পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
বাংলাদেশ বিষয়াবলী - (৩৫ নম্বর): বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি, বাংলাদেশের ইতিহাস (১৯৪৭ এর দেশ ভাগ পর্যন্ত), ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ছয়দফা, উনসত্তরের গণুভ্যুত্থান, জনসংখ্যা ও উপজাতি, সাগর, নদী, চর, দ্বীপ ও পাহাড়।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি আগে ঘটেছিল -
  1. ক) যুক্তফ্রন্ট নির্বাচন
  2. খ) আওয়ামী লীগের প্রতিষ্ঠা
  3. গ) ভাষা আন্দোলন
  4. ঘ) তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা
ব্যাখ্যা
- ২ সেপ্টেম্বর, ১৯৪৭ সালে বাংলা ভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অধ্যক্ষ আবুল কাসেমের নেতৃত্বে প্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠান তমদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয়।
- ২৩ জুন, ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
- ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায় ১৯৫২ সাল।
- যুক্তফ্রন্ট গঠিত হয় ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর এবং নির্বাচন হয় ৮-১২ মার্চ, ১৯৫৪ সালে।
উৎসঃ বাংলাপিডিয়া।
.
পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলা ভাষা ব্যবহারের দাবী প্রথম উত্থাপন করেন কে?
  1. ক) আব্দুস সালাম খান
  2. খ) ধীরেন্দ্রনাথ দত্ত
  3. গ) শেরে বাংলা এ কে ফজলুল হক
  4. ঘ) খাজা নাজিমুদ্দিন
ব্যাখ্যা
১৯৪৮ সালের ২৩শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন বসে।
এতে ইংরেজির পাশাপাশি উর্দুতে কার্যক্রম শুরু হলে পূর্ব বাংলার কংগ্রেস সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে বাংলা ভাষা ব্যবহারের দাবী পেশ করেন। কিন্তু মুসলিম লীগ সদস্যরা এর তীব্র বিরোধিতা করে।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
.
নিচের কোনটি ক্ষয়জাত সমভূমি?
  1. ক) সুন্দরবন
  2. খ) মধুপুর ও ভাওয়াল গড়
  3. গ) মেঘনা প্লাবিত সমভূমি
  4. ঘ) হাতিয়া
ব্যাখ্যা
- সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢালবিশিষ্ট সুবিস্তৃত ভূমিকে সমভূমি বলে। উৎপত্তিগতভাবে সমভূমি সঞ্চয়জাত ও ক্ষয়জাত দু’ভাবে গঠিত।
- বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত সমভূমি গঠিত হয়।
ক্ষয়জাত সমভূমির উদাহরণ:
- বরেন্দ্রভূমি
- মধুপুর ও ভাওয়াল গড়
- অ্যাপালেশিয়ান পাদদেশীয় সমভূমি
- ফিনল্যান্ড
- সাইবেরিয়া প্রভৃতি।
অন্যদিকে,
- বাংলাদেশের সুন্দরবন, হাতিয়া ও মেঘনা প্লাবিত সমভূমি হলো নদী দ্বারা সৃষ্ট সঞ্চয়জাত সমভূমি।
(তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
.
কোন উপজাতিটি বাংলাদেশে বাস করে না?
  1. ক) হাজং
  2. খ) ওরাওঁ
  3. গ) টোডা
  4. ঘ) বম
ব্যাখ্যা
বাংলাদেশে মোট ৫০ টি উপজাতি বসবাস করে।
এদের মধ্যে বম উপজাতি পার্বত্য চট্টগ্রামে, হাজংরা বৃহত্তর ময়মনসিংহ এবং ওরাওঁ উপজাতি উত্তরবঙ্গে বসবাস করে।
টোডা উপজাতি বাংলাদেশে বাস করে না। এরা ভারতের আদিবাসী সম্প্রদায়। ভারতের নীলগিরি পর্বতে এদের বসবাস। এদের সমাজে বহুস্বামী প্রথা প্রচলিত রয়েছে।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
.
নিচের কোনটি রিছাং ঝর্ণা নামে পরিচিত?
  1. ক) আলুটিলার ঝর্ণা
  2. খ) শৈলপ্রপাত ঝর্ণা
  3. গ) শুভলং ঝরণা
  4. ঘ) তৈদুছড়া ঝরনা
ব্যাখ্যা
আলুটিলার ঝর্ণা  রিছাং ঝর্ণা নাম পরিচিত।
জেলা সদর থেকে আলুটিলা পেরিয়ে সামান্য পশ্চিমে মূল রাস্তা থেকে উত্তরে ঝর্ণা স্থানের দূরত্ব সাকুল্যে প্রায় ১১কিঃ মিঃ।
মারমা ভাষায় এর নাম রিছাং ঝর্ণা, ‘রি’ শব্দের অর্থ পানি আর ‘ছাং’ শব্দের অর্থ গড়িয়ে পড়া। 

উৎসঃ খাগড়াছড়ি জেলা ওয়েবসাইট।
.
যুক্তফ্রন্টের একুশ দফা কর্মসূচি প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করেন কে?
  1. ক) আবুল মনসুর আহমেদ
  2. খ) আবুল কালাম শামসুদ্দিন
  3. গ) অধ্যাপক এম ইউসুফ আলী
  4. ঘ) আতাউর রহমান খান
ব্যাখ্যা
১৯৫৪ সালে অনুষ্ঠিত পূর্ব পাকিস্তানের প্রথম প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জোট ২১ দফা সম্বলিত ইশতেহার ঘোষণা করে।
আওয়ামী মুসলিম লীগের ৪২ দফা কর্মসূচির প্রধান বিষয়সমূহ নিয়ে রচিত এই একুশ দফা প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করেন আবুল মনসুর আহমেদ।
একুশ দফার এক নম্বর দফা ছিলো বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা।
(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
.
‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বলতে নিচের কোনটিকে নির্দেশ করে?
  1. ক) নির্ভরশীল জনসংখ্যার আধিক্য
  2. খ) জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধির হার
  3. গ) নির্ভরশীল অপেক্ষা কর্মক্ষম মানুষের সংখ্যা অধিক
  4. ঘ) স্থিতিশীল জনসংখ্যা
ব্যাখ্যা
- যখন একটি দেশের কর্মক্ষম জনসংখ্যা অর্থাৎ ১৫ থেকে ৫৯ বছর বয়সী জনসংখ্যার পরিমাণ দেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশের অধিক হয় তখন তাকে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ হিসেবে অভিহিত করা হয়।
- জনসংখ্যার এরূপ অবস্থায় নির্ভরশীল জনগোষ্ঠী (১৫ বছরের কম ও ৬০+) সংখ্যা কর্মক্ষম জনগোষ্ঠী অপেক্ষা কম হয়।
- বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ অবস্থা অতিবাহিত করছে। বর্তমানে দেশে ১৫-৫৯ বছর বয়সী জনসংখ্যার পরিমাণ শতকরা ৬৩.৩ শতাংশ।
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের তথ্যানুসারে ২০৫০ সাল পর্যন্ত বাংলাদেশ জনমিতিক লভ্যাংশের সুবিধা ভোগ করবে।
- জনসংখ্যার এরূপ অবস্থাকে যথাযথভাবে ব্যবহার করতে সক্ষম হলে একটি দেশ দ্রুত উন্নয়ন সাধন করতে পারে।
(তথ্যসূত্র: বিবিএস ও জাতিসংঘ ওয়েসাইট এবং ডেইলি স্টার)
.
বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন-
  1. ক) গোপাল
  2. খ) অশোক
  3. গ) শশাঙ্ক
  4. ঘ) লক্ষণ সেন
ব্যাখ্যা
শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা।
তিনি নিজেকে গৌড়েশ্বর পরিচয় দিতেন। শশাঙ্ক একজন সুশাসক ছিলেন।
তার রাজধানী ছিল মুর্শিদাবাদের নিকটবর্তী কর্ণসুবর্ণ।
তার আমলে তাম্রলিপ্ত বন্দর গুরুত্ব লাভ করে।
বিখ্যাত চীনা পর্যটক হিউয়েন সাং হিন্দু ধর্মের অনুসারী রাজা শশাঙ্ককে বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে আখ্যায়িত করেছেন।
সূত্র- বোর্ড বইঃ নবম-দশম শ্রেণি।
.
কোন আন্দোলনের প্রেক্ষাপটে ‘এগারো দফা’ প্রণীত হয়?
  1. ক) বায়ান্নর ভাষা আন্দোলন
  2. খ) একাত্তরের অসহযোগ আন্দোলন
  3. গ) চুয়ান্নর প্রাদেশিক পরিষদ নির্বাচন
  4. ঘ) উনসত্তরের গণঅভ্যুত্থান
ব্যাখ্যা
‘উনসত্তরের গণঅভ্যুত্থান’ এর প্রেক্ষাপটে ১৯৬৯ সালের জানুয়ারি মাসে ‘ছাত্র সংগ্রাম পরিষদ’ এর পক্ষ থেকে ‘এগারো দফা’ দাবী ঘোষণা করা হয়।
এই এগারো দফার মধ্যে ছাত্রদের বিভিন্ন দাবী দাওয়া, ছয়দফা, কৃষক ও শ্রমিকদের অধিকার এবং পাকিস্তানের শাসনতান্ত্রিক বিষয়াদি অন্তর্ভুক্ত ছিলো।
যার কারণে ‘এগারো দফা’ পূর্ব বাংলার সকল স্তরের জনসাধারণের সমর্থন লাভ করতে সক্ষম হয়।
সূত্রঃ বাংলাপিডিয়া।
১০.
'বৈদেশিক বাণিজ্য' আওয়ামীলীগের ঐতিহাসিক ছয় দফার কততম দফায় অন্তর্ভূক্ত ছিল?
  1. ক) ২য়
  2. খ) ৩য়
  3. গ) ৪র্থ
  4. ঘ) ৫ম
ব্যাখ্যা
- ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা ঘোষণা করেন।
- বঙ্গবন্ধুর ঘোষিত ছয়টি দফা হলো-
১. প্রাদেশিক স্বায়ত্তশাসন।
২. ফেডারেল সরকার।
৩. মুদ্রা সংক্রান্ত ক্ষমতা।
৪. ট্যাক্স, খাজনা ও কর ধার্য।
৫. বৈদেশিক বাণিজ্য।
৬. প্যারা মিলিশিয়া গঠন।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।