্ম সাইকাড্স এর বৈশিষ্ট্যের অনুরূপ এবং আদি প্রকৃতির।
- এজন্যই Cycas সহ বর্তমানকালের সকল সাইকাড্সকে জীবন্ত জীবাশ্ম বলা হয়।
- Cycadales বর্গের সদস্যদেরকে সাইকাড্স বলে।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৪.
সুষম খাদ্যের উপাদান কয়টি?
  1. ক) ৩
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ১২
ব্যাখ্যা
• সুষম খাদ্য:
- মানবদেহের পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য।
- সুষম খাদ্যের উপাদান ৬টি।
- সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত =  ৪ : ১ : ১।

• সুষম খাদ্যের উপাদান:
১. শর্করা,
২. আমিষ,
৩. ভিটামিন,
৪. খনিজ লবণ,
৫. চর্বি এবং 
৬. পানি।

উৎস: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৯৫.
বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কী বলা হয়?
  1. ক) পিসিকালচার
  2. খ) মেরিকালচার
  3. গ) এপিকালচার
  4. ঘ) সেরিকালচার
ব্যাখ্যা
• এপিকালচার:
বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি প্রতিপালন এবং মৌমাছির মধু সংগ্রহ করাকে এপিকালচার বলে। বর্তমানে কৃতিম উপায়ে মৌমাছি পালনের তথা এপিকালচার ব্যবস্থার প্রচলন শুরু হয়।

• পিসিকালচার:
বিজ্ঞানভিত্তিক উপায়ে মৎস্য চাষ তথা মৎস্য পালন, আহরণ ও সংরক্ষণ পদ্ধতিকে পিসিকালচার বলে। মাছ ছাড়াও বিভিন্ন শামুক, ঝিনুক, কাঁকড়া ইত্যাদি অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন প্রাণীদের চাষ পালন, আহরণ ও সংরক্ষণ পদ্ধতিকে পিসিকালচার বলে।

• সেরিকালচার:
বৈজ্ঞানিক পদ্ধতিতে রেশম পোকার চাষ পদ্ধতিকে বলে সেরিকালচার। তুঁতজাত রেশম মথের প্রতিপালন এবং এর গুটি থেকে অপরিশোধিত রেশম নিষ্কাশন ও পরিশোধন করে ব্যবহারোপযোগী পণ্যে পরিণত করার সার্বিক পদ্ধতিই সেরিকালচার নামে পরিচিত।

• মেরিকালচার:
সমুদ্রের পানিতে মাছ ও অন্যান্য জলজ জীবকে অর্থনৈতিক  লাভবানের জন্য বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করাকে সামুদ্রিক মৎস চাষ বা মেরিকালচার বলে।

উৎস: ব্রিটানিকা।
৯৬.
‘মিল্কী ওয়ে’ একটি __________।
  1. ক) নক্ষত্র
  2. খ) নীহারিকা মণ্ডল
  3. গ) সৌরজগৎ
  4. ঘ) সুপারনোভা
ব্যাখ্যা
• মিল্কিওয়ে গ্যালাক্সি: 
- গ্যালাক্সির অংশ বিশেষ ছায়াপথ নামে পরিচিত।
- সুদূর আকাশে বায়বীয় পদার্থ ও গ্যাসপূর্ণ স্বপ্নালোকিত মেঘের মত আস্তরণকে গ্যালাক্সি বলা হয়।
- আমাদের সৌরজগত মিল্কিওয়ে (Milkyway) গ্যালাক্সির ক্ষুদ্র অংশবিশেষ, যা বাংলায় ছায়াপথ নামে অভিহিত।
- এই ছায়াপথটি অসংখ্য গ্রহ-নক্ষত্রের সমন্বয়ে উত্তর- দক্ষিণে বিস্তৃত। একে নীহারিকা মণ্ডল বলা হয়। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৯৭.
নিচের কোনটি ছোট দিনের উদ্ভিদ?
  1. ক) পাট
  2. খ) মূলা
  3. গ) গম
  4. ঘ) যব
ব্যাখ্যা
• উদ্ভিদের ফুল ধরনের উপর দিবালোকের দৈর্ঘ্যের প্রভাবকে ফটোপিরিওডিজম বলে।
- ফটোপিরিওডিজম এর উপর ভিত্তি করে উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:

১. ছোট দিনের উদ্ভিদ:
সয়াবিন, আলু, কসমস, ইক্ষু, শিম, ডালিয়া, তামাক, চন্দ্রমল্লিকা, রোপা আমন, পাট ইত্যাদি।

২. বড় দিনের উদ্ভিদ:
পালংশাক, লেটুস, আফিম, ঝিঙ্গা, যব, মূলা ইত্যাদি।

৩. দিন নিরপেক্ষ উদ্ভিদ:
সূর্যমুখী, টমেটো, শসা, কার্পাস, আউশ ধান ইত্যাদি।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৯৮.
ইউরেনাস-কে বলা হয় _______ গ্রহ।
  1. ক) বামন
  2. খ) প্রাচীন
  3. গ) নীলাভ
  4. ঘ) সবুজ
ব্যাখ্যা
• ইউরেনাস (Uranus):
- দূরত্বের দিক থেকে সৌরজগতের সপ্তম গ্রহ ও তৃতীয় বৃহত্তম গ্রহ ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। 
- এটি সৌরজগতের একমাত্র গ্রহ যার নাম গ্রীক পুরান থেকে নেয়া হয়েছে।
- সূর্য থেকে ইউরেনাস এর গড় দূরত্ব ২৯০ কোটি কিলোমিটার।
- ৮৪ বছরে এটি সূর্যের চতুর্দিকে নিজ কক্ষপথে ঘুরে।
- এ গ্রহেরও শনির মত বলয় রয়েছে। তবে বলয়গুলো উজ্জ্বল নয়।

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৯.
কোথায় সাঁতার কাটা সহজ?
  1. ক) পুকুরে
  2. খ) খালে
  3. গ) নদীতে
  4. ঘ) সাগরে
ব্যাখ্যা
সাগরে সাঁতার কাটা সহজ।
- পুকুরের পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কারন সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানি বা পুকুরের পানির চেয়ে বেশি।
- যে পানির ঘনত্ব বেশি সে পানিতে সাঁতার কাটা সহজ।
- সমুদ্রের পানিতে ২.৫% থেকে ৩.৫% লবণ দ্রবীভূত অবস্থায় থাকে।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১০০.
রক্তশূন্যতা হলে কোনটি চুপসে যায়?
  1. ক) ধমনী
  2. খ) শিরা
  3. গ) লিগামেন্ট
  4. ঘ) জালিকা
ব্যাখ্যা
• শিরা (খ) - চুপসে যায় রক্তশূন্যতা হলে।
- রক্তশূন্যতা বা হাইপোভোলেমিয়া হলে শরীরে রক্তের পরিমাণ কমে যায়। এই অবস্থায় শিরা চুপসে যায় কারণ:
- শিরা (veins) অপেক্ষাকৃত কম চাপযুক্ত রক্ত বহন করে এবং এর দেয়াল ধমনীর তুলনায় পাতলা ও নমনীয়।
- যখন শরীরে রক্তের পরিমাণ কমে যায়, শিরাগুলি সহজেই চুপসে যায় কারণ এগুলি রক্তের আয়তনের সাথে মানিয়ে নিতে পারে।

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং National Institutes of Health (NIH) [Link].