পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ১৭ মার্চ, ২০২৪সময়45 minutes৭৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৪র্থ পর্যায়] ২৮. ০৬.২০১৯ (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ১৭ মার্চ, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ১২ ও ১৬০। একটি সংখ্যা ৮০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) ২০
  2. খ) ২৪
  3. গ) ৩০
  4. ঘ) ৩৬
সঠিক উত্তর:
খ) ২৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪
ব্যাখ্যা

ধরি, অপর সংখ্যাটি = y

আমরা জানি,
দুটি সংখ্যার গুনফল = ল.সা.গু × গ.সা.গু
বা, ৮০ × y = ১৬০ × ১২
বা, y = (১৬০ × ১২)/৮০
∴ y = ২৪
সুতরাং অপর সংখ্যাটি = ২৪

.
সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরামচিহ্ন বসে?
  1. ক) কোলন
  2. খ) সেমিলোলন
  3. গ) কমা
  4. ঘ) বিন্দু
সঠিক উত্তর:
গ) কমা
উত্তর
সঠিক উত্তর:
গ) কমা
ব্যাখ্যা

কমা (,) ব্যবহারের নিয়মঃ

১) বাক্য সুস্পষ্ট করতে বাক্যকে কয়েকটি ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাঝে কমা বসে। যেমন- সুখ চাও, সুখ পাবে বই পড়ে।
২) পরস্পর সম্পর্কিত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে ব্যবহৃত হলে শেষ পদটি ছাড়া প্রতিটির পরে কমা বসে। যেমন- ১৬ ডিসেম্বর আমাদের মন সুখ, স্বাচ্ছন্দ্য, ভালবাসা, আনন্দে ভরে থাকে।
৩) সম্বোধনের পরে কমা বসে। যেমন- রশিদ, এদিকে এসো।
৪) জটিল বাক্যের প্রত্যেকটি খন্ডবাক্যের পরে কমা বসে। যেমন- যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে।
৫) কোন বাক্যে উদ্ধৃতি থাকলে, তার আগের খন্ডবাক্যের শেষে কমা (,) বসে। যেমন- আহমদ ছফা বলেন, ‘মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।’ তুমি বললে, ‘আমি কালকে আবার আসবো।’
৬) মাসের তারিখ লেখার সময় বার ও মাসের পর কমা বসে। যেমন- ২৫ বৈশাখ, ১৪১৮, বুধবার।
৭) ঠিকানা লেখার সময় বাড়ির নাম্বার বা রাস্তার নামের পর কমা বসে। যেমন- ৬৮, নবাবপুর রোড, ঢাকা- ১০০০।
8) ডিগ্রী পদবি লেখার সময় কমা ব্যবহৃত হয়। যেমন- ডক্টর মুহম্মদ এনামুল হক, এম,এ, পি-এইচ,ডি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
log82 = কত?
  1. ক) 1
  2. খ) 1/2
  3. গ) 2/3
  4. ঘ) 1/3
সঠিক উত্তর:
ঘ) 1/3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1/3
ব্যাখ্যা

x = log82
বা, 8x = 2
বা, 23x = 21
বা, 3x = 1
∴ x = 1/3

.
কোনটি Present Perfect tense - এর উদাহরণ?
  1. ক) I had the news.
  2. খ) I shall have the news
  3. গ) I have had the news.
  4. ঘ) I have the news.
সঠিক উত্তর:
গ) I have had the news.
উত্তর
সঠিক উত্তর:
গ) I have had the news.
ব্যাখ্যা

Structure of present perfect tense:
Subject ( I, You, We, You, They ) + have + V3 ( third form of main verb – past participle )
Subject ( He, She, It ) + has + V3 ( third form of main verb – past participle)

.
'সংলাপ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) সমঃ + লাপ
  2. খ) সম্ + লাপ
  3. গ) সং + লাপ
  4. ঘ) সং + আলাপ
সঠিক উত্তর:
খ) সম্ + লাপ
উত্তর
সঠিক উত্তর:
খ) সম্ + লাপ
ব্যাখ্যা

ম’-এর পরে অন্তঃস্থ ধ্বনি (য, র, ল, ব) কিংবা উষ্ম ধ্বনি (শ, ষ, স, হ) থাকলে ‘ম’-এর জায়গায় ‘ং’ হয়।
সম্‌+যম = সংযম
সম্‌+বাদ = সংবাদ
সম্‌+রক্ষণ = সংরক্ষণ
সম্‌+রক্ষিত = সংরক্ষিত 
সম্‌+লাপ = সংলাপ
সম্‌+শয় = সংশয়
সম্‌+শ্লিষ্ট = সংশ্লিষ্ট
সম্‌+সার = সংসার
সম্‌+হার = সংহার
বারম্‌+বার = বারংবার
কিম্‌+বা = কিংবা
সম্‌+বরণ = সংবরণ
সম্‌+যোগ = সংযোগ
সম্‌+যোজন = সংযোজন
সম্‌+শোধন = সংশোধন
উল্লেখ্য, এই নিয়মের একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম- সম্‌+রাট = সম্রাট।
সূত্রঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।

.
“আকাশে চাঁদ উঠেছে”- এখানে 'আকাশে' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অধিকরণে সপ্তমী
  2. খ) সম্প্রদানে চতুর্থী
  3. গ) করণে ষষ্ঠী
  4. ঘ) কর্মে শুন্য
সঠিক উত্তর:
ক) অধিকরণে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
ক) অধিকরণে সপ্তমী
ব্যাখ্যা

ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে।

ক্রিয়াকে ‘কোথায়/ কখন/ কী বিষয়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক।

উদাহরণ-
আকাশে চাঁদ উঠেছে। (কোথায় উঠেছে? আকাশে)-অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
পুকুরে মাছ আছে। (কোথায় আছে? পুকুরে)- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
বনে বাঘ আছে। (কোথায় আছে? বনে)- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
ঘাটে নৌকা বাঁধা আছে। (কোথায় বাঁধা আছে? ঘাটে)- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
রাজার দুয়ারে হাতি বাঁধা। (কোথায় বাঁধা? দুয়ারে)- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
সকালে সূর্য ওঠে। (কখন ওঠে? সকালে)- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
এ বাড়িতে কেউ নেই। (কোথায় কেউ নেই? বাড়িতে)- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
নদীতে পানি আছে। (কোথায় আছে? নদীতে)- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
রবিন অঙ্কে কাঁচা। (কী বিষয়ে কাঁচা? অঙ্কে)- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
সজিব ব্যাকরণে ভাল। (কী বিষয়ে ভাল? ব্যাকরণে)- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি?
  1. ক) নারিকেল পাতা
  2. খ) আকর্ষী
  3. গ) জবা পাতা
  4. ঘ) গোল পাতা
সঠিক উত্তর:
খ) আকর্ষী
উত্তর
সঠিক উত্তর:
খ) আকর্ষী
ব্যাখ্যা

রূপান্তরিত পাতাঃ বিশেষ কাজ সমাধা করার জন্য পাতার রূপ পরিবর্তিত হয়।
ক) আকর্ষী: পাতার শীর্ষভাগ অথবা পত্রক অনেক সময় প্যাচানো স্প্রিং এর ন্যায় রূপ ধারন করে। এগুলো আকর্ষি। এর সাহায্যে গাছ কোন কিছু আকড়ে ধরতে পারে। জংলী মটর গাছে এ ধরনের আকর্ষি দেখা যায়।
খ) খাদ্য সঞ্চয়: পেঁয়াজ, রসুন বা ঘৃতকুমারী গাছের পাতা পুরুও রসালো হয়। এসব পাতায় খাদ্য জমা থাকে।
গ) পতঙ্গ ফাঁদ: কলসী উদ্ভিদ এক ধরণের লতানো গাছ ও ঝাঁঝি নামক জলজ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থলের ন্যায় রূপ ধারণ করে। এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায় পরে গাছ তার দেহ থেকে রস শুষে নেয়।
ঘ) প্রজনন: কোন কোন উদ্ভিদে পাতার কিনারা থেকে কুঁড়ি গজায়। ধীরে ধীরে এসব কুঁড়ি থেকে নিচের দিকে গুচ্ছ মূল ও গজায়। কোন এক সময় এরা মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম দেয়, যেমন-পাথরকুঁচি।
ঙ) কণ্টক পত্র: পাতা কখনও কাঁটায় রূপান্তরিত হয়, যথা- লেবু।
চ) শল্কপত্র: কখনও ভূ-নিম্নস্থ কাণ্ডের পাতা পাতলা আঁশ এর ন্যায় আকার ধারণ করে। যেমন- আলু, আদা, হলুদ ইত্যাদি। এরাই শল্কপত্র। রসালো শল্কপত্র খাদ্য সঞ্চয় করে এবং কাক্ষিক মুকুলকে রক্ষা করে।
উৎসঃ বিজ্ঞান, সপ্তম শ্রেণি।

.
Synonym for 'Magnificent'?
  1. ক) Impressive
  2. খ) Splendid
  3. গ) Beautiful
  4. ঘ) Interesting
অনির্ধারিত
ব্যাখ্যা

অক্সফোর্ড ডিকশনারি অনুসারে, Magnificent এর সমার্থক শব্দ Impressive, Splendid এবং Beautiful তিনটিই। তাই প্রশ্নটি বাতিল করা হয়েছে।

MAGNIFICENT (ADJECTIVE):

1) ‘a magnificent view of the mountains’

SYNONYMS: splendid, spectacular, impressive, striking, glorious, superb, majestic, awesome, awe-inspiring, breathtaking
ANTONYMS: uninspiring

2) ‘a magnificent apartment overlooking the lake’

SYNONYMS: sumptuous, resplendent, grand, impressive, imposing, monumental, palatial, noble, proud, stately, exalted, royal, regal, kingly, imperial, princely, opulent, fine, luxurious, lavish, rich, brilliant, radiant, dazzling, beautiful, elegant, gorgeous, elevated, transcendent.
ANTONYMS: modest, tawdry, cheap.

3) ‘a magnificent act of heroism’

SYNONYMS: admirable, fine, great, wonderful, notable.
ANTONYMS: feeble, weak.

4) ‘a magnificent performance’

SYNONYMS: masterly, skilful, virtuoso, splendid, excellent, impressive, fine, coruscating, marvellous, wonderful, tremendous
informal super, terrific, glorious, superb, stellar, brilliant, great, supercalifragilisticexpialidocious, amazeballs, out of this world, a million dollars, like a million dollars
ANTONYMS: poor, weak.

Source: Oxford Dictionary.

.
'তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করেন না' কোন ধরনের বাক্য?
  1. ক) যৌগিক
  2. খ) জটিল
  3. গ) সরল
  4. ঘ) খন্ড
সঠিক উত্তর:
ক) যৌগিক
উত্তর
সঠিক উত্তর:
ক) যৌগিক
ব্যাখ্যা

পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।
যেমন:
- তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করেন না
- নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না।
- তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১০.
I would like _______ information, please.
  1. ক) some
  2. খ) few
  3. গ) a
  4. ঘ) an
সঠিক উত্তর:
ক) some
উত্তর
সঠিক উত্তর:
ক) some
ব্যাখ্যা

প্রশ্নে 'information' uncountable noun, তাই এর পূর্বে determiner হিসেবে a lot of/ a little/ some বসবে।

Some, a lot of, lots of, no এই Determiners গুলো countable এবং uncountable উভয়ই ধরনের noun এর পূর্বে বসতে পারে।
অপরদিকে, An amount of, little, a little, the little, much শুধু uncountable noun এর পূর্বে বসে।

মনে রাখুনঃ An amount of Little Fish (little, a little, the little, & much)- ছোট মাছের পরিমাণ (uncountable noun);
কিছু না প্রচুর (some, no, a lot of, lots of)- countable এবং uncountable উভয় noun.

এছাড়া বাকি determiner (few, many, each, either ইত্যাদি) গুলো countable noun এর পূর্বে বসে।

১১.
A burning question means-
  1. ক) a false question
  2. খ) an important question
  3. গ) Hard question
  4. ঘ) a uncommon question
সঠিক উত্তর:
খ) an important question
উত্তর
সঠিক উত্তর:
খ) an important question
ব্যাখ্যা
Burning question (matter of strong debate, জরুরী সমস্যা)— We don't always have some burning question to discuss, but we have a relationship to share.
১২.
৮০, ৯৬, ____, ১২৮ শূন্য স্থানের সংখ্যাটি কত হবে?
  1. ক) ১২০
  2. খ) ৬৪
  3. গ) ১১২
  4. ঘ) ৮৮
সঠিক উত্তর:
গ) ১১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১২
ব্যাখ্যা

৮০+১৬ = ৯৬
৯৬+১৬ = ১১২
১১২+১৬ = ১২৮
অর্থাৎ শূন্যস্থানে ১১২ বসবে।

১৩.
একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি-
  1. ক) ৬
  2. খ) ৯
  3. গ) ১২
  4. ঘ) ৮৮
সঠিক উত্তর:
খ) ৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯
ব্যাখ্যা

সঠিক উত্তরঃ খ) ৯
খ) ৯ - √৯ = ৮১ - ৩ = ৭৮

অন্যান্য অপশনঃ
ক) ৬ - √৬ ≠ ৭৮
গ) ১২ - √১২ ≠ ৭৮
ঘ) ৮৮ - √৮৮ ≠ ৭৮

১৪.
বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের সাথে-
  1. ক) ৬ গুণ বৃদ্ধি পায়
  2. খ) পরিবর্তিত হয় না
  3. গ) হ্রাস পায়
  4. ঘ) পরিবর্তত হয়
সঠিক উত্তর:
খ) পরিবর্তিত হয় না
উত্তর
সঠিক উত্তর:
খ) পরিবর্তিত হয় না
ব্যাখ্যা

বস্তুর ওজন বস্তুটির ভর ও অভিকর্ষজ ত্বরণের গুণফলের সমান। ভূ-পৃষ্ঠ থেকে যতই উপড়ে ওঠা হয় ততই g এর মান কমে।
কিন্তু বস্তুর ভর মৌলিক বৈশিষ্ট্য। এটি বাড়ে না বা কমে না।
সুতরাং একই বস্তুর ভর ও অভিকর্ষজ ত্বরণ g-এর গুণফল তথা ওজন ভূপৃষ্ঠের উপরের দিকে কমে।
সূত্রঃ অষ্টম শ্রেণির বিজ্ঞান বই।

১৫.
'কাজলকালো' - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
  1. ক) কাজলের ন্যায় কালো
  2. খ) কাজল ও কালো
  3. গ) কাজল রুপ কালো
  4. ঘ) কালো ও কাজল
সঠিক উত্তর:
ক) কাজলের ন্যায় কালো
উত্তর
সঠিক উত্তর:
ক) কাজলের ন্যায় কালো
ব্যাখ্যা

সাধারণ ধর্মবাচক পদের সঙ্গে উপমান পদের যে সমাস হয়, তাকে উপমান কর্মধারয় সমাস বলে।
অর্থাৎ, উপমান ও উপমেয় কর্মধারয়ের মধ্যে যেটিতে সাধারণ ধর্মবাচক পদ থাকবে, সেটিই উপমান কর্মধারয়।
যেমন, কাজলের ন্যায় কালো = কাজলকালো।
এখানে 'কাজল' এর সাথে কোন ব্যক্তি বা বস্তুকে তুলনা করা হচ্ছে। অর্থাৎ এটি উপমান।
আর সাধারণ ধর্ম 'কালো'। উপমেয় এখানে নেই।
সুতরাং এটি উপমান কর্মধারয় সমাস।

১৬.
জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনি গুলোকে কী বলে?
  1. ক) নিম্ন-স্বরধ্বনি
  2. খ) অগ্র-স্বরধ্বনি
  3. গ) জিভ- স্বরধ্বনি
  4. ঘ) সম্মুখ-স্বরধ্বনি
সঠিক উত্তর:
ঘ) সম্মুখ-স্বরধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সম্মুখ-স্বরধ্বনি
ব্যাখ্যা
জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনি গুলোকে সম্মুখ-স্বরধ্বনি বলে।
যেমন, ই, ঈ, এ এবং অ্যা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৭.
Which one is a Reflexive Pronoun?
  1. ক) Myself
  2. খ) Who
  3. গ) He
  4. ঘ) Each
সঠিক উত্তর:
ক) Myself
উত্তর
সঠিক উত্তর:
ক) Myself
ব্যাখ্যা

যে সকল pronoun, personal pronoun - এর সাথে self / selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive pronoun বলে।
কতিপয় reflexive pronoun হচ্ছে - myself, ourselves, yourself, yourselves, himself, itself etc.

১৮.
Bottom line means -
  1. ক) the end of a road
  2. খ) the last line of a book
  3. গ) the essential point
  4. ঘ) the final step
সঠিক উত্তর:
গ) the essential point
উত্তর
সঠিক উত্তর:
গ) the essential point
ব্যাখ্যা

Bottom line- the final total of an account or balance sheet; the fundamental and most important factor.
Source: Oxford Dictionary.

১৯.
What is the noun of 'deny'?
  1. ক) Deny
  2. খ) Deniable
  3. গ) Refuse
  4. ঘ) Denial
সঠিক উত্তর:
ঘ) Denial
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Denial
ব্যাখ্যা

Denial [ডিনাইআল্] (noun)
Denial (of) (১) [countable noun, uncountable noun] অস্বীকার; প্রত্যাখ্যান; ব্যপনয়ন; the denial of justice/a request for succor.
(২) [countable noun] কোনোকিছু সত্য নয় বলে প্রদত্ত বিবৃতি; অস্বীকৃতি: The magistrate was not convinced by the accused person’s repeated denials.

২০.
'বিনা যত্নে উৎপন্ন হয় যা' - এর বাক্য সংকোচন কী?
  1. ক) অযত্নলব্ধ
  2. খ) অনায়াসলব্ধ
  3. গ) অযত্নসম্ভূত
  4. ঘ) অযত্নজাত
সঠিক উত্তর:
গ) অযত্নসম্ভূত
উত্তর
সঠিক উত্তর:
গ) অযত্নসম্ভূত
ব্যাখ্যা

যা বিনা আয়াসে লাভ করা যায়- অনায়াসলভ্য
যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে- অযত্নসম্ভূত
যা বিনা যত্নে লাভ করা হয়েছে- অযত্নলব্ধ।

২১.
তালব্য বর্ণ কোনগুলি?
  1. ক) স, ও, ঘ, ত
  2. খ) ই, জ, ঞ, য়
  3. গ) খ, উ, ম, ল
  4. ঘ) র,ড়, ঢ়,ভ
সঠিক উত্তর:
খ) ই, জ, ঞ, য়
উত্তর
সঠিক উত্তর:
খ) ই, জ, ঞ, য়
ব্যাখ্যা

বাংলা বর্ণমালায়
ক, খ, গ, ঘ, ঙ - কণ্ঠ্য বা জিহবামূলীয় বর্ণ,
চ, ছ, জ, ঝ, ঞ, শ, য, য় - তালব্য বর্ণ,
ট, ঠ, ড, ঢ, ণ, ষ, র, ড়, ঢ় - মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ,
ত, থ, দ, ধ, ন - দন্ত্য বর্ণ,
প, ফ, ব, ভ, ম - ওষ্ঠ বর্ণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২২.
Which one is always used as singular?
  1. ক) Custom
  2. খ) Staff
  3. গ) Horse
  4. ঘ) Bread
সঠিক উত্তর:
ঘ) Bread
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Bread
ব্যাখ্যা

Bread শব্দটি uncountable noun. এর কোন Plural word নেই।
শব্দটির অর্থঃ
(১) রুটি; পাউরুটি: a loaf of bread.
(২) খাদ্য; খাদ্যদ্রব্য।
(৩) জীবিকা।
(৪) (অপশব্দ) অর্থ; টাকাপয়সা।
bread and butter (ক) মাখন মাখানো রুটির টুকরা (singular): Bread and butter is my favourite breakfast.
(খ) মাখন ও রুটি আলাদা দ্রব্য হিসেবে (plural): He bought some bread and butter.
(গ) জীবিকা।

২৩.
৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ :৭ হবে?
  1. ক) ৮০
  2. খ) ৯০
  3. গ) ৯৮
  4. ঘ) ৭০
সঠিক উত্তর:
ক) ৮০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮০
ব্যাখ্যা

৬০ লিটার মিশ্রণে কেরোসিনের পরিমান ৬০ × ৭/(৭+৩) = ৪২০/১০ = ৪২ লিটার
এবং পেট্রোলের পরিমান (৬০-৪২) = ১৮ লিটার।
মনে করি,
x লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩:৭ হবে।
তাহলে-
৪২ : (১৮+x) = ৩:৭
বা, ৪২/(১৮+x) = ৩/৭
বা, ৫৪ + ৩x = ২৯৪
∴ x = ৮০ লিটার

২৪.
Kamal did not join the army. Here the word 'Army ' is-
  1. ক) an abstract noun
  2. খ) a common noun
  3. গ) a collective noun
  4. ঘ) a material noun
সঠিক উত্তর:
গ) a collective noun
উত্তর
সঠিক উত্তর:
গ) a collective noun
ব্যাখ্যা

যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে। অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
যেমন- Committee, Cattle, Army, Audience, Crowd, Class, Group, Family, Flock, Fleet, Jury, Herd, People, Public, Team ইত্যাদি।

২৫.
The study of religion is -
  1. ক) Phonology
  2. খ) Etymology
  3. গ) Theology
  4. ঘ) Morphology
সঠিক উত্তর:
গ) Theology
উত্তর
সঠিক উত্তর:
গ) Theology
ব্যাখ্যা

Theology (noun)
(১) [uncountable noun] ধর্মতত্ত্ব; ঈশ্বরের প্রকৃতি এবং ধর্মীয় বিশ্বাসের ভিত্তিসম্পর্কিত জ্ঞানশাখা।
(২) [countable noun] ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা।
Theologian (noun) ধর্মতত্ত্বের ছাত্র বা বিশেষজ্ঞ।
Theological (adjective)
Theologically (adverb)

২৬.
নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করাতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করতে ১০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ক) ২০০
  2. খ) ২২০
  3. গ) ৩০০
  4. ঘ) ১৬০
সঠিক উত্তর:
ক) ২০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০০
ব্যাখ্যা

২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০-২০ = ৮০ টাকা।
১০% লাভে বিক্রয়মূল্য = ১০০+১০ = ১১০ টাকা।
বিক্রয় মূল্যের ব্যবধান = ১১০-৮০ = ৩০ টাকা।

বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০×৬০)/৩০ টাকা
= ২০০ টাকা।

২৭.
'গরিবের জন্য বড়লোকের দরজাটা মাছের মায়ের পুত্রশোকের মতোই'- এ বাক্যে 'মাছের মায়ের পুত্রশোক' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) শোকে পাথর
  2. খ) নিষ্ঠুর
  3. গ) মিথ্যা শোক
  4. ঘ) মমত্ববোধ
সঠিক উত্তর:
গ) মিথ্যা শোক
উত্তর
সঠিক উত্তর:
গ) মিথ্যা শোক
ব্যাখ্যা

মিথ্যা শোক - মাছের মায়ের পুত্রশোক;
অর্থের কু-প্রভাব - তামার বিষ;
অপদার্থ- আমড়া কাঠের ঢেঁকি;
মন্দ ভাগ্য- ইঁদুর কপালে।

২৮.
'রিকেট্স' কোন ভিটামিনের অভাবে দেখা দেয়?
  1. ক) ভিটামিন -বি
  2. খ) ভিটামিন -ই
  3. গ) ভিটামিন -ডি
  4. ঘ) ভিটামিন -এ
সঠিক উত্তর:
গ) ভিটামিন -ডি
উত্তর
সঠিক উত্তর:
গ) ভিটামিন -ডি
ব্যাখ্যা

ভিটামিন-ডি(D) এর অভাবে রিকেটস রোগ হয়।
এছাড়া ভিটামিন-সি(C) এর অভাবে স্কার্ভি;
ভিটামিন-বি১(B1) এর অভাবে বেরিবেরি;
এবং ভিটামিন-এ(A) এর অভাবে রাতকানা রোগ হয়।
উৎসঃ জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।

২৯.
Let the book be read by you বাক্যের active form হচ্ছে-
  1. ক) Read the book
  2. খ) You are to read the book
  3. গ) Let read the book by you.
  4. ঘ) Let the book be reading by you.
সঠিক উত্তর:
ক) Read the book
উত্তর
সঠিক উত্তর:
ক) Read the book
ব্যাখ্যা

Let যুক্ত imperative বাক্য-
Let + object + be + v3 (past participle) + by + you.
Let the book be read by you.
Let the sum be done by you.

কে Active করার উপায়ঃ
Verb + object.
Read the book.
Do the sum.

৩০.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) কনিষ্ঠ
  2. খ) কণিষ্ঠ
  3. গ) কনিষ্ট
  4. ঘ) কণিষ্ট
সঠিক উত্তর:
ক) কনিষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
ক) কনিষ্ঠ
ব্যাখ্যা

কনিষ্ঠ [কোনিশ্‌ঠো] (বিশেষণ)
১ সকলের ছোট (কনিষ্ঠ পুত্র)।
২ বয়সে ছোট (বয়ঃকনিষ্ঠ)।
৩ অনুজ (কনিষ্ঠ ভ্রাতা)।

কনিষ্ঠা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)
১ সকলের ছোট।
২ বয়সে ছোট।
৩ অনুজা।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

৩১.
'মা খোকাকে চাঁদ দেখাচ্ছে' এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া?
  1. ক) অসমাপিকা
  2. খ) সমাপিকা
  3. গ) দ্বিকর্মক
  4. ঘ) প্রযোজক
সঠিক উত্তর:
ঘ) প্রযোজক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রযোজক
ব্যাখ্যা

প্রযোজক ক্রিয়াঃ কর্তার যে ক্রিয়া অন্যকে দিয়ে করানো হয়, তাকে প্রযোজক ক্রিয়া বলে।
যেমন,
মা শিশুকে চাঁদ দেখাচ্ছে,
সাপুড়ে সাপ খেলায়,
মা শিশুটিকে হাসান।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৩২.
'বাহাদুর শাহ পার্ক' কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকায়
  2. খ) দিল্লীতে
  3. গ) আগ্রায়
  4. ঘ) রাজশাহীতে
সঠিক উত্তর:
ক) ঢাকায়
উত্তর
সঠিক উত্তর:
ক) ঢাকায়
ব্যাখ্যা

১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে প্রহসনমূলক বিচারের মাধ্যমে এর সাথে জড়িত অসংখ্য বিপ্লবী সিপাহীদের ফাঁসি দেওয়া হয়।
জনগণকে ভয় দেখানোর জন্যে সিপাহীদের লাশ বাহাদুর শাহ পার্কের বিভিন্ন গাছে ঝুলিয়ে রাখা হয়।
১৮৫৮ সালে এই স্থানের নামকরণ করা হয় ভিক্টোরিয়া পার্ক।
পরবর্তীতে ১৯৫৭ সালে সিপাহী বিদ্রোহের শতবর্ষে ভিক্টোরিয়া পার্কের নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক।
এর অবস্থান পুরাতন ঢাকায়।
সূত্রঃ ঢাকা জেলা ওয়েবসাইট।

৩৩.
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়-
  1. ক) ১৯৭১ সালের ২৫ মার্চ
  2. খ) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
  3. গ) ১৯৭১ সালের ২৬ মার্চ
  4. ঘ) ১৯৭১ সালের ১০ এপ্রিল
সঠিক উত্তর:
ঘ) ১৯৭১ সালের ১০ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৭১ সালের ১০ এপ্রিল
ব্যাখ্যা

১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় প্রথম বাংলাদেশের অস্থায়ী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত।
১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে এই অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৩৪.
'ঢেউ' এর প্রতিশব্দ কোনটি?
  1. ক) তটিনী
  2. খ) বীচি
  3. গ) বারিধি
  4. ঘ) উর্মি
সঠিক উত্তর:
খ) বীচি
উত্তর
সঠিক উত্তর:
খ) বীচি
ব্যাখ্যা

ঢেউ শব্দের সমার্থক শব্দ - ঊর্মি, বীচি, কল্লোল, হিল্লোল, জোয়ার, মহাতরঙ্গ, মহোর্মি।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।

৩৫.
I _______ him only one letter up to now.
  1. ক) sent
  2. খ) have sent
  3. গ) shall send
  4. ঘ) had sent
সঠিক উত্তর:
খ) have sent
উত্তর
সঠিক উত্তর:
খ) have sent
ব্যাখ্যা

প্রশ্নোক্ত বাক্যে up to now কথাটি থাকায় বাক্যটি Present perfect tense হবে।
Present perfect tense এর গঠনঃ
Subject + have/has + verb এর past participle form + বাকি অংশ।
তাই প্রশ্নোক্ত বাক্যের শূন্যস্থানে have sent বসবে।

৩৬.
বার্ষিক ১০% মুনাফায় ৮০০০/- টাকায় ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে-
  1. ক) ১৫৫০০
  2. খ) ১০৮০০
  3. গ) ১০৬৮০
  4. ঘ) ১০৮৫০
অনির্ধারিত
ব্যাখ্যা

আমরা জানি,
C = P(1+r)n
= 8000(1+(10/100))3
= 8000 X (1 + 0.1)3
= 8000 X (1.1)3
= 8000 X 1.331
∴ মূলধন, C = 10,648 টাকা।

৩৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) parallel
  2. খ) paralell
  3. গ) paralel
  4. ঘ) parelel
সঠিক উত্তর:
ক) parallel
উত্তর
সঠিক উত্তর:
ক) parallel
ব্যাখ্যা

Parallel (adjective)
(রেখা) সমান্তরাল; (অন্য কোনো রেখার সঙ্গে) সমান্তরাল সম্পর্কযুক্ত: a road running parallel to/with the railway.
parallel bars শরীরচর্চায় ব্যবহৃত প্যারালেল বার।

Parallel (noun)
(১) parallel of latitude মানচিত্রে বিষুবরেখার উত্তরে বা দক্ষিণে সব স্থানে সমান ব্যবধানের সমান্তরাল রেখা; সমাক্ষরেখা।
in parallel (বৈদ্যুতিক সার্কিট) প্রতিটি অংশে স্বতন্ত্রভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (দ্রষ্টব্য series)।
(২) [Uncountable noun, Countable noun] সম্পূর্ণ এক রকম ব্যক্তি, বস্তু, ঘটনা ইত্যাদি: an achievement without (a) parallel in recent times.
(৩) তুলনা: draw a parallel between....

Parallel (verb transitive)
(১) অনুরূপ বা তুলনীয় কোনো কিছু উদ্ধৃত, উপস্থাপন বা উল্লেখ করা।
(২) সমান্তরাল বা অনুরূপ হওয়া: His career parallels mine in many respects.
The road parallels the railway.

Parallelism (noun) (আক্ষরিক অর্থ বা লাক্ষণিক) সমান্তরালতা; সমান্তরতা; সাদৃশ্য।

Parallelogram (noun) যে চতুর্ভুজ সমতল ক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল; সামন্তরিক ক্ষেত্র।

৩৮.
কোন দেশটি Schengen ভুক্ত নয়?
  1. ক) নেদারল্যান্ড
  2. খ) সুইডেন
  3. গ) ফিনল্যান্ড
  4. ঘ) ব্রিটেন
সঠিক উত্তর:
ঘ) ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্রিটেন
ব্যাখ্যা

শেনজেন চুক্তি হলো অবাধ চলাচল সংক্রান্ত একটি চুক্তি;
যা লুক্সেমবার্গের শেনজেন শহরে ১৯৮৫ সালের ১৪ জুন বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ফ্রান্স ও পশ্চিম জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়।
এর উদ্দেশ্য ইউরোপ জুড়ে ভিসা ও সীমানামুক্ত অবাধ চলাচল নিশ্চিত করা।

চুক্তিটি কার্যকর হয় ১৯৯৫ সালের ২৬ মার্চ।

বর্তমানে শেনজেনভুক্ত ২৬টি দেশের নামঃ
Denmark, Estonia, Finland, France, Germany, Greece, Hungary, Iceland, Italy, Latvia, Liechtenstein, Lithuania, Luxembourg, Malta, Netherlands, Norway, Poland, Portugal, Slovakia, Slovenia, Spain, Sweden, and Switzerland.
সূত্রঃ ইইউ ওয়েবসাইট।

৩৯.
বাংলাদেশের প্রথম EPZ কোথায় গড়ে উঠেছে?
  1. ক) নারায়ণগঞ্জ
  2. খ) খুলনা
  3. গ) ঢাকা
  4. ঘ) চট্রগ্রাম
সঠিক উত্তর:
ঘ) চট্রগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চট্রগ্রাম
ব্যাখ্যা

বাংলাদেশের প্রথম EPZ চট্টগ্রামে স্থাপিত হয়।
বাংলাদেশের আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের মধ্যে প্রথম ও প্রধান এই ইপিজেডটি ১৯৮০ সালে বাংলাদেশ সরকার কর্তৃক সংসদে পাশ হওয়া আইনবলে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়।
সূত্রঃ বাংলাপিডিয়া।

৪০.
‘একেই কি বলে সভ্যতা’ গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) টেকচাঁদ ঠাকুর
  2. খ) মীর মশাররফ হোসেন
  3. গ) মাইকেল মধুসূদন দত্ত
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
গ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা

দেশীয় নব্যশিক্ষিতদের ইংরেজদের অনুকরণ ও সুরাপানে আসক্তের প্রতি ব্যঙ্গ করে মাইকেল মধুসূদন দত্ত 'একেই কি বলে সভ্যতা' প্রহসন রচনা করেন।
তার অপর প্রহসন 'বুড়ো সালিকের ঘাড়ে রোঁ' নিরীহ প্রজাদের দ্বারা অত্যাচারী জমিদারের উচিত শিক্ষা প্রদান বিষয়ে রচিত।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪১.
কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
  1. ক) অব
  2. খ) অতি
  3. গ) ইতি
  4. ঘ) পরি
সঠিক উত্তর:
গ) ইতি
উত্তর
সঠিক উত্তর:
গ) ইতি
ব্যাখ্যা

বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গসমূহ তিনভাগে বিভক্ত। এগুলো হলো: খাটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ।
এর মধ্যে খাটি বাংলা উপসর্গ হলো একুশটি।
এগুলো হলো: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু এবং হা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি।

৪২.
a = √3 + √2 হলে, a3 + 3a+ 3a-1 + a-3 এর মান কত?
  1. ক) 18√3
  2. খ) 24√3
  3. গ) 18√2
  4. ঘ) 16√2
সঠিক উত্তর:
খ) 24√3
উত্তর
সঠিক উত্তর:
খ) 24√3
ব্যাখ্যা

দেওয়া আছে,
a = √3 + √2
∴ 1/a = 1/(√3 + √2)
= (√3 - √2)/[(√3 + √2)(√3 - √2)]
= √3 - √2
এখন,
a3 + 3a + 3a-1 + a-3
= a3 + 3a + 3/a + 1/a3
= (a)3 + 3a2 (1/a) + 3.a.(1/a2) +(1/a)3
= (a + 1/a)3
= (√3 + √2 + √3 - √2)3
= (2√3)3
= 8 × 3√3
= 24 √3

৪৩.
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন তারিখে?
  1. ক) ৯ আগস্ট
  2. খ) ৮ সেপ্টম্বর
  3. গ) ১০ সেপ্টেম্বর
  4. ঘ) ৬ আগস্ট
সঠিক উত্তর:
খ) ৮ সেপ্টম্বর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ সেপ্টম্বর
ব্যাখ্যা

জাতিসংঘের শিক্ষা বিষয়ক সহযোগী সংস্থা ইউনেস্কো ১৯৬৬ সাল থেকে ৮ সেপ্টেম্বর “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস” পালন করে আসছে।
তথ্যসূত্রঃ UN এবং UNESCO ওয়েবসাইট।

৪৪.
শামীমের আয় ও ব্যয়ের অনুপাত ২০:১৫ হলে, তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
  1. ক) ২০%
  2. খ) ১৫%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
গ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫%
ব্যাখ্যা

ধরি, শামীমের আয় ২০ টাকা ও ব্যয় ১৫ টাকা, তাহলে সঞ্চয় (২০-১৫) = ৫ টাকা
২০ টাকায় সঞ্চয় করে ৫ টাকা
১০০ 〃 〃 〃(১০০×৫)/২০ টাকা
= ২৫ টাকা

৪৫.
x2 − 3x − 2 কে x +1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে?
  1. ক) 0
  2. খ) 2
  3. গ) 6
  4. ঘ) 4
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
৪৬.
দুটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোন দুটি পরস্পর-
  1. ক) বিপ্রতীপ কোণ
  2. খ) সন্নিহিত কোণ
  3. গ) পূরক কোণ
  4. ঘ) সম্পূরক কোণ
সঠিক উত্তর:
ঘ) সম্পূরক কোণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সম্পূরক কোণ
ব্যাখ্যা

দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০ ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
আবার, দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

৪৭.
রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান?
  1. ক) ৫৭
  2. খ) ৬১
  3. গ) ৫৫
  4. ঘ) ৫২
সঠিক উত্তর:
ঘ) ৫২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫২
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মঃ ১৮৬১ সাল।
নোবেল পুরষ্কার পেয়েছেনঃ ১৯১৩ সাল।
অর্থাৎ তিনি ৫২ বছর বয়সে নোবেল পুরষ্কার পেয়েছিলেন।
উৎসঃ বাংলাপিডিয়া

৪৮.
পুত্রজায়া হলো-
  1. ক) মালাউই - এর রাজধানী
  2. খ) মালেয়েশিয়ার প্রশাসনিক রাজধানী
  3. গ) মালির রাজধানী
  4. ঘ) মালদ্বীপের রাজধানী
সঠিক উত্তর:
খ) মালেয়েশিয়ার প্রশাসনিক রাজধানী
উত্তর
সঠিক উত্তর:
খ) মালেয়েশিয়ার প্রশাসনিক রাজধানী
ব্যাখ্যা

মালেয়েশিয়ার প্রশাসনিক রাজধানী- পুত্রজায়া।
মালাউই - এর রাজধানী - লিলংউই।
মালির রাজধানী- বামাকো।
মালদ্বীপের রাজধানী- মালে।
Source: Encyclopaedia Britannica.

৪৯.
৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ :২ হবে?
  1. ক) ৭০
  2. খ) ৪০
  3. গ) ৫০
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
ঘ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০
ব্যাখ্যা

নিয়ম-১ঃ
নতুন মেশানো কমলার রসের পরিমাণ= {60X(2-1)}/1=60 লিটার।

নিয়ম-২ঃ
৬০ লিটার মিশ্রণে আমের রস আছে (৬০×২) / (২+১) = ৪০ লিটার।
সুতরাং কমলার রস আছে (৬০-৪০) = ২০ লিটার।
মিশ্রণটিতে আম ও কমলার রসের অনুপাত ১:২ হতে হলে কমলার রস থাকতে হবে (৪০×২) = ৮০ লিটার।
সুতরাং কমলার রস মিশাতে হবে (৮০-২০) = ৬০ লিটার।

৫০.
একটি বোতলে আমের জুসের পরিমাণ ৩৫০ মি.লি.। ২৪ টি বোতলে জুসের পরিমাণ কত লিটার?
  1. ক) ৬.৪
  2. খ) ৭.৪
  3. গ) ৮.৪
  4. ঘ) ৯.৪
সঠিক উত্তর:
গ) ৮.৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮.৪
ব্যাখ্যা

আমরা জানি,
১০০০ মি.লি. = ১ লিটার।
৩৫০ মি.লি. = ৩৫০/১০০০ লিটার।
এখন,
১ টি বোতলে জুসের পরিমাণ = ৩৫০/১০০০ লিটার।
∴ ২৪ টি বোতলে জুসের পরিমাণ = ২৪ X (৩৫০/১০০০) লিটার।
= ৪২/৫ লিটার।
= ৮.৪ লিটার।

৫১.
He addressed Mr. Rahman and wished him good morning. বাক্যটির direct speech হবে-
  1. ক) He said, ''Good morning, Mr. Rahman''.
  2. খ) He said, ''Good morning to Mr. Rahman''.
  3. গ) He bade good morning to Mr. Rahman.
  4. ঘ) He said to Mr. Rahman, ''Good morning''.
সঠিক উত্তর:
ক) He said, ''Good morning, Mr. Rahman''.
উত্তর
সঠিক উত্তর:
ক) He said, ''Good morning, Mr. Rahman''.
ব্যাখ্যা

প্রশ্নোক্ত বাক্যটির Indirect Speech-
He said, ''Good morning, Mr. Rahman''.

৫২.
কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে?
  1. ক) চালবাজ
  2. খ) কানকাটা
  3. গ) বেআক্কেল
  4. ঘ) দিগগজ
সঠিক উত্তর:
ক) চালবাজ
উত্তর
সঠিক উত্তর:
ক) চালবাজ
ব্যাখ্যা

ফারসি প্রত্যয়ঃ গর,দার,বাজ,বন্দি ইত্যাদি।
সুতরাং, এখানে 'চালবাজ' শব্দটিতে বিদেশি (ফারসি) 'বাজ' প্রত্যয় রয়েছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৫৩.
বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়?
  1. ক) ১৯৯৫
  2. খ) ১৯৯৬
  3. গ) ১৯৯৭
  4. ঘ) ১৯৯৮
সঠিক উত্তর:
গ) ১৯৯৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯৭
ব্যাখ্যা

১২ এপ্রিল, ১৯৯৭-
কার্লসবার্গ আইসিসি ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।
পুরো টুর্নামেন্টে অপরাজিত ছিল আকরাম খানের নেতৃত্বাধীন লাল-সবুজের প্রতিনিধিরা।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‍টুর্নামেন্টটি ছিল ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব।
এতে কেনিয়া এবং প্রথমবারের মত বাংলাদেশ ও স্কটল্যান্ড বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।
উৎসঃ বিভিন্ন পত্র-পত্রিকা।

৫৪.
x+1/x = 2 হয়, তাহলে x এর মান কত?
  1. ক) 1/2
  2. খ) 1/4
  3. গ) 2
  4. ঘ) 1
সঠিক উত্তর:
ঘ) 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1
ব্যাখ্যা

Given, x+1/x = 2
Or, (x² + 1)/x = 2
Or, x² - 2x + 1 = 0
∴ x = 1

৫৫.
‘নদীটি উত্তরমুখে প্রবাহিত'- এখানে মুখ কোন অর্থ প্রকাশ করে?
  1. ক) মর্যাদা
  2. খ) প্রত্যঙ্গ বিশেষ
  3. গ) দিক
  4. ঘ) তিরস্কার
সঠিক উত্তর:
গ) দিক
উত্তর
সঠিক উত্তর:
গ) দিক
ব্যাখ্যা

‘নদীটি উত্তরমুখে প্রবাহিত'-
এখানে “মুখ” মোহনা (নদীর ‍মুখ) বা দিক নির্দেশ করে।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

৫৬.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) তাহার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি
  2. খ) তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি
  3. গ) তাহার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি
  4. ঘ) তার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি
সঠিক উত্তর:
খ) তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি
উত্তর
সঠিক উত্তর:
খ) তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি
ব্যাখ্যা

সঠিক বাক্যঃ তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।
সৌজন্যতা শব্দটি ব্যাকরণগত ভাবে ভুল বানান। এর সঠিক বানান হচ্ছে- সৌজন্য।
সৌজন্য (বিশেষ্য পদ): ভদ্রতা, অমায়িকতা, শিষ্ট-ব্যবহার।
উৎসঃ বাংলা একাডেমী- আধুনিক বাংলা অভিধান।

৫৭.
১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন?
  1. ক) ঢাকার প্রেসিডেন্ট ভবন
  2. খ) পার্লামেন্ট ভবনে
  3. গ) ঢাকার রমনা পার্ক
  4. ঘ) ঢাকার রেসকোর্স ময়দানে
সঠিক উত্তর:
ঘ) ঢাকার রেসকোর্স ময়দানে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঢাকার রেসকোর্স ময়দানে
ব্যাখ্যা

৭ মার্চ ‘জাতীয় ঐতিহাসিক দিবস’
- ভাষণকালঃ ৭ মার্চ, ১৯৭১
- স্থানঃ রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)
- ভাষণ শুরুঃ বিকেল ৩টা ২০ মিনিটে
- মোট সময়ঃ ১৮ মিনিট (মতান্তরে ১৯ মিনিট)
- ভিডিও রেকর্ডকারীঃ পাকিস্তান চলচ্চিত্র বিভাগের পরিচালক ও অভিনেতা আবুল খায়ের
- অডিও রেকর্ডকারীঃ এ এইচ খন্দকার
- প্রথম লাইনঃ ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
- শেষ লাইনঃ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।
- শব্দ সংখ্যাঃ ১,১০৮টি
- ভাষণে দাবি ছিলঃ ৪টি
- সংবিধানের তফসিলে সংযুক্ত হয়ঃ ৩০ জুন ২০১১ জাতীয় সংসদে পাশ হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়।
- ভাষণটিকে UNESCO বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করেঃ ৩০ অক্টোবর ২০১৭
- ভাষণটি অনুদিত হয় (জুলাই ২০২০ পর্যন্ত): ১২টি ভাষায়।
উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার – আগস্ট ২০২০

৫৮.
দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?
  1. ক) ২০০
  2. খ) ৪০০
  3. গ) ৬০০
  4. ঘ) কখনই নয়
সঠিক উত্তর:
ঘ) কখনই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কখনই নয়
ব্যাখ্যা

দুটি সমান্তরাল লাইনের দূরত্ব সবসময়ই ২ মিটার। ফলে এরা একে অন্যের সাথে কখনোই মিলিত হবে না।

দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব যখন সর্বদা একই থাকে তখন একটিকে অপরটির সমান্তরাল রেখা বলা হয়।
দুটি সমান্তরাল রেখা কখনও পরস্পর ছেদ করে না।

৫৯.
৫৩৫ টাকায় একটি জামা বিক্রি করে শতকরা ৭ ভাগ লাভ হয়। জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা ২০ ভাগ ক্ষতি হবে?
  1. ক) ৪০০
  2. খ) ৪৫০
  3. গ) ৫০০
  4. ঘ) ৫৫০
সঠিক উত্তর:
ক) ৪০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪০০
ব্যাখ্যা

৭% লাভে জামাটির বিক্রয়মূল্য ১০৭ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
তাহলে বিক্রয়মূল্য ৫৩৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০×৫৩৫/১০৭ = ৫০০ টাকা

আবার ২০% ক্ষতিতে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮০ টাকা
ক্রয়মূল্য ৫০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮০/১০০ X ৫০০ = ৪০০ টাকা।

৬০.
কোনটি 'তদ্ভব' শব্দ?
  1. ক) সূর্য
  2. খ) চাঁদ
  3. গ) চন্দ্র
  4. ঘ) গগন
সঠিক উত্তর:
খ) চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
খ) চাঁদ
ব্যাখ্যা

যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।
তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এর অর্থ, 'তৎ' (তার) থেকে 'ভব' (উৎপন্ন)।
যেমন - সংস্কৃত - হস্ত, প্রাকৃত - হথ, তদ্ভব - হাত। সংস্কৃত - চর্মকার, প্রাকৃত - চম্মআর, তদ্ভব - চামার ইত্যাদি।
একইভাবে সংস্কৃত 'চন্দ্র' শব্দ থেকে 'চাঁদ' শব্দটি উৎপন্ন হয়েছে।
এই তদ্ভব শব্দগুলােকে খাটি বাংলা শব্দও বলা হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৬১.
কোন ভিটামিনের অভাবে 'রাতকানা' রোগ হয়?
  1. ক) ভিটামিন -ডি
  2. খ) ভিটামিন বি কমপ্লেক্স
  3. গ) ভিটামিন -সি
  4. ঘ) ভিটামিন -এ
সঠিক উত্তর:
ঘ) ভিটামিন -এ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভিটামিন -এ
ব্যাখ্যা

ভিটামিন-এ (A) এর অভাবে রাতকানা রোগ হয়।
এছাড়া ভিটামিন-সি (C) এর অভাবে স্কার্ভি;
ভিটামিন-ডি (D) এর অভাবে রিকেটস;
এবং ভিটামিন-বি১ (B1) এর অভাবে বেরিবেরি রোগ হয়।
উৎসঃ জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।

৬২.
Karim as well as Rahim _______ praise.
  1. ক) deserve
  2. খ) deserves
  3. গ) are deserving
  4. ঘ) is deserving
সঠিক উত্তর:
খ) deserves
উত্তর
সঠিক উত্তর:
খ) deserves
ব্যাখ্যা

প্রশ্নোক্ত বাক্যটি Present Indefinite Tense.
বাক্যে as well as এর আগের noun ‘Karim’ অনুসারে verb ‘deserves’ হয়েছে.
In addition to, and not, as well as ইত্যাদি থাকলে তার আগের Noun/Pronoun অনুযায়ী Verb বসে।

৬৩.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) রীতিনীতি
  2. খ) রীতিনিতি
  3. গ) রিতীনীতি
  4. ঘ) রিতীনিতী
সঠিক উত্তর:
ক) রীতিনীতি
উত্তর
সঠিক উত্তর:
ক) রীতিনীতি
ব্যাখ্যা
রীতি : রীতিনীতি (বিশেষ্য) আচার-ব্যবহার; রসম ও রেওয়াজ; দস্তুর।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
৬৪.
The child cried for _______ mother.
  1. ক) its
  2. খ) none
  3. গ) his
  4. ঘ) her
সঠিক উত্তর:
ক) its
উত্তর
সঠিক উত্তর:
ক) its
ব্যাখ্যা

সাধারণত noun যদি প্রাণহীন(জড়) পদার্থ হয় তবে তাকে neuter gender বলে।
কিন্তু প্রাণহীন না হওয়া সত্ত্বেও young Children(child, baby) এবং lower animals(dog, cat, bird, mouse etc) কে সর্বদাই neuter gender বলে গণ্য করা হয়।
তাই এদের singular pronoun হিসেবে it, its ব্যবহৃত হয়।

৬৫.
১০২৪ এর বর্গমূল কত?
  1. ক) ৫২
  2. খ) ৪২
  3. গ) ৩২
  4. ঘ) ২২
সঠিক উত্তর:
গ) ৩২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩২
ব্যাখ্যা
৩২ X ৩২ = ১০২৪
৬৬.
'Ensure 'means -
  1. ক) Encourage
  2. খ) Profuse
  3. গ) Make certain
  4. ঘ) Make progress
সঠিক উত্তর:
গ) Make certain
উত্তর
সঠিক উত্তর:
গ) Make certain
ব্যাখ্যা

Ensure (verb):
Meaning: make certain that (something) will occur or be the case.
বাংলা অর্থঃ নিশ্চিত করা; আশ্বস্ত করা ইত্যাদি।
Example Sentence: The client must ensure that accurate records are kept.
Source: Oxford Dictionary.

৬৭.
বাংলাদেশ সরকার ব্যবস্থা কোন ধরনের?
  1. ক) মন্ত্রিপরিষদ শাসিত
  2. খ) রাষ্ট্রপতি শাসতি
  3. গ) ফেডারেল সরকার
  4. ঘ) লিবারেল সরকার
সঠিক উত্তর:
ক) মন্ত্রিপরিষদ শাসিত
উত্তর
সঠিক উত্তর:
ক) মন্ত্রিপরিষদ শাসিত
ব্যাখ্যা

আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে গণতান্ত্রিক সরকার দুই ভাগে বিভক্ত।
মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার।
শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকলে তাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলে।
যেমন, বাংলাদেশ ও ভারতের সরকার।
আর আইন বিভাগের নিকট শাসন বিভাগ দায়ী না থাকলে তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে।
যেমন, আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকার।
উৎসঃ এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৮.
'পোড়ামাটি-নীতি' কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল?
  1. ক) পাকিস্তান বিমানবাহিনী
  2. খ) ভারত সেনাবাহিনী
  3. গ) পাক-ভারত বাহিনী
  4. ঘ) পাকিস্তান সেনাবাহিনী
সঠিক উত্তর:
ঘ) পাকিস্তান সেনাবাহিনী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পাকিস্তান সেনাবাহিনী
ব্যাখ্যা

'পোড়ামাটি-নীতি' পাকিস্তানী সেনাবাহিনীর জন্য প্রযোজ্য ছিল।
পাকিস্তানি সেনাবাহিনী পোড়া মাটি নীতি নিয়েই ১৯৭১ এর ২৫ মার্চ চুড়ান্তভাবে গনহত্যায় নেমেছিলো।
এই নীতিতে টিক্কা খান তার সৈন্যদের নির্দেশ দিয়েছিলেন, “আমি পূর্ব বাংলার মাটি চাই, মানুষ নয়”।
উৎসঃ জেনারেল নিয়াজীর আত্মজীবনীমূলক বই-The betrayal of East Pakistan, বিভিন্ন পত্র-পত্রিকা এবং বাংলাদেশ সরকারের ওয়েবসাইট।

৬৯.
জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) লন্ডন
  2. খ) ওয়াশিংটন
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) প্যারিস
সঠিক উত্তর:
গ) নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) নিউইয়র্ক
ব্যাখ্যা

জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত একটি কমপ্লেক্স।
এটি ১৬ একর জমিতে ১৯৪৯ হতে ১৯৫০ সালের মধ্যে নির্মাণ করা হয়।
ভবনটি ইস্ট নদীর তীরে অবস্থিত।
সদর দপ্তর স্থাপনের জমি কেনার জন্য জন ডি রকফেলার জুনিয়র ৮.৫ মিলিয়ন ডলার ব্যয় করেন।
তিনি জাতিসংঘকে এই জমি দান করেন।
উৎসঃ ইউএন ওয়েবসাইট, ব্রিটানিকা সহ বিভিন্ন নির্ভরযোগ্য রেফারেন্স।

৭০.
At home এর অর্থ হচ্ছে-
  1. ক) one who has lost home
  2. খ) try to make a home
  3. গ) familiar with
  4. ঘ) home made of bricks
সঠিক উত্তর:
গ) familiar with
উত্তর
সঠিক উত্তর:
গ) familiar with
ব্যাখ্যা

At home (Phrase):
Meaning:
1. In one's own house.
2. Comfortable and at ease in a place or situation.
বাংলা অর্থঃ
১. স্বগৃহ
২. স্বচ্ছন্দ; কোন স্থান বা অবস্থায় পরিচিত ও আরামপ্রদ।
Source: Oxford Dictionary ও বাংলা একাডেমী অভিধান।

৭১.
কোনটি সঠিক বানান?
  1. ক) সৌজন্য
  2. খ) সৌজন্নতা
  3. গ) শৌজন্য
  4. ঘ) সৌজন্নতা
সঠিক উত্তর:
ক) সৌজন্য
উত্তর
সঠিক উত্তর:
ক) সৌজন্য
ব্যাখ্যা
সৌজন্যতা শব্দটি ব্যাকরণগত ভাবে ভুল বানান। এর সঠিক বানান হচ্ছে- সৌজন্য।
সৌজন্য (বিশেষ্য পদ): ভদ্রতা, অমায়িকতা, শিষ্ট-ব্যবহার।
উৎসঃ বাংলা একাডেমী- আধুনিক বাংলা অভিধান।
৭২.
ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর উপর?
  1. ক) গঙ্গা
  2. খ) পদ্মা
  3. গ) যমুনা
  4. ঘ) তিস্তা
সঠিক উত্তর:
ক) গঙ্গা
উত্তর
সঠিক উত্তর:
ক) গঙ্গা
ব্যাখ্যা

ফারাক্কা বাঁধ পদ্মা নদীর ভারতীয় অংশ "গঙ্গা" নদীর উপর নির্মাণ করা হয়েছে।
এই বাঁধের কারণে বাংলাদেশে পানির প্রবাহ কমতে থাকার প্রেক্ষাপটে ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদী গঙ্গা চুক্তি হয়।
উৎসঃ বিবিসি আর্কাইভ।

৭৩.
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত?
  1. ক) ফিলিপাইন
  2. খ) শ্রীলংকা
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
ক) ফিলিপাইন
উত্তর
সঠিক উত্তর:
ক) ফিলিপাইন
ব্যাখ্যা

আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (International Rice Research Institute (IRRI)) হল একটি স্বশাসিত, অলাভজনক, কৃষিবিষয়ক বিশ্লেষণ এবং প্রশিক্ষণ সংস্থা।
সংস্থাটির সদর দপ্তর ফিলিপাইন এর ম্যানিলাতে অবস্থিত।
উৎসঃ IRRI website.

৭৪.
'Black and Blue’ অর্থ কী?
  1. ক) ধূসর
  2. খ) কাল ও নীল
  3. গ) উত্তম মধ্যম
  4. ঘ) রঙ্গীন
সঠিক উত্তর:
গ) উত্তম মধ্যম
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তম মধ্যম
ব্যাখ্যা

Black and Blue means To beat very badly (উত্তম-মধ্যম/মার দেওয়া)
Example : Ramesh was beaten black and blue by my friends when he was trying to steal my bike.

৭৫.
পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয়-
  1. ক) মহাকর্ষ
  2. খ) ত্বরণ
  3. গ) অভিযোজন
  4. ঘ) মাধ্যাকর্ষণ
সঠিক উত্তর:
ঘ) মাধ্যাকর্ষণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মাধ্যাকর্ষণ
ব্যাখ্যা
পৃথিবী তার কেন্দ্রাভিমুখে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল বা Gravity বলে।
সর্বপ্রথম নিউটন অভিকর্ষজ বল সম্পর্কে ধারণা দিয়েছিলেন।
৭৬.
SDGs লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে?
  1. ক) ২০৪৫ সাল
  2. খ) ২০৫০ সাল
  3. গ) ২০৩৫ সাল
  4. ঘ) ২০৩০ সাল
সঠিক উত্তর:
ঘ) ২০৩০ সাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০৩০ সাল
ব্যাখ্যা

জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৫ সালের সেপ্টেম্বরে ২০১৬ সাল থেকে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যা টেকসই উন্নয়ন অভিষ্ট বা SDG নামে পরিচিত।
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট।

৭৭.
2 + 4 + 8+16 + --- ধারাটির কততম পদের মান 128?
  1. ক) 5
  2. খ) 5
  3. গ) 7
  4. ঘ) 6
সঠিক উত্তর:
গ) 7
উত্তর
সঠিক উত্তর:
গ) 7
ব্যাখ্যা

ধারাটিতে পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদ দ্বিগুণ হচ্ছে।
ধারাটিঃ
2 + 4 + 8 + 16 + 32 + 64 + 128 + 256 + _ _ _ _ _ _ _ _ _.
অর্থাৎ 128 ধারাটির 7th পদ।

৭৮.
মনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। মনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?
  1. ক) ৮০ টাকা
  2. খ) ৭২ টাকা
  3. গ) ৭৫ টাকা
  4. ঘ) ৭৮ টাকা
সঠিক উত্তর:
খ) ৭২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭২ টাকা
ব্যাখ্যা

মনির ও তপনের আয়ের অনুপাত = ৪ঃ৩ = ২০ঃ১৫
তপন ও রবিনের আয়ের অনুপাত = ৫ঃ৪ = ১৫ঃ১২
∴ মনিরের আয়ঃতপনের আয়ঃরবিনের আয় = ২০ঃ১৫ঃ১২
∴ মনিরের আয়ঃরবিনের আয় = ২০ঃ১২
বা, রবিনের আয় = (১২/২০) × মনিরের আয়
= (১২/২০) × ১২০
= ৭২ টাকা
∴ রবিনের আয় = ৭২ টাকা।

৭৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Remittance
  2. খ) Remmitence
  3. গ) Remittence
  4. ঘ) Remettrance
সঠিক উত্তর:
ক) Remittance
উত্তর
সঠিক উত্তর:
ক) Remittance
ব্যাখ্যা
Remittance (noun) [uncountable noun, countable noun] অর্থপ্রেরণ; প্রেরিত অর্থ।
৮০.
ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেয়া আছে। ১ম তিনটির যোগফল ২৭ হলে শেষ ৩ টি যোগফল কত?
  1. ক) ৩৬
  2. খ) ৩৩
  3. গ) ৩২
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
ক) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৬
ব্যাখ্যা

ধরি,
সংখ্যা ৬টি যথাক্রমে x, x+1, x+2, x+3, x+4 এবং x+5

প্রশ্নমতে,
x + x+1 + x+2 = 27
বা, 3x + 3 = 27
বা, 3x = 27-3
বা, 3x = 24
বা, x = 24/3
∴ x = 8

সুতরাং শেষ তিনটি সংখ্যার যোগফল
= x+3+x+4+x+5
= 8+3+8+4+8+5
= 36