পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
জাতিসংঘ - জাতিসংঘ ও নোবেল, শান্তিরক্ষা কার্যক্রম (গুরুত্বপূর্ণগুলো), জাতিসংঘ মিশন সমূহ, World Bank, IMF, WTO, UNCTAD. সোর্স: যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
নিচের কোন সংকট নিরসনে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
  1. ক) কোরিয়া সংকট
  2. খ) সুয়েজ খাল সংকট
  3. গ) ভিয়েতনাম সংকট
  4. ঘ) কাশ্মীর সংকট
সঠিক উত্তর:
ক) কোরিয়া সংকট
উত্তর
সঠিক উত্তর:
ক) কোরিয়া সংকট
ব্যাখ্যা
▪ কোরিয়া সংকটকালীন সময়ে ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ শান্তির জন্য ঐক্য” (Uniting for Peace)  প্রস্তাব পাশ করে এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়।
▪ দীর্ঘ তিন বছর যুদ্ধ চলার পর জাতিসংঘের তত্ত্ববধানে ১৯৫৩ সালের ২৭ জুলাই দুই কোরিয়ার সীমান্তবর্তী নিরপেক্ষ অঞ্চল ”পানমুনজাম”-এ সোভিয়েত ইউনিয়ন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরিতি চুক্তি স্বাক্ষরিত হয় এবং কোরীয় যুদ্ধের সমাপ্তি ঘটে। এতে আনুষ্ঠানিকভাবে দুই কোরিয়ার কেউ স্বাক্ষর করে নি।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা। 
.
বহুপাক্ষিক বিনিয়োগ নিশ্চয়তা সংস্থা (MIGA) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৪৫
  2. খ) ১৯৮৫
  3. গ) ১৯৪৮
  4. ঘ) ১৯৮৮
সঠিক উত্তর:
ঘ) ১৯৮৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৮৮
ব্যাখ্যা
▪ MIGA এর পূর্ণরূপ — ‘‘Multilateral Investment Guarantee Agency’।
▪ উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক লেনদেন, বিনিয়োগ ও বানিজ্যের ক্ষেত্রে বিনিয়োগকারী ও ঋণদাতাদেরকে সংস্থাটি রাজনৈতিক ঝুঁকির নিশ্চয়তা (political risk insurance) ও ঋণ বর্ধণ (credit enhancement)  এর নিশ্চয়তা প্রদান করে থাকে।
▪ ১৯৪৮ সালে MIGA — এর ধারনা তৈরি হলেও প্রকৃতপক্ষে সেপ্টেম্বর, ১৯৮৫ সালে এটি বাস্তবতার মুখ দেখে। এই সময় বিশ্বব্যাংকের Board of Governors এই সংস্থাটি গঠনের উদ্দেশ্যে MIGA convention তৈরি করে।
▪ এই কনভেনশনের মাধ্যমে ১৯৮৮ সালে MIGA প্রতিষ্ঠা লাভ করে এবং এটি বিশ্বব্যাংক গ্রুপের নবীনতম সদস্য হয়।
▪ MIGA - এর সদস্য সংখ্যা - ১৮২টি (উন্নয়নশীল দেশ - ১৫৭টি ও শিল্পোন্নত দেশ - ২৫টি)।
▪ সদরদপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র। 

তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
.
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পুলিশ বাহিনীকে অন্তর্ভূক্ত করা হয় কত সালে?
  1. ক) ১৯৫০
  2. খ) ১৯৬৫
  3. গ) ১৯৬০
  4. ঘ) ১৯৪৮
সঠিক উত্তর:
গ) ১৯৬০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৬০
ব্যাখ্যা
১৯৬০ সালে প্রথম পুলিশ বাহিনীকে শান্তিরক্ষা মিশনের অন্তর্ভূক্ত করা হয়।
▪ কঙ্গোতে জাতিসংঘের মিশনে (ONUC) পুলিশ বাহিনীকে প্রথম মোতায়েন করা হয়।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
.
উন্নয়নশীল দেশ সমূহের জন্য 'Generalised System of Preferences' (GSP) সুবিধা নির্ধারন করে-
  1. ক) UNCTAD
  2. খ) WTO
  3. গ) World Bank
  4. ঘ) IMF
সঠিক উত্তর:
ক) UNCTAD
উত্তর
সঠিক উত্তর:
ক) UNCTAD
ব্যাখ্যা
UNCTAD উন্নয়নশীল দেশ সমূহের জন্য Generalised System of Preferences (GSP) সুবিধা নির্ধারন করে থাকে।
 ▪ বর্তমান প্রধান (মহাসচিব) — রেবেকা গ্রিন্সপান (কোস্টারিকা)। ১৩ সেপ্টেম্বর ২০২১ সালে ৪ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রথম নারী এবং মধ্য আমেরিকান যিনি UNCTAD-এর সেক্রেটারি—জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। 

উল্লেখ্য,
• UNCTAD - এর পূর্ণরূপ - United Nations Conference on Trade and Development. 
• জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা হচ্ছে UNCTAD এবং এটি জাতিসংঘের একটি আন্তঃরাষ্ট্রীয় স্থায়ী অঙ্গ। জাতিসংঘের দপ্তরের অধীনে থেকে এটি বানিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ে কাজ করে থাকে।
• এটি প্রতিষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর ১৯৬৪ সালে।
• এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
• সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।    

তথ্যসূত্র:- UNCTAD এর ওয়েবসাইট।