পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
পরীক্ষা - ৩৯: ফুল মডেল টেস্ট - ৫ (সম্পূর্ণ সিলেবাস)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
নিম্নের কোনটি অর্ধস্বরধ্বনি?
  1. ক) [উ্]
  2. খ) [এঁ]
  3. গ) [অ্যা]
  4. ঘ) [ওঁ]
ব্যাখ্যা
অর্ধস্বরধ্বনি: বাংলা ভাষায় যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে অর্ধস্বরধ্বনি বলে। বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি চার টি যথা: [ই্], [উ্], [এ্], এবং [ও্]।

অনুনাসিক স্বরধ্বনি: মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময়ে বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে। এ সময়ে কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে। কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময়ে কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়েও বের হয়। এর ফলে ধ্বনিগুলো অনুনাসিক হয়ে যায়। স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু (ঁ) ব্যবহৃত হয়ে থাকে।

- মৌলিক স্বরধ্বনি: [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]
- অনুনাসিক ষ্বরধ্বনি: [ইঁ], [এঁ], [অ্যাঁ], [আঁ], [অঁ], [ওঁ], [উঁ]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।
.
’ঊর্ণনাভ’ শব্দটি দিয়ে বুঝায়-
  1. ক) তেলাপোকা
  2. খ) মাছি
  3. গ) টিকটিকি
  4. ঘ) মাকড়সা
ব্যাখ্যা
• ঊর্ণনাভ, ঊর্ণনাভি ( বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়= [√ঊর্ণ+অহমিয়া(অচ্) ]=[ঊর্ণ+নাভি; বহুব্রহী সমাস]
অর্থ: মাকড়সা ( ঊর্ণনাভ জাল বুনে চলে- আহসান হাবীব)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
সুধীন্দ্রনাথ দত্ত দীর্ঘ বারো বছর কোন পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত ছিলেন?
  1. ক) সাম্যবাদী
  2. খ) চিত্রদর্শন
  3. গ) ভারতী
  4. ঘ) পরিচয়
ব্যাখ্যা
সুধীন্দ্রনাথ দত্ত, (১৯০১-১৯৬০) ছিলেন কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক। ১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে তাঁর জন্ম।
১৯৩১ সাল থেকে দীর্ঘ বারো বছর তিনি ‘পরিচয়’ পত্রিকার সম্পাদক ছিলেন। ১৯৪৫-৪৯ সময়কালে তিনি স্টেটসম্যান পত্রিকায় কর্মরত ছিলেন। প্রমথ চৌধুরীর সবুজপত্রের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা ছিল।
• সুধীন্দ্রনাথ কর্মজীবনের পাশাপাশি সাহিত্যচর্চাও করেছেন। আধুনিক মনন ও বৈশ্বিক চেতনার কারণে তিনি বাংলা কাব্যে স্বতন্ত্র স্থান লাভ করেন।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি:
কাব্য:
- তন্বী,
- অর্কেস্ট্রা,
- ক্রন্দসী,
- উত্তরফাল্গুনী,
- সংবর্ত,
- দশমী;

গদ্যগ্রন্থ:
- স্বগত,
- কুলায় ও কালপুরুষ।
এছাড়া প্রতিধ্বনি (১৯৫৪) নামে তাঁর একটি অনুবাদগ্রন্থও আছে।

উৎস: বাংলাপিডিয়া।
.
‘ধূসরতার কবি’ বলা হয় কাকে?
  1. ক) মানিক বন্দ্যোপাধ্যায়
  2. খ) জীবনানন্দ দাস
  3. গ) মাইকেল মদুসূদন দত্ত
  4. ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
ব্যাখ্যা
জীবনানন্দ দাস ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে। 
• জীবনানন্দ দাশকে “ধূসরতার কবি” বলা হয়। ‘
• ধূসর পাণ্ডুলিপি’ (১৯৩৬) নামে একটি কাব্যগ্রন্থ আছে জীবনানন্দ দাশের। কিন্তু শুধু এ কারণেই তাঁকে ‘ধূসরতার কবি’ বলা হয়-তা নয়। তাঁর বহু কবিতায় হতাশা ও বিবর্ণের কথা আছে। তাঁর কবিতার চালচিত্রে আছে ধূসর বর্ণ। তাই জীবনানন্দ দাশকে ধূসরতার কবি বলা হয়।
• রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় কবিতা বলেছেন।

• জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ:
 - ঝরাপালক (প্রথম প্রকাশিত), 
- ধূসর পান্ডুলিপি, 
- বনলতা সেন, 
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাসসমূহ:
- মাল্যবান, 
- সুতীর্থ, 
- নিরুপম যাত্রা, 
- বিভা,
- জলপাইহাটি ইত্যাদি।

• জীবনানন্দের বনলতা সেন  কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে পুরস্কৃত (১৯৫৩) হয়। এছাড়া জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটিও ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৫৪) লাভ করে। ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় তাঁর মৃত্যু হয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
লোকটি ধীরে হাঁটে।- বাক্যে ‘ধীরে’ কোন পদ?
  1. ক) বিশেষণ
  2. খ) ক্রিয়াবিশেষণ
  3. গ) বিশেষ্য
  4. ঘ) ক্রিয়া
ব্যাখ্যা
• ক্রিয়াবিশেষণ: যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে, তাকে ক্রিয়াবিশেষণ বলে। নিচের বাক্য তিনটির নিম্নরেখ শব্দগুলো ক্রিয়াবিশেষণের উদাহরণ:
ছেলেটি দ্রুত দৌড়ায়।
লোকটি ধীরে হাঁটে।
মেয়েটি গুনগুনিয়ে গান করছে।

 • ক্রিয়াপদ: বাক্যে উদ্দেশ্য বা কর্তা কী করে বা কর্তার কী ঘটে বা হয়, তা নির্দেশ করা হয় যে পদ দিয়ে তাকে ক্রিয়া পদ বলে।
যেমন:
রাজীব খেলছে।
বৃষ্টি হতে পারে।

• বিশেষ্য: যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায়, সেগুলোকে বিশেষ্য বলে। যেমন- নজরূল, বাঘ, ঢাকা, ইট, ভোজন, সততা ইত্যাদি।

• বিশেষণ: যে শব্দ বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়, তাকে বিশেষণ পদ বলে।
যেমন-
সুন্দর ফুল
বাজে কথা
পঞ্চাশ টাকা
হাজার সমস্যা
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
We can’t live without air. Here the word 'air' is -
  1. ক) Common Noun
  2. খ) Collective Noun
  3. গ) Material Noun
  4. ঘ) Abstract Noun
ব্যাখ্যা
• We can’t live without air. Here the word 'air' is - Material Noun.
• যে সকল দ্রব্য গণনা করা যায় না শুধু ওজন করা যায় সেসকল দ্রব্যকে Material Noun বলে।
- Material noun refers to a material or substance or an ingredient of an alloy.
- Such as silver, gold, iron, cotton, diamond and plastic etc.

• Examples of Material Nouns: 
- Cotton dresses are cheap.
- I drink milk daily at night.
- We can’t live without air.
- Most of the industries use fiber.
• উপরের Sentence গুলোতে Cotton, Milk, Fiber এবং প্রদত্ত প্রশ্নে উল্লেখিত Air শব্দগুলো দ্বারা কোন পদার্থের বা বস্তুর উপাদানের নাম বুঝানো হয়েছে, যেগুলোকে আমরা ওজন করতে পারি,
• তাই এগুলো Material Noun.

সূত্র: Advanced Learners Communicative English Grammar and Composition (For Class 9-10).
.
Stomach এর plural Noun নিচের কোনটি?
  1. ক) Stomachs
  2. খ) Stomaches
  3. গ) Stomach
  4. ঘ) Stomachix
ব্যাখ্যা
• Singular Noun এর  শেষের ‘ch’ এর উচ্চারণ ‘চ’ এর মত না হয়ে ‘ক’ এর মত হলে ‘es’ যোগ না হয়ে শুধু ‘s’ যোগ হয়ে Plural হবে।
যেমন –
• Stomach- Stomachs.
• Patriarch- Patriarchs.
• Monarch- Monarchs.
• তাই সঠিক উত্তর হবে Stomachs.

সূত্র: Advanced Learners Communicative English Grammar and Composition (For Class 9-10).
.
___ Ganga is ___ holy river. Which articles will be suitable to fill these blanks?
  1. ক) A, An
  2. খ) An, The
  3. গ) The, A
  4. ঘ) The, The
ব্যাখ্যা
• সাধারণত ইংরেজিতে এক কথায় a, an এবং the কে article বলা হয়। 
- Article প্রধানত দুই প্রকার। যথা-
- Indefinite Article এবং
- Definite Article
- A এবং an কে Indefinite Article বলে কারণ তারা কোন অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়।
- The কে definite Article বলে কারণ ইহা কোন নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়।

• নিয়ম - 
» শব্দের শুরুতে যদি h থাকে এবং h এর উচ্চারণ h এর মত হলে তার পূর্বে a বসে। কিন্তু h এর উচ্চারণ o বা অন্য কোন উচ্চারণ হলে তার পূর্বে an বসে।
- যেমন- a horse, a historian, an honest man, an hour.
» নদ-নদী, সাগর, খাল, মহাসাগর, দ্বীপ পুঞ্জ, পর্বত ইত্যাদির পূর্বে “the” ব্যবহৃত হয়।
- The Padma is a big river.
- The Nile is the longest river in the world.
- Last year, we went to the Sahara.
• এই নিয়ম অনুযায়ী প্রদত্ত প্রশ্নে প্রথমে The এবং শেষে A বসবে।


সূত্র: Advanced Learners Communicative English Grammar and Composition (Class 9-10).
.
Which one is the superlative degree?
  1. ক) Rose is the finer than of all flowers.
  2. খ) The rose is the finest of all flowers.
  3. গ) The rose is as fine as of all flowers.  
  4. ঘ) The rose is the most fine of all flower.
ব্যাখ্যা
• Degree তিন প্রকার । যথা-
- positive degree.
- comparative degree.
- superlative degree.
• Superlative degree: সাধারণত অনেকের মধ্যে তুলনা বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Superlative Degree বলে।
- finest=superlative degree
- finer=comparative degree
- fine=positive degree.
• সমগ্র জাতি ( সমগ্র গোলাপ ) বুঝাতে singular noun এর পূর্বে  the  বসে।
• superlative degree এর পূর্বে the  বসে ।
• কোন countable noun এর পূর্বে all  বসলে  noun টি plural  হয়ে  থাকে ।
 -  The rose is the finest of all flowers - সব ফুলের মধ্যে গোলাপ সবচেয়ে সুন্দর।
• সুতরাং এটি একটি superlative degree.

সূত্র: Advanced Learners Communicative English Grammar and Composition (Class 9-10).
১০.
They had reached the station before the bell rang. Here the clause 'They had reached the station' is in which tense?
  1. ক) present indefinite tense
  2. খ) past indefinite tense
  3. গ) past perfect tense
  4. ঘ) past continuous tense  
ব্যাখ্যা
• অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা simple past tense হয়।
- Structure:
• 1st subject + had + verb এর past participle + before/after + 2nd subject + verb এর past form +2nd object.
- They had reached the station before the bell rang= ঘণ্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছল।
• সুতরাং বাক্যটি past perfect tense.

সূত্র: Advanced Learners Communicative English Grammar and Composition (Class 9-10).
১১.
. ___stay in the hotel. The right blank of this sentence is -
  1. ক) Never again will they  
  2. খ) Never again they will  
  3. গ) A gaining never they will
  4. ঘ) Again they will never
ব্যাখ্যা
• Never again হল একটি phrase যেটি বাক্যের অর্থ কখনই হয় নি বা কখনও হবে এই expression কে জোর দিয়ে বোঝাতে ব্যবহৃত হয় ।
- Never again + auxiliary verb + sub + extension.
সুতরাং সঠিক উত্তর হলো Never again will they stay in the hotel.
 
সূত্র: Advanced Learners Communicative English Grammar and Composition (Class 9-10).
১২.
নিচের কোনটি 'All but' এর সঠিক অর্থ প্রকাশ করে?
  1. ক) very nearly
  2. খ) Very attentive
  3. গ) on the whole
  4. ঘ) suddenly
ব্যাখ্যা
All but
- English Meaning: very nearly.
- Bangla Meaning: প্রায়
Ex. Sentence: The villagers are all but ruined.

• All ears
- English Meaning: Very attentive.
- Bangla Meaning: খুব মনযোগী
Ex. Sentence: Kids in my class were all ears when I was telling them the story.

• All in all
- English Meaning: on the whole / considering all the different parts of the situation together.
- Bangla Meaning: সম্পূর্ণরূপে / সবকিছু বিবেচনা সাপেক্ষে
Ex. Sentence: All in all, I think you've done very well.

• All of a sudden
- English Meaning: suddenly; without warning.
- Bangla Meaning: হঠাৎ / কোন পুর্ব ঘোষণা (লক্ষণ) ছাড়াই
Ex. Sentence: We stopped on the trail for a snack when all of a sudden a bear appeared.

সূত্র: Live MCQ Lecture.
১৩.
Which one is right?
  1. ক) Rahim as well as his friends has gone to see his ailing mother.
  2. খ) Rahim as well as his friends have gone to see his ailing mother.
  3. গ) Rahim as well as his friends were gone to see his ailing mother.
  4. ঘ) Rahim as well as his friends are gone to see his ailing mother.
ব্যাখ্যা
• As well as, with including, together with, except, in addition to, no less than, accompanied by, along with ইত্যাদি শব্দগুলো বাক্যে দুটি subject কে যুক্ত করলে প্রথম subject অনুসারে verb হয়।
- I along with some of my friends was present.
সুতরাং সঠিক উত্তর হলো Rahim as well as his friends has gone to see his ailing mother.

সূত্র: Advanced Learners Communicative English Grammar and Composition (Class 9-10).
১৪.
“The window closed automatically'. The verb in this sentence is -
  1. ক) Transitive verb
  2. খ) Linking verb
  3. গ) Intransitive verb
  4. ঘ) None of these
ব্যাখ্যা
• Intransitive:
- যে Verb অন্য কোনো Word এর সাহায্য ছাড়াই একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তাকে Intransitive Verb  (অকর্মক ক্রিয়া) বলে।
- কোন verb অন্য কোন word বা object এর সাহায্য ছাড়া বাক্যের অর্থকে সম্পন্ন করলে তাকে intransitive verb বলে। 
- যেমন: Dog barks.
             Fire burns.
             Birds fly etc.
- এই বাক্যগুলো verb word বা object ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে।
- যেহেতু প্রদত্ত প্রশ্নে দেখা যাচ্ছে verb ই অর্থ পূর্ণ করেছে তাই এটি intransitive verb.

সূত্র: Advanced Learners Communicative English Grammar and Composition (Class 9-10).
১৫.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) It rained for three days.
  2. খ) Grammar is better servant than master.
  3. গ) He is my elder teacher.  
  4. ঘ) While he was walking in the garden, a snake bit him.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - While he was walking in the garden, a snake bit him বাক্যটি শুদ্ধ।
- কারণ While যুক্ত দুটি clause থাকলে এবং while যুক্ত clause টি past continuous tense হলে, পরবর্তী clause টি past indefinite tense হয়।

অন্য অপশন গুলোর মধ্যে -
•It rained for three days  বাক্এযটি ভুল। এখানে rained এর পরিবর্তে was raining হলে বাক্যটি শুদ্ধ হত।
•Grammar is better servant than master - অর্থগত ভুল
• He is my elder teacher - teacher এর ক্ষেত্রে elder  হবে না। elder এর পরিবর্তে senior বসালে বাক্যটি শুদ্ধ হবে।

সূত্র: Advanced Learners Communicative English Grammar and Composition (Class 9-10).
১৬.
নিচের কোনটি Verb নয়?
  1. ক) Development
  2. খ) hasten
  3. গ) sharpen
  4. ঘ) shorten
ব্যাখ্যা
• Development হলো noun এবং verb হলো develop.
অন্যদিকে ---
• এমন কিছু noun বা adjective শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -n /-en যুক্ত করে verb শব্দ গঠন করা হয়।
- Example:
- broad – চওড়া — broaden
- deep – গভীর — deepen
- haste – ত্বরা — hasten
- fresh – সতেজ — freshen
- length – দৈর্ঘ্য মাপ — lengthen
- sharp – ধারালো; তীক্ষ্ণ — sharpen
- strength – শক্তি — strengthen
- soft – নরম — soften
- fast – দৃঢ় — fasten — fasten
- dark – অন্ধকার — darken
- worse – অধিকতর খারাপ — worsen
- tight – শক্ত করে আঁটা — tighten
- light – হালকা বা পাতলা — lighten

সূত্র: Advanced Learners Communicative English Grammar and Composition (Class 9-10).
১৭.
'গাং ডিঙোলে কুমিরকে কলা ' প্রবাদটির সঠিক ইংরেজি অনুবাদ নিচের কোনটি?
  1. ক) When the danger is gone, God is forgotten.
  2. খ) Where there is a will there's a way.
  3. গ) While there is life, there is hope.
  4. ঘ) Zeal without knowledge is a runaway horse.
ব্যাখ্যা
• 'গাং ডিঙোলে কুমিরকে কলা' প্রবাদটির সঠিক ইংরেজি অনুবাদ  হলো - When the danger is gone, God is forgotten.
অন্যদিকে- 
- Where there is a will there's a way - ইচ্ছা থাকলেই উপায় হয়।
- While there is life, there is hope - জীবন থাকলেই আশ থাকবে। / যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ।
- Zeal without knowledge is a runaway horse - জ্ঞানহীন উৎসাহ বা আগ্রহ লাগামছেঁড়া ঘোড়ার মত।

সূত্র: Live MCQ Lecture.
১৮.
This, These, That, Those এগুলো কোন ধরনের pronoun?
  1. ক) Personal Pronoun
  2. খ) Demonstrative Pronoun
  3. গ) Reflexive Pronoun
  4. ঘ) Reciprocal Pronoun
ব্যাখ্যা
• যেসব Word Noun বা Noun phrase এর পরিবর্তে বসে, Noun এর মতো কাজ করে তাদেরকে Pronoun বলা হয়।
- Pronoun ৮ প্রকার:
- Personal Pronoun (ব্যক্তিবাচক সর্বনাম): He, You, I, we, they, our etc.  
- Demonstrative Pronoun (ইশারা বা ইঙ্গিতবাচক সর্বনাম): This, These, That, Those etc 
- Interrogative Pronoun (প্রশ্নবোধক সর্বনাম): Who, What, Whose, Which, Whom, What etc.
- Relative Pronoun (সম্পর্কবাচক সর্বনাম): who, where, that, why etc. 
- Indefinite Pronoun (অনির্দিষ্টমূলক সর্বনাম): All, Any, One, Anyone, Anybody, Anything, Everyone, Each, Another, Both, Few, Many, No one, None, Nobody, Nothing, Other, Some, Someone, Somebody, Something, Everybody, Everyone, Everything, Such, etc.
- Distributive Pronoun (বন্টনমূলক সর্বনাম): Each, Either, Neither, None etc.
- Reflexive Pronoun (আত্মবাচক সর্বনাম): Myself, Ourselves, Himself, Herself, Themselves, Yourself, Yourselves, Itself, etc.
- Reciprocal Pronoun (পরস্পর সম্পর্কমূলক সর্বনাম):  Each other, One another etc.

সূত্র: Advanced Learners Communicative English Grammar and Composition (Class 9-10).
১৯.
The right Antonym of 'Dormant' is -
  1. ক) Inactive
  2. খ) Latent
  3. গ) Asleep
  4. ঘ) Active
ব্যাখ্যা
Dormant (adjective)
- English Meaning: (of things) not active or growing, but having the ability to be active at a later time.
- Bangla Meaning: 
(১) সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়: a dormant volcano; 
(২) অব্যবহৃত; অন্তর্নিহিত: dormant mental powers.

• Synonyms: Asleep (ঘুমন্ত/নিদ্রিত), Inactive (নিষ্ক্রিয়), Latent (লুক্কায়িত), Napping (অল্প সময়ের জন্য ঘুম), Slumbering (তন্দ্রাচ্ছন্দ)।
• Antonyms: Awake (জাগ্রত), Active (সক্রিয়), Sleepless (নিদ্রাহীন), Energetic (প্রাণচঞ্চল), Functioning (কার্যকরী)।

• Other Forms: Dormancy (noun) সুপ্তাবস্থা; নিষ্ক্রিয় অবস্থা।

Example Sentence:
1. Some tumors will grow to a certain size and become relatively dormant.
2. Her emotions have lain dormant for many years.

সূত্র: Live MCQ Lecture.
২০.
দুইটি সংখ্যার যোগফল 520। এদের অনুপাত 12 : 8 হলে সংখ্যা দুইটি কত?
  1. ক) 310, 210
  2. খ) 312, 208
  3. গ) 300, 220
  4. ঘ) 280, 240
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল 520। এদের অনুপাত 12 : 8 হলে সংখ্যা দুইটি কত?

সমাধান:
দেওয়া আছে, 
দুইটি সংখ্যার যোগফল 520
১ম সংখ্যা : ২য় সংখ্যা= 12 : 8
অনুপাতের রাশিগুলোর সমষ্টি = 12 + 8 = 20

∴ ১ম সংখ্যাটি = (520 × 12)/20 = 312

২য় সংখ্যাটি = (520 × 8)/20 = 208

∴ নির্ণেয় সংখ্যাদ্বয়: 312, 208
২১.
রহিম 20% কমিশনে 200 টাকা দিয়ে একটি বই ক্রয় করল। বইটির লিখিত মূল্য কত?
  1. ক) 210 টাকা
  2. খ) 220 টাকা
  3. গ) 250 টাকা
  4. ঘ) 260 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম 20% কমিশনে 200 টাকা দিয়ে একটি বই ক্রয় করল। বইটির লিখিত মূল্য কত?

সমাধান: 
20% কমিশনে,
বইয়ের ক্রয়মূল্য = (100 - 20) টাকা = 80 টাকা।

ক্রয়মূল্য 80 টাকা হলে বইটির লিখিত মূল্য = 100 টাকা
∴ ক্রয়মূল্য 1 টাকা হলে বইটির লিখিত মূল্য = 100/80 টাকা
∴ ক্রয়মূল্য 200 টাকা হলে বইটির লিখিত মূল্য = (100×200)/80 টাকা
= 250 টাকা

∴ বইটির লিখিত মূল্য 250 টাকা।
২২.
একটি খাতার বিক্রয়মূল্য খাতাটির ক্রয়মূল্যের ৭/৫ অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. ক) ২০% ক্ষতি
  2. খ) ৪০% ক্ষতি
  3. গ) ৩০% লাভ
  4. ঘ) ৪০% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খাতার বিক্রয়মূল্য খাতাটির ক্রয়মূল্যের ৭/৫ অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান: 
ধরি, 
বইটির ক্রয়মূল্য= ১০০ টাকা

প্রশ্নমতে,
বইটির বিক্রয়মূল্য = (ক্রয়মূল্য × ৭/৫) টাকা
= (১০০ × ৭/৫) টাকা
= ১৪০ টাকা

∴ লাভ = (১৪০ -১০০) টাকা
= ৪০ টাকা
২৩.
যদি ‍√3 (a + a- 1) = 3 হলে ‍a2 + a- 2 এর মান কত?
  1. ক) √3
  2. খ) - 1
  3. গ) 1
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ‍√3 (a + a - 1) = 3 হলে ‍a2 + a- 2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
√3 (a + a-1) = 3
বা, a + 1/a = 3/√3
বা, a + 1/a = (√3 . √3)/√3
∴ a + 1/a = √3

এখন,
a2 + a-2 = a2 + 1/a2
= (a + 1/a)2 - 2.a.1/a
= (√3)2 - 2.1
= 3 - 2
= 1
২৪.
দুইটি সংখ্যার গুণফল ৪৩২০ এবং গ.সা.গু ৩২ হলে সংখ্যাদ্বয়ের ল.সা.গু কত?
  1. ক) ১৩০
  2. খ) ১২৫
  3. গ) ১৩৫
  4. ঘ) ১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৪৩২০ এবং গ.সা.গু ৩২ হলে সংখ্যাদ্বয়ের ল.সা.গু কত?

সমাধান: 
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গুণফল = ৪৩২০
গ.সা.গু = ৩২ 

আমরা জানি,
ল.সা.গু × গ.সা.গু = সংখ্যাদ্বয়ের গুণফল
বা, ল.সা.গু = সংখ্যাদ্বয়ের গুণফল/গ.সা.গু
= ৪৩২০/৩২
= ১৩৫
∴ সংখ্যাদ্বয়ের ল.সা.গু ১৩৫।
২৫.
মাসুমের নিকট ৮০ টাকা ছিল। সে তার ভাইকে দিল ২০.৫০ টাকা এবং ছোট বোনকে তার ভাইয়ের অর্ধেক টাকা দিল। মাসুমের নিকট আর কত টাকা রইল?
  1. ক) ৪৯.০০ টাকা
  2. খ) ৪৯.২৫ টাকা
  3. গ) ৪৫.৭৫টাকা
  4. ঘ) ৪৮.৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মাসুমের নিকট ৮০ টাকা ছিল। সে তার ভাইকে দিল ২০.৫০ টাকা এবং ছোট বোনকে তার ভাইয়ের অর্ধেক টাকা দিল। মাসুমের নিকট আর কত টাকা রইল?

সমাধান: 
মাসুমের নিকট আছে = ৮০ টাকা
তার ভাইকে দিল = ২০.৫০ টাকা
ছোট বোনকে দিল = ভাইয়ের অর্ধেক
= ২০.৫০/২ = ১০.২৫ টাকা।
মাসুম তার ভাই ও ছোট বোনকে দিল = (২০.৫০ + ১০.২৫) টাকা
= ৩০.৭৫ টাকা

∴ মাসুমের নিকট রইল = (৮০ - ৩০.৭৫) টাকা 
= ৪৯.২৫ টাকা
২৬.
বার্ষিক মুনাফা 10% থেকে বেড়ে 12% হওয়ায় মুহিতের আয় 8 বছরে 256 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল?
  1. ক) 1200 টাকা
  2. খ) 1400 টাকা
  3. গ) 1500 টাকা
  4. ঘ) 1600 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক মুনাফা 10% থেকে বেড়ে 12% হওয়ায় মুহিতের আয় 8 বছরে 256 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল?

সমাধান: 
এখানে,
মুনাফা বৃদ্ধি, r = (12 - 10)% = 2% = 2/100 = 1/50 টাকা
সময়, n = 8 বছর
মুনাফা, I = 256 টাকা

আমরা জানি,
I = Pnr
বা, P = I/nr
বা, P = 256/{8 × (1/50)}
বা, P = (256 × 50)/8
∴ P = 1600

মুহিতের মূলধন 1600 টাকা।

২৭.
36 জন শ্রমিক একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। 8 দিনে কাজটি শেষে করতে নতুন কতজন শ্রমিক লাগবে?
  1. ক) 16 জন
  2. খ) 18 জন
  3. গ) 20 জন
  4. ঘ) 54 জন
ব্যাখ্যা
প্রশ্ন: 36 জন শ্রমিক একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। 8 দিনে কাজটি শেষে করতে নতুন কতজন শ্রমিক লাগবে?

সমাধান: 
12 দিনে কাজটি শেষ করতে শ্রমিক লাগে 36 জন
∴ 1 দিনে কাজটি শেষ করতে শ্রমিক লাগে (36 × 12) জন
∴ 8 দিনে কাজটি শেষ করতে শ্রমিক লাগে (36 × 12)/8 জন
= 54 জন

∴ অতিরিক্ত শ্রমিক লাগবে = (54 - 36) জন
= 18 জন
২৮.
স্টিমার ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় 40 কি.মি. ও 8 কি.মি.। নদীপথে 192 কি.মি. দূরত্ব অতিক্রম করে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ক) 8 ঘণ্টা
  2. খ) 10 ঘণ্টা
  3. গ) 12 ঘণ্টা
  4. ঘ) 14 ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্টিমার ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় 40 কি.মি. ও 8 কি.মি.। নদীপথে 192 কি.মি. দূরত্ব অতিক্রম করে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান: 
দেওয়া আছে,
স্টিমারের বেগ = 40 কি.মি./ঘণ্টা 
স্রোতের বেগ = 8 কি.মি/ঘণ্টা 
স্রোতের অনুকূলে বেগ = (40 + 8) কি.মি./ঘন্টা = 48 কি.মি./ঘণ্টা 
∴ স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে = 192/48 ঘণ্টা 
= 4 ঘন্টা

আবার,
স্রোতের প্রতিকূলে বেগ = (40 - 8) কি.মি./ঘন্টা = 32 কি.মি./ঘণ্টা 
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগবে = 192/32 ঘণ্টা 
= 6 ঘণ্টা 

∴ মোট সময় লাগবে = (4 + 6) ঘণ্টা 
= 10 ঘণ্টা 
২৯.
কোন পরীক্ষায় শতকরা 75 জন গণিতে পাস করে। গণিতে ফেলের সংখ্যা 60 জন হলে, পরিক্ষার্থীর সংখ্যা কতজন?
  1. ক) 220 জন
  2. খ) 230 জন
  3. গ) 240 জন
  4. ঘ) 250 জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় শতকরা 75 জন গণিতে পাস করে। গণিতে ফেলের সংখ্যা 60 জন হলে, পরিক্ষার্থীর সংখ্যা কতজন?

সমাধান: 
ধরি, 
মোট পরিক্ষার্থীর সংখ্যা = 100 জন
গনিতে ফেল করে = (100 - 75) জন = 25 জন

25 জন গণিতে ফেল করলে পরিক্ষার্থী 100 জন
1 জন গণিতে ফেল করলে পরিক্ষার্থী 100/25 জন
∴ 60 জন গণিতে ফেল করলে পরিক্ষার্থী (100 × 60)/25 জন
= 240 জন

∴ পরিক্ষার্থীর সংখ্যা = 240 জন
৩০.
64 এর 2 ভিত্তিক লগারিদম কত?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 7
ব্যাখ্যা
প্রশ্ন: 64 এর 2 ভিত্তিক লগারিদম কত?

সমাধান: 
64 এর 2 ভিত্তিক লগারিদম = log264
= log226
= 6 log22  [logaa = 1]
= 6
৩১.
4 + 6 + 8 + 10 + .............. ধারাটির 10তম পদ কত?
  1. ক) 16
  2. খ) 18
  3. গ) 20
  4. ঘ) 22
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 6 + 8 + 10 + .............. ধারাটির 10তম পদ কত?

সমাধান:
ধরি,
ধারাটির প্রথম পদ, a = 4
সাধারণ অন্তর, d = 6 - 4 = 2

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
∴ 10 তম পদ = a + (10 - 1)d
= 4 + (9 × 2)
= 4 + 18
= 22
৩২.
যদি x - y = 4 এবং xy = 12 হলে x3 - y3 এর মান কত?
  1. ক) 216
  2. খ) 212
  3. গ) 208
  4. ঘ) 256
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x - y = 4 এবং xy = 12 হলে x3 - y3 এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
x - y = 4
xy = 12 

প্রদত্ত রাশি = x3 - y3
= (x - y)3 + 3.xy (x - y)
= (4)3 + 3 × 12 × 4
= 64 + 144
= 208
৩৩.
কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কী বলে?
  1. ক) বহি:কেন্দ্র
  2. খ) লম্বকেন্দ্র
  3. গ) পরিকেন্দ্র
  4. ঘ) ভরকেন্দ্র
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কী বলে?

সমাধান:
ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু। এই বিন্দু ত্রিভুজের ভরকেন্দ্র।


△PQR এ S, T, U যথাক্রমে QR, RP ও PQ এর মধ্যবিন্দু।
PS, QT ও RU মধ্যমাত্রয় O বিন্দুতে মিলিত হয়।

∴ ত্রিভুজটির ভরকেন্দ্র O।
৩৪.
২, ৪, ৫ রাশিগুলোর ৪র্থ সমানুপাতী কত?
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ১২
  4. ঘ) ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৪, ৫ রাশিগুলোর ৪র্থ সমানুপাতী কত?

সমাধান:
এখানে,
১ম রাশি = ২
২য় রাশি = ৪
৩য় রাশি = ৫

আমরা জানি,
১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
বা, ৪র্থ রাশি = (২য় রাশি × ৩য় রাশি)/১ম রাশি
বা, ৪র্থ রাশি = (৪ × ৫)/২
বা, ৪র্থ রাশি = ২০/২
∴ ৪র্থ রাশি = ১০

∴ নির্ণেয় ৪র্থ সমানুপাতী ১০
৩৫.
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2 এয়র এবং প্রস্থ 10 মিটার হলে দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ক) 20 সে.মি.
  2. খ) 200 সে.মি.
  3. গ) 2000 সে.মি.
  4. ঘ) 20000 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2 এয়র এবং প্রস্থ 10 মিটার হলে দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
ধরি, 
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = x সে.মি.
আমরা জানি,
1 এয়র = 100 বর্গমিটার
2 এয়র = (100 × 2) বর্গমিটার = 200 বর্গমিটার

প্রশ্নমতে,
10x = 200
বা, x = 200/10
∴ x = 20

∴ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = 20 মিটার
= (20 × 100) সে.মি.
= 2000 সে.মি.
৩৬.
একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ 130° হলে পরিধিস্থ কোণের পরিমাণ কত?
  1. ক) 50°
  2. খ) 55°
  3. গ) 45°
  4. ঘ) 65°
ব্যাখ্যা
প্রশ্ন: একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ 130° হলে পরিধিস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে,
কেন্দ্রস্থ কোণের পরিমাণ 130°

আমরা জানি,
পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
∴ পরিধিস্থ কোণ = কেন্দ্রস্থ কোণ/2
= 130°/2
= 65°
৩৭.
35° কোণের পূরক কোণ কত?
  1. ক) 145°
  2. খ) 45°
  3. গ) 55°
  4. ঘ) 85°
ব্যাখ্যা
প্রশ্ন: 35° কোণের পূরক কোণ কত?

সমাধান:
দুটি কোণের সমষ্টি 90° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।

∴ 35° কোণের পূরক কোণ = (90° - 35°) = 55°
৩৮.
কোন ত্রিভুজের ১ম কোণ যদি ২য় কোণের চারগুণ এবং ৩য় কোণ যদি ১ম কোণের চেয়ে 45° বড় হয়, তাহলে ১ম কোণটি কত ডিগ্রি?
  1. ক) 15°
  2. খ) 25°
  3. গ) 60°
  4. ঘ) 105°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের ১ম কোণ যদি ২য় কোণের চারগুণ এবং ৩য় কোণ যদি ১ম কোণের চেয়ে 45° বড় হয়, তাহলে ১ম কোণটি কত ডিগ্রি?

সমাধান:
ধরি,
২য় কোণ = a
∴ ১ম কোণ = 4a
৩য় কোণ = 4a + 45°

প্রশ্নমতে,
a + 4a + 4a + 45° = 180°
বা, 9a = 180° - 45°
বা,  9a = 135°
বা, a = 135°/9
∴ a = 15°

∴ ১ম কোণ = 4 × 15° = 60°
৩৯.
বাংলাদেশের শীতলতম মাস-
  1. ক) জানুয়ারি
  2. খ) মার্চ
  3. গ) মে
  4. ঘ) ডিসেম্বর
ব্যাখ্যা
প্রাকৃতিক পরিবেশের তারতম্যের উপর ভিত্তি করে বাংলাদেশের বিভিন্ন স্থান, অঞ্চল ও জেলার অবস্থা ও অবস্থান নিম্নরুপ: 

- বাংলাদেশের শীতলতম জেলা সিলেট।
- বাংলাদেশের উষ্ণতম স্থান- লালপুর, নাটোর।
- বাংলাদেশের উষ্ণতম মাস- এপ্রিল।
- বাংলাদেশের শীতলতম মাস- জানুয়ারি
- বাংলাদেশের উষ্ণতম জেলা- রাজশাহী।
- বাংলাদেশের শীতলতম স্থান- শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৪০.
কোথায় ছয় দফা ঘোষণা করা হয়েছিল?
  1. ক) ঢাকা
  2. খ) লাহোর
  3. গ) করাচি
  4. ঘ) ইসলামাবাদ
ব্যাখ্যা
–পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও শোষণ থেকে পূর্ব বংলার জনগণকে মুক্ত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ৫-৬ ফেব্রুয়ারী লাহোরে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন।

ছয়দফা নিম্নরুপ: 
১. লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানের জন্য একটি যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে। এটি
হবে সংসদীয় পদ্ধতির যুক্তরাষ্ট্র ব্যবস্থা। প্রাপ্ত বয়স্কদের সরাসরি ভোটে সকল নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনসভাগুলো হবে সার্বভৌম।
২. শুধু দেশরক্ষা এবং পররাষ্ট্র বিষয় থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে। অবশিষ্ট ক্ষমতা থাকবে প্রদেশগুলোর হাতে।
৩. দেশের দুই অংশে সহজেই বিনিময়যোগ্য অথচ পৃথক দুটো মুদ্রা থাকবে। অথবা ফেডারেল ব্যাংকের অধীনে দুই দেশের দুটি রিজার্ভ ব্যাংক ব্যবস্থাসহ একই ধরনের মুদ্রা চালু থাকবে।
৪. আঞ্চলিক সরকারে হাতে থাকবে সকল প্রকার কর ধার্য করার ও আদায়ের ক্ষমতা। আদায়কৃত রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারকে দেয়া হবে।
৫. দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রার আলাদা আলাদা হিসেব থাকবে। প্রয়োজনে দুই অঞ্চল থেকে সমানভাবে অথবা সংবিধানে নির্ধারিত হারে কেন্দ্র বৈদেশিক মুদ্রা পাবে।
৬. অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক সেনাবাহিনী অর্থাৎ মিলিশিয়া ও প্যারা মিলিশিয়া গঠন ও পরিচালনা করতে পারবে।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা নবম-দশম শ্রেণী।
৪১.
মৌমাছির চাষ বিষয়ক বিদ্যা-
  1. ক) সেরিকালচার
  2. খ) পিসিকালচার
  3. গ) এপিকালচার
  4. ঘ) এভিকালচার
ব্যাখ্যা
মৌমাছির পালন বিষয়ক বিদ্যা - এপিকালচার

অন্যদিকে-----
রেশম চাষ বিষয়ক বিদ্যাকে বলে-সেরিকালচার।
মৎস্য চাষ বিষয়ক বিদ্যা - পিসিকালচার।
চিংড়ি চাষ বিষয়ক বিদ্যা - প্রণকালচার।
মৌমাছির চাষ - এপিকালচার।
রেশমের চাষ - সেরিকালচার।
উদ্যানবিদ্যা - হর্টিকালচার।
পাখিপালন বিদ্যা - এভিকালচার।
সামুদ্রিক মৎস পালনবিদ্যা - মেরিকালচার।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৪২.
সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
  1. ক) নয়াদিল্লি
  2. খ) ঢাকা
  3. গ) ইলামাবাদ
  4. ঘ) কাঠমান্ডু
ব্যাখ্যা
- পূর্ণরুপ- South Asian Associatiion for Regional Co-operation (SAARC)
- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ঢাকায় সার্ক সনদে স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সার্ক ৮ টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
- সচিবালয়-- কাঠমুন্ড
- সচিবালয়--১৭ জানুয়ারী ১৯৮৭ সালে কাঠমুন্ডতে সমিতির সচিবালয় স্থাপিত হয়।
- সবর্শেষ সদস্য-- আফগানিস্তান।

তথসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (SAARC)
৪৩.
নিচের কোনটি একটি আউটপুট ডিভাইস?
  1. ক) কি-বোর্ড
  2. খ) স্ক্যানার
  3. গ) স্পিকার
  4. ঘ) লাইট পেন
ব্যাখ্যা
আউটপুট ডিভাইস: যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস যেমন: 
- মনিটর
 - প্রিন্টার
- প্রজেক্টর
- স্পিকার
- প্লটার
- হেডফোন

- যে সকল ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে তথ্য সরবরাহ করা হয় বা কমান্ড দেয়া হয় তাদেরকে ইনপুট ডিভাইস বলে।
-------------------------------------------------------------------------------------------
ইনপুট ডিভাইসঃ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস যেমন: 
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

ইনপুট-আউটপুট ডিভাইস:  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্রঃ জাতীয় তথ্য বাতায়ন।