পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ৭ অক্টোবর, ২০২৩সময়55 minutes৭৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৯ (বেলি) (গ্রেড-১০) পরীক্ষার তারিখ: ১১.০৯.২০০৯
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ৭ অক্টোবর, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
'On the eve of ' phrase টির অর্থ হচ্ছে-
  1. Just after
  2. Just before
  3. Beautiful evening
  4. Dark evening
সঠিক উত্তর:
Just before
উত্তর
সঠিক উত্তর:
Just before
ব্যাখ্যা
♦ On the eve of
English meaning: Just prior to/ Just before.
Bangla meaning: প্রাক্কালে

Options,
- Just after: এর পরেই
- Just before: ঠিক আগে
- Beautiful evening: সুন্দর সন্ধ্যা
- Dark evening: অন্ধকার সন্ধ্যা

• 'On the eve of ' phrase টির অর্থ হচ্ছে- Just before.
.
'Deformed' শব্দটির Synonym হচ্ছে-
  1. Crippled
  2. Beautiful
  3. Handsome
  4. Determine
সঠিক উত্তর:
Crippled
উত্তর
সঠিক উত্তর:
Crippled
ব্যাখ্যা
• Deformed (participial adjective) (শরীর বা অঙ্গ সম্বন্ধে; লাক্ষণিক মন সম্বন্ধে) বিকৃত; বিকলাঙ্গ; কুগঠিত; অস্বাভাবিক; কদাকার

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
Crippled - পঙ্গু।
Beautiful - সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন।
Determine - দৃঢ় সিদ্ধান্ত করা; দৃঢ় সংকল্প করা।
Handsome - সুগঠিত দেহ; প্রাণশক্তি ও মর্যাদার অধিকারিণী।

সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Crippled শব্দটি deformed এর সমার্থক অর্থ প্রকাশ করে। 

Source: Bangla Academy Dictionary.
.
'My brother has no interest ___ music. ‘বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. for
  2. in
  3. with
  4. at
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
• Interest in:
Meaning - আগ্রহী; স্বার্থসম্পৃক্ত; স্বার্থান্বেষী। 

- কোন বিষয়ে আগ্রহী বুঝাতে interest এর পর 'in' preposition ব্যবহৃত হয়। 
Example - My brother has no interest in music. 

Source: Accessible Dictionary by Bangla Academy. 
.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. It rained for three days.
  2. Grammar is better servant than master
  3. He is my elder teacher.
  4. While he was walking in the garden a snake bit him.
সঠিক উত্তর:
While he was walking in the garden a snake bit him.
উত্তর
সঠিক উত্তর:
While he was walking in the garden a snake bit him.
ব্যাখ্যা
♦ প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে,
• It rained for three days.
- এই বাক্যটি ভুল।
- যদি বাক্যটি এমন হতো 'It rained for three days continuously' তবে এটি সঠিক হতো।

• Grammar is better servant than master.
- এই বাক্যটি ভুল।
- যদি বাক্যটি এমন হতো 'Grammar is a better servant than a master.' তবে এটি সঠিক হতো।

• He is my elder teacher.
- এই বাক্যটি ভুল।
- কারণ teacher এর সাথে elder এর ব্যবহার ভুল, সম্পর্ক বোঝানোর ক্ষেত্রে elder ব্যবহার হয়, 'brother', 'sister' এ ধরনের সম্পর্কে elder ব্যবহার হতো।

• While he was walking in the garden a snake bit him.
- বাক্যটি সঠিক। 
- কারণ while এর পরে subject থাকলে while এর clause টি past continuous tense হয়।
.
He said, 'The train reached at nine.' - বাক্যটির indirect speech-
  1. He said that train has reached at nine
  2. He said that the train had reached at nine
  3. He said that the train reaches at nine
  4. He said that the train has reached at nine
সঠিক উত্তর:
He said that the train had reached at nine
উত্তর
সঠিক উত্তর:
He said that the train had reached at nine
ব্যাখ্যা
♦ Narration এর ক্ষেত্রে,

• Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের বেলায়:
- Reporting verb এর subject বসে।
- Reporting verb say/said, tell/told (যদি থাকে) বসে।
- Inverted comma উঠে that বসে।
- Direct Speech এর Simple Past Tense, Indirect Speech এ Past Perfect Tense এ পরিবর্তিত হয়।
- বাকি অংশ বসবে।

তাই, সঠিক উত্তর - He said that the train had reached at nine.
.
'He pleases us' বাক্যটির passive form হচ্ছে-
  1. We were pleased with him
  2. We are pleased by him
  3. We are pleased with him
  4. We will be pleased by him
সঠিক উত্তর:
We are pleased with him
উত্তর
সঠিক উত্তর:
We are pleased with him
ব্যাখ্যা
• He pleases us-বাক্যটিকে passive করতে:

- Subject (active এর objective এর subjective form) + be verb (am/is/are) + verb এর past participle form + preposition + object (active এর subject এর objective form).

অতএব বাক্যটির সঠিক passive form: We are pleased with him.
.
কোনটি শুদ্ধ বানান?
  1. Transluscent
  2. Translucent
  3. Translusent
  4. Tranclucent
সঠিক উত্তর:
Translucent
উত্তর
সঠিক উত্তর:
Translucent
ব্যাখ্যা
♦ Translucent
English meaning: If an object or a substance is translucent, it is almost transparent, allowing some light through it in an attractive way.
Bangla meaning: আলোকপ্রবাহী কিন্তু অস্বচ্ছ।

Source: Accessible & Cambridge Dictionary.
.
কোনটি শুদ্ধ বানান?
  1. Foreigner
  2. Foriegnor
  3. Foreinor
  4. Foriegner
সঠিক উত্তর:
Foreigner
উত্তর
সঠিক উত্তর:
Foreigner
ব্যাখ্যা
♦ Foreigner:
English meaning: a person who comes from another country.
Bangla meaning: বিদেশী লোক।

Source: Cambridge Dictionary.
.
মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে-
  1. টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
  2. ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
  3. টেলিভিশন লাইনের সংযোগ সাধন হয়
  4. রেডিও লাইনের সংযোগ সাধন হয়
সঠিক উত্তর:
টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
উত্তর
সঠিক উত্তর:
টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
ব্যাখ্যা
- মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়।

- মডেম হলো এক ধরনের হার্ডওয়ার নেটওয়ার্ক ডিভাইস যা একটি কম্পিউটার স্যাটেলাইট বা টেলিফোন লাইনে ডেটা ট্রান্সমিশন এর কাজ করে। 
- একটি ক্ষুদ্র একটি ইলেকট্রনিক ডিভাইস যা মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট সংযোগ করে। 
- মডেম এমন একটি ইলেকট্রিক ডিভাইস যা ইনপুট এবং আউটপুট হিসেবে ব্যবহার করা হয়। 
- ডেটা কমিউনিকেশন প্রক্রিয়ায় সাধারণত চার ধরনের মডেমের ব্যবহার দেখা যায়। 
যথা- 
• Onboard Modem, 
• Internal Modem, 
• Removable Modem, 
• External Modem. 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, (প্রকৌশলী মুজিবুর রহমান)।
১০.
‘যদি সত্য বল তাহলে মুক্তি পাবে।’ -এটি কোন ধরনের বাক্য?
  1. সংযুক্ত বাক্য
  2. যৌগিক বাক্য
  3. সরল বাক্য
  4. মিশ্র বাক্য
সঠিক উত্তর:
মিশ্র বাক্য
উত্তর
সঠিক উত্তর:
মিশ্র বাক্য
ব্যাখ্যা
• গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ,
• বাক্য তিন প্রকার :
-  সরল বাক্য,
-  মিশ্র বা জটিল বাক্য,
- যৌগিক বাক্য।

সরল বাক্য:
- যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
যথা:
- পুকুরে পদ্মফুল জন্মে।
- এখানে ‘পদ্মফুল' উদ্দেশ্য এবং ‘জন্মে’ বিধেয়।

মিশ্র বা জটিল বাক্য:
- যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।

যথা:
• আশ্রিত বাক্য:
- যে পরিশ্রম করে,
-  সে যে অপরাধ করেছে,
- যদি সত্য বল, 
• প্রধান খণ্ডবাক্য
- সে-ই সুখ লাভ করে।
- তা মুখ দেখেই বুঝেছি।
- তাহলে মুক্তি পাবে।

যৌগিক বাক্য:
- পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
- জ্ঞাতব্য:
- যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।

যেমন:
- নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু, কোনো পথ দেখাতে পারলেন না।
- বস্ত্ৰ মলিন কেন, কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পাড়ে, অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ।
- উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
১১.
‘পিত্রালয়’ -এর সন্ধি বিচ্ছেদ-
  1. পিতা + আলয়
  2. পিত্রি + আলয়
  3. পিতা + লয়
  4. পিতৃ + আলয়
সঠিক উত্তর:
পিতৃ + আলয়
উত্তর
সঠিক উত্তর:
পিতৃ + আলয়
ব্যাখ্যা
• 'পিত্রালয়' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = পিতৃ + আলয় 
- এটি স্বরসন্ধির উদাহরণ। 
- সূত্র: ঋ+অন্য স্বর = র্‌+স্বর

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১২.
‘অর্বাচীন’ -এর বিপরীতার্থক শব্দ-
  1. প্রাচীন
  2. অচেনা
  3. নবীন
  4. তরুণ
সঠিক উত্তর:
প্রাচীন
উত্তর
সঠিক উত্তর:
প্রাচীন
ব্যাখ্যা
- অর্বাচীন শব্দটির অর্থ হলো নবীন, নতুন ইত্যাদি৷
- এর বিপরীত শব্দ হলো - প্রাচীন।

• আরো কিছু বিপরীতার্থক শব্দ- 
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দ = প্রসারণ।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ = জীবিত।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ = অসংযত।

উৎস:
১) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
‘আনন্দ’ -এর সমার্থক শব্দ নয়-
  1. উচ্ছ্বাস
  2. উল্লাস
  3. স্ফুরণ
  4. শ্রান্তি
সঠিক উত্তর:
শ্রান্তি
উত্তর
সঠিক উত্তর:
শ্রান্তি
ব্যাখ্যা
'আনন্দ' শব্দের সমার্থক শব্দ:
- খুশি, আমোদ, মজা, পুলক, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।

অন্যদিকে: 
- 'শ্রান্তি' শব্দের অর্থ 'ক্লান্তি'।

উৎস:
১) ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
১৪.
‘শ্বেতবস্ত্র’ শব্দটি কোন্ সমাস?
  1. দ্বিগু সমাস
  2. কর্মধারয় সমাস
  3. তৎপুরুষ সমাস
  4. অব্যয়ীভাব সমাস
সঠিক উত্তর:
কর্মধারয় সমাস
উত্তর
সঠিক উত্তর:
কর্মধারয় সমাস
ব্যাখ্যা
কর্মধারয় সমাস:
- যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন: 
- নীল যে পদ্ম = নীলপদ্ম।
- শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট।
- কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।
- শ্বেত যে বস্ত্র = শ্বেতবস্ত্র।

উৎস: 
১)  বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
কোন বানানটি শুদ্ধ?
  1. নিশীথ
  2. নিশিথ
  3. নীশিথ
  4. নীশীথ
সঠিক উত্তর:
নিশীথ
উত্তর
সঠিক উত্তর:
নিশীথ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'নিশীথ':
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।  
- প্রকৃতি প্রত্যয় = নি+ √শী+ থ।  
- অর্থ: মধ্যরাত, গভীর রাত, রজনী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৬.
‘চিরকুমার সভা’ নাটকটির লেখক কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. দ্বিজেন্দ্রলাল রায়
  3. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. আকবর উদ্দীন
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
'চিরকুমার সভা':
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক।
-  পরিহাস-উচ্ছল গীতবহুল মঞ্চসফল নাটক।
- একদল যুবকের বিয়ে না-করার প্রতিজ্ঞা এবং পরে প্রতিজ্ঞাভঙ্গের কৌতুককর কাহিনি নিয়ে এ নাটক রচিত।

রবীন্দ্রনাথ ঠাকুর: 

- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথের ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবীন্দ্রনাথ রচিত আরো নাটক:

- বিসর্জন,
- রাজা,
- অচলায়তন,
- তাসের দেশ,
- শারদোৎসব,,
- প্রায়শ্চিত্ত,
- ডাকঘর,
- বসন্ত,
- চণ্ডালিকা,
- নটীর পূজা।
 
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
১৭.
ভাল শিক্ষক হতে হলে-
  1. শিক্ষার প্রতি আগ্রহ দরকার
  2. ছাত্রদের নিয়ন্ত্রণ জানা দরকার
  3. নিজের বিষয় সম্পর্কে জ্ঞান দরকার
  4. ভাল প্রকাশভঙ্গি দরকার
সঠিক উত্তর:
শিক্ষার প্রতি আগ্রহ দরকার
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষার প্রতি আগ্রহ দরকার
ব্যাখ্যা
ভালো শিক্ষকের যোগ্যতা ও দক্ষতা:

- শিক্ষক হল মানুষ গড়ার কারিগর।
- ভাল শিক্ষক হতে হলে শিক্ষার প্রতি আগ্রহ দরকার।
- তাই একজন আদর্শ শিক্ষকের কিছু গুনাবলী থাকা দরকার।
- শিক্ষার সর্বস্তরে শিক্ষকই হলেন শিক্ষাকর্মের মূল উৎস।
- একদিকে শিক্ষাদান কাজ যেমন জটিল অন্যদিকে এটি একটি মহান পেশাও বটে।
- একজন ভালো শিক্ষকের পড়ানো, সঠিক পরিচালনা ও গাইড করার যোগ্যতা ও দক্ষতা দরকার।
১৮.
বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?
  1. রাঙ্গামাটি
  2. কুমিল্লা
  3. রংপুর
  4. সিলেট
সঠিক উত্তর:
সিলেট
উত্তর
সঠিক উত্তর:
সিলেট
ব্যাখ্যা
মণিপুরী:

- বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ সিলেট অঞ্চলের।
- বর্তমানে মণিপুরীরা বৃহত্তর সিলেটে বসবাস করছে। সিলেট শহর ও শহরতলি, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা থানা, হবিগঞ্জের চুনারঘাট এবং সুনামগঞ্জের ছাতকে এদের বসবাস লক্ষ্য করা যায়।
- মণিপুরী সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধশালী ও ঐতিহ্যবাহী। নৃত্য ও সঙ্গীত মণিপুরীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- মণিপুরী সংস্কৃতির সবচেয়ে সমৃদ্ধ শাখা হচ্ছে মণিপুরী নৃত্য।
- মণিপুরী ভাষায় নৃত্যের প্রতিশব্দ হচ্ছে জাগই (Jagoi)।
- এই নৃত্যে শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গ চালনার মাধ্যমে বৃত্ত বা উপবৃত্ত সৃষ্টি করা হয়।
- মণিপুরী সংস্কৃতির সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে রাসা (Rasa) নৃত্য।
- ভারতীয় সংস্কৃতিতে রাসার অবদান অত্যন্ত উল্লেখযোগ্য।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১৯.
বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়-
  1. ১ জানুয়ারি ১৯৯০
  2. ১ জানুয়ারি ১৯৯১
  3. ১ জানুয়ারি ১৯৯২
  4. ১ জানুয়ারি ১৯৯৩
সঠিক উত্তর:
১ জানুয়ারি ১৯৯২
উত্তর
সঠিক উত্তর:
১ জানুয়ারি ১৯৯২
ব্যাখ্যা
প্রাথমিক শিক্ষা আইন:

- বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন প্রণীত হয় ১৯৯০ সালের ১৩ ফেব্রুয়ারি।
- ১৯৯২ সালের ১ জানুয়ারি প্রতি জেলার একটি করে থানায় পরীক্ষামূলকভাবে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রথমে চালু করা হয়।
- ১৯৯৩ সালের ১ জানুয়ারি থেকে সারাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন চালু হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।
২০.
সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূল চারনীতি পরিবর্তন করা হয়?
  1. চতুর্থ
  2. পঞ্চম
  3. সপ্তম
  4. অষ্টম
সঠিক উত্তর:
পঞ্চম
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চম
ব্যাখ্যা
পঞ্চম সংশোধনী:

- সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূল চারনীতি পরিবর্তন করা হয়।
- ১৯৭৯ সালে জাতীয় সংসদে অনুমোদিত হয় পঞ্চম সংশোধনী আইন।
- ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত যে সকল সামরিক বিধি, সংবিধান সংশোধন সহ বিভিন্ন অধ্যাদেশ জারি করা হয় সেগুলো সংবিধানের পঞ্চম সংশোধনী হিসেবে কাজ করা হয় ।
- এই সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তিত হয়।
- এই  সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম সন্নিবেশিত হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
২১.
সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ-
  1. ৭.৬ সেমি.
  2. ৭৬ সিমি.
  3. ৭৬০ সেমি.
  4. ৭২ সেমি.
সঠিক উত্তর:
৭৬ সিমি.
উত্তর
সঠিক উত্তর:
৭৬ সিমি.
ব্যাখ্যা
- বায়ুর চাপ হচ্ছে ভূ-পৃষ্ঠের প্রতি একক জায়গায় বায়ুর অণুগুলোর সংঘর্ষের ফলে প্রদত্ত বল। 
- সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ ৭৬ সে.মি. বা ৭৬০ মিলিলিটার বা ২৯.৯২ ইঞ্চি পারদ স্তম্ভের সমান। 

উৎস: ভূগোল, একাদশ-দ্বাদশ শ্রেণি এবং ন্যাশনাল জিওগ্রাফিক। 
২২.
সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়-
  1. রাত্রিতে
  2. মধ্যাহ্নে
  3. সকালে
  4. অপরাহ্নে
সঠিক উত্তর:
অপরাহ্নে
উত্তর
সঠিক উত্তর:
অপরাহ্নে
ব্যাখ্যা
- দিনের বেলায় স্থলভাগ বেশি উত্তপ্ত হয় বলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়, কিন্তু জলভাগ বেশি উত্তপ্ত হয় না বলে সেখানকার বায়ু উচ্চচাপযুক্ত হয়। ফলে এ সময় জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। একে সমুদ্রবায়ু বলে। 
- এ বায়ু সকাল ১০টা থেকে প্রবাহিত হতে থাকে। 
- বিকালে (অপরাহ্নে) এ বায়ুর বেগ সবচেয়ে বেশি হয়। 
- রাত ৩টায় স্থলবায়ুর বেগ সবচেয়ে বেশি হয়। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
২৩.
৫, ৯, ১৭, ৩৩, ৬৫, ....... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ১২৫
  2. ১২৯
  3. ১৩৫
  4. ১৪০
সঠিক উত্তর:
১২৯
উত্তর
সঠিক উত্তর:
১২৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ৯, ১৭, ৩৩, ৬৫, ....... ধারাটির পরবর্তী সংখ্যা কত?

সমাধান:
এখানে,
১ম পদ = ৫ 
২য় পদ = ৫ × ২ - ১ = ৯
৩য়  পদ = ৯ × ২ - ১ = ১৭ 
৪র্থ পদ = ১৭ × ২ - ১ = ৩৩
৫ম পদ = ৩৩ × ২ - ১ = ৬৫ 
৬ষ্ঠ পদ = ৬৫ × ২ - ১ = ১২৯
২৪.
কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
  1. ৩৩/৫০
  2. ৮/১১
  3. ৩/৫
  4. ১৩/২৭
সঠিক উত্তর:
৮/১১
উত্তর
সঠিক উত্তর:
৮/১১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?

সমাধান:
৩৩/৫০ = ০.৬৬
৮/১১ = ০.৭২
৩/৫ = ০.৬
১৩/২৭ = .৪৮
আবার
২/৩ = ০.৬৬
২৫.
কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়ার বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?
  1. ৮ বছর
  2. ৯ বছর
  3. ১০ বছর
  4. ১১ বছর
সঠিক উত্তর:
১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
১০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়ার বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?

সমাধান: 
২০ জন ছাত্রীর মোট বয়স = (২০ × ১২) বছর।
= ২৪০ বছর।

২৪ জন ছাত্রীর বয়সের গড় = ১২ - (৪/১২) বছর।
= ৩৫/৩ বছর।

২৪ জন ছাত্রীর মোট বয়স = (৩৫/৩) × ২৪) বছর।
= ২৮০ বছর।

৪ জন ছাত্রীর মোট বয়স = (২৮০ - ২৪০) বছর।
= ৪০ বছর।

৪ জন ছাত্রীর গড় বয়স = ৪০/৪ বছর।
= ১০ বছর।
২৬.
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দু’জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা শতকরা কত দিন বেশী লাগবে?
  1. (১০০/৩)%
  2. ৪০%
  3. ৫০%
  4. (২০০/৩)%
সঠিক উত্তর:
(১০০/৩)%
উত্তর
সঠিক উত্তর:
(১০০/৩)%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দু’জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা শতকরা কত দিন বেশী লাগবে?

সমাধান: 
২ জন লোক কমে যাওয়ায় মোট লোক হয় =(৮ - ২)= ৬জন।

৮ জন লোক একটি কাজ করে = ১২ দিনে
১ জন লোক একটি কাজ করে = ৮ × ১২ দিনে
৬ জন লোক একটি কাজ করে = (৮ × ১২)/৬ দিনে
= ১৬

পূর্বের চেয়ে সময় বেশি লাগে =(১৬ - ১২) = ৪দিন

শতকরা সময় বেশি লাগে = {(৪/১২) × ১০০}% = (১০০/৩)% 
২৭.
প্রতি ডজন কলা ২৪ টাকায় ক্রয় করে প্রতি কুড়ি কি দরে বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ৪০ টাকা
  2. ৪৫ টাকা
  3. ৫০ টাকা
  4. ৫৫ টাকা
সঠিক উত্তর:
৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি ডজন কলা ২৪ টাকায় ক্রয় করে প্রতি কুড়ি কি দরে বিক্রয় করলে ২৫% লাভ হবে?

সমাধান:
আমরা জানি,
১ ডজন = ১২টি ও ১ কুড়ি = ২০টি 

১২টি কলার ক্রয়মূল্য ২৪ টাকা
১টি কলার ক্রয়মূল্য ২৪/১২ টাকা

২০টি কলার ক্রয়মূল্য (২৪ × ২০)/১২ = ৪০ টাকা
২৫% লাভে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ২৫) = ১২৫ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫/১০০ টাকা
ক্রয়মূল্য ৪০ টাকা হলে বিক্রয়মূল্য (১২৫ × ৪০)/১০০
= ৫০ টাকা
২৮.
দুইটি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ৪ : ৯
  2. ২ : ৩
  3. ৪ : ৫
  4. ৫ : ৬
সঠিক উত্তর:
৪ : ৯
উত্তর
সঠিক উত্তর:
৪ : ৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
১ম গোলকের ব্যাসার্ধ r1 
২য় গোলকের ব্যাসার্ধ r

আমরা জানি 
গোলকের আয়তনের = (4/3)πr3

প্রশ্নমতে,
(4/3)πr13/(4/3)πr23 = 8/27
বা, r1/r2 = 2/3
বা, r12/r22 = 4/9
 4πr12/4πr22 = 4/9

ক্ষেত্রফলের অনুপাত = ৪ : ৯
২৯.
কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আর ও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?
  1. ১৫ দিন
  2. ২০ দিন
  3. ২৫ ‍দিন
  4. ২৮ দিন
সঠিক উত্তর:
২০ দিন
উত্তর
সঠিক উত্তর:
২০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আর ও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?

সমাধান:
৫ দিন পর, খাদ্য অবশিষ্ট আছে = ৩০ - ৫ = ২৫ দিনের

অতএব,
অবশিষ্ট খাদ্য,
৪০ জন শেষ করতে পারে ২৫ দিনে
১ জন শেষ করতে পারে ২৫ × ৪০ দিনে
∴ (৪০ + ১০) বা ৫০ জন শেষ করতে পারে (২৫ × ৪০)/৫০ দিনে
= ২০ দিনে
৩০.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 70° হলে বিপরীত কোণটির মান কত?
  1. 20°
  2. 200°
  3. 110°
  4. 290°
সঠিক উত্তর:
110°
উত্তর
সঠিক উত্তর:
110°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭০° হলে বিপরীত কোণটির মান কত?

সমাধান:
বৃত্তস্থ চতুর্তুজের দুটি বিপরীত কোনের সমষ্টি = ১৮০°
একটি কোন ৭০° হলে, অপরটি = (১৮০ - ৭০) বা ১১০°
৩১.
(x/p) + (x/q) = 1 সমীকরণে x এর মান কত?
  1. p + q
  2. pq/(p + q)
  3. pq
  4. (p + q)/pq
সঠিক উত্তর:
pq/(p + q)
উত্তর
সঠিক উত্তর:
pq/(p + q)
ব্যাখ্যা
প্রশ্ন: (x/p) + (x/q) = 1 সমীকরণে x এর মান কত?

সমাধান:
(x/p) + (x/q) = 1
(xq + xp)/pq = 1
x(p + q)/pq = 1
x = pq/(p + q)
৩২.
{(2p - 1)/5} + 1 = (p - 1)/10 সমীকরণে p এর মান কত?
  1. - 1/3
  2. 3
  3. - 3
  4. 2/3
সঠিক উত্তর:
- 3
উত্তর
সঠিক উত্তর:
- 3
ব্যাখ্যা
প্রশ্ন: {(2p - 1)/5} + 1 = (p - 1)/10 সমীকরণে p এর মান কত?

সমাধান:
{(2p - 1)/5} + 1 = (p - 1)/10
(2p - 1 + 5)/5 = (p - 1)/10
2p + 4/5 = (p - 1)/10
2p + 4 = (p - 1)/2
4p  + 8 = p - 1
4p - p = - 1 - 8
3p = - 9
p = - 3
৩৩.
'In a nutshell' phrase -এর অর্থ হচ্ছে-
  1. In details
  2. Elaborately
  3. Large description
  4. Briefly
সঠিক উত্তর:
Briefly
উত্তর
সঠিক উত্তর:
Briefly
ব্যাখ্যা
• In a nutshell (Phrase)
Meaning: in the fewest possible words/in brief/in short.
Bengali meaning: সংক্ষেপে/অল্প কথায়।

Sentence: She put the matter in a nutshell.
অর্থঃ সে সংক্ষেপে ঘটনাটি বলল।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Briefly( সংক্ষিপ্ত আকারে) শব্দটি In a nutshell এর সমার্থক অর্থ প্রকাশ করে।

Source: Live MCQ.
৩৪.
'Quarrel' শব্দটির Synonym হচ্ছে -
  1. Agreement
  2. Reconciliation
  3. Peace
  4. Dispute
সঠিক উত্তর:
Dispute
উত্তর
সঠিক উত্তর:
Dispute
ব্যাখ্যা
♦ Quarrel
English meaning: an angry disagreement between two or more people or groups.
Bangla meaning: ঝগড়া; কলহ; বিবাদ।

Options,
- Agreement: ঐক্য; মতৈক্য; ঐকমত্য
- Reconciliation: সামঞ্জস্যবিধান; মিটমাট; পুনর্মিত্রতা; মীমাংসা।
- Peace: শান্তি; শান্ত অবস্থা; প্রশান্তি; নির্জনতা
- Dispute: বিতর্ক; বিরোধ; যুক্তি।

অর্থ বিবেচনা করে দেখা যায়, 'Quarrel' শব্দটির Synonym হচ্ছে  - Dispute.
৩৫.
'You are not amenable ____ reasons.' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. from
  2. of
  3. info
  4. to
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• Amenable to
(১) (ব্যক্তি) সংবেদনশীল, চালিত বা নিয়ন্ত্রিত হতে আগ্রহী এমন, বাধ্য, অনুগত।
(২) (আইন সম্বন্ধীয়) (ব্যক্তি) দায়ী, কতিপয় অবশ্যকরণীয় কাজ সম্পাদনে ব্যর্থ হলে শাস্তি পেতে হবে এমন অবস্থানগত।
We are all amenable to the law.
(৩) (মামলা, পরিস্থিতি) পরীক্ষাযোগ্য বা নিষ্পত্তিযোগ্য।
The case is not amenable to ordinary rules.

• এখানে সঠিক উত্তর হবে to
Complete sentence: You are not amenable to reasons.

Source: Accessible Dictionary.
৩৬.
নিচের কোন্ বাক্যটি শুদ্ধ?
  1. We write by ink.
  2. An Akbar is not born in every age.
  3. More he gets, more he wants.
  4. He got the work by doing.
সঠিক উত্তর:
An Akbar is not born in every age.
উত্তর
সঠিক উত্তর:
An Akbar is not born in every age.
ব্যাখ্যা
• অপশন,

•We write by ink.
- বাক্যটি ভুল।
- এখানে ভুল preposition ব্যবহার হয়েছে।
- এখানে বাক্যটি যদি হতো 'We write with ink.' তবে এটি সঠিক হতো।

• More he gets, more he wants
- বাক্যটি ভুল।
- তবে Double comparative বা বাংলা বাক্যে, যত ---- তত বা আনুপাতিক হ্রাস-বৃদ্ধি বুঝাতে দুইটি adverb comparative এর প্রত্যেকটির পূর্বে the বসে।
- অর্থাৎ The + comparative + ---, the + comparative + --- structure টি ব্যবহৃত হয়।
- এখানে বাক্যটি যদি হতো 'The more he gets, the more he wants.' তবে এটি সঠিক হতো।

• He got the work by doing.
- বাক্যটি ভুল।
- বাক্যটি পরিপূর্ণ নয়, কারণ 'He got the work by doing.' এখানে প্রশ্ন আসে 'by doing what' তাই এটি ভুল।

• An Akbar is not born in every age.
- বাক্যটি সঠিক।
- বাক্যটির অর্থ দ্বারায়, 'আকবর সব যুগে জন্মায় না।'
৩৭.
Nasima said, 'What a fine picture it is' বাক্যের indirect speech হচ্ছে-
  1. Nasima said that it is a fine picture
  2. Nasima exclaimed that it is a fine picture
  3. Nasima exclaimed that it was a fine picture
  4. Nasima exclaimed that what a fine picture it was
অনির্ধারিত
ব্যাখ্যা
• Narration এর ক্ষেত্রে, Exclamatory Sentence এ 'What a' দিয়ে শুরু হলে এর পরিবর্তে very ব্যবহার করা হয়, উল্লেখিত অপশনে উত্তর না থাকায় প্রশ্ন বাতিল করা হলো। 

• এই Exclamatory sentence এর Indirect speech:
- said এর পরিবর্তে exclaimed ব্যবহার করতে হবে।
- that ব্যবহার করতে হবে।
- What a দিয়ে শুরু হওয়ায় very ব্যবহার করা হয়েছে।
- Exclamatory Sentence টি Assertive Sentence এ রূপান্তর করতে হবে।

• এছাড়াও present tense রূপান্তরিত হয়ে past tense হবে।
৩৮.
'What is wanted by him?' বাক্যের পরিবর্তিত Voice হচ্ছে-
  1. What do he want?
  2. What did he want?
  3. What does he want?
  4. What is he want?
সঠিক উত্তর:
What does he want?
উত্তর
সঠিক উত্তর:
What does he want?
ব্যাখ্যা
• Passive voice কে Active voice এ রূপান্তরিত করার নিয়ম:
- Passive voice এর object‌ টি Active Voice এর subject হয়,
- Tense অনুযায়ী Auxiliary verb বসে,
- মূল verb এর base form হয়,
- Passive voice এর subject টি Active voice এর object হয়,
- তার পূর্বে Preposition (By, with, at, to, in) উঠে যায়।

প্রশ্ন প্রদত্ত passive voice টি present tense এ আছে, তাই active এও তা present tense এ থাকবে, আর he আছে সেই অনুসারে does বসবে। 
৩৯.
কোন্ বানানটি শুদ্ধ?
  1. Addultration
  2. Adultration
  3. Addulteration
  4. Adulteration
সঠিক উত্তর:
Adulteration
উত্তর
সঠিক উত্তর:
Adulteration
ব্যাখ্যা
♦ Adulteration
English meaning: the act of making food or drugs worse in quality by adding something to them.
Bangla meaning: ভেজাল; অপমিশ্রণ; মিশাল।

Source: Cambridge & Accessible Dicionary.
৪০.
কোন্ বানানটি শুদ্ধ?
  1. Boqueet
  2. Bouquet
  3. Boquet
  4. Bouqutte
সঠিক উত্তর:
Bouquet
উত্তর
সঠিক উত্তর:
Bouquet
ব্যাখ্যা
♦ Bouquet
English meaning: a group of flowers that have been attractively arranged so that they can be given as a present or carried on a formal occasion.
Bangla meaning: ফুলের তোড়া; কুসুমস্তবক।

Source: Cambridge & Accessible Dictionary.
৪১.
কোন্ বানানটি শুদ্ধ?
  1. শুশ্রূষা
  2. সুশ্রূসা
  3. শুস্রষা
  4. সুশ্রষা
সঠিক উত্তর:
শুশ্রূষা
উত্তর
সঠিক উত্তর:
শুশ্রূষা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: শুশ্রূষা,
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = (√শ্রূ+স(সন্‌)+অ+আ(টাপ্‌)।
- অর্থ: পরিচর্যা, সেবা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪২.
‘জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র।’ -এটি কোন্ ধরনের বাক্য?
  1. জটিল বাক্য
  2. সরল বাক্য
  3. যৌগিক বাক্য
  4. মিশ্র বাক্য
সঠিক উত্তর:
সরল বাক্য
উত্তর
সঠিক উত্তর:
সরল বাক্য
ব্যাখ্যা
• গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ,
• বাক্য তিন প্রকার :
-  সরল বাক্য,
-  মিশ্র বা জটিল বাক্য,
- যৌগিক বাক্য।

সরল বাক্য:
- যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
যথা:
- পুকুরে পদ্মফুল জন্মে।
- জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র।

মিশ্র বা জটিল বাক্য:
- যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।

যথা:
• আশ্রিত বাক্য:
- যে পরিশ্রম করে,
-  সে যে অপরাধ করেছে,
• প্রধান খণ্ডবাক্য
- সে-ই সুখ লাভ করে।
- তা মুখ দেখেই বুঝেছি।

যৌগিক বাক্য:
- পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
- জ্ঞাতব্য:
- যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।

যেমন:
- নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু, কোনো পথ দেখাতে পারলেন না।
- বস্ত্ৰ মলিন কেন, কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পাড়ে, অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ।
- উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৩.
‘উদ্যোগ’ -এর সন্ধি বিচ্ছেদ-
  1. উদ + যোগ
  2. উৎ + যোগ
  3. উদ + যুদ
  4. ঊৎ + যোগ
সঠিক উত্তর:
উৎ + যোগ
উত্তর
সঠিক উত্তর:
উৎ + যোগ
ব্যাখ্যা
• ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি, (য > জ), ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি (ব), ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র) কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি (ব) থাকলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণরূপে উচ্চারিত হয়।
যথা:
-বাক্ + দান = বাগদান।
- ষট্ + যন্ত্র = ষড়যন্ত্ৰ৷
- উৎ + ঘাটন = উদ্ঘাটন।
- উৎ + যোগ = উদ্যোগ।
- উৎ + বন্ধন = উদ্বন্ধন।
- তৎ + রূপ = তদ্রুপ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৪.
‘অনুগ্রহ’ -এর বিপরীতার্থক শব্দ-
  1. বিগ্রহ
  2. প্রতিগ্রহ
  3. দয়া
  4. নিগ্রহ
সঠিক উত্তর:
নিগ্রহ
উত্তর
সঠিক উত্তর:
নিগ্রহ
ব্যাখ্যা
- ‘অনুগ্রহ’ এর বিপরীতার্থক শব্দ হচ্ছে 'নিগ্রহ'।

অন্যদিকে:
- 'প্রতিগ্রহ' এর বিপরীতার্থক শব্দ হচ্ছে 'অপ্রতিগ্রহ'। 
- 'বিগ্রহ' এর বিপরীতার্থক শব্দ হচ্ছে 'সন্ধি'।
- 'দয়া' এর বিপরীতার্থক শব্দ হচ্ছে 'নির্দয়তা/নিষ্ঠুরতা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৫.
‘রাত্রি’ -এর সমার্থক শব্দ নয়-
  1. শর্বরী
  2. রজনী
  3. যামিনী
  4. বারিদ
সঠিক উত্তর:
বারিদ
উত্তর
সঠিক উত্তর:
বারিদ
ব্যাখ্যা
'রাত' শব্দের সমার্থক শব্দ: 
- রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী।

'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৪৬.
‘অপয়া’ শব্দটি কোন্ সমাস?
  1. তৎপুরুষ
  2. অব্যয়ীভাব
  3. বহুব্রীহি
  4. কর্মধারয়
সঠিক উত্তর:
বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
বহুব্রীহি
ব্যাখ্যা
নঞ বহুব্রীহি সমাস:
- না- বোধক অব্যয় পদের সাথে বিশেষ্য পদের বহুব্রীহি সমাস হলে তাকে নঞ বহুব্রীহি সমাস বলে।
- নঞ বহুব্রীহি সমাসে সাধিত পদটি বিশেষণ হয়।
যেমন:
- নেই পয় (ভাগ্য) যার= অপয়া,
- ন (নাই) জ্ঞান যার = অজ্ঞান,
- না (নাই) চারা (উপায়) = নাচার,
- নি (নাই) ভুল যার = নির্ভুল,
- না (নয়) জানা যা = নাজানা,
- অ (নাই) আদি যার = অনাদি ইত্যাদি। 

উৎস:
১) প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎমামুদ ও ড. মোহাম্মাদ আমীন।
২) মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
‘শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে’। - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন্ কারকে কোন্ বিভক্তি?
  1. অধিকরণে সপ্তমী
  2. কর্মে সপ্তমী
  3. অপাদানে পঞ্চমী
  4. অধিকরণে পঞ্চমী
সঠিক উত্তর:
অধিকরণে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
অধিকরণে সপ্তমী
ব্যাখ্যা
অধিকরণ কারক:
- যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে।
- এই কারকে সাধারণত ‘–এ’, ‘–য়’, ‘-য়ে’, ‘-তে' ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- বাবা বাড়িতে আছেন।
- বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।
- রাজীব বাংলা ব্যাকরণে ভালো।
- শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে (অধিকরণে সপ্তমী)। 

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৮.
কোন্ বানানটি শুদ্ধ?
  1. সমীচিন
  2. সমিচীন
  3. সমিচিন
  4. সমীচীন
সঠিক উত্তর:
সমীচীন
উত্তর
সঠিক উত্তর:
সমীচীন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: সমীচীন,
- বিশেষণ পদ।
- এটি সংস্কৃত ভাষার শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: সম্যচ্‌+ঈন(খ)।
- এর অর্থ: যোগ্য, উপযুক্ত, উত্তম, যথার্থ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৯.
‘তারাবাঈ’ নাটকটির লেখক কে?
  1. ইসমাইল হোসেন সিরাজী
  2. মীর মশাররফ হোসেন
  3. আবদুল্লাহ আল-মামুন
  4. দ্বিজেন্দ্রলাল রায়
সঠিক উত্তর:
দ্বিজেন্দ্রলাল রায়
উত্তর
সঠিক উত্তর:
দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা
দ্বিজেন্দ্রলাল রায়:
- তিনি কবি, নাট্যকার, গীতিকার ছিলেন।
- ১৮৬৩ সালের ১৯ জুলাই পশ্চিমবঙ্গের  নদীয়া জেলার কৃষ্ণনগরে তাঁর জন্ম।
- দ্বিজেন্দ্রলাল হুগলি কলেজ থেকে বিএ এবং  প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে এমএ (১৮৮৪) পাস করেন।

তাঁর রচিত নাটক:
- তারাবাঈ,
- রানাপ্রতাপসিংহ,
- নূরজাহান,
- মেবার পতন।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
৫০.
কোন্ উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর?
  1. গণদেবতা
  2. আরন্যক
  3. ঘরে-বাইরে
  4. বিষবৃক্ষ
সঠিক উত্তর:
ঘরে-বাইরে
উত্তর
সঠিক উত্তর:
ঘরে-বাইরে
ব্যাখ্যা
ঘরে-বাইরে' উপন্যাস:
- ঘরে-বাইরে (১৯১৬) চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস।
- ঘরে-বাইরে উপন্যাসটি ১৯১৫ সালে ‘সবুজপত্রে’ প্রকাশিত হয়।
- ব্রিটিশ ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে উপন্যাসটি রচিত।
- এই উপন্যাসের সঙ্গে পাশ্চাত্য ঔপন্যাসিক স্টিভেনসনের 'প্রিন্স অট' উপন্যাসের ভাবসাদৃশ্য আছে।
- এর উল্লেখযােগ্য চরিত্র-
- নিখিলেশ,
- বিমলা ও
- সন্দীপ।

রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথের ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- চোখের বালি,
- গোরা,
- যোগাযোগ,
- চতুরঙ্গ,
- ঘরে-বাইরে,
- চার অধ্যায়,
- মালঞ্চ।
 
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
৫১.
‘আবদুল্লাহ’ উপন্যাসটির রচয়িতা কে?
  1. কাজী এমদাদুল হক
  2. ইসমাইল হোসেন সিরাজী
  3. শাহাদত হোসেন
  4. শওকত ওসমান
সঠিক উত্তর:
কাজী এমদাদুল হক
উত্তর
সঠিক উত্তর:
কাজী এমদাদুল হক
ব্যাখ্যা
'আবদুল্লাহ' উপন্যাস:
- আবদুল্লাহ - উপন্যাসটির রচয়িতা কাজী ইমদাদুল হক।
- এটি মোসলেম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো।
- ১৯৩৩ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- উপন্যাসটি রচনাকালীন সময়ে তার মৃত্যু হলে কাজী আনোয়ারুল কাদির ইমদাদুল হকের খসড়া অবলম্বন করে অসমাপ্ত উপন্যাসটি সমাপ্ত করেন।

কাজী ইমদাদুল হক:
 - ১৮৮২ সালে  খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। 
- 'আবদুল্লাহ' উপন্যাসের লেখক হিসেবেই তাঁর সমধিক পরিচিতি।
-  আবদুল্লাহ উপন্যাস রচনা করেই তিনি ঔপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন। 
- বাঙালি মুসলমান সমাজের কল্যাণসাধন ছিল ইমদাদুল হকের সাহিত্য সাধনার মূল লক্ষ্য।
- তিনি  বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা (১৯১৮) প্রকাশনা কমিটির সভাপতি ছিলেন। 

 তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
- আঁখিজল, 
- মোসলেম জগতে বিজ্ঞান চর্চা,  
- ভূগোল শিক্ষা প্রণালী (দু ভাগ,
- নবীকাহিনী ( প্রবন্ধমালা), 
- কামারের কান্ড,  
- আবদুল্লাহ।  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
৫২.
বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
  1. পাঁচ
  2. ছয়
  3. সাত
  4. আট
সঠিক উত্তর:
সাত
উত্তর
সঠিক উত্তর:
সাত
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের খেতাব:
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।

অন্যদিকে,
- গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
- স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে। এর মধ্য:
- বীরশ্রেষ্ঠ : ৭জন।
- বীর উত্তম : ৬৭ জন।
- বীরবিক্রম : ১৭৪ জন।
- বীরপ্রতীক : ৪২৪ জন।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
৫৩.
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি-
  1. বি এ সিদ্দীকী
  2. হুমায়ুন রশীদ চৌধুরী
  3. খাজা ওয়াসীউদ্দীন
  4. ডঃ কামাল হোসেন
সঠিক উত্তর:
হুমায়ুন রশীদ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
হুমায়ুন রশীদ চৌধুরী
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন:

-  বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করে।
- জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী।
- আনোয়ারুল করিম চৌধুরী ২০০১ সালে নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
৫৪.
বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়-
  1. ২ মার্চ, ১৯৭১
  2. ৭ মার্চ, ১৯৭১
  3. ২৬ মার্চ, ১৯৭১
  4. ১৭ এপ্রিল, ১৯৭১
সঠিক উত্তর:
২ মার্চ, ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
২ মার্চ, ১৯৭১
ব্যাখ্যা
জাতীয় পতাকা:

- পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং গাঢ় সবুজ এবং ১০:৬ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
- প্রথম অবস্থায় পতাকার কেন্দ্রস্থলে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল।
- ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।
- ১৯৭১ সালের ২ মার্চ ছাত্রনেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পতাকা উত্তোলন করেন। সে পতাকার আদলে মুজিবনগর সরকার জাতীয় পতাকার নমুনা নির্ধারণ করেন।
- শিবনারায়ণ দাস বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম এবং মূল নকশাকার।
- বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন কামরুল হাসান।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২ মার্চ ২০২২।
৫৫.
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়-
  1. ১৯৯৬ সালে
  2. ১৯৯৭ সালে
  3. ১৯৯৮ সালে
  4. ১৯৯৯ সালে
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
ব্যাখ্যা
পার্বত্য শান্তি চুক্তি:

-  ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চুক্তি।
- পাহাড়ি জনগণের দাবি মেনে নিতে সরকারের ব্যর্থতার ফলে তাদের স্বার্থ রক্ষার লক্ষ্যে ১৯৭৩ সালের মার্চ মাসে লারমার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নামে একটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে।
- পরবর্তী সময়ে এর সঙ্গে যোগ হয় শান্তি বাহিনী নামে একটি সামরিক শাখা।
- ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের মধ্যে শান্তি বাহিনী সামরিক দিক থেকে অধিকতর সংগঠিত হয়।
- পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তির পথ সুগম হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৫৬.
সবচেয়ে বেশী পটাশিয়াম পাওয়া যায়-
  1. পেয়ারায়
  2. পাকা কলায়
  3. আমে
  4. ডাবে
সঠিক উত্তর:
ডাবে
উত্তর
সঠিক উত্তর:
ডাবে
ব্যাখ্যা
পটাশিয়াম (k): 
- খেজুর, পালং শাক, গাজর, বিট, ডাবের পানি ইত্যাদি পটাশিয়ামের ভালো খাদ্য উৎস। 
- পটাশিয়াম দেহে পানির ভারসাম্য রক্ষা করে। 
- কোষের ভেতরে পানির চাপ, অম্ল ও ক্ষারের সমতা রক্ষা করে। 
- পেশি ও স্নায়ুর উদ্দীপনা স্বাভাবিক রাখতে কাজ করে। 
- হৃৎপিন্ডের স্পন্দন স্বাভাবিক রাখে। 
- পটাশিয়ামের অভাবে দেহের পানির সমতা বিনষ্ট হয়। 
- হৃদস্পন্দন অনিয়ন্ত্রিত হয়। 
- মাংসপেশির দুর্বলতা দেখা দেয়। 

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৭.
দুধের ঘনত্ব নির্ণায়ক যন্ত্র-
  1. ম্যানোমিটার
  2. গ্র্যাভিমিটার
  3. পাইরোমিটার
  4. ল্যাক্টোমিটার
সঠিক উত্তর:
ল্যাক্টোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ল্যাক্টোমিটার
ব্যাখ্যা
- দুধের ঘনত্ব নির্ণায়ক যন্ত্র হলো ল্যাক্টোমিটার। 

অন্যদিকে, 
- চাপ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র হলো ম্যানোমিটার। 
- উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র হলো পাইরোমিটার। 
- পানির তলায় তেলের সঞ্চায়ক যন্ত্র হলো গ্রাভিমিটার। 
- উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র টেকোমিটার। 
- সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র ফ্যাদোমিটার। 

উৎস: ব্রিটানিকা। 
৫৮.
সাবমেরিন থেকে সমুদ্রের উপরের জাহাজ দেখার জন্য ব্যবহৃত হয়-
  1. মাইক্রোস্কোপ
  2. টেলিস্কোপ
  3. পেরিস্কোপ
  4. বাইনোকুলার
সঠিক উত্তর:
পেরিস্কোপ
উত্তর
সঠিক উত্তর:
পেরিস্কোপ
ব্যাখ্যা
পেরিস্কোপ: 
- আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি হয়। 
- পেরিস্কোপ তৈরিতে দুটি সমতল দর্পণ প্রয়োজন হয়। 
- আলো এসে প্রথম দর্পণে প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণে পড়ে। 
- দ্বিতীয় দর্পণ থেকে আলো যখন প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে, তখন যে বস্তুটি সরাসরি দেখা যায় না তা আমরা দেখতে পাই। 

- পেরিস্কোপ তৈরি হয় একটি লম্বা সরু টিউবের দুই প্রান্তে সমতল দর্পণের (আয়না) দুটি ফালি বা স্ট্রিপ স্থাপন করে। 
- দর্পণ দুটিকে টিউবের দেয়ালের সাথে ৪৫° কোণে স্থাপন করা হয়। 
- এরা পরস্পরের সাথে সমান্তরাল থাকে এবং ৯০° কোণে আলোর বিসরণ ঘটায় বা বাঁকিয়ে দেয়। 
- স্টেডিয়ামে ভিড়ের মধ্যে খেলা দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করা হয়। 
- এছাড়া বাঙ্কারে ওতপেতে থাকা সৈন্যরা ভূমিতে কী আছে তা দেখার এবং সমুদ্র পৃষ্ঠে কী আছে তা ডুবোজাহাজ থেকে দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করে

উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি। 
৫৯.
ক্যালসিয়াম ও পটাসিয়াম সাহায্য করে পেশীর-
  1. প্রসারণে
  2. সংকোচনে
  3. শক্তিবর্ধনে
  4. বৃদ্ধিতে
সঠিক উত্তর:
সংকোচনে
উত্তর
সঠিক উত্তর:
সংকোচনে
ব্যাখ্যা
ক্যালসিয়াম: 
- ক্যালসিয়াম প্রাণীদের হাড় ও দাঁতের একটি প্রধান উপাদান। 
- মানুষের শরীরের মোট ওজনের শতকরা দুই ভাগ হচ্ছে ক্যালসিয়াম। 
- খনিজ পদার্থের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। 
- অস্থি এবং দাঁতে ফসফরাস ও  ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে এর  ৯০% শরীরে সঞ্চিত থাকে। 
- হাড় ও দাঁটের গঠন শক্ত রাখার জন্য ক্যালসিয়াম একটি অতিপ্রয়োজনীয় খনিজ পদার্থ। 
- এছাড়া ক্যালসিয়াম রক্ত সঞ্চালনে, হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে এবং স্নায়ু ও পেশির সঞ্চালনে সাহায্য করে। 
- ক্যালসিয়ামের অভাবের কারণে রিকেটস এবং বয়স্ক নারীদের অস্টিওম্যালেসিয়া রোগ হয়। 
- ক্যালসিয়ামের অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয় এবং তাদের রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে। 

পটাসিয়াম: 
- পটাসিয়াম পেশির সংকোচনে ভূমিকা রাখে। 
- পটাসিয়ামের ভালো উৎস হলো- মাছ, দুধ, ডাল, আখের গুড় ও শাকসবজি। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি। 
৬০.
সাফ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা
সাফ গেমস:

- সাফ চ্যাম্পিয়নশিপ: সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ অথবা দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত।
- এটি একটি প্রাথমিক ফুটবল প্রতিযোগিতা, যেখানে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) সদস্যপ্রাপ্ত পুরুষদের জাতীয় ফুটবল দলগুলো প্রতিযোগিতা করে।
- সর্বপ্রথম এ প্রতিযোগিতাটি ১৯৮৪ সালে নেপালের কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত হয়।
- এটি প্রতি ২ বছর পর পর অনুষ্ঠিত হয়।
- ১৯৮৫ দক্ষিণ এশীয় গেমস, অফিসিয়ালভাবে ২য় দক্ষিণ এশীয় গেমস ২০শে ডিসেম্বর থেকে ২৬শে ডিসেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র - OCA » Dhaka 1985, Olympic Council of Asia.
৬১.
আর্থ-সামাজিক উন্নয়নের জন্য উন্নত ধরনের কোনটি থাকা প্রয়োজন?
  1. চিকিৎসা ব্যবস্থা
  2. যোগাযোগ ব্যবস্থা
  3. খাদ্য ব্যবস্থা
  4. রাজনৈতিক ব্যবস্থা
সঠিক উত্তর:
যোগাযোগ ব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর:
যোগাযোগ ব্যবস্থা
ব্যাখ্যা
আর্থ-সামাজিক উন্নয়ন:

- দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা একটি অত্যাবশ্যকীয় ভৌতঅবকাঠামো হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিবহণ এবং তথ্য ও অন্যান্য যোগাযোগ নেটওয়ার্কের সাথে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার উপযোগী উন্নত এবং সুসমন্বিত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা একান্ত জরুরি।
- পরিবহণ ও যোগাযোগ খাতে বিভিন্ন প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
- সড়ক, ব্রিজ/কালভার্ট নির্মাণ/পুনঃনির্মাণ/পুনর্বাসন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে।
- পাশাপাশি পদ্মা সেতু, মেট্রোরেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ কয়েকটি বৃহৎ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
- পরিবেশবান্ধব, নিরাপদ এবং সুলভে মালামাল পরিবহণের নির্ভরশীল মাধ্যম হিসেবে রেলের ভূমিকা অব্যাহত রাখার জন্য উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।
- নৌপথের নাব্যতা সংরক্ষণ ও নৌপথ উদ্ধার, নিরাপদ নৌযান চলাচল নিশ্চিতকরণ, অভ্যন্তরীণ নৌবন্দরসমূহের উন্নয়ন, অভ্যন্তরীণ নৌপথে কন্টেইনার পণ্য পরিবহণের অবকাঠামো সৃষ্টি ইত্যাদি কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

তথ্যসূত্র -  জাতীয় তথ্য বাতায়ন।
৬২.
‘হার্ড ডিস্ক’ মাপার একক হল-
  1. কিলোবাইট
  2. মেগাবাইট
  3. গিগাবাইট
  4. টেরাবাইট
সঠিক উত্তর:
গিগাবাইট
উত্তর
সঠিক উত্তর:
গিগাবাইট
ব্যাখ্যা
- হার্ডডিস্ক হচ্ছে পাতলা গোলাকার ধাতব পাতের সমন্বয়ে গঠিত সহায়ক মেমোরি।
- ধাতব পাতের উভয়পৃষ্ঠে চুম্বকীয় পদার্থের প্রলেপ থাকে। এজন্য এ ডিস্ককে চুম্বকীয় ডিস্কও বলা হয়।
- হার্ডডিস্কের ধারণ ক্ষমতা নির্ণয় করা হয় সাধারণত গিগাবাইট, টেরাবাইট ইত্যাদি এককে।
- তবে, 'গিগাবাইট' হার্ডডিস্কের ধারণ ক্ষমতা মাপার বহুল প্রচলিত একটি একক। 
৬৩.
দিবারাত্রি সংঘটিত হয় -
  1. মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে
  2. বার্ষিক গতির জন্য
  3. আহ্নিক গতির জন্য
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
আহ্নিক গতির জন্য
উত্তর
সঠিক উত্তর:
আহ্নিক গতির জন্য
ব্যাখ্যা
আহ্নিক গতি:
- পৃথিবী তার নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে নির্দিষ্ট গতিতে আবর্তিত হচ্ছে যা আহ্নিক গতি নামে পরিচিত।
- পৃথিবীর আহ্নিক গতির ফলাফল সমূহ - 
দিন-রাত্রি সংঘটন
• জোয়ার-ভাটা সৃষ্টি, 
• বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত সৃষ্টি, 
• তাপমাত্রার তারতম্য সৃষ্টি, 
• সময় গণনা বা সময় নির্ধারণ প্রভৃতি। 

অন্যদিকে, 
- সূর্যের মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী তার নিজ অক্ষের উপর অবিরাম ঘূর্ণনের সাথে সাথে নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে (ঘড়ির কাটার বিপরীত দিকে) নির্দিষ্ট সময়ে সূর্যকে প্রদক্ষিণ করছে যা পৃথিবীর বার্ষিক গতি নামে পরিচিত। 
- পৃথিবীর বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন ও দিন-রাত্রির হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি। 
৬৪.
উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে -
  1. ২১ জুন
  2. ২৩ সেপ্টেম্বর
  3. ২২ ডিসেম্বর
  4. ১ জানুয়ারি
সঠিক উত্তর:
২১ জুন
উত্তর
সঠিক উত্তর:
২১ জুন
ব্যাখ্যা
- সূর্যের চর্তুদিকে পৃথিবীর পরিভ্রমণের সময় পৃথিবী ২১ শে জুন তারিখে পৃথিবীর কক্ষপথের এমন এক স্থানে এসে পৌঁছে, যখন উত্তর মেরু সূর্যের দিকে সর্বাপেক্ষা বেশি (২৩.৫০) ঝুঁকে থাকে অর্থাৎ কর্কটক্রান্তি রেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয়। 
- ২১ শে জুন উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে। 
- বিপরীতক্রমে এই সময়ে দক্ষিণ মেরু বা মকর ক্রান্তিতে পৃথিবী সূর্য হতে সবচেয়ে বেশি দূরত্বে থাকে। 
- যার ফলে দেখা যায়, ২১ শে জুন উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত্রি সবচেয়ে ছোট হয়। 
- অপরদিকে, দক্ষিণ গোলার্ধে, এই দিনটি সবচেয়ে ছোট এবং রাত্রি সবচেয়ে বড় হয়। 
- দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন হওয়ার কারণ এই দিনে সূর্য ও দক্ষিণ গোলার্ধের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব থাকে। 

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
৬৫.
১১, ১৫, ২৩, ৩৯, ....... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ৪৫
  2. ৫৫
  3. ৭১
  4. ৮২
সঠিক উত্তর:
৭১
উত্তর
সঠিক উত্তর:
৭১
ব্যাখ্যা
প্রশ্ন: ১১, ১৫, ২৩, ৩৯...................ধারাটির পরবর্তী সংখ্যা কত?

সমাধান: 
১ম পদ = ১১ 
২য় পদ = ১১ + ৪ = ১৫
৩য় পদ = ১৫ + ৮ = ২৩
৪র্থ পদ = ২৩ + ১৬ = ৩৯
৫ম পদ = ৩৯ + ৩২ = ৭১
৬৬.
১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ?
  1. ১/১০০০
  2. ১/১০০০০০০
  3. ১/১০০০০০
  4. ১/১০০০০
সঠিক উত্তর:
১/১০০০০০০
উত্তর
সঠিক উত্তর:
১/১০০০০০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ?

সমাধান:
১ কিলোমিটার = ১০০০ মিটার
= ১০০০ × ১০০ সেন্টিমিটার
= ১০০০০০ × ১০ মিলিলিটার
= ১০০০০০০ মিলিমিটার

অর্থাৎ, ১ মিলিলিটার ১ কিলোমিটারের ১/১০০০০০০ অংশ।
৬৭.
৬ জন পূরুষ, ৮ জন স্ত্রীলোক ও ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?
  1. ১৩ বছর
  2. ১৪ বছর
  3. ১৫ বছর
  4. ১৬ বছর
সঠিক উত্তর:
১৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন পূরুষ, ৮ জন স্ত্রীলোক ও ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?

সমাধান: 
৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের মোট বয়স = (৩৫ × ১৫) বছর 
= ৫২৫ বছর 
∴ ১৫ জনের বয়সের সমষ্টি = ৫২৫ বছর 

আবার, 
পুরুষদের মোট বয়স = (৪০ × ৬) বছর 
= ২৪০ বছর 
এবং স্ত্রীলোকদের মোট বয়স = (৩৪ × ৮) বছর 
= ২৭২ বছর 

∴ স্ত্রীলোক ও পুরুষদের মোট বয়সের সমষ্টি = (২৪০ + ২৭২) বছর 
= ৫১২ বছর 

∴ বালকের বয়স = (১৫ জনের বয়সের সমষ্টি - ৮ জন স্ত্রীলোক ও ৬ পুরুষের বয়সের সমষ্টি) 
= (৫২৫ - ৫১২) বছর 
= ১৩ বছর। 
৬৮.
কোনো স্কুলে ৭০% শিক্ষার্থী বাংলায় এবং ৮০% গণিতে পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ২৪০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
  1. ৫০০ জন
  2. ৪৬০ জন
  3. ৪০০ জন
  4. ৩৫০ জন
সঠিক উত্তর:
৪০০ জন
উত্তর
সঠিক উত্তর:
৪০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো স্কুলে ৭০% শিক্ষার্থী বাংলায় এবং ৮০% গণিতে পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ২৪০ জন পরীক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কত জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

সমাধান: 
গণিতে ফেল করেছে (১০০ - ৮০)% = ২০%
বাংলায় ফেল করেছে (১০০ - ৭০)% = ৩০%

শুধু গণিতে ফেল করেছে = (২০ - ১০)% = ১০%
শুধু বাংলায় ফেল করেছে = (৩০ - ১০)% = ২০%

∴ উভয় বিষয়ে পাস করেছে = ১০০% - (১০ + ২০ + ১০)% = ৬০%

∴ মোট শিক্ষার্থী = (১০০ × ২৪০)/৬০ = ৪০০ জন
৬৯.
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে ক্ষতির শতকরা হার কত?
  1. ৪%
  2. ৫%
  3. ৬%
  4. ৭%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?

সমাধান:
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে,
ক্রয়মূল্য = ৩৮০ + ২০ টাকা = ৪০০ টাকা 

৪০০ টাকায় ক্ষতি হয় = ২০ টাকা 
১০০ টাকায় ক্ষতি হয় = (২০ × ১০০)/৪০০ টাকা 
= ৫ টাকা 

∴ শতকরা ক্ষতির হার ৫%
৭০.
করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩ : ৪ এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬ : ৭। তাহলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত?
  1. ৪ : ৭
  2. ২ : ৩
  3. ২ : ৭
  4. ৯ : ১৪
সঠিক উত্তর:
৯ : ১৪
উত্তর
সঠিক উত্তর:
৯ : ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: করিম ও রহিমের নাম্বারের অনুপাত ৩ : ৪ এবং রহিম ও মোহনের নাম্বারের অনুপাত ৬ : ৭ হলে, করিম ও মোহনের নম্বরের অনুপাত কত?

সমাধান: 
করিম : রহিম = ৩ : ৪ = ৯ ; ১২
রহিম : মোহন = ৬ : ৭ = ১২ : ১৪ 

করিম ও মোহনের নম্বরের অনুপাত = ৯  : ১৪
৭১.
স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১২ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে-
  1. ৬ ঘন্টা
  2. ৮ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ৪ ঘণ্টা
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১২ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে-

সমাধান: 
মনে করি, 
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = x ঘণ্টা 
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ২x ঘণ্টা  

প্রশ্নমতে,
x + ২x = ১২ 
বা, ৩x = ১২ 
বা, x = ১২/৩ 
∴ x = ৪

∴ স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে = ৪ ঘণ্টা।
৭২.
দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে?
  1. ১ টি
  2. ২ টি
  3. ৩ টি
  4. অসংখ্য
সঠিক উত্তর:
অসংখ্য
উত্তর
সঠিক উত্তর:
অসংখ্য
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে?

সমাধান:
দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যাবে, কারণ নির্দিষ্ট বৃত্ত আঁকতে হলে তিনটি বিন্দু লাগবে।
৭৩.
(m/3) + 3 = (2m/15) + 6 সমীকরণে m এর মান কত?
  1. - 15
  2. ± 15
  3. 14
  4. 15
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা
প্রশ্ন: (m/3) + 3 = (2m/15) + 6 সমীকরণে m এর মান কত?

সমাধান:
(m/3) + 3 = (2m/15) + 6 
⇒ (m/3) - (2m/15) = 6 - 3
⇒ (5m - 2m)/15 = 3
⇒ 3m/15 = 3
⇒ m/15 = 1
m = 15
৭৪.
x + (1/x) = √3 হলে x3 + 1/x3 = কত?
  1. 3
  2. 9
  3. 27
  4. 0
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন:  x + (1/x) = √3 হলে x3 + 1/x3 = কত?

সমাধান:
দেওয়া আছে
x + (1/x) = √3

আমরা জানি
x3 + 1/x3 = (x + 1/x)3 - 3.x.1/x.(x + 1/x)
= (√3)3 - 3√3
= 3√3 - 3√3
= 0
৭৫.
'Might' শব্দটির Adjective নিচের কোনটি?
  1. Mighteous
  2. Mighty
  3. Mightful
  4. Mightier
সঠিক উত্তর:
Mighty
উত্তর
সঠিক উত্তর:
Mighty
ব্যাখ্যা
• Might [মাইট্] (noun) [uncountable noun]
প্রবল ক্ষমতা; বল; জোর; শক্তি:
Might is right - জোর যার মুল্লুক তার।

Mighty [মাইটি] (adjective)
(১) (সাহিত্যিক) পরাক্রমশালী: a mighty nation.
(২) প্রকাণ্ড ; বিরাট; অত্যন্ত অহংকারী।

- Mighteous: ভুল শব্দ।
- Mightful: ভুল শব্দ।
- Mightier: Comparative adjective.

Source: Accessible Dictionary by Bangla Academy
৭৬.
'Brief' শব্দটির Noun নিচের কোনটি?
  1. Briefly
  2. Brevity
  3. Briefing
  4. Short
সঠিক উত্তর:
Brevity
উত্তর
সঠিক উত্তর:
Brevity
ব্যাখ্যা
• Brief (adjective) 
Meaning: সংক্ষিপ্ত; ক্ষণিক।

Options:
- Briefly (adverb) সংক্ষেপে।
- Brevity (Noun) - সংক্ষিপ্ততা।
- Briefing: (noun) an act or instance of giving precise instructions or essential information. [ভিন্ন শব্দ]

Source: Accessible Dictionary by Bangla Academy
৭৭.
'Admit' শব্দটির Noun নিচের কোনটি?
  1. Admission
  2. Admissible
  3. Admittance
  4. Admitted
অনির্ধারিত
ব্যাখ্যা
♦ অপশনে দ্বৈত উত্তর থাকায় উত্তর নেওয়া সম্ভব হয়নি। 

• Admit [verb]

English meaning: to agree that something is true, especially unwillingly.
Bangla meaning: সত্য বা বৈধ বলে গ্রহণ করা
- Admission: [noun] the act of agreeing that something is true, especially unwillingly.

• Admit [verb]
English meaning: to allow someone or something to enter.
Bangla meaning: প্রবেশ করতে দেওয়া; ভিতরে আসতে/ঢুকতে দেওয়া; ভর্তি করা।
- Admittance: [noun] permission to enter a place.


- Admissible: [adjective] considered satisfactory and acceptable in a law court.
- Admitted: past simple and past participle of admit
৭৮.
'Able' শব্দটির Verb নিচের কোনটি?
  1. Unable
  2. Enable
  3. Disable
  4. Ability
সঠিক উত্তর:
Enable
উত্তর
সঠিক উত্তর:
Enable
ব্যাখ্যা
♦ Able [adjective] 
English meaning: to have the necessary physical strength, mental power, skill, time, money, or opportunity to do something.
Bangla meaning: কোনো কিছু করতে সমর্থ/সক্ষম।

• Options: 
- Unable: be unable to do something. [adjective]
- Enable: to make someone able to do something, or to make something possible. [verb]
- Disable: to cause someone to have an illness, injury, or condition that makes it difficult for them to do the things that other people do. [Verb] 
- Ability: the physical or mental power or skill needed to do something. [noun]

Source: Accessible & Cambridge Dictionary.
৭৯.
‘হে দারিদ্র তুমি মোরে করেছ মহান তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান কণ্টক মুকুট শোভা’।- কবিতাংশটুকু কোন্ কবির কবিতার অংশ?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. কাজী নজরুল ইসলাম
  3. কায়কোবাদ
  4. কামিনী রায়
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
- লাইনদ্বয় কাজী নজরুল ইসলামের 'দারিদ্র্য' কবিতার অন্তর্গত।
- 'দারিদ্র' কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত সিন্ধু হিন্দোল কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত।
- ১৯২৭ খৃষ্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। ১৯টি কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থ।

এই কাব্যের কয়েকটি লাইন-
"হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান্।
তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান
কন্টক-মুকুট শোভা।-দিয়াছ, তাপস,
অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস;
উদ্ধত উলঙ্গ দৃষ্টি, বাণী ক্ষুরধার,
বীণা মোর শাপে তব হ’ল তরবার!"

কাজী নজরুল ইসলাম: 
- কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।

উৎস:
১) 'দারিদ্র্য' কবিতা এবং বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮০.
‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ - এর রচয়িতা কে?
  1. সুফিয়া কামাল
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. রামনিধি্ গুপ্ত
  4. অতুল প্রসাদ সেন
সঠিক উত্তর:
অতুল প্রসাদ সেন
উত্তর
সঠিক উত্তর:
অতুল প্রসাদ সেন
ব্যাখ্যা
- 'মোদের গরব মোদের আশা / আ-মরি বাঙলা ভাষা' - গানটির রচয়িতা: 'অতুলপ্রসাদ সেন'। 
- গানটি ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়বাদী আন্দোলনকারীদের মনে উদ্দীপনার সঞ্চার করেছিল।

অতুলপ্রসাদ সেন:
- অতুলপ্রসাদ সেন ১৮৭১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত কবি, গীতিকার ও গায়ক ছিলেন।
- তিনি সর্বপ্রথম বাংলা গানে ঠুমরি আমদানি করেন।
- 'মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা' তাঁর রচিত বিখ্যাত গান।
- 'কয়েকটি গান ও গীতিগুচ্ছ' তাঁর গানের সংকলন।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।